উত্তর
ব্যাখ্যা
• জসীম উদ্দীনের প্রথম উপন্যাস হচ্ছে বোবা কাহিনী।
জসীম উদ্দীন
- জন্ম: ১৯০৩ সালের ১লা জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে।
- পিতা: আনসারউদ্দীন মোল্লা, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন।
- তিনি ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার কবি এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে ‘পল্লীকবি’ হিসেবে পরিচিত।
উপন্যাস:
- বোবা কাহিনী – জসীম উদ্দীনের প্রথম উপন্যাস, ১৯৬৪ সালে প্রকাশিত।
- উপন্যাসে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়ার ঘটনা এবং শহরের সুবিধাবাদী ওকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক বছিরের নিগৃহীত হওয়ার কথা বর্ণিত।
- উল্লেখযোগ্য চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
কাব্যগ্রন্থ:
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলো,
- বালুচর,
- রূপবতী, ইত্যাদি।
নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- পল্লীবধূ,
- মধুমালা,
- গ্রামের মায়া।
শিশুতোষ রচনা:
- এক পয়সার বাঁশী,
- হাসু,
- ডালিম কুমার।
ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড়।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।