পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮০ প্রশ্ন

.
বৈষ্ণব পদাবলীর কবি নন কে?
  1. চণ্ডীদাস
  2. গোবিন্দদাস
  3. জ্ঞানদাস
  4. নারায়ণদেব
সঠিক উত্তর:
নারায়ণদেব
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণদেব
ব্যাখ্যা

• বৈষ্ণব পদাবলীর ৪ মহাকবি ছিলেন।
• এঁরা হলেনঃ
- বিদ্যাপতি,
- চণ্ডীদাস
- জ্ঞানদাস ও
- গোবিন্দদাস।
• নারায়ণ দেব হলেন মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা-
  1. মোহিতলাল মজুমদার
  2. মুহম্মদ আব্দুল হাই
  3. মোতাহার হোসেন চৌধুরী
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা

• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বিখ্যাত গ্রন্থঃ
- বাংলা সাহিত্যের কথা,
- বাংলা ভাষার ইতিবৃত্ত,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ব্যাকরণ,
- আঞ্চলিক ভাষার অভিধান ইত্যাদি।
• তাঁর কিছু বিখ্যাত কিছু উক্তিঃ
- 'যে দেশে গুণের সমাদর নেই, সেদেশে গুণীজন জন্মাতে পারে না।',
- 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।',
- পৃথিবীর কোনো জাতি জাতীয় সাহিত্য ছেড়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে যশস্বী হতে পারেনি।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয়?
  1. কুহেলিকা
  2. জীবনক্ষুধা
  3. মধুমালা
  4. রুদ্র মঙ্গল
সঠিক উত্তর:
জীবনক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
জীবনক্ষুধা
ব্যাখ্যা

• 'জীবনক্ষুধা' কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয়।
• এটি আবুল মনসুর আহমদের উপন্যাস।
• কাজী নজরুল ইসলামের উপন্যাসঃ
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা ও
- কুহেলিকা।
• মধুমালা তাঁর একটি গীতিনাট্য।
• রুদ্রমঙ্গল তাঁর রচিত একটি প্রবন্ধ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
‘ফেলুদা' অনন্য স্বকীয় চরিত্রের স্রষ্টা-
  1. প্রেমেন্দ্র মিত্র
  2. নারায়ণ গঙ্গোপাধ্যায়
  3. সত্যজিৎ রায়
  4. শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
সত্যজিৎ রায়
উত্তর
সঠিক উত্তর:
সত্যজিৎ রায়
ব্যাখ্যা

• ‘ফেলুদা', 'প্রফেসর শংকু’ সত্যজিৎ রায়ের অনন্য স্বকীয় চরিত্র।
• 'টেনিদা' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অমর সৃষ্টি।
• প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র ‘ঘনাদা'
উৎস: বাংলাপিডিয়া।

.
'ক্ষত্রিয়' শব্দের 'ক্ষ' যুক্তব্যঞ্জনে বর্ণ-
  1. ক + ণ
  2. হ + ম
  3. ক + ষ
  4. ষ + ণ
সঠিক উত্তর:
ক + ষ
উত্তর
সঠিক উত্তর:
ক + ষ
ব্যাখ্যা

• 'ক্ষত্রিয়' শব্দের- 'ক্ষ' যুক্তব্যঞ্জনে ক + ষ বর্ণ আছে।
• 'ক্ষ' সহযােগে গঠিত কয়েকটি শব্দ হলোঃ
- পরীক্ষা,
- ক্ষত্রিয়,
- অক্ষয়,
- দীক্ষিত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

.
অর্থগতভাবে শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত।
• যথা-
- যৌগিক শব্দ,
- রূঢ়ি শব্দ ও
- যোগরূঢ় শব্দ।
• গঠনগতভাবে শব্দ দুই প্রকার।
• যথা-
- মৌলিক শব্দ ও
- সাধিত শব্দ।
• যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে।
• আর মৌলিক শব্দ গুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ।
• যেমন- গোলাপ, লাল, নাক, তিন, নীল ইত্যাদি।
• উৎসগতভাবে শব্দ ৫ প্রকার।
• যথা-
- তৎসম শব্দ
- অর্ধ-তৎসম শব্দ
- তদ্ভব শব্দ
- দেশি শব্দ এবং
- বিদেশি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'শান্তশিষ্ট' কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ
  2. অব্যয়ীভাব
  3. বহুব্রীহি
  4. কর্মধারয়
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা

• যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
• পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। যেমন-
- মহতী যে কীর্তি = মহাকীর্তি,
- সুন্দরী যে লতা = সুন্দরলতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'আপনি যা জানেন তা তো ঠিকই বটে।' এখানে 'তো' কোন ধরনের অব্যয় পদ?
  1. অনুকার অব্যয়
  2. অনন্বয়ী অব্যয়
  3. সমুচ্চয়ী অব্যয়
  4. অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা

• যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশের ব্যবহৃত হয় তাদের অনন্বয়ী অব্যয় বলে।
• 'আপনি যা জানেন তা তো ঠিকই বটে।'
• বাক্যটি 'তো' এর সাথে অন্য কোনো পদের মিল নেই।
• এটি ছাড়াও বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।
• তাই 'তো' এখানে অনন্বয়ী অব্যয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
Who is not a 'University Wits'?
  1. Thomas Moore
  2. Robert Greene
  3. Thomas Nashe
  4. Robert Greene
সঠিক উত্তর:
Thomas Moore
উত্তর
সঠিক উত্তর:
Thomas Moore
ব্যাখ্যা

• 'Elizabethan Period' এর একদল Young dramatist and pamphleteers (ক্ষুদ্র পুস্তিকা রচয়িতা) দেরকে 'University Wits' বলা হয়।
• তাঁরা 'Oxford and Cambridge University' এর Scholar/Witty students ছিলেন।
• তাঁরা অনেক বিখ্যাত নাটক রচনা ও মঞ্চস্থ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন।
• University Wits ছিলেন মোট ৭ জন।
• এঁরা হলেন:
- Christopher Marlowe,
- Thomas Kyd,
- Robert Greene,
- George Peele,
- Thomas Nashe,
- John Lyly and
- Thomas Lodge.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১০.
Choose the appropriate preposition in the blank of the following sentence:
I am calling in regard ____ your recent inquiry.
  1. on
  2. to
  3. of
  4. for
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

