পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
৫১তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৫ পরীক্ষার টপিক: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা । ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৪তম বিসিএস (বাতিল) প্রিলিমিনারি পরীক্ষা। ১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। [উপরোক্ত বিসিএসের মূল পরীক্ষার প্রশ্নগুলো Live MCQ আর্কাইভ থেকে উত্তর ও ব্যাখ্যাসহ ভালোভাবে পড়ে নিন। মূল প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০০ প্রশ্ন

.
'মরণ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. গীতাঞ্জলি
  2. বলাকা
  3. সোনার তরী
  4. ভানুসিংহ ঠাকুরের পদাবলী
সঠিক উত্তর:
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
উত্তর
সঠিক উত্তর:
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
ব্যাখ্যা

"ভানুসিংহ ঠাকুরের পদাবলী" কাব্যের সারসংক্ষেপ:
- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৈষ্ণব পদাবলির ধারার এবং ব্রজবুলি ভাষায় লিখিত একটি কাব্য।
- ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি এ কাব্যটির প্রকাশকালে কবির নাম হিসেবে আখ্যাপত্রে লিখিত হয় ভানুসিংহ ঠাকুর। আর গ্রন্থটির প্রকাশক হন রবীন্দ্রনাথ ঠাকুর।
- প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়: ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হইল। ইহার অধিকাংশই পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি।
- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে।
- উল্লেখযোগ্য কবিতা- মরণ, প্রশ্ন। 'মরণ' কবিতার বিখ্যাত পঙ্ক্তি: "মরণ রে, তুহু মম শ্যামসমান।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
‘নুরুল এসলাম’ চরিত্রটি মোহাম্মদ নজিবর রহমানের কোন উপন্যাসের চরিত্র?
  1. গরিবের মেয়ে
  2. চাদঁতারা
  3. আনোয়ারা
  4. পরিনাম
সঠিক উত্তর:
আনোয়ারা
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ারা
ব্যাখ্যা

'আনোয়ারা':
- 'আনোয়ারা'- (১৯১৪) মোহাম্মদ নজিবর রহমান রচিত প্রথম ও জনপ্রিয় উপন্যাস।
- ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা এ উপন্যাসের প্রতিপাদ্য বিষয়।
- এ উপন্যাসের চরিত্র আনোয়ারা, নুরুল এসলাম, খাদেম, আজীমুল্লা, গোলাপজান ইত্যাদি।

মোহাম্মদ নজিবর রহমান রচিত অন্যান্য উপন্যাস:
- প্রেমের সমাধি,
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি,
- পরিণাম,
- গরীবের মেয়ে,
- দুনিয়া আর চাইনা ও
- মেহেরুন্নিসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
‘বিভাবসু’ - শব্দটি নিচের কোনটির সমার্থক?
  1. আগুন
  2. অবীর
  3. সূর্য
  4. বায়ু
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) আগুন ও গ) সূর্য।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-----------------------

'আগুন' শব্দের সমার্থক শব্দ:

- হুতাশন, অনল, পাবক, , দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
‘অবীর’ শব্দের সমার্থক শব্দ:
- বীরশূন্য, শক্তিহীন; নিবীর্য,অবীরা।

'বায়ু' শব্দের সমার্থক শব্দ: 
- বাতাস, মলয়, সমীরণ, পবন, দেহমধ্যস্থ পঞ্চবায়ু, বাই, বাতিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।

.
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটি কে লিখেছেন?
  1. হুমায়ূন আহমেদ
  2. আখতারুজ্জামান ইলিয়াস
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

'চাঁদের অমাবস্যা' উপন্যাস:
- 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা- 'সৈয়দ ওয়ালীউল্লাহ'।
- এটি একটি মনোসমীক্ষণ মূলক রচনা |
- চাঁদের অমাবস্যা উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে
সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- একটি অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরিফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।

সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহ'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা, 
- কাঁদো নদী কাঁদো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
গুজরাটি শব্দ কোনটি?
  1. কাগজ
  2. হরতাল
  3. দারোয়ান
  4. চেহারা
সঠিক উত্তর:
হরতাল
উত্তর
সঠিক উত্তর:
হরতাল
ব্যাখ্যা

• গুজরাটি শব্দ - হরতাল
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহুত ধর্মঘট। দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহুত ধর্মঘট।

অন্যদিকে,
ফারসি শব্দ - কাগজ, দারোয়ান এবং চেহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'বাক্স' থেকে 'বাসক'—এটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের উদাহরণ?
  1. স্বরভক্তি
  2. ধ্বনি বিপর্যয়
  3. বর্ণলোপ
  4. দ্বিত্ব ব্যঞ্জন
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা

ধ্বনি বিপর্যয়:
- যদি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটে, তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে।

যেমন:
- পিশাচ > পিচাশ,
- বাক্স > বাসক,
- রিক্সা > রিসকা,
- লাফ > ফাল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
  1. সর্বহারা
  2. সাম্যবাদী
  3. অগ্নি-বীণা
  4. ভাঙার গান
সঠিক উত্তর:
সর্বহারা
উত্তর
সঠিক উত্তর:
সর্বহারা
ব্যাখ্যা

'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতা:
- এই কবিতার প্রেক্ষাপট সাম্প্রদায়িক দাঙ্গা।
- কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়ছে।

সর্বহারা:
- সর্বহারা কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৬ খৃষ্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- সর্বহারা কাব্যগ্রন্থে মোট ১০ টি কবিতা রয়েছে।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম।
- নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি' এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।
- নজরুল যখন আলীপুর সেন্ট্রাল জেলে বন্দি তখন রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাট্য তাঁকে উৎসর্গ করেন (২২ জানুয়ারি ১৯২৩)। এ ঘটনায় উল্লসিত নজরুল জেলখানায় বসে তাঁর অনুপম কবিতা 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও দোলনচাঁপা ও সর্বহারা কাব্যগ্রন্থ।

.
‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯২১ সালে
  2. ১৯২৬ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৬ সালে
ব্যাখ্যা

ঢাকা মুসলিম সাহিত্য সমাজ:
- ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ'। ১৯৩৮ সাল পর্যন্ত এর কার্যক্রম চলে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- এ প্রতিষ্ঠানটির স্লোগান ছিলো - "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।"
- মুসলিম সাহিত্য-সমাজের মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি'।
- প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন - আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
'রাখালী' কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা সংকলিত হয়েছে?
  1. ১৫টি
  2. ১৯টি
  3. ২১টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা

‘রাখালী’ কাব্যগ্রন্থ:
- কবি জসীমউদ্‌দীন প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’।
- কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
- তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।

জসীম উদ্‌দীন:
- ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে।
- জসীমউদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজ জীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০.
চণ্ডীমঙ্গল কাব্যের 'আদি কবি' কবি কে?
  1. মানিক দত্ত
  2. বিজয় গুপ্ত
  3. মুকুন্দরাম
  4. কবিকঙ্কণ
সঠিক উত্তর:
মানিক দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মানিক দত্ত
ব্যাখ্যা

চণ্ডীমঙ্গল কাব্য:
'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। তিনি চতুর্দশ শতকের কবি।
- চন্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী। তিনি ষোল শতকের কবি।

চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী রয়েছে।
যথা -
- কালকেতু ও ফুল্লরার কাহিনী
- ধনপতি - লহনা - খুলনার কাহিনী।

- চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।

উৎস: লাল নীল দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
‘জিজীবিষা’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
  1. জয় করার ইচ্ছা
  2. বেঁচে থাকার ইচ্ছা
  3. যুদ্ধ করার ইচ্ছা
  4. বধ করার ইচ্ছা
সঠিক উত্তর:
বেঁচে থাকার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
বেঁচে থাকার ইচ্ছা
ব্যাখ্যা

• ‘জিজীবিষা’ শব্দটির সঠিক অর্থ - বেঁচে থাকার ইচ্ছা

উল্লেখ্য,
জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা।
জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল।
জিঘাংসা (বিশেষ্য) - বধ/হনন করার ইচ্ছা।
যুযুৎসা (বিশেষ্য) - যুদ্ধ করার অভিলাষ/ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২.
'শনিবারের চিঠি' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. বুদ্ধদেব বসু
  2. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  3. সজনীকান্ত দাস
  4. প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
সজনীকান্ত দাস
উত্তর
সঠিক উত্তর:
সজনীকান্ত দাস
ব্যাখ্যা

'শনিবারের চিঠি' পত্রিকা:
- শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা।
- প্রথম প্রকাশিত হয় - ১৯২৪ সালে।
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

১৩.
বিশেষণ পদ কোনটি?
  1. পছন্দ
  2. হিসাব
  3. ধূলি
  4. সবগুলোই
সঠিক উত্তর:
পছন্দ
উত্তর
সঠিক উত্তর:
পছন্দ
ব্যাখ্যা

• পছন্দ (বিশেষণ):
- শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
অর্থ -
- মনের মতো, মনঃপূত, ইচ্ছানুযায়ী মনোনীত,
- নির্বাচিত,
পছন্দ (বিশেষ্য):
অর্থ -
- নির্বাচন
- মনোনয়ন
- রুচি

হিসাব (বিশেষ্য):
- শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ -
- গণনা, সংখ্যাকরণ
- জমাখরচের বিবরণ
- দর
- কৈফিয়ত
- বিচারবিবেচনা

ধূলি (বিশেষ্য):
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
অর্থ - 
- শুকনো মাটির সূক্ষ্ম কণা, রেণু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪.
কোন জেলা থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি উদ্ধার করা হয়?
  1. হুগলী
  2. বীরভূম
  3. বর্ধমান
  4. বাঁকুড়া
সঠিক উত্তর:
বাঁকুড়া
উত্তর
সঠিক উত্তর:
বাঁকুড়া
ব্যাখ্যা

শ্রীকৃষ্ণকীর্তন:
- শ্রীকৃষ্ণকীর্তন বাংলায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য।
- কাব্যের রচয়িতা - বড়ু চণ্ডীদাস। এটি বাংলা সাহিত্যের প্রথম একক গ্রন্থও।
- ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে উদ্ধার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।
- কাব্যটি ১৩ টি খন্ডে বিভক্ত। খন্ডগুলি হলো: জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড (রাধাবিরহ)।
- এতে রাধা, কৃষ্ণ ও বড়ায়ি নামে তিনটি চরিত্র রয়েছে।

উৎস: লাল নীল দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
'মৌলিক ধাতু'র অপর নাম হিসেবে পরিচিত?
  1. সাধিত ধাতু
  2. নাম ধাতু
  3. স্বয়ংসিদ্ধ ধাতু
  4. যৌগিক ধাতু
সঠিক উত্তর:
স্বয়ংসিদ্ধ ধাতু
উত্তর
সঠিক উত্তর:
স্বয়ংসিদ্ধ ধাতু
ব্যাখ্যা

মৌলিক ধাতু:
- যেসকল ধাতু আর বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। এগুলো সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন:
- চল্‌, পড়, কর্‌, শো, হ, খা ইত্যাদি।

মৌলিক ধাতু আবার ৩ প্রকার।
যথা - ক) বাংলা ধাতু,
খ) সংস্কৃত ধাতু ও
গ) বিদেশি ধাতু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৬.
"সকলেই কবি নন, কেউ কেউ কবি"—এই বিখ্যাত উক্তিটি জীবনানন্দ দাশের কোন প্রবন্ধগ্রন্থের?
  1. ধূসর পাণ্ডুলিপি
  2. রূপসী বাংলা
  3. কবিতার কথা
  4. বনলতা সেন
সঠিক উত্তর:
কবিতার কথা
উত্তর
সঠিক উত্তর:
কবিতার কথা
ব্যাখ্যা

'কবিতার কথা' প্রবন্ধ:
- রচয়িতা- জীবনানন্দ দাশ।
- 'কবিতার কথা' শিরোনামে প্রকাশিত প্রবন্ধগ্রন্থটি বই আকারে বাজারে আসে জীবনানন্দ দাশের মৃত্যুর পর- ১৯৬২ খ্রিস্টাব্দে;
- কিন্তু প্রবন্ধগুলো কবির জীবদ্দশায়ই বিভিন্ন কাগজে মুদ্রণ হয়েছিল।
- 'কবিতার কথা' পনেরোটি প্রবন্ধের সংকলন।
- কবিতার কথা' শিরোনামীয় প্রবন্ধটি প্রথম প্রকাশ হয় ১৩৩৫ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়।
- এই প্রবন্ধের প্রথম বাক্যাংশই 'সকলেই কবি নয়। কেউ কেউ কবি'।
- অর্থাৎ জীবনানন্দ দাশের মতে, কবিতা লিখলেই কাউকে কবি হিসেবে মেনে নেওয়া ঠিক নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

১৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. মূমুর্ষূ
  2. মুমুর্ষু
  3. মুমূর্ষু
  4. মূমূর্ষ
সঠিক উত্তর:
মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - মুমূর্ষু
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।

অর্থ:
- মৃত্যুকাল আসন্ন এমন।
- মরণাপন্ন
- মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮.
'জীবন আমার বোন' উপন্যাসের কাহিনি কোন ঐতিহাসিক পটভূমিতে রচিত?
  1. ভাষা আন্দোলন
  2. সিপাহি বিদ্রোহ
  3. ৭১-এর মুক্তিযুদ্ধ
  4. তেভাগা আন্দোলন
সঠিক উত্তর:
৭১-এর মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
৭১-এর মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা

'জীবন আমার বোন' উপন্যাস:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- অন্যান্য চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, রঞ্জু প্রমুখ।

মাহমুদুল হক:
- একজন বাংলাদেশি লেখক।
- তাঁকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে।
- তাঁর লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ।

- তাঁর রচিত উপন্যাস হচ্ছে:
• কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)
• জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)
• খেলাঘর (মুক্তিযুদ্ধ ভিত্তিক)
• অনুর পাঠশালা,
• নিরাপদ তন্দ্রা,
• অশরীরী,
• পাতালপুরী,
• মাটির জাহাজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট।

১৯.
‘কুলটা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কুল + আটা
  2. কুলো + টা
  3. কুলা + অটা
  4. কুল + অটা
সঠিক উত্তর:
কুল + অটা
উত্তর
সঠিক উত্তর:
কুল + অটা
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। কতগুলো সন্ধি এই নিয়মের অনুসরণ করে হয় না। সেগুলোকে নিপাতনেসিদ্ধ স্বরসন্ধি বলে।

যেমন:
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড, 
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২০.
'হেমচন্দ্র’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? 
  1. কৃষ্ণকান্তের উইল
  2. দুর্গেশনন্দিনী
  3. বিষবৃক্ষ
  4. মৃণালিনী
সঠিক উত্তর:
মৃণালিনী
উত্তর
সঠিক উত্তর:
মৃণালিনী
ব্যাখ্যা

‘মৃণালিনী' উপন্যাস:
- ‘মৃণালিনী' (১৮৬৯) ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণ এর ঐতিহাসিক পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস
- মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয় এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারী মনোরমার কাহিনি এ উপন্যাসের মূল কথাবস্তু।
- বঙ্কিমের দেশাত্মবোধ এবং ইতিহাস জিজ্ঞাসার প্রথম প্রকাশ পাওয়া যায় এই উপন্যাসে।
- ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনি এই উপন্যাসে প্রধান হয়ে উঠেছে।
- ইতিহাসের উপাদান নিয়ে এখানে জীবনকে মুখ্য করা হয়েছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন।
- পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ উপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা ছিলেন।
-  ১৮৫৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন।
-  তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট। 
-  কর্মজীবনে তিনি প্রথম ভারতীয় ও বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

২১.
By and large, the people of this state are not happy with the governor's policies.
Here, the idiom "By and large" means-
  1. With the help of
  2. Very large
  3. In general
  4. As a result of
সঠিক উত্তর:
In general
উত্তর
সঠিক উত্তর:
In general
ব্যাখ্যা

Correct answer: In general.

• By and large
- English meaning: on the whole: in general.
- Bangla meaning: মোটের ওপর, "সামগ্রিকভাবে।

• Example sentence:
1. The novel was, by and large, a success.
2. By and large, the people who live around here are very friendly.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২২.
Who is known as the father of the English Essay?
  1. Francis Bacon
  2. William Shakespeare
  3. Thomas Hardy
  4. John Donne
সঠিক উত্তর:
Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
Francis Bacon
ব্যাখ্যা

Correct answer: Francis Bacon.

• Francis Bacon:
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তিনি Sir Francis Bacon নামে পরিচিত।
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
- He is called a natural philosopher and the father of English Essays.

• তার বিখ্যাত কিছু quotes:
- "It is impossible to love and to be wise."
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- "Silence is the sleep that nourishes wisdom."

• উপাধি:
- Father of the English Essay.
- Father of Modern Prose.
- Father of Empiricism.
- First essayist in English Literature.

• Some notable works:
- Advancement of Learning,
- Commentarius Solutus,
- De Sapientia Veterum,
- Instauratio Magna,
- Novum Organum,
- The New Atlantis.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Britannica.

২৩.
The synonym of the word 'Slothful' is-
  1. Quarrelsome
  2. Playful
  3. Energetic
  4. Sluggish
সঠিক উত্তর:
Sluggish
উত্তর
সঠিক উত্তর:
Sluggish
ব্যাখ্যা

Correct answer: Sluggish.

• Slothful (Adjective)
- English Meaning: lazy; inclined to sloth: indolent.
- Bangla Meaning: নিষ্ক্রিয়; অলস।

• Sluggish (Adjective)
- English Meaning: markedly slow in movement, flow, or growth
- Bangla Meaning: অলস, নিষ্ক্রিয়।

• Other options:
ক) Quarrelsome
- English meaning: apt or disposed to quarrel in an often petty manner : contentious.
- Bangla meaning: ঝগড়াটে, বদরাগী।

খ) Playful
- English meaning: full of play : frolicsome, sportive.
- Bangla meaning: কৌতুকপূর্ণ; ক্রীড়াপর; ক্রীড়া পরায়ণ।

গ) Energetic 
- English meaning: operating with or marked by vigor or effect.
- Bangla meaning: কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৪.
The synonym for 'panoramic' is-
  1. Scenic
  2. Limited
  3. Restricted
  4. Narrow
সঠিক উত্তর:
Scenic
উত্তর
সঠিক উত্তর:
Scenic
ব্যাখ্যা

Correct answer: Scenic.

• Panoramic (adjective)
- English Meaning: a view of a wide area.
- Bangla Meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য।

• Scenic (adjective)

- English Meaning: of or relating to the stage, a stage setting, or stage representation.
- Bangla Meaning: মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত।

• Other options:
খ) Narrow
- English meaning: a narrow part or passage.
- Bangla meaning: সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।

গ) Limited
- English meaning: Confined within limits : restricted. 
- Bangla meaning: নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।

ঘ) Restricted
- English meaning: as in limited having: distinct or certain limit.
- Bangla meaning: সীমিত করা; সীমাবদ্ধ রাখা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary.

২৫.
The adverb of the word "Vital" is?
  1. Vital
  2. Vitally
  3. Vitality
  4. Vitalize
সঠিক উত্তর:
Vitally
উত্তর
সঠিক উত্তর:
Vitally
ব্যাখ্যা

Correct answer: Vitally.

Vital (Adjective):

- English Meaning: necessary or essential in order for something to succeed or exist.
- Bangla Meaning: জীবনসম্পৃক্ত; জীবনসম্বন্ধীয়; জীবনের জন্য অপরিহার্য; জৈবনিক; জীবনীয়; জীবনসাধক।

Vitally (Adverb)

- English meaning: in a way that is extremely important, or necessary for the success or continued existence of something.
- Bangla meaning: অপরিহার্যভাবে।

• Other options:
Vitality (noun)
- English meaning: lively and animated character: power of enduring.
- Bangla meaning: প্রাণশক্তি; জীবনীশক্তি।

 Vitalize
- English meaning: to endow with vitality: animate.
- Bangla meaning: প্রাণশক্তিতে পূর্ণ করা; প্রাণিত করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৬.
"The Ant and The Grasshopper" by William Somerset Maugham is a-
  1. Novel
  2. Short story
  3. Poem
  4. Play
সঠিক উত্তর:
Short story
উত্তর
সঠিক উত্তর:
Short story
ব্যাখ্যা

Correct answer: Short story.

• The Ant and The Grasshopper
- এটি রচনা করেন William Somerset Maugham.
- এটি একটি short story.
- William Somerset Maugham তাঁর এই ছোট গল্পটির নামকরণ করেছেন famous Aesop fable এর একটি fable এর নামানুসারে।
- The story presents a more balanced view of the world.

• William Somerset Maugham:
- William Somerset Maugham ছিলেন একজন প্রখ্যাত ইংরেজী লেখক, নাট্যকার এবং উপন্যাসিক।
- তিনি ২৫ জানুয়ারী ১৮७৪ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৬৫ সালে মারা যান।
- তার লেখায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক, এবং জীবনের জটিলতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।

• Notable works (Novels):
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

• Short Stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.

Source: 
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

২৭.
The results of the test were identical ______ those of the first experiment.
  1. for
  2. in
  3. to
  4. by
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Correct answer: to.
Complete sentence: The results of the test were identical to those of the first experiment.
- এই পরীক্ষার ফলাফলগুলো প্রথম পরীক্ষণের ফলাফলের সাথে অভিন্ন ছিল।
- Identical অর্থ– পুরোপুরি একই রকম। এর পর "to" অথবা "with" ব্যবহৃত হয়।
- অপশনে with না থাকায় সঠিক উত্তর to হয়েছে।

• Identical to:
- English meaning: the same, or very similar.
- Bangla meaning: অভিন্ন, হুবহু একই, একইরূপ।

• উল্লেখ্য Identical এর সাথে অভিন্ন বা হুবহু অর্থে Appropriate preposition হিসেবে for/in/by এর কোন ব্যবহার নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৮.
I have lost the watch _____ you gave me.
  1. that
  2. whom
  3. whose 
  4. what
সঠিক উত্তর:
that
উত্তর
সঠিক উত্তর:
that
ব্যাখ্যা

Correct answer: that.
Complete sentence: I have lost the watch that you gave me.
- এখানে 'The watch' একটি বস্তু। বস্তুবাচক Antecedent এর পরে Relative Pronoun হিসেবে "that" বসে।

- Relative Pronoun এর ব্যবহার:
- বস্তুবাচক পদার্থের ক্ষেত্রে সাধারণত Pronoun that/what বসে।
- বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।
- অর্থাৎ যখন বাক্যে বস্তুটি (Antecedent) উল্লেখ করা থাকে, তখন আমরা That ব্যবহার করা হয়।
- I have lost the watch that you gave me.
- যখন বাক্যে কোনো নির্দিষ্ট বস্তুর নাম (Antecedent) উল্লেখ থাকে না, তখন What বসে।
- I don't understand what you are saying. 

• এখানে whose, whom Personal pronoun যা দ্বারা কেবল ব্যক্তিকে signify করে।
- অর্থাৎ শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৯.
I have _____ involvement in this incident. 
  1. no
  2. not
  3. none
  4. any
সঠিক উত্তর:
no
উত্তর
সঠিক উত্তর:
no
ব্যাখ্যা

Correct sentence: no.
Complete sentence: I have no involvement in this incident. 

• সাধারণত No বসে noun এর পূর্বে৷
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- "involvement" যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
- Structure: Subject+ have/has/had+ no+ noun.
- আবার Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- involvement এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
- এখানে 'no' Determiner টি Adjective হিসেবে কাজ করছে যা 'involvement' noun কে নির্দেশ করছে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩০.
'Razzmatazz' means-
  1. A musical instrument
  2. In a state of confusion
  3. A noisy and noticeable activity
  4. An unusual condition
সঠিক উত্তর:
A noisy and noticeable activity
উত্তর
সঠিক উত্তর:
A noisy and noticeable activity
ব্যাখ্যা

Correct answer: A noisy and noticeable activity.

• Razzmatazz (noun)
- English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
- Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।

Example sentence:
1. It makes a good spectator sport, has glamour and razzmatazz.
2. The new car was launched with great razzmatazz: champagne, food, gifts, and dancers.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩১.
I still _________ received your email.
  1. didn't
  2. hadn't
  3. haven't
  4. hasn't
সঠিক উত্তর:
haven't
উত্তর
সঠিক উত্তর:
haven't
ব্যাখ্যা

Correct answer: haven't.
Complete sentence: I still haven't received your email.


• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে  Present perfect  tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত Present Perfect  tense এ হয়।
- Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর Past participle + object.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩২.
He ______ up as soon as the alarm rang.
  1. wake
  2. wakes
  3. woke
  4. have waken
সঠিক উত্তর:
woke
উত্তর
সঠিক উত্তর:
woke
ব্যাখ্যা

Correct answer: woke.
Complete sentence: He woke up as soon as the alarm rang.

• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- As soon as যুক্ত sentence এ শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- যেমন: He woke up as soon as the alarm rang.

