পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ [১০০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
‘The Hanging Garden of Babylon’ প্রাচীন সপ্তাশ্চর্যটি কোন সভ্যতার উল্লেখযোগ্য অবদান?
  1. ক) সুমেরীয় সভ্যতা
  2. খ) ক্যালেডীয় সভ্যতা
  3. গ) অ্যাশেরীয় সভ্যতা
  4. ঘ) ব্যবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
খ) ক্যালেডীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যালেডীয় সভ্যতা
ব্যাখ্যা
ক্যালেডীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার শেষ ধাপ। একে নতুন ব্যাবিলনীয় সভ্যতাও বলা হয়। সম্রাট নেবুচাদনেজার এ সভ্যতার গোড়াপত্তন করেন। নেবুচাদনেজারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তিনি ইহুদীদের বন্দী করে ৫৩৮ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত আটকে রাখেন। ইতিহাসে এটি ‘ব্যাবিলনীয় বন্দী দশা’ নামে পরিচিত।
সভ্যতার উল্লেখযোগ্য অবদানঃ
-নগর দেয়ালের উপর সম্রাট নেবুচাদনেজার নির্মাণ করেন ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান(The Hanging Garden of Babylon)’।
-ক্যালডীয়রা সপ্তাহকে সাত দিন এবং দিনরাত্রিকে ২৪ ঘন্টায় ভাগ করেন।
-এ যুগে জ্যোতির্বিদগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান এবং এ থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)]
.
প্রাচীন গ্রিসে সংস্কৃতির বিভিন্ন ধারা এবং গণতন্ত্র চর্চার মূল কেন্দ্র ছিল-
  1. ক) এথেন্স
  2. খ) স্পার্টা
  3. গ) আলেকজান্দ্রিয়া
  4. ঘ) কোরিন্থ
সঠিক উত্তর:
ক) এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
ক) এথেন্স
ব্যাখ্যা
উনিশ শতকের শেষে ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় এক উন্নততর প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশত নগরীর ধ্বংস স্তুপের। ইউরোপ মহাদেশের এই অঞ্চলেই প্রথম সভ্যতার উন্মেষ ঘটেছিল। যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্ল্যাসিক্যাল গ্রিক সভ্যতা। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। রোমানরা পরবর্তিকালে এর নামকরণ করে গ্রিস। গ্রিক সভ্যতার সঙ্গে ‘হেলেনিক’ ও ‘হেলেনিস্টিক’ এই দুটি সংস্কৃতির নাম জড়িত। অসংখ্য নগররাষ্ট্র নিয়ে গড়ে উঠা প্রাচীন গ্রিসে সংস্কৃতির বিভিন্ন ধারা এবং গণতন্ত্র চর্চার মূল কেন্দ্র ছিল এথেন্স।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]
.
প্রাচীন চীনে রাজার আদেশ ও পুরোহিতের বাণী প্রচারের জন্য কোন ধরনের লিখন পদ্ধতির উদ্ভব ঘটেছিল?
  1. ক) হায়ারোগ্লিফিক
  2. খ) ক্যালিগ্রাফ
  3. গ) আইডিওগ্রাফ
  4. ঘ) পিক্টোগ্রাফ
সঠিক উত্তর:
গ) আইডিওগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আইডিওগ্রাফ
ব্যাখ্যা
শাং এবং চৌ-দের আমলে চীনের সমাজ-অর্থনীতি-সভ্যতা ধীরে ধীরে বিকাশ লাভ করতে থাকে। শাং শাসনামলে রাজার আদেশ ও পুরোহিতের বাণী প্রচারের জন্য আইডিওগ্রাফ নামে ভিন্ন ধরনের একটি লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। এ লেখা গুলো দেখতে অনেকটা চিত্রলিপির মতো ছিল।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)]
.
‘বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে’-এই সত্য প্রথম আবিষ্কার করেন কারা?
  1. ক) রোমানরা
  2. খ) গ্রিকরা
  3. গ) ফিনিশীয়রা
  4. ঘ) হিব্রুরা
সঠিক উত্তর:
খ) গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিকরা
ব্যাখ্যা
খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
[সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]
.
প্রাচীন রোমে ‘ত্রয়ী শাসন’ এর নেতা ছিলেন না-
  1. ক) লেপিডাস
  2. খ) অগাস্টাস সিজার
  3. গ) রোমিউলাস অগাস্টুলাস
  4. ঘ) মার্ক অ্যান্টনি
সঠিক উত্তর:
গ) রোমিউলাস অগাস্টুলাস
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমিউলাস অগাস্টুলাস
ব্যাখ্যা
জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট। তাঁর মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ৪৪-৪২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এ যুদ্ধের ব্যাপ্তি ছিল। যুদ্ধে জয়ী হয়ে একযোগে ক্ষমতায় আসেন তিন নেতা – অক্টেভিয়াস ‍সিজার, মার্ক অ্যান্টনি এবং লেপিডাস। প্রাচীন রোমে তিনজনের মিলিত এ শাসন ‘ত্রয়ী শাসন’ নামে খ্যাত। ‘ত্রয়ী শাসন’ বেশি দিন টেকেনি। ৩১ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টোভিয়াস সিজার ‘অগাস্টস (প্রথম সম্রাট) সিজার’ উপাধি গ্রহণ করেন। অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম। রোমের শেষ সম্রাট ছিলেন রোমিউলাস অগাস্টুলাস।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)]
.