ব্যাখ্যা: in regard to someone or something
Meaning: in relation to someone or something
Bengali Meaning: প্রসঙ্গে
বাক্যের অর্থ: আপনার সাম্প্রতিক জিজ্ঞাসার প্রেক্ষিতে আমি আপনাকে কল করছি।
Source: Cambridge Dictionary

১১.
Fill in the blank with appropriate use of tense:
Neither the Chairman nor the members ______ present.
  1. Has been
  2. had
  3. are
  4. is
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা
ব্যাখ্যা: Either…or, neither…nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন ভিন্ন number- এর হয় তবে plural subject-টি verb-এর পরে বসে এবং Verb-টি plural হয়। তাই, সঠিক উত্তর are।
Source: Advanced Learner’s English Grammar and Composition by Chowdhury and Hussain
১২.
Complete the following sentence choosing the appropriate option:
You have so much intelligence that-
  1. You can get a job.
  2. We cannot count them.
  3. You can buy a ticket.
  4. You can help the poor.
সঠিক উত্তর:
You can get a job.
উত্তর
সঠিক উত্তর:
You can get a job.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
বাক্যের অর্থ: তোমার এত বুদ্ধি যে তুমি একটা চাকরি পেয়ে যেতে পার।
প্রদত্ত বাক্যটি সম্পূর্ণ করতে অন্য কোন অপশনই মানানসই হত না কারণ বুদ্ধি থাকার সাথে শুধুমাত্র চাকরি পাওয়ারই সম্পর্ক আছে।
১৩.
'Get the ball rolling' means:
  1. To enjoy sports
  2. To make something start happening
  3. To have good time
  4. To practice different techniques
সঠিক উত্তর:
To make something start happening
উত্তর
সঠিক উত্তর:
To make something start happening
ব্যাখ্যা

ব্যাখ্যা: Get the ball rolling
Meaning: to make something start happening; to make sure that something continues to happen
Bengali Meaning: চালু করা, চালু রাখা
Source: oxfordlearnersdictonaries.com

১৪.
In writing ___________ paragraphs, transitional words such as, similarly, also, too, both are used.
  1. contrast
  2. comparison
  3. definition
  4. cause and effect
সঠিক উত্তর:
comparison
উত্তর
সঠিক উত্তর:
comparison
ব্যাখ্যা

ব্যাখ্যা: Comparison Paragraph (যে paragraph-এ দুই বা ততোধিক জিনিস, ঘটনা বা ব্যক্তির সম্পর্কিত তুলনা দেখানো হয়)-এ transitional word হিসেবে such as, similarly, also, too, both ব্যবহার করা হয়।
পুরো বাক্যটি হবে- In writing cmparison paragraphs, transitional words such as, similarly, also, too, both are used.
Source: From Paragraph to Essay by Imhoof and Hudson

১৫.
Select the word that is the most closely opposite in meaning to the capitalized word :
ABERRATION-
  1. Regularity
  2. deviation
  3. peculiarity
  4. eccentricity
সঠিক উত্তর:
Regularity
উত্তর
সঠিক উত্তর:
Regularity
ব্যাখ্যা

ব্যাখ্যা: Aberration (n)
Meaning: a fact, an action, or a way of behaving that is not usual, and that may be unacceptable
Bengali Meaning: বিপথে গমন, বিপথগমন
Synonym: anomaly, deviation, peculiarity, abnormality, irregularity, divergence
Antonym: normality, conformity, regularity, averageness
Source: Oxford Languages, dictionary.com and Samsad Dictionary

১৬.
Find out the correct synonym of 'IMPERTINENT'-
  1. mannered
  2. respectful
  3. Refined
  4. Insolent
সঠিক উত্তর:
Insolent
উত্তর
সঠিক উত্তর:
Insolent
ব্যাখ্যা

ব্যাখ্যা: Impertinent (adjective)
Meaning: rude and not showing respect, especially towards someone older or in a higher position than you
Bengali Meaning: রূঢ়
Synonym: Insolent, arrogant, discourteous
Antonym: Mannered, Respectful, Refined
Source: Cambridge Dictionary and Thesaurus.com

১৭.
Fleet is a/an-
  1. Common noun
  2. Abstract noun
  3. Collective Noun
  4. Proper noun
সঠিক উত্তর:
Collective Noun
উত্তর
সঠিক উত্তর:
Collective Noun
ব্যাখ্যা

ব্যাখ্যা: Fleet – a collection of ships or vessels
Bengali Meaning: নৌবহর
A Collective noun (সমষ্টিবাচক বিশেষ্য) in the name of a number (or collection) of persons or things taken together and spoken of a one whole; as crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation, parliament, committee.
Source: Wren and Martin

১৮.
Choose the correct sentence:
  1. It is long since I had seen her first
  2. It was long since I saw her first.
  3. It was long since I have seen her first.
  4. It was long since I had seen her first.
সঠিক উত্তর:
It was long since I had seen her first.
উত্তর
সঠিক উত্তর:
It was long since I had seen her first.
ব্যাখ্যা
ব্যাখ্যা: Since-এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past perfect করতে হয়।
তাই, এই নিয়মানুযায়ী, It was long since I had seen her first.- হল সঠিক উত্তর।
১৯.
Which one is correctly spelt?
  1. Transsmission
  2. Transemission
  3. Transmission
  4. Trancemission
সঠিক উত্তর:
Transmission
উত্তর
সঠিক উত্তর:
Transmission
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Meaning: transmission (noun)
the action or process of transmitting something, or the state of being transmitted.
Bengali Meaning: কোনকিছুর মধ্য দিয়ে প্রেরণ
Source: Oxford Languages and Samsad Dictionary

২০.
I found the whole movie ''fascinating'' Here 'fascinating' means-
  1. boring
  2. extremely interesting
  3. disappointing
  4. ordinary
সঠিক উত্তর:
extremely interesting
উত্তর
সঠিক উত্তর:
extremely interesting
ব্যাখ্যা

ব্যাখ্যা: fascinating
Meaning: extremely interesting
Bengali meaning: চিত্তাকর্ষক
Synonym: engrossing, captivating, absorbing, interesting, enchanting
Antonym: boring, dull
Source: Oxford languages

