উত্তর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - রীতিনীতি।
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
শব্দের অর্থ:
- আচার-আচরণ।
- প্রথা, রেওয়াজ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৭ প্রশ্ন
• শুদ্ধ বানান - রীতিনীতি।
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
শব্দের অর্থ:
- আচার-আচরণ।
- প্রথা, রেওয়াজ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'
এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- ফিরদৌস বেগম।
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
• ফারসি ভাষার শব্দ - দারোগা।
শব্দের অর্থ:
- থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।
অন্যদিকে,
- 'দাঙ্গা' এবং 'দিলরুবা' হিন্দি ভাষার শব্দ।
- 'বাবুর্চি' তুর্কি ভাষার শব্দ।
কিছু ফারসি শব্দ:
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি,
- রোজ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়।
যথা:
- তেজঃ + বিন = তেজস্বী,
- মেধা + বিন = মেধাবী,
- মায়া + বিন = মায়াবী,
- নীলিমা + নীল = ইমন,
- গুরু + অ = গৌরব ইত্যাদি।
অন্যদিকে,
কৃৎ-প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে। কৃৎ-প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন:
→ √বাঁধ + অনি = বাঁধনি,
→ √নিন্দ্ + অক = নিন্দক,
→ √মিশ + উক = মিশুক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
মধ্যপদলোপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যথা:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- চালে আশ্রিত কুমড়া = চালকুমড়া,
- হাসি মাখা মুখ = হাসিমুখ,
- গণ নিয়ন্ত্রিত তন্ত্র = গণতন্ত্র ইত্যাদি।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতত্ত্বে তা বর্ণনা করে।
- তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।
উৎস: বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
অন্যদিকে,
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
অব্যয় পদের কয়েকটি দ্বিরুক্তির উদাহরণ:
যেমন:
- ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
- পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
- অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
- বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
- ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
- ১৮৯০ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে তাঁর জন্ম।
- সুনীতিকুমার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় ৩৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।
- তাঁর বিখ্যাত রচনা হলো ‘অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ দি (ওডিবিএল, ১৯২৬)’।
- এটি প্রকাশিত হওয়ার পরপরই তাঁর খ্যাতি দেশবিদেশে ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ তাঁকে ‘ভাষাচার্য’ উপাধিতে ভূষিত করেন।
- ১৯৭৭ সালের ২৯ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
- বেঙ্গলি ফোনেটিক রিডার্স,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা,
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ,
- ল্যাঙ্গুয়েজ এণ্ড লিটারেচর অফ মডার্ন ইন্ডিয়া।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
অর্ধস্বরধ্বনি:
- যেসব স্বরধ্বনি পুরােপুরি উচ্চারিত হয় না সেগুলােকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: [ই], [উ], [এ] এবং [ও]।
- স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনােভাবেই দীর্ঘ করা যায় না।
অন্যদিকে,
- [আ] এবং [অ] হচ্ছে মৌলিক স্বরধ্বনি।
- [অ্যাঁ] হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিযুক্ত হন।
- ১৮২৮ সালে প্রতিষ্ঠিত তাঁর একটি সংগঠন 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন'।
- ডিরোজিওর অনুসারী মুক্তচিন্তক গোষ্ঠীকে বলা হয় 'ইয়ংবেঙ্গল'।
- 'ইয়ংবেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• অশুদ্ধ বানান - বাষ্পিয়।
- এর শুদ্ধ বানান - বাষ্পীয়।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- বাষ্প-শক্তির সাহায্যে চলে এমন। বাষ্পসম্বন্ধীয়।
অন্যদিকে,
- মন্ত্রিসভা, ঔষধ এবং অনুকূল - শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'হাতের কব্জি' এর এক কথায় প্রকাশ - মণিবন্ধ।
অন্যদিকে,
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
হাতের তালু - করতল।
হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।
যেমন
- শুনিয়া > শুনে,
- বলিয়া > বলে,
- মাছুুয়া > মেছো ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না।
নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কুলটা,
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- বিধবা,
- অসূর্যম্পশ্যা,
- অরক্ষণীয়া ইত্যাদি।
অন্যদিকে:
- অভিসারী-অভিসারিণী,
- শিষ্য-শিষ্যা,
- শূদ্র-শূদ্রা।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্ এবং ন্ / ম্ থাকলে ৎ বা দ্ স্থানে 'ন্' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।
যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অন্যদিকে,
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ - হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা।
- প্রবীণ - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন • বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ - শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
'সধবার একাদশী' নাটক:
- এই নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। প্রকাশিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে।
- সধবার একাদশী বিখ্যাত সামাজিক নাটক।
- উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল।
- এই সামাজিক বিপর্যয় এর কাহিনী নিয়ে নাটকটির রচিত।
- নাটকটির উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন ইত্যাদি।
দীনবন্ধু মিত্র:
- ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল দর্পণ,
- নবীন তপস্বিন,
- লীলাবত,
- কমলে কামিনী।
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'পর্ণ' শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা।
অন্যদিকে,
'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'খগ' শব্দের অর্থ - পাখি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
Correct sentence: Pink city is on First Avenue of the Buriganga.
- Avenue এর পূর্বে সব সময় 'on' ব্যবহৃত হয়।
On এর ব্যবহার:
1. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
- যেমন: There is a book on the table.
2. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
- যেমন: I met him on last Friday.
3. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
- যেমন: He was born on September 24th.
4. সদস্য বুঝাতে on বসে।
- যেমন: I am not on the committee.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct sentence: The richer the person is, the more privilege he enjoys.
