পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
Neither of the girls ____ homework.
  1. were done her
  2. is done her
  3. has done her
  4. have done their
ব্যাখ্যা
• Complete sentence: Neither of the girls has done her homework.
- Bangla meaning: মেয়েদের কেউই তার হোমওয়ার্ক করেনি।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- অর্থাৎ, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- এবং তাদের possessive pronoun টিও singular (his/her) হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• More examples:
- Neither of the answers is correct.
- Neither of the options seems right.
.
Choose the plural form of 'Spectrum'.
  1. Spectra
  2. Spectrums
  3. Spectrii
  4. Both A and B
ব্যাখ্যা
• The plural form of 'Spectrum' is - Both Spectra and Spectrums.

• Spectrum [singular]
- English meaning: A continuous sequence or range; a range of objects, ideas, or opinions.
- Bangla meaning: বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা।

- Plural form: spectra, spectrums.

• Ex. Sentences:
- A wide spectrum of interests.
- Future technologies could provide indirect indications of life, for instance spectra of oxygen.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
A synonym of 'Indigenous' is-
  1. Alien
  2. Aboriginal
  3. Incidental
  4. Superficial
ব্যাখ্যা
• A synonym of 'Indigenous' is- খ) Aboriginal.

• Indigenous (adjective)
- English meaning: Originating or occurring naturally in a particular place; native.
- Bangla meaning: দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।

• Given options:
ক) Alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী।

খ) Aboriginal - (জাতি, গোষ্ঠী বা জীবিত প্রাণী সম্বন্ধে) আদিম; আদিবাসী; আদিম জন্তু, উদ্ভিদ ইত্যাদি।

গ) Incidental - অনুগামী তবে আবশ্যিক অংশ নয়; প্রাসঙ্গিক

ঘ) Superficial - বহিঃস্থ; উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, A synonym of 'Indigenous' is- খ) Aboriginal.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
She is ____ M.A. in English literature.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা
• Complete sentence: She is an M.A. in English literature.

• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে M.A শব্দের 'M' Consonant হওয়া সত্ত্বেও।
- 'M' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
- আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
- যেমন: an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
The opposite of 'Amicable'.
  1. Affluence
  2. Friendly
  3. Cunning
  4. Unfriendly
ব্যাখ্যা
• The opposite of 'Amicable' is - ঘ) Unfriendly.

• Amicable (adjective)
- English Meaning: Characterized by friendliness and absence of discord.
- Bangla Meaning: শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত।

• Given options:
ক) Affluence - বৈভব; প্রাচুর্য; সমৃদ্ধি।

খ) Friendly - বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

গ) Cunning - ধূর্ত ব্যক্তি। আকর্ষণীয়; সুদর্শন।

ঘ) Unfriendly - অবন্ধুসুলভ; বৈরী; প্রতিকূল; অপ্রিয়; অস্নিগ্ধ।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The opposite of 'Amicable' is - ঘ) Unfriendly.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Fill in the blank:
She joined the course with a view to _____ her English.
  1. improve
  2. improving
  3. improved
  4. improves
ব্যাখ্যা
• Complete sentence: She joined the course with a view to improving her English.
- Bangla meaning: সে তার ইংরেজি উন্নত করার লক্ষ্যে এই কোর্সে যোগ দিয়েছিল।

• উদ্দেশ্যে; লক্ষ্যে ইত্যাদি অর্থে With a view to +gerund (with the aim of doing something) ব্যবহৃত হয়।

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।
• যেমন:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to, etc.
.
She hardly likes ice cream, _____?
  1. isn’t she
  2. does she
  3. will she
  4. doesn’t she
ব্যাখ্যা
• Complete Sentence: She hardly likes ice cream, does she?
- Bangla Meaning: সে আইসক্রিম খুব একটা পছন্দ করে না, তাই না?

• Tag question এর নিয়মানুযায়ী:
- Tag question -এর subject সর্বদা মূল sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question - positive হবে।
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।

- বাক্যে scarcely, barely, rarely, hardly, seldom এগুলো negative অর্থ প্রকাশ করে।
- তাই এদের Tag question টি Affirmative হবে।

- প্রদত্ত Sentence টি present indefinte tense -এ আছে, তাই Auxiliary verb হিসেবে 'does' বসবে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question টি Affirmative হবে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক tag question টি হবে- does she?

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
.
Who has answered the call? (Make it passive)
  1. By whom has the call be answered?
  2. By whom has the call been answered?
  3. By whom has the call being answered?
  4. By whom has the call to be answered?
ব্যাখ্যা
- Active Voice: Who has answered the call? 
- Passive Voice: By whom has the call been answered?

• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয়।
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

• More examples:
- Active: Who has locked the door?
- Passive: By whom has the door been locked?
.
Choose the correct spelling:
  1. Secretariat
  2. Secratariat
  3. Sacretariate
  4. Secratariate
ব্যাখ্যা
• The correct spelling is - ক) Secretariat.