২১.
My doctor suggests running to improve my health. Here 'running' is-
  1. A gerund
  2. A participle
  3. An infinitive
  4. A finite verb
সঠিক উত্তর:
A gerund
উত্তর
সঠিক উত্তর:
A gerund
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: আমার স্বাস্থ্যের উন্নতির জন্য আমার ডাক্তার আমাকে দৌড়ানোর পরামর্শ দিলেন। আক্ষরিক অনুবাদ করলে দেখা যায় অর্থটি হল- আমার স্বাস্থ্যের উন্নতির জন্য আমার ডাক্তার দৌড় সাজেস্ট করলেন।
ডাক্তার কী সাজেস্ট করলেন? দৌড় (running) সাজেস্ট করলেন। অর্থাৎ running একটি object।
‘ing’ যুক্ত যে verb noun হিসেবে ব্যবহৃত হয়, তাকে আমরা gerund বলি। আমরা ইতোমধ্যে বুঝেছি যে প্রদত্ত বাক্যে running শব্দটি এই বাক্যের object হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, সঠিক উত্তর gerund।

২২.
p একটি মৌলিক সংখ্যা হলে √p একটি -
  1. স্বাভাবিক সংখ্যা
  2. মূলদ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. জটিল সংখ্যা
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

p মৌলিক সংখ্যা বিধায় পূর্নবর্গ নয়, সুতরাং √p একটি অমূলদ সংখ্যা।

২৩.
২/৫, ৮/৯, ৮/১৫ এর গ.সা.গু. কত?
  1. ২/৪৫
  2. ৫/৪৫
  3. ১/২
  4. ৩/১৫
সঠিক উত্তর:
২/৪৫
উত্তর
সঠিক উত্তর:
২/৪৫
ব্যাখ্যা

২, ৮, ৮ এর গ.সা.গু. = ২, ৫, ৯, ১৫ এর ল.সা.গু = ৪৫
∴ ভগ্নাংশের গ.সা.গু. = ২/৪৫

২৪.
একজন কমলা বিক্রেতা একশত কমলা ১০০০ টাকায় কিনে প্রতি ডজন ১৪৪ টাকায় বিক্রি করেন। তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো?
  1. ১২% ক্ষতি
  2. ১২% লাভ
  3. ২০% ক্ষতি
  4. ২০% লাভ
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা

১০০ কমলার ক্রয় মূল্য = ১০০০ টাকা
আবার, ১২ টি কমলার বিক্রয় মূল্য = ১৪৪ টাকা
∴ ১০০                                  = ১৪৪×১০০/১২ = ১২০০ টাকা
∴ লাভ = ১২০০ - ১০০০
= ২০০ টাকা
∴ লাভের হার = ২০০×১০০/১০০০
= ২০%

২৫.
x2 - √(3)x + 1 = 0 হলে x3 + 1/x3 এর মান কত?
  1. -3
  2. 0
  3. 3
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

x2 - √(3)x + 1 = 0 বা, x2/x - √(3)x/x + 1/x = 0
বা, x + 1/x = √3
(x + 1/x)3 = (√3)3 বা, x3 + 1/x3 + 3.x.1/x(x + 1/x) = 3√3
বা, x3 + 1/x3 + 3√3 = 3√3
∴ x3 + 1/x3 = 0

২৬.
2x2 - ax - 3 এর একটি উৎপাদক x + 1 হলে a = ?
  1. -1
  2. 0
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

∴ f(x) = 2x2 - ax - 3 এর একটি উৎপাদক x + 1
∴ f(-1) = 0
বা, 2 + a - 3 = 0
বা, a - 1 = 0
∴ a = 1

২৭.
(y - x, 4) = (4, 3x + y) হলে (x, y) এর মান -
  1. (3, 1)
  2. (1, 3)
  3. (0, 4)
  4. (4, 0)
সঠিক উত্তর:
(0, 4)
উত্তর
সঠিক উত্তর:
(0, 4)
ব্যাখ্যা

এখানে, y - x = 4..........(1)
3x + y = 4 .................(2)
(2) নং - (1) নং থেকে পাই 4x = 0
∴ x = 0
(1) নং থেকে পাই y - 0 = 4
∴ y = 4

২৮.
9x + 9x + 9x - 9-1 = 0 হলে x = ?
  1. -3/2
  2. 0
  3. 3/2
  4. 1
সঠিক উত্তর:
-3/2
উত্তর
সঠিক উত্তর:
-3/2
ব্যাখ্যা

9x + 9x + 9x - 9-1 = 0
বা, 3.9x = 9-1
বা, 3.(32)x = (32)-1
বা, 3.32x = 3-2
বা,32x+1 = 3-2
বা,2x + 1 = -2
বা, 2x = -3
∴ x = -3/2

২৯.
৩৬, ৮১, ১৪৪ ....... এর পরবর্তী সংখ্যা কত?
  1. ১৬৯
  2. ১৯৬
  3. ২২৫
  4. ২৫৬
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা

৩৬, ৮১, ১৪৪ ....... = ৬, ৯, ১২, ১৫ এখানে, ১৫ = ২২৫

৩০.
ABCD একটি বর্গ এবং এর অন্তর্গত ΔABC এর ক্ষেত্রফল 8 বর্গ একক। বর্গের পরিসীমা কত?
  1. 8 একক
  2. 16 একক
  3. 24 একক
  4. 32 একক
সঠিক উত্তর:
16 একক
উত্তর
সঠিক উত্তর:
16 একক
ব্যাখ্যা

ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য = a
∴ ΔABC এর ক্ষেত্রফল = 1/2 × AB × BC
বা, 8 = 1/2 a × a
বা, a2 = 16
∴ a = 4
∴ পরিসীমা = 4a
= 4 × 4
= 16

৩১.
cosec(180° + θ) = 2 এবং θ, ৪র্থ চতুর্ভাগে না থাকলে cosθ = ?
  1. -((√3)/2)
  2. 0
  3. √3/2
  4. 1
সঠিক উত্তর:
-((√3)/2)
উত্তর
সঠিক উত্তর:
-((√3)/2)
ব্যাখ্যা

cosec(180° + θ) = 2
বা, - cosecθ = 2
বা, cosecθ = -2
বা, sinθ = - 1/2
বা, sin2θ = 1/4
∴ cosθ = ±√(1-(1/4))
= -√(3/4)
= -((√3)/2)

