পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পার্ট-১) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পার্ট-২) Verb, Participle, Gerund, Infinitive, Clauses and Phrases. পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
জলবায়ু পরিবর্তনে 'অভিযোজন' বলতে বুঝায় -
  1. ক) জলবায়ু পরিবর্তনের তহবিল সংগ্রহ
  2. খ) জলবায়ু পরিবর্তনের হার কমানো
  3. গ) জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো
উত্তর
সঠিক উত্তর:
গ) জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো
ব্যাখ্যা
• জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য প্রধান দুইটি কৌশল অবলম্বন করা হয়। যথা:
১। মিটিগেশন (Mitigation)
২। অভিযোজন কৌশল (Adaptation Strategy)

• মিটিগেশন (Mitigation):
- মিটিগেশন হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো।
- জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ বায়ুমণ্ডলে গ্রিন হাইস তাপমাত্রা কমানোর জন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো গ্যাসসমূহের (CO2, CH4, CFC) বৃদ্ধি যা বায়ুমণ্ডলে তাপমাত্রা ধরে রেখে গ্রিন হাউসের ন্যায় করার দরুন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করছে বায়ুমণ্ডলের জীবাণুজ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে।
- বনায়ন করতে উৎসাহিত করতে হবে। বন নিধন হ্রাস করতে হবে।

• অভিযোজন (Adaptation Strategy):
- পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত সকল ধরনের কর্মকাণ্ড হলো অভিযোজন বা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো

তথ্যসূত্র:- পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহের উপর ভিত্তি করে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ঋতু কয়টি?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
খ) তিনটি
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনটি
ব্যাখ্যা
• বাংলাদেশ ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। তবে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহের উপর ভিত্তি করে তিনটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ঋতু দেখা যায়। এগুলো হলো - গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল

- বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার এবং গড় তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস।
- তবে সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত এবং তাপমাত্রায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।এপ্রিল মাসে গড় তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং এটি বছরের উষ্ণতম মাস।
- জানুয়ারি শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭ ডিগ্রী সেলসিয়াস।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন' নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) বায়ু দূষণরোধ
  2. খ) ওজন স্তর
  3. গ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি
  4. ঘ) দুর্যোগ প্রশমন
সঠিক উত্তর:
ঘ) দুর্যোগ প্রশমন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুর্যোগ প্রশমন
ব্যাখ্যা
হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন:
- জাতিসংঘের সাধারণ পরিষদ দুর্যোগ প্রশমনের ওপর ২০০৫ সালের জানুয়ারি মাসে, জাপানের কোবে নগরীতে ১৬৮টি দেশের সরকারের প্রতিনিধিদের নিয়ে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্যোগ জনিত ঝুঁকি কমাতে অধিকতর সামর্থ ও সক্ষম করার লক্ষ্যে একটি বিশ্ব সম্মেলনের আয়োজন করে যা ‘হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন' নামে পরিচিত।
- মূলত দুর্যোগ ঝুঁকিহ্রাসে সক্ষমতা বৃদ্ধির জন্য এটি আন্তর্জাতিকভাবে গৃহীত স্বয়ংসম্পূর্ণ মানদন্ড হিসেবে বিবেচিত।
 
• প্রত্যাশিত ফলাফল এবং কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে হিউগো ফ্রেমওয়ার্ক-এ নিম্নবর্ণিত পাঁচটি অগ্রাধিকারকে বিবেচনায় নেয়া হয়;
১। বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাসকে জাতীয় ও স্থানীয় অগ্রাধিকার হিসেবে নিশ্চিত করা;
২। দুর্যোগ ঝুঁকিসমূহ চিহ্নিত, পর্যালোচনা এবং পরিবীক্ষণ এবং আগাম সতর্ক বার্তাকে শক্তিশালী করা;
৩। জ্ঞান, উদ্ভাবন ও শিক্ষার মাধ্যমে দুর্যোগসহিষ্ণু ও নিরাপদ সংস্কৃতি গড়ে তোলা;
৪ । ঝুঁকির অন্তর্নিহিত উপাদান গুলোকে কমিয়ে আনা এবং
৫ ৷ সকল স্তরে কার্যকর সাড়া প্রদানের লক্ষ্যে দুর্যোগ প্রস্তুতিকে শক্তিশালী করা।

সূত্র: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫।
.
২০০৬ সালে 'সার্ক কমপ্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক অন ডিজাস্টার ম্যানেজমেন্ট' নামে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কর্ম-কাঠামো প্রণয়ন করা হয় কোথায়?
  1. ক) নয়া দিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) কাঠমুন্ডু
  4. ঘ) মালে
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
• সার্ক কমপ্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক অন ডিজাস্টার ম্যানেজমেন্ট: 
- ক্রমবর্ধমান দুর্যোগ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত সদস্য দেশসমূহের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
- এ প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত সদস্য দেশসমূহের দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থা ও আঞ্চলিক সহযোগিতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে  ২০০৬ সালে ঢাকায় সার্ক কমপ্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক অন ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কর্ম-কাঠামো প্রণয়ন করা হয়।