• Secretariat (Noun)
- English Meaning: A permanent administrative office or department, especially a governmental one; the office of secretary.
- Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।

• Ex. Sentence: The Asean secretariat didn’t respond to a request to comment.
- Bangla Meaning: আসিয়ান সচিবালয় মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১০.
She entered the haunted house ____ the danger.
  1. for
  2. though
  3. in spite of
  4. about
ব্যাখ্যা
• Complete sentence is: She entered the haunted house in spite of the danger.
- Bangla Meaning: বিপদ সত্ত্বেও সে ভুতুড়ে বাড়িতে প্রবেশ করল।

• In spite of/Despite (conjunction/linker)
- কোন কিছু সত্ত্বেও অর্থে in spite of/despite ব্যবহার হয়।
- এরা সবসময় noun বা noun phrase -এর পূর্বে বসে।

- উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে, বিপদ (danger) সত্ত্বেও সে ভুতুড়ে বাড়িতে প্রবেশ করল।
- তাই বাক্যের অর্থানুযায়ী এখানে সঠিক উত্তর হবে- in spite of.

• অন্যদিকে,
•  Though/Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুটিই বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
- Complex Sentence -এ Though/Although দ্বারা দুটি বিপরীতধর্মী clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু  comma ব্যবহৃত হয় ।
- এরা অবশই clause এর পূর্বে বসে।
- যেমন: I could not sleep though/although I was very tired.

• For - কেননা; যেহেতু; কারণ; বলে।
- for the reason that: on this ground: because ইত্যাদি অর্থে conjunction হিসেবে For ব্যবহৃত হয়।
- যেমন: He couldn’t buy the house, for he had no money.

• About - কাছে; কারো নিকটে; বিষয়ে; সম্বন্ধে অর্থে preposition হিসেবে About ব্যবহৃত হয়।
- যেমন: What did you tell him about me?

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১১.
Identify the correct sentence:
  1. The present is for he and me.
  2. The present is for you and me.
  3. The present is for me and you.
  4. The present is for you and I.
ব্যাখ্যা
• Correct sentence: The present is for you and me.

• Explanation:
- Preposition -এর পরে Pronoun এর object form বসে।
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person- এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order) অনুযায়ী বসে।
- কিন্তু দোষ/অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- I, you, and he are to blame.
- Let him and me go.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১২.
The old man is blind _____ one eye.
  1. of
  2. to
  3. at
  4. on
ব্যাখ্যা
• Complete sentence: The old man is blind of one eye.
- Bangla meaning: বৃদ্ধ লোকটি এক চোখে অন্ধ।

• Blind of:
- Bangla meaning: দৃষ্টিশক্তিতে অন্ধ।
- যেমন: The old man is blind of one eye.

• অন্যদিকে,
• Blind to:
- Bangla meaning: কারো দোষের প্রতি অন্ধ/ অজ্ঞ, অজানা বা অবহিত না হওয়া।
- যেমন: He is blind to his own faults.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৩.
লোকটির মাথা খারাপ হয়েছে। (Translate it)
  1. The man is mad head.
  2. The man is off his head.
  3. The man is off feeling.
  4. The man is feeling giddy.
ব্যাখ্যা
• The man is off his head.
- Bangla meaning: লোকটির মাথা খারাপ হয়েছে।

• off one's head
- English meaning: unable to think in a clear or sensible way; emotionally disturbed or mentally unsound.
- Bangla meaning: কারো মাথা খারাপ হওয়া; সংবেদনশীলভাবে চিন্তা করতে অক্ষম।

- এক্ষেত্রে, অন্য অপশনগুলো প্রাসঙ্গিক নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary
১৪.
John is better than Robb. (Make it positive)
  1. Robb is as good as John.
  2. Robb is not good as John.
  3. Robb is not as good as John.
  4. John is not as good as Robb.
ব্যাখ্যা
- Comparative: John is better than Robb. 
- Positive: Robb is not as good as John.

• Than যুক্ত Comparative কে positive করার নিয়ম:
- প্রদত্ত বাক্যের Than যুক্ত অংশ এর পরের অংশ প্রথমে বসবে।
- verb বসবে।
- not বসে (মূল বাক্যটি affirmative হলে, কিন্তু মূল বাক্যটি negative হলে not উঠে যায়)। 
- as বসে। 
- comparative degree এর positive form বসে। 
- as বসে। 
- প্রদত্ত বাক্যের প্রথম Subject বসে।

• More erxamples:
- Comparative: Sara is taller than Nina.
- Positive: Nina is not as tall as Sara.
১৫.
The playwright of the play "Julius Caesar" is-
  1. William Makepeace Thackeray
  2. Christopher Marlowe
  3. G. B. Shaw
  4. William Shakespeare
ব্যাখ্যা
• The playwright of the play "Julius Caesar" is William Shakespeare.