৩২.
একই উচ্চতা ও ব্যাসার্ধ বিশিষ্ট বেলনাকার লোহার দন্ডকে (Cylindrical rod) গলিয়ে দন্ডটির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধের গোলক আকৃতির বলতৈরি করা হলো তবে কয়টি বল তৈরি করা যাবে?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

ধরি, রডের ব্যাসার্ধ = r
∴ উচ্চতা = r
∴ আয়তন = πr2.r = πr3
এখন, বলের ব্যাসার্ধ = r/2
∴ আয়তন = 4/3π(r/2)3
= 4/3.π.r3/8
= πr3/6
∴ বলের সংখ্যা = πr3/(πr3/6)
= 6

৩৩.
APPLE শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা কত?
  1. 32
  2. 33
  3. 34
  4. 35
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা

APPLE শব্দটিতে মোট 5টি বর্ণ আছে যাদের মধ্যে 2টি p
প্রতিক্ষেত্রে 3টি বর্ণ নিয়ে শব্দগঠন করার ক্ষেত্রে,
(a) দু'টি একই, বাকিগুলো ভিন্ন ভিন্ন
(b) সবগুলো ভিন্ন ভিন্ন
(a) এর ক্ষেত্রে সাজানোর উপায় = 1×3c1 × 3!/2!
= 3×3 = 9
(b) এর ক্ষেত্রে সাজানোর উপায় = 4p3 = 24
∴ মোট সাজানোর উপায় = 9+24 = 33

৩৪.
একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় অথবা মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 5/6
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা

মোট নমুনা বিন্দুর সংখ্যা = {1, 2, 3, 4, 5, 6} = 6টি
জোড় অথবা মৌলিক সংখ্যার অনুকূলে নমূনাবিন্দুর সংখ্যা = {2, 3, 4, 5, 6} = 5টি
∴ সম্ভাবনা = 5/6

৩৫.
A = {1, 2, 3}, B = ∅ হলে A - B = ?
  1. B
  2. A
  3. A∪B
  4. A′∩B′
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

A - B হলো A সেটে বিদ্যমান কিন্তু B তে নাই এমন উপাদানের সেট = {1,2,3} = A

৩৬.
কাকে জীনতত্ত্বের জনক বলা হয়?
  1. ডারউইন
  2. ল্যামার্ক
  3. লিনিয়াস
  4. মেন্ডেল
সঠিক উত্তর:
মেন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
মেন্ডেল
ব্যাখ্যা
বংশগতি সম্বন্ধে মানুষের ধারণা একসময় ছিল কাল্পনিক। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়।
বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি
৩৭.
নিউরনের প্রধান অংশ -
  1. এক্সন
  2. ডেনড্রন
  3. কোষদেহ
  4. সিন্যাপস
সঠিক উত্তর:
কোষদেহ
উত্তর
সঠিক উত্তর:
কোষদেহ
ব্যাখ্যা

স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে।
নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত।
যথাঃ ১) কোষদেহ ও ২) প্রলম্বিত অংশ।

কোষদেহ নিউরনের প্রধান অংশ।

প্রলম্বিত অংশ দুই প্রকার।
যথাঃ ১)এক্সন এবং ২) ডেনড্রন

একটি স্নায়ুকোষের এক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। সিন্যাপসের মাধ্যমেই স্নায়ুতাড়না এক কোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৮.
উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে কী বলে?
  1. ব্যাপন
  2. প্রস্বেদন
  3. অভিস্রবণ
  4. ইমবাইবিশন
সঠিক উত্তর:
প্রস্বেদন
উত্তর
সঠিক উত্তর:
প্রস্বেদন
ব্যাখ্যা

প্রস্বেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে।
উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমনের এই প্রক্রিয়াকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৯.
সিলিকা বিদ্যমান আছে কোনটিতে?
  1. চুনাপাথর
  2. হেমাটাইট
  3. কোয়ার্টজ
  4. মার্বেল
সঠিক উত্তর:
কোয়ার্টজ
উত্তর
সঠিক উত্তর:
কোয়ার্টজ
ব্যাখ্যা

অক্সিজেনের পরই প্রকৃতিতে প্রাচুর্যতার দিক দিয়ে সিলিকনের অবস্থান। অক্সিজেনের প্রতি সিলিকনের প্রবল আসক্তি থাকায় প্রকৃতিতে সিলিকন অক্সাইড যৌগ হিসেবে পাওয়া যায়।
বালি, পাথর ও কোয়ার্টজে সিলিকা রূপে সিলিকন বিদ্যমান থাকে।
এছাড়া সিলিকন ফেল্ডস্পার, মাইকা, এ্যাসবেসটস ইত্যাদিতে সিলিকেট রূপে থাকে।
উৎসঃ রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪০.
কোনটি Micro Nutrients?
  1. আমিষ
  2. শর্করা
  3. ভিটামিন
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ভিটামিন
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন
ব্যাখ্যা

আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে খাদ্যের প্রধান বা মূল উপাদান (Macro nutrients) বলা হয়। কারণ, এ উপাদানগুলাে মানবদেহে অধিক পরিমাণে প্রয়ােজন হয়।
ভিটামিন ও খনিজ লবণকে সহায়ক খাদ্য উপাদান বা অণুখাদ্য (Micro Nutrients) বলা হয়। কারণ, এ খাদ্য উপাদানগুলাে মানবদেহে অতি অল্প পরিমাণে প্রয়ােজন হয়।
যেকোনাে খাদ্য উপাদানই প্রয়ােজনের তুলনায় কম বা বেশি পরিমাণে গ্রহণ করলে শারীরিক জটিলতা ও অসুস্থতা দেখা দেয়।
খাদ্য উপাদান পানি জীবনধারণের অত্যাবশ্যকীয় উপাদান কারণ দেহের ৭০ শতাংশই পানি।

উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪১.
অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কোনটি?
  1. আইসােলিউসিন
  2. মিথিওনিন
  3. ট্রিপটোফ্যান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

প্রােটিন গঠনকারী অ্যামাইনাে অ্যাসিডের মধ্যে ৮টি অ্যামাইনাে অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। এরা দেহে তৈরি হতে পারে না। বিশেষ বিশেষ প্রােটিন জাতীয় খাদ্য হতে এসমস্ত অ্যামাইনাে অ্যাসিডগুলাে মানবদেহে সরবরাহ করতে হয়। এদের অত্যাবশ্যক বা অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড বলে।

