পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা – ৮৯: ইংরেজি পরীক্ষা- ০৯ (সাবজেক্ট ফাইনাল) বিষয়: English Part - 1 Topic: Grammar ও Literature (Revision) উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
Choose the word which is opposite in meaning to ‘Rejoice’.
  1. Exult
  2. Lament
  3. Delight
  4. Celebrate
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Lament.

Rejoice
- English Meaning: to give joy to: gladden.
- Bangla Meaning: আনন্দিত/আহ্লাদিত/প্রহৃষ্ট করা।

• Given options:

ক) Exult
- English Meaning:  to be extremely joyful: rejoice.
- Bangla Meaning: অতিশয় আনন্দ করা বা উল্লসিত হওয়া।
 
খ) Lament
- English Meaning: to mourn aloud: wail; a passionate expression of grief or sorrow.
- Bangla Meaning: শোক করা; বিলাপ করা।

গ) Delight
- English Meaning: a high degree of gratification or pleasure: joy.
- Bangla Meaning: আনন্দ; হর্ষ; উল্লাস; পুলক।

ঘ) Celebrate
English Meaning: To observe or honor a special day, event, or achievement with festivities or joy.
Bangla Meaning: উদ্‌যাপন করা।

তাই, Rejoice এর বিপরীত শব্দ হলো Lament, কারণ একটিতে আনন্দ প্রকাশ করা হয়, আর অন্যটিতে দুঃখ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Fill in the gap: The book ___________ cover is torn belongs to my friend.
  1. which
  2. whose
  3. where
  4. whom
ব্যাখ্যা
Complete Sentence: The book whose cover is torn belongs to my friend.
বাংলা অর্থ: বইটি যার কভার ছেঁড়া, সেটা আমার বন্ধুর।

Options:
ক) "Which" সাধারণত কোন বস্তু বা বিষয়কে নির্দেশ করে, কিন্তু যখন মালিকানার সম্পর্ক দেখাতে হয়, যেমন ‘book’s cover’ তখন "which" ব্যবহার হয় না।

খ) "Whose" মালিকানা বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: The book whose cover is torn... → অর্থাৎ “যার কভার ছেঁড়া”, এখানে "whose" সঠিকভাবে মালিকানা প্রকাশ করছে।

গ) "Where" স্থান বা অবস্থান নির্দেশ করে। বইয়ের কাভারের প্রেক্ষিতে এটি অপ্রাসঙ্গিক।

ঘ) "Whom" মানুষের জন্য ব্যবহৃত সম্পর্কসূচক শব্দ, এখানে অব্যবহারযোগ্য কারণ ‘book’ একটি বস্তু।

সুতরাং, সঠিক উত্তর হলো: খ) whose.
.
"The manager took the employee to task for being late." – What did the manager do?
  1. Praised him
  2. Ignored him
  3. Scolded him
  4. Gave him a bonus
ব্যাখ্যা
Correct Answer: গ) Scolded him (তিরস্কার করা).

• Take someone to task

English Meaning: reprimand/scold or criticize someone severely for a fault or mistake.
Bangla Meaning: তিরস্কার করা; কঠোর ভর্ৎসনা করা।

Ex. Sentence: He was taken to task for negligence of duty.
Bangla Meaning: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।

অন্যান্য অপশন আলোচনা:
ক) Gave him a bonus: তাকে বোনাস দেওয়া (পুরস্কার বা অতিরিক্ত সম্মানী)।
খ) Praised him: তাকে প্রশংসা করা।
ঘ) Ignored him: তাকে উপেক্ষা করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
.
Choose the correct spelling.
  1. Loquaciaus
  2. Loquacious
  3. Loquaciaous
  4. Loquecious
ব্যাখ্যা
Loquacious (adjective)
English Meaning: Having the habit of talking a lot.
Bangla Meaning: বাচাল; কথাপ্রিয়।

Example Sentence:
1. A loquacious child often asks more questions than adults can answer.
2. At the party, his loquacious personality helped break the ice with strangers.
3. The interviewer appreciated the candidate's enthusiasm but found him a bit too loquacious.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Who is the author of the epic 'Paradise Lost'?
  1. John Milton
  2. Alexander Pope
  3. Geoffrey Chaucer
  4. Edmund Spenser
ব্যাখ্যা
• Paradise Lost:
- Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost or 'Paradise Lost' attempted to - Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।

• এটি মানব ইতিহাসে পাপের শুরু ও ঈশ্বরের ক্ষমা প্রদানের গল্প।
- খোদার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি স্বরুপ শয়তান আর তার অনুসারীদের স্বর্গ থেকে বের করে দেওয়া হয়।
- পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে খোদাদ্রোহ করতে প্ররোচনা দেয় এবং এভাবে সে তার প্রতিশোধ নিতে চায়।
- কবিতার প্রধান চরিত্র হল আদম ও ইভ, যাদের ঈশ্বর স্বর্গে বাস করছিলেন।
- শয়তান তাদের কুসংস্কারে ফেলে পাপের পথে প্ররোচিত করে, যার ফলে তারা স্বর্গত্যাগ করে পৃথিবীতে নেমে আসে।
- কবিতাটি মানবজাতির পতন, পাপ ও মুক্তির বিষয়ে গভীর দার্শনিক ভাবনা তুলে ধরে। 

Characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.

• John Milton:

- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

• Some notable works:
- Paradise Lost (Epic),
- Paradise Regained (Epic),
- Of Education (Prose),
- Lycidas (Elegy).