• Julius Caesar:
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে ঘিরে আবর্তিত হয় যা Julius Caesar,একজন রোমান রাষ্ট্রনায়ক এবং সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
- তিনি Rome এর ruler ছিলেন।
- Caesar এর betrayer এর নাম হলো Brutus.
- ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা সিজারের বন্ধু Brutus কে Caesar এর বিরুদ্ধে তাদের হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Caesar কে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March এর Ides এ হত্যা করে।
- Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।

• Summary:
- Julius Caesar এর ক্ষমতা বৃদ্ধি রোমান সেনেটের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। Cassius ও Brutus বিশ্বাস করেন যে, Caesar একনায়ক হয়ে উঠছেন, তাই তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। ষড়যন্ত্রকারীরা Caesar কে হত্যার সিদ্ধান্ত নেয় এবং সেনেটে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। বিখ্যাত উক্তি "Et tu, Brute?" (তুমিও, ব্রুটাস?)- Caesar তার বন্ধু Brutus কেও হত্যাকারীদের মধ্যে দেখে বিস্মিত হয়ে বলেন। তার মৃত্যুর পর, Mark Antony জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেন এবং বিদ্রোহ বাধিয়ে দেন। ফলে Brutus ও Cassius পালিয়ে গিয়ে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে আত্মহত্যা করেন।

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

• Notable Works:
- Hamlet,
- Othello,
- Macbeth,
- Julius Caesar,
- Measure for Measure,
- As You Like It,
- Much Ado About Nothing,
- The Comedy of Errors,
- The Merchant of Venice,
- The Merry Wives of Windsor,
- The Taming of the Shrew,
- The Tempest,
- Timon of Athens,
- Coriolanus,
- Cymbeline, etc.

অন্যদিকে, 
- Caesar and Cleopatra নাটকটি রচনা করেছেন G. B Shaw.

Source: Britannica.
১৬.
কোন সাহিত্যিক কখনও উপন্যাস রচনা করেননি?
  1. বুদ্ধদেব বসু
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. জসীম উদ্‌দীন
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• 'সুধীন্দ্রনাথ দত্ত' - কখনও উপন্যাস লেখেননি।
অপশনের অন্য সাহিত্যিকদের উপন্যাস রয়েছে।

• সুধীন্দ্রনাথ দত্ত:
- তিনি ১৯০১ সালে কলকাতায় জন্মগ্রহন করেন।
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকার সম্পাদক ছিলেন একাধারে ১২ বছর।

• সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ :
- তন্বী,
- অর্কেষ্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তর ফাল্গুনী,
- দশমী,

• তাঁর প্রবন্ধগ্রন্থ :
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।

• তাঁর অনুবাদগ্রন্থ:
- প্রতিধ্বনি।

অন্যদিকে,
• বুদ্ধদেব বসু রচিত কয়েকটি উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,

• জীবনানন্দ দাশ রচিত উপন্যাস:
- মাল্যবান;
- সতীর্থ;
- কল্যাণী।

• জসীম উদ্‌দীন রচিত উপন্যাস:
- বোবা কাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৭.
'ইলেক বা লোপ চিহ্ন' এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ-
  1. ১ বলার দ্বিগুণ সময়
  2. ১ বলতে যে সময় লাগে
  3. ১ সেকেন্ড
  4. থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
বাক্যে যতিচিহ্ন অনুসারে বিরতিকালের পরিমাণ:
• কমা বা পাদচ্ছেদ থাকলে -
- 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।

• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে -
- থামার প্রয়োজন হয় না।

• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -
- 'এক' সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৮.
'গোলাপফুল' কোন সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- গোলাপ নামের ফুল = গোলাপফুল।
- যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ) ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'সুবর্ণ > স্বৰ্ণ' - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. সম্প্রকর্ষ
  2. বিপ্রকর্ষ
  3. অপিনিহিতি
  4. স্বরসঙ্গতি
ব্যাখ্যা
• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন - বসতি > বস্‌তি, জানালা > জান্‌লা ইত্যাদি।

ক. আদিস্বরলোপ (Aphesis): অলাবু > লাবু > লাউ, উদ্ধার > উধার > ধার।
খ. মধ্যস্বর লোপ (Syncope): অগুরু > অগ্রু, সুবর্ণ > স্বৰ্ণ ।
গ. অন্ত্যস্বর লোপ (Apocope): আশা > আশ, আজি > আজ, চারি > চার (বাংলা), সন্ধ্যা > সঞঝা > সাঁঝ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২০.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?
  1. শেষ লেখা
  2. মালঞ্চ
  3. পুনশ্চ
  4. রক্তকরবী
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- বউ ঠাকুরানীর হাট,
- দুই বোন,
- মালঞ্চ,
- চতুরঙ্গ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায়।