এ ৮টি অত্যাবশ্যকীয় অ্যাসিডগুলাে হলাে-
১। লাইসিন
২। লিউসিন
৩। আইসােলিউসিন
৪। মিথিওনিন
৫। ট্রিপটোফ্যান
৬। ভ্যালিন
৭। ফিনাইল অ্যালানিন
৮। থ্রিওনিন

উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪২.
ব্যাকটেরিয়ার অযৌন জনন প্রক্রিয়া কোনটি?
  1. বাইনারি ফিশন
  2. বাইনারি ফিউশন
  3. ফিশন
  4. ফিউশন
সঠিক উত্তর:
বাইনারি ফিশন
উত্তর
সঠিক উত্তর:
বাইনারি ফিশন
ব্যাখ্যা

ব্যাকটেরিয়ার জনন : ব্যাকটেরিয়া দুটি প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। যেমন- অযৌন জনন এবং যৌন জনন।
অযৌন জনন: ব্যাকটেরিয়া সাধারণত অযৌন প্রক্রিয়ায় দ্বিভাজন বা বাইনারি ফিশন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। I
দ্বিভাজন পদ্ধতি দ্বিভাজন ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধির স্বাভাবিক, অত্যন্ত সরল এবং দ্রুততম জনন প্রক্রিয়া। দ্বিভাজন প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়াম কোষ বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয়।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৩.
পাখা ঘোরাতে কোন ধরনের বিদ্যুতের প্রয়োজন হয়?
  1. স্থির বিদ্যুৎ
  2. চল বিদ্যুৎ
  3. সম বিদ্যুৎ
  4. বিষম বিদ্যুৎ
সঠিক উত্তর:
চল বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
চল বিদ্যুৎ
ব্যাখ্যা

যখন চার্জগুলাে পরিবাহীর মধ্য দিয়ে অনবরত নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে তাকে চল বিদ্যুৎ বলে।
দৈনন্দিন জীবনে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি হচ্ছে চল বিদ্যুৎ। এ চল বিদ্যুই পাখা ঘােরায়, বাতি জ্বালায়, কলকারখানা চালায় এবং নানাবিধ কাজ সম্পন্ন করে থাকে।
চল বিদ্যুৎকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- একমুখী প্রবাহ ও পরিবর্তী প্রবাহ।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৪.
কোন ধরনের প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলাের ক্ষতি করে?
  1. ফায়ারওয়াল
  2. ভাইরাস
  3. সিস্টেম হ্যাক
  4. ফিশিং
সঠিক উত্তর:
ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাস
ব্যাখ্যা

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলাের ক্ষতি করে।
ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল “Vital Information Resources Under Siege.'' যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে। এবং এক পর্যায়ে এটি কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- এছাড়াও এটি সিস্টেমের সেটিং, মনিটরের রেজুলেশন পরিবর্তন করতে পারে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৫.
মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল ক্লোজ করার জন্য কী চাপতে হয়?
  1. Ctrl + S
  2. Alt + F4
  3. Ctrl + E
  4. Alt + E
সঠিক উত্তর:
Alt + F4
উত্তর
সঠিক উত্তর:
Alt + F4
ব্যাখ্যা

মাইক্রোসফট ওয়ার্ড একটি প্যাকেজ প্রোগ্রাম সফটওয়্যার যার সাহায্যে নতুন ডকুমেন্ট তৈরি, পূর্বে তৈরিকৃত ডকুমেন্টে পরিবর্তন করা যায়।
এতে ফাইল সেভ করার শর্টকাট হিসেবে Ctrl + S চাপতে হয়।
এতে ফাইল ক্লোজ করতে Alt + F4 চাপতে হয়।
ডকুমেন্টে সেন্ট্রাল এলাইনমেন্টের জন্য Ctrl + E চাপতে হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৬.
মাইক্রোসফট এক্সেলে কোন রেঞ্জের মধ্যে কতটি সংখ্যা আসে তা গণনা করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়?
  1. AVG
  2. Min
  3. Count
  4. Max
সঠিক উত্তর:
Count
উত্তর
সঠিক উত্তর:
Count
ব্যাখ্যা

মাইক্রোসফট এক্সেলে AVERAGE, MIN, COUNT ফাংশনের ব্যবহারঃ
সাধারণত গড় বের করার জন্য AVERAGE, সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা বের করার জন্য MIN এবং কোন রেঞ্জের মধ্যে কতটি সংখ্যা আসে তা গণনা করার জন্য COUNT ফাংশন ব্যবহার করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৭.
ডাটাবেজ কী?
  1. অপারেটিং সিস্টেম
  2. সফটওয়্যার
  3. হার্ডওয়্যার
  4. ফায়ারওয়াল প্রোগ্রাম
সঠিক উত্তর:
সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
সফটওয়্যার
ব্যাখ্যা

ডাটাবেজ ব্যবহার করে আমাদের দরকারি তথ্যকে প্রয়ােজন অনুযায়ী খুব সহজে সাজানাে যায়।
ডাটাবেজ হল একটি সফটওয়্যার যা দ্বারা আমরা আমাদের প্রয়ােজন অনুযায়ী তথ্যকে সাজিয়ে কাজ সম্পন্ন করতে পারি। ডাটাবেজে তথ্যসমূহ সাজানাে অবস্থায় থাকে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৮.
হেক্সাডেসিমাল পদ্ধতিতে কোন অক্ষরটি অনুপস্থিত?
  1. B
  2. D
  3. F
  4. H
সঠিক উত্তর:
H
উত্তর
সঠিক উত্তর:
H
ব্যাখ্যা

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৯.
(১১০১০১) = ( ? )১০
  1. ১১
  2. ১৩
  3. ৪১
  4. ৫৩
সঠিক উত্তর:
৫৩
উত্তর
সঠিক উত্তর:
৫৩
ব্যাখ্যা

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫০.
ইউনিকোডের সাহায্যে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ১৬
  2. ২৫৬
  3. ৬৫,৫৩৬
সঠিক উত্তর:
৬৫,৫৩৬
উত্তর
সঠিক উত্তর:
৬৫,৫৩৬
ব্যাখ্যা

