পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাFBS, DUতারিখ৫ আগস্ট, ২০২৩সময়18 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পদের নাম - চিফ অডিটর (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৬.২০২১ Faculty Name: Business Studies, DU --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

FBS, DU · ৫ আগস্ট, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক -
  1. ক) ডেভিড রিকার্ডো
  2. খ) এরিস্টল
  3. গ) অ্যাডাম স্মিথ
  4. ঘ) বব কলিনস
ব্যাখ্যা
- ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক - অ্যাডাম স্মিথ
- মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
- কাঠামোগত সংস্কার সাধনের ফলে প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে এবং সরকারের ব্যয় কমবে;
- প্রতিযোগিতামূলক ব্যবস্থার কারণে পণ্যের ব্যয় কমবে;
- প্রতিযোগিতামূলক ব্যবস্থার কারণে পণ্যের মান বাড়বে এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে;
- খোলাবাজার অর্থনীতি অনুসরণ করার ফলে রপ্তানীমুখী বিভিন্ন শিল্প স্থাপিত হওয়ার ফলে বৈদেশিক আয় বৃদ্ধি করবে হবে;
- অদক্ষ এবং অযোগ্য রুগ্ন শিল্পগুলোর দায়দায়িত্ব সরকারের হাতে থাকবে না। ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া হলে মালিক পক্ষ ব্যক্তিগত স্বার্থেই এসব শিল্পসমূহকে পুনরুজ্জীবিত করবে।

উৎস: উৎস: ব্যবস্থাপনা ও নীতিমালা, এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
’বৈজ্ঞানিক ব্যবস্থাপনা’ এর জনক কে?
  1. ক) Mary Parkell
  2. খ) Lithan Gilbreth
  3. গ) Henry Fayol
  4. ঘ) F.W. Taylor
ব্যাখ্যা
বৈজ্ঞানিক ব্যবস্থাপনা:
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, কিন্তু F. W. Taylor কেই এ ব্যবস্থাপনার পুরোধা হিসেবে গণ্য করা হয়।
- তবে তিনি Henry R. Towne এর দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন।
- ’বৈজ্ঞানিক ব্যবস্থাপনা’ এর জনক  F. W. Taylor
- Taylor নিজেই বলেছেন যে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো শত জ্ঞানের কাজের অবদান।
- তথাপি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত ব্যাখ্যা বিশ্লেষণে ও রূপায়নে টেলরই প্রথম ।
- F. W. Taylor ১৮৭৮ সালে মিডভ্যাল স্টিল কোম্পানিতে প্যাটার্ন মেকার (Pattern Maker) হিসেবে যোগ দেন। 
- এতে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিসমূহ তুলে ধরেন।
- তাঁর নীতির মধ্যে রয়েছেঃ
(i) শ্রমিকগণ বৈজ্ঞানিক উপায়ে নির্বাচিত হতে হবে; প্রশিক্ষণ দিতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে যে কাজের জন্য উপযোগী, যে কাজে নিয়োগ দেয়া উচিত।
(ii) পুরাতন ধ্যান-ধারণা পাল্টে ফেলে বিজ্ঞানভিত্তিক অর্থাৎ সংগঠিত জ্ঞানের প্রয়োগ করতে হবে।
(iii) কাজের পরিকল্পনাকারী ও কাজের বাস্তবায়ন কারীদের মধ্যে সু-সমন্বয় থাকতে হবে।
(iv) ব্যবস্থাপনা ও শ্রমিকগণকে কাজের জন্য সমভাবে দায়িত্ব বহন করতে হবে।

উৎস: ব্যবস্থাপনা ও নীতিমালা, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Henry Fayol- ব্যবস্থাপনার কয়টি মূলনীতির কথা বলেন?
  1. ক) ১৪টি
  2. খ) ১২টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
- ব্যবস্থাপনার নীতিমালা প্রবর্তক আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল। 
- ব্যবস্থাপনার মোট নীতিমালা ১৪টি।
- ব্যবস্থাপনার প্রথম নীতি হলো কার্যবিভাগ।
- হেনরি ফেয়ল ১৯১৬ সালে ফ্রান্সে তাঁর লেখা গ্রন্থে সর্বপ্রথম নীতিমালাগুলো উল্লেখ করেন।
- হেনরি ফেয়লের মৃত্যুর পর তাঁর ব্যবস্থাপনা তত্ত্ব আধুনিক ব্যবস্থাপনার নীতিমালা হিসেবে স্বীকৃতি পায়।
- আদেশের ঐক্যের মূল কথা হলো প্রত্যেক কর্মী একজন ব্যবস্থাপক বা ম্যানেজার বা বসের অধীনে থাকবে। 
- নির্দেশনার ঐক্য বলতে বুঝায় একজন প্রধান ব্যক্তি থাকবে এবং তার কাছ থেকেই নির্দেশনা আসবে।