• অন্যদিকে,
- As soon as এর পূর্বে Future Indefinite Tense থাকলে এরপরেও Present Indefinite Tense হয়।
- Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense.
- যেমন: I will let you know as soon as I receive the email.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৩.
He fell asleep while he ______ a book.
  1. is reading
  2. was reading
  3. will be reading
  4. have been reading
সঠিক উত্তর:
was reading
উত্তর
সঠিক উত্তর:
was reading
ব্যাখ্যা

Correct answer: was reading.
Complete sentence: He fell asleep while he was reading a book.

• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে: 
- While এর পূর্বের অংশ টি Past indefinite এ হলে, এরপরের অংশে Past continuous tense হয়।
- Ex: He fell asleep while he was reading a book.
- অন্যদিকে, While যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
- Ex: While I was sleeping, a thief entered my room.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৪.
The famous novel "The Rainbow" was written by-
  1. William Wordsworth
  2. D. H. Lawrence
  3. Ernest Hemingway
  4. Virginia Woolf
সঠিক উত্তর:
D. H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
D. H. Lawrence
ব্যাখ্যা

Correct answer: D. H. Lawrence.

• The Rainbow

- D. H. Lawrence এর লেখা এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- প্রকাশিত হবার অল্প কিছুদিনের মধ্যেই উপন্যাসে যৌন উপাদানের বিস্তৃতি থাকার কারণে উপন্যাসটিকে Obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয়।
- পরবর্তীতে এটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- আধুনিক সভ্যতা এবং ঐতিহ্যের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব, মানব মননের উপর যে নেতিবাচক প্রভাব ফেলে তার উপর ভিত্তি করে উপন্যাসটি রচিত।
- এছাড়াও, বিবাহের মতো প্রথাকে লেখক তার লেখার মাধ্যমে, তিনি ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন বলে মনে করা হয়। 

• Characters of the novel -
- Tom Brangwen,
- Lydia Lensky,
- Anna Lensky
- Tilly,
- William (Will) Brangwen,
- Ursula Brangwen, etc.

• D.H. Lawrence: 
- তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক।
- তার novel Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে 20th century এর সবচেয়ে influential English writers হিসেবে প্রকাশ করে।

• His most famous novels are - 
- Lady Chatterley's Lover,
- Sons and Loves,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover, etc.

• উল্লেখ্য যে, The Rainbow নামে William Wordsworth এর একটি কবিতা রয়েছে।

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman and Britannica.

৩৫.
If I were the president, I (make) education free for everyone.
  1. will make
  2. would make
  3. make
  4. would have made
সঠিক উত্তর:
would make
উত্তর
সঠিক উত্তর:
would make
ব্যাখ্যা

Correct answer: would make.
Complete sentence: If I were the president, I would make education free for everyone.

• Second conditional এর নিয়মানুযায়ী:
- If যুক্ত Clause টি Past Indefinite Tense হয় তাহলে পরবর্তী Clause এ should/ would/might+ verb এর present form ব্যবহৃত হয়।
- এ জাতীয় Conditional Clause এ ভবিষ্যৎ ঘটনার উল্লেখ থাকে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা পূরণ হওয়া অসম্ভব।
- অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভবনা খুব কম। এ জাতীয় Conditional Clause এ Past Indefinite Tense থাকে।
- Structure: If + Past Indefinite,+ Subject + would/should/might + base verb.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৬.
The weather was _______ for the sailors to navigate.
  1. very stormy
  2. to stormy
  3. so stormy
  4. too stormy
সঠিক উত্তর:
too stormy
উত্তর
সঠিক উত্তর:
too stormy
ব্যাখ্যা

Correct answer: too stormy.
Complete sentence: The weather was too stormy for the sailors to navigate.
- আবহাওয়া এতটাই ঝড়ো ছিল যে নাবিকদের পক্ষে জাহাজ চালানো অসম্ভব ছিল।

• এই বাক্যটিতে too...to এর গ্রামার নিয়মটি ব্যবহৃত হয়েছে।
- too....to কাঠামোটি নেতিবাচক অর্থ প্রকাশ করে।
- too.....to এই গঠন ব্যবহার হয় "এতই যে না" অর্থ প্রদান করার জন্য।
- এর গঠন হচ্ছে too + adjective + to.
- এখানে 'too stormy' (ঝড়ো) adjective-এর তীব্রতা বোঝাচ্ছে।

• Example:
- The box is too heavy to lift.
- He is too young to drive a car.
- She speaks too fast to understand.
- The water was too cold to swim in.
- I am too tired to go out tonight.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

৩৭.
The hikers had to put up with freezing temperatures during their journey. Here, "put up with." means-
  1. to praise someone or something
  2. to tolerate someone or something
  3. to weaken someone or something
  4. to adore someone or something
সঠিক উত্তর:
to tolerate someone or something
উত্তর
সঠিক উত্তর:
to tolerate someone or something
ব্যাখ্যা

Correct answer: to tolerate someone or something.

• Put up with (Phrase)

- English Meaning: tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা।

• Example sentence:
1. I can put up with the house being messy, but I hate it if it's not clean.
2. I don't know how he puts up with their constant complaining.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৮.
What was the pen name of William Sidney Porter?
  1. O' Henry 
  2. Mark Twain 
  3. George Eliot 
  4. Eric Arthur Blair
সঠিক উত্তর:
O' Henry 
উত্তর
সঠিক উত্তর:
O' Henry 
ব্যাখ্যা

Correct answer: O' Henry.

• The Pseudonym of William Sidney Porter is O' Henry.
- O' Henry হচ্ছেন একজন American short-story writer whose tales romanticized the commonplace. 
- বিশেষ করে New York City এর সাধারণ মানুষের জীবন তার গল্পে উঠে এসেছে।
- তিনি Modern Period এর একজন বিখ্যাত লেখক এবং তাঁর Pseudonym O' Henry নামেই বেশি পরিচিত।
 
• Best Works - 
- Heart of the West,
- Roads of Destiny,
- Sixes and Sevens,
- Strictly Business,
- The Four Million,
- The Furnished Room,
- The Gift of the Magi,
- The Last Leaf,
- The Ransom of Red Chief,
- The Trimmed Lamp,
- Whirligigs,  etc.
 
• অন্যদিকে, প্রশ্নে উল্লেখিত অন্যঅপশন গুলোর মধ্যে- 
- Samuel Langhorne Clemens এর Pen name হলো Mark Twain.
- May Ann Evans এর Pen name হলো George Eliot.
- George Orwell এর Pen name হলো Eric Arthur Blair.
 
Source: An ABC of English Literature by Dr.M. Mofizar Rahman and Britannica.

৩৯.
Choose the meaning of the word 'stagflation'-
  1. A government formed without an election
  2. Slowdown of economic activities
  3. A strong economic condition
  4. A fall in the price of daily commodities
সঠিক উত্তর:
Slowdown of economic activities
উত্তর
সঠিক উত্তর:
Slowdown of economic activities
ব্যাখ্যা

Correct answer: Slowdown of economic activities.

• Stagflation: (noun)

- English meaning: an economic situation in which prices keep rising but economic activity does not increase.
- Bangla meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।

• Example sentence:
- The oil shock helped tip the US into stagflation, with prices rising 13% a year.
- During the stagflation of the 1970s, Microsoft was born".

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৪০.
"Murder in the Cathedral" by T.S. Eliot is a/an-
  1. Poetic drama
  2. Epistolary novel
  3. Short Story
  4. Historical novel
সঠিক উত্তর:
Poetic drama
উত্তর
সঠিক উত্তর:
Poetic drama
ব্যাখ্যা

Correct answer: A poetic drama.

• Murder in the Cathedral:
- "Murder in the Cathedral" হলো Thomas Stearns Eliot রচিত একটি কাব্যনাট্য (poetic drama), যা দুটি অংশে বিভক্ত এবং যার মধ্যে একটি গদ্যধর্মী ধর্মোপদেশ (sermon interlude) রয়েছে।
- এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক এবং প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral -এ মঞ্চস্থ হয় ও একই বছরে প্রকাশিত হয়।
- St. Thomas Becket -কে Canterbury Cathedral বা গীর্জাতে রাজা হেনরি কর্তৃক অন্যায় ভাবে নিহত করার ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে।
- এজন্য এই নাটকটিকে Miracle Play বা Saint’s Play ও বলা হয়ে থাকে।
- এটি রাজনীতি ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে লেখা এক গভীর দার্শনিক নাট্যকর্ম।
- নাটকটির বিশেষ বৈশিষ্ট্য হল প্রাচীন গ্রিক নাটকের ধরনে কোরাসের (Chorus) ব্যবহার।

• T. S. Eliot (1888-1965):
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- T.S. Eliot ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, নাট্যকার, এবং সাহিত্য সমালোচক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা এবং গুরত্বপূর্ণ চিন্তাধারার জন্য পরিচিত।
- Eliot -কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি নোবেল পুরস্কার অর্জনকারী একজন কবি, যিনি আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

• His famous plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Family Reunion,
- The Elder Statesman,
- The Trail of a Judge, etc.

• Poems:
- The Waste Land,
- Ash Wednesday,
- Four Quartets,
- The Sacred Wood (Collection of Essays), etc.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman and Britannica.

৪১.
সাবান তৈরির সময় কোন যৌগটি উপজাত হিসেবে উৎপন্ন হয়?
  1. ইথানল
  2. অ্যাসিটিক অ্যাসিড
  3. গ্লিসারিন
  4. সোডিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর:
গ্লিসারিন
উত্তর
সঠিক উত্তর:
গ্লিসারিন
ব্যাখ্যা

সাবান তৈরির উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।

• সাবান:
- সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাশিয়াম লবণ (R-COOK)।
- এর রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
- সাবানের আয়নিক গ্রুপ হলো COO-Na+
- সাবান তৈরি করা হয় চর্বি এবং ক্ষার থেকে।
- সাবান তৈরির উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়

উৎস: রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৪২.
ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্কে কাজ করে?
  1. LAN (Local Area Network)
  2. MAN (Metropolitan Area Network)
  3. PAN (Personal Area Network)
  4. WAN (Wide Area Network)
সঠিক উত্তর:
PAN (Personal Area Network)
উত্তর
সঠিক উত্তর:
PAN (Personal Area Network)
ব্যাখ্যা

• ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN (Personal Area Network)।

• ব্লুটুথ:
- ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN (Personal Area Network)।
- এটি সীমিত এলাকার মধ্যে ব্যক্তিগত ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- ব্লুটুথ 2.45 GHz ISM ব্যান্ডে কাজ করে।
- ব্লুটুথের কার্যকরী দূরত্ব সাধারণত ৩–১০ মিটার।
- দূরত্ব বৃদ্ধির জন্য পাওয়ার এবং ডিভাইস ক্ষমতা অনুযায়ী শ্রেণীবিভাগ থাকে।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেট (Piconet) বলা হয়।
- একাধিক পিকোনেট একত্রিত হলে একটি স্ক্যাটারনেট (Scatternet) গঠিত হয়।
- এটি পিকোনেটগুলোর মধ্যে ডিভাইস শেয়ারিং ও ডেটা আদান-প্রদানের সুযোগ দেয়।

• অন্য অপশন আলোচনা:
• LAN (Local Area Network): 
- LAN হলো স্থানীয় বা সীমিত এলাকা, যেমন স্কুল, অফিস বা ভবনের মধ্যে কম্পিউটার সংযোগের নেটওয়ার্ক।
- LAN সাধারণত ১০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত কাজ করে।

• MAN (Metropolitan Area Network):
- MAN হলো একটি শহর বা মহানগরের মধ্যে কম্পিউটার সংযোগের নেটওয়ার্ক।
- MAN-এর বিস্তৃতি কয়েক কিলোমিটার হতে পারে।

• WAN (Wide Area Network):
- WAN হলো বৃহৎ এলাকা জুড়ে সংযোগ যেমন দেশ বা মহাদেশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

৪৩.
কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক হয়?
  1. শূন্য
  2. কঠিন
  3. তরল
  4. গ্যাস
সঠিক উত্তর:
কঠিন
উত্তর
সঠিক উত্তর:
কঠিন
ব্যাখ্যা

কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়।

শব্দের বেগ:
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ।
- তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
- শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি (যেমন-ইস্পাত, লোহা) হয়।
- তরল পদার্থের গতি কঠিন পদার্থের চেয়ে কম (যেমন-পানি) হয়।
-বায়োবীয় পদার্থে সবচেয়ে কম।
- আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।

  উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৪.
নিচের কোনটি IaaS এর একটি উদাহরণ?
  1. Google Workspace
  2. Amazon EC2
  3. Google App Engine
  4. Dropbox
সঠিক উত্তর:
Amazon EC2
উত্তর
সঠিক উত্তর:
Amazon EC2
ব্যাখ্যা

• Amazon EC2 IaaS (Infrastructure as a Service) এর একটি উদাহরণ।

• সেবার ধরণ অনুযায়ী ক্লাউড কম্পিউটিং সেবা:
১. IaaS (Infrastructure as a Service):
– অবকাঠামো সেবা ব্যবহারকারীকে ভার্চুয়ালাইজড হার্ডওয়্যার রিসোর্স প্রদান করা হয়।
- ব্যবহারকারী নিজের সফটওয়্যার, OS, এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারে।
উদাহরণ: Amazon EC2, Google Compute Engine, Microsoft Azure VM

• বৈশিষ্ট্য:
- ব্যবহারকারী হার্ডওয়্যার নিয়ে চিন্তিত নয়।
- প্রসেসর, স্টোরেজ, নেটওয়ার্ক সম্পদ অন-ডিমান্ড।
 
২. PaaS (Platform as a Service):
– প্ল্যাটফর্ম সেবা ব্যবহারকারীকে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম প্রদান করা হয়।
- OS, ডাটাবেস, ডেভেলপমেন্ট টুলস ইত্যাদি প্রস্তুত থাকে।
ব্যবহারকারী শুধু অ্যাপ্লিকেশন তৈরি ও চালায়।
উদাহরণ: Google App Engine, Microsoft Azure App Service, Heroku

বৈশিষ্ট্য:
- হার্ডওয়্যার এবং OS নিয়ে ব্যবহারকারী চিন্তিত নয়।
- কেবল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর মনোনিবেশ করা যায়।
 
৩. SaaS (Software as a Service):
 – সফটওয়্যার সেবা ব্যবহারকারী সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে, ইনস্টল করার প্রয়োজন নেই।
- ক্লাউড প্রোভাইডার সফটওয়্যার হোস্ট করে এবং ব্যবহারকারী ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করে।
উদাহরণ: Google Workspace, Microsoft 365, Dropbox, Zoom

বৈশিষ্ট্য:
- ব্যবহারকারী কেবল সফটওয়্যার ব্যবহার করে, কোনো ডিপ্লয়মেন্ট বা মেইনটেনেন্সের প্রয়োজন নেই।
- সাবস্ক্রিপশন ভিত্তিক বা পে-অ্যাজ-ইউ-গো মডেল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
ব্যাকটেরিয়ার চলাচলের জন্য কোন উপাঙ্গ অপরিহার্য?
  1. ক্যাপসিউল
  2. পিলি
  3. ফ্ল্যাজেলা
  4. রাইবোজোম
সঠিক উত্তর:
ফ্ল্যাজেলা
উত্তর
সঠিক উত্তর:
ফ্ল্যাজেলা
ব্যাখ্যা

• ব্যাকটেরিয়ার চলাচলের জন্য ফ্ল্যাজেলা অপরিহার্য কারণ ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্যাজেলা গঠিত ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে।

- ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে।
- ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্যাজেলা গঠিত ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে।
- ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো ও শক্ত উপাঙ্গকে পিলি বলে।
- পিলি পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত।
- ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে থাকতে পিলি সহায়তা করে।
- ক্যাপসিউল পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি স্তর, যা ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে থাকে।
- এটি কোষ প্রাচীরকে ঘিরে রাখে। একে স্লাইম স্তরও বলা হয়।
- এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৬.
নিচের কোনটি ইনপুট–আউটপুট ডিভাইস?
  1. USB Flash Drive
  2. Scanner
  3. Speaker
  4. Projector
সঠিক উত্তর:
USB Flash Drive
উত্তর
সঠিক উত্তর:
USB Flash Drive
ব্যাখ্যা

• USB Flash Drive হচ্ছে একটি ইনপুট–আউটপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস (Input Device):
ইনপুট ডিভাইস হলো সেই সব যন্ত্র যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে ডাটা বা নির্দেশ প্রবেশ করায়। অর্থাৎ, যেসব ডিভাইস দিয়ে তথ্য কম্পিউটারের ভিতরে পাঠানো হয়, সেগুলো ইনপুট ডিভাইস।
Keyboard, 
Mouse, 
Scanner,
Microphone, 
Webcam, 
Joystick,
Touchpad, 
Barcode Reader, 

• আউটপুট ডিভাইস (Output Device):
আউটপুট ডিভাইস হলো সেই সব যন্ত্র যার মাধ্যমে কম্পিউটার থেকে প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শিত বা সরবরাহ করা হয়।
Monitor,  
Speaker, 
Projector, 
Plotter, 
Headphone, 
LED Display,

• ইনপুট–আউটপুট ডিভাইস (Input–Output Device):
ইনপুট–আউটপুট ডিভাইস হলো এমন ডিভাইস যা একই সাথে কম্পিউটারে তথ্য প্রবেশ করাতে (Input) এবং কম্পিউটার থেকে তথ্য বের করতে (Output) পারে।
Touchscreen, 
All-in-one Printer, 
USB Flash Drive, 
Hard Disk, 
Modem,

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭.
বজ্রপাতের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন কীভাবে পৌঁছায়?
  1. বাতাসের চাপের মাধ্যমে
  2. বজ্রপাত দ্বারা নাইট্রোজেন অ্যামোনিয়াম ও নাইট্রেটে রূপান্তর, বৃষ্টিতে মাটিতে পৌঁছানো
  3. সূর্যালোকের বিকিরণ দ্বারা
  4. অক্সিজেনের সরাসরি আঘাতের মাধ্যমে
সঠিক উত্তর:
বজ্রপাত দ্বারা নাইট্রোজেন অ্যামোনিয়াম ও নাইট্রেটে রূপান্তর, বৃষ্টিতে মাটিতে পৌঁছানো
উত্তর
সঠিক উত্তর:
বজ্রপাত দ্বারা নাইট্রোজেন অ্যামোনিয়াম ও নাইট্রেটে রূপান্তর, বৃষ্টিতে মাটিতে পৌঁছানো
ব্যাখ্যা

বজ্রপাত নাইট্রোজেনকে অ্যামোনিয়াম (NH4+) এবং নাইট্রেটে (NO3-) রূপান্তরিত করে, পরে বৃষ্টির মাধ্যমে মাটিতে পৌঁছায়।

- মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ।
- বায়ুমন্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না।
 - উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে।
- বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার।
- বজ্রপাত একটি শক্তিশালী সার প্রদানকারী এজেন্ট।
- প্রতিবার বজ্রপাত ঘটলে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে।
- নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়।
- গাছপালা তখন মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে।
- যেহেতু ইহা ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮.
HTTPS এ ‘S’ দ্বারা কী বোঝায়?
  1. Server
  2. Secure
  3. System
  4. Software
সঠিক উত্তর:
Secure
উত্তর
সঠিক উত্তর:
Secure
ব্যাখ্যা

• HTTPS এর পূর্ণরূপ হচ্ছে- Hyper Text Transfer Protocol Secure.

• HTTPS:
 - https এর পূর্ণরূপ হচ্ছে- Hyper Text Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- HTTPS (Hyper Text Transfer Protocol Secure) মূলত ডেটা এনক্রিপশন নিশ্চিত করে, যা ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে আদান-প্রদানকৃত তথ্য (যেমন-লগইন ক্রেডেনশিয়াল, ব্যক্তিগত ডেটা, পেমেন্ট তথ্য) নিরাপদে রাখে।
- ই-কমার্সে যখন গ্রাহক অনলাইনে টাকা পরিশোধ করেন বা ব্যক্তিগত তথ্য (পাসওয়ার্ড, কার্ড নম্বর ইত্যাদি) দেন, তখন সেই ডেটাকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এজন্য ব্যবহৃত হয় HTTPS (Hyper Text Transfer Protocol Secure). 
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।

৪৯.
সার্কিট ব্রেকার ব্যবহার করার মূল উদ্দেশ্য কী?
  1. বিদ্যুতের বিল কমানো
  2. অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে বর্তনীকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করা
  3. বৈদ্যুতিক লোডের শক্তি বৃদ্ধি করা
  4. বিদ্যুৎ সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করা
সঠিক উত্তর:
অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে বর্তনীকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করা
উত্তর
সঠিক উত্তর:
অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে বর্তনীকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করা
ব্যাখ্যা

• অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে বর্তনীকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করা সার্কিট ব্রেকার ব্যবহার করার মূল উদ্দেশ্য।

• সার্কিট ব্রেকার ও ফিউজ:
- যান্ত্রিক কারণে কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে হঠাৎ তড়িৎ প্রবাহ বেড়ে গেলে যন্ত্রটি গরম হয়ে আগুন ধরে যেতে পারে।
- বাড়িতে, হাসপাতালে, বিদ্যালয়ে, ছোট বড় শিল্প কারখানায় এই কারণেই তড়িৎ প্রবাহে দুর্ঘটনা হয়।
 - হঠাৎ করে অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে সরবরাহ লাইনে সার্কিট ব্রেকার কিংবা ফিউজ ব্যবহার করা হয়।
- সার্কিট ব্রেকার এমনভাবে তৈরি করা হয় যে এর ভেতর থেকে নিরাপদ সীমার বেশি তড়িৎ প্রবাহিত হলেই বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয়। - ফিউজ সে তুলনায় খুবই সরল একটা পদ্ধতি, একটি যন্ত্রে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটি যন্ত্রে ঢোকানোর আগে সরু ও নিম্ন গলনাংকের একটা তারের ভেতর দিয়ে নেয়া হয়।
- কোনো কারণে নির্ধারিত মানের অধিক তড়িৎ প্রবাহ হলে ফিউজের সরু তার উত্তপ্ত হয়ে পুড়ে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০.
কম্পিউটার ওয়ার্ম (Computer Worm) কোন ধরনের প্রোগ্রাম?
  1. একটি বৈধ সফটওয়্যার যা কেবল ডেটা ব্যাকআপের কাজ করে
  2. একটি ক্ষতিকর প্রোগ্রাম (ম্যালওয়্যার) যা নিজেই নেটওয়ার্ক বা সিস্টেমে ছড়াতে পারে
  3. একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা ভাইরাস প্রতিরোধ করে
  4. একটি কম্পিউটার গেম বা বিনোদনমূলক প্রোগ্রাম
সঠিক উত্তর:
একটি ক্ষতিকর প্রোগ্রাম (ম্যালওয়্যার) যা নিজেই নেটওয়ার্ক বা সিস্টেমে ছড়াতে পারে
উত্তর
সঠিক উত্তর:
একটি ক্ষতিকর প্রোগ্রাম (ম্যালওয়্যার) যা নিজেই নেটওয়ার্ক বা সিস্টেমে ছড়াতে পারে
ব্যাখ্যা

কম্পিউটার ওয়ার্ম (Computer Worm) হলো একটি ধরনের ম্যালওয়্যার (Malware) যা নিজে থেকেই কম্পিউটার নেটওয়ার্কে ছড়াতে পারে, সাধারণত কোনো ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই।

• কম্পিউটার ওয়ার্ম (Computer Worm):
- কম্পিউটার ওয়ার্ম (Computer Worm) হলো একটি ধরনের ম্যালওয়্যার (Malware) যা নিজে থেকেই কম্পিউটার নেটওয়ার্কে ছড়াতে পারে, সাধারণত কোনো ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই।
- এটি মূলত সিস্টেম বা নেটওয়ার্ককে ক্ষতি করা বা তথ্য চুরি করার জন্য ডিজাইন করা হয়।

• কম্পিউটার ওয়ার্মের বৈশিষ্ট্য:
- স্বয়ংক্রিয় ছড়ানো: Worm নিজেই নেটওয়ার্কে অন্য কম্পিউটারে ছড়াতে পারে।
- ব্যবহারকারীর হস্তক্ষেপ প্রায় লাগে না।
- নেটওয়ার্ক এবং সিস্টেমে ক্ষতি করতে পারে।
- স্বয়ংক্রিয়ভাবে অনুলিপি তৈরি করে।

উদাহরণ:
ILOVEYOU Worm – ২০০০ সালে ইমেইল মাধ্যমে ছড়িয়ে বিশ্বব্যাপী ক্ষতি করেছিল।
Code Red Worm – Microsoft IIS সার্ভারে আক্রমণ করে ছড়িয়েছিল।
Morris Worm – ১৯৮৮ সালে ইন্টারনেটে প্রথম পরিচিত Worm। 