১৯৯১ সালে এপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে এই কোডের মাধ্যমে কম্পিউটারের অন্তর্ভুক্ত করা যায়।
ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড এর সাহায্যে ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি

৫১.
কোন প্রযুক্তি ট্রান্সমিটার থেকে সিগনাল পৃথক করে?
  1. PDMA
  2. FDMA
  3. TDMA
  4. HDMA
সঠিক উত্তর:
FDMA
উত্তর
সঠিক উত্তর:
FDMA
ব্যাখ্যা
বিভিন্ন ট্রান্সমিটার থেকে সিগনালসমূহকে পৃথক করার জন্য FDMA ( Frequency Division Multiple Access) এবং CDMA (Code Division Multiple Access) প্রযুক্তির উন্নয়ন করা হয়েছিলো৷
TDMA, PDMA এ এক সেল থেকে অন্য সেলে সিগনাল আলাদা করা যায় না, কারণ অবস্থান পরিবর্তনের সাথে উভয়েরই ফলাফল পরিবর্তিত হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৫২.
What is the opposite of 'Inimical'?
  1. adversary
  2. antipathetic
  3. hostile
  4. advantageous
সঠিক উত্তর:
advantageous
উত্তর
সঠিক উত্তর:
advantageous
ব্যাখ্যা

Synonyms for inimical
adversarial, adversary, antagonistic, antipathetic, hostile,

Antonyms for inimical
helpful, advantageous

৫৩.
একদিন সকালে সানজিদা সূর্যের দিকে কিছুদুর হাটার পর ডান দিকে পরপর দুইবার মোড় নিলো। এরপর আবার ডানদিকে মোড় নিলে সে এখন কোনদিকে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা

কেউ সকালবেলা সূর্যের দিকে হাটার মানে হলো সে পূর্ব দিকে মুখ করে হাটছে। এরপর তিনবার ডানে ঘুরে হাটলে উত্তর দিকে মুখ হয়।
৫৪.
ছাগলের দাম গরুর দামের চেয়ে কম তবে মুরগীর দামের চেয়ে বেশি। ভেড়ার দাম ছাগলের দামের চেয়ে কম। মুরগীর দাম ভেড়ার দামের চেয়ে কম। কম দামের দিক দিয়ে তৃতীয় কোনটি?
  1. গরু
  2. মুরগী
  3. ছাগল
  4. ভেড়া
সঠিক উত্তর:
ছাগল
উত্তর
সঠিক উত্তর:
ছাগল
ব্যাখ্যা

প্রদত্ত তথ্য গুলিকে অসমতা আকারে লিখলে পাই,
মুরগী < ছাগল < গরু, ভেড়া < ছাগল, মুরগী < ভেড়া
সুতরাং, উপরের অসমতা গুলাের আলােকে ক্রমটি হবে নিম্নরূপ: মুরগী < ভেড়া < ছাগল < গরু

৫৫.
যদি KEATS-এর কোড 12345 হয়, তাহলে TEASE-এর কী কোড হবে?
  1. 22435
  2. 43522
  3. 24352
  4. 42352
সঠিক উত্তর:
42352
উত্তর
সঠিক উত্তর:
42352
ব্যাখ্যা

K E A T S = 1 2 3 4 5 হলে,
এক্ষেত্রে K = 1, E = 2, A = 3, T = 4, S = 5
তাহলে, TEASE = 42352