উৎস: ব্যাংকিং ও ব্যবস্থাপনা, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বোনাস শেয়ার সাধারণত কাদের মধ্যে ইস্যু করা হয়?
  1. ক) সাধারণ শেয়ারহোল্ডার
  2. খ) ডিবেঞ্জারধারীগণ
  3. গ) অগ্রাধিক শেয়ারহোল্ডারগণ
  4. ঘ) সুরক্ষিত পাওনাদারগণ
ব্যাখ্যা
- যখন কোন কোম্পানি তাদের অর্জিত নিট মুনাফার একটি অংশ শেয়ার মালিকদের মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে সাধারণ শেয়ারহোল্ডার মধ্যে আনুপাতিকহারে বন্টন করা হয় তখন তাকে বোনাস শেয়ার বলে।

উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
Luca Pacioli উদ্ভাবিত ‘Double Entry System' এর অর্থ-
  1. ক) বইয়ের দু’টি দিকের জন্য এন্ট্রি
  2. খ) দু’টি তারিখে এন্ট্রি
  3. গ) লেনদেনের দু’টি দিক এন্ট্রি
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কৃষি, শিল্প, ব্যবসায় ও ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়। সেই সাথে হিসাব ব্যবস্থায়ও এক বৈপ্লবিক মাত্রা সংযোজিত হয়। ইতালীর লুকা ডি প্যাসিওলি (Luca de Pacioli) নামক একজন পাদ্রি ১৪৯৪ সালে (Summa de Arithmatica, Geometria, Proportioni et proportionlita) নামক একটি বইয়ের De computies et seripturies অংশে তিনি লেনদেনের দু’টি দিক এন্ট্রি পদ্ধতিতে ডেবিট, ক্রেডিট নির্ণয় করে হিসাবে লিপিবদ্ধ করার প্রণালী উল্লেখ করেন। ঐ বইটির উপর ভিত্তি করে ইতালীকে হিসাববিজ্ঞানের জন্মস্থান এবং প্যাসিওলিকে হিসাববিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তীতে এই হিসাব পদ্ধতি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। আর এই দু'তরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই আধুনিক হিসাববিজ্ঞান প্রবর্তিত হয়েছে।


উৎস: হিসাব বিজ্ঞান ১ম পত্র, এইচ এস সি , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নেবে?
  1. ক) সুদের হার কমিয়ে দেবে
  2. খ) অর্থ সরবরাহ বাড়িয়ে দেবে
  3. গ) ব্যাংক হার বাড়িয়ে দেবে
  4. ঘ) ডেবিট/ঋণ বাড়িয়ে দেবে
ব্যাখ্যা
- কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য কোন ব্যাংক মুদ্রা সরবরাহ করতে পারে না।
- মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ কর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা।
- বেসরকারি ঋণের যোগান ধার্য করা।
- মুদ্রা নীতি ঘোষণা, বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়া।
- নিকাশ ঘরের দায়িত্ব পালন।
- ব্যাংক হার বাড়িয়ে দেবে।
- তবে এই কাজ গুলোর করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এর মূল উদ্দেশ্য হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ রাখা।
- মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে অর্থ এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়।
- প্রাকৃতিক হারের সমান সুদের প্রকৃত হার বজায় রাখার মাধ্যমে, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নির্গমনকে বাধা দেয় যা মূল্যের অবাঞ্ছিত পরিবর্তনকে বাধ্য করে।