উৎস: ব্রিটানিকা।

৫১.
মিউকরে মূলের পরিবর্তে কোন অংশ থাকে?
  1. কাণ্ড
  2. রাইজয়েড
  3. কণা
  4. পাতা
সঠিক উত্তর:
রাইজয়েড
উত্তর
সঠিক উত্তর:
রাইজয়েড
ব্যাখ্যা

মিউকর মূলহীন, তাই মূলের কাজ রাইজয়েড দ্বারা সম্পন্ন হয়।
- এটি মাটি বা পৃষ্ঠে স্থায়িত্ব এবং খাদ্য শোষণে সহায়ক।

• মিউকর:
- মিউকর একটি ছত্রাক।
- মিউকর মূলহীন (rootless) ছত্রাক।
- এটি মাটিতে আটকে থাকার জন্য বিশেষভাবে গঠিত অংশ ব্যবহার করে।

• রাইজয়েডের ভূমিকা:
- মূলের পরিবর্তে রাইজয়েড (Rhizoids) থাকে।
- এটি মাটি বা অন্য পৃষ্ঠে আটকানোর জন্য কাজ করে।
- এটি জল শোষণ এবং স্থায়িত্ব নিশ্চিত করে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৫২.
SMTP (Simple Mail Transfer Protocol) কোন ধরনের প্রোটোকল?
  1. বাইনারি-ভিত্তিক প্রোটোকল যা কম্পিউটার কোডের মাধ্যমে কাজ করে
  2. টেক্সট-ভিত্তিক প্রোটোকল যা কমান্ড ও ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়
  3. ভিডিও ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত প্রোটোকল
  4. অডিও স্ট্রিমিং বা সংক্রমণের জন্য ব্যবহৃত প্রোটোকল
সঠিক উত্তর:
টেক্সট-ভিত্তিক প্রোটোকল যা কমান্ড ও ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়
উত্তর
সঠিক উত্তর:
টেক্সট-ভিত্তিক প্রোটোকল যা কমান্ড ও ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়
ব্যাখ্যা

টেক্সট-বেসড প্রোটোকল: SMTP সাধারণত plain text ব্যবহার করে কমান্ড এবং ডেটা আদান-প্রদান করে।

SMTP (Simple Mail Transfer Protocol):
- SMTP (Simple Mail Transfer Protocol) হলো একটি ইন্টারনেট প্রোটোকল, যা মূলত ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
- এটি ইমেইল সার্ভার এবং সার্ভার বা ইমেইল ক্লায়েন্টের মধ্যে ইমেইল ট্রান্সফার করতে সাহায্য করে।

• SMTP এর মূল বৈশিষ্ট্য:
- ইমেইল পাঠানো: ব্যবহারকারী ইমেইল লিখে ‘Send’ করলে SMTP সেই মেইল সার্ভারের কাছে পাঠায়।
- সার্ভার-টু-সার্ভার যোগাযোগ: SMTP ইমেইল সার্ভারগুলোর মধ্যে মেইল রিলে করতে পারে।
- টেক্সট-বেসড প্রোটোকল: এটি সাধারণত plain text ব্যবহার করে কমান্ড এবং ডেটা আদান-প্রদান করে।
- পোর্ট ব্যবহার: ডিফল্টভাবে SMTP পোর্ট 25 ব্যবহার করে; নিরাপদ সংযোগের জন্য SSL/TLS সহ পোর্ট 465 বা 587 ব্যবহার করা হয়।

• SMTP এর কাজের ধারা:
- ব্যবহারকারী ইমেইল লিখে ‘Send’ ক্লিক করে।
- SMTP সার্ভার ইমেইল গ্রহণ করে।
- SMTP সার্ভার ইমেইল প্রাপক সার্ভারের কাছে পাঠায়।
- প্রাপক সার্ভারের মেইল ক্লায়েন্ট ইমেইল গ্রহণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৩.
রঙিন টেলিভিশনের পর্দায় কোন রঙের ফসফর থাকে?
  1. সবুজ, হলুদ ও সাদা
  2. লাল, হলুদ ও নীল
  3. লাল, কালো ও সাদা
  4. লাল, নীল ও সবুজ
সঠিক উত্তর:
লাল, নীল ও সবুজ
উত্তর
সঠিক উত্তর:
লাল, নীল ও সবুজ
ব্যাখ্যা

• রঙিন টেলিভিশনের পর্দায় লাল, নীল ও সবুজ রঙের ফসফর দানা থাকে।

- রঙিন টেলিভিশন থেকে ক্ষুদ্র পরিমাণে রঞ্জন রশ্মি (Radiation) বের হয়।
- পরিমাণ এত ক্ষুদ্র যে উপেক্ষা করা যায়, তবে সচেতন হওয়া ভালো।
- রঙিন টেলিভিশনের মৌলিক যন্ত্রপাতি সাদাকালো টেলিভিশনের সাথে একই, যেমন: ক্যাথোড রে টিউব, ভোল্টেজ নিয়ন্ত্রণ ইত্যাদি।
- অতিরিক্ত যন্ত্রপাতি রঙ প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহার করা হয়
- রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ তিনটি পৃথক ইলেকট্রন টিউব থাকে।
- প্রতিটি টিউব শুধুমাত্র তার নির্দিষ্ট রঙের তথ্য ধারণ করে।
- তিনটি রঙের জন্য তিনটি ইলেকট্রন গান (Electron Guns) ব্যবহার করা হয়।
- এগুলি লাল, নীল ও সবুজ ফসফরকে আলোকিত করে।
- টিভির পর্দা তৈরি করা হয় তিন রঙের ফসফর দানা (Red, Green, Blue Phosphor Dots) দিয়ে।
- ইলেকট্রন গান যখন ফসফরকে আঘাত করে, তখন শুধু নির্দিষ্ট রঙের দানা আলোকিত হয়।
- ইলেকট্রন যখন ফসফরের সাথে আঘাত করে, তখন মৃদু রঞ্জন রশ্মি নির্গত হয়।
- তবে এর পরিমাণ অতি ক্ষুদ্র, তাই সাধারণভাবে নিরাপদ।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৫৪.
SCSI (Small Computer System Interface)-এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. শুধু ওয়্যারলেস ডিভাইসের জন্য
  2. দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর
  3. ধীর ডেটা স্থানান্তর
  4. শুধু সফটওয়্যার সংযোগের জন্য
সঠিক উত্তর:
দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর
ব্যাখ্যা

• SCSI সাধারণত দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর নিশ্চিত করে।

• SCSI (Small Computer System Interface):
SCSI (Small Computer System Interface) হলো একটি স্ট্যান্ডার্ড ইন্টারফেস প্রোটোকল, যা কম্পিউটারের সাথে হার্ড ড্রাইভ, সিডি-রোম, স্ক্যানার বা প্রিন্টার মতো ডিভাইস সংযোগ করতে ব্যবহৃত হয়।

• SCSI এর মূল বৈশিষ্ট্য:
দ্রুত ডাটা ট্রান্সফার: SCSI সাধারণত দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর নিশ্চিত করে।
একাধিক ডিভাইস সংযোগ: একক SCSI চ্যানেলে একাধিক ডিভাইস (সাধারণত ৮ বা ১৬) সংযুক্ত করা যায়।
স্ট্যান্ডার্ড ইন্টারফেস: বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে সমন্বয় সহজ হয়।
ব্যবহার: সার্ভার, ওয়ার্কস্টেশন এবং উচ্চ ক্ষমতার স্টোরেজ সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত।

উৎস: ব্রিটানিকা।

৫৫.
Amazon Web Services (AWS) মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
  1. মোবাইল অ্যাপ্লিকেশন
  2. ডেস্কটপ সফটওয়্যার
  3. ক্লাউড কম্পিউটিং পরিষেবা
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং পরিষেবা
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং পরিষেবা
ব্যাখ্যা

• Amazon Cloud Platform (Amazon Web Services – AWS):
- Amazon Cloud Platform, যা সাধারণভাবে Amazon Web Services (AWS) নামে পরিচিত, হলো অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং পরিষেবা।
- এটি ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে সার্ভার, স্টোরেজ, ডাটাবেস, নেটওয়ার্ক এবং অন্যান্য কম্পিউটিং সুবিধা ব্যবহার করার সুযোগ দেয়।

• AWS এর মূল বৈশিষ্ট্য:
সার্ভার অন ডিমান্ড: ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল সার্ভার (EC2) চালাতে পারে।
স্টোরেজ সলিউশন: S3, EBS, Glacier-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা যায়।
ডাটাবেস সেবা: RDS, DynamoDB এর মাধ্যমে ক্লাউডে ডাটাবেস পরিচালনা।
নেটওয়ার্কিং ও নিরাপত্তা: Virtual Private Cloud (VPC), IAM, Security Groups।
স্কেলেবল ও ফ্লেক্সিবল: ব্যবসা বা অ্যাপ্লিকেশন বাড়ার সঙ্গে সঙ্গে রিসোর্স সহজে বৃদ্ধি বা হ্রাস করা যায়।
পেমেন্ট মডেল: Pay-as-you-go অর্থাৎ শুধু ব্যবহারের জন্যই খরচ।

উৎস: ব্রিটানিকা।

৫৬.
একজন লোক পূর্ব দিকে n মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ৩ মিনিটে এবং পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ৩ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
  1. ৪৬ মাইল
  2. ৩৬ মাইল
  3. ২৪ মাইল
  4. ৩২ মাইল
সঠিক উত্তর:
৩৬ মাইল
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক পূর্ব দিকে n মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ৩ মিনিটে এবং পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ৩ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

সমাধান:
পূর্বের দিকে ৩ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/৩ = ২০ মাইল

আবার
পশ্চিম দিকে পূর্বস্থানে ৩ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/৩ মিনিটে
∴ ২০ মাইল ফিরে আসে = ২০/৩ মিনিটে

সুতরাং মোট সময় = ৬০ + ২০/৩ = (১৮০ + ২০)/৩ = ২০০/৩ মিনিট
এবং মোট দূরত্ব = ২০ + ২০ = ৪০ মাইল

এখন,
সে ২০০/৩ মিনিটে যায় = ৪০ মাইল
∴ ১ মিনিটে যায় = (৪০) ÷ (২০০/৩) মাইল
∴ ৬০ মিনিটে যায় = (৪০ × ৬০) ÷ (২০০/৩) মাইল
= ৪০ × ৬০ × (৩/২০০)
= ৩৬ মাইল

৫৭.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত? 
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: 64 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
64 এর 2 ভিত্তিক লগারিদম = log264
= log226
= 6 log22 [logₐa = 1]
= 6 × 1
= 6

৫৮.
দুধের দাম ২০% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
  1. ১৫.০৭%
  2. ১৬.০৭%
  3. ১৩.৬৭%
  4. ১৬.৬৭%
সঠিক উত্তর:
১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: দুধের দাম ২০% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধান:
২০% বৃদ্ধিতে দুধের বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২০
= ৮৩.৩৩ টাকা 

∴ দুধের ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮৩.৩৩
= ১৬.৬৭%

৫৯.
যদি x3 + kx + 6 = 0 এর একটি সমাধান 1 হয়, তবে k এর মান কত? 
  1. - 5
  2. - 4
  3. - 7
  4. - 2
সঠিক উত্তর:
- 7
উত্তর
সঠিক উত্তর:
- 7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x3 + kx + 6 = 0 এর একটি সমাধান 1 হয়, তবে k এর মান কত?

সমাধান:
x3 + kx + 6 = 0 এর একটি সমাধান 1 হলে x = 1 হবে।
f(1) = 0

ধরি,
f(x) = x3 + kx + 6

∴ f(1) = 13 + k × 1 + 6
⇒ 1 + k + 6 = 0
⇒ k + 7 = 0

যেহেতু f(1) = 0
⇒ k = - 7

৬০.
এক ব্যক্তি একটি পণ্য ২০০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রি করল; ক্রেতা ঐ পণ্য তৃতীয় ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয়মূল্য কত হবে?
  1. ২৪০০ টাকা
  2. ২০৬০ টাকা
  3. ২১৬০ টাকা
  4. ২৪৬০ টাকা
সঠিক উত্তর:
২১৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি একটি পণ্য ২০০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রি করল; ক্রেতা ঐ পণ্য তৃতীয় ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ২০০০)/১০০
= ২৪০০ টাকা

১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ২৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ২৪০০)/১০০
= ২১৬০ টাকা

৬১.
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৪/৯ অংশ ব্যয় করার পরে অবশিষ্ট সম্পত্তির ৩/৮ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ২০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? 
  1. ২৩৬০ টাকা
  2. ৪৭৬০ টাকা
  3. ৫৭৬০ টাকা
  4. ৫৭০০ টাকা
সঠিক উত্তর:
৫৭৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৭৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৪/৯ অংশ ব্যয় করার পরে অবশিষ্ট সম্পত্তির ৩/৮ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ২০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
মোট সম্পত্তি = ১ অংশ

অবশিষ্ট রইলো = (১ - ৪)/৯
= (৯ - ৪)/৯
= ৫/৯ অংশ

৫/৯ এর ৩/৮ অংশ = ১৫/৭২ অংশ

প্রশ্নমতে,
(৫/৯) - (১৫/৭২) অংশ = ২০০০
(৪০/৭২ - ১৫/৭২) অংশ = ২০০০
২৫/৭২ অংশ = ২০০০

∴ ১ অংশ বা, মোট সম্পত্তি = (২০০০ × ৭২)/২৫
= ৫৭৬০ টাকা

৬২.
একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৬, ৮ ও ১০ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ৩২ বর্গমিটার 
  2. ১২ বর্গমিটার 
  3. ২৪ বর্গমিটার 
  4. ৪৪ বর্গমিটার 
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৬, ৮ ও ১০ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
তিনবাহুর দৈর্ঘ্য a = ৬ মিটার, b = ৮ মিটার, c = ১০ মিটার

ত্রিভুজটির পরিসীমা (২s) = ৬ + ৮ + ১০ = ২৪ মিটার
∴ অর্ধ-পরিসীমা (s) = ২৪/২ = ১২ মিটার

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)} বর্গমিটার
= √{১২(১২ - ৬)(১২ - ৮)(১২ - ১০)}
= √{১২ × ৬ × ৪ × ২}
= √৫৭৬ বর্গমিটার
= ২৪ বর্গমিটার

৬৩.
x2 + 5x + 6-এর উৎপাদক কোনটি? 
  1. (x - 2)(x + 3)
  2. (x + 2)(x + 3)
  3. (x - 2)(x - 3)
  4. (x + 2)(x - 3)
সঠিক উত্তর:
(x + 2)(x + 3)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2)(x + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 5x + 6-এর উৎপাদক কোনটি?

সমাধান:
x2 + 5x + 6
= x2 + 2x + 3x + 6
= x(x + 2) + 3(x + 2)
= (x + 2)(x + 3)

৬৪.
২, ৩, ৫, ৮, ১৩,.................... এই সংখ্যা পরম্পরায় সপ্তম পদ কত? 
  1. ২২
  2. ২৪
  3. ৩৪
  4. ১২
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৩, ৫, ৮, ১৩,.................... এই সংখ্যা পরম্পরায় সপ্তম পদ কত?

সমাধান:
প্রথম পদ = ২
দ্বিতীয় পদ = ৩
তৃতীয় পদ = ২ + ৩ = ৫
চতুর্থ পদ = ৩ + ৫ = ৮
পঞ্চম পদ = ৫ + ৮ = ১৩
ষষ্ঠ পদ = ৮ + ১৩ = ২১
সপ্তম পদ = ১৩ + ২১ = ৩৪

৬৫.
কোন বানানটি সঠিক?
  1. লকান্তর
  2. লোকান্তর
  3. লোকন্তর
  4. লোকান্তুর
সঠিক উত্তর:
লোকান্তর
উত্তর
সঠিক উত্তর:
লোকান্তর
ব্যাখ্যা

সঠিক বানান: লোকান্তর। 

লোকান্তর(বিশেষ্য)
১ ভিন্ন জগৎ বা বিশ্ব; অন্যলোক। ২ পরলোক। ৩ মৃত্যু।

লোকান্তরিত (বিশেষণ) মৃত; পরলোকগত।
লোকান্তরিতা (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) লোক+অন্তর}

উৎস: Accessible Dictionary by Bangla Academy, অভিগম্য অভিধান।

৬৬.
P-এর পুত্র Q-এর স্ত্রী R, যার ভাই S, Q-এর বোন T। তাহলে R এবং P-এর মধ্যকার সম্পর্ক কোনটি?
  1. ভাই - বোন
  2. শ্বশুর - পুত্রবধূ
  3. পিতা - কন্যা
  4. চাচা - ভাতিজা
সঠিক উত্তর:
শ্বশুর - পুত্রবধূ
উত্তর
সঠিক উত্তর:
শ্বশুর - পুত্রবধূ
ব্যাখ্যা

প্রশ্ন: P-এর পুত্র Q-এর স্ত্রী R, যার ভাই S, Q-এর বোন T। তাহলে R এবং P-এর মধ্যকার সম্পর্ক কোনটি?

সমাধান:
P-এর পুত্র Q
Q-এর স্ত্রী R
অর্থাৎ R হচ্ছে P-এর পুত্রবধূ
R-এর ভাই S
Q-এর বোন T
তবে, R এবং P-এর সম্পর্ক পরিবর্তন হয়নি, কারণ R এখনো P-এর পুত্রবধূ
∴ R এবং P-এর মধ্যকার সম্পর্ক: শ্বশুর-পুত্রবধূ

৬৭.
P(X) = 1/2, P(Y) = 2/3 হলে, যদি X ও Y স্বাধীন হয়, তবে P(X ∪ Y) এর মান কত? 
  1. 5/6
  2. 2/3
  3. 7/6
  4. এর কোনটি নয় 
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা

প্রশ্ন: P(X) = 1/2, P(Y) = 2/3 হলে, যদি X ও Y স্বাধীন হয়, তবে P(X ∪ Y) এর মান কত?

সমাধান:
যদি X ও Y স্বাধীন হয়, তবে

P(X ∪ Y) = P(X) + P(Y) - P(X ∩ Y)
= P(X) + P(Y) - P(X)·P(Y)
= (1/2) + (2/3) - {(1/2) × (2/3)}
= (1/2) + (2/3) - (1/3)
= (3 + 4 - 2)/6
= 5/6

৬৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কত? 
  1. √৩ সে.মি.
  2. ২√৩ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ২ সে.মি.
সঠিক উত্তর:
২√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২√৩ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
= (√৩/৪) × ৪
= (√৩/৪) × ১৬
= ৪√৩ বর্গ সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভিত্তি × উচ্চতা
= (১/২) × ৪ × h
= ২h

প্রশ্নমতে,
২h = ৪√৩
⇒ h = ২√৩

∴ উচ্চতা ২√৩ সে.মি.

৬৯.
২০২০ সালের ৫ ফেব্রুয়ারি বুধবার হলে, একই বছরের ২৪ এপ্রিল কী বার ছিল?
  1. শনিবার
  2. বুধবার
  3. শুক্রবার
  4. রবিবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি বুধবার হলে, একই বছরের ২৪ এপ্রিল কী বার ছিল?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই দিন পাওয়া যায়।
অর্থাৎ, বুধবার এর ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার বুধবার পাওয়া যাবে।

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত = ৭৯ দিন
ফেব্রুয়ারি = ২৯ দিনের মধ্য ২৪ দিন।
মার্চ = ৩১ দিন 
এপ্রিল = ২৪ দিন
মোট = ৭৯ দিন
প্রশ্নে, ৭৯ দিন = (১১ × ৭) + ২ দিন

∴ ৭৯ তম দিন = শুক্রবার

৭০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত? 
  1. ৬০ মিটার
  2. ৪০ মিটার
  3. ২৩ মিটার
  4. ৩৪ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?

সমাধান:
প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য = 2x মিটার
ক্ষেত্রফল = 2x × x = 2x2
2x2 = 200
⇒ x2 = 100
⇒ x = 10 মিটার

দৈর্ঘ্য = 2 × 10 = 20 মিটার
পরিসীমা = 2 × (20 + 10) = 2 × 30 = 60 মিটার

∴ পরিসীমা: 60 মিটার

৭১.
আবুল ফজল রচিত 'আইন-ই-আকবরী' গ্রন্থে বঙ্গদেশের উত্তরকালীন নাম কী ছিল?
  1. বঙ্গ
  2. গঙ্গরিডাই
  3. বঙ্গাল
  4. বিক্রমপুর বঙ্গ
সঠিক উত্তর:
বঙ্গাল
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গাল
ব্যাখ্যা

বঙ্গ: 
- বঙ্গ একটি প্রাচীন জনপদ।
- ঐতরেয় আরণ্যক গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
- মহাভারত, রামায়ণ ও হরিবংশেও রয়েছে বঙ্গ প্রসঙ্গ।
- মহাভারতের আদি অন্যান্য জনপদের সাথে উচ্চারিত হয়েছে বঙ্গের নাম।
- মহাকবি কালীদাসের রঘুবংশ কাব্যে আছে বঙ্গের অবস্থান ও সীমানা সম্পর্কিত কিছু তথ্য।
- তিনি ভাগীরথী ও পদ্মার স্রোত মধ্যবর্তী এলাকায় যে ত্রিভুজাকৃতি ব-দ্বীপ সৃষ্টি হয়েছে তাকেই বঙ্গদের অঞ্চল বলেছেন। আর এ অঞ্চলই সম্ভবত টলেমির ‘গঙ্গরিডাই’।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। একটি বিক্রমপুর বঙ্গ অন্যটি নাব্য বঙ্গ।
- বর্তমানে নাব্য বলে কোনো জায়গা নেই।
- অনুমান করা যায় ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল।
- বাংলায় মুসলমান শাসনামলের প্রাথমিক পর্যায়ে ‘বঙ্গ’ বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশকেই বুঝানো হতো।
- সুতরাং বঙ্গের এই ভৌগোলিক পরিচিতি হিন্দু ও বৌদ্ধ যুগ পেরিয়ে মুসলিম যুগের প্রাথমিক পর্যায়েতো বটেই, সম্ভবত ‘বাঙ্গালাহ’ নামের বিকাশ পর্যন্তই ছিল। 
- মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে পাওয়া যায় যে, বঙ্গদেশের উত্তরকালীন নাম বঙ্গাল।
- কারণ এ দেশের প্রাচীন রাজাগণ সারাদেশে চওড়া ‘আল’ নির্মাণ করতেন। সেজন্যে ‘বঙ্গ’ ও ‘আল’ শব্দ দুটির যোগে ‘বঙ্গাল’ নামের উৎপত্তি হয়েছে।
- এ থেকে ধারণা করা হয় যে পানি থেকে শস্যক্ষেত রক্ষার জন্য বড় বড় ‘আল' বাঁধা হতো এবং তার ফলে এ অঞ্চলটি ‘বঙ্গাল’ নামে পরিচিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭২.
'মৌলিক অধিকার বলবৎকরণ' সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি?
  1. ৪৪
  2. ৪৫
  3. ৪৬
  4. ৪৭
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা

অনুচ্ছেদ - ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ
১. এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার  জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হল।
২. এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা তার যে কোন ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ - ৪৫ : শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।
- অনুচ্ছেদ - ৪৬ : দায়মুক্তি-বিধানের ক্ষমতা।
- অনুচ্ছেদ - ৪৭ : কতিপয় আইনের হেফাজত।

উৎস: বাংলাদেশের সংবিধান এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৭৩.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে?
  1. ২০১০
  2. ২০১২
  3. ২০১৩
  4. ২০১৫
সঠিক উত্তর:
২০১২
উত্তর
সঠিক উত্তর:
২০১২
ব্যাখ্যা

জাতীয় শুদ্ধাচার কৌশল:
- বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
- এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
- সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রণীত কৌশলে শুদ্ধাচারকে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এবং কোন সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, প্রথা ও নীতির প্রতি আনুগত্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। 

উৎস: জাতীয় শুদ্ধাচার কৌশল [Link]।

৭৪.
দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায় নয় কোনটি?
  1. সাড়া প্রদান
  2. উন্নয়ন
  3. প্রশমন
  4. পুনরুদ্ধার 
সঠিক উত্তর:
প্রশমন
উত্তর
সঠিক উত্তর:
প্রশমন
ব্যাখ্যা

'প্রশমন' দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায় নয়। এটি দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা: 

- দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান ৩টি। যথা-
১। দুর্যোগ প্রতিরোধ
২। দুর্যোগ প্রশমন
৩। দুর্যোগের পূর্বপ্রস্তুতি

• দুর্যোগ ব্যবস্থাপনা চক্র:  
- দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বলতে দুর্যোগ মোকাবেলার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পর্যায়গুলোকে বুঝানো হয়ে থাকে।
- দুর্যোগ ব্যবস্থাপনা চক্রকে দুইটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-

ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়:
- দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়।
- এগুলো হলো: পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং প্রশমন।
- এই ৩টি কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান ।

খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়:-
- দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়।
- এগুলো হলো- সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।

উল্লেখ্য,
- সুতরাং দুর্যোগকে কার্যত মুকাবেলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।
- দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন।
- অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৭৫.
ব্রহ্মপুত্র নদ কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
  1. লালমনিরহাট
  2. কুড়িগ্রাম
  3. ময়মনসিংহ
  4. রাজশাহী
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

ব্রহ্মপুত্র নদ: 
- হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। 
- এটি পৃথিবীর দীর্ঘতম নদনদীগুলির একটি। 
- এর অববাহিকা অঞ্চল চীন (তিববত), ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত।
- এই নদ তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
- এরপর ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। 
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত। 
- বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদ প্রায় ২৭৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে। 
- দক্ষিণপশ্চিম তিব্বতের উৎপত্তি স্থল থেকে ব্রহ্মপুত্রের সর্বমোট দৈর্ঘ্য ২৮৫০ কিমি।
- আসামের হিমালয় অঞ্চলে ব্রহ্মপুত্র দিহাঙ নামে পরিচিত।
- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা। 
- প্রধান উপনদী: ধরলা ও তিস্তা। 

উল্লেখ্য,
- ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়।
- যা যমুনা নামে পরিচিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬.
ভেনিজুয়েলার রাজধানী নাম কী?
  1. মারাকাইবো
  2. ভ্যালেন্সিয়া
  3. মাদ্রিদ
  4. কারাকাস
সঠিক উত্তর:
কারাকাস
উত্তর
সঠিক উত্তর:
কারাকাস
ব্যাখ্যা

ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- আয়তনে ভেনেজুয়েলা বিশ্বের ৩৩তম বৃহত্তম দেশ।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।
- কারাকাস ভেনিজুয়েলার সাংস্কৃতিক রাজধানী এবং ভেনেজুয়েলার প্রশাসনিক, শিক্ষাগত, শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রও।
- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

৭৭.
টার্ণওভার করে মোট টার্ণওভারের উপর কত শতাংশ হারে কর প্রদান করতে হয়?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
চার
উত্তর
সঠিক উত্তর:
চার
ব্যাখ্যা

টার্নওভার কর আরোপ ও আদায়:
- কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ থেকে যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন সে পরিমাণ অর্থ ঐ সময়ের জন্য তার টার্ণওভার। 
- করযোগ্য কোনো পণ্য উৎপাদন ও সরবরাহকারী বা সেবা প্রদানকারীর (বাধ্যতামূলক নিবন্ধনের আওতাভুক্ত পণ্য/সেবা ব্যতীত) বার্ষিক টার্ণওভার ষাট লক্ষ টাকার নিম্নে হলে তাকে টার্ণওভার কর তালিকাভুক্ত হয়ে মোট টার্ণওভারের উপর চার শতাংশ হারে কর প্রদান করতে হয়। এই করকেই টার্ণওভার কর বলা হয়।

• মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অনুসারে, টার্নওভার কর আরোপ ও আদায় সম্পর্কিত অনুচ্ছেদ- 
৬৩। (১) তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর 1[৪ (চার)] শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন: 
2[***] 
(২) কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে।
(৩) প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায়-নির্ণয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

3[(৪) তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না।]

উৎস: NBR ওয়েবসাইট ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট [লিঙ্ক]।

৭৮.
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য কোনটি? [মার্চ, ২০২৬]
  1. নাইজেরিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. মালয়েশিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

 Developing Eight (D-8):
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ডি-৮ সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
- এই সংস্থার উদ্দেশ্য হল বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলির অবস্থান উন্নত করা, বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ তৈরি করা, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা।

• এর সদস্য দেশগুলো হলো:
- আজারবাইজান
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।

উল্লেখ্য,
- সর্বশেষ আজারবাইজান ২০২৫ সালে ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থায় যোগদান করে।

উৎস: ডি-৮ ওয়েবসাইট এবং ওয়াল্ড এটলাস।

৭৯.
'বেলেপাথর' রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
  1. চুনাপাথর
  2. মার্বেল
  3. স্লেট
  4. কোয়ার্টজাইট
সঠিক উত্তর:
কোয়ার্টজাইট
উত্তর
সঠিক উত্তর:
কোয়ার্টজাইট
ব্যাখ্যা

রূপান্তরিত শিলা (Metamorphic Rocks):
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।

যেমন: 
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস;
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।

৮০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, মাথাপিছু জিডিপি কত?
  1. ২,৭৬১ মার্কিন ডলার
  2. ২,৬৭১ মার্কিন ডলার
  3. ২,৬৫০ মার্কিন ডলার।
  4. ২,৮২০ মার্কিন ডলার।
সঠিক উত্তর:
২,৬৭১ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২,৬৭১ মার্কিন ডলার
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন/বর্গকিমি
- পুরুষ:মহিলা অনুপাত: ৯৬.৩:১০০
- স্বাভাবিক বৃদ্ধির হার: ১.১২%
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার: ১৯.৪ জন। (প্রতি ১০০০)
- স্থূল মৃত্যুহার: ৬.১ জন। (প্রতি ১০০০)
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮১.
UNIDO এর পূর্ণরূপ কী?
  1. United Nations International Development Organization
  2. United Nations Industrial Development Office
  3. Universal Network for Industrial Development Operations
  4. United Nations Industrial Development Organization
সঠিক উত্তর:
United Nations Industrial Development Organization
উত্তর
সঠিক উত্তর:
United Nations Industrial Development Organization
ব্যাখ্যা

UNIDO:
- UNIDO এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- ইউএনআইডিও হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শিল্প উন্নয়নের জন্য একটি অনন্য দায়িত্ব রয়েছে।
- ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- এটি উন্নয়নশীল দেশ এবং উদীয়মান অর্থনীতির দেশগুলিকে তাদের শিল্প নির্মাণ এবং রূপান্তরে সহায়তা করে। 
- ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: UNIDO ওয়েবসাইট।

৮২.
নবায়নযোগ্য শক্তির উৎস নয় কোনটি?
  1. জলপ্রবাহ
  2. জৈব শক্তি
  3. নিউক্লীয় শক্তি
  4. ভূ-তাপ
সঠিক উত্তর:
নিউক্লীয় শক্তি
উত্তর
সঠিক উত্তর:
নিউক্লীয় শক্তি
ব্যাখ্যা

'নিউক্লীয় শক্তি' নবায়নযোগ্য শক্তির উৎস নয়।

নবায়নযোগ্য শক্তি:

- নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায়।
- এই শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।
- বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

• অনবায়নযোগ্য শক্তি:
- অনবায়নযোগ্য শক্তি (Non-renewable Energy) হলো যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না।
- যেমন: প্রাকৃতিক গ্যাস, কয়লা, নিউক্লীয় শক্তি, খনিজ তেল ইত্যাদি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৩.
কত সালে বিশ্ব ব্যাংক 'সুশাসন' প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

বিশ্বব্যাংক ও সুশাসন:
- 'সুশাসন' ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
- বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম 'সুশাসন' (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করা হয় ১৯৮৯ খ্রিস্টাব্দে।
- এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে, সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটেছে।
- ১৯৯৪ সালে বিশ্ব ব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে যে, 'সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।'
- ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।
- "Governance and Development" বা 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন' শীর্ষক রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে ১৯৯২ সালে।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮৪.
OPEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

সংযুক্ত আরব আমিরাত OPEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়।

OPEC:

- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলনটি ১৯৭৫ সালে আলজিয়ার্সে (আলজেরিয়া) অনুষ্ঠিত হয়েছিল।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।

• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি।
- ইরাক,
- ইরান,
- কুয়েত,
- সৌদি আরব
- ভেনিজুয়েলা।

• সদস্য দেশগুলো হলো:
- আলজেরিয়া,
- কঙ্গো,
- নিরক্ষীয় গিনি,
- গ্যাবন,
- ইরান, 
- ইরাক, 
- কুয়েত,
- লিবিয়া,
- নাইজেরিয়া,
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত ও
- ভেনিজুয়েলা।

উৎস: OPEC এর ওয়েবসাইট।

৮৫.
'করতলব খান' কার উপাধি?
  1. ইসলাম খান
  2. শায়েস্তা খান
  3. মুর্শিদকুলী খান
  4. আলীবর্দী খান
সঠিক উত্তর:
মুর্শিদকুলী খান
উত্তর
সঠিক উত্তর:
মুর্শিদকুলী খান
ব্যাখ্যা

মুর্শিদকুলী খান ও নবাবী আমলের সূচনা:
- সম্রাট আওরঙ্গজেবের পর কোনো কোনো সুবা স্বাধীন হয়ে যায়। বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
- মুর্শিদকুলী খানের সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়।
- মুর্শিদকুলী খানের প্রাথমিক জীবন খুবই চমকপ্রদ।
- তিনি ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান।
- ১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে করতলব খান উপাধি দিয়ে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
- পরে তিনি সুবেদার হন।
- মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থা ছিল যুগোপযোগী।
- তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার দ্বারা রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন। 
- মুর্শিদকুলী খানের কোনো পুত্র সন্তান ছিল না।
- তাঁর উত্তরাধিকার হিসেবে কন্যা জিনাত-উন-নেসার স্বামী সুজাউদ্দীন খান (১৭২৭-১৭৩৯ খ্রি.) বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০ অনুসারে, মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল নিচের কোনটি?
  1. চট্টগ্রাম শহর
  2. সিলেট শহর
  3. ঢাকা শহর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ঢাকা শহর
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা শহর
ব্যাখ্যা

বাংলাদেশের ভূমিকম্প অঞ্চল:
- বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০ এ, দেশকে চারটি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়েছে, যেখানে মাটির গতিবিধি বিভিন্ন স্তরের।
অঞ্চল ১: Z = ০.১২
অঞ্চল ২: Z = ০.২
অঞ্চল ৩: Z = ০.২৮
অঞ্চল ৪: Z = ০.৩৬

- প্রতিটি অঞ্চলে একটি সিসমিক জোন সহগ (Z) রয়েছে, যা মাটির সর্বোচ্চ বিবেচিত ত্বরণ (PGA) নির্দেশ করে।
- এই ত্বরণ কঠোর মাটি/শিলা (সাইট ক্লাস SA) এর জন্য g (মাধ্যাকর্ষণ ত্বরণ) এর এককে মাপা হয়।

• গুরুত্বপূর্ণ শহরের ভূমিকম্প তথ্য:
- অঞ্চল ৪ (সর্বাধিক ভূমিকম্প প্রবণ): উত্তর-পূর্বাঞ্চল (সিলেট) অন্তর্ভুক্ত। PGA = ০.৩৬g।
- ঢাকা শহর: মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চলে (Z = ০.২)।
- চট্টগ্রাম শহর: উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চলে (Z = ০.২৮)।

অন্যদিকে,
• ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই এ, 
- ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূকম্পনীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যথা-
অঞ্চল ১: (মারাত্মক ঝুঁকিপূর্ণ, রিখটার স্কেল মাত্রা ৭); উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল
অঞ্চল ২: (মাঝারি ঝুঁকিপূর্ণ, রিখটার স্কেল মাত্রা ৬); মধ্য অঞ্চল
অঞ্চল ৩: (কম ঝুঁকিপূর্ণ, রিখটার স্কেল মাত্রা ৫); দক্ষিণ-পশ্চিমাঞ্চল

উৎস: বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০।

৮৭.
'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
  1. জেনেভা
  2. রোম
  3. প্যারিস
  4. ভ্যালেটা
সঠিক উত্তর:
ভ্যালেটা
উত্তর
সঠিক উত্তর:
ভ্যালেটা
ব্যাখ্যা

International Institute on Ageing:
- শিরোনাম ইংরেজি: আন্তর্জাতিক বার্ধক্য বিষয়ক ইনস্টিটিউট
- প্রতিষ্ঠার স্থান - ভ্যালেটা, মাল্টা।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল, তার রেজোলিউশন 1987/41 দ্বারা জাতিসংঘের মহাসচিবকে, বার্ধক্য সম্পর্কিত আন্তর্জাতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছে।
-১৯৮৭ সালের ৯ অক্টোবর, জাতিসংঘ মাল্টা সরকারের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে যাতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আন্তর্জাতিক বার্ধক্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৮৮ সালের ১৫ এপ্রিল জাতিসংঘের তৎকালীন মহাসচিব, মহামান্য মিঃ জাভিয়ের পেরেজ ডি কুয়েলার এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন।
- এই ইনস্টিটিউট নয়টি সদস্য নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক বোর্ডের নির্দেশনায় কাজ করে।
- বোর্ডের চেয়ারপারসন এবং ছয়জন সদস্যকে জাতিসংঘের মহাসচিব দ্বারা নিযুক্ত করা হয়।
- ন্যায়সঙ্গত ভৌগোলিক বন্টনের নীতির কারণে এবং দুই সদস্যকে মাল্টা সরকার নিযুক্ত করে।
- বোর্ডের কার্যকাল তিন বছর।