অন্যদিকে,
- পুনশ্চ ও শেষ লেখা তার রচিত কাব্যগ্রন্থ।
- রক্তকরবী তার রচিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২১.
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. হরপ্রসাদ শাস্ত্রী
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. ডা. লুৎফর রহমান
  4. নুরজাহান বেগম
ব্যাখ্যা
• বেণের মেয়ে' উপন্যাস:
- 'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।
- এটি প্রকাশিত হয় ১৯১৯ খ্রিষ্টাব্দে।
- এর চরিত্রগুলি প্রায় সবই কাল্পনিক কিন্তু এর পরিবেশ ঐতিহাসিক।
- দশম-একাদশ শতাব্দীর বাংলাদেশ, বৌদ্ধধর্মের অবসান ও হিন্দুধর্মের পুনরুত্থানের কালে সপ্তগ্রামের এর বৌদ্ধ পরিবারকে নিয়ে কাহিনিটি রচিত হয়েছে।

• হরপ্রসাদ শাস্ত্রী:
- হরপ্রসাদ ভট্টাচার্য (শাস্ত্রী)-র জন্ম ৬ ডিসেম্বর, ১৮৫৩ সালে নৈহাটি, পশ্চিমবঙ্গে। এ পরিবারের আদি নিবাস ছিল খুলনা জেলার কুমিরা গ্রামে।
- তিনি ছিলেন প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
- তিনি বাংলা ভাষার প্রথমগ্রন্থ 'চর্যাপদ' নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন।
- তিনি ১৮৯৮-তে 'মহামহোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট (১৯২৭) উপাধি লাভ করেন।
- ১৯৩১ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- কাঞ্চনমালা ও
- বেণের মেয়ে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২২.
'হর্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শিহরন
  2. বিদ্রুপ
  3. রসিকতা
  4. কঠোর
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হর্ষ' অর্থ:
১. আনন্দ, উল্লাস, পুলক।
২. উদ্‌গম, উদ্ভেদ।
৩. শিহরন।

• ‘আনন্দ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
• ‘ঠাট্টা’ শব্দের সমার্থক শব্দ: বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
'মহানিশা' বলতে কী বোঝায়?
  1. রাত্রির প্রথম ভাগ
  2. রাত্রির মধ্য ভাগ
  3. রাত্রির শেষ ভাগ
  4. রাত্রির তিন ভাগ একত্রে
ব্যাখ্যা
• রাত্রির মধ্য ভাগ - মহানিশা।

• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র।
- গভীর রাত্রি - নিশীথ।
- রাত্রির মধ্য ভাগ - মহানিশা।
- রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
- রাত্রির শেষ ভাগ - পররাত্র।
- দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন - গোধূলি।
- রাতের শিশির - শবনম।
- রাত্রির তিন ভাগ একত্রে - ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘উগ্র’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. সান্ত
  2. নিবৃত্ত
  3. অনুগ্র
  4. ধার্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘উগ্র’ এর বিপরীত শব্দ 'নিবৃত্ত'/শমপ্রাপ্ত/শিষ্ট/শান্ত।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- অনন্ত - অন্ত / সান্ত।
- ধৃষ্ট - নম্র / বিনয়ী।
- নশ্বর - শাশ্বত।
- অর্থী - প্রত্যর্থী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২৫.
'এ সুতায় কাপড় হয় না।' এই বাক্যে 'সুতায়' কোন কারকে কোন বিভক্তি
  1. কর্ম কারকে সপ্তমী বিভক্তি
  2. করণে কারকে সপ্তমী বিভক্তি
  3. করণে কারকে প্রথমা বিভক্তি
  4. কর্ম কারকে প্রথমাবিভক্তি
ব্যাখ্যা
• 'এ সুতায় কাপড় হয় না।' এই বাক্যে 'সুতায়' করণ কারকে ৭মী বিভক্তি।

• করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। (সকর্মক ক্রিয়া)। 

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

• সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে। শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
- তে বিভক্তি: 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' নজরুল। লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়। এ সুতায় কাপড় হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৬.
'Equator' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দ্রাঘিমারেখা
  2. নিরক্ষরেখা
  3. মধ্যরেখা
  4. অক্ষ
ব্যাখ্যা
•'Equator' এর বাংলা পরিভাষা - নিরক্ষরেখা।

