পরীক্ষা আর্কাইভ

Joint Recruitment Test for 5 banks - AME/HE/AE (IT)

পরীক্ষাUnlistedতারিখ৩০ নভেম্বর, ২০১৮সময়30 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Joint Recruitment Test for 5 banks Post Name: AME/HE/AE (IT)" Exam Date: 30.11.2018 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Joint Recruitment Test for 5 banks - AME/HE/AE (IT)

Unlisted · ৩০ নভেম্বর, ২০১৮ · ৪০ প্রশ্ন

.
The trade deficit has been growing rapidly, and the capital inflows______ to fund it could get disrupted in case US monetary policy gets tightened than _____ expected.
  1. ক) Mandate, equql
  2. খ) Needed, more
  3. গ) Required, higher
  4. ঘ) Both B & C
সঠিক উত্তর:
খ) Needed, more
উত্তর
সঠিক উত্তর:
খ) Needed, more
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Mandate -  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বা হুকুম।
equal - সমমাপের; সমসংখ্যক; সমান পরিমাণের।

খ) Needed - প্রয়োজন/দরকার।
more -  আরো; অধিকতর।

গ) required - দরকার পড়া/হওয়া; চাওয়া।
higher - ক্ষমতা বা দায়িত্বের স্তর।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, context অনুসারে শূন্যস্থানে Needed, more বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence:
The trade deficit has been growing rapidly, and the capital inflows needed to fund it could get disrupted in case US monetary policy gets tightened more than expected.

Source: Bangla Academy Dictionary.
.
The _____ to e-buses would not lower the level of emissions but merely ___ their place of origin.
  1. ক) Evolution, vary
  2. খ) Transition, change
  3. গ) Shift, altered
  4. ঘ) Altercation, destroy
সঠিক উত্তর:
খ) Transition, change
উত্তর
সঠিক উত্তর:
খ) Transition, change
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) evolution -  বিকাশের প্রক্রিয়া; বিবর্তনপ্রক্রিয়া
vary - ভিন্ন/অন্যরূপ হওয়া বা করা; পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া;

খ) transition - ক্রান্তিকাল; এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণের মধ্যবর্তী সময়।
change -  পরিবর্তন করা বা হওয়া।

গ) shift - পরিবর্তন; বদল; অপবর্তন
altered - পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া

ঘ) altercation - কলহ; বিবাদ
destroy - ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা

• সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে transition, change শব্দদ্বয় বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
Complete sentence:
The transition to e-buses would not lower the level of emissions but merely change their place of origin.

Source: Bangla Academy Dictionary.
.
It is not easy for a country with fiscal deficits, high inflation, ____ banks and one that is ____ to macro panics to completely open up its capital account.
  1. ক) week, privy
  2. খ) failing, level
  3. গ) weak, prone
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) weak, prone
উত্তর
সঠিক উত্তর:
গ) weak, prone
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) week - সপ্তাহ
privy -  গোপন; গূঢ়; একান্ত।

খ) failing - দুর্বলতা; ত্রুটি; বিচ্যুতি
level -  সমতল, মসৃণ; একই রেখার বা তলে অবস্থিত; অনুভূমিক

গ) weak -  দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম
prone - বণ; উন্মুখ; শীল; অধীন

• সুতরাং, context অনুসারে শূন্যস্থানে weak, prone শব্দদ্বয় বসালে বাক্যের অর্থ পুর্ণতা পাবে।
Complete sentence:
It is not easy for a country with high fiscal deficits, high inflation, weak banks and one that is prone to macro panics to completely open up its capital account.

