পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পার্ট-১) কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
'নদী ও নারী' হুমায়ুন কবির রচিত একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) গল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন।
১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর 'Men and Rivers' নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়। এ উপন্যাসে তিনি পদ্মা নদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন।
১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থ- স্বপ্নসাধ, সাথী ও অষ্টাদশী।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ছায়াময়ী' কার রচিত কাব্য?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) দক্ষিণারঞ্জন মিত্র
  3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) জসীম উদদীন
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন মহাকবি। তাঁর রচিত কাব্য- চিন্তা তরঙ্গিনী, ছায়াময়ী, আশাকানন, বীরবাহু, চিত্তবিকাশ, দশমহাবিদ্যা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থের রচয়িতা-
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) চন্দ্রকুমার দে
  3. গ) দীনেশচন্দ্র সেন
  4. ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা
'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। এটি রচনা করেন দীনেশচন্দ্র সেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার লেখক হিসেবে কার উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেন?
  1. ক) আবুল মনসুর আহমেদ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেন।
তিনি মূলত শিশুসাহিত্যিক ও লোকসংগ্রাহক ছিলেন।
শিশুতোষ কল্পকাহিনী হলো রূপকথা। যাকে ইংরেজিতে বলা হয় 'Fairy Tales'।
ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বাংলাদেশে প্রচলিত রূপকথার সংকলন। এর ভূমিকা লিখে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি জার্মান ভাষায় অনূদিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সোজন ও দুলি' চরিত্রের স্রষ্টা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জহির রায়হান
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) জসীমউদ্দী‌ন
ব্যাখ্যা
কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
এ কাব্যটির প্রধান চরিত্র মুসলমান চাষীর ছেলে সোজন আর হিন্দুর মেয়ে দুলি।
কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে 'Gypsy Wharf' (১৯৬৯) শিরোনামে অনূদিত হয়। গ্রাম বাংলার অপূর্ব অনবদ্য রূপকল্প এই কাব্য গ্রন্থের প্রধান চরিত্র সোজন ও দুলি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা' - ছাত্রদের এই উপদেশ দিতেন-
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) আব্রাহাম গ্রিয়ারসন
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র
  4. ঘ) ভিভিয়ান ডিরোজিও
ব্যাখ্যা
ডিরোজিও তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন।
ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিল-
'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'।
ডিরোজিও-র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। এরাই হচ্ছে ইয়ং বেঙ্গল এর সদস্য। এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেয়া হয়-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
১৯৭২ সালের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়।
বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন কাটে বাংলাদেশেই।
১৯৭২ সালেই তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেয়া হয়।
মৃত্যুর ৬ মাস আগে, ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি, কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
নিচের কোনটি কালীপ্রসন্ন সিংহের গ্রন্থ?
  1. ক) সাবিত্রীসত্যবান
  2. খ) সংস্কৃত মহাভারতের গদ্য-অনুবাদ
  3. গ) হুতুম প্যাঁচার নকশা
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত একটি সামাজিক নকশা। এতে চড়ক নামে একটি মাত্র নকশা ছিল।
বাবুনাটক, বিক্রমোর্বশী, সাবিত্রীসত্যবান, মালতী-মাধব এগুলো তাঁর রচিত নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'অশ্রুমালা' কোন ধরনের গ্রন্থ?
  1. ক) মহাকাব্য
  2. খ) গীতিকাব্য
  3. গ) কাব্যনাট্য
  4. ঘ) গাঁথাকাব্য
ব্যাখ্যা

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি - কায়কোবাদ। তার প্রকৃত নাম - কাজেম আল কোরেশী।
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - 'বিরহ-বিলাপ'
তার অন্যান্য রচনা -
মহাকাব্য - মহাশ্মশান (১৯০৫)
গীতিকাব্য - অশ্রুমালা (১৮৯৫)
এছাড়াও তিনি -
কুসুমকানন, শিবমন্দির, অমিয়ধারা ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ-
  1. ক) অলৌকিক স্টিমার
  2. খ) আর্ত শব্দাবলী
  3. গ) জীবন ঘষে আগুন
  4. ঘ) আরো দুটি মৃত্যু
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ- বিমুখ প্রান্তর, প্রতিবিম্ব, আর্ত শব্দাবলী, অন্তিম শহরের মতো, যখন উদ্যত সঙ্গীন ও শোকার্ত তরবারি ইত্যাদি।
'জীবন ঘষে আগুন' হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ।
অলৌকিক ইস্টিমার হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ।
আরো দুটি মৃত্যু হাসান হাফিজুর রহমানের গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১১.
আব্রাহাম গ্রিয়ারসন ছিলেন একজন-
  1. ক) কথা সাহিত্যিক
  2. খ) ভাষাতত্ত্ববিদ
  3. গ) লোকগীতি সংগ্রাহক
  4. ঘ) সাংবাদিক
ব্যাখ্যা
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন একজন প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতত্ত্ববিদ।
তাঁর অমর কীর্তি Linguistic Survey of India। এটি ভারতের ভাষা-জাত-কুল সম্পর্কে যেমন বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করেছে, তেমনি ভারতের আধুনিক ভাষাতত্ত্বের সূতিকাগার হিসেবেও কাজ করেছে। তাঁর এ অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে মর্যাদাপূর্ণ Order of Merit উপাধিতে ভূষিত করে।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'কাব্যকাহিনী' কার লেখা কাব্যগ্রন্থ?
  1. ক) দাউদ হায়দার
  2. খ) হুমায়ুন কবির
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) কামিনী রায়
ব্যাখ্যা
গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ- রক্তরাগ, খোশরোজ, কাব্যকাহিনী, গীতি সঞ্চয়ন, সাহারা, হাসনাহেনা, বুলবুলিস্তান, বনি আদম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'আমি ভাল আছি তুমি' গ্রন্থটি কার লেখা?
  1. ক) দক্ষিণারঞ্জন মিত্র
  2. খ) হুমায়ুন কবির
  3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) দাউদ হায়দার
ব্যাখ্যা
দাউদ হায়দার একজন বাংলাদেশী বাঙালী কবি, লেখক ও সাংবাদিক। তাঁর বিখ্যাত একটি কাব্যের নাম 'জন্মই আমার আজন্ম পাপ'। এছাড়াও তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ- আমি ভাল আছি তুমি, এই শাওনে এই পরবাসে, বানিশম্যান্ট, পাথরের পুঁথি, আমি পুড়েছি জ্বালা ও আগুনে, অবসিডিয়ান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
কোনটি হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ?
  1. ক) সাবিত্রী উপাখ্যান
  2. খ) করতলে ছিন্নমাথা
  3. গ) নামহীন গোত্রহীন
  4. ঘ) যখন উদ্যত সঙ্গীন
ব্যাখ্যা
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত একটি গল্পগ্রন্থ।
তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ- আত্মজা ও একটি করবী গাছ, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, জীবন ঘষে আগুন ইত্যাদি।
একাত্তর: করতলে ছিন্নমাথা তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ।
আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, শিউলি, বৃত্তায়ন তাঁর রচিত উপন্যাস।
যখন উদ্যত সঙ্গীন হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
''হয়তো ভোরের কাক হ'য়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়''
- কার রচিত পংক্তি?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) জসীম উদদীন
ব্যাখ্যা

"আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে— এই বাংলায়
হয়তো মানুষ নয়— হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হ'য়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়;
হয়তো বা হাঁস হবো— কিশোরীর— ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে-ভেসে;
আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;"

- আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ
উল্লেখ্য,
কবিতাটি তার 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।

১৬.
He is ____ punctual _____ efficient.
  1. ক) neither, but
  2. খ) very, but
  3. গ) neither, nor
  4. ঘ) either, nor
ব্যাখ্যা
কিছু Co-relative conjunction আছে যেগুলো জোড়া আকারে ব্যবহৃত হয়।
যেমন- either -- or, neither --- nor, not only --- but also, whether --- or, not --- but, No sooner ---- than, hardly --- before/when, scarcely ---- when, both ---- and ইত্যাদি।
বাক্যটি- He is neither punctual nor efficient. যার অর্থ ধারায়- সে সময়নিষ্টও নয়, সুদক্ষও নয়।
১৭.