Source: Britannica.
.
What is the meaning of the word "Subpoena"?
  1. A friendly letter
  2. A type of contract
  3. A law that has been repealed
  4. A written command to appear in court
ব্যাখ্যা
• Subpoena (noun)
English Meaning: A legal document ordering someone to appear in a court of law or to produce documents.
Bangla Meaning: (আইন সম্বন্ধীয়) আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুম; সপিনা; তলবনামা।

Synonyms: Order (লিখিত নির্দেশ), Command (আদেশ করা; হুকুম করা), Directive (সাধারণ বা বিস্তারিত নির্দেশ), Writ (আদেশপত্র), Decree (ফরমান)।
Antonyms: Answer (প্রত্যুত্তর; জবাব), Question (সন্দেহ; আপত্তি), Breach (লঙ্ঘন), Prohibition (নিষেধাজ্ঞা), Interdiction (বারণ)।

Other Forms:
-Subpoenaed (verb) সপিনা দেওয়া/পাঠানো; তলবনামা জারি করা।

Example Sentence:
1. The lawyer subpoenaed the company’s internal documents for evidence.
2. The witness and her records were subpoenaed.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Choose the appropriate preposition:
'The lawyer succeeded ___ proving his client's innocence.'
  1. to
  2. on
  3. in
  4. by
ব্যাখ্যা
• Complete sentence: The lawyer succeeded in proving his client's innocence.
- Bangla Meaning: আইনজীবী তার ক্লায়েন্টের নির্দোষতা প্রমাণে সফল হয়েছিলেন।

• Succeed (in) [sth/doing sth]
- English Meaning: to achieve a goal or desired result, pass a test.
- Bangla Meaning: সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা।

উল্লেখ্য,
- Succeed (by)  স্থলাভিষিক্ত/স্থলবর্তী হওয়া: The king Was succeeded by his eldest son.
- Succeed (to) উত্তরাধিকারী হওয়া: succeed to an estate.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
Which parts of speech does the word "Universal" belong to?
  1. Only Noun
  2. Only Adjective
  3. Both Adjective and Noun
  4. Both Verb and Noun
ব্যাখ্যা
• Universal (adjective & noun):
English Meaning: Relating to or affecting all people or things in the world or in a particular group; existing everywhere or involving everyone.
Bangla Meaning: সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।

বিশেষণ (Adjective) হিসেবে:
"Universal" শব্দটি মূলত একটি বিশেষণ। এটি বোঝায় কিছু সার্বজনীন, সর্বত্র প্রযোজ্য, বা সকলের জন্য প্রযোজ্য।

উদাহরণ: Education is a universal right.
(Here, "universal" describes the noun "right.")

বিশেষ্য (Noun) হিসেবে:
মাঝে মাঝে এটি বিশেষ্য হিসেবেও ব্যবহৃত হয়, যখন এটি কোনো সার্বজনীন সত্য বা ধারণাকে বোঝায়।

উদাহরণ: Love is a universal.
(Here, "universal" is used as a noun meaning a general truth or quality.)

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Which of the following is closest in meaning to “Face the music”?
  1. Take it easy
  2. Dance with joy
  3. Stand up to consequences
  4. Escape responsibility
ব্যাখ্যা

Answer: গ) Stand up to consequences.

• Face the music
English Meaning: be confronted with the unpleasant consequences of one's actions.
Bangla Meaning: নিজের কাজের অপ্রীতিকর পরিণতির মুখোমুখি হওয়া; পরীক্ষা বা বিপদের সময় ভীত নড়া-হওয়া।

Ex. Sentence:If she lied to me, then she'll just have to face the music.
Bangla Meaning: যদি সে আমার সাথে মিথ্যা বলে থাকে, তাহলে তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Dictionary.

১০.
Choose the antonym of "Impound":
  1. Imprison
  2. Release
  3. Confiscate
  4. Generous
ব্যাখ্যা
• Impound (verb)
- English Meaning: to shut up in or as if in a pound: confine; to seize and hold in the custody of the law.
- Bangla Meaning: আবদ্ধ রাখা; বাজেয়াপ্ত করা।

• Given options:
ক) Imprison - কারারুদ্ধ করা; অবরুদ্ধ করা।
খ) Release - মুক্তি; খালাস; অব্যাহতি।
গ) Confiscate - বাজেয়াপ্ত করা; জব্দ করা।
ঘ) Generous - উদার, দানশীল।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Release' is the opposite in meaning to the word 'Impound'.

Source:
1. English-Bangla Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১১.
Who wrote the poem "Ode on a Grecian Urn"?
  1. W. B. Yeats
  2. P. B. Shelley
  3. John Keats
  4. William Wordsworth
ব্যাখ্যা
 Ode on a Grecian Urn:
- কবিতাটি Romantic period এর বিখ্যাত লেখক John Keats রচিত।
- এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা, যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এই কবিতার মূল ভাব হলো শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক।
- কবি John Keats একটি প্রাচীন গ্রিসের মাটির মূর্তিপত্র বা “urn” দেখে তার উপর আঁকা বিভিন্ন দৃশ্যের মাধ্যমে জীবনের মুহূর্তগুলোকে স্থায়ী ও কালহীন হিসেবে উপস্থাপন করেছেন।
 
- এই কবিতার শেষ দুই লাইন হচ্ছে - 
 "Beauty is truth, truth beauty, —that is all
 Ye know on earth, and all ye need to know."

• John Keats:
- English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।
 
• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci.
 
Source: Britannica.
১২.
Choose the correct verb to complete the sentence:
Neither the teacher nor the students _______ ready for the exam.
  1. is
  2. are
  3. was
  4. has been
ব্যাখ্যা
Correct Answer: খ) are.

