পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত২৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৮.৫০%
  3. গ) ৫২.৭৫%
  4. ঘ) ৫৬.২৫%
সঠিক উত্তর:
ঘ) ৫৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৬.২৫%
ব্যাখ্যা

৫টির ক্রয়মূল্য ৪ টাকা হলে ১ টির ক্রয়মূল্য ৪/৫ টাকা
৫টাকায় ৪ টি বিক্রয় করলে ১ টি বিক্রয় করে ৫/৪ টাকায়
∴ ১টিতে লাভ হয় ৫/৪ - ৪/৫ = ৯/২০ টাকা
৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (৫ × ৯ × ১০০)/(৪ × ২০) = ৫৬.২৫ টাকা
∴ ৫৬.২৫% লাভ হয়।

.
শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
  1. ক) ৪০
  2. খ) ৪৮
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা

ধরি,
প্রথম ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ক জন
∴ প্রতিজনের ভাড়া ২৪০০/ক
অতিরিক্ত দশজন যাওয়াতে এখন প্রতিজনের ভাড়া ২৪০০/(ক + ১০)
প্রশ্নমতে,(২৪০০/ক) - (২৪০০/(ক + ১০)) = ৮
৮ক+ ৮০ক - ২৪০০০ = ০
বা, ক + ৬০ক - ৫০ক - ৩০০০ = ০
যেহেতু, ক ≠- ৬০  
∴ ক = ৫০ জন।
অর্থাৎ, প্রথমে ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ৫০ জন।
বাসে গিয়েছিলো (৫০ + ১০) = ৬০জন

.
যদি (x - y)2 = 14 এবং xy = 2 হয় তবে x2 + y2 = কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা
x2 + y2
= (x - y)2 + 2xy
= 14 + (2 × 2)
= 18
.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস= 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 3r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।

.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ক) ৩৬
  2. খ) ৪৮
  3. গ) ৫৬
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা

সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান=a
∴12²=a²+a²
or,144 = 2a²
a=2√18
∴ক্ষেত্রফল = (12/4)√{4(2√18)²-(12)²} = 36 বর্গ সে.মি

.
.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ১৪০
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা

৬০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯
বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর =৭৯ - ৬১ = ১৮

.
১²+২²+৩²+ ---- +৫০² = ?
  1. ক) ৩৫৭২৫
  2. খ) ৪২৯২৫
  3. গ) ৪৫৫০০
  4. ঘ) ৪৭২২৫
সঠিক উত্তর:
খ) ৪২৯২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২৯২৫
ব্যাখ্যা

ধারাটির যোগফল
= 1/6 × n(n + 1)(2n + 1)
= (1/6) × 50 (50 + 1)(2 × 50 +1)
= (1/6) × 50 × 51 × 101
= 42925

.
Explain the meaning of 'Bring to pass'.
  1. ক) Cause to destroy
  2. খ) Cause to happen
  3. গ) Cause to carry out
  4. ঘ) Cause to convince
সঠিক উত্তর:
খ) Cause to happen
উত্তর
সঠিক উত্তর:
খ) Cause to happen
ব্যাখ্যা
Bring something to pass (phrase) - Cause something to happen.
‘any man must at some point question whether it is chance or fate that brings things to pass’
Source: Oxford Dictionary.
.
What will be the correct preposition to complete the sentence? 'I am not good ____ translation'
  1. ক) in
  2. খ) about
  3. গ) with
  4. ঘ) at
সঠিক উত্তর:
ঘ) at
উত্তর
সঠিক উত্তর:
ঘ) at
ব্যাখ্যা
“Good with” is used when talking about people or specific objects.
”good at” is used when talking about activities or areas of expertise.
১০.
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down ____ the poor .
  1. ক) at
  2. খ) for
  3. গ) towards
  4. ঘ) upon
সঠিক উত্তর:
ঘ) upon
উত্তর
সঠিক উত্তর:
ঘ) upon
ব্যাখ্যা
To look down upon is defined as to consider someone or something lesser or inferior in some way.
-  An example of look down upon is to consider someone less intelligent than you are to be dumb or stupid.
১১.
I took a map with me, as I didn't want to ____ my way on the journey.
  1. ক) loose
  2. খ) lose
  3. গ) lost
  4. ঘ) Loss
সঠিক উত্তর:
খ) lose
উত্তর
সঠিক উত্তর:
খ) lose
ব্যাখ্যা
to এর পর মূল verb এর present form বসবে। 
এখানে lose হলো একমাত্র verb.
১২.
Nobody knocked him down; it was an-
  1. ক) incident
  2. খ) occurrence
  3. গ) accident
  4. ঘ) event
সঠিক উত্তর:
গ) accident
উত্তর
সঠিক উত্তর:
গ) accident
ব্যাখ্যা

Knock down
Meaning:  To cause to topple or fall over, either intentionally or unintentionally, by a strike or collision of some kind. In this usage, a noun or pronoun can be used between "knock" and "down."
Example: I accidentally knocked down an old lady on the street today—I felt so bad!

