পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬

পরীক্ষাবার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
Exam - 17 The Evidence Act, 1872: Test-2 Topic ➝ Section 74-167 • Public documents • Presumption as to documents • The exclusion of oral by documentary evidence • The burden of proof • Estoppel • Witnesses • The examination of witnesses • Improper admission and rejection of evidence
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬

বার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬ · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত না হয়, সেক্ষেত্রে আদালত বিবৃতিটি সম্পর্কে সাক্ষ্য আইনের ধারা ১১৪ অনুযায়ী কী অনুমান করতে পারে?
  1. বিশ্বাসের যোগ্য
  2. বিশ্বাসের যোগ্য হতেও পারে আবার নাও হতে পারে
  3. বিশ্বাসের অযোগ্য 
  4. আদালতের বিচক্ষণতার উপর নির্ভর করে যেমনটা অনুমান করতে পারে।
সঠিক উত্তর:
বিশ্বাসের অযোগ্য 
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বাসের অযোগ্য 
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ১১৪ ধারার বিধান: আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে:
আদালত প্রকৃতি এবং মানবিক আচরণের সাধারণ গতিপ্রকৃতি, সরকারি ও বেসরকারি কার্যাবলীর সাপেক্ষে বিশেষ মামলার তথ্যগুলি বিবেচনা করে, যে কোনো তথ্য বা ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে যা আদালতের মতে সম্ভবত ঘটেছে। সাক্ষ্য আইনের ১১৪ ধারা অনুসারে আদালত নিম্নলিখিত ৯ টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে -

(ক) যে ব্যক্তি চুরির কিছুক্ষণ পরেই চুরি মালামাল দখলে রাখে, সে নিজেই চোর অথবা জেনেশুনে চুরি মাল গ্রহণ করেছে, যদি না সে তার দখলের কারণ ব্যাখ্যা করতে পারে;
(খ) যে ব্যক্তি অপরাধের সহযোগী, সে অবিশ্বাসযোগ্য, যদি না তার সাক্ষ্যের মূল বিষয়গুলি অন্য কোনো প্রমাণ দ্বারা সমর্থিত হয়;
(গ) একটি হুন্ডি স্বীকৃত বা অনুমোদিত হয়েছে প্রাপ্য মূল্যের বিনিময়ে;
(ঘ) যেকোনো বস্তু বা অবস্থা যা এমন সময়সীমার মধ্যে দেখা গেছে যে সময়সীমার মধ্যে এরকম বস্তু বা অবস্থা সাধারণত লুপ্ত হয়ে যায় না, তা এখনও বিদ্যমান রয়েছে;
(ঙ) বিচারিক এবং সরকারি কার্যাবলী নিয়মানুসারে সম্পাদিত হয়েছে;
(চ) বিশেষ ক্ষেত্রে ব্যবসায়িক নিয়মানুসারে কার্যক্রম পালিত হয়েছে;
(ছ) যে প্রমাণ উপস্থাপন করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি, তা উপস্থাপিত হলে যে ব্যক্তি তা প্রমাণ করতে অস্বীকার করেছেন তার পক্ষে অনুকূল হতো না;
(জ) কোনো ব্যক্তি যদি আইনসম্মতভাবে বাধ্য না হয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, তাহলে মনে করা হবে উত্তরটি তার পক্ষে অনুকূল হতো না;
(ঝ) কোনো দায়বদ্ধকারী দলিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে থাকলে, মনে করা হবে দায়িত্বটি পরিশোধিত হয়েছে।

.
The Evidence Act, 1872 অনুসারে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত ব্যক্তি নয় কে?
  1. বোবা 
  2. অল্প বয়স্ক বুদ্ধিমান বালক 
  3. বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যিনি প্রশ্ন বুঝতে ও উত্তর দানে সক্ষম 
  4. বার্ধ্যকের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম 
সঠিক উত্তর:
বার্ধ্যকের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম 
উত্তর
সঠিক উত্তর:
বার্ধ্যকের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম 
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ১১৮ ধারা- যে সাক্ষ্য দিতে পারে:
সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য, যদি আদালত মনে না করেন যে, তাহার অল্প বয়স, অতি বৃদ্ধ বয়স, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোন কারণে তাহাদিগকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে বা সেই প্রশ্নে যুক্তিসঙ্গত উত্তর দিতে তাঁহারা অক্ষম।
অর্থাৎ, জিজ্ঞাসাকৃত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হলে, কোনো ব্যক্তি সাক্ষ্যদানে অযোগ্য হবে না।
ব্যাখ্যা- কোন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যদি তাহার মস্তিষ্ক বিকৃতির জন্য তাহাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে বা উহার যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয়, তবে সেই ব্যক্তি সাক্ষ্যদানে অযোগ্য হইবে না।
--------------------------------------
The Evidence Act 1872, Section118, Who may testify: 
All persons shall be competent to testify unless the Court considers that they are prevented from understanding the questions put to them, or from giving rational answers to those questions, by tender years, extreme old age, disease, whether of body or mind, or any other cause of the same kind.
Explanation.-A lunatic is not incompetent to testify, unless he is prevented by his lunacy from understanding the questions put to him and giving rational answers to them.

.
সাক্ষ্য আইনের ধারা ১৫৯ অনুসারে কোনো সাক্ষী তাহার স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে:
  1. পূর্ববর্তী লিখিত বিবৃতি ব্যবহার করে 
  2. পূর্ববর্তী মৌখিক বিবৃতি ব্যবহার করে 
  3. পূর্ববর্তী লিখিত এবং মৌখিক বিবৃতি ব্যবহার করে 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
পূর্ববর্তী লিখিত বিবৃতি ব্যবহার করে 
উত্তর
সঠিক উত্তর:
পূর্ববর্তী লিখিত বিবৃতি ব্যবহার করে 
ব্যাখ্যা

ধারা ১৫৯: স্মৃতি পুনরুজ্জীবিত করা:
কোনো সাক্ষী সাক্ষীদানের সময় তাহার স্মৃতি পুনরুজ্জীবিত করিবার জন্য যে ঘটনা সম্পর্কে তাহাকে প্রশ্ন করা হইতেছে, সেই ঘটনার সময় অথবা উহার নিকটবর্তী সময় তাহার নিজের লেখা এমন কিছু দেখিয়া লইতে পারে, যাহাতে আদালত মনে করিতে পারেন যে, উহা লিখিবার সময় ঘটনাটি তাহার স্মৃতিতে সম্পূর্ণ জাগ্রত ছিলো।
সাক্ষী অন্যের দ্বারা লিখিত কিছু দেখিবারও তাহার স্মৃতি জাগ্রত করিয়া লইতে পারে, যাহা ঘটনার সময় বা তাহার নিকটবর্তী সময় সে পড়িয়াছিল, যদি উহা এমন হয় যে, পড়ার সময় উহা সত্য বলিয়া সে জানিত।
---------------------------------------
The Evidence Act 1872, Section 159, Refreshing memory:
A witness may, while under examination, refresh his memory by referring to any writing made by himself at the time of the transaction concerning which he is questioned, or so soon afterwards that the Court considers it likely that the transaction was at that time fresh in his memory.
The witness may also refer to any such writing made by any other person, and read by the witness within the time aforesaid, if when he read it he knew it to be correct.

.
ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় না হলে ধর্ষণের অপরাধ বা ধর্ষণের মামলায়, দফা ভিক্টিমের সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। বিধানটি The Evidence Act,1872 এর কত ধারায় বলা হয়েছে?
  1. ১৪৬ (১) ধারায় 
  2. ১৪৬ (২) ধারায় 
  3. ১৪৬ (৩) ধারায় 
  4. ১৫৫ (৪) ধারায় 
সঠিক উত্তর:
১৪৬ (৩) ধারায় 
উত্তর
সঠিক উত্তর:
১৪৬ (৩) ধারায় 
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ১৪৬ ধারার বিধান জেরায় আইনসঙ্গত প্রশ্ন: যখন সাক্ষীকে জেরা করা হয় তখন ইতিপূর্বে উল্লেখিত প্রশ্নসমূহ ছাড়াও এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে, যা দ্বারা:
১) তার সত্যবাদিতা পরীক্ষা করা যায়।
২) তার পরিচয় ও মর্যাদা জানা যায়, অথবা
৩) তার চরিত্রের প্রতি আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায়, যদিও এরূপ প্রশ্নের উত্তরের দ্বারা তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সাথে জড়িত হতে পারে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দণ্ড বা বাজেয়াপ্তির সম্ভাবনা থাকে।
তবে শর্ত থাকে যে, ধর্ষণের অপরাধ বা ধর্ষণের চেষ্টার জন্য একটি মামলায়, দফা (৩) এর অধীনে ভিক্টিমের সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না:
আরও শর্ত থাকে যে, এই ধরনের প্রশ্ন শুধুমাত্র আদালতের অনুমতি নিয়েই জিজ্ঞাসা করা যেতে পারে, যদি এটি ন্যায়বিচারের জন্য আদালতের কাছে প্রয়োজনীয় বলে মনে হয়।
---------------------------------------------------------
⇒ The Evidence Act 1872, Section146, Questions lawful in cross-examination: When a witness is cross-examined, he may, in addition to the questions hereinbefore referred to, be asked any questions which tend -
(1) to test his veracity,
(2) to discover who he is and what is his position in life, or
(3) to shake his credit, by injuring his character, although the answer to such questions might tend directly or indirectly to criminate him or might expose or tend directly or indirectly to expose him to a penalty or forfeiture
Provided that in a prosecution for an offence of rape or attempt to rape, no question under clause (3) can be asked in the cross-examination as to general immoral character or previous sexual behaviour of the victim:
Provided further that such question can only be asked with the permission of the Court, if it appears to the Court necessary for the ends of justice.

.
সাক্ষ্য আইনের Estoppel নীতি কোন বিষয়ে প্রযোজ্য হয় না?
  1. আইন সভা কতৃক প্রণীত আইনের ক্ষেত্রে 
  2. বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে
  3. ঘটনা বিষয়ক প্রশ্নে
  4. ক ও খ উভয়  ক্ষেত্রে 
সঠিক উত্তর:
ক ও খ উভয়  ক্ষেত্রে 
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়  ক্ষেত্রে 
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের Estoppel নীতি (প্রতিবন্ধক বা স্বকার্যজনিত বাধা) হলো এমন একটি আইনি নীতি, যা কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত ঘোষণা, কাজ বা কার্য বিরতির বিপরীতে পরবর্তীতে অস্বীকার করতে বাধা দেয়, যদি সেই ঘোষণা বা কাজের উপর ভিত্তি করে অন্য কোনো ব্যক্তি তার অবস্থান পরিবর্তন করে থাকে। Estoppel নীতি প্রযোজ্য হয় ঘটনা বিষয়ক প্রশ্নে (factual matters), অর্থাৎ যেসব ক্ষেত্রে কোনো ব্যক্তি তার ইচ্ছাকৃত ঘোষণা, কাজ বা কার্যবিরতির মাধ্যমে অন্য কাউকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করিয়ে তাকে কোনো কাজ করতে প্ররোচিত করে। আইন সভা কতৃক প্রণীত আইনের ক্ষেত্রে বা বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে এটি প্রযোজ্য হয় না।

সাক্ষ্য আইনে ১৮৭২,ধারা ১১৫, স্বীকৃতির বাধা [Estoppel]: কোনো লোক যখন তাহার ঘোষণা, কার্য বা কার্য হইতে বিরত থাকিবার দ্বারা স্বেচ্ছায় অপর কাহাকেও কোনো কিছু সত্য বলিয়া বিশ্বাস করাইয়াছে বা বিশ্বাস করিতে দিয়াছে এবং সেই বিশ্বাসের ভিত্তিতে কাজ করিতে দিয়াছে, তখন উক্ত দুটি লোকের মধ্যে বা প্রথমোক্ত লোক এবং শেষোক্ত লোকের প্রতিনিধির মধ্যে কোনো মোকদ্দমায় প্রথমোক্ত লোক বা তাহার প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করিতে পারিবে না।
----------------------------
The Evidence Act 1872, Section 115, Estoppel: When one person has, by his declaration, act or omission, intentionally caused or permitted another person to believe a thing to be true and to act upon such belief, neither he nor his representative shall be allowed, in any suit or proceeding between himself and such person or his representative, to deny the truth of that thing.

.
''An accomplice shall be a competent witness against an accused person''. বিধানটি The Evidence Act,1872 এর কোন ধারায় বলা হয়েছে?
  1. ১৩২ ধারা 
  2. ১৩৩ ধারা 
  3. ১১৪ ধারা 
  4. ১২০ ধারা 
সঠিক উত্তর:
১৩৩ ধারা 
উত্তর
সঠিক উত্তর:
১৩৩ ধারা 
ব্যাখ্যা

সাক্ষ্য আইনে ১৮৭২,ধারা ১৩৩, সহযোগী: দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিবার উপযুক্ত লোক বলিয়া বিবেচিত হইবে; সহযোগীর সমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শান্তি দেওয়া হইলে কেবলমাত্র সেই কারণেই উক্ত শাস্তি বেআইনি হইবে না।
---------------------------------
The Evidence Act 1872, Section133, Accomplice: An accomplice shall be a competent witness against an accused person; and a conviction is not illegal merely because it proceeds upon the uncorroborated testimony of an accomplice.