Complete Sentence: Neither the teacher nor the students are ready for the exam.
বাংলা অর্থ: শিক্ষক কিংবা ছাত্রদের কেউই পরীক্ষার জন্য প্রস্তুত নয়।

• Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।

• যেমন: Neither the teacher nor the students are ready for the exam..
- এই বাক্যে Neither...nor ব্যবহার হয়েছে এবং দুটি বিষয়বস্তুর মধ্যে শেষটি students (plural)।
- যেহেতু students বহুবচন, তাই verb হবে plural। তাই are ব্যবহার হবে।

Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৩.
What does the term "Misdemeanor" mean in legal language?
  1. A serious crime
  2. A less serious crime
  3. A legal judgment that someone is not guilty
  4. A civil wrong not arising from a contract but causing harm
ব্যাখ্যা
• Misdemeanor
English Meaning: A less serious crime.
Bangla Meaning: লঘু অপরাধ।

উদাহরণ: He was fined for a minor misdemeanor.
(তিনি একটি লঘু অপরাধের জন্য জরিমানা গুণলেন।)

Other Options:
Felony
English Meaning: A serious crime such as murder or robbery.
Bangla Meaning: গুরুতর অপরাধ।

Acquittal
English Meaning: A legal judgment that someone is not guilty.
Bangla Meaning: খালাস / নির্দোষ ঘোষণার রায়।

Tort
English Meaning: A civil wrong not arising from a contract but causing harm.
Bangla Meaning: দেওয়ানী অন্যায় (যা ক্ষতি বা ক্ষয়ক্ষতির কারণ হয়)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৪.
Choose the correct option: I wish it __________ raining.
  1. stop
  2. stops
  3. stopped
  4. stopping
ব্যাখ্যা
সঠিক উত্তর: (গ) stopped.

• Complete sentence: I wish it stopped raining.
- Bangla meaning: আমি চাই বৃষ্টি থেমে যাক।

• Wish - এর ব্যবহার:
• "I wish" বাক্যটি যখন ব্যবহার করা হয়, তখন এটি দুটি ধরনের ইচ্ছা বোঝায়:
- বাস্তবতার বিপরীত (Contrary to fact) ইচ্ছা;
- বর্তমান বা ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত অবস্থা বা কল্পনা।
- I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয় অথবা could + verb এর base form হয়।
- এছাড়া, ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish -এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।

• More examples:
- I wish I sang a sweet song.
- I wish I were back home in Sylhet.
১৫.
Choose the correct preposition to complete the sentence:
There is a strong friendship ________ Taki and Naz.
  1. among
  2. with
  3. within
  4. between
ব্যাখ্যা
Correct answer: ঘ) between.
Complete sentence: There is a strong friendship between Taki and Naz.

• দুইটি বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে between বসে।
- যেমন: There is a strong friendship between Taki and Naz.

অন্য অপশনগুলো:
among - দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে among ব্যবহার হয়।
with - কারো সাথে থাকার বা কোনো জিনিসের সাথে সম্পর্ক বোঝাতে ব্যবহার হয়, কিন্তু “friendship with” সাধারণত এক পক্ষের দৃষ্টিকোণ থেকে হয়, দুইজনের মধ্যে বন্ধুত্বের ক্ষেত্রে “between” বেশি সঠিক।
within - সাধারণত কোন গোষ্ঠী বা সীমার ভেতরে কিছু বোঝাতে ব্যবহৃত হয়, এখানে প্রযোজ্য নয়।

- যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে 'strong friendship' বুঝিয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে- between.
১৬.
What type of literary work is William Shakespeare's 'A Midsummer Night’s Dream'?
  1. Tragedy
  2. Comedy
  3. Sonnet
  4. Narrative Poem
ব্যাখ্যা
• A Midsummer Night’s Dream:
- এটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি জনপ্রিয় কমেডি নাটক।
- 5 acts বিশিষ্ট এই comedy টি ১৫৯৫-৯৬ সালের দিকে লেখা এবং ১৬০০ সালে প্রকাশিত হয়।
- এটি প্রেম এবং তার নানা জটিল রূপ নিয়ে বহুস্তর বিশ্লেষণের জন্য পরিচিত।
- এটি শেক্সপিয়রের সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর একটি হিসেবে বিবেচিত।

• William Shakespeare:
- জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: Britannica.
১৭.
Which years mark the Romantic Period in English Literature?
  1. 1770–1830
  2. 1798–1832
  3. 1800–1860
  4. 1901 -1939
ব্যাখ্যা
• '1798 - 1832' is known as the Romantic period of English literature.

Romantic Period:
- The Romantic Period is the shortest period of English Literature.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর (1798-1832)।
- ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
------------------
• English Literature Periods and their sub-ages: 
1. The Old English Period (450 -1066)।

2. The Middle English Period (Longest period) (1066 -1500) (Longest period).
a) The Anglo-Norman Period,
b) The Age of Chaucer.

3. The Renaissance Period (1500 -1660).
a) Elizabethan Period (Golden age) (1558-1603), 
b) Jacobean Period (1603-1625),
c) Caroline Period (1625-1649) and
d) Commonwealth Period (1649-1660).

4. The Neoclassical Period (1660 -1785).
a) The Restoration Period (1660-1700),
b) The Augustan Period (Age of Pope) (1700-1745) and
c) The Age of Sensibility (Age of Johnson) (1745-1785/1798).

5. The Romantic Period (The shortest period) (1798 -1832).

6. The Victorian Period (1832 -1901).
a) The Pre-Raphaelites (1848-1860),
b) Aestheticism & Decadence (1880-1901),

7. The Modern Period (1901 -1939) .
a) The Edwardian Period (1901-1910),
b) The Georgian Period (1910-1936),
- The Modern English period was one of the most significant literary periods.

8. Present: The Post-Modern Period (1939 - Present).

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৮.
"She had a suspicion that he was lying."
What part of speech is the word "suspicion" in this sentence?
  1. Verb
  2. Noun
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
Correct Answer: খ) Noun.