উৎস: - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
.
_______ এর প্রধান ক্ষেত্র উৎপাদন ও বিতরণ ব্যয় নিয়ন্ত্রণ।
  1. ক) ফিন্যান্সিয়াল একাউন্টিং
  2. খ) কস্ট একাউন্টিং
  3. গ) মার্কেটিং
  4. ঘ) অর্থনীতি
ব্যাখ্যা
Cost Accounting:
এইচ. জে. ওয়েলডন (H.J. Whelder) এর ভাষায়, “ঊৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলতে উৎপাদন ও সেবার ব্যয় নির্ণয়  এবং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ও নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহকল্পে ব্যয়ের বিভক্তিকরণ, লিপিবদ্ধকরণ ও সুষ্ঠু বন্টন ও নিয়ন্ত্রণকে বুঝায়।”

ICMA, London এর দেয়া সংজ্ঞাটিই একটি পূর্ণ সংজ্ঞা বলে মনে হয়। এসব আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, পণ্য বা সেবার ব্যয় ও মূল্য নির্ধারণের লক্ষ্যে উৎপাদন ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার কলা-কৌশল হিসাববিজ্ঞানের যে শাখার মাধ্যমে জানা যায় তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়।

উৎস: হিসাব বিজ্ঞান ২য় পত্র, এইচ এস সি , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রকারী কর্তৃপক্ষ কোনটি?
  1. ক) Bangladesh Securities & Exchange Commission
  2. খ) Bangladesh Bank
  3. গ) Ministry of Commerce
  4. ঘ) Ministry of Finance
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC - Bangladesh Securities and Exchange Commission.
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে দেশে দুটি স্টক এক্সচেঞ্জ বা শেয়ারবাজার রয়েছে। এগুলো হলো: ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

উৎসঃ BSEC ওয়েবসাইট
.
সরকার ‘ট্রেজারি বিল’ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করে?
  1. ক) বাণিজ্যিক ব্যাংক
  2. খ) কেন্দ্রীয় ব্যাংক
  3. গ) বিনিয়োগ ব্যাংক
  4. ঘ) অর্থ মন্ত্রণালয়
ব্যাখ্যা
- সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ট্রেজারি বিল ইস্যু ও বিক্রয় করে থাকে।

- ট্রেজারি বিল  এক ধরনের স্বল্পমেয়াদি শর্তহীন সরকারি ঋণপত্র।
- স্বল্পকালীন বাজেট ঘাটতি মেটানো অথবা অন্যান্য প্রয়োজনে স্বল্পকালীন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সরকার ট্রেজারি বিল ইস্যু ও বিক্রয় করে।
- বর্তমানে বাংলাদেশ সরকার ৩ ধরণের ট্রেজারি বিল ইস্যু ও বিক্রয় করে। এগুলো হলঃ
১) ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিল
২) ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিল
৩) ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিল
-  এবং ৫, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদী বাংলাদেশ গভর্ণমেন্ট ট্রেজারী বন্ড (BGTB) নিলামের মাধ্যমে ইস্যু করছে।

উৎস: বাংলাপিডিয়া ও সোনালী ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
১০.
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
  1. ক) ব্যাংক এশিয়া লিমিটেড
  2. খ) সোনালী ব্যাংক লিমিটেড
  3. গ) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
  4. ঘ) জনতা ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড।
- ২০১১ সালের ৩১ মার্চ সিটিসেল ও বাংলালিংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
- ডাচ্‌-বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং বর্তমানে রকেট নামে পরিচিত।
- প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
- মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'।

তথ্যসূত্র - ডেইলি স্টার রিপোর্ট এবং সংশ্লিষ্ট ব্যাংক।
১১.
Sustainable Development Goals (SDGs) এর সর্বমোট লক্ষ্য কয়টি?
  1. ক) ১৭টি
  2. খ) ৭টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৪ নং লক্ষ্যমাত্রায় মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
১২.
WIPO-এর পূর্ণরূপ কী?
  1. ক) World Intelligence Property Organization
  2. খ) World Intellectual Property Organization
  3. গ) World Intellectual Prosperity Organization
  4. ঘ) World Interregional Property Organization
ব্যাখ্যা
WIPO:
- জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা- WIPO।
- এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা- UNIDO।
- জাতিসংঘের জনসংখ্যা তহবিল- UNFPA।

