পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] টপিক: ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
নিচের কোনটি অর্থতত্ত্বে আলোচিত হয় না?
  1. বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
  2. বাগ্‌ধারা
  3. যতিচিহ্ন
  4. শব্দজোড়
ব্যাখ্যা
অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

অন্যদিকে,
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় - যতিচিহ্ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনুক্ষ
  2. তুলনীয়
  3. পরোক্ষ
  4. প্রত্যক্ষ
ব্যাখ্যা
• ‘সমক্ষ’ শব্দের বিপরীতার্থক শব্দ - পরোক্ষ।

উল্লেখ্য,
‘সমক্ষ’ শব্দের অর্থ - প্রত্যক্ষ, অগ্রবতী।
'পরোক্ষ' শব্দের অর্থ - অগোচর, সরাসরি নয় এমন।
'তুলনীয়' শব্দের অর্থ - তুলনা করা যায় এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন দুটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ?
  1. ছ, ড
  2. ট, ঢ়
  3. ঢ়, ঝ
  4. জ, ঠ
ব্যাখ্যা
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- , ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
তালব্য ব্যঞ্জন - চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'পাবক' শব্দের সমার্থক শব্দ -
  1. আগুন
  2. সূর্য
  3. সমুদ্র
  4. চন্দ্র
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন ইত্যাদি।

অন্যদিকে, 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি।

'চন্দ্র/চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব, জলধি, রত্নাকর, পাথার, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি বিদেশী অব্যয় শব্দ?
  1. সহসা
  2. বহুত
  3. পুনশ্চ
  4. আবার
ব্যাখ্যা
বিদেশি অব্যয় শব্দ:
আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।

অন্যদিকে,
তৎসম অব্যয় শব্দ:
- যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। 'এবং' ও 'সুতরাং' তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে 'এবং' শব্দের অর্থ এমন, আর 'সুতরাং' অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা)।

বাংলা অব্যয় শব্দ:
- আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আজি > আইজ' - এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
  1. স্বরসঙ্গতি
  2. ব্যঞ্জনচ্যুতি
  3. অন্তর্হতি
  4. অপিনিহিতি
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয়ে পাওায়া যায়?
  1. আড়, সু, বি, নি
  2. আ, সু, বি, নি
  3. আ, কু, বি, নি
  4. আ, সু, বি, নির
ব্যাখ্যা
• “আ, সু, বি, নি” এই চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়।

খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
‘যেমন কর্ম তেমন ফল।’ - এখানে ‘যেমন-তেমন’ কোন সর্বনামের উদাহরণ?
  1. সকলবাচক সর্বনাম
  2. সাপেক্ষ সর্বনাম
  3. অনির্দিষ্ট সর্বনাম
  4. পারস্পরিক সর্বনাম
ব্যাখ্যা
সাপেক্ষ সর্বনাম:
- পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে।

যেমন:
যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।

অন্যদিকে,
পারস্পরিক সর্বনাম - পরস্পর, নিজেরা নিজেরা (যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে) ইত্যাদি।
অনির্দিষ্ট সর্বনাম- কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়) ইত্যাদি।
সকলবাচক সর্বনাম – সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১ )।
.
'কথামৃত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. কথা + অমৃত
  2. কথা + মৃত
  3. কথামৃ + ইত
  4. কথাঃ + মৃত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি। অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- হিম + আলয় = হিমালয়,
- যথা + অর্থ = যথার্থ,
- বিদ্যা + আলয় = বিদ্যালয়,
- কথা + অমৃত = কথামৃত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ -
  1. অপস্রিয়মাণ
  2. অভূতপূর্ব
  3. অপ্রতর্ক্য
  4. অপ্রমেয়
ব্যাখ্যা
• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়

অন্যদিকে,
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
কোনটি যৌগরূঢ় শব্দ?
  1. বাঁশি
  2. সন্দেশ
  3. চিকামারা
  4. রাজপুত
ব্যাখ্যা
যৌগরূঢ় শব্দ:
- সমাসনিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদসমূহের অনুগামি না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যৌগরূঢ় শব্দ বলে।

যেমন:
- পঙ্কজ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

অন্যদিকে,
রূঢ়ি শব্দ - বাঁশি, তৈল, সন্দেশ, প্রবীণ, হরিণ, পাঞ্জাবী, হস্তী ইত্যাদি।
যৌগিক শব্দ - গায়ক, দৌহিত্র, চিকামারা, বাবুয়ানা, মধুর, কর্তব্য ইত্যাদি।

