পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] -------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
What is the collective noun for a group of kangaroos? (Choose the best option)
  1. Mob
  2. Swarm
  3. Shoal
  4. Colony
ব্যাখ্যা
• The collective noun for a group of kangaroos is – Mob.

• "Mob" শব্দটি যখন kangaroos-এর একটি দল বোঝাতে ব্যবহৃত হয়, তখন সেটি একটি collective noun বা সমষ্টিবাচক শব্দ। ইংরেজি ভাষায় প্রাণীর দলের জন্য নির্দিষ্ট ও - প্রায়শই কাব্যিক নাম রয়েছে, যা তাদের আচরণ, চলাফেরা বা সামাজিক গঠনের সাথে সম্পর্কিত।
- Kangaroos সাধারণত ঘাসের মাঠ বা ঝোপঝাড়ে ছোট বা মাঝারি আকারের দলে থাকে, যাদেরকে "mob" বলা হয়।
- এই দলের সদস্যরা একসঙ্গে খাবার খোঁজে, চলাফেরা করে এবং শিকারি প্রাণীদের হাত থেকে রক্ষা পায়।
- "Mob" শব্দটি এখানে মূলত সামাজিকভাবে একত্রিত, কখনও কখনও বেশ সক্রিয় ও গতিশীল দলের ধারণা প্রকাশ করে।
- Kangaroo-র ক্ষেত্রে, "mob" শব্দটি অস্ট্রেলিয়ান ইংরেজিতে বিশেষভাবে প্রচলিত।
- প্রাণীবিজ্ঞানে এবং প্রাকৃতিক পর্যবেক্ষণে এই collective noun বহুল ব্যবহৃত ও স্বীকৃত।

• অপশন আলোচনা:
খ) Swarm:
মৌমাছি বা পোকামাকড়ের বড় দলের জন্য ব্যবহৃত collective noun.

গ) Shoal:
মাছের দলের জন্য ব্যবহৃত collective noun.

ঘ) Colony:
পিঁপড়ে, পেঙ্গুইন, বা কোনো প্রাণীর স্থায়ী আবাসিক দলের জন্য ব্যবহৃত collective noun.

• Collective Noun:
- Collective Noun হলো এমন একটি শব্দ যা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে একত্রে একটি একক গোষ্ঠী হিসেবে বোঝায়।
- কিছু সাধারণ উদাহরণ: pack, herd, flock, mob, colony, shoal, swarm, troop ইত্যাদি।

Source:
1) Oxford English Dictionary.
2) Merriam-Webster Dictionary.
.
I know his name but I haven't managed to ferret __________ where he lives.
  1. in
  2. off
  3. around
  4. out
ব্যাখ্যা
• Complete Sentence: I know his name but I haven't managed to ferret out where he lives.
- Bangla Meaning: আমি তার নাম জানি, কিন্তু সে কোথায় থাকে তা এখনো খুঁজে বের করতে পারিনি।

• ferret out (phrasal verb with ferret verb)
English Meaning: to discover or find out something after searching for it.
Bangla Meaning: খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা।

- "খুঁজে বের করা" বোঝাতে ferret-এর পরে preposition হিসেবে সাধারণত out বসে।

Example Sentence:
- The police are trying to ferret out the truth about the incident.
- Journalists worked hard to ferret out details of the scandal.
 


Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
  1. those of
  2. all of
  3. that of
  4. that
ব্যাখ্যা
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।
- এখানে beaches দ্বারা Plural Countable Noun কে বুঝায়। তাই এখানে Those of হবে।

Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which noun is derived from “Ability”?
  1. Inability
  2. Unable
  3. Enable
  4. Capable
ব্যাখ্যা
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর noun form হচ্ছে - Inability.

• Inability (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning:  অক্ষমতা; অসামর্থ্য; অপারগতা।

• অপশন আলোচনা:
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

• Capable (adjective)
English Meaning: having the ability, fitness, or quality necessary to do or achieve a specified thing.
Bangla Meaning: শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।

• Unable (adjective)
English Meaning: lacking the skill, means, or opportunity to do something.
Bangla Meaning: অক্ষম; অপারগ।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
.
Point out the plural number.
  1. Luggage
  2. News
  3. Cattle
  4. Athletics
ব্যাখ্যা
• Cattle is the Plural Number.

• Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।

• Number দুই প্রকার:
01. Singular Number.
02. Plural Number.

• Some words that are always Singular:
- Mathematics, Advice, Luggage, Furniture, Scenery, News, Ethics, Politics, Athletics, Poetry, Baggage, etc.

• Some words that are always Plural:
- Cattle, People, Police, Folk, Swine, Vermin, Gentry, Poultry, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
.
They parlayed some modest investments _____________ massive profits for the company.
  1. up
  2. in
  3. for
  4. into
ব্যাখ্যা
• Complete Sentence: They parlayed some modest investments into massive profits for the company.
- Bangla Meaning: তারা কিছু স্বল্প বিনিয়োগকে কোম্পানির জন্য বিপুল মুনাফায় রূপান্তরিত করেছে।

• parlay (verb) … into
English Meaning: to use or develop something successfully so that it produces something of greater value.
Bangla Meaning: কিছু ব্যবহার করে বড়ো সাফল্যে রূপান্তরিত করা।

"কিছু ব্যবহার করে অন্য কিছুতে রূপান্তর করা" বোঝাতে parlay এর পর সাধারণত preposition হিসেবে into বসে।

Example Sentence:
- She parlayed her small savings into a thriving business.
- The athlete parlayed his fame into a successful acting career.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
The swain wooed the nymph with flowery verse, while the old spinster tended her heifer in the meadow nearby.
Identify the masculine gender.
  1. swain 
  2. nymph 
  3. spinster 
  4. heifer 
ব্যাখ্যা
• The swain wooed the nymph with flowery verse, while the old spinster tended her heifer in the meadow nearby.
- The masculine gender is - swain.