অন্যদিকে,
• ‘Longitude’ এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
• ‘Axis’ এর বাংলা পরিভাষা - অক্ষ।
• ‘Meridian’ এর বাংলা পরিভাষা - মধ্যরেখা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৭.
'পার্থিব' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. পৃথ্বী + ইব
  2. পৃথ্ব + ইব
  3. পার্থ + ইব
  4. পৃথিবী + ষ্ণ
ব্যাখ্যা
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
• ষ্ণ (অ) প্রত্যয়:
(ক) অপত্য অর্থে: মনু + ষ্ণ = মানব, যদু + ষ্ণ = যাদব।
(খ) উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব, জিন + ষ্ণ = জৈন।
এরূপ, শক্তি-শাক্ত, বুদ্ধ-বৌদ্ধ, বিষ্ণু-বৈষ্ণব।
(গ) ভাব অর্থে: শিশু + ষ্ণ = শৈশব, গুরু + ষ্ণ = গৌরব, কিশোর + ষ্ণ = কৈশোর।
(ঘ) সম্পর্ক বোঝাতে: পৃথিবী + ষ্ণ = পার্থিব, দেব + ষ্ণ = দৈব, চিত্র (একটি নক্ষত্রের নাম)+ ষ্ণ = চৈত্র।

• নিপাতনে সিদ্ধ: সূর্য + ষ্ণ = সৌর (সাধারণ নিয়ম অনুযায়ী, সুর + ষ্ণ = সৌর)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৮.
'মুচলেকা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'মুচলেকা' তুর্কি ভাষা হতে আগত শব্দ।

• কিছু তুর্কি শব্দ:

- চাকু, চাকর, কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, লাশ, উজবুক, কাঁচি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
'মানচিত্র' নাটক কে রচনা করেছেন?
  1. মামুনুর রশীদ
  2. আনিস চৌধুরী
  3. বিজন ভট্টাচার্য
  4. সাঈদ আহমেদ
ব্যাখ্যা
• ‘মানচিত্র’ আনিস চৌধুরী রচিত বিখ্যাত একটি নাটক।
- নাটকটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।

• আনিস চৌধুরী:
- আনিস চৌধুরী (১৯২৯-১৯৯০) কথাসাহিত্যিক, নাট্যকার।
- তাঁর পিতৃদত্ত নাম আনিসুজ্জামান কামরুদ্দীন। ছাত্রাবস্থায় তিনি আনিসুজ্জামান চৌধুরী নাম ধারণ করেন; ‘আনিস চৌধুরী’ তাঁর সাহিত্যিক নাম।
- কলকাতার তালতলা লেনে নানার বাড়িতে তাঁর জন্ম। তাঁদের আদি নিবাস কুমিল্লা জেলায়।
- আনিস চৌধুরী ছাত্রাবস্থায় (১৯৪৬-৪৭) কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ পত্রিকার সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তিনি মঞ্চনাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭০ সালের মধ্যে তিনি টেলিভিশন ও রেডিওর জন্য অনেকগুলি নাটক রচনা করেন।

তাঁর বিখ্যাত দুটি নাটক হচ্ছে:
- মানচিত্র ও
- অ্যালবাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩০.
'দেশ থেকে অতিথি পাখি চলে গেছে।' এখানে 'দেশ' কোন কারক?
  1. অপাদান কারক
  2. কর্তা কারক
  3. কর্ম কারক
  4. করণ কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন-
- বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
- জাত : জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ : সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩১.
'বাঙ্গালীর ইতিহাস' প্রবন্ধ কে রচনা করেছেন?
  1. নীহাররঞ্জন রায়
  2. নীরদচন্দ্র চৌধুরী
  3. এস ওয়াজেদ আলী
  4. মুহাম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
• নীহাররঞ্জন রায়:
- ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন।
- মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে নীহাররঞ্জন রায় এর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।

• তাঁর রচিত গ্রন্থ:
- Maurya and Sunga Art, 
- বাঙ্গালীর ইতিহাস, 
- Nationalism in India, 
- Idea and Image of Indian Art.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩২.
'মস্যাধার' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. মসী + আধার
  2. মসিঃ + আধার
  3. মসীঃ + আধার
  4. মসি + আধার
ব্যাখ্যা
• মসী + আধার = মস্যাধার। 

• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য ফলা হয়। য ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- পরি + আলোচনা = পর্যালোচনা,
- মসী + আধার = মস্যাধার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৩.
'প্রভাত' কোন সমাস?
  1. নিত্য সমাস
  2. প্রাদি সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস।
যথা:
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ,
- অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ,
- প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত,
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৪.
লেন্সের ক্ষমতার একক কোনটি?
  1. মিটার
  2. ক্যান্ডেলা
  3. লুমেন
  4. ডায়াপ্টার
ব্যাখ্যা
লেন্স:
- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়।
- লেন্স সাধারণত কাচের তৈরি হয়। এছাড়া কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক দ্বারাও লেন্স তেরি করা হয়।
- লেন্স প্রধানত দুই প্রকার। যথা-
• উত্তল বা অভিসারী লেন্স (Convex Lens)।
• অবতল বা অপসারী লেন্স (Concave Lens)।