 • এ কাঠামোর কৌশলগত লক্ষসমূহের মধ্যে রয়েছে:
- দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিতে পেশাদারিত্ব আনা;
- দুৰ্যোগ ঝুঁকিহাসকে কর্মসূচি হিসেবে গ্রহণ করা বা মূলধারায় নিয়ে আসা;
- জনগোষ্ঠীভিত্তিক প্রাতিষ্ঠানিক কর্মকান্ড শক্তিশালী করা;
- ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধা-বঞ্চিতদের ক্ষমতায়ন নিশ্চিত করা;
- সব ধরনের দুর্যোগের ক্ষেত্রে ঝুঁকিহ্রাস কর্মসূচী সম্প্রসারণ করা;
- জরুরি সাড়াপ্রদান পদ্ধতি জোরদার করা এবং সংশ্লিষ্ট জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা ও শক্তিশালী করা।

সূত্র: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫।
.
'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড একশন প্ল্যান' প্রণীত হয় -
  1. ক) ২০০৮ সালে
  2. খ) ২০০৯ সালে
  3. গ) ২০১০ সালে
  4. ঘ) ২০১১ সালে
সঠিক উত্তর:
ক) ২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০৮ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড একশন প্ল্যান ২০০৯: 
- বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু পরবর্তনজনিত বিপদাপন্ন দেশ হিসেবে স্বীকৃত।
- জলবায়ু পরিবর্তনের উর্দ্ধহার এবং এর প্রভাবে বিপদাপন্নতা আরও অনেকাংশে বেড়ে যাচ্ছে।
- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শৈত্য প্রবাহ এবং খরার মতো আপদগুলো নানা মাত্রা নিয়ে এ দেশে আঘাত হানতে পারে ফলত: গত দশকগুলোতে বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধি ও দারিদ্র বিমোচনের মতো পদক্ষেপগুলো হুমকির মুখে পড়বে এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।
- এর পরিপ্রেক্ষিতে সরকার ২০০৮ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা ২০০৯' প্রণয়ন করে।

• এ পরিকল্পনায় মোট ছয়টি বিষয়কে স্তম্ভ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে, যেমন:
- খাদ্য, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র্য ও বিপদাপন্ন জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব থেকে রক্ষা করা,
- ক্রমবর্ধমান ও বার বার সংগঠিত হওয়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়া,
- উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকায় অবকাঠামো, যেমনঃ ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র ও বাঁধ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা,
- গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনা,
- কার্বন নিঃসরণ ও প্রশমন,
- দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিকীকরণ।

সূত্র: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫।
.
কোনো স্থানের দৈনন্দিন বায়ুর গড় তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য হলো -
  1. ক) জলবায়ু
  2. খ) আবহাওয়া
  3. গ) বায়ুমন্ডল
  4. ঘ) বারিপাত
সঠিক উত্তর:
খ) আবহাওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) আবহাওয়া
ব্যাখ্যা
আবহাওয়া হলো কোনো স্থানের দৈনন্দিন বায়ুর গড় তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য।
• জলবায়ু হলো কোনো স্থানের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।

• আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, চাপ, বারিপাত, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ।
• জলবায়ুর প্রধান নিয়ামকগুলো হলো- অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বনভূমি, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল ও মৃত্তিকা প্রভৃতি।

সূত্রঃ ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ কোনটি?
  1. ক) সামুদ্রিক স্রোত
  2. খ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  3. গ) ঘূর্ণিঝড়
  4. ঘ) খনিজ জ্বালানি ব্যবহার
সঠিক উত্তর:
ঘ) খনিজ জ্বালানি ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খনিজ জ্বালানি ব্যবহার
ব্যাখ্যা
• জলবায়ু পরিবর্তনের কারণ: 

» প্রাকৃতিক কারণসমূহ: 
ক. মহাদেশীয় ড্রিফট
খ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
গ. পৃথিবীর গতি পরিবর্তন
ঘ. সামুদ্রিক স্রোত
ঙ. ঘূর্ণিঝড়

» মানব সৃষ্ট কারণসমূহ: 
ক. কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি /কার্বন নিঃসরণ
খ. খনিজ জ্বালানি ব্যবহার
গ. বাতাসে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি
ঘ. পাহাড় নিধন
ঙ. বনভূমি উজাড়

উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
.
নিচের কোনটি প্রাকৃতিক বিপর্যয়ের অন্তর্ভূক্ত?
  1. ক) যুদ্ধ
  2. খ) পানি দূষণ
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) রাসায়নিক বিষক্রিয়া
সঠিক উত্তর:
গ) ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূমিকম্প
ব্যাখ্যা
• বিপর্যয় বলতে বিপদ বা আপদের সম্ভাবনাকে বুঝায়। অর্থাৎ যে সকল ঘটনা একটি এলাকার জনগণের জীবন, জীবিকা ও পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে, এমনকি একেবারে ধ্বংস করতে পারে, সে সকল ঘটনাকে বিপর্যয় বলে। 

 • বিপর্যয় দুই ধরনের হতে পারে। যেমন:
১. প্রাকৃতিক বিপর্যয়, যেমন-ঝড়, বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি।
২. মানব-সৃষ্ট বিপর্যয়, যেমন-পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, রাসায়নিক বিষক্রিয়া, যুদ্ধ ইত্যাদি।

• মনে রাখতে হবে যে, বিপর্যয় মানেই দুর্যোগ নয়, বরং দুর্যোগের আশংকা বা সম্ভাবনা মাত্র। একটি এলাকায় সংঘটিত যে কোনো বিপর্যয় বা আপদ যখন উক্ত এলাকার অধিবাসীগণ তাদের নিজস্ব চেষ্টা ও সম্পদের সাহায্যে মোকাবিলা করতে সক্ষম না হয় কেবল তখনই সেই আপদটি দুর্যোগে পরিণত হয়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগ নয় কোনটি?
  1. ক) অগ্ন্যুৎপাত
  2. খ) ভূমিকম্প
  3. গ) ঘূর্ণিঝড়
  4. ঘ) যুদ্ধ
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধ
ব্যাখ্যা
• দুর্যোগ (Disaster): একটি বিপর্যয় যখন কোনো নির্দিষ্ট এলাকার জনগণের বেশির ভাগ মানুষকে বিপদাপন্ন করে তুলে এবং তাদের নিজস্ব মোকাবিলা ক্ষমতার বাইরে চলে যায়, তখন তাকে দুর্যোগ বলে।
- দুর্যোগ একটি এলাকার স্বাভাবিক কাজকর্মে প্রচন্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে।
- ক্ষতিগ্রস্থ সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে।
- দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ঐ জনবসতি সহজে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না ।

• বিশ্বব্যাপী দুর্যোগসমূহের প্রকারভেদ: পৃথিবীর যে কোনো দেশে দুই ধরনের দুর্যোগ সংঘটিত হয়। যেমন: প্রাকৃতিক দুর্যোগ ও খ) মানব-সৃষ্ট দুর্যোগ।
১. প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। যেমন: অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি।
২. মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। যেমন: জলাবদ্ধতা, অগ্নিকান্ড, রাসায়নিক দূষণ, যুদ্ধ ইত্যাদি।

সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাংলাদেশেকে “ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ” বলা হয় কেন?
  1. ক) কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে
  2. খ) মৌসুমি বায়ুর প্রভাব অধিক হওয়া
  3. গ) মকরক্রান্তি রেখা অতিক্রম করেছে
  4. ঘ) ক+খ
সঠিক উত্তর:
ঘ) ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক+খ
ব্যাখ্যা
বাংলাদেশের জলবায়ু:
- বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
- এ দেশের মধ্যভাগে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এবং মৌসুমি বায়ুর প্রভাব অধিক হওয়ায় “ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ” বলা হয়।
- ঋতুভেদে উচ্চ তাপমাত্রা, ভারী বর্ষণ, অত্যাধিক আর্দ্রতা ইত্যাদি বৈশিষ্ট্য বাংলাদেশের জলবায়ুতে পরিলক্ষিত হয়।
- সার্বিক বৃষ্টিপাত এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত তিনটি ঋতুতে ভাগ করা যায়, যথা-শীতকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল।

সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
বাংলাদেশে বন্যার প্রধান কারণ -
  1. ক) বদ্বীপ এলাকায় বাংলাদেশের অধিকাংশ এলাকা অবস্থিত
  2. খ) দুই-তৃতীয়াংশ এলাকা সমুদ্রসমতল থেকে ৫ মি. এর কম উঁচু
  3. গ) বর্ষাকালে, জোয়ারের এবং জলোচ্ছ্বাসের সময় খুব সহজে প্লাবিত হয়
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বন্যা (Flood):
- বন্যা বাংলাদেশের একটি নিয়মিত চিত্র।
- পৃথিবীর তিনটি বৃহত্তম নদী- গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ এলাকায় বাংলাদেশের অধিকাংশ এলাকা অবস্থিত।
- বন্যার সময়, এ নদীগুলো থেকে সম্মিলিতভাবে ১৮০,০০০ মি./সে. পানি এবং প্রায় দুই বিলিয়ন টন পলল নিঃসরণ হয়।
- এদেশের অধিকাংশ ভূপ্রকৃতি সমতল ও নিম্নভূমি এবং দুই-তৃতীয়াংশ এলাকা সমুদ্রসমতল থেকে ৫ মি. এর কম উঁচু।
- সেকারণে বর্ষাকালে, জোয়ারের এবং জলোচ্ছ্বাসের সময় খুব সহজে প্লাবিত হয়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য -
  1. ক) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
  2. খ) শুষ্ক ও আরামদায়ক শীতকাল
  3. গ) উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
- মৌসমী জলবায়ুর প্রভাব এদেশের জলবায়ুর উপর অধিক বলে সামগ্রিকভাবে এর জলবায়ু “ক্রান্তীয় মৌসুমি জলবায়ু” নামে পরিচিত।
- শুষ্ক ও আরামদায়ক শীতকাল এবং উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান  বৈশিষ্ট্য।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই
১৩.
'আবহাওয়া'র বৈশিষ্ট্য -
  1. ক) বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা
  2. খ) বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা
  3. গ) ঋতুভেদে পরিবর্তন হয়
  4. ঘ) প্রতিদিনের ব্যবধানে পরিবর্তিত হয় না
সঠিক উত্তর:
খ) বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা
ব্যাখ্যা
• আবহাওয়া:
- কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাই আবহাওয়া।
- আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা।
- স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়।
- কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়।

• জলবায়ু:
- জলবায়ু হলো কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-8০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।
- জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা।
- জলবায়ুর পরিবর্তন হয় স্থানভেদে ও ঋতুভেদে।
- প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না।

সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চলের জলবায়ুর নাম -
  1. ক) উষ্ণ জলবায়ু অঞ্চল
  2. খ) নাতিশীতোষ্ণ অঞ্চল
  3. গ) মরু দেশীয় অঞ্চল
  4. ঘ) পার্বত্য ও উচ্চভূমি অঞ্চল
সঠিক উত্তর:
ক) উষ্ণ জলবায়ু অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ক) উষ্ণ জলবায়ু অঞ্চল
ব্যাখ্যা
উষ্ণ জলবায়ু অঞ্চল:
- কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণ জলবায়ু অঞ্চল বলা হয়।
- নিরক্ষরেখার উভয় পাশে ৫-৩০° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণ জলবায়ু দেখা যায়।
- পৃথিবীর মোট ভূখন্ডের প্রায় এক তৃতীয়াংশ এ জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এর গড় তাপমাত্রা প্রায় ২১° সে. এর উপরে।

সূত্র: বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৫.
পৃথিবীর যেসব অঞ্চলে খুব বেশী শীত বা গরম আবহাওয়া থাকে না, তাকে বলে -
  1. ক) উষ্ণ জলবায়ু
  2. খ) মেরু দেশীয় জলবায়ু অঞ্চল
  3. গ) পার্বত্য জলবায়ু অঞ্চল
  4. ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল
সঠিক উত্তর:
ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল
ব্যাখ্যা
• পৃথিবীর জলবায়ু অঞ্চলকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় - উষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরুদেশীয় অঞ্চল এবং পার্বত্য অঞ্চল।
- এসব শ্রেণী বিভাগকে আরও কতকগুলো উপশ্রেণীতে ভাগ করা হয়।

১। নিরক্ষ রেখার উভয় পাশে ৫º-৩০° উত্তর ও দক্ষিন অক্ষাংশের মধ্যে উষ্ণ জলবায়ু দেখা যায়। এ জলবায়ু অঞ্চলের গড় তাপমাত্রা ২১° সে.। পৃথিবীর মোট ভূ-ভাগের প্রায় এক-তৃতীয়াংশ এ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
২। পৃথিবীর যেসব অঞ্চলে খুব বেশী শীত বা গরম আবহাওয়া থাকে না তাকে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল বলে । এ অঞ্চলকে মৃদু উষ্ণ, মৃদু শীতল ও শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়।
৩। পৃথিবীর উভয় মেরু অঞ্চলের জলবায়ুকে মেরু দেশীয় জলবায়ু অঞ্চল বলে। এ অঞ্চলে বছরের অধিকাংশ সময়ই শীত পড়ে এবং বরফ দ্বারা ঢাকা থাক।
৪। পৃথিবীর বিভিন্ন উচ্চভূমি ও পার্বত্য অঞ্চলের ভূ-প্রকৃতিগত কারনে যে মিশ্র ধরণের জলবায়ু পরিদৃষ্ট হয় তাকে পার্বত্য জলবায়ু অঞ্চল বলে।

সূত্র: বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৬.
কার্যকরভাবে কোন দুর্যোগ মোকাবেলার ক্ষমতা হচ্ছে -
  1. ক) প্রশমন
  2. খ) পূর্ব প্রস্তুতি
  3. গ) সক্ষমতা
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) সক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
গ) সক্ষমতা
ব্যাখ্যা
• দুর্যোগ ব্যবস্থাপনায়  ঝুঁকি, বিপদাপন্নতা ও সক্ষমতা সম্পর্কে জানা প্রয়োজন ।

