পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৮৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৯
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৯ প্রশ্ন

.
''লোকে কয়, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে।'' - উক্তিটি কার?
  1. প্রমথ চৌধুরী
  2. শেখ ফজলুল করিম
  3. সুকুমার রায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

"আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে,
কাঁচা ইঁট পাকা হয় পোড়ালে তা আগুনে।
রোদে জলে টিকে রঙ পাকা কই তাহারে।
ফলারটি পাকা হয় লুচি দই আহারে।
হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে।
লোকে বলে কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে!
কান পাকে ফোড়া পাকে, পেকে করে টন্‌টন্‌-
কথা যার পাকা নয় কাজে তার ঠন্‌ঠন্‌ ।
রাঁধুনী বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে,
সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে।
পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে।
দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে।।"

কবিতার নাম - পাকাপাকি
কবি - সুকুমার রায়

.
'পদ্মা নদীর চর' গ্রন্থের রচয়িতা-
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. জহির রায়হান
  3. বন্দে আলী মিয়া
  4. জসীমউদ্দীন
ব্যাখ্যা

• বন্দে আলী মিয়া রচিত কাব্যঃ
- ময়নামতির চর,
- অনুরাগ,
- পদ্মা নদীর চর,
- মধুমতির চর,
- ধরিত্রী ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসঃ
- বসন্ত জাগ্রত দ্বারে,
- শেষ লগ্ন,
- অরণ্য গোধূলি,
- নীড়ভ্রষ্ট ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কোনটি?
  1. লিপিমালা
  2. তোতা ইতিহাস
  3. কথোপকথন
  4. প্রবোধচন্দ্রিকা
ব্যাখ্যা

• উইলিয়াম কেরি রচিত গ্রন্থ- কথোপকথন, ইতিহাসমালা।
• চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ তোতা ইতিহাস।
• রামরাম বসু রচিত গ্রন্থ লিপিমালা এবং
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
স্বাধীন বাংলাদেশে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
  1. চিলেকোঠার সেপাই
  2. নিহত নক্ষত্র
  3. জাগ্রত বাংলাদেশ
  4. উপমহাদেশ
ব্যাখ্যা

• 'জাগ্রত বাংলাদেশ' প্রবন্ধের রচয়িতা আহমদ ছফা।
• এটি স্বাধীন বাংলাদেশে প্রথম প্রকাশিত গ্রন্থ।
• এটি প্রকাশিত হয় ১৯৭১ সালে।
• তাঁর রচিত অন্যান্য প্রবন্ধঃ
- বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস,
- বাঙালি মুসলমানের মন,
- শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ,
- সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস ইত্যাদি।
• সূর্য তুমি সাথী তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস।
• নিহত নক্ষত্র তাঁর রচিত গল্পসংগ্রহ।
• উপমহাদেশ উপন্যাসের রচয়িতা আল মাহমুদ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি-
  1. মুকন্দরাম চক্রবর্তী
  2. দৌলত উজির বাহরাম খান
  3. শাহ মুহাম্মদ সগীর
  4. ভারতচন্দ্র রায়গুণাকর
অনির্ধারিত
ব্যাখ্যা

ভারতচন্দ্র রায়গুণাকরঃ

কবি ভারতচন্দ্র রায়গুণাকর আঠার শতকের শ্রেষ্ঠ কবি। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবেও মর্যাদার অধিকারী।
মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র “বিদ্যাসুন্দর কাহিনী” কাব্যেরও শ্রেষ্ঠ কবি হিসাবে পরিগণিত।
তার কাব্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন - “অন্নদামঙ্গল” কাব্য। “কালিকামঙ্গল” ও “বিদ্যাসুন্দর” - এই কাব্যের অংশ।

- ভারতচন্দ্রের জন্ম - আনুমানিক ১৭১২ সালে।
- তিনি চল্লিশ বছর বয়সে নবদ্বীপের রাজা কৃষ্ণুচন্দ্রের সভাকবি নিযুক্ত হন।
- তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন।
- তিনি ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়েই বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে।

কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীঃ
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি। তার কাব্য বাংলা সাহিত্যের গর্বের ধন।
ষোলশতকে চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে। এই ধারার সর্বশ্রেষ্ঠ কবি কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী।
- তাকে "দুঃখ বর্ণনার কবি"ও বলা হয়। দুঃখ বর্ণনায় মুকুন্দরাম যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন, সে সম্পর্কে ড. দীনেশ্চন্দ্র সেন লিখেছেন, ‘কবিকঙ্কণ সুখের কথায় বড় নহেন, দুঃখের কথায় বড়। বড় বড় উজ্জ্বল ঘটনার মধ্যে অবিরত ফল্গুনদীর ন্যায় এক অন্তর্বাহী দুঃখ-সংগীতের মর্মস্পর্শী আর্তধ্বনি শুনা যায়।'

- মুকুন্দরামের জন্ম ষোলশতকের শুরুর দিকে।
- মেদিনীপুরের জমিদার রঘুনাথের সভাসদ থাকাকালীন তিনি “চণ্ডীমঙ্গল” কাব্য রচনা করেন।
- জমিদার রঘুনাথ তাঁকে “কবিকঙ্কণ” উপাধি প্রদান করেন।

তথ্যসূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, অধ্যাপক মাহবুবুল আলম; লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ ও বাংলাপিডিয়া।

এই ধরণের প্রশ্নে আসলে সরাসরি উপসংহারে আসা সম্ভব নয়। কেননা, মধ্যযুগটি অনেক বড় পরিসরের। এই যুগে অনেকগুলো সাহিত্য ধারার জন্ম এবং এই সকল ধারায় ভিন্ন ভিন্ন কবিগণ শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হন। আবার অনেকেই একটি নির্দিষ্ট শতকের শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হন। বিভিন্ন স্কলারদের লেখা বইয়ে বিভিন্নরকম তথ্য রয়েছে।
প্রশ্নটি অন্যভাবে করা যেতো। আমরা উত্তর তুলে দিচ্ছি; যদি মূল পরীক্ষায় এই রকম প্রশ্ন আসে, নিজের বিবেচনা থেকে উত্তর করবেন।

.
'পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে।' বলেছেন-
  1. কাজী নজরুল ইসলাম
  2. আহমদ ছফা
  3. শহীদুল্লাহ কায়সার
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।
• এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ
- অমিত রায়,
- কেতকী,
- লাবণ্য,
- শোভনলাল ইত্যাদি।
• এই উপন্যাসের কয়েকটি বিখ্যাত উক্তিঃ
- 'ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী।',
- 'পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে অধিপত্য শুরু করবে।',
- 'বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।',
- 'ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া এবং শেষের কবিতা উপন্যাস।

 
.
'দুররে মজলিশ' গ্রন্থের রচয়িতা কে?
  1. আফজাল আলী
  2. দৌলত কাজী
  3. নওয়াজিশ খান
  4. আব্দুল হাকিম
ব্যাখ্যা

• আব্দুল হাকিম মধ্যযুগের প্রণয়োপাখ্যান ধারার বিখ্যাত কবি‌।
• তাঁর আটটি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া গেছে। এগুলো হলোঃ
- ইউসুফ-জোলেখা,
- নূরনামা,
- লালমতি,
- সয়ফুলমূলক,
- শিহাবুদ্দীন নামা,
- নসিহৎনামা,
- দুররে মজলিশ,
- কারবালা ও শহরনামা,
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
‘ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ’ কে বলেছেন?
  1. আহমদ শরীফ
  2. মুনীর চৌধুরী
  3. মুহম্মদ শহীদুল্লাহ
  4. আব্দুল হাই
ব্যাখ্যা
‘ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ’ উক্তিটির রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. অভ্যন্তরীণ
  2. পসারিণী
  3. অগ্রহায়ণ
  4. রূপায়ন
ব্যাখ্যা

- রূপায়ন শব্দের বানান ভুল। এর সঠিক বানান হবে রূপায়ণ।
- ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়। যেমন- অভ্যন্তরীণ, পসারিণী, অগ্রহায়ণ, রূপায়ণ, প্রণয়ন, কৃপণ, গৃহিণী, নিরীক্ষণ, ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
  1. মহত + ইমন
  2. মহত্‌ + ইমা
  3. মহৎ + ইমন
  4. মহৎ + ইমা
ব্যাখ্যা

'মহিমা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় - মহৎ + ইমন।
এরূপ নীল + ইমন = নীলিমা
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১১.
'Bioscope' শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. স্থিরচিত্র
  2. বড়পর্দা
  3. চলচ্চিত্র
  4. অন্তর্ঘাত
ব্যাখ্যা
'Bioscope' শব্দের বাংলা পারিভাষিক শব্দ চলচ্চিত্র।
১২.
'Eternal vigilance is the price of liberty' was said-
  1. William Wordsworth
  2. Nelson Mandela
  3. Thomas Jefferson
  4. William Gladstone
ব্যাখ্যা

• Thomas Jefferson was An American founding father.
• He was the author of the declaration of independence of the USA.
• He was the third president of the USA.
• His famous quotation is 'Eternal vigilance is the price of liberty'.

১৩.
The novel 'Kidnapped' was written by-
  1. Makepeace Thackeray
  2. Virginia Woolf
  3. Robert Louis Stevenson
  4. Ernest Hemingway
ব্যাখ্যা

• Robert Louis Stevenson was a Scottish novelist, poet, essayist and travel writer.
• His notable works:
- Treasure Island,
- Kidnapped,
- The New Arabian Night,
- The Black Arrow,
- Prince Otto.
Source: Encyclopedia of Britannica.

১৪.
'Oliver' is an important character of-
  1. Twelfth Night
  2. King Lear
  3. As You Like It
  4. Pamela
ব্যাখ্যা

• 'As You Like It' is a famous comedy by William Shakespeare.
• Important character of 'As You Like It':
- Oliver,
- Orlando,
- Rosalind etc.
Source: As You Like It.

১৫.
Ahsan is working on a fundraiser to help the homeless. The word 'homeless' in this sentence is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ ক) Noun
ব্যাখ্যা:
homeless শব্দটি মূলত adjective। এটি বেশিরভাগ সময় কোন noun-কে মডিফাই করতে ব্যবহৃত হয়।
যেমন: a homeless man (একজন গৃহহীন মানুষ)। এখানে homeless শব্দটি man শব্দটিকে মডিফাই করছে, তাই homeless এখানে একটি adjective।

কিন্তু Ahsan is working on a fundraiser to help the homeless. -তে homeless শব্দটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object হিসেবে বসেছে এবং এর আগে the বসে এই nounটির plural অর্থ প্রকাশ করছে।
অর্থাৎ, the homeless বলতে কোন একজন homeless মানুষকে বুঝাচ্ছে না, homeless people দের বুঝাচ্ছে।

Source: Cambridge Dictionary

১৬.
A warm-hearted person is known as-
  1. Indifferent
  2. Articulate
  3. Compassionate
  4. Courageous
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Indifferent -নির্বিকার
Articulate- বাকপটু
Compassionate- দয়াশীল
Courageous- সাহসী
অর্থাৎ এখানে warm-hearted এর synonym হিসেবে আমরা compassionate -কে বেছে নিতে পারি।

Compassionate (adjective)
Meaning: feeling or showing sympathy and concern for othersBengali Meaning: দয়াশীল, মমতাময়
Synonym: sympathetic, empathetic, benevolent, soft-hearted, tender-hearted
Antonym: indifferent, heartless

Source: Oxford Languages.

১৭.
In the content section of a report, you list-
  1. the conclusions of the report
  2. the main sections of the report
  3. the findings of the report
  4. the recommendations of the report
ব্যাখ্যা

রিপোর্টের মূল সেকশনে সব কন্টেন্টের নাম পৃষ্ঠা নম্বর অনুযায়ী দেওয়া থাকে।

১৮.
E.g. means-
  1. In conclusion
  2. Please note
  3. For example
  4. That is
ব্যাখ্যা

E.g. কথাটি ল্যাটিন exempli gratia থেকে এসেছে; এর অর্থ হল ‘উদাহরণস্বরুপ’।
Source: merriam-webster.com

১৯.
The moment he said it, I started to feel better. The underlined part is-
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Prepositional Clause
  4. Noun Clause
ব্যাখ্যা
ব্যাখ্যা: আমরা জানি, when, where, why, how, when-এর উত্তর হিসেবে যে শব্দ বা শব্দগুচ্ছ পাওয়া যায়, সেটিই হল adverb।
সুতরাং adverbial clause-ও অবশ্যই when, where, why, how, when-এর উত্তর দেবে।
আন্ডারলাইনকৃত অংশটিতে when-এর উত্তর পাওয়া যাচ্ছে। তাই, এটি adverb clause।
২০.
If I ____his address, I would write him a letter.
  1. knew
  2. would know
  3. should have known
  4. should know
ব্যাখ্যা

ব্যাখ্যা:
If clause-এর সাথে কখনো would/should বসতে পারে না।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

২১.
The phrase ‘put your best foot forward’ means-
  1. To run quickly
  2. To move on
  3. To appear at one’s best
  4. To go abroad
ব্যাখ্যা

ব্যাখ্যা:
To put your best foot forward (phrase)
Meaning:
1. To behave very well in order to gain someone’s approval (U.S.)
2. To try as hard as possible to do something difficult (British)
Source: Merriam-webster dictionary.

২২.
I enjoy walking by the riverside. The underlined part of the sentence is a -
  1. noun phrase
  2. adverbial phrase
  3. adjective phrase
  4. participle phrase
ব্যাখ্যা

ব্যাখ্যা:
noun-এর মতই noun phrase-ও কোন বাক্যের মধ্যে subject, object এবং complement হিসেবে ব্যবহৃত হতে পারে।
প্রশ্নে উল্লিখিত বাক্যে, আন্ডারলাইনকৃত অংশটি enjoy-এর object। তাই, এটি Noun Phrase।

২৩.
(Transform this sentence into affirmative) ‘He does not always smoke .’-
  1. He does always smoke.
  2. He always smokes.
  3. He sometimes smokes
  4. He sometimes does not smoke.
ব্যাখ্যা

negative-এ not always থাকলে affirmative-এ sometimes হয়।

২৪.
In which sentence is the word 'near' used as a preposition?
  1. She is a near friend of mine.
  2. Do not near me.
  3. Come near.
  4. He almost went near destruction.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
১ম অপশনে near একটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। friend-কে মডিফাই করছে শব্দটি।
২য় অপশনে near একটি verb।
৩য় অপশনে near একটি adverb। come verb-এর adverb হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনে near একটি preposition কারণ near-এর পরে destruction শব্দটি আছে।

 
২৫.
Fill in the blank: Thousands of new businesses have sprung _____.
  1. off
  2. in
  3. up
  4. on
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Spring up একটি phrasal verb।
Spring up (phrasal verb)
Bengali Meaning: হঠাৎ দেখা দেওয়া
Meaning: To grow or appear suddenly
Source: Merriam-webster Dictionary and Bangla Academy Dictionary

২৬.
Fill in the blank : She arrived early _____ I expected.
  1. and
  2. as
  3. for
  4. same
ব্যাখ্যা
ব্যাখ্যা: বাক্যের অর্থ: সে আগেই চলে আসল, যেমনটা আমি ভেবেছিলাম।
এখানে বাক্যটি সম্পূর্ণ করতে as conjunction টি প্রয়োজন ছিল।এখানে as অর্থ ‘যেমনটা’।
Source: Cambridge Dictionary
২৭.
What is the opposite word for ‘avaricious’?
  1. Excessively greedy
  2. Covetous
  3. Acquisitive
  4. Generous
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Meaning: Having or showing an extreme greed for wealth or material gain
Synonym: grasping, greedy, covetous, materialistic, rapacious
Antonym: generous
Source: Oxford Languages

২৮.
দু'টি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৭৩ হলে, এদের বৃহত্তমটি -
  1. ৩৭
  2. ৩৬
  3. ৩৫
  4. ৩৪
ব্যাখ্যা

বৃহত্তমটি = (৭৩+১)/২ = ৩৭

২৯.
কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ৭ সে., ১৪ সে., ২১ সে., ৩৫ সে. এবং ৪২ সে. অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ২ মিনিট ৩০ সে.
  2. ৩ মিনিট
  3. ৩ মিনিট ৩০ সে.
  4. ৪ মিনিট
ব্যাখ্যা

৭| ৭, ১৪, ২১, ৩৫, ৪২
   ২| ১, ২, ৩, ৫, ৬
     ৩| ১, ১, ৩, ৫, ৩
          ১, ১, ১, ৫, ১
∴ ল. সা. গু. = ৭ × ২ × ৩ × ৫ = ২১০
অর্থাৎ ২১০ সে. = ৩ মিনিট ৩০ সে.

৩০.
P এর আয় Q এর আয় থেকে ২৫% বেশি আবার Q এর আয় R এর আয় থেকে ২০% বেশি। তবে P, Q এবং R এর আয়ের অনুপাত কত?
  1. ১৩ঃ১২ঃ১০
  2. ১৫ঃ১২ঃ১০
  3. ১৫ঃ১১ঃ১০
  4. ১৫ঃ১১ঃ৯
ব্যাখ্যা

ধরি,
R এর আয় = a টাকা
∴ Q এর আয় = ১২০a/১০০ টাকা
এবং p এর আয় = (১২০a×১২৫)/(১০০×১০০)

∴ আয়ের অনুপাত = {(১২০a×১২৫)/(১০০×১০০)} : (১২০a/১০০) : a
= (১২০×১২৫) : (১২০×১০০) : (১০০×১০০)
= ১৫০ঃ১২০ঃ১০০
=১৫ঃ১২ঃ১০

৩১.
x - y = 2 এবং xy = 8 হলে (x + y)3 = ?
  1. 27
  2. 9
  3. 36
  4. 216
ব্যাখ্যা

(x + y)2
= (x - y)2 + 4xy
= 22 + 4.8
= 36
∴ x + y = 6
∴ (x + y)3 = 63
= 216

৩২.
x চলকের জন্য a2x + b = 0 সমীকরণের ঘাত কত?
  1. -1
  2. 0
  3. 1
  4. 2
ব্যাখ্যা

a2x + b = 0 সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত = 1
∴ সমীকরণের ঘাত = 1

৩৩.
4√x3 = 8 হলে x = ?
  1. 0
  2. 2
  3. 8
  4. 16
ব্যাখ্যা

4√x3 = 8
বা, x3 = (8)4 = (24)3
বা, x = 24
= 16

৩৪.
5 + 6 + 7 + 8 + .... + 54 = কত?
  1. 1470
  2. 1475
  3. 1575
  4. 1570
ব্যাখ্যা

5 + 6 + 7 + 8 + .....+ 54
= (1 + 2 + 3 + 4 + 5 +6 + ..... + 54) - (1 + 2 + 3 + 4)
= {(54(54+1))/2} - 10
= 1475

৩৫.
কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুর নাম -
  1. অন্তঃকেন্দ্র
  2. ভরকেন্দ্র
  3. পরিকেন্দ্র
  4. লম্বকেন্দ্র
ব্যাখ্যা

অন্তঃকোণের সংজ্ঞানুসারে প্রশ্নটি প্রণীত।

৩৬.
একটি আয়তাকার ঘনবস্তর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত ৬ঃ৫ঃ৪ এবং আয়তন ৭৬৮০ ঘনফুট হলে এর সমগ্র পৃষ্টতলের ক্ষেত্রফল কত?
  1. ২৯৬ বর্গ ফুট
  2. ৫৯২ বর্গ ফুট
  3. ৭৬৮ বর্গ ফুট
  4. ৮৮৮ বর্গ ফুট
অনির্ধারিত
ব্যাখ্যা

মনেকরি,
দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথক্রমে ৬a, ৫a, ৪a
∴ আয়তন, ৬a × ৫a × ৪a = ৭৬৮০
বা, a = ৬৪
∴ a = ৪
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = ২{(৬a × ৫a) + (৬a × ৪a) + (৫a × ৪a)}
= ২ × ৭৪a2
= ১৪৮ × ৪2
= ১৪৮ × ১৬ বর্গ ফুট
= ২৩৬৮ বর্গফুট।

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

৩৭.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দু'টির দৈর্ঘ্য ৯ সে. মি. এবং ১১ সে. মি. এবং ক্ষেত্রফল ৭০ বর্গ সে. মি. হলে বাহু দু'টির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৫ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৭ সে. মি.
  4. ৮ সে. মি.
ব্যাখ্যা

মধ্যবর্তী দূরত্ব h হলে,
৭০ = ১/২ × h × (৯+১১)
বা, ৭০ = h/২ × ২০
∴ h = ৭

৩৮.
A = {১, ২, ৩}, B = {২, ৩, ৭} হলে A ∩ B এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
অনির্ধারিত
ব্যাখ্যা

A ∩ B = {২, ৩}
∴ উপসেট সংখ্যা = ২
= ৪
ফলে প্রকৃত উপসেট = ৪ - ১
= ৩

অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

৩৯.
এক প্যাকেট তাস হতে ৩ টি তাস তোলা হলো, তাস গুলো টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫২
  2. ১/১৩
  3. ১/৫৫২৫
  4. ৩/৫৫২৫
ব্যাখ্যা

মোট তাস = ৫২ টি,
টেক্কা = ৪টি
∴ সম্ভাবনা = c/৫২c
= ৪/২২১০০
= ১/৫৫২৫

৪০.
AMERICAN শব্দটির বর্ণগুলোর সবগুলো একত্রে নিয়ে কতপ্রকারে সাজানো যায়?
  1. ৪০৩২০
  2. ২০১৬০
  3. ২৫২০
  4. ৫০৪০
ব্যাখ্যা

শব্দটিতে মোট ৮টি বর্ণ আছে যাদের মধ্যে ২ টি A বাকীগুলো ভিন্ন ভিন্ন
∴ সবগুলো বর্ণ একত্রে নিয়ে গঠিত সাজানো সংখ্যা = ৮!/২!
= ২০১৬০

৪১.
পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
  1. ১৮
  2. ৩২
ব্যাখ্যা

প্রতিটি প্রধান শক্তিস্তর বা শেলে সর্বাধিক ২n2
সংখ্যক ইলেকট্রন (n = ১, ২, ৩ ..............) থাকতে পারে।
এই সূত্রানুসারে,
১ম শেলে অর্থাৎ n = ১ শেলে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণ ক্ষমতা ২n
= ২ × ১
= ২ টি
২য় শেলে অর্থাৎ n = ২ শেলে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণ ক্ষমতা ২n
= ২ × ২
= ৮ টি
৩য় শেলে অর্থাৎ n = ৩ শেলে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণ ক্ষমতা ২n
= ২ × ৩
= ১৮ টি
৪র্থ শেলে অর্থাৎ n = ৪ শেলে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণ ক্ষমতা ২n
= ২ × ৪
= ৩২ টি

সূত্রঃ রসায়ন, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪২.
এক্সরে উৎপাদনে কোন রশ্মি ব্যবহৃত হয়?
  1. গামা রশ্মি
  2. অতিবেগুনি রশ্মি
  3. ক্যাথোড রশ্মি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

Cathode rays focused on a hard target (anticathode) produce X-rays or focused on a small object in a vacuum generate very high temperatures (cathode-ray furnace). When cathode rays strike certain molecules used to coat a cathode screen, they cause the molecules (and hence the screen) to emit light.

Source: britannica.com

৪৩.
কোষ বিভাজনে সাহায্য করে কোনটি?
  1. সাইটোপ্লাজম
  2. মাইটোকন্ড্রিয়া
  3. সেন্ট্রিওল
  4. রাইবোজোম
ব্যাখ্যা

সেন্ট্রিওল- একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা নিমজ্জিত এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দুটি ফাঁপা নলাকার বা দন্ডাকার অঙ্গাণুকে বলা হয় সেন্ট্রিওল। এটি প্রাণী কোষের সেন্ট্রোসোম এলাকায় অবস্থান করে। উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না। তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে থাকে।
কাজ- কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল-রে গঠন এবং মেরুনির্দেশ করে। কোষ বিভাজনে সাহায্য করে।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৪.
পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় ফল হয় কোন উদ্ভিদের?
  1. আম
  2. কাঁঠাল
  3. লেবু
  4. আনারস
ব্যাখ্যা
কোন কোন ক্ষেত্রে নিষেক ছাড়াই গর্ভাশয় ফলে পরিণত হয়। এ প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বলা হয়।
যেমন- পেঁপে, আনারস, আঙ্গুর ইত্যাদি।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৫.
মহাবিশ্ব গঠনকারী মূল উপাদান সমূহের মধ্যে ডার্ক এনার্জির পরিমাণ শতকরা কত?
  1. ৫%
  2. ১০%
  3. ২৫%
  4. ৭০%
ব্যাখ্যা
The Universe is thought to consist of three types of substance: normal matter, ‘dark matter’ and ‘dark energy’.

Normal matter consists of the atoms that make up stars, planets, human beings and every other visible object in the Universe.

As humbling as it sounds, normal matter almost certainly accounts for the smallest proportion of the Universe, somewhere between 1% and 10%.

In the currently popular model of the Universe, 70% is thought to be dark energy, 25% dark matter and 5% normal matter.

source: esa.int

৪৬.
ডিএনএ অণু কর্তনে কোন এনজাইম ব্যবহৃত হয়?
  1. লাইপেজ এনজাইম
  2. লাইগেজ এনজাইম
  3. রেস্ট্রিকশন এনজাইম
  4. লেকটোজেন এনজাইম
ব্যাখ্যা

প্রত্যাশিত ডিএনএ অণুকে ছেদন : এক্ষেত্রে প্রথমে প্রত্যাশিত ডিএনএঅণুকে মূল ডিএনএ থেকে কেটে আলাদা করা হয়।
প্রত্যাশিত ডিএনএ অণুকে কাঁটতে একটি বিশেষ এনজাইম (রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা ডিএনএ ছেদন করা হয়) ব্যবহার করা হয়।

সূত্রঃ জীববিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৭.
যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে তথ্য দেওয়া হয়-
  1. র‍্যাম
  2. মেমোরি
  3. ইনপুট ডিভাইস
  4. সিপিইউ
ব্যাখ্যা

যে সমস্ত যন্ত্র কম্পিউটারে তথ্য বা ইনপুট দেবার জন্য ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস।
যেমন কী-বোর্ড, মাউস ইত্যাদি।
যে সমস্ত যন্ত্রের সাহায্যে কম্পিউটারের কাজের ফলাফল প্রদর্শিত হয় সেই সব যন্ত্রকে বলা হয় আউটপুট ডিভাইস।
যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি।
এই সমস্ত যন্ত্রপাতি ক্যাবল বা তারের সাহায্যে কম্পিউটারের সিপিইউ-এর সঙ্গে যুক্ত থাকে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৮.
র‍্যাম কোথায় যুক্ত থাকে?
  1. ফ্লপি ডিস্ক
  2. এক্সপানশন বোর্ড
  3. এক্সটার্নাল ড্রাইভ
  4. মাদারবোর্ড
ব্যাখ্যা

র‌্যামঃ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‌্যাম এলাকা গঠিত।
র‌্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র‌্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‌্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‌্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে। এজন্য র‌্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‌্যাম থেকে সব তথ্যই মুছে য়ায়। তাই র‌্যামকে ভোলাটাইল বলা হয়। সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৯.
(27)10 এর অক্টাল রূপ কত?
  1. 11011
  2. 33
  3. 23
  4. 30
ব্যাখ্যা

8 | 27
8 | 3 - 3
8 | 0 - 3

∴ (27)10 = (33)8

৫০.
কোন লজিক গেটে কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে?
  1. এন্ড গেট
  2. অর গেট
  3. নট গেট
  4. সবগুলো
ব্যাখ্যা

অর গেইট
এই গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে। কমপক্ষে একটি ইনপুট ১ হলে অর গেইটের আউটপুট ১ হবে, অন্যথায় আউটপুট ০ হবে।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫১.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. মাইক্রোসফট এক্সেল
  2. মাল্টিপ্ল্যান
  3. সুপার ক্যাল্ক
  4. সবগুলো
ব্যাখ্যা

অ্যাপ্লিকেশন সফটোয়ারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
Spread Sheet: শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো - মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রো প্রো, মাল্টিপ্ল্যান, সুপার ক্যাল্ক ইত্যাদি।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫২.
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড চালু করার জন্য কোন শর্টকাট কমান্ড ব্যবহৃত হয়?
  1. Ctrl + N
  2. Ctrl + M
  3. Ctrl + S
  4. Ctrl + P
ব্যাখ্যা

Source: support.microsoft.com

৫৩.
ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
  1. Twitter
  2. Tik Tok
  3. Zoom
  4. Likee
ব্যাখ্যা

Zoom is a cloud-based video communications app that allows you to set up virtual video and audio conferencing, webinars, live chats, screen-sharing, and other collaborative capabilities.
Source: businessinsider.com

৫৪.
যে নেটওয়ার্ক টপোলজিতে মূল ক্যাবলের উভয় প্রান্তে টার্মিনেটর ব্যবহার করার প্রয়োজন হয় -
  1. রিং টপোলজি
  2. বাস টপোলজি
  3. স্টার টপোলজি
  4. ট্রি টপোলজি
ব্যাখ্যা

বাস টপোলজি
যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন। মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না। প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৫.
কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?
  1. রিসোর্স স্ক্যালাবিলিটি
  2. অন ডিমান্ড সার্ভিস
  3. ইউজার - প্রোভাইডার ইন্টারেকশন
  4. পে-এজ-ইউ-গো সার্ভিস
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)” এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবেঃ -
১. রিসোর্স স্কেলেবিলিটি : ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড : ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো : এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।
এক কথায় বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৬.
মাল্টিমিডিয়া মূলত কিসের সমন্বয়ে গঠিত?
  1. বর্ণ, চিত্র, শব্দ
  2. চিত্র, শব্দ, গান
  3. বর্ণ, শব্দ, গান
  4. বর্ণ, গান, চিত্র
ব্যাখ্যা

মাল্টি শব্দের অর্থ দুইয়ের অধিক, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একের অধিক। কম্পিউটারের বিশাল কার্যক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম মাল্টিমিডিয়া। লিখিত ভাষ্য, দৃশ্য ও ধ্বনির সমন্বয়ে সৃষ্ট বহুমাত্রিক উপস্থাপনায় হল মাল্টিমিডিয়া

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৭.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
তীর চিহ্নগুলোকে ঘড়ির কাঁটার সাথে তুলনা করুন যেখানে ঘড়ির কাটাটি উলটো দিকে ঘুরছে একটি নির্দিষ্ট হারে - 9, 7:30, 6, 4:30, 3
অর্থাৎ প্রশ্নবোধক স্থানে হবে d
৫৮.
১ মণ ভরের লােহা ১ মণ তুলা অপেক্ষা কত গুণ বেশি ভারী?
  1. ১/২গুণ।
  2. সমান
  3. ২ গুণ
  4. ৩ গুণ।
ব্যাখ্যা
১ মণ ভরের সব জিনিসের ভরই ৪০ কেজি বা ১ মণ হবে।
৫৯.
জহির একটি দোকান X থেকে বের হয়ে ১৫ মিটার পশ্চিম দিকে হাটার পর বাঁ দিকে পরপর দুইবার মোড় নিয়ে যথাক্রমে ২০ মিটার এবং ১৫ মিটার গেলো। এরপর ডানদিকে ঘুরে যদি আরো ১২ মিটার হাটে, তবে জহির দোকান থেকে বের হওয়ার পর সর্বশেষ কোন দিকে কতটুকু এগিয়েছে?
  1. 27 মিটার, উত্তরে
  2. 32 মিটার, দক্ষিণে
  3. 42 মিটার, উত্তরে
  4. 47 মিটার, দক্ষিণে
ব্যাখ্যা

সুতরাং, দূরত্ব = 20 + 12 = 32m দক্ষিণে
৬০.
Choose the correct spelling.
  1. Pharmaciutacal
  2. Pharmaceutacal
  3. Pharmaciutecal
  4. Pharmaceutical
ব্যাখ্যা
Pharmaceutical - relating to medicinal drugs, or their preparation, use, or sale.
৬১.
'4 C 18 A 2 D 4 B 8' এখানে যদি 'A' দ্বারা '÷' বুঝায়, 'B' দ্বারা '-', 'C' দ্বারা '+' এবং D দ্বারা '×' বােঝায় , তাহলে কোনটি সঠিক হবে?
  1. 32
  2. 38
  3. 42
  4. 49
ব্যাখ্যা
প্রশ্নমতে, 4 + 18 ÷ 2 × 4 - 8
= 4 + 9 × 4 - 8
= 4 + 36 - 8
= 32
৬২.
একটি ছবি দেখিয়ে অনন্যা বললো, “এই ছেলেটি আমার নানার মেয়ের সন্তান”। অনন্যা ছবির ছেলেটির কে হয়?
  1. ভাই
  2. চাচা
  3. বোন
  4. ফুফু
ব্যাখ্যা
নানার মেয়ে মানে মা অথবা খালা এবং তাদের ছেলে অবশ্যই তার ভাই হবে।
অর্থাৎ, অনন্য ছবির ছেলেটির বোন।
৬৩.
  1. 4
  2. 9
  3. 5
  4. 7
ব্যাখ্যা
প্রতিটি স্কোয়ার ডায়াগ্রামের সংখ্যাগুলোর সমষ্টি হয় 22
সুতরাং, প্রশ্নবোধক স্থানে হবে = 22 - (1 + 8 + 4) = 9
৬৪.
কোনটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. A
  2. C
  3. E
  4. None
ব্যাখ্যা
E ব্যতীত অন্য সকল চিত্রে বৃত্তের অবস্থান রেখার দুইপাশে।
৬৫.
Choose the word which has similar meaning as ‘Vagrant’ -
  1. Worker
  2. Coward
  3. Traveler
  4. Arid
ব্যাখ্যা
Vagrant - a person without a settled home or regular work who wanders from place to place and lives by begging.
Similar: itinerant, wanderer, nomad, traveler.
৬৬.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. বুধ
  2. শুক্র
  3. প্লুটো
  4. মঙ্গল
ব্যাখ্যা
প্লুটো হচ্ছে বামন গ্রহ।
৬৭.
সঠিক বানানটি চিহ্নিত করুন।
  1. শশীভূষণ
  2. শশিভূষণ
  3. শশিভূষন
  4. শশিভুষণ
ব্যাখ্যা

শশিভূষণ, শশিশেখর (বিশেষ্য)
১ চন্দ্র যাঁর অলঙ্কার বা কিরীট।
২ হিন্দু দেবতা শিব।
{(তৎসম বা সংস্কৃত) শশী+ভূষণ, শেখর; ৬ (তৎপুরুষ সমাস)}

৬৮.
প্রাচীন বাংলার কোন জনপদ ‘দণ্ডভুক্তি’ নামে পরিচিত ছিলো?
  1. সমতট
  2. চন্দ্রদ্বীপ
  3. তাম্রলিপ্ত
  4. হরিকেল
ব্যাখ্যা
- প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে তাম্রলিপ্ত অন্যতম। এই জনপদের অবস্থান ছিলো হরিকেল ও রাঢ়ের দক্ষিণে।
- বর্তমান মেদিনীপুর জেলার তমলুক এলাকা ছিলো তাম্রলিপ্ত জনপদের কেন্দ্রস্থল। তাম্রলিপ্ত প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর ছিলো।
- সপ্তম শতক হতে তাম্রলিপ্ত জনপদ ‘দণ্ডভুক্তি’ নামে পরিচিত হতে থাকে। দণ্ড মানে হলো পথ আর ভুক্তি অর্থ প্রদেশ। সেই সময় উৎকলে যাওয়ার একমাত্র পথ হওয়ায় এই প্রদেশের নাম হয় ‘দণ্ডভুক্তি’।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং আনন্দবাজার পত্রিকা)
৬৯.
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মোট ভোটার সংখ্যা ছিলো কত?
  1. ২ কোটি ৮৪ লক্ষ
  2. ৩ কোটি ০১ লক্ষ
  3. ৩ কোটি ২২ লক্ষ
  4. ৫ কোটি ৬৪ লক্ষ
ব্যাখ্যা
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সমগ্র পাকিস্তানের মোট ভোটার ছিলো ৫ কোটি ৬৪ লক্ষ। পূর্ব পাকিস্তানে ভোটার ছিলো ৩ কোটি ২২ লক্ষ।
- জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি যার মধ্যে পূর্ব পাকিস্তানে ছিলো ১৬৯টি।
- নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদে ১৬৭টি এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসন লাভ করে।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
৭০.
যুক্তফ্রন্টের 'একুশ দফা' প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. আবুল মনসুর আহমেদ
  3. অধ্যাপক ইউসুফ আলী
  4. আতাউর রহমান খান
ব্যাখ্যা

- ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ‘একুশ দফা’ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
- একুশ দফা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমদ।
- একুশ দফার প্রথম দাবীটি ছিলো বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
এছাড়া অন্যান্য দাবীর মধ্যে ছিলো:
- প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন
- বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথা বিলুপ্ত করা
- অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন প্রভৃতি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৭১.
বাংলাদেশ ভূখণ্ডে প্রথম চিনিকল স্থাপিত হয় কোথায়?
  1. পাবনা
  2. ফরিদপুর
  3. নাটোর
  4. চুয়াডাঙ্গা
ব্যাখ্যা
- বাংলাদেশ ভূখণ্ডে স্থাপিত প্রথম চিনিকল হলো নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড। এটি ১৯৩০ সালে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে স্থাপিত হয়।
- বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে৷
- এর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট)
৭২.
লামদানী কোন নৃগোষ্ঠীর ভাষার নাম?
  1. গারো
  2. ত্রিপুরা
  3. পাঙন
  4. ওরাঁও
ব্যাখ্যা
- লামদানী হলো সমতলে বসবাসকারী গারোদের ভাষার নাম। তবে গারো জনগোষ্ঠীর ভাষা আচিক খুসিক নামে পরিচিত।
অন্যদিকে,
- ত্রিপুরাদের ভাষা : ককবোরক
- পাঙনদের ভাষা : মেইতেইলোন
- ওরাঁওদের ভাষা : কুড়ুঁখ ও সাদরি।
(তথ্যসূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৭৩.
‘কখনও আসেনি’ চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?
  1. আলমগীর কবির
  2. জহির রায়হান
  3. তানভীর মোকাম্মেল
  4. আবদুল জব্বার খান
ব্যাখ্যা
- ‘কখনো আসেনি’ ছবিটি পরিচালনা করেন জহির রায়হান।
জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Let There Be Light
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৭৪.
সনজিদা খাতুন একজন -
  1. মহিলা দাবাড়ু
  2. রবীন্দ্রসঙ্গীত শিল্পী
  3. পরমাণু বিজ্ঞানী
  4. ভাস্কর্য শিল্পী
ব্যাখ্যা

- সনজিদা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক।
- তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতি।
- সম্প্রতি ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
(তথ্যসূত্র: প্রথম আলো)

৭৫.
বৈদেশিক বাণিজ্যে নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত বিদ্যমান?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
- বাংলাদেশের সার্বিক বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বিদ্যমান।
- গত ২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য ভারসাম্যে ঘাটতি ছিলো ১৭.৮৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
- তবে কয়েকটি দেশের সাথে দ্বিপাক্ষিক বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত রয়েছে।
এগুলোর মধ্যে:
- প্রথম : জার্মানি (৪.২৩ বি. ড.)
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র (৩.৭ বি. ড.)
- তৃতীয় : যুক্তরাজ্য (২.৯ বি. ড.)।
অন্যদিকে,
-- বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি বিদ্যমান চীনের সাথে। দ্বিতীয় সর্বাধিক ভারতের সাথে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৭৬.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১৭টি
  4. ১৮টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৭.
ফ্রান্সিসকো ফ্রাংকো কোন দেশে ক্ষমতাসীন ছিলেন?
  1. কম্বোডিয়া
  2. স্পেন
  3. চিলি
  4. ইতালি
ব্যাখ্যা
- ফ্রান্সিসকো ফ্রাংকো স্পেনের সাবেক স্বৈরশাসক ও ফ্যাসিবাদী নেতা।
- স্পেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে গৃহযুদ্ধের মাধ্যমে ১৯৩৯ সালে তিনি ক্ষমতায় আসেন। ১৯৭৫ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রাংকো ক্ষমতাসীন ছিলেন।
- জার্মানির হিটলার ও ইতালির ‍মুসোলিনি ফ্রাংকোকে ক্ষমতা দখলে সহায়তা করেছিলো।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৭৮.
'চৌদ্দদফা প্রস্তাবনা' (Fourteen Points) পেশ করেন কে?
  1. থিওডর রুজভেল্ট
  2. উড্রো উইলসন
  3. আব্রাহাম লিংকন
  4. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা

- ২৮তম মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় চৌদ্দদফা প্রস্তাবনা (Fourteen Points) পেশ করেন।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)

৭৯.
নিচের কোনটি ইউরোপীয় রেনেসাঁসের ফলাফল নয়?
  1. চার্চের ক্ষমতা বৃদ্ধি
  2. ব্যক্তিস্বাতন্ত্রবাদের জন্ম
  3. শিক্ষার গুরুত্ব বৃদ্ধি
  4. মানবতাবোধের প্রসার
ব্যাখ্যা
- রেনেসাঁস মানে হলো নবজাগরণ বা পুনর্জন্ম। প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞান কে জানার গভীর আগ্রহ ও উৎসাহ সৃষ্টিই ‘রেনেসাঁস’ নামে পরিচিত।
- পঞ্চদশ শতকে অটোমানদের নিকট বাইজান্টিয়াম সাম্রাজ্যের পতন রেনেসাঁসকে তরান্বিত করে।
- ইতালির ফ্লোরেন্স শহর থেকে রেনেসাঁসের প্রথম সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িযে পড়ে।
- রেনেসাঁসের ফলে ইউরোপের ধর্মকেন্দ্রিক যাজকতান্ত্রিক শাসনব্যবস্থার পতন ঘটে এবং মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, শিক্ষা প্রভৃতি গুরুত্ব লাভ করে।
- রেনেসাঁসকে ইউরোপের মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়।
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮০.
‘পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট’ কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ইয়েমেন
  2. ইরাক
  3. পশ্চিম সাহারা
  4. লিবিয়া
ব্যাখ্যা
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট। এটি ২০১৪ সালে ইরাকে ইসলামিক স্টেটের উত্থানকালে গঠিত হয়।
- ২০১৮ সালে ইরাক সরকার হাশদ আল শাব্বি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সকে ইরাকের প্যারামিলিটারি বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করে। এই বাহিনী প্রায় ১৫০০০ সদস্য বিশিষ্ট।
- ৩ জানুয়ারী ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহাদী আল মুহানদিস। একই হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন।
(তথ্যসূত্রঃ আনাদুলু এজেন্সি)
৮১.
নিচের কোনটি জাতিসংঘের গঠন প্রক্রিয়ার অংশ নয়?
  1. মস্কো সম্মেলন
  2. তেহরান সম্মেলন
  3. জেনেভা ডিক্লারেশন
  4. ইয়াল্টা কনফারেন্স
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
- জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক বা প্রথম ধাপ হলো ‘লন্ডন ঘোষণা’ (১২ জুন ১৯৪১ জেমস প্রাসাদ থেকে)।
- দ্বিতীয় ধাপ, আটলান্টিক সনদ (১৪ আগস্ট ১৯৪১ আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলস থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক)।
- ১৯৪২ সালের ১ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘জাতিসংঘ’ নামকরণ করেন এবং ২৬টি দেশ কর্তৃক ‘জাতিসংঘ ঘোষণা’ গৃহিত হয়।
- ১৯৪৩ সালের ১৮ অক্টোবর – ১১ নভেম্বর মস্কো সম্মেলন।
- ১৯৪৩ সালের ২৮ নভেম্বর – ১ ডিসেম্বর তেহরান সম্মেলন।
- ১৯৪৪ সালের ২১ আগস্ট – ৭ অক্টোবর ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে ‘জাতিসংঘ গঠনের প্রস্তাব’ গৃহিত হয়।
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার ইয়াল্টায় ৫টি রাষ্ট্রের ‘ভেটো ক্ষমতা’ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ‘জাতিসংঘ সনদ’ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকরের মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।
- জেনেভা ডিক্লারেশন চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮২.
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ভবনের নাম কী?
  1. রাইটার্স বিল্ডিং
  2. নবান্ন
  3. রাইসিনা হিল
  4. জনপদ রোড
ব্যাখ্যা
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বর্তমান সচিবালয় ভবনের নাম নবান্ন। এটি হাওড়া জেলার শিবপুরের শরৎ চ্যাটার্জী রোডে অবস্থিত ১৫ তলা বিশিষ্ট একটি সরকারি ভবন।
- তবে ২০১৩ সালের পূর্বে রাজ্য সরকারের সচিবালয় ছিলো কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে যা ১৭৮০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ করেছিলো।
- রাইসিনা হিল হলো ভারতের রাষ্ট্রপতির বাসভবন।
(তথ্যসূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট)
৮৩.
তালেবানরা আফগানিস্তান শাসন করে ছিলো-
  1. ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত
  2. ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত
  3. ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত
  4. ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত
ব্যাখ্যা
- তালেবান হলো আফগানিস্তানের একটি কট্টর ইসলামপন্থী সশ্বস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। গত শতাব্দীর নব্বইয়ের দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় এই মুজাহিদিন বাহিনীটি গড়ে উঠে।
- তালেবানরা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতায় আরোহণ করে। ২০০১ সালে মার্কিন বাহিনীর আফগানিস্তান হামলার পূর্ব পর্যন্ত তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো।
- বর্তমানে তালেবান মিলিশিয়াদের সংখ্যা ৫৫ থেকে ৮৫ হাজার এবং এরা দেশটির প্রায় ১৯ শতাংশ এলাকা দখল করে রেখেছে।
(তথ্যসূত্র: কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট)
৮৪.
মিয়ানমারে শান্তি ফেরাতে আসিয়ান জোটের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
  1. ২০ এপ্রিল ২০২১
  2. ২৪ এপ্রিল ২০২১
  3. ২৯ এপ্রিল ২০২১
  4. ৩০ এপ্রিল ২০২১
ব্যাখ্যা
- মিয়ানমারে চলমান অস্থিরতা নিরসনে আসিয়ান জোটের দেশগুলোর বিশেষ বৈঠক ইন্দোনেশিয়ার জার্কাতায় সংস্থাটির সদরদপ্তরে গত ২৪ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হয়।
- বৈঠকে মিয়ানমারের সেনাপ্রধানসহ জোটভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
- বৈঠক শেষে চলমান অস্থিরতা নিরসনে পাঁচ দফা প্রস্তাবনা গৃহিত হয়।
(তথ্যসূত্র: রয়টার্স)
৮৫.
কোন কোম্পানি Sputnik-V নামের কোভিড-১৯ রোগের টিকা উদ্ভাবন করেছে?
  1. অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
  2. মডার্না
  3. ফাইজার-বায়োএনটেক
  4. গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট
ব্যাখ্যা
- রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ও মাইক্রোবায়োলজি Sputnik-V (স্পুটনিক-ভি) নামের কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করা হয়েছে।
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ‍ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮৬.
ESCAP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সিঙ্গাপুর সিটি
  2. জাকার্তা
  3. ব্যাংকক
  4. কুয়ালালামপুর
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
- এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮৭.
ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
  1. ৫ কিমি
  2. ১২ কিমি
  3. ২০ কিমি
  4. ৩৫ কিমি
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা ভূত্বক নামে পরিচিত। এর গড় গভীরতা ২০ কি. মি.।
- মহাদেশীয় অঞ্চলে এর গড় গভীরতা ৩৫ কি. মি. এবং সমুদ্র তলদেশে গড় গভীরতা ৫ কি. মি.।
- সিয়াল ও সিমা নামে এর দুটো স্তর রয়েছে।
- ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হলো অক্সিজেন ও সিলিকন।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮৮.
‘অবকাশ লাভের অধিকার’ কোন ধরনের অধিকার?
  1. সামাজিক অধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. সাংস্কৃতিক অধিকার
  4. অর্থনৈতিক অধিকার
ব্যাখ্যা
- অধিকার হলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
- অধিকারের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এসবের মধ্যে অর্থনৈতিক অধিকার সমূহ হলো:
- অবকাশ লাভের অধিকার
- কর্মের অধিকার
- ন্যায্য মজুরী লাভের অধিকার
- শ্রমিক সংঘ করার অধিকার প্রভৃতি।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
৮৯.
নিচের কোনটি রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম?
  1. পরিবার
  2. রাজনৈতিক দল
  3. ধর্মীয় সংগঠন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- রাজনৈতিক সামাজিকীকরণ হলো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার অনুকূল মনোভাব, মূল্যবোধ ও মতাদর্শে একজনকে শিক্ষিত ও দীক্ষিত করার প্রক্রিয়া।
রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহ হলো:
- পরিবার
- রাজনৈতিক দল
- শিক্ষা প্রতিষ্ঠান
- ধর্মীয় সংগঠন
- পেশাগত সংগঠন
- গণমাধ্যম
- অন্তরঙ্গ গোষ্ঠী প্রভৃতি।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : বিএসএস প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)