পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা সাহিত্যঃ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কাজী নজরুল ইসলামের 'ঝিলিমিলি' নাট্যগ্রন্থটি প্রকাশিত হয়-
  1. ক) ১৯২৭ সালে
  2. খ) ১৯৩০ সালে
  3. গ) ১৯৩১ সালে
  4. ঘ) ১৯৩৫ সালে
ব্যাখ্যা
ঝিলিমিলি কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এছাড়াও তাঁর অন্যান্য নাটক- আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা। উৎস: লাইভ এমসিকিউ লেকচার, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। অনেক গাইডে ভুল দেয়া আছে।
.
কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
  1. ক) আজিমপুর কবরস্থানে
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
  3. গ) জাতীয় ঈদগাহ মাঠের পাশে
  4. ঘ) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
ব্যাখ্যা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৯ শে আগস্ট, ১৯৭৬: সালে (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন-
  1. ক) ১৯০০ সালে
  2. খ) ১৯০১ সালে
  3. গ) ১৯০২ সালে
  4. ঘ) ১৯০৩ সালে
ব্যাখ্যা
শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট একটি আশ্রম। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৬৩ সালে এ আশ্রম প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে ১৯০১ সালে শান্তিনিকেতন নামে নতুন উদ্যমে পরিচালনা করেন। এটি ১৯২১ সালে 'বিশ্বভারতী' বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি?
  1. ক) য়ুরােপ প্রবাসীর পত্র
  2. খ) জাভাযাত্রীর পত্র
  3. গ) য়ুরােপ যাত্রীর ডায়রী
  4. ঘ) জাপানযাত্রীর পত্র
ব্যাখ্যা
১৮৭৮ সালে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান ইংরেজি সাহিত্য পড়তে। সেই ইংল্যান্ড বাসের অভিজ্ঞতা নিয়ে লেখা পত্রগুলাের সংকলন হচ্ছে- য়ুরােপ প্রবাসীর পত্র' ভ্রমণকাহিনী। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ তথা চলিত ভাষায় লেখা প্রথম গ্রন্থ। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ নয়?
  1. ক) বাজে কথা
  2. খ) বিশ্ব পরিচয়
  3. গ) বাংলা গদ্য রীতি
  4. ঘ) কালান্তর
ব্যাখ্যা
বাংলা গদ্য রীতি, মীর মানস মুনীর চৌধুরী রচিত প্রবন্ধ। বিশ্ব পরিচয়, বাজে কথা, কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' গানটি কবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে?
  1. ক) ২ মার্চ, ১৯৭১
  2. খ) ৩ মার্চ, ১৯৭১
  3. গ) ৭ মার্চ, ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানের জনসভায় রবীন্দ্রনাথের এ গানকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭২ সালের ১২ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠকে এই গানের প্রথম দশ লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অনুমোদন দেয়া হয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।