Suspicion (noun)
English Meaning: Suspicion refers to a feeling or belief that someone has committed a crime or done something wrong, even though there is no definite proof.
Bangla Meaning: সন্দেহ; সংশয়; অবিশ্বাস; বিশ্বাসহীনতা।

বিশেষ্য (Noun) এর সংজ্ঞা:
যে শব্দ দিয়ে কোনো কিছু বা কারো নাম, ধারণা, অনুভূতি বা জিনিস বোঝানো হয়, তাকে বিশেষ্য বলে।

বাক্য: "She had a suspicion that he was lying."
- এখানে "suspicion" মানে হলো "সন্দেহ" — যা একটি অনুভূতি বা ধারণা।
- "She had a suspicion" মানে: তার মনে একটি সন্দেহ ছিল।
- “Suspicion” এখানে একটি অদৃশ্য ধারণা বা অভিজ্ঞতা, যা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। এমন সকল বিমূর্ত (abstract) ধারণা বিশেষ্য হয়।

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
They have completed the project. (Passive voice)
  1. The project is completed by them.
  2. The project has completed by them.
  3. The project has been completed by them.
  4. The project have been completed by them.
ব্যাখ্যা

• The correct passive voice is: গ) The project has been completed by them.

• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- preposition (by, with, at, to, in) বসে।
- Active voice এর subject টি passive voice এর object হয়।

Present perfect tense এর passive voice করার নিয়ম:
- Object টির subjective form + have been/ has been + মূল verb এর past participle + by + subject এর objective form.

সেই অনুসারে, 
Active voice: They have completed the project.
Passive voice: The project has been completed by them.

Other Examples:
1.
Active: He has written a letter.
Passive: A letter has been written by him.

2.
Active: They have finished the work.
Passive: The work has been finished by them.

২০.
"Time is a thief." This sentence is an example of a/an ____________.
  1. simile
  2. metaphor
  3. allusion
  4. personification
ব্যাখ্যা
• 'Time is a thief'- The sentence is an example of a metaphor.

• Metaphor:
- Metaphor is an implicit comparison between two different things.
- A direct comparison between two unlike things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

⇒ 'Time is a thief'
- এই বাক্যে সরাসরি "সময়" কে "চোর" হিসেবে বলা হয়েছে, যেখানে "like" বা "as" শব্দ ব্যবহার করা হয়নি।
- অর্থাৎ, সময় আমাদের জীবনের মুহূর্তগুলো চুরি করে নেয়—এটি একটি রূপক অর্থে বলা হয়েছে। 
- তাই এটিকে Metaphor বলা হয়।

• Metaphor এর আরো কিছু উদাহরণ হলো-
- "Life is but a walking shadow."
- "Revenge is a wild justice."

অন্যদিকে,
• Simile:
- এটি একটি রূপক ভাষার ধরন যেখানে কোনো কিছুকে অন্য কিছুর সাথে “like” বা “as” (যেমন, মতো) ব্যবহার করে তুলনা করা হয়।
উদাহরণ: “He is as brave as a lion.” (সে সিংহের মতো সাহসী।)

• Allusion: 
- কোনো বিখ্যাত ব্যক্তি, ঘটনা, বা সাহিত্যকর্মের প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত বা উল্লেখ।
- এটি সরাসরি বলা হয় না, বরং বুঝতে হয় প্রেক্ষাপট থেকে।
- যেমন: “He was a real Romeo with the ladies.” (রোমিও বলতে উইলিয়াম শেক্সপিয়রের প্রেমিক চরিত্রের ইঙ্গিত)।

• Personification:
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 
- যেমন: The sun smiled down on us.
- এখানে 'sun' কে ব্যক্তিরূপে ব্যবহার করা হয়েছে, বাস্তবিক অর্থে sun হাসতে পারে না, অর্থাৎ একে মানবিক রূপ দেওয়া হয়েছে তাই এটি Personification এর উদাহরণ।

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
২১.
Choose the correct plural form of “Index”:
  1. Indexs
  2. Indexes
  3. Indices
  4. Both B & C are correct
ব্যাখ্যা
Index [Singular form]
English meaning: an alphabetical list, such as one printed at the back of a book showing which page a subject, name, etc. is on.
- Bangla meaning: সূচক; দেশক; নির্দেশক।

Plural form: Indices, Indexes.

উল্লেখ্য যে, "Indices" সাধারণত গাণিতিক, বৈজ্ঞানিক বা প্রযুক্তিক প্রসঙ্গে ব্যবহৃত হয়,
- অন্যদিকে "Indexes" সাধারণত বইয়ের সূচী বা সাধারণ অর্থে ব্যবহৃত হয়। 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
Identify the correct spelling.
  1. Habias corpus
  2. Habeas corpus
  3. Habeus corpous
  4. Habius corpus
ব্যাখ্যা
Answer: খ) Habeas corpus.

• Habeas corpus:
- It is a Latin phrase that means "you shall have the body before the court."
- English meaning: a legal action demanding that a prisoner be brought before a judge to make sure that he or she is not being held illegally.
- Bangla meaning: বন্দী প্রদর্শন।

Ex. Sentence: The lawyer filed a writ of habeas corpus to challenge the legality of his client's detention.
Bangla meaning: আইনজীবী তার ক্লায়েন্টের আটক করার বৈধতা চ্যালেঞ্জ করে হেবিয়াস করপাসের একটি রিট দাখিল করেছিলেন।    

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৩.
"She said, Alas! I am undone." (Transform into Indirect Speech)
  1. She said with grief that she is undone.
  2. She said with sorrow that she has undone.
  3. She exclaimed with sorrow that she was undone.
  4. She exclaimed with sorrow that she were undone.
ব্যাখ্যা

• Direct speech: She said, ‘Alas! I am undone.’
Indirect speech: She exclaimed with sorrow that she was undone.

