পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা – ১১ টপিক: বিজ্ঞান ও প্রযুক্তি টপিক: ১. মানবদেহ ও রোগ জীবাণু; রক্ত, ২. খাদ্য, পুষ্টি ও ভিটামিন। ৩. পদার্থের অবস্থা, রাসায়নিক বিক্রিয়া ৪. দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও ব্যবহারিক বিষয়; যেমন - ফিটকিরি, বেকিং পাউডার ইত্যাদি। ৫. তাপ ও তাপ গতিবিদ্যা ৬. তড়িৎ বিদ্যা; চৌম্বক বিদ্যা ৭. তড়িৎ ও অন্যান্য শক্তি এবং শক্তির রূপান্তর। ৮. আধুনিক বিজ্ঞান, মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান ------------------ বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক: ১. কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার অঙ্গসংগঠন ও সফটওয়্যার ২. কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ভাষা ৩. ডাটাবেজ সিস্টেম, ৪. ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, ৫. তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ক্লাউড কম্পিউটিং, সাইবার অপরাধ, AI, IoT, Shorcut Commands ৬. দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
Which blood group is known as the universal receiver?
  1. A
  2. B
  3. O
  4. AB
  5. None
সঠিক উত্তর:
AB
উত্তর
সঠিক উত্তর:
AB
ব্যাখ্যা
AB গ্রুপবিশিষ্ট রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয়।

রক্তের গ্রুপ: 
- মানুষের লোহিত রক্ত কণিকায় ‘A' এবং 'B' নামক দু'ধরনের অ্যান্টিজেন এবং রক্ত রসে ‘a' ও 'b' দু'ধরনের অ্যান্টিবডি থাকে। 
- অ্যান্টিজেন এক প্রকারের পদার্থ যা কোনো জীবদেহে প্রবেশ করানোর ফলে ঐ জীবদেহে অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডি হলো এক প্রকারের পদার্থ যা জীবদেহে রোগের বিরুদ্ধে কাজ করে। 
- অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। একে রক্তের গ্রুপ বলে। 
- বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টেইনার ১৯০১ সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে তা 'A', 'B', 'O' এবং ‘AB' এ চারটি গ্রুপে নামকরণ করেন। 
- আজীবন মানুষের রক্তের গ্রুপ একই রকম থাকে, পরিবর্তন হয় না।
- যে গ্রুপ অন্য সকল ব্যক্তিকে রক্ত দিতে পারে তাদের সার্বজনীন রক্তদাতা (Universal Donor) বলে। যেমন- O গ্রুপ । 
- যে গ্রুপ অপর যে কোনো গ্রুপের ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে তাকে সার্বজনীন রক্ত গ্রহীতা (Universal Recipient) বলে। যেমন- AB গ্রুপ।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which keyboard shortcut is used to maximize a window in Windows 11?
  1. Windows logo key + Tab
  2. Windows logo key + Up arrow
  3. Windows logo key + D
  4. Alt + Tab
  5. None of the above
সঠিক উত্তর:
Windows logo key + Up arrow
উত্তর
সঠিক উত্তর:
Windows logo key + Up arrow
ব্যাখ্যা
'Windows logo key + Up arrow' this keyboard shortcut is used to maximize the currently active window in Windows 11. 

• Some common keyboard shortcuts for windows 11:

• Copy: Ctrl + C.
• Cut: Ctrl + X.
• Paste: Ctrl + V.
• Maximize Window: F11 or Windows logo key + Up arrow.
• Open Task View: Windows logo key + Tab.
• Display and hide the desktop: Windows logo key + D.
• Switch between open apps: Alt + Tab.
• Open the Quick Link menu: Windows logo key + X.
• Lock your PC: Windows logo key + L.

Source: Microsoft support. [Link]
.
What is the junction of two neurons called?
  1. Dendrite
  2. Axon
  3. Cell Terminal
  4. Synapse
  5. Antenna
সঠিক উত্তর:
Synapse
উত্তর
সঠিক উত্তর:
Synapse
ব্যাখ্যা
সিন্যাপস (Synapse):
- দুটি নিউরনের সংযোগস্থলকে অথবা একটি নিউরন ও একটি ইফেক্টরের (যেমন পেশি অথবা গ্রন্থি) সংযোগস্থলকে সিন্যাপস বলে। 
- সিন্যাপস এর মাধ্যমে উত্তেজনা বা তথ্য এক নিউরন থেকে অন্য নিউরনে প্রেরিত হয়।
- এগুলোর মাধ্যমেই প্রান্তীয় স্নায়ু দ্বারা গৃহীত উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং কেন্দ্রের নিদের্শাবলি প্রান্তের সুনির্দিষ্ট অঙ্গে পৌছায়।
- কেন্দ্ৰীয় স্নায়ুতন্ত্রের সকল উচ্চতর কার্যাবলি যেমন- সমন্বয়, শিক্ষণ, স্মৃতি ইত্যাদি সবকিছুই সম্ভব হয় কেবল সিন্যাপসের জন্য।
- স্নায়ুতন্ত্রে সিন্যাপস অসংখ্য এবং ধারণা করা হয় এর সংখ্যা প্রায় ১০%।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which of the architecture is power efficient?
  1. RISC
  2. IANA
  3. ISA
  4. CISC
  5. Both A and D
সঠিক উত্তর:
RISC
উত্তর
সঠিক উত্তর:
RISC
ব্যাখ্যা
[RISC architecture is power-efficient because it uses a smaller set of simple instructions that are executed in a single clock cycle, leading to less energy consumption compared to more complex instruction sets like CISC.]

- RISC হলো এক ধরনের প্রসেসর।
- RISC এর পূর্ণরূপ হলো Reduced Instruction Set Computer.
- CISC এবং RISC হলো CPU ডিজাইনের দুটি রূপ।
- সরল ও ছোট প্রোগ্রাম এর জন্য ব্যবহৃত হয়।
- উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী। যেমন: Motorola Power PC - 601, DEC Alpha- 21064 ইত্যাদি।
- একটি CISC হলো একটি কম্পিউটার আর্কিটেকচার যেখানে একক নির্দেশাবলী বিভিন্ন নিম্ন-স্তরের ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে বা একক নির্দেশের মধ্যে বহু-পদক্ষেপ অপারেশন বা ঠিকানা মোড করতে সক্ষম।
- এটি তাদের RISC মাইক্রোপ্রসেসরের তুলনায় কম নির্দেশাবলী সহ আরও জটিল কাজ সম্পাদন করতে দেয়।
- CISC মাইক্রোপ্রসেসর বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং এর জন্য এই প্রসেসর বেশি উপযোগী তবে উচ্চতর ভাষার জন্য RISC প্রসেসর বেশি উপযোগী।

উৎস:
1. ScienceDirect.
2 Brirannica.
.
What is the formula of baking soda?
  1. NaHCO2
  2. NaHCO4
  3. CH3COOH
  4. Na2CO3
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
বেকিং সোডা:
- খাবার সোডা/বেকিং সোডার সংকেত NaHCO3
- কেক বানানোর জন্য বেকিং পাউডার ব্যবহার করা হয়।

এছাড়া,
- ইথানয়িক এসিডের (CH3COOH) ৬ - ১০% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে।
- খাদ্য সংরক্ষণের কাজে ভিনেগার ব্যবহার করা হয়।
- কাপড় কাচার সোডার সংকেত Na2CO3.10H2O
- কস্টিক সোডার সংকেত NaOH

উৎস: রসায়ন, ৯ম-১০ম শ্রেণি
.
Which type of software ensures the coordination of various hardware components to execute practical programs?
  1. Application software
  2. Utility software
  3. System software
  4. Editing system
  5. Both C and D
সঠিক উত্তর:
System software
উত্তর
সঠিক উত্তর:
System software
ব্যাখ্যা
• System software acts as the intermediary layer between computer hardware and application software, performing crucial coordination and management functions.

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন‍্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- উদাহরণ: Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি
রাখে।
- আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- উদাহরণ: Unix, Linux, Ubuntu, Windows, Solaris ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Who invented Black hole?
  1. John Wheeler
  2. Stephen Hawking
  3. Einstein
  4. Galileo
  5. None of them
সঠিক উত্তর:
John Wheeler
উত্তর
সঠিক উত্তর:
John Wheeler
ব্যাখ্যা
কৃষ্ণবিবর (Black Hole): 
- ১৯৬৯ সালে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী জন হুইলার।
- কৃষ্ণগহবর বা কৃষ্ণবিবরে মহাকর্ষজনিত আকর্ষণ থাকে প্রবল।
- কৃষ্ণবিবরের আয়তন সসীম এবং ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র(শাহাজাহান তপন)।
.
Which of the following is an application software?
  1. Disk Defragmenter
  2. File Manager
  3. Paint
  4. Antivirus Programs
  5. None of the above
সঠিক উত্তর:
Paint
উত্তর
সঠিক উত্তর:
Paint
ব্যাখ্যা
• Paint is an example of application software, as it is used for a specific task (drawing and image editing).

• ইউটিলিটি প্রোগ্রাম:

- ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।
- Utility program সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- উদাহরণ: Antivirus Programs, Disk Defragmenter, File Manager ইত্যাদি।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- এটি একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which planet has the highest number of satellites?
  1. Mars
  2. Uranus
  3. Jupiter
  4. Saturn
  5. None of the above
সঠিক উত্তর:
Saturn
উত্তর
সঠিক উত্তর:
Saturn
ব্যাখ্যা
বিভিন্ন গ্রহের উপগ্রহের সংখ্যা:
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)। 
- সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। 
- শনি গ্রহের উপগ্রহের্ সংখ্যা ১৪৬ টি। 
- বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ৯৫ টি।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- ইউরেনাসের উপগ্রহ ২৮ টি।
- নেপচুনের উপগ্রহ ১৬ টি

উৎস: নাসা ওয়েবসাইট।
১০.
Which of the following is NOT a version of the C programming language?
  1. C
  2. Visual C
  3. Java C
  4. ANSI C
  5. Turbo C
সঠিক উত্তর:
Java C
উত্তর
সঠিক উত্তর:
Java C
ব্যাখ্যা
• Java C is not a version of the C programming language. Java is a separate programming language, distinct from C.

• 'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে সি ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।

• সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য:
- এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
- প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
- প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
- Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
How is energy converted in electric heaters?
  1. Sound energy to heat
  2. Chemical energy to heat
  3. Light to heat
  4. Dynamic energy to heat
  5. Electric energy to heat
সঠিক উত্তর:
Electric energy to heat
উত্তর
সঠিক উত্তর:
Electric energy to heat
ব্যাখ্যা
বিদ্যুৎ শক্তির রূপান্তর: 
- বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। 

অন্যদিকে, 
- সঞ্চয়ক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। 
- বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়। 
- টেলিফোন ও রেডিওর গ্রাহক যন্ত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়। 
- কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
A and B are two relational tables. If a key in table B is a foreign key, what type of key will be in table A?
  1. Composite key
  2. Foreign key
  3. Primary key
  4. Alternate key
  5. None of the above
সঠিক উত্তর:
Primary key
উত্তর
সঠিক উত্তর:
Primary key
ব্যাখ্যা
[In a relational database, the relationship between two tables is established through the use of keys. Specifically:
 - If table B has a foreign key, that means the key in table B references a key in table A.
 - The key in table A that is being referenced by the foreign key in table B must be a primary key.
The primary key is the main, unique identifier for each row in a table. It is the key that the foreign key in the related table points to.]

• কী ফিল্ড:
- সাধারণত কোন একটি অদ্বিতীয় ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড সনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় । এই ফিল্ডকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে। যথা-

১. প্রাইমারি কী:
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে ।

২. কম্পোজিট প্রাইমারি কী:
- অনেক ক্ষেত্রে দু'টি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কী গঠন করা হয়ে থাকে যার সাহায্যে ঐ টেবিলের যে কোন রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করা যায়। এ ধরনের প্রাইমারি কী কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary key) নামে পরিচিত।

৩. ফরেন কী:
- রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী কে ফরেন কী বলে। ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।

• অলটারনেট কী :
- কোন টেবিলের প্রাইমারি কী ব্যতিত অন্য কী গুলোকে অলটারনেট কী বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৩.
Which one is a Diamagnetic substance?
  1. Oxygen
  2. Gold
  3. Iron
  4. Nickel
  5. Tin
সঠিক উত্তর:
Gold
উত্তর
সঠিক উত্তর:
Gold
ব্যাখ্যা
সোনা ডায়াচৌম্বক পদার্থ।

প্যারাচৌম্বক পদার্থ: 

- যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দূর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায় তাদেরকে প্যারাচৌম্বক পদার্থ বলে। 
যেমন- অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি। 

ফেরোচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয় তাদের ফেরোচৌম্বক পদার্থ বলে। 
যেমন- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। 

ডায়াচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায় অর্থাৎ সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয় তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে। 
যেমন- হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইতাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
Where is the Network Interface Card typically installed in a computer?
  1. In the CPU
  2. On the motherboard’s USB port
  3. In the RAM slot
  4. In a slot on the motherboard
  5. On the graphics card slot
সঠিক উত্তর:
In a slot on the motherboard
উত্তর
সঠিক উত্তর:
In a slot on the motherboard
ব্যাখ্যা
• The Network Interface Card (NIC), also known as a network adapter or Ethernet card, is typically installed in a dedicated slot on the motherboard of a computer.

• NIC:
- NIC এর পূর্ণরূপ Network Interface Card।
- কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে।
- এ কার্ডকে ল্যান কার্ডও বলা হয়।
- এ কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ NIC কার্ড কম্পিউটারের সাথে বিল্ট-ইন থাকে।
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
- যথা-ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
What is the full form of SpaceX?
  1. Space Extreme Corporation
  2. Space Exploration Technologies Corporation
  3. Space Experiments Technologies Corporation
  4. Space Engineering Technologies Corporation
  5. Solar Exploration Technologies Corporation
সঠিক উত্তর:
Space Exploration Technologies Corporation
উত্তর
সঠিক উত্তর:
Space Exploration Technologies Corporation
ব্যাখ্যা
• The full form of SpaceX is Space Exploration Technologies Corporation.

• SpaceX:

- ২০০২ সালে ইলন মাস্ক SpaceX প্রতিষ্ঠা করেন।
- স্পেস এক্সের প্রধান কার্যালয় রয়েছে ক্যালিফোর্নিয়ার হোথর্নে।
- SpaceX এর পূর্ণরূপ Space Exploration Technologies Corporation.
- এটি একটি আমেরিকান এয়ার স্পেস কোম্পানি যা বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের যুগের উদ্বোধনে সহায়তা করেছিল।
- এটি প্রথম বেসরকারি কোম্পানি যা সফলভাবে একটি মহাকাশ যানবাহন উৎক্ষেপণ নিয়ে কাজ করে।

উৎস: ব্রিটানিকা।
১৬.
In which unit is temperature measured in a clinical thermometer?
  1. Celcius
  2. Fahrenheit
  3. Kelvin
  4. Rankin
  5. Romar
সঠিক উত্তর:
Fahrenheit
উত্তর
সঠিক উত্তর:
Fahrenheit
ব্যাখ্যা
ক্লিনিক্যাল থার্মোমিটার:
- যে থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে।
- এই থার্মোমিটারে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়।
- ক্লিনিক্যাল থার্মোমিটারে ৯৫-১১০° ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে।
- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সেলসিয়াস।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৭.
What is plagiarism?
  1. Creating fake documents
  2. Stealing digital content from the internet
  3. Sending false emails
  4. Copying another person’s work and passing it off as one's own
  5. Distributing pirated software
সঠিক উত্তর:
Copying another person’s work and passing it off as one's own
উত্তর
সঠিক উত্তর:
Copying another person’s work and passing it off as one's own
ব্যাখ্যা
• Plagiarism refers to Copying another person’s work and passing it off as one's own.

• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।

• উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার থেফ্ট,
- সাইবার বুলি,
- স্ফুফিং,
- ফিশিং (Phishing),
- ভিশিং,
- স্নিকিং,
- প্লেজিয়ারিজম (Plagiarism),
- Cyberstalking,
- DDoS Attacks প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে।
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৮.
In a Redox reaction, the substance that denotes electron is known as-
  1. Reductant
  2. Oxidant
  3. Consumer
  4. Electro
  5. None of the above
সঠিক উত্তর:
Reductant
উত্তর
সঠিক উত্তর:
Reductant
ব্যাখ্যা
জারণ-বিজারণ বিক্রিয়া:
- জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে এবং বিজারণে গ্রহণ হয়।
- যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক (Oxidant) এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক (Reductant) বলে।
- জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়।
- জারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া।

• জারণ অর্ধবিক্রিয়া Na0 → Na+ + e (ইলেকট্রন দান বা জারণ)
• বিজারণ অর্ধবিক্রিয়াCl0 + e → Cl- (ইলেকট্রন গ্রহণ বা বিজারণ)

এই দুই অর্ধবিক্রিয়াকে যোগ করলে জারণ-বিজারণ বিক্রিয়া পাওয়া যায়।
• জারণ-বিজারণ বিক্রিয়া: Na0 + Cl0 → Na+ + Cl- → NaCl

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণী।
১৯.
What is one of the main disadvantages of cloud computing?
  1. It is not available over the internet
  2. It requires expensive personal hardware
  3. There is no internet connection required to use cloud services
  4. Data privacy is always guaranteed
  5. Users cannot control the data, applications, or programs once uploaded
সঠিক উত্তর:
Users cannot control the data, applications, or programs once uploaded
উত্তর
সঠিক উত্তর:
Users cannot control the data, applications, or programs once uploaded
ব্যাখ্যা
• One of the main disadvantages of cloud computing is that users have less control over their data, applications, and programs once they are uploaded to the cloud.

• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত আ্যমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মাইক্রোসফট ও গুগল ২০০৮ সালে এবং আলিবাবা ২০০৯ সালে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর সুবিধা:
- সার্বক্ষণিক ব্যবহার করা যায়।
- যে কোন স্থান হতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড এবং ডাউনলোড করা যায়।
- নিজস্ব কোন হার্ডওয়্যার এর প্রয়োজন হয় না।
- তথ্য কীভাবে সংরক্ষিত হবে বা প্রসেস হবে তা জানার প্রয়োজন হয় না।
- যে কোন ছোট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।
- অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম থাকে।
- স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে।

• ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা:
- ক্লাউড ব্যবহারের মূল সমস্যা হলো ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না।
- একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না।
- ক্লাউডে তথ্যের গোপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে এবং তথ্য পাল্টে যাওয়ারও সম্ভাবনা থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২০.
Which one is used as an amplifier?
  1. Rectifier
  2. Diode
  3. Transistor
  4. Transformer
  5. None of the above
সঠিক উত্তর:
Transistor
উত্তর
সঠিক উত্তর:
Transistor
ব্যাখ্যা
ট্রানজিস্টর:
- দুটি অর্ধপরিবাহী ডায়ােডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়ােড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে।
- ১৯৪৭ সালে ট্রানজিস্টর প্রথম তৈরি করেন উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।
- ট্রানজিস্টর তৈরি করতে প্রয়ােজন সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম)।
- p-n-p এবং n-p-n দুই ধরনের ট্রানজস্টর হয়ে থাকে।
- ট্রানজিস্টরের অপর নাম অর্ধপরিবাহী ট্রায়ােড। ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে।
- ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।
- ট্রানজিস্টর প্রধানত ব্যবহার করা হয় এমপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, শাহাজান তপন।
২১.
Which of the programming languages is exclusively used for artificial intelligence?
  1. MATLAK
  2. C++
  3. Python
  4. Prolog
  5. C
সঠিক উত্তর:
Prolog
উত্তর
সঠিক উত্তর:
Prolog
ব্যাখ্যা
• The correct answer is Prolog, as it is specifically used for artificial intelligence.

• Artificial Intelligence:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২২.
In what year did Einstein give the theory of relativity?
  1. 1905
  2. 1911
  3. 1903
  4. 1907
  5. 1913
সঠিক উত্তর:
1905
উত্তর
সঠিক উত্তর:
1905
ব্যাখ্যা
আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব Einstein's Theory of Relativity:
- চিরায়ত বলবিজ্ঞানের মতে স্থান, কাল এবং ভর ধ্রুব।
- আইনস্টাইন এগুলো সম্পর্কে চিরায়ত বলবিজ্ঞানের ধারণাকে প্রত্যাখ্যান করেন এবং বলেন, স্থান, কাল এবং ভর এগুলো পরম কিছু নয়; এগুলো আপেক্ষিক। আইনস্টাইনের এ তত্ত্বকে বলা হয় আপেক্ষিকতা তত্ত্ব।

আপেক্ষিকতা তত্ত্বটি দুটো ভাগে বিভক্ত। এগুলো হলো:
ক. আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব (Special theory of relativity) এবং
খ. আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব (General theory of relativity)।

- ১৯০৫ সালে আইনস্টাইন বিশেষ আপেক্ষিক তত্ত্বের দুইটি স্বীকার্য প্রদান করেন। যথা-
১. প্রথম স্বীকার্য: স্থির বা গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে। 
২. দ্বিতীয় স্বীকার্য: শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের জন্য একই এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়। 
- তার ভর শক্তির সম্পর্ক সূত্রটি হলো
E = mc2
যেখানে,
E = শক্তি,
m = ভর,
c = আলাের বেগ।

উৎস: পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র; একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান, ড. রানা চৌধুরী)। 
২৩.
Who coined the term IoT?
  1. John McCarthy
  2. Marvin Minsky
  3. Van Rossum
  4. Kevin Ashton
  5. None of the above
সঠিক উত্তর:
Kevin Ashton
উত্তর
সঠিক উত্তর:
Kevin Ashton
ব্যাখ্যা
• Kevin Ashton coined the term IoT.

• ইন্টারনেট অব থিংস (Internet of Things - IOT):
- ইন্টারনেট অফ থিংস (আইওটি) বলতে পারস্পরিক সম্পর্কযুক্ত ও ইন্টারনেট-সংযুক্ত বস্তুর একটি সিস্টেমকে বোঝায়, যা কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই একটি ওয়্যারলেস নেটওয়ার্কে ডেটা বা তথ্য সংগ্রহ ও স্থানান্তর করতে সক্ষম।
- আইওটি ডিভাইসে সেন্সর ও মিনি-কম্পিউটার প্রসেসর থাকে, যা মেশিন লার্নিংয়ের মাধ্যমে সেন্সর দ্বারা সংগৃহীত ডেটাগুলোতে কাজ করে।
- ইন্টারনেট অফ থিংস এমন একটি নেটওয়ার্ক যাতে বাহ্যিক বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতি, গাড়ি, বাড়ির ইত্যাদি সামগ্রী পরস্পর ডেটা সংগ্রহ ও বিনিময় করার জন্য ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি করে নিয়ন্ত্রণ করে।
- বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ইন্টারনেটের সংযোগ দেয়াকে ইন্টারনেট সংযোজিত জিনিসপত্র বা ইন্টারনেট অব থিংস বলা হয়।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৪.
The largest part of the human body is-
  1. Skin
  2. Femour
  3. Liver
  4. Neuron
  5. None of the above
সঠিক উত্তর:
Skin
উত্তর
সঠিক উত্তর:
Skin
ব্যাখ্যা
- মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো মানব দেহের বহিরাবরণ বা ত্বক।
- মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত।
- নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৫.
Which one is the ore of lead?
  1. Gypsum
  2. Corundum
  3. Saltpeter
  4. Galena
  5. None of the above
সঠিক উত্তর:
Galena
উত্তর
সঠিক উত্তর:
Galena
ব্যাখ্যা
বিভিন্ন ধাতুর আকরিক:
- লেড এর আকরিক-গ্যালেনা (PbS)।

- পটাসিয়ামের আকরিক হলো সল্টপিটার (KNO₃)।
- অ্যালুমিনিয়ামের আকরিক: বক্সাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট ইত্যাদি।
- সোডিয়ামের আকরিক: রকসল্ট, চিলি সল্টপিটার, ন্যাট্রোন, বোরাক্স ইত্যাদি।
- ক্যালসিয়ামের আকরিক: চুনাপাথর, জিপসাম, ডলোমাইট ইত্যাদি।
- আয়রনের আকরিক: ম্যাগনেটাইট, হেমাটাইট, আয়রন পাইরাইটস, লিমোনাইট ইত্যাদি।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৬.
Which of the following is used to examine a patient's abnormal symptoms related to heart function?
  1. EHR
  2. ECG
  3. CD scan
  4. MRI
  5. X-ray
সঠিক উত্তর:
ECG
উত্তর
সঠিক উত্তর:
ECG
ব্যাখ্যা
• ECG (Electrocardiogram), is used to examine a patient's abnormal symptoms related to heart function.

• চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার:
- বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার প্রযুক্তি যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে।
- EHR (Electronic Health Record) এর মাধ্যমে ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোন স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যেকোন স্থানে বসে পেতে পারেন।
- সিটিস্ক্যান এর অর্থ (Computed Tomography Scan), চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়, এতে কোনো বস্তুর অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়।
- রোগীর অস্বাভাবিক লক্ষণগুলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ করার জন্য কম্পিউটার (যেমন: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম) ব্যবহার করা হয় ইত্যাদি। অর্থাৎ চিকিৎসাক্ষেত্রে তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ প্রভৃতি সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৭.
Which substance has the lowest intermolecular force of attraction?
  1. Solid
  2. Liquid
  3. Gas
  4. all of these
  5. Can't be defined
সঠিক উত্তর:
Gas
উত্তর
সঠিক উত্তর:
Gas
ব্যাখ্যা
বায়বীয় পদার্থের আন্তঃ আনবিক আকর্ষণ বল সবচেয়ে কম।

আন্তঃআণবিক আকর্ষণ শক্তি:

- যে আকর্ষণ শক্তির জন্যে কোনো পদার্থের কণাগুলো একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলে। অপরদিকে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তির কারণে কণাগুলোর মধ্যবর্তী দুরত্বকে আন্তঃআণবিক দুরত্ব বলে।
- কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। 

কঠিন অবস্থা:     
- নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
- এ পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি।
- উদাহরণ: লোহা, বরফ, কাঠ ইত্যাদি               

তরল অবস্থা:
- নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে।
- এ পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কঠিন থেকে কম কিন্তু বায়বীয় থেকে বেশি।
-  উদাহরণ: পানি, কেরোসিন ইত্যাদি।       

বায়বীয় অবস্থা:
- নির্দিষ্ট আকার ও আয়তন নেই।
-  এ পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম।
-  উদাহরণ: অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি।

উৎস: নবম-দশম শ্রেণি, রসায়ন।
২৮.
What type of media is used by a hard disk to store data?
  1. Optical media
  2. Magnetic media
  3. Flash memory
  4. Tape drive
  5. All above
সঠিক উত্তর:
Magnetic media
উত্তর
সঠিক উত্তর:
Magnetic media
ব্যাখ্যা
• Magnetic media is used by a hard disk to store data.

• হার্ড ডিস্ক:
- হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।
- হার্ড ডিস্ক প্রথম ব্যবহার হয়, IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়।
- তবে তখনকার সময়ে হার্ড ডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ড ডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়।
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৯.
What is the proportion of carbohydrates, protein, and fatty foods in a balanced diet?
  1. 4 : 1 : 2
  2. 2 : 1 : 1
  3. 4 : 2 : 1
  4. 4 : 1 : 1
  5. None of these above
সঠিক উত্তর:
4 : 1 : 1
উত্তর
সঠিক উত্তর:
4 : 1 : 1
ব্যাখ্যা
সুষম খাদ্য:
- যে খাদ্যে খাদ্যের সবগুলো উপাদান সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে।

সুষম খাদ্যের বৈশিষ্ট্য:
(ক) একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে।
(খ) খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহের অনুপাত হবে ৪:১:১।
(গ) সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে।
(ঘ) খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে।
(ঙ) সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে।
সুস্থ সবল ও উন্নত জীবন যাপনের জন্য সুষম খাদ্যের কোনও বিকল্প নেই। তাই দেহের পুষ্টির জন্য ছয় উপাদানবিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা পরিকল্পনা করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
Which of the following is spreadsheet software?
  1. Multiplan
  2. Luminar
  3. Latex
  4. Blender
  5. None of the above
সঠিক উত্তর:
Multiplan
উত্তর
সঠিক উত্তর:
Multiplan
ব্যাখ্যা
• Multiplan was an early spreadsheet program developed by Microsoft. It was introduced in 1982 as a competitor to other spreadsheet programs available at the time, like VisiCalc and Lotus 1-2-3.

• স্প্রেডশিট সফটওয়্যার:
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাব- নিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: MS-Excel, Lotus 1-2-3, Quattro Pro, Multiplan ইত্যাদি।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
• Luminar - photo editing software.
• Latex - document preparation software.
• Blender - graphics software.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
Which vitamin is known as pyridoxine?
  1. B5
  2. B6
  3. B7
  4. B3
  5. B12
সঠিক উত্তর:
B6
উত্তর
সঠিক উত্তর:
B6
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের ভিটামিন বি এর নাম -
• B1 - Thiamin (থায়ামিন)
• B2 - Riboflavin (রিবোফ্লাভিন)
• B3 - Niacin (নিয়াসিন)
• B5 - Pantothenic acid (প্যানটোথেনিক এসিড)
• B6 - Pyridoxine (পাইরিডক্সিন)
• B7 - Biotin (বায়োটিন)
• B9 - Folate [folic acid] (ফোলেট, ফলিক এসিড)
• B12 - Cobalamin (কোবালামিন)

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও ব্রিটানিকা।
৩২.
Which company is the creator of the Java programming language?
  1. Oracle
  2. Intel
  3. IBM
  4. Microsoft
  5. None of the above
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• 'Oracle' is the creator of the Java programming language.

• জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি উচ্চস্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজের সূচনা করে।
- জেমস গসলিং সেই কাজের নেতৃত্ব দেন।
- ১৯৯৫ সালে তারা ভাষাটিকে রিলিজ করেন।
- ২০১০ সালে Oracle Corporation সান মাইক্রো সিস্টেম কিনে নিলে জাভা ভাষার ম্যানেজমেন্টও তাদের মালিকানায় চলে আসে।
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোর এক্সটেনশন হিসেবে সাধারণত .java ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন আলোচনা:
• IBM:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.

• Microsoft:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.

• Intel:
- এটি পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর

উৎস: ব্রিটানিকা।
৩৩.
What is the average life span of white blood cells?
  1. 1 - 45 days
  2. 30 days
  3. 1 - 15 days
  4. 120 days
  5. 1 - 30 days
সঠিক উত্তর:
1 - 15 days
উত্তর
সঠিক উত্তর:
1 - 15 days
ব্যাখ্যা
শ্বেত রক্ত কণিকা: 
- শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। 
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। 
- শ্বেত রক্ত কণিকার গড় আয়ু ১-১৫ দিন। 
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্ত কণিকা বলে। 
- ইংরেজিতে White Blood Cell বা WBC বলতে শ্বেত রক্ত কণিকাকে বুঝানো হয়। 
- রক্তে এদের সংখ্যা RBC-এর তুলনায় অনেক কম। 

- এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। 
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। 
- রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। 
- শ্বেত রক্ত কণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। 
- দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত রক্ত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। 
- মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্ত কণিকা থাকে। 
- শিশু ও অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
Which of the following is commonly used as media for a Metropolitan Area Network (MAN)?
  1. Wi-Ti networks
  2. Satellite links
  3. Telephone lines, modems, and associated equipment
  4. Radio signals
  5. All above
সঠিক উত্তর:
Telephone lines, modems, and associated equipment
উত্তর
সঠিক উত্তর:
Telephone lines, modems, and associated equipment
ব্যাখ্যা
• Telephone lines, modems, and associated equipment is commonly used as media for a Metropolitan Area Network (MAN).

• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক:
- MAN এর পূর্ণ অর্থ হচ্ছে Metropolitan Area Network.
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।
- এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।
- সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া কোনো শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক MAN এর উদাহরণ।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৫.
Which one is not a bacterial disease?
  1. Tuberculosis
  2. Meningitis
  3. Diphtheria
  4. Dysentery
  5. Jaundice
সঠিক উত্তর:
Jaundice
উত্তর
সঠিক উত্তর:
Jaundice
ব্যাখ্যা
ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: এইডস, জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, পোলিও, জলাতঙ্ক, ডেঙ্গু জ্বর, ইবোলা ইত্যাদি।

ব্যাকটেরিয়া ঘটিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ট ইত্যাদি।

উৎস: উচ্চ মাধ্যমিকের উদ্ভিদবিজ্ঞান বই।
৩৬.
In Windows Operating System, which keyboard shortcut is used to close any program?
  1. Esc
  2. Ctrl + F4
  3. Ctrl + Alt + Delete
  4. F4
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
• In Windows Operating System, Alt + F4 keyboard shortcut is used to close any program.

• Some important shortcut key:
- Shift+F4: repeats the last Find or Go To action.
- Ctrl + F4 to close an active window
- Alt + F4 to close a file
- Ctrl+Shift+F5: displays the Bookmark dialog.
- Ctrl+F6: switches to the next document window when more than one document is open.

Source: Microsoft Support
৩৭.
How many bones does the human skeleton consist of?
  1. 205
  2. 206
  3. 207
  4. 208
  5. 204
সঠিক উত্তর:
206
উত্তর
সঠিক উত্তর:
206
ব্যাখ্যা
মানব কঙ্কাল: 
- মানব দেহের গঠন কাঠামো হলো কঙ্কাল (Skeleton)। 
- অস্থি (Bone) ও তরুণাস্থি (Cartilage) দ্বারা গঠিত যে তন্ত্র দেহের মূল কাঠামো গঠন করে এবং অভ্যন্তরীণ নরম অঙ্গগুলোকে রক্ষা করে দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র (Skeletal system) বলে। 
- মানবদেহের কঙ্কালতন্ত্র মোট ২০৬টি অস্থি নিয়ে গঠিত। 
- হৃদপিন্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃত, মগজ ইত্যাদি দেহের কোমল অঙ্গসমূহকে অস্থির আবরণে সুরক্ষিত রাখে। 
- অস্থিগুলো ঐচ্ছিক মাংসপেশি দ্বারা পরস্পর যুক্ত থাকায় ইচ্ছাকৃত অঙ্গ সঞ্চালন ও চলাফেরা করা সম্ভব হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
Where is the headquarters of Microsoft located?
  1. New York, USA
  2. Silicon Valley, USA
  3. Washington, USA
  4. London, UK
  5. Seattle, USA
সঠিক উত্তর:
Washington, USA
উত্তর
সঠিক উত্তর:
Washington, USA
ব্যাখ্যা
• Headquarters of Microsoft located in Washington, USA.

• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।