পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ১২ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের জন্য] টপিক: ফুল মডেল টেস্ট - ৪ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
  1. নীহাররঞ্জন রায়
  2. মুহম্মদ আবদুল হাই
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  4. আব্দুল করিম
সঠিক উত্তর:
নীহাররঞ্জন রায়
উত্তর
সঠিক উত্তর:
নীহাররঞ্জন রায়
ব্যাখ্যা
• 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক - নীহাররঞ্জন রায়। 

নীহাররঞ্জন রায়:

- তিনি ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন। 
- মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে নীহাররঞ্জন রায় এর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।

তাঁর রচিত গ্রন্থ:
- Maurya and Sunga Art,
- বাঙ্গালীর ইতিহাস,
- Nationalism in India, 
- Idea and Image of Indian Art.

তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে:
- Mughal Court Painting,
- The Sikh Gurus and the Sikh Society,
- Dutch Activities in the East,
- An Approach to Indian Art।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. সম
  2. উপ
  3. ঊন
  4. অপি
সঠিক উত্তর:
ঊন
উত্তর
সঠিক উত্তর:
ঊন
ব্যাখ্যা
• খাঁটি বাংলা উপসর্গ - ঊন।

খাঁটি বাংলা উপসর্গ:

- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘বিলাতে সাড়ে সাতশ দিন’ কার লেখা?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. মুহম্মদ আবদুল হাই
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. অন্নদাশংকর রায়
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
'বিলেতে সাড়ে সাতশ দিন': 
- এই ভ্রমণকাহিনির রচয়িতা মুহম্মদ আবদুল হাই। 
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে।

মুহম্মদ আবদুল হাই:
- শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে।
- পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য মুহম্মদ আবদুল হাই সৈয়দ আলী আহসানের সঙ্গে যৌথভাবে রচনা করেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক যুগ, ১৯৬৮)।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত 'সাহিত্য পত্রিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক।

তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বিটপী
  2. দ্রুম
  3. কান্তার
  4. পাদপ
সঠিক উত্তর:
কান্তার
উত্তর
সঠিক উত্তর:
কান্তার
ব্যাখ্যা
• ‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় - কান্তার। 

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:

- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়' গ্রন্থের রচয়িতা কে?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
• 'মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়' - গ্রন্থের রচয়িতা প্যারীচাঁদ মিত্র।

প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছদ্মনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়,
- আধ্যাত্মিকা। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
____________ charity of the Red Cross provides aid to victims of emergencies and disasters worldwide.
  1. A
  2. An
  3. The
  4. Zero Article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• Complete Sentence: The charity of the Red Cross provides aid to victims of emergencies and disasters worldwide.

• প্রদত্ত বাক্যে Charity হচ্ছে Abstract noun.
- সাধারণত Abstract noun- এর আগে কোন article বসে না।
- কিন্তু, যদি noun + of + noun বসে তাহলে প্রথম noun টি abstract noun হওয়া সত্ত্বেও তার আগে the বসে।
- এবং Abstract noun-কে নির্দিষ্ট করে বুঝালে ও তার পূর্বে the বসে। 

- তাই, শূন্যস্থানে সঠিক উত্তর The.
.
Which word is a synonym for 'Lucid'?
  1. Confused
  2. Opaque
  3. Vague
  4. Clear
সঠিক উত্তর:
Clear
উত্তর
সঠিক উত্তর:
Clear
ব্যাখ্যা
• The synonym for 'Lucid' is - Clear.

• Lucid (adjective)
English Meaning: clear to the understanding.
Bangla Meaning: স্পষ্ট; সহজবোধ্য।

অপশন আলোচনা:
→ Confused - গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
→ Opaque - আলোনিরোধক; অনচ্ছ; জড়।
→ Vague - অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।
→ Clear -  স্বচ্ছ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Her painting style is similar _________ that of Picasso.
  1. of
  2. by
  3. form
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: Her painting style is similar to that of Picasso.

• similar to (adjective)
English Meaning: having characteristics in common.
Bangla Meaning: মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।

→ similar এর পরে সাধারণত preposition 'to' বসে।

Example Sentence:
1. The new smartphone is similar to the previous model.
2. The behaviour of the two siblings is similar to each other.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
One hundred miles ___________ a long distance.
  1. are
  2. have
  3. is
  4. being
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Complete Sentence: One hundred miles is a long distance.

• অবিচ্ছেদ্য একটি সমষ্টি হিসেবে সময়, দূরত্ব, বয়স, টাকা, পরিমাণ ইত্যাদি Plural হলেও verb - Singular হবে।
যেমন:
→ Ten miles is a long distance.

• আমরা যদি সময়, দূরত্ব, বয়স, টাকা, পরিমাণ ইত্যাদি জিনিসগুলো 'It' দ্বারা replace করতে পারি তবে, এগুলোকে singular হিসেবে ধরে নেব। 
→ এরা সমষ্টিগতভাবে একটি singular meaning দিচ্ছে।
১০.
No sooner ___________ at the beach than it started raining.
  1. they are arriving
  2. they arrived
  3. have they arrived
  4. had they arrived
সঠিক উত্তর:
had they arrived
উত্তর
সঠিক উত্তর:
had they arrived
ব্যাখ্যা
• Complete Sentence: No sooner had they arrived at the beach than it started raining.

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়।

• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she closed her eyes than the alarm clock went off.
3. No sooner had the movie begun than the power went out.
১১.
"She had completed her project before the deadline."
Which form of tense does the sentence represent?
  1. Past indefinite tense
  2. Past perfect tense
  3. Present perfect tense
  4. Future perfect tense
সঠিক উত্তর:
Past perfect tense
উত্তর
সঠিক উত্তর:
Past perfect tense
ব্যাখ্যা
• "She had completed her project before the deadline."
→ The sentence represents Past perfect tense.

• Past perfect tense:
→ অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

structure: subject + had + verb- এর past participle form + বাকি অংশ (যদি থাকে)।

Example Sentence:
1. The baby had cried before her father came.
2. Had the water boiled when you went to the kitchen?
3. I had never seen such a nice beach before I went.
4. Had she come late to the school?
১২.
It is three years since they ___________ their business.
  1. starts
  2. was starting
  3. started
  4. starting
সঠিক উত্তর:
started
উত্তর
সঠিক উত্তর:
started
ব্যাখ্যা
• Complete Sentence: It is three years since they started their business.

• Since এর প্রথম অংশ Present Indefinite/Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 

• Present Indefinite + since + Past Indefinite Tense.
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে since এর আগে Present Indefinite, তাই পরের অংশে Past Indefinite Tense হবে। 

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - started.
১৩.
She is always kind ______ animals.
  1. to
  2. of
  3. from
  4. off
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Complete Sentence: She is always kind to animals.

• kind (noun + adjective)
Meaning: সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।

→ kind এর পরে সাধারণত preposition 'to' বসে।

Example Sentence:
1. The teacher was kind to the new student.
2. Abir is kind to everyone he meets.
১৪.
What is the antonym of 'Elaborate'?
  1. Detailed
  2. Complicated
  3. Exquisite
  4. Plain
সঠিক উত্তর:
Plain
উত্তর
সঠিক উত্তর:
Plain
ব্যাখ্যা
•  The antonym of 'Elaborate' is - Plain.

• Elaborate (adjective + verb)
English Meaning: planned or carried out with great care + to expand something in detail.
Bangla Meaning: বিস্তারিত; সুনির্মিত।