• Exclamatory sentence কে Indirect speech এ রুপান্তর করার ক্ষেত্রে:
- Direct speech দ্বারা আনন্দ বুঝালে Reporting verb পরিবর্তিত হয়ে exclaimed with joy, আর দুঃখ বুঝালে exclaimed with sorrow or grief ইত্যাদি হয়।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর Subject বসে।
- Reporting verb অনুযায়ী reported speech এর verb বসে।
- very/great বসে।
- adjective বসে।
- বাকী অংশ (যদি থাকে) বসে।

→ Structure:
Subject + exclaimed with joy/exclaimed with sorrow + that + Reported speech এর Subject + Reporting verb অনুযায়ী reported speech এর verb + very/great + adjective + বাকী অংশ (যদি থাকে)।

Example 1:
Direct: He said, "Alas! My best friend is no more."
Indirect: He exclaimed with sorrow that his best friend was no more.

Example 2:
Direct: She said, "Hurrah! We have won the match."
Indirect: She exclaimed with joy that they had won the match.

২৪.
Who wrote the novel ‘The Trial’?
  1. Franz Kafka
  2. Mark Twain
  3. Virginia Woolf
  4. James Joyce
ব্যাখ্যা
• The Trial:
- Franz Kafka এর The Trial একটি বিখ্যাত উপন্যাস, যা ১৯২৫ সালে প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর।
- এটি আধুনিক সাহিত্যের অন্যতম সেরা এবং গূঢ় রাজনৈতিক ও দার্শনিক উপন্যাস হিসেবে গণ্য।

কাহিনী সারাংশ:
উপন্যাসটির প্রধান চরিত্র জোসেফ k, একজন সাধারণ নাগরিক যিনি একদিন হঠাৎ ধরে নেওয়া হয় এক রহস্যময় অপরাধের অভিযোগে, কিন্তু কোন অপরাধ তিনি করেননি বা কেন তাকে অভিযুক্ত করা হয়েছে তাও তিনি জানেন না। পুরো বই জুড়ে জোসেফ কেওর নানান রকম অদ্ভুত, অবিচারমূলক ও বুরোক্র্যাটিক বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।

• Franz Kafka (1883- 1924):
- ফ্রান্ৎস কাফকা ছিলেন আধুনিক সাহিত্যের একজন বিশিষ্ট লেখক।
- তিনি প্রধানত জার্মান ভাষায় রচনা করেছেন এবং তাঁর কাজ আধুনিকতাবাদী সাহিত্যের অন্যতম অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত।
- কাফকার লেখায় মানুষের একাকীত্ব, বিভ্রান্তি, প্রশাসনিক জটিলতা এবং অস্তিত্বের অর্থ নিয়ে গভীর চিন্তা প্রতিফলিত হয়।
- তাঁর সবচেয়ে পরিচিত রচনাগুলোর মধ্যে রয়েছে The Metamorphosis, The Trial এবং The Castle, যেগুলোতে সমাজের জটিলতা এবং ব্যক্তির অসহায়তা উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। 

তাঁর উল্লেখ্য সাহিত্যকর্ম -
- The Metamorphosis;
- The Trial;
- The Castle;
- Amerika।

Source: Britannica.
২৫.
"He prayeth best, who loveth best
All things both great and small."-- This line is taken from:
  1. Ozymandias
  2. Ode to the West Wind
  3. I wandered lonely as a cloud
  4. The Rime of the Ancient Mariner
ব্যাখ্যা
This line is taken from Poem 'The Rime of the Ancient Mariner' by Samuel Taylor Coleridge.

• The Rime of the Ancient Mariner:

- The poem "The Rime of the Ancient Mariner" is written by Samuel Taylor Coleridge.
- এটি সর্বপ্রথম "Lyrical Ballads" এর অন্তর্ভুক্ত হয়ে ১৭৯৮ সালে প্রকাশিত হয়।
- এটি একটি ৭ পার্টের কবিতা।
- এই কবিতায় একজন প্রাচীন নাবিক (Mariner) নিজের অতীতের ভয়াবহ সমুদ্রযাত্রার অভিজ্ঞতা এক নববিবাহিত যুবককে শোনাচ্ছেন।

সংক্ষিপ্ত সারমর্ম:
Mariner সমুদ্রযাত্রায় বের হন কিছু সহযাত্রীর সঙ্গে। তারা একসময় দক্ষিণ মেরুর দিকে চলে যান। হঠাৎ এক শুভ পাখি Albatross তাদের পাশে এসে সাহায্য করে। কিন্তু Mariner অকারণে সেই Albatross পাখিটিকে হত্যা করেন।
এরপর থেকেই দুর্ভাগ্য শুরু হয়। জাহাজে পানির অভাব, দুঃখ-কষ্ট, মৃত্যু এবং অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হন তারা। সব নাবিক মারা যায়, কেবল Mariner বেঁচে থাকেন – কিন্তু ভয়ংকর অভিশাপে পীড়িত হন।
শেষে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও অনুশোচনার মাধ্যমে তিনি মুক্তি পান, তবে আজীবন লোকজনকে নিজের অভিজ্ঞতার কথা বলে বেড়াতে বাধ্য হন — যেন অন্যরা তাঁর মতো ভুল না করে।

• Important characters:
- The Mariner,
- Wedding Guest,
- Albatross,
- The Nightmare,
- Life in Death.

• Famous quotations from this poem:
- "Alone, alone, all, all alone,
Alone on a wide sea."

- "Water, water everywhere,
Not any drop to drink."

