পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৫ রিভিশন পরীক্ষা (১-৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
What kind of noun is "Audience"?
  1. Proper noun
  2. Common noun
  3. Material noun
  4. Collective noun
ব্যাখ্যা
• Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।

• Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
যেমন,
- এখানে "Class" দ্বারা একযোগে একটি নির্দিষ্ট শ্রেণীর বা স্কুলের শিক্ষার্থীদের বুঝানো হয়েছে।
- তাই "Class" হচ্ছে Collective Noun.

আবার,
"Audience" হলো একটি Collective Noun, কারণ এটি একাধিক ব্যক্তিকে একটি দল রূপে বোঝায় যারা একসাথে কোনো অনুষ্ঠান, বক্তৃতা বা প্রদর্শনী উপভোগ করছে।

সঠিক উত্তর: ঘ) Collective noun

উদাহরণ:
The audience clapped after the performance.
এখানে “audience” অনেক ব্যক্তিকে একত্রে বোঝাতে ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে, 
• যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।
- Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয়।
- Example: Dhaka, Shamim, etc.

• যে Noun কোন এ শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- Example: City, Boy, etc.

• যে Noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খণ্ড বা অংশকে বুঝায় তাকে Material Noun বলে।
- Example: Water, Gold, etc.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
.
A pronoun takes the place of a/an - 
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Pronoun:
A pronoun is a word that is used instead of a noun or noun phrase. 
Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে। 
- Example: He, She, We, They, I, etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
In which of the following sentences is there no auxiliary verb?
  1. I will go tomorrow.
  2. He can do it.
  3. They play cricket.
  4. She has done the work.
ব্যাখ্যা
• Auxiliary Verb:
যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে।

• Auxiliary verb প্রধানত ২ প্রকার।

1) Primary Auxiliaries: 
Be verb: am, is, are, was, were, being, been, will be
Have verb: has, have, had, having, will have
Do verb: does, do, did, will do

2) Modal Auxiliaries: 
- Can, Could, Shall, Should, Will, Would, Had better, May, Might, Must, Ought to, Used to, Dare.

সুতরাং,
প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - They play cricket. বাক্যে auxiliary verb নেই।
.
"He is my own brother." Here 'own' is a/an -
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
• Adjective:
যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- Adjective সর্বদা noun/pronoun কে modify/qualify করে, তাই এদের modifying/qualifying word বলে।

In the sentence "He is my own brother.", the word 'own' is a/an: ঘ) Adjective.
এখানে,
'own' শব্দটি 'brother' (ভাই) এই noun-টির পূর্বে বসে সেটিকে Modify করেছে। তাই এটি Adjective.
.
The synonym of 'Diligent' is - 
  1. Reliance
  2. Garrulous
  3. Assiduous
  4. Capture
ব্যাখ্যা
• Diligent:
English meaning: careful and using a lot of effort.
Bangla meaning: অধ্যবসায়ী; পরিশ্রমী।

Example:
Leo is very diligent about his work.
Their lawyer was extremely diligent in preparing their case.

• The synonym of 'Diligent' is - Assiduous. 
----------- 
• 'Diligent' শব্দের অর্থ - অধ্যবসায়ী; পরিশ্রমী।  
• Assiduous (adjective) শব্দের অর্থ - অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান।
--------------
• Assiduous:
Synonyms: Diligent (অধ্যবসায়ী; পরিশ্রমী), Careful (যত্নবান হওয়া), Hard-working (পরিশ্রমী).
Antonyms: Idle (অলস), , Unemployed (নিষ্কর্মা; বেকার).

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 
Reliance - নির্ভরতা।
Capture - হস্তগত করা।
Garrulous - বাচাল; বাক্যবাগীশ।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
.
What is the meaning of the word 'Brittle'?
  1. Thick
  2. Courteous
  3. Coherent
  4. Fragile
ব্যাখ্যা
• The meaning of the word 'Brittle' is: Fragile. 

