পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. বানান ও ভাষা (Spelling and Language) ২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
'শাপে বর' এর সঠিক বাগধারা কোনটি?
  1. ঘোর শত্রুতা
  2. সৌভাগ্য
  3. অসম্ভব ব্যাপার
  4. অমঙ্গলের মঙ্গল ঘটা
ব্যাখ্যা
প্রশ্ন: 'শাপে বর' এর সঠিক বাগধারা কোনটি?

সমাধান:
• 'শাপে বর' বাগধারাটির অর্থ  = অমঙ্গলের মঙ্গল ঘটা।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ = ঘোর শত্রুতা।
- 'পোয়া বারো' বাগধারাটির অর্থ = সৌভাগ্য।
- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ = অসম্ভব ব্যাপার।
.
একটি 60 ওয়াটের বৈদ্যুতিক পাখা প্রতিদিন 7 ঘণ্টা চালালে 2025 সালের জুন মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?
  1. 10 KWh
  2. 12.6 KWh
  3. 14.2 KWh
  4. 15 KWh
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 60 ওয়াটের বৈদ্যুতিক পাখা প্রতিদিন 7 ঘণ্টা চালালে 2025 সালের জুন মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?

সমাধান:
2025 সালের জুন মাসে দিন আছে 30 দিন।
∴ মোট ঘণ্টা = (30 × 7h)
= 210 h

এখন,
ক্ষমতা, P = 60 W
= 60/1000 KW
= 0.06 KW

সুতরাং, শক্তি, W = Pt
= (0.06 × 210) KWh
= 12.6 KWh
.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Legitemate
  2. Enthusiastic
  3. Reminiscance
  4. Plagiaerize
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Enthusiastic.
বাংলা অর্থ: অত্যুৎসাহী।

• অন্যান্য অপশনের সঠিক বানান:
Legitemate =  Legitimate.
Reminiscance = Reminiscence.
Plagiaerize = Plagiarize.
.
উচাটন : প্রশান্ত :: ঔদ্ধত্য : ?
  1. বিনয়
  2. কার্পণ্য
  3. সৌম্য
  4. পঙ্কিল
ব্যাখ্যা
প্রশ্ন: উচাটন : প্রশান্ত :: ঔদ্ধত্য : ?

সমাধান:
'ঔদ্ধত্য' এর বিপরীতার্থক শব্দ 'বিনয়'।

• অন্যান্য অপশন আলোচনা:
- ঔদার্য' এর বিপরীতার্থক শব্দ 'কার্পণ্য'। 
- উগ্র' এর বিপরীতার্থক শব্দ 'সৌম্য'। 
- 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ 'পঙ্কিল'।
.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থবোধক শব্দ গঠন করা যায়?
  1. চো বা খে লি ম
  2. অ তী রা ব ম
  3. হ সো য় গা নো না
  4. মি কি চি র চি ম
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থবোধক শব্দ গঠন করা যায়?

সমাধান:
অপশন খ এর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ 'অমরাবতী' গঠন করা যায়।
.
অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন-
  1. পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি
  2. সত্যের জয় সবসময় হয়
  3. তাহার অপরিসীম আনন্দ হইল
  4. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
ব্যাখ্যা
প্রশ্ন: অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন-

সমাধান:
অশুদ্ধ: সত্যের জয় সবসময় হয়।
শুদ্ধ: সত্যের জয় সর্বদা হয়।
.
বাক্যে 'সেমিকোলন' থাকলে বিরতির সময়কাল কত?
  1. ১ বলার দ্বিগুণ সময়
  2. ১ সেকেন্ড
  3. ১ বলতে যে সময় প্রয়োজন
  4. থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
প্রশ্ন: বাক্যে 'সেমিকোলন' থাকলে বিরতির সময়কাল কত?

সমাধান:
• বিরাম চিহ্ন:
- মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

• যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন এক সেকেন্ড।
৬. কোলন এক সেকেন্ড।
৭. ড্যাস এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস এক সেকেন্ড।
.
একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল ছেড়ে দিলে কোন ঘটনাটি ঘটবে?
  1. উভয়টিই একসাথে মাটিতে পড়বে
  2. পালকটি আগে মাটিতে পড়বে
  3. লোহার বলটি আগে মাটিতে পড়বে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল ছেড়ে দিলে কোন ঘটনাটি ঘটবে?

সমাধান:
• একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টিই একসাথে মাটিতে পড়বে।
• পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন। সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।
- প্রথম সূত্র: স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
- দ্বিতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (1) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক।
- তৃতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ওই সময়ের (t) বর্গের সমানুপাতিক।
.
কোনগুলো সমার্থক শব্দ নয়?
  1. তনু, কায়, কলেবর
  2. কলাপী, শিখী, বহী
  3. নগ, শিখরী, গিরি
  4. ভৃঙ্গ, দ্বিরেফ, শিখী
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) কলাপী, শিখী, বহী ও ঘ) ভৃঙ্গ, দ্বিরেফ, শিখী। 
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------------------- 

প্রশ্ন: কোনগুলো সমার্থক শব্দ নয়?

সমাধান:
'শিখী 'ভ্রমর' এর সমার্থক শব্দ নয়।
- 'ভ্রমর' এর সমার্থক শব্দ: ভৃঙ্গ, দ্বিরেফ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'পর্বত' এর সমার্থক শব্দ: নগ, শিখরী, গিরি।
- 'ময়ূরের' সমার্থক শব্দ: কলাপী, শিখী, বর্হী।
- 'দেহ' সমার্থক শব্দ: তনু, কায়, কলেবর।

১০.
'Proximate' এর বিপরীত শব্দ কোনটি?
  1. Tranquil
  2. Distant
  3. Nebulous
  4. Harbinger
ব্যাখ্যা
প্রশ্ন: 'Proximate' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
'Proximate' এর বিপরীত শব্দ Distant.
Proximate = নিকটতম, সমীপতম।
Distant = দূরবর্তী।

• অন্যান্য অপশন আলোচনা:
Tranquil = শান্ত, চুপচাপ।
Nebulous = মেঘসদৃশ, ঝাপসা।
Harbinger = অগ্রদূত।