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১৩.
'Blue Chip' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. ক) আন্তর্জাতিক বাজারে
  2. খ) শেয়ার বাজারে
  3. গ) জুয়া খেলায়
  4. ঘ) খুচরা বাজারে
ব্যাখ্যা
ব্লু চিপ শেয়ার:
- বাজারে এমন অনেক কোম্পানি আছে যাদের আর্থিক অবস্থা ভালো, সুসংহত, ব্যবস্থাপনা ও পরিচালনার মান ভালো।
- এরা অনেক দিন ধরে বাজারে প্রতিষ্ঠিত। তাদের দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বৃদ্ধির রেকর্ড আছে।
- নিরাপদ কোম্পানি এবং নিয়মিত লভ্যাংশ দিয়ে থাকে। সব মিলিয়ে বিনিয়োগের জন্য আকর্ষণীয় কোম্পানি।
- আর এসব কোম্পানিকেই শেয়ারবাজারে ব্লু চিপ কোম্পানি বলে, আর তাদের শেয়ার ব্লু চিপ শেয়ার।
- ভালো কোম্পানি বলে এই শেয়ারের চাহিদাও বেশি থাকে। এসব শেয়ার অনেকটাই ঝুঁকিমুক্ত।
- তবে শেয়ারবাজার কখনোই পুরোপুরি ঝুঁকিপূর্ণ নয়। শেয়ারবাজার মানেই ঝুঁকি।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।
১৪.
বাংলাদেশ কোন পণ্য রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে?
  1. ক) চা
  2. খ) তৈরী পোশাক
  3. গ) পাট
  4. ঘ) তামাক
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত হলো তৈরি পোশাক। ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ৬৯৯ কোটি ডলারের আয় করে।
- তৈরি পোশাকের পর রেমিট্যান্স থেকে বাংলাদেশ দ্বিতীয় সর্বাধিক বৈদেশিক মুদ্রা আয় করে।
- এছাড়া অন্যান্য খাতের মধ্যে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য প্রভৃতি উল্লেখযোগ্য।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
 
১৫.
BIDA- এর পূর্ণরূপ কী?
  1. ক) Bangladesh International Development Authority
  2. খ) Bangladesh Investment Development Authority
  3. গ) Bangladesh Investment Development Access
  4. ঘ) Bangladesh Investment Developing Authority
ব্যাখ্যা
• BIDA:
- BIDA (Bangladesh Investment Development Authority) বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ২০১৬ সালে গঠিত হয়।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ কারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে।

উৎস: BIDA ওয়েবসাইট।
১৬.
মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো -
  1. ক) উৎপাদন বৃদ্ধি
  2. খ) আমদানি বৃদ্ধি
  3. গ) মুদ্রার যোগান বৃদ্ধি
  4. ঘ) রপ্তানি বৃদ্ধি
ব্যাখ্যা
মুদ্রাস্ফীত:
- ক্ল্যাসিকেল অর্থনীবিদদের মতে, মুদ্রার পরিমাণ বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি।
- মনিটারিস্টরা মনে করেন যে, অর্থের অতিরিক্ত যোগান বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়।
- কেইনসের মতে, পূর্ণ নিয়োগ অবস্থার পর অর্থের চাহিদার চেয়ে অর্থের যোগান বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়।
- সংক্ষেপে বলা যায়, যখন দেশে প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত মোট দ্রব্যসামগ্রীর তুলনায় অধিক হয় এবং তার ফলে দ্রব্যমূল্য বা দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সে অবস্থাকেই ‘মুদ্রাস্ফীতি' (Inflation) বলা হয় ।
- মুদ্রাস্ফীতির ফলে অর্থ ও সম্পদ এক শ্রেণীর লোকের হাত হতে অন্য এক শ্রেণীর লোকের হাতে চলে যায়। 
- মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মূল্যস্তর ও উৎপাধন ব্যয় বৃদ্ধি পায়। 

উৎস: উচ্চ মাধ্যমিক অর্থনীতি ২য় পত্র- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
‘বেইল আউট’ শব্দটি জড়িত?
  1. ক) ক্রিকেট খেলায়
  2. খ) রাগবি খেলায়
  3. গ) সংসদীয় কার্যক্রমে
  4. ঘ) অর্থনীতিতে
ব্যাখ্যা
- বেইল আউট' শব্দটি অর্থনীতিতে জড়িত।