He exchanged his collection of matchboxes ____ some foreign stamps.
  1. ক) to
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) for
ব্যাখ্যা
Exchange এর পর সাধারণত preposition for বসে।
যেমন- He exchanged his collection of matchboxes for some foreign stamps.
He gave the his old car in exchange for a new one.
১৮.
It is wise ____ you to study properly.
  1. ক) to
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) from
ব্যাখ্যা
It is + adjective + of sb + infinitive.
It is kind of you to help me.
It is wise of you to study properly.
১৯.
He failed the test many times _____ he did not stop trying.
  1. ক) and
  2. খ) since
  3. গ) but
  4. ঘ) also
ব্যাখ্যা
দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে conjunction হিসেবে but বসাতে হয়।
কিন্তু দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে।
২০.
We should use ____ time we have in our hands to complete our preparation.
  1. ক) little
  2. খ) the few
  3. গ) few
  4. ঘ) the little
ব্যাখ্যা
অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে countable noun এর পূর্বে the few বসে এবং
অল্প একটু বা সামান্য কিন্তু সবটুকুই অর্থে uncountable noun এর পূর্বে the little বসে।
যেমন- The little means not much but all there are.
২১.
We should not indulge _____ smoking.
  1. ক) of
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
Indulge in একটি appropriate preposition. যার অর্থ আসক্ত হওয়া।
যেমন- We should not indulge in smoking.
Do not indulge in wire.
২২.
_____ my friends knew that I had got the job.
  1. ক) Not much of
  2. খ) Not much
  3. গ) Not many of
  4. ঘ) Not many
ব্যাখ্যা
Structure:
Many of + plural countable noun:
Many of them know magic.
Much of + uncountable noun.
Much of the food is stale.
২৩.
Choose the correct sentence.
  1. ক) We have many works to do in summer.
  2. খ) We have lot of works to do in summer.
  3. গ) We have much works to do in summer.
  4. ঘ) We have a lot of work to do in summer.
ব্যাখ্যা
সাধারণত Countable noun এর পূর্বে a, an, the বসে। কিন্তু uncountable noun এর পূর্বে a, an বসে না কিন্তু নির্দিষ্ট অর্থে the বসে।
Countable noun এর plural হয় কিন্তু uncountable noun এর plural হয় না। বাক্যটিতে work একটি uncountable noun তাই এর plural হবে না।
সুতরাং একমাত্র সঠিক উত্তর হবে We have a lot of work to do in summer।
২৪.
Choose the incorrect sentence.
  1. ক) I am accustomed to hot weather
  2. খ) James boasted for his strength
  3. গ) She accused the man of stealing.
  4. ঘ) Reema Akter is afraid of the dog.
ব্যাখ্যা
Boasted of or about, not for:
James boasted of (or about) his strength.
Source: Common Mistakes in English.
২৫.
The dog was hiding _____ the table.
  1. ক) down
  2. খ) over
  3. গ) under
  4. ঘ) up
ব্যাখ্যা
under এর ব্যবহারঃ
১. কোনো কিছুর নিচে, নিম্নস্থানে অর্থে under ব্যবহৃত হয়।
যেমন- He hid under the bed.
২. কোনো কিছু অনুসারে (according to sth) অর্থে under ব্যবহৃত হয়।
যেমন- The accused was arrested under the warrant of the court.
৩. কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/বাহিনীর নিয়ন্ত্রণে (controlled/governed by) অর্থে under ব্যবহৃত হয়।
যেমন- The country is under martial law/military rule.
৪. প্রক্রিয়াধীন অর্থে under ব্যবহৃত হয়। যেমন- under trial (বিচারাধীন), under consideration (বিবেচনাধীন)।
২৬.
It is time I had my ________ cut.
  1. ক) all the hairs
  2. খ) hairs
  3. গ) the hairs
  4. ঘ) hair
ব্যাখ্যা
Hair, Work, Furniture, Fun, Information, Luggage, Poetry, Homework, Scenery, Food, Money, Rice ইত্যাদি uncountable noun।
uncountable noun কখনো plural হয় না। তাই সঠিক উত্তর হবে- It is time I had my hair cut.