৫৬.
প্রশ্নে পদত্ত সংখ্যার আয়নায় প্রতিবিম্ব নির্ণয় করুন।
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৭.
নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
  1. ৭০০
  2. ৮০০
  3. ১২০০
  4. ২০০০
সঠিক উত্তর:
৭০০
উত্তর
সঠিক উত্তর:
৭০০
ব্যাখ্যা
অপশনের যে শতাব্দিকে ৪০০ দ্বারা ভাগ করা যায় না সেটি লিপ ইয়ার হবে না। ৭০০ কে ৪০০ দ্বারা ভাগ করা যায় না, তাই এটি লিপ ইয়ার না।
৫৮.
সঠিক বানানটি চিহ্নিত করুন
  1. Recomendation
  2. Recommendation
  3. Recommandaton
  4. Recomandation
সঠিক উত্তর:
Recommendation
উত্তর
সঠিক উত্তর:
Recommendation
ব্যাখ্যা
Recommendation - a suggestion or proposal as to the best course of action, especially one put forward by an authoritative body.
৫৯.
৩, ৪, ৭, ৮, ১১, ১২ - এই ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ১৩
  2. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
এখানে দুটো ধারা আছে, জোড় অবস্থানের ধারা এবং বেজোর অবস্থানের ধারা।
৩, ৭, ১১, ১৫…...
৪, ৮, ১২….।।
ধারায় সংখ্যাগুলো ৪ করে বাড়ছে।
সুতরাং পরবর্তী সংখ্যা হবে ১৫
৬০.
কী ছাড়া বাজি ধরা যায় না?
  1. ধনী হওয়া
  2. জুয়ার আসর
  3. শিক্ষিত হওয়া
  4. ঝুকি নেওয়া
সঠিক উত্তর:
ঝুকি নেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঝুকি নেওয়া
ব্যাখ্যা
ঝুকি ছাড়া Gamble বা বাজি হয় না।
৬১.
নিচের শব্দগুলােকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে?
1. Consultation 2. Illness 3. Doctor
4. Treatment 5. Recovery
  1. 2, 3, 4, 1, 5
  2. 4, 3, 1, 2, 5
  3. 5,1, 4, 3, 2
  4. 2, 3, 1, 4, 5
সঠিক উত্তর:
2, 3, 1, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
2, 3, 1, 4, 5
ব্যাখ্যা
এখানে শব্দগুলােকে নিম্নলিখিত ক্রমে সাজালে তা অর্থপূর্ণ হয় ,
Illness > Doctor > Consultation > Treatment > Recovery
কারণ, আমরা অসুস্থ হলে ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করে আরোগ্য লাভ করি।
৬২.
রাকিব বলল “শাওনের মা হলেন আমার মা এর একমাত্র কন্যা” শাওন, রাকিবের সঙ্গে কীভাবে সম্পর্কিত?
  1. ভাগনে
  2. চাচা
  3. ফুফা
  4. ভাই
সঠিক উত্তর:
ভাগনে
উত্তর
সঠিক উত্তর:
ভাগনে
ব্যাখ্যা
শাওনের মা হলাে রাকিবের মায়ের একমাত্র কন্যা অর্থাৎ রাকিবের বােন। এখন বােনের ছেলে শাওন হলো রাকিবের ভাগনে।
৬৩.
কোন শতকে বাংলায় কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়?
  1. সপ্তম শতক
  2. দশম শতক
  3. একাদশ শতক
  4. ত্রয়োদশ শতক
সঠিক উত্তর:
একাদশ শতক
উত্তর
সঠিক উত্তর:
একাদশ শতক
ব্যাখ্যা
- বাংলার পাল রাজা দ্বিতীয় মহীপালের শাসনামলে উত্তরাধিকার সংক্রান্ত অন্ত:কলহের সময় এক বিদ্রোহ সংঘটিত হয় যা `কৈবর্ত বিদ্রোহ’ নামে পরিচিত।
- কৈবর্ত হলো বরেন্দ্র অঞ্চলের একটি জেলে সম্প্রদায়। ১০৮০ সালে দিব্য এর নেতৃত্বে কৈবর্তরা বরেন্দ্র অঞ্চলে পালদের পরাজিত করে ক্ষমতা দখল করে।
- তবে কৈবর্ত শাসন ছিলো স্বল্পস্থায়ী। ১০৮২ সালে দ্বিতীয় মহীপালের ভাই রামপাল কৈবর্ত শাসক ভীমকে পরাজিত করে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃপ্রতিষ্ঠিত করেন।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ষষ্ঠ শ্রেণী)
৬৪.
‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয় কবে?
  1. ১ জুলাই ১৯৭১
  2. ৩ জুলাই ১৯৭১
  3. ১ আগস্ট ১৯৭১
  4. ২ আগস্ট ১৯৭১
সঠিক উত্তর:
১ আগস্ট ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১ আগস্ট ১৯৭১
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- এর মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর। তার আহবানে সাড়া দিয়ে মার্কিন ব্যান্ডদল বিটলস এ কনসার্ট আয়োজনে অংশ নেয়।
- এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন।
- বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট)
৬৫.
মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর জেলা কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ৬ নং সেক্টর
  2. ৭ নং সেক্টর
  3. ৮ নং সেক্টর
  4. ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
৮ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
৮ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়। মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো।
- এর সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।
- ঢাকা শহর ২নং সেক্টরের অধীন ছিলো।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
৬৬.
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১৭-২৬ মার্চ ২০২১ সরকার গৃহিত দশদিনব্যাপী অনুষ্ঠানমালার থিম কী ছিলো?
  1. মুজিব অম্লান
  2. মুজিব চিরন্তন
  3. মুজিবময় বাংলাদেশ
  4. শাশ্বত মুজিব
সঠিক উত্তর:
মুজিব চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
মুজিব চিরন্তন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সরকার গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ দশদিনব্যাপী উৎযাপন কর্মসূচি গ্রহণ করেছে।
- দশদিনব্যাপী অনুষ্ঠানের থিম হলো ‘মুজিব চিরন্তন’। এসব অনুষ্ঠানের বিভিন্ন দিবসে সার্কভুক্ত বিদেশী পাচঁটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলো।
- এছাড়া আরো পাঁচটি দেশের সরকার/রাষ্ট্র প্রধান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
(সূত্র: দৈনিক ইত্তেফাক)
৬৭.
'আমি বিজয় দেখেছি' বইটির রচয়িতা কে?
  1. রাবেয়া খাতুন
  2. মেজর রফিকুল ইসলাম
  3. এম আর আখতার মুকুল
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
এম আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
এম আর আখতার মুকুল
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘আমি বিজয় দেখেছি’ এর রচয়িতা হলেন এম আর আখতার মুকুল।
তার রচিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে:
- একাত্তরের বর্ণমালা
- মুজিবের রক্ত লাল প্রভৃতি।
(সূত্রঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর)
৬৮.
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাত কোনটি?
  1. আমদানি শুল্ক
  2. মূসক
  3. আয়কর
  4. আবগারি শুল্ক
সঠিক উত্তর:
মূসক
উত্তর
সঠিক উত্তর:
মূসক
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাতসমূহ (২০২০-২০২১ অর্থবছর হিসাব):
- প্রথম : মূল্য সংযোজন কর (১,২৫,১৬২ কোটি টাকা)
- দ্বিতীয় : আয়কর (১,০৩,৯৪৫ কোটি টাকা)
- তৃতীয় : সম্পূরক শুল্ক (৫৭,৮১৫ কোটি টাকা)
- চতুর্থ : আমদানি শুল্ক (৩৭,৮০৭ কোটি টাকা)।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
৬৯.
বিবিএস রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশে মহিলা প্রতি মোট প্রজনন হার কত?
  1. ১.৯২
  2. ২.০৪
  3. ২.০৮
  4. ২.১০
সঠিক উত্তর:
২.০৪
উত্তর
সঠিক উত্তর:
২.০৪
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019 অনুসারে ১৫-৪৯ বয়সী মহিলা প্রতি সন্তান প্রজনন হার বা মোট প্রজনন হার ২.০৪।
- গ্রামাঞ্চলে : ২.৩৭
- শহরাঞ্চলে : ১.৬৭।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
৭০.
চলতি বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা কত টাকা পর্যন্ত?
  1. ২.৫ লক্ষ টাকা
  2. ৩ লক্ষ টাকা
  3. ৩.৫ লক্ষ টাকা
  4. ৪ লক্ষ টাকা
সঠিক উত্তর:
৩ লক্ষ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩ লক্ষ টাকা
ব্যাখ্যা
- চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা
- সাধারণ করদাতা : ৩ লক্ষ টাকা
- মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৩.৫ লক্ষ টাকা
- প্রতিবন্ধী ব্যক্তি করদাতা : ৪.৫ লক্ষ টাকা
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৪.৭৫ লক্ষ টাকা।
(সূত্র: বাজেট বক্তৃতা : ২০২০-২০২১)
৭১.
বাংলাদেশে জিডিপি নির্ণয়ে মোট উপখাতের সংখ্যা কতটি?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
- বাংলাদেশে জিডিপি নির্ণয়ে মোট উপখাতের সংখ্যা ১৫টি। এগুলো হলোঃ
- কৃষি ও বনজ
- মৎস্য
- খনিজ ও খনন
- শিল্প বা উৎপাদন
- বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ
- নির্মাণ
- পাইকারি ও খুচরা বাণিজ্য
- হোটেল ও রেস্তোরাঁ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
- রিয়েল এস্টেট
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷
এসব খাতের সমন্বয়ে তিনটি প্রধান খাত কৃষি, শিল্প ও সেবাখাত গঠিত৷
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং বিবিএস)
৭২.
কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে অবস্থিত?
  1. OECD
  2. UNIDO
  3. OPEC
  4. UNICEF
সঠিক উত্তর:
OECD
উত্তর
সঠিক উত্তর:
OECD
ব্যাখ্যা
- The Organisation for Economic Co-operation and Development এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এটি ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ৩৭টি।
- বর্তমান মহাসচিব মেক্সিকোর অ্যাঞ্জেল গুরিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে বহুমুখী সহযোগিতার উদ্দেশ্যে OECD গঠিত হয়।
অন্যদিকে,
- OPEC সদরদপ্তর : ভিয়েনা
- UNIDO সদরদপ্তর : ভিয়েনা
- UNICEF সদরদপ্তর : নিউইয়র্ক।
(সূত্রঃ OECD ওয়েবসাইট)
৭৩.
কতটি দেশ নিয়ে ডি-৮ জোট গঠিত?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
- ডি-৮ হলো আটটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: ডি-৮ ওয়েবসাইট)
৭৪.
‘ইউনাইটেড আরব লিস্ট’ কোন দেশের রাজনৈতিক দল?
  1. মিশর
  2. তুরস্ক
  3. ইরাক
  4. ইসরাইল
সঠিক উত্তর:
ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল
ব্যাখ্যা
- ইউনাইটেড আরব লিস্ট ইসরাইলের একটি রাজনৈতিক দল। হিব্রু ভাষায় এটি রা’ম পার্টি নামে পরিচিত।
- দলটির নেতা মানসুর আব্বাস।
- সম্প্রতি অনুষ্ঠিত ইসরাইলের নেসেট নির্বাচনে কোন দলই সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। এমতাস্থায় নির্বাচনে চারটি আসন পাওয়া ইউনাইটেড আরব লিস্ট দলটির সমর্থন সরকার গঠনের জন্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
(সূত্র: আনাদুলু এজেন্সি)
৭৫.
WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জুরিখ
  2. গ্ল্যান্ড
  3. বাসেল
  4. ইনচেন
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
ব্যাখ্যা
- WWF (World Wide Fund for Nature) হলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- WWF ১৯৬১ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়।
এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
(সূত্রঃ WWF ওয়েবসাইট)
৭৬.
সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. চুয়াডাঙ্গা
  2. চাপাই নবাবগঞ্জ
  3. দিনাজপুর
  4. সাতক্ষীরা
সঠিক উত্তর:
চাপাই নবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
চাপাই নবাবগঞ্জ
ব্যাখ্যা
- সোনা মসজিদ স্থলবন্দর : চাপাই নবাবগঞ্জ
- ভোমরা স্থলবন্দর : সাতক্ষীরা
- দর্শনা স্থলবন্দর : চুয়াডাঙ্গা
- বিরল ও হিলি স্থলবন্দর : দিনাজপুর।
(সূত্র: স্থলবন্দর কর্তৃপক্ষ)
৭৭.
নিচের কোনটি সঞ্চয়জাত ভূমিরূপ নয়?
  1. প্লাবন সমভূমি
  2. পলল পাখা
  3. জলপ্রপাত
  4. পাদদেশীয় পলল সমভূমি
সঠিক উত্তর:
জলপ্রপাত
উত্তর
সঠিক উত্তর:
জলপ্রপাত
ব্যাখ্যা
- পলল পাখা ও পলল কোণ, পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ প্রভৃতি হলো নদী দ্বারা সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ।
-অন্যদিকে
- ভি আকৃতির উপত্যকা, গিরিখাত ও ক্যানিয়ন, জলপ্রপাত প্রভৃতি নদী দ্বারা সৃষ্ট কতগুলো ক্ষয়জাত ভূমিরূপ।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃ্ষ্ঠা- ৬০/৬১)
৭৮.
দেশের সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলা কোনটি?
  1. গোপালগঞ্জ
  2. চাঁদপুর
  3. চাপাইনবাবগঞ্জ
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
চাঁদপুর
ব্যাখ্যা
সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলাসমূহ
- চাঁদপুর : ৯০ শতাংশ
- মুন্সিগঞ্জ : ৮৩ শতাংশ
- গোপালগঞ্জ : ৭৯ শতাংশ
- ফরিদপুর : ৬৫ শতাংশ
- কুমিল্লা : ৬৫ শতাংশ।
(দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
৭৯.
প্যাম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়?
  1. আফ্রিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. মধ্য এশিয়া
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
- প্যাম্পাস ও ল্যানোস তৃণভূমি : দক্ষিণ আমেরিকা
- প্রেইরি তৃণভূমি : উত্তর আমেরিকা
- সাভানা তৃণভূমি : আফ্রিকা
- স্তেপ তৃণভূমি : পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
৮০.
বিশ্বব্যাংকের মতে নিচের কোনটি সুশাসন মূল্যায়নের স্তম্ভ নয়?
  1. সরকারি খাতের ব্যবস্থাপনা
  2. দায়বদ্ধতা ও জবাবদিহিতা
  3. স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ
  4. সিভিল সোসাইটির উপস্থিতি
সঠিক উত্তর:
সিভিল সোসাইটির উপস্থিতি
উত্তর
সঠিক উত্তর:
সিভিল সোসাইটির উপস্থিতি
ব্যাখ্যা
- ১৯৯৪ সালে বিশ্বব্যাংক ''Governance : The World Bank Experience'' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
- সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লেখ করা হয়। এগুলো হলোঃ
- সরকারি খাত বা প্রশাসন ব্যবস্থাপনা
- দায়বদ্ধতা ও জবাবদিহিতা
- উন্নয়নের বৈধ বা আইনি কাঠামো এবং
- স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ।
(সূত্রঃ বিশ্বব্যাংক)