তুরস্কের কোন শহরে ‘আয়া সোফিয়া’ মসজিদটির অবস্থান?
  1. ক) আদানা
  2. খ) আঙ্কারা
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) আন্টালিয়া
সঠিক উত্তর:
গ) ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইস্তাম্বুল
ব্যাখ্যা
তুরস্কের ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়া মূলত ছিল গির্জা৷ ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের সময়ে তৈরি করা হয় এটি৷ ১৪৫৩ সালে অটোমানরা কনস্টান্টিনোপল জয়ের পর দ্বিতীয় সুলতান মেহমেদ এই ক্যাথিড্রালটিকে মসজিদে রূপান্তর করেন৷ আয়া সোফিয়া নিয়ে খ্রিস্টান- মুসলমানদের দ্বন্দ্বের অবসান টানতে প্রায় ৫শ' বছর পর ১৯৩৪ সালে একে জাদুঘরে রূপান্তর করেন আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্ক। জাদুঘর থাকাকালীন ১৯৮৫ সালে বিশ্ব-ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এ স্থাপনাটি। ১০ই জুলাই, ২০২০ তুর্কী আদালত সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা হয়নি বলে রায় দেয় এবং এর পরেই তুরস্কের ইসলামপন্থী সরকার জাদুঘরকে মসজিদে রূপান্তর করে এবং ৮৬ বছর পর সেখানে প্রথমবারের মতো জুম্মার নামাজ পড়া হয়েছে।
[সূত্রঃ dw.com এবং bbc.com]
.
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত নয়?
  1. ক) কলম্বিয়া
  2. খ) পানামা
  3. গ) বেলিজ
  4. ঘ) পেরু
সঠিক উত্তর:
গ) বেলিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) বেলিজ
ব্যাখ্যা
বেলিজ, সার্বভৌম দেশটি মধ্য আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত। দেশটির উত্তরে মেক্সিকো এবং পশ্চিম ও দক্ষিণে গুয়াতেমালা সীমানা রয়েছে। ল্যাটিন আমেরিকা বিশটি সার্বভৌম রাষ্ট্র এবং বিভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রে দক্ষিণে অবস্থিত সমস্ত পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষী রাষ্ট্রসমূহকে অন্তর্ভুক্ত করে। অন্তর্ভূক্ত রাষ্ট্রসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হুন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র এবং মেক্সিকো।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
.
বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান ‘তক্ষশীলা’ পাকিস্তানের কোন প্রদেশে অবস্থিত?
  1. ক) সিন্ধু
  2. খ) পাঞ্জাব
  3. গ) বেলুচিস্তান
  4. ঘ) খাইবার পাখতুনখোয়া
সঠিক উত্তর:
খ) পাঞ্জাব
উত্তর
সঠিক উত্তর:
খ) পাঞ্জাব
ব্যাখ্যা
তক্ষশীলা, উত্তর-পশ্চিম পাকিস্তানের প্রাচীন শহর। যা বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান। এর ধ্বংসাবশেষগুলি পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ২২ মাইল (৩৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত।
[সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
.
নিকারাগুয়ার সরকারি মুদ্রার নাম-
  1. ক) ডলার
  2. খ) পেসো
  3. গ) জলোটি
  4. ঘ) করডোবা
সঠিক উত্তর:
ঘ) করডোবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করডোবা
ব্যাখ্যা
নিকারাগুয়ান পেসো ছিল স্বাধীন নিকারাগুয়ার প্রথম সরকারি মুদ্রা। ১৯১২ সালের ২০ শে মার্চ, নিকারাগুয়া পেসো ত্যাগ করে নিকারাগুয়ান করডোবা দেশে নতুন সরকারি মুদ্রা হিসাবে চালু করেছিল। এছাড়া মার্কিন ডলার নিকারাগুয়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষত হোটেল এবং পর্যটন সাইটগুলিতে।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
১০.
‘হেরাত’ শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) লিবিয়া
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
হেরাত, আফগানিস্তানের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। কান্দাহার, দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহরঃ মাযার-ই-শরীফ, কাবুল, গজনী।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
১১.
আয়তনে ইন্দোনেশিয়ার একক মালিকানাধীন বৃহত্তম দ্বীপ-
  1. ক) বোর্নিও
  2. খ) সুমাত্রা
  3. গ) জাভা
  4. ঘ) নিউগিনি
সঠিক উত্তর:
খ) সুমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুমাত্রা
ব্যাখ্যা
সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। যার আয়তন ১৮৪,৯৫৪ বর্গ মাইল। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে নিউগিনি আর বোর্নিও সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)। জাভা ইন্দোনেশিয়ার অনেক দ্বীপপুঞ্জের মধ্যে সর্বাধিক জনবহুল হিসাবে তালিকার শীর্ষে রয়েছে। জাভা এর জমির ক্ষেত্রফল ৫৩,৫৮৯ বর্গমাইল। ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
১২.
ইন্দোচীন অঞ্চলের দেশ নয়-
  1. ক) ভিয়েতনাম
  2. খ) লাওস
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
গ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) থাইল্যান্ড
ব্যাখ্যা
ইন্দোচীন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল। অঞ্চলটি ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া এই তিনটি দেশ নিয়ে গঠিত। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
১৩.
৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুইটি দেশের মধ্যকার সীমানা নিরূপণকারী রেখা?