ঝুঁকি (Risk): আপদ, বিপদাপন্ন জনগোষ্ঠী এবং পরিবেশ- এ তিন উপাদানের নেতিবাচক সংমিশ্রণের ফলে সৃষ্ট ক্ষতিকর প্রভাবের আশঙ্কাই হলো ঝুঁকি ।
ঝুঁকি = বিপদাপন্নতা x আপদ/সক্ষমতা

বিপদাপন্নতা বা নাজুকতা (Vulnerability): হলো কোন ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীর এক বা একাধিক সুনির্দিষ্ট আপদে আক্রান্ত হওয়ার আশংকা এবং ঐ আপদ সংঘটনের ফলে জনগোষ্ঠীর ও ব্যক্তির জীবন যাপনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সম্ভাব্য মাত্রা।

সক্ষমতা (Capacity): কার্যকরভাবে কোন দুর্যোগ মোকাবেলার ক্ষমতাকেই সক্ষমতা বলে। সক্ষমতা হচ্ছে আগাম প্রস্ততি অথবা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার মতো জ্ঞান বা দক্ষতা তৈরি করা।

সূত্র: ভূগোল ও পরিবেশ, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
আকস্মিক বন্যা (Flash Flood) দেখা দেয় -
  1. ক) ভারী বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে
  2. খ) জলোচ্ছ্বাসের কারণে
  3. গ) পাহাড়ীয়া ঢলে
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) পাহাড়ীয়া ঢলে
উত্তর
সঠিক উত্তর:
গ) পাহাড়ীয়া ঢলে
ব্যাখ্যা
• বাংলাদেশে চার ধরনের বন্যা দেখা যায়:
- উত্তর এবং পূর্বাংশের পাহাড়ীয়া ঢলে এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-নভেম্বর আকস্মিক বন্যা (Flash Flood) দেখা দেয়;
- ভারী বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে বর্ষাকালীন বন্যা (Rain Flood) দেখা দেয়;
- জুন-সেপ্টেম্বর মাসে প্রধান নদীগুলোর পলল সমভুমিতে মৌসুমী বন্যা (MonsoonFlood) দেখা দেয়;
- জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় এলাকা প্লাবিত হয়। 

সূত্র: ভূগোল ও পরিবেশ, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় -
  1. ক) হ্যারিকেন
  2. খ) টাইফুন
  3. গ) সাইক্লোন
  4. ঘ) টর্নেডো
সঠিক উত্তর:
ক) হ্যারিকেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হ্যারিকেন
ব্যাখ্যা
• আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় হ্যারিকেন
- প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় টাইফুন।
- বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় সাইক্লোন।
- সাধারণত স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় টর্নেডো হয়ে থাকে। স্থলভাগে উচ্চচাপ সৃষ্টির কারণে টর্নেডো হয়।

উৎস: বিবিসি বাংলা।
 
১৯.
'United Nations Office for Disaster Risk Reduction' এর সদরদপ্তর -
  1. ক) ভিয়েনা
  2. খ) লন্ডন
  3. গ) নাইরোবি
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
ব্যাখ্যা
• United Nations Office for Disaster Risk Reduction (UNDRR) প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাতীয় কর্মকৌশল বাস্তবায়ন।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

উৎস: UNDRR'র ওয়েবসাইট।
২০.
He got me (buy) the book from the market.
  1. ক) to buy
  2. খ) buy
  3. গ) bought
  4. ঘ) had bought
সঠিক উত্তর:
ক) to buy
উত্তর
সঠিক উত্তর:
ক) to buy
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
• Subject + get + বিষয় বা বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
• Subject + get + ব্যক্তিবাচক object + infinitive (to + Verb এর base form)
- যেহেতু প্রদত্ত প্রশ্নে got এরপর ব্যাক্তিবাচক object এসেছে, তাই to+ verb এর base form হবে। 
- তাই সঠিক উত্তর - to buy.
২১.
"The birds flying in the sky are very nice." Here, the word, 'flying' is:
  1. ক) non-finite verb
  2. খ) transitive verb
  3. গ) finite verb
  4. ঘ) causative verb
সঠিক উত্তর:
ক) non-finite verb
উত্তর
সঠিক উত্তর:
ক) non-finite verb
ব্যাখ্যা
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
আলোচ্য বাক্যে,
- ‘flying’ verb টি কোনো tense নির্দেশ করেনা।
- এটা Present Participle এবং non-finite verb.
২২.
He is fond of riding bicycle. Here the 'riding' is a/an -
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) adjective
  4. ঘ) present participle
সঠিক উত্তর:
ক) gerund
উত্তর
সঠিক উত্তর:
ক) gerund
ব্যাখ্যা
• He is fond of riding bicycle. Here the 'riding' is a gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.
- একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- He is fond of riding bicycle. বাক্যটিতে preposition এর object হিসেবে riding একটি Gerund হবে।
২৩.
Which of the following sentences includes a cognate verb?
  1. ক) He laughed a bitter laugh.
  2. খ) He killed himself.
  3. গ) I understand your problem.
  4. ঘ) Akhi made her sister do the work.
সঠিক উত্তর:
ক) He laughed a bitter laugh.
উত্তর
সঠিক উত্তর:
ক) He laughed a bitter laugh.
ব্যাখ্যা
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
 