- "All things both great and small;
For the dear God who loveth us
He made and loveth all."

- "He prayeth best, who loveth best
All things both great and small."

- "A sadder and a wiser man,
He rose the morrow morn."

• Samuel Taylor Coleridge (1772-1834):
- তিনি একজন English lyrical poet, critic, এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- William Wordsworth -এর সঙ্গে মিলে তিনি "Lyrical Ballads" (১৭৯৮) গ্রন্থটি রচনা করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে।

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria (Critical Autobiography);
- Christabel (Poem);
- Dejection: An Ode (Poem);
- Frost at Midnight (Poem);
- Kubla Khan (poem);
- Lyrical Ballads (Book);
- The Rime of the Ancient Marine (Poem).

Explanation of other options:
ক) Ozymandias (Sonnet)- Written by Percy Bysshe Shelley.
খ) Ode to the West Wind (poem)- Also by Percy Bysshe Shelley.
গ) I wandered lonely as a cloud (lyric poem)- By William Wordsworth.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.
২৬.
What does "Black letter law" mean?
  1. New or experimental laws
  2. Well-established, basic principles of law
  3. Laws that are unclear and confusing
  4. Laws related to criminal offenses
ব্যাখ্যা
Answer: খ) Well-established, basic principles of law.

Black letter law
Meaning: Well-established, basic principles of law.
বাংলা: প্রাচীন ও প্রতিষ্ঠিত আইনগত নিয়মাবলি।

উদাহরণস্বরূপ:
“The principle of ‘innocent until proven guilty’ is a part of black letter law.”
(“অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ” এই ধারণাটি হলো সুপ্রতিষ্ঠিত মৌলিক আইনগত নীতি।)

⇒ "Black letter law" বলতে বোঝায় এমন আইন বা আইনগত নিয়মাবলী যা সুপ্রতিষ্ঠিত, স্পষ্ট এবং সাধারণত অপরিবর্তনীয়। এগুলো হলো আইনশাস্ত্রের মৌলিক, ভিত্তিমূলক এবং স্বীকৃত নীতিমালা, যা আইনজীবী, বিচারক এবং আইন প্রয়োগকারী সবাই মানেন এবং ব্যবহার করেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৭.
Which of the following is a synonym of “Contention”?
  1. Truce
  2. Consensus
  3. Argument
  4. Unanimity
ব্যাখ্যা
• Contention (noun)
English Meaning: Disagreement resulting from opposing arguments.
Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।

Synonyms: Disagreement (মতভেদ), Argument (কলহ; ঝগড়া), Quarrelling (দ্বন্দ্বী), Assertion, (বিবৃতি) Thesis (যুক্তিরুপে উপস্থাপিত বিষয়)।
Antonyms: Agreement (ঐক্য; মতৈক্য; ঐকমত্য), Unanimity (ঐক্যমত), Truce (সন্ধি), Consensus (সর্বসম্মত), Accord (সঙ্গতিপূর্ণ হওয়া)।

Example Sentence: 
1. A common area of contention is the time the new home will be complete.
2. He is in contention for the Olympic medal.।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
'Bosola' is the character of _____.
  1. The White Devil
  2. The Duchess of Malfi
  3. The Devil's Law Case
  4. The Faerie Queene
ব্যাখ্যা
• "Bosola" is character of John Webster's tragedy play 'The Duchess of Malfi'.

• The Duchess of Malfi

- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy play, যা Revenge Tragedy/ Tragedy of Suffering হিসেবে পরিচিত।
- এটি ১৬১৩-১৪ সালে রচিত এবং ১৬২৩ সালে প্রকাশিত হয়। 
- The Duchess of Malfi tells the story of the spirited duchess and her love for her trustworthy steward Antonio.
- Duchess -এর দুই ভাই Ferdinand (ক্যালাব্রিয়ার ডিউক) এবং Cardinal -এর বিরোধিতা সত্ত্বেও Duchess এবং Antonio গোপনে বিয়ে করে।
- পরবর্তীতে Duchess এবং Antonio দম্পত্তির তিনটি সন্তান জন্ম নেয়, কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি কখনো তাঁর ভাইদের কাছে তাঁর বাচ্চাদের নাম বলেন নি।
- Duchess -এর ভাইয়েরা সকল খবর বের করার জন্য তার বিরুদ্ধে Bosola নামক একজন গোয়েন্দা নিযুক্ত করে।
- Bosola বিভিন্ন কৌশলে Dutchess -এর কাছ থেকে তার স্বামি সন্তানদের খবর জেনে তার ভাইদেরকে বলে দেয় এবং তাদের আদেশে এদেরকে গ্রেফতার করতে যায়।
- নাটকের শেষে দেখা যায় সবাই মারা গিয়েছে, কেবল মাত্র Dutchess -এর বড় সন্তানটি ছাড়া, যে কিনা পরবর্তীতে Malfi -এর শাসক হয়।
- John Webster’s 'The Duchess of Malfi' -কে সচরাচর last great tragedy of the Elizabethan and Jacobean eras হিসেবে বিবেচনা করা হয়।

• Main Characters:
- Bosola,
- The Duchess,
- Ferdinand,
- Cardinal,
- Antonio,
- Delio,
- Cariola,
- Julia, etc.

• John Webster
- তিনি একজন English Dramatist এবং Jacobean যুগের একজন সাহিত্যিক।
- তাঁর জন্ম ১৫৮০ সালে এবং ১৬৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন। 
- He is best known for his dark and intense tragedies.

• Famous Tragedies of John Webster:
- The White Devils.
- The Devil's Law Case.
- The Duchess of Malfi.

Source: Britannica and An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
২৯.
Identify the feminine gender:
  1. Lad
  2. Colt
  3. Buck
  4. Sow
ব্যাখ্যা
উল্লেখিত অপশনগুলোর মধ্যে, ‘Sow’ (বন্য শূকরী) একমাত্র Feminine Gender। এর Masculine Gender হচ্ছে ‘Boar’ (বন্য শূকর)।

Other Options:
Colt

Gender: Masculine.
Meaning: A young male horse under the age of four.
Feminine Form: Filly- A young female horse.

Buck
Gender: Masculine.
Meaning: A male deer or antelope.
Feminine Form: Doe – A female deer or antelope.

Lad
Gender: Masculine.
Meaning: A young boy or a male child.
Feminine Form: Lass – A young girl or a female child.

Source:
1. A Passage To The English Language, S. M. Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.
৩০.
What is the main theme of Victorian novel 'Jane Eyre'?
  1. Colonialism
  2. War and peace
  3. Social comedy
  4. Women’s independence and self-respect
ব্যাখ্যা
• Jane Eyre:
- 'Jane Eyre' is a Victorian Novel by Charlotte Bronte.
- Charlotte Bronte তাঁর এই Novel টি তাঁর ছদ্মনাম "Currer Bell" এর অধীনে ১৮৪৭ সালে প্রকাশিত করেন।
- এই উপন্যাসটি Jane Eyre নামে এক অনাথ মেয়ের জীবনের কাহিনীকে কেন্দ্র করে রচিত।
- এই উপন্যাসটি তার দৃঢ়চেতা ও আত্মনির্ভরশীল নারী চরিত্রের জন্য ব্যাপকভাবে প্রশংসিত।

• Short Summary: 
- Jane Eyre একজন অনাথ মেয়ে, যাকে তার আত্মীয়রা অবহেলা ও অপমান করে বড় করে। পরে তাকে পাঠানো হয় Lowood School নামক কঠোর নিয়মের একটি বোর্ডিং স্কুলে। সেখানে সে ধৈর্য, শিক্ষা ও সহনশীলতা অর্জন করে।

বড় হয়ে Jane একটি গর্ভনেস (governess) হিসেবে Mr. Rochester-এর বাড়ি Thornfield Hall-এ চাকরি নেয়, যেখানে সে তার ছাত্রী Adele-এর শিক্ষক হয়। ধীরে ধীরে Jane ও Rochester-এর মধ্যে প্রেম গড়ে ওঠে। কিন্তু তাদের বিয়ের দিন Jane জানতে পারে যে, Rochester ইতিমধ্যেই বিবাহিত, এবং তার স্ত্রী Bertha Mason মানসিক রোগী হিসেবে বাড়ির একটি গোপন কক্ষে বন্দি।

এই সত্য জানার পর Jane আত্মসম্মানের কারণে সব কিছু ছেড়ে চলে যায়। পরে একাধিক ঘটনার পর, Jane আবার Rochester-এর কাছে ফিরে আসে। Rochester তখন দুর্ঘটনায় অন্ধ ও পঙ্গু। কিন্তু তাদের প্রেম অবিচল থাকে। শেষ পর্যন্ত তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং সুখে জীবনযাপন করে।

• Charlotte Bronte: 
- Charlotte Brontë ছিলেন ইংরেজ সাহিত্যজগতের একজন খ্যাতনামা ঔপন্যাসিক, কবি ও প্রবন্ধকার।
- তিনি ছিলেন Victorian era-র একজন গুরুত্বপূর্ণ নারী লেখক, যিনি নারী স্বাধীনতা, আত্মমর্যাদা, প্রেম ও সামাজিক শ্রেণিবিভাজন নিয়ে সাহসিকতার সঙ্গে লিখেছেন।

• Notable work:
- Jane Eyre,
- Poems by Currer,
- Ellis and Acton Bell,
- Shirley: A Tale,
- The Professor,
- Villette.

Source: Britannica & Live MCQ Lecture.
৩১.
Choose the correct sentence:
  1. The thief managed to get away to the money.
  2. The thief managed to get away in the money.
  3. The thief managed to get away with the money.
  4. The thief managed to get away about the money.
ব্যাখ্যা
Correct Answer: c) The thief managed to get away with the money.

"Get away with (something)" is a phrasal verb:
English Meaning - To do something wrong or illegal and not be caught or punished for it.
Bangla Meaning - অন্যায় কিছু করার পরেও ধরা না পড়ে পালিয়ে যাওয়া বা শাস্তি এড়িয়ে যাওয়া।

Example:
The student got away with cheating on the exam.
→ He cheated but didn't get caught.

In this question:
The thief managed to get away with the money
→ means the thief stole the money and escaped successfully without being caught.

Other options- 
a) get away to the money → grammatically incorrect and meaningless.
b) get away in the money → incorrect use of preposition. “In” doesn’t fit the context.
d) get away about the money → wrong preposition; “about” does not work with “get away.”

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Choose the correct meaning of the word "Philanthropist":
  1. A person who hoards wealth
  2. A person who dislikes people
  3. A person who promotes human welfare
  4. A person who avoids public life
ব্যাখ্যা
Correct Answer: C) A person who promotes human welfare.

• Philanthropist

- English meaning: one who makes an active effort to promote human welfare.
- Bangla meaning: জনহিতৈষী ব্যক্তি।

• Example:
- The philanthropist funded a hospital in a remote village..
- Bangla meaning: সেই জনহিতৈষী ব্যক্তি একটি দুর্গম গ্রামে একটি হাসপাতালের জন্য অর্থায়ন করেন।

Other Options:
Option A: A person who hoards wealth
Meaning: যিনি ধন-সম্পদ জমিয়ে রাখেন।
Example Word: Miser (কৃপণ)।

Option B: A person who dislikes people
Bangla: যিনি মানুষকে অপছন্দ করেন বা ঘৃণা করেন।
Example Word: Misanthrope (মনুষ্য-বিদ্বেষী)।

Option D: A person who avoids public life
Meaning: যিনি জনজীবন এড়িয়ে চলেন, নিজেকে গোপন রাখেন।
Example Word: Recluse / Introvert.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
৩৩.
Identify the sentence that is grammatically correct from the options below.
  1. We thought that she will get the job.
  2. We thought that she would get the job.
  3. We thought that she gets the job.
  4. We thought that she is getting the job.
ব্যাখ্যা
Correct sentence: খ) We thought that she would get the job.

• Sequence of tense অনুযায়ী,
- যখন মূল verb অতীত কালে থাকে (thought, said, told ইত্যাদি), তখন subordinate clause-এর verb-ও সাধারণত অতীত কালে হয়।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।

যেমন: We thought that she would get the job.
এই বাক্যটি indirect speech হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে দুটি অংশ রয়েছে:

Main Clause (মূল বাক্য):
We thought = আমরা ভেবেছিলাম → past tense (অতীত কাল)

Subordinate Clause (অধীন বাক্য):
that she would get the job = সে চাকরিটা পাবে বলে → would + verb ব্যবহার হয়েছে, কারণ মূল verb অতীতে ছিল।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- We thought that she would get the job.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৩৪.
What is Poetic Justice in literature?
  1. A type of rhyme scheme
  2. A poem about law and justice
  3. A story where good characters always fail
  4. A story where virtue is rewarded and vice is punished
ব্যাখ্যা
• Poetic Justice:
- Poetic justice, in literature, an outcome in which vice is punished and virtue rewarded, usually in a manner peculiarly or ironically appropriate.
- The natural judgment which gives the wicked his due punishment and the virtuous his due reward.
- অর্থাৎ, অপরাধী উপযুক্ত শাস্তি পাবে এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পাবে এমন সুবিচার, যেমন কর্ম তেমন ফল। 

• Poetic Justice বলতে সাহিত্যিক একটি ঘটনা বা পরিণতি বোঝায়, যেখানে গল্পের চরিত্ররা তাদের কর্মের উপযুক্ত ফল পায় — ভাল কাজ করলে পুরস্কৃত হয় এবং খারাপ কাজ করলে শাস্তি পায়। এটি একটি নৈতিক ন্যায় বা সুবিচারের রূপ, যা গল্পের শেষে পাঠক বা দর্শককে একটি সন্তোষজনক ও নৈতিক শিক্ষা দেয়। এর উদাহরণ হিসেবে উইলিয়াম শেকসপিয়রের নাটকগুলির মধ্যে দেখা যায়, যেমন The Merchant of Venice বা King Lear, যেখানে চরিত্রদের কর্মকাণ্ড তাদের শেষ পরিণতি নির্ধারণ করে।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman.
৩৫.
'The Merchant of Venice' is classified as which type of play?
  1. Tragedy
  2. History
  3. Comedy
  4. Romance
ব্যাখ্যা
• The Merchant of Venice:
- এটি Shakespeare লিখিত একটি five acts বিশিষ্ট  comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এই comedy টি লেখা হয়েছিল।

Summary:
- একজন ইহুদি (Jew) সুদখোর 'Shylock' আর একজন merchant - Antonio এর কাহিনি নিয়ে এটি রচিত। 
- Shylock ছিলেন একজন moneylender.
- জরুরী প্রয়োজনে সুদী ব্যবসায়ী Shylock এর কাছ থেকে টাকা ধার করতে হয় Antonio কে। 
- ধুরন্ধর Shylock শর্ত দেয়, যদি সময়মতো টাকা পরিশোধ করতে না পারে, তাহলে সে ঋনগ্রহীতার Antonio এর শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নিবে।
- Antonio নির্দিষ্ট সময়ে টাকা শোধ করতে পারেনা। কিন্তু তার বন্ধুরা তার সমস্যা সমাধানে এগিয়ে আসে এবং বিষয়টি বিচারকের কাঠগড়া পর্যন্ত পৌঁছায়।
- শেষ পর্যন্ত সুদখোর মহাজন Shylock এর শাস্তি হয়।

উল্লেখযোগ্য চরিত্র:
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Shakespeare:
- জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৩৬.
What does “Veni, Vidi, Vici” mean?
  1. I killed, I ruled, I died
  2. I believed, I fought, I won
  3. I came, I saw, I conquered
  4. None of the above
ব্যাখ্যা
• “Veni, Vidi, Vici” is a Latin phrase attributed to Julius Caesar, meaning "I came, I saw, I conquered".

• Julius Caesar:

- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।

• কাহিনির সংক্ষেপ:
Julius Caesar এর ক্ষমতা বৃদ্ধি রোমান সেনেটের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। Cassius ও Brutus বিশ্বাস করেন যে, Caesar একনায়ক হয়ে উঠছেন, তাই তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। ষড়যন্ত্রকারীরা Caesar কে হত্যার সিদ্ধান্ত নেয় এবং সেনেটে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। বিখ্যাত উক্তি "Et tu, Brute?" (তুমিও, ব্রুটাস?)- Caesar তার বন্ধু Brutus কেও হত্যাকারীদের মধ্যে দেখে বিস্মিত হয়ে বলেন। তার মৃত্যুর পর, Mark Antony জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেন এবং বিদ্রোহ বাধিয়ে দেন। ফলে Brutus ও Cassius পালিয়ে গিয়ে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে আত্মহত্যা করেন।

• Important characters of 'Julius Caesar':
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia etc.

• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে -
- "Cowards die many times before death
The valiant never taste of death but once."
- 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered')
- 'Brutus, you too!'.

Source: Britannica.