পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা - ১২: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
যুক্তরাজ্য কবে ইউরোপীয়ান ইউনিয়ন ত্যাগ করে? 
  1. ৩১ জানুয়ারি, ২০২০
  2. ৩০ ডিসেম্বর, ২০২০
  3. ৩১ জানুয়ারি, ২০২১
  4. ৩০  ডিসেম্বর, ২০২১ 
সঠিক উত্তর:
৩১ জানুয়ারি, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৩১ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
ব্রেক্সিট:

• ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রত্যাহারকে ব্রেক্সিট নামে অভিহিত করা হয়। 
• আনুষ্ঠানিকভাবে ৩১ জানুয়ারি, ২০২০ সালে এটি ঘটেছিল। 
• ব্রেক্সিট শব্দটি ব্রিটিশ প্রস্থানের জন্য সংক্ষিপ্তভাবে তৈরি একটি পোর্টম্যান্টো । 
• ২৩ জুন, ২০১৬-এ অনুষ্ঠিত একটি গণভোটে , অংশগ্রহণকারী ব্রিটিশ ভোটারদের প্রায় ৫২ শতাংশ ইইউ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। 
• ব্রেক্সিট বরিস জনসনের অধীনে সম্পন্ন হয়েছিল। 
• উল্লেখ্য, রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। 
• প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
• যুক্তরাজ্য ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়।

উৎস: ব্রিটানিকা এবং ইইউ ওয়েবসাইট।
.
নিচের কোনটি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি?
  1. SEATO
  2. ANZUS
  3. Warsaw Pact
  4. উপরের সবকয়টি
সঠিক উত্তর:
উপরের সবকয়টি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকয়টি
ব্যাখ্যা
প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি:

• SEATO, ANZUS এবং Warsaw Pact এগুলো সবই প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি। 
• ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact) বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব  ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত এটি একটি প্রতিরক্ষা ও সহযোগিতা জোট (১৯৫৫ সাল)। 

• সিয়াটো (SEATO)- এর পূর্ণরূপ Southeast Asia Treaty Organization.
- এটি একটি সমন্বিত নিরাপত্তা চুক্তি যা স্বাক্ষর হয় ১৯৫৪ সালে। 

• আনজুস (ANZUS)এর পূর্ণরূপ- The Australia, New Zealand and United States Security Treaty.
- এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশের সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত সামরিক জোট (১৯৫১ সাল)। 
- এই জোটটি আনুষ্ঠানিকভাবে Pacific Security Treaty নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা। 
.
আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি (SALT-1) স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭২ সালে
  3. ২০০২ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
Strategic Arms Limitation Talks-1 (SALT-1):

• স্বাক্ষরকাল: ২৬ মে, ১৯৭২ সাল। 
• পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি।
• ১৮ জুন ১৯৭৯ সালে স্বাক্ষরিত হয় Strategic Arms Limitation Talk - 2 (SALT-2)।
• পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (Nuclear Non-Proliferation Treaty) স্বাক্ষরিত হয় ১ জুলাই ১৯৬৮ সালে। কার্যকর হয় ৫ই মার্চ ১৯৭০ সালে।
• Anti Ballistic Missile Treaty (ABM)- চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে ১৯৭২ সালে।
• এই চুক্তির দুইটি পক্ষ ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
• ১৩ জুন ২০০২ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে নাম প্রত্যাহার করে।

উৎস: ব্রিটানিকা।
.
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় কবে? 
  1. ১৭৭৩ সালে
  2. ১৭৯৬ সালে
  3. ১৮৬৫সালে
  4. ১৮৭৯ সালে
সঠিক উত্তর:
১৮৬৫সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৫সালে
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:

• স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে ব্রিটেন থেকে।
• যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
• অঙ্গরাজ্য - ৫০ টি।
• সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই।
• জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
• প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন।
• যুক্তরাষ্ট্র ১৮৬৩ সালে দাসপ্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় এবং ১৮৬৫ সালে ১৩তম সংশোধনীর মাধ্যমে দাসপ্রথা বিলুপ্ত করে।
• যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন আব্রাহাম লিংকন।
• যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের ১১টি স্টেট দাসপ্রথার বিলুপ্তি কোনোভাবেই মেনে নিতে পারেনি। 
• নভেম্বর ১৯, ১৮৬৩, প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেন- “গভর্নমেন্ট অব দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল।” 
• আব্রাহাম লিংকনের মৃত্যু: এপ্রিল ১৫, ১৮৬৫ সালে। 

উৎস: ব্রিটানিকা, দৈনিক প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাক । 
.
ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি কী নামে পরিচিত?  
  1. New START
  2. Nuclear Weapon Ban Treaty
  3. JCPOA
  4. ABM
সঠিক উত্তর:
JCPOA
উত্তর
সঠিক উত্তর:
JCPOA
ব্যাখ্যা
Joint Comprehensive Plan of Action (JCPOA): 

• ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি Joint Comprehensive Plan of Action (JCPOA) নামে পরিচিত।
• চুক্তি স্বাক্ষর হয়: ১৪ জুলাই ২০১৫ সালে।
• স্থান: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
• যারা স্বাক্ষর করেছিলেন: ইরান, P5+ ১ বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি।
• চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে এসেছিল এবং এর বিনিময়ে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। 
• সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ১৯ সেপ্টেম্বর, ২০২০ সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।
• Anti Ballistic Missile Treaty (ABM) স্বাক্ষরকাল: ২৬ মে, ১৯৭২. 
• Nuclear Weapon Ban Treaty জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রথম পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি
• Nuclear Weapon Ban Treaty স্বাক্ষরকাল: ০৭ জুলাই, ২০১৭ (বাংলাদেশ স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর , ২০১৭)
• New Strategic Arms Reduction Treaty (New START) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি যা স্বাক্ষর হয় ৮ এপ্রিল, ২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে। 

