পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৬
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীতবাহুর লম্ব-দূরত্বই ত্রিভুজের_____।
  1. ক) মধ্যমা
  2. খ) উচ্চতা
  3. গ) ভূমি
  4. ঘ) অতিভুজ
সঠিক উত্তর:
খ) উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
খ) উচ্চতা
ব্যাখ্যা
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের বাহুগুলাে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার:
- সমবাহু,
- সমদ্বিবাহু ও
- বিষমবাহু।।

আবার
কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার:
- সূক্ষ্মকোণী,
- স্থূলকোণী ও
- সমকোণী।
.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৬ মিটার ও ৮ মিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ৪০মিটার
  2. খ) ২৮ মিটার
  3. গ) ৩২ মিটার
  4. ঘ) ৩৬ মিটার
সঠিক উত্তর:
গ) ৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২ মিটার
ব্যাখ্যা
দেওয়া আছে, 
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৬ মিটার ও ৮ মিটার
আমরা জানি
রম্বসের ক্ষেত্রফল = (১/২)(দুই কর্ণের গুনফল)
                           = (১/২)(১৬ x ৮)
                           = ৬৪ বর্গ মিটার 


বর্গক্ষেত্রের  ক্ষেত্রফল = ৬৪ বর্গ মিটার 
তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য = ৮ মিটার
বর্গের পরিসীমা = (৪ x ৮) মিটার
                        = ৩২ মিটার
.
ΔABC এ AC > AB হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) ∠ ABC = ∠ ACB
  2. খ) ∠ ABC < ∠ ACB
  3. গ) ∠ ABC > ∠ ACB
  4. ঘ) ∠ ABC ≤ ∠ ACB
সঠিক উত্তর:
গ) ∠ ABC > ∠ ACB
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠ ABC > ∠ ACB
ব্যাখ্যা
আমরা জানি, 
কোনাে ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর।

মনে করি,
ΔABC এ AC > AB।
সুতরাং ∠ ABC > ∠ ACB

 
.
একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৬ মিটার, ৪ মিটার ও ৮ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) √১৫৫বর্গমিটার
  2. খ) √১৪৫বর্গমিটার
  3. গ) √১৩৫বর্গমিটার
  4. ঘ) √১১৫বর্গমিটার
সঠিক উত্তর:
গ) √১৩৫বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) √১৩৫বর্গমিটার
ব্যাখ্যা
তিনবাহুর দৈর্ঘ্য a = ৬ মিটার, b = ৪ মিটার ও c= ৮ মিটার

ত্রিভুজটির পরিসীমা (2s) = ৬ + ৪ + ৮ = ১৮ মিটার
∴ অর্ধ-পরিসীমা (s) = ১৮/২ = ৯ মিটার
ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)} বর্গমিটার  [ a, b , c যথাক্রমে ৩ বাহুর দৈর্ঘ্য]
                 = √{৯(৯ - ৬) (৯ - ৪) (৯ - ৮)
                 = √(৯ × ৩ × ৫ × ১) 
                  = √১৩৫বর্গমিটার
 
.
ΔABC এর ∠A = 36° এবং ∠B= 72° হলে, ΔABC কী ধরনের ত্রিভুজ?
  1. ক) সমবাহু ত্রিভুজ 
  2. খ) স্থুলকোণী ত্রিভুজ
  3. গ) সমদ্বিবাহু ত্রিভুজ
  4. ঘ) সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
দেওয়া আছে, 
∠A = 36°, ∠B = 72°

 ∠C = {180° – (72°+36°)} = 72°
কোন ত্রিভুজের ২টি কোণ সমান হলে তার ২টি বাহুও সমান হয়।
সুতরাং, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আবার,
যেহেতু ত্রিভুজটির তিনটি কোণই সূক্ষকোণ তাই ত্রিভুজটি একটি সূক্ষকোণী ত্রিভুজ।
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯২° তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 
  1. ক) ৪৪°
  2. খ) ৪২°
  3. গ) ৫৪°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ক) ৪৪°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৪°
ব্যাখ্যা
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = ১৮০° - ৯২° =  ৮৮° 

অপর কোণদ্বয় = ৮৮°/২ = ৪৪°
.
ΔABC এর AB=AC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD=120° হয়, তবে ∠BAC এর মান কত?
  1. ক) 75°
  2. খ) 120°
  3. গ) 60°
  4. ঘ) 40°
সঠিক উত্তর:
গ) 60°
উত্তর
সঠিক উত্তর:
গ) 60°
ব্যাখ্যা
 

BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD=120° হয় তবে  ∠ACB=60° 
AB=AC বলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভূজ।
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয় বলে ∠ABC= 60°
আমরা জানি
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°
বা, ∠ABC+∠ACB+∠BAC=180°
  60° + 60° + ∠BAC =180° 
120°+ ∠BAC =180° 
∴∠BAC=60°
.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০মি. ত্রিভুজটির উচ্চতা ৯০ মি. হলে, ভূমির দৈর্ঘ্য কত? 
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৮০ মিটার
  3. গ) ৬০ মিটার
  4. ঘ) ৯০ মিটার
সঠিক উত্তর:
খ) ৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ মিটার
ব্যাখ্যা
বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০মি. 
 বর্গের ক্ষেত্রফল = (৬০ × ৬০) বর্গ মিটার 
                          = ৩৬০০ বর্গ মিটার 

ত্রিভুজের ক্ষেত্রফল = ৩৬০০ বর্গ মিটার 
ত্রিভুজটির উচ্চতা ৯০ মি. 

আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
(১/২) × ভূমি × ৯০ = ৩৬০০
ভূমি = (৩৬০০ × ২)/৯০ 
ভূমি = ৮০ মিটার।
.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির অন্তরফল কত? 
  1. ক) 240°
  2. খ) 0°
  3. গ) 120°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
খ) 0°
উত্তর
সঠিক উত্তর:
খ) 0°
ব্যাখ্যা
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন করে।
• সুতরাং বহিঃস্থ কোণ দুটির অন্তরফল = 120° - 120° = 0°
১০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 20 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 36 বর্গমিটার
  2. খ) 40 বর্গমিটার
  3. গ) 50 বর্গমিটার
  4. ঘ) 60 বর্গমিটার
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটিতে ভুল আছে তাই বাতিল করে দেয়া হল।
১১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সে.মি.। ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? 
  1. ক) 12 সে.মি. ও  9 সে.মি
  2. খ) 15 সে.মি. ও 12 সে.মি
  3. গ) 6 সে.মি. ও  3 সে.মি
  4. ঘ) 14 সে.মি. ও 17 সে.মি
সঠিক উত্তর:
ক) 12 সে.মি. ও  9 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ক) 12 সে.মি. ও  9 সে.মি
ব্যাখ্যা
ধরি
সমকোণী ত্রিভুজের এক বাহু = x
তাহলে অপর বাহু = x + 3

∴ (x + 3)2 + x2 = 152
x2 + 2.x.3 + 32 + x2 = 225
x2 + 6x + 9 + x2 = 225 
2x2 + 6x - 216 = 0 
x2 + 3x - 108 = 0
x2 + 12x - 9x - 108 = 0
x(x + 12) - 9(x + 12) = 0
(x + 12) (x - 9) = 0
x = 9, -12
দৈর্ঘ্য ঋনাত্নক হতে পারে না
অতএব x = 9 সে.মি
তাহলে অপর বাহু = 9 + 3 = 12 সে.মি
১২.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের তিনগুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সে.মি. এবং প্রস্থ বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3/2 অংশ হলে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 15 সে. মি.
  2. খ) 20 সে. মি.
  3. গ) 25 সে. মি.
  4. ঘ) 35 সে. মি.
সঠিক উত্তর:
খ) 20 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 20 সে. মি.
ব্যাখ্যা
মনেকরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = x সে. মি.
বর্গের ক্ষেত্রফল = x  × x সে. মি.
                         = x2 


  আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সে.মি
  আয়তক্ষেত্রের প্রস্থ 3x/2 সে.মি

প্রশ্নমতে, 
(3x/2) × 40 = 3x2 
60x = 3x2
x = 20 

বর্গের এক বাহুর দৈর্ঘ্য =20 সে. মি.
১৩.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ সে.মি. এর চারদিকে বেড়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২০ সে.মি.
  2. খ) ১৪০ সে.মি.
  3. গ) ১৬০ সে.মি.
  4. ঘ) ১৮০ সে.মি.
সঠিক উত্তর:
খ) ১৪০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪০ সে.মি.
ব্যাখ্যা
বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ সে.মি. 
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য = √১২২৫ সে.মি. 
                                                   = ৩৫ সে.মি.

বর্গাকার বাগানের পরিসীমা = (৩৫ × ৪) সে.মি. 
                                          = ১৪০ সে.মি.

 বেড়ার দৈর্ঘ্য = ১৪০ সে.মি.
১৪.
ΔABC ত্রিভুজের BC বৃহত্তম বাহু হলে, কোনটি সঠিক?
  1. ক) AB + BC > AC
  2. খ) AB + AC = BC
  3. গ) AB + AC < BC
  4. ঘ) AB + AC > BC
সঠিক উত্তর:
ঘ) AB + AC > BC
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AB + AC > BC
ব্যাখ্যা
ত্রিভুজের যেকোনাে দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
মনে করি,
ABC একটি ত্রিভুজ।
BC ত্রিভুজটির বৃহত্তম বাহু।
তাহলে, AB + AC > BC
১৫.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 6√2 মি.
  2. খ) 7√2 মি.
  3. গ) 8√2 মি.
  4. ঘ) 9√2 মি.
সঠিক উত্তর:
ক) 6√2 মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 6√2 মি.
ব্যাখ্যা
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 9 × 4
                                    = 36 মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ মি.
= 36
ক = √36 = 6

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2ক
                                     = 6√2 মি.
১৬.
চিত্রে ∠RPS  এর মান কত? 
  1. ক) 90°
  2. খ) 110°
  3. গ) 70°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
গ) 70°
উত্তর
সঠিক উত্তর:
গ) 70°
ব্যাখ্যা

 
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্তঃ
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।

∠ RPS = 30° + 40° = 70°