• 'Fragile'(adjective): 
Bangla Meaning: ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক। 
------------
• Brittle (adjective): 
Bangla Meaning: ভঙ্গুর; শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন: সহজে বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হয় এমন।
----------------- 
অন্য অপশনে,
Courteous - নম্র; ভদ্র।
Coherent - সঙ্গতিপূর্ণ।
Thick - পুরু; মোটা। 

Source: Cambridge Dictionary, Merriam Webster Dictionary, Collins Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
The antonym of the word 'Baggy' is-
  1. Meticulous
  2. Tight
  3. Sumptuous
  4. Opulent
ব্যাখ্যা
• The antonym of the word 'Baggy' is: 'Tight'. 
-----------------
• Tight শব্দের অর্থ: দৃঢ়সংলগ্ন, আঁটো, টানটান। 

• 'Baggy': 
Meaning: loose, puffed out, or hanging like a bag. 
শব্দের অর্থ: ঢোলা; ঝোলা; ঢলঢলে; থলথলে
------------
• Synonym of the word 'Baggy': 
- saggy
- blousy
- detached
- untied
- unbound
--------------
• Antonym of the word 'Baggy': 
- tight
- taut
- tense
- restrained
- constrained

অন্যদিকে,
Meticulous - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
Sumptuous শব্দের অর্থ- ঐশ্বর্যবান; মহার্ঘ; অতীব ব্যয়বহুল; অতীব ব্যয়বহুল। 
Opulent শব্দের অর্থ- ধনী, ঐশ্বর্যশালী, প্রচুর পর্যাপ্ত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
An adverb can modify - 
  1. verb
  2. adverb
  3. adjective
  4. all of the above
ব্যাখ্যা
Adverb:
- Adverb হচ্ছে এমন এক ধরনের word যেটি বাক্যস্থিত Noun and pronoun ব্যতীত যেকোনো parts of speech কে অথবা একটি গোটা বাক্যকে modify বা বিশেষিত করতে পারে।
- সুতরাং প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: all of the above. 

যেমন - 
- ‍Sadiq runs quickly - এই বাক্যে quickly হচ্ছে adverb কারন তা verb, runs কে modify করেছে।
- She walks very slowly - এই বাক্যে very is an adverb that modifies the word slowly, an adverb.
- Ridi is very beautiful - very modifies beautiful, an adjective.
- Unfortunately, he could not continue his studies. - এই বাক্যে Unfortunately modifies the whole sentence.
.
The idiom "All in all" means- 
  1. Very nearly
  2. Usually
  3. Overall
  4. Certainly
ব্যাখ্যা
• The idiom "All in all" means - Completely, Together, Overall.

• All in all (phrase):
English Meaning: with everyone or everything taken into account at the same time.
Bangla Meaning: সর্বেসর্বা।

Example:
1. All in all, it was a successful business trip despite the initial setbacks.
2. The party was a bit chaotic, but all in all, everyone had a good time.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
She is my __________ at the marketing department.
  1. collegue
  2. collague
  3. colleague
  4. collaegue
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মাঝে Correct spelling হচ্ছে - colleague.

সুতরাং, বাক্যটি হবে-
She is my colleague at the marketing department.

• Colleague - (noun)
- English meaning: a fellow worker.
- Bangla meaning: সহকর্মী।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
৯১, ১০৩, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
  1. ৯১
  2. ১১৭
  3. ১০৩
  4. ১২৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯১, ১০৩, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান:
প্রশ্ন: ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি যথা ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১০৩ = ১ × ১০৩
৯১ = ৭ × ১৩ = ১× ৯১
১১৭ = ৩ × ৩৯ = ১ × ১১৭
১২৩ = ৩ × ৪১ = ১ × ১২৩
১২.
১০টি কাঠির গড় দৈর্ঘ্য ৫২.৫ সে. মি. এবং এদের ৯টির গড় দৈর্ঘ্য ৪৯ সে. মি.। ১০ম কাঠিটির দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ৮৪ সে. মি.
  2. ৭২ সে. মি.
  3. ৯৮ সে. মি.
  4. ১০২ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি কাঠির গড় দৈর্ঘ্য ৫২.৫ সে. মি. এবং এদের ৯টির গড় দৈর্ঘ্য ৪৯ সে. মি.। ১০ম কাঠিটির দৈর্ঘ্য কত সে. মি.?

সমাধান:
১০টি কাঠির গড় দৈর্ঘ্য = ৫২.৫ সে. মি.
∴ ৮টি কাঠির মোট দৈর্ঘ্য = (৫২.৫ × ১০) সে.মি = ৫২৫ সে.মি

আবার,
৯টির গড় দৈর্ঘ্য ৪৯ সে.মি.
∴ ৯টির মোট দৈর্ঘ্য = (৪৯ × ৯) সে.মি. = ৪৪১ সে.মি.

∴ ১০ম কাঠিটির দৈর্ঘ্য = (৫২৫ - ৪৪১) সে. মি. = ৮৪ সে. মি.
১৩.
যদি ৫টি পাখি ৩ দিনে ১৫ কেজি খাবার খায়। তাহলে ১০টি পাখি ৬ দিনে কত কেজি খাবার খাবে?
  1. ৩০ কেজি
  2. ৪০ কেজি
  3. ২৫ কেজি
  4. ৬০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫টি পাখি ৩ দিনে ১৫ কেজি খাবার খায়। তাহলে ১০টি পাখি ৬ দিনে কত কেজি খাবার খাবে?
 
 সমাধান:
৫টি পাখি ৩ দিনে খাবার খায় ১৫ কেজি 
∴ ১টি পাখি ১ দিনে খাবার খায় ১৫/(৫ × ৩) = ১ কেজি 
∴ ১০টি পাখি ৬ দিনে খাবার খায় (১০ × ৬ × ১) কেজি
= ৬০ কেজি
 
১৪.
(√২ + √২) এর বর্গ কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: (√২ + √২) এর বর্গ কত?

সমাধান:
দেওয়া আছে,
(√২ + √২)
= (২√২)
= ২ × (√২)
= ৪ × ২
= ৮
১৫.
৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড়টি, ৫, ৮, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১৩
  2. ১৫
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড়টি, ৫, ৮, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
 ৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড় = (৮ + ৯ + ১১ + ১২)/৪
= ১০

ধরি,
অজানা সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫ + ৮ + ১৫ + ক)/৪ = ১০
⇒ ২৮ + ক = ১০ × ৪
⇒ ২৮ + ক = ৪০
⇒ ক = ৪০ - ২৮
∴ ক = ১২
 
১৬.
একটি মোটর সাইকেল ৭ ঘণ্টায় ৪২ কি. মি. পথ অতিক্রম করলে, ৩ ঘণ্টায় কত মিটার পথ অতিক্রম করবে?
  1. ১৮০০০ মিটার
  2. ২১ কি. মি.
  3. ১৮০০ মিটার
  4. ১৮ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর সাইকেল ৭ ঘণ্টায় ৪২ কি. মি. পথ অতিক্রম করলে, ৩ ঘণ্টায় কত মিটার পথ অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
৭ ঘণ্টায় অতিক্রম করে ৪২ কি. মি.
∴ ১ ঘণ্টায় অতিক্রম করে ৪২/৭ কি. মি.
∴ ৩ ঘণ্টায় অতিক্রম করে (৪২ × ৩)/৭ কি. মি.
= ১৮ কি. মি.
= (১৮ × ১০০০) মিটার
= ১৮০০০ মিটার
১৭.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৪ : ১। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৯ : ২। ৫ বছর পর কন্যার বয়স কত হবে?
  1. ৩৫ বছর
  2. ২৩ বছর
  3. ২৮ বছর
  4. ৩৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৪ : ১। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৯ : ২। ৫ বছর পর কন্যার বয়স কত হবে?

সমাধান:
ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়স ৪ক এবং ক

প্রশ্নমতে,
(৪ক - ৪)/(ক - ৪) = ৯/২
⇒ ৯ক - ৩৬ = ৮ক - ৮
⇒ ৯ক - ৮ক = ৩৬ - ৮
∴ ক = ২৮

অতএব, ৫ বছর পর কন্যার বয়স হবে = ২৮ + ৫ = ৩৩ বছর
১৮.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২৩ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৬২
  2. ৭১
  3. ৫৮
  4. ৬১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২৩ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = x
বৃহত্তম সংখ্যাটি = x + ১

প্রশ্নমতে,
(x + ১) - x = ১২৩
⇒ x + ২x + ১ - x = ১২৩
⇒ ২x = ১২৩ - ১
⇒ ২x = ১২২
⇒ x = ১২২/২
∴ x = ৬১

সুতরাং, ক্ষুদ্রতম সংখ্যাটি = ৬১
১৯.
যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
  1. কর্মকারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা
অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গ শব্দেরে পরে বসে।

যেমন:
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কুকর্মে বিরত হও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২০.
'চোরে না শুনে ধর্মের কাহিনি।' - বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারক?
  1. কর্তা
  2. কর্ম
  3. করণ
  4. অধিকরণ
ব্যাখ্যা
কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা শূন্য বা অ বিভক্তি: এক যে ছিলো রাজা
দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ -
  1. শিখণ্ডী
  2. মৃগরাজ
  3. কেশরী
  4. পশুরাজ
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ -
  1. চপলা
  2. বিজুরি
  3. সৌদামিনী
  4. প্রভঞ্জন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে:
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৩.
'তদবধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তৎ + অবধি
  2. তদ্‌ + অবধি
  3. তদ্‌ঃ + অবধি
  4. তধ + অবধি
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
দিক্ + অন্ত = দিগন্ত, 
ণিচ্ + অন্ত = ণিজন্ত, 
ষট্ + আনন = ষড়ানন, 
তৎ + অবধি = তদবধি
সুপ্ + অন্ত = সুবন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৪টি
ব্যাখ্যা
• বাংলাদেশের ভূ-প্রকৃতি:
- ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়।
- এগুলো হলো:
• সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
• প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ।

