পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা - ১০৮: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৯৯, ১০২, ১০৫, ১০৬, ১০৭]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
কোনটি অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ?
  1. উত্তর ফাল্গুনী
  2. সারা দুপুর
  3. আশায় বসতি
  4. অনিঃশেষ
সঠিক উত্তর:
অনিঃশেষ
উত্তর
সঠিক উত্তর:
অনিঃশেষ
ব্যাখ্যা
• 'অনিঃশেষ' কাব্যগ্রন্থ:
- 'অনিঃশেষ' অমিয় চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি ১৩৪৫ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
- তাঁর বিখ্যাত 'বাংলাদেশ' কবিতাটি 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছে কবিতাটি।

অন্যদিকে, 
- 'উত্তর ফাল্গুনী' সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ। 
- 'সারা দুপুর' ও 'আশায় বসতি' আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ। 

------------------
• অমিয় চক্রবর্তী:
- অমিয় চক্রবর্তী ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ। জন্ম ১০ এপ্রিল, ১৯০১ শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ। 
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন।

অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ-
- কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ),
- উপহার,
- অনিঃশেষ,
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- অমরাবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোনটি?
  1. শঙ্খনীল কারাগার
  2. শ্যামল ছায়া
  3. জীবন থেকে নেয়া
  4. নন্দিত নরকে
সঠিক উত্তর:
শ্যামল ছায়া
উত্তর
সঠিক উত্তর:
শ্যামল ছায়া
ব্যাখ্যা
• 'শ্যামল ছায়া' উপন্যাস:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'শ্যামল ছায়া'।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে রচিত উপন্যাসটি ২০০৪ সালে প্রকাশিত হয়।
- পরবর্তিতে এই উপন্যাসের কাহিনি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়।

অন্যদিকে, 
• ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব। ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

• তাঁর দ্বিতীয় উপন্যাস 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩)। 
• 'জীবন থেকে নেয়া' একটি বাংলা চলচ্চিত্র। জহির রায়হান এর নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শামসুর রাহমান কত বছর বয়সে প্রথম কবিতা লেখা আরম্ভ করেন?
  1. ষোল
  2. সতেরো
  3. আঠারো
  4. বিশ
সঠিক উত্তর:
আঠারো
উত্তর
সঠিক উত্তর:
আঠারো
ব্যাখ্যা
• শামসুর রাহমান:
- শামসুর রাহমান ছিলেন কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।

- তাঁর ডাক নাম ছিল 'বাচ্চু'। মুক্তিযুদ্ধকালে তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।

- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা 'উনিশ শ'উনপঞ্চাশ' প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।

- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"র প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে। কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর 'রূপালি স্নান' প্রকাশ করে কবিতার বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। 'রূপালি স্নান' কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা।

- তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'রৌদ্র করোটিতে'। কবি তাঁর দ্বিতীয় কাব্যের জন্য আদমজী পুরস্কারে ভূষিত হন। পুরস্কারটি প্রদান করেছিলেন প্রেসিডেন্ট আইয়ুব খান। ‘হাতির শূঁড়’ কবিতায় যাঁর ক্ষমতাগ্রহণকে তিনি ব্যঙ্গ করেছিলেন।

- ১৯৭০ সালে প্রকাশিত তাঁর 'নিজ বাসভূমে' কাব্য তিনি উৎসর্গ করেন আবহমান বাঙলার শহীদদের উদ্দেশ্যে। ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, ‘ফেব্রুয়ারি ১৯৬৯’, ‘পুলিশ রিপোর্ট’, ‘হরতাল’, ‘এ লাশ আমরা রাখব কোথায়’, তাঁর রচিত এ কবিতাগুলির ছত্রেছত্রে লেগে আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।

- ১৯৬৯ সালের ২০জানুয়ারি তিনি রচনা করেন ‘আসাদের শার্ট’ কবিতাটি। তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

উৎস: বাংলাপিডিয়া।
.
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা-
  1. সবুজপত্র
  2. বিশ্বভারতী
  3. রূপ ও রীতি
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী ও তাঁর সম্পাদিত পত্রিকা:
- প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।

- ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। একে কেন্দ্র করে তখন একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে ওঠে। স্বয়ং রবীন্দ্রনাথও এর অন্তর্ভুক্ত ছিলেন। প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে এ পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন। তাঁর এ ছদ্মনাম থেকে তখন বাংলা সাহিত্যে বীরবলী ধারা প্রবর্তিত হয়।

- তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকা হলো বিশ্বভারতী (১৩৪৯-৫০), রূপ ও রীতি (১৩৪৭-৪৯) এবং অলকা।

উৎস: বাংলাপিডিয়া।
.
জহির রায়হান রচিত 'সঙ্গম' কী ধরনের সাহিত্যকর্ম?
  1. চলচ্চিত্র
  2. উপন্যাস
  3. নাটক
  4. ছোটগল্প
সঠিক উত্তর:
চলচ্চিত্র
উত্তর
সঠিক উত্তর:
চলচ্চিত্র
ব্যাখ্যা
• 'সঙ্গম' চলচ্চিত্র:
- 'সঙ্গম' ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি উর্দু ভাষার চলচ্চিত্র।
- চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জহির রায়হান ও প্রযোজনা করেছেন ইফতেখারুল আলম কিসলু।
- এটিই সমগ্র পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নির্মিত প্রথম রঙ্গীন চলচ্চিত্র
- তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৬৪ সালের ২৩ এপ্রিল ঈদ উল আযহাতে সমগ্র পাকিস্তান জুড়ে মুক্তি পায়।

উৎস: বাংলাপিডিয়া এবং জহির রায়হান জীবনী।
.
যদি A = 30° হয়, তাহলে 4cos3A - 3cosA এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1//2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 30° হয়, তাহলে 4cos3A - 3cosA এর মান কত? 

সমাধান: 
= 4cos3A - 3cosA
= 4cos330° - 3cos30°   [A এর মান বসিয়ে]
= {4 × (√3/2)3} - {3 ×(√3/2)}    [∴ cos30° = √3/2] 
= {4 × (3√3/8)} - (3√3/2)
=  (3√3/2) - (3√3/2)
= 0
.
বেলনের সম্পূর্ণতলের ক্ষেত্রফলের সূত্র কোনটি?
  1. (1/3) × πr2h
  2. πr2h
  3. πr(L + r)
  4. 2πr(r + h)
সঠিক উত্তর:
2πr(r + h)
উত্তর
সঠিক উত্তর:
2πr(r + h)
ব্যাখ্যা
কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πr√(h2 + r2) বর্গ একক । 
কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল = πr(L + r) বর্গ একক । 
কোণকের আয়তন = (1/3) × πr2h ঘন একক । 

বেলনের ভূমির ক্ষেত্রফল = πr2  । 
বেলনের সম্পূর্ণতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 2πr(r + h)  । 
বেলনের আয়তন = πr2h   । 

গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক  । 
গোলকের আয়তন = (4/3) πr3 ঘন একক ।
.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকটির ধার নির্ণয় কর।
  1. 3 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 5 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
6 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকটির ধার নির্ণয় কর।

সমাধান: 
আমরা জানি,
ঘনকের ধার a হলে,
তার আয়তন = a3
এখানে,
প্রথম ঘনকের আয়তন = 33 ঘন সে.মি. = 27 ঘন সে.মি.
দ্বিতীয় ঘনকের আয়তন = 43 ঘন সে.মি. = 64 ঘন সে.মি.
এবং তৃতীয় ঘনকের আয়তন = 53 ঘন সে.মি. = 125 ঘন সে.মি.

∴ নতুন ঘনকের আয়তন = a3
বা, a3 = (27 + 64 + 125) ঘন সে.মি.
বা, a3 = 216 ঘন সে.মি.
বা, a3 = 63
∴ নতুন ঘনকের ধার = a = 6 সে.মি. ।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোন বিভাগে সাক্ষরতার হার বেশি?
  1. ঢাকা
  2. ময়মনসিংহ
  3. বরিশাল
  4. সিলেট
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
শিক্ষা: 
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী,
- জাতীয় পর্যায়ে ৭ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৪.৮০%।
- পুরুষ ও নারীর ক্ষেত্রে এ হার যথাক্রমে ৭৬.৭১% ও ৭২.৯৪%।
- একই বয়সী জনগোষ্ঠীর ক্ষেত্রে দেশের পল্লি এলাকায় সাক্ষরতার হার ৭১.৬৮% ও শহর এলাকায় ৮১.৪৫%;
- এ থেকে স্পষ্ট যে পল্লির তুলনায় শহরাঞ্চলে সাক্ষরতার হার বেশি।
- বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এ হার ঢাকায় সর্বোচ্চ ৭৮.২৪% এবং ময়মনসিংহে সর্বনিম্ন ৬৭.২৩%।
- অন্যদিকে জাতীয় পর্যায়ে ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৪.০৮% যা পুরুষের ক্ষেত্রে ৭৫.৮৩% ও নারীর ক্ষেত্রে ৭২.৩৮%।
- এছাড়া দেখা যায় যে, দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের সাক্ষরতার হার ৭০.১৯% যা পুরুষের ক্ষেত্রে ৭২.৬৩% ও নারীর ক্ষেত্রে ৬৭.৮৯%।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন।
১০.
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
  1. সাভার
  2. গাজীপুর
  3. ধামরাই
  4. যাত্রাবাড়ী
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি): 
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে।
- ক্রীড়ার মানোন্নয়ন, উদীয়মান ও প্রতিভাবান শিশু-কিশোর-তরুণ ক্রীড়াবিদদের নিবিড় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
- ক্রীড়াকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আধুনিক ও যথোপযোগী প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
- ১৯৮৬ সাল থেকে এ প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয়।
- রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া। 
১১.
নিচের কোনটি 'নায়েম' এর কাজ?
  1. পরীক্ষা নিয়ন্ত্রণ করা
  2. শিক্ষার উৎকর্ষ সাধন
  3. প্রাথমিক শিক্ষা কার্যক্রম
  4. সম্প্রসারণ কার্যক্রম চালানো
সঠিক উত্তর:
শিক্ষার উৎকর্ষ সাধন
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষার উৎকর্ষ সাধন
ব্যাখ্যা
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম):
- NAEM এর পূর্ণরূপ National Academy for Educational Management.
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা।
- শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে নায়েম প্রধান ভূমিকা পালন করছে।
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়।
- একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১২.
বাংলাদেশ নারী ক্রিকেট দল কত সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০১৭ সালে
  4. ২০২১ সালে
সঠিক উত্তর:
২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস:  
- বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় ২০১১ সালে।
- ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- আইসিসির এক বৈঠকে সংস্থাটির পূর্ণ সদস্য দেশগুলোর নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

