১.
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
সঠিক উত্তর: গ
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
উত্তর
সঠিক উত্তর: গ
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
ব্যাখ্যা
করণ কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘দ্বারা’ ,’দিয়া’ , ‘কর্তৃক’ ইত্যাদি অনসুর্গ যুক্ত হয়।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- বুদ্ধি খাটিয়ে কাজ কর।
- শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। করণে ৭মী বিভক্তি।
• শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। - বাক্যে ক্রিয়াকে 'কী উপায়ে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'গোঁফে'। এবং 'এ' বিভক্তি যুক্ত হয়েছে।
তাই, এখানে 'গোঁফে' করণকারকে ৭মী বিভক্তির উদাহরণ।
অন্যদিকে,
- বনে বাঘ আছে। - অধিকরণে ৭মী বিভক্তি।
- তারা বল খেলে। - করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ।
- আমার যাওয়া হয়নি। - কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।