পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
১) ই-কমার্স; ২) সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৩) কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৪) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ৫) স্মার্টফোন; ৬) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ৭) ইন্টারনেট। ৮) নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৯) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ১০) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ১১) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ১২) ক্লাউড কম্পিউটিং; ১৩) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ১৪) রোবটিক্স; ১৫) সাইবার অপরাধ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
[এই প্রশ্নে বেশ কয়েকটা ভুল ছিল। আমরা দুঃখিত। প্রশ্নকর্তাকে সতর্ক করা হয়েছে।] ১) মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) ব্ল্যাকবেরি
  2. খ) অ্যান্ড্রয়েড
  3. গ) আইওএস
  4. ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর:
ঘ) উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উইন্ডোজ
ব্যাখ্যা
স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যে গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, রিমের ব্ল্যাকবেরি, মাইক্রোসফটের উইন্ডোজ, নকিয়ার সিমবিয়ান, স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।
.
আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে কত সাল থেকে?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
ইন্টারনেট সম্প্রসারণের প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। ১৯৬৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরীক্ষামূলক পর্যায় এ সময়ে নেটওয়ার্কের সম্প্রসারণ হয় ধীর গতিতে এবং এ পর্যায়ের শেষে ২০টি দেশে সংযুক্ত কম্পিউটারের সংখ্যা ছিল প্রায় দুইশত। সম্প্রসারণের দ্বিতীয় পর্যায় হলো আশির দশক। আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে‌ ১৯৮৩ সালে। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে আরপানেট এর প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়। অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
কাকে GIS এর জনক বলা হয়?
  1. ক) আলবার্ট শাকলিন
  2. খ) ডাস্টিন মস্কোভিটজ
  3. গ) রোজার টমলিনসন
  4. ঘ) এডওয়ার্ড সেভারিন
সঠিক উত্তর:
গ) রোজার টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
গ) রোজার টমলিনসন
ব্যাখ্যা
GIS হচ্ছে এমন এক ব্যবস্থা যা ভৌগোলিক বা পারিসরিক তথ্য সমন্বয়, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ এবং বিভিন্নভাবে তা উপস্থাপন করার কাজ করে থাকে। রোজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৮ সালে Geographic Information Systemকথাটি ব্যবহার করেন। এইজন্য রোজার টমলিনসনকে GIS ব্যবস্থার জনক বলা হয়।
.
কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ভাগ করা হয়-
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:
গ) ৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ ভাগে
ব্যাখ্যা
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। যথা- পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN), লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN), মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য?
  1. ক) google.com
  2. খ) yahoo.com
  3. গ) amazon.com
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) amazon.com
উত্তর
সঠিক উত্তর:
গ) amazon.com
ব্যাখ্যা
জনপ্রিয় কেনাবেচার সাইট: bikroy.com, ekhanei.com, amazon.com, olx.com ইত্যাদি।
.
মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়-
  1. ক) ২য় প্রজন্মে
  2. খ) ৩য় প্রজন্মে
  3. গ) ৪র্থ প্রজন্মে
  4. ঘ) ৫ম প্রজন্মে
সঠিক উত্তর:
খ) ৩য় প্রজন্মে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩য় প্রজন্মে
ব্যাখ্যা
২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম পরীক্ষামূলক ভাবে প্রথম তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করে। তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের ধারনা শুরু হয় ১৯৯২ সালে। এই প্রজন্মে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডাটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়। এই প্রজন্মে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম, আন্তর্জাতিক রোমিং সুবিধা, উচ্চগতিসম্পন্ন ডেটা স্থানান্তর চালু হয়। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
অ্যাপল এর প্রতিষ্ঠাতা নয়-
  1. ক) স্টিভ জবস
  2. খ) ল্যারি এলিসন
  3. গ) রোনাল্ড ওয়েইন
  4. ঘ) স্টিভ ওজনিয়াক
সঠিক উত্তর:
খ) ল্যারি এলিসন
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যারি এলিসন
ব্যাখ্যা
বর্তমান সময়ের আলোচিত বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম অ্যাপল। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালের ১ এপ্রিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস।
.
সনি কর্পোরেশনের তৈরি রোবট কোনটি?
  1. ক) আসিমো
  2. খ) সোফিয়া
  3. গ) মুরাতা বয়
  4. ঘ) আইবো
সঠিক উত্তর:
ঘ) আইবো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইবো
ব্যাখ্যা
জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', হোন্ডা কোম্পানির 'আসিমো' এবং সনি কর্পোরেশনের 'আইবো' ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
আরপানেটের কার্যক্রম শুরু হয়-
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৬৯ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০.
ইউটিউবের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ক্যালিফোর্নিয়া
  2. খ) ভার্জিনিয়া
  3. গ) সানফ্রান্সিসকো
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
ক) ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
ইউটিউব একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট। ২০০৫ সালে পেপ্যাল প্রতিষ্ঠানের তিনজন প্রাক্তন চাকরিজীবী চ্যড হারলি, স্টিভ চ্যন এবং বাংলাদেশী বংশোদ্ভূত জাভেদ করিম কতৃক ইউটিউব প্রতিষ্ঠিত হয়। ওয়েব ২.০ এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে। এটির সদরদপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ওজচিকি।
১১.
অডিও ও ভিডিও স্থানান্তর প্রক্রিয়ায় করা হয়-
  1. ক) টেলি কনফারেন্সিং
  2. খ) অডিও কনফারেন্সিং
  3. গ) ভিডিও কনফারেন্সিং
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) ভিডিও কনফারেন্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিডিও কনফারেন্সিং
ব্যাখ্যা
ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোন সভা অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে। যেমন- পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স এবং অনলি কনফারেন্স। টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২.
কোন নেটওয়ার্কে হোস্ট কম্পিউটার থাকে?
  1. ক) বাস নেটওয়ার্ক
  2. খ) স্টার নেটওয়ার্ক
  3. গ) রিং নেটওয়ার্ক
  4. ঘ) ট্রি নেটওয়ার্ক
সঠিক উত্তর:
খ) স্টার নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) স্টার নেটওয়ার্ক
ব্যাখ্যা
স্টার নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটার সংযুক্ত থাকে। এ সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারে না। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের মাধ্যমে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে ডেটা বা সংকেত আদান-প্রদান করে থাকে।