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
যেমন:
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
• তেমনি ভাবে , প্রশ্ন প্রদত্ত He laughed a bitter laugh বাক্যে laughed হল cognate verb এবং bitter laugh হল  cognate object.
২৪.
I will depend on what you announce. Here the underline part is a/an -
  1. ক) noun clause
  2. খ) adjective clause
  3. গ) adverbial clause
  4. ঘ) prepositional clause
সঠিক উত্তর:
ক) noun clause
উত্তর
সঠিক উত্তর:
ক) noun clause
ব্যাখ্যা
• I will depend on what you announce. Here the underline part is a/an - noun clause.
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
যেমন:  What you say is known to all.

2. transitive verb এর object হিসেবে
যেমন: I know what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে
যেমন: The reason is why they are native.

4. Preposition এরপরে
যেমন: i am sure of who you are.
প্রশ্ন প্রদত্ত বাক্যে, প্রদত্ত বাক্যে 'what you announce' clause টি Preposition of এর পর বসাতে এটি Noun clause.
২৫.
In which sentence is "run" used as a transitive verb?
  1. ক) She runs slowly.
  2. খ) He runs fast.
  3. গ) He has no idea how to run a business.
  4. ঘ) Can you run as fast as them?
সঠিক উত্তর:
গ) He has no idea how to run a business.
উত্তর
সঠিক উত্তর:
গ) He has no idea how to run a business.
ব্যাখ্যা
• The correct answer is: He has no idea how to run a business.
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে। 
- এখানে run এর object হিসেবে a business রয়েছে তাই এটি Transitive verb.
২৬.
Which of the following sentences has an intransitive verb?
  1. ক) The doctor felt his pulse.
  2. খ) I told him to do the work.
  3. গ) He took shelter under a tree.
  4. ঘ) The window opened automatically.
সঠিক উত্তর:
ঘ) The window opened automatically.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The window opened automatically.
ব্যাখ্যা
• An intransitive verb is a verb that does not require an object to complete the sense.
- - যে verb অন্য কোন object এর সাহায্য ছাড়াই sentence-এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে অর্থাৎ যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে open verb-টির পর adverb 'automatically' বসেছে।
- তাই বলা যায় এখানে open হলো intransitive verb.