• বেইল আউট:
- বেইল আউট হচ্ছে দেনার দায়ে বা মূলধনসংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা।
- তবে রাষ্ট্রকেও অনেক সময় জাতীয় ব্যয় নির্বাহে বেইল আউটের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ ও অন্য প্রতিষ্ঠানগুলোর সহায়তা করার উদাহরণ রয়েছে।
- এইরূপ সহায়তা দেয়া হতে পারে ঋণ, ঋণের গ্যারান্টি, নগদ সহায়তা, বন্ড বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে।
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আর্থিক মন্দা কাটাতে বেইল আউট নীতি ব্যবহার করা হয়।

উৎস: প্রথম আলো।
১৮.
বাংলাদেশ এলডিসি (LDC) থেকে বের হবে কত সালে?
  1. ক) ২০২১
  2. খ) ২০২৪
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০২৬
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি তালিকা থেকে বের হয়ে যাবে।
- করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা দুইবছর বৃদ্ধি করা হয়।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন প্রথম ১৯৭১ বিশ্বের সর্বাধিক অনুন্নত দেশসমূহ নিয়ে LDC তালিকা প্রণয়ন করে। বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে এলডিসি তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৯.
পেস্ট করার কী-বোর্ড (Key Board) কমান্ড কোনটি?
  1. ক) Ctrl + P
  2. খ) Ctrl + V
  3. গ) Ctrl + C
  4. ঘ) Ctrl + X
ব্যাখ্যা
Ctrl + V = পেস্ট করার জন্য ব্যবহার করা হয়।
Ctrl + C = কপি করার জন্য এই কমান্ড দেয়া হয়।
Ctrl + X = নির্দিষ্ট অংশ কাট করতে ব্যবহার করা হয়।
Ctrl + P = প্রিন্ট উইন্ডো ওপেন করতে ব্যবহার করা হয়। 

উৎস: Microsoft website.
২০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ১ নং
  2. খ) ৩ নং
  3. গ) ১১ নং
  4. ঘ) ২ নং
ব্যাখ্যা
সেক্টর:
- ১৯৭১ সালে ‍মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
- ঢাকা শহর ২নং সেক্টরের অধীন ছিলো। 
- এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়।
- বর্তমান মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো। 
- ৮ নং সেক্টরের কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
২১.
সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম কী?
  1. ক) বোরাক
  2. খ) যমুনা
  3. গ) বুড়িগঙ্গা
  4. ঘ) মেঘনা
ব্যাখ্যা
• নদী:
- হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার মারকুলী নামক স্থানে কুশিয়ারা পুনরায় সুরমার সঙ্গে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে দক্ষিণ দিকে ভৈরব উপজেলার ভৈরববাজার পর্যন্ত প্রবাহিত হওয়ার পর সুরমার অপর শাখা ধনুর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে। মারকুলীর উজানে কুশিয়ারা কিছুটা জায়গা জুড়ে বিবিয়ানা নদী নামেও পরিচিত।

উৎস: বাংলাপিডিয়া।
২২.
["তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"]
বায়ু দূষণে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ছিলো -
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) নেপাল
অনির্ধারিত
ব্যাখ্যা
বৈশ্বিক বায়ু দূষণ:
- সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’ প্রকাশিত বৈশ্বিক বায়ুর মানসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
- মূলত বাতাসে প্রতি ঘনমিটারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা পিএম-২.৫-এর পরিমাণ কতটুকু, তা পর্যালোচনা করে বায়ুর মান সূচকটি তৈরি করা হয়ে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী, বায়ুতে প্রতি ঘনমিটারে পিএম-২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি সর্বোচ্চ ৫ মাইক্রোগ্রাম হতে হবে।
- প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে চাদের বায়ুতে গড়ে পিএম-২.৫-এর পরিমাণ ছিল ৮৯ দশমিক ৭ মাইক্রোগ্রাম।
- দ্বিতীয় স্থানে থাকা ইরাকের বায়ুতে পিএম-২.৫-এর পরিমাণ ছিল গড়ে ৮০ দশমিক ১ মাইক্রোগ্রাম।
- তৃতীয় দূষিত দেশ পাকিস্তান, দেশটির বাতাসে দূষণের মাত্রা ছিল ৭০ দশমিক ৯ মাইক্রোগ্রাম।
- চতুর্থ অবস্থানে আছে বাহরাইন, দেশটির বায়ুতে গত বছর দূষণের মাত্রা ছিল ৬৬ দশমিক ৬ মাইক্রোগ্রাম।
- পঞ্চম স্থানে ২০২২ সালে বাংলাদেশে প্রতি ঘনমিটার বায়ুতে পিএম–২.৫-এর মাত্রা ছিল ৬৫ দশমিক ৮ মাইক্রোগ্রাম।