Source: Bangla Academy Dictionary.
.
The supply of food and beverage for the program was abundant.
  1. ক) inadequate
  2. খ) substandard
  3. গ) excellent
  4. ঘ) plentiful
সঠিক উত্তর:
ঘ) plentiful
উত্তর
সঠিক উত্তর:
ঘ) plentiful
ব্যাখ্যা
• Abundant - প্রচুর; অঢেল।
- Plentiful - প্রচুর; অপর্যাপ্ত। 
- এ দুটি শব্দ similar. 
- তাই The supply of food and beverage for the program was abundant - এই sentence টিতে plentiful শব্দটি approprietly বসবে। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
Assertive people are generally more decisive.
  1. ক) Docile
  2. খ) Articulate
  3. গ) Confident
  4. ঘ) Compliant
সঠিক উত্তর:
গ) Confident
উত্তর
সঠিক উত্তর:
গ) Confident
ব্যাখ্যা
• Assertive people are generally more decisive - এই sentence টিতে Confident শব্দটি approprietly বসবে। 
- Confident অর্থ আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত। 
- Confident people are generally more decisive (আত্মবিশ্বাসী লোকেরা সাধারণত সিদ্ধান্ত গ্রহণে সুস্পষ্ট হয়)। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
People of diverse backgrounds now go to different places for pleasure, business or education.
  1. ক) distinctive
  2. খ) isolated
  3. গ) distant
  4. ঘ) different
সঠিক উত্তর:
ঘ) different
উত্তর
সঠিক উত্তর:
ঘ) different
ব্যাখ্যা
• Diverse অর্থ নানা রকম; বিভিন্ন রকম। 
Differenet অর্থ পৃথক। 
Isolated অর্থ পৃথক। 
Distant অর্থ দূরবর্তী। 
- Sentence-টিতে different শব্দটি approprietly বসে। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
Computer has revolutionized office procedures more than any machine of modern time.
  1. ক) has any machine
  2. খ) any other machine
  3. গ) other machine
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
খ) any other machine
উত্তর
সঠিক উত্তর:
খ) any other machine
ব্যাখ্যা
• Computer has revolutionized offices procedures more than any machine of modern time. 
- sentence টি comparative degree তে আছে। 
- Comparative degree তে comparative form এর পর than any other বসে। 
- তাই এখানে 'any other machine' হবে সঠিক উত্তর। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
Debate: Soliloquy
  1. ক) Elegant: Regal
  2. খ) Ovation: Silence
  3. গ) Group: Hermit
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Group: Hermit
উত্তর
সঠিক উত্তর:
গ) Group: Hermit
ব্যাখ্যা
• Debate অর্থ আনুষ্ঠানিক আলোচনা, বিতর্ক, বাগযুদ্ধ, তর্ক, বিতণ্ডা। 
- Soliloquy অর্থ স্বগতোক্তি, নিজের সঙ্গে কথা বলা। 
- এখানে Debate এবং Soliloquy পরস্পর বিপরীতধর্মী শব্দ। 
- উপরের অপশনগুলো পর্যালোচনা করে দেখা যায় Group (দল) এবং Hermit (নির্জনবাসী ব্যক্তি; তপস্বী) পরস্পর বিপরীত।

তাই সঠিক উত্তরটি হবে Group : Hermit 

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
Arena : Conflict
  1. ক) Forum : Discussion
  2. খ) Mirage : Reality
  3. গ) Asylum : Pursuit
  4. ঘ) Utopia : Place
সঠিক উত্তর:
ক) Forum : Discussion
উত্তর
সঠিক উত্তর:
ক) Forum : Discussion
ব্যাখ্যা
• Arena : যেকোনো প্রতিযোগিতার ক্ষেত্র, কর্মক্ষেত্র, রণক্ষেত্র। 
- Conflict : দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ। 
অর্থাৎ Arena হচ্ছে conflict বা দ্বন্দ্ব সংঘটিত হওয়ার স্থান। 

Forum : সর্বসাধারণের সভাস্থল; যেকোনো প্রকাশ্য আলোচনাস্থল; মঞ্চ। 
Discussion : আলোচনা; গভীরভাবে বিচার; বিতর্ক। 

অন্যদিকে,
Mirage : মরীচিকা।
Reality : বাস্তবতা।
Asylum : আশ্রয়। 
Utopia : স্বর্গরাজ্য।
Place : জায়গা। 
অপশনগুলো বিবেচনা করে দেখা যায় Forum: Discussion, Arena : Conflict এর অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
Torrent : Droplet
  1. ক) hurricane : wreckage
  2. খ) swamp : desert
  3. গ) avalanche : pebble
  4. ঘ) water : eddy
সঠিক উত্তর:
গ) avalanche : pebble
উত্তর
সঠিক উত্তর:
গ) avalanche : pebble
ব্যাখ্যা
• Torrent : প্রবল জলধারা; মুষলধারা। 
- Droplet : অতি ক্ষুদ্র ফোঁটা; অতি অল্প পরিমাণ। 
অর্থাৎ Torrent এবং Droplet পরস্পর বিপরীতধর্মী শব্দ।

• অন্যান্য অপশনগুলোর মধ্যে- :
avalanche: পর্বতের শিখরদেশে সঞ্চিত তুষার বা বরফের বিশাল স্তূপ, এবং pebble: শিলাখণ্ড; এ দুটি শব্দ পরস্পর বিপরীত। 

তাই সঠিক উত্তরটি হবে avalanche : pebble.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
  1. ক) লক্ষ্যণীয়
  2. খ) উপলক্ষ্য
  3. গ) সৌন্দর্যতা
  4. ঘ) সুবুদ্ধিমান
সঠিক উত্তর:
খ) উপলক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) উপলক্ষ্য
ব্যাখ্যা
• উপলক্ষ্য- শব্দটির প্রয়োগ শুদ্ধ। 

• সৌন্দর্যতা' প্রত্যয়জনিত অপপ্রয়োগ। 
এর শুদ্ধ রূপ: সৌন্দর্য, সুন্দরতা। 

• লক্ষ্যণীয় বানানজনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: লক্ষণীয়। 

• সুবুদ্ধিমান- অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: বুদ্ধিমান। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১২.
সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
  1. ক) ভাল- মন্দ
  2. খ) ধন – দৌলত
  3. গ) তোড় - জোড়
  4. ঘ) আমীর - ফকির
সঠিক উত্তর:
খ) ধন – দৌলত
উত্তর
সঠিক উত্তর:
খ) ধন – দৌলত
ব্যাখ্যা
• 'ধন - দৌলত'- সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি।

• সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি: 
চাল চলন
রীতিনীতি
বনজঙ্গল
ভয়ডর

• বিপরিতার্থক দ্বিরুক্ত শব্দ: 
ভাল- মন্দ, আমীর- ফকির, ধনী-গরিব, লেন-দেন, দেনা-পাওনা।

উৎস:
১। ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২। বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।
১৩.
‘বিদিত’- শব্দের বিপরীত শব্দ কী?
  1. ক) গৃহীত
  2. খ) বিদীর্ণ
  3. গ) বিসর্জন
  4. ঘ) অজ্ঞাত
সঠিক উত্তর:
ঘ) অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অজ্ঞাত
ব্যাখ্যা
• বিদিত - অবগত বা জানা আছে এমন, জ্ঞাত।
- অবিদিত - অজ্ঞাত, অজানা।
অর্থাৎ, বিদিত শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত বা অবিদিত।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৪.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) তওবা
  2. খ) ডিঙ্গা
  3. গ) ধর্ম
  4. ঘ) দৌলত
সঠিক উত্তর:
গ) ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ধর্ম
ব্যাখ্যা
• 'ধর্ম'- তৎসম শব্দ।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'ধর্ম' (বিশেষ্য) শব্দের অর্থ:
- বিভিন্ন সম্প্রদায়ের শাস্ত্রনির্দিষ্ট বিধি-বিধান;
- সৎকর্ম; পুণ্যকর্ম; সদাচার; কর্তব্যকর্ম (ক্ষমা শ্রেষ্ঠ ধর্ম)। 
- স্বভাব; প্রকৃতি; প্রত্যেক জীব বা বস্তুর নিজস্ব গুণ

• কিছু তৎসম শব্দ: 
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। 
১৫.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) বিকেন্দ্রীকরণ
  2. খ) বীকেন্দ্রিকরণ
  3. গ) বীকেন্দ্রিকরন
  4. ঘ) বিকেন্দ্রীকরন
সঠিক উত্তর:
ক) বিকেন্দ্রীকরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিকেন্দ্রীকরণ
ব্যাখ্যা
• 'বিকেন্দ্রীকরণ'- বানানটি শুদ্ধ। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'বিকেন্দ্রীকরণ' (বিশেষ্য) শব্দের অর্থ:
- কোনো বিষয়কে কেন্দ্রীয় সরকারের শাসন থেকে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হস্তে প্রদান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬.
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
  1. ক) সমস্যামান পদ
  2. খ) সমস্ত পদ
  3. গ) ব্যাসবাক্য
  4. ঘ) উত্তর পদ
সঠিক উত্তর:
খ) সমস্ত পদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমস্ত পদ
ব্যাখ্যা
• সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম- সমস্ত পদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
- সমাসযুক্ত পদের প্রথম অংশ কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী পদকে বলা হয় পরপদ বা উত্তর পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।
১৭.
√কাঁদ + অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
  1. ক) বাংলা কৃৎ প্রত্যয়
  2. খ) তম্বিত প্রত্যয়
  3. গ) কৃৎ প্রত্যয়
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) বাংলা কৃৎ প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
• বাংলা কৃৎ প্রত্যয়:
- বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।
যেমন:
- √কাঁদ্+অন = কাঁদন,
- √নাচ্+অন = নাচন,
- √দুল্+অনা = দোলনা,
- √খেল্+অনা = খেলনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
  1. ক) বাক্ + দান = বাগদান
  2. খ) উৎ + ছেদ = উচ্ছেদ
  3. গ) সম + সার = সংসার
  4. ঘ) পর + পর = পরষ্পর
সঠিক উত্তর:
ঘ) পর + পর = পরষ্পর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর + পর = পরষ্পর
ব্যাখ্যা
• পর + পর = পরস্পর -  নিপাতনে সিদ্ধ সন্ধি।