অন্যদিকে, বাকি তিনটি বাক্যেরই object রয়েছে।
২৭.
He agrees with her thoughts on the novel. Here 'agree' is a/an -
  1. ক) Non-finite verb
  2. খ) Reflexive verb
  3. গ) Stative verb
  4. ঘ) Impersonal verb
সঠিক উত্তর:
গ) Stative verb
উত্তর
সঠিক উত্তর:
গ) Stative verb
ব্যাখ্যা
• He agrees with her thoughts on the novel. Here 'agree' is a/an - Stative verb.
- যে verb এর কাজ দৃষ্টিগোচর হয় না, শুধু অনুভব করা যায় তাকে Stative verb বলে।
• Stative verbs often relate to:
- thoughts and opinions: agree, believe, doubt, guess, imagine, know, mean, recognize, remember, suspect, think, understand
-  feelings and emotions: dislike, hate, like, love, prefer, want, wish
- senses and perceptions: appear, be, feel, hear, look, see, seem, smell, taste
- possession and measurement: belong, have, measure, own, possess, weigh.
২৮.
Which of the following sentences has a reflexive verb?
  1. ক) He was killed by himself.
  2. খ) He killed his own brother.
  3. গ) The man was killed by his son.
  4. ঘ) He killed the man out of rage.
সঠিক উত্তর:
ক) He was killed by himself.
উত্তর
সঠিক উত্তর:
ক) He was killed by himself.
ব্যাখ্যা
• একই ব্যক্তি Subject ও Object হলে Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।
- আর যে Verb এর Object – Reflexive Pronoun, সে verb কে Reflexive Verb বলে।
- সুতরাং, নিয়মানুযায়ী He was killed by himself- this sentence has a reflexive verb.
২৯.
We selected him captain. Here the verb 'selected' is a/an -
  1. ক) Impersonal verb
  2. খ) Causative Verb
  3. গ) Factitive Verb
  4. ঘ) Reflexive verb
সঠিক উত্তর:
গ) Factitive Verb
উত্তর
সঠিক উত্তর:
গ) Factitive Verb
ব্যাখ্যা
• Factitive verb:
- যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি complement কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।
- সাধারণত call, elect, appoint, select, name, nominate ইত্যাদি verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন- We elected him MP.
- এখানে elected হলো factitive verb এবং MP হলো factitive object.
সুতরাং, We selected him captain. Here the verb 'selected' is a - Factitive Verb.
৩০.
I went where she visits daily. Here the underlined part is a/an - 
  1. ক) noun clause
  2. খ) adverbial clause
  3. গ) adjective clause
  4. ঘ) prepositional clause
সঠিক উত্তর:
খ) adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
খ) adverbial clause
ব্যাখ্যা
I went where she visits daily. Here the underlined part is a/an - adverbial clause.
• Subordinate clause টি যদি  adverb এর মত কাজ করে অর্থাৎ স্থান,কাল,পাত্র,ফলাফল,কারন,উদ্দেশ্য,ইত্যাদি প্রকাশ করে, তাকে Adverbial clause বলে। 
- Verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে Adverbial clause পাওয়া যায়।
- প্রশ্নে উল্লেখিত clause টি place related adverbial Clause.
৩১.
In which of the sentences ‘get’ is used as a causative verb?
  1. ক) Let's get our car washed nicely.
  2. খ) Get the boys to call me.
  3. গ) He will not get to Dhaka before noon.
  4. ঘ) I will get my ticket.
সঠিক উত্তর:
ক) Let's get our car washed nicely.
উত্তর
সঠিক উত্তর:
ক) Let's get our car washed nicely.
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যগুলোর মধ্যে কেবল মাত্র Let's get our car washed nicely- এই বাক্যটি causative verb এর নিয়ম মেনে গঠিত হয়েছে বলে এটিই সঠিক উত্তর। 
৩২.
The principal along with the teachers was present in the meeting yesterday. Here the underlined phrase is a/an -
  1. ক) Verbal phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Prepositional phrase
  4. ঘ) Conjunctional phrase
সঠিক উত্তর:
ঘ) Conjunctional phrase
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Conjunctional phrase
ব্যাখ্যা
• The principal along with the teachers was present in the meeting yesterday. Here the underlined phrase is a - Conjunctional phrase.
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দ সমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
-  as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.
৩৩.
I don't know why Akash has not come. Here the underlined part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverb clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Coordinate clause
সঠিক উত্তর:
ক) Noun clause
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun clause
ব্যাখ্যা
• I don't know why Akash has not come. Here the underlined part is a - Noun clause 
• A noun clause is a group of words that band together and act like a noun
- They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

প্রদত্ত বাক্যে "why Akash has not come" clause টি transitive verb এর object হিসাবে বসেছে, তাই এটি Noun clause.
৩৪.
Tania might have been waiting outside for you. Here the underlined part is a/an -
  1. ক) Prepositional Phrase
  2. খ) Phrasal verb
  3. গ) Adverbial phrase
  4. ঘ) Verb Phrase
সঠিক উত্তর:
ঘ) Verb Phrase
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Verb Phrase
ব্যাখ্যা
• Tania might have been waiting outside for you. Here the underlined part is a - Verb phrase.

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase:
- যেমন - এখানে have been waiting তাই Verb phrase.

Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
৩৫.
He lost his double chin after he gave up chocolate. The underlined part is a/an: 
  1. ক) adverbial clause
  2. খ) noun clause
  3. গ) adjective clause
  4. ঘ) subordinate clause
সঠিক উত্তর:
ক) adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
ক) adverbial clause
ব্যাখ্যা
Adverbial clause:
- An adverbial clause, sometimes referred to as an adverb clause, is a group of words that, together, functions as an adverb. - - - This means that the clause describes or modifies a verb, adjective, or another adverb. 
- অর্থাৎ এগুলো  হলো এক ধরনের independent clause যা  adverb হিসেবে কাজ করে এবং complex sentence এর verb, adjective  এমনকি adverb কে modify  করতে পারে। 
৩৬.
To get good grades is my goal. Here the underlined part is a/an -
  1. ক) conjunction phrase
  2. খ) preposition phrase
  3. গ) infinitive phrase
  4. ঘ) verb phrase
সঠিক উত্তর:
গ) infinitive phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) infinitive phrase
ব্যাখ্যা
To get good grades is my goal. Here the underlined part is a/an - infinitive Phrase.
- Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
যেমন:
-He went to America to earn more money. (Infinitive Phrase/ Adverb Phrase)
-To tell a lie is a great sin. (Infinitive Phrase/ Noun phrase).
৩৭.
He is a man of great wealth. Here the underlined part is a/an -
  1. ক) Prepositional phrase
  2. খ) Phrase preposition
  3. গ) Conjunction phrase
  4. ঘ) Verb phrase
সঠিক উত্তর:
ক) Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Prepositional phrase
ব্যাখ্যা
He is a man of great wealth. Here the underlined part is a -  Phrase preposition
- Phrase preposition আর prepositional phrase এর মধ্যে পার্থক্য রয়েছে।
• Prepositional Phrase: Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase

• Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।
৩৮.
She became bored in the class. Here 'became' is a/an-
  1. ক) Linking verb
  2. খ) Cognate verb
  3. গ) Causative verb
  4. ঘ) Principal verb
সঠিক উত্তর:
ক) Linking verb
উত্তর
সঠিক উত্তর:
ক) Linking verb
ব্যাখ্যা
• যে সকল verb সাধারণত subject ও complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে.
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- উপরের বাক্যে bored শব্দটি she-এর complement হিসেবে ব্যবহৃত হয়েছে৷
- তাই became এখানে linking verb.
৩৯.
Police are looking into connections between the two crimes. Here the underlined part is a/an -
  1. ক) preposition phrase
  2. খ) verb phrase
  3. গ) phrasal verb
  4. ঘ) adverbial phrase
সঠিক উত্তর:
গ) phrasal verb
উত্তর
সঠিক উত্তর:
গ) phrasal verb
ব্যাখ্যা
• Police are looking into connections between the two crimes. Here the underlined part is a - phrasal verb.
Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে looking into (verb + preposition) হচ্ছে phrasal verb.

অন্যদিকে,
• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
৪০.
Rahi was nervous when she stood in front of me. The underlined phrase is a/an:
  1. ক) Noun phrase
  2. খ) Prepositional Phrase
  3. গ) Phrase preposition.
  4. ঘ) Adverb phrase
সঠিক উত্তর:
ঘ) Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adverb phrase
ব্যাখ্যা
• Rahi was nervous when she stood in front of me.
- Here the underlined part is an Adverb phrase.

Adverb Phrase: যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে adverbial phrase বলে।
- সাধারণত বাক্যকে কখন (when), কোথায় (where), কেন (why) এবং কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে যে phrase পাওয়া যায় সেটিই হচ্ছে Adverbial phrase.
- এখানে stood in front of me দ্বারা adverb of place প্রকাশ করায় এটি adverb phrase.
৪১.
They almost never invite people to their house these days. Here the underline phrase is a/an -
  1. ক) noun phrase
  2. খ) verb phrase
  3. গ) adverb phrase
  4. ঘ) phrase preposition
সঠিক উত্তর:
গ) adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) adverb phrase
ব্যাখ্যা
• They almost never invite people to their house these days. Here the underline phrase is an - adverb phrase.
• Adverbial Phrase: যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.
- এখানে almost never হচ্ছে frequency অর্থাৎ how often something happens প্রকাশ পেয়েছে।
-তাই এটি adverb phrase.
৪২.
''Excuse me, but you are standing on my foot'. The underlined part is an example of:
  1. ক) noun phrase
  2. খ) verb phrase
  3. গ) independent clause
  4. ঘ) dependent clause
সঠিক উত্তর:
খ) verb phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) verb phrase
ব্যাখ্যা

Verb Phrase: 
- A verb phrase consists of a main verb alone, or the main verb plus any modal and/or auxiliary verbs. The main verb always comes last in the verb phrase.
- In other words, Verb phrase গঠিত হয়, Main verb+ Auxiliary verb দিয়ে।

সুতরাং, the underlined part is a verb phrase

Example:  Sadia might have been waiting outside for you. 

৪৩.
Identify the correct use of gerund in the sentences below.
  1. ক) They were sitting by a swimming pool.
  2. খ) The girl came here walking.
  3. গ) I was walking in the street.
  4. ঘ) The reading of newspaper is a good habit.
সঠিক উত্তর:
ক) They were sitting by a swimming pool.
উত্তর
সঠিক উত্তর:
ক) They were sitting by a swimming pool.
ব্যাখ্যা
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- সুতরাং নিয়মানুযায়ী, • They were sitting by a swimming pool হচ্ছে gerund এর উদাহরন।

অন্যদিকে, 
খ) ও গ) অপশনে walking ও playing হচ্ছে  participle.
ঘ) অপশনে reading হচ্ছে verbal noun (The + verb+ing + of
৪৪.
Fill in the blank with the appropriate option: The leader _________ see you in his room.
  1. ক) want
  2. খ) want to
  3. গ) wants to
  4. ঘ) wanting to
সঠিক উত্তর:
গ) wants to
উত্তর
সঠিক উত্তর:
গ) wants to
ব্যাখ্যা
Verbs with to-infinitives
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling. 
-  অর্থাৎ,  নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে। 
- বহুল ব্যবহৃত এরকম কয়েকটি Verb হচ্ছে: 

Choose, Decide, Expect, Want, Plan, Prefer ইত্যাদি।  

সুতরাং, পুরো বাক্যটি হবে,  The leader wants to see you in his room.


Source: English Grammar in use by Raymond Murphy