লেন্সের ক্ষমতা:
- লেন্সের ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ডায়াপ্টার।
- দূরত্বকে মিটারে প্রকাশ করে এর বিপরীত রাশি নিলে লেন্সটির ক্ষমতা ডায়াপ্টার পাওয়া যায়।
- ডায়াপ্টারকে সংক্ষেপে D দ্বারা প্রকাশ করা হয়।
- লেন্সের ক্ষমতা ধণাত্মক বা ঋণাত্মক যে কোনোটিই হতে পারে।
- লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়, তাহলে বুঝতে হবে লেন্সটি উত্তল।
- লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়, তাহলে লেন্সটি হবে অবতল।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
নিচের কোন জেলায় খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. বান্দরবান
  3. সিলেট
  4. রাঙ্গামাটি
ব্যাখ্যা
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৩৬.
নিচের কোনটি মৌলিক রাশি?
  1. তাপমাত্রা
  2. ত্বরণ
  3. বিভব
  4. বল
ব্যাখ্যা
ভৌত রাশি:
- এই বিশ্ব প্রকৃতির যা কিছু পরিমাপ করা যায়, তাকে রাশি বলা হয়।
যেমন - একটি লোহার বলের ভর পরিমাপের করা যায়। এখানে ভর একটি রাশি।

মৌলিক রাশি:
- যে সকল রাশির পরিমাপ করার জন্য অন্য কোন রাশির উপর নির্ভর করার প্রয়োজন হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
যেমন - সময় মাপতে অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না। সুতরাং সময় একটি মৌলিক রাশি।
- জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে এরূপ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন।
যেমন-
• দৈর্ঘ্য,
• ভর,
• সময়,
• তাপমাত্রা,
• তড়িৎপ্রবাহ,
• দীপন তীব্রতা এবং
• পদার্থের পরিমাণ।

যৌগিক রাশি:
- এমন অনেক রাশি আছে যেগুলো মাপার জন্য অন্য রাশির দরকার হয়।
যেমন - বেগ পরিমাপের জন্য দূরত্ব এবং সময় এই রাশি দুটি জানার প্রয়োজন হয়। তাই বেগ মৌলিক রাশির উপর নির্ভরশীল।
- অতঃপর দূরত্বকে সময় দিয়ে ভাগ করে বেগের মান বের করতে হয়। এর থেকে বুঝা যায় যে, বেগ একটি লব্ধ বা যৌগিক রাশি।
- যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
যেমন -
• বেগ,
• ত্বরণ,
• কাজ,
• বল,
• তাপ,
• বিভব ইত্যাদি।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
মহান মুক্তিযুদ্ধের সময় 'অপারেশন জ্যাকপট' পরিচালনা করে -
  1. নৌবাহিনী
  2. বিমান বাহিনী
  3. গেরিলা বাহিনী
  4. মিত্র বাহিনী
ব্যাখ্যা
অপারেশন জ্যাকপট:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- 'অপারেশন জ্যাকপট' পরিচালিত হয় ১৫ই আগস্ট মতান্তরে ১৬ই আগস্ট ১৯৭১ সালে। [অপশনে ১৫ আগস্ট থাকলে ১৫ আগস্ট দাগাতে হবে। অপশনে ১৫ আগস্ট না থাকলে সেই ক্ষেত্রে ১৬ আগস্ট দাগাতে হবে।]
- দেশের দুইটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দর - চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
- অপারেশন জ্যাকপট ছিল একটি আত্মঘাতী অভিযান।
- এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
- চট্টগ্রামে বন্দরে অপারেশন চালানোর জন্য বাছাই করা হয়েছিল ৬০ জনের একটি দল।
- ১৯৭১ সালের অগাস্টের ১৫ তারিখ রাতে অপারেশন জ্যাকপট পরিচালনার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এর পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয়েছিল সেই বছরের মে মাসে।
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের কমান্ডার।
- অপারেশন জ্যাকপটে চট্টগ্রাম বন্দরের অভিযান তার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব লাভ করেছিলেন।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও বিবিসি বাংলা, ১৬ই আগস্ট ২০২১।
৩৮.
'FBI' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইসরায়েল
  2. ইরান
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (জুন, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৩৯.
শ্বেত কণিকার গড় আয়ুস্কাল কতদিন?
  1. ১ থেকে ১৫ দিন
  2. ১০ থেকে ২০ দিন
  3. ২০ থেকে ৩৫ দিন
  4. ২৫ থেকে ৪৫ দিন
ব্যাখ্যা
রক্তকণিকা:
- মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। যথা- -
১. লোহিত রক্তকণিকা।
২. শ্বেত রক্তকণিকা।
৩. অনুচক্রিকা।

⇒ লোহিত রক্তকণিকা:
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
- লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই।
- এ কণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।
- লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।

⇒ শ্বেত রক্তকণিকা:
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকারনেই।
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন।
- শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।