উৎস: সমকাল (২ এপ্রিল ২০২১)।
১৩.
Anti Ballistic Missile Treaty (ABM Treaty) এর স্বাক্ষরের স্থান কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. রাশিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১৪.
'ফুটবল বিশ্বকাপ ২০২৬' এ মোট কয়টি দল অংশগ্রহণ করবে?
  1. ৩২টি
  2. ৩৬টি
  3. ৪২টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
১৫.
নিচের কোনটি সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত?
  1. বুকার পুরস্কার
  2. পুলিৎজার পুরস্কার
  3. গোল্ডেন গ্লোব পুরস্কার
  4. টেম্পলটন পুরস্কার
সঠিক উত্তর:
পুলিৎজার পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
পুলিৎজার পুরস্কার
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।
- ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

তথ্যসূত্র - পুলিৎজার পুরস্কার ওয়েবসাইট।
১৬.
'BIMSTEC' এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. নেপাল
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
⇒ নেপাল 'BIMSTEC' এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়।

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জানুয়ারি, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১৭.
কয়টি দেশের মধ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১৮.
'জাতীয় শহীদ সেনা দিবস’ পালন করা হয় কবে?
  1. ৫ মার্চ
  2. ২৫ মার্চ
  3. ৫ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
‘জাতীয় শহীদ সেনা দিবস’:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- এই দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
- সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৩ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়।
- দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
- সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।

তথ্যসূত্র- মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। [Link]
১৯.
দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসকবাদ সূচক ২০২৫- এ বাংলাদেশের অবস্থান কত? [মার্চ, ২০২৫]
  1. ৫১তম
  2. ২৫তম
  3. ৩৫তম
  4. ৪৫তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসকবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) ২০২৪ সালের পরিস্থিতি বিবেচনায় ১৬৩টি দেশের তথ্য নিয়ে এই সূচক প্রকাশ করে।
- সূচকে আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
- তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
- সূচক অনুযায়ী, বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে এবং স্কোর ৩.০৩।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।



উল্লেখ্য,
- জিটিআইর মোট স্কোর ১০। শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই।
- স্কোর ২–এর মধ্যে হওয়ার অর্থ সংশ্লিষ্ট দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব ‘বেশ কম’।
- স্কোর ২ থেকে ৪–এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব ‘কম’ বলে ধরা হয়।
- স্কোর ৪ থেকে ৬–এর মধ্যে হলে ‘মধ্যম’, ৬ থেকে ৮–এর মধ্যে হলে ‘বেশি’ এবং ৮ থেকে ১০–এর মধ্যে ‘খুব বেশি’ সন্ত্রাসবাদের প্রভাবভুক্ত দেশ ধরা হয়।
- এবার ৩.০৩ স্কোর নিয়ে বাংলাদেশ ‘কম’ শ্রেণিভুক্ত দেশে রয়েছে।

তথ্যসূত্র: আইইপি ওয়েবসাইট। [Link]
২০.
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? [মার্চ, ২০২৫]
  1. মোঃ তৌহিদ হোসেন
  2. ওয়াহিদউদ্দিন মাহমুদ
  3. চৌধুরী রফিকুল আবরার
  4. আলী ইমাম মজুমদার
সঠিক উত্তর:
চৌধুরী রফিকুল আবরার
উত্তর
সঠিক উত্তর:
চৌধুরী রফিকুল আবরার
ব্যাখ্যা
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা: 
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
- প্রধান উপদেষ্টা সহ বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা ২৩ জন।
- অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।
- ৫ মার্চ বঙ্গভবনে সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য,
- শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে প্রথমে দায়িত্বে ছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
- বর্তমানে ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র- মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। [Link]
২১.
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বর্তমান প্রেসিডেন্ট কে? [মার্চ, ২০২৫]
  1. নাওয়াফ সালাম
  2. জিম ইয়ং কিম
  3. ইউজি ইওয়াসাওয়া
  4. সালমান বিন আব্দুল আজিজ
সঠিক উত্তর:
ইউজি ইওয়াসাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউজি ইওয়াসাওয়া
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এর বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। [মার্চ, ২০২৫]

উল্লেখ্য,
- সম্প্রতি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- তিনি একজন জাপানিজ আইনবিদ।
- ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। 
- এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]