So, here the correct answer is গ) accident.

১৩.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন ?
  1. ক) ৭ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ১৭৫ জন
  4. ঘ) ৪২৬ জন
সঠিক উত্তর:
ঘ) ৪২৬ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে শহীদ হন কর্নেল জামিল। তিনি ২০০৯ সালে বীর উত্তম উপাধি পান।
অর্থাৎ, সব মিলিয়ে বর্তমানে বীর উত্তম খেতাব প্রাপ্ত - ৬৮ জন

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রথম আলো রিপোর্ট)
 
১৪.
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
  1. ক) বিজয়স্তম্ভ
  2. খ) বিজয়কেতন
  3. গ) স্বাধীনতা সোপান
  4. ঘ) রক্ত সোপান
সঠিক উত্তর:
ঘ) রক্ত সোপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রক্ত সোপান
ব্যাখ্যা
সেনানিবাস গুলোতে নির্মিত কয়েকটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য:
- ঢাকা সেনানিবাস - বিজয় কেতন, শিখা অনির্বাণ, জাহাঙ্গীর গেট, মুক্তিযুদ্ধ জাদুঘর
- রাজেন্দ্রপুর সেনানিবাস - রক্ত সোপান
- কুমিল্লা সেনানিবাস -  অনির্বাণ জেড
- রংপুর সেনানিবাস - বিজয় গাঁথা
১৫.
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
  1. ক) পারভীন ফাতেমা
  2. খ) ফিরোজা বেগম
  3. গ) রওশন জাহান
  4. ঘ) কানিজ ফাতেমা
সঠিক উত্তর:
খ) ফিরোজা বেগম
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিরোজা বেগম
ব্যাখ্যা
- টেস্ট টিউব বেবি নেয়া হয় মূলত আইভিএফ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইভিএফ।
- এ পদ্ধতিতে স্ত্রীর পরিণত ডিম্বাণু ল্যাপারেস্কোপিক পদ্ধতিতে অত্যন্ত সন্তর্পণে বের করে আনা হয়। পরে প্রক্রিয়াজাতকরণের পর ল্যাবে সংরক্ষণ করা হয়। 
- এছাড়া একই পদ্ধতিতে স্বামীর শুক্রাণু সংগ্রহ করা হয়। পরে ল্যাবে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বেছে নেওয়া হয় সবচেয়ে ভালো জাতের একঝাঁক শুক্রাণু।
- ইনকিউবেটরের মধ্যে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরই বোঝা যায় নিষিক্তকরণের পর ভ্রূণ সৃষ্টির সফলতা সম্পর্কে। ভ্রূণ সৃষ্টির পর সেটিকে একটি বিশেষ নলের মাধ্যমে জরায়ুতে সংস্থাপনের জন্য পাঠানো হয়।

- বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় ২০০১ সালের ২৯ মে ঢাকার একটি ক্লিনিকে।
- দেশের প্রথম টেস্ট টিউব বেবির মা ফিরোজা বেগম (৩৩) ও বাবা আবু হানিফ তাঁদের বিবাহিত জীবনের ১৬ বছর পর এই টেস্ট টিউব বেবি পদ্ধতিতে একসঙ্গে তিন কন্যাসন্তান লাভ করেন।
উল্লেখ্য,
- পৃথিবীর ইতিহাসে প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয় ১৯৭৮ সালের ১১ নভেম্বর ইংল্যান্ডে।

সূত্র: প্রথম আলো ও এনটিভি রিপোর্ট।
১৬.
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ২ জন
  4. ঘ) ৬ জন
সঠিক উত্তর:
গ) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ জন
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও
- তারামন বিবি।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ডয়েচভেলে রিপোর্ট।
১৭.
কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) যুক্তরাষ্ট্র
অনির্ধারিত
ব্যাখ্যা
স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত দেশসমূহকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়।
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
যথা-
- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।

আবার,
নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - 
- আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