উংস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'খণ্ড প্রলয়' বাগ্‌ধারা অর্থ -
  1. তীব্র জ্বালা
  2. অসাবধান
  3. ভীষণ ব্যাপার
  4. আশায় নৈরাশ্য
ব্যাখ্যা
• 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারা অর্থ - তুমুল কাণ্ড, ভীষণ ব্যাপার

অন্যদিকে,
কুলকাঠের আগুন - তীব্র জ্বালা।
কাছা ঢিলা - অসাবধান।
গুড়ে বালি - আশায় নৈরাশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
দিব তোমা শ্রদ্ধা ভক্তি। - নিম্নরেখ শব্দ কোন কারক?
  1. কর্ম
  2. অপাদান
  3. সম্প্রদান
  4. কর্তা
ব্যাখ্যা
সম্প্রদান কারক:
- যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক। দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে। তবে কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্প্রদান কারক হয় না।

যেমন:
- দিব তোমা শ্রদ্ধা ভক্তি।
- সমিতিতে চাঁদা দাও।
- অন্ধজনে দেহ আলাে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'ইস্তিরি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. পর্তুগিজ
  2. ইংরেজি
  3. ফরাসি
  4. ইতালিয়ান
ব্যাখ্যা
• 'ইস্তিরি' শব্দটি 'পর্তুগিজ' ভাষা থেকে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কাপড় মসৃণ করার জন্য ব্যবহৃত ধাতুনির্মিত সরঞ্জামবিশেষ,
- ধোয়া বা কোঁচকানো জামাকাপড় মসৃণ করার কাজ।

পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
আলপিন,
বালতি,
আনারস,
আলমারি,
গির্জা,
গুদাম,
চাবি, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন -
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. মীর মশাররফ হোসেন
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. ফররুখ আহমদ
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত ছিলেন মহাকবি, প্রথম আধুনিক নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম।
- ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন।
- হিন্দু কলেজে অধ্যয়নের সময়েই মধুসূদন দত্ত কাব্যচর্চা শুরু করেন। তখন তাঁর কবিতা জ্ঞানান্বেষণ, Bengal Spectator, Literary Gleamer, Calcutta Library Gazette, Literary Blossom, Comet প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো।
- মধুসূদন দত্ত ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তাঁর নামের পূর্বে 'মাইকেল' শব্দটি যুক্ত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
Which of the following is spelled correctly?
  1. Questionarie
  2. Questinnaire
  3. Questionnaire
  4. Qustionnair
ব্যাখ্যা
The correct spelling is: c) Questionnaire.

• Questionnaire (noun):
- English Meaning: a set of questions for obtaining statistically useful or personal information from individuals.
- Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

• Example Sentences:
- The teacher gave us a questionnaire to answer.
- I filled out a questionnaire.

Source: Merriam webster.
১৭.
What is the correct synonym of 'Autonomous'?
  1. Subservient
  2. Independent
  3. Obdurate
  4. Equivocal
ব্যাখ্যা
- The correct synonym of 'Autonomous' is Independent.
- Independent (adj) -  (স্বাধীন)।

• Autonomous (adj)

- English Meaning: having the right or power of self-government.
- Bangla Meaning: (রাষ্ট্র/প্রতিষ্ঠান সম্বন্ধে) স্বশাসিত, স্বায়ত্তশাসিত, স্বাধীন।

• Synonyms:
- Independent (স্বাধীন),
- Free (স্বাধীন; স্বতন্ত্র),
- Sovereign (সর্বোচ্চ; সার্বভৌম),
- Self-directed (স্ব-নির্দেশিত),
- Uncontrolled (নিয়ন্ত্রিত নয় এমন)।

• Antonyms:
- Dependent (নির্ভরশীল; সাপেক্ষ),
- Subject (অধীন; পরাধীন),
- Unfree (স্বাধীনতা বঞ্চিত),
- Subservient (পরাধীন),
- Slavish (দাসসুলভ)।

• Example Sentence:
1. The country now has 17 autonomous regions, each with a distinct culture.
2. Bangladesh has several autonomous institutions that operate independently from the government.

• Other options:
- Subservient (adj) - পরাধীন,
- Obdurate (adj) - একগুঁয়ে,
- Equivocal (adj) - সন্দেহজনক।

Source:
1. Merriam Webster Dictionary.
2. Accessible Dictionary.
১৮.
What is the passive voice of: Who is calling me?
  1. By whom am I being called?
  2. By whom I am being called?
  3. By who am I called?
  4. Who am I being called?
ব্যাখ্যা
Answer: ক) By whom am I being called?