⇒ অণুচক্রিকা:
- অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের।
- এতে নিউক্লিয়াস থাকে না।
- অণুচক্রিকা দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪০.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ বা অধ্যায় আছে?
  1. ১টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ১১টি
ব্যাখ্যা
সংবিধান:
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়েছিল - ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ - ১০৯ পৃষ্ঠা।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৪১.
নিচের কোনটি এন্টিভাইরাস?
  1. অ্যাভাস্ট
  2. এভিরা
  3. এভিজি
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
এন্টিভাইরাস:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফটওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
২৭ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৩ টি
  2. ২ টি
  3. ৫ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 

সমাধান:
২৭ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টি ।
যথা:  ২৯, ৩১, ৩৭

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো:

২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ ও ৯৭।

মোট ২৫ টি।

• মৌলিক সংখ্যা:
যে সংখ্যাকে ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন
- ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ইত্যাদি।
- সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হলো ২।
- একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো ২।
৪৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৯১
  2. ৮৬
  3. ৯৪
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু. থেকে ৫ কম।

এখন,
 ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু. = ২× ২× ২× ২× ২× ৩ = ৯৬

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি (৯৬ - ৫)
= ৯১।
৪৪.
২১ ফুট একটি ফিতা এমনভাবে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের ৪/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি?
  1. ৮৪ ইঞ্চি
  2. ১০৮ ইঞ্চি
  3. ৯৬ ইঞ্চি
  4. ১২০ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ ফুট একটি ফিতা এমনভাবে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের ৪/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি?

সমাধান
মনেকরি,
ফিতাটির একটি অংশ = ক
অপর অংশ = (ক এর ৪/৩)

প্রশ্নমতে,
বা, ক + (৪ক/৩) = ২১
বা, ৭ক/৩ = ২১
বা, ক = ২১ × (৩/৭)
বা, ক = ৯ 

∴ ছোট অংশের দৈর্ঘ্য = ৯ ফুট

∴ বড় অংশের দৈর্ঘ্য = ( ৯ এর ৪/৩) ফুট
= ১২ ফুট।

আমরা জানি, 
১ ফুট = ১২ ইঞ্চি
৯ ফুট = (১২ × ৯ ) = ১০৮ ইঞ্চি।
৪৫.
3x - 2y = 2 হলে, 27x³- 8y³ - 36xy এর মান নির্ণয় করুন?
  1. 5
  2. 3
  3. 8
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 2 হলে, 27x³- 8y³ - 36xy এর মান নির্ণয় করুন?

সমাধান.
দেওয়া আছে,
3x - 2y = 2

প্রদত্ত রাশি,
= 27x³- 8y³ - 36xy
= (3x)³ - (2y)³ - 36xy
= (3x - 2y)³ + 3. 3x.2y. (3x - 2y) - 36xy
= (3x - 2y)³ + 3. 3x.2y. 2 - 36xy
= (3x - 2y)³ + 36xy - 36xy
= (3x - 2y)³ 
= (2)³ 
= 8
৪৬.
একটি বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ 168° হলে বহুভুজের মোট বাহুর সংখ্যা কত?
  1. 30 টি
  2. 20 টি
  3. 35 টি
  4. 27 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ 168° হলে বহুভুজের মোট বাহুর সংখ্যা কত?

সমাধান,
আমরা জানি,
অন্তকোণ ও বহিস্থকোণের সমষ্টি =180° 

অন্তকোণের পরিমাণ =  168°,
∴ বহিস্থ:কোণ = (180° - 168°)
= 12° 

∴ বহুভুজের বাহুর সংখ্যা = 360°/12
= 30 টি
৪৭.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?
  1. ২৪ মিটার
  2. ২২ মিটার
  3. ২৩ মিটার
  4. ২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?

সমাধান,
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল= ২৬৪ বর্গমিটার।
ভূমি = ২২ মিটার।

∴ ত্রিভুজের উচ্চতা = (২ × ২৬৪)/২২ মিটার
= ২৪ মিটার
৪৮.
২৫ জন শ্রমিক একটি পুকুর ১২ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
  1. ১৩ জন
  2. ১৫ জন
  3. ১২ জন
  4. ১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ জন শ্রমিক একটি পুকুর ১২ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

সমাধান,

১২ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২৫ জন।
১ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে  = ১২ × ২৫ জন
২০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = (১২ × ২৫)/২০ জন
= ১৫ জন
৪৯.
3x²y², 4xy³z², এবং 12x³y² এর ল.সা.গু কত?
  1. 12x²y³z²
  2. 8x³y³z²
  3. 24x³y²z³
  4. 12x³y³z²
ব্যাখ্যা
প্রশ্ন:  3x²y², 4xy³z², এবং 12x³y² এর ল.সা.গু কত?

সমাধান,
এখানে,

3, 4 ও 12 এর ল.সা.গু = 12

প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে x³, y³,z²

∴  ল.সা.গু= 12x³y³z²
৫০.
x + y = 9 এবং xy =18 হলে, (x - y)² এর মান কত?
  1. 9
  2. 6
  3. 11
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 9 এবং xy =18 হলে, (x - y)² এর মান কত?

