পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' - উক্তিটি কার লেখায় পাওয়া যায়?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বুদ্ধদেব বসু
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'হে মহাজীবন' কবিতার একটি লাইন।
           হে মহাজীবন
 হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝংকার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়ােজন নেই কবিতার স্নিগ্ধতা—
কবিতা তােমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল‍্সানাে রুটি।।

- অভুক্ত, দরিদ্র, ক্ষুধার্ত মানুষের কাছে কাব্য কিংবা কবিতা অনর্থক। তাদের কাছে সবকিছুই গদ্য অর্থাৎ বাস্তবতা হলো ক্ষুধা মিটানোর অন্ন ছাড়া আর কিছুই নয়। এটাই এই পঙক্তির মূলভাব।
- সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট ১৯২৬ - ১৩ই মে ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ)।
.
'ইমাম বিজয়' কাব্যের রচয়িতা কে?
  1. আলাওল
  2. কোরেশী মাগন ঠাকুর
  3. ফকির গরীবুল্লাহ
  4. শাহ মুহাম্মদ সগীর
অনির্ধারিত
ব্যাখ্যা
দৌলত উজির বাহরাম খান (আনু. ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা ভাষার কবি।
- তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
- বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন: লায়লী-মজনইমাম-বিজয়। উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য।

উৎস: বাংলাপিডিয়া।
.
'তিতাস একটি নদীর নাম' কী জাতীয় রচনা?
  1. উপন্যাস
  2. গল্প
  3. স্মৃতিকথা
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
'তিতাস একটি নদীর নাম'  অদ্বৈত মল্লবর্মণ রচিত একটি উপন্যাস।
- উপন্যাসটি ১৩৫২ বঙ্গাব্দে ১৯৫৬ সালে 'মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। 
- জেলে ও মৎসজীবীদের অন্ত্যজ জীবন নিয়ে রচিত।  
- সাংবাদিক, ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ এর জন্ম ১৯১৪ সালের ১ জানুয়ারি  ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোকর্ণ গ্রামে এক দরিদ্র জেলে পরিবারে।
-  তিনি  মোহাম্মদী,  আজাদ,  নবযুগ, কৃষক,  যুগান্তর প্রভৃতি পত্রিকায়ও সাংবাদিকতা করেন।

তাঁর কিছু উল্লেখযোগ্য গ্রন্থ:
- নয়াবসত,
- রামধনু,
- সাদা হাওয়া ইত্যাদি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য কোনটি?
  1. ইউসুফ জোলেখা
  2. মোহাম্মদ নামা
  3. সেক শুভদয়া
  4. নিরঞ্জনের উষ্মা
সঠিক উত্তর:
সেক শুভদয়া
উত্তর
সঠিক উত্তর:
সেক শুভদয়া
ব্যাখ্যা
হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য - সেক শুভদয়া।
- এটি পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য।
- গ্রন্থটির অধ্যায় মোট ২৫ টি।
- এটি সংস্কৃত গদ্যে ও পদ্যে রচিত চম্পুকাব্য।
- গবেষকদের মতে এর রচনাকাল ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে।
- এটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন।

রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মের তত্ত্বের নাম 'শূন্যপুরাণ।
- এর কোনটি বাংলা ভাষায় রচিত নয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে?
  1. আবুল কালাম শামসুদ্দীন
  2. আনোয়ার পাশা
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
> খোয়াবনামা উপন্যাসটি আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এর মহাকাব্যোচিত উপন্যাস।
- এর মাধ্যমে মূলত গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্যসহ ফকির -সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প,তেভাগা আন্দোলন, ১৯৪৩ এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন অসাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এ উপন্যাসে নিপুনভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এর জন্ম ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি।

তাঁর ছোটগল্প সংকলন:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)
- খোঁয়ারি (১৯৮২)
- দুধভাতে উৎপাত (১৯৮৫)
- দোজখের ওম (১৯৮৯)
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭)

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭)
- খোয়াবনামা (১৯৯৬)

প্রবন্ধ সংকলন:
- সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৮)


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ।
.
'ফেরিওয়ালা' গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, এর জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।  

তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প
- অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫),
- প্রাগৈতিহাসিক (১৯৩৭), সরীসৃপ (১৯৩৯),
- সমুদ্রের স্বাদ (১৯৪৩), হলুদ পোড়া (১৯৪৫),
- আজ কাল পরশুর গল্প (১৯৪৬),
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০),
- ফেরিওয়ালা (১৯৫৩) ইত্যাদি।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।
.
"মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া যাও রে ।।" - কী জাতীয় গান?
  1. জারিগান
  2. সারিগান
  3. ঠুমরিগান
  4. ভাটিয়ালি গান
সঠিক উত্তর:
ভাটিয়ালি গান
উত্তর
সঠিক উত্তর:
ভাটিয়ালি গান
ব্যাখ্যা
"মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া যাও রে ।।"
- এটি একটি ভাটিয়ালি গান। 

ভাটিয়ালি বাংলাদেশের ঐতিহ্যবাহী নিজস্ব গান। 
- গানের মূল বিষয় ব্যক্তিপ্রেম ও ঈশ্বরচেতনা। 
- আবহমান বাংলার মাকজি-মাল্লা-জেলেরা নদী -খাল-বিল-হাওরে নৌকা চালানোর সময় একান্তে এই গান গেয়ে  লৌকিক এবং আধ্যাত্মিক জীবনের স্বাদ লাভ করে থাকে।
- এই গানের উল্লেখযোগ্য শিল্পী - আব্বাসউদ্দিন, শচীন্দেব বর্মণ, নির্মলেন্দু চৌধুরী, নীনা হামিদ, অমর পাল প্রমুখ।
- ময়মনসিংহ, ফরিদপুর, বৃহত্তর ঢাকা জেলার নদীর মাঝি মল্লাদের মুখে এ গান শোনা যায়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'তাজমহল' শব্দটির কোন দুটি বিদেশি শব্দের সমন্বয়ে গঠিত?
  1. আরবি + ফারসি
  2. ফারসি + আরবি
  3. আরবি + আরবি
  4. ফারসি + ফারসি
সঠিক উত্তর:
আরবি + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
আরবি + ফারসি
ব্যাখ্যা
কয়েকটি মিশ্র শব্দ:
তাজমহল = তাজ + মহল (আরবি + ফারসি)।
চৌহদ্দি = চৌ + হদ্দি (বাংলা + ফারসি)
হেড-পন্ডিত = হেড + পন্ডিত (ইংরেজি + তৎসম)

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিম্নের কোনটি শুদ্ধ বাক্য?
  1. পরবর্তীতে আপনি আসবেন।
  2. তাহারা বাড়ি যাচ্ছে।
  3. শুধু গায়ের জোরে কাজ হয় না।
  4. সে সংকট অবস্থায় পড়েছে।
সঠিক উত্তর:
শুধু গায়ের জোরে কাজ হয় না।
উত্তর
সঠিক উত্তর:
শুধু গায়ের জোরে কাজ হয় না।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ- 
- আপনি পরে আসবেন। 
- তারা বাড়ি যাচ্ছে। 
- সে সংকটজনক অবস্থায় পড়েছে।  

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
Honorary এর পারিভাষিক শব্দ নিম্নের কোনটি?
  1. সম্মানী
  2. সম্মান
  3. অবৈতনিক
  4. বৃত্তিক
সঠিক উত্তর:
অবৈতনিক
উত্তর
সঠিক উত্তর:
অবৈতনিক
ব্যাখ্যা
Honorary এর পারিভাষিক শব্দ অবৈতনিক, অবৃত্তিক। 

Honorarium - সম্মানী
Horizon - দিগন্ত, ক্ষিতিজ
Horizontal - অনুভূমিক রেখা
Hostage - জিম্মি
Hostile  - বিরোধী, প্রতিকূল।
Humidity - আর্দ্রতা 
Hypocritic - কপট, ভণ্ড 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১১.
'আপনি সাহায্য করেছেন বলেই কাজটা হলো।' - বাক্যে 'বলেই' শব্দটি কোন ধরনের অনুসর্গ?
  1. সংস্কৃত অনুসর্গ
  2. বিবির্তিত অনুসর্গ
  3. ফারসি অনুসর্গ
  4. ক্রিয়াজাত অনুসর্গ
সঠিক উত্তর:
ক্রিয়াজাত অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়াজাত অনুসর্গ
ব্যাখ্যা
ব্যুৎপত্তি অনুসারে অনুসর্গ গুলিকে দুটিভাগে ভাগ করা যায়- 
- নাম বা বিশেষ্য অনুসর্গ
- ক্রিয়াজাত অনুসর্গ

নাম বা বিশেষ্য অনুসর্গ কে আবার তিন ভাগে ভাগ করা যায়।
- সংস্কৃত অনুসর্গ
- বিবির্তিত অনুসর্গ
- ফারসি অনুসর্গ

ক্রিয়াজাত অনুসর্গ: যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি হয় তাকে ক্রিয়াজাত অনুসর্গ।
ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে উল্লেখযোগ্য: করে, থেকে, দিয়ে, ধরে হতে ইত্যাদি।
ক্রিয়াজাত কিছু অনুসর্গের প্রয়োগ- উদাহরণ:
- করে : কাপড়্গুলো ভালোকরে পরিষ্কার করো। 
- থেকে: আমার কথ শুনে সে আকাশ থেকে আকাশ থেকে পড়লো।
- দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা উচিত। 
- বলে: আপনি সাহায্য করেছেন বলেই কাজটা হলো।


উৎস:
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি অভিধান।
১২.
'ধ্বজা' শব্দের অর্থ কী?
  1. ধ্বস
  2. ধ্বংস
  3. পতন
  4. পতাকা
সঠিক উত্তর:
পতাকা
উত্তর
সঠিক উত্তর:
পতাকা
ব্যাখ্যা
'ধ্বজা' শব্দের অর্থ  'পতাকা' 
- পতাকা এর সমার্থক শব্দ = কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান। 
- পতন এর সমার্থক শব্দ = পড়া, অবনতি, অধোগতি, ধ্বংস, স্খলন। 
- ধ্বংস এর সমার্থক শব্দ = নাশ, বিনাশ, বিলোপ, শেষ, ভস্ম, কেয়ামত।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
'বনৌষধি' শব্দটি সন্ধির কোন সুত্রানুসারে সিদ্ধ হয়?
  1. অ/আ+উ/ঊ = ও
  2. অ/আ+এ/ঐ = ঐ
  3. অ/আ+ও/ঔ = ঔ
  4. ঔ+ অন্য স্বর = আবৃ+স্বর
সঠিক উত্তর:
অ/আ+ও/ঔ = ঔ
উত্তর
সঠিক উত্তর:
অ/আ+ও/ঔ = ঔ
ব্যাখ্যা
স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

স্বরসন্ধি গঠনের সুত্র সমূহ:

- সূত্র ১: অ/আ+অ/আ = আ।
যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত

- সূত্র-২: ই/ঈইঈ = ঈ।
যেমন – অতি+ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি+ঈক্ষা = পরীক্ষা

- সূত্র-৩: উ/উ+উ/ঊ = উ।
যেমন – মরু+উদ্যান = মরূদ্যান

- সূত্র-৪: অ/আ+ই/ঈ = এ।
যেমন – শুভ+ইচ্ছা = শুভেচ্ছা

- সূত্র-৫: অ/আ+উ/ঊ = ও।
যেমন – সূর্য+উদয় = সূর্যোদয়

- সূত্র-৬: অ/আ+ঋ = অর্।
যেমন – মহা+ঋষি = মহর্ষি।

- সূত্র-৭: অ/আ+ঋত = আর্।
যেমন – শীত+ঋত = শীতার্ত

- সূত্র-৮: অ/আ+এ/ঐ = ঐ।
যেমন – জন+এক = জনৈক

- সূত্র-৯: অ/আ+ও/ঔ = ঔ।
যেমন – বন+ওষধি = বনৌষধি


- সূত্র-১০: ই/ঈ+অন্য স্বর = য+স্বর।
যেমন – প্রতি+এক = প্রত্যেক

- সূত্র-১১: উ/উ+অন্য স্বর = বু+স্বর।
যেমন – সু+অল্প = স্বল্প

- সূত্র-১২: ঋ+অন্য স্বর = রূস্বর।
যেমন - পিতৃ+আলয় = পিত্রালয়।

- সূত্র-১৩: এ + অন্য ঘর = অ+স্বর।
যেমন – শে+অন = শয়ন

- সূত্র-১৪: ঐ+ অন্য স্বর = আয়ু+স্বর।
যেমন – নৈ+অক = নায়ক

- সূত্র-১৫: ও+ অন্য স্বর = অবৃ+স্বর।
যেমন – গাে+আদি = গবাদি

- সূত্র-১৬: ঔ+ অন্য স্বর = আবৃ+স্বর।
যেমন – নৌ+ইক = নাবিক

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৪.
নিম্নের কোনটি শুদ্ধ বানান?
  1. শান্তনা
  2. লাঙ্গল
  3. ষাণ্মাষিক
  4. যক্ষ্মা
সঠিক উত্তর:
যক্ষ্মা
উত্তর
সঠিক উত্তর:
যক্ষ্মা
ব্যাখ্যা
ষাণ্মাসিক (শান্‌মাশিক্‌)
- [স. ষণ্মাস+ইক]
- বিশেষণ
- ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন। 
- প্রতি ছয় মাসে করনীয় এমন। 

সান্ত্বনা (শান্‌তনা)
- [স. সান্ত্বন+আ]
- বিশেষ্য 
- আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ, প্রবোধদান। 

লাঙল (লাঙোল) 
- দেশি 
- বিশেষ্য
- ভূমিকর্ষণের জন্য ব্যবহৃত ইস্পাতের ফলাযুক্ত কাঠের দণ্ডবিশেষ। 

যক্ষ্মা  (জক্‌খা)
- [স. √যক্ষ্‌ + মন্‌] 
- বিশেষ্য 
- ব্যাসুলাস ব্যাকটেরিয়ার সংক্রমনের ফলে ফুস্ফুসের প্রদাহজনিত ছোয়াচে রোগ বিশেষ। 


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'Celia' is a character from the Shakespearean play
  1. King Lear
  2. As You Like It
  3. Twelfth Night
  4. Othello
সঠিক উত্তর:
As You Like It
উত্তর
সঠিক উত্তর:
As You Like It
ব্যাখ্যা
‘As You Like It’ is a famous comedy by William Shakespeare.
The major characters in this play are-
- Rosalind
- Celia
- Orlando
- Oliver
- Duke Senior
- Duke Frederick
- Touchstone
- Audrey

Source: Britannica and Shakespeare.com
১৬.
'Every Man in His Humor' and 'Every man out of His Humor' are two play written by -
  1. Thomas Kyd
  2. Dr. Samuel Johnson
  3. Ben Jonson
  4. Francis Bacon
সঠিক উত্তর:
Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
Ben Jonson
ব্যাখ্যা
Ben Jonson, byname of Benjamin Jonson, English Stuart dramatist, lyric poet, and literary critic.
- He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.

His major plays are:
- Every Man in His Humor (1598),
- Every Man out of His Humor (1599),
- Volpone (1605),
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

Source: Britannica
১৭.
Who is known as the 'Father of English Sonnet'?
  1. Thomas Wyatt
  2. Edmond Spencer
  3. Francesco Petrarch
  4. William Shakespeare
সঠিক উত্তর:
Thomas Wyatt
উত্তর
সঠিক উত্তর:
Thomas Wyatt
ব্যাখ্যা
The father of the English sonnet is Sir Thomas Wyatt(1503-1542). He introduced the Italian sonnet (Petrarch's sonnets) and Theresa Reimer verse form and the French Rondou into English literature.

Source: Encyclopedia Britannica
১৮.
Which of the following writers is called Misanthropist?
  1. Samuel Richardson
  2. Daniel Defoe
  3. Jonathan Swift
  4. Thomas Gray
সঠিক উত্তর:
Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
Jonathan Swift
ব্যাখ্যা
Jonathan Swift (1667-1745) is commonly regarded as the towering misanthrope of English ­letters. 

Jonathan Swift is the greatest satirist of the 18th century.
His famous novels are-
-Gulliver's Travels,
-The Battle of Books,
-A tale of a Tub,
-A Modest Proposal,
-A Journey to Stella.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
১৯.
"The joke is so old, the last time I heard it I was riding on a dinosaur." - Which literary term is found in this sentence?
  1. Euphemism
  2. Comedy
  3. Irony
  4. Hyperbole
সঠিক উত্তর:
Hyperbole
উত্তর
সঠিক উত্তর:
Hyperbole
ব্যাখ্যা
Hyperbole is a figure of speech that uses an exaggerated or extravagant statement to create a strong, emotional response. As a figure of speech, it is not intended to be taken literally. Hyperbole is frequently used for humor.

এখানে Joke টি অনেক পুরাতন বুঝাতে the last time I heard it I was riding on a dinosaur কথাটি ব্যবহার করা হয়েছে, আক্ষরিক অর্থে সেটা ব্যবহৃত হয় নি।
২০.
Which poem is written by Robert Browning?
  1. My Last Duchess
  2. Fra Lippo Lippi
  3. The Pied Piper of Hameline
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
Robert Browning, (born May 7, 1812, London—died Dec. 12, 1889, Venice), major English poet of the Victorian age, noted for his mastery of dramatic monologue and psychological portraiture.
His most noted work was ‘The Ring and the Book (1868–69)’, the story of a Roman murder trial in 12 books.

His famous poetry:
- Men and Women
- Fra Lippo Lippi
- My Last Duchess
- The Pied Piper of Hamelin
- Bishop Blougram’s Apology etc.

Source: Encyclopedia Britannica.
২১.
The poem 'Waste Land' consists of -
  1. three part
  2. four part
  3. five part
  4. six part
সঠিক উত্তর:
five part
উত্তর
সঠিক উত্তর:
five part
ব্যাখ্যা
The Waste Land, long poem by T.S. Eliot, published in 1922, first in London in The Criterion (October), next in New York City in The Dial (November), and finally in book form, with footnotes by Eliot. The 433-line, five-part poem was dedicated to fellow poet Ezra Pound, who helped condense the original manuscript to nearly half its size. It was one of the most influential works of the 20th century. 

The five parts are -
1. The Burial of the Dead.
2. A Game of Chess.
3. The Fire Sermon.
4. Death by Water.
5. What the Thunder Said.

Source: Britannica & poetryfoundation
২২.
Who is not a modern literary?
  1. Maxim Gorky
  2. G.B. Shaw
  3. O' Henry
  4. D.H. Lawrence
অনির্ধারিত
ব্যাখ্যা
• Maxim Gorky (1868-1936):
- The cultural and political activities of the Russian author Maxim Gorky (1868-1936) made him known in the Soviet Union as the greatest Russian literary figure of the 20th century.
- Russian-Soviet writer who wrote stories, novels, and plays.

His notable works:

- Mother,
- My Childhood,
- In the World,
- The Lower Depths etc.

• G.B. Shaw, O' Henry and D.H. Lawrence are Modern writers. 

প্রকৃতপক্ষে অপশনের সকলেই মডার্ন যুগের লেখক।
তাই উত্তর বাতিল করা হয়েছে।
২৩.
Jute is called the golden fiber of Bangladesh. What type of noun is jute?
  1. Common
  2. Abstract
  3. Collective
  4. Material
সঠিক উত্তর:
Material
উত্তর
সঠিক উত্তর:
Material
ব্যাখ্যা
যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে Material Noun বলে।
Jute বা পাট ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাই এটা material noun.
২৪.
In which sentence the word 'down' is used as a verb?
  1. A huge rock came rushing down the hill.
  2. The porter was killed by the down train.
  3. They downed the enemy helicopter.
  4. The Titanic went down on her first voyage. 
সঠিক উত্তর:
They downed the enemy helicopter.
উত্তর
সঠিক উত্তর:
They downed the enemy helicopter.
ব্যাখ্যা
Same word can be used as different parts of speech -

Preposition -- A huge rock came rushing down the hill.                   
Adverb -- The Titanic went down on her first voyage. 
Adjective -- The porter was killed by the down train.                         
Noun -- He has seen the ups and downs of life. 
Verb -- They downed the enemy helicopter.
২৫.
They started weeping hearing the bad news. What type of phrase is the underlined one?
  1. Prepositional phrase
  2. Adverbial phrase
  3. Adjective phrase
  4. Noun phrase
সঠিক উত্তর:
Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial phrase
ব্যাখ্যা
এখানে underlined phrase টি verb - started কে modify করেছে।
started verb এর সময় বুঝানোর কারণে এটি adverb phrase of time.
২৬.
Where our thinking ends, his begins. The underlined unit of the sentence is –
  1. a noun clause
  2. an adverb clause
  3. an adjective clause
  4. principal clause
সঠিক উত্তর:
principal clause
উত্তর
সঠিক উত্তর:
principal clause
ব্যাখ্যা
His এখানে Double Possessive হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ- his দিয়ে এখানে his knowledge বুঝাচ্ছে।
যেহেতু Clause টির আগে কোন Conjunction নেই, এবং এটি স্বাধীনভাবে বাক্য গঠনে সক্ষম, তাই এটি Principal Clause.
২৭.
A Greek meeting a ____.
  1. French
  2. Greek
  3. British
  4. Roman
সঠিক উত্তর:
Greek
উত্তর
সঠিক উত্তর:
Greek
ব্যাখ্যা
A Greek meeting a Greek
এটি একটি প্রবাদবাক্য। যার বাংলা অর্থ - সেয়ানে সেয়ানে কোলাকুলি।

Source: Live MCQ Lecture
২৮.
I did not buy a book. (make it passive)
  1. A book did not buy by me.
  2. A book did not bought by me.
  3. A book was not bought by me.
  4. Was not a book bought by me.
সঠিক উত্তর:
A book was not bought by me.
উত্তর
সঠিক উত্তর:
A book was not bought by me.
ব্যাখ্যা
Auxiliary verb হিসেবে do/does থাকলে এগুলোর পরিবর্তে am/is/are বসে এবং did থাকলে এর পরিবর্তে was/were বসে। 
Active: I did not buy a book.
Passive: A book was not bought by me.
২৯.
4x2 - 4xy + y2 - z2 এর উৎপাদক বিশ্লেষণ হলো-
  1. (2x + y + z)(2x + y - z)
  2. (2x - y + z)(2x + y + z)
  3. (2x - y + z)(2x - y + z)
  4. (2x - y + z)(2x - y - z)
সঠিক উত্তর:
(2x - y + z)(2x - y - z)
উত্তর
সঠিক উত্তর:
(2x - y + z)(2x - y - z)
ব্যাখ্যা
4x2 - 4xy + y2 - z2
= (2x)2 - 2.2x.y + y2 - z2
= (2x - y)2 -  z2
= (2x - y + z)(2x - y - z)
৩০.
log10250 + log104 = x হলে, x এর মান কত?
  1. - 1
  2. 3
  3. - 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
log10250 + log104 =x
log10(250 × 4) = x
log101000 = x 
10x = 1000
10x = 103
x = 3
৩১.
ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 50°, ∠B = 90° হলে ∠ACD = কত? 

  1. 60°
  2. 40°
  3. 140°
  4. 120°
সঠিক উত্তর:
140°
উত্তর
সঠিক উত্তর:
140°
ব্যাখ্যা

   


আমরা জানি,
কোন ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান।
∠ACD = ∠A  + ∠B
           = 50° + 90°
           = 140°
৩২.
2 + 4 + 8 + 16 + ........... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 126 হলে, n এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
দেওয়া আছে,
প্রদত্ত ধারাটির প্রথম পদ, a = 2,
সাধারণ অনুপাত, r = 4/2
                             = 2 

আমরা জানি,
গুণোত্তর ধারার সমষ্টি = a(rn - 1)/(r - 1)

সুতরাং a(rn - 1)/(r - 1) = 126
বা, 2(2n - 1)/(2-1) = 126
বা, 2(2n - 1) = 126
বা, 2n - 1 = 126/2
বা, 2n - 1 = 63
বা, 2n = 63 + 1
বা, 2n =64
বা, 2n = 26
      n = 6
৩৩.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. এবং এর বাহুগুলোর অনুপাত 3 : 4 : 5। ত্রিভুজটির পরিসীমা কত? 
  1. 48 সে.মি.
  2. 72 সে.মি.
  3. 96 সে.মি.
  4. 84 সে.মি.
সঠিক উত্তর:
72 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
72 সে.মি.
ব্যাখ্যা
দেয়া আছে, 
ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3 : 4 : 5

ত্রিভুজের  বাহুগুলো যথাক্রমে 3x , 4x ,5x 
ত্রিভুজের অর্ধপরিসীমা  =(3x + 4x + 5x)/2
                                     = 12x/2
                                     = 6x 
প্রশ্নমতে,
√[6x(6x - 3x)(6x - 4x)(6x - 5x)] = 216
√(6x × 3x × 2x × x) = 216
√(36x4) = 216 
√{(6x2)2} = 216
6x2 = 216
x2 = 216/6
x2 = 36
x = 6 

ত্রিভুজের পরিসীমা = 3x + 4x + 5x 
                             = 12x 
                             = 12 × 6 
                             = 72 সে.মি.
৩৪.
'Immediate' শব্দটি কত প্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে a ও শেষে d থাকবে? 
  1. 830
  2. 930
  3. 730
  4. 630
সঠিক উত্তর:
630
উত্তর
সঠিক উত্তর:
630
ব্যাখ্যা
'Immediate' শব্দটিতে 9টি বর্ণ আছে।  
যেখানে I= 2টি, m = 2টি এবং e = 2টি 

প্রথমে a ও শেষে d থাকবে

 সাজানো সংখ্যা = 7!/2!2!2!
                          = 5040/8
                          = 630
৩৫.
a, a + 2 , a + 4 , a + 6 এবং a + 8 এর গড় 11 হলে শেষের তিনটি সংখ্যার গড় কত? 
  1. 7
  2. 9
  3. 10
  4. 13
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
এখানে, 
a + ( a + 2) + (a + 4) + (a + 6) + ( a + 8)/5 = 11
a + a + 2 + a + 4 + a + 6+ a + 8 = 55 
5a + 20 = 55
5a  = 55 - 20
5a = 35
a = 35/5 
a = 7

শেষ তিনটি সংখ্যা হলো = 7 + 4 = 11, 7 + 6 = 13 , 7 + 8 = 15 

শেষের তিনটি সংখ্যার গড় = (11 + 13 + 15)/3
                                          = 39/3
                                           = 13
৩৬.
9 টাকায় 7টি দরে একজন লোক এক বক্স পেন্সিল কিনলো এবং 11 টাকায় 8টি দরে বিক্রয় করলো। এতে তার 10 টাকা লাভ হলো। বাক্সে কতটি পেন্সিল ছিলো? 
  1. 119টি
  2. 115টি
  3. 112টি
  4. 123টি
সঠিক উত্তর:
112টি
উত্তর
সঠিক উত্তর:
112টি
ব্যাখ্যা
7টি পেন্সিলের ক্রয়মূল্য 9 টাকা 
1টি পেন্সিলের ক্রয়মূল্য 9/7 টাকা 

8টি পেন্সিলের বিক্রয়মূল্য 11 টাকা 
1টি পেন্সিলের বিক্রয়মূল্য 11/8 টাকা 

লাভ =  (11/8) - (9/7) 
       = (77 - 72)/56
        = 5/56

ধরি,
বাক্সে পেন্সিল ছিল x টি 

প্রশ্নমতে, 
5x/56  = 10
5x = 10 × 56
x = (10 × 56)/5
x = 112
৩৭.
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৭০৮ টাকা হবে? 
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৪) টাকা
                                          =১৮ টাকা

 সুদাসল = (১০০ + ১৮ টাকা)
             = ১১৮ টাকা
   
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
   সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১১৮ টাকা
∴ সুদাসল ৭০৮ টাকা হলে আসল (১০০× ৭০৮)/১১৮  টাকা
                                                   = ৬০০ টাকা।
৩৮.
চিত্রে (1/2)∠ECD = কত ডিগ্রি? 

  1. 50°
  2. 40°
  3. 60°
  4. 70°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
 


আমরা  জানি,
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।  

প্রদত্ত চিত্রে, 
∠BAD = 80°
∠BCD = 180° - 80° = 100°

∠BCD + ∠ECD = 180°
100° + ∠ECD = 180°
 ∠ECD = 180° - 100°
 ∠ECD = 80°

(1/2)∠ECD = 80° × 1/2
                   = 40°
৩৯.
কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? 
  1. 1/7
  2. 2/7
  3. 3/5
  4. 2/11
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
মনেকরি, 
ভগ্নাংশের লব x
ভগ্নাংশের হর y 
ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে
(x +7)/y = 2
x +7 =2y 
x - 2y = - 7 .................... (1)

২য় শর্তমতে
x/(y - 2) = 1
x = y - 2
x - y = - 2 ....................(2)

(1)নং - (2)নং ⇒
x - 2y -(x - y) = - 7 - (- 2)
x - 2y - x + y = - 7 + 2
- y = - 5
y = 5

(1)নং এ y এর মান বসিয়ে পাই,
x - 2y = - 7
x - 2×5 = - 7
x - 10 = - 7
x = - 7 + 10
x = 3

নির্ণেয় ভগ্নাংশটি = 3/5
৪০.
সৌর কোষ কি ধরনের ডিভাইস?
  1. p-n জাংশন ডিভাইস
  2. একটি ট্রানজিস্টর ডিভাইস
  3. একটি অর্ধপরিবাহী ডিভাইস
  4. ধাতব অর্ধপরিবাহী ডিভাইস
সঠিক উত্তর:
p-n জাংশন ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
p-n জাংশন ডিভাইস
ব্যাখ্যা
- সৌর কোষ হলো এমন এক ধরনের কোষ যা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। 
- তাই একে সৌরশক্তি রূপান্তরক বলা হয়। 
- মূলত: এটি একটি p-n জাংশন ডিভাইস। 
- এটি একটি সিলিকন p-n জাংশন। এর ওপরের পৃষ্ঠে গ্লাস বা প্লাস্টিকের তৈরি একটি স্বচ্ছ জানালা থাকে। যার মধ্যদিয়ে
আলোক রশ্মি সহজে প্রবেশ করতে পারে।
 
উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪১.
প্রোটিন ও নিউট্রন কি দ্বারা গঠিত?
  1. বোসন
  2. কোয়ার্ক
  3. হেড্রন
  4. কোয়াসার
সঠিক উত্তর:
কোয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোয়ার্ক
ব্যাখ্যা
- কোয়ার্ক পদার্থ গঠনের অন্যতম মৌলিক কণিকা। 
- সকল বস্তু প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত।
- আর এই প্রোটন ও নিউট্রন গঠিত হয় কোয়ার্ক দিয়ে।  
- দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক নিয়ে প্রোটন এবং  দুটি ডাউন এবং একটি আপ কোয়ার্ক নিয়ে নিউট্রন গঠিত।
- কোয়ার্ক মূলত ৬ টি। এগুলো হলো:
          - আপ (u) ও ডাউন (d), 
          - চার্ম (p) ও  স্ট্রেঞ্জ (s) এবং 
          - টপ (t) ও বটম (b)
 
উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪২.
'লুমেন' কোনটির একক?
  1. দীপন ক্ষমতা
  2. আলোক প্রবাহ
  3. ঔজ্জল্য
  4. চৌম্বক প্রাবল্য
সঠিক উত্তর:
আলোক প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
আলোক প্রবাহ
ব্যাখ্যা
- আলোক প্রবাহের একক লুমেন।
- দীপন ক্ষমতার একক লাক্স।
- ঔজ্জল্যের সিজিএস একক স্টিলব।
- চৌম্বক প্রাবল্যের একক ওয়েরস্টেড।
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৪৩.
ধান চাষে নিম্নের কোন গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয়?
  1. মিথেন
  2. নাইট্রাস অক্সাইড
  3. কার্বন ডাই-অক্সাইড
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
-  এ সমস্ত জমি থেকে গ্রিনহাউজ গ্যাস-মিথেন (CH4), কার্বন ডাই-অক্সাইড (CO2) ও নাইট্রাস অক্সাইড (N2O) যেমন নিঃসরিত হয় তেমনি ধান গাছ তার শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য কার্বন ডাই-অক্সাইড ফর্মে এসব গ্যাস শোষণ করছে। 
- ধান গাছ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের চেয়ে বেশি শোষণ করে। 
-  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণায় দেখা গেছে  ১ কেজি ধান উৎপাদন করতে ৬৬৬ গ্রাম কার্বন ডাই-অক্সাইড, ৫৩ গ্রাম মিথেন এবং ০.৫ গ্রাম নাইট্রাস অক্সাইড ধানক্ষেত থেকে নিঃসরিত হয়। 
- অন্যদিকে এক কেজি ধান উৎপাদন করতে ধানগাছ ২২০০ গ্রাম কার্বন ডাই-অক্সাইড ফটোসিনথেটিক প্রক্রিয়ায় গ্রহণ করে। 
 
উৎস: www.ais.gov.bd
৪৪.
হাফ-ডুপ্লেক্স মোডকে বলা হয় -
  1. ইউনিকাস্ট
  2. অ্যানিকাস্ট
  3. ব্রডকাস্ট
  4. মাল্টিকাস্ট
সঠিক উত্তর:
ইউনিকাস্ট
উত্তর
সঠিক উত্তর:
ইউনিকাস্ট
ব্যাখ্যা
ইউনিকাস্ট (Unicast):
ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে।
- অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না।
- এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট (Unicast) মোডও বলা হয়।
- ইউনিকাস্ট ব্যবস্থায় A নোড থেকে কোন ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত একটিমাত্র নোড-ই (যেমন- কম্পিউটার) গ্রহণ করবে।
- এটি ১ থেকে ১ (1 to 1) মোড নামেও পরিচিত।
৪৫.
নিচের কোনটি ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর?
  1. ৮০৩৮৬
  2. ৮০৮৬
  3. ৮০৮০
  4. ৮০৪৮৬
সঠিক উত্তর:
৮০৮৬
উত্তর
সঠিক উত্তর:
৮০৮৬
ব্যাখ্যা
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

১৯৭৮ সালে তৈরিকৃত ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসর টি ১৬ বিটের প্রথম মাইক্রোপ্রসেসর।
৪৬.
২ ইনপুট বিশিষ্ট গেইটের ক্ষেত্রে ইনপুট যদি অসমান হয় তাহলে আউটপুট ১ হয়। - এই উক্তিটি কোন গেইটের জন্য সত্য?
  1. AND
  2. NOR
  3. Ex-OR
  4. OR
অনির্ধারিত
ব্যাখ্যা
যদি Ex-OR Gate এর উভয়ই ইনপুট এর মান একই হয়, তবে লজিক সেটের আউটপুটের মান ০ হয়।
তবে ইনপুট এর মান ভিন্ন হলে আউটপুট ১ হয়।

চিত্রে এক্স-অর (X-OR) গেইটের চিহ্ন ও সত্যক সারণি দেয়া হল:


অন্যদিকে,
AND গেইট - এ 1 + 1 = 1 হয়।
NOR গেইট - এ 0 + 0 = 1 হয়।
OR গেইট - এ 0 + 1 = 1, 1 + 0 = 1 এবং 1 + 1 = 1 হয়।

অর্থ্যাৎ, অপশনের গ) Ex-OR ও ঘ) OR - দুটোই সঠিক উত্তর হয়।
দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।


৪৭.
ইলন মাস্ক নিম্নের কোন সামাজিক যোগাযোগ মাধ্যম অধিকরণ করে?
  1. ফেইসবুক
  2. টুইটার
  3. ইন্সটাগ্রাম
  4. স্ন্যাপচ্যাট
সঠিক উত্তর:
টুইটার
উত্তর
সঠিক উত্তর:
টুইটার
ব্যাখ্যা
- টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- টুইটারে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (টুইট করতে পারেন)।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
- টুইটারের বর্তমান সিইও পরাগ আগারওয়াল।
- গত ২৫ এপ্রিল ২০২২ সালে টুইটার অধিগ্রহণ করে ইলন মাস্ক।
 
উৎসঃ টুইটারের ওয়েবসাইট।
৪৮.
মেশ টপোলজিতে যদি n সংখ্যক নোড থাকে, তাহলে প্রতিটি নোডে কত সংখ্যক সংযোগের প্রয়োজন হবে?
  1. n - 2
  2. (n - 1)/2
  3. n - 1
  4. n(n - 1)/2
সঠিক উত্তর:
n - 1
উত্তর
সঠিক উত্তর:
n - 1
ব্যাখ্যা
মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেকটি নোড (কম্পিউটার বা ডিভাইস) একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত থাকে।

উল্লেখ্য যে, মেশ টপোলজিতে যদি n সংখ্যক নোড (কম্পিউটার বা অন্য ডিভাইস) থাকে তাহলে প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয় এবং এই নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n - 1)/2 টি।
যে সকল নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে দ্রুত গতি কাম্য ও ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই মুখ্য এবং নেটওয়ার্ক স্থাপনের ব্যয় বা খরচ যেখানে গৌণ সেসব ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহার করা হয়।
যেমন ব্যাংক কিংবা প্রতিরক্ষা ক্ষেত্রে মেশ ব্যবহৃত হতে পারে।
 
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৯.
কৃষিপণ্য বেচাকেনায় সরকারি অ্যাপ এর নাম কী?
  1. সদাই
  2. কৃষকের জানালা
  3. কৃষি বাতায়ন
  4. কৃষকের ডিজিটাল ঠিকানা
সঠিক উত্তর:
সদাই
উত্তর
সঠিক উত্তর:
সদাই
ব্যাখ্যা
কৃষিপণ্যের বেচাকেনায় সরকারি অ্যাপ 'সদাই' চালু হয়।

বাংলাদেশ সরকার দেশব্যাপী কৃষকদের ই-কৃষি সেবা প্রদানের উদ্দেশ্যে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহন করেছে -
- কৃষকের জানালা
- কৃষকের ডিজিটাল ঠিকানা
- কৃষি বাতায়ন
- বন্ধু ফোন
- Online Fertilizer Recommendation Software
- Bangladesh Rice Knowledge Bank ইত্যাদি

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৫০.
(৮৫০)১০ কে হেক্সাডেসিমেলে রূপান্তর কর।
  1. (৩৫১)১৬
  2. (৩৪২)১৬
  3. (৩৫২)১৬
  4. (৩২৫)১৬
সঠিক উত্তর:
(৩৫২)১৬
উত্তর
সঠিক উত্তর:
(৩৫২)১৬
ব্যাখ্যা
  ভাজক    ভাজ্য  ভাগশেষ   
১৬ ৮৫০    
১৬ ৫৩  ২ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক (LSB)
১৬  ↑
১৬ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক (MSB)
 
সুতরাং, (৮৫০)১০  = (৩৫২)১৬
৫১.
MFLOPS এককে নিম্নের কোন কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয়?
  1. মাইক্রোকম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. সুপার কম্পিউটার
  4. মিনি কম্পিউটার
সঠিক উত্তর:
সুপার কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
সুপার কম্পিউটার
ব্যাখ্যা
- সাধারণত মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MHz বা GHz এ।
- কিন্তু মিনি ও মেইনফ্রেম কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MIPS (Millions of Instructions per Second) বা BIPS (Billions of Instructions per Second) এ।
- আবার সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MFLOPS (Millions of Floating Point Operations per Second), GFLOPS (Giga of Floating Point Operations per Second), TFLOPS (Tera of Floating Point Operations per Second) ইত্যাদিতে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
2, 5, 9, ?, 20, 27
  1. 18
  2. 16
  3. 14
  4. 12
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
এখানে 
ধারাটি + 3, + 4, + 5, + 6,..... করে বাড়ছে। 
অর্থাৎ
2 + 3 = 5
5 + 4 = 9
9 + 5 = 14 
14 + 6 = 20
20 + 7 = 27
৫৩.
3.81x = 9x+ 4 হলে x এর মান কত?
  1. -1/7
  2. 2/7
  3. 7/2
  4. 2/3
সঠিক উত্তর:
7/2
উত্তর
সঠিক উত্তর:
7/2
ব্যাখ্যা
3.81x = 9x+ 4 
3 .(34)x = (32)x+ 4
3. 34x = 32(x+ 4)
34x + 1 =32(x+ 4)
4x + 1 = 2(x+ 4)
4x + 1 =2x + 8 
4x - 2x = 8 - 1
2x = 7 
x = 7/2
৫৪.
আকুঞ্চন : প্রসারণ :: পাশ্চাত্য : ? 
  1. প্রত্যর্পণ
  2. প্রত্যয়ন
  3. প্রাচ্য
  4. পদার্পন
সঠিক উত্তর:
প্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রাচ্য
ব্যাখ্যা
'আকুঞ্চন' এর বিপরীত শব্দার্থ -প্রসারণ
'পাশ্চাত্য' এর বিপরীত শব্দার্থ - প্রাচ্য 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৫৫.
রাশেদ বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কি.মি. গেলো। তারপর ডানদিকে ঘুরল এবং 5 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরে 10 কি.মি. সাইকেল চালাল। এরপরে সে বাম দিকে ঘুরে ১০ কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা বাড়ি পৌঁছতে হবে?
  1. 10 কিলোমিটার
  2. 15 কিলোমিটার
  3. 35 কিলোমিটার
  4. 20 কিলোমিটার
সঠিক উত্তর:
15 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
15 কিলোমিটার
ব্যাখ্যা
 
 বাড়ির অবস্থান A এবং গন্তব্যস্থান E 
বাড়ি থেকে গন্তব্যস্থানের সোজাসুজি দূরত্ব AE = (10 + 5) কিলোমিটার
                                                                     = 15 কিলোমিটার
৫৬.
x এবং y এর বিপরীত ভগ্নাংশের গড় কত? 
  1. (y + x)/(y - x)
  2. 2(y + x)/(y - x)
  3. 2xy/(y + x)
  4. (y + x)/2xy
সঠিক উত্তর:
(y + x)/2xy
উত্তর
সঠিক উত্তর:
(y + x)/2xy
ব্যাখ্যা
x এর বিপরীত ভগ্নাংশ = 1/x
 y এর বিপরীত ভগ্নাংশ = 1/y 

সমষ্টি = (1/x) + (1/y)
          = (y + x)/xy 

গড় = {(y + x)/xy}/ 2
      =  {(y + x)/xy} × (1/2)
       = (y + x)/2xy
৫৭.
একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে 3 বেশি। যদি লব ও হরের সাথে 4 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 4/5 হয়। ভগ্নাংশটি কত? 
  1. 7/12
  2. 10/13
  3. 8/11
  4. 4/19
সঠিক উত্তর:
8/11
উত্তর
সঠিক উত্তর:
8/11
ব্যাখ্যা
মনেকরি 
ভগ্নাংশের লব x  
ভগ্নাংশের হর  x + 3 

ভগ্নাংশটি = x/(x + 3)

প্রশ্নমতে, 
(x + 4)/(x + 3 + 4) = 4/5
(x + 4)/(x + 7) = 4/5 
5x + 20 = 4x + 28 
5x - 4x = 28 - 20 
x = 8 

ভগ্নাংশটি = 8/(8 + 3)
               = 8/11
৫৮.
দীপক রবিনকে বলল, 'ফুটবল খেলা ছেলেটা আমার বাবার স্ত্রীর মেয়ের দুই ভাইয়ের ছোট।' দীপকের সাথে ফুটবল খেলা ছেলেটির সম্পর্ক কেমন?
  1. ছেলে
  2. ভাই
  3. চাচা
  4. শ্যালক
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
পিতার স্ত্রী → মা।
তাই মায়ের মেয়ে মানে বোন। 
আর বোনের ছোট ভাই মানে ভাই। 
তাই ফুটবল খেলা ছেলেটি দীপকের ভাই।
৫৯.
প্রশ্নবোধক কোনটি বসবে? 
 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    সঠিক উত্তর অপশন (খ) 

    A চিত্রের ভিতরের উপাদানটি  B চিত্রে বড় হয়ে বাহিরে অবস্থান করছে। 
    A চিত্রের বাহিরের উপাদানটি  B চিত্রে ছোট হয়ে ভিতরে অবস্থান করছে এবং কালো রং ধারণ করেছে । 

    একইভাবে, 
    C চিত্রের ভিতরের উপাদানটি  D  চিত্রে বড় হয়ে বাহিরে অবস্থান করবে। 
    C চিত্রের বাহিরের  উপাদানটি  D  চিত্রে ছোট হয়ে ভিতরে অবস্থান করবে এবং কালো রং ধারণ করবে ।
    ৬০.
    প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
    1. 384
    2. 256
    3. 622
    4. 772
    সঠিক উত্তর:
    622
    উত্তর
    সঠিক উত্তর:
    622
    ব্যাখ্যা
    915 - 364 = 551
    789 - 543 = 246
    863 - 241 = 622
    ৬১.
    নিচের কোনটি শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা?
    1. কুকুর
    2. ছাগল
    3. বিড়াল
    4. শিয়াল
    সঠিক উত্তর:
    শিয়াল
    উত্তর
    সঠিক উত্তর:
    শিয়াল
    ব্যাখ্যা
    শিয়াল ছাড়া অন্যগুলো গৃহপালিত প্রাণি।
    ৬২.
    শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
    1. প্রষিতভর্তৃকা
    2. প্রসিতভর্তৃকা
    3. প্রোষিতভর্তৃকা 
    4. প্রোসিতভর্তৃকা 
    সঠিক উত্তর:
    প্রোষিতভর্তৃকা 
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রোষিতভর্তৃকা 
    ব্যাখ্যা
    শুদ্ধরূপে লেখা বানান : প্রোষিতভর্তৃকা 
    প্রোষিতভর্তৃকা- যে নারীর স্বামী প্রবাসে থাকে। 

    [উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
    ৬৩.
    বাংলাদেশের কৃষিতে “উত্তরণ” কিসের জাত?
    1. ধান
    2. গম
    3. ভুট্টা
    4. ফুলকপি
    সঠিক উত্তর:
    ভুট্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ভুট্টা
    ব্যাখ্যা

    - বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) - কর্তৃক উদ্ভাবিত ভুট্টার জাত -
    খৈ ভুট্টা, মোহর, বর্ণালী, শুভ্রা, বারি হাইব্রিড ভুট্টা ইত্যাদি।
    - ব্র্যাক কর্তৃক উদ্ভাবিত জাত
    উত্তরণ, বিপ্লব, শক্তি, প্যাসিফিক ইত্যাদি।
    এছাড়াও রয়েছে -
    সুপার সাইন, কোহিনুর, ডন, প্রফিট, শাহী ইত্যাদি ভুট্টার জাত।

    তথ্যসূত্র:- কৃষি বাতায়ন।

    ৬৪.
    ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২২টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ করেছে কোন সংস্থা?
    1. সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল)
    2. ইউনেস্কো
    3. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
    4. Liberation War Museum
    সঠিক উত্তর:
    সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল)
    উত্তর
    সঠিক উত্তর:
    সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল)
    ব্যাখ্যা

    - দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২২টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ হয়েছে। এ কাজ করেছে আন্তর্জাতিক সংগঠন সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল)।
    - সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস,অস্ট্রেলিয়া (সিল) ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার সুরক্ষায় গবেষণার কাজ করে।
    - বিশেষ করে যেসব ভাষা বিপন্ন, সেগুলোর প্রয়োজনমতো বর্ণমালা বা ব্যাকরণ তৈরির কাজও করে প্রতিষ্ঠানটি।
    - ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণটিকে World’s Documentary Heritage এর মর্যাদা দিয়ে International Memory of the World Register-এ অর্ন্তভুক্ত করেছে।

    তথ্যসূত্র:- প্রথম আলো।

    ৬৫.
    ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স -
    1. ১৮ বছর
    2. ২৫ বছর
    3. ৩০ বছর
    4. কোনটি নয়
    সঠিক উত্তর:
    ২৫ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫ বছর
    ব্যাখ্যা

    স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯:

    ধারা - ২৬: পরিষদের সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতা
    (১) কোন ব্যক্তি এই ধারার উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন, যদি-
    (ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
    (খ) তাঁহার বয়স পঁচিশ বৎসর পূর্ণ হয়;
    (গ) চেয়ারম্যানের ক্ষেত্রে, সংশ্লিষ্ট ইউনিয়নের যে কোন ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁহার নাম লিপিবদ্ধ থাকে;
    (ঘ) সংরক্ষিত মহিলা আসনের সদস্যসহ অন্যান্য সদস্যদের ক্ষেত্রে, সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁহার নাম লিপিবদ্ধ থাকে।

    (২) কোন ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচিত হইবার এবং থাকিবার যোগ্য হইবেন না, যদি-
    (ক) তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন বা হারান;
    (খ) তাঁহাকে কোন আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন;
    (গ) তিনি কোন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন;
    (ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ২ (দুই) বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার মুক্তি লাভের পর ৫ (পাঁচ) বৎসর কাল অতিবাহিত না হইয়া থাকে;
    (ঙ) তিনি প্রজাতন্ত্রের বা পরিষদের বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের কোন কর্মে লাভজনক সার্বক্ষণিক পদে অধিষ্ঠিত থাকেন;
    (চ) তিনি জাতীয় সংসদের সদস্য বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হন। ইত্যাদি।

    উৎস: আইন মন্ত্রণালয় ওয়েবসাইট।

    ৬৬.
    ভাষা ও সাহিত্য বিভাগে ‘একুশে পদক ২০২২’ পুরস্কার পেয়েছেন -
    1. কবি কামাল চৌধুরী ও ঝর্না দাস পুরকায়স্থ
    2. এস এম আব্রাহাম লিংকন ও ডা. জ্ঞানশ্রী মহাথেরো
    3. জিনাত বরকতউল্লাহ
    4. নজরুল ইসলাম বাবু
    সঠিক উত্তর:
    কবি কামাল চৌধুরী ও ঝর্না দাস পুরকায়স্থ
    উত্তর
    সঠিক উত্তর:
    কবি কামাল চৌধুরী ও ঝর্না দাস পুরকায়স্থ
    ব্যাখ্যা


    - বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক ২০২২’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    - এ বছর ভাষা আন্দোলন বিভাগে দুজন, মুক্তিযুদ্ধে চারজন, শিল্পকলা (শিল্প, সংগীত ও নৃত্য) বিভাগে সাতজন, সমাজসেবা বিভাগে দুজন, ভাষা ও সাহিত্যে দুজন, গবেষণায় চারজন এবং সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষায় একজন করে পুরস্কার পেয়েছেন।

    - ভাষা ও সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন - কবি কামাল চৌধুরী ও ঝর্না দাস পুরকায়স্থ।
    - সমাজসেবা বিভাগে  পুরস্কার পেয়েছেন - এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ ডা. জ্ঞানশ্রী মহাথেরো।
    - নাচের জন্য  পুরস্কার পেয়েছেন - জিনাত বরকতউল্লাহ,
    - সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর)।

    তথ্যসূত্র:- সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ওয়েবসাইট।

    ৬৭.
    তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম কোন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
    1. পঞ্চম
    2. ষষ্ঠ
    3. সপ্তম
    4. অষ্টম
    সঠিক উত্তর:
    সপ্তম
    উত্তর
    সঠিক উত্তর:
    সপ্তম
    ব্যাখ্যা

    • তত্ত্বাবধায়ক সরকার:
    - ১৯৯৬ সালের ২৭ মার্চ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়।
    - ১৯৯৬ সালের ৩০ মার্চ বিচারপতি হাবিবুর রহমান কে প্রধান উপদেষ্টা করে সাংবিধানিকভাবে স্বীকৃত প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
    - সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অনুষ্ঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

    উল্লেখ্য,
    - ২৭ মার্চ, ১৯৯৬ সালে ১৩তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল।
    - ৩০ জুন, ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বাতিল করা হয়।

    উৎস:- আইন মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া ও বাংলাদেশের সংবিধান।

    ৬৮.
    কোন সুলতানের রাজত্বকালে বাঙালিরা সর্বপ্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে?
    1. সিকান্দার শাহ
    2. শামসুদ্দিন ইলিয়াস শাহ
    3. ফখরুদ্দিন মুবারক শাহ
    4. ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
    সঠিক উত্তর:
    শামসুদ্দিন ইলিয়াস শাহ
    উত্তর
    সঠিক উত্তর:
    শামসুদ্দিন ইলিয়াস শাহ
    ব্যাখ্যা

    - শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বকালে বাঙালিরা সর্বপ্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে।
    - এ সময় বাংলার লোকেরা বাঙালি হিসেবে পরিচিত হয়। এ কারণে ঐতিহাসিকগণ তাঁকে ‘বাঙালি জাতীয়তাবাদের জনক’ বলে উল্লেখ করেছেন।

    - দুইবাংলার সমগ্র সীমানাকে একত্রিত করে বাঙ্গালাহ নামটি তাঁর সময়েই প্রচলিত হয় এবং সামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালাহ বলা হয়।
    - ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’’ এবং ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত করেন।
    - শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান হিসেবে অভিহিত করা হয়

    তথ্যসূত্র:- ইতিহাস প্রথম পত্র - এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

    ৬৯.
    বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদটি নাগরিকদের চলাফেরার স্বাধীনতা সম্পর্কিত?
    1. অনুচ্ছেদ - ৩৬
    2. অনুচ্ছেদ - ৩৭
    3. অনুচ্ছেদ - ৩৮
    4. অনুচ্ছেদ - ৩৯
    সঠিক উত্তর:
    অনুচ্ছেদ - ৩৬
    উত্তর
    সঠিক উত্তর:
    অনুচ্ছেদ - ৩৬
    ব্যাখ্যা

    -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের,
    - ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চলাফেরার স্বাধীনতা।
    - ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সমাবেশে স্বাধীনতা।
    - ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
    - ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।

    উৎস;- বাংলাদেশের সংবিধান।

    ৭০.
    মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ছিলেন -
    1. তাজউদ্দিন আহমদ
    2. ক্যাপ্টেন মনসুর আলী
    3. এ এইচ এম কামারুজ্জামান
    4. খন্দকার মোশতাক
    সঠিক উত্তর:
    তাজউদ্দিন আহমদ
    উত্তর
    সঠিক উত্তর:
    তাজউদ্দিন আহমদ
    ব্যাখ্যা

    ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    - উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
    - প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
    - পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
    - অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
    - স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

    সুত্র:- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণি।

    ৭১.
    ফ্লোর ক্রসিং (Floor Crossing) সংবিধানের কততম অনুচ্ছেদের আলোচ্য বিষয়?
    1. ২৯ নং
    2. ৭৭ নং
    3. ৭০ নং
    4. ৩৯ নং
    সঠিক উত্তর:
    ৭০ নং
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭০ নং
    ব্যাখ্যা

    - কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়াকে ফ্লোর ক্রসিং বলে
    - ৭০তম অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা হয়েছে।
    - অনুচ্ছেদ - ৭০: রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরুপে মনোনীত হয়ে কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি-
    (ক) উক্ত দল হতে পদত্যাগ করেন, অথবা
    (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,
    তাহা হলে সংসদে তাঁর আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হবার অযোগ্য হবেন না

    তথ্যসূত্র:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।

    ৭২.
    ‘চুড়িহাট্টা মসজিদ’ কে নির্মাণ করেন?
    1. কাসিম খান জুয়িনী
    2. মীর জুমলা
    3. শাহ সুজা
    4. শায়েস্তা খান
    সঠিক উত্তর:
    শাহ সুজা
    উত্তর
    সঠিক উত্তর:
    শাহ সুজা
    ব্যাখ্যা

    - চুড়িহাট্টা মসজিদটি নির্মাণ করেন শাহ সুজা।
    - শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহান ও সম্রাজ্ঞী মমতাজ মহলের দ্বিতীয় পুত্র।
    - শাহ সুজার নিযুক্তির সময় ঢাকা সুবাহ-বাংলার রাজধানী ছিল।
    - কিন্তু পরবর্তীকালে তিনি রাজধানী রাজমহলে স্থানান্তরিত করেন ।
    - সুজা বড় নির্মাতা ছিলেন। ঢাকার প্রাচীন মুগল দালানগুলি তাঁর সময়েই নির্মিত হয়।
    - দালানগুলি হলো বড় কাটরা, ঈদগাহ, হোসেনী দালান এবং চুড়িহাট্টা মসজিদ। চকবাজারের একটু দক্ষিণে বুড়িগঙ্গার তীরে ১৬৬৪ সালে বড় কাটরা তৈরি করা হয় ।

    উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

    ৭৩.
    দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হচ্ছে?
    1. কুতুবদিয়া
    2. মহেশখালী
    3. পেকুয়া
    4. উখিয়া
    সঠিক উত্তর:
    পেকুয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    পেকুয়া
    ব্যাখ্যা

    - দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি নির্মিত হচ্ছে- কক্সবাজার জেলার পেকুয়ায়।
    - দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি 'বিএনএস শেখ হাসিনা'।
    - ১২ মার্চ ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বাংলাদেশের প্রথম সাবমেরিন (ডুবোজাহাজ) ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
    - নৌবাহিনীর জন্য দুটি সাবমেরিন কেনার জন্য ২০১৪ সালে চীনের সাথে চুক্তি করে বাংলাদেশ।
    - ১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা'।

    তথ্যসূত্র:- ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
    ৭৪.
    বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক বৈশ্বিক চুক্তি নিচের কোনটি?
    1. GATT
    2. TRIMS
    3. TRIPS
    4. WIPO
    সঠিক উত্তর:
    TRIPS
    উত্তর
    সঠিক উত্তর:
    TRIPS
    ব্যাখ্যা
    - TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
    - ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কো মারাক্কাশে এটি গৃহিত হয়।
    - ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
    - তবে উন্নযনশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
    - স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

    (তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
    ৭৫.
    কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়?
    1. ডেনমার্ক
    2. ফিনল্যান্ড
    3. নরওয়ে
    4. সুইডেন
    সঠিক উত্তর:
    ফিনল্যান্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    ফিনল্যান্ড
    ব্যাখ্যা
    স্ক্যান্ডেনেভিয়া (Scandinavia) 
    ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত মিলের দিক থেকে নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ডসহ) এই ৩টি দেশকে স্ক্যান্ডেনেভিয়ান দেশ বলা হয়ে থাকে।

    নর্ডিক (Nordic) 
    উত্তর ইউরোপের ৫টি দেশকে একত্রে নর্ডিক দেশ বলা হয়ে থাকে। দেশগুলো হচ্ছে - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।

    নর্ডিক অঞ্চল বলতে আসলে, স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
    অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

    -------------------

    অনেকেই পুরো অঞ্চলটাকেই স্ক্যান্ডেনিভিয়া বলে ফেলেন। তবে, উক্ত অঞ্চলের স্থানীয় মানুষজন স্ক্যান্ডেনেভিয়া (Scandinavia) ও নর্ডিক (Nordic) এই দুটিকে পুরোপুরি আলাদাভাবে দেখেন। এবং, যথার্থতার দিক থেকে দেখলেও, দুটিকে অবশ্যই আলাদা ধরতে হবে।

    মানুষের জীবনযাত্রা, অর্থনীতির প্রকৃতি, ভাষা - ইত্যাদি বিষয়ে এই দুটি অঞ্চলের ব্যাপক সামঞ্জস্য বিদ্যমান ও ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই ভিন্ন। এই কারণে অনেকেই স্ক্যান্ডেনেভিয়া ও নর্ডিক - এই দুটি অঞ্চলকে একই অঞ্চল ভেবে ভুল করে থাকে।
     
    উৎসঃ ওয়ার্ল্ড এটলাস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 
    ৭৬.
    'গ্লাসনস্ত' শব্দটি দ্বারা কী বুঝায়?
    1. সমাজতান্ত্রিক সংগঠন
    2. সমাজতন্ত্রের পুনঃপ্রবর্তন
    3. গণতন্ত্র ও সমাজতন্ত্রের মিল বন্ধন
    4. মুক্ত আলোচনা
    সঠিক উত্তর:
    মুক্ত আলোচনা
    উত্তর
    সঠিক উত্তর:
    মুক্ত আলোচনা
    ব্যাখ্যা
    সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গ্লাস্তনস্ত নীতির প্রবর্তক। 
    - সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।

    উৎসঃ ব্রিটানিকা।
    ৭৭.
    প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল -
    1. তুরস্ক
    2. বুলগেরিয়া
    3. অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য
    4. উপরের সবগুলো
    সঠিক উত্তর:
    উপরের সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    উপরের সবগুলো
    ব্যাখ্যা
    - ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া ও হাঙ্গেরি কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।
    - প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় বা অক্ষ শক্তির মধ্যে ছিলো জার্মানি (প্রুশিয়া সাম্রাজ্য), তুরস্ক (অটোমান সাম্রাজ্য), অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য ও ‍বুলগেরিয়া।
    - মিত্রশক্তিতে ছিলো ফ্রান্স, ব্রিটেন, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, সার্বিয়া, মন্টিনিগ্রো প্রভৃতি।
    - ২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানি এবং মিত্রপক্ষের মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
    - এ চুক্তি অনুযায়ী জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানে সম্মত করা হয়।

    (তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম)
    ৭৮.
    'How to Avoid a Climate Disaster' - বইয়ের রচয়িতা কে?
    1. গ্রেটা থুনবার্গ
    2. ওয়াঙ্গিরি মাথাই
    3. বিল গেটস
    4. সেবাস্তিয়ান জর্জ
    সঠিক উত্তর:
    বিল গেটস
    উত্তর
    সঠিক উত্তর:
    বিল গেটস
    ব্যাখ্যা
    - বিল গেটস 'How to Avoid a climate Disaster' বইটি রচনা করেন। 
    - বইটির শিরোনাম: How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need
    - বিল গেটস হলেন মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা। 
    - তিনি জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব অনুসন্ধানে এক দশক ধরে কাজ করছেন।
    - পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, প্রকৌশল, রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞদের সহায়তায়, তিনি পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায় তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন।
     
    উৎস: আমাজন ওয়েবসাইট 
    ৭৯.
    কোন দেশ কখনো ব্রিটিশ উপনিবেশ ছিল না?
    1. জাম্বিয়া
    2. নেপাল
    3. মালি
    4. ভুটান
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়। ১৯৬৩ সালে দেশটি ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

    নেপাল ও ভুটানকে  যদিও সরাসরি ব্রিটিশ উপনিবেশ বলা যায় না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিলো। স্বায়ত্ত্বশাসন অব্যাহত থাকায় নেপাল ও ভুটান - এর স্বাধীনতা খর্ব হয় নি।

    অপশনে থাকা পশ্চিম আফ্রিকার দেশ মালি কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না।
    ১৯৩টি দেশের মধ্যে শুধু ২২টি দেশ কখনো ব্রিটিশ উপনিবেশ ছিল না। এর মধ্যে মালি অন্যতম। 

    উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা।

    প্রশ্নের ৩টি অপশনই (মালি, নেপাল ও ভুটান) কখনো ব্রিটিশ উপনিবেশ ছিলো না।
    প্রশ্নে "কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিলো?" থাকলে সঠিক উত্তর হিসাবে "জাম্বিয়া" গ্রহণযোগ্য হয়।
    ৮০.
    কোন চুক্তির ফলশ্রুতিতে OSCE জন্মলাভ করে?
    1. Minsk
    2. CSCE
    3. Maastricht
    4. Berlin
    সঠিক উত্তর:
    CSCE
    উত্তর
    সঠিক উত্তর:
    CSCE
    ব্যাখ্যা
    - ৩০ জুলাই- ১ আগস্ট, ১৯৭৫ ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত সম্মেলনে Conference on Security & Co-operation in Europe (CSCE) চুক্তি স্বাক্ষরিত হয়।
    - এ সময় ৩৫ টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে।
    - এই চুক্তির মাধ্যমে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা Organisation for Security and Cooperation in Europe(OSCE) জন্মলাভ করে ।
    - এটি হলো বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা ভিত্তিক আন্তঃসরকার প্রতিষ্ঠান ।

    সূত্র: ব্রিটানিকা
    ৮১.
    কমনওয়েলথ জোটের বর্তমান প্রধান কে?
    1. বরিস জনসন
    2. রানি দ্বিতীয় এলিজাবেথ
    3. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
    4. লিজ ট্রাস
    সঠিক উত্তর:
    রানি দ্বিতীয় এলিজাবেথ
    উত্তর
    সঠিক উত্তর:
    রানি দ্বিতীয় এলিজাবেথ
    ব্যাখ্যা
    - সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
    - কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। 
    - বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
    - বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
    - এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। 
    - কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।
    - স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
    - বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।

    উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট
    ৮২.
    ২০২১ সালে মিয়ানমারে নিম্নের কোন বিপ্লব শুরু হয়?
    1. টিউলিপ বিপ্লব
    2. শরৎ বিপ্লব
    3. বসন্ত বিপ্লব
    4. অরেঞ্জ বিপ্লব
    সঠিক উত্তর:
    বসন্ত বিপ্লব
    উত্তর
    সঠিক উত্তর:
    বসন্ত বিপ্লব
    ব্যাখ্যা
    - ২০২১ সালের ২ মে মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী হাজারো মানুষের বিক্ষোভ থেকে 'বসন্ত বিপ্লব'-এর ডাক দেয়া হয়।
    উল্লেখ্য,
    - ২০২১ তারিখের ১ ফেব্রুয়ারি নির্বাচিত এনএলডির হাতে ক্ষমতা হস্তান্তরের দিন মিয়ানমারে সেনা অভ্যুত্থান সংঘটিত হয়।
    - মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।
    - ২ ফেব্রুয়ারি তারিখে মিয়ানমারের সামরিক জান্তা ১১ সদস্যের State Administration Council (SAC) গঠন করে।
    - ১ আগস্ট জান্তা প্রধান মিন অং হ্লাইংকে মিয়ানমারের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

    উৎস: আন্তর্জাতিক সংবাদ পত্রের বিভিন্ন রিপোর্ট।
    ৮৩.
    ইউনেস্কো প্রতিষ্ঠায় জাতিসংঘ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
    1. প্যারিস
    2. লন্ডন
    3. জেনেভা
    4. নিউইয়র্ক
    সঠিক উত্তর:
    লন্ডন
    উত্তর
    সঠিক উত্তর:
    লন্ডন
    ব্যাখ্যা
    - UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
    - ১৯৪৫ সালের ১ -১৬ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে ইউনেস্কো প্রতিষ্ঠায় জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 
    - ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে ৪৪টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। 
    - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
    - অর্থাৎ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়  ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
    - ১৯৪৬ সালে ১৯ নভেম্বর ইউনেস্কোর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। 

    - ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
    - বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
    - ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
    - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
    - ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
    - যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।

    (তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট, জাপানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট)
    ৮৪.
    পারমাণবিক অস্ত্রের অধিকারী নিম্নের কোন দেশ CTBT চুক্তি অনুমোদন করেছে?
    1. ইসরায়েল
    2. যুক্তরাষ্ট্র
    3. চীন
    4. যুক্তরাজ্য
    সঠিক উত্তর:
    যুক্তরাজ্য
    উত্তর
    সঠিক উত্তর:
    যুক্তরাজ্য
    ব্যাখ্যা
    সিটিবিটি চুক্তি (CTBT)
    CTBT - এর পূর্ণরূপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty। এটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধের একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি। অস্ট্রেলিয়ার প্রস্তাবক্রমে জাতিসংঘের উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

    এক নজরে CTBT:
    - ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
    - বর্তমানে চুক্তিটি স্বাক্ষরকারী দেশ - ১৮৫অনুমোদনকারী দেশ - ১৭২টি
    - সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫-তম। কিউবা একই দিন ১৬৯-তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে।
    - সর্বশেষ অনুমোদনকারী দেশ: টুভ্যালু (৩১ মার্চ, ২০২২), ১৭২-তম।

    - চুক্তিটি কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) - এর ৪৪টি দেশের অনুমোদন প্রয়োজন। এই দেশগুলো পারমাণবিক প্রযুক্তির অধিকারী দেশ হিসাবে বিবেচিত।
    - কিন্তু উল্লেখিত ক্যাটাগরিভুক্ত দেশ - যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া, ভারত ও পাকিস্তান - অনুমোদন না করায় চুক্তিটি কার্যকর হয় নি।
    - পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য (৩টি দেশ) চুক্তিটি স্বাক্ষর ও অনুমোদন করেছে।

    উৎস: CTBT ওয়েবসাইট।
    ৮৫.
    এসডিজি এর কত নং অনুচ্ছেদে নারীর ক্ষমতায়নের বিষয়টি উল্লেখ রয়েছে?
    1. SDG 3
    2. SDG 4
    3. SDG 5
    4. SDG 6
    সঠিক উত্তর:
    SDG 5
    উত্তর
    সঠিক উত্তর:
    SDG 5
    ব্যাখ্যা
    টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
    এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

    এসডিজির লক্ষ্যসমূহ হলো:
    - প্রথম : দারিদ্র্য নির্মূল
    - দ্বিতীয় : ক্ষুধামুক্তি
    - তৃতীয় : সুস্বাস্থ্য
    - চতুর্থ : মানসম্মত শিক্ষা
    - পঞ্চম : লিঙ্গ সমতা
    - ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
    - সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
    - অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
    - নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
    - দশম : বৈষম্য হ্রাস
    - একাদশ : টেকসই শহর ও জনগণ
    - দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
    - ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
    - চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
    - পঞ্চদশ : স্থলভাগের জীবন
    - ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
    - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

    (তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
    ৮৬.
    'প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন (সিভিএফ-ভি২০)' অনুষ্ঠিত হয় -
    1. ৯ ডিসেম্বর ২০২০ সালে
    2. ৮ জুলাই ২০২১ সালে
    3. ১০ ফেব্রুয়ারি ২০২২ সালে
    4. ২৯ অক্টোবর ২০১৯ সালে
    সঠিক উত্তর:
    ৮ জুলাই ২০২১ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮ জুলাই ২০২১ সালে
    ব্যাখ্যা
    গত ৮ জুলাই ২০২১ সালে Climate Vulnerable Forum (CVF) সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন (সিভিএফ-ভি২০)’ উদ্বোধন করেন।
    অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে, বাংলাদেশ আয়োজিত এই প্রথমবারের মত ঝুঁকিপূর্ণ ২০টি দেশের (ভি-২০) অর্থমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
     
    এতে অংশগ্রহণ করে:
    - সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণ, 
    - জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ,
    -  গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের চেয়ার বান কি-মুন, 
    - ভি২০ দেশগুলোর অর্থমন্ত্রীগণ, 
    - জি৭ভুক্ত ও জি২০ভুক্ত দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিগণ, 
    - আইএফআইএস ও এমডিবিএস এর প্রধানগণ।
     
    উৎস: https://pmo.gov.bd/
    ৮৭.
    আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম -
    1. জিব্রাল্টা
    2. হরমুজ
    3. বাব-এল মান্দেব
    4. পক প্রণালী
    সঠিক উত্তর:
    বাব-এল মান্দেব
    উত্তর
    সঠিক উত্তর:
    বাব-এল মান্দেব
    ব্যাখ্যা
    বাব এল মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
    - বাব এল মান্দেব লোহিত সাগরে অবস্থিত একটি প্রণালী।
    প্রণালীটি -
    - পৃথক করে -- এশিয়া (ইয়েমেন) - আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া)
    - সংযুক্ত করে -- এডেন সাগর (আরব সাগর) ও লোহিত সাগর।

    উৎসঃ ব্রিটানিকা
    ৮৮.
    বাংলাদেশে কখন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়?
    1. এপ্রিল - আগস্ট
    2. মার্চ - মে
    3. জুন - সেপ্টেম্বর
    4. অক্টোবর - নভেম্বর
    সঠিক উত্তর:
    জুন - সেপ্টেম্বর
    উত্তর
    সঠিক উত্তর:
    জুন - সেপ্টেম্বর
    ব্যাখ্যা
     
