পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা সাহিত্যের আধুনিক যুগ - সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
‘নয়নচারা’ কিসের সংকলন?
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্য
  3. গ) রম্যরচনা
  4. ঘ) গল্প
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
“মধ্যাহ্ন” - উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ ও দেশ বিভাগের প্রেক্ষাপটে লেখা হুমায়ুন আহমেদের উপন্যাস “মধ্যাহ্ন”। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - অনিল বাগচীর একদিন, আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প ইত্যাদি। বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে তার ইতিহাস মিশ্রিত লেখা - দেয়াল আর ৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস - মাতাল হাওয়া। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
দান্তের “ডিভাইন কমেডি” -কাব্যের অনুকরণে লেখা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য নিচের কোনটি?
  1. ক) আশাকানন
  2. খ) বীরবাহু
  3. গ) বৃত্রসংহার
  4. ঘ) ছায়াময়ী
ব্যাখ্যা
মধুসূদন দত্তের পর সবচেয়ে বিখ্যাত মহাকাব্য রচয়িতা - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার রচিত কাব্যঃ চিন্তাতরঙ্গিণী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী, দশমহাবিদ্যা, চিত্তবিকাশ ইত্যাদি। তার খন্ড কবিতার বই - জীবন -সঙ্গীত। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
কোন কাব্য থেকে গৃহীত?
  1. ক) আকাল
  2. খ) ছাড়পত্র
  3. গ) ঘুম নেই
  4. ঘ) অভিযান
ব্যাখ্যা
“ছাড়পত্র” (১৯৪৭) কাব্যগ্রন্থটি কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর ৩ মাস পর প্রকাশিত হয়। প্রশ্নে উল্লেখিত লাইনগুলো এই কাব্যগ্রন্থের অন্তর্গত। সুকান্তের অন্যান্য কবিতার বইঃ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ ইত্যাদি। পঞ্চাশের মণ্বন্তর নিয়ে লেখা তার সাহিত্য সংকলন - আকাল। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত “Origin and Development of Bengali Language” (ODBL) - কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯২৪
  2. খ) ১৯২৬
  3. গ) ১৯২৮
  4. ঘ) ১৯৩১
ব্যাখ্যা
বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তার রচিত “Origin and Development of Bengali Language” (ODBL) গ্রন্থটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার রচিত বিভিন্ন ভাষায় গ্রন্থের সংখ্যা প্রায় - ৩৮০টি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে “ভাষাচার্য” উপাধি দেন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
“আনন্দের মৃত্যু” - গল্পের রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক রচিত গল্পঃ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো ইত্যাদি। তার উপন্যাসঃ সীমানা ছাড়িয়ে, অনুপম দিন, এক মহিলার ছবি, নীল দংশন, খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগণ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
“আরো দুটি মৃত্যু” - কার রচিত গল্প?
  1. ক) সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমান অমর হয়ে আছেন ভাষা আন্দোলনের পর প্রথম প্রকাশিত সাহিত্য সংকলন “একুশে ফেব্রুয়ারী” ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র ( ১৯৮২-৮৩) সম্পাদনা করে। তার রচিত কবিতাঃ আর্ত শব্দাবলী, বিমুখ প্রান্তর, অন্তিম শরের মত, শোকার্ত তরবারী ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
সেলিম আল দ্বীন নিচের কোন আন্দোলনটি গড়ে তোলেন?
  1. ক) থার্ড থিয়েটার
  2. খ) পল্লী থিয়েটার
  3. গ) গ্রাম থিয়েটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সেলিম আল দীন বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার। তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনি জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯৭৪ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। দীর্ঘদিন বাংলা বিভাগে শিক্ষকতা করার পর ১৯৮৬ সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান এবং উক্ত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি এ দেশের নাট্যশিল্পকে বিশ্বনাট্য ধারার সঙ্গে সমপংক্তিতে সমাসীন করার লক্ষ্যে ১৯৮১-৮২ সালে তিনি এবং নাট্য-নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ সারাদেশব্যাপী গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। সূত্রঃ বাংলাপিডিয়া