পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
Exam 10 Topic: • Philosophical values of social work, contributions of major religions to the development of modern social work-Islam, Hinduism, Buddhism, and Christianity. • Human Rights and social justice and its relationship with social welfare/social work. Source: Class – 7, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Which religion is called a complete lifestyle human beings? (কোন ধর্মকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয়?) 
  1. Islam (ইসলাম) 
  2. Hindu( হিন্দু) 
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Buddhism( বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Islam (ইসলাম) 
উত্তর
সঠিক উত্তর:
Islam (ইসলাম) 
ব্যাখ্যা

ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। কারণ মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। এজন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয়।

.
International human rights day is observed in which day?(আন্তর্জাতিক মানবাধিকার দিবস কত তারিখ উদযাপন করা হয়?) 
  1. ১২ ডিসেম্বর 
  2. ১০ ডিসেম্বর 
  3. ১১ ডিসেম্বর 
  4. ০৯ ডিসেম্বর 
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর 
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর 
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর 'মানবাধিকার দিবস' পালিত হয়ে আসছে। ২০২৪ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই'।

.
"Narayan or God exists beside the poor" Who quoted it?("ভগবান বা নারায়ণ দরিদ্রদের মাঝে থাকে" উক্তিটি কে করেছেন?)
  1. Swami Vivekananda ( স্বামী বিবেকানন্দ) 
  2. Srichoitonya( শ্রীরামকৃষ্ণ) 
  3. Sri Ramakrishna ( শ্রীরামকৃষ্ণ)
  4. Goutom Buddha(গৌতম বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Swami Vivekananda ( স্বামী বিবেকানন্দ) 
উত্তর
সঠিক উত্তর:
Swami Vivekananda ( স্বামী বিবেকানন্দ) 
ব্যাখ্যা

ভগবান বা নারায়ণের নামে দরিদ্রদের সেবা করো" এই উক্তিটি আসলে স্বামী বিবেকানন্দের ধারণা থেকে এসেছে, যদিও এটি তাঁর সরাসরি উক্তি নয়। তিনি "দারিদ্রনারায়ণ" শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে, দরিদ্র মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা করার সমান।  
ব্যাখ্যা  
Swami Vivekananda (স্বামী বিবেকানন্দ):
তিনি ভারতের একজন প্রখ্যাত ঋষি এবং সমাজসেবক ছিলেন। দরিদ্র ও অবহেলিত মানুষের দুর্দশা নিজের চোখে দেখে তিনি তাদের সেবা করার ওপর জোর দেন।

.
"By lighting ownself,  clear your path of emancipation "  is the theme of which religion ?(" নিজের দ্বীপ প্রজ্জ্বলিত করে নিজেই নিজের মুক্তির পথ পরিষ্কার কর।" উক্তিটি কোন ধর্মের ?) 
  1. Islam ( ইসলাম) 
  2. Hindu( হিন্দু) 
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Buddha (বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Buddha (বৌদ্ধ) 
উত্তর
সঠিক উত্তর:
Buddha (বৌদ্ধ) 
ব্যাখ্যা

নিজের দ্বীপ প্রজ্জ্বলিত করে নিজেই নিজের মুক্তির পথ পরিষ্কার কর" – এই উক্তিটি করেছেন গৌতম বুদ্ধ। এই কথাটি বৌদ্ধধর্মে ব্যক্তির আত্মনির্ভরতা, স্ব-উন্নয়ন এবং নিজের কর্মের মাধ্যমে মুক্তি অর্জনের উপর গুরুত্বারোপ করে।  
এই উক্তিটির মূল অর্থ হলো:
আত্মনির্ভরতা:
নিজের জীবন ও কর্মের উপর নিজেই নিয়ন্ত্রণ রাখা এবং বাহ্যিক কোনো শক্তির উপর নির্ভর না করে নিজের পথ নিজেই তৈরি করা।  
আত্ম-উন্নয়ন:
নিজের জ্ঞান, প্রজ্ঞা এবং নৈতিক গুণাবলী বিকাশের মাধ্যমে নিজের ভেতরের "আলো" বা শক্তিকে প্রজ্বলিত করা।  
মুক্তির পথ:
এই অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে জীবনের দুঃখ, কষ্ট এবং বন্ধন থেকে মুক্তি লাভের পথ খুঁজে বের করা।

.
Panchashila policy is said by whom?(পঞ্চশীলা নীতি কোন মহান ব্যক্তি দিয়েছেন?)
  1. Buddhism ( বৌদ্ধ) 
  2. Hinduism ( হিন্দু)
  3. Christianity ( খ্রিস্টান) 
  4. Shik(শিখ)
সঠিক উত্তর:
Buddhism ( বৌদ্ধ) 
উত্তর
সঠিক উত্তর:
Buddhism ( বৌদ্ধ) 
ব্যাখ্যা

