পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৯
সিলেবাস
পরীক্ষা – ১৫ ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭৯ প্রশ্ন

.
ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন?
  1. ৭৬তম
  2. ৭৭তম
  3. ৭৮তম
  4. ৭৯তম
সঠিক উত্তর:
৭৯তম
উত্তর
সঠিক উত্তর:
৭৯তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।
- এই অধিবেশনে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলেচনা করা হয়েছে।

উল্লেখ্য,
- বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ প্রদান করেন।
- নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন তিনি।
- বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
.
সম্প্রতি দেশের কোন ব্যাংক প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে?
  1. ব্র্যাক ব্যাংক পিএলসি
  2. ইস্টার্ণ ব্যাংক পিএলসি
  3. সিটি ব্যাংক পিএলসি
  4. মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
সঠিক উত্তর:
ইস্টার্ণ ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
ইস্টার্ণ ব্যাংক পিএলসি
ব্যাখ্যা
সোশ্যাল কারেন্সি কার্ড:
- দেশের প্রথম 'সোশ্যাল কারেন্সি কার্ড' চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

⇒ ইস্টার্ন ব্যাংক (ইবিএল) আনুষ্ঠানিকভাবে ‘স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড’ চালু করেছে।
- এটি দেশের প্রথম অ্যাপ-ভিত্তিক সোশ্যাল কারেন্সি প্রিপেইড কার্ড।
- এতে কৌশলগত সহযোগিতা দিয়েছে দ্য ইউরস ট্রুলি ও ভিসা।
- এ উপলক্ষে গতকাল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল এমডি আলী রেজা ইফতেখার, এএমডি আহমেদ শাহীন ও ডিএমডি এম খোরশেদ আনোয়ার; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং দ্য ইউরস ট্রুলির চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম, এমডি মাহজাবিন ফেরদৌস ও সিইও ব্রেইটি সাবরিন।

উৎস: Eastern Bank PLC ওয়েবসাইট।
.
VWP -এর পূর্ণরূপ কী?
  1. Visitor Work Permit
  2. Visa Waiver Program
  3. Visa Withdrawal Process
  4. Visa Withdrawal Policy
সঠিক উত্তর:
Visa Waiver Program
উত্তর
সঠিক উত্তর:
Visa Waiver Program
ব্যাখ্যা
VWP:
- VWP -এর পূর্ণরূপ: Visa Waiver Program.

⇒ Visa Waiver Program হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রোগ্রাম।
- এটি নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে স্বল্প মেয়াদে (সাধারণত ৯০ দিন বা তার কম) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দেয়।
- এই প্রোগ্রামের মাধ্যমে যোগ্য দেশের নাগরিকরা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ESTA) এর মাধ্যমে অনুমোদন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে।
- VWP-এর মূল উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক উন্নত করা এবং ভ্রমণ প্রক্রিয়াকে সহজ করা।
- এটি এমন দেশগুলোর জন্য প্রযোজ্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে এবং নিরাপত্তা ও অভিবাসন নীতির ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে।

উৎস: U.S. Department of State (.gov).
.
কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
  1. ওয়েস্টফেলিয়া চুক্তি
  2. সেভার্স চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. ভিয়েনা চুক্তি
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
ব্যাখ্যা
ভার্সাই চুক্তি:
- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। তারা হলেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - উড্রো উইলসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী - জর্জ ক্লেমেনসো ও ইতালির প্রধানমন্ত্রী - ভিটোরিও অরল্যান্ডো।

⇒ প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

উৎস: History.com
.
টাইগার লাইটনিং ২০২৫' কোন দুই দেশের যৌথ সামরিক মহড়া?
  1. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  2. বাংলাদেশ ও যুক্তরাজ্য
  3. বাংলাদেশ ও জার্মানি
  4. বাংলাদেশ ও রাশিয়া
সঠিক উত্তর:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
টাইগার লাইটনিং-২০২৫:
- বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ছয় দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার নাম ‘টাইগার লাইটনিং-২০২৫’।

⇒ এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।
- এটি ২৫-৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

⇒ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
- বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে।
- এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
- এই মহড়ায় যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ সদস্য অংশ নিয়েছে।

উৎস: প্রথম আলো।
.
কাস্পিয়ান সাগর কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত?
  1. এশিয়া ও আফ্রিকা
  2. ইউরোপ ও আফ্রিকা
  3. এশিয়া ও ইউরোপ
  4. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া ও ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া ও ইউরোপ
ব্যাখ্যা
কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর (Caspian Sea) হলো পৃথিবীর সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় হ্রদ।
- এটি সাগরের মতো দেখতে হলেও এটি প্রকৃতপক্ষে একটি হ্রদ।
- এটি এশিয়া এবং ইউরোপের মাঝে অবস্থিত।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
- কাস্পিয়ান সাগরের আয়তন ৩,৮৬,৪০০ বর্গ কিলোমিটার।
- প্রধান নদী: ভলগা, ইউরাল, কুরা ও তেরেক নদী এতে পানি সরবরাহ করে।

⇒ এটি পাঁচটি দেশের সীমান্তে অবস্থিত: রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, ইরান এবং তুর্কমেনিস্তান।
- এটি এশিয়া-ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।

উৎস: World Atlas.
.
বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে? [আগস্ট, ২০২৫]
  1. ১২২টি
  2. ১৩৪টি
  3. ১৪৮টি
  4. ১৫৩টি
সঠিক উত্তর:
১৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৪৮টি
ব্যাখ্যা
দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য:
- বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে।

⇒ বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, সৌদি আরব, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ ১৪৮টি দেশে কৃষিজাত পণ্য রপ্তানি হয়।
- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে, উল্লেখযোগ্য কৃষিজাত রপ্তানি পণ্য হলো পাট ও পাটজাত দ্রব্য, সুগন্ধি চাল, শাক-সবজি ও ফলমূল যেমন হিমায়িত আলু, কচু, পটোল, কচুমুখি, লাউ, পেঁপে, শিম, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, আম, কাঁঠাল, লেবু, লিচু, লটকন, আমড়া, পেয়ারা, শুকনা বরই ইত্যাদি। চা, ফুল, নানা রকম মসলা যেমন কালিজিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, বিরিয়ানি মসলা, কারি মসলা, তামাক, ড্রিংকস, ড্রাই ফুডস প্রভৃতি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
- তবে এর মধ্যে ‘ড্রাই ফুড’ বা শুকনা খাদ্য রপ্তানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব ড্রাই ফুডের মধ্যে আছে বিস্কুট, চানাচুর, কেক, পটেটো ক্র্যাকার ও বাদামের মতো নানা রকম খাদ্যপণ্য। কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হয় রুটি, বিস্কুট ও চানাচুরজাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল ও সমজাতীয় পণ্য, ফলের রস, বিভিন্ন ধরনের মসলা, পানীয় এবং জ্যাম-জেলির মতো বিভিন্ন সুগার কনফেকশনারি।
- ২০২৪-২৫ অর্থবছরে কৃষিপণ্য থেকে ১.১২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

উৎস: কালের কন্ঠ।
.
ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
  1. হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.)
  2. হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
  3. হযরত উসমান ইবনে আফফান (রা.)
  4. হযরত আবুবকর সিদ্দিক (রা.)
সঠিক উত্তর:
হযরত আবুবকর সিদ্দিক (রা.)
উত্তর
সঠিক উত্তর:
হযরত আবুবকর সিদ্দিক (রা.)
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত (৬৩২ খ্রি. – ৬৬১ খ্রি.):
- ইসলামের চার খলিফার শাসনকাল।

⇒ হযরত আবুবকর সিদ্দিক (রা.)
- শাসন কাল (৬৩২ খ্রি. - ৬৩৪ খ্রি.)।
- ইসলামের প্রথম খলিফা (৬৩২ খ্রি.)।

⇒ হযরত ওমর ইবনে আল খাত্তাব (রা.)
- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- "ওমর দ্য গ্রেট" বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )।

⇒ হযরত উসমান ইবনে আফফান (রা.)
- শাসন কাল ( ৬৪৪ খ্রি. - ৬৫৬ খ্রি.)।
- সর্ব প্রথম ইসলামী মুদ্রার প্রচলন।

⇒ হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
- শাসন কাল (৬৫৬ খ্রি. - ৬৬১ খ্রি.)।
- খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা।
- আসাদুল্লাহ (আল্লাহর সিংহ) উপাধি লাভ।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।

⇒ উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।
- উইনস্টন চার্চিল উগান্ডার সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।

উৎস: Britannica.
১০.
আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন মহাদেশ অবস্থিত?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা
আটলান্টিক মহাসাগর:
- আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর।
- পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে এটি অবস্থিত।
- আয়তনের দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান দ্বিতীয় এবং গভীরতার দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান তৃতীয়।
- এর আয়তন ৮,৫১,৩৩,০০০ বর্গ কিলোমিটার।
- অবস্থান: আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা।
- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান পোয়ের্তোরিকা ট্রেঞ্চ।
- এর গড় গভীরতা ১১,৯৬২ ফুট এবং সর্বোচ্চ গভীরতা ২৭,৪৯৩ ফুট।