- Double comparative বা যত তত বুঝাতে দুইটি Adverb এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- Double Comparative এর নিয়ম:
- সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: strength.
-Strength একটি Abstract noun কারণ এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই। একে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। শুধু অনুভূতির সাহায্যে ধারণ করা যায়।
• Abstract Noun:
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- যেমন: Forgiveness, honesty, freedom, happiness, childhood, friendship, beauty etc.
Other options:
ক) Army
- 'Army' শব্দটি দ্বারা একদল বা একঝাঁক জিনিস বোঝানো হয় তাই এটি Collective noun বলে।
খ) Women
- 'Women' শব্দটি দ্বারা পৃথিবীর সকল নারীকে বোঝানো হয়েছে। তাই এটি Common Noun এর উদাহরণ।
গ) Short
- যে সকল Word Noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা ,সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে তাদের adjective বলে।যেমন: Honest, good, long, short etc.
Correct answer: The correct verb form is- pacify.
Peace (noun)
- English meaning: a state of tranquility or quiet.
- Bangla meaning: শান্তি; শান্ত অবস্থা; প্রশান্তি; নির্জনতা।
Pacify (verb)
- English meaning: to restore to a tranquil state.
- Bangla meaning: শান্ত করা; প্রশমিত করা; হিংসা বা সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটানো।
Other options:
Impeach (verb)
- English meaning: to charge with a crime or misdemeanor.
- Bangla meaning: রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা; অভিশস্ত করা; অভিশংসিত করা।
- এখানে Impeach একটি verb হলেও এটি Peace শব্দটির Verb Form নয়।
Peaceful (adjective)
- English meaning: untroubled by conflict, agitation, or commotion: quiet, tranquil.
- Bangla meaning: শান্তিপূর্ণ; শান্তিকামী।
Peacefully (adverb)
- English meaning: in a quiet and calm way.
- Bangla meaning: শান্তিপূর্ণভাবে।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Correct answer: A person whose qualities are not known.
A dark horse
- English meaning: a person who keeps their interests and ideas secret.
- Bangla meaning: অজানা প্রতিভা বা অপ্রত্যাশিত বিজয়ী।
Example sentence:
1. You never can tell; some dark horse may come along and win the competition.
2. He could be a dark horse to win the contest.
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
The correct spelling is: Satellite.
Satellite
English meaning: a celestial body orbiting another of larger size.
Bangla meaning: উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ।
Example sentence:
1. Images of the planet are sent by satellite.
2. Weather forecasting has improved tremendously with the use of satellites.
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Correct sentence: He alone is responsible.
- প্রদত্ত অপশন গুলোর মধ্যে এটি সঠিক।
Other options:
ক) I had a strong headache.
- বাক্যটি ভুল কারন তীব্র মাথাব্যথা বোঝাতে সাধারণত 'bad headache' ব্যবহার করা হয়।
গ) Hasan came today morning.
- বাক্যটি ভুল কারণ বাক্যটিতে বর্তমান নির্দেশক শব্দ today morning রয়েছে কিন্তু verb হিসাবে ব্যবহৃত হয়েছে came.
- এক্ষেত্রে past expression হিসাবে yesterday/last night/this morning ব্যবহার করলে বাক্যটি সঠিক হত।
ঘ) His head was wide open.
- Wide open is used for doors, eyes, etc., not for injuries; we'd say His head was badly cut or split open.
- এটি সাধারণত ভুল, অপ্রচলিত। বাক্যে শব্দচয়ন জাতীয় ভুল আছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: He abides with his parents.
- সে তার পিতা মাতার সাথে বসবাস করে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যটির অর্থ ঠিক রাখতে হলে with এর ব্যবহারই গ্রহণযোগ্য।
• Abide with - কারো সাথে বাস করা।
• Use of Abide as appropriate Prepositions:
খ) Abide by - মেনে চলা
- Example: We all should abide by the rules.
ঘ) Abide in-কোনো স্থানে বাস করা।
- Example: He abides in America.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct answer: She wished Mr. Kamal good morning.
-"Good morning" যুক্ত Direct Speech কে indirect speech এ রূপান্তর করার জন্য, reporting verb হিসেবে "wished" ব্যবহার করা হয়।
• Direct speech এ good morning/good evening থাকলে Indirect করার নিয়ম:
- Reporting verb এর subject + wished+ object + good morning/good evening.
- সাক্ষাৎকালীন সম্ভাষণ Good morning/Good evening ইত্যাদির ক্ষেত্রে wish ব্যবহৃত হয়।
Other options:
ক) She bade Mr. Kamal good morning.
- বিদায় সম্ভাষন জাতীয় শব্দ Good night এর জন্য bade ব্যবহার করা হয়।
খ) She said Mr. Kamal good morning.
- Direct speech এ good morning/good evening থাকলে Indirect করার সময় reporting verb হিসেবে "wished" ব্যবহার করতে হয়।
গ) She told Mr. Kamal good morning.
- Direct speech এ good morning/good evening থাকলে Indirect করার সময় reporting verb হিসেবে "wished" ব্যবহার করতে হয়।তাই এখানে told এর ব্যবহার সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
Correct answer: Let not the poor be disrespected.
- যখন কোনও Imperative Sentence 'Don't' বা 'Do not' দিয়ে শুরু হয়, তখন Voice Change করার জন্য Let এর ঠিক পরেই not বসিয়ে Voice change করতে হয়।
• Do not যুক্ত imperative sentence এর ক্ষেত্রে voice change এর structure টি হলো:
- প্রথমে Let not বসে
- Active Voice এর Object টি subject হয়
- be + মূল verb এর past participle বসে।
Other options:
খ) The poor should not be disrespected.
