পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৫ জানুয়ারি, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স পদের নাম: CGDF (অডিটর) (গ্রেড-১১) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২.০৭.২০১৯ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৫ জানুয়ারি, ২০২২ · ৮০ প্রশ্ন

.
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ময়ূখ
  2. খ) ব্যোম
  3. গ) জীমূত
  4. ঘ) আকিঞ্চন
ব্যাখ্যা

'কিরণ' শব্দের সমার্থক শব্দ হলো
- ময়ূখ,
- কিরণ,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- আলো,
- বিভা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
‘প্রাণভয়’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?–
  1. ক) প্রাণ যাওয়ার তরে ভয়
  2. খ) প্রাণের ভয়
  3. গ) প্রাণ হারানোর ভয়
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

মধ্যপদলােপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে।

যেমনঃ
- জীবন হানির আশঙ্কায় যে বীমা /জীবন-আশঙ্কায় বীমা = জীবনবিমা,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা।
- প্রাণ হারানোর ভয়= প্রাণভয় 

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।]

 
.
‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) মামলার ভয়
  2. খ) অশোভন বিদ্রুপ করা
  3. গ) ভয়ানক প্রতারণা
  4. ঘ) সুকঠিন প্রতিজ্ঞা করা
ব্যাখ্যা
‘বক দেখানো’ বাগধারাটির অর্থ বকের মুখ ও গলার মতো হাত বাকিয়ে অশোভনভাবে বিদ্রূপ করা।
.
‘শ্বশ্রূ’ শব্দের অর্থ কি?
  1. ক) দাঁড়ি
  2. খ) দাড়ি
  3. গ) শ্বশুর
  4. ঘ) শাশুড়ি
ব্যাখ্যা

শ্বশ্রু  (বিশেষ্য পদ/ স্ত্রীলিঙ্গ):
অর্থ - শাশুড়ি, শ্বশুর-পত্নী।

(উৎসঃ বাংলা একাডেমি - আধুনিক বাংলা অভিধান)

.
‘সরব’ শব্দের ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
  1. ক) ক্ষুদ্র
  2. খ) সঙ্গে
  3. গ) বিশাল
  4. ঘ) অভাব
ব্যাখ্যা

‘স’ একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন- সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
(উৎসঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যকরণ বই)

.
‘চৌহদ্দি’ শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
  1. বাংলা ও ফারসি
  2. তৎসম ও হিন্দি
  3. আরবি ও তুর্কি
  4. ফারসি ও আরবি
ব্যাখ্যা

⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, চৌ (বাংলা) + হদ্দি (ফারসি) = চৌহদ্দি।
⇒ Accessible Dictionary by Bangla Academy অনুসারে, চৌ+(আরবি) হদ্দ্‌+(বাংলা) ই = চৌহদ্দি।
⇒ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন অনুসারে, চৌ (ফারসি) + হদ্দি (আরবি) = চৌহদ্দি।
⇒ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, চৌ (ফারসি) + হদ্দি (আরবি) = চৌহদ্দি।

আমরা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে উত্তর নিয়েছি। মূল পরীক্ষায় আসলে আপনার নিজস্ব বিবেচনায় উত্তর দিতে পারেন।

.
নিচের কোন শব্দগুচ্ছ ণত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক?
  1. বর্ননা, সুষমা, লবণ
  2. ব্রাহ্মণ, কষ্ট, পোষাক
  3. ঘণ্টা, দ্বেশ, ক্রন্দণ
  4. ভাষণ, গ্রন্থ, জিনিস
ব্যাখ্যা

• শব্দগুচ্ছ ণত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক শব্দগুচ্ছ: 
ভাষণ, গ্রন্থ, জিনিস

• শুদ্ধ বানান:
বর্ণনা, দ্বেষ, ক্রন্দন ।

উৎস: বাংলা একাডেমি- আধুনিক বাংলা অভিধান। 

.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) নে+অন = নয়ন
  2. খ) তদ+রূপ = তদ্রূপ
  3. গ) রাজ+নী = রাজ্ঞী
  4. ঘ) তদ+কাল = তৎকাল
ব্যাখ্যা
তদ্রূপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো তৎ+রূপ।
.
যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ বুঝায় তাকে কোন ধরনের শব্দ বলে?
  1. ক) যৌগিক শব্দ
  2. খ) রূঢ়ি শব্দ
  3. গ) যোগরূঢ়
  4. ঘ) মৌলিক
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন -
- হস্তী = হস্ত + ইন অর্থ - হস্ত আছে যার কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা ( গো + এষণা) অর্থ গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।  
- কুশল - ব্যুৎপত্তিগত অর্থ যে কুশ আনে প্রচলিত অর্থ মঙ্গল। 
- বাঁশি - বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, সুরের এক বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ -সংস্করণ, ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
১০.
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্ন ব্যবহৃত হয়?
  1. ক) ড্যাশ
  2. খ) সেমিকোলন
  3. গ) কোলন
  4. ঘ) হাইফেন
ব্যাখ্যা

কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন- সভায় সাব্যস্ত হলো : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।