⇒ আটলান্টিক মহাসাগর তুলনামূলকভাবে প্রশান্ত মহাসাগরের চেয়ে কম প্রশস্ত এবং উত্তর থেকে দক্ষিণ দিকে ইংরেজি S অক্ষরের মতো বিস্তৃত।
- এ মহাসাগরের পূর্বদিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত।
- আর্কটিক সাগরসহ এটি সবচেয়ে লম্বা মহাসাগর যা উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলকে যুক্ত করেছে।
- স্থলভাগ সংলগ্ন অনেকগুলো অগভীর সাগর যেমন- আর্কটিক, বাল্টিক, ক্যারাবিয়ান, ভূ-মধ্যসাগর এবং মেক্সিকো উপসাগর রয়েছে।
- এ মহাসাগরে পতিত নদীগুলোর মধ্যে আমাজান এবং কঙ্গো অন্যতম।
- আটলান্টিক মহাসাগরে বেশ কিছু দ্বীপ রয়েছে। এর মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রীনল্যান্ড অন্যতম।
- এছাড়াও রয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ, আইসল্যান্ড, সেন্ট পল বক দ্বীপ প্রভৃতি।

উৎস: i) Britannica.
ii) ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ম্যানিলা
  2. নয়াদিল্লি
  3. ব্যাংকক
  4. হাংজু
সঠিক উত্তর:
নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
নয়াদিল্লি
ব্যাখ্যা
এশিয়ান গেমস:
- ‘দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া’।
- অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অনুষ্ঠান।
- এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক যোগাযোগ ও সম্মিলিতভাবে এশিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া এই গেমসের লক্ষ্য।
- প্রতি চার বছর অন্তর এই ইভেন্টটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। 
- এশিয়ান গেমস হলো ফার ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেমসের উত্তরসূরি যা ওরিয়েন্টাল অলিম্পিক নামেও পরিচিত, যা ১৯১৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

⇒ প্রথম এশিয়ান গেমস:
- ১৯৫১ সালের ৪ - ১১ মার্চ ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- ১৯৫১ সালের এশিয়ান গেমসের সবগুলো ইভেন্ট মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
- প্রথম এশিয়ান গেমসে ১১টি দেশের মোট ৪৮৯ জন ক্রীড়াবিদ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
- প্রথম এশিয়ান গেমসে জাপান ৬০টি পদক নিয়ে তালিকার শীর্ষে ছিল এবং এরপর স্বাগতিক ভারত ৫১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।

উৎস: Olympics.
১২.
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সবার সামনে প্রথম কে তুলে ধরেন?
  1. টিম বার্নার্স লি
  2. মার্শাল ম্যাকলুহান
  3. ই এফ কড
  4. বিল গেটস
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
বিশ্বগ্রাম (Global Village):
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এক দেশে বসে অন্য দেশে প্রতিবেশির মতো তথ্য বিনিময় করতে পারার প্রক্রিয়াটিই মূলত বিশ্বগ্রামের ধারণা।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন।
- মারশেল ম্যাকলুহান সর্বপ্রথম ১৯৬২ সালে তার রচিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic' গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।
- পরবর্তীতে ১৯৬৪ সালে 'Understanding Media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, "ইলেক্‌ট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হল বিশ্বগ্রাম। যার মাধ্যমে খুব সহজেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব।" এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিগোষ্ঠীকে একটি ছাতার নিচে নিয়ে আসা হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম।

⇒ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ
• হার্ডওয়‍্যার (Hardware),
• সফটওয়‍্যার (Software),
• কানেকটিভিটি (Connectivity),
• উপাত্ত ও তথ্য (Data and Information),
• সক্ষমতা (Capacity)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে?
  1. ডেনিস টিটো
  2. ইউরি গাগারিন
  3. নীল আর্মস্ট্রং
  4. বাজ অলড্রিন
সঠিক উত্তর:
ডেনিস টিটো
উত্তর
সঠিক উত্তর:
ডেনিস টিটো
ব্যাখ্যা
মহাকাশের প্রথম পর্যটক টিটো:
- বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক মার্কিন পর্যটক ডেনিস টিটো।
- ২৮ এপ্রিল ২০০১ সালে পৃথিবীর প্রথম পর্যটক মহাকাশযান হিসেবে মহাশূন্যের পথে পাড়ি জমায় রাশিয়ার সয়ুজ টিএম-৩২।
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন মিশনে তিনি প্রায় আট দিন আইএসএস ইপি-১ এর ক্রু সদস্য হিসেবে কক্ষপথে ছিল।
- এ জন্য তাঁর খরচ হয় ২ কোটি ডলার।

⇒ প্রথম বেসরকারি নাগরিককে পর্যটক হিসেবে মহাকাশে পাঠানো কোম্পানি হলো Space Adventures, Ltd.।
- এই আমেরিকান কোম্পানিটি রাশিয়ার ফেডারেল স্পেস এজেন্সির সঙ্গে সহযোগিতায় ২৮ এপ্রিল ২০০১ সালে ডেনিস টিটোকে রুশ সয়ুজ মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাঠায়।

অন্যদিকে,
- বিশ্বের প্রথম মানব হিসেবে মহাকাশে যান সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন। 
- চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
- নীল আর্মস্ট্রংয়ের পর বাজ অলড্রিনই দ্বিতীয় ব্যক্তি যিনি চাঁদের বুকে হেঁটেছেন। দুইজনে ১৯ মিনিট চাঁদের বুকে হেঁটেছিলেন।

উৎস: i) EBSCO.
ii) BBC.
III) Britannica.
১৪.
ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয়?
  1. Ctrl + B
  2. Ctrl + C
  3. Ctrl + X
  4. Ctrl + Y
সঠিক উত্তর:
Ctrl + X
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + X
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
- Ctrl + A ফাইলের সব কিছু সিলেক্ট করা (All Select)
- Ctrl + B সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা (Bold)
- Ctrl + C সিলেক্ট করা যে কোনো কিছু কপি করা (Copy)
- Ctrl + D ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা (Open Font preferences panel)
- Ctrl + E সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া (Center alignment)
- Ctrl + F কোনো শব্দ খোঁজা (Find Word)
- Ctrl + G নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয় (Go to Command)
- Ctrl + H রিপ্লেস ডায়লগবক্স বের করা (Replace)
- Ctrl + I সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা (Italic)
- Ctrl + J টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা (Justify)
- Ctrl + K হাইপারলিংক তৈরী করা (Hyperlink)
- Ctrl + L টেক্সট লেফট এলাইনমেন্ট করা (Left align)
- Ctrl + M টেক্সট ডান দিকে নেওয়া (Indent the paragraph to right)
- Ctrl + N নতুন ডকুমেন্ট ফাইল খোলা (New File)
- Ctrl + O পুরাতন বা সেভ করা ফাইল খোলা (File Open)
- Ctrl + P ডকুমেন্ট প্রিন্ট করা (Print)
- Ctrl + Q প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য (Remove paragraph formatting)
- Ctrl + R টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে (Right align)
- Ctrl + S নতুন/পুরাতন ফাইল সেভ করা (Save)
- Ctrl + T ইনডেন্ট পরিবর্তন করার জন্য/বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো (Create a hanging indent)
- Ctrl + U টেক্সের নিচে আন্ডারলইন করা (Underline)
- Ctrl + V কপি করা যে কোনো কিছু পেষ্ট করা (Paste)
- Ctrl + W ফাইল বন্ধ করার জন্য (Close File)
- Ctrl + X ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য (Cut)
- Ctrl + Y রিপিট করার জন্য (Redo)
- Ctrl + Z পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা (Undo)

উৎস: Microsoft Support.
১৫.
'বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন ও নিষ্পত্তি' কোন কনভেনশন-এর আলোচ্য বিষয়?
  1. ভিয়েনা কনভেনশন
  2. বাসেল কনভেনশন
  3. স্টকহোম কনভেনশন
  4. জেনেভা কনভেনশন
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- এর পূর্ণরূপ: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal.
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

অন্যদিকে -
- ভিয়েনা কনভেনশন -এর আলোচ্য বিষয় ওজোন স্তরের সুরক্ষা।
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।

উৎস: Rotterdam Convention ওয়েবসাইট।
১৬.
কোলাজেন হলো মূলত এক ধরনের -
  1. কার্বোহাইড্রেট
  2. প্রোটিন
  3. লিপিড
  4. ভিটামিন
সঠিক উত্তর:
প্রোটিন
উত্তর
সঠিক উত্তর:
প্রোটিন
ব্যাখ্যা
কোলাজেন:
- কোলাজেন হলো শরীরের এক ধরণের প্রোটিন ৷
- এটি টিস্যু এবং কোষের কাঠামো বা কাঠামো গঠন করে।
- এটি ত্বক, হাড়, জয়েন্ট এবং অন্যান্য টিস্যুতে শক্তি জোগাতে সাহায্য করে বিশেষকরে ত্বককে। 

⇒ কোলাজেন আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এটি আঠার মতো কাজ করে যা সবকিছুকে একত্রে ধরে রাখে। এটি আমাদের ত্বক, হাড়, টেন্ডন, লিগামেন্ট এবং এমনকি আমাদের রক্তনালীতেও পাওয়া যায়। কোলাজেনকে একটি সহায়ক কাঠামো হিসেবে ভাবুন, যা শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহ কম কোলাজেন তৈরি করে, যার ফলে বলিরেখা, ঝুলে পড়া ত্বক, জয়েন্টে ব্যথা এবং দুর্বল হাড় দেখা দিতে পারে। এখানেই ভিটামিন সি কার্যকর হয়।

