পরীক্ষা আর্কাইভ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

পরীক্ষাLive Written⎯ লিখিত প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিত১৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

Live Written⎯ লিখিত প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রতিধন্দ্বীতা
  2. খ) উচ্ছ্বল
  3. গ) উপর্যুক্ত
  4. ঘ) উল্লেখিত
সঠিক উত্তর:
গ) উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) উপর্যুক্ত
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানান উপর্যুক্ত।

প্রদত্ত প্রশ্নের অন্য অপশনগুলোর বানান ভুল। এদের শুদ্ধ বানান হলো-
- প্রতিদ্বন্দ্বিতা 
- উল্লিখিত
- উচ্ছল
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) সূচ্যগ্র
  2. খ) সঙ্ঘ
  3. গ) বাল্মীকি
  4. ঘ) স্বত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) স্বত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বত্ত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
সূচ্যগ্র, বাল্মীকি, সঙ্ঘ এগুলো হচ্ছে শুদ্ধ বানান।
স্বত্ত্ব বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হবে - স্বত্ব 
তবে আমসত্ত্ব বানানে স্বত্ত্ব ব্যবহৃত হবে।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
Which word is correctly spelt?
  1. ক) Reverberation
  2. খ) Catterpillar
  3. গ) Acertain
  4. ঘ) Ractengular
সঠিক উত্তর:
ক) Reverberation
উত্তর
সঠিক উত্তর:
ক) Reverberation
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান
The correctly spelt word is -
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।

Correct Spelling of the other words:
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।
Rectangular = আয়তক্ষেত্রাকার।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অরবিন্দ
  2. খ) তুরঙ্গ
  3. গ) তরঙ্গ 
  4. ঘ) কল্লোলিনী
সঠিক উত্তর:
ঘ) কল্লোলিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কল্লোলিনী
ব্যাখ্যা
প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো: নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, তরঙ্গিণী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ।
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ।

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. ক) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  2. খ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
  3. গ) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  4. ঘ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
সঠিক উত্তর:
ঘ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
প্রদত্ত শব্দগুলোকে বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই,
- নিদর্শন, 
- নিম্নোক্ত, 
- নিরাময়, 
- নিরাসক্ত, 
- নিষ্ক্রিয়, 
- নিসর্গ
.
“পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?
  1. ক) পরশ্রীকাতর
  2. খ) অপেয়
  3. গ) পঙ্কজ
  4. ঘ) পুরাতাত্ত্বিক
সঠিক উত্তর:
ক) পরশ্রীকাতর
উত্তর
সঠিক উত্তর:
ক) পরশ্রীকাতর
ব্যাখ্যা
প্রশ্ন: “পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?

সমাধান
“পরের ভালো যে দেখতে পারে না” এক কথায় - পরশ্রীকাতর।

কিছু গুরত্ব এক কথায় প্রকাশ:
- পান করার যোগ্য নয় - অপেয়
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ
- পুরাকালের বিষয় যিনি জানেন - পুরাতাত্ত্বিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) পূর্বাহ্ন
  2. খ) প্রাহ্ণ
  3. গ) অপরাহ্ণ
  4. ঘ) পরাহ্ণ
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

সমাধান:
• প্রমিত বাংলা বানানের নিয়ম:

তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়।
যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, পূর্বাহ্ন শুদ্ধ নয়, এর শুদ্ধ বানান- 'পূর্বাহ্ণ'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন ।
 
.
The opposite of ‘Hate' is -
  1. ক) affectionate
  2. খ) Concern
  3. গ) Abhor
  4. ঘ) loathe
সঠিক উত্তর:
ক) affectionate
উত্তর
সঠিক উত্তর:
ক) affectionate
ব্যাখ্যা
প্রশ্ন: The opposite of ‘Hate' is -
 
সমাধান:
The opposite word of 'Hate' is Affectionate.
Hate - ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা।
Affectionate - স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর।

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ:
- Concern:  কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ।
- Abhor: ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা।
- loathe: বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।
.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) সৌভাগ্য
  2. খ) অপচয়
  3. গ) অহংকার
  4. ঘ) অকৃতজ্ঞ
সঠিক উত্তর:
ক) সৌভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সৌভাগ্য
ব্যাখ্যা
প্রশ্ন: 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

সমাধান:
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় পোয়াবারো

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
- পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
 
১০.
'সরল' এর বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বক্র
  2. খ) কুটিল
  3. গ) গরল
  4. ঘ) জটিল
সঠিক উত্তর:
গ) গরল
উত্তর
সঠিক উত্তর:
গ) গরল
ব্যাখ্যা
প্রশ্ন: 'সরল' এর বিপরীতার্থক শব্দ নয় কোনটি?