• Who যুক্ত Interrogative Sentence কে Active Voice থেকে Passive Voice এ করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে+ (ii) Tense ও person অনুযায়ী Auxiliary বসে + (iii) Object টি Subject হয় + (iv) অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/been বসাতে হয় + ( v) মূল verb এর Past Participle বসে+ (vi) প্রশ্নবোধক চিহ্ন বসে।

- Active voice: Who is calling me?
- Passive voice: By whom am I being called?

• More example:
- Active voice: Who has broken the glasses?
- Passive voice: By whom have the glasses been broken?

Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৯.
Oliver Twist is a —
  1. Novel
  2. Play
  3. Short story
  4. Poem
ব্যাখ্যা
Oliver Twist is a novel written by Charles Dickens.

• Oliver Twist:
- Charles Dickens is the author of the novel.
- এই উপন্যাস টি ১৮৩৭ সাল থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
- লেখক এই কাহিনীর দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন।
- তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়।

• Important characters of this novel:
- Oliver Twist,
- Fagin,
- Bill Sikes,
- Nancy,
- Agnes Fleming,
- Charley Bates, etc.

• Charles Dickens (1812-1870):
- Charles Dickens ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- তার কাজের অনেক কিছু সাধারণ মানুষ এবং জ্ঞানী, দরিদ্র এবং রাণী সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
- প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের গুণাবলী তাঁর খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।

• Notable Works:
Novel:
- Oliver Twist,
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Great Expectations,
- Dombey and Son,
- Hard Times.

Non fiction book:
- American Notes.

Source: Britannica.
২০.
Which of the following is an antonym of "Grief"?
  1. Anguish
  2. Elation
  3. Escape
  4. Consent
ব্যাখ্যা

Elation is an antonym of 'Grief'.
- Elation (noun) অনুপ্রেরণা।

• Grief (noun)
- English Meaning: Deep sorrow, especially that caused by someone's death.
- Bangla Meaning: প্রচণ্ড দুঃখ; তীব্র শোক; মর্মপীড়া।

• Synonyms:
- Anguish (নিদারুণ (বিশেষত মানসিক) যন্ত্রণা; তীব্র মনঃকষ্ট),
- Mourning (শোক; শোকপালন),
- Despair (হতাশা; নৈরাশ্য; নিরাশা)।

• Antonyms:
- Joy (আনন্দ; গভীর হর্ষ্‌),
- Contentment (সন্তুষ্টি বা পরিতোষ),
- Elation (অনুপ্রেরণা)।

• Example Sentence:
- English Meaning: She was overwhelmed with grief after her father's death.
- Bangla Meaning: বাবার মৃত্যুর পরে সে মর্মপীড়ায় ভেঙে পড়েছিল।

• Other options:
- Escape (verb) - পলায়ন,
- Consent (verb) - রাজি হওয়া।

Source:
1. Merriam webster.
2. Accessible Dictionary.

২১.
A baby boy was born _____ her last night.
  1. to
  2. in
  3. of
  4. none
ব্যাখ্যা
Correct answer is - ক) to.
Full sentence - A baby boy was born to her last night.

• Born to - জন্ম দেওয়া।
- Example sentence: A female child was born to her.
- Bangla meaning: গত রাতে তার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে।

• Other options -
- Born in (জন্ম) - I was born in Khulna.
- Born of (জাত)- I was born of a middle class family.

Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.
২২.
Meaning of - 'Indolence'
  1. Happiness
  2. Confidence
  3. Vigor
  4. Lethargy
ব্যাখ্যা

The correct meaning of Indolence is 'Lethargy'.
- Lethargy (noun) (আলস্য)।

• Indolence (noun)
- English Meaning: the feeling of not wanting to work; lazy behaviour.
- Bangla Meaning: আলস্য; শ্রমবিমুখতা।

• Synonyms:
- Lethargy  (আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা; নিশ্চেষ্টতা; জড়িমা),
- Languor (দুর্বলতা বা উদ্যমহীনতা; শারীরিক বা মানসিক সক্রিয়তার অভাব),
- Slothfulness (অলসতা; কাজ থেকে বিরত থাকার প্রবণতা)।

• Antonyms:
- Diligence (অধ্যবসায়; পরিশ্রম),
- Industry (পরিশ্রম; অধ্যবসায়; কর্মোদ্যোগ),
- Vigor (শারীরিক বা মানসিক শক্তি; তেজ; বলবত্তা; বলিষ্ঠতা; (ভাষার) ওজোগুণ; ওজস্বিতা)।

• Example Sentence:
- English Meaning: His indolence was the reason behind his failure in the exam.
- Bangla Meaning: পরীক্ষায় তার ব্যর্থতার পেছনে কারণ ছিল তার আলস্য।

• Other options:
- Happiness (noun) (সুখ, আনন্দ),
- Confidence (noun) (আত্মবিশ্বাস; দৃঢ়তা),
- Vigor (noun) (তেজ; বলবত্তা)।

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary.