উৎস: Continental Hospitals ওয়েবসাইট।
১৭.
হোসেনী দালান কে নির্মাণ করেন?
  1. মীর মুরাদ
  2. ইসলাম খান
  3. মীর জুমলা
  4. শায়েস্তা খান
সঠিক উত্তর:
মীর মুরাদ
উত্তর
সঠিক উত্তর:
মীর মুরাদ
ব্যাখ্যা
হোসেনী দালান:
- হোসেনী দালান পুরানো ঢাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি ইমারত।
- এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল।
- শাহ সুজার শাসনকালে জনৈক মীর মুরাদ প্রথম এ ইমারত নির্মাণ করেন বলে মনে করা হয়।

⇒ ৬১ হিজরির ১০ মুহররম তারিখে ইরাকের কারবালার যুদ্ধে আল-হোসেনের শহীদত্বকে স্মরণ করার জন্য ইমারত নির্মাণ করা ছিল শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি সাধারণ রীতি।
- শাহ সুজার শাসনকালে জনৈক মীর মুরাদ প্রথম এ ইমারত নির্মাণ করেন বলে মনে করা হয়।
- শাহ সুজা নিজে সুন্নি মুসলমান হলেও শিয়াদের মধ্যে প্রচলিত রীতিনীতির পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী ছিলেন।
- সৈয়দ মুরাদ একদা স্বপ্নে আল হোসেনকে একটি ‘তাজিয়াখানা’ নির্মাণ করতে দেখে এই ইমারত নির্মাণে উৎসাহিত হন।
- তিনিই এই ইমারতের নাম রাখেন হোসেনী দালান।
- ইমারতটি সম্ভবত একটি ছোট্ট স্থাপনা ছিল।
- পরবর্তীকালে ১৮০৭ ও ১৮১০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে ইমারতটির সংস্কার করা হয় এবং ১৮৯৭ সালের ভূমিকম্পের পর এর কিছু অংশ নতুন করে পুনর্নির্মাণ করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
ডুবোজাহাজে কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখা হয়?
  1. মাইক্রোস্কোপ
  2. টেলিস্কোপ
  3. পেরিমিটার
  4. পেরিস্কোপ
সঠিক উত্তর:
পেরিস্কোপ
উত্তর
সঠিক উত্তর:
পেরিস্কোপ
ব্যাখ্যা
পেরিস্কোপ:
- পেরিস্কোপ হলো কোনো লুক্কায়িত স্থান থেকে পর্যবেক্ষণের জন্য যন্ত্রবিশেষ।
- এর সরলতম আকারে এটি ৪৫ ডিগ্রী কোনে প্রতি প্রান্তে পরস্পরের সাথে সমান্তরালে স্তাপিত দর্পণসহ একটি নল দ্বারা গঠিত।
- পেরিস্কোপ আলোর প্রতিফলন এবং ব্যতিচার নীতির উপর তৈরি হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে পর্যবেক্ষণের উদ্দেশ্যে পরীক্ষায় ব্যবহার করা হতো।
- এটি সাধারণত পানির নিচে বা কোন অবরুদ্ধ স্থানে থাকা জিনিস দেখতে ব্যবহৃত হয়।
- পেরিস্কোপের মাধ্যমে একটি নাবিক বা ব্যবহারকারী সাবমেরিন বা অন্যান্য যানের উপরিভাগের দৃশ্য দেখতে পারে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম পেরিস্কোপ ব্যবহৃত হয় সাবমেরিনে বা ডুবজাহাজে।
- মূলত ডুবজাহাজ থেকে বাইরের অবস্থা দেখার লক্ষ্যেই মারি-ডেভি তার নৌ-পেরিস্কোপটি উদ্ভাবন করেন।
- গবেষণা, অভিযান কিংবা অনুসন্ধানেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।

উৎস: i) Britannica.
ii) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট।
১৯.
কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল?
  1. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
  2. সিপাহী হামিদুর রহমান
  3. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  4. সিপাহী মোস্তফা কামাল
সঠিক উত্তর:
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ব্যাখ্যা
পাকিস্তানের করাচিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিস্থল ছিল।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান:
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাদের অন্যতম।
- ১৯৭১ সালে নিয়মিত কাজের আড়ালে তিনি একটি বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগদানের পরিকল্পনা করতে থাকেন। এনিয়ে তিনি কয়েকজন দেশপ্রেমিক বাঙালি অফিসারের সাথে আলোচনা করেন। পরিকল্পনা মোতাবেক ২০শে আগস্ট ১৯৭১ সকাল ১১.১৫ মিনিটে পাঞ্জাবী পাইলট অফিসার রাশেদ মিনহাজসহ টি-৩৩ প্রশিক্ষণ বিমান (কল সাইন ব্লু-বার্ড-১৬৬) ছিনতাই করে ভারত অভিমূখে উড্ডয়ন করেন। অপর পাইলটের সাথে কন্ট্রোল নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে সিন্ধুর বেদিনে বিমানটি বিধ্বস্ত হলে উভয়েই শাহাদত বরণ করেন।
- পরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাটির ৪র্থ শ্রেণীর কবরস্তানে অত্যন্ত অমর্যাদার সাথে দাফন করে।
- শাহাদতের ৩৫ বছর পর ২৪শে জুন ২০০৬ মতিউরের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে পুনঃসমাহিত করা হয়।

অন্যদিকে,
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। 
- সিপাহী হামিদুর রহমানের সমাধিস্থল প্রথমে ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা এলাকার হাতিমেরছড়া গ্রামের স্থানীয় একটি পরিবারের পারিবারিক গোরস্থানে। পরে, ২০০৭ সালের ১১ই ডিসেম্বর, তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে এনে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
- সিপাহী মোস্তফা কামালের সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে অবস্থিত।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
২০.
সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
  1. ইসরায়েল
  2. জার্মানি
  3. ইরান
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
সাভাক (SAVAK):
- সাভাক (SAVAK) ইরানের একটি গোয়েন্দা সংস্থা ছিল।
- এটি ইরানের মোহাম্মদ রেজা শাহ'র শাসনামলে গঠিত হয় এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বিলুপ্ত হয়ে যায়।

⇒ বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- যুক্তরাষ্ট্র: Central Intelligence Agency (CIA), Defense Intelligence Agency (DIA), Fairfax, Federal Bureau of Investigation (FBI)।
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- যুক্তরাজ্য: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.

উৎস: Britannica.
২১.
The synonym of "lucid" is -
  1. Gentle
  2. Confusing
  3. Clear
  4. Progress
সঠিক উত্তর:
Clear
উত্তর
সঠিক উত্তর:
Clear
ব্যাখ্যা
The synonym of "lucid" is Clear.
- Clear (adjective) (স্বচ্ছ; স্পষ্ট), 

• Lucid (adjective)
- English Meaning: (of speech or writing) Clearly expressed and easy to understand, or (of a person) thinking or reasoning clearly.
- Bangla Meaning: (১) স্পষ্ট; সহজবোধ্য: lucid style; (২) মানসিকভাবে সুস্থ।

• Synonyms:
- Intelligible (বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য),
- Understandable (বোধগম্য),
- Clear (স্বচ্ছ; স্পষ্ট),
- Coherent (সুসঙ্গত),
- Apprehensible (বোধগম্য)।

• Antonyms:
- Confusing (বিভ্রান্তিকর),
- Unclear (অস্পষ্ট),
- Ambiguous (অস্পষ্ট),
- Equivocal (দ্ব্যর্থবোধক),
- Baffling (হতবুদ্ধিকর),
- Confounding (বিভ্রান্তিকর)।

• Other Forms:
- Lucid intervals/moments (noun) উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা।
- Lucidly (adverb) স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে।
- Lucidity (noun) [uncountable noun] স্বচ্ছতা; সহজবোধ্যতা।

• Example Sentence:
- It's written in very concrete language, very lucid, easy to understand.
- It was a lucid moment in his madness.

• Other options:
- Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক),
- Progress (অগ্রগতি)।

Source: Live MCQ Lecture.
২২.
They ______ the match because of heavy rain.
  1. called at
  2. called out
  3. called off
  4. called for
সঠিক উত্তর:
called off
উত্তর
সঠিক উত্তর:
called off
ব্যাখ্যা
The correct answer is - গ) called off.
Complete sentence: They called off the match because of heavy rain.

• Call off
- English meaning: withdraw.
- Bangla meaning: উঠাইয়া লওয়া।
- Incorrect sentence: The strike was called at.
- Correct sentence: The strike was called off.

Other options:
• Call at
- English meaning: visit.
- Bangla meaning: কোন জায়গায় যাওয়া।
- Example sentence: He called at my office yesterday.

• Call out
- English meaning: shout.
- Bangla meaning: চিৎকার করা।
- Incorrect sentence: He called at me loudly for help.
- Correct sentence: He called out me loudly for help.

• Call for
- English meaning: demand.
- Bangla meaning: চাওয়া।
- Incorrect sentence: He called at the teacher to explain..
- Correct sentence: He called for the teacher to explain..

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৩.
"Die in harness" means -
  1. Die while working
  2. Die at home peacefully
  3. Die after long illness
  4. Die before retirement
সঠিক উত্তর:
Die while working
উত্তর
সঠিক উত্তর:
Die while working
ব্যাখ্যা
The correcft answer is - ক) Die while working.