উৎস: International Institute on Ageing ওয়েবসাইট।

৮৮.
ষাট গম্বুজ মসজিদটি কোন আমলে নির্মিত?
  1. মোঘল আমল
  2. সুলতানি আমল
  3. নবাবী আমল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুলতানি আমল
উত্তর
সঠিক উত্তর:
সুলতানি আমল
ব্যাখ্যা

ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিলো সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।
- তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান-ই-জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না।
- ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন।
- এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো। পাথরগুলো আনা হয়েছিলো রাজমহল থেকে।
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।
- এই বৃহত্তম মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।

৮৯.
IUCN -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ্লান্ড, সুইজারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- সুইজারল্যান্ডে এর সদর দপ্তর ছাড়াও, আইইউসিএন-এর আটটি আঞ্চলিক অফিস রয়েছে যা প্রতিটি নিজ নিজ আইইউসিএন অঞ্চলে অবস্থি
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

৯০.
বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে কোন জেলায়?
  1. খাগড়াছড়ি
  2. রাঙামাটি
  3. বান্দরবান
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা

ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে।
- জেলার দিক দিয়ে -দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর 
- ১৪.৮২% রাজশাহী,
- ৮.২৮% সিলেট,
- ৫.৫২% রংপুর ও
- ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।

• সংখ্যার দিক দিয়ে-
- চাকমা হলো বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- দ্বিতীয় অবস্থানে আছে মারমা।
- তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
         ii) প্রথম আলো।

৯১.
বড়পুকুরিয়া কয়লা খনিতে কী ধরনের কয়লা পাওয়া যায়?
  1. লিগনাইট
  2. বিটুমিনাস
  3. পীট
  4. অ্যানথ্রাসাইট
সঠিক উত্তর:
বিটুমিনাস
উত্তর
সঠিক উত্তর:
বিটুমিনাস
ব্যাখ্যা

বড়পুকুরিয়া কয়লা ক্ষেত্র: 
- ১৯৮৫ সালে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) কর্তৃক বড়পুকুরিয়া কয়লা ক্ষেত্র আবিষ্কার করা হয়।
- এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত।
- এর আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার।
- এই বেসিনে কয়লার মোট মজুদ ৩৯০ মিলিয়ন মেট্রিক টন।
- এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। 

• বিটুমিনাস কয়লার মূল উপাদান হচ্ছে-
- ফিক্সড কার্বন-৪৮.৪০%,
- এ্যাশ- ১২.৪০%, 
- ভোলাটাইল মেটার-২৯.২০%, 
- মোট ময়েশ্চার-১০%, 
- ক্ষতিকারক উপাদান সালফারের পরিমাণ-০.৫৩% এবং 
- তাপ দহন ক্ষমতা-১১,০৪০ বিটিউ পার পাউন্ড। 

উৎস: বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) ওয়েবসাইট।

৯২.
মূল্যবোধের চালিকাশক্তি কোনটি?
  1. সুশাসন
  2. গণতন্ত্র
  3. নৈতিকতা
  4. সংস্কৃতি
সঠিক উত্তর:
সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃতি
ব্যাখ্যা

মূল্যবোধ (Values):
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- মূল্যবোধ নির্ধারিত হয় আচরনের মাধ্যমে।
- এটি মানুষকে সঠিক ও ভুল, ভালো ও মন্দ, সত্য ও মিথ্যা -এর পার্থক্য বুঝতে সাহায্য করে।
- শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়। (-শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে গঠন ও সুদৃঢ় করা সম্ভব।)
- জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা লাভ করতে শুরু করে যা আমৃত্যু চলে। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষারও পরিবর্তন ঘটে।
- বয়স ও অভিজ্ঞতার সাথে সাথে মূল্যবোধের ধারণায় পরিবর্তন ঘটে। 
- মানুষ জন্মের পর থেকেই মূল্যবোধের শিক্ষা পেতে শুরু করে, যা আমৃত্যু চলতে থাকে।
- সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকাশক্তি।
- মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।

৯৩.
চা বোর্ড কর্তৃক নিবন্ধকৃত দেশে মোট চা-বাগানের সংখ্যা কতটি? [মার্চ-২০২৬]
  1. ১৬৯টি
  2. ১৭০টি
  3. ১৭১টি
  4. ১৭২টি
সঠিক উত্তর:
১৭১টি
উত্তর
সঠিক উত্তর:
১৭১টি
ব্যাখ্যা

চা-বাগান:
- চা বোর্ড কর্তৃক নিবন্ধকৃত দেশে মোট চা-বাগানের সংখ্যা – ১৭১ টি।
- মৌলভীবাজার জেলায় চা-বাগানের সংখ্যা - ৯০ টি।
- হবিগঞ্জ জেলায় চা-বাগানের সংখ্যা - ২৫ টি।
- সিলেট জেলায় চা-বাগানের সংখ্যা - ১৯ টি।
- চট্টগ্রাম জেলায় চা-বাগানের সংখ্যা - ২২ টি।
- রাঙ্গামাটি জেলায় চা-বাগানের সংখ্যা - ২ টি।
- পঞ্চগড় জেলায় চা-বাগানের সংখ্যা - ১১ টি।
- ঠাকুরগাওঁ জেলায় চা-বাগানের সংখ্যা - ১ টি।
- খাগড়াছড়ি জেলায় চা-বাগানের সংখ্যা -১ টি। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৯৪.
১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্যের পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

• স্থায়ী সদস্য: 
- চীন,
- ফ্রান্স,
- রাশিয়া,
- যুক্তরাজ্য,
- যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি। (৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী)
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাঁচটি স্থায়ী পরিষদের ভোটসহ মোট ৯টি ভোটের প্রয়োজন হয়।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

উৎস: UN Security Council ওয়েবসাইট।

৯৫.
'কৃষক-প্রজা পার্টি' রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে?
  1. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  2. চিত্তরঞ্জন দাস
  3. শেরে বাংলা এ.কে ফজলুল হক
  4. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
শেরে বাংলা এ.কে ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
শেরে বাংলা এ.কে ফজলুল হক
ব্যাখ্যা

শেরে বাংলা এ. কে. ফজলুল হক:
- তার পূর্ণ নাম আবুল কাশেম ফজলুল হক। 
- তিনি ১৮৭৩ সালের ২৯ অক্টোবর বরিশাল জেলার বানরীপাড়া থানার চাখার গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯০৬ সালে তিনি ডেপুটি ম্যাজিস্টেটের চাকরি গ্রহণ করেন।
- ১৯১৬ সালে লক্ষ্ণৌ শহরের অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন, তাই বিখ্যাত ‘লক্ষ্ণৌ চুক্তি’ নামে অভিহিত হয়।
- তিনি কৃষক-প্রজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন ১৯২৭ সালে।
- ১৯৩৫-৩৬ সালে প্রথম বাঙালি মুসলমান হিসাবে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
- শের-এ-বাংলা এ. কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন ১৯৩৭ সালে। 
- ১৯৪০ সালে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন।
- তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসীরা তাঁকে উপাধি দেয় শের-ই-বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ।
- তিনি ‘ঋণ সালিশী বোর্ড’ গঠন করেন।
- ১৯৪০ সালে মহাজনী আইন পাসের মাাধ্যমে সুদের হার ও চক্রবৃদ্ধি রহিত করেন।
- তাঁর প্রচেষ্টায় ফ্লাউড কমিশন গঠিত হয় এবং এ কমিশনের সুপারিশেই ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয়। 
- ১৯৫৪ সালে দেশের সাধারণ নির্বাচনে তিনি ‘যুক্তফ্রন্ট’ দলের নেতৃত্ব দিয়ে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
- ১৯৫৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর-অব-ল উপাধিতে ভূষিত করেন।
- ১৯৫৯ সালে প্রেসিডেন্ট আইয়ুব খান তাঁকে ‘হিলাল-ই-পাকিস্তান’ উপাধিতে ভূষিত করেন।
- শের-এ-বাংলা এ. কে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল প্রায় ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন।

উৎস: সমাজকল্যাণ ১ম পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রাজাপুর উপজেলার ওয়েবসাইট [লিঙ্ক]।

৯৬.
গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত?
  1.  রংপুর
  2. কুড়িগ্রাম
  3. রাজশাহী
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
কুষ্টিয়া
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
ব্যাখ্যা

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট):
- গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্প কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প।
- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত।
- ১৯৬৯ সালে এই প্রকল্পের কাজ শেষ হয়।

উৎস: বাংলাপিডিয়া।

৯৭.
'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা কাকে?
  1. বার্ট্রান্ড রাসেলকে
  2. অ্যারিস্টটলকে
  3. ইমানুয়েল কান্টকে
  4.  হার্বার্ট স্পেন্সারকে
সঠিক উত্তর:
ইমানুয়েল কান্টকে
উত্তর
সঠিক উত্তর:
ইমানুয়েল কান্টকে
ব্যাখ্যা

ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি। যথা:-
- সৎ ইচ্ছা,
- কর্তব্যের জন্য কর্তব্য এবং
- শর্তহীন আদেশ।
- 'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।

• নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

উৎস: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮.
'মাধবকুন্ড জলপ্রপাত' কোন জেলায় অবস্থিত?
  1. হবিগঞ্জ
  2. সিলেট
  3. সুনামগঞ্জ
  4. মৌলভীবাজার
সঠিক উত্তর:
মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজার
ব্যাখ্যা

মাধবকুন্ড জলপ্রপাত:
- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি অবস্থিত।
- বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত।
- প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য নয়নাভিরাম।
- জলাধারের উৎস উঁচু পাহাড়ের ঝর্ণাধারা  আর রাশি রাশি জল। সে এক অপূর্ব দৃশ্য।
- জলপ্রপাত ও আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে রয়েছে ওয়াচ টাওয়ার।
- জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস।
- জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত।
- মাধবকুন্ড ইকোপার্কে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে।
- তাছাড়া এ মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান হয় এবং মেলা বসে।
- হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।

উৎস: মৌলভীবাজার জেলা, ওয়েবসাইট।

৯৯.
'মারাকেশ চুক্তি' নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. WHO
  2. WTO
  3. UNDP
  4. IMF
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

• মারাকেশ চুক্তি:
- মারাকেশ চুক্তি WTO প্রতিষ্ঠার সাথে জড়িত।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১০০.
মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
  1. সাংস্কৃতিক মূল্যবোধ
  2. ধর্মীয় মূল্যবোধ
  3. সামাজিক মূল্যবোধ
  4. রাজনৈতিক মূল্যবোধ
সঠিক উত্তর:
সামাজিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক মূল্যবোধ
ব্যাখ্যা

সামাজিক মূল্যবোধ:
- সামাজিক মূল্যবোধ মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ করে।
- ব্যক্তি ও সমাজের অভিন্ন ও অবিচ্ছেদ্য আকাঙ্ক্ষার অভিব্যক্তি হল সামাজিক মূল্যবোধ।
- বস্তুত সামাজিক মূল্যবোধ হল সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়-বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, দানশীলতা, উদারতা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি।
- সামাজিক মূল্যবোধ হলো সমাজের সদস্যদের সিংহভাগের সর্ব সম্মত বিশ্বাস, আদর্শ, নীতি ইত্যাদির সমষ্টি যা তারা ভাল বলে গ্রহণ করে।
- যে চিন্তা-ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ।
- সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই.মেরিল এর মতে, "সামাজিক মূল্যবোধ হলো মানুষের দলীয় কল্যাণের জন্য আচরণ সংরক্ষণ করা, যা মানুষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে।
- বড়দের সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ।
- সুতরাং মানুষের মধ্যে সামাজিক মূল্যেবোধ গড়ে উঠে সামাজিকীকরণের মাধ্যমে।

উল্লেখ্য,
- সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে।
- উপর্যুক্ত মূল্যবোধগুলো ভালো নাগরিক হওয়ার জন্য অনুপ্রাণিত করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।