 • নিপাতনে সিদ্ধ সন্ধি 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৯.
স্বর সংগতির উদাহরণ কোনটি?
  1. ক) দেশী > দিশী
  2. খ) রাত্রি > রাইত
  3. গ) হইবে > হবে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) দেশী > দিশী
উত্তর
সঠিক উত্তর:
ক) দেশী > দিশী
ব্যাখ্যা
• দেশী > দিশী- স্বরসংগতির উদাহরণ।

• স্বরসংগতি ধ্বনি পরিবর্তন: 
- একটি স্বরধনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসংগতি বলে।
যেমন- 
• দেশি > দিশি 
• বিলাতি > বিলিতি 
• মুলা > মুলো ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) নারীর মূল্য
  2. খ) রায়তের কথা
  3. গ) বীরবলের হালখাতা
  4. ঘ) তেন নুন লাকড়ী
সঠিক উত্তর:
গ) বীরবলের হালখাতা
উত্তর
সঠিক উত্তর:
গ) বীরবলের হালখাতা
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ 'বীরবলের হালখাতা'। 

• বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন- প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- 'বীরবলের হালখাতা' তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
Alam sold two vehicles for Tk. 46,000 each. If he gained 10% on the first and lost 10% on another, then what is his percentage profit or loss in this transaction?
  1. ক) 2% loss
  2. খ) 1% profit
  3. গ) 1% loss
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) 1% loss
উত্তর
সঠিক উত্তর:
গ) 1% loss
ব্যাখ্যা

Question: Alam sold two vehicles for Tk. 46,000 each. If he gained 10% on the first and lost 10% on another, then what is his percentage profit or loss in this transaction?

Solution:
In the first case he gains 10%
∴ C. P. of the first car = (100 × 46000)/110 = 41,818.18

In the second case he loses 10%
∴ C. P. of the second car = (100 × 46000)/90 = 51,111.11

∴ Total cost of both cars = 41818.18 + 51111.11 = Tk 92,929.29
∴ Total S. P. of both cars = 2 × 46000 = Tk.92,000

Total loss = 92,929.29 - 92,000 = Tk. 929.29

%loss = (929.29/92,929.29) ×100 ​= 0.99% ≈ 1%

২২.
A square is inscribed in a circle of diameter 2a and another square is circumscribing circle. The difference between the areas of outer and inner squares is-
  1. ক) a2
  2. খ) 2a2
  3. গ) 3a2
  4. ঘ) 4a2
সঠিক উত্তর:
খ) 2a2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2a2
ব্যাখ্যা

Question: A square is inscribed in a circle of diameter 2a and another square is circumscribing circle. The difference between the areas of outer and inner squares is-

Solution:

দেওয়া আছে 
বৃত্তের ব্যাস = 2a
অভ্যন্তরীণ বর্গের কর্ণ = 2a 
অভ্যন্তরীণ বর্গের এক বাহু = x 

প্রশ্নমতে
√2x = 2a 
x = 2a/√2
x = √2a

অভ্যন্তরীণ বর্গের ক্ষেত্রফল = (√2a)2
= 2a2

অভ্যন্তরীণ বর্গের কর্ণ = বহিঃস্থ বর্গের এক বাহু = 2a
বহিঃস্থ বর্গের ক্ষেত্রফল = (2a)2 = 4a

ক্ষেত্রফলের পার্থক্য = 4a2 - 2a2
= 2a2

২৩.
12 marbles are selected at random from a large collection of white, red, green and yellow marbles. The number of marbles of each color is unlimited. Find the probability that the selection contains at least one marble of each color?
  1. ক) 34/91
  2. খ) 23/91
  3. গ) 36/91
  4. ঘ) 33/91
সঠিক উত্তর:
ঘ) 33/91
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 33/91
ব্যাখ্যা
Question: 12 marbles are selected at random from a large collection of white, red, green and yellow marbles. The number of marbles of each color is unlimited. Find the probability that the selection contains at least one marble of each color?

Solution:
এখানে, মোট মার্বেল সংখ্যা = 12

12টি মার্বেল নির্বাচন করার মোট উপায় = 12 + 4 - 1C4 - 1 = 15C3 = 455

আবার,
প্রত্যেক রঙের কমপক্ষে 1টি মার্বেল নির্বাচনের উপায় = 12 - 1C4 - 1
= 11C3
= 165

∴ নির্ণেয় সম্ভাব্যতা = 165/455
= 33/91
২৪.
A motorcycle covers 40km with a speed of 20km/hr. Find the speed of the motorcycle for the next 40km journey so that the average speed of the whole journey will be 30km/hr.
  1. ক) 70 km/hr
  2. খ) 52.5 km/hr
  3. গ) 60 km/hr
  4. ঘ) 60.5 km/hr
সঠিক উত্তর:
গ) 60 km/hr
উত্তর
সঠিক উত্তর:
গ) 60 km/hr
ব্যাখ্যা
Question: A motorcycle covers 40km with a speed of 20km/hr. Find the speed of the motorcycle for the next 40km journey so that the average speed of the whole journey will be 30km/hr.

Solution:
ধরি 
পরবর্তী 40km ভ্রমণের গতিবেগ = x km/hr

প্রশ্নমতে,
(40/20) + (40/x) = 80/30
⇒ (1/20) + (1/x) = 2/30
⇒ 1/x = (1/15) - 1/20
⇒ 1/x = (4 - 3)/60
⇒ 1/x =1/60
 x = 60
২৫.
A man can row 6 km/hr in still water. If the speed of the current is 2 km/hr, it takes 3 hrs more in upstream than in the downstream for the same distance. The distance is-
  1. ক) 30km
  2. খ) 24km
  3. গ) 20km
  4. ঘ) 32km
সঠিক উত্তর:
খ) 24km
উত্তর
সঠিক উত্তর:
খ) 24km
ব্যাখ্যা
Question: A man can row 6 km/hr in still water. If the speed of the current is 2 km/hr, it takes 3 hrs more in upstream than in the downstream for the same distance. The distance is-

Solution: 
Let distance = x
Speed of man in still water, = 6 km/h
Speed of current, = 2 km/h

Now
{x/(6 - 2)} - {x/(6 + 2)} = 3
⇒ (x/4) - (x/8) = 3
⇒ (2x - x)/8 = 3
⇒ x/8 = 3
x = 24 

Distance = 24 km
২৬.
The respective ratio between the speed of a car, a train, and a bus is 5 : 9 : 4. The average speed of the car, bus and train is 72 km/hr together. What is the average speed of the car and the train together?
  1. ক) 82 km/h
  2. খ) 72 km/h
  3. গ) 67 km/h
  4. ঘ) 84 km/h
সঠিক উত্তর:
ঘ) 84 km/h
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 84 km/h
ব্যাখ্যা
[লাইভ পরীক্ষার প্রশ্নে টাইপিং জনিতভুলে 'What is the average speed of the car and the train together?' এর পরিবর্তে 'What is the average speed of the car, bus, and the train together?' চলে এসেছে।]

Question:
The respective ratio between the speed of a car, a train, and a bus is 5 : 9 : 4. The average speed of the car, bus and train is 72 km/hr together. What is the average speed of the car and the train together?

Solution:
Car এর গতিবেগ = 5x km/hr.
Train এর গতিবেগ = 9x km/hr.
Bus এর গতিবেগ = 4x km/hr.

Car, Train এবং Bus এর গড় গতিবেগ = 72 km/hr.
Car, Train এবং Bus মোট গতিবেগ = (72 × 3) km/hr.
= 216 km/hr.

প্রশ্নমতে,
5x + 9x + 4x = 216
18x = 216
x = 216/18
x = 12

Car এবং Train এর গড় গতিবেগ = (5x + 9x)/2
= 7x km/hr.
= 7 × 12 km/hr.
= 84 km/hr.
২৭.
Three angles of a triangle are in proportion 5 : 6 : 7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles?
  1. ক) 10°
  2. খ) 20°
  3. গ) 25°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
খ) 20°
উত্তর
সঠিক উত্তর:
খ) 20°
ব্যাখ্যা
Question: Three angles of a triangle are in proportion 5 : 6 : 7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles?

Solution:
ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 5x, 6x, 7x

প্রশ্নমতে,
5x + 6x + 7x = 180°
18x = 180°
x = 10°

বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 7x - 5x
= 2x
= 2 × 10°
= 20°
২৮.
A water tank has two taps (Tap- 1 and Tap- 2). Tap-1 can fill a tank in 8 hours and Tap-2 can empty the tank in 16 hours. How long will they take to fill the tank if both taps are opened simultaneously but Tap-2 is closed after 8 hours?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
Question: A water tank has two taps (Tap-1 and Tap-2). Tap-1 can fill a tank in 8 hours and Tap-2 can empty the tank in 16 hours. How long will they take to fill the tank if both taps are opened simultaneously but Tap-2 is closed after 8 hours?