• Swain (নাগর) হচ্ছে Masculine Gender.
- এর Feminine gender হচ্ছে Nymph (রূপসী নারী)।

• Spinster (অবিবাহিতা মহিলা) (Feminine gender)
- এর masculine gender - Bachelor (অবিবাহিত পুরুষ)।

• Heifer (বকনা বাছুর) (Feminine gender)
- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
After checking, I found __________ f's than s's in this statement.
  1. much
  2. more
  3. little
  4. None of the above
ব্যাখ্যা
• Complete sentence: After checking, I found more f's than s's in this statement.
- Bangla meaning: পরীক্ষা করে দেখলাম, এই বাক্যে s এর থেকে f বেশি আছে।

• উল্লিখিত বাক্যে বলা হয়েছে, letter - s এর থেকে f বেশি আছে।
- অর্থাৎ, এই বর্ণগুলোর plural ব্যবহৃত হয়েছে।

• বর্ণ (letter), সংখ্যা, প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে plural করতে হয়।
- যেমন: a's, e's, p's, four's 3's ইত্যাদি।

• There যদি বাক্যের প্রথমে (introductory there) বসে, তাহলে verb -এর পরবর্তী subject অনুযায়ী verb ব্যবহৃত হয়।
- অর্থাৎ, subject টি - plural হলে verb ও plural হবে, আর subject টি - singular হলে verb ও singular হবে।
- এখানে যেহেতু 'f' - plural তাই verb হবে are এবং plural countable noun -এর পূর্বে determiner হিসেবে more ব্যবহৃত হবে।

• Note: much, little - determiner হিসেবে শুধু uncountable noun -এর পূর্বে ব্যবহৃত হয়।
.
We need someone who is good ________ public speaking.
  1. at
  2. with
  3. on
  4. by
ব্যাখ্যা
Complete sentence: We need someone who is good at public speaking.
Bangla: আমাদের এমন একজন দরকার যিনি জনসম্মুখে কথা বলতে পারদর্শী।

• Good at something/doing something:
English meaning: If you are good at something, you are able to do it well.
Bangla meaning: দক্ষ।

- কোনো দক্ষতা বা বিষয়ে ভালো হওয়া বোঝাতে "good" এর পরে preposition হিসেবে সাধারণত "at" ব্যবহার হয়।
- "public speaking" এর ক্ষেত্রে, দক্ষতা বোঝাতে "good" এর পরে "at" ব্যবহার হয়।

Example Sentences:
- She is really good at playing the piano.
- They are good at solving problems quickly.
- He’s good at public speaking.

Source: Cambridge Dictionary.
১০.
The word that describes 'Rigidity' as an adjective is ____.
  1. Rigidness
  2. Rigorous
  3. Rigid
  4. Rigor
ব্যাখ্যা
• The word that describes 'Rigidity' as an adjective is - Rigid.

• Rigidity (noun) [uncountable noun]
- দৃঢ়তা; অনমনীয়তা; কঠোরতা।

• Rigid (adjective)
- অনমনীয়; বাঁকানো যাবে না এমন।
- দৃঢ়; অপরিবর্তনীয়।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
- Rigor (noun) [uncountable noun]
- দৃঢ়তা; কঠোরতা; (আইন) কঠোর প্রয়োগ।

- Rigorous (adjective)
- কঠোর; প্রচণ্ড; তীব্র
 
- Rigidness (noun)
- কঠোরতা, অনমনীয়তা।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
We didn’t expect you to carry that ________ luggage for such a short trip.
  1. many
  2. few
  3. little
  4. much
ব্যাখ্যা
Complete Sentence: We didn’t expect you to carry that much luggage for such a short trip.
- Bangla Meaning: আমরা আশা করিনি যে তুমি এত বেশি লাগেজ নিয়ে এত ছোট সফরে যাবে।

• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 
- luggage (মালামাল) শব্দটি uncountable noun.
- তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।

- সুতরাং, সঠিক উত্তর হবে - much.
১২.
This pizza is ______ tasty.
  1. too much
  2. much too
  3. excessive
  4. very
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - very. 
- Complete sentence: This pizza is very tasty.
 