উৎস: প্রথম আলো, ১৫ মার্চ, ২০২৩।
২৩.
ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম -
  1. ক) ভ্যাকসিন
  2. খ) সেবা
  3. গ) সুরক্ষা
  4. ঘ) মায়া
ব্যাখ্যা
- বিশ্বের ৫৪তম দেশ হিসেবে ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করে।
- বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ - এর নাম - “সুরক্ষা”।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
‘আরব বসন্ত’ বলতে কী বুঝায়?
  1. ক) আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
  2. খ) আরব অঞ্চলের বসন্তকাল
  3. গ) আরবের মহিলাদের ক্ষমতায়ন
  4. ঘ) আরব রাজতন্ত্র
ব্যাখ্যা
আরব বসন্ত হলাে আরবের বিভিন্ন দেশে শাসনব্যবস্থা ও শাসকদের বিরুদ্ধে গণজাগরণ।
আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। তিউনিশিয়ার পর মিশর, লিবিয়া, ইয়েমেন প্রভৃতি দেশে এই বিপ্লব ছড়িয়ে পড়ে।

উৎস: National Geographic & Britannica.
২৫.
‘নূরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) ইমদাদুল হক মিলন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• ‘নূরজাহান' 
- বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন -এর সুদীর্ঘ উপন্যাস 'নূরজাহান' যে-গ্রামবাংলার বাস্তব চিত্র ধারণ করে আছে, সেই গ্রাম নির্মীয়মাণ এক পাকা সড়কের ছোঁয়ায় বদলে যাচ্ছে প্রতিদিন।
-নুরজাহানের বড় হয়ে-ওঠা, বিয়ে, দুর্ভাগ্য, ভণ্ড ফতোয়াবাজের হাতে অপমানিত হওয়া এবং শেষমেশ আত্মহত্যার করুণ কাহিনির পাশে লেখক এক গ্রামীণ জনপদের মানুষের নিখুঁত জীবনচিত্র এঁকেছেন। 
------------------------------

• ইমদাদুল হক মিলন
- ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম।
- লেখনীশক্তির পাশাপাশি তার রয়েছে নাট্যরচনায় পারদর্শিতা।
- বর্তমানে বাংলাদেশের মূলধারার সংবাদপত্র 'কালের কন্ঠ-এর সম্পাদক পদেও নিয়োজিত রয়েছেন তিনি।
- শিশুতোষ গল্প দিয়ে সাহিত্য অঙ্গনে এ গুণী লেখকের প্রবেশ, যা প্রকাশিত হয়েছিলো কিশোর বাংলা' নামক এক পত্রিকায়।
- তবে পাঠকের নজরে পড়েছিলেন 'সজনী' নামের ছোট গল্প লিখে।
- খুব অল্প বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
 - দুই বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তার বহুল পঠিত উপন্যাস হলো 'নূরজাহান'।
- এছাড়াও ইমদাদুল হক মিলন এর উপন্যাস সমগ্র বিভিন্ন পাঠকপ্রিয় উপন্যাসে ঠাসা।

- তাঁর কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো-  জিন্দাবাহার', 'নিঝুম নিশিরাতে', 'যাবজ্জীবন', ‘কালাকাল', 'কালো ঘোড়া', 'ভূমিপুত্র', 'পরাধীনতা', 'কে', 'তাহারা', 'ভূতের নাম রমাকান্ত কামার' ইত্যাদি।
- দেশি- বিদেশি নানা সম্মানজনক পুরস্কারের পাশাপাশি ২০১৯ সালে তিনি একুশে পদক পান।