    উৎস: www.bmd.gov.bd
    ৮৯.
    বাংলাদেশের কোন জেলার মৃত্তিকায় লবণাক্ততা দেখা যায়?
    1. রাজশাহী
    2. কুড়িগ্রাম
    3. যশোর
    4. রংপুর
    সঠিক উত্তর:
    যশোর
    উত্তর
    সঠিক উত্তর:
    যশোর
    ব্যাখ্যা
    - বঙ্গোপসাগরে পতিত নদীগুলোর পানি প্রবাহ হ্রাস পাওয়ার দরুণ দক্ষিণ-পশ্চিমে উজানের দিকে ক্রমেই লবণাক্ত পানি ঢুকে পড়ছে এবং গোটা অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা সমস্যা দেখা দিয়েছে।
    -  খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জ লবণাক্ততায় বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। 
    - ফলে কৃষি, মৎস্য চাষ, বনায়ন, শক্তি উৎপাদন, শিল্প ও অন্যান্য কার্যক্রম বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 
     
    উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৯০.
    দুর্যোগ জনিত প্রশমনের অংশ হিসেবে কোন পর্যায়ে 'অনুশীলন বা সিমুলেশন' করা হয়ে থাকে?
    1. প্রাক দুর্যোগ
    2. দুর্যোগকালীন
    3. দুর্যোগপরবর্তী
    4. কোনটি নয়
    সঠিক উত্তর:
    প্রাক দুর্যোগ
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রাক দুর্যোগ
    ব্যাখ্যা
    উৎস: স্কুল অফ এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯১.
    ভৌগোলিকভাবে কোন দেশটি হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত?
    1. ক্যামেরুন
    2. ইথিওপিয়া
    3. গাম্বিয়া
    4. তিউনেশিয়া
    সঠিক উত্তর:
    ইথিওপিয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    ইথিওপিয়া
    ব্যাখ্যা
    - আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ‘হর্ন অব আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ একটি উপদ্বীপ।
    - এই অঞ্চলে চারটি দেশ অবস্থিত।
    এগুলো হলো:
    - ইরিত্রিয়া
    - সোমালিয়া
    - জিবুতি এবং
    - ইথিওপিয়া।

    (তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
    ৯২.
    ফরিদপুরের বাঘিয়া ও চান্দা বিলে কোন ধরনের কয়লা পাওয়া গেছে?
    1. পীটজাতীয়
    2. লিগনাইট জাতীয়
    3. বিটুমিনাস
    4. লিগনাইট ও পীট
    সঠিক উত্তর:
    পীটজাতীয়
    উত্তর
    সঠিক উত্তর:
    পীটজাতীয়
    ব্যাখ্যা
    ফরিদপুরের বাঘিয়া ও চান্দা বিল, খুলনার কোলাবিল এবং সিলেটের কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে পীট জাতীয় কয়লার
    সন্ধান পাওয়া গেছে। 
    এছাড়াও রাজশাহী, দিনাজপুর, বগুড়া, নওগাঁ এবং সিলেট জেলায় উৎকৃষ্ট মানের বিটুমিনাস এবং
    লিগনাইট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে।
     
    উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৯৩.
    বাংলাদেশের কোন হাওর “রামসার সাইট” হিসেবে স্বীকৃত?
    1. বুরবুক হাওর
    2. হাকালুকি হাওর
    3. টাঙ্গুয়ার হাওর
    4. হাইল হাওড়
    সঠিক উত্তর:
    টাঙ্গুয়ার হাওর
    উত্তর
    সঠিক উত্তর:
    টাঙ্গুয়ার হাওর
    ব্যাখ্যা
    ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
    - রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।

    বাংলাদেশ ও রামসারঃ
    বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
    এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
    - সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
    - টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

    উৎসঃ রামসার ওয়েবসাইট
    ৯৪.
    নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে?
    1. চাঁদপুর
    2. বগুড়া
    3. পিরোজপুর
    4. মাদারীপুর
    সঠিক উত্তর:
    বগুড়া
    উত্তর
    সঠিক উত্তর:
    বগুড়া
    ব্যাখ্যা
    আজ থেকে প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। ঐ সময়ে গঠিত ভূমিরূপ প্লাইস্টোসিন কালের ভূমি নামে পরিচিত।
    বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো:
    - রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি
    - ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়
    - কুমিল্লা জেলার লালমাই পাহাড়।
    - দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিন কালে গঠিত ভূমিরূপ।

    (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৬০)
    ৯৫.
    ‘শাসন : বিশ্বব্যাংকের অভিজ্ঞতা’ শীর্ষক রির্পোট প্রকাশিত হয় কত সালে?
    1. ১৯৮৯ সালে
    2. ১৯৯০ সালে
    3. ১৯৯২ সালে
    4. ১৯৯৪ সালে
    সঠিক উত্তর:
    ১৯৯৪ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯৯৪ সালে
    ব্যাখ্যা
    - বিশ্বব্যাংক (১৯৯৪) ‘শাসন: বিশ্বব্যাংকের অভিজ্ঞতা’ শীর্ষক এক রিপোর্টে সুশাসনকে সরকারি খাতের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের জন্য আইনী কাঠামো, স্বচ্ছতা ও তথ্য এ চারটি কার্যক্রম দ্বারা ব্যাখ্যা করা হয়।
    - বিশ্বব্যাংক ১৯৮৯ সালে তাদের এক সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ প্রত্যয়টি ব্যবহার করে।
    - পরবর্তীতে ১৯৯২ সালে বিশ্বব্যাংক ‘শাসন প্রক্রিয়া ও উন্নয়ন’ নামে একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসন ধারণাটি সুম্পষ্টভাবে ব্যাখ্যা করে।

    তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন , এইচএসসি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৬.
    'শাসক বা রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি' রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদে এ বিষয়টি আলোচিত হয়েছে?
    1. সামাজিক চুক্তি মতবাদ
    2. ঐশ্বরিক মতবাদ
    3. বিবর্তনমূলক মতবাদ
    4. বল প্রয়োগ মতবাদ
    সঠিক উত্তর:
    ঐশ্বরিক মতবাদ
    উত্তর
    সঠিক উত্তর:
    ঐশ্বরিক মতবাদ
    ব্যাখ্যা
    - ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সবচেয়ে পুরাতন।
    - এ মতবাদের মূল কথা হলো, রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ঈশ্বর বা বিধাতার ইচ্ছানুযায়ী।
    - শাসক বা রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি।
    - মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ সেন্ট অগাস্টিন মূলত এই চিন্তার প্রবক্তা।
    - জন অব সেলিস বেরী, সেন্ট টমাস একুইনাস, সেন্ট গ্রেগরী, ফরাসি সম্রাট চতুর্দশ লুই এই মতবাদ বিশ্বাস করতেন।
    - সৃষ্টিকর্তাকে যেমন অমান্য করা যায় না, তদ্রুপ তাঁর প্রতিনিধি রাজাকেও অমান্য করা যায় না।
    - শাসন করার ক্ষেত্রে রাজা ঈশ্বর ছাড়া আর কারো কাছে দায়বদ্ধ নয়।
    - এ কারণে রাজার স্থায়ীত্ব জনগণের ওপর নির্ভরশীল নয়।
    - শাসকগণ একইসঙ্গে রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় প্রধান। 

    তথ্যসূত্র:- পৌরনীতি , এস এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৭.
    'Governance' শব্দটি এসেছে-
    1. kubernao
    2. Governo
    3. Governan
    4. kubernan
    সঠিক উত্তর:
    kubernan
    উত্তর
    সঠিক উত্তর:
    kubernan
    ব্যাখ্যা
    Governance শব্দটি গ্রিক ভাষা থেকে উৎপন্ন হয়েছে।
    এর অর্থ - শাসন বা পরিচালনা প্রক্রিয়া/নিয়ন্ত্রণ।

    According to Oxford Dictionary:
    Middle English: from Old French, from governer, from Latin gubernare ‘to steer, rule’, from Greek kubernanto steer’.
    মূল উৎপত্তি গ্রিক শব্দ 'kubernan' থেকে।

    উল্লেখ্য,
    উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র বইয়ে শব্দটি ল্যাটিন ভাষার শব্দ kubernao থেকে উৎপন্ন বলা হয়েছে, যা ভুল।
    ------------------
    Good Governance শব্দটির অর্থ - কার্যকর শাসন।
    - ইংরেজি Good Governance শব্দের বাংলা অর্থ সুশাসন। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক।
    - সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন ধারণাটির উদ্ভাবক বিশ্বব্যাংক।
    - বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন।

    উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ৯৮.
    "A Grammar of Politics” গ্রন্থের রচয়িতা-
    1. অধ্যাপক ডাইসি
    2. বার্ট্রান্ড রাসেল
    3. হ্যারল্ড লাস্কি
    4. মন্টেস্কু
    সঠিক উত্তর:
    হ্যারল্ড লাস্কি
    উত্তর
    সঠিক উত্তর:
    হ্যারল্ড লাস্কি
    ব্যাখ্যা
    - আইন বিষয়ে লেখা হ্যারল্ড লাস্কির বিখ্যাত বই  "A Grammar of Politics”.
    - ÓLaw of the Constitution” আইন বিষয়ে লেখা অধ্যাপক ডাইসির  বিখ্যাত বই। 
    - 'The Spirit of Laws'- গ্রন্থের রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু। তিনি এই গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।
    - 'The Conquest of Happiness' ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল রচিত।

    তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম এবং ব্রিটানিকা।
    ৯৯.
    “স্বাধীনতা ও আইনের বিরোধ নেই”- উক্তিটি কার?
    1. এরিস্টটল
    2. লর্ড অ্যাকটন
    3. আর্নেস্ট বার্কার
    4. উড্রো উইলসন
    সঠিক উত্তর:
    আর্নেস্ট বার্কার
    উত্তর
    সঠিক উত্তর:
    আর্নেস্ট বার্কার
    ব্যাখ্যা
    - আইন ও স্বাধীনতা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ছাড়া অন্যটি অর্থহীন।
    - তবে আইন সবসময় স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। কেবল জনগণের জন্য, জনগণের দ্বারা প্রণীত আইনই স্বাধীনতা রক্ষা করতে পারে। স্বেচ্ছাচারী ও
    স্বৈরাচার কর্তৃক প্রণীত আইন সব সময়ই স্বাধীনতা বিরোধী। যেমন- সামরিক আইন, স্বৈরাচার প্রণীত আইন স্বাধীনতা খর্ব
    করে।
    - তাই আর্নেস্ট বার্কারের ভাষায় বলা যায় “স্বাধীনতা ও আইনের বিরোধ নেই” (Liberty and law do not quarrel). 

    তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম।