পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam - 4 Topics: G. Political Thought (Ancient : western and oriental) Western : Greek City State and/Greek Philosophy Socrates, Plato, Aristotle. (Oriental) : Kautilya and Arthashastra, Confucianism, Taoism,Ibne Khaldun, ImamGazzali Source: Class - 3 and Relavant Books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Which of the below statements best describes a city-state? (নিচের কোনটি নগর রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে ভালো বর্ণনা করে?)
  1. A division of a large country similar to a province (একটা বৃহৎ দেশের বিভাগ যা প্রদেশের মতো)
  2. A city that independently rules the lands around it (স্বাধীনভাবে শাসন করা শহর)
  3. A small section of a larger city (বড় শহরের একটি ছোট অংশ)
  4. The capital city of a state (রাষ্ট্রের রাজধানী শহর)
সঠিক উত্তর:
A city that independently rules the lands around it (স্বাধীনভাবে শাসন করা শহর)
উত্তর
সঠিক উত্তর:
A city that independently rules the lands around it (স্বাধীনভাবে শাসন করা শহর)
ব্যাখ্যা

The ancient Greek city-state, or polis, was a self-governing entity that emerged in the 8th or 7th century BCE. A city-state was defined by its independence, autonomy, and self-governance. Each city-state had its own government, laws, and institutions, and was responsible for its own defense, foreign policy, and economy. 

গ্রিক নগর রাষ্ট্র City State of Greek
প্রাচীন গ্রিক সভ্যতা মূলত নগরকেন্দ্রিক রাষ্ট্রের সমাহার। আসলে গ্রিস নামে কোনো একক রাষ্ট্র ছিল না, ছিল অসংখ্য ক্ষুদ্রায়তনের নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের নাম ছিল এ্যাক্রোপলিস (Acropolis)। যেহেতু প্রতিটি নগর রাষ্ট্র ছিল স্বাধীন, তাই প্রতিটি নগর রাষ্ট্র পরিচালিত হতো নিজস্ব সরকার, নিজস্ব প্রশাসন, নিজস্ব দেব-দেবী এবং জনসাধারণের সভার জন্য নির্দিষ্ট ছিল। জনগণের দ্বারা সরকারের জন প্রশাসনের কাউন্সিলর নির্বাচিত হতো।

[পৌরনীতি ও নাগরিকতা, নবম শ্রেনি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান-২]

.
What was the main city in the city-state called? (নগররাষ্ট্রের মূল শহর ছিল কোনটি?)
  1. Polis
  2. Athens
  3. Agora
  4. Parthenon
সঠিক উত্তর:
Polis
উত্তর
সঠিক উত্তর:
Polis
ব্যাখ্যা

The main city in a city-state is referred to as the "polis." This term originated in ancient Greece and was used to describe the central urban area that served as the political, cultural, and economic hub of the city-state. The polis was not just a physical city but also encompassed the surrounding territory and the citizens who resided there. It was the center of government and administration, as well as the focal point for social and cultural activities. Therefore, the main city in a city-state is known as the polis.
নগররাষ্ট্রের মূল শহরকে বলা হত পোলিস। এরা সরকার ও শাসনব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু ছিল।

[World history, Encyclopedia, Britannica ]

.
How did Socrates die? (সক্রেটিস কীভাবে মারা যান?)
  1. Murder (হত্যা/খুন)
  2. Suicide (আত্মহত্যা)
  3. Sentenced to death by poisoning (বিষপানে মৃত্যুদণ্ড)
  4. Peacefully with age (বার্ধক্যজনিত কারণে শান্তিপূর্ণভাবে)
সঠিক উত্তর:
Sentenced to death by poisoning (বিষপানে মৃত্যুদণ্ড)
উত্তর
সঠিক উত্তর:
Sentenced to death by poisoning (বিষপানে মৃত্যুদণ্ড)
ব্যাখ্যা

Socrates died by being sentenced to death by poisoning. He was convicted of impiety and corrupting the youth of Athens, and as punishment, he was given the option to propose an alternative penalty or suggest a reward. However, Socrates refused to propose any alternative penalty and instead suggested that he should be rewarded for his teachings. This angered the jury, who then sentenced him to death by drinking a cup of poison hemlock, which he willingly accepted and drank, peacefully embracing his fate.
এথেন্সের যুবকদের বিভ্রান্ত করার অভিযোগে হেমলক বিষপানে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান ২, Britannica ]

.
Plato was from-
  1. Athens
  2. Delphi
  3. Macedon
  4. Corinth
সঠিক উত্তর:
Athens
উত্তর
সঠিক উত্তর:
Athens
ব্যাখ্যা
প্লেটো (৪২৭-৩৪৭ অব্দ) গ্রীক রাষ্ট্রদর্শনের এক অতি উজ্জ্বল নক্ষত্র গ্রিসের এথেন্স বা এজিনায় জন্মগ্রহণ করেন। । তিনি বিশ্বে ভাববাদী বা ইউটোপিয়ান দর্শনের জনক। তাঁর দর্শন বিশ্বের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন সক্রেটিসের সুযোগ্য শিষ্য এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিষ্টটলের শিক্ষক।
.
Which type of government ruled the Greek city-states? (গ্রিসের নগররাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা ছিল?)
  1. Monarchy
  2. Democracy
  3. Oligarchy
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা

The four most common systems of Greek government were:
Democracy - rule by the people (male citizens).
Monarchy - rule by an individual who had inherited his role.
Oligarchy - rule by a select group of individuals.
Tyranny - rule by an individual who had seized power by unconstitutional means.

গ্রিক শাসনব্যবস্থার চারটি সবচেয়ে সাধারণ পদ্ধতি ছিল:
গণতন্ত্র (Democracy) – জনগণের (পুরুষ নাগরিকদের) দ্বারা শাসন।
রাজতন্ত্র (Monarchy) – এমন একজন ব্যক্তির শাসন, যিনি তার পদ উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।
অল্পতন্ত্র (Oligarchy) – নির্বাচিত কিছু ব্যক্তির একটি ক্ষুদ্র গোষ্ঠীর শাসন।
সর্বসক্তিমান শাসন বা অত্যাচারিত শাসন (Tyranny) – এমন একজন ব্যক্তির শাসন, যিনি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছেন।

[World History Encyclopedia]

.
The name of the highest legislative body of Athens- (এথেন্সের সর্বোচ্চ আইনসভার নাম-)
  1. Myalgia
  2. Ecclesia
  3. Polis
  4. Council
সঠিক উত্তর:
Ecclesia
উত্তর
সঠিক উত্তর:
Ecclesia
ব্যাখ্যা

এথেন্সের সংবিধানে সর্বোচ্চ আইনসভার নামকরণ করা হয় এক্লেসিয়া। প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা ছিল এথেন্সে। কুড়ি বছর বয়সী প্রতিটি এথেনীয় নাগরিক নগরসভার সদস্য ছিল। এই নগরসভা বছরে নিয়মিত দশবার এবং প্রয়োজনে পাঁচশত নাগরিকের আহবানে জরুরি সভায় মিলিত হত।

-পৌরনীতি ও সুশাসন- নবম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Plato believed that truth must be __________. (প্লেটো বিশ্বাস করতেন সত্য অবশ্যই __________ হওয়া উচিত।)
  1. universal and eternal (সার্বজনীন ও চিরন্তন)
  2. based on particular facts and perspectives (নির্দিষ্ট তথ্য ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে)
  3. revealed by which works (যেসব কর্মের মাধ্যমে প্রকাশ পায়)
  4. shown in rigorous logical proofs (কঠোর যুক্তিসঙ্গত প্রমাণের সাহায্যে
সঠিক উত্তর:
shown in rigorous logical proofs (কঠোর যুক্তিসঙ্গত প্রমাণের সাহায্যে
উত্তর
সঠিক উত্তর:
shown in rigorous logical proofs (কঠোর যুক্তিসঙ্গত প্রমাণের সাহায্যে
ব্যাখ্যা

দার্শনিক প্লেটো জ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞানের তিনটি স্তরের কথা বলেছেন।
প্রথম স্তর: ইন্দ্রিয় দ্বারা আহৃত জ্ঞান। ইন্দ্রিয় দ্বারা আহৃত জ্ঞানকে প্লেটো জ্ঞানের সর্বনিম্ন স্তর বলে আখ্যায়িত করেছেন। তার মতে, এ স্তরের জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। যুক্তি হিসেবে প্লেটো বলেন, ইন্দ্রিয় প্রায় সময় আমাদের প্রতারিত করে। যদি শুধু একে ব্যক্তি মনের প্রত্যক্ষণ বলে ধরে নেয়া হয়, তা হলে জ্ঞানের সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা ধ্বংস হয়। ফলে সত্য ও মিথ্যার পার্থক্য নষ্ট হয়।
দ্বিতীয় স্তর: প্লেটো জ্ঞানের দ্বিতীয় স্তর বলতে মতামতের মাধ্যমে আহৃত জ্ঞানকে বুঝিয়েছেন। তার মতে, এ ধরনের জ্ঞানকেও সত্য বলে ধরে নেয়া যায় না। এর কারণ হিসেবে প্লেটো বলেন, ভিন্ন ভিন্ন ব্যক্তির মতামত ভিন্ন ভিন্ন হতে পারে। মতামত হলো মূলত সামগ্রিক চিন্তার একটি অংশবিশেষ।
প্লেটো তৃতীয় স্তরের জ্ঞানের প্রসঙ্গে বলেন, জ্ঞানের এমন কিছু উপকরণ রয়েছে যা মন দ্বারা সংযুক্ত ও সুসংহত হয়ে থাকে। এ সংযোগ ও সুসংহতির কাজটি করে প্রজ্ঞা বা যুক্তি। ফলে প্রজ্ঞা বা যুক্তির মাধ্যমেই প্রকৃত জ্ঞান লাভ করা যায়; যার ফলে দার্শনিক প্লেটো শিক্ষা দর্শনে বুদ্ধি ও যুক্তিকে সবার উপরে স্থান দিয়েছেন। তার মতে, বুদ্ধি ও যুক্তির মাধ্যমে অর্জিত জ্ঞানই প্রকৃত জ্ঞান।

[International Journal]

.
The idea that "Virtue is knowledge" is attributed to:
  1. Plato
  2. Aristotle
  3. Socrates
  4. Sophists
সঠিক উত্তর:
Socrates
উত্তর
সঠিক উত্তর:
Socrates
ব্যাখ্যা

সক্রেটিসকে বলা হয় প্রাশ্চাত্য রাজনৈতিক দর্শনের পিতামহ এবং নীতি শাস্ত্রের পুরোধা। তাঁর অন্যতম বাণী ছিল 'সদগুণই জ্ঞান'। তাঁর মতে, জ্ঞান দু'প্রকার একটি হলো আপাত: জ্ঞান এবং অপরটি প্রকৃত জ্ঞান। তিনি বলেন, সব মানুষের কর্তব্য হলো সত্য জ্ঞানের সন্ধান করা এবং তা তারা তখনই আয়ত্ব করতে পারবে যখন তারা নিজেদেরকে জানতে পারবে। জ্ঞানের মতো সদ্গুণও দু'প্রকার। এক ধরনের সদ্‌গুণ মতামত নির্ভর; অন্যটি সত্য নির্ভর। প্রথমটি ক্ষণস্থায়ী এবং দ্বিতীয়টি চিরস্থায়ী।

[বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান-২]

.
__________ are central to Plato's metaphysics. (প্লেটোর দর্শনশাস্ত্রের কেন্দ্রীয় ধারণা __________)
  1. Attribute
  2. Forms
  3. Substance
  4. Accidents
সঠিক উত্তর:
Forms
উত্তর
সঠিক উত্তর:
Forms
ব্যাখ্যা

THE theory of Ideas, or forms, lies in the opinion of most critics at the heart of Plato's philosophy. Plato's Theory of Ideas, also known as the Theory of Forms, posits that the ultimate reality consists of immutable and timeless abstract entities called Forms or Ideas, which represent the true essence of things. According to Plato, the physical world is merely a shadow or imperfect reflection of these ideal Forms, which encompass not only mathematical principles but also moral and aesthetic ideals such as "the just," "the beautiful," and "the good."


ধারণার তত্ত্ব বা রূপের তত্ত্ব (Theory of Ideas or Forms) বেশিরভাগ সমালোচকের মতে প্লেটোর দর্শনের মূলভিত্তিতে অবস্থান করে। প্লেটোর ধারণার তত্ত্ব (Theory of Ideas), যা রূপের তত্ত্ব (Theory of Forms) নামেও পরিচিত, এই ধারণা উপস্থাপন করে যে সর্বোচ্চ বাস্তবতা গঠিত হয় অস্থির নয়, বরং অপরিবর্তনীয় ও চিরন্তন বিমূর্ত সত্তাসমূহ দ্বারা, যেগুলোকে তিনি রূপ বা ধারণা (Forms or Ideas) বলেছেন। এই রূপগুলোই জিনিসের প্রকৃত সার বা মর্মবস্তু। প্লেটোর মতে, ইন্দ্রিয়গ্রাহ্য জগত কেবল এই আদর্শ রূপগুলোর একটি ছায়া বা ত্রুটিপূর্ণ প্রতিফলন মাত্র। এই রূপগুলো শুধু গাণিতিক নীতিকে নয়, বরং নৈতিক ও নান্দনিক আদর্শকেও ধারণ করে—যেমন: “ন্যায়,” “সৌন্দর্য,” এবং “মঙ্গল”। 

[International Journal books]

১০.
Who was Plato's teacher? (প্লেটোর শিক্ষক কে ছিলেন)
  1. Aristotle
  2. Socrates
  3. Alexander
  4. Bor
সঠিক উত্তর:
Socrates
উত্তর
সঠিক উত্তর:
Socrates
ব্যাখ্যা
প্লেটো (৪২৭-৩৪৭ অব্দ) গ্রীক রাষ্ট্রদর্শনের এক অতি উজ্জ্বল নক্ষত্র গ্রিসের এথেন্স বা এজিনায় জন্মগ্রহণ করেন। । তিনি বিশ্বে ভাববাদী বা ইউটোপিয়ান দর্শনের জনক। তাঁর দর্শন বিশ্বের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন সক্রেটিসের সুযোগ্য শিষ্য ও ছাত্র এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিষ্টটলের শিক্ষক। 
১১.
According to Plato, reason is employed to do all of the following EXCEPT- (প্লেটোর মতে, যুক্তি (reason) ব্যবহৃত হয় নিচের সব কাজের জন্য, শুধু একটি ব্যতিক্রম ছাড়া –)
  1. Grasp the good (ভালোকে উপলব্ধি করতে)
  2. Understand the forms (ফর্ম/রূপ বুঝতে)
  3. Govern the city (নগর শাসনে)
  4. Serves as a means to satisfy our desire (আমাদের ইচ্ছেগুলো পূরণের উপায় হিসেবে কাজ করতে)
সঠিক উত্তর:
Serves as a means to satisfy our desire (আমাদের ইচ্ছেগুলো পূরণের উপায় হিসেবে কাজ করতে)
উত্তর
সঠিক উত্তর:
Serves as a means to satisfy our desire (আমাদের ইচ্ছেগুলো পূরণের উপায় হিসেবে কাজ করতে)
ব্যাখ্যা

 In metaphysics Plato envisioned a systematic, rational treatment of the forms and their interrelations, starting with the most fundamental among them (the Good, or the One); in ethics and moral psychology he developed the view that the good life requires not just a certain kind of knowledge (as Socrates had suggested) but also habituation to healthy emotional responses and therefore harmony between the three parts of the soul (according to Plato, reason, spirit, and appetite). His works also contain discussions in aesthetics, political philosophy, theology, cosmology, epistemology, and the philosophy of language.

প্লেটোর মতে, বুদ্ধি বা যুক্তি (reason) ব্যবহৃত হয় রূপের (forms) জগতের (abstract world of Forms) জ্ঞান ও উপলব্ধি অর্জনের জন্য, এটি প্রকৃত বাস্তবতার প্রতিফলন। একইসাথে, যুক্তির কাজ হলো আত্মাকে পরিচালনা করা এবং আদর্শ রাষ্ট্রকে শাসন করা — যেখানে এটি আত্মার উৎসাহী (spirited) ও আকাঙ্ক্ষাপূর্ণ (appetitive) অংশগুলোর ওপর প্রাধান্য বিস্তার করে।

প্লেটোর দৃষ্টিতে, যুক্তির চূড়ান্ত লক্ষ্য হলো সত্যকে জানার মাধ্যমে প্রজ্ঞা অর্জন করা, যাতে আত্মা থাকে সুশৃঙ্খল এবং ব্যক্তি ও সমাজ ন্যায়বিচারপূর্ণভাবে কার্যকর হতে পারে।

[Britannica]

১২.
Plato opposed the democracy of his time because- (প্লেটো তাঁর সময়কার গণতন্ত্রের বিরোধিতা করেছিলেন কারণ-)
  1. It allowed for slavery (এটি দাসপ্রথাকে অনুমতি দিত)
  2. It did not give women the same political rights as men. (পুরুষদের মতো নারীদের রাজনৈতিক অধিকার দিত না)
  3. It was governed by individual self-interest and political chicanery. (এটি ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক ধোঁকাবাজির দ্বারা পরিচালিত হতো।)
  4. It could not create the social conditions needed to increase general prosperity. (এটি সাধারণ সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সামাজিক শর্ত তৈরি করতে পারত না।)
সঠিক উত্তর:
It was governed by individual self-interest and political chicanery. (এটি ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক ধোঁকাবাজির দ্বারা পরিচালিত হতো।)
উত্তর
সঠিক উত্তর:
It was governed by individual self-interest and political chicanery. (এটি ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক ধোঁকাবাজির দ্বারা পরিচালিত হতো।)
ব্যাখ্যা

গণতন্ত্রে শাসনকার্য পরিচালনার দায়িত্ব লাভ করেন জনগনের সংখ্যাগরিষ্ঠ অংশ এবং এ অংশে জ্ঞানের আলোক প্রায় অনুপস্থিত। তাই গণতন্ত্রকে তিনি 'মুর্খের শাসন' বলে উল্লেখ করেন। তাঁর মতে গণতন্ত্র ব্যক্তিস্বার্থ বিজড়িত। 

গণতন্ত্রের বিরোধিতার কারণ দ্বিবিধঃ (এক) গণতন্ত্রের লক্ষ্য উন্নত ও সৎ জীবন নয়, বরং গণতন্ত্রের লক্ষ্য স্বাধীনতা ও সাম্যের আদর্শ। এ সকল আদর্শ প্লেটোর মতে সৎ জীবনের পক্ষে সহায়ক হতে নাও পারে। (দুই) গণতন্ত্রের মূলে জ্ঞানের, দর্শনের বা আলোকের কোন রশ্মি থাকে না, থাকে শুধু সংখ্যার জোর। তাই গণতন্ত্র কোন আদর্শ জীবনের উপযোগী নয়।

প্লেটোর মতে গণতন্ত্রের মনস্তাত্ত্বিক ভিত্তি হলো আকাঙ্ক্ষা (desire), উপভোগের সীমাহীন আকাঙ ক্ষা। এর ফলে স্বাধীনতা পর্যুদস্ত হয়, এমন কী গণতান্ত্রিক নীতিমালার বাড়াবাড়ির ফলে গণতান্ত্রিক ব্যবস্থা অন্তঃসারশূন্য হয়ে পড়ে। স্বার্থপর ও অগ্নিগর্ভ বক্তাদের নিয়ন্ত্রণে এসে ধনিকতন্ত্রের রূপ লাভকরে। গণতন্ত্রকে প্লেটো তুলনা করেছেন বহু মস্তক বিশিষ্ট একটি মানুষের সাথে যার অঙ্গ প্রত্যঙ্গ প্রচুর কিন্তু মেধা বলতে কিছুই নেই, যদিও অন্তঃকরণ রয়েছে। এ ব্যবস্থা কোন লক্ষ্য অর্জনে সক্ষম নয়। গণতান্ত্রিক ব্যবস্থার পরিচালকদের তিনি এমন কর্ণধারের সাথে তুলনা করেন যিনি রাষ্ট্রীয় জাহাজ চালনায় অদক্ষ, যিনি দূরের বস্তু দেখতে অক্ষম এবং দূরের শব্দ শুনতে অপারগ, অথচ সে কর্ণধার দাবি করেন সকল প্রকার শ্রেষ্ঠত্ব।

[রাষ্ট্রবিজ্ঞানের কথা, ড. এমাজউদ্দীন আহমদ]

১৩.
What was the name of the philosophical school founded by Plato? (প্লেটোর দার্শনিক বিদ্যালয়ের নাম কী ছিল?) 
  1. The Lyceum
  2. The Academy
  3. The Stoa
  4. The Cynic School
সঠিক উত্তর:
The Academy
উত্তর
সঠিক উত্তর:
The Academy
ব্যাখ্যা

খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শুরুতে প্লেটো এথেন্সে একটি স্কুল - "একাডেমি" - প্রতিষ্ঠা করেছিলেন, যা ৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত খোলা ছিল। এটি পশ্চিমা দুনিয়ার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। যেটা অ্যারিস্টটলের স্কুল তৈরির পেছনেও অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। অ্যারিস্টটলের স্কুল প্লেটোর একাডেমির মতই বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র হয়ে উঠেছিল। যদিও প্লেটোর একাডেমি আধুনিক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের থেকে কম আনুষ্ঠানিক ছিল, তবে বর্তমানে বিপুল সংখ্যক স্কুল যে নামের সাথে “একাডেমি” শব্দ ব্যবহার করে, তা প্লেটোর স্কুলের স্থায়ী প্রভাবকেই নির্দেশ করে। প্লেটোর একাডেমি একটানা ৩০০ বছর স্থায়ী হয়।
[বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান-২, Britannica]

১৪.
What is the name of Plato’s most famous work? (প্লেটোর বিখ্যাত গ্রন্থ কোনটি?)
  1. Nicomachean Ethics
  2. The Republic
  3. The Metaphysics
  4. The Symposium
সঠিক উত্তর:
The Republic
উত্তর
সঠিক উত্তর:
The Republic
ব্যাখ্যা

প্লেটোর রচিত গ্রন্থের মধ্যে 'দি রিপাবলিক' (The Republic), দি লজ' (The Laws), 'দি স্টেটসম্যান' (The Statesman) বিশেষভাবে উল্লেখযোগ্য। 'দি রিপাবলিক' গ্রন্থটি পৃথিবীর শ্রেষ্ঠতম দশটি গ্রন্থের অন্যতম। আজ পর্যন্ত যত প্রকার বৈপ্লবিক চিন্তাধারার সূত্রপাত হয়েছে 'দি রিপাবলিক' গ্রন্থে তা সূচিত হয়েছে। তাই 'দি রিপাবলিক' গ্রন্থের প্রণেতা প্লেটো সকল বিদগ্ধ জনের নমস্য।

[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

১৫.
In Plato’s ideal state, who would be the rulers? (প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক শ্রেণি কারা ছিলেন?)
  1. The Religious leader (ধর্মীয় নেতা)
  2. The Philosopher King (দার্শনিক রাজা)
  3. The Warriors (যোদ্ধা শ্রেণি)
  4. The Peasant (শ্রমিক শ্রেণি)
সঠিক উত্তর:
The Philosopher King (দার্শনিক রাজা)
উত্তর
সঠিক উত্তর:
The Philosopher King (দার্শনিক রাজা)
ব্যাখ্যা

প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসন ভার থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান গুণ হল প্রজ্ঞা। ক্ষমতার প্রতি তাঁরা মোহান্বিত হবেন না। পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে। প্রজ্ঞা ও যুক্তিই হবে তাদের মূল চালিকা শক্তি। এমতাবস্থায় দার্শনিক রাজারা স্ববিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন। তাদের পেছনে কোন প্রকার আইনের বাধ্যবাধকতা থাকবে না।
[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

১৬.
What is the main subject of Plato’s dialogue “Symposium”? (প্লেটোর 'সিম্পোজিয়াম'-এর প্রধান বিষয় কী?
  1. Justice (ন্যায়বিচার)
  2. Love (ভালোবাসা)
  3. Knowledge (জ্ঞান)
  4. Politics (রাজনীতি)
সঠিক উত্তর:
Love (ভালোবাসা)
উত্তর
সঠিক উত্তর:
Love (ভালোবাসা)
ব্যাখ্যা

Love is the central theme of the dialogues of the Symposium. 
Symposium" by Plato is a philosophical dialogue that revolves around a banquet where various guests take turns delivering speeches in praise of Love. This work is notable for its blend of art and philosophy, with discussions that range from physical love to profound insights into the nature of beauty and existence. 
"সিম্পোজিয়াম" এর মূল বিষয় ভালোবাসা। 
প্লেটোর "সিম্পোজিয়াম" একটি দার্শনিক সংলাপ, যার কেন্দ্রবিন্দু হলো একটি ভোজসভা, যেখানে বিভিন্ন অতিথি পালাক্রমে ভালোবাসার প্রশংসায় বক্তব্য প্রদান করেন। এই রচনাটি শিল্প ও দর্শনের একটি চমৎকার সংমিশ্রণ হিসেবে পরিচিত, যেখানে আলোচনা বিস্তৃত হয়েছে শারীরিক প্রেম থেকে শুরু করে সৌন্দর্য ও অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টির দিকে।

[international Journa, Britannica]

১৭.
What are the four cardinal virtues that an ideal state for Plato possesses? (প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রে যে চারটি মৌলিক (cardinal) গুণ থাকা উচিত, সেগুলো কী?)
  1. Knowledge, Honour, Pleasures, Philosophers (জ্ঞান, সম্মান, ভোগ, দার্শনিক)
  2. Justice, Spirit, Appetite, Reason (ন্যায়বিচার, আত্মা (স্পিরিট), আকাঙ্ক্ষা(প্রবৃত্তি), যুক্তি)
  3. Temperance, Courage, Wisdom, Justice (আত্মসংযম, সাহস, প্রজ্ঞা (জ্ঞান), ন্যায়বিচার)
  4. Wisdom, Courage, Control, Justice (জ্ঞান, সাহস, নিয়ন্ত্রণ, ন্যায়বিচার)
সঠিক উত্তর:
Temperance, Courage, Wisdom, Justice (আত্মসংযম, সাহস, প্রজ্ঞা (জ্ঞান), ন্যায়বিচার)
উত্তর
সঠিক উত্তর:
Temperance, Courage, Wisdom, Justice (আত্মসংযম, সাহস, প্রজ্ঞা (জ্ঞান), ন্যায়বিচার)
ব্যাখ্যা

The Origin of the Four Cardinal Virtues:
• Plato first discussed the four cardinal virtues in his book. Wisdom, courage, temperance and justice.
• Aristotle expanded them and they entered into Christian teaching. He named the four cardinal virtues as fortitude, temperance, prudence, justice,.
• St. Thomas Aquinas adapted them while expanding the theological virtues. Aquinas is the one who ranked the four cardinal virtues.  • Prudence • Justice • Fortitude • Temperance

প্লেটো সর্বপ্রথম তার গ্রন্থে চারটি মূল নৈতিক গুণ নিয়ে আলোচনা করেন:

প্রজ্ঞা (Wisdom), সাহস (Courage), সংযম (Temperance), এবং ন্যায় (Justice).।এরিস্টটল এই গুণগুলোকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং এগুলো পরে খ্রিস্টীয় শিক্ষায় অন্তর্ভুক্ত হয়। তিনি চারটি গুণের নাম দেন:

ধৈর্য বা সাহস (Fortitude), সংযম (Temperance), বিবেচনা বা প্রজ্ঞা (Prudence), এবং ন্যায় (Justice)।

সেন্ট থমাস অ্যাকুইনাস এই চারটি গুণকে গ্রহণ করে তার ধর্মতাত্ত্বিক গুণের (theological virtues) ব্যাখ্যার অংশ হিসেবে আরও বিস্তৃত করেন।

অ্যাকুইনাসই এই চারটি মূল গুণের ক্রম অনুযায়ী শ্রেণিবিন্যাস করেন:

1. বিবেচনা / প্রজ্ঞা (Prudence)

2. ন্যায় (Justice)

3. সাহস / ধৈর্য (Fortitude)

4. সংযম (Temperance)

[International Journal, Republic by Plato]

১৮.
The basic character of soldiers according to Plato is- (প্লেটোর মতে যোদ্ধা শ্রেণির মূল বৈশিষ্ট্য-)
  1. Wisdom (প্রজ্ঞা)
  2. Courage (সাহস)
  3. Appetite (প্রবৃত্তি)
  4. None of these (কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Courage (সাহস)
উত্তর
সঠিক উত্তর:
Courage (সাহস)
ব্যাখ্যা

প্লেটো দেখিয়েছেন যে, মানব ব্যক্তিত্বের তিনটি উপাদান রয়েছে। এগুলো হলো যুক্তি, সাহস ও কামনা। প্রত্যেক মানুষের মধ্যে যুক্তিবাদীতা, সাহস ও কামনা-বাসনা পরিদৃষ্ট হয়। তবে সকলেই একভাবে পরিচালিত হন না। কেউ যুক্তির দ্বারা, কেউ সাহসের দ্বারা, আবার কেউ কামনার দ্বারা চালিত হন। এ ভাবে রাষ্ট্রে তিনটি শ্রেণীর প্রকাশ ঘটে। যারা কামনার দ্বারা পরিচালিত হয়, তারা রাষ্ট্রের কৃষি, হস্তশিল্প তথা উৎপাদক শ্রেণীভুক্ত। রাষ্ট্রের প্রতিরক্ষায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী সাহসের দ্বারা চালিত শ্রেণী এবং শাসক শ্রেণী হবেন ধৈর্য, মেধা বা প্রজ্ঞা দ্বারা চালিত গোষ্ঠী।

[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

১৯.
According to Aristotle, the State is- (এরিস্টটলের মতে, রাষ্ট্র হলো-)
  1. Product of selfishness of man (
  2. A convenience
  3. Organic in nature
  4. Inorganic in nature
সঠিক উত্তর:
Organic in nature
উত্তর
সঠিক উত্তর:
Organic in nature
ব্যাখ্যা

অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব একটি জৈবিক প্রকৃতির (organic in nature), যার অর্থ হলো রাষ্ট্র একটি সমগ্র রূপে গঠিত সত্তা (compounded whole)। তিনি “সংযোজিত সমষ্টি (aggregate)” এবং “সমগ্র (whole)”—এই দুই ধারণার মধ্যে স্পষ্ট পার্থক্য করেছেন।

Aggregate (সমষ্টি) বোঝায় এমন একটি একক, যা বিভিন্ন অংশকে একত্র করে তৈরি করা হয়। এই অংশগুলো কেবল একসাথে থাকার মাধ্যমে একটি এককতা সৃষ্টি করে, কিন্তু তারা আলাদাভাবে নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখে।

Whole (সমগ্র) এক ভিন্ন ধারণা—এখানে অংশগুলো যখন একত্রিত হয়, তখন তারা এমন একটি নতুন সত্তা বা অর্থ ধারণ করে, যা শুধু অংশগুলোর যোগফল নয়, বরং তার চেয়েও বেশি কিছু।

Polis বা রাষ্ট্র অ্যারিস্টটলের মতে একটি whole—এটি অনেকগুলো অংশ (ব্যক্তি, পরিবার, গ্রাম ইত্যাদি) নিয়ে গঠিত হলেও, রাষ্ট্র শুধুমাত্র ব্যক্তিদের একটি সমষ্টি নয়। ব্যক্তি ও অন্যান্য সামাজিক গঠনের অংশ মিলেও রাষ্ট্র একটি আত্মনির্ভর, উচ্চতর নৈতিক ও রাজনৈতিক সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে।
[Aristotle's Ethics, International Journal]

২০.
Plato was a teacher of- (প্লেটো __________ শিক্ষক ছিলেন)
  1. Socrates
  2. Aristotle
  3. Alexander
  4. Hippocrates
সঠিক উত্তর:
Aristotle
উত্তর
সঠিক উত্তর:
Aristotle
ব্যাখ্যা

প্লেটো ছিলেন সক্রেটিসের সুযোগ্য শিষ্য ও ছাত্র এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিষ্টটলের শিক্ষক। 

২১.
What was the name of the philosophical school founded by Aristotle? (এরিস্টটলের দার্শনিক বিদ্যালয়ের নাম ছিল-
  1. The Lyceum
  2. The Academy
  3. The Stoa
  4. The Cynic School
সঠিক উত্তর:
The Lyceum
উত্তর
সঠিক উত্তর:
The Lyceum
ব্যাখ্যা

৫০ বছর বয়সে লাইসিয়াম নামের বিদ্যালয় প্রতিষ্ঠার পর অ্যারিস্টটল রচনা করেছেন পলিটিকস। সমাজ, রাষ্ট্র, শাসনব্যবস্থা ও নৈতিকতা বিষয়ে এটি পৃথিবীর প্রথম একাডেমিক সন্দর্ভ। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরা যে পদ্ধতিতে লেকচার ও গবেষণা সন্দর্ভ রচনা করেন, তার আবিষ্কারক লাইসিয়ামের অ্যারিস্টটল।
[Britannica, রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

২২.
Aristotle was a(n) _____ while Plato was a(n) _____.
  1. Empiricist; Nativist
  2. Structuralist; Functionalist
  3. Functionalist; Structuralist
  4. Nativist; Empirist
সঠিক উত্তর:
Empiricist; Nativist
উত্তর
সঠিক উত্তর:
Empiricist; Nativist
ব্যাখ্যা

Plato believed that we are born with all of our knowledge already inside us, simply waiting to be rediscovered. This concept that knowledge is innate is known as Nativism. Aristotle, a student of Plato, believed in Philosophical Empiricism, or the belief that all knowledge is acquired through experience. 

প্লেটো বিশ্বাস করতেন যে আমরা জন্ম থেকেই সমস্ত জ্ঞান নিয়ে জন্মাই, যা আমাদের ভিতরে সুপ্ত অবস্থায় থাকে এবং জীবনপথে তা কেবল পুনরাবিষ্কৃত (rediscovered) হয়। এই ধারণাকে বলা হয় নেটিভিজম (Nativism), যার অর্থ হলো জ্ঞান অন্তর্জাত — এটি আমাদের মনে জন্মগতভাবেই বিদ্যমান।

অন্যদিকে, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এই মতের বিরোধিতা করেন। তিনি বিশ্বাস করতেন দার্শনিক অভিজ্ঞতাবাদে (Philosophical Empiricism) — অর্থাৎ, সমস্ত জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও চিন্তাভাবনার মাধ্যমে ধীরে ধীরে জ্ঞান গঠিত হয়।
[World History of Politics]

২৩.
According to Aristotle three normal forms of government are-
  1. Monarchy , Aristocracy and Democracy
  2. Monarchy , Aristocracy and Polity
  3. Tyranny, Oligarchy and Democracy
  4. None of these
সঠিক উত্তর:
Monarchy , Aristocracy and Polity
উত্তর
সঠিক উত্তর:
Monarchy , Aristocracy and Polity
ব্যাখ্যা

এরিস্টটল কর্তৃক রাষ্ট্রের শ্রেণীবিভাগ সর্বজনবিদিত। তিনি গুণ ও সংখ্যার (Quality and Quantity) ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণীবিভাগ সম্পন্ন করেন। রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে তিনি রাষ্ট্রকে তিন শ্রেণীতে বিভক্ত করেন:

(ক) রাজতন্ত্র(Monarchy) যে শাসন ব্যবস্থায় একজন সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন।
(খ) অভিজাততন্ত্র (Aristocracy)-যে শাসন ব্যবস্থায় কতিপয় ব্যক্তি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন।

(গ) পলিটি বা গণতন্ত্র(Polity) -যে শাসন ব্যবস্থায় সমগ্র জনসাধারণ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন।
[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

২৪.
What is the real name of Kautilya? (কৌটিল্যের প্রকৃত নাম কী?
  1. Chanak
  2. Patanjoli
  3. Samudrogupto
  4. Vishnogupto
সঠিক উত্তর:
Vishnogupto
উত্তর
সঠিক উত্তর:
Vishnogupto
ব্যাখ্যা

কৌটিল্যের প্রকৃত নাম নিয়ে বিতর্ক থেকেই যাবে। তবে অধিকাংশের মতে, চাণক্য, কৌটিল্য এবনব বিষ্ণুগুপ্ত তিনটিই তার ভিন্ন নাম। এগুলোর মধ্যে কৌটিল্য হচ্ছে তার গোত্রের নাম। মূলত ‘কৌটিল্যের অর্থশাস্ত্র’ বইটির জন্যই তার কৌটিল্য নামটি চলে আসছে। আবার সে বইয়ের এক জায়গায় লেখককে বিষ্ণুগুপ্তও সম্বোধন করা হয়। তাছাড়া, চাণক্যই যে বিষ্ণুগুপ্ত, সে প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩য় অব্দের বিষ্ণু শর্মা নামক কোনো এক লেখকের ‘পঞ্চতন্ত্র’ নামক একটি সংস্কৃত লেখায়। খুব কমসংখ্যক ইতিহাসবিদই মনে করেন যে চাণক্য এবং কৌটিল্য আলাদা ব্যক্তি। আবার কেউ কেউ বলেন যে চাণক্য ও কৌটিল্য একই ব্যক্তি হলেও বিষ্ণুগুপ্ত আলাদা মানুষ। বিষ্ণুগুপ্তকে অর্থশাস্ত্রের সম্পাদক বলে অভিহিত করা হয়।

[International Journal, Britannica]

২৫.
The Saptanga theory, or "seven limbs of the state," described by Kautilya includes which of the following elements? (কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বা রাষ্ট্রের সাতটি অঙ্গে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত?)
  1. The King, Ministers, and Education (রাজা, মন্ত্রি এবং শিক্ষা)
  2. The King, Army, and Education (রাজা, সেনা এবং শিক্ষা)
  3. The King, Treasury, and Roads (রাজা, কোষাগার এবং সড়ক)
  4. The King, Minister and allies (রাজা, মন্ত্রি এবং মিত্র)
সঠিক উত্তর:
The King, Minister and allies (রাজা, মন্ত্রি এবং মিত্র)
উত্তর
সঠিক উত্তর:
The King, Minister and allies (রাজা, মন্ত্রি এবং মিত্র)
ব্যাখ্যা

The King, Ministers, and Allies (The full list is the King, Ministers, Territory and Population, Fortified Capital, Treasury, Army, and Allies).
কৌটিল্যের সপ্তাঙ্গ- কৌটিল্যের সম্পর্কিত রাষ্ট্র রাজনৈতিক চিন্তাধারার মধ্যে অন্যতম মতবাদ হল সপ্তাঙ্গ মতবাদ বা সপ্তাঙ্গ তত্ত্ব। মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মত তিনি রাষ্ট্রব্যবস্থারও সাতটি অঙ্গপ্রতঙ্গের উল্লেখ করেছেন। সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের এই ৭টি অঙ্গ বা উপাদান হল- স্বামী(রাজা), অমাত্য(মন্ত্রি), জনপদ(দেশ), দূর্গ, কোশ(অর্থভাণ্ডার), দণ্ড এবং মিত্র।
[Indian History of Politics, Kautilya's Arthashastra]

২৬.
Plato died in __________. (প্লেটো মারা যান __________।)
  1. 325 bcs
  2. 305 bce
  3. 347 bce
  4. 322 bce
সঠিক উত্তর:
347 bce
উত্তর
সঠিক উত্তর:
347 bce
ব্যাখ্যা

প্লেটো ৪২৭ অব্দে গ্রীক রাষ্ট্রদর্শনের এক অতি উজ্জ্বল নক্ষত্র গ্রিসের এথেন্স বা এজিনায় জন্মগ্রহণ করেন। ৩৪৭ মতান্তরে ৩৪৮ অব্দে মারা যান। তিনি বিশ্বে ভাববাদী বা ইউটোপিয়ান দর্শনের জনক। 

২৭.
What did Plato think about Democracy? (গণতন্ত্র নিয়ে প্লেটোর ভাবনা কী ছিল?)
  1. Supported it (সমর্থন করতেন)
  2. criticised it (সমালোচনা করেছেন)
  3. ignored it (এড়িয়ে গিয়েছেন)
  4. None of these (কোনোটিই নয়)
সঠিক উত্তর:
criticised it (সমালোচনা করেছেন)
উত্তর
সঠিক উত্তর:
criticised it (সমালোচনা করেছেন)
ব্যাখ্যা

গণতন্ত্রে শাসনকার্য পরিচালনার দায়িত্ব লাভ করেন জনগনের সংখ্যাগরিষ্ঠ অংশ এবং এ অংশে জ্ঞানের আলোক প্রায় অনুপস্থিত। তাই গণতন্ত্রকে তিনি 'মুর্খের শাসন' বলে সমালোচনা করেছেন। তাঁর মতে গণতন্ত্র ব্যক্তিস্বার্থ বিজড়িত। 

[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

২৮.
What is the primary purpose of the Arthashastra, according to its teachings? (অর্থশাস্ত্রের শিক্ষানুসারে এর প্রধান উদ্দেশ্য কী ছিল?)
  1. To promote a ruler's piety and spiritual devotion (শাসকের ধর্মভীরুরা এবং আধ্যাত্মিক নিষ্ঠা প্রচার)
  2. To guide a prince on how to run state affairs and the economy (রাজপুত্রকে রাষ্ট্র এবং অর্থনীতি পরিচালনায় দিকনির্দেশনা)
  3. To narrate mythological stories (পুরাকাহিনী বর্ণনা)
  4. All of these (সবগুলোই
সঠিক উত্তর:
To guide a prince on how to run state affairs and the economy (রাজপুত্রকে রাষ্ট্র এবং অর্থনীতি পরিচালনায় দিকনির্দেশনা)
উত্তর
সঠিক উত্তর:
To guide a prince on how to run state affairs and the economy (রাজপুত্রকে রাষ্ট্র এবং অর্থনীতি পরিচালনায় দিকনির্দেশনা)
ব্যাখ্যা

Arthasastra is the science which provides the means of acquisition and protection of the earth. Artha has been regarded as one of the three goals of human existence, the other two being dharma and kama. Arthasastra has two main objectives. Firstly, it seeks to show how the ruler should protect his territory. This protection refers principally to the administration of the State. Secondly, it shows how a territory should be acquired. 

অর্থশাস্ত্র (Arthasastra) হলো একটি বিজ্ঞান, যা পৃথিবী (অর্থাৎ রাজ্য বা সম্পদ) অর্জন ও রক্ষা করার উপায় প্রদান করে। এখানে “অর্থ” মানবজীবনের তিনটি মুখ্য লক্ষ্য বা পুরুষার্থের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছে — অপর দুটি হলো ধর্ম (নৈতিকতা ও কর্তব্য) এবং কাম (ইচ্ছা বা আকাঙ্ক্ষা)।
অর্থশাস্ত্রের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে:
1. রাজার নিজের রাজ্য কীভাবে রক্ষা করা উচিত — এই রক্ষার অর্থ মূলত রাষ্ট্রের সুশাসন ও প্রশাসনের মাধ্যমে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা।

2. কীভাবে নতুন রাজ্য বা ভূখণ্ড অধিকার করা যায় — অর্থাৎ কৌশল, যুদ্ধনীতি ও কূটনীতি ব্যবহার করে রাজ্য বিস্তার করা।

[World History Encyclopedia,
Indian Institute of Advance Study Journal

২৯.
According to Kautilya, what is the primary duty of a king? (কৌটিল্যের মতে রাজার প্রধান কাজ কী?)
  1. To collect taxes and manage resources (কর আদায় এবং সম্পদ ব্যবস্থাপনা)
  2. to protect his subjects and ensure their security (প্রজাদের রক্ষা করা এবং তাদের নিরাপত্তা প্রদান)
  3. To expand the territory (রাজ্যবিস্তার)
  4. All of these
সঠিক উত্তর:
to protect his subjects and ensure their security (প্রজাদের রক্ষা করা এবং তাদের নিরাপত্তা প্রদান)
উত্তর
সঠিক উত্তর:
to protect his subjects and ensure their security (প্রজাদের রক্ষা করা এবং তাদের নিরাপত্তা প্রদান)
ব্যাখ্যা

কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজা রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হ'লেও স্বৈরাচারী শাসক নন। কৌটিল্য বারবার বিভিন্ন অধ্যায়ে রাজার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন; যেমন, রাজা অভিজ্ঞ বয়স্কদের কাছ থেকে জ্ঞান নেবেন, গুপ্তপুরুষদের নিয়োগের মাধ্যমে রাজ্যের অভ্যন্তরে ও অন্যান্যদের ব্যাপারে খবরাখবর নেবেন। নিজে ভালো হয়ে প্রজাদেরও ভালো হ'তে বলবেন। প্রজাদের কাছে প্রিয় হবেন এবং প্রজাদের ভালো করার মাধ্যমে নিজের ব্যবহার নিয়ন্ত্রণ করবেন। প্রজার মঙ্গলই রাজার মঙ্গল। এ ব্যাপারে কৌটিল্য ধর্মের দোহাইও দিয়েছেন। তিনি বলেছেন, প্রজারক্ষক রাজার স্বধর্ম পালন রাজাকে স্বর্গপ্রাপ্তির অধিকারী করে এবং প্রজাগণের মিথ্যাদণ্ডের প্রণয়নকারী রাজা নরক প্রাপ্তির অধিকারী হন।

[কৌটিল্যের অর্থশাস্ত, ৩.১, ৪.১]

৩০.
What does Kautilya emphasize as essential for maintaining law and order in the state? (রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কৌটিল্য কোন বিষয়ের উপর জোর দিয়েছেন?)
  1. Promotion of military aggression (সামরিক আগ্রাসনের উন্নয়ন)
  2. Strict enforcement of harsh laws (কঠোর আইননীতি প্রণয়ন)
  3. Isolation from neighboring states (প্রতিবেশি রাষ্ট্র থেকে বিচ্ছিন্নতা)
  4. Protection from internal and external threats (আন্ত ও বহিস্থ হুমকি থেকে সুরক্ষা
সঠিক উত্তর:
Protection from internal and external threats (আন্ত ও বহিস্থ হুমকি থেকে সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
Protection from internal and external threats (আন্ত ও বহিস্থ হুমকি থেকে সুরক্ষা
ব্যাখ্যা

Kautilya emphasizes the importance of justice and the king's duty to protect his subjects from various threats to maintain law and order. He adviced to maintain a well-equipped and disciplined military to protect the state from external threats and to maintain internal stability.

কৌটিল্য ন্যায়বিচারের গুরুত্ব এবং রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে রাজার কর্তব্যকে বিশেষভাবে গুরুত্ব দেন। রাষ্ট্রকে বাহ্যিক হুমকি থেকে রক্ষা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সুসজ্জিত ও শৃঙ্খলাপূর্ণ সেনাবাহিনী বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৌটিল্যের দৃষ্টিতে, রাজ্যের নিরাপত্তা ও শাসনের কার্যকারিতা নির্ভর করে:

- একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও বিশ্বস্ত সেনাবাহিনী থাকার ওপর, যা বাহ্যিক শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম,

- এবং অভ্যন্তরীণ বিদ্রোহ, বিশৃঙ্খলা ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

[International Journal, Indian History]

৩১.
What are the three types of conquest mentioned in Arthashastra?
(অর্থশাস্ত্রে উল্লিখিত জয় বা বিজয়ের তিনটি প্রকার কী?)
  1. Sandhi, Vigraha, Yaan (সন্ধি, বিগ্রহ, যান)
  2. Saama, Dana, Bheda (সাম, দান, ভেদ) 
  3. Dharmavijaya, Lobhabijaya, Asuravijaya (ধর্মবিজয়, লোভবিজয়, অসুরবিজয়) 
  4. None of these (কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Dharmavijaya, Lobhabijaya, Asuravijaya (ধর্মবিজয়, লোভবিজয়, অসুরবিজয়) 
উত্তর
সঠিক উত্তর:
Dharmavijaya, Lobhabijaya, Asuravijaya (ধর্মবিজয়, লোভবিজয়, অসুরবিজয়) 
ব্যাখ্যা

The Arthashastra mentions three types of conquest: Dharmavijaya (Just Conquest), Lobhavijaya (Greedy Conquest), and Asuravijaya (Evil conquest).
কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজ্যবিস্তার ও জয়লাভের জন্য তিনটি প্রধান ধরনের বিজয়ের কথা বলা হয়েছে: 
ধর্মবিজয়-  ন্যায়ভিত্তিক ও নৈতিক    কল্যাণমূলক শাসন
লোভবিজয় - লোভ দ্বারা পরিচালিত    সম্পদ/ক্ষমতা অর্জন
অসুরবিজয়-  বলপ্রয়োগ ও নিষ্ঠুরতা    পূর্ণ আধিপত্য ও দমন

অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যুদ্ধ ও কূটনীতির জন্য ছয়টি প্রধান নীতির (ষড়গুণ নীতি) কথা বলেছেন। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো: সন্ধি (Sandhi), বিগ্রহ (Vigraha), ও যান (Yaan)।
সাম, দান, ভেদ, দন্ড — এই চারটি নীতিকে কৌটিল্য অর্থশাস্ত্রে শত্রু দমন বা সমস্যার সমাধানে ব্যবহৃত কৌশল হিসেবে চিহ্নিত করেছেন। এগুলিকে একত্রে বলা হয় চতুরুপায় (Chaturupaya)।
[Kautilya's Arthashastra]

৩২.
Who is the Machiavelli of India? (ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কাকে?)
  1. Krittibas Ojha
  2. Chandragupta
  3. Kautilya
  4. All of them
সঠিক উত্তর:
Kautilya
উত্তর
সঠিক উত্তর:
Kautilya
ব্যাখ্যা

কৌটিল্য মেকিয়াভেলির বহু আগেকার মানুষ হওয়া সত্ত্বেও, ঐতিহাসিকরা অনেকেই কৌটিল্যকে মেকিয়াভেলির সঙ্গে তুলনা করে তাঁকে "প্রাচ্যের মেকিয়াভেলি" বা "ভারতের মেকিয়াভেলি" বলে অভিহিত করে থাকেন। কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয় মূলত দুটি কারনে।
১. ঔপনিবেশিক ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গী ও মূল্যায়নের কারনে।
২. মেকিয়াভেলির রাষ্ট্রনীতি ও রাষ্ট্রদর্শনের সঙ্গে কৌটিল্যের রাষ্ট্রনীতি ও রাষ্ট্রদর্শনের সাদৃশ্য বা মিল পরিলক্ষিত করে।

৩৩.
Confucianism emphases the idea that- (কনফুসিয়ানিজ কোনটর উপর গুরুত্ব দেয়?)
  1. Economic success is more desirable than knowledge and learning (অর্থনৈতিক সফলতা জ্ঞান এবং শিক্ষার চেয়ে অধিক কাম্য)
  2. Government should own and the means of production (সরকারেরই উৎপাদন উপায়ের মালিক হওয়া উচিত)
  3. Each person has an important responsibility to family and society (প্রত্যেক ব্যক্তির পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব রয়েছে)
  4. None of these(কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Each person has an important responsibility to family and society (প্রত্যেক ব্যক্তির পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব রয়েছে)
উত্তর
সঠিক উত্তর:
Each person has an important responsibility to family and society (প্রত্যেক ব্যক্তির পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব রয়েছে)
ব্যাখ্যা

Confucianism is an ancient Chinese philosophy and ethical system that was developed by the Chinese philosopher Confucius. It is often considered a way of life rather than a religion, as it focuses on moral values, social harmony, and the proper conduct of individuals in society.Confucianism emphasizes the importance of education and self-improvement, as well as the cultivation of virtues such as benevolence, righteousness, and filial piety. It places great emphasis on the role of the family and the respect for elders, as well as the importance of rituals and etiquette in maintaining social order.
কনফুসিয়ানবাদ (Confucianism) হলো একটি প্রাচীন চীনা দর্শন ও নৈতিক ব্যবস্থা, যা চীনা দার্শনিক কনফুসিয়াস (Confucius)-এর দ্বারা বিকশিত হয়। এটি প্রায়ই ধর্মের চেয়ে জীবনব্যবস্থা বা নীতিনির্ভর আচরণপদ্ধতি হিসেবে বিবেচিত হয়, কারণ এটি প্রধানত নৈতিকতা, সামাজিক সম্প্রীতি, এবং সমাজে ব্যক্তির সঠিক আচরণের ওপর গুরুত্ব দেয়। এই দর্শন অনুসারে, মানুষকে সদয়তা (benevolence), ন্যায়বোধ (righteousness), ও পিতৃভক্তি (filial piety) চর্চা করতে হবে। প্রত্যেক ব্যক্তির পরিবার ও সমাজে প্রতি কর্তব্য রয়েছে।
National Geographic Society]

৩৪.
Which of these is not a relationship stressed in Confucianism? (কনফুসিয়ানিজমে কোন সম্পর্কের কথা বলা হয়নি?)
  1. parents and friends (পিতামাতা-বন্ধু)
  2. friend and friend (বন্ধু- বন্ধু)
  3. Ruler and subject (শাসক- প্রজা)
  4. brother and brother (ভাই- ভাই)
সঠিক উত্তর:
parents and friends (পিতামাতা-বন্ধু)
উত্তর
সঠিক উত্তর:
parents and friends (পিতামাতা-বন্ধু)
ব্যাখ্যা

Confucius, a Chinese scholar and political figure, lived during feudal times (over 2,000 years ago). He established an ethical and moral system that governs all relationships: father and son, ruler and ruled, husband and wife, elder brother and younger brother and between friends.
কনফুসিয়াস ছিলেন একজন চীনা পণ্ডিত ও রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি প্রায় ২,০০০ বছর আগে বসবাস করতেন। তিনি একটি নৈতিক ও চারিত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যা সমস্ত পারস্পরিক সম্পর্ককে পরিচালনা করে — যেমন:
পিতা ও পুত্র,
শাসক ও শাসিত,
স্বামী ও স্ত্রী,
জ্যেষ্ঠ ভ্রাতা ও কনিষ্ঠ ভ্রাতা,
এবং বন্ধুদের মধ্যে সম্পর্ক।
National Geographic Society]

৩৫.
Which belief is most closely associated with the philosophy of Confucianism? (কনফুসিয়ানিজম দর্শনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনটি?)
  1. Prayer (প্রার্থনা)
  2. Nirvana (নির্বাণ)
  3. Reincarnation (পুনর্জন্ম)
  4. filial piety (পিতৃমাতৃ ভক্তি)
সঠিক উত্তর:
filial piety (পিতৃমাতৃ ভক্তি)
উত্তর
সঠিক উত্তর:
filial piety (পিতৃমাতৃ ভক্তি)
ব্যাখ্যা

কনফুসিয়ানিজম প্রধানত নৈতিকতা, সামাজিক সম্প্রীতি, এবং সমাজে ব্যক্তির সঠিক আচরণের ওপর গুরুত্ব দেয়। এই দর্শন অনুসারে, মানুষকে সদয়তা (benevolence), ন্যায়বোধ (righteousness), ও পিতৃভক্তি (filial piety) চর্চা করতে হবে। প্রত্যেক ব্যক্তির পরিবার ও সমাজে প্রতি কর্তব্য রয়েছে। National Geographic Society]

৩৬.
Which philosophy is most closely associated with the development of Chinese Civil Service system? (চীনা সিভিল সার্ভিসের সাথে কোন দর্শনটি সম্পর্কযুক্ত?)
  1. Daoism
  2. Confucianism
  3. Buddism
  4. None of these
সঠিক উত্তর:
Confucianism
উত্তর
সঠিক উত্তর:
Confucianism
ব্যাখ্যা

চীনের সিভিল সার্ভিস ব্যবস্থায় কনফুসিয়ানিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি চাকরিপ্রার্থীদের শিক্ষাব্যবস্থার একটি অংশ কনফুসিয়ানিজম। 

৩৭.
According to Confucius, what is the Foundation of government? (কনফুসিয়াসের মতে, শাসনের ভিত্তি কোনটি?)
  1. Morality (নৈতিকতা)
  2. Economy (অর্থনীতি)
  3. Military (সামরিক শক্তি)
  4. Religion (ধর্ম
সঠিক উত্তর:
Morality (নৈতিকতা)
উত্তর
সঠিক উত্তর:
Morality (নৈতিকতা)
ব্যাখ্যা

কনফুসিয়াসের নীতি অনুসারে শাসনকর্তা হতে হবে নীতিবাদী। তিনি রাজ্য চালাবেন নৈতিকতার ভিত্তিতে, বল প্রয়োগের মাধ্যমে নয়। তাঁর মতে, একজন ভালো ও নীতিবাদী শাসকই ভালো আইন প্রণয়ন করতে পারেন। শাসককে হতে হবে সুশিক্ষিত ও চিন্তাশীল। মানুষকে যতদূর সম্ভব বেশি ব্যক্তিস্বাধীনতা দিতে হবে, যাতে সে উৎকর্ষ অর্জনের সুযোগ পায়। প্রজার অপরাধের শাস্তিও হতে যতদূর সম্ভব লঘু।
[National Geographic Society]

৩৮.
What theory did Ibn Khaldun stand for in history? (ইবনে খালদুন ইতিহাসে কোন তত্ত্বের পক্ষে ছিলেন?)
  1. Revolutionary theory (বিপ্লবী তত্ত্ব)
  2. Cycle theory (চক্র তত্ত্ব)
  3. Static theory (স্থির তত্ত্ব)
  4. None of these (কোনোটিই ন
সঠিক উত্তর:
Cycle theory (চক্র তত্ত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Cycle theory (চক্র তত্ত্ব)
ব্যাখ্যা

ইবনে খালদুন সভ্যতার চক্রের জন্য বিখ্যাত হয়ে আছেন। তাঁর চিন্তায় মোড অফ লিভিং এর ভিত্তিতে সমাজকে ভাগ করা, গোষ্ঠী সংহতি এবং ইতিহাসের চক্রীয় মডেল সবকিছু একে অপরের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। 
[Britannica, Oxford Centre for Islamic Studies]

৩৯.
Which if the following is not the work of Ibn Khaldun? ( নিচের কোন গ্রন্থটি ইবনে খালদুনের নয়?)
  1. Kitab-al-Ibar
  2. Muqaddima
  3. History of Berbers
  4. Siyasat namah
সঠিক উত্তর:
Siyasat namah
উত্তর
সঠিক উত্তর:
Siyasat namah
ব্যাখ্যা

নিযাম উল মুলকের বিখ্যাত গ্রন্থ সিয়াসাতনামা। 

৪০.
Ibn Khaldun’s concept of “asabiyyah” refers to __________. (ইবনে খালদুনের 'আসাবিয়া' তত্ত্ব হলো-)
  1. Clash in society (সমাজের সংঘাত)
  2. Social solidarity (সামাজিক সংহতি)
  3. Group cohesion (গোষ্ঠীগত ঐক্য)
  4. both b & c
সঠিক উত্তর:
both b & c
উত্তর
সঠিক উত্তর:
both b & c
ব্যাখ্যা

আসাবিয়া মানব হৃদয়ের এমন এক অনুভূতি যা পরিবার, গোত্র ও জাতি সকলকে ঐক্যবদ্ধ করে। তিনি গোষ্ঠী সংহতি ও একাত্মতার চেতনাকে আসাবিয়া বলে অভিহিত করেছেন। তাঁর মতে গোষ্ঠী সংহতি থেকেই রাষ্ট্রীয় শক্তির মূল অনুপ্রেরনা অর্জিত হয়। ইবনে খালদুন একটি ঐক্যবদ্ধ গোষ্ঠীকে বুঝাবার জন্য ‘আসাবিয়া’ শব্দটি ব্যবহার করেছেন।

[International Journal
রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

৪১.
Which of the following best capture Aristotle's most fundamental questions? (এরিস্টটলের মৌলিক প্রশ্নগুলোকে সবচেয়ে ভালো বর্ণনা করা যায় নিচের কোনটির মাধ্যমে?)
  1. What are the correct moral rules? (সঠিক নৈতিক নিয়মগুলো কী কী?)
  2. How can we maximize overall happiness? (সামগ্রিক সুখকে কীভাবে সর্বাধিক করা যায়?)
  3. What is the good life for man? (মানুষের জন্য উত্তম জীবন কোনটি?)
  4. Can virtue be taught? (গুণ কি শেখানো যায়?)
সঠিক উত্তর:
What is the good life for man? (মানুষের জন্য উত্তম জীবন কোনটি?)
উত্তর
সঠিক উত্তর:
What is the good life for man? (মানুষের জন্য উত্তম জীবন কোনটি?)
ব্যাখ্যা

The question "What is the good life for man?" best captures Aristotle's most fundamental question because Aristotle was concerned with understanding the ultimate purpose or goal of human life. He believed that the good life for man involved living virtuously and fulfilling one's potential as a rational being.

"মানুষের জন্য সত্যিকারের উত্তম জীবন কী?" — অ্যারিস্টটলের দর্শনের সবচেয়ে মৌলিক প্রশ্নকে সবচেয়ে ভালোভাবে ধারণ করে। কারণ অ্যারিস্টটল মূলত মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্য (telos) কী, তা বোঝার চেষ্টা করেছিলেন।

অ্যারিস্টটলের মতে:

মানুষের উত্তম জীবন (the good life) মানে কেবল সুখভোগ নয়, বরং নৈতিক গুণাবলির মাধ্যমে জীবনযাপন করা।
[International Journal]

৪২.
Aristotle's 'Golden Mean' refers- (এরিস্টটলের 'সুবর্ন মধ্যক' হলো-)
  1. Extreme virtue (চরম নৈতিক গুণ)
  2. Balanced moderation (ভারসাম্যপূর্ণ মিতাচার)
  3. Universal truths (চিরন্তন সত্য)
  4. Political harmony (রাজনৈতিক ঐক্য)
সঠিক উত্তর:
Balanced moderation (ভারসাম্যপূর্ণ মিতাচার)
উত্তর
সঠিক উত্তর:
Balanced moderation (ভারসাম্যপূর্ণ মিতাচার)
ব্যাখ্যা

সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন (ইংরেজী: Golden Mean) হচ্ছে দুইটি চরম পন্থার (মতবাদের) মধবর্তী অবস্থান অথবা ভারসাম্যপূর্ণ অবস্থা। যেমন- একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হচ্ছে সুবর্ণ মধ্যক। এর প্রবক্তা এরিস্টটল। সুবৰ্ণ মধ্যকের (golden mean) ওপর গুরুত্ব আরােপ ছিল গ্রিক সংস্কৃতির এক প্রধান লক্ষণ। 

[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

৪৩.
Aristotle's 'Politics' discusses the concept of - (এরিস্টটলের 'পলিটিক্স' গ্রন্থটির মূল বিষয় হলো-)
  1. State organisation (রাষ্ট্র সংগঠন
  2. Personal ethics (ব্যক্তিগত নৈতিকতা)
  3. Warfare (যুদ্ধবিগ্রহ)
  4. Religion (ধর্ম)
সঠিক উত্তর:
State organisation (রাষ্ট্র সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
State organisation (রাষ্ট্র সংগঠন
ব্যাখ্যা

পলিটিকস লাইসিয়ামের শিক্ষার্থীদের জন্য অ্যারিস্টটলের তৈরি করা লেকচার নোটের গ্রন্থিত রূপ। এই গ্রন্থের শুরুতে অ্যারিস্টটল বলছেন রাষ্ট্র কী, কী তার লক্ষ্য: রাষ্ট্র হলো মানুষের সর্বোচ্চ রাজনৈতিক সমাজ (কমিউনিটি), তার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গলসাধন, কেননা মানবজাতি সর্বদা কাজ করে মঙ্গল সাধনের উদ্দেশ্যে। 

[Britannica, রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ, Ariatotle's Politics]

৪৪.
In Aristotle's ethics 'Eudaimonia' means- (এরিস্টটলের নীতিশাস্ত্রে 'Eudaimonia' অর্থ-) 
  1. happiness (সুখ)
  2. Justice (ন্যায়বিচার)
  3. Freedom (স্বাধীনতা)
  4. Wisdom (প্রজ্ঞা)
সঠিক উত্তর:
happiness (সুখ)
উত্তর
সঠিক উত্তর:
happiness (সুখ)
ব্যাখ্যা

eudaimonia, in Aristotelian ethics, the condition of human flourishing or of living well. The conventional English translation of the ancient Greek term, “happiness,” is unfortunate because eudaimonia, as Aristotle and most other ancient philosophers understood it, does not consist of a state of mind or a feeling of pleasure or contentment, as “happiness” (as it is commonly used) implies. For Aristotle, eudaimonia is the highest human good, the only human good that is desirable for its own sake (as an end in itself) rather than for the sake of something else (as a means toward some other end).

Eudaimonia (ইউডাইমোনিয়া) অ্যারিস্টটলীয় নীতিশাস্ত্রে মানবজীবনের চূড়ান্ত কল্যাণ, সফলতা, বা সুশোভিত জীবনযাপন–এর অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।

সাধারণ ইংরেজি অনুবাদ "happiness" (সুখ)–কে অনেক সময় এই গ্রিক শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এটি কিছুটা বিভ্রান্তিকর। কারণ অ্যারিস্টটলের দৃষ্টিতে eudaimonia মানে শুধুমাত্র কোনো অনুভূতি বা মানসিক তৃপ্তি নয়, যেমনটি আমরা "happiness" বলতে বুঝি। এটি একটি জীবনধারা, যেখানে একজন ব্যক্তি ন্যায়, প্রজ্ঞা, সংযম, ও নৈতিক উৎকর্ষ অনুশীলনের মাধ্যমে পূর্ণতা লাভ করে।

অ্যারিস্টটলের মতে:Eudaimonia হলো মানবজীবনের সর্বোচ্চ লক্ষ্য (highest human good)।এটি একমাত্র সেই জিনিস যা আমরা নিজের জন্যই কামনা করি, অন্য কিছুর উপায় হিসেবে নয় — অর্থাৎ, এটি "an end in itself"।অন্য সব কিছুর (ধন, সম্মান, স্বাস্থ্য ইত্যাদি) পেছনে আমাদের চেষ্টার উদ্দেশ্য হলো এই eudaimonia অর্জন করা।

[Britannica ]

৪৫.
Aristotle believe in what type of reasoning?
  1. Inductive
  2. Deductive
  3. Logical
  4. None of these
সঠিক উত্তর:
Deductive
উত্তর
সঠিক উত্তর:
Deductive
ব্যাখ্যা

এরিস্টটলের পদ্ধতি ছিল পর্যবেক্ষণমূলক। তিনি তাঁর গুরু প্লেটো যে পদ্ধতি অনুসরণ করেন তা গ্রহণ না করে গবেষণামূলক পর্যবেক্ষণ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন। প্লেটোর পদ্ধতি ছিল দার্শনিক। দার্শনিক পদ্ধতিতে কতকগুলো সিদ্ধান্তকে স্বতঃসিদ্ধ হিসেবে ধরে তা থেকে অবরোহ পদ্ধতিতে নতুন মত স্থাপন করতে হয়।

[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ ]

৪৬.
Socrates believed that wrong doing ensues from-
(সোক্রেটিস বিশ্বাস করতেন যে অন্যায় বা ভুল কাজ উদ্ভব হয় –)
  1. Lack of virtue(সদগুণের অভাবে)
  2. Thought(চিন্তা)
  3. Will(ইচ্ছা)
  4. Ignorance(অজ্ঞতা)
সঠিক উত্তর:
Ignorance(অজ্ঞতা)
উত্তর
সঠিক উত্তর:
Ignorance(অজ্ঞতা)
ব্যাখ্যা

Socrates believed that wrong doings ensue from ignorance. He argued that people only do wrong because they do not possess the knowledge or understanding of what is truly good and just. According to Socrates, if individuals were truly aware of what is right, they would naturally choose to do it. Therefore, ignorance is the root cause of immoral actions, as it prevents individuals from making informed and ethical choices.

সোক্রেটিস বিশ্বাস করতেন যে অন্যায় বা ভুল কাজের উৎপত্তি অজ্ঞতা থেকে হয়।
তিনি যুক্তি দেন যে, মানুষ কেবল তখনই ভুল কাজ করে, যখন তারা প্রকৃতপক্ষে কী ন্যায় ও কল্যাণকর — তা জানে না বা বোঝে না।তাঁর মতে:যদি কেউ সত্যিকার অর্থে জানে কী সঠিক,তাহলে সে স্বাভাবিকভাবেই সঠিক কাজই বেছে নেবে।অর্থাৎ, জ্ঞান ও নৈতিকতা অবিচ্ছেদ্যভাবে জড়িত।

৪৭.
Socrates was the founder of-
  1. Modern philosophy
  2. Western philosophy
  3. Ancient philosophy
  4. Psychology
সঠিক উত্তর:
Western philosophy
উত্তর
সঠিক উত্তর:
Western philosophy
ব্যাখ্যা

Socrates (born c. 470 bce, Athens [Greece]—died 399 bce, Athens) was an ancient Greek philosopher whose way of life, character, and thought exerted a profound influence on Classical antiquity and Western philosophy.

[Britannica ]

৪৮.
According to Plato's scheme of education, higher education consists of the study of- (প্লেটোর শিক্ষা ব্যবস্থায় উচ্চতর শিক্ষায় থাকবে-)
  1. Music and Gymnastics (সংগীত এবং শারীরিক শিক্ষা)
  2. Logic, Mathematics, Geometry, Astronomy (যুক্তিবিদ্যা, গণিত, জ্যামিতি এবং জ্যোতির্বিদ্যা)
  3. Military training, Logic and Music (সামরিক প্রশিক্ষণ, যুক্তিবিদ্যা এবং সংগীত
  4. None of these
সঠিক উত্তর:
Logic, Mathematics, Geometry, Astronomy (যুক্তিবিদ্যা, গণিত, জ্যামিতি এবং জ্যোতির্বিদ্যা)
উত্তর
সঠিক উত্তর:
Logic, Mathematics, Geometry, Astronomy (যুক্তিবিদ্যা, গণিত, জ্যামিতি এবং জ্যোতির্বিদ্যা)
ব্যাখ্যা

প্লেটো তাঁর শিক্ষা ব্যবস্থাকে দু ভাগে বিভক্ত করেন: (ক) প্রাথমিক শিক্ষা, ও (খ) উচ্চ শিক্ষা। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক বালক ১২ বছর বয়স পর্যন্ত ব্যায়াম, সংগীত, কাব্য ও সাহিত্য বিষয়ে শিক্ষা লাভ করবে। তার পর ২০ বছর বয়স পর্যন্ত প্রত্যেক যুবককে যুদ্ধ বিদ্যায় নৈপুণ্য অর্জন করতে হবে।

উচ্চ শিক্ষা পর্যায়ে ২০ বছর বয়স থেকে ৩৫ বছর পর্যন্ত তারা উচ্চ শিক্ষা পর্যায়ে অধিকতর জটিল বিদ্যায় জ্ঞান অর্জনে মনোনিবেশ করবে। এ সময়ে তাঁরা গণিতশাস্ত্র, জ্যোর্তিবিজ্ঞান ও তর্কশাস্ত্রে জ্ঞান অর্জন করবে ও দার্শনিক তত্ত্বসমূহ আয়ত্তে আনয়ন করবে। এই পর্যায়ে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকে রাষ্ট্র শাসন পরিচালনার বিভিন্ন বিভাগের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা হবে। এ পর্যায়ে শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ শাসন পরিচালকদের মধ্যে দার্শনিক জ্ঞান ও ধ্যান-ধারণার উন্মেষের চেষ্টা করা হবে, যাতে, তাঁরা ভবিষ্যতে দার্শনিক শাসকরূপে বিশেষ পারদর্শিতা অর্জন করেন।

৪৯.
According to Platonic system of education, education for the philosopher king is- (প্লেটোর শিক্ষা ব্যবস্থায়, দার্শনিক রাজার শিক্ষার সময়-
  1. till the age of 35
  2. till the age of 55
  3. life long
  4. till 20
সঠিক উত্তর:
life long
উত্তর
সঠিক উত্তর:
life long
ব্যাখ্যা

প্লেটোর শিক্ষা ব্যবস্থায় দার্শনিক রাজার জন্য সারাজীবনব্যাপী শিক্ষা স্থির করা হয়। প্লেটোর শিক্ষা ব্যবস্থাকে দুইভাগে ভাগ করা যায়। যথা- প্রাথমিক এবং উচ্চশিক্ষা। 

[রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ]

৫০.
Who is credited for laying the foundations of Greek political theory and exploring the idea of justice in his philosophy? (গ্রিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি স্থাপন এবং তাঁর দর্শনে ন্যায়বিচারের ধারণার অনুসন্ধান করেন কে?)
  1. Socrates
  2. Thrsymachus
  3. Cephalus
  4. Plato
সঠিক উত্তর:
Plato
উত্তর
সঠিক উত্তর:
Plato
ব্যাখ্যা

গ্রিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি স্থাপন এবং তাঁর দর্শনে ন্যায়বিচারের ধারণার অনুসন্ধান করেন প্লেটো। প্লেটোর মতে ন্যায়নীতি সমাজজীবনের ভিত্তিমূলস্বরূপ। ন্যায়নীতিকে কেন্দ্র করেই রাষ্ট্রের ঐক্য (unity of state) প্রতিষ্ঠিত হয়। ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত হার তাঁর 'আদর্শ রাষ্ট্র' (Ideal state)। ন্যায়নীতিকে সমাজে ও রাষ্ট্রনীতিতে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্লেটো তাঁর বিশিষ্ট শিক্ষাপদ্ধতি (system of education) এবং 'সাম্যবাদ' (communism) প্রবর্তন করেন।

[রাষ্ট্রবিজ্ঞানের কথা, ড. এমাজউদ্দীন আহমদ ]