  1. ক) উত্তর ও দক্ষিণ কোরিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র ও কানাডা
  3. গ) মিশর ও সুদান
  4. ঘ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র ও কানাডা
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র ও কানাডা
ব্যাখ্যা
৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ সীমারেখা চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্র-কানাডা ৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ১৭ ডিগ্রি উত্তর অক্ষরেখা বিচ্ছিন্ন করেছে।
[সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ আর্কাইভ]
১৪.
‘মার্সেই’ কোন দেশের বৃহত্তম সমুদ্রবন্দর?
  1. ক) ফ্রান্সের
  2. খ) পোল্যান্ডের
  3. গ) পর্তুগালের
  4. ঘ) জার্মানির
সঠিক উত্তর:
ক) ফ্রান্সের
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রান্সের
ব্যাখ্যা
মার্সেই(Port of Marseille) ফ্রান্সের বৃহত্তম সমুদ্রবন্দর। এটি ইউরোপের ৫ম বৃহত্তম এবং বিশ্বের ৪১তম স্থানে রয়েছে। পোল্যান্ডের প্রধান সমুদ্রবন্দর ডানজিগ(Gdańsk); পর্তুগালের প্রধান সমুদ্রবন্দর লিসবন; এবং জার্মানির প্রধান সমুদ্রবন্দর হামবুর্গ।
[সূত্রঃ poland.travel ও worldatlasl ওয়েবসাইট]
১৫.
যুক্তরাষ্ট্র পানামার কাছে পানামা খালটি পুরোপুরিভাবে হস্তান্তর করে-
  1. ক) ১৯১৪ সালে
  2. খ) ১৯৭৯ সাল
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল। ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে। ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
[সূত্রঃ ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ আর্কাইভ]
১৬.
জাতিপুঞ্জ(League of Nations) গঠনের প্রস্তাব করেন -
  1. ক) উইন্সটন চার্চিল
  2. খ) উড্রো উইলসন
  3. গ) ফ্রাঙ্কলিন ডি. রুজবেল্ট
  4. ঘ) জার দ্বিতীয় নিকোলাস
সঠিক উত্তর:
খ) উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
খ) উড্রো উইলসন
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্রশক্তির উদ্যোগে ১০ ই জানুয়ারি, ১৯২০ সালে আন্তর্জাতিক সহযোগিতার সংগঠন ‘লীগ অব নেশনস’ প্রতিষ্ঠিত হয়। ১৯১৮ সালের ৮ জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জাতিপুঞ্জ গঠনের জন্য তার প্রস্তাবিত বিখ্যাত ‘১৪ দফা’ মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছিলেন। এই ১৪ দফার সর্বশেষ দফায় জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়েছে।
[সূত্রঃ ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ আর্কাইভ]
১৭.
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক?
  1. ক) ঘানা
  2. খ) নরওয়ে
  3. গ) তুরস্ক
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তুরস্কের ভলকান বজকির। প্রথম তুর্কি হিসেবে তিনি এ পদে নির্বাচিত হলেন। তিনি সাধারণ পরিষদের বর্তমান সভাপতি নাইজেরিয়ার তিজওয়ানি মুহাম্মদ বান্দে এর নিকট থেকে সেপ্টেম্বরে ৭৫তম অধিবেশনের সূচনাতে দায়িত্বগ্রহণ করবেন।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
১৮.
ইয়াল্টা সম্মেলনে(Yalta Conference) ছিলেন না-
  1. ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. খ) হ্যারি ট্রুম্যান
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
খ) হ্যারি ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) হ্যারি ট্রুম্যান
ব্যাখ্যা
১১ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে ''Yalta Conference'' নামে পরিচিত। এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ''ভেটো ক্ষমতা'' নির্ধারিত হয়। এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত। যুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারী জোসেফ স্ট্যালিন এই সম্মেলনে মিলিত হন।
[সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
১৯.
‘The United Nations Conference on International Organization’ সম্মেলনটি অনুষ্ঠিত হয়-
  1. ক) প্যারিসে
  2. খ) ওয়াশিংটনে
  3. গ) নিউইয়র্কে
  4. ঘ) সানফ্রান্সিসকোতে
সঠিক উত্তর:
ঘ) সানফ্রান্সিসকোতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সানফ্রান্সিসকোতে
ব্যাখ্যা
২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter) রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন। ২৬ জুন তা ৫০ দেশের প্রতিনিধিরা তাতে স্বাক্ষর করেন। পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়। ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি San Francisco Conference বা The United Nations Conference on International Organization নামে পরিচিত।
[সূত্রঃ UN website এবং Live MCQ content (upcoming)]
২০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা নেই নিম্নের কোন দেশের-
  1. ক) চীন
  2. খ) জার্মানি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়। জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
২১.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশসমূহ সাধারণ পরিষদের সদস্যদের ন্যূনতম কত শতাংশ ভোটের মাধ্যমে কার্যকর হয়?
  1. ক) এক-তৃতীয়াংশ
  2. খ) দুই-তৃতীয়াংশ
  3. গ) এক-চতুর্থাংশ
  4. ঘ) তিন-চতুর্থাংশ
সঠিক উত্তর:
খ) দুই-তৃতীয়াংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই-তৃতীয়াংশ
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদের সদস্যদের ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে কার্যকর হয়।
[সূত্রঃ UN website এবং Live MCQ content (upcoming)]
২২.
ঔপনিবেশিক শাসনাধীন দেশগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে কোন পরিষদ(Council) গঠিত হয়েছিল?
  1. ক) Advisory Council
  2. খ) Trusteeship Council
  3. গ) Security Council
  4. ঘ) Economic and Social Council
সঠিক উত্তর:
খ) Trusteeship Council
উত্তর
সঠিক উত্তর:
খ) Trusteeship Council
ব্যাখ্যা
অছি পরিষদ বা Trusteeship Council জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি। ঔপনিবেশিক শাসনাধীন দেশগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়। জাতিসংঘের Trusteeship এর অধীনে থাকা সর্বশেষ পালাউ এর স্বাধীনতা লাভের মাধ্যমে ১৯৯৪ সালে অছি পরিষদ বা Trusteeship Council তার কার্যক্রম সমাপ্তি করে।
[সূত্র: UN.org এবং লাইভ এমসিকিউ আর্কাইভ]
২৩.
‘রোম সংবিধি (১৯৯৮)’ দ্বারা প্রতিষ্ঠিত স্থায়ী বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
  1. ক) International Court of Justice(ICJ)
  2. খ) International Criminal Court (ICC)
  3. গ) Permanent Court of Arbitration(PCA)
  4. ঘ) International Tribunal for the Law of the Sea(ITLOS)
সঠিক উত্তর:
খ) International Criminal Court (ICC)
উত্তর
সঠিক উত্তর:
খ) International Criminal Court (ICC)
ব্যাখ্যা
গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য রোম সংবিধি (১৯৯৮) দ্বারা প্রতিষ্ঠিত স্থায়ী বিচার বিভাগীয় সংস্থা হল আন্তর্জাতিক অপরাধ আদালত বা International Criminal Court (ICC)। সংবিধিটি ১ জুলাই, ২০০২ সালে প্রয়োজনীয় সংখ্যক দেশের (৬০) অনুমোদনের পরে আদালতের কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
[সূত্রঃ UN ওয়েবসাইট এবং ব্রিটানিকা]
২৪.
‘দোহ উন্নয়ন এজেন্ডা’ কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  3. গ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. ঘ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি
সঠিক উত্তর:
খ) বিশ্ব বাণিজ্য সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিস্থিতির উন্নয়নের জন্য প্রবর্তিত হয় ‘দোহা রাউন্ড’। এর লক্ষ্য হ'ল আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের প্রবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বৃহৎ সংস্কার করা। এই রাউন্ডটি ‘দোহ উন্নয়ন এজেন্ডা(Doha Development Agenda)’ নামেও পরিচিত, এটির মৌলিক লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যবসায়ের সম্ভাবনা সম্প্রসারিত করা। এই রাউন্ডটি ২০০১ সালের নভেম্বরে কাতারের দোহায় ডব্লিউটিওর(WTO) চতুর্থ মন্ত্রিপর্যায়ের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল।
[সূত্র: ডব্লিউটিও ওয়েবসাইট]
২৫.
সেক্রেটারি-জেনারেল হিসাবে নিয়োগের পূর্বে অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের কোন সংস্থায় কর্মরত ছিলেন-
  1. ক) UNEP
  2. খ) UNHCR
  3. গ) UNDP
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
খ) UNHCR
উত্তর
সঠিক উত্তর:
খ) UNHCR
ব্যাখ্যা
১ জানুয়ারী ২০১৭ সালে, জাতিসংঘের নবম সেক্রেটারি-জেনারেল হিসেবে অ্যান্টনিও গুতেরেস দায়িত্ব গ্রহণ করেন। সেক্রেটারি-জেনারেল হিসাবে নিয়োগের আগে, গুতেরেস জুন ২০০৫ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনে(United Nations High Commission for Refugees-UNHCR) হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
[সূত্রঃ UN ওয়েবসাইট]
২৬.
‘বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (MIGA)’ কোনটির অঙ্গ প্রতিষ্ঠান?
  1. ক) ইরোপীয় ইউনিয়ন
  2. খ) বিশ্বব্যাংক গ্রুপ
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক গ্রুপ
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA. এর মধ্যে IBRD ও IDA কে সাধারণত বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়। বিশ্বব্যাংক ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
[সূত্রঃ বিশ্বব্যাংক]
২৭.
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো সনদ(UNFCCC) গৃহিত হয় কোন সম্মেলনে?
  1. ক) Rio+10
  2. খ) Rio+20
  3. গ) Rio Summit
  4. ঘ) UN Conference on Human Environment
সঠিক উত্তর:
গ) Rio Summit
উত্তর
সঠিক উত্তর:
গ) Rio Summit
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বিশ্ব ধরিত্রী সম্মেলন(Earth Summit) বা United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়। যার আন্য নাম Rio Summit। এই সম্মেলন থেকে এজেন্ডা-২১, UNFCCC(জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো সনদ), জীববৈচিত্র সম্পর্কিত সনদ এবং পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা গৃহিত হয়।
[সূত্র: লাইভ এমসিকিউ লেকচার]
২৮.
আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে-
  1. ক) ১৯৩১ সালে
  2. খ) ১৯৪৯ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৯ সালে
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে। কোন বৈশ্বিক সংস্থা হিসেবে বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
[সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট]
২৯.
ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য?
  1. ক) যুক্তরাষ্ট্র ও মায়ানমার
  2. খ) রুয়ান্ডা ও মোজাম্বিক
  3. গ) কুয়েত ও মিসর
  4. ঘ) আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা ও মোজাম্বিক
উত্তর
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা ও মোজাম্বিক
ব্যাখ্যা
কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর জোট হলেও এতে ব্রিটিশ শাসনের অধীন না হয়েও মোজাম্বিক ও রুয়ান্ডা কমনওয়েলথের সদস্য। ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে৷ ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো এরূপ যুক্তরাষ্ট্র, মিয়ানমার, কুয়েত, মিসর প্রভৃতি দেশ কমনওয়েলথের সদস্য নয়। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে কমনওয়েলথ ত্যাগ করে। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি। এর সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজ।
সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট]
৩০.
ইউরোপীয় ইউনিয়নের সার্বিক দিকনির্দেশ এবং রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেয়-
  1. ক) ইউরোপীয়ান কমিশন
  2. খ) ইউরোপীয়ান পার্লামেন্ট
  3. গ) ইউরোপীয়ান কাউন্সিল
  4. ঘ) ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস
সঠিক উত্তর:
গ) ইউরোপীয়ান কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপীয়ান কাউন্সিল
ব্যাখ্যা
ইউরোপীয়ান কাউন্সিল ইইউ সদস্য দেশগুলির মধ্যে সর্বোচ্চ স্তরের রাজনৈতিক সহযোগিতার প্রতিনিধিত্ব করে। এটি ইউরোপীয় ইউনিয়নের সার্বিক দিকনির্দেশ এবং রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেয়।
[সূত্র: ইইউ ওয়েবসাইট]
৩১.
ইউরোপীয় পার্লামেন্ট কতজন সরাসরি নির্বাচিত সদস্যের সমন্বয়ে গঠিত?
  1. ক) ৬৭৮ জন
  2. খ) ৭০৫ জন
  3. গ) ৭৩৫ জন
  4. ঘ) ৭৫১ জন
সঠিক উত্তর:
খ) ৭০৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০৫ জন
ব্যাখ্যা
ইউরোপীয়ান পার্লামেন্ট হলো ইউরোপীয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। ইউরোপীয়ান পার্লামেন্ট ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। তবে লুক্সেমবার্গ এবং ব্রাসেলসে এর কার্যালয় রয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট ৭০৫ জন সরাসরি নির্বাচিত সদস্যের সমন্বয়ে গঠিত।
[সূত্র: ইউরোপীয়ান পার্লামেন্ট ওয়েবসাইট]
৩২.
‘আফ্রিকান ঐক্য সংস্থা’ এর উত্তরসূরি হিসাবে আফ্রিকান ইউনিয়ন(AU) প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬৩ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ২০০২ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
গ) ২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০২ সালে
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন(AU) একটি মহাদেশীয় সংস্থা যা আফ্রিকা মহাদেশের ৫৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত। এটি ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে ‘আফ্রিকান ঐক্য সংস্থা’ এর উত্তরসূরি হিসাবে চালু হয়েছিল।
[সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট]
৩৩.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে(ECB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ক) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি
ব্যাখ্যা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দপ্তর অবস্থিত।
[সূত্র: ইসিবি ওয়েবসাইট]
৩৪.
রাজনৈতিক জোট আরব লীগে কোন দেশটির সদস্য পদ স্থগিত রয়েছে-
  1. ক) মিশর
  2. খ) সিরিয়া
  3. গ) ইয়েমেন
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
খ) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরিয়া
ব্যাখ্যা
আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়। এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি। যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর। বর্তমান সদস্য ২২ টি। এর মধ্যে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।
[সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
৩৫.
সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য নয়-
  1. ক) রাশিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) কিরগিজস্তান
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
ব্যাখ্যা
২০০১ সালের ১৫ জুন সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। এর বর্তমান সদস্য ৮টি দেশ। এগুলো হলো: চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান, ভারত ও পাকিস্তান। এর মধ্যে প্রথম ৬টি প্রতিষ্ঠাকালীন সদস্য। পর্যবেক্ষক ৪টি (ইরান, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়া) এবং ডায়ালগ পার্টনার ৬টি (আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক, শ্রীলংকা, কম্বোডিয়া এবং নেপাল)। এর সদর দপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত।
[সূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট]
৩৬.
GCC (Gulf Co-operation Council) এর সদস্য দেশ-
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
GCC (Gulf Co-operation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। এর সদস্য ৬টি যথা: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।
[সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
৩৭.
G-8 জোট থেকে কোন দেশটিকে বহিষ্কারের মধ্য দিয়ে জোটটি পুনরায় G-7(Group of Seven) জোটে পরিণত হয়-
  1. ক) জাপানকে
  2. খ) রাশিয়াকে
  3. গ) দক্ষিণ কোরিয়াকে
  4. ঘ) কানাডাকে
সঠিক উত্তর:
খ) রাশিয়াকে
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়াকে
ব্যাখ্যা
G-7(Group of Seven) বিশ্বের সাত উন্নত অর্থনীতির দেশসমূহের সমন্বয়ে গঠিত একটি জোট। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর বর্তমান সদস্য। এই দেশগুলির নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন, সুরক্ষা এবং অর্থনীতি সহ বৈশ্বিক প্রশাসনের বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য প্রতিবছর বৈঠকে মিলিত হন। ১৯৯৮ সালে, রাশিয়া এই ক্লাবটিতে যোগদান করেছিল এবং এটি G-8(Group of Eight) হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের একীভূত হওয়াকে অস্বীকৃতি জানিয়ে ২০১৪ সালে G-8(Group of Eight) থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছিল এবং জোটটি পুনরায় G-7(Group of Seven) নামে পরিচিতি পায়।
[সূত্র: বিবিসি নিউজ]
৩৮.
‘সাউথ সামিট (South Summit)’ কোন জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণ করে?
  1. ক) G-7
  2. খ) G-15
  3. গ) G-77
  4. ঘ) D-8
সঠিক উত্তর:
গ) G-77
উত্তর
সঠিক উত্তর:
গ) G-77
ব্যাখ্যা
The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট। ১৯৬৪ সালের ১৫ জুন ৭৭টি দেশের সমন্বয়ে এটি গঠিত হলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪টি। এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। ‘সাউথ সামিট (South Summit)’ এই জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণ করে। প্রথম এবং দ্বিতীয় ‘সাউথ সামিট (South Summit)’ যথাক্রমে ১০-১৪ এপ্রিল, ২০০০ সালে কিউবার হাভানায় এবং ১২-১৬ জুন, ২০০৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় ‘সাউথ সামিট (South Summit)’ উগান্ডায় অনুষ্ঠিত হবে।
[সূত্র: G-77 ওয়েবসাইট]
৩৯.
South Asian Free Trade Area (SAFTA) কার্যকর হয়-
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০৬ সালে
ব্যাখ্যা
South Asian Free Trade Area (SAFTA) হল দক্ষিণ এশীয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য এলাকা। এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি, ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে। এই চুক্তি কার্যকর হয় ১ জুলা্‌ ২০০৬ সালে। ১১ এপ্রিল, ১৯৯৩ সালে SAARC Preferential Trading Arrangement(SAPTA) চুক্তি স্বাক্ষরিত হয়।
[সূত্র: saarc-sec.org এবং un.org ওয়েবসাইট]
৪০.
আনজুস(ANZUS) এর সদস্য দেশ নয়-
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
ব্যাখ্যা
ANZUS এর পূর্ণরূপ- Australia, New Zealand and United States. এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্ব্‌ ১৯৫১ সালে। এটি একটি ৩ সদস্য বিশিষ্ট সামরিক জোট। এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
[সূত্র: ANZUS ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা]
৪১.
বিশ্বব্যাপী ধনাঢ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন-
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  3. গ) রোটারি ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
১৯১৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মেলভিন জোন্স লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বব্যাপী ধনাঢ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ইলিনয়ে অবস্থিত।
[সূত্র: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়েবসাইট]
৪২.
যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনীর নাম-
  1. ক) এমআই-৬(MI6)
  2. খ) ব্ল্যাক ওয়াটার(Blackwater)
  3. গ) এমএসএস(MSS)
  4. ঘ) স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)
সঠিক উত্তর:
ঘ) স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)
ব্যাখ্যা
ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড(Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড। এমআই-৬ (MI6) ব্রিটেনের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির অফিশিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। MI6 ১৯০৯ সালে গঠিত হয়। এর ছয়টি সেকশনের জন্যে এটি এমআই-৬ নামে পরিচিতি লাভ করে। এমআই-৫(MI5) ব্রিটেনের আরেকটি গোয়েন্দা সংস্থা যা ব্রিটেনের অভ্যন্তরে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে।
[সূত্র: SIS ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন পত্রিকা এবং এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা]
৪৩.
'আরসা’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী?
  1. ক) কলম্বিয়া
  2. খ) মিয়ানমার
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মোজাম্বিক
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
ব্যাখ্যা
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’। আবু সায়াফ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাওয়ের একটি গেরিলা সংগঠন। আফ্রিকার দেশ মোজাম্বিকের মুসলিম গেরিলা সংগঠন রিনামো।
[সূত্র: ডয়েচভেলে, প্রথম আলো এবং ব্রিটানিকা]
৪৪.
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা -
  1. ক) লুসা(Lusa)
  2. খ) আনতারা(Antara)
  3. গ) বারনামা(Bernama)
  4. ঘ) বেলজা(Belga)
সঠিক উত্তর:
খ) আনতারা(Antara)
উত্তর
সঠিক উত্তর:
খ) আনতারা(Antara)
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম ‘আনতারা’। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’; মিশরের সংবাদ সংস্থার নাম ‘মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)’; পর্তুগালের নিউজ এজেন্সি ‘লুসা’; এবং বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম ‘বেলজা’।
[সূত্রঃ বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েবসাইট]
৪৫.
‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ হিসেবে পরিচিত-
  1. ক) বেনিতো মুসোলিনি
  2. খ) জোসেফ স্ট্যালিন
  3. গ) আলেকজান্ডার লুকাশেঙ্কো
  4. ঘ) ফ্রান্সিসকো ফ্রাঙ্কো
সঠিক উত্তর:
গ) আলেকজান্ডার লুকাশেঙ্কো
উত্তর
সঠিক উত্তর:
গ) আলেকজান্ডার লুকাশেঙ্কো
ব্যাখ্যা
আলেকজান্ডার লুকাশেঙ্কোকে প্রায়ই বলা হয়ে থাকে ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’। গত ২৬ বছর ধরে তার ক্ষমতা শক্তভাবে ধরে রেখেছেন লুকাশেঙ্কো। লুকাশেঙ্কো ১৯৯৪ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি পুনঃর্নিবাচিত হয়েছেন আরও পাঁচবার।
[সূত্রঃ বিবিসি নিউজ]
৪৬.
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ানকে কোন যুদ্ধে পরাজয়ের পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?
  1. ক) লিগনির যুদ্ধ
  2. খ) লিপজিগের যুদ্ধ
  3. গ) ট্রাফালগার যুদ্ধ
  4. ঘ) ওয়াটার লু যুদ্ধ
সঠিক উত্তর:
ঘ) ওয়াটার লু যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়াটার লু যুদ্ধ
ব্যাখ্যা
১৮১৩ সালে লিপজিগের যুদ্ধে ইউরোপের ষষ্ঠ কোয়ালিশিনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। একই বছর তাকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্স দখল করে নেয় কোয়ালিশন। ১৮১৪ সালে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। কিছুদিন পরই নেপোলিয়ান সেখান থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতার করতে অষ্টদশ লুইয়ের নেতৃত্বে একদল সেনাবাহিনী পাঠানো হয়। কিন্তু নাটকীয়ভাবে সৈন্যদলটি নেপোলিয়ানের সঙ্গে হাত মিলায়। তারা ফিরে এসে ফ্রান্স দখল করেন এবং নেপোলিয়ান আবার ফ্রান্সের ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৮১৫ সালে ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন (আর্থার জেমস) এর সাথে ওয়াটার লু যুদ্ধে পরাজিত হলে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
[সূত্রঃ হিস্টোরি ডটকম এবং worldatlas ওয়েবসাইট]
৪৭.
“Triple Alliance” চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেন-
  1. ক) বেনিতো মুসোলিনি
  2. খ) ফ্রাঞ্জ জোসেফ
  3. গ) এডলফ হিটলার
  4. ঘ) অটো ভন বিসমার্ক
সঠিক উত্তর:
ঘ) অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা
১৮৮২ সালে জার্মান চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া-হাঙেরীর মধ্যে সামরিক সহায়তা বিষয়ক “Triple Alliance” চুক্তি স্বাক্ষরিত হয়।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই]
৪৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের কোন দ্বীপটি দখল করেছিল?
  1. ক) শিকোকু
  2. খ) কিউসু
  3. গ) হনসু
  4. ঘ) ওকিনাওয়া
সঠিক উত্তর:
ঘ) ওকিনাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওকিনাওয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ওকিনাওয়া ছিল আমেরিকান সেনা এবং ইম্পেরিয়াল জাপানী সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এক ভয়াবহ এবং দীর্ঘ লড়াইয়ের স্থান। যুদ্ধের পরে যুক্তরাষ্ট্র ১৯৭২ সাল পর্যন্ত ওকিনাওয়া দ্বীপ নিয়ন্ত্রণ করেছিল। কৌশলগত অবস্থানের কারণে ওকিনাওয়া দ্বীপটি পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
৪৯.
'Orange Revolution' সংঘটিত হয়-
  1. ক) জার্মানিতে
  2. খ) জর্জিয়াতে
  3. গ) ইউক্রেনে
  4. ঘ) কিরগিজস্তানে
সঠিক উত্তর:
গ) ইউক্রেনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউক্রেনে
ব্যাখ্যা
অরেঞ্জ বিপ্লবঃ ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে হাজার হাজার বিক্ষোভকারী ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে নেমে পড়ে। তারা অনির্দিষ্ট সময়ের জন্য আন্দোলন শুরু করে। ২৬ ডিসেম্বর ইউক্রেনের সর্বোচ্চ আদালত ওই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। ২০০৫ সালের ২৩ জানুয়ারির নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর ঐতিহাসিক অরেঞ্জ বিপ্লবের সমাপ্তি ঘটে। এই আন্দোলনের নায়ক ছিলেন ওই নির্বাচনে ইয়ানুকোভিচের প্রতিদ্বন্দ্বী ভিক্তর ইউশচেঙ্কো।
[সূত্র : বিবিসি অনলাইন, আল-জাজিরা]
৫০.
কোয়ান্টাস(Qantas) কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) রাশিয়া
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কলম্বিয়া
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার বিমান সংস্থার নাম Qantas; রাশিয়ার বিমান সংস্থার নাম Aeroflot; ডাচ বা নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম KLM; এবং কলম্বিয়ার বিমান সংস্থার নাম Avianca।
[সূত্র : বিভিন্ন দেশের বিমান সংস্থার ওয়েবসাইট]
৫১.
‘লিপুলেখ’ কোন দুটি দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল-
  1. ক) ভারত ও চীন
  2. খ) ভারত ও ভুটান
  3. গ) ভারত ও নেপাল
  4. ঘ) ভারত ও পাকিস্তান
সঠিক উত্তর:
গ) ভারত ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত ও নেপাল
ব্যাখ্যা
ভারতের দখলে থাকা উত্তরাখন্ডের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের বলে দাবি করে নেপাল। এইগুলো ভারত ও নেপালের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল।
[সূত্র: দ্য ডিপ্লোম্যাট ও কাঠমান্ডু পোস্ট]
৫২.
ওজোন ক্ষয়কারী বস্তু সামগ্রী ফেজ আউট করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়-
  1. ক) কিয়েটো প্রটোকল
  2. খ) ভিয়েনা কনভেশন
  3. গ) মন্ট্রিল প্রটোকল
  4. ঘ) বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
গ) মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকলঃ ওজোন ক্ষয়কারী বস্তু সামগ্রী ফেজ আউট করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়।
কিয়েটো প্রটোকলঃ গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ করার জন্য স্বাক্ষরিত হয়।
কার্টাগেনা প্রটোকলঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
ভিয়েনা কনভেশনঃ জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেশন।
বাসেল কনভেনশনঃ বিষাক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন।
[সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ]
৫৩.
‘লিভিং হিস্ট্রি (Living History)’ আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক?
  1. ক) জিমি কার্টার
  2. খ) বারাক ওবামা
  3. গ) বিল ক্লিনটন
  4. ঘ) হিলারি রডহ্যাম ক্লিনটন
সঠিক উত্তর:
ঘ) হিলারি রডহ্যাম ক্লিনটন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিলারি রডহ্যাম ক্লিনটন
ব্যাখ্যা
২০০৩ সালে হিলারি রডহ্যাম ক্লিনটন তার বহুল প্রত্যাশিত হোয়াইট হাউসে থাকাকালীন স্মৃতিচারণমূলক গ্রন্থ প্রকাশ করেন।
সূত্রঃ ব্রিটানিকা
৫৪.
বাংলাদেশের সোনারগাঁও শহরকে ‘World Craft City for Jamdani’ হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা?
  1. ক) UNESCO
  2. খ) UNICEF
  3. গ) WCC
  4. ঘ) WHC
সঠিক উত্তর:
গ) WCC
উত্তর
সঠিক উত্তর:
গ) WCC
ব্যাখ্যা
World Crafts Council (WCC) বাংলাদেশের সোনারগাঁও (নারায়ণগঞ্জ) শহরকে World Craft City for Jamdani হিসেবে স্বীকৃতি প্রদান করে।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর ২০১৯]
৫৫.
International Year of Plant Health ঘোষণা করা হয় কোন সালকে?
  1. ক) ২০১৯
  2. খ) ২০২০
  3. গ) ২০২১
  4. ঘ) ২০২২
সঠিক উত্তর:
খ) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০
ব্যাখ্যা
International Year of Plant Health ঘোষণা করা হয় ২০২০ সালকে।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০১৯]
৫৬.
বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) ভারত
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (MasterCard প্রকাশিত)। বাংলাদেশের অবস্থান ৫৭তম।[
সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০]
৫৭.
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ভ্লাদিমির পুতিন
  2. খ) সেবাস্তিয়ান কুর্জ
  3. গ) মিখাইল মিশুস্তিন
  4. ঘ) দিমিত্রি মেদভেদ
সঠিক উত্তর:
গ) মিখাইল মিশুস্তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) মিখাইল মিশুস্তিন
ব্যাখ্যা
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - মিখাইল মিশুস্তিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২০]
৫৮.
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমানু চুল্লি নির্মানের লাইসেন্স অনুমোদন দেয় কোন দেশ?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) ওমান
  3. গ) কাতার
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমানু চুল্লি নির্মানের লাইসেন্স অনুমোদন দেয় - সংযুক্ত আরব আমিরাত।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ ২০২০]
৫৯.
Inter-parliamentary Alliance on China (IPAC) এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ৪ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
গ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ টি
ব্যাখ্যা
৫ জুন ২০২০ বিশ্বের আট দেশের আইন প্রণেতারা গঠন করেন Inter-parliamentary Alliance on China (IPAC) নামে একটি জোট। বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে এটি গঠন করা হয়। জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, অস্টড়েলিয়া, নরওয়ে ও সুইডেন। এই জোটের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ডিসেম্বরে সারাবিশ্বে কীভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ল, সেটিও খতিয়ে দেখবে IPAC.
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২০]
৬০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন সদস্য দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্থান
  3. গ) সুইডেন
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী পাঁচ সদস্য নির্বাচিত হয় ভারত, আয়ারল্যান্ড, মেক্সিকো, নরওয়ে ও কেনিয়া। নতুন এই সদস্য ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ মেয়াদের জন্য নির্বাচিত হয়।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২০]
৬১.
‘আম্পান’ শব্দের অর্থ কি?
  1. ক) স্বাধিন চিত্ত
  2. খ) সাপ
  3. গ) জলরাশি
  4. ঘ) উশৃঙ্খল
সঠিক উত্তর:
ক) স্বাধিন চিত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বাধিন চিত্ত
ব্যাখ্যা
সুপার সাইক্লোন আম্পানের নামকরণ করে থাইল্যান্ড। থাই ভাষায় ‘আম্পান’ অর্থ স্বাধীন চিত্ত, শক্তি, দৃঢ়তা।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২০]
৬২.
এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার “Rewa Ultra Mega Solar’. এর উৎপাদন ক্ষমতা ৭৫০ মেগাওয়াট।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২০]
৬৩.
রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম কি?
  1. ক) স্পুটনিক IV
  2. খ) স্পুটনিক V
  3. গ) স্পুটনিক VI
  4. ঘ) স্পুটনিক VII
সঠিক উত্তর:
খ) স্পুটনিক V
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পুটনিক V
ব্যাখ্যা
রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম স্পুটনিক V (Sputnik V)।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২০]
৬৪.
প্রথম আরব দেশ হিসেবে মনুষ্যবিহীন মঙ্গলাভিযান পরিচালনা করে-
  1. ক) বাহারাইন
  2. খ) কাতার
  3. গ) সৌদি আরব
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
প্রথম আরব দেশ হিসেবে মনুষ্যবিহীন মঙ্গলাভিযান পরিচালনা করে সংযুক্ত আরব আমিরাত। নভোযানের নাম ‘আল আমাল’।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২০]