- Imperative Sentence এর Voice Change করার জন্য passive voice এর শুরুতে Let বসাতে হয়। তাই এটি সঠিক নয়।
গ) Let the poor not disrespected.
- 'Don't' বা 'Do not' দিয়ে শুরু হওয়া Imperative Sentence এর Voice Change করার জন্য Let এর ঠিক পরেই not বসিয়ে Voice change করতে হয়। তাই এটি সঠিক নয়।
ঘ) Let be the poor not disrespected.
- 'Don't' বা 'Do not' দিয়ে শুরু হওয়া Imperative Sentence এর Voice Change করার জন্য Let এর ঠিক পরেই not বসিয়ে Voice change করতে হয় এবং be+মূল verb এর past participle করতে হয়। তাই এটি সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct sentence: All the students have gone there.
- Sentence এর subject "All the students" Plural number.
- Plural subject এর সাথে Plural verb form বসে।
- Subject-Verb Agreement অনুযায়ী verb "have gone" Plural subject এর সাথে agree করে।
Other Options:
খ) All the students has gone there.
- Plural subject এর সাথে Plural verb form বসে।
- এখানে "has" এর পরিবর্তে "have" থাকলে বাক্যটি সঠিক হতো।
- তাই বাক্যটি ভুল।
গ) All the students have went there.
- have এর পর মূল Verb এর past participle form বসে। এখানে past form ব্যবহার করা হয়েছে।
- তাই বাক্যটি ভুল।
ঘ) All the student have gone there.
- এখানে Determiner 'All the' এর পরবর্তী Noun/ pronoun টি plural বসে।
- তাই এখানে student না হয়ে students হবে।
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct answer: stain.
Stigma (noun):
- English meaning: a mark of shame or discredit.
- Bangla meaning: কলঙ্ক, নিন্দা, বা লাঞ্ছনা।
Stain
- English meaning: to bring discredit on.
- Bangla meaning: দাগ; পাংশু; কলঙ্ক।
Other options:
Benefit
- English meaning: something that produces good or helpful results or effects or that promotes well-being: advantage.
- Bangla meaning: উপকার; লাভ; মঙ্গল; সুবিধা; সুফল।
Esteem
- English meaning: to set a high value on: regard highly and prize accordingly.
- Bangla meaning: উচ্চ ধারণা পোষণ করা; অত্যন্ত শ্রদ্ধা করা।
Exaltation
- English meaning: an increase in degree or intensity.
- Bangla meaning: পদমর্যাদার উন্নতিসাধন।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Correct answer: superficial.
Profound (adjective)
- English meaning: having intellectual depth and insight.
- Bangla meaning: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়।
Superficial
- English meaning: concerned only with the obvious or apparent: shallow.
- Bangla meaning: ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর।
Other options:
ক) Hidden
- English meaning: being out of sight or not readily apparent: concealed.
- Bangla meaning: লুকানো; গোপন/আচ্ছন্ন করা।
খ) Obscure
- English meaning: not clearly seen or easily distinguished: faint.
- Bangla meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
গ) intense
- English meaning: existing in an extreme degree.
- Bangla meaning:তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
The correct answer is-খ) She will come late.
- এখানে late হচ্ছে adverb of time. (কারণ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বোঝায়)।
Adverb of time:
- Adverb of time বাংলায় হলো "ক্রিয়াবিশেষণ (adverb) বা ক্রিয়া বিশেষণ" যা কোনো কাজ কখন ঘটে তা বোঝায়, যেমন - গতকাল, আজ, আগামীকাল ইত্যাদি। এই ধরনের ক্রিয়াবিশেষণ বাক্যে প্রায়শই ক্রিয়াপদের আগে বা পরে বসে এবং কখন (when) শব্দটি দিয়ে প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়।
Other options:
ক) He will always be late.
- এখানে always হচ্ছে Adverb of Frequency- (কতবার বা কত ঘন ঘন ঘটে তা বোঝায়)।
গ) He will never come back.
- এখানে never হচ্ছে Adverb of Frequency (কতবার বা কত ঘন ঘন ঘটে তা বোঝায়)।
ঘ) The pen writes well.
- এখানে well হচ্ছে Adverb of Manner (কোনো কিছু কীভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
The correct answer is - খ) What a cold night it is!
- Adjective-এর আগে a থাকায় What ব্যবহার করে Exclamatory sentence এ পরিবর্তন করা হয়েছে।
• Affirmative থেকে Exclamatory করার নিয়ম
- বাক্যের শুরুতে What বা How বসে।
- যদি Adjective-এর আগে a/an থাকে → What a/an ব্যবহার করা হয়।
- যদি Adjective-এর আগে a/an না থাকে → How ব্যবহার করা হয়।
- এরপর আসে Adjective+ Subject+ Verb.
- শেষে exclamation mark (!) ব্যবহার করা হয়।
Other options
ক) How a cold night it is!
- এখানে How এবং a একসাথে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে ভুল।
গ) How cold night it is!
- এখানে Determiner 'a' বাদ দেওয়া হয়েছে, তাই countable noun হিসেবে ভুল।
ঘ) What cold night it is!
- এখানে Determiner a বাদ দেওয়া হয়েছে, তাই singular countable noun হিসেবে ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
Correct answer: fear of dogs.
Cynophobia:
English meaning: pathological fear or loathing of dogs.
Bangla meaning: কুকুরভীতি বা কুকুরের প্রতি তীব্র ভয়।
Other options:
ক) Fear of gravity- is known as barophobia.
খ) Fear of pain- is known as algophobia.
গ) Fear of spider- is known as arachnophobia.
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Complete sentence: If they had called us, we would have left earlier.
- প্রদত্ত বাক্যটি 3rd conditional এর উদাহরণ। তাই If যুক্ত Clause টি past Participle form এ হওয়ায় পরবর্তী Clause এ would have+ Verb এর past participle হবে।
3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V₃) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + Verb এর Past Participle + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + Verb এর Past Participle+ Extension এভাবে কোন sentence শুরু হলেও সেটি 3rd conditional হয়।
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct answer: S.T. Coleridge was addicted to opium.
Samuel Taylor Coleridge:
- তিনি একজন British poet.
- তিনি একজন English lyrical poet, critic, এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
Some notable works:
- Biographia Literaria,
- Christabel,
- Dejection: An Ode,
- Frost at Midnight,
- Kubla Khan,
- Lyrical Ballads,
- On the Constitution of the Church and State,
- The Rime of the Ancient Mariner.
Source: Britannica.
Correct Answer: ক) Mumbai is bigger than most other cities in India.
- One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রুপান্তর করার সময় most other যুক্ত করে Comparative Degree তে রূপান্তর করতে হয়।
One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রুপান্তর করার নিয়ম:
- Subject + verb + Superlative এর comparative form + than most other + প্রদত্ত sentence বাকী অংশ।
- "one of the biggest" → "bigger than most other".
Other Options:
খ) Mumbai is bigger than any other city in India.
- One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রুপান্তর করার সময় most other যুক্ত করে Comparative Degree তে রূপান্তর করতে হয়। এখানে "any other" ব্যবহার করা যাবে না।তাই এটি সঠিক নয়।
গ) Mumbai is the biggest city in India.
- প্রশ্নে Comparative Degree তে পরিবর্তন করতে বলা হয়েছে। এ বাক্যটি Superlative Degree যুক্ত বাক্য হওয়ায় এটি সঠিক নয়।
ঘ) Mumbai is more bigger than most other cities in India.
- 'big' এর comparative form হলো 'bigger'.এখানে more bigger এর ব্যবহার সঠিক নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
Correct sentence: Two-thirds of the members are present today.
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun-singular হলে verb- singular এবং noun-plural হলে verb-plural হয়।
Other options:
ক) Two-thirds of the members is present today.
→ ভগ্নাংশের পর noun-plural হওয়ায় singular verb ব্যবহার, ভুল।
খ) Two-thirds of the member are present today.
→ ভগ্নাংশের পর singular noun হওয়ায় plural verb ব্যবহার, ভুল।
গ) Two-third of the members are present today.
→ fraction ভুল লেখা, সঠিক হলো two-thirds
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
The correct answer is- Adjective.
• He is studying at a college library. এখানে college শব্দটি একটি Adjective.
- কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- এ বাক্যে 'library' কে modify করেছে 'college' শব্দটি।
- তাই এই বাক্যে 'college' শব্দটি Adjective.
অন্যদিকে,
ক) Noun: যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করে তাকে Noun বা বিশেষ্য পদ বলে।
- যেমন: Karim, Dhaka, Flower, Tiger, etc.
খ) Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
- যেমন: better, slowly, very, just, quickly, etc.
ঘ) Verb: যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে।
- যেমন: Eat, see, catch, play, etc.
Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
Complete Sentence: Twenty years have passed since my father died.
• এখানে since মূলত Conjunction রূপে দুইটি Clause কে যুক্ত করেছে।
- ১ম Clause: 'Twenty years have passed'.
- ২য় clause: 'my father died'.
- যেহেতু since বাক্য দুটোকে যুক্ত করছে এবং সময় নির্দেশ করছে, এটি conjunction.
• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct answer: গ) I knew the man who lost his bag.
Relative pronoun: যে pronoun কোন noun বা pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে relative pronoun বলে।
- যেমন: Who, which, that, what, but, as.
- Example: I bought a glass that was broken.
Other options:
ক) That was a mad dog.
- এখানে that হলো demonstrative pronoun এর উদাহরণ।
খ) All were invited in the function.
- এখানে All হলো Indefinite Pronoun এর উদাহরণ।
ঘ) Each of the workers has done his job.
- এখানে Each একটি distributive pronoun এর উদাহরণ।
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct answer: Milk is an example of material noun.
Material noun: যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- "Milk" যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
অন্যদিকে,
ক) Proper Noun: Proper Noun বলতে বোঝায় নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নামকে বোঝানো শব্দ বা পদকে।
- Example: Asif, Cumilla, Bangladesh, etc.
খ) Collective Noun: Collective Noun হলো এমন এক ধরনের বিশেষ্য, যা এক জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সহজ কথায়, যখন কোনো শব্দ দ্বারা একদল বা একঝাঁক জিনিস বোঝানো হয়, তখন তাকে Collective Noun বলে।
- Example: army, class, family, etc.
ঘ) Abstract Noun: Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
- Example: Honesty, friendship, Beauty, etc.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
• চুকনগর গণহত্যা:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধই নয়, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম যেসব গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর মধ্যে একটি চুকনগর গণহত্যা।
- ১৯৭১ সালের ২০ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে খুলনার ডুমুরিয়ার ছোট্র শহর চুকনগরে পাকিস্তানি বর্বর সেনারা নির্মম এ হত্যাকান্ড ঘটায়।
- অতর্কিত এ হামলা চালিয়ে মুক্তিকামী ১০-১২ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে তারা।
- মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা যে নির্মম অত্যাচার, নিরযাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তারও এক নীরব সাক্ষী হয়ে আছে আজকের চুকনগর।
- ওই দিন যাদের হত্যা করা হয়েছে, তাদের বেশিরভাগ পুরুষ হলেও বহু নারী ও শিশুকেও হত্যা করে পাকিস্তানি সেনারা।
• ঘটনার বিবরণ:
- পাকিস্তানি বাহিনীর অত্যাচার সহ্য করতে না পেরে দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠী বাঁচার তাগিদে ভারতে যাবার সিদ্ধান্ত নেয়।
- মে মাসের মাঝামাঝি সময় বৃহত্তর খুলনার বাগেরহাট, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকোপ, বটিয়াঘাটা, চালনা, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ ভারতে যাবার উদ্দেশে রওনা হন।
- ভারতে যাবার জন্যে তারা ট্রানজিট হিসেবে বেছে নেন ডুমুরিয়ার চুকনগরকে। ১৯মে রাতে সবাই চুনগরে এসে পৌঁছান।
- পরদিন সকালে সাতক্ষীরা এবং কলারোয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার জন্য চুকনগরে সমাবেত হন কিন্তু ২০মে সকাল ১০টার দিকে ৩টি ট্রাকে করে হঠাৎ পাকিস্তানি সেনারা চুকনগর বাজারের ঝাউতলায় (তৎকালীন পাতখোলা) এসে থামে।
- তাদের সঙ্গে ছিল হালকা মেশিনগান ও সেমি-অটোমেটিক রাইফেল।
- দুপুর ৩টা পরযন্ত তারা নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে।
- হত্যাযজ্ঞ থেকে বাঁচার আশায় অনেকে নদীতে লাফিয়ে পড়ে ডুবে মারা যান।
- লাশের গন্ধে ভারি হয়ে যায় চুকনগর ও এর আশপাশের বাতাস।
- মাঠে, ক্ষেতে, খালে-বিলে পড়ে থাকে লাশ আর লাশ।
- এসব স্থান থেকে লাশ নিয়ে নদীতে ফেলার কাজ শুরু করেন স্থানীয়রা।
- চুকনগরের ফসলি জমিগুলোয় আজও পাওয়া যায় সেদিনের শহীদদের হাড়গোড়, তাদের শরীরে থাকা বিভিন্ন অলঙ্কার।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
• ইউনেস্কো:
- ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
- প্যারিস-ভিত্তিক জাতিসংঘ সংস্থার নির্বাহী পর্ষদ মঙ্গলবার পরিষদের ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রদূত তালহাকে নির্বাচিত করেছে।
- সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে।
উল্লেখ্য,
- রাষ্ট্রদূত তালহা প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ৫৩ বছরের সদস্যপদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।
- তিনি অক্টোবরের শেষের দিকে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের আসন্ন ৪৩তম সভায় রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী দুই বছর মেয়াদে এই শীর্ষ পদ অলংকৃত করবেন।
তথ্যসূত্র: সমকাল। (Link)
• যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা:
- ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।
-মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে।- গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়, এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে।
- ইতোমধ্যে ২৭ অক্টোবর, ২০২৫ (সোমবার) ভেনেজুয়েলা উপকূলের কাছে ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ।
- ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে সেখানে এই যুদ্ধজাহাজ উপস্থিত হল।
- আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের গাইডেড-ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ রোববার মেরিন সেনাসেদস্যদের নিয়ে ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেন-এ পৌঁছেছে।
- আগস্ট মাসে, ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের জন্য আটটি মার্কিন নৌবাহিনীর জাহাজ, ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের একটি বহর এই অঞ্চলে মোতায়েন করেছিল।
- ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর থেকে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় সামরিক শক্তি।
তথ্যসূত্র: বিডি নিউজ ও বাসস। (Link)
- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।
• QR কোড:
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।
» QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।
» QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য:
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 × 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।
- অনেক স্মার্টফোনে বিল্ট-ইন QR রিডার থাকায় এগুলি বিজ্ঞাপন ও প্রচারণায় সহজেই ব্যবহার করা যায়।
তথ্যসূত্র:
1. Kaspersky.
2. Britannica.
• বখতিয়ার খলজী:
- বখতিয়ার খলজী ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে নদীয়া জয় করেন এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন।
- উত্তর আফগানিস্তানের গরমশির (আধুনিক দস্ত-ই-মার্গ) এলাকার বাসিন্দা ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির খলজী সম্প্রদায়র্ভুক্ত ছিলেন।
- ১২০৩ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী বিহার আক্রমণ করেন এবং ওদন্তপুরী বৌদ্ধবিহারটি সম্পূর্ণ ধ্বংস করে।
- অতঃপর তারা সে স্থান থেকে মূল্যবান সম্পদ লুণ্ঠন করে প্রত্যাবর্তন করে।
- তিনি কুতুবউদ্দীন আইবকের সাথে সাক্ষাৎ করে তাঁকে মূল্যবান উপহার প্রদান করেন।
- অপরপক্ষে কুতুবউদ্দীনও তাঁকে সাদর অভ্যর্থনা জানান।
- অতঃপর ১২০৪ খ্রিস্টাব্দের শীতকালে তিনি ঝাড়খন্ডের দুর্গম অরণ্যাঞ্চলের মধ্য নদীয়া আক্রমন করেন।
- রাজা লক্ষ্মণসেন নৌপথে তাঁর রাজধানী বিক্রমপুরে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।
- ইতোমধ্যে বখতিয়ার খলজীর মূল বাহিনীও এসে পড়েছিল।
- ফলে নদীয়া মুসলমানদের অধিকারে আসে।
- বখতিয়ার খলজী স্বল্প সময়ের জন্য নদীয়ায় অবস্থান করেন এবং পরে তিনি গৌড়ের দিকে যাত্রা করেন।
- তিনি ৬০১ হিজরিতে (১২০৫ খ্রি.) বিনা বাধায় গৌড় জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা-৯ম-১০ম শ্রেণি।
• UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।
তথ্যসূত্র: UNFPA ওয়েবসাইট।
• ব্লুটুথ (Bluetooth)
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে।
- ১৯৮৯ সালে 'Bluetooth' প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলো স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলো পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।
তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
• জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা।
- UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।
তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট।
• থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত:
- থাইল্যান্ড ও কম্বোডিয়া এই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ শতবর্ষ পুরনো; ফরাসী ঔপনিবেশিকরা কম্বোডিয়া ছেড়ে চলে যাওয়ার পর সীমানা নির্ধারণ নিয়ে এ বিরোধ দেখা দেয়।
- এ নিয়ে মাঝে মাঝেই প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে, সেনা ও বেসামরিক নাগরিকদের প্রাণও গেছে।
- সর্বশেষ উত্তেজনার সূচনা ঘটে মে মাসে, যখন এক সংঘর্ষে কম্বোডিয়ান এক সেনা নিহত হয়।
- এরপর দ্রুতই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়।
- কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘাত আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মালয়েশিয়ার মধ্যস্থতা মেনে নিতে রাজি থাইল্যান্ড।
- মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামদ হাসান একথা জানিয়েছেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, দুই দেশের নেতা যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে রাজি হয়েছে।
উল্লেখ্য,
- সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রোববার) শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) এর ৪৭ তম শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪ ও প্রথম আলো।
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।
তথ্যসূত্র: বাজেট ২০২৫-২০২৬।
• শিল্প উন্নয়নে বনভূমির গুরুত্ব:
১) কাগজ শিল্প: রাঙ্গামাটি জেলার কর্ণফুলী কাগজের কল স্থানীয় বাঁশ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কাগজ ও মন্ড তৈরির কারখানাটি সিলেটের সাবাই ঘাসকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে।
২) নিউজপ্রিন্ট কারখানা: সুন্দরবনের গেওয়া কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজপ্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে।
৩) দিয়াশলাই শিল্প: সুন্দরবনের গেওয়া কাঠের উপর নির্ভর করে দিয়াশলাই শিল্প গড়ে উঠেছে। এছাড়া কদম ও শিমুল গাছের কাঠ এই শিল্পে ব্যবহৃত হয়।
৪) রেয়ন শিল্প: চট্টগ্রামের চন্দ্রঘোনার রেয়ন কারখানাটি স্থানীয় বনভূমির নরম কাঠ ও বাঁশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
৫) পর্যটন শিল্প: পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুন্দরবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান। প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• সর্বোচ্চ পরিমাণ কার্বন নিঃসরণকারী দেশ:
- জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ।
- বিশ্বের শিল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে।
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ ২০২৩ সালের তথ্য বিশ্লেষণ করে দেশভিত্তিক কার্বন নিঃসরণের একটি তালিকা তৈরি করেছে।
- সর্বশেষ প্রকাশ: জুলাই, ২০২৫।
- প্রতিবেদন অনুযায়ী কার্বন নিঃসরণে শীর্ষ দেশ চীন।
» তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ:
১. চীন,
২. যুক্তরাষ্ট্র,
৩. ভারত,
৪. রাশিয়া,
৫. জাপান।
তথ্যসূত্র: i) World Population Review.
ii) IEA - International Energy Agency.
• সিয়াচেন হিমবাহ:
- ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত উত্তর কাশ্মীরে।
- সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।
অন্যদিকে,
• ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড হলো কালাপানি,
• ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল লাদাখ,
• ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ইম্ফল।
তথ্যসূত্র: i) Britannica.
ii) BBC.
প্রশ্ন: কোন সংখ্যার বর্গফলের সাথে ১২ যোগ করলে যোগফল ৪৮ হয়?
সমাধান:
ধরি, সংখ্যাটি ক
ক২ + ১২ = ৪৮
⇒ ক২ = ৪৮ - ১২
⇒ ক২ = ৩৬
⇒ ক = ৬
প্রশ্ন: সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে- আসলে তিনগুণ হবে?
সমাধান:
ধরি,
মূলধন = P টাকা
সময় = 8 বছর
সুদে-আসল = 3P
অতএব, সুদ = 3P - P = 2P
আমরা জানি,
I = (P × R × T)/100
⇒ R = (2 × 100)/8
⇒ R = 25
∴ 25 টাকা।
প্রশ্ন: একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যদি ১২ কিমি/ঘণ্টা বেগে না হেঁটে ৯ কিমি/ঘণ্টা বেগে হাঁটতেন, তবে সে ১৫ কিমি কম অতিক্রম করত। তার প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত?