Die in harness
- English Meaning: to die on duty / die before retirement.
- Bangla Meaning: কাজ করতে করতে মারা যাওয়া।

- Ex. Sentence: She doesn't want to retire she'd rather die in harness.
- Bangla Meaning: সে অবসর নিতে চায় না বরং কাজ করতে করতে মৃত্যুকে আলিঙ্গন করাই শ্রেয় তার কাছে।

Source: Live MCQ Lecture.
২৪.
Which of the following sentences is correct?
  1. She has few sugar in her tea.
  2. There is a little orange left.
  3. I have a few friends to help me.
  4. He drank a few water after the run.
সঠিক উত্তর:
I have a few friends to help me.
উত্তর
সঠিক উত্তর:
I have a few friends to help me.
ব্যাখ্যা
The correct answer is - গ) I have a few friends to help me.

• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little Few, negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

প্রদত্ত sentence টিতে friends হচ্ছে Countable noun. তাহলে এখানে Few/ A few এর ব্যবহার হবে।

• Other options:
ক) She has few sugar in her tea.
- এখানে "sugar" হলো uncountable noun (গণনা না যাওয়া বস্তু), কিন্তু "few" ব্যবহার করা হয়েছে, যা countable noun-এর সঙ্গে ব্যবহার হয়। তাই এটা ভুল।

খ) There is a little orange left.
এখানে "orange" হচ্ছে countable noun (কমলা ফল), কিন্তু বাক্যে "a little" ব্যবহার করা হয়েছে যা uncountable noun-এর সঙ্গেই যায়। countable noun-এর জন্য "a little" নয় বরং "a few" বা "an orange" ব্যবহার করা উচিত। এই বাক্যটি ভুল। 

ঘ) He drank a few water after the run.
ব্যাখ্যা: "water" uncountable noun, আর সঙ্গে "a few" countable noun-এর জন্য। তাই ভুল। 

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২৫.
Which sentence uses a linking verb?
  1. They play football.
  2. He got angry.
  3. She sings well.
  4. I will travel tomorrow.
সঠিক উত্তর:
He got angry.
উত্তর
সঠিক উত্তর:
He got angry.
ব্যাখ্যা
The correct answer is - খ) He got angry.
- "got" এখানে linking verb হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ subject "He" এবং অবস্থা "angry" (অভিমানগ্রস্থ) এর মধ্যে সংযোগ তৈরি করছে। অর্থাৎ কাজ নয়, অবস্থা প্রকাশ।

• Linking verb/ Copulative verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে।
- অবশ্যই মনে রাখতে হবে Linking/copulative verb হচ্ছে actionless.
- Adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject.

• Examples: He became a doctor.
- Subject এবং Subjective Complement এর মধ্যবর্তী verb কে Linking Verb বলে।
- যেমন - be, become, look, seem, remain, appear, get, grow etc.
- Subjective Complement বলতে বুঝায়, যা কোনো Linking Verb এর পরে বসে Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদ, পদবী ইত্যাদি প্রকাশ করে।

• More examples:
- My coffee remains hot.
- The car looks fast.

• Other options:
ক) They play football.
এটি একটি action verb (ক্রিয়ামূলক verb)। কারণ এখানে কাজ (football খেলা) বোঝানো হয়েছে।

গ) She sings well.
এটি একটি action verb, কারণ এখানে "গাওয়া" কাজটি বোঝানো হচ্ছে।

ঘ) I will travel tomorrow.
এটি ভবিষ্যতের একটি কাজ বোঝাচ্ছে। এটি একটি action verb।

Source: A passage to the English Language by Zakir Hussain.
২৬.
A view of a wide area of land is called -
  1. Panorama
  2. Portrait
  3. Polyglot
  4. Panacea
সঠিক উত্তর:
Panorama
উত্তর
সঠিক উত্তর:
Panorama
ব্যাখ্যা
A view of a wide area of land is called panorama.

• Panorama 

- English Meaning: a view of a wide area of land,
- বাংলা অর্থ: বিস্তৃত অবাধ দৃশ্যপট।

• Other options:
• Portrait

- English Meaning: a pictorial representation of a person usually showing the face.
- বাংলা অর্থ: প্রতিকৃতি, প্রতিমূর্তি।

• Polyglot
- English Meaning:  one who speaking or writing several languages.
- বাংলা অর্থ: বহুভাষিক

• Panacea
- English Meaning: a remedy for all diseases or difficulties.
- বাংলা অর্থ: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ।

Source:
1. Merriam webster.
2. Accessible Dictionary.
3. Oxford Learners Dictionaries.
২৭.
The plural form of "crisis" is -
  1. crisises
  2. crisii
  3. crises
  4. crisess
সঠিক উত্তর:
crises
উত্তর
সঠিক উত্তর:
crises
ব্যাখ্যা
The plural form of "crisis" is crises.

• কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:
Singular ------- Plural
agendum ----- agenda
analysis ------- analyses
alumnus ------ alumni
medium ------ media
formula ------ formulae, formulas
radius -------- radii

• More Example
Singular ------- Plural
basis ---------- bases
crisis ---------- crises
memorandum -- memoranda
oasis ------------ oases
syllabus -------- syllabi, syllabuses

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
২৮.
In spite of his laziness, he passed the exam. (Complex)
  1. Though he was lazy, he passed the exam.
  2. Though he is lazy, he fails the exam.
  3. Although he laziness, he passed the exam.
  4. Despite he was lazy, he passed the exam.
সঠিক উত্তর:
Though he was lazy, he passed the exam.
উত্তর
সঠিক উত্তর:
Though he was lazy, he passed the exam.
ব্যাখ্যা
The correct answer is - ক) Though he was lazy, he passed the exam.

- Simple sentence-এ যদি In spite of ব্যবহৃত হয়, তাহলে Complex sentence করতে হলে Though/Although ব্যবহার করতে হয়।
- আবার, Complex sentence-এ Though/Although থাকলে, সেটিকে Simple sentence করতে হলে In spite of বসে।

• Example:
Simple: In spite of his poverty, he is happy.
Complex: Though he is poor, he is happy.

• More examples:
Simple: In spite of the bad weather, we went there.
Complex: Though the weather was bad, we went there.

Simple: In spite of his bad behaviour, people mix with him.
Complex: Though his behaviour is bad, people mix with him.

Simple: In spite of his honesty, he is not happy.
Complex:Though he is honest, he is not happy.
or, Honest as he is, he is not happy.

Simple: In spite of his cruelty, I love him.
Complex: Though he is cruel, I love him.

• Other options:
খ) Though he is lazy, he fails the exam.
অর্থ পুরোপুরি আলাদা, কারণ ফলাফল ভিন্ন (pass vs fail)।
"he fails the exam" - মূল বাক্যের বিপরীত অর্থ।
তাই সঠিক নয়।

গ) Although he laziness, he passed the exam.
"he laziness" বাক্যে ভুল; "laziness" noun, এর সাথে subject + verb লাগবে।
সঠিক হবে: "Although he was lazy" বা "Although he had laziness"।
এই বাক্য ব্যাকরণগতভাবে ভুল।

ঘ) Despite he was lazy, he passed the exam.
"Despite" এর পর কারেক্ট ফর্ম হলো noun, pronoun বা gerund, আবার পুরো clause এর ক্ষেত্রে হলে "Despite the fact that" বা "Although" ব্যবহার হয়।
"Despite he was lazy" ভুল।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৯.
_________________ before the guests arrived.
  1. I have cooked the meal
  2. I had cooked the meal
  3. I will cook the meal
  4. I cook the meal
সঠিক উত্তর:
I had cooked the meal
উত্তর
সঠিক উত্তর:
I had cooked the meal
ব্যাখ্যা
The correct answer is - খ) I had cooked the meal
Complete sentence: I had cooked the meal before the guests arrived. 

- অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
- Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য Past Perfect Tense হয়।
- Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense হবে।
আবার, Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
- Example: I shall have done the sum before he comes.

Other options
ক) I have cooked the meal – এটি Present Perfect এ আছে।
- বর্তমান সময় বোঝায়, past এর আগে ঘটেছে এটা বোঝায় না।
- অতিথিরা "আসার আগে" বলায় এটি ঠিক নয়।

গ) I will cook the meal – এটি Future Tense এ আছে।
- ভবিষ্যতের কথা বোঝায়, কিন্তু arrived বলে বোঝা যাচ্ছে কাজটি অতীতে।

ঘ) I cook the meal – এটি Present Indefinite এ আছে।
- এটি অভ্যাস বোঝায়, কিন্তু এখানে নির্দিষ্ট সময় (before the guests arrived) বলা হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৩০.
The battle of good versus evil. The word “good” is used as a:
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Verb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
The correct answer is - গ) Noun
"The battle of good versus evil" এ বাক্যে "good" শব্দটিতে  "good" শব্দটি কোন কাজ বা অবস্থা প্রকাশ করছে না, বরং "evil" এর বিপরীতে একটি ধারণা বা বস্তু হিসেবে ব্যবহার হচ্ছে। তাই এটি একটি noun (বিশেষ্য) হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Good (noun)
- English Meaning: something conforming to the moral order of the universe.
- Bangla Meaning: যা কিছু ভালো, যা কিছু ন্যায়, শুভ বা কল্যাণকর।

• Example sentence:
- The battle of good versus evil.
- Bangla meaning: ভালোর বিরুদ্ধে মন্দের যুদ্ধ।

• More Example sentence:
- She believes there is some good in everyone.
- Bangla meaning: সে বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে।

Good শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Good (Adjective)
Example sentence:
- Keep up the good work.
- Bangla meaning: ভালো কাজ চালিয়ে যাও।

• Good (Adverb)
Example sentence:
- The team is doing good this year.
- Bangla meaning: দলটি এ বছর ভালো করছে।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
৩১.
In the sentence “These are my books,” the word “These” is a:
  1. Personal pronoun
  2. Demonstrative pronoun
  3. Interrogative pronoun
  4. Relative pronoun
সঠিক উত্তর:
Demonstrative pronoun
উত্তর
সঠিক উত্তর:
Demonstrative pronoun
ব্যাখ্যা
The correct answer is - খ) Demonstrative pronoun.

• Demonstrative pronoun
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun.
Example:
- This is my home.
- That is your suitcase.
- These are bad pencils but those are good.
এই this, that, these, those - word গুলি যথাক্রমে home, suitcase, pencils-এর পরিবর্তে বসে সেগুলোকে নির্দেশ করছে।
এ গুলো হল Demonstrative pronoun.

Pronoun ৮ প্রকার।
যথা-
1. Personal Pronoun (He, I, we, me, you),
2. Demonstrative Pronoun (this, that, such),
3. Interrogative Pronoun (what, who, which),
4. Relative Pronoun (what, who, which, that),
5. Indefinite Pronoun (one, some, any, some, many),
6. Distributive Pronoun (each, every, either, neither),
7. Reflexive Pronoun (myself, yourself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩২.
The idea is worth _____ carefully.
  1. consider
  2. to consider
  3. considering
  4. considered
সঠিক উত্তর:
considering
উত্তর
সঠিক উত্তর:
considering
ব্যাখ্যা
The correct answer is - গ) considering.
Complete sentence: The idea is worth considering carefully.

বাক্যে mind, cannot help, could not help, with a view to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
৩৩.
Which of the following is incorrect?
  1. Hurry lest you should be late.
  2. Be careful lest you should fall.
  3. Work hard lest you should pass.
  4. Walk quickly lest you should miss the bus.
সঠিক উত্তর:
Work hard lest you should pass.
উত্তর
সঠিক উত্তর:
Work hard lest you should pass.
ব্যাখ্যা
The incorrect Sentence is: গ) Work hard lest you should pass.
কারণ এখানে বলা হয়েছে - "তুমি কষ্ট করো না হলে পাশ করে ফেলবে!"
- তাই বাক্যটি অর্থহীন।

- Lest দ্বারা দুটি clause যুক্ত হলে পরবর্তী clause এর verb এর আগে should বসে।
- সেখানে ঐ verb এর negative রূপ ব্যবহার করা যায় না।
যেমন: Run fast lest (পাছে নইলে) you should miss the train.

Incorrect: Work hard lest you should pass.
Correct: Work hard lest you should fail

Incorrect: Work hard lest you should not fail.
Correct: Work hard lest you should fail.

অন্য বাক্যগুলো সঠিক:
ক) Hurry lest you should be late.
খ) Be careful lest you should fall.
ঘ) Walk quickly lest you should miss the bus.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৩৪.
The teacher will check the copies after the students _____ writing.
  1. have finished
  2. finishes
  3. finished
  4. will finish
সঠিক উত্তর:
have finished
উত্তর
সঠিক উত্তর:
have finished
ব্যাখ্যা
The correct answer is - ক) have finished.
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.

After দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clause টির verb present বা future tense-এর হলে পরের clauseটির verb হবে present perfect tense-এর [have/has + V (p.p.)] যেমনঃ
Example:
- Rezina will swim after she has changed her dress.
- Bangla meaning: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।

- I shall go to the cinema after I have completed my work.
- Bangla meaning: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৫.
I found it easy to understand. (passive)
  1. It was found easy to understand by me.
  2. It found easy to understand by me.
  3. It had found easy to understand by me.
  4. It was found easy to be understood by me.
সঠিক উত্তর:
It was found easy to understand by me.
উত্তর
সঠিক উত্তর:
It was found easy to understand by me.
ব্যাখ্যা

The correct answer is - ক) It was found easy to understand by me.

• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object টি Passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
- active বাক্যে adjective + to+verb থাকে তাহলে তা passive-এ to+verb - অংশটির কোন পরিবর্তন হয় না।

• Example
Active : I found it easy to do.
Passive : It was found easy to do by me.
Incorrect: It was found easy to be done by me.

• Other options:
খ) It found easy to understand by me.
- "It found" — এটি ভুল, কারণ "It" active subject নয়। এছাড়া "found" এর পরে object দরকার।

গ) It had found easy to understand by me.
- "had found" বোঝায় past perfect tense, কিন্তু মূল বাক্যটি simple past। অর্থ ও structure দুটোই ঠিক নয়।

ঘ) It was found easy to be understood by me.
- অতিরিক্তভাবে “to be understood” বসানো হয়েছে, যা অপ্রয়োজনীয়।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৬.
You had better _______ now.
  1. to leave
  2. leave
  3. leaving
  4. left
সঠিক উত্তর:
leave
উত্তর
সঠিক উত্তর:
leave
ব্যাখ্যা
The correct answer is - খ) leave
Complete sentence: You had better leave now.

Had better, had rather, had sooner, would rather/would sooner, rather than/sooner, as soon ইত্যাদির পরে infinitive (to) বসে না।
- You had better start at once (to start নয়)

• Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

Infintive দুই রকম হতে পারে-
1. To-যুক্ত infinitive এবং
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.
Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।
যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.

• Bare Infinitive
নিম্নলিখিত verb-এর পরে infinitive (to) বসে না।
(a) can, do, may, must, shall, will, would, have, should এর পরে -
- I may help you.
- He must do it.

(b) need এবং dare - auxiliary verb হিসেবে ব্যবহৃত হলে:
- I dared not wake him.
- They need not do anything.
কিন্তু affirmative বা হ্যাঁ বোধক হলে need ও dare এর পরে to বসে।
- I need to buy a pen.

(c) please, see, know, hear, bid, feel, hear, let, see, make, watch-এর পরে -
- I saw him go.
- The old man watched his companions fall down dead.

কিন্তু Passive Voice-এ see, hear, behold, watch এবং make এর পরে full infinitive ব্যবহৃত হয়।
- Active: I saw him go.
- Passive: He was seen to go.

(d) Had better, had rather, had sooner, would rather/would sooner, rather than/sooner, as soon ইত্যাদির পরে -
- You had better start at once (to start নয়)

(e) "Better" adjective-এর পরে to উহ্য থাকে।
- Better stay here now.

Source:
A passage to the English Language by S M Zakir Hussain.
৩৭.
The masculine form of “ewe” is —
  1. ram
  2. dame
  3. hind
  4. wizard
সঠিক উত্তর:
ram
উত্তর
সঠিক উত্তর:
ram
ব্যাখ্যা
The masculine form of “ewe” is ram.
ram - ভেড়া
ewe - ভেড়ী

• Some examples:
Masculine ---------------- Feminine
man (মানব) -------------- woman (মানবী)
master (প্রভু, শিক্ষক------ mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী)
monk, friar (মঠবাসী) ----- nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী)
nephew (ভাইপো, ভাগ্নে) --- niece (ভাইঝি, ভাগ্নী)
ram, wether (ভেড়া) ------- ewe (ভেড়ী)
sir, sire (জনাব) ------------ madam (জনাবা)
sire (পশুদের সম্রাট) -------- dame (পশুদের সম্রাজ্ঞী)
stag (হরিণ) ---------------- hind (হরিণী)
swain (গ্রাম্য যুবক) --------- nymph (অল্পবয়স্কা মহিলা)
tailor (দরজী) -------------- seamstress (মহিলা দরজী)
widower (বিপত্নীক) -------- widow (বিধবা)
wizard (যাদুকর) ---------- witch (যাদুকরী)

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৮.
Which sentence contains a subordinating conjunction?
  1. Because he was ill, he stayed home.
  2. He is both intelligent and hardworking.
  3. She can either go or stay.
  4. I will wait but not for long.
সঠিক উত্তর:
Because he was ill, he stayed home.
উত্তর
সঠিক উত্তর:
Because he was ill, he stayed home.
ব্যাখ্যা
The correct answer is - ক) Because he was ill, he stayed home.

• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- অর্থাৎ Subordinating Conjunctions একটি clause অন্য clause-এর ওপর নির্ভরশীল হলে, সেখানে Subordinating Conjunction ব্যবহৃত হয়।
- যেমন: how, If, Lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while, ইত্যাদি।

• Other options:
খ) He is both intelligent and hardworking.
- “both...and” হচ্ছে correlative conjunction
- এখানে Subordinating conjunction নেই।

গ) She can either go or stay.
- “either...or” = correlative conjunction
- এখানে Subordinating conjunction নেই।

ঘ) I will wait but not for long.
- “but” = coordinating conjunction
- এখানে Subordinating conjunction নয়।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৯.
Choose the correct sentence -
  1. He studied tooth and nail to fail in the exam.
  2. They fought tooth and nail to protect their land.
  3. She slept tooth and nail after work.
  4. He laughed tooth and nail at the joke.
সঠিক উত্তর:
They fought tooth and nail to protect their land.
উত্তর
সঠিক উত্তর:
They fought tooth and nail to protect their land.
ব্যাখ্যা
The correct sentence is - খ) They fought tooth and nail to protect their land.

• Tooth and nail (Phrase)
- English Meaning: to try very hard to get something you want/ completely, strongly, try hard. / Fight very fiercely.
- Bangla Meaning:  দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর -চেষ্টা করা।

• Example:
- The two teams battled tooth and nail for the championship.
- He is ready to fight tooth and nail for justice.

