পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ৯৯: বিষয়: গণিত টপিক: ত্রিকোণমিতি ও পরিমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
নিচের কোন কোণের জন্য sinθ = cosθ হবে?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন কোণের জন্য sinθ = cosθ হবে?

সমাধান:
sin45° = 1/√2
cos45° = 1/√2

∴ 45° কোণের জন্য sinθ = cosθ হবে।
.
কোন শর্তের জন্য cos2θ + sin2θ = 1 হয়?
  1. শুধু θ = 90°
  2. শুধু θ = 0°
  3. শুধু θ = 45°
  4. যে কোনো θ এর জন্য
সঠিক উত্তর:
যে কোনো θ এর জন্য
উত্তর
সঠিক উত্তর:
যে কোনো θ এর জন্য
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শর্তের জন্য cos2θ + sin2θ = 1 হয়?

সমাধান:
cos2θ + sin2θ = 1 সমীকরণটি যে কোনো θ এর জন্য সত্য।
.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ ৮ মিটার এবং দৈর্ঘ্য ১৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৭ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
১৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ ৮ মিটার এবং দৈর্ঘ্য ১৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?

সমাধান: 
আয়তক্ষেত্রের প্রস্থ  = ৮
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১৫

আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(৮ + ১৫)
= √(৬৪ + ২২৫)
= √২৮৯
= ১৭
.
tanθ নিচের কোনটির সমান?
  1. sinθ/cosθ
  2. cosθ/sinθ
  3. 1/sinθ
  4. 1/cosθ
সঠিক উত্তর:
sinθ/cosθ
উত্তর
সঠিক উত্তর:
sinθ/cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ নিচের কোনটির সমান?

সমাধান:
sinθ/cosθ = tanθ
cosθ/sinθ = cotθ
1/sinθ = cosecθ
1/cosθ = secθ
.
একটি আয়তাকার ট্যাংকের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার, এবং গভীরতা ৪ মিটার হলে, তার ধারণক্ষমতা কত?
  1. ১০০ ঘনমিটার
  2. ২০০ ঘনমিটার
  3. ১৫০ ঘনমিটার
  4. ৫০ ঘনমিটার
সঠিক উত্তর:
২০০ ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ট্যাংকের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার, এবং গভীরতা ৪ মিটার হলে, তার ধারণক্ষমতা কত?

সমাধান:
আয়তাকার ট্যাংকের ধারণক্ষমতা বলতে তার আয়তনকে বুঝানো হয়েছে।

আয়তাকার ট্যাংকের আয়তন = ১০ × ৫ × ৪ ঘনমিটার 
= ২০০ ঘনমিটার 
.
যদি sinA = 3/5, তাহলে cosA = কত?
  1. 1
  2. 5/3
  3. 3/4
  4. 4/5
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinA = 3/5, তাহলে cosA = কত?

সমাধান:
cosA = √(1 - sin2A)
= √{1 - (3/5)2}
= √(1 - 9/25)
= √{(25 - 9)/25}
= √(16/25)
= 4/5
.
একটি কোণকের উচ্চতা ১০ সে.মি. এবং ভূমির ব্যাস ৬ সে.মি. হলে, তার আয়তন কত?
  1. ৯৪.২ ঘন সে.মি.
  2. ২৮২.৬ ঘন সে.মি.
  3. ১৮৮.৪ ঘন সে.মি.
  4. ৩১৪ ঘন সে.মি.
সঠিক উত্তর:
৯৪.২ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৪.২ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের উচ্চতা ১০ সে.মি. এবং ভূমির ব্যাস ৬ সে.মি. হলে, তার আয়তন কত?

সমাধান:
ধরি,
কোণকের ব্যাসার্ধ, r = ৬/২ = ৩ সে.মি.
কোণকের উচ্চতা, h = ১০ সে.মি. 

আমরা জানি,
কোণকের আয়তন = (১/৩)πr2h.
= (১/৩) × (২২/৭) × ৩ × ১০
= ৯৪.২ ঘনমিটার
.
যদি sin⁡x + cos⁡x = 1 হয়, তবে sin⁡2x এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 1/2
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡x + cos⁡x = 1 হয়, তবে sin⁡2x এর মান কত?

সমাধান:
আমরা জানি,
sin2x = 2sinx.cosx

দেওয়া আছে,
sin⁡x + cos⁡x = 1
বা, (sin⁡x + cos⁡x)2 = 12
বা, sin2x + cos2x + 2sinx.cosx = 1
বা, 1 + 2sinx.cosx = 1
বা, 2sinx.cosx = 0
∴ sin2x = 0
.
একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গসে.মি.
  2. ৯৬ বর্গসে.মি.
  3. ৩৮৪ বর্গসে.মি.
  4. ১২৮ বর্গসে.মি.
সঠিক উত্তর:
৩৮৪ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৮৪ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = ৬ × বাহু
= ৬ × ৮
= ৬ × ৬৪
= ৩৮৪ বর্গসে.মি.
১০.
tan⁡A + cot⁡A = 2, এই সমীকরণ থেকে sin⁡A এর মান নির্ণয় করুন?
  1. 1/2
  2. 1/√2
  3. √3/2
  4. 1
সঠিক উত্তর:
1/√2
উত্তর
সঠিক উত্তর:
1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: tan⁡A + cot⁡A = 2, এই সমীকরণ থেকে sin⁡A এর মান নির্ণয় করুন?

সমাধান:
tan⁡A + cot⁡A = 2
বা, sinA/cosA + cosA/sinA = 2
বা, (sin2A + cos2A)/(sinA.cosA) = 2
বা, 1 = 2sinA.cosA
বা, sin2A = 1
বা, sin2A = sin90°
বা, 2A = 90°
∴ A = 45°

∴ sinA = sin45° = 1/√2
১১.
একটি গোলকের ব্যাসার্ধ 7 সে.মি. হলে, তার পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 308 বর্গসে.মি.
  2. 616 বর্গসে.মি.
  3. 154 বর্গসে.মি.
  4. 200 বর্গসে.মি.
সঠিক উত্তর:
616 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
616 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধ 7 সে.মি. হলে, তার পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
গোলকের ব্যাসার্ধ r = 7 সে.মি.

আমরা জানি,
গোলকের পৃষ্ঠের  ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক
= 4 × (22/7) × 72 বর্গ সে.মি.
= 616 বর্গ সে.মি.
১২.
যদি A + B + C = 180° হয়, তবে sin⁡(A + B) এর মান কী হবে?
  1. sin⁡C
  2. cos⁡C
  3. 1- sin⁡C
  4. sin⁡90°
সঠিক উত্তর:
sin⁡C
উত্তর
সঠিক উত্তর:
sin⁡C
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A + B + C = 180° হয়, তবে sin⁡(A + B) এর মান কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
A + B + C = 180°
∴ A + B = 180° - C

sin⁡(A + B) = sin(180° - C)
= sinC
১৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি. হলে, তার ক্ষেত্রফল কত?
  1. 1386 বর্গসে.মি.
  2. 1420 বর্গসে.মি.
  3. 1540 বর্গসে.মি.
  4. 1234 বর্গসে.মি.
সঠিক উত্তর:
1386 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1386 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি. হলে, তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = 21 সে.মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= (22/7) × 212
= 1386
১৪.
একটি ভবনের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে ভবনের ছাদের উন্নতি কোণ 30° হলে, ভবনের উচ্চতা নির্ণয় করুন।
  1. 43.60 মিটার (প্রায়)
  2. 43.50 মিটার (প্রায়)
  3. 42.29 মিটার (প্রায়)
  4. 43.30 মিটার (প্রায়)
সঠিক উত্তর:
43.30 মিটার (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
43.30 মিটার (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভবনের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে ভবনের ছাদের উন্নতি কোণ 30° হলে, ভবনের উচ্চতা নির্ণয় করুন।

সমাধান:

মনে করি,
ভবনের উচ্চতা AB = h মিটার,
ভবনের পাদদেশ থেকে BC = 75 মিটার দূরে ভূতলম্ব C বিন্দুতে ভবনের ছাদের A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 30°
এখন 
tan∠ACB = AB/BC
বা, tan30° =h/75
বা,1/√3 = h/75
বা, h = 75/√3
বা, h = (75 ×√3)/(√3 ×√3)
বা, h = (75 ×√3)/3
বা, h = 25√3 

ভবনের উচ্চতা 25√3 = 43.30 মিটার
১৫.
কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?
  1. ৮৪ মিটার
  2. ৮১ মিটার
  3. ৬৮ মিটার
  4. ৩৪ মিটার
সঠিক উত্তর:
৬৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √২৮৯ = ১৭ মিটার 
বর্গের পরিসীমা = ৪a মিটার 
= (৪ × ১৭) মিটার 
= ৬৮ মিটার
১৬.
tan- 1(1) এর মান কী?
  1. 30°
  2. 45°
  3. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: tan- 1(1) এর মান কী?

সমাধান:
ধরি,
x = tan- 1(1)
বা, tanx = 1
বা, tanx = tan45°
বা, x = 45°
∴ tan- 1(1) = 45°
১৭.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 10π
  2. 24π
  3. 60π
  4. 120π
সঠিক উত্তর:
120π
উত্তর
সঠিক উত্তর:
120π
ব্যাখ্যা
প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r = 5 সে.মি.
সিলিন্ডারের ভূমির উচ্চতা h = 12 সে.মি.

সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh 
=  2 × π × 5 × 12
= 120π
১৮.
একটি সিঁড়ি একটি দেওয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে, মেঝে থেকে দেওয়ালের উচ্চতা 8 মিটার এবং সিঁড়ির সাথে মেঝের উৎপন্ন কোণ 60°। সিঁড়িটির দৈর্ঘ্য কত?
  1. 9.24 মিটার
  2. 9 মিটার
  3. 8.34 মিটার
  4. 8.67 মিটার
সঠিক উত্তর:
9.24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
9.24 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিঁড়ি একটি দেওয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে, মেঝে থেকে দেওয়ালের উচ্চতা 8 মিটার এবং সিঁড়ির সাথে মেঝের উৎপন্ন কোণ 60°। সিঁড়িটির দৈর্ঘ্য কত?

সমাধান:

দেওয়ালের উচ্চতা h = 8 মিটার
সিঁড়ির সাথে মেঝের উৎপন্ন কোণ θ = 60°
সিঁড়ির দৈর্ঘ্য = x মিটার

sinθ = h/x
বা, sin60° = 8/x
বা, √3/2 = 8/x
বা, x = 16/√3
∴ x = 9.24
১৯.
1° সমান কত রেডিয়ান?
  1. 180/π
  2. π
  3. π/180
সঠিক উত্তর:
π/180
উত্তর
সঠিক উত্তর:
π/180
ব্যাখ্যা
প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান?

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি,
180° = π রেডিয়ান
∴ 1° = π/180 রেডিয়ান
২০.
১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
  1. ২.৫৪ সেন্টিমিটার
  2. ৩৯.৩৭ সেন্টিমিটার
  3. ১০ সেন্টিমিটার
  4. ১.৭৬ সেন্টিমিটার
সঠিক উত্তর:
২.৫৪ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = কত সেন্টিমিটার?

সমাধান:
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সেন্টিমিটার
২১.
tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?
  1. sinθ = b/(a2 + b2)
  2. cosθ = a/√(a2 + b2)
  3. secθ = √(a2 + b2)/a
  4. cosecθ = √(a2 + b2)/a
সঠিক উত্তর:
cosecθ = √(a2 + b2)/a
উত্তর
সঠিক উত্তর:
cosecθ = √(a2 + b2)/a
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
tanθ = a/b হলে

 
cosecθ = অতিভুজ/ লম্ব
= √(a2 + b2)/a
২২.
নিচের কোনটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. (১/২)(সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব)
  2. ২(দৈর্ঘ্য × প্রস্থ)
  3. (১/২) × ভূমি × উচ্চতা
  4. (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
সঠিক উত্তর:
(১/২)(সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব)
উত্তর
সঠিক উত্তর:
(১/২)(সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = {(1/2)(a + b) h}

এখানে,
- a এবং b হচ্ছে দুটি সমান্তরাল বাহু 
- h হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = (১/২)(সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব)