পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
নিম্নের শব্দগুলোর মধ্যে কোনটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?
  1. তোয়ধি
  2. কল্লোলিনী 
  3. পয়োনিধি
  4. রত্নাকর
সঠিক উত্তর:
কল্লোলিনী 
উত্তর
সঠিক উত্তর:
কল্লোলিনী 
ব্যাখ্যা

'কল্লোলিনী' শব্দটি অন্যান্য শব্দগুলো থেকে ভিন্ন। 
'কল্লোলিনী' শব্দের অর্থ- নদী। 

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: 
তটিনী, গাঙ, প্রবাহিনী, নির্ঝরিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে, 
সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
"লোকটি তিন দিন ধরে লাপাত্তা।"- এখানে 'লাপাত্তা' শব্দটি-
  1. প্রত্যয়যুক্ত
  2. অনুসর্গযুক্ত
  3. বিভক্তিযুক্ত
  4. উপসর্গযুক্ত
সঠিক উত্তর:
উপসর্গযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপসর্গযুক্ত
ব্যাখ্যা

• 'লাপাত্তা' 'লা' আরবি উপসর্গযুক্ত একটি শব্দ, যেখানে "লা" উপসর্গটি "পাত্তা" শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে। 'লাপাত্তা' শব্দের অর্থ 'নিরুদ্দেশ' বা 'নিখোঁজ'। 

---------------------- 
উপসর্গ: 
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। 
- অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ। 
- উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা। 

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং  মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

.
'কাল নিরবধি' গ্রন্থটি কার রচনা?
  1. আহমদ ছফা
  2. ড. আনিসুজ্জামান
  3. আবদুল্লাহ আল মামুন 
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ড. আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
ড. আনিসুজ্জামান
ব্যাখ্যা

• 'কাল নিরবধি':
- 'কাল নিরবধি'  ড.আনিসুজ্জামান রচিত আত্মজীবনী মূলক গ্রন্থ একটি গ্রন্থ।

- সারল্য, মাধুর্য ও কৌতুকের সঙ্গে ব্যক্তিজীবনের অন্তরঙ্গ ঘরোয়া গল্পকথার মধ্য দিয়ে তিনি মেলে ধরেন স্বদেশ ও স্ব-সমাজের বিশাল পরিধি, ব্যক্তিকে অবলম্বন করে ব্যক্তি সত্তার বাইরে এমন এক মহাব্যাপ্তি যেখানে আমরা অনুভব করি কালের নিরবধি প্রবাহ, পরিবর্তমান যুগ ও সময়ের পরম্পরা। ফলে তাঁর রচনা নিছক স্মৃতিগ্রন্থ হয়ে থাকে নি, হয়েছে এক মহাগ্রন্থ নিজেদের জানা ও চেনার। এমন স্মৃতিভাষ্য যে-কোনো সাহিত্যেরই চিরায়ত সম্পদ।

----------------------
• ড. আনিসুজ্জামান:
- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন।
- এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পদক লাভ করেন।
- এছাড়াও ভারত সরকারের পদ্মভূষণ লাভ করে ২০১৪ সালে।

• তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে, 
- আঠারো শতকের বাংলা চিঠি, 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে, 
- কাল নিরবধি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং 'কাল নিরবধি' গ্রন্থ ।

.
'তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।' কোন ধরনের বাক্য?
  1. জটিল 
  2. সরল 
  3. যৌগিক 
  4. মিশ্র
সঠিক উত্তর:
যৌগিক 
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক 
ব্যাখ্যা

• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।

• এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা(, ), সেমিকোলন(;), কোলন(:), ড্যাশ(_) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে। 

যেমন:
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। 

------------------
• সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
 যেমন-
- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।

• জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন-
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

.
'ততোধিক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ততঃ + অধিক
  2. ততো + অধিক
  3. তত + অধিক
  4. ততঃ + ধিক
সঠিক উত্তর:
ততঃ + অধিক
উত্তর
সঠিক উত্তর:
ততঃ + অধিক
ব্যাখ্যা

• বিসর্গ সন্ধির নিয়ম: 
অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে, অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।

যেমন:
ততঃ + অধিক = ততোধিক। 
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ + রম = মনোরম,
মনঃ + যোগ = মনোযোগ,
মনঃ + তাপ = মনস্তাপ
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
'কুষ্মাণ্ড' শব্দের অর্থ কী? 
  1. নির্বোধ 
  2. কুমড়ো 
  3. কুৎসিত 
  4. অক্লান্ত ব্যক্তি 
সঠিক উত্তর:
কুমড়ো 
উত্তর
সঠিক উত্তর:
কুমড়ো 
ব্যাখ্যা



• কুষ্মাণ্ড (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- জরায়ু, গর্ভাশয়।
- কুমড়া, কুমড়ো। 

উল্লেখ্য, 
• 'অকালকুষ্মাণ্ড' বান্ধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের কোনটি বিশেষণ?
  1. চাষি
  2. চালাকি 
  3. জ্ঞানী 
  4. মানুষ 
সঠিক উত্তর:
জ্ঞানী 
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানী 
ব্যাখ্যা

• জ্ঞানী (বিশেষণ পদ)। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 


অন্যদিকে, 
• চাষি (বিশেষ্য পদ)। 
অর্থ: ভূমিকর্ষণ যার পেশা, কৃষক।

• চালাকি (বিশেষ্য পদ)।
অর্থ: চাতুরী, চালবাজি। ২ কৌশল, ফন্দি।

• মানুষজন (বিশেষ্য পদ)।
অর্থ: অনেক লোক, লোকজন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. বুভুক্ষা
  2. লিপ্সা
  3. দিদৃক্ষা
  4. জুগুপ্সা
সঠিক উত্তর:
জুগুপ্সা
উত্তর
সঠিক উত্তর:
জুগুপ্সা
ব্যাখ্যা

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়?
  1. সংস্কৃত 
  2. পর্তুগিজ 
  3. ইংরেজি 
  4. ফরাসি 
সঠিক উত্তর:
পর্তুগিজ 
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ 
ব্যাখ্যা

বাংলা ভাষার ব্যাকরণের ইতিবৃত্ত:
• পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুম্পসাঁউ রচিত ও 'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ' গ্রন্থের ব্যাকরণ অংশই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, কিন্তু প্রথম ব্যাকরণগ্রন্থ নয়।
- এটি ১৭৩৪ খ্রিষ্টাব্দে রচিত, ১৭৪৩ খ্রিষ্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত ও প্রকাশিত হয়।

•  বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'
- এই গ্রন্থটি ১৭৭৬ খ্রিষ্টাব্দে প্রধানত ইংরেজি, অংশত বাংলায় রচিত এবং ১৭৭৮ খ্রিষ্টাব্দে হুগলি থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়।

• এরপর উইলিয়াম কেরি ১৮০১ সালে, গঙ্গাকিশোর ভট্টাচার্য ১৮১৬ সালে, কিথ সাহেব ১৮২০ সালে বাংলা ব্যাকরণ রচনার প্রয়াস করেন। কিন্তু এই সবগুলোই ইংরেজি ভাষায় লেখা।

• ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি ১৮৩৩ সালে স্কুল বুক সোসাইটির জন্য ওই গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ'। সে-বিচারে এই গ্রন্থটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০.
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'কালের যাত্রা' নাটকটি কাকে উৎসর্গ করেন? 
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. দেবেন্দ্রনাথ সেন
  3. সত্যেন্দ্রনাথ বসু
  4. জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'কালের যাত্রা' নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।

• 'কালের যাত্রা' নাটক:
- নাটকটি ১৯৩২ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর 'কালের যাত্রা' নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
- রথযাত্রা, রথের রশি, কবির দীক্ষা নামে কয়েকটি দৃশ্যে নাটকটি রচিত। 

-----------------------
তাঁর অন্যান্য উৎসর্গকৃত কাব্য ও গ্রন্থসমূহ:
• রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্ব পরিচয়' বইটি - সত্যেন্দ্রনাথ বসু উৎসর্গ করেন। 
• ভানুসিংহ ঠাকুরের পদাবলী - কাদম্বরী দেবী। 
• মানসী - মৃণালিনী দেবী ( 'উপহার' কবিতায় ইঙ্গিত আছে)। 
• সোনার তরী - কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন। 
• কথা ও কাহিনী - জগদীশচন্দ্র বসু। 
• স্মরণ - মৃণালিনী দেবী। 
• পরিশেষ - অতুলপ্রসাদ সেন। 
• খাপছাড়া - রাজশেখর বসু। 
• আকাশ প্রদীপ - সুধীন্দ্রনাথ দত্ত প্রভৃতি।
• পূরবী - আর্জেন্টাইন মহিলা ভিক্টোরিইয়া ওকাম্পো। 
• 'বউ ঠাকুরানীর হাট' উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবী। 

উল্লেখ্য,
• কাজী নজরুল ইসলামকে  উৎসর্গ করেছেন তাঁর 'বসন্ত' নাটকটি।
• এছাড়াও তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন 'তাসের দেশ' নাটক।
• ভিক্টোরিয়া ওকাম্পোকে তাঁর রচিত ‘পূরবী’ কাব্যগ্রন্থাটি উৎসর্গ করেন।
• রবীন্দ্রনাথ ঠাকুর ‘আকাশ-প্রদীপ’ কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১১.
জীবনানন্দ দাশের অভিধা নয় কোনটি?
  1. নির্জনতার কবি
  2. তিমির হননের কবি
  3. পল্লী বংলার কবি
  4. ধূসরতার কবি
সঠিক উত্তর:
পল্লী বংলার কবি
উত্তর
সঠিক উত্তর:
পল্লী বংলার কবি
ব্যাখ্যা

• জীবনানন্দ দাশের অভিধা নয়- পল্লী বংলার কবি। 

• জীবনানন্দ দাশ:

- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”। ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”।
- “বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। “বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় “রূপসী বাংলা” এবং “বেলা অবেলা কালবেলা” নামক কাব্য।

জীবনানন্দ দাশের উপাধি/অভিধাসমূহ:
- ধূসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১২.
'হরকিসিম' শব্দের 'হর' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. পূর্ণ অর্থে
  2. প্রধান অর্থে
  3. ভিন্ন অর্থে 
  4. প্রত্যেক অর্থে 
সঠিক উত্তর:
প্রত্যেক অর্থে 
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যেক অর্থে 
ব্যাখ্যা

• উর্দু-হিন্দি উপসর্গ - 'হর'। 
- 'হর' উপসর্গযোগে 'প্রত্যেক' অর্থে ব্যবহৃত হয়-  হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা। 

---------------
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯-সংস্করণ)।

১৩.
ধ্বনি নির্দেশক প্রতীক কোনটি?
  1. শব্দ 
  2. বর্ণ
  3. বাক্য 
  4. ভাষা 
সঠিক উত্তর:
বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
বর্ণ
ব্যাখ্যা

• ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে।
- ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্ন সমূহকে বর্ণ বলে।
- বর্ণ হলো দৃশ্যগ্রাহ্য রূপ।

অন্যদিকে, 
• শব্দের ক্ষুদ্রতম অংশকে - ধ্বনি বলে। 
-  ধ্বনি হলো- শ্রুতিগ্রাহ্য রূপ।

• বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।
যেমন-
- সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে।
- সম+আ+√বৃৎ +অন = সমাবর্তন।

----------------
• বর্ণ:
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। 
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। 
- এই বর্ণ কানে শােনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলাে বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. সমীহিত 
  2. সমিহীত 
  3. সমীহীত 
  4. সমিহিত 
সঠিক উত্তর:
সমীহিত 
উত্তর
সঠিক উত্তর:
সমীহিত 
ব্যাখ্যা


• শুদ্ধ বানান- সমীহিত।
- এটি একটি সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয়- [সম্ + ঈহ্ + ত]
অর্থ:
- চেষ্টিত, অভীষ্ট, ঈপ্সিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১৫.
কোন শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না?
  1. বিশেষণ 
  2. ক্রিয়া
  3. অব্যয়
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়
ব্যাখ্যা

• অব্যয় পদ: 
- ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।

- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনাে বাক্যের শােভা বর্ধন করে, কখনাে একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযােগ বা বিয়ােগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।

বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে-
- বাংলা অব্যয় শব্দ,
- তৎসম অব্যয় শব্দ এবং
- বিদেশি অব্যয় শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

১৬.
'সুখী হও।' বাক্যটিতে রয়েছে-
  1. উপদেশ
  2. অনুরোধ
  3. আদেশ
  4. প্রার্থনা
সঠিক উত্তর:
প্রার্থনা
উত্তর
সঠিক উত্তর:
প্রার্থনা
ব্যাখ্যা

• অনুজ্ঞা:
- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ - মানুষ হও।
- প্রার্থনায় - সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।

উৎস: উচ্চ মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

১৭.
'সূর্য পূর্ব দিকে ওঠে।' বাক্যটি ক্রিয়ার কোন কাল নির্দেশ করে?
  1. অনুজ্ঞা বর্তমান
  2. সাধারণ বর্তমান
  3. ঘটমান বর্তমান
  4. পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর:
সাধারণ বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ বর্তমান
ব্যাখ্যা

• ক্রিয়ার কাল:
ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার:
- বর্তমান কাল,
- অতীত কাল,
- ভবিষ্যৎ কাল।

• বর্তমান কাল: বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে।

• বর্তমান কাল চার প্রকার:
- সাধারণ বর্তমান,
- ঘটমান বর্তমান,
- পুরাঘটিত বর্তমান এবং
- অনুজ্ঞা বর্তমান।

• সাধারণ বর্তমান:
যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন-
- আমি স্কুলে যাই।
- সূর্য পূর্ব দিকে ওঠে।

• ঘটমান বর্তমান:
যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায়, তাকে ঘটমান বর্তমান কাল বলে।
যেমন-
- আমি স্কুলে যাচ্ছি।
- আমাদের পরীক্ষা চলছে।

• পুরাঘটিত বর্তমান:
এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
যেমন-
- আমি অঙ্কটি করেছি।
- তারা বাড়িতে ফিরেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।

১৮.
'পথের পাঁচালী' উপন্যাসের অন্তর্ভুক্ত চরিত্র কোনটি?
  1. বিপিন
  2. হরি
  3. অপু
  4. সত্যচরণ
সঠিক উত্তর:
অপু
উত্তর
সঠিক উত্তর:
অপু
ব্যাখ্যা

• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রুর সংবাদ।
- এছাড়াও 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।

উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো-
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।

অন্যদিকে, 
 • আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের চরিত্র- হরি।  
 • আরণ্যক উপন্যাসের চরিত্র - সত্যচরণ।
 • বিপিনের সংসার উপন্যাসের চরিত্র - বিপিন। 

উৎস: 'পথের পাঁচালী' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
  1. ১৪০৯ বঙ্গাব্দে
  2. ১৪০৭ বঙ্গাব্দে 
  3. ১৩৯৯ বঙ্গাব্দে
  4. ১৩০৬ বঙ্গাব্দে
সঠিক উত্তর:
১৩০৬ বঙ্গাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৩০৬ বঙ্গাব্দে
ব্যাখ্যা

•  কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি'।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- ব্যাথার দান (প্রথম প্রকাশিত),
- শিউলিমালা ও
- রিক্তের বেদন।

• তাঁর রচিত উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

• তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা শেখর এবং বাংলাপিডিয়া।

২০.
'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশৃঙ্খল অবস্থা
  2. তোষামুদে
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. লুকোচুরি
সঠিক উত্তর:
বিশৃঙ্খল অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিশৃঙ্খল অবস্থা
ব্যাখ্যা

• 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ- অপচয়/বিশৃঙ্খল অবস্থা।

অন্যদিকে, 
• 'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
• 'ধামাধরা' অর্থ - তোষামুদে। 
• 'ঢাক ঢাক গুড় গুড়' অর্থ - লুকোচুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

২১.
'মুরগ > মুরোগ > মোরগ' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অভিশ্রুতি
  2. বিপ্রকর্ষ
  3. অন্ত্যস্বরাগম
  4. সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
ব্যাখ্যা

• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
• অ - রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ; বস্তি > বসতি ইত্যাদি।
• ই - প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি।
• উ- মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক; ভ্রু > ভুরু; শুক্রবার > শুকুরবার ইত্যাদি।
• এ - গ্রাম > গেরাম; প্রেক> পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি।
• ও - শ্লোক > শোলক, মুরগ > মুরোগ > মোরগ ইত্যাদি।

অন্যদিকে, 
• অভিশ্রুতি:
অপিনিহিতির প্রভাবজাত ই কিংবা উ-ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে। বাংলাদেশের আঞ্চলিক ভাষায় যেমন অপিনিহিতির প্রাচুর্য, পশ্চিমবঙ্গের আঞ্চলিক কথ্যভাষা ও মান্যচলিত ভাষায় তেমনি অনেক অভিশ্রুতি শব্দ লক্ষ করা যায়।
যেমন: মানিয়া > মাইন্যা > মেনে। 

• অন্ত্যস্বরাগম:
কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম। যেমন-
- দিশ্ > দিশা,
- পোখত্ > পোক্ত,
- বেঞ্চ > বেঞ্চি,
- সত্য > সত্যি ইত্যাদি।

• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন- বসতি > বস্‌তি, জানালা > জান্‌লা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২২.
প্রমিত বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি অশুদ্ধ?
  1. গাং
  2. রং
  3. ভাঙা
  4. সঙ
সঠিক উত্তর:
সঙ
উত্তর
সঠিক উত্তর:
সঙ
ব্যাখ্যা

• বানানের নিয়ম অনুসারে অশুদ্ধ শব্দ- সঙ। 
- শুদ্ধ বানান-  সং। 

----------------------
প্রমিত বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।
- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন:
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৩.
'পাপে বিরত হও।' এখানে 'পাপে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
  2. অপাদান কারকে ৭মী বিভক্তি
  3. করণ কারকে ৭মী বিভক্তি
  4. কর্মকারকে ৭মী বিভক্তি
সঠিক উত্তর:
অপাদান কারকে ৭মী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা

• অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।

যেমন:
- বিচ্যুত: মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- গৃহীত: দুধ থেকে দই হয়।
- জাত: খেজুর রসে গুড় হয়।
- বিরত: পাপে বিরত হও। 
[ বাক্যকে কোথা হতে বা কিসের বিরত হও? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পাপে' ৷ সুতরাং 'পাপে' অপাদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৪.
_______ you apply now, you will miss the deadline.
  1. Provided that
  2. Unless
  3. Though
  4. As if
সঠিক উত্তর:
Unless
উত্তর
সঠিক উত্তর:
Unless
ব্যাখ্যা

• Complete sentence: Unless you apply now, you will miss the deadline.
-  Bangla meaning: তুমি যদি এখন আবেদন না করো, তাহলে সময়সীমা মিস করবে।

• Unless (conjunction):
- যদি না; (except if) অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি negative অর্থ প্রদান করে।
- The sentence expresses a condition that must be met to avoid the negative result.

• Structure: Unless + Subject + V₁, Subject + will + V₁.

অন্যদিকে,
ক) Provided/ provided that/ providing that.... (যদি)
- "Provided that" means "on the condition that" or "only if".
- শর্ত থাকে যে; এই শর্তে (যদি) অর্থে conjunction হিসেবে providing that ব্যবহৃত হয়।

গ) Though (যদিও): in spite of the fact that: while → Used to show contrasts between clauses.
- যেমন: I could not sleep though I was very tired. 

ঘ) As if (যেন): as it would be if: that → Used to describe something unreal.
- যেমন: He acted as if he knew everything.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৫.
The Noun form of ‘Reside’ is-
  1. Residence
  2. Residual
  3. Residing
  4. Residential
সঠিক উত্তর:
Residence
উত্তর
সঠিক উত্তর:
Residence
ব্যাখ্যা

• The Noun form of ‘Reside’ is – ক) Residence.

• Reside (verb)
- English Meaning: To live permanently or for a long time in a place.
- Bangla Meaning: বাস করা; অবস্থান করা।

• Residence (noun): বাসস্থান; বসবাসের স্থান।
• Example: He resides in Dhaka → His residence is in Dhaka.

• Other forms:
- Residual (adjective): অবশিষ্ট; residue সম্পর্কিত।
- Residing (verb form): Present participle of “reside.”
- Residential (adjective): আবাসিক; বসবাস-সংক্রান্ত।
- Resider (noun) বাসিন্দা।

 Source:
1. Oxford Advanced Learner’s Dictionary.
2. Merriam-Webster Dictionary.

২৬.
What is the synonym of 'Vendetta'?
  1. Proposal
  2. Dispute
  3. Reconciliation
  4. Compromise
সঠিক উত্তর:
Dispute
উত্তর
সঠিক উত্তর:
Dispute
ব্যাখ্যা

• The synonym of 'Vendetta' is- খ) Dispute.

• Vendetta (Noun)
- English Meaning: A long period of violence between two families or groups, in which people are murdered in return for previous murders. 
- Bangla Meaning: বংশানুক্রমিক বিবাদ, যাতে বিবদমান প্রত্যেক পরিবারের সদস্যরা পূর্ববর্তী হত্যার প্রতিশোধ নিতে হত্যাকাণ্ডে জড়ায়; বংশানুক্রমিক প্রতিহিংসা।  

• Given options:
ক) Proposal - প্রস্তাবদান; প্রস্তাবনা।

খ) Dispute - বিতর্ক; বিরোধ; যুক্তি।

গ) Reconciliation - সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।

ঘ) Compromise - আপস-মীমাংসা; বিরোধের এমন নিষ্পত্তি যাতে বিরোধীপক্ষগুলো সবাই কিছু ব্যাপারে ছাড় দেয়।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Vendetta' is- খ) Dispute.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৭.
Her youth does not absolve her _____ responsibility for her actions.
  1. with
  2. to
  3. of
  4. against
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

• Complete sentence: Her youth does not absolve her of responsibility for her actions.
- Bangla meaning: তার তারুণ্য তাকে তার কাজের দায় থেকে মুক্তি দেয় না।।

• Absolve from/of something
- English Meaning: To set (someone) free from an obligation or the consequences of guilt;  to pardon or forgive (a sin).
- Bangla Meaning: (দোষ, অনুতাপ, পাপবোধ, অঙ্গীকার, প্রতিশ্রুতি) মুক্তি দেওয়া; বিমুক্ত করা।

- (দোষ, অনুতাপ, পাপবোধ, অঙ্গীকার, প্রতিশ্রুতি) মুক্তি দেওয়া; বিমুক্ত করা অর্থে Absolve এর সাথে from/of ব্যবহৃত হয়।

• More examples:
- He was absolved of all wrongdoing.
- The jury absolved the defendants of their crimes.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৮.
The owner agreed to sign the contract. (Make it passive)
  1. The owner agreed that the contract to be signed.
  2. The owner agreed that the contract has to be signed.
  3. The owner agreed that the contract should be signed.
  4. The contract was agreed to signed by the owner.
সঠিক উত্তর:
The owner agreed that the contract should be signed.
উত্তর
সঠিক উত্তর:
The owner agreed that the contract should be signed.
ব্যাখ্যা

- Active: The owner agreed to sign the contract.
- Passive: The owner agreed that the contract should be signed.

Agree/ be anxious/ arrange/ determine/ be determined/ decide/ demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর subject ও verb বসে।
- Linker হিসেবে that বসে।
- Infinitive এর পরের Object (direct object) বসে।
- should be বসে।
- Infinitive এর পরের verb এর past participle বসে।

• More examples:
- Active: Urmi decided to sell the apartment.
- Passive: Urmi decided that the apartment should be sold.

২৯.
What is the antonym of 'Retrieve'?
  1. Repeat
  2. Recover
  3. Lose
  4. Gripe
সঠিক উত্তর:
Lose
উত্তর
সঠিক উত্তর:
Lose
ব্যাখ্যা

• The antonym of 'Retrieve' is- গ) Lose.

• Retrieve (verb)
- English Meaning: to find and bring back something.
- Bangla Meaning: ফিরে পাওয়া।

• Given options:
ক) Repeat - পুনরায় বলা অথবা করা; পুনরায় ঘটা/হওয়া।

খ) Recover - ফিরে পাওয়া; পুনরুদ্ধার করা।

গ) Lose - হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া।

ঘ) Gripe - অস্ত্রে তীব্র ব্যথা সৃষ্টি করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The antonym of 'Retrieve' is- গ) Lose.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩০.
The idiom "Haul over the coals" means-
  1. To praise someone highly
  2. To criticize or scold someone severely
  3. To ignore someone’s mistakes
  4. To give someone another chance
সঠিক উত্তর:
To criticize or scold someone severely
উত্তর
সঠিক উত্তর:
To criticize or scold someone severely
ব্যাখ্যা

• The idiom "Haul over the coals" means- খ) To criticize or scold someone severely.

• Haul/rake (someone) over the coals:
- English Meaning: to criticize (someone) very severely.
- Bangla Meaning: কাউকে তীব্রভাবে তিরস্কার করা।

• Ex. Sentence:  The government was then raked over the coals for refusing to send out information about the candidates.
- Bangla Meaning: প্রার্থীদের সম্পর্কে তথ্য পাঠাতে অস্বীকৃতি জানানোর জন্য সরকার তখন তীব্র সমালোচনার মুখে পড়ে।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩১.
She bought the book _____ her friend recommended.
  1. what
  2. who
  3. whom
  4. which
সঠিক উত্তর:
which
উত্তর
সঠিক উত্তর:
which
ব্যাখ্যা

• Complete sentence: She bought the book which her friend recommended.
- Bangla Meaning: সে তার বন্ধুর সুপারিশ করা বইটি কিনেছিল।

• Relative Pronoun:
- দুটি বাক্যকে (clause বা বাক্যাংশ) সংযোগ করতে Relative Pronoun (who, which, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- Gap (শূন্যস্থান) -এর পরে noun/pronoun থাকলে এবং এর পূর্বে (antecedent টি) things/animal (বস্তু) থাকলে Gap -এ which/that বসে।
- উল্লিখিত বাক্যে Gap এর পূর্বে things 'the book' আছে , তাই নিয়মানুযায়ী Gap -এ which/that বসবে।

- সুতরাং, অপশন অনুযায়ী শূন্যস্থানে সঠিক Pronoun টি হবে- which.

• Note:
- যে জিনিসটি বা জিনিসগুলো (the thing(s) that) অর্থে pronoun হিসেবে what বসে।
- যেমন: What we need to do is make a list of useful phone numbers. (the thing we need to do).
- I can’t decide what to buy Liz for her birthday.

• এখানে whose, whom হলো Personal Pronoun.
- যা কেবল ব্যক্তিকে বুঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩২.
The meaning of 'Effrontery' is-
  1. Extreme caution
  2. Shameless boldness
  3. Anxious concern
  4. Secret planning
সঠিক উত্তর:
Shameless boldness
উত্তর
সঠিক উত্তর:
Shameless boldness
ব্যাখ্যা

• The word 'Effrontery' means - খ) Shameless boldness.

• Effrontery (noun)
- English Meaning: Shameless boldness.
- Bangla Meaning: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।

• Other options:
ক) Extreme caution - চরম সতর্কতা।

গ) Anxious concern - উদ্বেগজনক উদ্বেগ।

ঘ) Secret planning - গোপন পরিকল্পনা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৩.
In fear of _____ by the press, the politician refrained from making any statement.
  1. misquoted
  2. misquoting
  3. having misquoted
  4. being misquoted
সঠিক উত্তর:
being misquoted
উত্তর
সঠিক উত্তর:
being misquoted
ব্যাখ্যা

• Complete sentence: In fear of being misquoted by the press, the politician refrained from making any statement.
- Bangla Meaning: সংবাদমাধ্যমের ভুল উদ্ধৃতি দেওয়ার ভয়ে, রাজনীতিবিদ কোনও বিবৃতি দেওয়া থেকে বিরত ছিলেন।

- সাধারণত Active construction -এ Preposition এর পর noun অথবা Verb+ing ব্যবহৃত হয়।
- কিন্তু এই বাক্যটিতে passive construction প্রয়োজন, কারণ ভুল উদ্ধৃতি সংবাদমাধ্যমের দ্বারা দেওয়া হবে।
- Verb+ing এর Passive form হচ্ছে being + verb এরপর Past Participle.
- "In fear of being misquoted by the press" uses a passive gerund (being + past participle).

- The subject fears an action happening to them, so passive “being misquoted” is correct.

৩৪.
If anyone tampers with the election results, the authorities will ____ .
  1. let them off the hook
  2. sweep them under the rug
  3. bring them to book
  4. calls them to mind
সঠিক উত্তর:
bring them to book
উত্তর
সঠিক উত্তর:
bring them to book
ব্যাখ্যা

• Complete sentence: If anyone tampers with the election results, the authorities will bring them to book.
- Bangla meaning: যদি কেউ নির্বাচনের ফলাফল নিয়ে কোনও হস্তক্ষেপ করে, কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

• Bring someone to book
- English Meaning: to punish or hold accountable; to punish someone and make that person explain their behaviour.
- Bangla Meaning: শাস্তি দেওয়া; ব্যবস্থা নেওয়া।

• অন্যদিকে,
ক) let off the hook
- English Meaning: To allow (someone who has been caught doing something wrong or illegal) to go without being punished.
- Bangla Meaning: কেউ ভুল বা অবৈধ কিছু করতে গিয়ে ধরা পড়েছে এমন কাঊকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া।

খ) sweep under the rug
- English Meaning: to hide (something that is illegal, embarrassing, or wrong).
- Bangla Meaning: অবৈধ, বিব্রতকর, বা ভুল কিছু লুকানো।

ঘ) Bring/call (something) to mind
- English Meaning: To remember something; to remember or cause to be remembered.
- Bangla Meaning: মনে/স্মরণ করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩৫.
Choose the correct spelling:
  1. Inoculate
  2. Innoculate
  3. Inocculate
  4. Inuculate
সঠিক উত্তর:
Inoculate
উত্তর
সঠিক উত্তর:
Inoculate
ব্যাখ্যা

• The correct spelling: ক) Inoculate.

• Inoculate (verb)
- English Meaning: immunize (someone) against a disease by introducing infective material, microorganisms, or vaccine into the body; to introduce something into the mind of.
- Bangla Meaning: টিকা দেওয়া; (লাক্ষণিক) মতামত ইত্যাদিতে মন পূর্ণ করা সংক্রমিত করা।

Example sentences:
- My children have been inoculated against polio.
- Most of the troops had been inoculated against anthrax.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৬.
The phrase "out of sorts" means-
  1. In danger
  2. Somewhat ill
  3. Feeling angry
  4. All kinds of
সঠিক উত্তর:
Somewhat ill
উত্তর
সঠিক উত্তর:
Somewhat ill
ব্যাখ্যা

• The phrase "out of sorts" means- Somewhat ill.

• Out of sorts [phrase]
- English Meaning: Somewhat ill; slightly unwell; grouchy, irritable.
- Bangla Meaning: কিছুটা অসুস্থ; ম্যাজম্যাজে ভাব; মনমরা।

• Ex. Sentence: He is out of sorts now.
- Bangla Meaning: সে এখন কিছুটা অসুস্থ বোধ করছে।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৭.
We are committed to _______ our troops by the end of the year.
  1. withdrew
  2. withdrawing
  3. withdraw
  4. be withdrawn
সঠিক উত্তর:
withdrawing
উত্তর
সঠিক উত্তর:
withdrawing
ব্যাখ্যা

• Complete sentence: We are committed to withdrawing our troops by the end of the year.

• Committed to
- English Meaning: having promised to be involved in a plan of action.
- Bangla Meaning: কর্মপরিকল্পনায় জড়িত থাকার প্রতিশ্রুতি দেওয়া।

- After the phrase "committed to", the word 'to' is a preposition, not part of an infinitive.
- Committed to -এর পরে কোনো verb আসলে তা Gerund (verb+ing) হয়।

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু phrase সমূহের পর verb+ing হয়।

• তেমন phrase সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to, etc.

৩৮.
The passive form of: The coach made the team practice longer.
  1. The team has been made to practice longer by the coach.
  2. The team is made to practice longer by the coach.
  3. The team was made to practice longer by the coach.
  4. The team was made practice longer by the coach.
সঠিক উত্তর:
The team was made to practice longer by the coach.
উত্তর
সঠিক উত্তর:
The team was made to practice longer by the coach.
ব্যাখ্যা

- Active: The coach made the team practice longer.
- Passive: The team was made to practice longer by the coach.

• Need, bid, dare, let, make, know, hear, feel, behold, watch ইত্যাদি verb গুলোর পর Active voice এর ‘to’ উহ্য থাকে। 
- তবে passive করার সময় তাদের পর 'to' বসে। 
• নিয়মানুযায়ী,
- Object -কে Subject করতে হবে।
-  Tense ও subject অনুযায়ী Auxiliary verb (was) বসে।
- তারপর মূল Verb -এর Past Participle বসবে।
- তারপর Active voice -এ  উহ্য থাকা to বসবে।
- তারপর বাকি অংশ বসবে।
- শেষে by + Active voice -এর Subject টি Object হবে।

More examples:
- Active: The officer made the suspects wait outside.
- Passive: The suspects were made to wait outside by the officer.

- Active: Our parents made us study hard.
- Passive: We were made to study hard by our parents.

৩৯.
In literature, "Irony" refers to-
  1. A situation where a character loses hope.
  2. A humorous exaggeration used to create laughter.
  3. A literary device that actually means the opposite of its surface meaning.
  4. A comparison between two unlike things using ‘as’ or ‘like’.
সঠিক উত্তর:
A literary device that actually means the opposite of its surface meaning.
উত্তর
সঠিক উত্তর:
A literary device that actually means the opposite of its surface meaning.
ব্যাখ্যা

• In literature, "Irony" refers to- গ) A literary device that actually means the opposite of its surface meaning.

• Irony (বিদ্রূপ):
- Irony is when there are two contradicting meanings of the same situation, event, image, sentence, phrase, or story.
- In many cases, this refers to the difference between expectations and reality.
- বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত।
- অর্থাৎ, নিন্দার ছলে প্রশংসা বা প্রশংসার ছলে নিন্দা করা।
- Example: "Brutus is an honourable man."

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৪০.
Hermit : Society :: Recluse : _______ 
  1. Anchorite
  2. Solitude
  3. Company
  4. Eremite
সঠিক উত্তর:
Company
উত্তর
সঠিক উত্তর:
Company
ব্যাখ্যা

Hermit : Society :: Recluse : Company.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Hermit: (বিশেষত খ্রিস্টধর্মের আদিযুগে) নির্জনবাসী ব্যক্তি; তপস্বী।
- Society: সমাজবদ্ধ জীবনযাত্রা; সমাজবদ্ধতা; যে প্রথায় মানুষ একত্রে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করে।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Recluse: একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী।
- Company: সঙ্গ; সংসর্গ; সাহচর্য।

• Analogical Relation:
- Just as a hermit avoids society, a recluse avoids company.
- Both pairs express avoidance of people/social interaction.

• অন্যান্য অপশন, 
- Anchorite - দরবেশ; সন্ন্যাসী।
- Solitude - একাকিত্ব; নিঃসঙ্গতা; নির্জনতা।
- Eremite - নির্জনবাসী সন্ন্যাসী।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Company.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪১.
Fill in the blank: I learned ______ when I was 16.
  1. drove
  2. drive
  3. to drive
  4. driving
সঠিক উত্তর:
to drive
উত্তর
সঠিক উত্তর:
to drive
ব্যাখ্যা

• Complete sentence: I learned to drive when I was 16.
- Bangla Meaning: আমি ১৬ বছর বয়সে গাড়ি চালানো শিখেছিলাম।

​- Learn + infinitive (to + verb):
- Learn -এর পরে verb আসলে তা infinitive হয়।

- ​কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing (Gerund), base form, past form ইত্যাদি ব্যবহার করা যাবে না।

​• তেমন কতগুলো Verb হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
​- fail,
​- try,
- learn,
​- phone.
​- hope,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.

৪২.
"Aggressively greedy or grasping" is called-
  1. Gregarious
  2. Graminivorous
  3. Carnivorous
  4. Rapacious
সঠিক উত্তর:
Rapacious
উত্তর
সঠিক উত্তর:
Rapacious
ব্যাখ্যা

• "Aggressively greedy or grasping" is called- Rapacious.

• Rapacious (adjective)
- English Meaning: aggressively greedy or grasping.
- Bangla Meaning: ক্ষতিকর শিকারী।

• Other options:
ক) Gregarious
- English Meaning: (of animals) living in flocks or loosely organized communities.
- Bangla Meaning: সমাজবদ্ধ প্রাণী।

খ) Graminivorous
- English Meaning: Refers to animals that primarily feed on grass.
- Bangla Meaning: তৃণভোজী; শস্য ভোজী। 

গ) Carnivorous 
- English Meaning: (of an animal) feeding on other animals.
- Bangla Meaning: মাংসাশী।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৪৩.
Identify the correct sentence:
  1. Qualifying purchases will be exempt for sales and use tax in the state.
  2. Qualifying purchases will be exempt from sales and use tax in the state.
  3. Qualifying purchases will be exempt on sales and use tax in the state.
  4. Qualifying purchases will be exempt off sales and use tax in the state.
সঠিক উত্তর:
Qualifying purchases will be exempt from sales and use tax in the state.
উত্তর
সঠিক উত্তর:
Qualifying purchases will be exempt from sales and use tax in the state.
ব্যাখ্যা

• Correct sentence: খ) Qualifying purchases will be exempt from sales and use tax in the state.

• Exempt someone/something from something
- English meaning: with special permission not to do or pay something.
- Bangla meaning: (বাধ্যবাধকতা ইত্যাদি থেকে) রেহাই বা অব্যাহতি দেওয়া; মুক্ত; ছাড় দেওয়া।

- অর্থাৎ, মুক্ত; রেহাই বা ছাড় দেওয়া অর্থে exempt এর সাথে from ব্যবহৃত হয়।

• More examples:
- These companies are exempt from tax on profits in the first three years.
- Small businesses have been exempted from the tax increase.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৪৪.
How did you make the machine _______?
  1. work
  2. worked
  3. to work
  4. working
সঠিক উত্তর:
work
উত্তর
সঠিক উত্তর:
work
ব্যাখ্যা

• Complete sentence: How did you make the machine work?

• Causative Verb:
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার:
- Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form বসে।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়।

• Structure: Subject + make (any tense) + action doer + verb -এর base form + ext.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৫.
If it rained, we _____ at home.
  1. would be stay
  2. would stay
  3. will stay
  4. would have stayed
সঠিক উত্তর:
would stay
উত্তর
সঠিক উত্তর:
would stay
ব্যাখ্যা

• Complete sentence: If it rained, we would stay at home. 
- Bangla Meaning: যদি বৃষ্টি হতো, আমরা বাড়িতেই থাকতাম।

• প্রশ্নটি মূলত Second conditional-এর উপর ভিত্তি করে করা হয়েছে। 
- একটি conditional sentence-এ দুটি অংশ থাকে। 
1. Condition বা শর্ত, 
2. Consequence বা ফলাফল। 

• Second Conditional-এর নিয়মানুযায়ী: 
- শর্তযুক্ত অংশে If + past indefinite যুক্ত clause থাকলে, পরবর্তী clause টিতে subject-এর পরে would/could/might + verb-এর base form বসে। 

• Structure: If + past indefinite + subject + would/could/might + verb -এর base form + extension. 

• Note: 'If' clause-এ be verb হিসেবে সর্বদাই were হবে, If না থাকলে শর্তযুক্ত অংশটি were দ্বারা শুরু হবে। 

• More examples: 
- If I were you, I would accept the offer. 
- If they had more money, they would buy a bigger house. 

৪৬.
Identify the correct sentence:
  1. She suggested that he take the course.
  2. She suggested that he takes the course.
  3. She suggested he taking the course.
  4. She suggested that he took the course.
সঠিক উত্তর:
She suggested that he take the course.
উত্তর
সঠিক উত্তর:
She suggested that he take the course.
ব্যাখ্যা

• Correct answer: ক) She suggested that he take the course.

• Present Subjunctive -এর নিয়মানুসারে,
- Principal clause -এ Present Subjunctive হিসেবে 'suggested' থাকায় that যুক্ত sub-ordinate clause -এ Subject -এর পরে verb -এর base form 'take' হবে।
- অন্য অপশনগুলোতে Present Subjunctive -এর ভুল ব্যবহার রয়েছে।

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিই হলো- Present Subjunctive.
- এক্ষেত্রে structure হলো: Subject + verb (any tense)/Adjective + that + subject + verb -এর base form + ext. হয়।
- এক্ষেত্রে that যুক্ত sub-ordinate clause -এ সর্বদাই verb -এর base form হবে।
- 'be verb' এর ক্ষেত্রে শুধু 'be' বসে।
- British English -এ should + base form ব্যবহার হয়।

• Verb যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge, etc.

Source:
1. Cliffs TOEFL. 
2. A Passage to the English Language by S M Zakir Hussain.

৪৭.
Let this agenda _____ till we meet next.
  1. stand by
  2. stand to
  3. stand over
  4. stand against
সঠিক উত্তর:
stand over
উত্তর
সঠিক উত্তর:
stand over
ব্যাখ্যা

• Complete sentence: Let this agenda stand over till we meet next.
- Bangla meaning: আমরা পরবর্তী সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই এজেন্ডাটি স্থগিত থাকুক।

• Stand over [phrasal verb]
- English Meaning: to postpone or delay something until a later time; to stand close to someone so as to watch, supervise, or intimidate them.
- Bangla Meaning: মুলতবি হওয়া; কারো কাছে দাঁড়ানো যাতে তাকে দেখা যায়, তদারকি করা যায়, অথবা ভয় দেখানো যায়।

Other options:
- Stand by → to support or be ready.
- সমর্থন করা।

- Stand to → to adhere to or maintain a position (often "stand to reason").
- অঙ্গীকার রক্ষা বলা; অবিচলিতভাবে লেগে থাকা; (সামরিক বাহিনীর ক্ষেত্রে) সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য সুদৃঢ় অবস্থান রচনা করা।

- Stand against → to oppose.
- বিরুদ্ধে দাঁড়ানো।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৮.
Which one is the correct sentence?
  1. The captain along with his man are cheering loudly.
  2. The captain along with his men was cheering loudly.
  3. The captain along with his men were cheering loudly.
  4. The captain along with his men have been cheering loudly.
সঠিক উত্তর:
The captain along with his men was cheering loudly.
উত্তর
সঠিক উত্তর:
The captain along with his men was cheering loudly.
ব্যাখ্যা

• Correct sentence: খ) The captain along with his men was cheering loudly.

• As well as, with, along with, together with, except, in addition to, no less than, accompanied by, including, ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

- প্রশ্ন প্রদত্ত অপশনগুলোতে প্রথম subject 'The captain' হলো singular তাই verb টিও singular (was) হবে।

- অন্যান্য অপশনগুলোতে plural verb ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়।

৪৯.
If 5374Q is divisible by 9, what is the value of Q?
  1. 6
  2. 5
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

Question: If 5374Q is divisible by 9, what is the value of Q?

Solution:
একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়।

5 + 3 + 7 + 4 = 19; এর সাথে Q যোগ করলে (19 + Q) হবে, যা 9 দ্বারা বিভাজ্য হতে হবে।

19 + Q = 27 (যা 9 দ্বারা বিভাজ্য নিকটতম সংখ্যা)
⇒ Q = 27 - 19
⇒ Q = 8
∴ Q = 8

৫০.
If 35% of a certain number is 84, then find the number-
  1. 160
  2. 210
  3. 240
  4. 320
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা

Question: If 35% of a certain number is 84, then find the number-

Solution:
Let the number be x.
Then,
35% of x = 84
⇒ (35/100) × x = 84
⇒ 7x/20 = 84
⇒ x = (20 × 84)/7
⇒ x = 1680/7
∴ x = 240

৫১.
In a class of 150 students, the average score in mathematics is 82. If the 90 girls scored an average of 85, what is the average score of the remaining boys?
  1. 70.8
  2. 72
  3. 75.6
  4. 77.5
সঠিক উত্তর:
77.5
উত্তর
সঠিক উত্তর:
77.5
ব্যাখ্যা

Question: In a class of 150 students, the average score in mathematics is 82. If the 90 girls scored an average of 85, what is the average score of the remaining boys?

Solution:
ধরি, ছেলেদের গড় নম্বর = x

150 জন শিক্ষার্থীর মোট নম্বর = 150 × 82 = 12300
90 জন ছাত্রীর মোট নম্বর = 90 × 85 = 7650

প্রশ্নমতে,
7650 + (150 - 90) × x = 12300
⇒ 7650 + 60x = 12300
⇒ 60x = 12300 - 7650
⇒ 60x = 4650
⇒ x = 4650/60
⇒ x = 77.5

∴ 60 জন ছেলের গড় নম্বর = 77.5

৫২.
What is the largest four-digit number that is exactly divisible by 15, 20, 25, and 30?
  1. 9900
  2. 9936
  3. 9945
  4. 9972
সঠিক উত্তর:
9900
উত্তর
সঠিক উত্তর:
9900
ব্যাখ্যা

Question: What is the largest four-digit number that is exactly divisible by 15, 20, 25, and 30?

Solution:
Greatest 4-digit number is 9999.
L.C.M. of 15, 20, 25 and 30 = 300.

On dividing 9999 by 300 the remainder is 99
(because 300 × 33 = 9900 and 9999 - 9900 = 99).

∴ Required number = 9999 - 99 = 9900.

৫৩.
The present ages of Kamal and Jamal are in the ratio 5 : 7. After 8 years, the ratio of their ages will be 3 : 4. What is the difference in their present ages?
  1. 12 years
  2. 14 years
  3. 16 years
  4. 18 years
সঠিক উত্তর:
16 years
উত্তর
সঠিক উত্তর:
16 years
ব্যাখ্যা

Question: The present ages of Kamal and Jamal are in the ratio 5 : 7. After 8 years, the ratio of their ages will be 3 : 4. What is the difference in their present ages?

Solution:
Let their present ages be 5x and 7x.

After 8 years, Kamal's age = 5x + 8
Jamal's age = 7x + 8

According to the question,
(5x + 8)/(7x + 8) = 3/4
⇒ 4(5x + 8) = 3(7x + 8)
⇒ 20x + 32 = 21x + 24
⇒ 20x - 21x = 24 - 32
⇒ - x = - 8
∴ x = 8

∴ Kamal's present age = 5 × 8 = 40 years
∴ Jamal's present age = 7 × 8 = 56 years

∴ Difference = 56 - 40 = 16 years

৫৪.
Rakib can do a job in 15 minutes and his friend takes twice as long to do the same job. If they work together, how long will it take to complete the job?
  1. 8 minutes
  2. 10 minutes
  3. 12 minutes
  4. 6 minutes
সঠিক উত্তর:
10 minutes
উত্তর
সঠিক উত্তর:
10 minutes
ব্যাখ্যা

Question: Rakib can do a job in 15 minutes and his friend takes twice as long to do the same job. If they work together, how long will it take to complete the job?

Solution:
রাকিবের সময় = 15 মিনিট, তার বন্ধুর সময় = 30 মিনিট।

1 মিনিটে রাকিব কাজ করে = 1/15 অংশ।
1 মিনিটে তার বন্ধু কাজ করে = 1/30 অংশ।
তাই, 1 মিনিটে তারা একসাথে করে = 1/15 + 1/30
= (2 + 1)/30
= 3/30 = 1/10 অংশ।

1/10 অংশ করতে সময় = 1 মিনিট
∴ সম্পূর্ণ কাজ করতে সময় = 1 ÷ (1/10) = 10 মিনিট।

∴ একসাথে কাজ করলে তারা 10 মিনিটে কাজ শেষ করবে।

৫৫.
A man on tour travels first 60 km at 20 km/hr and the next 60 km at 30 km/hr. The average speed for the first 120 km of the tour is :
  1. 28 km/hr
  2. 18 km/hr
  3. 27 km/hr
  4. 24 km/hr
সঠিক উত্তর:
24 km/hr
উত্তর
সঠিক উত্তর:
24 km/hr
ব্যাখ্যা

Question: A man on tour travels first 60 km at 20 km/hr and the next 60 km at 30 km/hr. The average speed for the first 120 km of the tour is :

সমাধান:
প্রথম অংশের জন্য সময় = দূরত্ব/গতিবেগ
= 60 কিমি/20 কিমি/ঘন্টা
= 3 ঘন্টা

দ্বিতীয় অংশের জন্য সময় = দূরত্ব/গতিবেগ
= 60 কিমি/30 কিমি/ঘন্টা
= 2 ঘন্টা

মোট অতিক্রান্ত দূরত্ব = 60 কিমি + 60 কিমি = 120 কিমি
মোট সময় = 3 ঘন্টা + 2 ঘন্টা = 5 ঘন্টা

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময় 
= 120 কিমি/5 ঘন্টা
= 24 কিমি/ঘন্টা

৫৬.
  1. 180
  2. 294
  3. 315
  4. 322
সঠিক উত্তর:
322
উত্তর
সঠিক উত্তর:
322
ব্যাখ্যা

Question:

Solution:

৫৭.
A shopkeeper incurs a loss by selling an article for Tk 800. If he had sold it for Tk 1200, he would have made a profit which is four times the initial loss. At what price should he sell the article to make 25% profit? 
  1. Tk. 890
  2. Tk. 1000
  3. Tk. 1100
  4. Tk. 1250
সঠিক উত্তর:
Tk. 1100
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1100
ব্যাখ্যা

Question: A shopkeeper incurs a loss by selling an article for Tk 800. If he had sold it for Tk 1200, he would have made a profit which is four times the initial loss. At what price should he sell the article to make 25% profit?

Solution:
ধরি, পণ্যের ক্রয়মূল্য = x টাকা
800 টাকায় বিক্রি করলে ক্ষতি = x - 800 টাকা
1200 টাকায় বিক্রি করলে লাভ = 1200 - x টাকা

প্রশ্নমতে,
1200 - x = 4(x - 800)
⇒ 1200 - x = 4x - 3200
⇒ 1200 + 3200 = 4x + x
⇒ 4400 = 5x
∴ x = 880 টাকা

এখন, 25% লাভে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 125 টাকা
ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য 125/100 টাকা
∴ ক্রয়মূল্য 880 টাকা হলে বিক্রয়মূল্য = (125 × 880)/100 টাকা
= 1100 টাকা

∴ বিক্রয়মূল্য: Tk. 1100

৫৮.
What is the slope of a line perpendicular to the line whose equation is 6x + 4y = 18?
  1. - 3/4
  2. 2/3
  3. - 1/4
  4. 3/5
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা

Question: What is the slope of a line perpendicular to the line whose equation is 6x + 4y = 18?

Solution:
সরল রেখার সাধারণ সমীকরণ,
y = mx + c ...... (1) (এখানে m = ঢাল)

যদি কোনো রেখার ঢাল হয় m, তবে তার লম্ব (perpendicular) রেখার ঢাল হবে,
 m' = - (1/m)

এখন, 6x + 4y = 18
⇒ 4y = - 6x + 18
⇒ y = - (6/4) × x + 18/4
⇒ y = - (3/2) × x + 9/2

(1) নং এর সাথে তুলনা করে পাই, m = - (3/2)

∴ লম্ব (perpendicular) রেখার ঢাল হবে, m' = - {1/- (3/2)}
= 2/3

∴ লম্ব রেখার ঢাল = 2/3

৫৯.
In a class, 30 students study Mathematics, 20 students study Physics, and 8 students study both. 12 students study neither Mathematics nor Physics. What is the total number of students in the class?
  1. 45
  2. 50
  3. 54
  4. 60
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা

Question: In a class, 30 students study Mathematics, 20 students study Physics, and 8 students study both. 12 students study neither Mathematics nor Physics. What is the total number of students in the class?

Solution:
Number of students who study Mathematics, n(M) = 30
Number of students who study Physics, n(P) = 20
Number of students who study both Mathematics and Physics, n(M ∩ P) = 8
Number of students who study neither = 12

n(M ∪ P) = n(M) + n(P) - n(M ∩ P)
= 30 + 20 - 8 = 42

Total students in the class = students who study Mathematics or Physics + students who study neither
= 42 + 12 = 54

∴ There are 54 students in the class.

৬০.
  1. 90°
  2. 30°
  3. 45°
  4. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

Question:

Solution:

৬১.
A cube has a total surface area of 486 square meters. What is the volume of the cube?
  1. 343 cubic meters
  2. 512 cubic meters
  3. 729 cubic meters
  4. 1000 cubic meters
সঠিক উত্তর:
729 cubic meters
উত্তর
সঠিক উত্তর:
729 cubic meters
ব্যাখ্যা

Question: A cube has a total surface area of 486 square meters. What is the volume of the cube?

Solution:
ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য = a মিটার।

আমরা জানি, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে,
6a2 = 486
⇒ a2 = 486/6
⇒ a2 = 81
∴ a = 9 মিটার

এখন, ঘনকের আয়তন = a3 = 93 = 729 ঘন মিটার

অতএব, ঘনকটির আয়তন = 729 ঘন মিটার

৬২.
What should be the value of "P" so that the expression (9 - 12x + Px2) becomes a perfect square?
  1. 4
  2. 6
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

Question: What should be the value of "P" so that the expression (9 - 12x + Px2) becomes a perfect square?

Solution:
(9 - 12x + Px2)
= (3)2 - 2 × 3 × 2x + (2x)2 + Px2 - (2x)2
= (3 - 2x)2 + Px2 - 4x2

The expression becomes a perfect square if:
Px2 - 4x2 = 0
⇒ Px2 = 4x
∴ P = 4

৬৩.
∠P and ∠Q are complementary to each other. If angle P = 20° + 4x and angle Q = 6x, find the value of ∠Q.
  1. 34°
  2. 37.5°
  3. 42°
  4. 48°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা

Question: ∠P and ∠Q are complementary to each other. If angle P = 20° + 4x and angle Q = 6x, find the value of ∠Q.

Solution:
Here, ∠P = 20° + 4x and ∠Q = 6x

For complementary angles,
∠P + ∠Q = 90°
⇒ (20° + 4x) + 6x = 90°
⇒ 20° + 10x = 90°
⇒ 10x = 90° - 20°
⇒ 10x = 70°
⇒ x = 70°/10 = 7°

∴ ∠Q = 6x = 6 × 7° = 42°

৬৪.
  1. 4
  2. 8
  3. 2
  4. 10
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

Question:

Solution:


৬৫.
What will come at the place of the question mark?
4, 7, 12, 19, 28, ?
  1. 34
  2. 39
  3. 42
  4. 45
সঠিক উত্তর:
39
উত্তর
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা

Question: What will come at the place of the question mark?
4, 7, 12, 19, 28, ?

Solution:
7 - 4 = 3
12 - 7 = 5
19 - 12 = 7
28 - 19 = 9
Differences increase by 2 each time,
So, next difference = 9 + 2 = 11.
Next term = 28 + 11 = 39

৬৬.
A fair die is thrown once. What is the probability of getting a prime number?
  1. 1/6
  2. 2/3
  3. 1/3
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

Question: A fair die is thrown once. What is the probability of getting a prime number?

Solution:
A standard fair die has 6 faces numbered: 1, 2, 3, 4, 5, 6.
The prime numbers from 1 to 6 are: 2, 3, and 5.

Probability = (Number of favorable outcomes)/(Total number of outcomes)
= 3/6
= 1/2

৬৭.
Which country is Bangladesh's main competitor in global garment exports? [November, 2025]
  1. India
  2. Vietnam
  3. Sri Lanka
  4. Mexico
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা

পোশাক রপ্তানিকারক দেশ:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য় এবং ৩য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।
- বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ কাছাকাছি। দুইটি দেশ সবচেয়ে প্রতিদ্বন্দী অবস্থায় রয়েছে।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) Textile Today. [link]

৬৮.
Which country initiated the formation of a global organization called the ‘International Organization for Mediation (IOMed)’ for conflict resolution?
  1. New Zealand
  2. United Kingdom
  3. Canada
  4. China
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

International Organization for Mediation (IOMed):
- চীনের উদ্যোগে সংঘাত নিরসনে হংকংয়ে International Organization for Mediation (IOMed) নামে একটি বৈশ্বিক সংস্থা গঠিত হয়েছে। 
- ৩০ মে, ২০২৫ তারিখে এ বিষয়ে একটি কনভেনশনে স্বাক্ষর করেছে বিশ্বের ৩১টি দেশ। 
- বেইজিং আশা করছে, নতুন সংস্থাটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে।

⇒  হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সভাপতিত্বে IOMed প্রতিষ্ঠার চুক্তি ‘the Convention on the Establishment of the International Organization for Mediation’ স্বাক্ষরিত হয়।
- এ সময় ইন্দোনেশিয়া, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া ও সার্বিয়াসহ ৩১টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতিসংঘসহ প্রায় ২০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
- ২০২৫ সালের শেষ নাগাদ অথবা ২০২৬ সালের শুরুর দিকে কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
- IOMed এক দেশের সঙ্গে আরেক দেশের, একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের নাগরিকদের এবং ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে সালিশি বা মধ্যস্থতা করবে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) mofa.go.ug

৬৯.
Which is the highest decision-making body of the WTO?
  1. General Council
  2. Dispute Settlement Body
  3. Ministerial Conference
  4. Trade Policy Review Body
সঠিক উত্তর:
Ministerial Conference
উত্তর
সঠিক উত্তর:
Ministerial Conference
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

⇒ WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উল্লেখ্য,
- বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি বাণিজ্য এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে হয়ে থাকে।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে আলোচনার ফোরাম হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা সমাধানের লক্ষ্যে রেফারি হিসেবে ভূমিকা রাখে।
- বিশ্ব বাণিজ্য সংস্থার কর্ম পরিসর ব্যাপকভিত্তিক যেমন- কৃষি, বস্ত্র ও পোশাক, ব্যাংকিং, টেলিযোগাযোগ, রাষ্ট্রীয় ক্রয়-বিক্রয়, শিল্পমান, খাদ্য, স্যানিটেশন প্রবিধান, মেধা সম্পত্তি প্রভৃতি।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৭০.
When did UNESCO declare the Sundarbans as a World Heritage Site?
  1. 6 December 1997
  2. 8 December 1997
  3. 11 December 1997
  4. 26 December 1997
সঠিক উত্তর:
6 December 1997
উত্তর
সঠিক উত্তর:
6 December 1997
ব্যাখ্যা

সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি। সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- এ বনের গাছপালা লোনা পানি সহনশীল এবং বৃক্ষসমূহের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
- সুন্দরবনের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬৫১ থেকে ১৭৭৮ মি.মি.।
- এ বনের মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের অভাব ঘটে বলে গাছপালা শ্বাসমূল তৈরী করে।
- ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান বৃক্ষ হলো: সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা, হেন্তাল ইত্যাদি।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
         ii) কৃষি শিক্ষা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
What is the full form of the LC issued by the importer's bank to ensure payment for imported goods in international trade?
  1. Logistics Certificate
  2. Letter of Credit
  3. Legal Contract
  4. Loan Commitment
সঠিক উত্তর:
Letter of Credit
উত্তর
সঠিক উত্তর:
Letter of Credit
ব্যাখ্যা

LC:
- LC-এর পূর্ণরূপ: Letter of Credit.
- এটি একটি অর্থনৈতিক দলিল যা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হয়।
- লেটার অব ক্রেডিট (Letter of Credit, L/C) একটি ব্যাংকিং দলিল, যা সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হয়।
- এটি একটি লিখিত অঙ্গীকার হিসেবে কাজ করে, যার মাধ্যমে ব্যাংক ক্রেতার behalf (পক্ষে) বিক্রেতাকে (সাপ্লায়ার) একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে, যদি নির্দিষ্ট শর্তগুলি পূর্ণ হয়।
- লেটার অব ক্রেডিট ব্যাংক দ্বারা ইস্যু করা হয়, যেখানে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে নির্ধারিত অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেয়, শর্ত পূরণের সাপেক্ষে।

⇒ বাংলাদেশে লেটার অব ক্রেডিট প্রধানত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়।
- বাংলাদেশের ব্যাংকগুলো স্থানীয় আমদানিকারকদের জন্য LC ইস্যু করে, যা রপ্তানিকারকের ব্যাংকের সঙ্গে সমন্বয় করে।
- বাংলাদেশের তৈরি পোশাক শিল্প (RMG) এবং কৃষি পণ্য রপ্তানিতে LC গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

⇒ উল্লেখযোগ্য প্রকারভেদ:
- সংশোধনযোগ্য (Revocable LC): এই LC যে কোনো সময় সংশোধন করা যায়।
- অসংশোধনযোগ্য (Irrevocable LC): এটি সংশোধনের জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।
- দৃষ্টান্তমূলক (Sight LC): রপ্তানিকারক পণ্য পাঠানোর পরপরই অর্থ গ্রহণ করতে পারেন।
- সময়োপযোগী (Usance LC): নির্দিষ্ট সময় পর অর্থ প্রদান করা হয়।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক।
ii) Investopedia.

৭২.
Which city in Bangladesh hosts the largest economic zone in terms of industrial investment and export activities?
  1. Dhaka
  2. Chattogram
  3. Narayanganj
  4. Gazipur
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা

শিল্প বিনিয়োগ এবং রপ্তানি কার্যক্রমের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের মিরসরাই-এ অবস্থিত যা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' ৩টি ইকোনমিক জোন নিয়ে গঠিত। এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭৩.
The 2025 G‑20 Summit will take place in which country?
  1. India
  2. South Africa
  3. Brazil
  4. Canada
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা

G-20 (Group of 20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি (দেশ: ১৯টি এবং জোট: ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন)।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.

৭৪.
The Treaty of Waitangi is associated with which indigenous people? 
  1. Maori
  2. Aborigines
  3. Tuareg
  4. Maya
সঠিক উত্তর:
Maori
উত্তর
সঠিক উত্তর:
Maori
ব্যাখ্যা

ওয়েটাঙ্গি চুক্তি (Treaty of Waitangi):
- ওয়েটাঙ্গি চুক্তি হলো নিউজিল্যান্ডের মাওরি গোষ্ঠী এবং নিউজিল্যান্ডের ব্রিটিশ সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ৬ ফেব্রুয়ারি, ১৮৪০।
- উদ্দেশ্য: মাওরিদের জমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা এবং নিউজিল্যান্ডে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করা।
- এই চুক্তি অনুযায়ি মাওরিরা তাদের অধ্যুষিত এলাকার জমি, বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ কেনা ও বেচার উপর বিশেষ অধিকার পেয়েছিল।

উল্লেখ্য,
- মাওরিরা মূলত নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়।
- ধারণা করা যায়, আনুমানিক ১৩০০ সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে মাওরি জনগোষ্ঠীর লোকজন এখানে আসে। এরপর থেকে এরা নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বসবাস শুরু করে।
- বর্তমানে দেশটির মোট জনগোষ্ঠীর ২০ শতাংশ মাওরি। তারা পূর্বপুরুষদের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় খুবই সচেতন। তাদের নিজস্ব ভাষায় "একে ওয়াকাপাপা" বলা হয়। তারা এটার জন্য যুদ্ধ পর্যন্ত করতে পারে।
- হাকা নাচকে মাওরি জনগোষ্ঠীরা প্রতিবাদের ভাষা হিসাবে ব্যবহার করে। এই নাচের মাধ্যমে মাওরিরা প্রতিপক্ষের কাছে নিজেদের শক্তির জানান দেয়। হাকা নাচের সময় মাওরিরা মুখ দিয়ে তাদের নিজস্ব ভাষায় যে শব্দমালা উচ্চারণ করে তার একটি নিজস্ব অর্থ রয়েছে। এটা তাদের প্রতিবাদের মন্ত্রও বটে। তারা হাকা নাচের সময় "কামাতে কামাতে,কামোরা কামোরা" শব্দ ধ্বনি উচ্চারণ করে। এর বাংলা অর্থ "আমি মরি, আমি মরি। আমি বাঁচি, আমি বাঁচি।" এই শব্দ ধ্বনির মাধ্যমে তারা তাদের শক্তি ও গৌরব প্রকাশ করে।

উৎস: i) NZ History.
ii) Britannica.

৭৫.
Which vitamin is mainly produced when human skin is exposed to sunlight?
  1. Vitamin A
  2. Vitamin B12
  3. Vitamin C
  4. Vitamin D
সঠিক উত্তর:
Vitamin D
উত্তর
সঠিক উত্তর:
Vitamin D
ব্যাখ্যা

ভিটামিন ডি (Vitamin D):
- ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল (calciferol)।
- এটি বর্ণহীন।
- অম্ল ও ক্ষার এ ভিটামিনের ক্ষতি করে না।
- সূর্যের অতিবেগুনী রশ্মি আমাদের দেহে ত্বকের ৭-ডিহাইড্রোকোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে।

⇒ ভিটামিন ডি এর উৎস:
- প্রাণিজ উৎসই ভিটামিন ডি এর একমাত্র খাদ্য উৎস। ডিমের কুসুম, দুধ, মাখন, তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছের যকৃতের তেল, কড মাছের যকৃতের তেল, স্যামন ও হেরিং মাছের চর্বি, ঘি ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া প্রতিদিন সূর্যের আলোতে ৫-১০ মিনিট থাকলে ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হয়।

⇒ ভিটামিন ডি এর কাজ:
১। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণে সহায়তা করে।
২। হাড় ও দাঁত গঠন ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে।
৩। রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে।
৪। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৫। শিশুদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ প্রতিরোধ করে।

⇒ ভিটামিন ডি এর অভাবজনিত রোগ:
- ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ ব্যাহত হয়। পরিণতিতে হাড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। এ অবস্থাকে রিকেট বলে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭৬.
Basel-3 norms is relate to -
  1. Tax regulations
  2. Trade agreements
  3. Stock market rules
  4. International banking capital standards
সঠিক উত্তর:
International banking capital standards
উত্তর
সঠিক উত্তর:
International banking capital standards
ব্যাখ্যা

ব্যাসেল চুক্তি (Basel Accord):
- বাংলাদেশ ব্যাংক "ব্যাংক কোম্পানি আইন ১৯৯১" এর ধারা ১৩ এবং ধারা ৪৫ তে ঝুঁকি ভিত্তিক মূলধন নিয়ে নির্দেশনা প্রকাশ করে।
- ঝুঁকিভিত্তিক মূলধনের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংক "ব্যাসেল -১, ব্যাসেল-২, ব্যাসেল-৩" (Basel-1, Basel -2, Basel -3) এর সুপারিশ মেনে চলে।

• ব্যাংকের মূলধন পর্যাপ্ততা মডিউলিং এ নিয়ন্ত্রক নিদের্শনার আন্তর্জাতিক অভিন্নতা নিশ্চিত করার জন্য ১৯৮৮ সালের জুলাইতে Basel Committee for Banking Supervision (BCBS) of Bank for Internatinal Settlements(BIS) "International Convergence of Capital Measurement and Capital Standards (ICCMCS)" শিরোনামে একটি জার্নাল প্রকাশ করে।
- এটি জনপ্রিয়ভাবে Basel Accord বা Basel-1 নামে পরিচিত।
- প্রত্যেকটি দেশ তাদের নিজ নিজ দেশে জাতীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ দ্বারা এই সম্মত কাঠামো বাস্তবায়ন করবে।

• ব্যাসেল-১ এর পর ব্যাসেল-২ প্রণয়ন করা হয় যা একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক। সাধারনত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি পরিমাপ এবং মূলধন বিভাজনের জন্য আন্তর্জাতিক মানের বিধিবিধান প্রণয়নের লক্ষ্যে "ব্যাসেল-২ (Basel-2) প্রতিষ্ঠিত হয়েছিল।

• ব্যাসেল-২ এর পর ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, সহনক্ষমতার পরীক্ষা এবং বাজার তারল্য ঝুঁকি বিবেচনা করে ব্যাসেল-৩ প্রণয়ন করা হয়। ২০০৭-০৮ সালের আর্থিক মন্দার পর ২০১০ সালের নভেম্বরে BCBS এর সদস্য দেশগুলো ব্যাসেল-৩ তে সম্মত হয়। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি তালিকাভূক্ত ব্যাংক "ব্যাসেল-৩" এর প্রদত্ত কাঠামো ও নির্দেশনা মেনে চলতে বাধ্য। ঝুঁকিভিত্তিক মূলধনের আদর্শে প্রথমে ঋণ ঝুঁকি নিয়ে আলোচনা করতে হবে। 

⇒  ১৯৯৭ সালের ব্যাংক সংশোধনী আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসা সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়নের লক্ষ্যে প্রথমবারের মত ব্যাসেল মূলনীতি সমূহ (Basel Core Principles) প্রণয়ন করেন। 
- ২০০৪ সালের জুন মাসে BCBS, ICCMS এর সংশোধিত কাঠামো "Three pillar concept" চালু করে যা বাংলাদেশের সকল তালিকাভূক্ত ব্যাংকের জন্য ২০১০ সালের ১লা জানুয়ারি থেকে অবশ্য পালনীয় করা হয়েছে। 
- বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি তালিকাভূক্ত ব্যাংক “ব্যাসেল-৩” এর প্রদত্ত কাঠামো ও নির্দেশনা মেনে চলতে বাধ্য। 

উল্লেখ্য,
- ব্যাসেল ৩ হলো আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মের একটি সেট (International banking capital standards), যা ব্যাংকের মূলধন, তারল্য এবং ঝুঁকির মানদণ্ড নির্ধারণ করে। এর মূল উদ্দেশ্য হলো ব্যাংকের ঝুঁকি কমিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করা, যা ২০০৭-০৮ সালের আর্থিক সংকটের প্রতিক্রিয়ায় প্রণীত হয়েছে। ব্যাসেল ৩-এর মূল উপাদানগুলো হলো মূলধনের পর্যাপ্ততা, বাজারের তারল্য এবং চাপ পরীক্ষার (stress testing) উপর গুরুত্বারোপ।

উৎস: i) Corporate Finance Institute.
ii) ব্যাংক ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭.
Which country ranked 1st in the Global Innovation Index (GII) 2025?
  1. United States
  2. Singapore
  3. Switzerland
  4. Sweden
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা

Global Innovation Index-2025:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

৭৮.
Water has the maximum density at the temperature of -
  1. 0°C
  2. 4°C
  3. 98°C
  4. 100°C
সঠিক উত্তর:
4°C
উত্তর
সঠিক উত্তর:
4°C
ব্যাখ্যা

পানির ঘনত্ব:
- বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
- তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়।
- পরীক্ষা করে দেখা গেছে, পানির ঘনত্ব সব চেয়ে বেশি হয় ৪° C তাপমাত্রায়।
- ৪° C থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, ৪° C থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়।
- কেবল মাত্র ৪° C তাপমাত্রায় ১ ঘনমিটার পানির ভর ১০০০ কিলোগ্রাম হয়।
- তাই পানির ঘনত্ব ১০০০ kg/m³ অথবা 1gm/cc ।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯.
Which of the following is not a function of a commercial bank?
  1. Accepting deposits
  2. Providing loans
  3. Printing currency
  4. Foreign exchange transactions
সঠিক উত্তর:
Printing currency
উত্তর
সঠিক উত্তর:
Printing currency
ব্যাখ্যা

মুদ্রা মুদ্রণ বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। মুদ্রা মুদ্রণ বা নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ।

বাণিজ্যিক ব্যাংক:

- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
-  ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত, ৪৩টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

⇒ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী:
- আমানত গ্রহণ,
- অর্থ উত্তোলনের সুযোগ
- ঋণ প্রদান,
- বিনিয়োগ,
- ঋণ আমানত সৃষ্টি,
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি,
- মূলধন গঠন,
- বিল বাট্টাকরণ,
- কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দান,
- অর্থ স্থানান্তর,
- তথ্য সরবরাহ,
- পরামর্শ প্রদান,
- আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান,
- আর্থিক সচ্ছলতার সনদ প্রদান,
- অর্থ ও সম্পদের নিরাপত্তা,
- অর্থ আদায় ও পরিশোধ,
- বৈদেশিক বাণিজ্যে সহায়তা,
- সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়,
- অবলেখক হিসেবে কাজ,
- অছি হিসেবে কাজ,
- কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি,
- গোপনীয়তা রক্ষা।

উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৮০.
Typhoon Block-4 is a hypersonic missile developed by which country?
  1. Russia
  2. China
  3. Turkey
  4. Iran
সঠিক উত্তর:
Turkey
উত্তর
সঠিক উত্তর:
Turkey
ব্যাখ্যা

টাইফুন ব্লক-৪ (Typhoon Block-4):
- তুরস্কের তৈরি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'টাইফুন' এর হাইপারসনিক সংস্করণটি 'টাইফুন ব্লক-৪' নামে পরিচিত। 

⇒ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের গতি থেকে পাঁচ গুণ বা তার বেশি গতিতে ছুটে চলে।
- ২২ জুলাই, ২০২৫ তারিখে প্রথমবারের মতো তুরস্ক তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো।
- ইস্তানবুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় দেশের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে ‘টাইফুন ব্লক-৪’ আত্মপ্রকাশ করেছে।
- ৭ টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণের বহুমুখী ওয়ারহেডসহ দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু, যেমন- বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।

উৎস: i) NDTV.
ii) The Economic Times.

৮১.
Which is the hardest natural substance on Earth?
  1. Gold
  2. Iron
  3. Diamond
  4. Quartz
সঠিক উত্তর:
Diamond
উত্তর
সঠিক উত্তর:
Diamond
ব্যাখ্যা

পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ:
- পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ হল হীরা (Diamond)। 
- এটি কার্বন দিয়ে তৈরি। 
- মোহস স্কেলে এর কঠোরতা ১০। 
- এর কঠিনতার কারণ হল এর পারমাণবিক কাঠামো, যেখানে কার্বন পরমাণুগুলি একে অপরের সাথে খুব শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। 

উল্লেখ্য,
- মোহস স্কেল (Mohs Scale of Mineral Hardness) হলো খনিজ পদার্থের কঠিনতা পরিমাপের একটি সাধারণ এবং আপেক্ষিক স্কেল।
- এটি জার্মান খনিজবিদ ফ্রিডরিখ মোহস (Friedrich Mohs) দ্বারা ১৮১২ সালে তৈরি করা হয়েছিল। এই স্কেলটি খনিজগুলোর আপেক্ষিক কঠিনতা নির্ধারণ করে, অর্থাৎ একটি খনিজ দিয়ে অন্যটি আঁচড় (scratch) দেওয়া যায় কিনা তা পরীক্ষা করে।

উৎস: Britannica.

৮২.
Which team won the 2025 ICC Women’s Cricket World Cup?
  1. England
  2. South Africa
  3. India
  4. Australia
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা

Women's Cricket World Cup-2025:
- এটি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অনুষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজক: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- অনুষ্ঠিত ম্যাচ: ৩১টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়: দীপ্তি শর্মা (ভারত)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: দীপ্তি শর্মা (ভারত)।

উৎস: ICC ওয়েবসাইট।

৮৩.
Which planet has the largest number of moons in the solar system?
  1. Saturn
  2. Jupiter
  3. Uranus
  4. Neptune
সঠিক উত্তর:
Saturn
উত্তর
সঠিক উত্তর:
Saturn
ব্যাখ্যা

শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি।

শনি গ্রহ:

- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার।
- শনি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা।
- সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর।
- গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ২৭৪টি।

অন্যদিকে,
- ইউরেনাস গ্রহের উপগ্রহ ২৮টি।
- মঙ্গল গ্রহের উপগ্রহ ২টি: ডিমোস ও ফোবোস।
- নেপচুন গ্রহের উপগ্রহ ১৬টি।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- বৃহস্পতি গ্রহের উপগ্রহ ৯৫টি।

উৎস: NASA Science (.gov)

৮৪.
Which of the following is a Monetary policy tool?
  1. Cash Reserve Ratio
  2. Public spending
  3. Tax policy
  4. None
সঠিক উত্তর:
Cash Reserve Ratio
উত্তর
সঠিক উত্তর:
Cash Reserve Ratio
ব্যাখ্যা

আর্থিক নীতি (Monetary policy):
- একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয়, তাকে মুদ্রানীতি বলে।

⇒ মুদ্রানীতির হাতিয়ার (Monetary policy tool):
- একটি দেশে পূর্ণ নিয়োগ অর্জন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য আর্থিক নীতির কতগুলো হাতিয়ার ব্যবহার করা হয়।

১. অর্থের যোগান নিয়ন্ত্রণ: আর্থিক নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার হলো মুদ্রা বা অর্থের যোগান নিয়ন্ত্রণ করা। দেশে মুদ্রাস্ফীতির সময় সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মুদ্রা সরবরাহ কমিয়ে দেয়। এবাবে মুদ্রার যোগান নিয়ন্ত্রণ করে অর্থের চাহিদা ও অর্থের যোগানের মধ্যে সমন্বয় সাধন করা হয়।

২. ন্যূনতম রিজার্ভ অনুপাত (CRR-Cash Reserve Ratio): বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। একে রিজার্ভের হার বলে। দেশে যখন অর্থের যোগান হ্রাস করতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হার বাড়িয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল হ্রাস পায় এবং ঋণের যোগানও কমে যায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত হ্রাস-বৃদ্ধি করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।

৩. ব্যাংক হারের পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। একে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারও বলা হয়। দেশে অর্থের যোগান হ্রাস করার প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তার সুদের হার বৃদ্ধি করে। বিপরীত অবস্থায় হ্রাস করে।

৪. খোলাবাজারে ঋণপত্র ক্রয়-বিক্রয়: আর্থিক নীতি বাস্তবায়নের আরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো খোলা বাজার নীতি। দেশে অর্থের যোগান বৃদ্ধির প্রয়োজন হলে সরকার খোলা বাজারে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড প্রভৃতি ক্রয় করে। এর ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ বৃদ্ধি পায়। আবার যখন দেশে অর্থের যোগান হ্রাসের প্রয়োজন হয় তখন সরকার বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে ঋণপত্র বিক্রয় করে। এর ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ কমে যায়।

৫. নৈতিক চাপ প্রয়োগ: কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক। কাজেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকসমূহকে পরামর্শ প্রদান এবং প্রয়োজনে নৈতিক চাপ প্রয়োগ করে থাকে।

৬. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজারের শীর্ষে অবস্থান করে। তাই ঋণ নিয়ন্ত্রণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর প্রত্যক্ষ আদেশ জারী করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

উল্লেখ্য,
- CRR (Cash Reserve Ratio) হচ্ছে তফসিলি ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক নগদ জমার হার।

অন্যদিকে,
- Public spending: এটি রাজস্ব নীতি (Fiscal Policy)-এর অংশ।
- Tax policy: এটিও Fiscal Policy-এর অংশ।

উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫.
‘Article 19’ is an international human rights organization based in which country?
  1. France
  2. United Kingdom
  3. Netherlands
  4. Germany
সঠিক উত্তর:
United Kingdom
উত্তর
সঠিক উত্তর:
United Kingdom
ব্যাখ্যা

ARTICLE 19:
- ARTICLE 19 যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্টিত হয়: ১৯৮৭ সালে।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- এটি বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা রক্ষা ও প্রচারের জন্য কাজ করে।

⇒ সংস্থাটির নাম 'ARTICLE 19' এসেছে মূলত মহাদেশীয় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক সনদের ১৯ নং ধারার (Article 19 of the Universal Declaration of Human Rights) উপর ভিত্তি করে যা প্রতিটি মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিত করে।

উৎস: i) ARTICLE 19 ওয়েবসাইট।
ii) Citizen's Platform for SDGs, Bangladesh ওয়েবসাইট।

৮৬.
When did Bangladesh officially recognize Palestine as a sovereign state?
  1. June 2, 1976
  2. May 11, 1981
  3. November 16, 1988
  4. September 6, 1990
সঠিক উত্তর:
November 16, 1988
উত্তর
সঠিক উত্তর:
November 16, 1988
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।


⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

উল্লেখ্য,
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 
- এর মাধ্যমে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮৭.
Digital computers primarily use which number system?
  1. Binary
  2. Decimal
  3. Octal
  4. Hexadecimal
সঠিক উত্তর:
Binary
উত্তর
সঠিক উত্তর:
Binary
ব্যাখ্যা

• ডিজিটাল কম্পিউটার মূলত বাইনারি (Binary) সংখ্যাপদ্ধতি ব্যবহার করে, কারণ এর অভ্যন্তরীণ সার্কিট দুটি অবস্থা- অন (1) এবং অফ (0)- দ্বারা কাজ করে। এই দুই অবস্থার সংমিশ্রণই বাইনারি সংখ্যাকে কম্পিউটারের জন্য সবচেয়ে উপযোগী করে তোলে। কম্পিউটারের প্রসেসর, মেমোরি ও লজিক সার্কিট সবই বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে ডেটা পরিচালনা করে, যা স্বাভাবিকভাবেই দুই মানে সীমিত। যদিও দশমিক, অক্টাল বা হেক্সাডেসিমাল ব্যবহৃত হয় মানুষের সুবিধার জন্য, প্রকৃতপক্ষে সব ধরনের গণনা, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণই বাইনারি সংখ্যাপদ্ধতির ওপর ভিত্তি করে সম্পন্ন হয়।

• ডিজিটাল কম্পিউটার:
- এই ধরনের কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য বর্ণ ও অংক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে প্রস্তুত করা হয়।
- ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হল বাইনারী সংখ্যা (০ এবং ১)।
- এই কম্পিউটার যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারী ডিজিটের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকৃত ফলাফল বর্ণ ও অংকের মাধ্যমে লিখিত আকারে প্রকাশ করে।
- এনালগ কম্পিউটারের চেয়ে ডিজিটাল কম্পিউটার প্রদত্ত ফলাফল অনেক বেশি নির্ভুল ও নির্ভরশীল।
- আমাদের চারপাশে আমরা যে সমস্ত কম্পিউটার দেখি সেগুলো ডিজিটাল কম্পিউটার।
- ডিজিটাল কম্পিউটারে লেখালেখি, হিসাব নিকাশ, তথ্য সংরক্ষণ, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ প্রভৃতি কাজ একইসংগে করা যায়।
- কাজের ধরন অনুযায়ী ব্যবহারিক কর্মসূচি ব্যবহার করতে হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৮.
What is the primary function of a transistor in a computer?
  1. Display images on the screen
  2. Generate electricity
  3. Amplify or switch electronic signals
  4. Store data permanently
সঠিক উত্তর:
Amplify or switch electronic signals
উত্তর
সঠিক উত্তর:
Amplify or switch electronic signals
ব্যাখ্যা

• ট্রানজিস্টরের মূল কাজ হলো বিদ্যুৎ সংকেতকে বৃদ্ধি করা বা অন–অফ করে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অপশন গ) Amplify or switch electronic signals সঠিক। কম্পিউটারের ভেতরে ট্রানজিস্টর ক্ষুদ্র ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে, যা খুব দ্রুত খুলে–বন্ধ হতে পারে। এই দ্রুত সুইচিং-এর মাধ্যমেই কম্পিউটারের প্রসেসর গণনা, লজিক অপারেশন ও নির্দেশ সম্পাদন করে। লক্ষ লক্ষ ট্রানজিস্টর একসাথে কাজ করে বিট বা বাইনারি ডেটা তৈরি ও নিয়ন্ত্রণ করে, যা পুরো কম্পিউটিং প্রক্রিয়ার ভিত্তি। ট্রানজিস্টর না থাকলে আধুনিক কম্পিউটার সম্ভব হতো না, কারণ এটি প্রসেসরের গতি, ক্ষমতা ও দক্ষতা নির্ধারণ করে।

• ট্রানজিস্টর:
- ১৯৪৮ সালে ট্রানজিস্টর (Transistor) আবিষ্কারের ফলে কম্পিউটারে নবযুগের সূচনা হয়। ভালবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ছোট হয়ে আসে এবং কর্মক্ষমতাও বেড়ে যায়। 
- ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লেকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়।
- ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়। এর প্রধান অংশ তিনটি। যথা - এমিটার, কালেক্টর এবং বেস।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৯.
Which of these is a well-known antivirus program?
  1. Slack
  2. Photoshop
  3. Google Chrome
  4. Norton
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা

• “Norton” একটি সুপরিচিত অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। নরটন কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ডিভাইসকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়। এটি রিয়েল-টাইম প্রোটেকশন, ফায়ারওয়াল, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ও নিরাপদ ব্রাউজিংয়ের মতো সুবিধা প্রদান করে।
- অন্যদিকে Slack একটি দলগত যোগাযোগের প্ল্যাটফর্ম, Photoshop ছবি সম্পাদনার সফটওয়্যার এবং Google Chrome একটি ওয়েব ব্রাউজার। তাই নিরাপত্তা ও ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে নরটনই সঠিক উত্তর।


• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. cobraantivirus website.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।

৯০.
Which form factor is a common standard for desktop motherboards?
  1. VGA
  2. HDMI
  3. ATX
  4. USB
সঠিক উত্তর:
ATX
উত্তর
সঠিক উত্তর:
ATX
ব্যাখ্যা

• ডেস্কটপ মাদারবোর্ডের একটি প্রচলিত মান হলো ATX, যা কম্পিউটার হার্ডওয়্যার শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ATX ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ডের আকার, স্ক্রু-হোলের অবস্থান, পাওয়ার কানেক্টর এবং পোর্টের বিন্যাস নির্ধারণ করে, ফলে বিভিন্ন কোম্পানির তৈরি কেস, পাওয়ার সাপ্লাই ও উপাদানগুলোর সাথে সহজে সামঞ্জস্য বজায় থাকে। VGA, HDMI এবং USB আসলে ভিডিও বা ডেটা সংযোগের ইন্টারফেস, মাদারবোর্ডের আকার বা ডিজাইনের মান নয়। ATX ডিজাইন স্থিতিশীলতা, আপগ্রেডের সুবিধা এবং প্রচুর এক্সপ্যানশন স্লট সরবরাহ করায় এটি ডেস্কটপ কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্ম ফ্যাক্টর।

• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

• মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস:
- কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১.
What type of software would Microsoft Excel be classified as?
  1. Programming software
  2. Operating system
  3. Database software
  4. Spreadsheet application software
সঠিক উত্তর:
Spreadsheet application software
উত্তর
সঠিক উত্তর:
Spreadsheet application software
ব্যাখ্যা

• মাইক্রোসফট এক্সেলকে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, কারণ এটি মূলত তথ্য সংগঠন, গণনা, বিশ্লেষণ ও চার্ট তৈরির মতো কাজের জন্য ব্যবহৃত হয়। এক্সেল সেল, রো এবং কলামের মাধ্যমে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সুবিধা দেয় এবং ফর্মুলা ও ফাংশনের সাহায্যে জটিল গণনা সহজ করে। এটি প্রোগ্রামিং সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নয়, আবার সাধারণ ডেটাবেস সফটওয়্যারের মতো ডেটা ম্যানেজমেন্টও করে না, যদিও কিছু ডেটাবেস-সদৃশ কাজ করতে পারে। তাই প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো ঘ) Spreadsheet application software.

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন‍্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহারণ:
- Ms Word,
- Ms Excel,
- Oracle,
- Foxpro,
- Informix,
- Adobe Photoshop ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি
রাখে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।

• সিস্টেম সফটওয়্যারের উদাহরণ:
- Unix,
- Linux,
- Ubuntu,
- Windows,
- Solaris,
- Windows Vista

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯২.
Which key moves the cursor one line up in most text editors?
  1. Up Arrow
  2. Down Arrow
  3. Page Up
  4. Home
সঠিক উত্তর:
Up Arrow
উত্তর
সঠিক উত্তর:
Up Arrow
ব্যাখ্যা

বেশিরভাগ টেক্সট এডিটরে কার্সরকে এক লাইন উপরে নেওয়ার জন্য “Up Arrow” কী ব্যবহার করা হয়। এই কী চাপলে কার্সর বর্তমান লাইনের উপরের ঠিক আগের লাইনে চলে যায়, যা লেখালেখি, সম্পাদনা বা নেভিগেশনের সময় খুবই কার্যকর। Down Arrow কার্সরকে নিচে, Page Up পুরো পৃষ্ঠার মতো বড় অংশ উপরে এবং Home লাইনের একেবারে শুরুতে নিয়ে যায়। কিন্তু এক লাইন ঠিক উপরে যাওয়ার নির্দিষ্ট কাজটি শুধুমাত্র Up Arrow-ই করে, তাই সঠিক উত্তর হলো ক) Up Arrow.

নেভিগেশন কী:
- নেভিগেশন কী সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়।

• নেভিগেশন কী ১০টি। যথা:
- Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arros Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত।

• কন্ট্রোল কী:
- কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়।
- যেমন: Ctrl, Alt, the Windows logo key ইত্যাদি।

• মডিফায়ার কী:
- এই কী-গুলো একা বা অন্য কোনো কী-এর সাথে মিলে কাজ সম্পাদন করতে পারে।
- যেমন: Shift, Ctrl, Alt, Esc.

• নিউমেরিক কী প্যাড:
- 0-9 এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত ১৭টি নিউমেরিক কী রয়েছে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Microsoft website.

৯৩.
Which of the following operations is not typically performed by an ALU?
  1. Multiplication
  2. Internet communication
  3. Subtraction
  4. Addition
সঠিক উত্তর:
Internet communication
উত্তর
সঠিক উত্তর:
Internet communication
ব্যাখ্যা

• একটি কম্পিউটারের ALU বা Arithmetic Logic Unit মূলত গাণিতিক ও লজিক অপারেশন সম্পাদন করে। এর কাজ হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো মৌলিক হিসাব এবং AND, OR, NOT-এর মতো লজিক্যাল অপারেশন পরিচালনা করা। তাই Multiplication, Subtraction এবং Addition- এই তিনটি কাজই ALU সহজেই করে থাকে। কিন্তু Internet communication কোনোভাবেই ALU-এর কাজ নয়; এটি কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, প্রোটোকল এবং যোগাযোগ ব্যবস্থা দ্বারা সম্পন্ন হয়। ফলে উল্লেখিত অপশন গুলোর মধ্যে “Internet communication” স্পষ্টভাবে ALU-এর সাধারণ কার্যক্রমের বাইরে পড়ে।

• Arithmetic Logic Unit:
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৪.
When you cut text in a document, where does it go?
  1. Cloud storage
  2. Recycle bin
  3. Hard drive
  4. Clipboard
সঠিক উত্তর:
Clipboard
উত্তর
সঠিক উত্তর:
Clipboard
ব্যাখ্যা

• ডকুমেন্টে কোনো লেখা Cut করলে সেটি স্থায়ীভাবে মুছে যায় না; বরং সাময়িকভাবে Clipboard নামে কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি স্থানে সংরক্ষিত হয়। Clipboard–এ থাকা ডেটা পরে Paste কমান্ড ব্যবহার করে অন্য স্থানে বসানো যায়। এটি কোনো ক্লাউড স্টোরেজ, রিসাইকেল বিন বা হার্ড ড্রাইভে জমা থাকে না, কারণ সেখানে স্থায়ী সংরক্ষণ প্রয়োজন হয়, কিন্তু Clipboard শুধুই অস্থায়ী ডেটা ধরে রাখে। কম্পিউটার বন্ধ করলে বা নতুন কিছু কপি/কাট করলে Clipboard-এর আগের তথ্য মুছে যায়। তাই প্রশ্নটির সঠিক উত্তর হলো- ঘ) Clipboard.

• ক্লিপবোর্ড কমান্ড:
- প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে।
- ক্লিপবোর্ড র‌্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste।
- যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
OCR software converts text from images into:
  1. Editable digital text
  2. Video format
  3. Audio files
  4. Pixels
সঠিক উত্তর:
Editable digital text
উত্তর
সঠিক উত্তর:
Editable digital text
ব্যাখ্যা

• OCR বা Optical Character Recognition সফটওয়্যার মূলত ছবির ভেতরের লেখাকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সম্পাদনাযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এর মাধ্যমে স্ক্যান করা ডকুমেন্ট, ছবি বা পিডিএফ-এর লেখা কম্পিউটারে টাইপ করা টেক্সটের মতো ব্যবহার করা যায়। তাই দেওয়া অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো ক) Editable digital text। OCR কখনোই ভিডিও ফরম্যাট, অডিও ফাইল বা পিক্সেলে রূপান্তরের জন্য ব্যবহৃত হয় না; বরং এটি ছবির পিক্সেল বিশ্লেষণ করে তার ভেতরের অক্ষর শনাক্ত করে পাঠযোগ্য ডিজিটাল টেক্সটে রূপ দেয়।

• OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬.
What is the Google service that provides app distribution for Android devices?
  1. Windows Store
  2. Galaxy Store
  3. App Store
  4. Play Store
সঠিক উত্তর:
Play Store
উত্তর
সঠিক উত্তর:
Play Store
ব্যাখ্যা

• অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ বিতরণকারী গুগলের সেবা হলো Play Store (ঘ)। গুগল প্লে স্টোর হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা অ্যাপ, গেম, বই, মুভি ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট সহজে ডাউনলোড ও ইন্সটল করতে পারেন। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অফিসিয়াল অ্যাপ মার্কেটপ্লেস, যেখানে ডেভেলপাররা তাদের অ্যাপ প্রকাশ করে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারেন। প্লে স্টোর নিরাপত্তা যাচাই, আপডেট সরবরাহ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য বিভিন্ন ফিচারও প্রদান করে। তাই অ্যান্ড্রয়েড অ্যাপ বিতরণের প্রধান ও নির্ভরযোগ্য মাধ্যম হলো গুগল প্লে স্টোর।

• Android OS:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।