অপশন আলোচনা:
→ Detailed - সবিস্তারে/পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা।
→ Complicated - জটিল করা; একত্র পাকানো বা জড়ানো; বিজড়িত করা বা ফাঁদে ফেলা।
→ Exquisite - নিখুঁত চমৎকারিত্বপূর্ণ; অপরূপ সুন্দর।
→ Plain - স্পষ্ট; সোজা; সুগম; সুবোধ্য।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
"Having finished his work early, he decided to take a walk in the park."
Here, the underlined part is -
  1. Present Participle
  2. Perfect Participle
  3. Gerund
  4. Infinitive 
সঠিক উত্তর:
Perfect Participle
উত্তর
সঠিক উত্তর:
Perfect Participle
ব্যাখ্যা
• "Having finished his work early, he decided to take a walk in the park." Here, the underlined part is - Perfect Participle.
• Perfect Participle এর গঠন হচ্ছে- Having + verb এর Past Participle.
- এটি ব্যবহৃত হয়- একটি কাজের আগে আরেকটি কাজ Perfect বা শেষ হওয়া বুঝাতে। যেমন-

More Example:
• Having visited Rome before, I became the unofficial tour guide.
- "Having + verb এর Past Participle" থাকায় এটি Perfect Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Example: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Example: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Example: Having eaten rice, he went to bed.
১৬.
দুইটি সংখ্যার ল. সা. গু. ১৪৪ এবং গ. সা. গু. ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ৩৬
  2. ২৪
  3. ৪৮
  4. ১৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু. ১৪৪ এবং গ. সা. গু. ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু. ×  দুইটি সংখ্যার গ. সা. গু. 
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা =  দুইটি সংখ্যার ল. সা. গু. ×  দুইটি সংখ্যার গ. সা. গু. 
বা, ৪৮ × অপর সংখ্যা = ১৪৪ × ১২ 
বা, অপর সংখ্যা = (১৪৪ × ১২)/৪৮ 
∴ অপর সংখ্যা = ৩৬

∴ অপর সংখ্যাটি = ৩৬।
১৭.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 
  1. ১২ টাকা
  2. ১৬ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
সঠিক উত্তর:
১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
ধরি, 
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা 

প্রশ্নমতে, 
x + x + (x - ২০) = ২৮০ 
বা, x + x + x - ২০ = ২৮০ 
বা, ৩x = ২৮০ + ২০ 
বা, ৩x = ৩০০ 
বা, x = ৩০০/৩ 
∴ x = ১০০ 

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০) 
= ১০০ : ১০০ : (১০০ - ২০) 
= ১০০ : ১০০ : ৮০ 
= ৫ : ৫ : ৪ 
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪)
= ১৪ 

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা 
= ১৬ টাকা ।
১৮.
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে?
  1. ১২ দিনে
  2. ১৮ দিনে
  3. ২৪ দিনে
  4. ১৫ দিনে
সঠিক উত্তর:
২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? 

সমাধান: 
১২ দিন পর - 
অবশিষ্ট সময় থাকে = (২৪ - ১২) দিন 
= ১২ দিন 
এবং অবশিষ্ট লোক থাকে = (৩০ - ১৫) জন 
= ১৫ জন 

৩০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১২ দিনে 
∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১২ × ৩০ দিনে 
∴ ১৫ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = (১২ × ৩০)/১৫ দিনে 
= ২৪ দিনে 

∴  অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে = ২৪ দিনে।
১৯.
একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? 
  1. 12
  2. 15
  3. 18
  4. 24
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? 

সমাধান: 
একবার খেলার জন্য প্রতিযোগী প্রয়োজন = 2 জন 
∴ 6 জন প্রতিযোগীর মধ্যে মোট খেলা = 6C2 
= (6 × 5)/(2 × 1) 
= 15
২০.
২, ৭, ৫, ৪, ৩, ৬, ৮ ও ৯ সংখ্যালোর প্রচুরক কোনটি? 
  1. প্রচুরক নেই
সঠিক উত্তর:
প্রচুরক নেই
উত্তর
সঠিক উত্তর:
প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৫, ৪, ৩, ৬, ৮ ও ৯ সংখ্যালোর প্রচুরক নিচের কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে, তাকে প্রচুরক বলা হয়। 
২, ৭, ৫, ৪, ৩, ৬, ৮ ও ৯ সংখ্যালোর মধ্যে কোনো সংখ্যাই একের অধিক নেই। 
∴ উপাত্তগুলোর মধ্যে কোনো প্রচুরক নেই। 

উল্লেখ্য যে, 
প্রচুরক নির্ণয়ের জন্য উপাত্তের মানগুলোকে অবশ্য কোনো নির্দিষ্ট ক্রমে না সাজালেও চলে। 
২১.
পরীক্ষায় সাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? 
  1. ৭৮
  2. ৮৫
  3. ৯০
  4. ৮৮
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় সাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? 

সমাধান: 
ধরি, 
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক 

প্রশ্নমতে, 
(৭০ + ৮৫ + ৭৫ + ক)/৪ = ৮০ 
বা, ২৩০ + ক = ৩২০ 
বা, ক = ৩২০ - ২৩০ 
∴ ক = ৯০ 

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৯০।
২২.
এক নটিক্যাল মাইল সমান কত মিটার? 
  1. ৩৯৩৭ মিটার
  2. ১৮৫২ মিটার
  3. ১৭৫০ মিটার
  4. ১৬৬৭ মিটার
সঠিক উত্তর:
১৮৫২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮৫২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক নটিক্যাল মাইল সমান কত মিটার? 

সমাধান: 
আমরা জানি, 
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার 
= ১.৮৫২ × ১০০০ মিটার 
= ১৮৫২ মিটার। 
২৩.
৫০ সংখ্যাটির ছোট কতটি মৌলিক সংখ্যা আছে? 
  1. ১২
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ সংখ্যাটির ছোট কতটি মৌলিক সংখ্যা আছে? 

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

আমরা জানি, 
১ থেকে ৫০ পর্যন্ত ১৫টি মৌলিক সংখ্যা রয়েছে। 
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ এবং ৪৭। 
২৪.
1 + 2 + 3 +.....................+ 75 = কত? 
  1. 2850
  2. 2650
  3. 2775
  4. 2575
সঠিক উত্তর:
2850
উত্তর
সঠিক উত্তর:
2850
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 75 = কত? 

সমাধান: 
1 + 2 + 3 +.....................+ 75 
এখানে, 
ধারাটির প্রথম পদ = 1 
ধারাটির শেষ পদ = 75 এবং 
পদসংখ্যা = 75 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2 
= {(75 + 1) × 75}/2
= (76 × 75)/2 
= 38 × 75 
= 2850
২৫.
9a2 + 16b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণ বর্গ হবে?
  1. 12ab
  2. 36ab
  3. 24ab
  4. 144ab
সঠিক উত্তর:
24ab
উত্তর
সঠিক উত্তর:
24ab
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 16b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণ বর্গ হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
9a2 + 16b2
= (3a)2 + (4b)2 
= (3a + 4b)2 - 2.3a.4b 
= (3a + 4b)2 - 24ab 

∴ 9a2 + 16b2 + 24ab = (3a + 4b)2
২৬.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৫০ বছর
  3. ৪৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে- 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে- 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর।
২৭.
মায়ানমারের রাজধানীর নাম কী?
  1. ইয়াঙ্গুন
  2. নাইপিদো
  3. পেগু
  4. শাণ্ডবী
সঠিক উত্তর:
নাইপিদো
উত্তর
সঠিক উত্তর:
নাইপিদো
ব্যাখ্যা
মায়ানমার:

- অফিসিয়ালি রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার।
- দেশটি ৭টি অঞ্চলে (তাইং), ৭টি রাজ্য (পাইন) এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত।
- দেশটির আয়তন ৬৭৬,৫৭৮ বর্গ কিমি।
- আয়তনের সাথে মায়ানমার এশিয়া মহাদেশের ১০তম বৃহত্তম দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ।
- দেশটির রাজধানী নাইপিদো।
- দক্ষিণ মায়ানমারে অবস্থিত ইয়াঙ্গুন (রেঙ্গুন) মায়ানমারের বৃহত্তম শহর।
- মুদ্রার নাম কিয়াট।

তথ্যসূত্র - Worldatlas.com
২৮.
নোবেল পুরস্কারের শুরুতে কয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র- দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২।