সূত্রঃ worldatlas.com ও ব্রিটানিকা.কম

এই প্রশ্নে ৩টি দেশই (ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র) - স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্ভূক্ত নয়।
১৮.
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) রিচার্ড এম নিক্সন
  2. খ) জন এফ কেনেডি
  3. গ) লিন্ডন বেইনস জনসন
  4. ঘ) হ্যারি এস ট্রুম্যান
সঠিক উত্তর:
খ) জন এফ কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
খ) জন এফ কেনেডি
ব্যাখ্যা
- কিউবান মিসাইল ক্রাইসিস, যা ১৯৬২ সালের অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত।
- অক্টোবরে ১৬ থেকে ২৮ মোট ১৩ দিন ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘর্ষের ফলে ইতালি ও তুরস্কের মার্কিন ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সাথে সোভিয়েত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিউবা মধ্যে স্থাপনার ঘূর্ণিঝড়কে প্রায়শই মনে করা হয় যে কোল্ড ওয়ার সম্পূর্ণ স্কেলে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
- এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন - জন এফ. কেনেডি।
উৎসঃ ব্রিটানিকা.কম
১৯.
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ঘ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭
ব্যাখ্যা
ASEAN Regional Forum (ARF) ১৯৯৪ সালে গঠিত হয়।
- আসিয়ানভুক্ত দেশ এবং এর অংশীদারদের নিয়ে এই নিরাপত্তা সহযোগিতা ফোরামটি গঠিত।
- মোট সদস্য - ২৭টি।
উৎসঃ আসিয়ান ওয়েবসাইট।
২০.
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
  1. ক) ২১ বছর
  2. খ) ২২ বছর
  3. গ) ২৪ বছর
  4. ঘ) ২৫ বছর
সঠিক উত্তর:
গ) ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ বছর
ব্যাখ্যা
মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (Mahathir bin Mohamad) ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
- পরবর্তীতে দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
- সুতরাং তিনি ২ দফায় মোট ২৪ বছর মালয়শিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
উৎস: ব্রিটানিকা.কম
২১.
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
  1. ক) প্রফেসর আব্দুস সালাম
  2. খ) আনোয়ার সাদাত
  3. গ) নাগীব মাহফুজ
  4. ঘ) ইয়াসির আরাফাত
সঠিক উত্তর:
খ) আনোয়ার সাদাত
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ার সাদাত
ব্যাখ্যা
মিশর ও ইসরায়েল - এর বিরোধপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা ও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গঠনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প-ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে, যার ফলশ্রুতিতে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাহেন বেগিন ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
তিনিই প্রথম মুসলিম মনীষী যিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।

- প্রফেসর আব্দুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।
- ১৯৮৮ সালে নাগিব মাহফুজ সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
- মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াসির আরাফাত ও শিমন পেরেজ যৌথভাবে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

Source: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
২২.
রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
  1. ক) মাগধীয় ব্যাকরণ
  2. খ) গৌড়ীয় ব্যাকরণ
  3. গ) মাতৃভাষা ব্যাকরণ
  4. ঘ) ভাষা ও ব্যাকরণ
সঠিক উত্তর:
খ) গৌড়ীয় ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) গৌড়ীয় ব্যাকরণ
ব্যাখ্যা
রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
২৩.
'আমি কিংবদন্তীর কথা বলছি' - এর রচয়িতা কে?
  1. ক) সিকান্‌দার আবু জাফর
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ ৩৯টি কবিতা সম্বলিত 'আমি কিংবদন্তীর কথা বলছি' কাব্যগ্রন্থটি রচনা করেন।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- সাতনরী হার আবু জাফর ওবায়দুল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ। 
- মসৃন কৃষ্ণ গোলাপ তার সর্বশেষ কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৪.
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
  1. ক) তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
  2. খ) ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
  3. গ) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
  4. ঘ) অলৌকিকভাবে
সঠিক উত্তর:
গ) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
উত্তর
সঠিক উত্তর:
গ) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
ব্যাখ্যা
বাদুড় ওড়ার সময় শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। বাদুড়ের তৈরি এই শব্দ আমরা শুনতে পাই না, কারণ শব্দটি আলট্রাসাউন্ড অর্থাৎ আমাদের শােনার বাইরের কম্পাঙ্কের শব্দ।
- বাদুড় প্রায় 100 kHz কম্পনের শব্দ তৈরি করতে পারে।
- বাদুড় এই শব্দের প্রতিধ্বনি শোনার মাধ্যমে অন্ধকারে চলাফেরা করে।

উৎসঃ বিজ্ঞান - ৮ম শ্রেণি
২৫.
গাছের খাদ্য তালিকায় আছে
  1. ক) N, P, K, S ও Zn
  2. খ) Na, P, K, S ও Zn
  3. গ) N, B, K, S ও Al
  4. ঘ) N, P, K, S ও Al
সঠিক উত্তর:
ক) N, P, K, S ও Zn
উত্তর
সঠিক উত্তর:
ক) N, P, K, S ও Zn
ব্যাখ্যা
N, P, K, S, Mn, Fe, B ও Zn উদ্ভিদের পুষ্টি যোগায়।



উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই