পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
১) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ২) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ৩) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ৪) ক্লাউড কম্পিউটিং; ৫) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ৬) রোবটিক্স; ৭) সাইবার অপরাধ। সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
নিচের কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে?
  1. ক) Prodigy
  2. খ) CompuServ
  3. গ) American Online (AOL)
  4. ঘ) BUET
সঠিক উত্তর:
ঘ) BUET
উত্তর
সঠিক উত্তর:
ঘ) BUET
ব্যাখ্যা
BUET, AIUB তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে।  

- মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে দুইভাগে ভাগ করা যায়।
যথা-
প্রাইভেট নেটওয়ার্ক- এ ধরনের নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে।
- অন্য কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। প্রাইভেট নেটওয়ার্ক এ ট্রাফিক নাই বললেই চলে।
যেমন- AIUB, BUET ইত্যাদি। 

- পাবলিক নেটওয়ার্ক- পাবলিক নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।
- কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না এই ধরনের নেটওয়ার্ক।
যেমন- যে কোন মোবাইল ফোন নেটওয়ার্ক, Prodigy, American Online (AOL) ইত্যাদি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
ভৌগলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে কয়ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
গ) চার
উত্তর
সঠিক উত্তর:
গ) চার
ব্যাখ্যা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান বই অনুসারে -
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)।

=======================

অপরদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণির আলিম শ্রেণীর বোর্ড বইয়ে -
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network-CAN)কে অন্তর্ভুক্ত করে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। 

অবশ্য বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইটে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগে ভাগ করে দেখানো হয়েছে, সেখানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network-CAN)কে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া, CAN মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) ব্যবহার করে গড়ে উঠেছে। অর্থাৎ, একে LAN এর অন্তর্ভুক্ত ধরা যায়। 

তাই, কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগেই ভাগ করা যায়। যথা- LAN, MAN, WAN, PAN.
এই কারণে, চার ভাগকে অধিক নির্ভরযোগ্য উত্তর হিসেবে নেয়া হয়েছে।

সূত্র: University of Toronto; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
PAN এর IEEE ষ্ট্যাণ্ডার্ড কত?
  1. ক) ৮০২.১১
  2. খ) ৮০২.১৫
  3. গ) ৮০২.১৬
  4. ঘ) ৮০২.০৯
সঠিক উত্তর:
খ) ৮০২.১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০২.১৫
ব্যাখ্যা
Personal Area Network (PAN) এর IEEE ষ্ট্যাণ্ডার্ড ৮০২.১৫। 

- এটি এমন এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত ডিভাইসসমূহ, যেমনঃ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ওয়াই-ফাই রাউটার ইত্যাদির মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য তৈরী করা হয়।
- এই ধরনের নেটওয়ার্ক সাধারণত ১০ মিটার বা এর থেকে কিছুটা বড় এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে।

পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা- 
১. পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
২. বাড়িতে বা অফিসে ব্যাক্তিগত ছোট প্রয়োজনে এ নেটওয়ার্কের জুড়ি নেই।
খরচ কম।
৩. কম ঝামেলায় সহজেই যেকোন জায়গায় তৈরি করা যায়।
৪. দ্রুত ডাটা আদান-প্রদানে বেশ সহায়ক।
৫. এর ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
৬. কম্পিউটার বাসসমূহ যেমন – USB বা ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে।
৭. ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটু ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।
৮. অতি অল্প দূরত্বে এই নেটওয়ার্ক তৈরি করা যায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের উদাহরণ নয় কোনটি?
  1. ক) উইন্ডোজ এনটি/২০০০ সার্ভার
  2. খ) ওএস/২ সার্ভার
  3. গ) লিনাক্স
  4. ঘ) উইন্ডোজ সেভেন
সঠিক উত্তর:
ঘ) উইন্ডোজ সেভেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উইন্ডোজ সেভেন
ব্যাখ্যা
উইন্ডোজ সেভেন ব্যবহার করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তৈরি করা যায়। 