সমাধান:
ধরি, সময় = ক ঘণ্টা
তাহলে,
১২ক - ৯ক = ১৫
⇒ ৩ক = ১৫
⇒ ক = ৫ ঘণ্টা
এখন, প্রকৃত অতিক্রান্ত দূরত্ব = ১২ × ৫ = ৬০ কিমি
প্রশ্ন: ৭২ কোন সংখ্যার ৩০%?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
তাহলে,
ক এর ৩০% = ৭২
⇒ ক × (৩০/১০০) = ৭২
⇒ ক = ৭২ × (১০০/৩০)
⇒ ক = ২৪০
সুতরাং, সংখ্যাটি হলো ২৪০
• মৌলিক পদার্থ (Elements):
- মৌলিক পদার্থ হলো সেই পদার্থ যা একধরনের পরমাণু দ্বারা গঠিত, এবং সাধারণ রাসায়নিকভাবে ভাঙা যায় না।
- যেমন: হাইড্রোজেন (H), অক্সিজেন (O), কার্বন (C) ইত্যাদি।
• প্রাকৃতিক ও কৃত্রিম মৌলিক পদার্থ:
- পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া মৌলিক পদার্থের সংখ্যা প্রায় ৯৮টি।
- যেসব মৌলিক পদার্থ প্রাকৃতিকভাবে নেই, সেগুলো বিজ্ঞানীরা ল্যাবে কৃত্রিমভাবে তৈরি করেছেন।
- উদাহরণ: টেকনেশিয়াম (Tc), প্লুটোনিয়াম (Pu), অস্টেটিন (At) ইত্যাদি।
• কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থের সংখ্যা:
- বর্তমান পর্যন্ত ২০টি মৌলিক পদার্থ কৃত্রিমভাবে তৈরি হয়েছে।
- এই মৌলিক পদার্থগুলো সাধারণত পরমাণু সংখ্যার দিক থেকে 93 বা তার বেশি (যেমন: Neptunium, Californium, Fermium, Oganesson)।
- এদের অধিকাংশ সংক্ষিপ্ত জীবনকালযুক্ত এবং দ্রুত বিঘ্নিত হয়।
উৎস: NCTB, সাধারণ বিজ্ঞান।
প্রশ্ন: x2 - y2 + 2y -1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
সমাধান:
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)
প্রশ্ন: যদি g(x) = 2x3 + ax2 - 7x + 5 হয়, তবে কোন মানের জন্য g(- 1) = 0 হবে?
সমাধান:
g(x) = 2x3 + ax2 - 7x + 5
g(- 1)= 2(- 1)3 + a(- 1)2 - 7(- 1) + 5
= - 2 + a + 7 + 5
= a + 10
∴ a + 10 = 0
a = - 10
- উল্লিখিত ধাতুগুলোর মধ্যে সিসার গলনাঙ্ক সবচেয়ে কম।
গলনাঙ্ক:
- গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়।
- ধাতুগুলোর ক্ষেত্রে এটি নির্ভর করে পরমাণুগুলোর মধ্যে ধাতব বন্ধনের শক্তি এর ওপর।
লোহা (Fe):
- গলনাঙ্ক 1538°C, উচ্চ, শক্তিশালী ধাতব বন্ধন।
সোনা (Au):
- গলনাঙ্ক: 1064°C, মধ্যম মানের গলনাঙ্ক।
সিসা (Pb):
- গলনাঙ্ক: 327°C, সবচেয়ে কম ও সহজে গলে যায়।
তামা (Cu):
- গলনাঙ্ক: 1085°C, লোহা এবং সোনার চেয়ে কম, কিন্তু সিসার চেয়ে বেশি।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেনি।
প্রশ্ন: একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত ৭ : ৩। যদি মোট মিশ্রণের ওজন ৮০ কেজি হয়, তবে তামার পরিমাণ কত কেজি?
সমাধান:
মোট অনুপাত = ৭ + ৩ = ১০
তামার অনুপাত = (৩/১০) × ৮০ = ২৪
প্রশ্ন: ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত কেজি হবে?
সমাধান:
মোট ১১ জনের গড় ওজন = ৭০ কেজি
অতএব, মোট ওজন = ৭০ × ১১ = ৭৭০ কেজি
৯০ কেজি ওজনের ব্যক্তি চলে গেলে বাকি মোট ওজন = ৭৭০ - ৯০ = ৬৮০ কেজি
অতএব, নতুন গড় ওজন = ৬৮০/১০ = ৬৮ কেজি।
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪৫ বছর। পিতা ও পুত্রের গড় ৪২ বছর। মাতার বয়স কত?
সমাধান:
মাতার বয়স:
৩ × ৪৫ - ২ × ৪২
= ১৩৫ - ৮৪
= ৫১
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
সমাধান:
দিন অবশিষ্ট রইল = ৩০ - ৫ = ২৫ দিন।
মোট ছাত্র = ৪০+১০ = ৫০ জন।
৪০ জনের খাবার আছে ২৫ দিনের
১ জনের খাবার আছে ২৫ × ৪০ দিনের
৫০ জনের খাবার আছে = (২৫ × ৪০)/৫০ = ২০দিন
- ক্রোমোজোম হলো নিউক্লিয়াসে উপস্থিত এক ধরণের সুক্ষ্ম, সুসংগঠিত কাঠামো যা জিনেটিক তথ্য ধারণ করে। মানবদেহে সাধারণত ৪৬টি ক্রোমোজোম থাকে।
- ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডি.এন.এ (DNA)।
- DNA হল একটি দীর্ঘ অণু যা জেনেটিক ইনফরমেশন (উত্তরাধিকারী তথ্য) বহন করে।
- DNA-এর মধ্যে রয়েছে জিন, যা প্রোটিন উৎপাদনের নির্দেশ দেয়।
- RNA সাধারণত প্রোটিন সংশ্লেষণের কাজে ব্যবহৃত হয়।
- জিন হলো DNA-এর একটি অংশ বা ক্রম, যা নির্দিষ্ট প্রোটিন উৎপাদনের নির্দেশ দেয়।
- সেন্ট্রোমিয়ার: এটি ক্রোমোজোমের একটি বিশেষ স্থান যা বিভাজনের সময় ক্রোমাটিডকে সংযুক্ত রাখে। এটি মূলত কাঠামোগত ভূমিকা রাখে, DNA নয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: A একটি কাজ ২০ দিনে এবং B একই কাজ ১০ দিনে শেষ করতে পারে। তাদের সঙ্গে C কাজ করলে কাজটি মাত্র ৪ দিনে শেষ হয়। C একা কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
(A + B + C) এর 1 দিনের কাজ = 1/4
A এর 1 দিনের কাজ = 1/20
B এর 1 দিনের কাজ = 1/10
c এর 1 দিনের কাজ = 1/4 - (1/20 + 1/10)
= (5 - 3)/20
= 2/20
= 1/10
∴ C একা কাজটি করবে 10 দিনে।
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। মেঝেতে প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হারে রঙ করতে মোট ১৫,০০০ টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
সমাধান:
ধরি, প্রস্থ = x মিটার
তবে দৈর্ঘ্য = 4x মিটার
⇒ ক্ষেত্রফল = 4x2
মোট খরচ = ক্ষেত্রফল × প্রতি বর্গমিটার দাম
⇒ 15000 = 4x2 × 75
⇒ x2 = 50
⇒ x = 7.07
দৈর্ঘ্য = 4x = 4 × 7.07 = 28.28 মিটার
নিউটনের প্রথম সূত্র (ইনর্শিয়ার সূত্র):
- কোন বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, তবে বস্তুটি তার বিশ্রাম অবস্থায় থাকবে বা সমত্ব বেগে সরলরেখায় চলতে থাকবে।
অর্থাৎ, এটি শুধুমাত্র গতিশীলতার ধারণা দেয়, কিন্তু সরাসরি বল ও পরিমাণের সম্পর্ক দেয় না।
নিউটনের দ্বিতীয় সূত্র (F = ma):
- কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে।
- এই সূত্রটি গাণিতিকভাবে F = ma দ্বারা প্রকাশ করা হয়, যেখানে F হল প্রযুক্ত বল, m হল বস্তুর ভর এবং a হল ত্বরণ।
- তাই, পরিমাণ বা momentum-এর পরিবর্তনের ধারাবাহিকতা ব্যাখ্যা করে নিউটনের দ্বিতীয় সূত্র।
নিউটনের তৃতীয় সূত্র:
- প্রতিটি ক্রিয়ার জন্য সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।
অর্থাৎ, এটি বলের জোড়ার সম্পর্ক দেখায়, কিন্তু একক বস্তুতে পরিমাণ পরিবর্তনের ধারণা সরাসরি দেয় না।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: ৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
সমাধান:
মনে করি,
৪র্থ সমানুপাতিক = ক
৩ : ৯ = ৪ : ক
⇒ ৩/৯ = ৪/ক
⇒ ক = ৯×৪/৩
⇒ ক = ১২
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ছোট?
সমাধান:
৫/৬ = ০.৮৩৩
৭/৮ = ০.৮৭৫
৩/৪ = ০.৭৫
৪/৫ = ০.৮
∴ ছোট ভগ্নাংশটি = ০.৭৫
সঠিক উত্তর: খ) ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ এবং গ) ব্যাঙ → সাপ → ঈগল।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
----------------
খাদ্য শৃঙ্খল:
- খাদ্য শৃঙ্খল হলো প্রক্রিয়া যার মাধ্যমে শক্তি এবং পুষ্টি এক জৈবিক স্তর থেকে আরেকটিতে স্থানান্তরিত হয়।
এটি সাধারণত এই ক্রমে চলে-
- উৎপাদক (Producer): যা নিজে খাবার তৈরি করতে পারে, যেমন ঘাস, শৈবাল।
- প্রাথমিক ভোক্তা (Primary Consumer): উদ্ভিদভোজী প্রাণী, যেমন ঘাসফড়িং, গরু।
- দ্বিতীয় ভোক্তা (Secondary Consumer): মাংসভোজী প্রাণী, যেমন ব্যাঙ বা সাপ।
- তৃতীয় ভোক্তা (Tertiary Consumer): বড় মাংসভোজী প্রাণী, যেমন ঈগল বা বাঘ।
ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ:
- ঘাস হলো উৎপাদক, কারণ এটি সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে (ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে)।
- ঘাসফড়িং হলো প্রাথমিক ভোক্তা, কারণ এটি ঘাস খেয়ে শক্তি পায়।
- ব্যাঙ হলো মাধ্যমিক ভোক্তা, কারণ এটি ঘাসফড়িং খায়।
- এভাবে সূর্যের শক্তি ঘাস থেকে ঘাসফড়িং এবং তারপর ব্যাঙে প্রবাহিত হয়। তাই ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ এই ক্রমটিই প্রকৃত খাদ্য শৃঙ্খলের সঠিক উদাহরণ।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: একজন ব্যক্তি ৯০০ মিটার দীর্ঘ রাস্তা ৬ মিনিটে অতিক্রম করে। তার গতি কত কিমি/ঘণ্টা?
সমাধান:
দূরত্ব = ৯০০ মিটার
সময় = ৬ মিনিট
এখন গতি = দূরত্ব ÷ সময়
১ মিনিট = ৬০ সেকেন্ড
⇒ ৬ মিনিট = ৬ × ৬০ = ৩৬০ সেকেন্ড
তাহলে,
গতি = ৯০০ ÷ ৩৬০ = ২.৫ মিটার/সেকেন্ড
এখন ১ মিটার/সেকেন্ড = ৩.৬ কিমি/ঘণ্টা
তাহলে,
গতি = ২.৫ × ৩.৬ = ৯ কিমি/ঘণ্টা