পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৪০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
রূপসী বাংলার কবি-
  1. ক) জসীমউদ্‌দীন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) কালিদাস রায়
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবননান্দ দাশএকজন কবি, শিক্ষাবিদ।
তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমি হননের কবি
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- ঝরাপালক,
- রূপসী বাংলা,
- বনলতা সেন,
- ধূসর পান্ডুলিপি,
- সাতটি তারার তিমির।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ হলো ‘কবিতার কথা’।

তাঁর রচিত উপন্যাস
- মাল্যবান 
- সতীর্থ  

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
.
বটতলার পুঁথি বলতে বুঝায়-
  1. ক) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  2. খ) বটতলা নামক স্থানে রচিত কাব্য
  3. গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
  4. ঘ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
সঠিক উত্তর:
গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ব্যাখ্যা
পুথি সাহিত্যের শব্দসম্ভার ও ভাষারীতি লক্ষ করে বিভিন্ন জন এর বিভিন্ন নামকরণ করেছেন।
- রেভারেন্ড জেমস লং এ ভাষাকে বলেছেন ‘মুসলমানী বাংলা’, আর এ ভাষায় রচিত সাহিত্যকে বলেছেন ‘মুসলমানী বাংলা সাহিত্য’।
- কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলি ‘বটতলার পুথি’ নামেও পরিচিত হয়।
- গবেষকগণ ভাষা-বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিক থেকে বিচার করে প্রথমে এগুলিকে দোভাষী পুথি এবং পরবর্তীকালে ‘মিশ্র ভাষারীতির কাব্য’ বলে অভিহিত করেন।

উৎসঃ বাংলাপিডিয়া
.
কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত -
  1. ক) রাম বসু এবং ভোলা ময়রা
  2. খ) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
  3. গ) সাবিরিদ খান এবং দাশরথী রায়
  4. ঘ) আলাওল এবং ভারতচন্দ্র
সঠিক উত্তর:
ক) রাম বসু এবং ভোলা ময়রা
উত্তর
সঠিক উত্তর:
ক) রাম বসু এবং ভোলা ময়রা
ব্যাখ্যা
আঠারো শতকের শেষ ও উনিশ শতকের শুরুর দিকে বাংলা সাহিত্যে কবিগান রচয়িতাদের আবির্ভাব ঘটে।
- উল্লেখযোগ্য কবিগানের ধরন - তর্জা, পাঁচালি, খেউড়, আখড়াই, দাঁড়া কবিগান, বসা কবিগান, ঢপ, টপ্পা, কীর্তন ইত্যাদি।
- কবিগান  এক ধরনের প্রতিযোগিতামূলক গান। দুটি দলে এ প্রতিযোগিতা হয়। দলের দলপতিকে বলে কবিয়াল বা সরকার।
- কবিয়ালের সঙ্গীদের নাম দোহার। যন্ত্রসঙ্গীতকারীদের মধ্যে ঢুলি মুখ্য ভূমিকা পালন করে। দল দুটি পর্যায়ক্রমে আসরে এসে গান পরিবেশন করে।

উল্লেখযোগ্য কবিগান রচয়িতা:
- গোঁজলা গুই (প্রাচীনতম কবি)
- রাম বসু,
- রাসু,
- নৃসিংহ
- অ্যান্টনি ফিরিঙ্গি
- হরু ঠাকুর
- রামনিধি গুপ্ত
- কেষ্টা মুচী
- ভবানী
- রামানন্দ নন্দী
- ভোলা ময়রা (ভোলানাথ মোদক), 
- নিতাই বৈরাগী

- বিশ শতকের শুরুতে কলকাতায় কবিগানের গুরুত্ব হারাতে থাকলেও বাংলাদেশের গ্রামাঞ্চলে এর জনপ্রিয়তা বাড়তে থাকে।
- বিশ শতকে সর্বাধিক জনপ্রিয় কয়েকজন কবিয়াল হরিচরণ আচার্য (১৮৬১-১৯৪১),  রমেশ শীল (১৮৭৭-১৯৬৭), রাজেন্দ্রনাথ সরকার (১৮৯২-১৯৭৪), মানিকগঞ্জের রাধাবল্লভ সরকার, উপেন্দ্র সরকার, ভাসান সরকার, কুমুদ সরকার, অভয়চরণ সরকার, বিজয়কৃষ্ণ অধিকারী (১৯০৩-১৯৮৫), গুমানী দেওয়ান প্রমুখ।

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় -
- অপশন - ক) তে প্রদত্ত দুজনই রাম বসু এবং ভোলা ময়রা - কবিগান রচয়িতা ও গায়ক ছিলেন।
- অপশন - খ) তে প্রদত্ত 'এন্টনি ফিরিঙ্গি' কবিওয়ালা হলেও 'রামপ্রসাদ রায়' নামে কোনো কবিওয়ালার সন্ধান পাওয়া যায় নি।
- অপশন গ) তে প্রদত্ত 'সাবিরিদ খান' মধ্যযুগের আখ্যানকবি ও 'দাশরথি রায়' (১৮০৬-১৮৫৭)  স্বভাবকবি ও পাঁচালিকার। ‘দাশু রায়’ নামেও তিনি পরিচিত ছিলেন। 
- অপশন ঘ) তে প্রদত্ত 'আলাওল' (আনু. ১৬০৭-১৬৮০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং 'ভারতচন্দ্র রায়গুণাকর' (১৭১২-১৭৬০)  মধ্যযুগের সর্বশেষ কবি, আধুনিক বাংলা সাহিত্যের অগ্রদূত।
.
বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
  1. ক) নাটক
  2. খ) ছোট গল্প
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) গীতি কবিতা
সঠিক উত্তর:
ঘ) গীতি কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গীতি কবিতা
ব্যাখ্যা
কবির মনের একান্ত অনুভূতি, সুখ দুঃখ, আনন্দ বেদনা যে কবিতাতে প্রকাশ পায় তা-ই গীতি কবিতা।
- কবিতা প্রাচীন ও মধ্য যুগের সৃষ্টি হলেও গীতিকবিতা আধুনিক যুগের সৃষ্টি।
- আধুনিক যুগে সৃষ্ঠ এই গীতি কবিতাই এই যুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা।
উল্লেখ্য,
- মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য ধারা - বৈষ্ণব সাহিত্যধারা। 
- হুমায়ুন আজাদের ভাষ্যে 'একে যদি আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলে নি।'

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলী।
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
  1. ক) ভাষাতত্ত্ববিদ
  2. খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
  3. গ) ইসলাম প্রচারক
  4. ঘ) সমাজ সংস্কারক
সঠিক উত্তর:
ক) ভাষাতত্ত্ববিদ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাষাতত্ত্ববিদ
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ,
-ভাষা ও সাহিত্য
-বাঙ্গালা ব্যাকরণ
-বাংলা সাহিত্যের কথা
-বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎসঃ বাংলাপিডিয়া।
.
What is the verb form of the word 'Shortly'?
  1. ক) Short
  2. খ) Shorter
  3. গ) Shorten
  4. ঘ) Shortness
সঠিক উত্তর:
গ) Shorten
উত্তর
সঠিক উত্তর:
গ) Shorten
ব্যাখ্যা
- Shortly শব্দটি হল adverb,
- Shortly এর adjective বা noun হলো short এবং shorten হলো verb.
- English Meaning of Shorten: make or become shorter.
- Bangla Meaning of Shorten:ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা
- Example Sentence: He shortened his stride.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
.
Fill in the blank: 'Give my _____ to him.'
  1. ক) Warm compliment
  2. খ) Compliments
  3. গ) Best compliment
  4. ঘ) Heartiest compliment
সঠিক উত্তর:
খ) Compliments
উত্তর
সঠিক উত্তর:
খ) Compliments
ব্যাখ্যা
Compliment এর plural form হলো Compliments.
English Meaning:  a polite expression of praise or admiration.
Bangla Meaning: প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা। 
'compliments' is the appropriate word to fill in the blank.