উৎস: ব্রিটানিকা।
.
কোনো সমস্যা সমাধানে সুশীল সমাজের উদ্যোগকে কী ধরনের কূটনীতি বলা হয়?
  1. ট্র্যাক থ্রি কূটনীতি
  2. পাবলিক কূটনীতি
  3. ট্র্যাক টু কূটনীতি
  4. মাল্টি ট্র্যাক কূটনীতি
সঠিক উত্তর:
ট্র্যাক টু কূটনীতি
উত্তর
সঠিক উত্তর:
ট্র্যাক টু কূটনীতি
ব্যাখ্যা
ট্র্যাক টু কূটনীতি:

• কূটনীতি শব্দটি ফরাসি ভাষার।
• ট্র্যাক টু কূটনীতি বলতে বোঝায় একদেশের সুশীল সমাজ বা মিডিয়া তথা কোনো সমস্যা সমাধানে প্রভাব ফেলে তাকে। 
• ট্র্যাক টু কূটনীতির ধারণাটি ১৯৭০ দশকে উদ্ভূত হয়েছিল। 
• ১৯৮১ সালে ফরেন পলিসির সহ-লেখক উইলিয়াম ডি. ডেভিডসন এবং জোসেফ ভি. মন্টভিল সর্ব প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
• ট্র্যাক II কূটনীতিকে "ব্যাকচ্যানেল কূটনীতি ও বলা হয়ে থাকে।
বিশ্বের যে কোনো বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে ট্র্যাক টু কূটনীতি বলা হয়।
• যেমন- রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের ট্রাক টু ডিপ্লোমেসি গ্রহন।
• কোন সরকারের পক্ষে বা সরকারের জন্য অন্যদেশের নীতি নির্ধারণের উপর দাতা গোষ্ঠির প্রভাবকে ট্র্যাক থ্রি কূটনীতি বলে।
• পাবলিক কূটনীতি , বিদেশি জনসাধারণের সাথে সরাসরি যোগাযোগের লক্ষ্যে বিভিন্ন সরকার-স্পন্সরকৃত প্রচেষ্টা।
• একইসাথে বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগকে বিভিন্ন ট্র্যাকে একই সঙ্গে চালিয়ে যাওয়া হয়, তাকে মাল্টিট্যাক কূটনীতি বলে

উৎস: ব্রিটানিকা, mecouncil.org & ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
.
ফ্রান্স কত সালে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৭০ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
ফ্রান্সের পারমাণবিক অস্ত্র পরীক্ষা:

• ২৬ ডিসেম্বর, ১৯৫৪ সালে পারমাণবিক বোমা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি প্রথম ফ্রান্সের মন্ত্রিসভা পর্যায়ে উত্থাপিত হয়েছিল।
• ফ্রান্স ১৩ ফেব্রুয়ারি, ১৯৬০ সালে প্রথম সাহারা মরুভূমিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে।
• ১০৫মিটার (৩৪৪ফুট) টাওয়ার থেকে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
• NPT এর অধীনে স্বীকৃত পাঁচটি পারমাণবিক অস্ত্র রাষ্ট্রের মধ্যে ফ্রান্স অন্যতম।
• ফ্রান্সের পারমাণবিক বোমা তৈরিতে প্রধান ব্যক্তিরা হলেন পিয়েরে গুইলাউমাট, জেনারেল চার্লস আইলেরেট এবং ইয়েভেস রোকার্ড।
• ফ্রান্স ১৯৬৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রশান্ত মহাসাগরে ১৯৪ টি পরীক্ষা পরিচালনা করেছে। 

উৎস: ব্রিটানিকা।
.
দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ড. বোথা
  2. ইয়ান সলসবারি
  3. ইয়ান স্মিথ
  4. এফ. ডব্লিউ ক্লার্ক
সঠিক উত্তর:
এফ. ডব্লিউ ক্লার্ক
উত্তর
সঠিক উত্তর:
এফ. ডব্লিউ ক্লার্ক
ব্যাখ্যা
এফ. ডব্লিউ ক্লার্ক:

• দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন এফ. ডব্লিউ ক্লার্ক।
• দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন: ১৯৮৯-৯৪ সাল পর্যন্ত।
• জন্ম: ১৯৩৬ সালে জোহানেসবার্গে।
• মৃত্য: ১১ নভেম্বর ২০২১। 
• নোবেল পুরস্কার লাভ: ১৯৯৩ সালে। 
• রাজনীতি থেকে অবসর নেন ১৯৯৭ সালে। 

উৎস: ব্রিটানিকা।
.
রাশিয়া কবে থেকে ইউক্রেনে হামলা শুরু করে?
  1. ২১ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  2. ২২ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  3. ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  4. ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
সঠিক উত্তর:
২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:

• ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করে।
• রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনীয় স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ায় গোপন আক্রমণ শুরু করেছিল। 
• ইউক্রেন ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়া তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
• এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত ঘটে।
• তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর করে- ২২ জুলাই, ২০২২।
• ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে।
• ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত। 
• রাশিয়া পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত । 
• রাশিয়া ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে ওঠে ।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।
১০.
I'm writing this email to tell you something important. Here the underlined part is -
  1. Infinitive
  2. Participle
  3. Model verb
  4. Linking verb
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
• I'm writing this email to tell you something important. Here the underlined part is - Infinitive.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।

• I’m writing this email to tell you something important.
- Verb এর present form 'tell' এর আগে to বসিয়ে Infinitive করা হয়েছে।
১১.
Rupu set aside some time this weekend for painting. Here the underlined part is -
  1. Phrasal verb
  2. Model verb
  3. Participle
  4. Gerund
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Rupu set aside some time this weekend for painting. Here the underlined part is - Gerund.