২৩.
The adjective form of 'Democracy' is -
  1. Democratic
  2. Democratically
  3. Democratize
  4. Democrat
ব্যাখ্যা

The adjective form of 'Democracy' is - ক) Democratic.
- Democratic (adjective) গণতান্ত্রিক।

• Democracy (noun)
- English Meaning: a system of government in which the people of a country can vote to elect their representatives.
- Bangla Meaning: গণতন্ত্র; গণতান্ত্রিক দেশ; গণতান্ত্রিক সরকার/সমাজ।

• Example Sentence:
- English Meaning: Democracy allows people to choose their own leaders through voting.
- Bangla Meaning: গণতন্ত্রে জনগণ ভোটের মাধ্যমে তাদের নিজস্ব নেতা নির্বাচন করতে পারে।

• Other options:
- Democratize (verb) (গণতান্ত্রিক করা),
- Democrat (noun) (গণতন্ত্রের পক্ষপাতী বা সমর্থক ব্যক্তি; গণতান্ত্রিক),
- Democratically (adv) গণতান্ত্রিকভাবে।

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary.

২৪.
Close the door. This is a/an _____
  1. Assertive sentence
  2. Exclamatory sentence
  3. Imperative sentence
  4. Optative sentence
ব্যাখ্যা
The sentence 'Close the door' is an Imperative sentence.

• অর্থ ভেদে sentence ৫ প্রকার।
১। Assertive sentence (বিবৃতিমূলক)
২। interrogative sentence (প্রশ্নবোধক)
৩। Imperative sentence (অনুজ্ঞা বাচক)
৪।Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক)
৫।Exclamatory sentence (বিস্ময়সূচক)

১। Assertive sentence (বিবৃতিমূলক)
যে sentence দ্বারা কোনো তথ্য, মতামত বা ঘটনার বিবরণ দেওয়া হয় তাকে Assertive sentence বলে।
উদাহরন: She goes to school every day.

২। Interrogative sentence (প্রশ্নবোধক)
যে sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে।
উদাহরন: Where are you going?

৩। Imperative sentence (অনুজ্ঞাবাচক)
যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ করা হয় তাকে Imperative sentence বলে।
উদাহরন: Please sit down, Close the door.

৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক)
যে sentence দ্বারা প্রার্থনা, মঙ্গলকামনা বা শুভকামনা প্রকাশ করা হয় তাকে Optative sentence বলে।
উদাহরন: May you live long.

৫। Exclamatory sentence (বিস্ময়সূচক)
যে sentence দ্বারা বিস্ময়, দুঃখ বা আনন্দের তীব্র অনুভূতি প্রকাশ করা হয় তাকে Exclamatory sentence বলে।
উদাহরন: What a beautiful flower!

Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৫.
She’s finished her homework, __________?
  1. isn't she?
  2. hasn't it?
  3. hasn't she?
  4. haven't you
ব্যাখ্যা
The correct sentence is - গ) She’s finished her homework, hasn’t she?

- এখানে "She’s" মানে She has, অর্থাৎ She has finished her homework.
- Subject 'She' এবং 'verb' present perfect tense হলে,
- এবং সেটি affirmative হয়, তাহলে negative tag বসে।
- 'tag', question অংশে 'has' এর Negative form 'hasn't' এবং 'She' Pronoun-টি ব্যবহৃত হবে।

সুতরাং সঠিক উত্তরটি হবে, She’s finished her homework, hasn’t she?

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২৬.
My friend is looking forward _______ to London.
  1. to gone
  2. for going
  3. to going
  4. going
ব্যাখ্যা
Complete sentence: My friend is looking forward to going to London.

• Use of Look forward:
- Look forward এরপর to + verb + ing বসে।
• Example: 
- My friend is looking forward to going to London.

• More Example: 
- I am looking forward to receiving your letter.
- I am looking forward to seeing you.
- He is looking forward to starting his new job.