সঠিক বাক্য: Give my compliments to him.
বাংলা অর্থ: তাকে আমার অভিনন্দন দিন। 

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
.
What is the noun form of the word 'Waste'?
  1. ক) Waste
  2. খ) Wasting
  3. গ) Wastage
  4. ঘ) Wasteful
সঠিক উত্তর:
ক) Waste
উত্তর
সঠিক উত্তর:
ক) Waste
ব্যাখ্যা
'Wastage' is the noun form of the word 'Waste'
Wastage অর্থ ক্ষয়, হ্রাস প্রভৃতির পরিমাণ; অপব্যয় বা অপচয়ের পরিমাণ; ক্ষয়, হ্রাস, অপব্যয় বা অপব্যয়জনিত ক্ষতি।
Wasteful and waste both can be referred to as adjective and waste at some extent as verb.
Wasting is in the verb+ing form.
.
What is the adjective of the word 'Heart'?
  1. ক) Heart
  2. খ) Hearten
  3. গ) Heartening
  4. ঘ) Heartful
সঠিক উত্তর:
গ) Heartening
উত্তর
সঠিক উত্তর:
গ) Heartening
ব্যাখ্যা
Heart, Heartful - Noun
Heartening - Adjective
Hearty - Adjective
Hearten, Heartened - Verb

Source: Oxford Dictionary
১০.
বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
  1. ক) PC=PD
  2. খ) PA=PB
  3. গ) PB=PA
  4. ঘ) PB=PD
সঠিক উত্তর:
ঘ) PB=PD
উত্তর
সঠিক উত্তর:
ঘ) PB=PD
ব্যাখ্যা

PB = PD কারন দুইটি সমান জ্যা পরস্পর ছেদ করলে প্রথমটির খন্ডিত অংশ অপরটির খন্ডিত অংশের সমান হয়।
১১.
চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয়-
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) চতুর্ভুজ
  3. গ) রম্বস
  4. ঘ) সামান্তরিক
সঠিক উত্তর:
গ) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
গ) রম্বস
ব্যাখ্যা
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।
- রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত।
- এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
১২.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ক) ২২%
  2. খ) ২৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে দাম = (১০০ + ২৫) = ১২৫টাকা।

১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫ - ১০০ = ২৫ টাকা
 ১ টাকায় চিনি খাওয়া কমে = ২৫/১২৫ টাকা
১০০ ’’ ’’ ’’ ’’ = (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা

অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল
১৩.
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ক) ১৫ টি
  2. খ) ২০ টি
  3. গ) ২৫ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
খ) ২০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ টি
ব্যাখ্যা
ধরি,
প্রশ্নসংখ্যা = x

সে সঠিক উত্তর দেয় = x এর 75%
                               = x এর 75/100
                               = 3x/4

শর্তমতে,
      15 + (1/3)(x - 20) = 3x/4
      (45 + x - 20 )/3 = 3x/4 
      (x + 25)/3 = 3x/4 
      9x = 4x + 100
     9x - 4x = 100
     5x = 100
      x = 20
১৪.
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  1. ক) ২.০৫৭৩৪
  2. খ) ০.২০৫৭৩৪
  3. গ) ০.০২০৫৭৩৪
  4. ঘ) ২০.৫৭৩৪০
সঠিক উত্তর:
গ) ০.০২০৫৭৩৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০২০৫৭৩৪
ব্যাখ্যা
আমরা জানি,
10,00,000 মিলিগ্রাম = 1 কিলোগ্রাম
 20,573.4 মিলিগ্রাম = 20,573.4/10,00,000 কিলোগ্রাম
                             = 0.0205734 কিলোগ্রাম
১৫.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. ক) ৩৬০০
  2. খ) ২৪০০
  3. গ) ১২০০
  4. ঘ) ৩০০০
সঠিক উত্তর:
ক) ৩৬০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬০০
ব্যাখ্যা
8, 10, 12 এর ল.সা.গু = 2 × 2 × 2 × 5 × 3 = 120
এতে ছাত্রদের 8, 10, 12 সারিতে সাজানো যাবে।

এখন, ছাত্রদের বর্গাকারে সাজাতে হলে ল.সা.গু কে 2 × 5 × 3 দ্বারা গুণ করতে হবে।
সুতরাং ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে যদি ছাত্র সংখ্যা হয় = (2 × 2) × (2 × 2) × (5 × 5) × (3 × 3)
                                                                                           = 3600 জন।
১৬.
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৭২ : ১০৫
  2. খ) ৭২ : ৩৫
  3. গ) ৩৫ : ৭২
  4. ঘ) ১০৫ : ৭২
সঠিক উত্তর:
গ) ৩৫ : ৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ : ৭২
ব্যাখ্যা
দেওয়া আছে, 
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬


মিশ্র অনুপাত = (5 × 7 × 3) : (18 × 2 × 6)
                      = 105 : 216
                      = 35 : 72
১৭.
নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
  1. ক) (√2+√3)/2
  2. খ) (√2.√3) X 2
  3. গ) 1.5
  4. ঘ) 1.8
সঠিক উত্তর:
গ) 1.5
উত্তর
সঠিক উত্তর:
গ) 1.5
ব্যাখ্যা
√2 = 1.4142 (প্রায়) = 1.4 (প্রায়)
√3 = 1.73205 (প্রায়) = 1.7 (প্রায়)
সুতরাং 2 এবং 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো = 1.5
১৮.
x2 - 8x - 8y + 16 + y2 -এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) -2xy
  2. খ) 8xy
  3. গ) 6xy
  4. ঘ) 2xy
সঠিক উত্তর:
ঘ) 2xy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2xy
ব্যাখ্যা
x2- 8x - 8y + 16 + y2
=x2 + y2 + 16 - 8x - 8y
=(x)2 + (y)2 + (- 4)2 + 2.x.y + 2.y.(- 4) + 2.(- 4).x - 2xy
=(x + y - 4)2 - 2xy

সুতরাং রাশিটির সাথে 2xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
১৯.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪√৩ বর্গমিটার
  2. খ) ১৯২ বর্গমিটার
  3. গ) ৬৪ বর্গমিটার
  4. ঘ) ৩২√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
ক) ৬৪√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে, 
 সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার।

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (16)2
                                            = (√3/4) × 16 ×16
                                             = 64√3 বর্গমিটার
২০.
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম-
  1. ক) এগার সিন্দুর এক্সপ্রেস
  2. খ) পারাবত এক্সেপ্রেস
  3. গ) উপকূল এক্সপ্রেস
  4. ঘ) সৈকত এক্সপ্রেস
সঠিক উত্তর:
গ) উপকূল এক্সপ্রেস
উত্তর
সঠিক উত্তর:
গ) উপকূল এক্সপ্রেস
ব্যাখ্যা
According to the website of BR এগারো সিন্দুর এক্সপ্রেস ঢাকা-কিশোরগঞ্জ, পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট এবং উপকূল এক্সপ্রেস ঢাকা-নোয়াখালি রুটে চলাচল করে।
২১.
কিওক্রাডাং -এর উচ্চতা প্রায়-
  1. ক) ১০১০ মিটার
  2. খ) ১৫৩০ মিটার
  3. গ) ১২৩০ মিটার
  4. ঘ) ১৩৬৪ মিটার
সঠিক উত্তর:
গ) ১২৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৩০ মিটার
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় সমূহের গড় উচ্চতা ৬১০ মিটার। এগুলো মূলত রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশে অবস্থিত। অন্যতম উচ্চ পাহাড়চূড়া কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার আর সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং এর উচ্চতা ১২৩১ মিটার। দুটি চূড়াই বান্দরবান জেলায় অবস্থিত।

উৎস: নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
২২.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন; তাই প্রশ্নের ভাষা কিছুটা মডিফাই করা হয়েছে]
বাংলাদেশে বর্তমানে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-
  1. ক) ৯ কোটি ৭৫ লাখ কেজি
  2. খ) ৯ কোটি ৩৫ লাখ কেজি
  3. গ) ৯ কোটি ৫০ লাখ কেজি
  4. ঘ) ৯ কোটি ৬৫ লাখ কেজি
সঠিক উত্তর:
ঘ) ৯ কোটি ৬৫ লাখ কেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ কোটি ৬৫ লাখ কেজি
ব্যাখ্যা
- বাণিজ্যিক চা চাষে ১৬৮ বছরের ইতিহাসে ২০২১ সালে সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদন করে রেকর্ড গড়েছে বাংলাদেশ। 
- বাংলাদেশ চা বোর্ডের অধীনে বর্তমানে দেশে মোট ১৬৭টি চা বাগান রয়েছে। 

উৎস: প্রথম আলো
২৩.
[প্রশ্নের অপশনের ভাষা কিছুটা মডিফাই করা হয়েছে]
ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
  1. ক) ১৬০০ বর্গ কিমি
  2. খ) ৯০ বর্গমাইল
  3. গ) ১৬০ বর্গমাইল
  4. ঘ) ৮০ বর্গমাইল
সঠিক উত্তর:
ক) ১৬০০ বর্গ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬০০ বর্গ কিমি
ব্যাখ্যা
১৯৯১ সালের আদমশুমারী অনুযায়ী, 
- ঢাকা মহানগরীর বা ঢাকা মেট্রোপলিটন এলাকার  আয়তন ১৬০০ বর্গ কিমি।
- জনসংখ্যা প্রায় ৬৮ লক্ষাধিক। 

ডিএমপি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী,  ঢাকা মেট্রোপলিটন এলাকার  আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

উৎস: বাংলাপিডিয়া, ডিএমপি ওয়েবসাইটে।
২৪.
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
  1. ক) নেপালে জলাধার নির্মাণ
  2. খ) গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
  3. গ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
  4. ঘ) গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
সঠিক উত্তর:
ক) নেপালে জলাধার নির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
ক) নেপালে জলাধার নির্মাণ
ব্যাখ্যা
- গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ছিল নেপালে জলাধার নির্মাণ। 
- বাংলাদেশের প্রস্তাবনায় বলা হয়েছিল-নেপালে সাতটি পানি সংরক্ষণাগার স্বাভাবিক উচ্চতায় নির্মাণ করতে পারলে ফারাক্কায় বর্তমানে শুষ্ক মৌসুমে যে পরিমাণ পানি পাওয়া যাচ্ছে তার চেয়ে অতিরিক্ত আরও ৪৫ হাজার কিউসেক পানি বেশি পাওয়া যেত৷
- আর যদি সাতটি পানি সংরক্ষণাগারের মধ্যে অন্য চারটি সংরক্ষণাগার নির্মাণ করা যায় তাহলে অতিরিক্ত আরও ১ লাখ ৮০ হাজার কিউসেক পানি বেশি পাওয়া যাবে৷
- নেপাল থেকে উৎপন্ন কোশি, কর্ণালী ও গন্ধকীর মত গঙ্গা নদীর এইসব গুরুত্বপূর্ণ উপ নদী ফারাক্কায় শুকনো মৌসুমে গঙ্গায় লব্ধ মোট প্রবাহের ৭১ শতাংশ যোগান দেয়৷
- বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ অর্থাৎ প্রায় ৪ কোটি লোক গঙ্গার পানির উপর নির্ভরশীল৷

উৎস: dw.com
২৫.
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
  1. ক) দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
  2. খ) দু'দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
  3. গ) বন্যা নিয়ন্ত্রণে দু'দেশের মধ্যে সহযোগিতা
  4. ঘ) দু'দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
সঠিক উত্তর:
ক) দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
ক) দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
ব্যাখ্যা
১৯৭২ সালের মার্চ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও প্রজাতন্ত্রী ভারত সরকারের প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে যৌথ ঘোষণার মাধ্যমে দু’দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালন এবং নাব্যতা ঠিক রেখে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের বিস্তারিত প্রকল্প প্রণয়ন ও প্রধান প্রধান নদীর বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উপর সমীক্ষা পরিচালন, উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধা অর্জনের লক্ষ্যে এতদাঞ্চলের পানি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার এবং বাংলাদেশের সাথে ভারত সংলগ্ন এলাকায় পাওয়ার গ্রীড সংযোজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থায়ী ভিত্তিতে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়।

উৎস: যৌথ নদী কমিশন ওয়েবসাইট।
২৬.
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
  1. ক) ২ মার্চ
  2. খ) ২৩ মার্চ
  3. গ) ১০ মার্চ
  4. ঘ) ২৫ মার্চ
সঠিক উত্তর:
ক) ২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ মার্চ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি
২৭.
বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
  1. ক) রানীগঞ্জে
  2. খ) বিজয়পুরে
  3. গ) টেকেরহাটে
  4. ঘ) বাগালীবাজারে
সঠিক উত্তর:
খ) বিজয়পুরে
উত্তর
সঠিক উত্তর:
খ) বিজয়পুরে
ব্যাখ্যা
বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।
নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।

উৎসঃ বাংলাপিডিয়া
২৮.
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
  1. ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
  2. খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
  3. গ) লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
  4. ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
সঠিক উত্তর:
গ) লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
উত্তর
সঠিক উত্তর:
গ) লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
ব্যাখ্যা
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল 
ট্রাফিক সিগন্যালে লাল মানে থামতে হবে।
হলুদ বাতি জ্বলে উঠলে নিতে হবে যাত্রার প্রস্তুতি।
অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করার পরই যাত্রা শুরু নির্দেশক হলুদ আলো।

উৎস: পত্রিকা রিপোর্ট।
২৯.
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত-
  1. ক) মহাস্থানে
  2. খ) শাহজাদপুরে
  3. গ) নেত্রকোণায়
  4. ঘ) রামপালে
সঠিক উত্তর:
ক) মহাস্থানে
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাস্থানে
ব্যাখ্যা
শাহ সুলতান মাহিসওয়ার (রঃ) একজন দরবেশ।
তিনি বগুড়া জেলার মহাস্থানে সমাহিত।
শাহ সুলতান মাহিসওয়ারের ইতিহাস অস্পষ্ট।
কথিত আছে যে, তিনি বলখ রাজ্যের রাজার পুত্র ছিলেন এবং এজন্য তিনি বলখী নামেও পরিচিত।

উৎসঃ বাংলাপিডিয়া
৩০.
সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
  1. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
  2. ইরাকের কুয়েত দখল অবসান করা
  3. স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
  4. উপরের সবকটি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তাই এটি বর্তমানে আর গুরুত্বপূর্ণ নয়।
৩১.
১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
  1. পিকিং স্টোর্টস স্টেডিয়াম
  2. বেইজিং স্টোর্টস স্টেডিয়াম
  3. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
  4. চায়না স্টোর্টস স্টেডিয়াম
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তাই এটি বর্তমানে আর গুরুত্বপূর্ণ নয়।

২০১৮ সালে ১৮তম এশিয়ান গেমস্‌ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়।
- উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ভেন্যু: Gelora Bung Karno Main Stadium, জাকার্তা।

- ২০২২ সালের সেপ্টেম্বরে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে - চীনের জিজিয়াং প্রদেশের হাংজুতে।

উল্লেখ্য,
১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বেইজিং এর ওয়ার্কার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

৩২.
'৫০০ দিনের প্ল্যান' বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে-
  1. ক) 'ওয়ারশ' জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  2. খ) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  3. গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
  4. ঘ) পৃর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
সঠিক উত্তর:
গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
উত্তর
সঠিক উত্তর:
গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
ব্যাখ্যা
The crisis of the Soviet planned economy was beyond dispute by 1991. Centralized planning no longer functioned, leading the economy into permanent stagnation.The visible collapse of the economy inspired a timid party leadership to recruit a team of sophisticated economists familiar with western market practices. Led by Stanislav Shatalin, over the summer of 1990 the team developed a plan of radical conversion that acquired the name of '500 Days,' for the period in which the measures were to be introduced.

Source: http://soviethistory.msu.edu
৩৩.
জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
  1. ৪,০০,০০০
  2. ৪০,০০০
  3. ৪৪,০০০
  4. ৫৪,০০০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তাই এটি বর্তমানে আর গুরুত্বপূর্ণ নয়।
৩৪.
হাজার হ্রদের দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।
সূর্যোদয়ের দেশ – জাপান
হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া
ম্যাপল পাতার দেশ – কানাডা।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৫.
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
  1. ক) ওএইউ
  2. খ) আরব লীগ
  3. গ) জিসিসি
  4. ঘ) ওএএস
সঠিক উত্তর:
গ) জিসিসি
উত্তর
সঠিক উত্তর:
গ) জিসিসি
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
এর সদস্য ৬টি
যথা:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব
- আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইনএবং
- ওমান।

(সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৬.
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-
  1. ক) সরকারি নির্দেশ
  2. খ) দূর থেকে চোখে পড়বে বলে
  3. গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
  4. ঘ) দেখতে সুন্দর লাগে
সঠিক উত্তর:
গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
ব্যাখ্যা
কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি।
চায়ের কাপ কালো রঙের হলে তা থেকে অধিক পরিমান তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে।
সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক; কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম।
অন্যদিকে, কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না।

সূত্রঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৩৭.
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
  1. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
  2. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
  3. ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
  4. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
সঠিক উত্তর:
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
উত্তর
সঠিক উত্তর:
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
ব্যাখ্যা
ফটোকপি মেশিন কাজ করে বিপরীত আকর্ষণ নীতিতে। যা তৈরি হয় স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি অর্থাৎ স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে। 
৩৮.
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
  1. ক) ৭৫ ডিবি
  2. খ) ৯০ ডিবি
  3. গ) ১০৫ ডিবি
  4. ঘ) ১২০ ডিবি
সঠিক উত্তর:
গ) ১০৫ ডিবি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৫ ডিবি
ব্যাখ্যা
When listening to a personal music system with stock earphones at a maximum volume, the sound generated can reach a level of over 100 dBA, loud enough to begin causing permanent damage after just 15 minutes per day!A clap of thunder from a nearby storm (120 dB) or a gunshot (140-190 dB, depending on weapon), can both cause immediate damage. http://dangerousdecibels.org


শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল (ডিবি)।
শব্দের মাত্রা ৪৫ ডিবি হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না।
৮৫ ডিবিতে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং মাত্রা ১২০ ডিবি হলে কানে ব্যথা শুরু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতানুসারে, সাধারণত ৬০ ডিবি শব্দ একজন মানুষকে সাময়িকভাবে বধির করে ফেলতে পারে এবং ১০০ ডিবি শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে।

বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুসারে, যেকোন ব্যক্তি যেকোন স্থানে আধঘণ্টা বা তার অধিক সময় ধরে ঘটা ১০০ ডিবি বা তার অধিক শব্দ দূষণের ফলে বধির হয়ে যেতে পারে

উৎসঃ বাংলাপিডিয়া।
৩৯.
রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-
  1. ক) এটি হালকা ও দামে সস্তা
  2. খ) এটি সব দেশেই পাওয়া যায়
  3. গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
  4. ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
সঠিক উত্তর:
গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ব্যাখ্যা
সহজলভ্য ধাতুর মধ্যে অন্যান্য ধাতব পদার্থের তুলনায় এলুমিনিয়ামের তাপ পরিবহন ক্ষমতা বেশি বলে এলুমিনিয়ামের তৈরী হাড়ি পাতিল খাদ্যদ্রব্য দ্রুত সিদ্ধ করতে পারে এবং তাপ শক্তির কম অপচয় হয়।
৪০.
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-
  1. ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
  2. খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
  3. গ) পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
  4. ঘ) পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
সঠিক উত্তর:
খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
ব্যাখ্যা
পালতোলা নৌকাতে বাতাস দুইভাবে কাজ করে।একটি বলের অভিমূখে অন্যটি বলের বিপরীত। যথাযথভাবে হাল ঘুরিয়ে বিপরীতমূখী বলকে নিষ্ক্রিয় করা গেলে নৌকা অন্যদিকের বাতাসকে সম্মুখ অভিমূখে বলের উপাংশটিকে কাজে লাগিয়ে তা নৌকার সম্মুখগতিতে ব্যাবহার করতে পারে।
৪১.
ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
  1. ক) বাষ্পীয় ইঞ্জিন
  2. খ) অন্তর্দহন ইঞ্জিন
  3. গ) স্টারলিং ইঞ্জিন
  4. ঘ) রকেট ইঞ্জিন
সঠিক উত্তর:
ঘ) রকেট ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রকেট ইঞ্জিন
ব্যাখ্যা
রকেটের পেছনের অংশ হতে গ্যাস প্রচন্ড বেগে নির্গত হয় এবং প্রতিক্রিয়া বল অনুযায়ী প্রচন্ড বেগে সামনের দিকে এগিয়ে যায় রকেট।
একই নীতি ফুলানো বেলুনের বেলায়ও কার্যকর।

উৎসঃ মাধ্যমিক বিজ্ঞান বই
৪২.
ফিউশন প্রক্রিয়ায়-
  1. ক) একটি পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
  2. খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
  3. গ) ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
  4. ঘ) একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়
সঠিক উত্তর:
খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
উত্তর
সঠিক উত্তর:
খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
ব্যাখ্যা
ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে এবং প্রচন্ড তাপশক্তি উৎপন্ন করে। উৎসঃমাধ্যমিক রসায়ন বই


পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়।
প্রক্রিয়া দুটি হল :
১. নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন 
২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন 

নিউক্লিয়ার ফিশন :
যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি
খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে।


নিউক্লিয়ার ফিউশন : যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয়
এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। 
জার্মান বিজ্ঞানী বেথের মতে সূর্য রশ্মি কোনো কোনো ক্ষেত্রে অত্যাধুনিক উচ্চ তাপমাত্রায় সব সময় হাইড্রোজেন
পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিবর্তিত হচ্ছে এবং শক্তি নির্গত হচ্ছে। প্রকৃতি এ শক্তি ব্যবহার করছে।
সূর্যে এ বিক্রিয়া স্বচ্ছন্দে ঘটে। 

[উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি]
৪৩.
প্রবল জোয়ারের কারণ, এ সময়-
  1. ক) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
  2. খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
  3. গ) পৃথিবীর সূর্যর সবচেয়ে কাছে থাকে
  4. ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
সঠিক উত্তর:
ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
ব্যাখ্যা
প্রধানত দুটি কারণে জোয়ার-ভাটা সৃষ্টি হয়৷ এগুলো হলো-
১. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং
২. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি৷

সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না।
তবে চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলে উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে অধিকমাত্রায় জোয়ারের ফলে নৌকা, লঞ্চ ডুবে যায় এবং জানমালের ক্ষতি হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণির ভূগোল বোর্ড বই