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।

টারাশয়ারি যুগের পাহাড়সমূহ:
- বাংলাদেশের মোট ভূমির ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত।
- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত।
- দক্ষিণ-পূর্বাঞ্চলের ও উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি যেমন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের।
- এগুলো সবচেয়ে প্রাচীন ভূমি।

সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত।
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী ও এদের উপনদী, শাখানদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
         ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২৫.
আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি?
  1. বারিপাত
  2. বায়ুর আর্দ্রতা
  3. বায়ুপ্রবাহ
  4. সবগুলো
ব্যাখ্যা
আবহাওয়া ও জলবায়ু:
- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
 
জলবায়ু:
 - কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
- কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমন্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।

• আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো:
- বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৬.
ভূ-প্রকৃতি অনুযায়ী, বরেন্দ্রভূমি কোন যুগের পাহাড়?
  1. প্লাইস্টোসিনকালের সোপান
  2. টারাশয়ারি যুগের পাহাড়
  3. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
  4. পাদদেশীয় পলল সমভূমি
ব্যাখ্যা
প্লাইস্টোসিন কালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।

⇒ টারাশয়ারি যুগের পাহাড়সমূহ:
- বাংলাদেশের মোট ভূমির ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত।
- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত।
- দক্ষিণ-পূর্বাঞ্চলের ও উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি যেমন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের।
- এগুলো সবচেয়ে প্রাচীন ভূমি।

⇒ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত।
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী ও এদের উপনদী, শাখানদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
         ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২৭.
বাংলাদেশে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়?
  1. শ্রীমঙ্গল
  2. লালাখাল
  3. লালপুর
  4. নানিয়ারচর
ব্যাখ্যা
বাংলাদেশে বৃষ্টিপাত:
- সর্বনিম্ন বৃষ্টিপাত: নাটোর জেলার লালপুর।
- সর্বোচ্চ বৃষ্টিপাত: সিলেট জেলার লালাখাল।
- বার্ষিক গড় বৃষ্টিপাত: ২০৩ সেন্টিমিটার।
- বৃষ্টিপাতের তারতম্য: দেশের পূর্বাঞ্চলে বেশি এবং পশ্চিমাঞ্চলে কম বৃষ্টিপাত হয়।
- বর্ষাকালে গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস।
- বার্ষিক মোট বৃষ্টিপাতের এক-পঞ্চমাংশ গ্রীষ্মকালে হয়, আর শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম।
- বাংলাদেশের উষ্ণতম ও শীতলতম স্থান:
- উষ্ণতম স্থান: নাটোর জেলার লালপুর।
- শীতলতম স্থান: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল।
- উষ্ণতম মাস: এপ্রিল।
- শীতলতম মাস: জানুয়ারি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি) এবং জাতীয় তথ্য বাতায়ন।
২৮.
সিলেটের পাহাড়গুলো কোন ভূমিরূপের অন্তর্ভুক্ত? 
  1. টারশিয়ারি যুগের
  2. প্লাইস্টোসিন যুগের
  3. সাম্প্রতিক কালের
  4. প্রাচীন প্রস্তর যুগের
ব্যাখ্যা
উচ্চতা ও ভূমিরূপের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়:
-  টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
- প্লাইস্টোসিন কালের সোপানসমূহ,
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আবার দুইভাগে বিভক্ত।
- দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- উত্তর- পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ও হবিগঞ্জ জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।

সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত।


উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৯.
ভূমিকম্প বিবেচনায় সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
  1. চট্টগ্রাম
  2. ঢাকা
  3. খুলনা
  4. সিলেট
ব্যাখ্যা
• ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে।

⇒ সর্বাধিক ঝুঁকিপূর্ণ হলো:
- দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার উত্তরাংশ।

মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হলো:
- চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল ও রংপুর অঞ্চল।

কম ঝুঁকিপূর্ণ এলাকা:
- বরিশাল, খুলনা ও ফরিদপুর সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল  হিসেবে চিহ্নিত।

সূত্র: মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।