• Gerund:
- Verb+ing যদি Noun হয় এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়। যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইতাদি।

• Gerund (verb + ing) preposition-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- উপরের বাক্যটিতে painting একটি gerund কারণ এটি বাক্যে 'for' preposition-টির object হিসেবে
১২.
The cake tastes delicious. The underlined part is -
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. Linking Verb
সঠিক উত্তর:
Linking Verb
উত্তর
সঠিক উত্তর:
Linking Verb
ব্যাখ্যা
The cake tastes delicious. The underlined part is - Linking Verb.

• Copulative/ Linking Verb
- মিলনাত্মক/ যোগসূত্র স্থাপনকারী।
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject ও Predicate এর মাঝখানে বসে, Subject ও Predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
- Subjective Complement যেটা Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদবী ইত্যাদি বুঝায় ।

• The cake tastes delicious.
- Subject 'cake' আর subjective complement 'delicious' এর মাঝে 'tastes' যোগসূত্র স্থাপন করে, Subject এর অবস্থা বোঝাচ্ছে তাই এটি Linking verb.
১৩.
The phrasal verb 'Beef up' means -
  1. To reduce the size of something.
  2. To make something stronger or more important.
  3. To improve one's physical strength.
  4. To cook a dish with beef as the main ingredient.
সঠিক উত্তর:
To make something stronger or more important.
উত্তর
সঠিক উত্তর:
To make something stronger or more important.
ব্যাখ্যা
• Beef something up
English meaning: to make something stronger or more important.
Bangla meaning: কোন কিছু শক্তিশালী বা আরও গুরুত্বপূর্ণ করা।

Example:
1. We need to find some new players to beef up the team.
2. The company has plans to beef up its production.
3. Your report on the new car park is fine, but why don't you beef it up with some figures?

Source: Cambridge Dictionary.
১৪.
Complete the sentence with appropriate phrasal verb: She often _______ while watching movies late at night.
  1. dozes in
  2. dozes to
  3. dozes off
  4. dozes on
সঠিক উত্তর:
dozes off
উত্তর
সঠিক উত্তর:
dozes off
ব্যাখ্যা
• Doze off: 
English meaning: If you doze off, you start to sleep, especially during the day.
Bangla meaning: তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়া; অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়া।

Complete sentence: She often dozes off while watching movies late at night.

Source: Cambridge & Accessible Dictionary.
১৫.
She baked a delicious cake for the party. The underlined part is -
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Infinitive
  4. Phrasal verb
সঠিক উত্তর:
Transitive verb
উত্তর
সঠিক উত্তর:
Transitive verb
ব্যাখ্যা
• She baked a delicious cake for the party. The underlined part is - Transitive verb.

• Transitive verb

- সকর্মক।
- Object বা কর্ম ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না ।
- Verb কে কাকে বা কী দ্বারা প্রশ্ন করা যাবে। 

• যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• She baked a delicious cake for the party.
- এখানে verb হচ্ছে baked এবং এর object হিসেবে 'a delicious cake' রয়েছে।
- তাই এটি Transitive verb হবে।
১৬.
What does the term "Aloha!" commonly mean?
  1. Sorry
  2. Hello
  3. Thank you
  4. Please
সঠিক উত্তর:
Hello
উত্তর
সঠিক উত্তর:
Hello
ব্যাখ্যা
• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like Oh!, Um or Ah! They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
মোট কথা আবেগ, অনূভুতি, কিংবা বিরক্তি, হতাশা, দু:খ,, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যাবহৃত হয়।

• Aloha (interjection)
- hello or goodbye: used especially by people who live in Hawaii.
১৭.
We finally reached the restaurant but we were not hungry anymore. Here 'but' is a -
  1. Coordinating conjunctions
  2. Subordinating Conjunctions
  3. Correlative Conjunctions
  4. Possessive Conjunction
সঠিক উত্তর:
Coordinating conjunctions
উত্তর
সঠিক উত্তর:
Coordinating conjunctions
ব্যাখ্যা
• We finally reached the restaurant but we were not hungry anymore. Here 'but' is a -  Coordinating conjunction.

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as; either ….. or; not only …. but also; etc.