সিদ্ধার্থ গৌতম,সাধারণভাবে বুদ্ধ নামে পরিচিত (আক্ষ. অনু. জাগ্রত জন) ছিলেন একজন ভ্রাম্যমাণ সন্ন্যাসী ও ধর্মগুরু, যিনি দক্ষিণ এশিয়ায়, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ বা ৫ম শতকে বসবাস করতেন এবং বৌদ্ধধর্ম প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ কাহিনিমতে, তার জন্ম হয়েছিল বর্তমান নেপালের লুম্বিনীতে,[খ] শাক্য বংশীয় রাজপরিবারে। কিন্তু তিনি রাজ্য ও পারিবারিক জীবন ত্যাগ করে ভ্রাম্যমাণ সন্ন্যাসী হিসেবে জীবনযাপন শুরু করেন।
তিনিই মূলত পঞ্চশীল নীতির প্রবক্তা। পঞ্চশীল নীতিগুলো হলো:-(০১) জীব হত্যা না করা, (০২) চুরি না করা, (০৩) মিথ্যা কথা না বলা (০৪) কামে বশীভূত না হওয়া (০৫) মাদকাসক্ত থেকে বিরত থাকা। 

.
"Your own hand is Jagannath" is the theme of which social work value? ("আপনা হাত জগন্নাথ " এটি সমাজকর্মের কোন মূল্যবোধের সাথে জড়িত?) 
  1. Right to Self -determination( আত্মনিয়ন্ত্রণ অধিকার) 
  2. Right to self- awareness ( আত্মসচেতনতার অধিকার) 
  3. Social Responsibility ( সামাজিক দায়িত্বশীলতা)
  4. Democratic rights (গনতান্ত্রিক অধিকার) 
সঠিক উত্তর:
Right to Self -determination( আত্মনিয়ন্ত্রণ অধিকার) 
উত্তর
সঠিক উত্তর:
Right to Self -determination( আত্মনিয়ন্ত্রণ অধিকার) 
ব্যাখ্যা

হিন্দু ধর্মে বর্ণিত আছে,  আপনা হাত জগন্নাথ,  অর্থাৎ  মানুষ তার নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে।  
এটি সমাজকর্মের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সাথে জড়িত।  মানুষ তার কর্মের নিয়ন্ত্রণের মাধ্যমেই স্বর্গ বা নরক লাভ করে। 

.
Narayan or God exists beside the poor" is the theme which value of social work?
("ভগবান বা নারায়ণ দরিদ্রদের মাঝে থাকে" উক্তিটি সমাজকর্মের কোন মূল্যবোধের সাথে জড়িত?)
  1. Social responsibility (সামাজিক দায়িত্বশীলতা)
  2. Self -determination( আত্মনিয়ন্ত্রণাধিকার)
  3. Love for Human beings ( মানবপ্রেম)
  4. Recognition of human dignity ( মানব মর্যাদার স্বীকৃতি) 
সঠিক উত্তর:
Love for Human beings ( মানবপ্রেম)
উত্তর
সঠিক উত্তর:
Love for Human beings ( মানবপ্রেম)
ব্যাখ্যা

ভগবান বা নারায়ণের নামে দরিদ্রদের সেবা করো" এই উক্তিটি আসলে স্বামী বিবেকানন্দের ধারণা থেকে এসেছে, যদিও এটি তাঁর সরাসরি উক্তি নয়। তিনি "দারিদ্রনারায়ণ" শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে, দরিদ্র মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা করার সমান।  
ব্যাখ্যা  
Swami Vivekananda (স্বামী বিবেকানন্দ):
তিনি ভারতের একজন প্রখ্যাত ঋষি এবং সমাজসেবক ছিলেন। দরিদ্র ও অবহেলিত মানুষের দুর্দশা নিজের চোখে দেখে তিনি তাদের সেবা করার ওপর জোর দেন।
এটি মূলত মানবপ্রেম ও আর্তমানবতার সেবা মূল্যবোধের সাথে জড়িত।

.
Which religion defines human beings as the best creation? (কোন ধর্ম মানুষকে আশরাফুল মাখলুকাত বলে অভিহিত করেছে?)
  1.  Hinduism (হিন্দু) 
  2. Buddhism (বৌদ্ধ) 
  3. Christian (খ্রিস্টান) 
  4. Islam (ইসলাম) 
সঠিক উত্তর:
Islam (ইসলাম) 
উত্তর
সঠিক উত্তর:
Islam (ইসলাম) 
ব্যাখ্যা

- মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য সব মাখলুকে কখনোই পাওয়া সম্ভব নয়। যেমন:
১. মানবের সৃষ্টিপ্রক্রিয়া সুনিয়ন্ত্রিত ও চমত্কার।
২. আল্লাহর হাতেই মানবের সৃষ্টি 
৩. সুনিপুণ ও চমৎকার দেহাবয়ব 
৪. ফেরেশতাদের সিজদা সম্মাননা 

.
"Brotherhood of man under the fatherhood of God" is the theme of which religion? ("এ বিশ্ব হলো স্রষ্টার পিতৃত্বের অধীন সকল মানুষের ভাতৃত্বের বন্ধন।" এটি কোন ধর্মের বক্তব্য?) 
  1. Hindu( হিন্দু) 
  2. Islam ( ইসলাম) 
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Buddhism ( বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Christian ( খ্রিস্টান) 
উত্তর
সঠিক উত্তর:
Christian ( খ্রিস্টান) 
ব্যাখ্যা

যীশু খ্রীষ্ট ছিলেন প্রথম শতাব্দীর একজন যিহূদী ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা, যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। খ্রিস্টানরা তাকে ঈশ্বরের অবতার এবং পুত্ররূপে বিশ্বাস করে। তাঁর শিক্ষা, অলৌকিক কাজ, এবং মৃত্যুর পর পুনরুত্থান খ্রিস্টধর্মের মূল ভিত্তি।  
তাঁর পরিচয়:  
ধর্মীয় নেতা:
তিনি ছিলেন একজন যিহূদী ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা।
খ্রিস্টধর্মের মূল ভিত্তি:
তিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব।
ঈশ্বরের অবতার:
খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, তিনি ঈশ্বরের অবতার (পুত্র)।

যীশু খ্রিস্ট বলেন, "Brotherhood of man under the fatherhood of God"( "এ বিশ্ব হলো স্রষ্টার পিতৃত্বের অধীন সকল মানুষের ভাতৃত্বের বন্ধন।"

১০.
You, human,  eat, drink, but don’t waste ( "তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না" এটা কোন ধর্মের বাণী?) 
  1. Islam ( ইসলাম)
  2. Hindu( হিন্দু) 
  3. Christian ( খ্রিষ্টান) 
  4. Buddhism (বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Islam ( ইসলাম)
উত্তর
সঠিক উত্তর:
Islam ( ইসলাম)
ব্যাখ্যা

তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না"—এই বাণীটি ইসলাম ধর্মের। এই কথাটি পবিত্র কুরআনের সূরা আল-আরাফ-এর ৩১ নম্বর আয়াতে উল্লেখ আছে, যেখানে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না বলে জানিয়েছেন।   

ইসলামে এই বাণীর তাৎপর্য:
আল্লাহর নির্দেশ:
ইসলামে অপচয় করাকে অপছন্দনীয় এবং শয়তানের কাজ হিসেবে দেখা হয়।  

সম্পদের সঠিক ব্যবহার:
এই আয়াতটি মানুষকে খাবারের অপচয় না করে পরিমিত সুষম খাদ্য গ্রহণ করার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ ও সবল রাখার নির্দেশনা দেয়।

১১.
"Men are the best creation of Allah " is related to  which social work value? ("মানুষ আশরাফুল মাখলুকাত" এটি সমাজকর্মের কোন মূল্যবোধকে নির্দেশ করে?) 
  1. Recognition of self determination ( আত্মনিয়ন্ত্রনের স্বীকৃতি) 
  2. Recognition of self dignity ( আত্ম মর্যাদার স্বীকৃতি 
  3. Recognition of self awareness (আত্মসচেতনতার স্বীকৃতি) 
  4. Dignity of labour (শ্রমের মর্যাদা) 
সঠিক উত্তর:
Recognition of self dignity ( আত্ম মর্যাদার স্বীকৃতি 
উত্তর
সঠিক উত্তর:
Recognition of self dignity ( আত্ম মর্যাদার স্বীকৃতি 
ব্যাখ্যা

মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য সব মাখলুকে কখনোই পাওয়া সম্ভব নয়। যেমন:
১. মানবের সৃষ্টিপ্রক্রিয়া সুনিয়ন্ত্রিত ও চমত্কার।
২. আল্লাহর হাতেই মানবের সৃষ্টি 
৩. সুনিপুণ ও চমৎকার দেহাবয়ব 
৪. ফেরেশতাদের সিজদা সম্মাননা 

এগুলো আসলে ব্যক্তির আত্নমর্যাদার স্বীকৃতির নিদর্শন। 

১২.
Which article of international human rights says about the Liberty of marriage? ( আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম অনুচ্ছেদে বিয়ের স্বাধীনতার ব্যাপারে বর্ণনা করা হয়েছে?)
  1. Article -16(অনুচ্ছেদ -১৬)
  2. Article -15(অনুচ্ছেদ -১৫)
  3. Article -17(অনুচ্ছেদ -১৭)
  4. Article -14(অনুচ্ছেদ -১৪)
সঠিক উত্তর:
Article -16(অনুচ্ছেদ -১৬)
উত্তর
সঠিক উত্তর:
Article -16(অনুচ্ছেদ -১৬)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের অনুচ্ছেদ -১৬ এ উল্লেখ আছে, "সকল মানুষ তার নিজ  পছন্দ অনুযায়ী বিয়ে করার স্বাধীনতা ভোগ করবে।"

১৩.
Which section of International human rights says about the freedom of religion? ( আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে?) 
  1. section -17(ধারা-১৭)
  2. section -18(ধারা-১৮)
  3. section -16(ধারা-১৬)
  4. section -19(ধারা-১৯)
সঠিক উত্তর:
section -18(ধারা-১৮)
উত্তর
সঠিক উত্তর:
section -18(ধারা-১৮)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের ধারা -১৮ তে বলা হয়েছে যে,  