• Other options:
ক) He studied tooth and nail to fail in the exam.
- বাক্যটি ভুল। কেউ "প্রাণপণে পড়ে ফেল" করতে চায় না। এটি অর্থগতভাবে অসঙ্গত।

গ) She slept tooth and nail after work.
- “Slept tooth and nail” অর্থহীন; এই phrase ঘুমের সাথে ব্যবহার হয় না। তাই বাক্যটি ভুল।

ঘ) He laughed tooth and nail at the joke.
- “Tooth and nail” হাসির জন্য ব্যবহার হয় না। তাই বাক্যটি ভুল।

Source:
1. Cambridge Dictionary
2. Oxford Dictionary
3. Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Everyone loves his country. (Interrogative)
  1. Who does everyone love his country?
  2. Who love his country?
  3. Why does not everyone love his country?
  4. Who does not love their country?
সঠিক উত্তর:
Who does not love their country?
উত্তর
সঠিক উত্তর:
Who does not love their country?
ব্যাখ্যা
The correct answer is - ঘ) Who does not love their country?

Assertive থেকে Interrogative করার ক্ষেত্রে,
Assertive-এ যদি everyone/everybody+verb থাকে তাহলে Interrogative-এ who +(Aux-verb) not+verb ব্যবহার করতে হয়।
Ass: Everyone likes flowers.
Int: Who does not like flowers?

Ass: Everyone must die.
Int: Who will not die?

Ass: Everybody has some needs.
Int: Who has no needs?

Ass: Everybody is greedy.
Int: Who is not greedy?

Ass: Everybody has some desire.
Int: Who has no desire?
or. : Who does not have any desire?

• Other options:
ক) Who does everyone love his country?
- বাক্যটি ভুল। grammatical structure ভুল এবং অর্থ অসঙ্গত।

খ) Who love his country?
- subject-singular হলেও verb ‘love’ plural ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটি ভুল। 

গ) Why does not everyone love his country?
- এটি মূল assertive বাক্যের interrogative রূপ নয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৪১.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ০.৪০৪০৪০৪.............
  2. √৮
  3. √৯
  4. √(২৭/৪৮)
সঠিক উত্তর:
√৮
উত্তর
সঠিক উত্তর:
√৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
√৮ একটি অমূলদ সংখ্যা। 

আমরা জানি,
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়।
দশমিক চিহ্নের পরের অঙ্কগুলোর যদি মিল না থাকে অর্থাৎ পৌনঃপুনিক না হয় তাকে অমূলদ সংখ্যা বলা হয়। 

আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।
দশমিক চিহ্নের পরে একই সংখ্যা যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাকে মূলদ সংখ্যা বলা হয় অর্থাৎ সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। 

প্রদত্ত অঙ্কগুলোর মধ্যে 
√৮ = ২.৮২৮৪২৭........ , যা একটি অমূলদ সংখ্যা। কারন ৮ সংখ্যাটি পূর্ণবর্গ নয় এবং এর বর্গমূলকে p/q আকারে লেখা যায় না। 


অন্যদিকে,
০.৪০৪০৪০৪............. এটি একটি মূলদ সংখ্যা।
√৯ = ৩ , যা একটি মূলদ সংখ্যা।
√(২৭/৪৮) = √(৯/১৬) = ৩/৪ , যা একটি মূলদ সংখ্যা। 
৪২.
৯/৫ ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯/৫ ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯ + ক)/(৫ + ক) = ৫/৩
⇒ ২৫ + ৫ক = ২৭ + ৩ক 
⇒ ৫ক - ৩ক = ২৭ - ২৫
⇒ ২ক = ২
⇒ ক = ২/২ 
⇒ ক = ১
৪৩.
3(2n) - 4(2n - 2) = ?
  1. 1
  2. 2n - 1
  3. 3
  4. 2n + 1
সঠিক উত্তর:
2n + 1
উত্তর
সঠিক উত্তর:
2n + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3(2n) - 4(2n - 2) = ?

সমাধান:
3(2n) - 4(2n - 2)
= 3 × 2n - 4 × 2n × 2- 2
= 3 × 2n - 4 × 2n × (1/22)
= 3 × 2n - 4 × 2n × (1/4)
= 3 × 2n - 2n
= 2n(3 - 1)
= 2n × 2
= 2n + 1
৪৪.
কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. 2πr2
  2. 3πr2
  3. 4πr2
  4. 8πr2
সঠিক উত্তর:
3πr2
উত্তর
সঠিক উত্তর:
3πr2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

আবার,
ব্যাসার্ধ দ্বিগুণ করলে বৃত্তের নতুন ব্যাসার্ধ হবে = 2r
∴ বৃত্তের নতুন ক্ষেত্রফল হবে = π(2r)2 = 4πr2

∴ বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 4πr2 - πr2 = 3πr2
৪৫.
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?
  1. ২৭
  2. ৩০
  3. ৩৩
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?

সমাধান:
ধরি,
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে  ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২৪
⇒ ৩ক + ৩ = ২৪
⇒ ৩ক = ২৪ - ৩
⇒ ৩ক = ২১
⇒ ক = ২১/৩
⇒ ক = ৭

অর্থাৎ শেষ তিনটি সংখ্যা হবে, (৭ + ৩) = ১০,
(৭ + ৪) = ১১ এবং (৭ + ৫) = ১২ 

∴ শেষ তিনটি সংখ্যার যোগফল = ১০ + ১১ + ১২ = ৩৩
৪৬.
3 cotA = 4 হলে cosecA এর মান কত?
  1. 3/7
  2. 5/3
  3. 4/5
  4. 4/3
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cotA = 4 হলে cosecA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3 cotA = 4
⇒ cotA = 4/3
⇒ cot2A = 16/9

∴ cosec2A = 1 + cot2A
⇒ cosec2A= 1 + (16/9)
⇒ cosec2A= (9 + 16)/9
⇒ cosec2A= 25/9
⇒ cosecA= √(25/9)
⇒ cosecA= 5/3
৪৭.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?
  1. ২০ টাকা
  2. ২৪ টাকা
  3. ২৮ টাকা
  4. ৩২ টাকা
সঠিক উত্তর:
২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?

সমাধান:
মনে করি, 
পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ ২০% মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন,
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২০ টাকা
∴ বর্তমান মূল্য ৮৪০ টাকা হলে পূর্বমূল্য = (৮৪০ × ১০০)/১২০ = ৭০০ টাকা 

অর্থাৎ
৫ কেজি চালের পূর্বমূল্য = (৮৪০ - ৭০০) টাকা = ১৪০ টাকা
∴ ১ কেজি চালের পূর্বমূল্য = (১৪০/৫) টাকা = ২৮ টাকা
৪৮.
একটি মেসে ১০ জন লোকের ৫ দিনে ২৫ কেজি চাল লাগে। যদি মেসে আরো ১০ জন লোক আসে তাহলে সব লোকের জন্য ১০ দিনে কত কেজি চাল লাগবে?
  1. ৫০ কেজি
  2. ৭০ কেজি
  3. ৮০ কেজি
  4. ১০০ কেজি
সঠিক উত্তর:
১০০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেসে ১০ জন লোকের ৫ দিনে ২৫ কেজি চাল লাগে। যদি মেসে আরো ১০ জন লোক আসে তাহলে সব লোকের জন্য ১০ দিনে কত কেজি চাল লাগবে?

সমাধান:
১০ জন লোক নতুন আসায় মেসে মোটঁ লোকসংখ্যা হয় = (১০ + ১০) জন = ২০ জন 

এখন,
১০ জন লোকের ৫ দিনে চাল লাগে = ২৫ কেজি
∴ ১ জন লোকের ১ দিনে চাল লাগে = ২৫/(১০ × ৫) কেজি 
∴ ২০ জন লোকের ১০ দিনে চাল লাগে = (২৫ × ২০ × ১০)/(১০ × ৫) কেজি  = ১০০ কেজি
৪৯.
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্র থেকে ছাত্রীসংখ্যা ১৫০ জন বেশি হলে, ছাত্রসংখ্যা কত?
  1. ২৫০ জন
  2. ৩০০ জন
  3. ৩৫০ জন
  4. ৩৭৫ জন
সঠিক উত্তর:
৩৭৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্র থেকে ছাত্রীসংখ্যা ১৫০ জন বেশি হলে, ছাত্রসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
 ছাত্র ও ছাত্রীসংখ্যার অনুপাত = ৫ : ৭
এবং ছাত্রী ও ছাত্রসংখ্যার পার্থক্য = ১৫০ জন।

মনে করি, 
ছাত্রসংখ্যা = ৫ক
ছাত্রীসংখ্যা = ৭ক

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ১৫০ 
বা, ২ক = ১৫০ 
বা, ক = ১৫০/২
বা, ক = ৭৫ 

∴ ছাত্রসংখ্যা = (৫ × ৭৫) জন = ৩৭৫ জন
৫০.
একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে ২ বছরে ১৪৪০ টাকা হয়। মূলধন ১০০০ টাকা হলে বার্ষিক সুদের হার কত?
  1. ১০%
  2. ১২%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে ২ বছরে ১৪৪০ টাকা হয়। মূলধন ১০০০ টাকা হলে বার্ষিক সুদের হার কত? 

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১০০০ টাকা 
চক্রবৃদ্ধি মূলধন, C = ১৪৪০ টাকা 
সময়, n = ২ বছর
সুদের হার, r = ?

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন,
C = P {১ + (r/১০০)}n
বা, ১৪৪০ = ১০০০ × {১ + (r/১০০)}
বা, {১ + (r/১০০)} = ১৪৪০/১০০০
বা, {১ + (r/১০০)} = ১.৪৪
বা, ১ + (r/১০০) = ১.২ [বর্গমূল করে] 
বা, (r/১০০) = ১.২ - ১ = ০.২
বা, r = (০.২ × ১০০) = ২০ 

সুতরাং বার্ষিক সুদের হার = ২০%
৫১.
log264 + log28 এর মান কত?
  1. 2
  2. 7
  3. 9
  4. 128
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: log264 + log28 এর মান কত?

সমাধান:
log264 + log28
= log2(26) + log2(23)
= 6 log22 + 3 log22
= (6 × 1) + (3 × 1)
= 9
৫২.
একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৯ কি.মি. যায়। স্রোতের বেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ৪ কি.মি./ঘণ্টা
  4. ৬ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৯ কি.মি. যায়। স্রোতের বেগ কত?

সমাধান:
আমরা জানি,
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার গতি − স্রোতের প্রতিকূলে নৌকার গতি​)/২
= (১৫ - ৯)/২
= ৬/২
= ৩ 

অর্থাৎ স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা
৫৩.
A ও B সমবেগে একটি নির্দিষ্ট পথ যথাক্রমে b1 এবং (b1 + b2) মিনিটে অতিক্রম করে। A ও B এর গতিবেগের অনুপাত কত?
  1. b1 : (b1 + b2)
  2. 2b1 : b2
  3. (b1 + b2) : b1
  4. b1 : 2b2
সঠিক উত্তর:
(b1 + b2) : b1
উত্তর
সঠিক উত্তর:
(b1 + b2) : b1
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B সমবেগে একটি নির্দিষ্ট পথ যথাক্রমে b1 এবং (b1 + b2) মিনিটে অতিক্রম করে। A ও B এর গতিবেগের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পথের দূরত্ব = x মিটার 

∴ A এর গতিবেগ = x/b1
∴ B এর গতিবেগ = x/(b1 + b2

প্রশ্নমতে,
A/B = (x/b1)/{x/(b1 + b2)}
⇒ A/B = (x/b1) × {b1 + b2)/x}
⇒ A/B = (b1 + b2)/b1
⇒ A : B = (b1 + b2) : b1
৫৪.
a + b = 2 এবং a2 + b2 = 4 হলে, a3 + b= ?
  1. 2
  2. 5
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 2 এবং a2 + b2 = 4 হলে, a3 + b= ?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 2 
a2 + b2 = 4

এখন,
a² + b² = 4
⇒ (a + b)2 - 2ab = 4
⇒ (2)2 - 2ab = 4
⇒ 2ab = 4 - 4 
⇒ 2ab = 0
⇒ ab = 0

∴  a3 + b3 = (a + b)3 − 3ab(a + b)
= (2)3 - (3 × 0 × 2)
= 8 - 0
= 8
৫৫.
{1/|2x - 5|} < (1/3) অসমতাটির জন্য x এর সমাধান কোনটি হবে?
  1. x < 1 অথবা x > 4
  2. x > 1অথবা x < 4
  3. x < 1 অথবা x < 4
  4. 1 < x < 4
সঠিক উত্তর:
x < 1 অথবা x > 4
উত্তর
সঠিক উত্তর:
x < 1 অথবা x > 4
ব্যাখ্যা
প্রশ্ন: 1/|2x - 5| < 1/3 অসমতাটির জন্য x এর সমাধান কোনটি হবে?

সমাধান:
দেওয়া আছে,
1/|2x - 5| < 1/3
বা, |2x - 5| > 3
বা, - 3 > 2x - 5 > 3
বা, - 3 + 5 > 2x - 5 + 5 > 3 + 5 
বা, 2 > 2x > 8
বা, (2/2) > (2x)/2 > (8/2)
বা, 1 > x > 4

সুতরাং x < 1 , x > 4
৫৬.
x - (1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে?
  1. c
  2. 2c
  3. p/c
  4. √pc
সঠিক উত্তর:
c
উত্তর
সঠিক উত্তর:
c
ব্যাখ্যা
প্রশ্ন: x - ( 1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x)= p
⇒ (x2 - 1)/x = p
⇒ x2 - 1 = xp
⇒ x2 - xp = 1 
⇒ x(x - p) = 1 

এখন,
c/{x(x - p)}
= c/1 
= c
৫৭.
কোন সমান্তর ধারার ১ম পদ ১১ এবং ৩য় পদ ১৯ হলে ৮ম পদ কত?
  1. ৩১
  2. ৩৫
  3. ৩৯
  4. ৪৩
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার ১ম পদ ১১ এবং ৩য় পদ ১৯ হলে ৮ম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = ১১
৩য় পদ = ১৯
∴ ২য় পদ = (১১ + ১৯)/২ = ৩০/২ = ১৫

∴ সাধারণ অন্তর, d = (১৫ - ১১) = ৪

আমরা জানি, 
n তম পদ = a +(n - ১)d
∴ ৮ম পদ,
= ১১ + (৮ - ১)৪
= ১১ + (৭ × ৪)
= ১১ + ২৮ 
= ৩৯
৫৮.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি স্বাভাবিক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
∴ ছোট সংখ্যাটি = ৩ক × (২/৩) = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক২ = ৬০০
⇒ ক = ৬০০/৬
⇒ ক = ১০০
⇒ ক = ১০

অর্থাৎ
ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
এবং বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴সংখ্যা দুইটির সমষ্টি = (২০ + ৩০) = ৫০
৫৯.
A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P(A ∪ B) এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩১
  4. ৩২
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P(A ∪ B) এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3}
B = {3, a, b}

∴ A ∪ B = {1, 2, 3} ∪ {3, a, b}
= {1, 2, 3, a, b}

এখানে, (A ∪ B) এর উপাদান সংখ্যা = ৫ টি 

আমরা জানি, কোন সেট A এর উপাদান সংখ্যা n হলে এর পাওয়ার সেট P(A) এর প্রকৃত উপসেট সংখ্যা হবে= ২n - ১

∴ P(A ∪ B) এর প্রকৃত উপসেট সংখ্যা = ২n - ১
= ২ - ১
= (৩২ - ১) টি
= ৩১ টি
৬০.
একজন বিক্রেতা ৫ টাকায় ৩ টি লেবু কিনে ৩ টাকায় ৫টি দরে বিক্রি করেন। তার লাভ/ক্ষতির শতকরা হার কত?
  1. ২০% লাভ
  2. ৩২% ক্ষতি
  3. ৫৪% লাভ
  4. ৬৪% ক্ষতি
সঠিক উত্তর:
৬৪% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
৬৪% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৫ টাকায় ৩ টি লেবু কিনে ৩ টাকায় ৫টি দরে বিক্রি করেন। তার লাভ/ক্ষতির শতকরা হার কত?
 
সমাধান:
৩ টি লেবুর ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি লেবুর ক্রয়মূল্য = ৫/৩ টাকা
আবার, 
৫ টি লেবুর বিক্রয়মূল্য = ৩ টাকা
∴ ১ টি লেবুর বিক্রয়মূল্য = ৩/৫ টাকা 

∴ লাভ বা ক্ষতি = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = (৩/৫) - (৫/৩) = (৯ - ২৫)/১৫ = - (১৬/১৫) টাকা 
যেহেতু মান ঋণাত্মক অর্থাৎ ক্রয়মূল্য বিক্রয়মূল্য অপেক্ষা বেশী তাই ক্ষতি হয়েছে।
∴ ক্ষতি = ১৬/১৫ টাকা 

এখন,
৫/৩ টাকায় ক্ষতি হয় = ১৬/১৫ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = {(১৬/১৫)/(৫/৩)} টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = {(১৬/১৫)× ১০০}/(৫/৩) টাকা = ৬৪ টাকা

∴ ক্ষতির শতকরা হার =  ৬৪%
৬১.
কোন লেখক 'সাহিত্য সম্রাট' নামে খ্যাত?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: 
- আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ যুগ এ পর্বের শ্রেষ্ঠ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- তিনি বাংলা গদ্যকে সর্বপ্রকার ভাব প্রকাশের উপযোগী করে তোলেন।
- বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্য ও বাঙালি জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেন।
- তিনি তাঁর অসাধারণ প্রতিভাগুণে পন্ডিতি ও আলালি-হুতোমি রীতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে সরল ও সরস গদ্যের সৃষ্টি করেন।
- “বঙ্গদর্শন” (১৮৭২) নামক সাহিত্য-বিষয়ক মাসিক পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যের ইতিহাসে এক নবযুগের সূচনা করেন। 
- সাহিত্য-সমালোচনা, ঐতিহাসিক গবেষণা, ধর্ম ও দার্শনিক আলোচনা, রাজনৈতিক ও বৈজ্ঞানিক সাহিত্য, ব্যঙ্গ-সাহিত্য এর সবই তিনি প্রবর্তন করেন। 
- বঙ্কিমচন্দ্রের প্রতিভাবলে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে ওঠে, তাঁরাই দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বাংলা সাহিত্যে আধিপত্য করেন। 
- বাংলায় তুলনামূলক সাহিত্যসমালোচনারও তিনিই পথিকৃৎ। 
- তবে তাঁর প্রধান পরিচয় ঔপন্যাসিক হিসেবে এবং এজন্য তিনি ‘সাহিত্য সম্রাট’ উপাধিতে ভূষিত হন। 
- তাঁর রচিত বিখ্যাত উপন্যাস দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, আনন্দমঠ ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া।
৬২.
কোন বানানটি শুদ্ধ?
  1. অত্যাদিক
  2. অত্বাধিক
  3. অত্যধিক
  4. অত্তাতিক
সঠিক উত্তর:
অত্যধিক
উত্তর
সঠিক উত্তর:
অত্যধিক
ব্যাখ্যা
 শুদ্ধ বানান - অত্যধিক।
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: অত্যন্ত বেশি; প্রয়োজনের অতিরিক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩.
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
  1. নারিকেল
  2. খেজুর
  3. সুপারি
  4. ঝাউ
সঠিক উত্তর:
সুপারি
উত্তর
সঠিক উত্তর:
সুপারি
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা “বাতায়ন পাশে গুবাক তরুর সারি” ।
- এখানে 'গুবাক' অর্থ 'সুপারি'।
- এটি একটি প্রেমের কাব্য ।

কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে - অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ), সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, ছায়ানট, বিষের বাশী, সন্ধ্যা, দোলন চাপা, জিন্জির, চক্রবাক, প্রলয়শিখা, ফণিমনসা, সর্বহারা, সিন্ধু হিন্দোল, ভাঙ্গার গান, ঝিঙে ফুল, সাম্যবাদী।

গুবাক, গূবাক (বিশেষ্য):
১. সুপারি (বিশ্বাসে গুবাক পান খান তার হাতে-ঘনরাম চক্রবর্তী)।
২. সুপারি গাছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি অভিধান।
৬৪.
'সন্দেশ' কোন শ্রেণির শব্দ?
  1. মৌলিক শব্দ
  2. যৌগিক শব্দ
  3. যোগরূঢ় শব্দ
  4. রূঢ়ি শব্দ
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
ব্যাখ্যা
• সন্দেশ - রূঢ়ি শব্দ।

• রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

এরকমভাবে,
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়। 
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। 
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৫.
'অম্বু' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পানি
  2. নীর
  3. তোয়
  4. জলধর
সঠিক উত্তর:
জলধর
উত্তর
সঠিক উত্তর:
জলধর
ব্যাখ্যা
• 'অম্বু' শব্দের সমার্থক শব্দ- পানি, জল, নীর, সলিল, পানি, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।  
 
অন্য অপশনে,
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ হলো - বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৬৬.
'আরোহণ'- এর বিপরীতার্থক শব্দ কী?
  1. বিসর্জন
  2. প্রসারণ
  3. অবরোহণ
  4. বিয়োজন
সঠিক উত্তর:
অবরোহণ
উত্তর
সঠিক উত্তর:
অবরোহণ
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - অবরোহণ। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ - সংশ্লেষণ। 
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ - আবাহন। 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৬৭.
'উৎকর্ষ' শব্দটি -
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. অব্যয়
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
• 'উৎকর্ষ' শব্দটি 'বিশেষ্য' পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ: 
- উৎকৃষ্টতা, শ্রেষ্ঠত্ব,
- উন্নতি, বৃদ্ধি; আধিক্য।

উল্লেখ্য,
উৎকর্ণ - বিশেষণ পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮.
"বাঙালিরা ভাত খায়।" - কোন কালের উদাহরণ?
  1. সাধারণ বর্তমান
  2. ঘটমান বর্তমান
  3. পুরাঘটিত বর্তমান
  4. অনুজ্ঞা বর্তমান
সঠিক উত্তর:
সাধারণ বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ বর্তমান
ব্যাখ্যা
• সাধারণ বর্তমান কাল:
- যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন:
- বাঙালিরা ভাত খায়।
- আমি বাড়ি যাই।
- টিটু নাচে।

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ:
(১) অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে): এখন তবে আসি।
(২) প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'
(৩) বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
( ৪) 'নেই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায়: তিনি গতকাল হাটে যাননি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৯.
‘বুলবুলিতে ধান খেয়েছে।’- এখানে 'বুলবুলিতে' কোন কারক?
  1. কর্মকারক
  2. কর্তৃকারক
  3. করণকারক
  4. অপাদান কারক
সঠিক উত্তর:
কর্তৃকারক
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারক
ব্যাখ্যা
• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।

উদাহরণ-
পাগলে কি না বলে (কে বলে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
ছাগলে কি না খায় (কে খায়) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৭০.
'সুপারিশ' কোন শ্রেণির শব্দ?
  1. তৎসম
  2. অর্ধ তৎসম
  3. তদ্ভব
  4. বিদেশি
সঠিক উত্তর:
বিদেশি
উত্তর
সঠিক উত্তর:
বিদেশি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'সুপারিশ' - বিদেশি ভাষা থেকে আগত শব্দ।
- এটি ফারসি ভাষার শব্দ।


• 'সুপারিশ' শব্দের অর্থ:
- কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিষয় প্রভৃতি বিষয় এর অনুকূলে অনুরোধ।

• আরো কিছু ফারসি শব্দ:
- আমদানি, জানোয়ার, রোজা, দোকান, নামাজ, চশমা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭১.
'Ledger' এর বাংলা পরিভাষা-
  1. অস্ত্রাগার
  2. খতিয়ান
  3. অলস
  4. ব্যঙ্গচিত্র
সঠিক উত্তর:
খতিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খতিয়ান
ব্যাখ্যা
- 'Ledger' এর বাংলা পরিভাষা - খতিয়ান।

অন্যান্য অপশন:
Lazy এর বাংলা পরিভাষা- অলস।
'Cartoon' এর বাংলা পরিভাষা - ব্যঙ্গচিত্র।
Magazine এর বাংলা পরিভাষা- অস্ত্রাগার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭২.
কোনটি কর্মধারয় সমাস?
  1. কুশীলব
  2. বাগবিতণ্ডা
  3. গাছপাকা
  4. কাঁচকলা
সঠিক উত্তর:
কাঁচকলা
উত্তর
সঠিক উত্তর:
কাঁচকলা
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।

যেমন:
- কাঁচা যে কলা = কাঁচকলা,
- দুঃ যে শাসন = দুঃশাসন,
- মহৎ যে আত্মা = মহাত্মা।

অন্যদিকে,
- তৎপুরুষ সমাস - 'বাক্ দ্বারা বিতণ্ডা = বাগবিতণ্ডা।
- দ্বন্দ্ব সমাস - কুশ ও লব = কুশীলব।
- সপ্তমী তৎপুরুষ সমাস - গাছে পাকা = গাছপাকা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৩.
‘উন্নয়ন’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. উন্ন + য়ন
  2. উন্ + নয়ন
  3. উৎ + নয়ন
  4. উৎ + অয়ন
সঠিক উত্তর:
উৎ + নয়ন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + নয়ন
ব্যাখ্যা
• 'উন্নয়ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন = উন্নয়ন।

এরূপ কিছু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
- উৎ + নতি = উন্নতি;
- উৎ + নত = উন্নত;
- উৎ + নীত = উন্নীত;
- উৎ + যোগ = উদ্যোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৪.
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
  1. ৮টি
  2. ১০টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০ টি।

- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই।
- তাই 'অ' একটি নিলীন বর্ণ।
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬ টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৭৫.
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিতেন্দ্রিয়
  2. জিগীষা
  3. বিবমিষা
  4. উপচিকীর্ষা
সঠিক উত্তর:
জিগীষা
উত্তর
সঠিক উত্তর:
জিগীষা
ব্যাখ্যা
• 'জয় করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ - জিগীষা।

অন্যদিকে, 
ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়।
'বমন করিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭৬.
বাংলা উপসর্গ কোনটি?
  1. পরা
  2. অঘা
  3. অপ
  4. খাস
সঠিক উত্তর:
অঘা
উত্তর
সঠিক উত্তর:
অঘা
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়।
- বাংলা উপসর্গ ২১ টি।
যথা: - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
- যথা: - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
- বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন: আম, খাস, লা, গর, বাজে, বদ, বে, বর, ব, হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম - ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭৭.
"যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমরা বাইরে যাইনি।" - কোন ধরনের বাক্য?
  1. সরল
  2. যৌগিক
  3. জটিল
  4. আশ্রিত খণ্ড
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা
• "যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমরা বাইরে যাইনি।" - বাক্যটি  জটিল বাক্য।

জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে ।
যেমন –

- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যদি সে কাল আসে তাহলে আমি যাব।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৭৮.
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
  1. পৌনঃপুনিকতা
  2. কালের বিস্তার
  3. বিরক্তি
  4. অনুভূতি
সঠিক উত্তর:
পৌনঃপুনিকতা
উত্তর
সঠিক উত্তর:
পৌনঃপুনিকতা
ব্যাখ্যা
• কিছু দ্বিরুক্তি শব্দের উদাহরণ:
- পৌনঃপুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়েছি।
- বিশেষণ রূপে: এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
- স্বল্পকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
- ক্রিয়া বিশেষণ বোঝাতে: দেখে দেখে যেও।
- অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৭৯.
চলিত ভাষার শব্দ কোনটি?
  1. জুতা
  2. মাথা
  3. তুলা
  4. বন্য
সঠিক উত্তর:
মাথা
উত্তর
সঠিক উত্তর:
মাথা
ব্যাখ্যা
• চলিত ভাষার শব্দ- মাথা।

• সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের কতিপয় রূপ:

আসিয়া - এসে।
মস্তক - মাথা;
জুতা - জুতো;
তুলা - তুলো;
শুষ্ক/শুকনা - শুকনো;
বন্য - বুনো। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।