• Possessive Conjunction বলে কোনো conjunction নেই।
১৮.
তমদ্দুন মজলিসের আহ্বায়ক কে ছিলেন? 
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. কামরুদ্দিন
  3. আবুল কাশেম
  4. নূরুল হক ভূঁইয়া
সঠিক উত্তর:
আবুল কাশেম
উত্তর
সঠিক উত্তর:
আবুল কাশেম
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:

• তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি গঠিত হয়। 
• এটি ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় ।
• ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে তমদ্দুন মজলিশ।
• এই সংগঠন ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে। 
• পুস্তিকাটির নাম ছিল 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'। 
• তমাদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলা ভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
• 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' যার আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া। 

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
ছয় দফা অনুযায়ী কর ধার্য ও আদায়ের ক্ষমতা ছিল কার হাতে?
  1. কেন্দ্রীয় সরকারের হাতে
  2. আঞ্চলিক সরকারের হাতে
  3. উভয় সরকারের হাতে
  4. বিশেষ কোনো প্রতিষ্ঠানের হাতে
সঠিক উত্তর:
আঞ্চলিক সরকারের হাতে
উত্তর
সঠিক উত্তর:
আঞ্চলিক সরকারের হাতে
ব্যাখ্যা
ছয় দফা:

• ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি পেশ করেন।
• ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে 'আমাদের বাঁচার দাবি: ছয় দফা-কর্মসূচি' শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। 
• বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফাতে ছিল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবি।  
• ছয় দফা কর্মসূচির ৪র্থ দফা অনুসারে- আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে।

• ছয় দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র: বাংলাদেশের ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল কবে?  
  1. ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৮ মার্চ
  2. ১৯৫৪ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল
  3. ১৯৫৪ খ্রিস্টাব্দের ৩০ মে
  4. ১৯৫৪ খ্রিস্টাব্দের ৩০ জুন
সঠিক উত্তর:
১৯৫৪ খ্রিষ্টাব্দের ৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৪ খ্রিষ্টাব্দের ৮ মার্চ
ব্যাখ্যা
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন: 

• ১৯৫৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রধানত স্বায়ত্তশাসনের দাবিতে। 
• ৮ মার্চ, ১৯৫৪ তারিখে যুক্তফ্রন্ট  নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল।
• এই নির্বাচনে শতকরা ৩৭.১৯ ভাগ ভোটার ভোট দেয়। 
• ২ এপ্রিল নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। 
• নির্বাচনে মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়। 
• যুক্তফ্রন্ট জয়লাভ করে। 
• মোট ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে ২২৩টি আসন। 
• ক্ষমতাসীন মুসলিম লীগ পায় ৯টি আসন। 
• পাকিস্তান জাতীয় কংগ্রেস ২৪টি, তফসিল ফেডারেশন ২৭টি, খেলাফতে রব্বানী ২টি, খ্রিষ্টান ১টি, বৌদ্ধ ১টি, কম্যুনিস্ট পার্টি ৪টি আসন লাভ করে। 
• মূলত মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতা, রাষ্ট্রভাষা প্রশ্নে তাদের অবস্থান, প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিরোধিতা, পূর্ব বাংলার অর্থনৈতিক দুর্গতি ও নেতৃত্বের জনবিচ্ছিন্নতাই মুসলিম লীগের পরাজয়ের কারণ।
• যুক্তফ্রন্ট গঠিত হয়- ৪ঠা ডিসেম্বর, ১৯৫৩ সালে। 
• ১৫ মে, ১৯৫৪ তারিখে পূর্ণাঙ্গ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২১.
১৯৬২ সালে কোন শিক্ষা কমিশনের বিরুদ্ধে শিক্ষা আন্দোলন সংঘটিত হয়?
  1. মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন
  2. কাদের শিক্ষা কমিশন
  3. কুদরত এ খোদা শিক্ষা কমিশন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
বাষট্টির শিক্ষা আন্দোলন:

• ১৯৬২-এর সেপ্টেম্বরে একটি আন্দোলন হয় যা ''বাষট্টির শিক্ষা আন্দোলন' নামে পরিচিত। 
• 'বাষট্টির শিক্ষা আন্দোলন' সংঘটিত হয় শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে।
• শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ নেতৃত্বে ছাত্র আন্দোলন শুরু হয়।
• ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে ২২ টি দফা ছিল।
• ১০ আগস্ট পূর্ব পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করলে ছাত্ররা ১৭ সেপ্টেম্বর হরতালের ডাক দেয়। 
• ১৭ সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে বাবুল, গোলাম মোস্তফা, ওয়াজিউল্লাহ প্রমুখ নিহত হন এবং আহত হয় প্রায় আড়াইশ জন।
• এ আন্দোলনের ফলে সরকার শরীফ কমিশনের সুপারিশ স্থগিত রাখে।
• ১৯৬১ সালের শেষ দিকে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়। 
• আইয়ুব খান ১৯৬২ সালের ১ মার্চ একটি সংবিধান ঘোষণা করেন। 
• সংবিধানে প্রেসিডেন্টের হাতে সকল ক্ষমতা কেন্দ্রিভূত করা হয়। 

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
২২.
১৯৫৬ সালের শাসনতন্ত্রটি গৃহীত হয়েছিল -
  1. প্রথম গণপরিষদ কর্তৃক
  2. দ্বিতীয় গণপরিষদ কর্তৃক
  3. তৃতীয় গণপরিষদ কর্তৃক
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দ্বিতীয় গণপরিষদ কর্তৃক
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় গণপরিষদ কর্তৃক
ব্যাখ্যা
১৯৫৬ সালের শাসনতন্ত্র:

• ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
• পাকিস্তান সৃষ্টির ৯ বছর পর শাসনতন্ত্র টি রচিত হয়েছিল। 
• ১৯৫৫ সালে পাকিস্তানে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। 
• ১৯৫৫ সালের ৭ই জুলাই এ পরিষদের প্রথম অধিবেশন বসে।
• প্রথম গণপরিষদ শাসনতন্ত্র প্রণয়নে ব্যর্থতার পরিচয় দেয়। 
• ১৯৫৬ সালের ৯ই জানুয়ারি গণপরিষদে শাসনতন্ত্র বিল উত্থাপিত হয়।
• ২৯শে ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
• ২রা মার্চ গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
• ১৯৫৬ সালের ২৩ মার্চে দ্বিতীয় গণপরিষদ কর্তৃক এ শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়।
• ১৯৫৬ সালের ২৩ মার্চ যে সংবিধান প্রণীত ও কার্যকর করা হয়েছিল তা মাত্র ২ বছর ৮ মাস চালু ছিল।
• ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল (অব.) ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন এবং ১৯৫৬ সালের সংবিধান বাতিল ঘোষণা করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, SSHL প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় কবে? 
  1. ১৯৫৭ সালের ৮ জুন
  2. ১৯৫৮ সালের ২৭ অক্টোবর
  3. ১৯৫৮ সালের ৭ অক্টোবর
  4. ১৯৫৭ সালের ২৫ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৫৮ সালের ৭ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৮ সালের ৭ অক্টোবর
ব্যাখ্যা
পাকিস্তানে সামরিক শাসন:

• পাকিস্তানের ১ম সামরিক শাসন জারি হয়: ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
• জারি করেন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা।
• ইস্কান্দার মির্জা সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন।
• ফলাফল: সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয়। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। 
• মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন। 
• ২৭ অক্টোবর ১৯৫৮ জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরিয়ে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। 
• ১৯৬২ সালের ৮ জুন আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন।
• ইয়াহিয়া খান ১৯৬৯ সালের ২৫শে মার্চ দ্বিতীয়বারের মতো পাকিস্তানে সামরিক শাসন জারি করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
২৪.
১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে এবং কার্জন হলে 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা' একথা বলেন কে? 
  1. খাজা নাজিমুদ্দিন
  2. লিয়াকত আলী খান
  3. মুহাম্মদ আলী জিন্নাহ
  4. আবুল কাশেম
সঠিক উত্তর:
মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তর
সঠিক উত্তর:
মুহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন (১৯৪৮-১৯৫২):

• ১৯৪৭ সালে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়।
• ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশনে সমগ্র পাকিস্তানে উর্দুর পাশাপাশি বাংলাকেও সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দানের দাবি তোলা হয়। 
• প্রবল দাবির মুখে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ভাষার দাবি মেনে নেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক চুক্তি করেন।
• ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্সে এবং ২৪ মার্চ কার্জন হলের সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ্ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব ঘোষণা করেন। 
• ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কর্তৃক গণপরিষদে পেশকৃত 'মূলনীতি কমিটির' রিপোর্টে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয়। 
• ১৯৫২ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। 
• খাজা নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিক্রিয়ায় ৩০ জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালিত হয়। 
• ৩১ জানুয়ারি সর্বদলীয় কর্মী সমাবেশে 'সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ' গঠিত হয়। 

তথ্যসূত্র: পাকিস্তানি শাসন, শোষণ এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
ছয় দফার কোন দফায় লাহোর প্রস্তাবকে ভিত্তি করা হয়েছে? 
  1. ১ম দফায়
  2. ২য় দফায়
  3. ৫ম দফায়
  4. ৬ষ্ঠ দফায়
সঠিক উত্তর:
১ম দফায়
উত্তর
সঠিক উত্তর:
১ম দফায়
ব্যাখ্যা
ছয় দফা:

• ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি পেশ করেন।
• ছয় দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
১ম দফা : লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার অর্থে একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতির। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্ত বয়স্কের ভোটে জাতীয় ও প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে।

তথ্যসূত্র: পাকিস্তানি শাসন, শোষণ এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিভাগের দায়িত্ব পান?  
  1. শিক্ষা বিভাগ
  2. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগ
  3. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগ
  4. কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন বিভাগ
সঠিক উত্তর:
কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন বিভাগ
ব্যাখ্যা
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন:

• যুক্তফ্রন্ট গঠিত হয়- ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।
• ৩ এপ্রিল, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়।
• ৩০ মে, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়া হয়।
• যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ক্ষমতায় ছিল মাত্র- ৫৬ দিন।
• যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে। 
• যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। 
• দায়িত্ব: 
- প্রাদেশিক প্রধানমন্ত্রী এবং অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব: শেরেবাংলা এ কে ফজলুল হক; 
- বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগ: আবু হোসেন সরকার;  
- শিক্ষা বিভাগ: সৈয়দ আজিজুল হক;
- কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন বিভাগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
২৭.
(2a + 3b, 16) = (36, 2a + b) হলে, (a, b) এর মান কত?
  1. (3, 2)
  2. (3, 10)
  3. (2, 5)
  4. (3, 14)
সঠিক উত্তর:
(3, 10)
উত্তর
সঠিক উত্তর:
(3, 10)
ব্যাখ্যা
প্রশ্ন: (2a + 3b, 16) = (36, 2a + b) হলে, (a, b) এর মান কত?

সমাধান:
এখানে,
2a + 3b = 36 .............. (1)
2a + b = 16 ............... (2)

(1) নং সমীকরণ থেকে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই,
2a + 3b - 2a - b = 36 - 16
⇒ 2b = 20
∴ b = 10

b এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
2a = 16 - 10
⇒ 2a = 6
⇒ a = 6/2
∴ a = 3

সুতরাং, নির্ণেয় সমাধান (a, b) = (3, 10)
২৮.
নিচের কোনটি 12a2 + 7a - 10 এর একটি উৎপাদক?
  1. (3a - 2)
  2. (3a + 4)
  3. (2a + 5)
  4. (4a - 3)
সঠিক উত্তর:
(3a - 2)
উত্তর
সঠিক উত্তর:
(3a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 12a2 + 7a - 10 এর একটি উৎপাদক?

সমাধান:
12a2 + 7a - 10
= 12a2 +15a - 8a - 10
= 3a(4a + 5) - 2(4a + 5)
= (4a + 5)(3a - 2)
২৯.
।x + 1। < 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 3 < q হয়?
  1. p = -7, q = 9
  2. p = - 5, q = 7
  3. p = 3, q = 10
  4. p = 1, q = 10
সঠিক উত্তর:
p = -7, q = 9
উত্তর
সঠিক উত্তর:
p = -7, q = 9
ব্যাখ্যা
প্রশ্ন: ।x + 1। < 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 3 < q হয়?

সমাধান:
।x + 1। < 4
⇒ - 4 < x + 1 < 4
⇒ - 4 - 1 < x + 1 - 1 < 4 - 1
⇒ - 5 < x < 3
⇒ - 5 · 2 < 2x < 3 · 2
⇒ - 10 < 2x < 6
⇒ - 10 + 3 < 2x + 3 < 6 + 3
⇒ - 7 < 2x + 3 < 9 
∴ p < 2x + 3 < q
৩০.
a + (1/a) = 4 হলে, a3 + (1/a3) এর মান কত?
  1. 48
  2. 49
  3. 52
  4. 60
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে, a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 4
⇒ {a + (1/a)}3 = (4)3
⇒ a3 + (1/a3) + 3 · a · (1/a){a + (1/a)} = 64
⇒ a3 + (1/a3) + 3 · 4 = 64
⇒ a3 + (1/a3) = 64 - 12
∴ a3 + (1/a3) = 52
৩১.
a2 - b2 = 45 এবং a - b = 3 হলে, ab এর মান কত?
  1. 40
  2. 45
  3. 54
  4. 60
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 = 45 এবং a - b = 3 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 - b2 = 45
⇒ (a + b)(a - b) = 45
⇒ (a + b) · 3 = 45
⇒ (a + b) = 45/3
∴ a + b = 15

 প্রদত্ত রাশি, ab = {(a + b)2 - (a - b)2}/4
= (15- 32)/4
= (225 - 9)/4
= 54
৩২.
একটি বাসে যাত্রী সংখ্যা 60। মাথাপিছু এসি সিটের ভাড়া নন-এসি সিটের ভাড়ার তিনগুণ। নন-এসি সিটের ভাড়া মাথাপিছু 20 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 2600 টাকা হলে, এসি সিটের যাত্রী সংখ্যা কত?
  1. 20 জন
  2. 25 জন
  3. 30 জন
  4. 35 জন
সঠিক উত্তর:
35 জন
উত্তর
সঠিক উত্তর:
35 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে যাত্রী সংখ্যা 60। মাথাপিছু এসি সিটের ভাড়া নন-এসি সিটের ভাড়ার তিনগুণ। নন-এসি সিটের ভাড়া মাথাপিছু 20 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 2600 টাকা হলে, এসি সিটের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
এসি সিটের যাত্রী সংখ্যা = a জন
নন-এসি সিটের যাত্রী সংখ্যা = 60 - a জন
নন-এসি সিটের ভাড়া = 20 টাকা
এসি সিটের ভাড়া = 20 × 3 = 60 টাকা

প্রশ্নমতে,
60a + 20(60 - a) = 2600
⇒ 60a + 1200 - 20a = 2600
⇒ 40a = 1400
∴ a = 35 জন
৩৩.
যদি {2a + (2/a)}2 = 12 হয়, তবে a2 + (1/a2) এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি {2a + (2/a)}2 = 12 হয়, তবে a2 + (1/a2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
{2a + (2/a)}2 = 12
⇒ [2{a + (1/a)}]2 = 12
⇒ 4{a + (1/a)}2 = 12
⇒ {a + (1/a)}2 = 3

∴ প্রদত্ত রাশি, a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2 · a · (1/a)
= 3 - 2
= 1
৩৪.
নিচের কোনটি (a3 - 3a2 + 4a - 4) এর একটি উৎপাদক?
  1. (a - 2)
  2. (a - 1)
  3. (a + 3)
  4. (a + 1)
সঠিক উত্তর:
(a - 2)
উত্তর
সঠিক উত্তর:
(a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (a3 - 3a2 + 4a - 4) এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি,
f(a) = a3 - 3a2 + 4a - 4
f(2) = (2)3 - 3(2)2 + 4(2) - 4
= 8 - 12 + 8 - 4
= 0
যেহেতু, a = 2 বসালে f(a) = 0 হয়, সেহেতু (a - 2), f(a) এর একটি উৎপাদক।

a3 - 3a2 + 4a - 4
= a3 - 2a2 - a2 + 2a + 2a - 4
= a2(a - 2) - a(a - 2) + 2(a - 2)
= (a - 2)(a2 - a + 2)
৩৫.
(1/।2a - 5।) > 1/3 এর সমাধান কত?
  1. a < 1, a < 4
  2. a > 1, a > 4
  3. 1 < a < 4
  4. 2 < a < 3
সঠিক উত্তর:
1 < a < 4
উত্তর
সঠিক উত্তর:
1 < a < 4
ব্যাখ্যা
প্রশ্ন: (1/।2a - 5।) > 1/3 এর সমাধান কত?

সমাধান:
1/(।2a - 5।) > 1/3
⇒ ।2a - 5। < 3
⇒ - 3 < 2a - 5 < 3
⇒ - 3 + 5 < 2a - 5 + 5 < 3 + 5
⇒ 2 < 2a < 8
⇒ 1 < a < 4
৩৬.
বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য করে তোলেন কে?
  1. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. রাজা রামমোহন রায়
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।
- তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৭.
উইলিয়াম টডের ‘রাজস্থান' গ্রন্থের কাহিনি অনুসারে রচিত নাটক কোনটি?
  1. মেঘনাদবধ
  2. কৃষ্ণকুমারী
  3. পদ্মাবতী
  4. শর্মিষ্ঠা
সঠিক উত্তর:
কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণকুমারী
ব্যাখ্যা
• কৃষ্ণকুমারী:
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- রচনার প্রায় সাত বছর পর এ নাটক ‘শোভাবাজার থিয়েটারে' ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিনীত হয়।

এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো:
- কৃষ্ণকুমারী, মদনিকা,
- ভীমসিংহ,
- জগৎসিংহ,
- ধনদাস প্রমুখ।

----------------------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব,
- মেঘনাদবধ,
- ব্রজাঙ্গনা,
- বীরাঙ্গনা,
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৮.
‘লিপিমালা’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. হরপ্রসাদ রায়
  2. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গোলোকথান শর্মা
  4. রামরাম বসু
সঠিক উত্তর:
রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
রামরাম বসু
ব্যাখ্যা
♦ ফোর্ট উইলিয়াম কলেজ:
• ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
• এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্ররিামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। তিনি তাঁরা অধীনস্ত দু-জন পণ্ডিত এবং ছয় জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন।
• তাঁদের এই প্রচেষ্টার ফলাফল দিয়েই বাংলা গদ্যের অনুশীলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিরূপণ করা হয়।

ফোর্ট উইলিয়ামের ফর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের এই সময়ের মধ্যে ৮ জন লেখক ১৩ খানি বাংলা গদ্যপুস্তক লিখেছিলেন এগুলো হলো:
• কেরি রচিত : কথোপকথন; ইতিহাসমালা।
• রামরাম বসু রচিত: রাজা প্রতাপাদিত্য চরিত্র; লিপিমালা।
• গোলোকথান শর্মা রচিত: হিতোপদেশ।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত: বত্রিশ সিংহাসন; হিতোপদেশ; রাজাবলি; প্রবোধচন্দ্রিকা।
• তারিণীচরণ মিত্র রচিত: ওরিয়েন্টাল ফেবুলিস্ট।
• রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং।
• চণ্ডীচরণ মুন্শী রচিত: তোতা ইতিহাস।
• হরপ্রসাদ রায় রচিত: পুরুষ পরীক্ষা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৯.
Morality শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
  1. ল্যাটিন
  2. গ্রিক
  3. স্প্যানিশ
  4. ইংরেজি
সঠিক উত্তর:
ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ল্যাটিন
ব্যাখ্যা
নৈতিকতা (Morality):
- Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে।
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না এবং রাষ্ট্রের অনুশাসনকে শ্রদ্ধা করে।
- বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস।
- নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ।
- নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা।
- নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
- নৈতিকতা বলতে আমরা বুঝি মানুষের সদাচরণ, সচ্চরিত্র, সততা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
ii) নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
প্রতিটি শিশু কোন মূল্যবোধ নিয়ে জন্মগ্রহণ করে?
  1. সামাজিক মূল্যবোধ
  2. ব্যক্তিগত মূল্যবোধ
  3. নৈতিক মূল্যবোধ
  4. ধর্মীয় মূল্যবোধ
সঠিক উত্তর:
ব্যক্তিগত মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত মূল্যবোধ
ব্যাখ্যা
ব্যক্তিগত মূল্যবোধ:
- আধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত মূল্যবোধের ওপর।
- এটি ব্যক্তির স্বাধীনতাকে লালন করে।
- ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার-আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতা থেকে সৃষ্টি হয়।
- প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকেই সে তার মূল্যবোধের শিক্ষা পায়।
- ব্যক্তির ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়।

উৎস: i) সমাজকল্যাণ ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
         ii) কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় নৈতিকতার বিষয়সমূহ, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
সাধারণত কয়টি পর্যায়ে ই-গর্ভনেন্স সেবা পাওয়া যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ই-গভর্নেন্স:
- E-Governance-এর পূর্ণরূপ হলো Electronic governance।
- সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম একটি উদ্যোগ হল ই-গর্ভনেন্স।
- দেশে সুশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে ই-গভর্নেন্সের লক্ষ্য।
- ই-গর্ভনেন্স হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেয়া।
- ই-গর্ভনেন্স ব্যবস্থায় একজন নাগরিক স্বল্প ব্যয়ে, ঝামেলাবিহীনভাবে সপ্তাহে সাত দিন; দিনে চব্বিশ ঘন্টা সরকারি সেবা পেতে পারে।
- এর ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, দুর্নীতি হ্রাস পায়।
- এভাবে মূলত সুশাসনই নিশ্চিত হয়।
- তবে পুরোপুরি ই-গর্ভনেন্স চালু করার জন্য বিপুল অর্থ, দক্ষ জনশক্তি, সার্বক্ষনিক বিদ্যুৎ এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা অপরিহার্য।
- বাংলাদেশের মত রাষ্ট্রে এসব ক্ষেত্রে এখন অবধি অনেক সীমাবদ্ধতা রয়েছে।

উল্লেখ্য,
- সাধারনত তিনটি স্তরে বা পর্যায়ে এই ই-গর্ভনেন্স সেবা পাওয়া যায়-(১) সরকার ও সেবা গ্রহীতা (ব্যক্তি) (২) সরকার ও ব্যবসা-বাণিজ্য (৩) সরকার থেকে সরকার।
- বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৯ সালে ঘোষিত ভিশন-২০২১ এর প্রধান লক্ষ্যই হল সরকারি সেবা ও শাসনব্যবস্থাকে ডিজিটাল করা।
- ই- গর্ভনেন্স প্রতিষ্ঠিত হলে সর্বাগ্রে প্রাধান্য পাবে সাধারণ নাগরিক।
- এটি চার ধরনের কাজ করে যার কেন্দ্রে থাকে নাগরিক সেবা।
- একাজগুলো হচ্ছে ব্যক্তিকে অবগতকরণ, ব্যক্তিকে প্রতিনিধিত্বকরণ, ব্যক্তিকে পরামর্শ প্রদান এবং ব্যক্তিকে অন্তর্ভুক্তকরণ।
- ই-গভর্নেন্সের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারের সাথে জনগণের দ্রুত সংযোগ সাধন, দ্রুত গতিতে সরকারি সেবাদান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪২.
বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
  1. ১নং সেক্টর
  2. ২নং সেক্টর
  3. ৩নং সেক্টর
  4. ৪নং সেক্টর
সঠিক উত্তর:
২নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল:
- তাঁর জন্ম ১৯৪৯ সালে বরিশালের দৌলতখান থানার পশ্চিম হাজীপাড়া গ্রামে।
- ১৯৬৮ সালে তিনি পাকিস্তানের চতুর্থ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন।
- মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে বক্সার হিসাবে সিপাহি মোহাম্মদ মোস্তফা অবৈতনিক ল্যান্স নায়েক হিসাবে পদোন্নতি পান।
- ১৯৭১ সালে পাকিস্তানি কর্তৃপক্ষ ৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করে।
- বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- তিনি মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আশুগঞ্জ, উজানিস্বর ও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধে অংশ নেন।
- ১৮ এপ্রিল অসীম সাহসের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন।
- ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামের জনগণ মোস্তফা কামালকে তাঁর শাহাদাতের স্থানের পাশেই সমাহিত করে।
- মুক্তিযুদ্ধে সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪৩.
২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনটির নাম কী?
  1. ব্লেক লাইট
  2. ব্লু বার্ড
  3. বিগ বার্ড
  4. রেড হেড
সঠিক উত্তর:
বিগ বার্ড
উত্তর
সঠিক উত্তর:
বিগ বার্ড
ব্যাখ্যা
অপারেশন বিগ বার্ড:
- ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনটির নাম অপারেশন 'বিগ বার্ড'।
- ২৫ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাতের অন্ধকারে গোপনে ঢাকা ত্যাগ করেন।
- সেই কালরাত্রিতেই জেনারেল রাও ফরমান আলী খানের পরিকল্পনা ও নির্দেশনায় সামরিক অভিযানের কোড ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকায় ও দেশের অন্যান্য ১০টি গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক তাণ্ডব ও নারকীয় হত্যাযজ্ঞ চালানো করা হয়।
- ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমণ্ডির ৩২ নম্বর রোডের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়।
- এর কয়েক মিনিটের মধ্যে ওয়্যারলেসে ৫৭ ব্রিগেডের মেজর জাফর জানায়-‘বিগ বার্ড ইন দ্য কেজ, অন্যান্য পাখিরা নীড়ে নেই, ওভার’ (সূত্র : উইটনেস টু স্যারেন্ডার; লেখক : সালিক সিদ্দিক)।
- অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকা থেকে রাওয়ালপিন্ডির লয়ালপুর জেলে স্থানান্তর করা হয়।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে তিরান্নবই হাজার পাকিস্তানি সেনাসদস্য ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভারত-বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- ০৮ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও যুগান্তর, ১০ জানুয়ারি ২০২২।
৪৪.
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে মূলত কয় দফা দাবি তোলা হয়?
  1. ৪ দফা
  2. ৫ দফা
  3. ৬ দফা
  4. ৭ দফা
সঠিক উত্তর:
৪ দফা
উত্তর
সঠিক উত্তর:
৪ দফা
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধুর ৭ই মার্চ ১৯৭১-এ প্রদত্ত ১৮ মিনিটের ভাষণটি তাঁর স্বভাবসুলভ তাৎক্ষণিক বক্তব্য ছিল, পূর্বে তৈরি করা বক্তৃতা নয়।
- এটিকে অনেকেই রাজনীতির কবিতা বলে থাকেন।
- তাঁর এই ভাষণকে তুলনা করা হয় আব্রাহাম লিংকন, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং ও পেরিক্লিসের মহতী যুগান্তকারী ভাষণগুলোর সাথে।
- এর মহত্ত্ব ও বিরাটত্বের কারণে ২০১৭ সনের অক্টোবরে জাতিসংঘের এডুকেশন, কালচার ও সাইন্টিফিক অর্গানাইজেশন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের অসাধারণ ভাষণটিকে পৃথিবীর অন্যতম ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
- ভাষণে মূলত ৪ দফা দাবি তোলা হয়।
• মার্শাল ল প্রত্যাহার,
• সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
• রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
• জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।