সমাধান,
দেওয়া আছে,
x + y = 9

আমরা জানি,
∴ (x - y)² = (x + y)² - 4xy
= 9² - 4.18
= 81 - 72
= 9

∴ (x - y)² = 9
৫১.
logx324  = 4 হলে x এর মান কত?
  1. 2√2
  2. 2√3
  3. 3√2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: logx324  = 4 হলে x এর মান কত?

সমাধান,
 logx324  =  4
বা, x4 = 324 
বা, x4 =  3 × 3 × 3 × 3 × 2 × 2  
বা x4  = 34 × (√2)4 
বা, x =  (3√2)4
∴ x  =  3√2
৫২.
বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫ টাকা হলে, ২০,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?
  1. ১৩,৫০০ টাকা
  2. ১২,০০০ টাকা
  3. ১২,৫০০ টাকা
  4. ১২,৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫ টাকা হলে, ২০,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?

সমাধান,
দেওয়া আছে,
আসল (P) = ২০,০০০ টাকা,
সময় (n) = ৫ বছর,
মুনাফার হার (r) = ১২.৫

∴ মুনাফা (I) = ?
 
আমরা জানি,
I = Prn/১০০ টাকা
= (২০,০০০ × ৫ × ১২.৫)/১০০ টাকা
= ১২,৫০০ টাকা,

∴ মুনাফা (I) = ১২,৫০০ টাকা।
৫৩.
যদি কোন বৃত্তের ক্ষেত্রফল 7π হয়, তাহলে তার পরিধি কত? 
  1. 2π√7
  2. 7
  3. 7π√7
  4. π√7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বৃত্তের ক্ষেত্রফল 7π হয়, তাহলে তার পরিধি কত?

সমাধান,
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল =πr2
প্রশ্নমতে,
বা, πr2 = 7π
বা, r2 = 7
বা, r = √7

∴ পরিধি = 2πr
= 2√7π
৫৪.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৯। ছোট সংখ্যাটি কত?
  1. ২০
  2. ১৮
  3. ১৭
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৯। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১)- ক = ৩৯
বা, ক² + ২ক + ১ - ক² = ৩৯
বা, ২ক + ১ = ৩৯
বা, ২ক = ৩৯ - ১
বা, ২ক = ৩৮
বা, ক = ৩৮/২

∴ ক = ১৯

অতএব,
∴ ছোট সংখ্যাটি = ক = ১৯
∴ বড় সংখ্যাটি = ক + ১ = ১৯ + ১ = ২০
৫৫.
2x² + x - 10 এর উৎপাদক কোনটি?
  1. (x - 2) (2х + 5)
  2. (x + 5) (2х - 2)
  3. (x - 5) (2х + 2)
  4. (x + 2) (2х - 5)
ব্যাখ্যা
প্রশ্ন:  2x² + x - 10 এর উৎপাদক কোনটি?

সমাধান,
∴ 2x² + x - 10
=2x² - 4x + 5x - 10
= 2x(x - 2) + 5(x - 2)
= (x - 2)(2х + 5)
৫৬.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 19 তম পদ কত?
  1. 144
  2. 172
  3. 182
  4. 165
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 19 তম পদ কত?

দেওয়া আছে,
সাধারণ অন্তর (d) = 10

আমরা জানি,
r তম পদ = a + ( r -1)d

প্রশ্নমতে,
বা, 52 = a + ( 6 -1)10
বা, 52 = a + 50
বা, a = 52- 50
∴ a  = 2

∴ 19 তম পদ = a + ( r -1)d
= 2 + ( 19 -1)10
= 2 + 180
=182
৫৭.
x-4 - 0.0001 = 0 হলে, x² এর মান কত?
  1. 1/1000
  2. 1/100
  3. 10
  4. 100
ব্যাখ্যা
প্রশ্ন: x- 4 - 0.0001 = 0 হলে, x² এর মান কত?

সমাধান,
x- 4 - 0.0001 = 0
বা, x- 4  = 0.0001
বা, 1/x = 1/10000
বা, x= (10)4
বা, x = 10

∴ x²  = 10² = 100
৫৮.
১৭২ টি আম, ২৩০টি জাম, ৪০১টি লিচু, সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করেদিলে ৩টি আম, ৯ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?
  1. ১৪ জন
  2. ১২ জন
  3. ১৩ জন
  4. ২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭২ টি আম, ২৩০টি জাম, ৪০১টি লিচু, সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করেদিলে ৩টি আম, ৯ টি জাম
ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?

সমাধান:

এখানে,
১৭২ - ৩ = ১৬৯
২৩০ - ৯ = ২২১
৪০১ - ১১ = ৩৯০

∴ নির্ণেয় বালকের সংখ্যা হবে ১৬৯, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু।
∴ ১৬৯, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু = ১৩
∴ বালকের সংখ্যা = ১৩ জন।