[উৎস: নবম দশম শ্রেণীর বাংলা ব্যকরণ ২০১৯ সংস্করণ ]

 
১১.
নিচের কোন বানানটি শুদ্ধ?–
  1. ক) পরিষেবা
  2. খ) ষাম্মাসিক
  3. গ) বিভূুতিভূষণ
  4. ঘ) ইতিমধ্যে
ব্যাখ্যা
শুদ্ধ বানানঃ বিভূতিভূষণ, ষাণ্মাসিক, ইতোমধ্যে।
১২.
‘Etiquette’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) শিষ্টাচার
  2. খ) নিয়মানুবর্তিতা
  3. গ) নিয়ম নীতি
  4. ঘ) শৃঙ্খলা
ব্যাখ্যা
'Etiquette' শব্দের সঠিক পরিভাষা = শিষ্টাচার, আদব- কায়দা 
 
[উৎস: প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি ]
১৩.
নিচের কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়?
  1. ক) পাদপ
  2. খ) শৃঙ্গী
  3. গ) দ্রুম
  4. ঘ) বিটপী
ব্যাখ্যা

বৃক্ষ = বিটপী, তরু, পাদপ, দ্রুম, মহীরুহ।
বিপিন= অরণ্য, বন।
শৃঙ্গী = শৃঙ্গযুক্ত, শিং আছে যার (পর্বত, শিং মাছ)।
উৎসঃ বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।
মূল প্রশ্নের অপশনে বিপিন এবং শৃংগী দুটোই ছিল এবং এরা বৃক্ষের সমার্থক নয়।

১৪.
‘বেশ এক ঘুম ঘুমিয়েছি’এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন পদ?
  1. ক) প্রযোজক ক্রিয়া
  2. খ) অনুক্ত কর্ম
  3. গ) যৌগিক ক্রিয়া
  4. ঘ) সমধাতুজ কর্ম
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়া ও কর্ম পদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে। 'আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি' বাক্যে কর্মপদ ঘুম এবং ক্রিয়াপদ ঘুমিয়েছি একই ধাতু ঘুম্‌ থেকে গঠিত হয়েছে। সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।
১৫.
নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়?
  1. ক) চিন্দ্রনাথ
  2. খ) চতুরঙ্গ
  3. গ) রজনী
  4. ঘ) বিপ্রদাস
ব্যাখ্যা
- 'রজনী' সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস।
- ১৮৭৫ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম এই উপন্যাস প্রকাশিত হয়।
- বই আকারে প্রথম প্রকাশিত হয় ১৮৭৭ সালে।
- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাসের মতে, 'রজনী বাংলা ভাষায় প্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস।'

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
দুর্গেশনন্দিনী,
কপালকুণ্ডলা,
মৃণালিনী,
বিষবৃক্ষ,
ইন্দিরা,
যুগলাঙ্গুরীয়,
চন্দ্রশেখর,
রাধারানী,
রজনী,
কৃষ্ণকান্তের উইল,
রাজসিংহ।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।]
১৬.
‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ কে সম্পাদনা করেন?
  1. ক) ড. মুহাম্মদ এনামুল হক
  2. খ) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
  3. গ) ড. সুকুমার
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।

[উৎস: বাংলাপিডিয়া ]
১৭.
‘সনাতন পাঠক’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
  1. ক) সমরেশ বসু
  2. খ) প্রেমেন্দ্রু মিত্র
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) প্রেমেন্দ্রু মিত্র
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন
- নীল লোহিত
- নীল উপাধ্যায়
- সনাতন পাঠক

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।]
১৮.
কথার তবুড়ি এর অর্থ কি?
  1. ক) অকাট্য যুক্তি
  2. খ) মিথ্যা কথা
  3. গ) অনর্গল কথা
  4. ঘ) অন্তরে জটিলতা
ব্যাখ্যা
'কথার তবুড়ি' এর অর্থ অনর্গল কথা।
১৯.
‘বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে’ এর এক কথায় প্রকাশ কি?
  1. ক) পরিবেদন
  2. খ) চিরকুমার
  3. গ) লবেজান
  4. ঘ) অভিসার
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে = পরিবেদন 
 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত 
'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা 
'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী 
'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত 

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
২০.
‘প্রতীচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?—
  1. ক) তীচ্য
  2. খ) প্রাচ্য
  3. গ) প্রাচী
  4. ঘ) অপ্রতীচ্য
ব্যাখ্যা
'প্রাচী' শব্দের বিপরীত শব্দ - 'প্রতীচী' 
 'প্রতীচ্য’ শব্দের বিপরীত শব্দ - 'প্রাচ্য'