সূত্র: নূরজাহান - ইমদাদুল হক মিলন।
২৬.
বাংলাদেশ কোন সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল?
  1. ক) ১৯৯৫ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০৩ সালে
  4. ঘ) ২০০৭ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল।
- বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম আসরে ১৯৯৯ সালের ১৭মে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অভিষেক ঘটে। 
- এ ম্যাচটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। 
- এই বিশ্বকাপে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। 
-  ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। 
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
২৭.
‘যে বিষয়ে কোন বিতর্ক নেই’ এক কথায় কী বলা হয়?
  1. ক) অপরিণামদর্শী
  2. খ) অবিমৃষ্যকারী
  3. গ) অবিসংবাদী
  4. ঘ) অকালদর্শী
ব্যাখ্যা
- 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' - এক কথায় প্রকাশ হলো - অবিসংবাদী।

অন্যদিকে,
- অবিমৃষ্যকারী অর্থ হলো - 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে'।
- অপরিণামদর্শী হলো পরিণাম ভেবে কাজ করে না এমন; ভবিষ্যতে কী ঘটবে সে সম্পর্কে চিন্তা করে না এমন; অদূরদর্শী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৮.
‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) নিস্ফল পরিশ্রম
  2. খ) সস্তা দাম
  3. গ) নিষ্ক্রিয় বস্তু
  4. ঘ) অপদার্থ
ব্যাখ্যা
'• ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়/ নিস্ফল পরিশ্রম। 

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
• 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ - সুখের সংসার।
• ’চিনির পুতু‘ বাগধারাটির অর্থ -  যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে।
• ‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) আমদানি
  2. খ) আগমন
  3. গ) গমন
  4. ঘ) তিরোভাব
ব্যাখ্যা
- 'আবির্ভাব' শব্দের সঠিক বিপরীত শব্দ 'তিরোভাব'।

অন্যদিকে: 
- আগমন এর বিপরীত শব্দ হল প্রস্থান/গমন। 
- আমদানি শব্দের বিপরীত শব্দ হলো রপ্তানি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৩০.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) নিষ্পন্ন
  2. খ) নিস্পন্ন
  3. গ) নিশ্পন্ন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
নিষ্পন্ন [সংস্কৃত ]
- প্রকৃতি প্রত্যয়: নির্ + √ পদ্ + ত। 

অর্থ: 
- মীমাংসিত; 
- সম্পাদিত, সমাপ্ত;
- জাত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
‘মালী’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
  1. ক) মালিকা
  2. খ) মালী
  3. গ) মালীনী
  4. ঘ) মালিনী
ব্যাখ্যা
মালী [মালি] (বিশেষ্য)
-  সংস্কৃত শব্দ।  
- প্রকৃতি প্রত্যয়: মাল্য+ইন্‌।

অর্থ: 
- মাল্যরচনাকারী; মালাকর।
- জাতি। 

স্ত্রীলিঙ্গ
- মালিনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২.
‘সংযম’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
  1. ক) সং + যম
  2. খ) সম + যম
  3. গ) সৎ + যম
  4. ঘ) সম্ + যম
ব্যাখ্যা
- ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয় ৷
যেমন:
- সম্ + যম = সংযম,
- সম্ + লাপ = সংলাপ,
-  সম্ + হার =  সংহার,
- সম্ + বাদ = সংবাদ,
- সম্ + শয় = সংশয়,
- সম্+ রক্ষণ = সংরক্ষণ,
- সম্ + সার = সংসার।  

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)। 
৩৩.
জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন?
  1. ক) নবান্নের
  2. খ) শালিক ও শঙ্খছিলের
  3. গ) কাকের
  4. ঘ) কার্তিকের
ব্যাখ্যা
আবার আসিব ফিরে
--- জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়। 

- জীবনানন্দ দাশ বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। 


• জীবনানন্দ দাশ:
- জীবননান্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।

• জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক, [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- সাতটি তারার তিমির, 
- রূপসী বাংলা, 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৪.
ইংরেজী প্রবাদ 'Look before you leap' এর অর্থ কী?
  1. ক) কাজের ভাবনা কেন
  2. খ) কাজ করতে ভাবিও
  3. গ) ভাবিয়া চিন্তিয়া কাজ কর
  4. ঘ) ভাবিয়া করিও কাজ
ব্যাখ্যা
♦ Look before you leap.
Meaning: ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