Solution:
Tap-1, 1 ঘণ্টায় পূর্ণ করে = 1/8 অংশ 
Tap-2, 1 ঘণ্টায় খালি করে = 1/16 অংশ 

Tap-1 ও Tap-2 একত্রে 1 ঘণ্টায় পূর্ণ করে = (1/8) - (1/16)
= (2 - 1)/16
= 1/16

Tap-1 ও Tap-2 একত্রে 8 ঘণ্টায় পূর্ণ করে = 8/16 = 1/2 অংশ 

অবশিষ্ট অংশ = 1 - (1/2) অংশ 
= (2 - 1)/2 অংশ 
= 1/2 অংশ

Tap-1, 1/8 অংশ পূর্ণ করে = 1 ঘণ্টায়
Tap-1, 1 অংশ পূর্ণ করে = 8 ঘণ্টায়
Tap-1, 1/2 অংশ পূর্ণ করে = 8/2 ঘণ্টায়
= 4 ঘণ্টায়

মোট সময় = (4 + 8)ঘণ্টা = 12 ঘণ্টা
২৯.
The average of the three numbers x, y and z is 45. x is greater than the average of y and z by 9.  The average of y and z is greater than y by 2. Then the difference of x and z is -
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 11
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
Question: The average of the three numbers x, y and z is 45. x is greater than the average of y and z by 9.  The average of y and z is greater than y by 2. Then the difference of x and z is -

Solution:
(x + y + z)/3 = 45
x + y + z = 135...................(1)

আবার 
(y + z)/2 = x - 9
y + z = 2x - 18

(1) ⇒ 
x + y + z = 135
x + 2x - 18 = 135
3x = 135 + 18
3x = 153
x = 51

(y + z)/2 = y + 2
y + z = 2y + 4

(1) ⇒ 
x + y + z = 135
51 + 2y + 4 = 135
2y + 55 = 135
2y = 135 - 55
2y = 80
y = 80/2
y = 40

(1) ⇒ 
x + y + z = 135
51 + 40 + z = 135
z = 135 - 91
z = 44

x - z = 51 - 44 = 7
৩০.
A can finish a work in 5 days and B takes 4 days to do the same work. If the work is increased 8 times, how many days will it take for both of them to finish the work if they work together?
  1. ক) 10 days
  2. খ) 15 days
  3. গ) 20 days
  4. ঘ) 25 days
সঠিক উত্তর:
গ) 20 days
উত্তর
সঠিক উত্তর:
গ) 20 days
ব্যাখ্যা
Question: A can finish a work in 5 days and B takes 4 days to do the same work. If the work is increased 8 times, how many days will it take for both of them to finish the work if they work together?

Solution:
A 1 দিনে করতে পারে কাজটির = 1/5 অংশ 
B 1 দিনে করতে পারে কাজটির = 1/4 অংশ 

A এবং B  1 দিনে করতে পারে কাজটির = (1/5) + (1/4)অংশ 
= (4 + 5)/20 
= 9/20 

8 গুণ বৃদ্ধিতে  কাজের মোট পরিমাণ = (1 + 8) = 9 গুণ 

9/20 অংশ কাজ করে = ১ দিনে 
1 অংশ কাজ করে = 20/9 দিনে 
9 অংশ কাজ করে = (20 × 9)/9 দিনে 
= 20 দিন
৩১.
The civilian Airport of highest altitude is in -
  1. ক) Tibet
  2. খ) China
  3. গ) Nepal
  4. ঘ) India
সঠিক উত্তর:
খ) China
উত্তর
সঠিক উত্তর:
খ) China
ব্যাখ্যা
উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর অবস্থিত - চীনে।

চীন:
- Daocheng Yading Airport এটি হচ্ছে চীনের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর।
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর চীনের সিচুয়ান প্রদেশের গার্জে তিব্বত স্বায়ত্তশাসিত এলাকাতে সেবা দেয়।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪১১ মিটার উপরে অবস্থিত এবং এর একটি রানওয়ে রয়েছে যার মোট দৈর্ঘ্য ৪,২০০ মিটার।
- উচ্চতার বিচারে এটি বিশ্বের সর্বোচ্চ বিমানবন্দর।

উৎস: ব্রিটানিকা।
৩২.
Money market is a market for
  1. ক) Short-term fund
  2. খ) long-term fund
  3. গ) risk free assets
  4. ঘ) hedge fund
সঠিক উত্তর:
ক) Short-term fund
উত্তর
সঠিক উত্তর:
ক) Short-term fund
ব্যাখ্যা
• মুদ্রা বাজার (Money Market):
- কোনো দেশের অর্থনীতির একটি অপরিহার্য অংশ।
- যে সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সুদের বিনিময়ে Short term বা স্বল্পমেয়াদী (১ বছর বা তার কম সময়ের জন্য) তহবিল আদান প্রদান করে থাকে তাদেরকে নিয়েই মূলত মুদ্রা বাজার বা money market গঠিত।
- ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহের স্বল্পমেয়াদি তারল্যের (Liquidity) উদ্বৃত্ত (Surplus) এবং ঘাটতির (Deficit) সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা মুদ্রা বাজারের মূল লক্ষ্য।
- বাংলাদেশের মুদ্রা বাজারকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়।
১.  প্রাতিষ্ঠানিক: কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ, অ-তফসিলী ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ইত্যাদি।
২. অপ্রাতিষ্ঠানিক: মানি লেন্ডার ও স্বল্প পরিসরের সমবায় সমিতি সমূহ যারা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রনাধীন নয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
Which of the following city has recently topped the Global Livability Index 2018?
  1. ক) Melbourne
  2. খ) Osaka
  3. গ) Vienna
  4. ঘ) Calgary
সঠিক উত্তর:
গ) Vienna
উত্তর
সঠিক উত্তর:
গ) Vienna
ব্যাখ্যা
প্রশ্নটি সাম্প্রতিক না হওয়ায় বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

- ২০২২ সালে বিশ্বের বাসযোগ্য শীর্ষ ১০ শহরের তথ্য দেওয়া হলো:
১. ভিয়েনা, অস্ট্রিয়া
২. কোপেনহেগেন, ডেনমার্ক
৩. জুরিখ, সুইজারল্যান্ড
৪. ক্যালগারি, কানাডা
৫. ভ্যাঙ্কুভার, কানাডা
৬. জেনেভা, সুইজারল্যান্ড
৭. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
৮. টরন্টো, কানাডা
৯. আমস্টারডাম, নেদারল্যান্ডস
১০. ওসাকা, জাপান, এবং মেলবোর্ন, অস্ট্রেলিয়া

উৎস: Global Liveability Index 2022.
৩৪.
In absorption of insolation, the most significant part is played by
  1. ক) Ozone
  2. খ) Carbon dioxide
  3. গ) Haze
  4. ঘ) Oxygen
সঠিক উত্তর:
ক) Ozone
উত্তর
সঠিক উত্তর:
ক) Ozone
ব্যাখ্যা
ওজোন এর ভূমিকা: 
- সূর্যের আলোর একটি বৃহৎ অংশ হলো UV রশ্মি যা মানবদেহে ক্যান্সার এর জন্য দায়ী।
- স্ট্রেটোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত ওজোন সূর্যের এই UV রশ্মির প্রায় ৯৯% শোষণ করে ফেলে।
- ফলে ভূপৃষ্ঠে UV রশ্মি কম আসে। জীবকূল রক্ষিত হয়।
- এভাবেই ওজোন স্তর UV রশ্মিকে শোষণ করে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়।

উৎস: ব্রিটানিকা।
৩৫.
Which of the following countries has successfully test-launched its first hypersonic aircraft?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Russia
  4. ঘ) United States
সঠিক উত্তর:
খ) China
উত্তর
সঠিক উত্তর:
খ) China
ব্যাখ্যা
• চীন:
- চীন তার প্রথম অত্যাধুনিক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং বর্তমান প্রজন্মের ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে ।
- বেইজিং-এ অবস্থিত এবং রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের অংশ, দ্য চায়না একাডেমি অফ অ্যারোস্পেস অ্যারোডাইনামিকস (CAAA) আগস্ট, 2018-এ ''স্টারি স্কাই-2'' বিমানের প্রথম পরীক্ষা চালায়।
- হাইপারসনিক যানবাহনগুলি কেবল উচ্চ-গতির নয়, তারা শব্দের কমপক্ষে পাঁচগুণ গতিতে ভ্রমণ করে।
- এটি প্রায় 30 মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুত ভ্রমণ করার জন্য যথেষ্ট।

উৎস: সিএনএন এবং ইকোনমিক টাইমস।
৩৬.
The exchange of commodities between two countries is referred as
  1. ক) Bilateral trade
  2. খ) Volume of trade
  3. গ) Balance of trade
  4. ঘ) Multilateral trade
সঠিক উত্তর:
ক) Bilateral trade
উত্তর
সঠিক উত্তর:
ক) Bilateral trade
ব্যাখ্যা
 দ্বিপাক্ষিক বাণিজ্য:
- দ্বিপাক্ষিকতা বা দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক পরিচালনা করা বোঝায়।
- একপাক্ষিকতা বা বহুপাক্ষিকতা যেখানে যথাক্রমে এক দেশ কিংবা বহুদেশ নিয়ে কাজ করে, দ্বিপাক্ষিকতা সেখানে দুটি দেশ নিয়ে কাজ করে।

উৎস: সময় নিউজ এবং যুগান্তর।
৩৭.
Where is 'Ground Zero'?
  1. ক) Greenwich
  2. খ) Indira Point
  3. গ) New York
  4. ঘ) Shriharikota
সঠিক উত্তর:
গ) New York
উত্তর
সঠিক উত্তর:
গ) New York
ব্যাখ্যা
• গ্রাউন্ড জিরো:
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জঙ্গীগোষ্ঠী আল-কায়দার বোমা হামলায়  ধ্বংস হয়ে যায়।
- পরে  ধ্বংস হওয়া স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
- আল-কায়দার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রেক্ষিতে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
৩৮.
The branch of science dealing with the study or collection of coins, banknotes, and medals is known as
  1. ক) Aphnology
  2. খ) Accountancy
  3. গ) Chrematistics
  4. ঘ) Numismatics
সঠিক উত্তর:
ঘ) Numismatics
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Numismatics
ব্যাখ্যা
নিউমিসমেটিকস্:

- নিউমিসমেটিক বলতে মুদ্রা, কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর যে পড়াশোনা তাকে বোঝায়।
- ওয়াল্টার হেনরি ব্রিন (জুনিয়র) একজন নিউমিসমেটিস্ট ছিলেন।

- সাধারণের উদ্দেশ্যে নিউমিসমেটিকস্ -এর বিভিন্ন প্রদর্শনী বিভিন্ন দেশের নানা জায়গায় রয়েছে। যেমন - আর্জেন্টিনার কাসা ডে মনেডা ডে লা রিপাব্লিকা     আর্জেন্টিনা, আর্মেনিয়ার হিষ্ট্রি মিউজিয়াম অফ আর্মেনিয়া, ভারতবর্ষের নতুন দিল্লির ন্যাশনাল মিউজিয়াম প্রভৃতি।

উৎস: ব্রিটানিকা।
৩৯.
Which one among the following is responsible for formation of 'Ozone Holes' in the stratosphere?
  1. ক) Chloro Fluoro Carbons
  2. খ) Benzopytene
  3. গ) Hydrocarbons
  4. ঘ) UV radiation
সঠিক উত্তর:
ক) Chloro Fluoro Carbons
উত্তর
সঠিক উত্তর:
ক) Chloro Fluoro Carbons
ব্যাখ্যা
• ওজোন স্তরের ক্ষয়: 
- ক্লোরোফ্লোরো কার্বন খুব সক্রিয় একটি অনু। যখন স্ট্রেটোস্ফিয়ার অঞ্চলে পৌছে তখন UV রশ্মি দ্বারা ক্লোরোফ্লোরো কার্বন ভেঙ্গে ক্লোরিন ফ্রি র‍্যাডিকেল সৃষ্টি করে।
- ক্লোরিন ফ্রি রেডিক্যাল উন্মুক্ত হয় ওজোন গ্যাস এর সাথে বিক্রিয়া করে।
- ফলে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয় এবং ধীরে ধীরে হোল সৃষ্টি করে। 

উৎস: ব্রিটানিকা।
৪০.
Which of the following countries has recently launched the world's longest zip line, measuring 2.83km in length?
  1. ক) China
  2. খ) Japan
  3. গ) UAE
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) UAE
উত্তর
সঠিক উত্তর:
গ) UAE
ব্যাখ্যা
- বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ জিপ লাইন নির্মাণ করে - সংযুক্ত আরব আমিরাত। 
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ জিপ লাইন উদ্বোধনের করে।
- দেশটির রাস আল খাইমাহ ট্যুরিজম ডেভেলপমেন্ট অথোরিটি (আরএকেটিডিএ)।
- আরব আমিরাতের সর্বোচ্চ শৃঙ্গ জাবেল জাইসের চূড়ায় এই জিপ লাইন খোলা হচ্ছে।

উৎস: ডিএমপি নিউজ।