• Tasty হচ্ছে একটি adjective এবং এটিকে modify করার জন্য এর পূর্বে একটি adverb প্রয়োজন।
- এখানে very হচ্ছে একটি adverb.
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে very, adjective tasty কে modify করছে।
১৩.
The hill slopes down gradually to the valley below.
The underlined word is used here as a/an-
  1. Adverb
  2. Verb
  3. Preposition
  4. Adjective
ব্যাখ্যা
• The hill slopes down gradually to the valley below.
- Here, 'down' is an Adverb.
- পাহাড়টি ধীরে ধীরে নিচের উপত্যকায় নামছে।
- 'slope' verb কে modify করায়, 'down' এখানে adverb হবে।

• Down 
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।

• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।

Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।

• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।

• Down (Preposition)  
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।

• Down (Verb) 
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
The company’s profits dropped due _______ increased competition.
  1. to
  2. on
  3. in
  4. of
ব্যাখ্যা
Complete sentence: The company’s profits dropped due to increased competition.
- Bangla Meaning: কোম্পানির মুনাফা বেড়ে যাওয়া প্রতিযোগিতার কারণে কমে গেছে।

• due to (phrase with due + preposition to)
English Meaning: because of; caused by.
Bangla Meaning: এর কারণে; দ্বারা।

"এর কারণে" বোঝাতে due এর সঙ্গে preposition ‘to’ সাধারণত ব্যবহার করা হয়।

Example Sentences:
- The event was canceled due to heavy rain.
- He missed the meeting due to traffic jam.

Source: Cambridge Dictionary.
১৫.
The female form corresponding to "Stag" is -
  1. Ram
  2. Ewe
  3. Hind
  4. Sow
ব্যাখ্যা
• The female form corresponding to "Stag" is - Hind.

• Stag [masculine gender] - পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind.

• অপশন আলোচনা:

• Ewe [feminine form] -  স্ত্রী-ভেড়া ; ভেড়ী।
- এর masculine gender হলো- Ram.

• Sow [feminine form] - (পূর্ণবয়স্ক শূকরী).
- Boar (বন্য মর্দা শূকর) হচ্ছে Sow -এর masculine gender.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৬.
Which is the correct form of the sentence?
  1. I am sorry, for I, you, and he are to blame.
  2. I am sorry, for He, I, and you is to blame.
  3. I am sorry, for I and he and you is to blame.
  4. I am sorry, for You, he, and I is to blame.
ব্যাখ্যা
• 'I am sorry, for I, you, and he are to blame.' is the correct form of the sentence. 
- Bangla Meaning: আমি দুঃখিত, কারণ আমি, তুমি এবং সে দোষী।

• দোষ স্বীকারের ক্ষেত্রে, প্রথমে 1st, তারপর 2nd, তারপর 3rd person বসে। সংক্ষেপে (123- order).
- Incorrect sentence: You, he, and I are to blame.
- Correct sentence: I, you, and he are to blame. 

• Personal pronoun:
- কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহৃত হয় তাকে personal pronoun বলে।
- যেমন: ব্যক্তির নামের পরিবর্তে : I did it. You can do everything. They are students.
- বস্তুর নামের পরিবর্তে: He did it.

• First person, second person, third person-এর pronoun বা noun সব যদি একই বাক্যে ব্যবহৃত হয় তাহলে প্রথমে second person (2) পরে third person (3), এবং অবশেষে first person (1) বসে।
- অর্থাৎ সংক্ষেপে (231- order).
- Incorrect sentence: He, I, and you went there.
- Correct sentence: You, he, and I went there.

- Incorrect sentence: Rahim and you did it.
- Correct sentence: You, and Rahim did it.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৭.
He was completely absorbed _________ the movie and didn’t notice the time passing.
  1. with
  2. on
  3. in
  4. at
ব্যাখ্যা
• Complete sentence: He was completely absorbed in the movie and didn’t notice the time passing.
- অর্থ: সে পুরোপুরি সিনেমায় মনোযোগ দিয়ে ছিল এবং সময় কিভাবে কাটছে তা বুঝতে পারেনি।

Absorbed (adjective)
English Meaning: deeply interested or involved in something.
Bangla Meaning: পুরো মনোযোগ দিয়ে যুক্ত হওয়া বা নিমজ্জিত থাকা।

"নিমজ্জিত থাকা" বা "পুরো মনোযোগ দেওয়া" বোঝাতে absorbed শব্দের পর সাধারণত preposition ‘in’ বসে।

Example Sentences:
- She was absorbed in reading the novel all afternoon.
- They seemed absorbed in their conversation and didn’t hear me calling.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
 
১৮.
The plural form of 'Thesis' is - 
  1. Theses
  2. Thesess
  3. Thisises
  4. Thesiss
ব্যাখ্যা
• Thesis:
English meaning: a long piece of writing on a particular subject, especially one that is done for a higher college or university degree.
Bangla meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য।
Plural form: Theses.

Example:
- Their main thesis was that war was inevitable.

Source: Cambridge Dictionary.
১৯.
Identify the word that serve as both a noun and an adjective.
  1. Content
  2. Triumph
  3. Victory
  4. Conquer
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Content can be used as both a noun and an adjective.

Content (noun)
English meaning:
- the things that are held or included in something.
- a list of the chapters or sections given at the front of a book or periodical.
- the material dealt with in a speech, literary work, etc. as distinct from its form or style.
- A happy and satisfied feeling.
Bangla Meaning:
- অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র;  ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
- তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
Example:
- I showed him the contents of my pocket.
- The content of a barrel/the silver content of a coin.