সমাধান: 
'সরল' এর বিপরীতার্থক শব্দ = বক্র/কুটিল/জটিল

'অমৃত' এর বিপরীতার্থক শব্দ = 'গরল

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শাসক - শাসিত
অচলায়তন - সচলায়তন
উগ্র - সৌম্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. ক) SOS
  2. খ) NOON
  3. গ) OTTO
  4. ঘ) OPT
সঠিক উত্তর:
গ) OTTO
উত্তর
সঠিক উত্তর:
গ) OTTO
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?

সমাধান:
আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
১২.
ধূসর চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ক) স্থির থাকবে
  2. খ) ঘড়ির কাঁটার দিকে
  3. গ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  4. ঘ) কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষার প্রশ্নে চিত্র না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
চিত্রসহ সমাধান নিচে দেয়া হয়েছে।

প্রশ্ন: ধূসর চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
কমলা রঙের চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ফলে মাঝের চাকাটি ডান দিকে ঘুরবে, যা ধূসর রঙের চাকাটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে।

 
১৩.
'ধোপদুরস্ত' এর সঠিক অর্থ নিচের কোনটি?
  1. ক) বাবুয়ানি
  2. খ) শত্রুভাব
  3. গ) অহংকার
  4. ঘ) অন্তরঙ্গতা
সঠিক উত্তর:
ক) বাবুয়ানি
উত্তর
সঠিক উত্তর:
ক) বাবুয়ানি
ব্যাখ্যা
প্রশ্ন: 'ধোপদুরস্ত' এর সঠিক অর্থ নিচের কোনটি?

সমাধান:
'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ- বাবুয়ানি

অন্যদিকে,
দা-কুমড়ো সম্বন্ধ- শত্রুভাব।
পায়া ভারী- অহংকার
দহরম মহরম- অন্তরঙ্গতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
শত্রু : অরাতি : : যুদ্ধ : ?
  1. ক) দ্রুম
  2. খ) ভাস্কর
  3. গ) আহব
  4. ঘ) অর্ক
সঠিক উত্তর:
গ) আহব
উত্তর
সঠিক উত্তর:
গ) আহব
ব্যাখ্যা

প্রশ্ন: শত্রু : অরাতি : : যুদ্ধ : ?

সমাধান:
'শত্রু' শব্দের সমার্থক শব্দ: অরাতি, অরি, বৈরি, অরুর, রিপু, প্রতিপক্ষ।
'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
'আফতাব' শব্দের সমার্থক: অর্ক, রবি, ভানু, ভাস্কর, আদিত্য।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ ]

 
 
১৫.
What is the antonym of `Abundant'?
  1. ক) Paucity
  2. খ) Plentiful
  3. গ) Copious
  4. ঘ) Ample
সঠিক উত্তর:
ক) Paucity
উত্তর
সঠিক উত্তর:
ক) Paucity
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of `Abundant'?

সমাধান:
- The word 'Abundant' (প্রচুর; অঢেল) means existing or available in large quantities;
Plentiful - প্রচুর; অপর্যাপ্ত; বহুল।
Copious - প্রাচুর্যপূর্ণ।
Ample - প্রচুর, বড় আকারের; প্রশস্ত
Paucity শব্দটির অর্থ: পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।

Source: Accessible Dictionary.
১৬.
নিচের চিত্রে ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?
  1. ক) 12 lb
  2. খ) 10 lb
  3. গ) 9 lb
  4. ঘ) 6 lb
সঠিক উত্তর:
গ) 9 lb
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 lb
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?

সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষার সূত্র,
ডান পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব = বাম পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব
বা, ডান পাশের ওজন × 6  = 4.5 × 12
বা, ফালক্রাম থেকে দূরত্ব = 54/6 
∴ ফালক্রাম থেকে দূরত্ব = 9 lb
১৭.
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নলিন
  2. খ) সলিল 
  3. গ) নিদ
  4. ঘ) নিলয় 
সঠিক উত্তর:
ঘ) নিলয় 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিলয় 
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ : 
গহ, আলয়, ভবন, নিলয়, সদন, আগার, বাড়ি, আবাস, বাটি, বটিকা, ইত্যাদি।   

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - নলিন 
'পানি' শব্দের সমার্থক শব্দ - সলিল
'নিদ্রা' শব্দের সমার্থক শব্দ - নিদ
 
[উৎস: ভাষা -শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]