প্রত্যেকের‌ই ধর্ম, বিবেক ও চিন্তার স্বাধীনতায় অধিকার রয়েছে। এ অধিকারের সঙ্গে ধর্ম বা বিশ্বাস পরিবর্তনের অধিকার এবং এ‌ই সঙ্গে, প্রকাশ্যে বা একান্তে, একা বা অন্যের সঙ্গে মিলিতভাবে, শিক্ষাদান, অনুশীলন, উপাসনা বা আচারব্রত পালনের মাধ্যমে ধর্ম বা বিশ্বাস ব্যক্ত করার অধিকার‌ও অন্তর্ভুক্ত থাকবে।

১৪.
"Give the wages before being dried the sweat.".. is the theme of which religion? ("শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও" কোন ধর্মের বাণী?) 
  1. Islam ( ইসলাম) 
  2. Hindu( হিন্দু) 
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Buddhism ( বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Islam ( ইসলাম) 
উত্তর
সঠিক উত্তর:
Islam ( ইসলাম) 
ব্যাখ্যা

শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও"—এটি ইসলাম ধর্ম-এর একটি উক্তি বা বাণী, যা একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। এই হাদিসটি রাসুলুল্লাহ (সা.) কর্তৃক বর্ণিত হয়েছে এবং এতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও যথাসময়ে মজুরি পরিশোধের উপর জোর দেওয়া হয়েছে।  
বিস্তারিত:
এই উক্তিটি সুনানে ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবিহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ আছে।  
(০১)এই বাণীর মাধ্যমে ইসলাম শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক দ্রুত পরিশোধ করার গুরুত্ব তুলে ধরে।  
(০২)এতে মালিকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শ্রমিকের শ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থ বা মজুরি দ্রুত ও যথাসময়ে পরিশোধ করে, কোনো রকম বিলম্ব বা টালবাহানা না করে।  
(০৩)ইসলামে শ্রমিকের প্রতি সুবিচার এবং তাদের অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই বাণীটি তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

১৫.
In which resolution of United Nations,  Universal Declaration of Human Rights (UDHR)  has been accepted? (জাতিসংঘের কতো নাম্বার রেজুলেশনে আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয়?) 
  1. 217 A
  2. 218 A
  3. 219 A
  4. 217 B
সঠিক উত্তর:
217 A
উত্তর
সঠিক উত্তর:
217 A
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২১৭ A  রেজুলেশন হিসেবে ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে গৃহীত হয়। সে থেকে ১০ ডিসেম্বর দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর 'মানবাধিকার দিবস' পালিত হয়ে আসছে। ২০২৪ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই'। মানবাধিকার সনদের ৩০ টি ধারা রয়েছে। 

১৬.
A person does not become chondal( low- caste) by birth, rather becomes Chandal by his/ her activities "  is a theme related to which value of social work ?("মানুষ জন্মের দ্বারা চণ্ডাল হয় না,  চণ্ডাল হয় তার কর্মের দ্বারা " এটি সমাজকর্মের কোন মূল্যবোধকে নির্দেশ করে?) 
  1. Proper utilization of resources ( সম্পদের সদ্ব্যবহার) 
  2. Democratic right( গনতান্ত্রিক অধিকার) 
  3. Dignity of labour ( শ্রমের মর্যাদা) 
  4. Self Reliance ( আত্মনির্ভরশীলতা)
সঠিক উত্তর:
Dignity of labour ( শ্রমের মর্যাদা) 
উত্তর
সঠিক উত্তর:
Dignity of labour ( শ্রমের মর্যাদা) 
ব্যাখ্যা

মানুষ জন্মের দ্বারা চণ্ডাল হয় না, চণ্ডাল হয় তার কর্মের দ্বারা" - এই কথাটি বৌদ্ধ ধর্ম ও হিন্দুধর্মের একটি বক্তব্য, যেখানে বলা হয়েছে যে মানুষের গুণ ও কর্মের মাধ্যমেই তার জাতি বা বর্ণ নির্ধারিত হয়, জন্মগতভাবে নয়।  
হিন্দুধর্মে এই ধারণাটি বিভিন্ন শাস্ত্র ও পুরাণে পাওয়া যায়। এর মূল কথা হলো, প্রকৃত ব্রাহ্মণ বা চণ্ডাল জন্মের দ্বারা নয়, বরং তার গুণাবলী ও কাজের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।  
উদাহরণস্বরূপ, মহাভারতের মতঙ্গ-গর্দভী সংবাদে বলা হয়েছে যে, একজন চণ্ডাল জন্মগতভাবে চণ্ডাল হলেও, যদি সে ভালো কাজ করে তবে তাকে ব্রাহ্মণ হিসেবে গণ্য করা হয় এবং এর বিপরীতও সত্য।  
এর মানে হলো, কোনো ব্রাহ্মণ যদি জীবহিংসক বা অসৎ হয়, তবে তাকে চণ্ডাল বা নিম্নমানের বলে গণ্য করা হবে, এবং চণ্ডাল বংশে জন্ম নিলেও যদি কেউ জীবে দয়া করে, তবে সে প্রকৃত ব্রাহ্মণ বলে বিবেচিত হবে।  
বৌদ্ধ ধর্মেও এই ধারণাটি গুরুত্বপূর্ণ। বৌদ্ধধর্ম অনুসারে, মানুষের ভাগ্য এবং তার পরবর্তী জীবনের বর্ণ তার বর্তমান জন্মে সঞ্চিত কর্মের গুণের দ্বারা নির্ধারিত হয়, জন্মগতভাবে নয়।  
অর্থাৎ, একজন মানুষ যে কোনো বর্ণে জন্মগ্রহণ করুক না কেন, মৃত্যুর পর তার পরবর্তী জন্মের বর্ণ তার পূর্ববর্তী জন্মে করা কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হবে।

যাহোক,  এই বক্তব্য মূলত ব্যক্তির কর্ম বা শ্রমকে মূল্য দেয়, তার জন্মকে নয়। এজন্য উত্তর হবে অপশন" গ"

১৭.
The main theme of international human rights day, 2024 was- (আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ২০২৪ এর প্রতিপাদ্য ছিল-) 
  1. Our dream, our future,  now(আমাদের  স্বপ্ন,  আমাদের  ভবিষ্যৎ, এখনই')
  2. Our rights, our future, now( আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই')
  3. Our rights, our lives, now(আমাদের অধিকার, আমাদের জীবন  এখনই')
  4. Our will, our future,  now(আমাদের ইচ্ছা , আমাদের ভবিষ্যৎ, এখনই')
সঠিক উত্তর:
Our rights, our future, now( আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই')
উত্তর
সঠিক উত্তর:
Our rights, our future, now( আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই')
ব্যাখ্যা

- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর 'মানবাধিকার দিবস' পালিত হয়ে আসছে। ২০২৪ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই'। মানবাধিকার সনদের ৩০ টি ধারা রয়েছে। 

১৮.
Which section of international human rights says about the basic human needs of people? ( মানবাধিকার সনদের কততম ধারায় মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে?) 
  1. Section-25(ধারা-২৫)
  2. Section-26(ধারা-২৬)
  3. Section-24(ধারা-২৪)
  4. Section-27(ধারা-২৭)
সঠিক উত্তর:
Section-25(ধারা-২৫)
উত্তর
সঠিক উত্তর:
Section-25(ধারা-২৫)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের ধারা -ধারা ২৫
এ বলা হয়েছে যে, 

১. খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্‍সা ও প্রয়োজনীয় সমাজ কল্যাণমূলক কার্যাদির সুযোগ এবং এ সঙ্গে পীড়া, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্য অথবা জীবনযাপনে অনিবার্যকারণে সংঘটিত অন্যান্য অপারগতার ক্ষেত্রে নিরাপত্তা এবং বেকার হলে নিরাপত্তার অধিকার সহ নিজের এবং নিজ পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য পর্যাপ্ত জীবনমানের অধিকার প্রত্যেকের‌ই রয়েছে।

১৯.
What is the lesson of the following sentence "You, human,  eat, drink, but don’t waste"?  ( "তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না" এই বাক্যের অর্থ কী ?) 
  1. right to self- determination (আত্মনিয়ন্ত্রণ অধিকার) 
  2. Proper utilization of resources ( সম্পদের সদ্ব্যবহার) 
  3. Right to self - awareness (আত্ম- সচেতনতার অধিকার) 
  4. Social Responsibility (সামাজিক দায়িত্বশীলতা)
সঠিক উত্তর:
Proper utilization of resources ( সম্পদের সদ্ব্যবহার) 
উত্তর
সঠিক উত্তর:
Proper utilization of resources ( সম্পদের সদ্ব্যবহার) 
ব্যাখ্যা

তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না"—এই বাণীটি ইসলাম ধর্মের। এই কথাটি পবিত্র কুরআনের সূরা আল-আরাফ-এর ৩১ নম্বর আয়াতে উল্লেখ আছে, যেখানে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না বলে জানিয়েছেন।   

ইসলামে এই বাণীর তাৎপর্য:
আল্লাহর নির্দেশ:
ইসলামে অপচয় করাকে অপছন্দনীয় এবং শয়তানের কাজ হিসেবে দেখা হয়।  

সম্পদের সঠিক ব্যবহার:
এই আয়াতটি মানুষকে খাবারের অপচয় না করে পরিমিত সুষম খাদ্য গ্রহণ করার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ ও সবল রাখার নির্দেশনা দেয়।

২০.
"All human beings are equal in dignity and rights" Quoted in which article of UDHR? ("সকল মানুষ মর্যাদা ও অধিকারের দিক থেকে সমান।"  আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম অনুচ্ছেদে বর্ণিত ? 
  1. Article 1(অনুচ্ছেদ ১)
  2. Article 2(অনুচ্ছেদ ২)
  3. Article 8( অনুচ্ছেদ ৮)
  4. Article 12( অনুচ্ছেদ ১২)
সঠিক উত্তর:
Article 1(অনুচ্ছেদ ১)
উত্তর
সঠিক উত্তর:
Article 1(অনুচ্ছেদ ১)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের অনুচ্ছেদ -১ এ উল্লেখ আছে, "সকল মানুষ মর্যাদা ও অধিকারের দিক থেকে সমান।" 

২১.
 "Give the wages before being dried the sweat."- Which value of social work is connected to this sentence  ? ("শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও" সমাজকর্মের কোন মূল্যবোধের সাথে সম্পর্কযুক্ত?
  1. Self- Reliance ( আত্মনির্ভরশীলতা)
  2. Dignity of labour ( শ্রমের মর্যাদা)
  3. Holistic Attitude ( সামগ্রিক দৃষ্টিভঙ্গী)
  4. Mutual Tolerance ( পারস্পরিক সহনশীলতা) 
সঠিক উত্তর:
Dignity of labour ( শ্রমের মর্যাদা)
উত্তর
সঠিক উত্তর:
Dignity of labour ( শ্রমের মর্যাদা)
ব্যাখ্যা

শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও"—এটি ইসলাম ধর্ম-এর একটি উক্তি বা বাণী, যা একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। এই হাদিসটি রাসুলুল্লাহ (সা.) কর্তৃক বর্ণিত হয়েছে এবং এতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও যথাসময়ে মজুরি পরিশোধের উপর জোর দেওয়া হয়েছে।  
বিস্তারিত:
এই উক্তিটি সুনানে ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবিহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ আছে।  
(০১)এই বাণীর মাধ্যমে ইসলাম শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক দ্রুত পরিশোধ করার গুরুত্ব তুলে ধরে।  
(০২)এতে মালিকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শ্রমিকের শ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থ বা মজুরি দ্রুত ও যথাসময়ে পরিশোধ করে, কোনো রকম বিলম্ব বা টালবাহানা না করে।  
(০৩)ইসলামে শ্রমিকের প্রতি সুবিচার এবং তাদের অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই বাণীটি তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

২২.
"Love is needed to get human welfare" is quoted by whom? (" মানবকল্যাণ লাভের জন্য প্রেমের দরকার" কে বলেন?)
  1. Goutom Buddha (গৌতম বুদ্ধ)
  2. Swami vivekananda ( স্বামী বিবেকানন্দ) 
  3. Sri chaitonya (শ্রী চৈতন্য) 
  4. Sri ramakrishna (শ্রীরামকৃষ্ণ) 
সঠিক উত্তর:
Sri ramakrishna (শ্রীরামকৃষ্ণ) 
উত্তর
সঠিক উত্তর:
Sri ramakrishna (শ্রীরামকৃষ্ণ) 
ব্যাখ্যা

- "মানবকল্যাণ লাভের জন্য প্রেমের দরকার" উক্তিটি শ্রীরামকৃষ্ণের। The Gospel of Ramakrishna Kalcutta, 1923, p-,6 এ তা উল্লেখ আছে। এটি মানবকল্যাণ সম্পর্কিত আলোচনার একটি সাধারণ ধারণা। এটি বোঝায় যে, মানবকল্যাণ অর্জন করতে গেলে একে অপরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ থাকা প্রয়োজন। 
(সোর্স ;- সমাজকর্মের ইতিহাস ও দর্শন :- শহীদুল্লাহ)

২৩.
Which section of UDHR states about the equality before law? (আন্তর্জাতিক মানবাধিকার সনদের  কততম অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?) 
  1. Article -6 (অনুচ্ছেদ-৬)
  2. Article -8 (অনুচ্ছেদ -৮)
  3. Article -7 (অনুচ্ছেদ-৭)
  4. Article -9 (অনুচ্ছেদ-৯)
সঠিক উত্তর:
Article -7 (অনুচ্ছেদ-৭)
উত্তর
সঠিক উত্তর:
Article -7 (অনুচ্ছেদ-৭)
ব্যাখ্যা

- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের অনুচ্ছেদ -৭ এ উল্লেখ আছে, "সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।" 

২৪.
"Love is needed to get human welfare" is quoted by in which religion? (কোন ধর্মে আছে  " মানবকল্যাণ লাভের জন্য প্রেমের দরকার? ")
  1. Hindu( হিন্দু) 
  2. Muslim ( মুসলিম) 
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Buddhism (বৌদ্ধ) 
সঠিক উত্তর:
Hindu( হিন্দু) 
উত্তর
সঠিক উত্তর:
Hindu( হিন্দু) 
ব্যাখ্যা

- "মানবকল্যাণ লাভের জন্য প্রেমের দরকার" উক্তিটি শ্রীরামকৃষ্ণের। The Gospel of Ramakrishna Kalcutta, 1923, p-,6 এ তা উল্লেখ আছে। এটি মানবকল্যাণ সম্পর্কিত আলোচনার একটি সাধারণ ধারণা। এটি বোঝায় যে, মানবকল্যাণ অর্জন করতে গেলে একে অপরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ থাকা প্রয়োজন। 

(সোর্স ;- সমাজকর্মের ইতিহাস ও দর্শন :- শহীদুল্লাহ)

২৫.
Which section of international human rights says about the right to education? (আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম ধারায় শিক্ষার অধিকার নিয়ে বলা হয়েছে? 
  1. Section -25 (ধারা-২৫)
  2. Section -26 (ধারা-২৬)
  3. Section -27 (ধারা-২৭)
  4. Section -24 (ধারা-২৪)
সঠিক উত্তর:
Section -26 (ধারা-২৬)
উত্তর
সঠিক উত্তর:
Section -26 (ধারা-২৬)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের ধারা -ধারা ২৬ -এ বলা হয়েছে যে,  
১. প্রত্যেকের‌ই শিক্ষালাভের অধিকার রয়েছে। অন্ততঃপক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সাধারণভাবে লভ্য থাকবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমভাবে উন্মুক্ত থাকবে।
২. ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতা-সমূহের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে। শিক্ষা সকল জাতি, গোত্র এবং ধর্মের মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রয়াস পাবে এবং শান্তিরক্ষার স্বার্থে জাতিসংঘের কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবে।
৩. কোন ধরনের শিক্ষা সন্তানকে দে‌ওয়া হবে, তা বেছে নেবার পূর্বাধিকার পিতামাতার থাকবে।

২৬.
Ramakrishna Mission was founded with which value of social work ? (রামকৃষ্ণ মিশন সমাজকর্মের কোন মূল্যবোধকে ঘিরে  প্রতিষ্ঠিত হয়?) 
  1. Human Welfare ( মানব কল্যান)
  2. Self determination ( আত্ম প্রত্যয়)
  3. Self awareness ( আত্ম সচেতনতা) 
  4. Social Justice (সামাজিক ন্যায়বিচার)
সঠিক উত্তর:
Human Welfare ( মানব কল্যান)
উত্তর
সঠিক উত্তর:
Human Welfare ( মানব কল্যান)
ব্যাখ্যা

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং ভারতীয় জনগণের সামাজিক অবস্থার উন্নতির উদ্দেশ্যে। এর মূল লক্ষ্য ছিল বেদান্ত দর্শন প্রচার করা, নিঃস্বার্থ সেবা এবং আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে মানবতা ও সমাজের উন্নয়ন ঘটানো।  
প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য:
বেদান্ত দর্শন প্রচার:
শ্রীরামকৃষ্ণের মূল শিক্ষা, যেমন - "শিবজ্ঞানে জীবসেবা" (মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা) এবং "সকল ধর্মই সত্য" - এই নীতিগুলো প্রচার করা। 

২৭.
"By lighting ownself,  clear your path of emancipation " who quoted it?(" নিজের দ্বীপ প্রজ্জ্বলিত করে নিজেই নিজের মুক্তির পথ পরিষ্কার কর।" কে উক্তিটি করেন?) 
  1. Swami vivekananda ( স্বামী বিবেকানন্দ) 
  2. Goutam Buddha( গৌতম বুদ্ধ)
  3. Srikrishna( শ্রীকৃষ্ণ)
  4. Sri chaitanya( শ্রীচৈতন্য)
সঠিক উত্তর:
Goutam Buddha( গৌতম বুদ্ধ)
উত্তর
সঠিক উত্তর:
Goutam Buddha( গৌতম বুদ্ধ)
ব্যাখ্যা

নিজের দ্বীপ প্রজ্জ্বলিত করে নিজেই নিজের মুক্তির পথ পরিষ্কার কর" – এই উক্তিটি করেছেন গৌতম বুদ্ধ। এই কথাটি বৌদ্ধধর্মে ব্যক্তির আত্মনির্ভরতা, স্ব-উন্নয়ন এবং নিজের কর্মের মাধ্যমে মুক্তি অর্জনের উপর গুরুত্বারোপ করে।  
এই উক্তিটির মূল অর্থ হলো:
আত্মনির্ভরতা:
নিজের জীবন ও কর্মের উপর নিজেই নিয়ন্ত্রণ রাখা এবং বাহ্যিক কোনো শক্তির উপর নির্ভর না করে নিজের পথ নিজেই তৈরি করা।  
আত্ম-উন্নয়ন:
নিজের জ্ঞান, প্রজ্ঞা এবং নৈতিক গুণাবলী বিকাশের মাধ্যমে নিজের ভেতরের "আলো" বা শক্তিকে প্রজ্বলিত করা।  
মুক্তির পথ:
এই অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে জীবনের দুঃখ, কষ্ট এবং বন্ধন থেকে মুক্তি লাভের পথ খুঁজে বের করা। 

২৮.
Which article of International human rights says about the freedom of movement? ( আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম অনুচ্ছেদে মানুষের চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে?) 
  1. Article -7(অনুচ্ছেদ -৭)
  2. Article -11(অনুচ্ছেদ -১১)
  3. Article -12 (অনুচ্ছেদ -১২)
  4. Article -13 (অনুচ্ছেদ -১৩)
সঠিক উত্তর:
Article -13 (অনুচ্ছেদ -১৩)
উত্তর
সঠিক উত্তর:
Article -13 (অনুচ্ছেদ -১৩)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের অনুচ্ছেদ -১৩  এ উল্লেখ আছে, "সকল মানুষ তার নিজ দেশের চৌহদ্দির মধ্যে স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা ভোগ করবে।"

২৯.
Your own hand is Jagannath" is the theme of which religion ? ("আপনা হাত জগন্নাথ " এটি ধর্মের  কোন মূল্যবোধের সাথে জড়িত?) 
  1. Buddhism ( বৌদ্ধ) 
  2. Islam ( ইসলাম) 
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Hindu( হিন্দু) 
সঠিক উত্তর:
Hindu( হিন্দু) 
উত্তর
সঠিক উত্তর:
Hindu( হিন্দু) 
ব্যাখ্যা

হিন্দু ধর্মে বর্ণিত আছে,  আপনা হাত জগন্নাথ,  অর্থাৎ  মানুষ তার নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে।  
এটি সমাজকর্মের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সাথে জড়িত।  মানুষ তার কর্মের নিয়ন্ত্রণের মাধ্যমেই স্বর্গ বা নরক লাভ করে।

৩০.
"A person does not become chondal( low- caste) by birth, rather becomes Chandal by his/ her activities "  is a theme of which religion?("মানুষ জন্মের দ্বারা চণ্ডাল হয় না,  চণ্ডাল হয় তার কর্মের দ্বারা " কোন ধর্মের বক্তব্য?) 
  1. Hindu( হিন্দু) 
  2. Shik( শিখ)
  3. Christian ( খ্রিস্টান) 
  4. Muslim ( মুসলিম) 
সঠিক উত্তর:
Hindu( হিন্দু) 
উত্তর
সঠিক উত্তর:
Hindu( হিন্দু) 
ব্যাখ্যা

মানুষ জন্মের দ্বারা চণ্ডাল হয় না, চণ্ডাল হয় তার কর্মের দ্বারা" - এই কথাটি বৌদ্ধ ধর্ম ও হিন্দুধর্মের একটি বক্তব্য, যেখানে বলা হয়েছে যে মানুষের গুণ ও কর্মের মাধ্যমেই তার জাতি বা বর্ণ নির্ধারিত হয়, জন্মগতভাবে নয়।  
হিন্দুধর্মে এই ধারণাটি বিভিন্ন শাস্ত্র ও পুরাণে পাওয়া যায়। এর মূল কথা হলো, প্রকৃত ব্রাহ্মণ বা চণ্ডাল জন্মের দ্বারা নয়, বরং তার গুণাবলী ও কাজের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।  
উদাহরণস্বরূপ, মহাভারতের মতঙ্গ-গর্দভী সংবাদে বলা হয়েছে যে, একজন চণ্ডাল জন্মগতভাবে চণ্ডাল হলেও, যদি সে ভালো কাজ করে তবে তাকে ব্রাহ্মণ হিসেবে গণ্য করা হয় এবং এর বিপরীতও সত্য।  
এর মানে হলো, কোনো ব্রাহ্মণ যদি জীবহিংসক বা অসৎ হয়, তবে তাকে চণ্ডাল বা নিম্নমানের বলে গণ্য করা হবে, এবং চণ্ডাল বংশে জন্ম নিলেও যদি কেউ জীবে দয়া করে, তবে সে প্রকৃত ব্রাহ্মণ বলে বিবেচিত হবে।  
বৌদ্ধ ধর্মেও এই ধারণাটি গুরুত্বপূর্ণ। বৌদ্ধধর্ম অনুসারে, মানুষের ভাগ্য এবং তার পরবর্তী জীবনের বর্ণ তার বর্তমান জন্মে সঞ্চিত কর্মের গুণের দ্বারা নির্ধারিত হয়, জন্মগতভাবে নয়।  
অর্থাৎ, একজন মানুষ যে কোনো বর্ণে জন্মগ্রহণ করুক না কেন, মৃত্যুর পর তার পরবর্তী জন্মের বর্ণ তার পূর্ববর্তী জন্মে করা কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হবে।

৩১.
Which section  of international human rights says about the right to take rest? (আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম ধারায় বিশ্রামের অধিকার সম্পর্কে বলা হয়েছে?) 
  1. section -24( ধারা-২৪)
  2. section -23( ধারা-২৩)
  3. section -25(ধারা- ২৫)
  4. section -27( ধারা-২৭)
সঠিক উত্তর:
section -24( ধারা-২৪)
উত্তর
সঠিক উত্তর:
section -24( ধারা-২৪)
ব্যাখ্যা

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের ধারা -২৪ - এ বর্ণনা করা হয়েছে যে,  
প্রত্যেকের‌ই বিশ্রাম ও অবসরের অধিকার রয়েছে। নিয়মিত সময়ের ব্যবধানে বেতনসহ ছুটি এবং পেশাগত কাজের যুক্তিসঙ্গত সীমা‌ও এ অধিকারের অন্তর্ভুক্ত।

৩২.
When was Universal Declaration of Human Rights ( UDHR) received? (আন্তর্জাতিক মানবাধিকার সনদ কতসালে গৃহীত হয়?) 
  1. 9 December, 1948( ৯ ডিসেম্বর,  ১৯৪৮)
  2. 11 December, 1948( ১১ ডিসেম্বর,  ১৯৪৮)
  3. 10 December, 1948( ১০ ডিসেম্বর,  ১৯৪৮)
  4. 12 December, 1948( ১২ ডিসেম্বর,  ১৯৪৮)
সঠিক উত্তর:
10 December, 1948( ১০ ডিসেম্বর,  ১৯৪৮)