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
২১.
Identify the incorrect segment (21-25).
The effects of consuming electronic media are likely to be far more limited than the panic implies.
  1. ক) effects
  2. খ) consuming electronic media
  3. গ) are
  4. ঘ) no error
ব্যাখ্যা
বাক্যটিতে কোন ভুল নেই।
২২.
71 percent of respondents indicated that using a co-working space increased his creativity.
  1. ক) 71 percent
  2. খ) respondents indicated
  3. গ) using a
  4. ঘ) increased his
ব্যাখ্যা
যেহেতু sub 71 percent of respondents plural তাই এর possessive adjective হবে their. সুতরাং increased his এর পরিবর্তে increased their হলে বাক্যটি সঠিক হতো।
২৩.
Some argues that because the free market allow for personal choice for they are ethical.
  1. ক) some argues
  2. খ) free market allow
  3. গ) personal choice
  4. ঘ) they are
ব্যাখ্যা
Some Subject হিসেবে ব্যবহৃত হলে verb plural হয়। তাই Singular verb argues এর পরিবর্তে Plural verb argue হলে বাক্যটি সঠিক হতো।
২৪.
Co- working spaces are designated locations that, for a free individuals could use to conduct their work.
  1. ক) spaces are
  2. খ) designated
  3. গ) for a free
  4. ঘ) could use to
ব্যাখ্যা
বাক্যটি বর্তমান সময়ের, তাই এর উভয় অংশ present tense এর গঠন অনুসরন করবে। কিন্তু বাক্যটির দ্বিতীয় অংশে could used to থাকায় বাক্যটি ভুল। সুতরাং could used to এর পরিবর্তে can used to হলে বাক্যটি সঠিক হতো।
২৫.
The more we practice surfing and scanning the more adept our brain becomes at those tasks.
  1. ক) we practice
  2. খ) brain becomes
  3. গ) suffering and scanning
  4. ঘ) no error
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে কোন ভুল নেই।
২৬.
Identify the missing word(26-30).
Why do gift-givers assume gift price is closely linked to gift-recipients’ feelings of appreciation?
  1. ক) like
  2. খ) that
  3. গ) after
  4. ঘ) with
ব্যাখ্যা
assume এর পর that clause বসে। তাই সঠিক বাক্যটি হবে Why do gift-givers assume that gift price is closely linked to gift-recipients’ feelings of appreciation? (Reference: Oxford Dictionary)
২৭.
People spend hundreds of dollars each year on gifts, somehow never learn to calibrate their gift expenditures according to personal insights.
  1. ক) and
  2. খ) or
  3. গ) with
  4. ঘ) but
ব্যাখ্যা
প্রদত্ত sentence এর clause দুটি বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে তাই somehow এর পূর্বে but conjunction টি বসবে।
২৮.
At first glance space mining seems to sidestep most environment concerns: there is no life on asteroids, and thus no habitats trash.
  1. ক) of
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) and
ব্যাখ্যা
thus no habitats trash এর পরিবর্তে thus no habitats to trash হবে। Trash শব্দটি verb এবং এর অর্থ ছুঁড়ে ফেলা।
২৯.
The main environmental problem caused by the production of Greek yogurt is the creation of acid whey a by-product.
  1. ক) with
  2. খ) from
  3. গ) of
  4. ঘ) as
ব্যাখ্যা
As a by-product অর্থ উপজাত হিসেবে।
৩০.
Scientists have long known that soot particles facilitate melting darkening snow and ice limiting its ability to reflect the sun’s rays.
  1. ক) of
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) by
ব্যাখ্যা
facilitate something by doing something হলো সঠিক ধারা। তাই darkening এর পূর্বে by বসবে।
৩১.
Replace the bold part of each sentence (31 to 35). The cyclones has had a negative impact over the economy of the country.
  1. ক) over the
  2. খ) on the
  3. গ) for the
  4. ঘ) up to the
ব্যাখ্যা

impact on
impact (up)on (someone or something)
To affect or influence someone or something.
Don't worry, your grade on that assignment won't impact upon your overall grade for the semester.

৩২.
Five countries, including Bangladesh is home to half of the world’s poor.
  1. ক) is home
  2. খ) are homes
  3. গ) is homes
  4. ঘ) are home
ব্যাখ্যা

Expressions such as with, together with, including, accompanied by, in addition to, or as well do not change the number of the subject. If the subject is singular, the verb is too.
The President, accompanied by his wife, is traveling to Bangladesh.
All of the books, including yours, are in that box.
Five countries, including Bangladesh are home to half of the world's poor.

৩৩.
It is frustrating, When besides working hard, he didn’t earn much.
  1. ক) besides, didn’t
  2. খ) in spite of, doesn’t
  3. গ) although, didn’t
  4. ঘ) despite, didn’t
ব্যাখ্যা
besides এর পরিবর্তে in spite of বসবে। আর In spite of এর পর verb + ing হয়। যেহেতু বাক্যটির প্রথম অংশ present tense এ আছে। তাই didn’t এর পরিবর্তে doesn’t বসবে।
৩৪.
This is clearly a masterpiece. Never I had seen another piece of art so unique.
  1. ক) Never I had
  2. খ) I have never not
  3. গ) Never have I
  4. ঘ) Never I have
ব্যাখ্যা
Adverbial word (never, scarcely, hardly) বাক্যের শুরুতে আসলে auxiliary verb টি subject এর পূর্বে চলে আসে। তাই সঠিক expression 'Never+auxiliary verb+I'. যেহেতু বাক্যটির প্রথম অংশ present tense আছে, তাই সঠিক উত্তর হবে Never have I.
৩৫.
His incredible success in the sporting arena is nothing short of enviable.
  1. ক) nothing
  2. খ) anything but
  3. গ) nothing but
  4. ঘ) everything
ব্যাখ্যা
nothing এর পরিবর্তে nothing but হবে।
৩৬.
If every move you make is being —— liberty is ———-.
  1. ক) chronicled-curtailed
  2. খ) preempted-buoyant
  3. গ) obstructed-feted
  4. ঘ) observed-eminent
ব্যাখ্যা
বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে chronicled(ঘটনাপঞ্জিতে লিপিবদ্ধ করা) এবং curtailed (সংকুচিত হওয়া) বসবে।
৩৭.
Amidst all the ——-, I could hardly ——- what he was saying.
  1. ক) upheaval-encode
  2. খ) uproar-dissolve
  3. গ) commotion-discern
  4. ঘ) racket-divulge
ব্যাখ্যা

বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে commotion(হৈচৈ, উত্তেজনা) এবং discern(শুনতে পাওয়া) বসবে।
Amidst: মধ্যে, মাঝখানে।

৩৮.
The ——— gained further ——– after the leader of the rebel group was arrested.
  1. ক) insurgency-momentum
  2. খ) revolt-magnanimity
  3. গ) hiatus-magnitude
  4. ঘ) upheaval-infirmity
ব্যাখ্যা
নেতাকে গ্রেপ্তার করলে আন্দোলন বৃদ্ধি পায়। বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে insurgency(বিদ্রোহ) এবং momentum (প্রেরণা, গতিবেগ) বসবে।
৩৯.
His inability to resolve the long-standing——-put him in a state of ———-.
  1. ক) impasse-euphoria
  2. খ) dilemma-distress
  3. গ) dissonance-affluence
  4. ঘ) consonance-dismay
ব্যাখ্যা
বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে dilemma(উভয়সংকট) এবং distress (বেদনা) বসবে।
৪০.
Public —— of the company’s poor financial state could have a very ——– impact on its share price.
  1. ক) enclosure-adverse
  2. খ) disclaimer-favorable
  3. গ) disclosure-detrimental
  4. ঘ) exposure-benign
ব্যাখ্যা
বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে disclosure (দৃষ্টিগোচরকরণ বা প্রকাশ) এবং detrimental (ক্ষতিকর) বসবে।
৪১.
একটি সংখ্যার ৪ গুণ এর সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণ এর সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?
  1. ক) -১
  2. খ) -১.৫
  3. গ) -২
  4. ঘ) ৫
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি x

তাহলে প্রশ্নমতে,
4x + 12 = 8
x = -1

তাহলে,
2x + 7
= 5

৪২.
p > 2 ও q > -1 হলে নিচের কোনটি সব সময় সত্য হবে?
  1. ক) pq > -2
  2. খ) -p < 2q
  3. গ) pq < -2
  4. ঘ) -p < 2q
ব্যাখ্যা
যেহেতু, দুইটাই > চিহ্ন। তাই, 3 এবং 0 হল p এবং q এর সর্বনিম্ন মান। তাহলে, pq এর মান অন্তত (3 X 0) = 0 এর চেয়ে বেশি হবে। অর্থাৎ, সঠিক অপশন (ক) pq > -2 সবসময়ই সঠিক।
৪৩.
N সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্র কে 3 করে চকলেট দিলে 5 টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু 4 টি করে চকলেট দিতে গেলে আরো 21 টি চকলেট এর প্রয়োজন হয়। ওই ক্লাসে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ১৬
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) ২৬
ব্যাখ্যা

ধরি, ছাত্রসংখ্যা x
তাহলে,
3x + 5 = N --- i
4x - 21 = N --- ii

ii - i =>
x - 26 = 0
So, x = 26

৪৪.
10 মিটার/ মিনিট বেগে 40 মিটার দীর্ঘ 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোন থেকে কর্ণ বরাবর হেটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 14
ব্যাখ্যা

কর্ণের দৈর্ঘ্য = √ (402 + 302)
= 50
মোট দূরত্ব অতিক্রম করতে হবে, (50 + 40 + 30) = 120 মিটার
তাহলে মোট সময় লাগবে, 120 / 10 = 12 মিনিট

৪৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পেলে p এর মান কত?
  1. ক) 12
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা

মনে করি,
দৈর্ঘ্য x
এবং প্রস্থ y
ক্ষেত্রফল = xy
প্রশ্নমতে,
1.1x (1 - p)y = .88xy
=> 1.1xy -1.1pxy = .88xy
=> 1.1pxy = .22xy
=> p = .22xy / 1.1xy
=> p = .2

অর্থাৎ, p = 20%

৪৬.
ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭ঃ৯ । যদি কবি ববি কে ২১ টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৭ঃ৬। আবার যদি ববি কবিকে 11 টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৫ঃ৮। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে—
  1. ক) ১৩
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
ব্যাখ্যা