.
According to Evidence Act 1872, Any question suggesting the answer which the person putting it wishes or expects to receive is called a-
  1. Direct Question
  2. Indirect Question
  3. Misleading Question
  4. Leading Question
সঠিক উত্তর:
Leading Question
উত্তর
সঠিক উত্তর:
Leading Question
ব্যাখ্যা

- যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে, তাকে নির্দেশক প্রশ্ন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বা Leading question বলে।
- সাধারণত হ্যাঁ অথবা না এর মাধ্যমেই এ ধরনের প্রশ্নের উত্তর দেয়া যায়।

⇒ সাক্ষ্য আইনের ১৪১ ধারার বিধান হলো ইঙ্গিতবাহী প্রশ্ন: প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা বা ইচ্ছা করেন, প্রশ্নের মধ্যেই তার ইঙ্গিত দেওয়া হলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়।
----------------------------------
⇒ The Evidence Act, 1872, Section 141, Leading questions: Any question suggesting the answer which the person putting it wishes or expects to receive is called a leading question.

.
নিম্নের কোনটি সরকারি দলিল (Public Document) হিসেবে গণ্য হবে না?
  1. নিবন্ধিত বিক্রয় দলিল
  2. হাইকোর্ট বিভাগের রায় 
  3. দেওয়ানি আদালতের রায় 
  4. অনিবন্ধিত পারিবারিক বাটোয়ারা দলিল
সঠিক উত্তর:
অনিবন্ধিত পারিবারিক বাটোয়ারা দলিল
উত্তর
সঠিক উত্তর:
অনিবন্ধিত পারিবারিক বাটোয়ারা দলিল
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৭৪ অনুযায়ী নিবন্ধিত বিক্রয় দলিল, হাইকোর্ট বিভাগের রায়, দেওয়ানি আদালতের রায়,সরকারি দলিল  কারণ এগুলো বিচার বিভাগীয় কার্যক্রমের অংশ এবং সরকারি রেকর্ড হিসেবে সংরক্ষিত হয়। তাই অনিবন্ধিত পারিবারিক বাটোয়ারা দলিল সরকারি দলিল নয়।

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২,ধারা ৭৪,সরকারি দলিল: নিম্নলিখিত দলিলসমূহ সরকারি দলিল (Public Documents) হিসেবে গণ্য হবে-
(১) যে সকল দলিল 
(i) সার্বভৌম কর্তৃপক্ষের,
(ii) সরকারি সংস্থা ও ট্রাইব্যুনালের, এবং
(iii) বাংলাদেশের বা কমনওয়েলথের বা বিদেশের কোনো অংশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় সরকারি কর্মকর্তার কার্য বা কার্য্যের বিবরণ।
(২) বাংলাদেশে সরকারিভাবে সংরক্ষিত ব্যক্তিগত দলিলের লিপিবদ্ধ  বিবরণ।
---------------------------
⇒ The Evidence Act, 1872: Section- 74. Public documents:
The following documents are public documents:-
(1) documents forming the acts or records of the acts-
(i) of the sovereign authority,
(ii) of official bodies and tribunals, and
(iii) of public officers, legislative, judicial and executive of any part of Bangladesh or of the Commonwealth, or of a foreign country;
(2) public records kept in Bangladesh of private documents.

.
কখন সাক্ষী আহ্বানকারী পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
  1. জবানবন্দির সময় 
  2. পুনঃজবানবন্দির সময় 
  3. জেরার সময় 
  4. সাক্ষী বৈরি হলে
সঠিক উত্তর:
সাক্ষী বৈরি হলে
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষী বৈরি হলে
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনে বৈরী সাক্ষীর কোন সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে সাক্ষ্য আইনের ১৫৪ ধারার বিধান মতে স্বীয় সাক্ষীকে বিরুদ্ধ পক্ষের মত জেরা করার বিধান আছে। আদালতের প্রচলিত ভাষায় স্বীয় সাক্ষীকে জেরা করার পূর্বে শত্রু বা বৈরী সাক্ষী বলা হয়। বৈরী সাক্ষীকে জেরা করতে হলে আদালতের অনুমতি নিতে হয়। সাক্ষীকে জেরা করতে দেওয়ার অধিকার আদলতের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে।

সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১৫৪ অনুযায়ী- আদালত, তার বিবেচনায়, অনুমতি দিলে যে কোনো পক্ষ তার নিজ ডাকা সাক্ষীকে প্রতিকূল (hostile) হিসেবে ঘোষণা করে জেরা (cross-examine) করতে পারে।
-------------------------------
The Evidence Act 1872, Section154, Question by party to his own witness: The Court may, in its discretion, permit the person who calls a witness to put any questions to him which might be put in cross-examination by the adverse party.

১০.
সাক্ষ্য আইনের ১১২ ধারায় সন্তানের বৈধতা সম্পর্কে কোন ধরনের অনুমানের কথা উল্লেখ আছে?
  1. চূড়ান্ত প্রমান (Conclusive proof)
  2. অনুমান করবে(May presume)
  3. অনুমান করতে পারে( Shall presume)
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
চূড়ান্ত প্রমান (Conclusive proof)
উত্তর
সঠিক উত্তর:
চূড়ান্ত প্রমান (Conclusive proof)
ব্যাখ্যা

সাক্ষ্য আইন ১৮৭২,ধারা ১১২: বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই তাহার বৈধতার চূড়ান্ত প্রমাণ: কোনো লোকের মাতার সহিত এক লোকের আইনত সিদ্ধ বিবাহ কায়েম থাকাকালে, কিংবা বিবাহ বিচ্ছেদের পর দুইশত আশি দিনের মধ্যে তাহার মাতা অবিবাহিতা থাকাকালে যদি তাহার জন্ম হইয়া থাকে, এবং যদি না প্রমাণিত হয় যে, ঐ লোক যখন মাতৃগর্ভে আসিয়া থাকিতে পারে, অনুরূপ কোনো সময়ে বিবাহিত পক্ষদ্বয়ের পরস্পরের মধ্যে মিলনের পথ উন্মুক্ত ছিলো না, তবে জন্মের ঘটনা দ্বারা অবশ্যই চূড়ান্তভাবে প্রমাণিত হইবে যে, সে তাহার মাতার সহিত বিবাহিত উক্ত লোকের বৈধ সন্তান।
------------------------------
The Evidence Act 1872,Section112,Birth during marriage conclusive proof of legitimacy: The fact that any person was born during the continuance of a valid marriage between his mother and any man, or within two hundred and eighty days after its dissolution, the mother remaining unmarried, shall be conclusive proof that he is the legitimate son of that man, unless it can be shown that the parties to the marriage had no access to each other at any time when he could have been begotten.

১১.
সাক্ষ্য আইনের ১১৯ ধারা অনুযায়ী, বোবা সাক্ষী যদি লিখিতভাবে সাক্ষ্য দেন, তবে তা কী সাক্ষ্য হিসেবে গণ্য হবে?
  1. দালিলিক সাক্ষ্য
  2. মৌখিক সাক্ষ্য
  3. গোপন সাক্ষ্য
  4. প্রকৃত ঘটনা
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ধারা ১১৯ অনুযায়ী, বোবা সাক্ষী যদি লিখিতভাবে বা ইশারার মাধ্যমে সাক্ষ্য দেন, তাহলে তা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, যদিও এটি লিখিত বা ইশারার মাধ্যমে প্রদান করা হয়।

⇒ সাক্ষ্য আইনের ১১৯ ধারা- বোবা সাক্ষী: যে সাক্ষী কথা বলিতে অক্ষম, তিনি তাহার বক্তব্য অন্য কোনোভাবে অর্থাৎ লিখিয়া বা ইশারা করিয়া বুঝাইতে পারেন এবং সেইভাবে সাক্ষ্যদিতে পারেন, তবে সেই লেখা বা ইশারা প্রকাশ্য আদালতে লিখিতে বা করিতে হইবে। এইরূপভাবে যে সাক্ষ্য দেওয়া হইবে তাহা মৌখিক সাক্ষ্য বলিয়া গণ্য হইবে।
----------------------------------------
⇒ The Evidence Act, 1872, Section 119- Dumb witnesses: A witness who is unable to speak may give his evidence in any other manner in which he can make it intelligible, as by writing or by signs; but such writing in which he can make it intelligible, as by writing or by signs; but such writing must be written and the signs made in open Court. Evidence so given shall be deemed to be oral evidence.

১২.
সাক্ষ্য আইন, ১৮৭২ অনুসারে, ৩০ বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয়-
  1. পুলিশের নিকট থেকে
  2. সঠিক বা উপযুক্ত হেফাজত থেকে
  3. যেকোনো ব্যক্তির কাছ থেকে
  4. একজন আইনজীবীর নিকট থেকে
সঠিক উত্তর:
সঠিক বা উপযুক্ত হেফাজত থেকে
উত্তর
সঠিক উত্তর:
সঠিক বা উপযুক্ত হেফাজত থেকে
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৯০ অনুযায়ী, আদালত তখনই একটি ৩০ বছর বা ততোধিক পুরাতন দলিলের সম্পাদন সম্পর্কে অনুমান করতে পারে, যদি দলিলটি "উপযুক্ত হেফাজত" থেকে আদালতে উপস্থাপিত হয়।

- অর্থাৎ দলিলটি যেখানে থাকার কথা, সেখানেই যদি থাকে এবং সেখান থেকে আদালতে পেশ করা হয়, তাহলে সেই হেফাজতকে "উপযুক্ত হেফাজত" বলা হয়।
- যদি দলিলটি এমন কারো কাছ থেকে আসে যার কাছে থাকাটা অস্বাভাবিক, তাহলে আদালত প্রথমে খতিয়ে দেখবে, সেখানে থাকার যুক্তিসঙ্গত কারণ আছে কি না।
- কিন্তু, যদি একটি দলিল কোনো অপ্রাসঙ্গিক বা সন্দেহজনক সূত্র থেকে পাওয়া যায়, তখন আদালত সেটিকে উপযুক্ত হেফাজত হিসাবে গণ্য নাও করতে পারে।
অতএব, আদালতের অনুমান কার্যকর হতে হলে দলিলটি অবশ্যই উপযুক্ত বা সঠিক হেফাজত থেকে দাখিল করা উচিত যেমনটা ধারা ৯০ স্পষ্টভাবে বলে।
----------------------------------------------
The Evidence Act, 1872, Section 90,Presumption as to documents thirty years old: Where any document, purporting or proved to be thirty years old, is produced from any custody which the Court in the particular case considers proper, the Court may presume that the signature and every other part of such document, which purports to be in the handwriting of any particular person, is in that person's handwriting, and, in the case of a document executed or attested, that it was duly executed and attested by the persons by whom it purports to be executed and attested.
Explanation.-Documents are said to be in proper custody if they are in the place in which, and under the care of the person with whom, they would naturally be; but no custody is improper if it is proved to have had a legitimate origin, or if the circumstances of the particular case are such as to render such an origin probable.

১৩.
সাক্ষ্য আইনের ধারা ১২৫ অনুযায়ী, নিম্নলিখিত কোন ব্যক্তিকে তথ্য প্রকাশ করতে সুরক্ষা হয়নি?
  1. ম্যাজিস্ট্রেট
  2. পুলিশ কর্মকর্তা
  3. রাজস্ব কর্মকর্তা
  4. সকল সরকারী কর্মকর্তা
সঠিক উত্তর:
সকল সরকারী কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
সকল সরকারী কর্মকর্তা
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ১২৫ ধারার বিধান,অপরাধ সংঘটন সংক্রান্ত তথ্য: কোনও ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য কোথা থেকে পেয়েছেন, তা প্রকাশ করতে বাধ্য থাকবেন না। তেমনি, কোনও রাজস্ব কর্মকর্তা জনস্বার্থে রাজস্ব সম্পর্কিত কোনও অপরাধের বিষয়ে তথ্য কোথা থেকে পেয়েছেন, তা প্রকাশ করতে বাধ্য থাকবেন না।
ব্যাখ্যা: এই ধারায় "রাজস্ব কর্মকর্তা" বলতে জনস্বার্থে রাজস্ব সম্পর্কিত কোনো শাখায় নিযুক্ত বা কাজরত কর্মকর্তাকে বোঝায়।
-----------------------------------------------------
The Evidence Act,1872, Section125, Information as to commission of offences: No Magistrate or Police-officer shall be compelled to say whence he got any information as to the commission of any offence, and no Revenue-officer shall be compelled to say whence he got any information as to the commission of any offence against the public revenue.
Explanation.-"Revenue-officer" in this section means any officer employed in or about the business of any branch of the public revenue.

১৪.
The Evidence Act 1872 এর ধারা ৭৭ অনুসারে, সরকারি দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে-
  1. মূল সরকারি দলিল দ্বারা
  2. প্রাথমিক সাক্ষ্য দ্বারা
  3. সরকারি কর্মকর্তার মৌখিক বিবরণ দ্বারা
  4. সরকারি দলিলের জাবেদা নকল দ্বারা
সঠিক উত্তর:
সরকারি দলিলের জাবেদা নকল দ্বারা
উত্তর
সঠিক উত্তর:
সরকারি দলিলের জাবেদা নকল দ্বারা
ব্যাখ্যা

সাক্ষ্য আইন, ১৮৭২, ধারা ৭৭: জাবেদা নকল দাখিল করিয়া দলিল প্রমাণ: অনুরূপ জাবেদা নকল সর্বসাধারণের যে দলিলের নকল বা যে দলিলের অংশ বিশেষের নকল বলিয়া কথিত হয়, সেই দলিলের বা তাহার অংশ বিশেষের বিষয়বস্তুর প্রমাণস্বরূপ উহা উপস্থাপন করা যাইতে পারে।
----------------------------------------
The Evidence Act 1872, Section 77, Proof of documents by production of certified copies: Such certified copies may be produced in proof of the contents of the public documents or parts of the public documents of which they purport to be copies.

১৫.
সাক্ষ্য আইন অনুসারে স্মৃতি  পুনরুজ্জীবিত করার জন্য কোন সাক্ষী কতৃক যে লিখিত বিবৃতি ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার আছে-
  1. বিরোধী পক্ষ উক্ত লিখিত বিবৃতি দেখতে চাইতে পারে 
  2. উক্ত সাক্ষীকে জেরা করতে পারে
  3. উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারে
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়
ব্যাখ্যা

সাক্ষ্য আইন, ১৮৭২, ধারা ১৬১,স্মৃতি পুনরুজ্জীবিত করিবার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লেখা সম্পর্ক বিরুদ্ধ পক্ষের অধিকার : উপরের দুইটি ধারায় (১৫৯,১৬০) যে সকল লিপির বিষয় বর্ণিত হইয়াছে, বিরুদ্ধ পক্ষ চাহিলে তাহা অবশ্যই আদালতে দাখিল করিতে হইবে এবং বিরুদ্ধ পক্ষকে দেখাইতে হইবে। বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করিলে সাক্ষীকে উহা সম্পর্কে জেরা করিতে পারিবে।
---------------------------------------
The Evidence Act 1872, Section 77, Right of adverse party as to writing used to refresh memory: Any writing referred to under the provisions of the two last preceding sections(159,160) must be produced and shown to the adverse party if he requires it: such party may, if he pleases, cross-examine the witness thereupon.

১৬.
`No new trial for improper admission or rejection of evidence'- এই বিধানটি সাক্ষ্য আইনের কত ধারায় উল্লেখ আছে?   
  1. ১৬৪ ধারা
  2. ১৬৫ ধারা
  3. ১৬৬ ধারা
  4. ১৬৭ ধারা 
সঠিক উত্তর:
১৬৭ ধারা 
উত্তর
সঠিক উত্তর:
১৬৭ ধারা 
ব্যাখ্যা

সাক্ষ্য আইন ১৮৭২, ধারা ১৬৭: অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য কিংবা অগ্রাহ্য করা হইলে তজ্জন্য নতুন করিয়া বিচার হইবে না: অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রাহ্য কিংবা অগ্রাহ্য করা হইয়া থাকিলে যে আদালতে উহার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়, সেই আদালত যদি মনে করেন যে, যে সাক্ষ্য গ্রাহ্য করা হইয়াছে, এবং তাহার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হইয়াছে, সেই সাক্ষ্য ব্যতীতও এমন সাক্ষ্য প্রমাণ আছে যদ্বারা আদালতের সিদ্ধান্তের ন্যায্যতা প্রতিপন্ন হয়, কিংবা, যে সাক্ষ্য অগ্রাহ্য করা হইয়াছে, তাহা গ্রাহ্য করা হইলেও আদালতের সিদ্ধান্তের কোনো তারতম্য হইত না, তবে কেবলমাত্র অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করিবার অজুহাতেই কোনো মোকদ্দমার পুনর্বিচার বা সিদ্ধান্ত পরিবর্তন করা যাইবে না।
-------------------------------------------
The Evidence Act 1872,Section167: No new trial for improper admission or rejection of evidence: The improper admission or rejection of evidence shall not be ground of itself for a new trail or reversal of any decision in any case, if it shall appear to the Court before which such objection is raised that, independently of the evidence objected to and admitted, there was sufficient evidence to justify the decision, or that, if the rejected evidence had been received, it ought not to have varied the decision.

১৭.
সাক্ষ্য আইনের ১৬৫ ধারা অনুসারে বিচারক মামলা চলাকালীন কোন বিষয় সম্পর্কে সাক্ষী বা পক্ষগণকে প্রশ্ন করতে পারেন?
  1. শুধুমাত্র মূল ঘটনা
  2. শুধুমাত্র অপ্রাসঙ্গিক বিষয়ে
  3. প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা উভয়
  4. শুধুমাত্র প্রাসঙ্গিক ঘটনা
সঠিক উত্তর:
প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা উভয়
উত্তর
সঠিক উত্তর:
প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা উভয়
ব্যাখ্যা

ধারা ১৬৫: জজ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করিবার কিংবা কিছু দাখিল করিবার আদেশ দানের ক্ষমতা: বিচারক প্রাসঙ্গিক ঘটনা আবিষ্কার করিবার জন্য কিংবা তৎসম্পর্কে উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যেকোনো সাক্ষীকে যেকোনো সময় অথবা যেকোনো প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে পক্ষগণকে যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিবেন, এবং যেকোনো দলিল বা বস্তু উপস্থাপন করিবার আদেশ দিতে পারিবেন। পক্ষগণ বা তাহাদের প্রতিনিধিগণ অনুরূপ কোনো প্রশ্ন বা আদেশ সম্পর্কে কোনো আপত্তি করিতে পারিবে না। অনুরূপ কোনো প্রশ্নের উত্তরে সাক্ষী যাহা বলিবে তৎসম্পর্কে আদালতের অনুমতি ব্যতিরেকে সাক্ষীকে কোনো জেরা করিতেও পারিবে না।
তবে শর্ত এই যে, এই আইন অনুযায়ী যে সকল ঘটনা প্রাসঙ্গিক ও যথারীতি প্রমাণিত বলিয়া ঘোষিত হইবে, তাহার ভিত্তিতে মোকদ্দমার রায় দান করিতে হইবে।
আরও শর্ত এই যে, কোনো সাক্ষীকে বিরুদ্ধ পক্ষ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিলে বা কোনো দলিল দাখিল করিতে বলিলে এই আইনের ১২১ ও ১৩১ ধারা অনুযায়ী সাক্ষী যদি সেই প্রশ্নের উত্তর দিতে বা সেই দলিল দাখিল করিতে অস্বীকার করিতে পারিতেন; তবে আদালত এই ধারা অনুযায়ী কোনো সাক্ষীকে উক্তরূপ কোনো প্রশ্নের উত্তর দিতে বা কোনো দলিল দাখিল করিতে বাধ্য করিতে পারিবেন না। এই আইনের ১৪৮ বা ১৪৯ ধারা অনুযায়ী অপর কোনো লেকের পক্ষে যে প্রশ্ন জিজ্ঞাসা করা অসঙ্গত, বিচারকও সেইরূপ প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করিবেন না। ইতিপূর্বে এই আইনের যে সব ব্যতিক্রম উল্লেখ করা হইয়াছে, তাহা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কোনো দলিল সম্পর্কে প্রাথমিক সাক্ষ্যদানের আবশ্যকতা আদালত মওকুফ করিতে পারিবেন।
--------------------------------------------
The Evidence Act 1872,Section165, Judge's power to put questions or order production: The Judge may, in order to discover or to obtain proper proof of relevant facts, ask any question he pleases, in any form, at any time, of any witness, or of the parties about any fact relevant or irrelevant; and may order the production of any document or thing: and neither the parties nor their agents shall be entitled to make any objection to any such question or order, nor, without the leave of the Court, to cross-examine any witness upon any answer given in reply to any such question.
Provided that the judgment must be based upon facts declared by this Act to be relevant, and duly proved:
Provided also that this section shall not authorize any Judge to compel any witness to answer any question or to produce any document which such witness would be entitled to refuse to
answer or produce under sections 121 to 131, both inclusive, if the question were asked or the document were called for by the adverse party; nor shall the Judge ask any question which it would be improper for any other person to ask under section 148 or 149; nor shall he dispense with primary evidence of any document, except in the cases herein- before excepted.

১৮.
The examination of a witness by the adverse party shall be called-
  1. Examination in Chief
  2. Re-examination
  3. Cross Examination
  4. Further examination
সঠিক উত্তর:
Cross Examination
উত্তর
সঠিক উত্তর:
Cross Examination
ব্যাখ্যা

ধারা ১৩৭: জবানবন্দি [Examination-in-chief]: যে পক্ষ
কোনো সাক্ষীকে হাজির করিয়াছে, সেই পক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, তখন তাহাকে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা বলা হয় [The examination of a witness by the party who calls him shall be called his examination-in-chief.]

জেরা [Cross-examination]: বিরুদ্ধ পক্ষ যখন সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, তখন তাহাকে জেরা করা বলা হয় [The examination of a witness by the adverse party shall be called his cross-examination.]

পুনঃজবানবন্দি [Re-examination]: জেরার পর সাক্ষী উপস্থিতকারী পক্ষ যদি পুনরায় তাহার সাক্ষ্য গ্রহণ করে,
তবে তাহাকে পুনঃজবানবন্দি গ্রহণ করা বলা হয় [The examination of a witness, subsequent to the cross-examination by the party who called him, shall be called his re-examination.]

১৯.
সাক্ষ্য আইনের ১২৬ ধারা অনুসারে, একজন উকিল কোন বিষয়ে মক্কেলের সম্মতি ব্যতীত তথ্য প্রকাশ করতে পারেন?
  1. নিযুক্তির পরে মক্কেল কর্তৃক কোনো অপরাধ বা প্রতারণা সংঘটিত হয়েছে এ বিষয়ে
  2. মক্কেল কতৃক আইনজীবীর নিকট লিখিত কোন পত্রের বিষয়ে 
  3. মক্কেলকে  দেওয়া আইনি পরামর্শ বিষয়ে 
  4. পেশাগত নিযুক্তির সময় আইনজীবী মক্কেলের যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছেন
সঠিক উত্তর:
নিযুক্তির পরে মক্কেল কর্তৃক কোনো অপরাধ বা প্রতারণা সংঘটিত হয়েছে এ বিষয়ে
উত্তর
সঠিক উত্তর:
নিযুক্তির পরে মক্কেল কর্তৃক কোনো অপরাধ বা প্রতারণা সংঘটিত হয়েছে এ বিষয়ে
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১২৬ অনুযায়ী,
একজন ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল তাঁর মক্কেলের পক্ষ থেকে বা মক্কেলের উদ্দেশ্যে প্রাপ্ত পেশাগত যোগাযোগের তথ্য গোপন রাখতে বাধ্য, তবে এর দুইটি ব্যতিক্রম রয়েছে:
১. যদি মক্কেলের সঙ্গে যোগাযোগ বেআইনি উদ্দেশ্যে করা হয়।
২. যদি আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালনের সময় এমন কিছু লক্ষ করেন, যা প্রমাণ করে যে নিযুক্তির পরে কোনো অপরাধ বা প্রতারণা সংঘটিত হয়েছে।

⇒ সাক্ষ্য আইনের ১২৬ ধারার বিধান পেশা সম্পর্কিত বার্তা: ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল মক্কেলের ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল হিসাবে কাজ করিবার সময় এবং উদ্দেশ্যে উক্ত মক্কেল কর্তৃক বা মক্কেলের পক্ষ হইতে তাহার নিকট প্রদত্ত কোন বার্তার বিষয় মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করিতে অনুমতি পাইবেন না। অথবা বৃত্তিগত কার্য সম্পাদনকালে এবং প্রসঙ্গে মক্কেলের যেই সকল দলিলের সহিত তিনি পরিচিত হইয়াছিলেন, সেইগুলির বিষয়বস্তু বা অবস্থার কোন বিবৃতি দিতে পারিবেন না অথবা তাহার কার্যকালে ও উদ্দেশ্যে মক্কেলকে তিনি যে পরামর্শ দিয়াছেন, তাহা প্রকাশ করিতে পারিবেন না।
তবে শর্ত থাকে যে, নিম্নলিখিত বিষয়গুলি প্রকাশ হইতে এই ধারার কিছু অব্যাহতি দিবেন না।
(১) বেআইনি উদ্দেশ্যে সাধনকল্পে যে সংবাদ আদান- প্রদান করা হইয়াছে,
(২) ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল পেশাগত কার্যে নিযুক্ত থাকবার সময় তৎকর্তৃক লক্ষিত বিষয় যদ্বারা প্রতীয়মান হয় যে, তাহার নিযুক্তির পরে কোন অপরাধ বা প্রতারণা সংঘটিত হইয়াছে।
অনুরূপ ঘটনার প্রতি উক্ত ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল মনোযোগ তাহার মক্কেল কর্তৃক বা মক্কেলের পক্ষ হইতে আকৃষ্ট করা হইয়াছিল কিনা তাহা গুরুত্বপূর্ণ নয়।
ব্যাখ্যা: এই ধারার বর্ণিত বাধ্যবাধকতা নিযুক্তির অবসান ঘটিবার পরও অব্যাহত থাকে।
------------
The Evidence Act, 1872, Section 126, Professional communications:
- No Advocate shall at any time be permitted, unless with his client's express consent, to disclose any communication made to him in the course and for the purpose of his employment as such Advocate by or on behalf of his client, or to state the contents or condition of any document with which he has become acquainted in the course and for the purpose of his professional employment, or to disclose any advice given by him to his client in the course and for the purpose of such employment:
Provided that nothing in this section shall protect from disclosure
-(1) any such communication made in furtherance of any illegal purpose:
(2) any fact observed by any Advocate, in the course of his employment as such, showing that any crime of fraud has been committed since the commencement of his employment.
It is immaterial whether the attention of such Advocate was or was not directed to such fact by or on behalf of his client.
Explanation.- The obligation stated in this section continues after the employment has ceased.

২০.
সাক্ষ্য আইন অনুযায়ী, সরকারি কর্তৃপক্ষের দ্বারা তৈরি নকশা বা পরিকল্পনা সম্পর্কে আদালত কী অনুমান করবে?
  1. তা আদালতে প্রমাণ হিসেবে অগ্রহণযোগ্য
  2. সঠিকতা যাচাই ব্যতীত তা গ্রহণযোগ্য নয়
  3. তা সঠিকভাবে তৈরি হয়েছে
  4. তা কর্তৃপক্ষের দ্বারা যাচাই করা হয়নি
সঠিক উত্তর:
তা সঠিকভাবে তৈরি হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
তা সঠিকভাবে তৈরি হয়েছে
ব্যাখ্যা

সরকারি কর্তৃপক্ষ দ্বারা তৈরি নকশাবা পরিকল্পনা সঠিকভাবে প্রণীত হয়েছে এবং তা নির্ভুল। তবে, কোনো মামলার জন্য বিশেষভাবে তৈরি মানচিত্র বা পরিকল্পনার ক্ষেত্রে এর সঠিকতা প্রমাণ করতে হবে।

ধারা ৮৩: সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা কিংবা পরিকল্পনা সম্পর্কে অনুমান: যে সমস্ত মানচিত্র কিংবা পরিকল্পনা সরকারের কর্তৃত্বাধীনে প্রণীত বলিয়া অনুমিত হয়, আদালত অবশ্যই সেইগুলিকে অনুরূপভাবে প্রণীত ও সঠিক বলিয়া অনুমান করিবেন; কিন্তু যে সমস্ত মানচিত্র কিংবা পরিকল্পনা কোনো বিশেষ উদ্দেশ্যে প্রণীত, সেইগুলি সঠিক বলিয়া অবশ্যই প্রমাণ করিতে হইবে।
-------------------------------
The Evidence Act, 1872, Section 83.Presumption as to maps or plans made by authority of Government: The Court shall presume that maps or plans purporting to be made by the authority of the Government were so made, and are accurate; but maps or plans made for the purposes of any cause must be proved to be accurate.

২১.
সাক্ষ্য আইনের ধারা ৭৩খ (২) ধারা অনুসারে যদি দাবি করা হয় যে কোনো জৈবিক নমুনা কোনো নির্দিষ্ট ব্যক্তির দ্বারা সৃষ্ট, তবে তা প্রমানের জন্য আদালত কি নির্দেশ দিতে পারে?
  1. ঐ ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণ করতে
  2. নমুনাটি আদালতে জমা দিতে
  3. ঐ ব্যক্তির লিখিত সাক্ষ্য গ্রহণ করতে
  4. সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে
সঠিক উত্তর:
সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে
উত্তর
সঠিক উত্তর:
সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে
ব্যাখ্যা

→ সাক্ষ্য আইনের ধারা ৭৩খ (২) অনুযায়ী, যদি কোনো জৈবিক নমুনার সাথে সম্পর্কিত পরিচয়ের দাবি করা হয়, তাহলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারে, যাতে নমুনাটি তুলনা করা যেতে পারে।
অর্থাৎ, যদি দাবি করা হয় যে কোনো জৈবিক নমুনা কোনো নির্দিষ্ট ব্যক্তির বা তার দ্বারা সৃষ্ট, তবে আদালত সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারে, যাতে তুলনা করা সম্ভব হয়।

⇒ সাক্ষ্য আইনের ধারা 73B (2) Comparison of physical or forensic evidence with others admitted or proved:
"If there is any claim that the sample of blood, semen, hair, DNA sample, any other biological substance, limbs or any part of limb, finger impression, palm impression, iris impression, foot impression belongs to or is created by any person, the Court may direct that person to be present in Court for the purpose of enabling the Court to make that comparison."

২২.
সাক্ষ্য আইনের ৮৫গ ধারা অনুযায়ী, আদালত কখন ডিজিটাল স্বাক্ষর সনদের তথ্য সঠিক বলে অনুমান করবে?
  1. যখন বিপরীত প্রমাণ উপস্থাপন না করা হয়
  2. যখন সনদটি গ্রাহক কর্তৃক গৃহীত হয়
  3. যখন সনদটি গ্রাহক কর্তৃক প্রত্যাখ্যান করা হয়
  4. যখন আদালত স্বয়ংক্রিয়ভাবে সনদ যাচাই করে
সঠিক উত্তর:
যখন সনদটি গ্রাহক কর্তৃক গৃহীত হয়
উত্তর
সঠিক উত্তর:
যখন সনদটি গ্রাহক কর্তৃক গৃহীত হয়
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ৮৫(গ) ধারা, আদালত ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান: আদালত ডিজিটাল স্বাক্ষর সনদের তথ্য সঠিক বলে অনুমান করবে যখন সনদটি গ্রাহক (সাবস্ক্রাইবার) কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ, গ্রাহক যদি স্বেচ্ছায় সনদটি গ্রহণ করে, তাহলে আদালত ধরে নেবে যে সনদের উল্লিখিত তথ্য (গ্রাহকের যাচাইকৃত নয় এমন তথ্য ছাড়া) সঠিক, যতক্ষণ না বিপরীত প্রমাণ উপস্থাপন করা হয়।
--------------------------
⇒The Evidence Act, 1872, Section 85C: Presumption as to Digital Signature Certificates: "The Court shall presume, unless contrary is proved, that the information listed in a Digital Signature Certificate is correct, except for information specified as subscriber information which has not been verified, if the certificate was accepted by the subscriber."

২৩.
সাক্ষ্য আইনের কত ধারায় মালিকানা প্রমাণের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. ১০৭ ধারা
  2. ১০৮ ধারা
  3. ১০৯ ধারা
  4. ১১০ ধারা
সঠিক উত্তর:
১১০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১১০ ধারা
ব্যাখ্যা

সাক্ষ্য আইন ১৮৭২,ধারা ১১০: মালিকানা প্রমাণের দায়িত্ব  যখন প্রশ্ন হইতেছে, যে লোকের দখলে কিছু আছে বলিয়া বুঝায়, সেই লোক উহার মালিক কিনা, তখন যে লোক দাবি করে যে, দখলকারী লোক সেই জিনিসের মালিক নহে, সেই লোকের উপরই উহা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয়।
--------------------
The Evidence Act, 1872, Section 110: Burden of proof as to ownership: When the question is whether any person is owner of anything of which he is shown to be in possession, the burden of proving that he is not the owner is on the person who affirms that he is not the owner.

২৪.
সাক্ষ্য আইনের ১০৮ ধারা অনুযায়ী আদালত নিম্নলিখিত কোন ধরনের অনুমান করতে পারে?
  1. জীবিত থাকার অনুমান
  2. মৃত অনুমান
  3. বৈধতার অনুমান
  4. সম্পর্কের অনুমান
সঠিক উত্তর:
মৃত অনুমান
উত্তর
সঠিক উত্তর:
মৃত অনুমান
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ১০৮ ধারা অনুযায়ী: যে ব্যক্তি সম্পর্কে সাত বছর যাবৎ কোনো খবর পাওয়া যায় নাই সে জীবিত আছে, তাহা প্রমাণের দায়িত্ব: যখন প্রশ্ন হইতেছে, কোনো ব্যক্তি জীবিত বা মৃত এবং প্রতীয়মান হইয়াছে যে, সেই লোক জীবিত থাকিলে স্বাভাবিকভাবে যাহারা তাহার খবর পইত, তাহারা সাত বছর যাবৎ তাহার কোনো খবর নাই, তখন সেই লোক জীবিত বলিয়া যে দাবি করে, উহা প্রমাণ করিবার দায়িত্ব তাহার উপর ন্যস্ত হয়।
অর্থ্যাৎ আদালত কোন ব্যক্তিকে মৃত অনুমান করতে বাধ্য যদি বিগত ৭ বৎসর যাবৎ তার কোন খবর পাওয়া না যায়।
এমন ব্যক্তিকে যে জীবিত দাবী করে, তাকেই প্রমাণ করতে হবে উক্ত ব্যক্তি জীবিত।   
---------
Section 108 → Burden of proving that person is alive who has not been heard of for seven years: Provided that when the question is whether a man is alive or dead, and it is proved that he has not been heard of for seven years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it.

২৫.
সাক্ষ্য আইনের ৯৯ ধারা অনুসারে, দলিলের শর্তাবলী পরিবর্তনকারী চুক্তি সম্পর্কে কে সাক্ষ্য প্রদান করতে সক্ষম?
  1. আদালত
  2. শুধুমাত্র দলিলের পক্ষ
  3. শুধুমাত্র দলিলের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি
  4. দলিলের পক্ষ নন এমন ব্যক্তি বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা
সঠিক উত্তর:
দলিলের পক্ষ নন এমন ব্যক্তি বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা
উত্তর
সঠিক উত্তর:
দলিলের পক্ষ নন এমন ব্যক্তি বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা
ব্যাখ্যা

ধারা ৯৯: দলিলের শর্তাবলী পরিবর্তনের চুক্তি সম্পর্কে কে সাক্ষ্য দিতে পারে: দলিলের সংশ্লিষ্ট পক্ষ নহে এইরূপ লোকেরা বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা এমন কোনো ঘটনার সাক্ষ্য দিতে পারে, যা দ্বারা বুঝা যাইবে, উক্ত দলিলে লিপিবদ্ধ শর্তাবলীর রদবদল করিয়া একটি চুক্তি একটি সময়ে হইয়াছিল।
উদাহরণ: 'ক' এবং 'খ'-এর মধ্যে এই মর্মে একটি লিখিত চুক্তি হইল যে, 'খ' কিছু পরিমাণ তুলা 'ক'-এর নিকট বিক্রয় করিবে এবং যাহার মূল্য পণ্য অর্পিত হইলে পরিশোধ করা হইবে। একটি সময়ে তাহাদের মধ্যে একটি মৌখিক চুক্তি হয় এই মর্মে যে, তিন মাসের জন্য 'ক'-কে ধারে মাল সরবরাহ করা হইবে। 'ক'-এর মধ্যে বিরোধ উপস্থিত হইলে শেষোক্ত চুক্তিটি প্রমাণ করা যাইবে না। কিন্তু উহা দ্বারা যদি 'গ'-এর স্বার্থ ব্যাহত হয়, তবে 'গ' উহা প্রমাণ করিতে পারিবে।
-------------
The Evidence Act 1872, Section, 99, Who may give evidence of agreement varying terms of document: Persons who are not parties to a document, or their representatives in interest, may give evidence of any facts tending to show a contemporaneous agreement varying the terms of the document.
Illustration: A and B make a contract in writing that B shall sell A certain cotton, to be paid for on delivery. At the same time they make an oral agreement that three months' credit shall be given to A. This could not be shown as between A and B, but it might be shown by C, if it affected his interests.

২৬.
সাক্ষ্য আইনের ১৫৫ ধারা অনুসারে কীভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়?
  1. সাক্ষী বিশ্বাসের অযোগ্য মর্মে সাক্ষ্য প্রদান করে 
  2. সাক্ষীকে ঘুষ প্রদান করা হয়েছে বা ঘুষ গ্রহণে সম্মত হয়েছেন মর্মে প্রমাণ করে
  3. সাক্ষীর পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমান বক্তব্য অমিল তা প্রমাণ করে
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ১৫৫ ধারার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এ ধারায় নিম্নবর্ণিত ৩ টি উপায়ে সাক্ষীর
বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়।
১. সাক্ষী বিশ্বাসের অযোগ্য মর্মে সাক্ষ্য প্রদান করে;
২. সাক্ষীকে ঘুষ প্রদান করা হয়েছে বা এরূপ দুর্নীতিমূলক প্রলোভনে সম্মত হয়েছেন মর্মে প্রমাণ করে;
৩. সাক্ষীর পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমান বক্তব্য অমিল তা প্রমাণ করে বিরুদ্ধ পক্ষ সরাসরি এরূপ প্রশ্ন করতে পারেন এবং আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজিরকারী পক্ষ এরূপ প্রশ্ন করতে পারেন।
-------------------------
Section 155: Impeaching credit of witness: The credit of a witness may be impeached in the following ways by the adverse party, or, with the consent of the Court, by the party who calls him:-
(1) by the evidence of persons who testify that they, from their knowledge of the witness, believe him to be unworthy of credit;
(2) by proof that the witness has been bribed, or has accepted the offer of a bribe, or has received any other corrupt inducement to give his evidence;
(3) by proof of former statements inconsistent with any part of his evidence which is liable to be contradicted;