পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও মাইকেল মধুসূদন দত্ত।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মাইকেল মধুসূদন দত্ত ‘পদ্মাবতী’ নাটকটি কোন কাহিনী অবলম্বনে রচনা করেন?
  1. ক) রামায়ণ
  2. খ) মহাভারত
  3. গ) গ্রিক পুরাণ
  4. ঘ) রোমান কাব্য
ব্যাখ্যা

১৮৬০ সালে মাইকেল মধুসূদন দত্ত ‘পদ্মাবতী’ নাটকটি গ্রিক পুরাণ থেকে কাহিনী নিয়ে রচনা করেন। 
- এ নাটকেই তিনি পরীক্ষামূলকভাবে ইংরেজি কাব্যের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন । 

[উৎস: বাংলাপিডিয়া]

.
কৃষ্ণকুমারী নাটকের চরিত্র কোনটি ?
  1. ক) ধনদাস
  2. খ) কৃষ্ণকুমারী
  3. গ) জগৎসিংহ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ট্রাজেডি নাটক 'কৃষ্ণকুমারী।'
- 'কৃষ্ণকুমারী' নাটকের কাহিনী উইলিয়াম টডের ‘রাজস্থান’ নামক গ্রন্থ থেকে গৃহীত।
এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো:
- মদনিকা 
- ভীম সিংহ 
- ধনদাস
- কৃষ্ণকুমারী 
- জগৎসিংহ 

[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

.
নিচের কোন কবিতাটি ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয়?
  1. ক) বেলাশেষে
  2. খ) অবেলার ডাক
  3. গ) মানুষ
  4. ঘ) আজ সৃষ্টি সুখের উল্লাসে
ব্যাখ্যা

- দোলন-চাঁপা কাব্য গ্রন্থের প্রথম কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে। 
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থটি ২১টি কবিতার সংকলন।
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থটি মূলত প্রেম - প্রধান কবিতার বই। 
-এই কাব্যের কিছু উল্লেখযোগ্য কবিতা হলো ;
-বেলা শেষে ,
- পুবের চাতক 
- পূজারিণী 
- কবি-রানী 
- অবেলার ডাক 

অন্যদিকে, ‘মানুষ’ কবিতাটি কবির ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তরররগত।[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

.
‘কুহেলিকা’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) নওরোজ
  2. খ) সওগাত
  3. গ) লাঙ্গল
  4. ঘ) শিখা
ব্যাখ্যা

- ‘কুহেলিকা’ উপন্যাসটি নওরোজ পত্রিকায় প্রকাশিত হয়। 
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র।:
- জাহাঙ্গীর 
- তাহমিনা 
- চম্পা 
- ফিরদৌস বেগম 

[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ?
  1. ক) কৃষ্ণচরিত
  2. খ) ধর্মতত্ত্ব অনুশীলন
  3. গ) কালের পুতুল
  4. ঘ) মানুষের ধর্ম
ব্যাখ্যা

- মানুষের ধর্ম’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রচিত ধর্মচিন্তা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ। 
- এটি ১৯৩২ সালে রবীন্দ্রনাথ প্রদত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কমলা স্মৃতি বক্তৃতা গুলোই এর মূল লেখা।
- তাঁর ধর্ম চিন্তা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক ধর্ম বিষয়ে তাঁর বীতরাগ এবং উদার মানবিক অধ্যাত্বিকতা বোধের কবিত্ত্বময় প্রকাশ এই বক্তৃতএ তথা লেখাগুলোর মূল বৈশিষ্ট্য 
-'কৃষ্ণচরিত' ,'ধর্মতত্ত্ব' অনুশীলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প গ্রন্থ। 
- 'কালের পুতুল' বুদ্ধদেব বসু রচিত প্রবন্ধ গ্রন্থ। 

[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]