- আলাদা করে সার্ভার কম্পিউটার ছাড়াই যখন দুই বা ততোধিক কম্পিউটারকে সরাসরি পরস্পরের সাথে যুক্ত করে নেটওয়ার্ক গঠন করা হয় তখন তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে।
যেমনঃ ব্লুটুথে ফাইল আদান প্রদানের সময় গঠিত নেটওয়ার্ক। 

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা- 
১. পি২পি নেটওয়ার্ক স্থাপন এবং কনফিগারেশন সহজ।
২. এই নেটওয়ার্কে কোনো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়না।
৩. এই নেটওয়ার্কে প্রতিটি ইউজার তার কম্পিউটার এডমিনিস্ট্রেট করে থাকেন এবং এতে কোনো ডেডিকেটেড এডমিনিস্ট্রেটর এর প্রয়োজন হয়না।
৪. এতে কোনো সার্ভারের প্রয়োজন নেই কারণ কম্পিউটার গুলো সার্ভার ছাড়াই নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে। ফলে শুধুমাত্র যাকে ডাটা পাঠানো হচ্ছে সে ছাড়া অন্য কেউ দেখতে পায়না।
৫. নেটওয়ার্ক ব্যবস্থাপনায় দক্ষ জনবলের প্রয়োজন হয়না। ব্যবহারকারি নিজেই সবকিছু ম্যানেজ করতে পারে।
৬. নেটওয়ার্ক সেট আপ করা অত্যন্ত সহজ।
৭. এই নেটওয়ার্ক স্থাপনে খরচ অত্যন্ত কম।
৮. এই ধরনের নেটওয়ার্কে সার্ভার না থাকায় কোন ডিভাইস ডাউন হয়ে গেলেও নেটওয়ার্ক সচল থাকে। কিন্তু যেসব নেটওয়ার্কে সার্ভার থাকে (যেমনঃ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক) সেখানে সার্ভার ডাউন হলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাই অচল হয়ে যায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
Wide Area Network কয়টি অংশ দ্বারা গঠিত হয়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
Wide Area Network (WAN) নেটওয়ার্ক গঠিত হয় তিনটি অংশ দ্বারা। 
যথা- রাউটার, WAN কানেকশন, সিকিউরিটি পলিসি। 

- যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে। WAN এর সম্পূর্ণরুপ হচ্ছে Wide Are Network । 

WAN এর বৈশিষ্ট্য-
১। এই নেটওয়ার্ক সমস্ত ভৌগলিক এলাকা বা সমস্ত পৃথিবী জুড়ে গড়ে ওঠে।
২। পৃথিবীর যে কোনো প্রান্তে বা স্থনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর মাধ্যমে তথ্য প্রেরন করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এ যোগাযোগ এর মাধ্যম হিসেবে কেব্‌ল (Cable) বা উপগ্রহ (Satellite) ব্যাবহার করা হয়। 
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা আমরা খুবি উন্নতমানের সুভিধা যেমন কালাউড কম্পিউটিং ( Cloud Computing ) ব্যাবহার করতে পারি।

WAN এর সুবিধা- 

১। এই নেটওয়ার্ক এর দ্বারা আমরা বিশ্বর বিভিন্ন স্থানে ইমেইল বা তথ্য শেয়ার করতে পারি এবং অনলাইন এর বিভিন্ন পণ্য ক্রয় করতে পারি। 
২। বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই , চলচিত্র ইত্যাদি সংগ্রহ বা ব্যাবহার করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা সারা পৃথিবী বা বিশ্বব্যাপী একটি গ্লোবাল নেটওয়ার্ক  ( Global Network ) স্থাপন করা যায়। 
৪। পৃথিবীব্যাপী সমস্থ ধরণের প্রতিষ্ঠানগুলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) দ্বারা পরিচালনা করা যায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
পরীক্ষামূলকভাবে প্রথম কোন প্রতিষ্ঠান ৩য় প্রজন্মের মোবাইল ফোন ব্যাবহার শুরু করেন?
  1. ক) NOKIA
  2. খ) MOTOROLA
  3. গ) NTT DoCoMo
  4. ঘ) Radiolinja
সঠিক উত্তর:
গ) NTT DoCoMo
উত্তর
সঠিক উত্তর:
গ) NTT DoCoMo
ব্যাখ্যা
২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রতিষ্ঠান প্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। 

- তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো, সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন।
বৈশিষ্ট্যসমূহ- 
১. ডেটা রূপান্তরের কাজে Packet Switching ও Circuit Switching উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়।
২. উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তর। ব্যান্ডউইডথ ২ mbps এর অধিক।
৩. চ্যানেল একসেস TD-SCDMA, TD-CDMA পদ্ধতির।
৪. ব্যাপক আন্তর্জাতিক রোমিং সুবিধা।
৫. ভিডিও কলের ব্যবহার শুরু।
৬. নেটওয়ার্কে GPRS ও EDGE পদ্ধতির ব্যবহার।
৭. মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনেই ইন্টারনেট ব্যবহার।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
FDMA এর পূর্ণরূপ কী?
  1. ক) Frequent Division Multi Access
  2. খ) Frequent Division Multiple Access
  3. গ) Frequency Division Multiple Access
  4. ঘ) Frequency Division Multi Access
সঠিক উত্তর:
গ) Frequency Division Multiple Access
উত্তর
সঠিক উত্তর:
গ) Frequency Division Multiple Access
ব্যাখ্যা
FDMA এর পূর্ণরূপ- Frequency Division Multiple Access. 

১. প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যসমূহ-
২. রেডিও সিগন্যাল হিসেবে এনালগ সিগন্যালের ব্যবহার।
৩. অপেক্ষাকৃত কম ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার।
৪. FDMA (Frequency Division Multiple Access) পদ্ধতির ব্যবহার।
৫. সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তির ব্যবহার।
৬. আন্তর্জাতিক রোমিং সুবিধা না থাকা।
৭. কথা বলার সময় অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির উদাহরণ কোনটি?
  1. ক) TDMA
  2. খ) EDGE
  3. গ) HSPA
  4. ঘ) LTE
সঠিক উত্তর:
ঘ) LTE
উত্তর
সঠিক উত্তর:
ঘ) LTE
ব্যাখ্যা
LTE (Long Term Evolution) হল চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির উদাহরণ। 

- চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার করা হয়। যার ফলে এই প্রজন্মের মোবাইল ফোন সমূহে আলট্রা-ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।

বৈশিষ্ট্যসমূহ- 
১. Internet Protocol নেটওয়ার্কের ব্যবহার।
২. হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টেলিভিশন এবং গেমিং ইত্যাদির ব্যবহার শুরু হয়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
নিচের কোনটি মাইক্রোসফটের পণ্য?
  1. ক) VMware Solutions
  2. খ) Pixel Phone
  3. গ) Nest Hub Max
  4. ঘ) Power BI Pro
সঠিক উত্তর:
ঘ) Power BI Pro
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Power BI Pro
ব্যাখ্যা
Microsoft Power BI Pro পণ্য ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং বিশ্লেষণের কাজে ব্যবহার করা যায়।

- অপরদিকে, পিক্সেল ফোন, নেসট হাব ম্যাক্স গুলো হচ্ছে গুগলের নির্মিত পণ্য। এবং VMware Solutions, IBM এর পণ্য। 

সূত্র: Microsoft Official Website.
১০.
IBM কোম্পানি বাণিজ্যিক ভিত্তিতে কোন কম্পিউটারটি তৈরি ও বাজারজাত করে?
  1. ক) MARK-1
  2. খ) UNIVAC-1
  3. গ) ENIAC
  4. ঘ) IBM-650
সঠিক উত্তর:
ঘ) IBM-650
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IBM-650
ব্যাখ্যা
IBM-650 কম্পিউটারটি IBM কোম্পানি বাণিজ্যিক ভিত্তিতে কোন কম্পিউটারটি তৈরি ও বাজারজাত করেন ১৯৫২ সালে। 

- IBM হল একটি নেতৃস্থানীয় আমেরিকান কম্পিউটার প্রস্তুতকারক।
- IBM এর পুরো নাম- International Business Machines Corporation. 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১.
নিচের কোনটি হাইব্রিড ক্লাউড?
  1. ক) Amazon Elastic Compute Cloud
  2. খ) Elastra-private cloud
  3. গ) HP Data Centers
  4. ঘ) Community Cloud
সঠিক উত্তর:
ঘ) Community Cloud
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Community Cloud
ব্যাখ্যা
- Community Cloud একটি হাইব্রিড ক্লাউড, যা বিশেষ কোন কমিউনিটির জন্য তৈরি করা হয়।
- হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ।
- এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেয়া হয়।


পাবলিক ক্লাউড হলো এমন একধরনের ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা যেটা সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে।
যে অর্থ প্রদান করবে সেই সেবা নিতে পারবে এমন ক্লাউড ব্যবস্থাকে মূলত পাবলিক ক্লাউড কম্পিউটিং বলে। এখানে যেহেতু একাধিক ব্যবহারকারী একই ক্লাউড থেকে সেবা গ্রহণ করে সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে কিছুটা দ্বিধা থেকেই যায়।
যেমন: Amazon Web Services

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
১২.
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কী?
  1. ক) Leslie Berland
  2. খ) Vijaya Gadde
  3. গ) Parag Agrawal
  4. ঘ) Nick Caldwell
সঠিক উত্তর:
গ) Parag Agrawal
উত্তর
সঠিক উত্তর:
গ) Parag Agrawal
ব্যাখ্যা
পরাগ আগরওয়াল হলেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। 

- ইন্দো-মার্কিন পরাগ ২০১১ সালে Twitter-এ কাজ শুরু করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করার সময় তিনি মাইক্রোসফট, ইয়াহু-র মতো সংস্থায় রিসার্চ ইন্টার্ন হিসাবে কাজ করেন। 

সূত্র: টুইটার অফিশিয়াল ওয়েবসাইট।
১৩.
কোন প্রতিষ্ঠান হোম রোবট তৈরি করে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে?
  1. ক) FANUC
  2. খ) YASKAWA
  3. গ) BOSTON DYNAMICS
  4. ঘ) iROBOT
সঠিক উত্তর:
ঘ) iROBOT
উত্তর
সঠিক উত্তর:
ঘ) iROBOT
ব্যাখ্যা
১৯৯০ সালে এমআইটির iROBOT প্রতিষ্ঠানটি হোম রোবট তৈরি করে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। 

- এই প্রতিষ্ঠানের তৈরি Roomba নামক রোবটটি বাসার কাজ করবার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। 
- রোবটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে এমন সব কম্পিউটার নিয়ে আলোচনা করা হয়, যেগুলো নড়াচড়া করতে পারে, বাস্তব জগতের সাথে মিথিস্ক্রিয়া করতে পারে এবং এত কঠিন সব কাজ করতে পারে যা মানুষও পারে না।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৪.
একটি ইমেইল থেকে লক্ষাধিক মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করবার পদ্ধতিকে ______ বলে। 
  1. ক) হ্যাকিং 
  2. খ) ফিশিং
  3. গ) স্পামিং
  4. ঘ) স্পুফিং
সঠিক উত্তর:
গ) স্পামিং
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পামিং
ব্যাখ্যা

একটি ইমেইল থেকে লক্ষাধিক মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করবার পদ্ধতিকে স্পামিং বলে। 

- স্পাম হছে অনাকাঙ্খিত, অবাঞ্চিত কোনো বার্তা বা লিংক, যা সাধারণত ইমেইল বা অন্য মাধ্যমে ইউজারের কাছে প্রেরণ করা হয়। 
- স্পামের মাধ্যমে সাধারণত বিভিন্ন সস্তা পন্যের বা সেবার বিজ্ঞাপণ যেমন বিভিন্ন প্রকার লোন, দ্রততম সময়ে বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ, অর্থ উপার্জনের উপায়, লটারি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিজ্ঞাপণ ইত্যাদি প্রেরন করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।