পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
৪১তম বিসিএস সাবজেক্ট ফাইনাল - মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
এক-দশমাংশের ২৫০% কত হবে?
  1. ক) ২৫
  2. খ) ০.২৫
  3. গ) ২.৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
এক-দশমাংশের ২৫০% = (1/10) × (250/100)
= 0.25
.
“CHOREOGRAPHY” শব্দটির অক্ষরগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
  1. ক) GEOGRAPHY
  2. খ) GRAPH
  3. গ) OGRE
  4. ঘ) PHOTOGRAPHY
ব্যাখ্যা
Photography তে T আছে। বাকি শব্দগুলো গঠন করা যাবে।
.
প্রশ্নবোধক চিহ্নে কোনটি হবে?
ZA -- UC -- QF -- ?
  1. ক) NH
  2. খ) MI
  3. গ) NJ
  4. ঘ) MJ
.
জিকো সাহেবের ২৮০ জোড়া কবুতর আছে। একটি খাঁচায় ২৮ টি কবুতর রাখা গেলে সবগুলো কবুতর খাচায় খাঁচায় তার কয়টি খাঁচা লাগবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ২০
ব্যাখ্যা
মোট কবুতর আছে = ২৮০×২ = ৫৬০টি
খাঁচা লাগবে = ৫৬০/২৮ = ২০টি
.
নিচের চিত্র অনুসারে উত্তর-পূর্ব কোনটি?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
উত্তর দিকে মুখ করলে ডানে পূর্ব থাকে।
.
আগামী পরশুদিনের পরের দিন যদি সোমবারের চারদিন আগের দিন হয় তবে আজকে কি বার?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
সোমবারের চারদিন আগের দিন হয় বৃহস্পতিবার।
তাহলে, আগামী পরশুদিনের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার।
তাহলে আজকে সোমবার।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Amature
  2. খ) Amateur
  3. গ) Amateure
  4. ঘ) Amataure
ব্যাখ্যা
Amateur শব্দের অর্থ অপেশাদার।
Amateur: A person who takes part in an activity for pleasure, not as a job.
Or, An amateur is also someone who lacks skill in doing something.
Source: Cambridge Dictionary.
.
গতকাল থেকে নীলার জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দিয়েছে। এমতাবস্থায় তার করনীয় কী?
  1. ক) স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন।
  2. খ) বিষয়টি গোপন রেখে নিজে নিজে করোনার চিকিৎসা নিবেন।
  3. গ) আরও কিছুদিন অপেক্ষা করে দেখবেন।
  4. ঘ) করোনা টেস্ট করাবেন এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত সবার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
.
বিরক্ত : অনুরক্ত :: আপদ : ?
  1. ক) বিপদ
  2. খ) সম্পদ
  3. গ) নিগ্রহ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
বিরক্ত এর বিপরীত শব্দ অনুরক্ত।
তেমনি আপদ এর বিপরীত সম্পদ।
১০.
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ?
প্রশ্নবোধক চিহ্নের পরের সংখ্যা কোনটি?
  1. ক) ১৩
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা

এখানে দুটি ধারা আছে
১ম ধারাঃ ৫, ৫+২ = ৭, ৭+২ = ৯, ৯+২ = ১১
২য় ধারাঃ ১৩, ১৩+২ = ১৫, ১৫+২ = ১৭, ১৭+২ = ১৯ হবে।
অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নে হবে ১৯ এবং এর পরের সংখ্যাটি ১৩।

১১.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
১২.
একজন লোক A অবস্থান থেকে পশ্চিম দিকে ১০ মি. হেটে B অবস্থানে গেল। সেখান থেকে উত্তর দিকে ৭ মি.হেটে C অবস্থানে গেল। C থেকে পূর্বদিকে ৬ মি. হেটে D অবস্থানে গেল।এরপর ডানদিকে ঘুরে আরও ৩ মি. গেল। A অবস্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ক) ১৬ মি.
  2. খ) ৪ মি.
  3. গ) ৪√২ মি.
  4. ঘ) ৩√২ মি.
ব্যাখ্যা

EF = BC - ED = 7-3 = 4
AF = AB - DC = 10 - 6 = 4
AE = √(EF2 + AF2) = √(42 + 42) = 4√2
১৩.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) ট্রানজিস্টর আকারে অপেক্ষাকৃত ছোট
  2. খ) ট্রানজিস্টরে কমপক্ষে ৩টি টার্মিনাল থাকে
  3. গ) ট্রানজিস্টরে অনেক বেশি তাপ উৎপন্ন হয়
  4. ঘ) রেডিওতে ট্রানজিস্টর ব্যবহার করা হয়
ব্যাখ্যা
ট্রানজিস্টর একটি তিন টার্মিনাল, তিন লেয়ার এবং দুই জাংশন বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা ইনপুট সিগনালের শক্তি বৃদ্ধি করে বিভিন্ন কাজ সমাধান করে।
১৪.
একটি সাংকেতিক ভাষায় GERMINATION = IMGRENNOAIT হলে ESTABLISHED = ?
  1. ক) BEATSLDEIHS
  2. খ) BAETSLEDIHS
  3. গ) BATESLDEIHS
  4. ঘ) BAETSLDEIHS
ব্যাখ্যা

অনুরূপভাবে সাজালে ESTABLISHED = BAETSLDEIHS হবে
১৫.
TRANSIENT শব্দটির দর্পণ প্রতিবিম্ব কোনটি?
  1. ক) ꓕʁⱯИƧIEИꓕ
  2. খ) TИƎIƧИAЯT
  3. গ) ꓕNƎISNⱯꓤꓕ
  4. ঘ) TИƎIƧNAЯT
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
১৬.
পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল ৫৭ হলে, মধ্যবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ১৭
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
সংখ্যা তিনটির গড়ই হবে মধ্যবর্তী সংখ্যার মান।
∴ মধ্যবর্তী সংখ্যার = ৫৭/৩ = ১৯
১৭.
৫/? = ১৫/১৫৩
  1. ক) ১৭
  2. খ) ৪৫
  3. গ) ৫১
  4. ঘ) ৩
ব্যাখ্যা
ধরি, ৫/x = ১৫/১৫৩
বা, ১৫x = ৫×১৫৩
বা, x = (৫×১৫৩)/১৫ = ৫১
১৮.
'প্রসূন' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. ক) ভ্রমর
  2. খ) পল্লী
  3. গ) চাঁদ
  4. ঘ) পুষ্প
ব্যাখ্যা
প্রসূন শব্দের সমার্থকঃ পুষ্প, ফুল, মুকুল।
১৯.
Grain : Stock :: Stick : ?
  1. ক) Bundle
  2. খ) String
  3. গ) Collection
  4. ঘ) Heap
ব্যাখ্যা
Grain বা শস্যের Collection কে stock বলে।
তেমনি Stick বা লাঠির Collection কে bundle বলে।
২০.
  1. ক) ৪
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ৩
ব্যাখ্যা
(৪২÷৬) - (১৫÷৩) = ২
(৩৮÷১৯) - (২০÷১০) = ০
(৩৬÷৯) - (৯÷৩) = ১
২১.
চিত্রটিতে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ক) ১৬
  2. খ) ২২
  3. গ) ২৬
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
চিত্রে, (১×১) বর্গক্ষেত্র আছে = ১৬টি
(২×২) বর্গক্ষেত্র আছে = ৯ টি
(৩×৩) বর্গক্ষেত্র আছে = ৪ টি
(৪×৪) বর্গক্ষেত্র আছে = ১টি
মোট = ১৬+৯+৪+১ = ৩০ টি
২২.
নিচের শব্দগুলোকে অর্থপূর্ন ক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে?
1) Consultation; 2) Illness; 3) Doctor; 4)Treatment; 5) Recovery.
  1. ক) 2, 3, 4, 1, 5
  2. খ) 4, 3, 1, 2, 5
  3. গ) 5, 1, 4, 3, 2
  4. ঘ) 2, 3, 1, 4, 5
ব্যাখ্যা
Illness এর জন্য Doctor এর সাথে Consult করতে হবে। তারপর, Doctor Treatment করবে। Treatment এর পর Recovery হবে।
২৩.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
ত্রিভুজের ভিতরের বৃত্তগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবস্থান পরিবর্তন করছে।
২৪.
নিচের ধারাতে কোন সংখ্যাটি ভুল?
১, ২, ৬, ১৫, ৩১, ৫৬, ৯১
  1. ক) ৯১
  2. খ) ৩১
  3. গ) ১৫
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
২-১ = ১
৬-২ = ৪ = ২
১৫-৬ = ৯ = ৩
৩১-১৫ = ১৬ = ৪
৫৬-৩১ = ২৫ = ৫
৯১-৫৬ = ৩৫ ≠ ৬
২৫.
একদিন সকালবেলা সূর্যোদয়ের পর রাফাত একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে দেখল খুঁটির ছায়া তার ডানদিকে পড়েছে। সে কোনদিকে মুখ করে দাড়িয়েছিল?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
ব্যাখ্যা
সকালবেলা সূর্য পূর্বদিকে উঠে তাই খুঁটির ছায়া পশ্চিম দিকে পড়বে। তারমানে তার ডানদিক হচ্ছে পশ্চিম। অর্থাৎ, সে দক্ষিণদিকে মুখ করে দাঁড়িয়ে ছিল।
২৬.
একজন পুরুষকে দেখিয়ে একজন মহিলা বলল,” এই লোকটি আমার আম্মার মায়ের একমাত্র ছেলে।” সম্পর্কে মহিলাটি লোকটির কি হবেন?
  1. ক) খালা
  2. খ) মামা
  3. গ) বোন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আম্মার মায়ের একমাত্র ছেলে = মামা।
তাহলে, মহিলাটি লোকটির ভাগ্নি হবেন।
২৭.
একটি দেয়াল ঘড়িতে যখন ২ঃ৩০ বাজে তখন ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হবে?
  1. ক) ৯০°
  2. খ) ১০৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
∠ = ।(11M - 60H)/2।
= ।(11×3০ - 60×2)/2।
= 105°
২৮.
চিত্রে P চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কয়টি চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘু্রবে?
  1. ক) Q
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) একটিও নয়
ব্যাখ্যা
Q এবং S চাকা দুইটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘু্রবে।
২৯.
প্রদত্ত চিত্রটির ডান পাশে আয়না রাখলে, আয়নায় প্রতিফলিত রূপ কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
৩০.
০.১×০.০২×০.০০৩ = কত?
  1. ক) ০.৬
  2. খ) ০.০০০০০৬
  3. গ) ০.০০০০৬
  4. ঘ) ০.০৬
ব্যাখ্যা
সংখ্যাগুলোতে দশমিকের ডানে মোট যত ঘর আছে, গুণফলেও দশমিকের ডানে তত ঘর থাকবে।
৩১.
  1. ক) ৯৭
  2. খ) ৯১
  3. গ) ৭১
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
+ ৩ = ১৩
+ ৬ = ৬১
+ ৭ = ৫৮
৩২.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
তীর চিহ্নটি ঘড়ির কাটার বিপরীত দিকে ৪৫ ডিগ্রী কোণে ঘুরছে।
৩৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পুরষ্কার
  2. খ) পুরঃস্কার
  3. গ) পুরস্কার
  4. ঘ) পুরুস্কার
ব্যাখ্যা
যুক্তবর্ণের ('স্ক' বা 'ষ্ক') ঠিক আগের বর্ণটির সঙ্গে ই-কার বা উ-কার যুক্ত থাকলে ‘ষ্ক’ হবে আর যদি যুক্তবর্ণের ঠিক আগের বর্ণটির সঙ্গে ই-কার বা উ-কার যুক্ত না থাকে তবে ‘স্ক’ হবে।
৩৪.
“Ombudsman” শব্দটির বাংলা পারিভাষিক শব্দঃ
  1. ক) ন্যায়পাল
  2. খ) করপাল
  3. গ) রাষ্ট্রদূত
  4. ঘ) জনসেবক
ব্যাখ্যা
Ombudsman শব্দের অর্থ ন্যায়পাল।
The Ombudsman (British/Britain- এ সরকারিভাবে 'Parliamentary Commissioner' বলা হয়) সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগের তদন্ত এবং তার বিচারের ক্ষমতাপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি।
সুত্রঃ প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি অভিধান।
৩৫.
নিচের কোন সংখ্যাটিকে দুটি পূর্ণসংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় না?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ২১
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
১৩ = ৯ + ৪ = ৩ + ২
১৭ = ১৬ + ১ = ৪ + ১
২৯ = ২৫ + ৪ = ৫ + ২
২১ কে এভাবে প্রকাশ করা যায় না।
৩৬.
কুসংস্কারঃশিক্ষাঃঃরোগঃ ?
  1. ক) হাসপাতাল
  2. খ) চিকিৎসক
  3. গ) পানীয়
  4. ঘ) চিকিৎসা
ব্যাখ্যা
শিক্ষা কুসংস্কার দূর করে আর চিকিৎসায় রোগ দূর হয়।
৩৭.
৩, ৯, ১৮, ৫৪, ?
  1. ক) ১০৮
  2. খ) ১১২
  3. গ) ১৪৬
  4. ঘ) ২১৪
ব্যাখ্যা
৩×৩ = ৯
৯×২ = ১৮
১৮×৩ = ৫৪
৫৪×২ = ১০৮
৩৮.
‘JUNIOR’ শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
  1. ক) ЯOINUႱ
  2. খ) ႱUИOIЯ
  3. গ) ЯOIИUႱ
  4. ঘ) ЯOIИUJ
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
৩৯.
যদি ৩×৭ = ৩৫১৫ এবং ৪×৩ = ১৫২০ হয় তবে ৬×৭ = কত?
  1. ক) ৬০৫০
  2. খ) ৩০৩৫
  3. গ) ৩৫৩০
  4. ঘ) ৩৩৫০
ব্যাখ্যা
(৭×৫)(৩×৫) = ৩৫১৫
(৩×৫)(৪×৫) = ১৫২০
(৭×৫)(৬×৫) = ৩৫৩০
৪০.
যদি K, L এর ৪০মি. দক্ষিণ-পশ্চিমে এবং M, L এর ৪০ মি, দক্ষিণ-পূর্বে অবস্থান করে। তাহলে, M, K এর কোনদিকে অবস্থান করছে?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর-পূর্ব
  4. ঘ) দক্ষিণ
৪১.
একটি ইলেক্ট্রিক্যাল পুশ বাটনে পুশ করার পর তার আগের অবস্থানে ফিরে যেতে পুশ বাটনের ভিতরে সাধারণত কি ব্যবহার করা হয়?
  1. ক) হুইল
  2. খ) পুলি
  3. গ) স্প্রিং
  4. ঘ) গিয়ার
ব্যাখ্যা
পুশ বাটনের ভিতরে সাধারণত স্প্রিং থাকে যা সংকুচিত ও প্রসারিত হয়ে কাজ করে।
৪২.
যদি করিম, রহিমের ছেলের ছেলের ভাই হয় তাহলে রহিম করিমের -
  1. ক) নাতি
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) দাদা
ব্যাখ্যা
রহিমের ছেলের ছেলের ভাই = রহিমের নাতি (করিম)। অর্থাৎ, রহিম করিমের দাদা হবেন।
৪৩.
দেয়াল ঘড়িতে যখন ৩ঃ৩০ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণের মান কত হয়?
  1. ক) ২৮৫°
  2. খ) ২১০°
  3. গ) ১৫০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা

∠ = ।(11M - 60H)/2।
= {(১১×৩০) - (৬০×৩)}/২
= (৩৩০-১৮০)/২
= ১৫০°/২
= ৭৫°
উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০°-৭৫° = ২৮৫° (দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট কোনকে প্রবৃদ্ধ কোণ বলে।)

৪৪.
একটি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি অসম্ভব?
  1. ক) একটি স্থূলকোণ থাকা
  2. খ) দুটি সূক্ষ্মকোণ থাকা
  3. গ) তিনটি সূক্ষ্মকোণ থাকা
  4. ঘ) দুটি সমকোণ থাকা
ব্যাখ্যা
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাই, ত্রিভুজে দুটি সমকোণ থাকা সম্ভব নয়।
৪৫.
নিচের ধারায় কোনটি ভুল?
ABD, DGK, HMS, NTB, SBL, ZKW
  1. ক) HMS
  2. খ) NTB
  3. গ) SBL
  4. ঘ) ZKW
ব্যাখ্যা

NTB এর স্থলে MTB হবে।

৪৬.
যদি ALLOWANCE কে ZNKPVBMDD লেখা হয় তাহলে, DEARNESS = ?
  1. ক) CFBAODTR
  2. খ) EDZQMFRT
  3. গ) CDZTMFTER
  4. ঘ) CFZSMFRT
৪৭.
মাহি একটি মেয়ের ছবির দিকে নির্দেশ করে রাহিকে বলল, ‘উনার মায়ের ভাই, আমার মায়ের বাবার একমাত্র ছেলে’। ছবির মেয়েটির মাতা মাহির কি হয়?
  1. ক) মা
  2. খ) খালাতো বোন
  3. গ) খালা
  4. ঘ) ক ও গ উভয়ই হতে পারেন
ব্যাখ্যা

প্রশ্নঃ মাহি একটি মেয়ের ছবির দিকে নির্দেশ করে রাহিকে বলল, ‘উনার মায়ের ভাই, আমার মায়ের বাবার একমাত্র ছেলে’। ছবির মেয়েটির মাতা মাহির কি হয়?

মেয়েটির মায়ের ভাই বা মামা; মাহির মায়ের বাবা (নানার) একমাত্র ছেলে বা মামা।
অর্থাৎ, ছবির মেয়েটির এবং মাহির মামা একজনই। তাই, মেয়েটি মাহির বোন বা খালাতো বোন দুইটাই হতে পারে।
তাহলে, মেয়েটির মাতা মাহির মা বা খালা যেকোনো একজন হবেন।

৪৮.
রহিম দক্ষিণ দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাটার বিপরীত দিকে এক সমকোণে ঘুরল এবং ৩০ মিটার এগিয়ে গেল। তারপর সে উত্তর দিকে ঘুরে ৪০ মিটার গেল। তারপরে, পশ্চিম দিকে ঘুরে ৬০ মিটার গেল। তারপরে বামে ঘুরে ৮০ মিটার গেল। রহিম যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে এখন কত দুরত্বে আছে?
  1. ক) ৩০ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৫০ মিটার
  4. ঘ) ২১০ মিটার
ব্যাখ্যা

PQ = √(402 + 302)
= √(1600 - 900)
= √2500
= 50

৪৯.
চিত্র অনুসারে, A ভরকে ৬ ফুট উপরে তুলতে B কে কতোটুকু ডানে যেতে হবে?
  1. ক) ৩ ফুট
  2. খ) ৬ ফুট
  3. গ) ১.৫ ফুট
  4. ঘ) ৮ ফুট
ব্যাখ্যা
যেহেতু, একই দড়ির সঙ্গে যুক্ত, তাই, B ৬ ফুট ডানে গেলে A ও ৬ ফুট উপরে যাবে।