এছাড়াও, বাক্যে mind, cannot help, could not help, with a view to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২৭.
"My Last Duchess" was written by-
  1. Robert Browning
  2. Charles dickens
  3. T. S. Eliot
  4. W. B. Yeats
ব্যাখ্যা
My Last Duchess was written by Robert Browning.

• My Last Duchess:
- এটি একটি নাটকীয় মনোলগ (dramatic monologue), যা 56 লাইনে রচিত।
- কবিতার বক্তা ফেরারার ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির সম্পর্কে মন্তব্য করছে।
- ডিউক তার স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্র সম্পর্কে কথা বলে, তবে তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং তার শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
- কবিতার মধ্যে শেষের দিকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।

• Robert Browning (1812-1889):
- Robert Browning ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান ইংরেজি কবি।
- তিনি নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
- তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল The Ring and the Book , যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।

• Notable Works:
Poems:
- My Last Duchess,
- The Pied Piper of Hamelin,
- Fra Lippo Lippi,
- The Pied Piper of Hamelin,
- Rabbi Ben Ezra,
- Men and Women,
- Christmas-Eve and Easter-Day,
- Bishop Blougram’s Apology (long poem).
Drama:
- Pippa Passes.

Source: Britannica.
২৮.
QUARRY : MARBLE :: ? : COAL
  1. Metal
  2. Mine
  3. Ore
  4. Wood
ব্যাখ্যা

The Correct answer is - খ) Mine.

• Quarry
- English Meaning: an open excavation usually for obtaining building stone, slate, or limestone.
- Bangla Meaning: খনি বা এমন একটি স্থান যেখান থেকে পাথর, মার্বেল, বালু ইত্যাদি খনন করা হয়।

• Marble
- English Meaning: limestone that is more or less crystallized by metamorphism.
- Bangla Meaning: মর্মরপ্রস্তর; মার্বেল।

• Mine 
- English Meaning: to dig into for ore or metal.
- Bangla Meaning: সেই স্থান বা জায়গা, যেখান থেকে ore বা অন্যান্য খনিজ উপাদান খননের মাধ্যমে উত্তোলন করা হয়।

• Coal 
- English Meaning: a piece of glowing carbon or charred wood.
- Bangla Meaning: কয়লা, অঙ্গার

যেমন Quarry (পাথর কুড়ানোর স্থান, খনি) থেকে marble (একধরনের পাথর) পাওয়া যায় তেমনি Mine (খনি) থেকে পাওয়া যায় coal (কয়লা)।
তাই সঠিক উত্তর Mine হবে।

• Other options
• Ore
- English Meaning: a naturally occurring mineral containing a valuable constituent (such as metal) for which it is mined and worked.
- Bangla Meaning: একটি প্রাকৃতিক খনিজ (rock/mineral), যার মধ্যে ধাতু (যেমন: iron, gold, copper ইত্যাদি) থাকে।

• Metal
- English Meaning: any of various opaque, fusible, ductile, and typically lustrous substances.
- Bangla Meaning: ধাতু।

• Wood
- English Meaning: he hard material that the trunk and branches of a tree are made of.
- Bangla Meaning: কাঠ।

Source: Merrium Webster Dictionary.
Oxford Dictionary.

২৯.
’পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' গ্রন্থে কোন ভাষার পক্ষে যুক্তি দেখায়?
  1. উর্দু
  2. আরবি
  3. বাংলা
  4. ফার্সি
ব্যাখ্যা
• ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ :
- ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল।
- সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস গঠিত হয় ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর।
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিশ।
- তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে।
- যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৩০.
’শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’-র নির্মাতা কে?
  1. মোস্তফা আলী কুদ্দুস
  2. তানভীর করিম
  3. সৈয়দ আবদুল্লাহ খালিদ
  4. মঈনুল হোসেন
ব্যাখ্যা
• শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ :
- পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে ১৪ই ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।
- তাদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- এর স্থপতি ছিলেন মোস্তফা আলী কুদ্দুস। 

অন্যদিকে: 
- ’মুজিবনগর স্মৃতিসৌধের’ স্থপতি ছিলেন তানভীর করিম।
- ’অপরাজেয় বাংলা’ ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মাণ করেন।
- ’জাতীয় স্মৃতিস্তম’-র স্থপতি মঈনুল হোসেন।

উৎস : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৩১.
’বর্ণ ও কাগজ’ আবিষ্কার করা হয় কোন সভ্যতায়?
  1. সিন্ধু সভ্যতা
  2. মিশরীয় সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. চৈনিক সভ্যতা
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা:
- প্রাচীন মিশরীয় সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব ৫০০০ -৩২০০ অব্দে নীল নদের অববাহিকায় গড়ে উঠে।
- মিশরীয়দের বলা হয় ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা।
- মিশরীয়রা সর্বপ্রথম লিখন পদ্ধতি উদ্ভাবন করেন।
- ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান-বিজ্ঞানচর্চা-সবকিছুই তাদের অবদানে সমৃদ্ধ।
- মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে, তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল বর্ণ এবং কাগজ আবিষ্কার। 
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।
- এই লিখনপদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- মিশরীয়দের চিত্রলিপি নাম -হায়ারোগ্লিফিক।

উৎস : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি worldatlas.
৩২.
বাংলার প্রাচীন রাজধানী-
  1. মুর্শিদাবাদ
  2. সোনারগাঁও
  3. দেবগিরি
  4. ত্রিপুরা
ব্যাখ্যা
• সোনারগাঁও - বাংলার প্রাচীন রাজধানী।
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানামা নগর।

অন্যদিকে, 
- মুহম্মদ বিন তুঘলক এর সময়কালে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন।
- মুর্শিদাবাদ একটি বাংলা,বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী।

উৎস : ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩৩.
গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ( মে-২০২৫)
  1. কুষ্টিয়া
  2. দিনাজপুর
  3. ঠাকুরগাওঁ
  4. ফরিদপুর
ব্যাখ্যা
• গম উৎপাদনে শীর্ষ জেলা - ঠাকুরগাওঁ।
• তুলা উৎপাদনে শীর্ষ জেলা - ঝিনাইদহ।
• আম উৎপাদনে শীর্ষ জেলা - নওগাঁ।
• তামাক উৎপাদনে শীর্ষ জেলা - কুষ্টিয়া।
• পাট উৎপাদনে শীর্ষ জেলা - ফরিদপুর।
• ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা - দিনাজপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩।
৩৪.
’কিয়োটো প্রটোকল‘ কীসের সাথে সম্পৃক্ত?
  1. অর্থনীতি
  2. সমাজ
  3. পরিবেশ
  4. রাষ্ট্র
ব্যাখ্যা
• কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে অনুষ্ঠিত এক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়। 
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

উৎস: Unfccc. Britannica.
৩৫.
’গুমবিরোধী আন্তর্জাতিক সনদ’-এ বাংলাদেশ স্বাক্ষর করে কত তারিখে?
  1. ১৭ সেপ্টেম্বর ২০২৪
  2. ২৭ আগস্ট ২০২৪
  3. ২৯ আগস্ট ২০২৪
  4. ১২ ডিসেম্বর ২০২৪
ব্যাখ্যা
• ’গুমবিরোধী আন্তর্জাতিক সনদ’
- জাতিসংঘ গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন।
- জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় - ২০০৬ সালে।
- মোট স্বাক্ষরকারী দেশ- ৯৮ টি।
- ৯৮ তম দেশ হিসেবে বাংলাদেশ ’গুমবিরোধী আন্তর্জাতিক সনদে ‘ ২৯ আগস্ট ২০২৪ সালে স্বাক্ষর করে।
- গুমবিরোধী আন্তর্জাতিক দিবস- ৩০ আগস্ট।

উৎস : বাসস এবং ohchr ওয়েবসাইট।
৩৬.
বাংলাদেশের উষ্ণতাম মাস কোনটি?
  1. এপ্রিল
  2. মার্চ
  3. মে
  4. জুন
ব্যাখ্যা
• বাংলাদেশের জলবায়ু :
- বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
- এ জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত।
• শীতকাল:
- প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল।
• গ্রীষ্মকাল:
- মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল।
- এটিই দেশের উষ্ণতম ঋতু।
- এ ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সে. পর্যন্ত হয়ে থাকে।
- গড় হিসেবে উষ্ণতম মাস এপ্রিল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
৩৭.
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
  1. হার্ডিঞ্জ ব্রিজ
  2. ভৈরব রেলওয়ে সেতু
  3. যমুনা রেলসেতু
  4. ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু
ব্যাখ্যা
- বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু ‘যমুনা রেলসেতু’ ।
- যমুনা রেলসেতু’ দৈর্ঘ-  ৪.৮ কিলোমিটার
-  ডাবল লাইন ডুয়েলগেজর সেতুটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে।
- সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন।
- পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেলস্টেশন।