• Content (adjective)
English Meaning; pleased with your situation and not hoping for change or improvement.
Bangla Meaning:  তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
Example: I am content with my present job.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Conquer (verb-transitive)
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force, or to defeat someone in a game or competition
Bengali Meaning: জয় করা; শক্তিবলে দখল করা: পরাজিত করা; (শত্রু বা কুপ্রবৃত্তিকে) বশ করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা
- এর adjective হচ্ছে - conquerable.
- Example:
- Akbar conquered the whole of India.
- She has conquered the hearts of many men.

• Victory (noun)
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
Bangla Meaning: জয়; বিজয়।
Example: The general led the troops to victory.
- এর adjective হচ্ছে - Victorious - বিজয়ী; বিজেতা; বিজয়দৃপ্ত।

• Triumph (noun)
English Meaning: A great victory or achievement.
Bengali Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
- এর adjective দুইটি:
- triumphal( বিজয়ঘটিত) triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)।

• Triumph (verb)
English Meaning: achieve a victory; be successful.
Bengali Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
Example: Spectacle has once again triumphed over content.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Cambridge Dictionary.
3. Accessible Dictionary by Bangla academy.
২০.
What gender does the noun “actress” represent?
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. Neuter
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Feminine.

- "Actress" শব্দটির লিঙ্গ (Gender) হলো Feminine,
- কারণ এটি বিশেষভাবে নারী (মহিলা অভিনেত্রী) কে বোঝায়।
- Masculine (পুংলিঙ্গ): Actor (অভিনেতা),
- Feminine (স্ত্রীলিঙ্গ): Actress (অভিনেত্রী),

- Types of Gender:
- Masculine (পুংলিঙ্গ): পুরুষ বোঝায় (যেমন: king, boy).
- Feminine (স্ত্রীলিঙ্গ): নারী বোঝায় (যেমন: queen, girl, actress).
- Common (উভয়লিঙ্গ): পুরুষ ও নারী উভয়কে বোঝায় (যেমন: teacher, doctor).
- Neuter : প্রাণহীন বা লিঙ্গহীন বস্তু (যেমন: book, table)

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২১.
Don’t dwell on the past too long.
Here 'past' is-
  1. Noun
  2. Conjunction
  3. Preposition
  4. Adjective
ব্যাখ্যা
Correct Answer:  Noun.

• Don’t dwell on the past too long.
- এখানে "past" স্পষ্টভাবে noun.
- এখানে "past" শব্দটি একটি সময় বা অতীতকাল বোঝাচ্ছে, যা একটি জিনিস বা ধারণা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি একটি  (Noun)।

অন্যদিকে, 
- Adjective : যদি হতো past experience, তাহলে "past" adjective হতো।

- Preposition : "Past" কখনও কখনও preposition হতে পারে (e.g., He walked past the building), কিন্তু এখানে হয় নি।

- Conjunction : এটি দুটি বাক্য বা অংশ সংযুক্ত করছে না।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২২.
'Inchoate' can be defined as -
  1. Adverb
  2. Verb
  3. Noun
  4. Adjective
ব্যাখ্যা
• Inchoate (Adjective)
English Meaning: Only recently or partly formed, or not completely developed or clear.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারব্ধ; অপরিণত অর্ধগঠিত রূপবিশিষ্ট; অপূর্ণগঠিত।

Synonyms: Undeveloped (অনুন্নত; অনুন্নীত), Unformed (অপরিণত), Immature (অপক্ব; অপরিপক্ব; অপরিণত), Inceptive(প্রারম্ভিক), Nascent (কেবল জন্ম লাভ করেছে এমন, বর্ধনশীল। 

Antonyms: Developed (উন্নত), Adult (পরিণত), Mature (পরিপক্ব করা বা হওয়া), Ripened (পরিপক্ক, পোক্ত), Grown (পূর্ণতাপ্রাপ্ত)। 

Other Forms: Inchoative [ইনকোউআটিভ্] (adjective) প্রারম্ভিক: (ব্যাকরণ) inchoative verbs প্রারম্ভিক ক্রিয়া, যেমন, get dark -এ get.

Example Sentence: 
1. She had a child's inchoate awareness of language.
2. Inchoate feelings of affection for a man whom she had, up till now, thought of as only a friend. 

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
They lived _________ in their cozy little cottage by the sea.
  1. happily
  2. happiest
  3. happier
  4. happy
ব্যাখ্যা
The correct answer is -  happily.
The complete sentence is - They lived happily in their cozy little cottage by the sea.
- Bangla meaning: তারা সমুদ্রের পাশে তাদের আরামদায়ক ছোট ঘরে সুখে থাকত।

- এখানে 'lived' একটি verb (past tense)।
- যেহেতু এটি একটি verb, তাই এটিকে modify (বিশেষণ) করার জন্য দরকার adverb।
- "happily" হলো 'happy' এর adverb form, যা verb 'lived' কে বর্ণনা করছে।

• Other options
- Happy (adjective) সুখী।
- Happier হচ্ছে Comparative Adjective of happy.
- Happiest হচ্ছে Superlative Adjective of happy.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
২৪.
The adjective derived from 'Mountain' is -
  1. Mountic
  2. Mounting
  3. Mountainous
  4. Mountain
ব্যাখ্যা
• The adjective of 'Mountain' is - Mountainous.

• Mountain (Noun)
- English Meaning: A raised part of the earth’s surface, larger than a hill; a large amount of something.
- Bangla Meaning: পর্বত; শৈল; গিরি; পাহাড়; বিশাল কোনো বস্তু।

• Other forms:
→ Mounting - (noun) - পটভূমি; অধিরোহণ; বাঁধাইবার কাঠামো।
→ Mountainous - (adjective) [মাউনটিনাস America(n) মাউনটানাস] পার্বত্য; পর্বতময়।
→ mountaineer - [মাউনটিনিআ(র্‌) America(n) মাউনটনইআর্] (noun) পাহাড়ি লোক; দক্ষ পর্বতারোহী।
→ mountaineering - (noun) (ক্রীড়া হিসেবে) পর্বতারোহণ।

• Example Sentence:
1. The view from the top of the mountain is breathtaking.
2. I've got a mountain of work to do.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৫.
I to suffer, you to heal — which path is just, only time reveals.
Here the infinitive ‘to heal’ is used as -
  1. Adverb
  2. Adjective
  3. Noun
  4. Conjunction
ব্যাখ্যা
• I to suffer, you to heal — which path is just, only time reveals.
- Here the infinitive ‘‘to heal’ is used as an adjective.

The infinitive "to heal" is functioning like an adjective because it’s describing the implied role or purpose of "you" — meaning you (who are) to heal.

• বাক্যে ব্যবহারের দিক দিয়ে structure অনুযায়ী infinitive - noun, adverb or adjective হয়ে থাকে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে - এখানে ‘to heal – you -pronoun কে Modify করছে, বিধায় এটি Adjective.
- যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
- Adjectives qualify only nouns and pronouns.

• অন্যদিকে,
• Infinitive as Adjective:
- It has no possibility to appear. Here the infinitive 'to appear' is used as - an adjective.
- কারণ এখানে বাক্যস্থিত noun word 'possibility' কে 'to appear' modify করছে।

• Infinitive as Noun:
- It is dangerous to drive on this slippery road. Here the infinitive 'to drive' is used as - a noun.
- এখানে introductory 'it' এর subject হিসাবে 'to drive' হচ্ছে noun.

• Infinitive as Adverb: 
- He worked late to meet the project deadline. Here "to meet" is used as -an adverb.
- Here "to meet" describes why he worked late.
- অর্থাৎ, এটি woked verb টি কে modifiy করছে।

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive. যেমন: To err is human. এবং
২. To-বিহীন infinitive. যেমন: let me go.
- To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।
২৬.
The charity of generous donors helped build a new school in the village.
Here, 'charity' is-
  1. Common noun
  2. Collective Noun
  3. Proper Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
• The charity of generous donors helped build a new school in the village.
- Here, 'charity' is- Common noun.

- Charity মূলত একটি Abstract noun.
- কিন্তু charity এর পূর্বে article, The ব্যবহৃত হওয়ায় এখানে charity, Abstract noun না হয়ে Common noun হবে।

• Uncountable ও abstract noun এর আগে article ব্যবহার হয় না।
- তবে Abstract noun এর পূর্বে Article (the) বসিয়ে সেটিকে নির্দিষ্ট করলে তা Common noun এ পরিণত হয়।

- তাই প্রশ্নে উল্লিখিত charity -এর পূর্বে article 'The' থাকায় এটি common noun হবে।

• Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- কিছু Abstract Noun হলো- Charity, honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.
২৭.
The rescue team arrived at the flooded town, the condition _________ was still uncertain after the storm.
  1. of which
  2. in which
  3. whose
  4. that
ব্যাখ্যা
সঠিক উত্তর:  of which.

• Complete sentence: The rescue team arrived at the flooded town, the condition of which was still uncertain after the storm.
- Bangla Meaning: বন্যার কবলে পড়া শহরে উদ্ধার দল পৌঁছালো, যার পরিস্থিতি ঝড়ের পরও এখনও অনিশ্চিত ছিল।

• Explanation:
- এই বাক্যটিতে "the flooded town" (বন্যাপীড়িত শহর) এবং "the condition" (অবস্থা) এর মধ্যে সম্পর্ক বোঝাতে একটি সঠিক Relative Pronoun প্রয়োজন।
- The phrase "the condition of which" means "the condition of the flooded town."
- এখানে "the flooded town" হলো antecedent (পূর্বপদ).

• Given options:
- in which → ভুল (এটি স্থান নির্দেশ করে, যেমন- "the house in which he lives", কিন্তু এখানে শহরের অবস্থা বোঝাতে "in" অপ্রাসঙ্গিক)।

- whose → ভুল ("whose" is used for possession by people or personified things, যেমন- "the man whose car was stolen")।
- "whose" -এর পরে সাধারণত noun বসে।

- that → ভুল ("that" is not suitable for non-defining clauses like this)।
- "that" সাধারণত people, animals and things, ইত্যাদি ক্ষেত্রে defining clause -এ informally ব্যবহৃত হয়।
- যেমন- The 8.30 is the train that you need to get. (refers to a thing)

- of which → সঠিক (এটি Formal English-এ ব্যবহৃত হয় এবং "the condition of the town" বোঝায়)।
- "Of which" is a relative phrase that introduces a subordinate clause, providing additional information about a previously mentioned noun.

• More examples:
- "They visited the village, the beauty of which was amazing."
- (এখানে "the beauty of which" = "the beauty of the village").
২৮.
_______ hundred boys waited patiently for the bus.
  1. A
  2. An
  3. The
  4. None
ব্যাখ্যা
• The correct answer is - ক) A.
- Full sentence: A hundred boys waited patiently for the bus.

• Article এর নিয়মানুযায়ী:
- dozen, hundred, thousand, million প্রভৃতির পূর্বে a বসে।

• Example: 
- A hundred boys came out from school.
- Here are a dozen bananas.
- There are a thousand people.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২৯.
Identify the correct sentence from below.
  1. A lot of rice has been consumed during the holiday season.
  2. A lot of rice have been consumed during the holiday season.
  3. A lot of rices have been consumed during the holiday season.
  4. A lot of rices has been consumed during the holiday season.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - A lot of rice has been consumed during the holiday season.
- Bangla Meaning: ছুটির দিনে অনেক ভাত খাওয়া হয়েছে।

• সাধারণত, 
• A lot of + uncountable noun + singular verb হয়।
- যেমন:
- A lot of water dust has filled up the room.
- A lot of furniture has been displayed at the fair.

• Rice (ভাত; চাল) হচ্ছে uncountable noun.
- এর পূর্বে যেহেতু a lot of বসেছে তাই এরপর singular verb হিসবে has been এর ব্যবহার সঠিক।
- A lots of হয় না এবং have been uncountable noun এর সাথে ব্যবহৃত হবে না।

• A lot of + plural countable noun + plural verb হয়।
- যেমন:
- A lot of students were playing on the field.
- A lot of flowers have been bloomed in the garden.
৩০.
Identify the common noun among these words.
  1. Flower
  2. Army
  3. Honesty
  4. Dhaka
ব্যাখ্যা
• Flower ia a common noun. 

• Common noun:
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- কিছু common noun হলো:
- Village, Flower, City, Sheep, Infant, River, Book, Boy, Girl, Children, etc.

• Other options,
- Dhaka- Proper noun,
-  Honesty- Abstract noun,
- Army- Collective noun.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩১.
Dinner is ready at 7 o’clock.
Here, ‘o’ is a -
  1. Linkers
  2. Preposition
  3. Adjective
  4. Conjunction
ব্যাখ্যা
• Dinner is ready at 7 o’clock.
- Here, ‘o’ is a - Preposition.
- এটি মূলত - Disguised preposition.

• Disguised Preposition:
- যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
- সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে, o’clock (o = of)
- প্রশ্নোক্ত বাক্যে 'of clock' এর পরিবর্তে o’clock ব্যবহৃত হয়েছে।
৩২.
Identify the proper plural form of "child."
  1. Childen
  2. Childes
  3. Childs
  4. Children
ব্যাখ্যা
• The correct plural form of "child" is - Children.

• Child (Noun):
- Bangla Meaning: অজাত বা নবজাত মানবশিশু।
- English Meaning: a young person, especially between infancy and puberty.
- Plural children.

• Other options:

- Childs – ভুল, নিয়মিত plural গঠনের চেষ্টা, কিন্তু “child” এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

- Childes – ভুল বানান, এমন কোনো শব্দ ইংরেজিতে নেই।

- Childen – ভুল বানান, সঠিকভাবে লেখা হয়নি।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৩.
Sometimes, all it takes is ________ patience to solve a big problem.
  1. a little
  2. few
  3. a few
  4. the little
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: Sometimes, all it takes is a little patience to solve a big problem.
- Bangla Meaning: কখনো কখনো, বড় সমস্যা সমাধানের জন্য সামান্য ধৈর্যই যথেষ্ট।

•'patience' uncountable noun তাই এর ক্ষেত্রে a little ব্যবহৃত হয়েছে।
----------
• Little: সামান্য বা কিঞ্চিৎ অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A little: অল্প বা স্বল্প অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The little: সামান্য যতটুকু আছে তার সবটুকু বুঝাতে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।

• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতি বাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• the Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।
৩৪.
They left the station ____ the 8:00 train, arriving _____12:00 as scheduled.
  1. at, on
  2. in, at
  3. by, on
  4. on, at
ব্যাখ্যা
• Complete sentence: They left the station on the 8:00 train, arriving at 12:00 as scheduled.
- Bangla meaning: তারা আটটার ট্রেনে স্টেশন থেকে রওনা দিয়েছিল, নির্ধারিত সময় ১২টায় পৌঁছেছিল।

• Preposition -এর ক্ষেত্রে,
- যাতায়াতের মাধ্যম বুঝাতে বা গমনার্থে by বসে।
- যেমন: by train, by bus, by bike, etc.

- তবে যাতায়াতের মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (a/the/my, etc.) থাকলে এদের পূর্বে on বসে।
- যেমন: on the train/bus/boat, on my bike, etc.

- উল্লিখিত বাক্যে যেহেতু the 8:00 train আছে তাই এর পূর্বে on বসবে।
- আবার নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে, তাই 12:00 এর পূর্বে at বসবে।
৩৫.
Before signing the contract, she asked for _______ information about the company’s policies.
  1. a lots of
  2. a few
  3. many
  4. some
ব্যাখ্যা
Complete Sentence: Before signing the contract, she asked for some information about the company’s policies.
- Bangla Meaning: চুক্তিতে স্বাক্ষর করার আগে, সে কোম্পানির নীতিগুলো সম্পর্কে কিছু তথ্য চাইল।

• Information (uncountable noun)
Meaning: facts about someone or something. 

- প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of, a little, some বসবে।
- Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।

- অন্যদিকে,
• a, an, ইত্যাদি determiner হিসেবে countable noun এর পূর্বে বসে।
• 'a peice' uncountable noun এর পূর্বে বসে কিন্তু এর জন্য a price এর পর একটি preposition of এর প্রয়োজন হয়। যেমন:

1. Before buying the car, he wanted to gather some information about its fuel efficiency.
2. The students were instructed to gather some information for their research papers.

Source: Cambridge Dictionary.
৩৬.
_______ English language is often used as a common ground in global diplomacy.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
• Complete sentence: The English language is often used as a common ground in global diplomacy.
- Bangla Meaning: বিশ্ব কূটনীতিতে ইংরেজি ভাষা প্রায়শই সাধারণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

• Article -এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে The বসে না।
- যেমন: English is an international language.

• কিন্তু ভাষার নামের পর Language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহার করা হয়।
- যেমন: The English language serves as a bridge between nations.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৭.
A five-year-old is not old enough to ride a bicycle without training wheels.
Here, 'enough' is-
  1. Adverb
  2. Adjective
  3. Pronoun
  4. Noun
ব্যাখ্যা
• A five-year-old is not old enough to ride a bicycle without training wheels.
- Here, 'enough' is- Adverb.
- Bangla Meaning: পাঁচ বছরের শিশু ট্রেনিং হুইল ছাড়া সাইকেল চালানোর জন্য যথেষ্ট বড় নয়।

- এই বাক্যে, "enough" শব্দটি adjective "old" কে modify করছে, তাই এটি এখানে Adverb.
- "Enough" শব্দটি Adverb হিসেবে সাধারণত adjective/adverb -এর পরে বসে তাদেরকে modify করে।

• More examples:
- Surely no one would be foolish enough to lend him the money?
- It’s small enough to fit in your pocket.

• অন্যদিকে,
• Enough (pronoun)
- "a sufficient number, quantity, or amount" ইত্যাদি বোঝাতে সাধারণত 'have' verb এর পরে noun/pronoun হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: I've had enough of this behaviour.

• Enough (adjective)
- as much as is necessary (যথেষ্ট) অর্থে noun/pronoun কে modify করতে তাদের পূর্বে adjective হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: Do we have enough lettuce for a salad?

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৮.
She was convicted ______ theft after the evidence was presented in court.
  1. of
  2. to
  3. for
  4. with
ব্যাখ্যা
• Complete sentence: She was convicted of theft after the evidence was presented in court.
- Bangla meaning: আদালতে প্রমাণ উপস্থাপন করার পর তাকে চুরির দোষে দণ্ডিত করা হয়েছিল।

• Convicted somebody (of something)
English Meaning: found guilty of a crime by a court.
Bangla Meaning: বিচারকের কাছে দোষী সাব্যস্ত হওয়া।

"দোষী সাব্যস্ত হওয়া" বোঝাতে convict এর পরে preposition হিসেবে সাধারণত 'of' ব্যবহৃত হয়।

Example Sentence:
- She was convicted of theft after the evidence was presented.
- He was convicted of fraud and sentenced to prison.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৯.
'Locus' in its plural form is -
  1. Locii
  2. Loci
  3. Locuss
  4. Locus
ব্যাখ্যা
• Locus:
English meaning: the place where something happens or the central area of interest in something being discussed.
Bangla meaning: সঠিক স্থান।

Plural: Loci.

Source: Cambridge & Accessible Dictionary.
৪০.
We visited an old park _______ trees stretched high into the sky.
  1. which
  2. that
  3. its
  4. whose
ব্যাখ্যা
• Complete sentence: We visited an old park whose trees stretched high into the sky.
- Bangla meaning: আমরা একটি পুরনো পার্কে গিয়েছিলাম যেখানে গাছগুলো আকাশের দিকে দীর্ঘ হয়ে উঠেছিল।
 
• Relative Pronoun:
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- বাক্যটির প্রথম অংশের অর্থ - আমরা একটি পুরনো পার্কে গিয়েছিলাম।
- দ্বিতীয় অংশের অর্থ - যার গাছগুলো আকাশের দিকে দীর্ঘ হয়ে উঠেছিল।
 
- দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun বসবে, কারণ দুটি অংশের মধ্যে সম্পর্ক আছে। আর সম্পর্ক বুঝানোর ক্ষেত্রে Relative Pronoun -এর Possessive হয়, অর্থাৎ Whose (যার) হবে।
- এখানে (কার/ কীসের) trees গুলো আকাশের দিকে দীর্ঘ হয়ে উঠেছিল, উত্তরে বুঝাছে পুরনো পার্কের।
- অর্থাৎ, noun যদি possession (স্বত্ব) অথবা connection (সম্বন্ধ) বোঝায় তবে তার পূর্বে whose বসে।

- সুতরাং, শূন্যস্থানে whose বসালে বাক্যটি অর্থবোধক হয়।
৪১.
Point out the noun.
  1. Quickly
  2. Honesty
  3. Running
  4. Beautiful
ব্যাখ্যা
• Honesty is the abstract noun.
- Honesty হলো abstract noun কারণ এটি একটি দোষ/গুণ ইত্যাদি বোঝায়, যা দেখা বা ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়।

• Abstract noun:
Abstract noun হলো সেই noun যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নিদের্শ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই  এবং যা ছোয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না শুধু কল্পনা দ্বারা বোঝা যায়।

• Example sentences:
- Honesty is the best policy.