ধরি, ববি ও কবির কাছে যথাক্রমে ৭x ও ৯x টি আপেল আছে।
প্রশ্নমতে,
৭x+২১ : ৯x-২১ = ৭ঃ৬
⇒ (৭x+২১)/(৯x-২১) = ৭/৬
⇒ ৪২x + ১২৬ = ৬৩x - ১৪৭
⇒ ২১x = ২৭৩
∴ x = ১৩
∴ কবির কাছে ববি অপেক্ষা বেশি আছে = (৯x-৭x) টি
                                                           = ২x টি
                                                           = (২×১৩) ”
                                                           = ২৬ টি

৪৭.
একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 250 টাকা অথবা 750 টাকা করে মোট 3000 টাকা বৃত্তি দেয়া হলো । একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেয়া হলে 250 টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না–
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেয়া হলে মোট খরচ হয় ১০০০ টাকা। বাকী থাকে ২০০০ টাকা। ২০০০ টাকা ২৫০ করে ৮ জনকে দেয়া যায়। প্রথমে একজনকে দেয়া হয়েছিল তাই, সর্বোচ্চ মোট ৯ জনকে দেয়া সম্ভব। তাই, ১২টি হওয়া সম্ভব নয়।
৪৮.
একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গ মিটার । বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150 %। আবার আয়তাকার জমির প্রস্থ ও দৈর্ঘ্যর এক তৃতীয়াংশ। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ —
  1. ক) 25%
  2. খ) 50%
  3. গ) 150%
  4. ঘ) 200%
ব্যাখ্যা

বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য = √৯৮ = ৭√২ মিটার
তাহলে, কর্ণ = ১৪ মিটার
সুতরাং, আয়তাকার জমির দৈর্ঘ্য = (১৪ X ১.৫) = ২১ মিটার
আয়তাকার জমির প্রস্থ = ৭ মিটার
আয়তাকার জমির ক্ষেত্রফল = ১৪৭ বর্গমিটার

১৪৭ বর্গমিটার ৯৮ বর্গমিটারের ১৫০%

৪৯.
একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202 তম সংখ্যাটি কত?
  1. ক) 798
  2. খ) 800
  3. গ) 802
  4. ঘ) 806
ব্যাখ্যা

প্রথম পদ = ২
সাধারণ অন্তর = ৪
সুতরাং, ২০২ তম পদ = ২ + (২০২-১)*৪ = ৮০৬

৫০.
কটন আলীর গত তিন বছরের গড় আয় ৫৫০০০ টাকা। যদি সে দ্বিতীয় বছরে প্রথম বছরের ৩/২ গুন আয় করে থাকে এবং তৃতীয় বছরের দ্বিতীয় বছরের ৫/২ গুণ আয় করে থাকে তাহলে তার দ্বিতীয় ও তৃতীয় বছরের আয়ের গড় কত টাকা —
  1. ক) ৬৯,৩০০
  2. খ) ৫৯,৬০০
  3. গ) ৩৯,৬০০
  4. ঘ) ২৬,৪০০
ব্যাখ্যা

মনে করি,
প্রথম বছরের আয় x টাকা
প্রশ্নমতে,
দ্বিতীয় বছরের আয় 3x/2 টাকা
তৃতীয় বছরের আয় (5/2)(3x/2) = 15x/4 টাকা

x + 3x/2 + 15x/4 = 55000
=> (4x + 6x + 15x) / 4 = 55000 * 3
=> 25x = 12 * 55000
=> x = 26400
তাহলে,
প্রথম বছরের আয় 26400 টাকা
দ্বিতীয় বছরের আয় ৩৯৬০০ টাকা
তৃতীয় বছরের আয় ৯৯০০০ টাকা
দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় = ৬৯৩০০ টাকা

৫১.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে, রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?
  1. ক) ৫%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
U = A + B - (AUB)

বাস এবং রাইড শেয়ারিং ব্যবহার করে = {(৯০ + ১৫) - ১০০}% = ৫%
রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্র বাস ব্যবহার করে = ৫/১৫ * ১০০% = ৩৩.৩৩%
৫২.
জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল। যদি জুলাই মাসের সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল—
  1. ক) 77
  2. খ) 75
  3. গ) 70
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

মনে করি,
জুনে দুই প্রকার আমেরই প্রতিকেজির দাম ছিল x Taka
প্রশ্নমতে জুলাইতে,
১ কেজি ফজলির দাম হয় 1.4x
১ কেজি ল্যাংড়ার দাম হয় 0.8x
প্রশ্নে বলা আছে, সমান পরিমাণ মিশ্রনের ১ কেজির দাম ৭৭ টাকা। সমান পরিমাণ হলে। ১ কেজিতে দুই আমেরই ১/২ কেজি করে লাগবে। আমরা তাহলে ১ কেজি করে নিলে দুই আমের মিশ্রন সমান হবে এবং ৭৭ টাকা করে মোট দুই কেজি আম হবে।
তাহলে,
1.4x + 0.8x = 77*2
=> 2.2x = 154
=> x = 70

৫৩.
ছোটন এর বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন 72150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত–
  1. ক) 66193
  2. খ) 65000
  3. গ) 70850
  4. ঘ) 72200
ব্যাখ্যা

মনে করি,
আগের বেতন x টাকা
তাহলে,
1.11x = 72150
=> x = 65000
তাহলে, বর্তমান বেতন = 65000 * 1.09 = 70850 টাকা।

৫৪.
একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করল, এতে তার বিক্রীত টিভির সংখ্যা y% কমে গেল, কিন্তু এতেও তার মোট বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলো, নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ–
  1. ক) y/(১-x)
  2. খ) ১০০y/(১০০-y)
  3. গ) ১০০/(১০০-y)
  4. ঘ) ১০০y/(১০০-x)
ব্যাখ্যা

মনে করি,
আগে ১০০ টাকায় ১০০টি বিক্রি করতেন।
তাহলে, আগের বিক্রয় মুল্য = ১০,০০০ টাকা
বর্তমান হিসেবে,
(১০০ + x) (১০০ - y) = ১০,০০০
=> x= ১০০y / (১০০ - y)

৫৫.
মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে এটা খুব দামী, সাত দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল , কিন্তু তার দুই দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না, যদি ঘড়ির দাম 18 % কমার পর 4100 টাকা হয়ে থাকে ঘড়ির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা–
  1. ক) 125
  2. খ) 132
  3. গ) 205
  4. ঘ) 512.5
ব্যাখ্যা

মনে করি,
আগের দাম x টাকা
তাহলে, 18% কমলে দাম হয় .82x টাকা
প্রশ্নমতে,
.82x = 4100
=> x = 5000
বর্তমান দাম = 4100 + (4100 এর 25%) = 5125
পার্থক্য = (5125 - 5000) = 125 টাকা

৫৬.
ট্রেন মধুমতি স্টেশন ‘ক’ থেকে ভোর চারটায় যাত্রা শুরু করে এবং সকাল 11 টায় স্টেশন ‘খ’ তে পৌঁছায়। আবার ট্রেন তিস্তা স্টেশন ‘খ’ থেকে সকাল 5.30 টায় যাত্রা শুরু করে ও সকাল দশটায় স্টেশন ‘ক’ তে পৌঁছায়। ট্রেন দুটি সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করা শুরু করেছিল—
  1. ক) 7:28
  2. খ) 7:30
  3. গ) 7:33
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নমতে,
সময়ের অনুপাত = ৭ঃ৪.৫
∴ গতির অনুপাত = ৪.৫ঃ৭
সম্পূর্ণ দূরত্ব = ৭×৪.৫ = ৩১.৫ কিমি
আপেক্ষিক দূরত্ব = {৩১.৫-(১.৫×৪.৫)} কিমি
= ২৪.৭৫ কিমি
∴ ” বেগ = (৭+৪.৫০) কিমি/ঘন্টা
= ১১.৫
∴ ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে,
= ৫ঃ৩০+(২৪.৭৫/১১.৫) ঘন্টা
= ৫ঃ৩০+২ ঘন্টা ৯ মিনিট
= ৭ঃ৩৯

৫৭.
32 জন বালক একটি বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ দুই দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরও কতজন বালিকা প্রয়োজন হবে?
  1. ক) 12
  2. খ) 16
  3. গ) 20
  4. ঘ) 24
ব্যাখ্যা

১৬ জন বালক ১ দিনে করতে পারে ১৬/(৩২*২৪) = ১/৪৮ অংশ
১৬ জন বালিকা ১ দিনে করতে পারে ১৬/(২৪*১৬) = ১/২৪ অংশ

তাহলে, ১৬ জন বালক ও ১৬ জন বালিকা একত্রে ১ দিনে করে = ১/৪৮ + ১/২৪ = ১/১৬ অংশ
তারা ১২ দিনে করবে, ১২/১৬ = ৩/৪ অংশ।
পরের ২ দিনে করবে ১/৮ অংশ।

বাকী থাকল, ১/৮ অংশ।

১/২৪ অংশ ১ দিনে করে ১৬ জন বালিকা
১ অংশ ১ দিনে করবে (১৬*২৪) জন বালিকা
১/৮ অংশ ২ দিনে করবে (১৬*২৪)/১৬ জন বালিকা
= ২৪ জন বালিকা
তাহলে, ২৪ জন নতুন বালিকা লাগবে।

৫৮.
লাভলু ফেব্রুয়ারি 14 তারিখ কিছু গোলাপ ক্রয় করল। তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম 16 টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম 13 টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট 293 টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল?
  1. ক) 9
  2. খ) 11
  3. গ) 20
  4. ঘ) 25
ব্যাখ্যা

লাল গোলাপের সংখ্যা x ও সাদা গোলাপের সংখ্যা y হলে,
16x + 13y = 293 --- --- --- (i)
x = 11 হলে,
16*11 + 13y = 293
or, 176 + 13y =293
or, 13y = 293 - 176
or, 13y = 117
or, y = 117/13
or, y = 9
অতএব,  লাল গোলাপের সংখ্যা + সাদা গোলাপের সংখ্যা = x + y = 11 + 9 = 20

৫৯.
472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?
  1. ক) 23
  2. খ) 24
  3. গ) 36
  4. ঘ) 48
ব্যাখ্যা

প্রতিটি পিলার জায়গা নেয় (২০ + ০.৫) = ২০.৫ মিটার
তাহলে, ৪৭২ মিটারে বসানো যাবে (৪৭২/২০.৫) + ১ টি
= ২৪টি।
দুইপাশে বসবে ৪৮টি।

৬০.
9 ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -15, সবগুলো সংখ্যার সমষ্টি কত?
  1. ক) 118
  2. খ) 125
  3. গ) 135
  4. ঘ) -135
ব্যাখ্যা

-7, -9, -11, -13, -15, -17, -19, -21, -23

পঞ্চম পদ, a + (5 - 1)d = - 15
Therefore, a + 4d = - 15
সবগুলো সংখ্যার সমষ্টি
= 9/2{2a + (9 - 1)d}
= 9/2(2a + 8d)
= 9(a + 4d)
= 9*(- 15)
= - 135

৬১.
ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
  1. ক) শেরপুর
  2. খ) টাঙ্গাইল
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) মুন্সীগঞ্জ
ব্যাখ্যা

বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।

- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।

৬২.
জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি?
  1. ক) ওডের-নিস লাইন
  2. খ) সিগফ্রিড লাইন
  3. গ) সনোরা লাইন
  4. ঘ) কার্জন লাইন
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা :

ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড।
সিগফ্রিড লাইন – জার্মানি ও ফ্রান্স
হিন্ডারবার্গ লাইন – জার্মানি ও ফ্রান্স
সনোরা লাইন - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।

(সূত্র: ব্রিটানিকা)
৬৩.
কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান?
  1. ক) তুরস্ক
  2. খ) পাকিস্তান
  3. গ) লিবিয়া
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
মিশরে ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিচারাধীন প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির ‘আকস্মিক মৃত্যু’ হয়েছে।
 ২০১৯ সালের ১৭ জুন ‘আদালতের এজলাসে হঠাৎ পড়ে গিয়ে’ তিনি মারা যান।
মুরসির বয়স হয়েছিল ৬৭ বছর।

[উৎস : পত্রিকার রিপোর্ট ]
৬৪.
‘গোলান মালভূমি’ কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ক) ইরাক-ইরান
  2. খ) ফিলিস্তিন-ইসরাইল
  3. গ) রাশিয়া-তুরস্ক
  4. ঘ) সিরিয়া-ইসরাইল
ব্যাখ্যা
সিরিয়া ও ইসরাইল সীমান্তে অবস্থিত গোলান মালভূমি।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরাইলের যুদ্ধ বিরতি রেখা পার্পল লাইন নামে পরিচিত।
- ১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিতে দখলকৃত জায়গা নিজেদের অধিভুক্ত করে।

উৎস: ব্রিটানিকা.কম
 
৬৫.
উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়?
  1. ক) NAM
  2. খ) NATO
  3. গ) UN
  4. ঘ) IMF
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে সাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়।
এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে।
এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড।
বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ২৯ টি। )

(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট
৬৬.
আমাজান বনভূমি নিচের কোন দেশের অংশ নয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) ইকুয়েডর
  3. গ) পেরু
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
আমাজন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট।
এটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল।
এর আয়তন প্রায় ২.৬ মিলিয়ন বর্গ মাইল।
এটি ৯ টি দেশ যথা- ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফ্রে গায়ানা জুড়ে বিস্তৃত।

[উৎস: ওয়ার্ল্ডওয়াইল্ডলাইফ সংস্থার ওয়েবসাইট]
৬৭.
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
  1. ক) মেসোপটেমিয়া
  2. খ) মায়া
  3. গ) চৈনিক
  4. ঘ) ইনকা
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
- সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
- মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।
- প্রাচীন রােমের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল রােমান সভ্যতা।
- ভারতে জন্ম নিয়েছিল সিন্ধু সভ্যতার।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬৮.
মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) মোরশেদুল ইসলাম
  2. খ) তানভীর মোকাম্মেল
  3. গ) তারেক মাসুদ
  4. ঘ) বাদল রহমান
ব্যাখ্যা
মুক্তির গান তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা প্রামাণ্য চিত্র। ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে।
৬৯.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মেয়াদকাল কত বছর?
  1. ক) ১২ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ২০ বছর
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে।
৭০.
MS Office এর কোন সফটওয়্যার টি ডাটাবেজ নিয়ে কাজ করে?
  1. ক) MS Word
  2. খ) MS Powerpoint
  3. গ) MS Access
  4. ঘ) MS Excel
ব্যাখ্যা
Microsoft Access is a database management system (DBMS) from Microsoft that combines the relational Microsoft Jet Database Engine with a graphical user interface and software-development tools.
৭১.
একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে?
  1. ক) ক্রিস গেইল
  2. খ) শচীন টেন্ডুলকার
  3. গ) রোহিত শর্মা
  4. ঘ) মার্টিন গাপটিল
ব্যাখ্যা
একদিনের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বর্তমান রেকর্ডের অধিকারী মার্টিন গাপটিল।
 তিনি ২০১৫ সালের বিশ্বকাপে  ২১ মার্চের কোয়ার্টার ফাইনালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাত্র ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

Source: Cricinfo
 
৭২.
MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Reference
  3. গ) Review
  4. ঘ) View
ব্যাখ্যা
In Word 2007 and Word 2010: References > Table of Contents > choose an option from the menu.
৭৩.
২০২০ সালে বাংলাদেশের কোন খাতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে?
  1. ক) তৈরি পোশাক
  2. খ) টেলিযোগাযোগ
  3. গ) গ্যাস ও খনিজ
  4. ঘ) বিদ্যুৎ
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। 
কিছুটা মডিফাই করে প্রশ্নটি প্রণীত হয়েছে। 

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (UNCTAD) গত ১৬ জুন ২০২০ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (WIR) প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী-
- বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র, দ্বিতীয় - চীন।
- বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ - চীন, দ্বিতীয় - যুক্তরাজ্য।
- বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে বাংলাদেশের শীর্ষ খাত- তৈরি পোশাক খাত।
স্বল্পোন্নত দেশগুলোর (LDC) মধ্যে বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - কম্বোডিয়া, দ্বিতীয় - মায়ানমার, বাংলাদেশের অবস্থান - ৫ম।

উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার।
৭৪.
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Design
  3. গ) Review
  4. ঘ) Data
ব্যাখ্যা
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন Insert ট্যাব এ পাওয়া যায়।
৭৫.
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?–
  1. ১০
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর :
- মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে ১১ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।
- প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব- সেক্টরে বিভক্ত ছিল।
- সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো-
• এক নম্বর সেক্টর: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা।
• দুই নম্বর সেক্টর: নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ (বর্তমানে জেলা), ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ।
• তিন নম্বর সেক্টর: আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ।
• চার নম্বর সেক্টর: সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল।
• পাঁচ নম্বর সেক্টর: সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা।
• ছয় নম্বর সেক্টর: রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা (বর্তমানে জেলা)।
• সাত নম্বর সেক্টর: দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা।
• আট নম্বর সেক্টর: কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা।
• নয় নম্বর সেক্টর: দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা।
• দশ নম্বর সেক্টর: দশ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ।
• এগার নম্বর সেক্টর: কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

[ফরিদপুরের অধিকাংশ ছিল আট নম্বর সেক্টরে কিছু অংশ ছিল দুই নম্বর সেক্টরে তাই অধিক গ্রহনযোগ্য হিসেবে আট নম্বর  উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৭৬.
চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়?
  1. ক) কুমিল্লা
  2. খ) বরিশাল
  3. গ) বান্দরবন
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
যে বনভূমির বৃক্ষের পাতা শীতকালে ঝড়ে যায় না তাকে চিরহরিৎ বনভূমি বলা হয়।
সাধারণত অধিক বৃষ্টিবহুল এলাকায় চিরহরিৎ বনভূমির আধিক্য দেখা যায়।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃষ্টিবহুল পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গানাটি, খাগড়াছড়ি, বান্দরবান) , চট্টগ্রাম ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি রয়েছে।
এই বনাঞ্চলের আয়তন প্রায় ১৩.৭৭ লক্ষ হেক্টর যা দেশের মোট আয়তনের প্রায় ৯.৩৩ শতাংশ।
এ বনের প্রধান বৃক্ষের মধ্যে গর্জন, চাপালিশ ও তেলসুর উল্লেখযোগ্য।

(সূত্র: বন বিভাগ ওয়েবসাইট)
৭৭.
নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
  1. ক) ল্যাংরা
  2. খ) গোপালভোগ
  3. গ) ফজলি
  4. ঘ) হিমসাগর
ব্যাখ্যা

বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO).
এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে।
পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়।
বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিমসাগর আম স্বীকৃতি পায়।

(সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)

৭৮.
পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) কুমিল্লা
  3. গ) নওগাঁ
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা

পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি 'জগদ্দল বিহার' রাজা রামপাল কর্তৃক নির্মিত।
এটি নওগাঁ জেলায় অবস্থিত।

অন্যদিকে,
- শালবন বিহার (সর্বপ্রাচীন) কুমিল্লার ময়নামতিতে অবস্থিত।
- বাসু বিহার অবস্থিত বগুড়ার শিবগঞ্জে।
- উয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদীতে।

সূত্রঃ http://www.archaeology.gov.bd

৭৯.
বাংলাদেশের কোন সাহিত্যিক ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন?
  1. ক) অধ্যাপক আনিসুজ্জামান
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) অধ্যাপক হায়াৎ মাহমুদ
  4. ঘ) ফখরুল আলম
ব্যাখ্যা
- ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
- তিনি একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক।

[সূত্রঃ প্রথম আলো]
৮০.
সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে?
  1. ক) ফ্রান্স
  2. খ) বেলজিয়াম
  3. গ) পর্তুগাল
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদা‌লত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
এটির বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্র হওয়ার চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে।

(সূত্রঃ ICC ওয়েবসাইট)