এরকম আরও কিছু প্রবাদ:
- Leave no stone unturned: কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
- Let it alone! Let well alone: যে অবস্থায় আছে তাই ভালো / হস্তক্ষেপ করলে খারাপ হতে পারে।
- Let sleeping dogs lie: কাদা ঘেঁটো না / স্বেচ্ছায় নিজেকে বিপদে বা ঝামেলায় না-জড়ানো।
- Live and let live: সহিষ্ণু হও।

Source: Live MCQ Lecture.
৩৫.
One must learn to adapt oneself________ changing circumstances.
  1. ক) to
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) for
ব্যাখ্যা
♦ এই প্রশ্নটি appropriate preposition থেকে করা হয়েছে।

• Adapt to:
Meaning: মানিয়ে নেওয়া/ খাপ খাইয়ে নেওয়া।
Complete sentence: One must learn to adapt oneself to changing circumstances. 
Meaning: পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adapt এর সাথে 'মানিয়ে নেওয়া/ খাপ খাইয়ে নেওয়া' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

অন্যদিকে,
- Adapt from:
Meaning: (কোন জিনিস থেকে) গৃহিত হওয়া/নেওয়া।
৩৬.
Which one is the correctly spelt word?
  1. ক) Unianimous
  2. খ) Unanimous
  3. গ) Unaomous
  4. ঘ) Unianomous
ব্যাখ্যা
♦ Unanimous:
English meaning: If a group of people are unanimous, they all agree about one particular matter or vote the same way, and if a decision or judgment is unanimous, it is formed or supported by everyone in a group.
Meaning: একমত; সর্বসম্মত।

উল্লেখিত বাকি অপশন গুলো ভুল। 
৩৭.
'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ ইংরেজী অনুবাদ কোনটি সঠিক?
  1. ক) I have received your letter just now.
  2. খ) I have received your letter.
  3. গ) Just I have had received your letter.
  4. ঘ) I just had received your letter.
ব্যাখ্যা
♦ এইমাত্র: just now

• 'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ এই বাক্যের ইংরেজী অনুবাদ - I have received your letter just now.

অন্য অপশন গুলো:
• I have received your letter: 
- এখানে 'এইমাত্র' শব্দটির ইংরেজী অনুবাদ দেওয়া হয়নি। তাই এটি হবেনা। 

• Just I have had received your letter.
- এই বাক্যটিও ভুল। 
- "just" শব্দটির ব্যবহার ভুল স্থানে হয়েছে, এটি  verb "received" এর আগে অথবা বাক্যের শেষে থাকার কথা। 
- কাজটি এইমাত্র সংগঠিত হয়েছে অর্থ প্রকাশ করতে এটি ব্যবহার হয়।
- এখানে "have had received" এর ব্যবহার ভুল। 
- এটি বাক্যে Redundancy তৈরি করে, Redundancy in grammar refers to the unnecessary repetition of words.

• I just had received your letter.
- এই বাক্যটিও ভুল। 
- 'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ এই বাক্যটি হলো present perfect tense, তাই "have" or "has" এর ব্যবহার প্রযোজ্য। 

তাই বলা যায়, 'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ এই বাক্যের ইংরেজী অনুবাদ - I have received your letter just now.
৩৮.
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির ব্যবধান কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৯
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির ব্যবধান কত?

সমাধান:
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৩৭
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১
মৌলিক সংখ্যা দুটির ব্যবধান = ৩৭ - ৩১ = ৬

৩৯.
১০ × ১০০ × ১০০ × ০.১০ = কত?
  1. ক) ১০০০
  2. খ) ১০,০০০
  3. গ) ১,০০,০০০
  4. ঘ) ১০,০০,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ × ১০০ × ১০০ × ০.১০ = কত?

সমাধান:
১০ × ১০০ × ১০০ × ০.১০ 
= ১০,০০০
৪০.
√০.০০০০০৬২৫ কত?
  1. ক) ০.০০২৫
  2. খ) ০.০০০২৫
  3. গ) ০.০০০০২৫
  4. ঘ) ০.০০১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৬২৫ কত?

সমাধান:
√০.০০০০০৬২৫ 
= ০.০০২৫