Other options:
- Quickly - adverb,
- Beautiful- adjective,
- Running- adjective.

Source:
Merriam webster.
৪২.
What type of noun does the word 'Time' represent?
  1. Proper noun
  2. Material noun
  3. Common noun
  4. Abstract noun
ব্যাখ্যা
• 'Time' হলো - Abstract noun.
- কারণ এটি সরাসরি দেখা বা স্পর্শ করা সম্ভব নয়। 'Time' একটি অনুভূতিগত ধারণা যা সময়ের পারাপার বা চলাচলকে বোঝায়।

• Time:
- Meaning: (১) [uncountable noun] অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল। (২) সব দিন, মাস ও বছরের বহমানতা; সময়।

• Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- Examples: Height, Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, Honesty, Wisdom, Bravery etc.
৪৩.
She asked me to close the door, so I did it to.
Here 'to' is -
  1. Adverb
  2. Preposition
  3. Conjunction
  4. Noun
ব্যাখ্যা
• She asked me to close the door, so I did it to.
- Here 'to' is - Adverb.

• To: [adverb]
English meaning: (usually of a door) in or into a closed position.
Bangla meaning: (সাধারণত একটি দরজার ক্ষেত্রে) বন্ধ অবস্থায় বা বন্ধ অবস্থানে।

• বাক্যে "to" একটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে "to" মানে হলো "slightly closed" বা "আধা বন্ধ"। 
- তাছাড়া, বাক্যের শেষে কোন preposition বসলে সেটি adverb হয়।

Example: 
- I'll just push the door to.
- Push the door to.
- I'll just push the window to.

Source: Cambridge & Oxford Dictionary.
৪৪.
Be careful, the stove is still hot.
Here ‘hot’ is a/an -
  1. Adverb
  2. Noun
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
• Be careful, the stove is still hot.
- Here, ‘hot’ is an Adjective.

- It modifies the noun "stove" by describing its state/condition.
- অর্থাৎ, "hot" এখানে noun "stove" এর অবস্থা বর্ণনা করছে।

• Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে, অর্থাৎ, এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে adjective বলে।
- অর্থাৎ, এটি এমন এক ধরনের part of speech, যা কোনো noun বা pronoun সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বা বর্ণনা করতে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৪৫.
What is the collective noun for a group of whales? (Choose the best option)
  1. Flock
  2. Murder
  3. Herd
  4. Gam
ব্যাখ্যা
• The collective noun for a group of whales is – Gam.

• "Gam" শব্দটি যখন whales-এর একটি দল বোঝাতে ব্যবহৃত হয়, তখন সেটি একটি collective noun বা সমষ্টিবাচক শব্দ। ইংরেজি ভাষায় প্রাণীর দলের জন্য নির্দিষ্ট এবং অনেক সময় কাব্যিক নাম ব্যবহৃত হয়, যা তাদের আচরণ, অভ্যাস বা সামাজিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত।

- Whales সাধারণত সমুদ্রের মধ্যে ছোট বা বড় দলে ভ্রমণ করে, যাদেরকে "gam" বলা হয়।
- এই দলের সদস্যরা একসঙ্গে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে, শিকার খোঁজে এবং একে অপরের সাথে ধ্বনি ও সংকেতের মাধ্যমে যোগাযোগ করে।
- "Gam" শব্দটি ঐতিহাসিকভাবে নাবিকদের ভাষা থেকে এসেছে, যেখানে সমুদ্রে দেখা হওয়া whales-এর দলকে বোঝাতে এটি ব্যবহৃত হতো।
- কখনও কখনও "pod" শব্দটিও whales-এর দলের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে বৈজ্ঞানিক বা সামুদ্রিক পর্যবেক্ষণে।
- তবে "gam" একটি প্রাচীন ও কাব্যিক রূপ, যা - ইংরেজি প্রাণীর collective noun-এর তালিকায় বিশেষ স্থান দখল করে।
- প্রাণীবিজ্ঞানে এই শব্দটি ব্যবহার করলে বোঝা যায় যে, দলটি সাধারণত সামাজিকভাবে একত্রিত এবং পরস্পরের সঙ্গে সমন্বিতভাবে চলাফেরা করছে।

• অপশন আলোচনা:
ক) Flock: পাখির দলের জন্য ব্যবহৃত collective noun.

খ) Murder: কাকের দলের জন্য ব্যবহৃত collective noun.

গ) Herd: গরু, হরিণ বা অনুরূপ চারণভূমির প্রাণীর দলের জন্য ব্যবহৃত collective noun.

ঘ) Gam: whales-এর দলের জন্য সঠিক collective noun.

• Collective Noun:
- Collective Noun হলো এমন একটি শব্দ যা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে একত্রে একটি একক গোষ্ঠী হিসেবে বোঝায়।
- কিছু সাধারণ উদাহরণ: pack, herd, flock, pod, gam, swarm, colony, troop ইত্যাদি।
 
Source:
1) Oxford English Dictionary.
2) Merriam-Webster Dictionary.