উৎস : banglatribune.
৩৮.
আন্তর্জাতিক ক্রিড়া দিবস কত তারিখ?
  1. ৬ এপ্রিল
  2. ২ অক্টোবর
  3. ১৩ অক্টোবর
  4. ১৬ অক্টোবর
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :

- আন্তর্জাতিক ক্রিড়া দিবস - ৬ এপ্রিল।
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
৩৯.
ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকগীতি?
  1. সিলেট
  2. রাজশাহী
  3. রংপুর
  4. বরিশাল
ব্যাখ্যা
• ভাওয়াইয়া :
- ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম-
-‘ওকি গাড়িয়াল ভাই’,
-‘যে জন প্রেমের ভাব জানে না’,
-‘কোন দ্যাশে যান মইশাল বন্দুরে’,
-‘নউতোন পিরিতির বড় জ্বালা’ ইত্যাদি অধিক জনপ্রিয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
দেশের ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ ছিল-
  1. ইস্পাত শিল্প
  2. কুটির শিল্প
  3. আসবাব পত্র
  4. বস্ত্র শিল্প
ব্যাখ্যা
‘ফার্নিচার পণ্য’কে ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়।
- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
- ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে বাংলাদেশ।

উৎস; প্রথম আলো।
৪১.
একটি রুমে থাকা ৩ জনের বয়সের গড় ২০ বছর। নতুন ১ জন যোগ দিলে গড় বয়স ২২ বছর হয়। চতুর্থ জনের বয়স কত?
  1. ২২ বছর
  2. ২৪ বছর
  3. ২৮ বছর
  4. ২১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি রুমে থাকা ৩ জনের বয়সের গড় ২০ বছর। নতুন ১ জন যোগ দিলে গড় বয়স ২২ বছর হয়। চতুর্থ জনের বয়স কত?

সমাধান:
মনে করি, 
চতুর্থ জনের বয়স = ক বছর

দেওয়া আছে,
৩ জনের বয়সের গড় = ২০ বছর
∴ ৩ জনের মোট বয়স = ৩ × ২০ = ৬০ বছর

নতুন ১ জন যোগ দিলে মোট বয়স হয়= (৬০ + ক) বছর 

প্রশ্নমতে,
(৬০ + ক)/৪ = ২২ 
বা, ৬০ + ক = ৮৮ 
বা, ক = ৮৮ - ৬০ 
বা, ক = ২৮ 

∴ চতুর্থ জনের বয়স = ২৮ বছর
৪২.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮০% শিক্ষার্থী পাস করে। স্কুলের মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলে মোট শিক্ষার্থী কতজন? 
  1. ১৮০ জন
  2. ২০০ জন
  3. ২৪০ জন
  4. ১২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮০% শিক্ষার্থী পাস করে। স্কুলের মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলে মোট শিক্ষার্থী কতজন? 

সমাধান:
ধরি,
স্কুলের মোট শিক্ষার্থী = ক জন

দেওয়া আছে, 
পরীক্ষায় পাস করে = ৮০%
∴ ফেল করে = ১০০% - ৮০% = ২০%

প্রশ্নমতে,
ক এর ২০% = ৪০
বা, (ক × ২০)/১০০ = ৪০ 
বা, ক = (৪০ × ১০০)/২০ 
বা, ক = ২০০

সুতরাং ঐ স্কুলের মোট শিক্ষার্থী ২০০ জন।
৪৩.
৩ + ৬ + ৯ + ১২ +...........… ধারাটির ১০ম পদ কত?
  1. ২৪
  2. ২৭
  3. ৩০
  4. ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৬ + ৯ + ১২ +...........… ধারাটির ১০ম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ৩ 
সাধারণ অন্তর, d = ৬ - ৩ = ৩
n তম পদ = ১০

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - ১)d
∴ ১০ম পদ = ৩ + (১০ - ১) × ৩
= ৩ + (৯ × ৩)
= ৩ + ২৭
= ৩০
৪৪.
একটি ট্যাঙ্কের দুইটি নলের মাঝে প্রথম নল ২০ মিনিটে এবং দ্বিতীয় নল ৩০ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। দুটি নল একসাথে খুলে দিলে ৫ মিনিটে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে?
  1. ১/৪ অংশ
  2. ৫/১২ অংশ
  3. ৫/৮ অংশ
  4. ১২ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্যাঙ্কের দুইটি নলের মাঝে প্রথম নল ২০ মিনিটে এবং দ্বিতীয় নল ৩০ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। দুটি নল একসাথে খুলে দিলে ৫ মিনিটে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২০ অংশ

২য় নল দ্বারা,
৩০ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৩০ অংশ

এখন,
দুইটি নল একত্রে খোলা থাকলে,
১ মিনিটে পূর্ণ করে = (১/২০) + (১/৩০) = (৩ + ২)/৬০ = ৫/৬০ = ১/১২ অংশ 
∴ ৫ মিনিটে পূর্ণ করে = (১/১২) × ৫ = ৫/১২ অংশ
৪৫.
A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P(A ∪ B) এর উপাদান সংখ্যা কত?
  1. ১৬ টি
  2. ২৪ টি
  3. ৩২ টি
  4. ২৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P (A ∪ B) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3}
B = {3, a, b}

∴ A ∪ B = {1, 2, 3} ∪ {3, a, b}
= {1, 2, 3, a, b}

এখানে, (A ∪ B) এর উপাদান সংখ্যা = ৫ টি 

আমরা জানি, কোন সেট A এর উপাদান সংখ্যা n হলে এর পাওয়ার সেট P(A) এর উপাদান সংখ্যা হবে= ২n 

P(A ∪ B) এর উপাদান সংখ্যা = ২n
=২ = ৩২ টি
৪৬.
x2 + 4y2 + 8x - 16y + 16 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. − 4xy
  2. 4xy
  3. − 4y
  4. 4x
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 4y2 + 8x - 16y + 16 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 

সমাধান:
x2 + 4y2 + 8x - 16y + 16
= x2 + (2y)2 + 2⋅x⋅4 - 16y + 4
= x2 + (2y)2 + 42 + 2⋅x⋅4 - 16y 
= x2 + (- 2y)2 + 42 + 2⋅x⋅(- 2y)+ 2⋅(- 2y)⋅4 + 2⋅4⋅x + 4xy
= {x + (- 2y) + 4}2 + 4xy  [ যেহেতু (a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca ]
= {x - 2y + 4}2 + 4xy 

অর্থাৎ {x - 2y + 4}2 রাশিটির সাথে (− 4xy) যোগ করলে যোগফল হবে,
{x - 2y + 4}2 + 4xy + (− 4xy)
= {x - 2y + 4}2 + 4xy − 4xy
= {x - 2y + 4}2 যা পূর্ণবর্গ।
৪৭.
একটি জামার প্রকৃত মূল্য ২০০০ টাকা। যদি মূল্যছাড় দিয়ে জামাটি ১৮২০ টাকায় বিক্রি করা হয় তাহলে ছাড়ের শতকরা পরিমাণ কত?
  1. ৫%
  2. ৯%
  3. ১২%
  4. ১৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জামার প্রকৃত মূল্য ২০০০ টাকা। যদি মূল্যছাড় দিয়ে জামাটি ১৮২০ টাকায় বিক্রি করা হয় তাহলে ছাড়ের শতকরা পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
জামাটির প্রকৃত মূল্য = ২০০০ টাকা 
বিক্রয়মূল্য = ১৮২০ টাকা 
∴ ছাড় = ২০০০ - ১৮২০ = ১৮০ টাকা

এখন,
২০০০ টাকায় ছাড় দেওয়া হয় = ১৮০ টাকা 
∴ ১ টাকায় ছাড় দেওয়া হয় = ১৮০/২০০০ টাকা 
∴ ১০০ টাকায় ছাড় দেওয়া হয় = (১৮০ × ১০০)/২০০০ = ৯ টাকা

সুতরাং জামাটিতে মূল্যছাড়ের পরিমাণ = ৯%
৪৮.
(a + b)2 = 100 এবং a - b = 8 হলে, 3ab এর মান কত?
  1. 9
  2. 18
  3. 27
  4. 54
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b)2 = 100 এবং a - b = 8 হলে, 3ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(a + b)2 = 100
এবং
a - b = 8
⇒  (a - b)2= 82= 64 [ বর্গ করে ]

আমরা জানি,
ab = (1/4){((a + b)2 − (a - b)2}
= (1/4)(100 − 64)
= (1/4) × 36 
= 9 

সুতরাং, 3ab = (3 × 9) = 27
৪৯.
  হলে c এর মান কত?
  1. 8
  2. 1/2
  3. 3
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন:
  হলে c এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
33√c3 = 2
3√(c3)1/3= 2
3√c = 2
⇒ (c1/3)3 = 23[ উভয়পক্ষে ঘন করে ]
⇒ c = 8