পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ অক্টোবর, ২০২৪সময়55 minutes৯৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর পদের নাম: অফিস সহায়ক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৬.০৩.২০২০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ অক্টোবর, ২০২৪ · ৯৯ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
  1. ০৭টি
  2. ০৮টি
  3. ০৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।

• মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।

• মাত্রাভেদে ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬টি।

• মাত্রাভেদে স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা ৪টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
.
'অতীত'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অতি + ইত
  2. অতী + ত
  3. অত + ইত
  4. অত + ঈত
সঠিক উত্তর:
অতি + ইত
উত্তর
সঠিক উত্তর:
অতি + ইত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন -
- অতি + ইত = অতীত, 
- পরি + ঈক্ষা = পরীক্ষা, 
- সতী + ইন্দ্র = সতীন্দ্র, 
- সতী + ঈশ = সতীশ, 
এরূপ - গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুমুর্ষু
  2. মুমুর্ষূ
  3. মুমূর্ষু
  4. মুমুর্ষ
সঠিক উত্তর:
মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা
শুদ্ধ বানান - 'মুমূর্ষু'

মুমূর্ষু (বিশেষণ)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ। 
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
  1. কুল
  2. সমূহ
  3. সকল
  4. গ্রাম
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ:
কুল - কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল, বৃক্ষকুল ইত্যাদি।
সকল - পর্বতসকল, মনুষ্যসকল ইত্যাদি।
সব - ভাইসব, পাখিসব ইত্যাদি।
সমূহ - বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি।

অন্যদিকে,
- ‘গ্রাম’ অপ্রাণিবাচক শব্দের বহুবচন লগ্নক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়?
  1. শব্দ
  2. বর্ণ
  3. ধ্বনি
  4. চিহ্ন
সঠিক উত্তর:
বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
বর্ণ
ব্যাখ্যা
- ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে - বর্ণ বলে।
- ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্ন সমূহকে বর্ণ বলে।
- বর্ণ হলো দৃশ্যগ্রাহ্য রূপ।
- ধ্বনি হলো শ্রুতিগ্রাহ্য রূপ।

আরো কিছু তথ্য:
- ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
- ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
- ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
- ভাষার মূল উপকরণ - বাক্য;

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. শব্দ
  2. শব্দক্রম
  3. ধ্বনিতত্ত্ব
  4. বাক্য প্রকরণ
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
• 'সন্ধি' ব্যাকরণের 'ধ্বনিতত্ত্ব' অংশের আলোচ্য বিষয়।

ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, সন্ধি, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

রূপতত্ত্ব বা পদক্রম:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়।

অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. বিকৃত
  2. অভাব
  3. বিপরীত
  4. স্থানান্তর
সঠিক উত্তর:
বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত
ব্যাখ্যা
• 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার:
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ।
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ।
- বিকৃত অর্থে = অপমৃত্যু।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০১৯ সংস্করণ।
.
‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নি + রস
  2. নী + রস
  3. নিঃ + রস
  4. নীঃ + রস
সঠিক উত্তর:
নিঃ + রস
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + রস
ব্যাখ্যা
• 'নীরস' শব্দের সন্ধি বিচ্ছেদ - নিঃ + রস।

• 'নীরস' এর সন্ধি বিচ্ছেদের নিয়ম:
ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সাথে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববতী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
যেমন-
নিঃ + রস = নীরস।
নিঃ + রব = নীরব,
নিঃ + রোগ = নীরোগ,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
যে জমিতে ফসল জন্মায় না-
  1. পতিত
  2. অনুর্বর
  3. ঊষর
  4. বন্ধ্যা
সঠিক উত্তর:
ঊষর
উত্তর
সঠিক উত্তর:
ঊষর
ব্যাখ্যা
• ‘যে জমিতে ফসল জন্মায় না’ এক কথায় বলে - ঊষর।

অন্যদিকে,
 - যে নারীর সন্তান হয় না - বন্ধ্যা।
- পড়ে আছে এমন - পতিত।
- উর্বর নয় এমন - অনুর্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিরহ
  2. নীরিহ
  3. নীরীহ
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান -'নিরীহ'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- শান্ত,
- নিরূপদ্রব,
- নির্বিরোধ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
অভিরাম শব্দের অর্থ কী?
  1. বিরামহীন
  2. নালিশ
  3. চলন
  4. সুন্দর
সঠিক উত্তর:
সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর
ব্যাখ্যা
• 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।

অন্যদিকে,
- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।
- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।
- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'হরতাল' কোন ভাষার শব্দ?
  1. ওলন্দাজ
  2. চীনা
  3. গুজরাটি
  4. ফারসি
সঠিক উত্তর:
গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা
• 'হরতাল' - 'গুজরাটি' ভাষার শব্দ।

• হরতাল শব্দের অর্থ:
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে?
  1. খ্রিষ্টধর্ম
  2. প্যাগনিজম
  3. জৈনধর্ম
  4. বৌদ্ধধর্ম
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
  1. অজানা
  2. দোতলা
  3. আশীবিষ
  4. কানাকানি
সঠিক উত্তর:
কানাকানি
উত্তর
সঠিক উত্তর:
কানাকানি
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত।

ব্যতিহার বহুব্রীহি:
পারস্পরিক ক্রিয়ায় কোনাে অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমন:
• হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি।
• কানে কানে যে কথা = কানাকানি।
• গলায় গলায় যে মিলন = গলাগলি।
• লাঠিতে লাঠিতে যে সংঘর্ষ = লাঠালাঠি।
• হাসতে হাসতে যে ক্রিয়া = হাসাহাসি।

অন্যদিকে,
- না (নয়) জানা যা = অজানা; এটি নঞবহুব্রীহি সমাস।
- দোতলা শব্দটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ।
- ব্যাধিকরণ বহুব্রীহি সমাস -আশীতে বিষ যার = আশীবিষ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
এককথায় প্রকাশ করুন- 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'-
  1. দুর্গম
  2. দুস্তর
  3. দুর্জয়
  4. দুর্লভ
সঠিক উত্তর:
দুস্তর
উত্তর
সঠিক উত্তর:
দুস্তর
ব্যাখ্যা
• 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না' এর এক কথায় প্রকাশ - দুস্তর

অন্যদিকে
- 'যা কষ্টে জয় করা যায়' এক কথায় প্রকাশ - দুর্জয়।
- 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- 'যেখানে যাওয়া কষ্টকর' এক কথায় প্রকাশ - দুর্গম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
  1. পদ্মরাগ
  2. পদ্মগোখরা
  3. পদ্মাপুরাণ
  4. পদ্মাবতী
সঠিক উত্তর:
পদ্মগোখরা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মগোখরা
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ''শিউলিমালা''।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩১ সালে।

এর গল্পগুলো হলোঃ
- পদ্ম-গোখরা,
- জিনের বাদশা,
- অগ্নি গিরি,
- শিউলিমালা।

অন্যদিকে,
- মহাকবি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' কাব্যগ্রন্থ।
- 'পদ্মরাগ' রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত উপন্যাস৷
- মনসামঙ্গল কাব্যের অপর নাম - পদ্মাপুরাণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'উদাসীন পথিকের মনের কথা' উপন্যাসটির রচয়িতা কে?
  1. জীবনানন্দ দাস
  2. আবুল মনসুর আহমেদ
  3. কাজী নজরুল ইসলাম
  4. মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
উদাসীন পথিকের মনের কথা:
• ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
• “উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
• এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
Students should attend _____ their lessons.
  1. with
  2. on
  3. at
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: Students should be attentive to their lessons.

• Attendtive to - মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া।

অপশন আলোচনা:
• Attend at - গমন করা।
→ He does not attend at his office in time.

• Attend on - পরিচর্যা/সেবা/তত্ত্বাবধান করা; যত্ন নেওয়া।
→ A nurse attends on patients.

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
  1. তীরে পৌঁছানোর স্বস্তি
  2. সঞ্চয়ের প্রবৃত্তি
  3. মুমূর্ষু অবস্থা
  4. আসন্ন বিপদ
সঠিক উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা
• ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি

অন্যদিকে,
- 'যখন তখন অবস্থা' বাগধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ - আসন্ন বিপদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ইয়াকুব আলী চৌধুরী
  2. গোলাম মোস্তফা
  3. মীর মশাররফ হোসেন
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
ব্যাখ্যা
- 'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা - গোলাম মোস্তফা।
- তাঁর বিশ্বনবী গ্রন্থখানি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
- এতে তিনি হযরত মুহাম্মদ (স.)-কে ঐতিহাসিক মহামানব হিসেবে মূল্যায়ন করেছেন।

গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে তাঁর জন্ম।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান,
- বনিআদম।

গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী,
- ইসলাম ও কমিউনিজম,
- ইসলাম ও জেহাদ,
- আমার চিন্তাধারা,
- পাকিস্তানের রাষ্ট্রভাষা।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'কবর' রচনাটি কার রচনা?
  1. শহীদুল্লাহ কায়সার
  2. মুনীর চৌধুরী
  3. জসীমউদ্‌দীন
  4. কায়কোবাদ
অনির্ধারিত
ব্যাখ্যা
'কবর' কবিতাটি রচনা করেন জসীম উদ্দীন এবং 'কবর' নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
------------------
• 'কবর' কবিতা:
- রচয়িতা পল্লীকবি জসীমউদদীন। 
- কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় ।
- কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।
- কবিতাটিতে ১১৮টি পংক্তি আছে ।
------------
'কবর' নাটক:

- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২২.
মধ্যপদলোপী কর্মধারার দৃষ্টান্ত-
  1. ঘর হতে ছাড়া — ঘরছাড়া
  2. অরুণের মতো রাঙা — অরুণরাঙা
  3. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী — ক্ষণস্থায়ী
  4. হাসিমাখা মুখ — হাসিমুখ
সঠিক উত্তর:
হাসিমাখা মুখ — হাসিমুখ
উত্তর
সঠিক উত্তর:
হাসিমাখা মুখ — হাসিমুখ
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন;
- হাসি মাখা মুখ = হাসিমুখ;
- ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি;
- প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়;
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।

অন্যদিকে,
- অরুণের মতো/ন্যায় রাঙা - অরুণরাঙা; উপমান কর্মধারয় সমাস।
- ঘর থেকে ছাড়া - ঘরছাড়া; পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ।
- ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী; দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
'মুখ তোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
  1. নিজের মুখ উপরে তোলা
  2. অন্যের মুখ তুলে ধরা
  3. প্রসন্ন হওয়া
  4. নষ্ট করা
সঠিক উত্তর:
প্রসন্ন হওয়া
উত্তর
সঠিক উত্তর:
প্রসন্ন হওয়া
ব্যাখ্যা
• ‘মুখ তোলা’ অর্থ - অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া
উদাহরণ - খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।

এমনিভাবে,
মুখ রাখা - সম্মান রক্ষা করা।
মুখ ধরা - মুখের স্বাদ নষ্ট হওয়া।
মুখ বদলানো - স্বাদ বদলানো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
'বাংলাপিডিয়া' হচ্ছে-
  1. উপন্যাস
  2. জাতীয় জ্ঞানকোষ
  3. বাংলা কাব্য
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
জাতীয় জ্ঞানকোষ
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় জ্ঞানকোষ
ব্যাখ্যা
বাংলাপিডিয়া:
- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
- বাংলাদেশের প্রাচীনতমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ফলে এটি অধ্যয়নের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব।
- প্রথম প্রকাশের পর বাংলাপিডিয়া ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
- বাংলাপিডিয়া শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী এবং সাধারণ পাঠকদের অপরিহার্য সহচরে পরিণত হয়েছে।
- বর্তমান দ্বিতীয় সংস্করণটি (২০১২) ইতিপূর্বে প্রকাশিত প্রথম সংস্করণের (২০০৩) একটি পরিবর্ধিত ও হালনাগাদ রূপ।

উৎস: বাংলাপিডিয়া।
২৫.
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
  1. কাকের নিদ্রার ন্যায়
  2. অগভীর সতর্ক নিদ্রা
  3. অনিষ্ট চিন্তা
  4. কপট চিন্তা
সঠিক উত্তর:
অগভীর সতর্ক নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
অগভীর সতর্ক নিদ্রা
ব্যাখ্যা
• কাকনিদ্রা,
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- কাকের ঘুমের মতো সতর্ক ও অগভীর ঘুম,
- কপট ঘুম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬.
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
  1. হাঙর নদী গ্রেনেড
  2. তেইশ নম্বর তৈলচিত্র
  3. ইছামতি
  4. আয়নামতির পালা
সঠিক উত্তর:
হাঙর নদী গ্রেনেড
উত্তর
সঠিক উত্তর:
হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন।
- মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'।
- মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি।
- হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।
- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।
- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।

অন্যদিকে,
- আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র।
- ইছামতি, ১৯৫০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।

সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছাস,
- পোকামাকড়ের ঘড়বসতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।
২৭.
Which is the plural form of 'mouse'?
  1. mouses
  2. mice
  3. mouse
  4. mices
সঠিক উত্তর:
mice
উত্তর
সঠিক উত্তর:
mice
ব্যাখ্যা
• The plural form of the word 'Mouse' is - Mice.
- আবার, কম্পিউটার mouse বুঝালে তখন 'Mouse' এর plural number হিসেবে সাধারণত Mouses হয়, তবে mice ও ব্যবহৃত হয়। 
- More than one computer mouse can be called "mouses".
 
• Mouse (noun)
- plural: mice (ইঁদুর বোঝালে)।
- plural: mouses/ mice (কম্পিউটার মাউস বোঝালে)।

• সাধারণ হিসাবে Mouse অর্থ ইঁদুর ই হয়, তাই সে  অনুযায়ী সঠিক উত্তর Mice রাখা হয়েছে।

Source: Oxford Dictionary, Cambridge Dictionary & Merriam-Webster Dictionary.
২৮.
Choose the correctly spelt word.
  1. Liesure
  2. Leisure
  3. Leaisure
  4. Lesture
সঠিক উত্তর:
Leisure
উত্তর
সঠিক উত্তর:
Leisure
ব্যাখ্যা
• Leisure: 
English meaning: the time when you are not working or doing other duties.
Bangla meaning: অবকাশ; অবসর।

Example: 
- The balance between work and leisure is changing.
- Popular leisure activities included reading, going to movies, and talking with friends. (leisure activity )
- Most people only have a limited amount of leisure time. (leisure time)

Source: Cambridge Dictionary.
২৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. Barier
  2. Barieir
  3. Barriar
  4. Barrier
সঠিক উত্তর:
Barrier
উত্তর
সঠিক উত্তর:
Barrier
ব্যাখ্যা
• Barrier: 
English meaning: a long pole, fence, wall, or natural feature, such as a mountain or sea, that stops people from going somewhere.
Bangla meaning: (১) (দেওয়াল, রেল, বেড়া, ঘুরন্ত দরজা প্রভৃতি) যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে; প্রতিবন্ধক। (২) (লাক্ষণিক) অন্তরায়; বাধা; প্রতিবন্ধক।

Example: 
- Barriers have been erected all along the route the Pope will take.
- The mountains acted as a natural barrier to the spread of the disease.

Source: Cambridge Dictionary.
৩০.
কোনটি abstract noun?
  1. man
  2. height
  3. jury
  4. long
সঠিক উত্তর:
height
উত্তর
সঠিক উত্তর:
height
ব্যাখ্যা
• Abstract Noun: 
- Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 
- Examples:  Height, Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, Honesty, Wisdom, Bravery etc.
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে 'Height' (উচ্চতা) হচ্ছে Abstract Noun.

•অন্য অপশন গুলোর মধ্যে - 
- Man - পুরুষমানুষ বা পুরুষজাতি - এর সাধারণ নাম; Common Noun. 
- Jury -বিচারকমণ্ডলী, যা একটি সমষ্টিকে বুঝায়, তাই এটা Collective Noun. 
- Long -  লম্বা; দীর্ঘ হচ্ছে Adjective.
৩১.
‘লেফটেন্যান্ট’ শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. Leiftenant
  2. Lieutenant
  3. Leiftanant
  4. Leaftanant
সঠিক উত্তর:
Lieutenant
উত্তর
সঠিক উত্তর:
Lieutenant
ব্যাখ্যা
• Lieutenant:
English meaning: (the title of) an officer of middle rank in the armed forces.
Bangla meaning: ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্‌ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার।

Example:
- He was promoted to the rank of lieutenant.

Source: Cambridge Dictionary.
৩২.
Choose the correctly spelling word-
  1. Sunamee
  2. Suname
  3. Tsunami
  4. Sunami
সঠিক উত্তর:
Tsunami
উত্তর
সঠিক উত্তর:
Tsunami
ব্যাখ্যা
• Tsunami:
English meaning: an extremely large wave caused by a violent movement of the earth under the sea.
Bangla meaning: সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

Example: 
- In 2004 an earthquake triggered a tsunami that destroyed entire communities in Indonesia and other countries around the Indian Ocean.
- She left the area after she lost her house and her family in the tsunami.

Source: Cambridge Dictionary.
৩৩.
Improvement অর্থ -
  1. Betterment
  2. Preference
  3. Promotion
  4. Advancement
অনির্ধারিত
ব্যাখ্যা
• Betterment ও Advancement দুটিই improvement  এর সমার্থক শব্দ, অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Improvement:

English meaning: an occasion when something gets better or when you make it better.
Bangla meaning: উন্নতিসাধন; উন্নতিবিধান; উন্নতি; উৎকর্ষ; উৎকর্ষসাধন; শ্রীবৃদ্ধি।

Options,
ক) Betterment: 
English meaning: improvement.
Bangla meaning: উন্নতি সাধন

খ) Preference: 
English meaning: the fact that you like something or someone more than another thing or person.
Bangla meaning: বিশেষ অনুরাগ/অভিরুচি।

গ) Promotion: 
English meaning: activities to advertise something.
Bangla meaning: পদোন্নতিদান বা পদোন্নতি লাভ; পদোন্নতি; পদবৃদ্ধি; পদবর্ধন।

ঘ) Advancement: the development or improvement of something.
English meaning:
Bangla meaning: পদোন্নতি; উন্নতি।

• অপশন বিবেচনা করে দেখা যায়, Betterment ও Advancement দুটিই improvement  এর সমার্থক শব্দ।

Source: Cambridge Dictionary.
৩৪.
We waited until the plane-
  1. had not taken off
  2. took off
  3. had taken off
  4. did not taken off
অনির্ধারিত
ব্যাখ্যা
• সঠিক উত্তর - took off এবং had taken off.
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
-------------------

• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We waited until the plane took off.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
৩৫.
Choose the right preposition for the sentence: 'I count ____ your help'.
  1. upon
  2. after
  3. for
  4. with
সঠিক উত্তর:
upon
উত্তর
সঠিক উত্তর:
upon
ব্যাখ্যা
• Count on/upon:
English meaning: to depend or rely on.
- If you count on something or count upon it, you expect it to happen and include it in your plans.
- If you count on someone or count upon them, you rely on them to support you or help you.
Bangla meaning: নির্ভর করা।

এটি appropriate preposition Count এর পর 'নির্ভর করা' অর্থে on/upon বসতে পারে।

Complete sentence: 'I count upon your help'.
বাক্যের অর্থ - আমি আপনার সাহায্যের উপর নির্ভর করছি।
৩৬.
We should have tasty and ____ meals.
  1. nutrient
  2. nutritional
  3. nutritious
  4. nutritive
সঠিক উত্তর:
nutritious
উত্তর
সঠিক উত্তর:
nutritious
ব্যাখ্যা
• And দ্বারা দুটি সমজাতীয় শব্দ যুক্ত হয়।
- তাই বাক্যে Tasty (adj) এর সাথে Nutritious (adj) যুক্ত হবে।
- বাক্যের অর্থ: আমাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।

• nutritious শব্দটি adjective, এটি noun 'meal' এর পূর্বে ব্যবহৃত হবে।

Example:
- a nutritious diet
- Nuts and fruit make nutritious snacks.
- The cookbook contains many simple yet highly nutritious meals.

Complete sentence: We should have tasty and nutritious meals.
৩৭.
Had I known her, I _____ her.
  1. would meet
  2. would had meet
  3. would met
  4. would have met
সঠিক উত্তর:
would have met
উত্তর
সঠিক উত্তর:
would have met
ব্যাখ্যা
• Complete Sentence: Had I known her, I would have met her.
→ প্রদত্ত বাক্যটি 3rd Conditional- এ রয়েছে

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
• Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

•  একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  
2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
৩৮.
Which one is adjective?
  1. Eligible
  2. Enhance
  3. Production
  4. Search
সঠিক উত্তর:
Eligible
উত্তর
সঠিক উত্তর:
Eligible
ব্যাখ্যা
Options,

ক) Eligible: [adjective]
English meaning: having the necessary qualities or satisfying the necessary conditions.
Bangla meaning: উপযুক্ত; যোগ্য; যোগ্যতাসম্পন্ন।

খ) Enhance: [verb]
English meaning: to improve the quality, amount, or strength of something.
Bangla meaning: বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।

গ) Production: [noun]
English meaning: the process of making or growing goods to be sold.
Bangla meaning: উৎপাদন।

ঘ) Search: [noun, verb]
English meaning:
to look somewhere carefully in order to find something. [verb]
an attempt to find someone or something. [noun]
Bangla meaning: তল্লাশি/তালাশ করা; অনুসন্ধান/অন্বেষণ করা; খোঁজা; সন্ধান করা; ঘাঁটা।
৩৯.
Fortune _____ the brave.
  1. favoured
  2. had favoured
  3. with favour
  4. favours
সঠিক উত্তর:
favours
উত্তর
সঠিক উত্তর:
favours
ব্যাখ্যা
• এটি একটি প্রবাদ বাক্য।

• Fortune favours the brave.
Meaning: বীরভোগ্যা বসুন্ধরা বা ভাগ্য সাহসী কে অনুসরণ করে।

Source: Live MCQ Lecture.
৪০.
My father arrived while I _____ the book.
  1. would read
  2. had read
  3. read
  4. was reading
সঠিক উত্তর:
was reading
উত্তর
সঠিক উত্তর:
was reading
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - was reading.

- Complete Sentence: My father arrived while I was reading the book.

Source: Cambridge Dictionary.
৪১.
Which of the following in the masculine gender of 'Deer'?
  1. Mate
  2. duck
  3. doe
  4. buck
সঠিক উত্তর:
buck
উত্তর
সঠিক উত্তর:
buck
ব্যাখ্যা
'Deer: 
English meaning: a quite large animal with four legs that eats grass and leaves. The male usually has antlers (= wide horns like branches). The female is called a hind or a doe and the male a stag or buck.

ক) Mate: (কথ্য) বন্ধু; সঙ্গী; সহকর্মী (প্রায়ই সম্বোধনে): Common gender.

খ) duck: স্ত্রী পাতিহাঁস।

গ) doe: doe হলো স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।

ঘ) buck: buck হলো পুরুষজাতীয় হরিণ; খরগোশ বা ছাগ।
৪২.
Dhaka is becoming one of the ______ cities in Asia.
  1. more busy
  2. busy
  3. busiest
  4. most busiest
সঠিক উত্তর:
busiest
উত্তর
সঠিক উত্তর:
busiest
ব্যাখ্যা
• ইংরেজি গ্রামারের সাধারণ নিয়মানুযায়ী: 
- one of the এর পর সর্বদা superlative degree বসে।
- one of the প্রদত্ত বাক্যটি Superlative Degree তে গঠিত হওয়ায় শূন্যস্থানে busy এর Superlative form ‘busiest’ বসবে।

• অতএব, সঠিক বাক্যটি হবে Dhaka is becoming one of the busiest cities in South Asia. 

• এরকম আরো কিছু উদাহরণ:
- Razia was one of the happiest children in the orphanage.
- Feroz is one of the best boys in the class.
৪৩.
She is _____ all the time.
  1. cough
  2. coughing
  3. was cough
  4. coughed
সঠিক উত্তর:
coughing
উত্তর
সঠিক উত্তর:
coughing
ব্যাখ্যা
• Present Continuous Tense Structure:
- Subject + am/is/were + verb + ing + object.

সূত্রানুযায়ী শূন্যস্থানে cough verb এর ing form অর্থাৎ, coughing বসবে।

Complete sentence: She is coughing all the time.
৪৪.
Which of the following is a plural?
  1. News
  2. Crises
  3. Mathematics
  4. Economics
সঠিক উত্তর:
Crises
উত্তর
সঠিক উত্তর:
Crises
ব্যাখ্যা
• Crisis - a time of intense difficulty or danger; সংকট।
- এর plural form হলো Crises.

অপরদিকে,
Mathematics, Economics, News এরা দেখতে plural হলেও মূলত এরা Singular.
৪৫.
'Calm' শব্দটির Synonym হচ্ছে-
  1. Agitated
  2. Quiet
  3. Angry
  4. Inflamed
সঠিক উত্তর:
Quiet
উত্তর
সঠিক উত্তর:
Quiet
ব্যাখ্যা
• ’Calm' - শান্ত; নির্বাত, স্থির; নিস্তরঙ্গ।

- প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Agitated - উদ্বেগ; আলোড়ন; উত্তেজনা; অস্থিরতা
খ) Quiet - শান্ত; নীরব
গ) Angry -  ক্রুদ্ধ; রুষ্ট।
ঘ) Inflamed - তৃপ্ত/প্রকুপিত/উত্তেজিত/ক্রুদ্ধ/প্রজ্জ্বলিত/রক্তবর্ণ করা বা হওয়া

- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Quiet শব্দটি calm এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 
-তাই সঠিক উত্তর হবে - Quiet.
৪৬.
'Blue blood' - phrase এর অর্থ কী?
  1. Scoundrel
  2. Sound health
  3. Aristocratic birth
  4. Blood of blue color
সঠিক উত্তর:
Aristocratic birth
উত্তর
সঠিক উত্তর:
Aristocratic birth
ব্যাখ্যা
• "Blue blood" means - aristocratic birth.

• Blue blood
English Meaning: membership in a noble or socially prominent family.
Bangla Meaning: অভিজাত।

Ex. Sentence: Man should not boast of his blue blood.
Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

Source: Live MCQ Lecture.
৪৭.
Help the poor বাক্যটির passive form হবে-
  1. Let the poor be helped.
  2. Let the poor is helped.
  3. Let the poor are helped.
  4. Let help the poor.
সঠিক উত্তর:
Let the poor be helped.
উত্তর
সঠিক উত্তর:
Let the poor be helped.
ব্যাখ্যা
• মূল verb দিয়ে শুরু হওয়া Imperative Sentence কে passive করার নিয়ম:

Structure:
- প্রথমে Let বসে,
- Object টি Subject রূপে বসে,
- be + Verb এর Past participle.

সূত্রানুযায়ী সঠিক উত্তর- Let the poor be helped.
৪৮.
'সে কি যায়?' এর ইংরেজি অনুবাদ হলো -
  1. Is he go?
  2. Do he go?
  3. Does he go?
  4. What he go?
সঠিক উত্তর:
Does he go?
উত্তর
সঠিক উত্তর:
Does he go?
ব্যাখ্যা
• সে কি যায়?
- এর ইংরেজি অনুবাদ হলো: Does he go?
- Third person singular number এর ক্ষেত্রে Auxiliary verb ‘does’ বসে।
- এখানে কোন auxiliary verb নেই বলে প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে এর পূর্বে Does যুক্ত করতে হবে এবং 'goes' থেকে 'es' বাদ যাবে।
৪৯.
Who wrote 'Pride and Prejudice'?
  1. Jane Austen
  2. Charles Dickens
  3. O Henry
  4. John Milton
সঠিক উত্তর:
Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen
ব্যাখ্যা
• Pride and Prejudice:
- Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- Jane Austen, Romantic period এর একজন author তাই এটি Romantic যুগের novel.
- Fitzwilliam Darcy, was Elizabeth's love interest in "Pride and Prejudice".
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

• কাহিনির সূত্রপাত ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
- Bennet পরিবারের সাথে Fitzwilliam Darcy নামক একজন জমিদারের সম্পর্কে নিয়ে।
- Bennet পরিবারের মোট পাঁচজন কন্যা।
- এই পাঁচ কন্যার মা তার কন্যার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন Eligible Bachelor এর খোঁজ করেন।
- পাঁচ কন্যার এক কন্যা, Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়তে চায়, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় যুক্তিহীন কিছু পূর্ব ধারণার কারণে।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica.
৫০.
I saw _____ one eyed man.
  1. an
  2. the
  3. a
  4. none of them
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete Sentence: I saw a one-eyed man.

• Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Example Sentence:
1. The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
2. Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
৫১.
a + b = 4, a - b = 2 হলে ab এর মান কত?
  1. 8
  2. 3
  3. 2
  4. 0
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 4, a - b = 2 হলে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a + b = 4 
a - b = 2

আমরা জানি,
4ab = (a + b)2 - (a - b)2
বা, 4ab = 42 - 22
বা, 4ab = 16 - 4
বা, 4ab = 12
∴ ab = 3
৫২.
০.৯৬২৩ - ৩১ = কত?
  1. - ৩০.০৩৭৭
  2. - ২১.০৩৭৭
  3. - ৩২.৮২৪১
  4. - ৩১.০৩৭৭
সঠিক উত্তর:
- ৩০.০৩৭৭
উত্তর
সঠিক উত্তর:
- ৩০.০৩৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৯৬২৩ - ৩১ = কত?

সমাধান:
০.৯৬২৩ - ৩১ = - ৩০.০৩৭৭
৫৩.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ৩ গুণ
  2. ৯ গুণ
  3. ১২ গুণ
  4. ১৬ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৫৪.
√2/(√6 + 2)= কত?
  1. √3 + √2
  2.  3 - √2
  3. √3 - √2
  4. √3 + 2
সঠিক উত্তর:
√3 - √2
উত্তর
সঠিক উত্তর:
√3 - √2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) = কত?

সমাধান: 
√2/(√6 + 2) = √2/{√2(√3 + √2)}
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
= (√3 - √2)/1
= (√3 - √2)
৫৫.
৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৪৫%
  2. ৪৮.৫০%
  3. ৫২.৭৫%
  4. ৫৬.২৫%
সঠিক উত্তর:
৫৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৫৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা

আবার,
৪ টি কলার বিক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা

∴ লাভ = (৫/৪) - (৪/৫) টাকা
= {(২৫ - ১৬)/২০} টাকা
= ৯/২০ টাকা

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯ × ৫)/(২০ × ৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯ × ৫ × ১০০)/(২০ × ৪) টাকা
= ২২৫/৪ টাকা 
= ৫৬.২৫ টাকা
৫৬.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১৬
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৩ মৌলিক সংখ্যা
৫৭.
ত্রিভুজের তিন কোণের সমষ্টি-
  1. ১ সমকোণ
  2. ২ সমকোণ
  3. ৩ সমকোণ
  4. ৪ সমকোণ
সঠিক উত্তর:
২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
২ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমষ্টি-

সমাধান: 
আমরা জানি,
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
৫৮.
1 + 2 + 3 + ............... + 19 = কত?
  1. 180
  2. 184
  3. 188
  4. 190
সঠিক উত্তর:
190
উত্তর
সঠিক উত্তর:
190
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + .......... + 19 = কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
অর্থাৎ 
1 + 2 + 3 + .................. + n = n(n + 1)/2
1 + 2 + 3 + 4 + .......... + 19 = 19(19 + 1)/2
= (19 × 20)/2
= 190 
৫৯.
x - {x - (x + 1)} এর মান কত?
  1. 1
  2. - 1
  3. x - 1
  4. x + 1
সঠিক উত্তর:
x + 1
উত্তর
সঠিক উত্তর:
x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x - {x - (x + 1)} এর মান কত?

সমাধান:
x - {x - (x + 1)}
= x - {x - x - 1}
= x - {- 1}
= x + 1
৬০.
কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে তার ক্ষেত্রফল কত?
  1. πr
  2. πr2
  3. πr3
  4. 2r
সঠিক উত্তর:
πr2
উত্তর
সঠিক উত্তর:
πr2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে তার ক্ষেত্রফল কত?

সমাধান: 
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr2
৬১.
a + 1/a = √3 হলে a3 + 1/a3 = কত?
  1. 9
  2. 3
  3. 27
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = √3 হলে a3 + 1/a3 = কত?

সমাধান:
দেওয়া আছে
a + 1/a = √3

প্রদত্ত রাশি = a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৬২.
শূন্যস্থানে কোনটি বসবে?
২১৩, ১৮০, ১৪৭, ১১৪-
  1. ২৪
  2. ৪৩
  3. ৮১
  4. ৩১
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষার প্রশ্নে ১৪৭ এর পরিবর্তে ১৬৭ লেখা ছিল। 
প্রশ্নে টাইপিং মিস্টেক থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------------- 

প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে?
২১৩, ১৮০, ১৪৭, ১১৪-

সমাধান:
২১৩ - ৩৩ = ১৮০
১৮০ - ৩৩ = ১৪৭
১৪৭ - ৩৩ = ১১৪
১১৪ - ৩৩ = ৮১

৬৩.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গমিটার
  2. কোনোটিই নয়
  3. ১৬ বর্গমিটার
  4. ৬৪√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
৬৪√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = ১৬ মিটার।

ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) × (১৬)
= (√৩/৪) × ১৬ × ১৬
= ৬৪√৩ বর্গমিটার
৬৪.
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৪
  3. ১/৩
  4. ১/৮
সঠিক উত্তর:
১/৪
উত্তর
সঠিক উত্তর:
১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে মোট ফলাফল চারটি = HH, HT, TH, TT

উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = কাঙ্ক্ষিত ফলাফল/ মোট ফলাফল
= ১/৪
৬৫.
০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
  1. ৪৭/১০
  2. ৪৩/১০
  3. ৪৩/৯৯
  4. ৪৭/১০০
সঠিক উত্তর:
৪৭/১০০
উত্তর
সঠিক উত্তর:
৪৭/১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?

সমাধান: 
০.৪৭ = ৪৭/১০০
৬৬.
a2 - b2 এর সমান-
  1. (a + b)(a - b)
  2. ab
  3. (a - b)(a - b)
  4. (a + b)(a + b)
সঠিক উত্তর:
(a + b)(a - b)
উত্তর
সঠিক উত্তর:
(a + b)(a - b)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 এর সমান-

সমাধান:
a2 - b2 = (a + b)(a - b)
৬৭.
সরল কোণের মান কত?
  1. ৯০°
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কোণের পরিমাণ কত?

সমাধান:
- এক সরল কোণ ১৮০ ডিগ্রি।
- দুইটি বিপরীত রশ্মি এক বিন্দুতে মিলিত হলে, ঐ বিন্দুতে ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
- ১৮০ ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে।
৬৮.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. রম্বস
  2. বর্গক্ষেত্র
  3. আয়তক্ষেত্র
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি -

সমাধান:
- বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
- কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
৬৯.
একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত?
  1. ৩ : ৫
  2. ৪ : ৫
  3. ১ : ৫
  4. ২ : ৫
সঠিক উত্তর:
১ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে-

সমাধান:
আয় করেন = ১২৫০ টাকা 
ব্যয় করেন = ১০০০ টাকা 
সঞ্চয় করেন = ১২৫০ - ১০০০ টাকা
= ২৫০ টাকা

∴  তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত = ২৫০ : ১২৫০
= ১ : ৫
৭০.
একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?

সমাধান:
বিক্রয়মূল্য = ১৮০ টাকা
ক্রয়মূল্য = ২০০ টাকা
ক্ষতি = ২০০ - ১৮০ = ২০ টাকা

২০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ২০/২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
৭১.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
  1. ২০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৮০ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ২১৬
বা, ৩x/২ = ২১৬
বা, x  =(২১৬ × ২)/৩
বা,x = ৭২ × ২
বা, x = ১৪৪
∴ x = ১২

আয়তাকার ঘরের প্রস্থ ১২ মিটার
দৈর্ঘ্য = (৩ × ১২)/২ মিটার
=১৮ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(১৮ + ১২) মিটার 
= ২ × ৩০ মিটার 
= ৬০ মিটার
৭২.
টাকায় ৩টি আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩৩%
  2. ৩০%
  3. ৫০%
  4. ৩১%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩) 
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৭৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৮৭
  2. ৫৯
  3. ৭৭
  4. ৬৩
সঠিক উত্তর:
৫৯
উত্তর
সঠিক উত্তর:
৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫৯ মৌলিক সংখ্যা ।
৭৪.
সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু?
  1. ভূমি
  2. অতিভুজ
  3. লম্ব
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অতিভুজ
উত্তর
সঠিক উত্তর:
অতিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু?

সমাধান:
- সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।
- সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ।
৭৫.
আমার সোনার বাংলা' রবীন্দ্র সংগীতের প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?
  1. ১০
  2. ১২
  3. ১৪
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
জাতীয় সংগীত:
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৭৬.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে, ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
  1. ৩৫ দিন
  2. ৪২ দিন
  3. ১৪ দিন
  4. ২৮ দিন
সঠিক উত্তর:
২৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জনে একটি কাজ অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?

সমাধান:
১/২ অংশ করতে লাগে ৭ দিন
১ অংশ করতে লাগে (৭ ÷ (১/২)) = ১৪ দিন

১০ জনে কাজটি করে ১৪ দিনে
১ জনে কাজটি করে (১৪ × ১০) দিনে
৫ জনে কাজটি করে (১৪ × ১০)/৫= ২৮ দিনে
৭৭.
একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
  1. ৫০৬
  2. ২১০
  3. ২০৬
  4. ৩০৯
সঠিক উত্তর:
২০৬
উত্তর
সঠিক উত্তর:
২০৬
ব্যাখ্যা
মানুষের কঙ্কালতন্ত্র: 
- কঙ্কালতন্ত্র বিশেষ ধরনের যোজক কলা বা টিস্যুনির্মিত অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত। 
- একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ২০৬ টি হাড় বা অস্থি রয়েছে। 
- মানবদেহের কঙ্কালতন্ত্র ২টি প্রধান ভাগে বিভক্ত। যথা- (১) অক্ষীয় কঙ্কাল (করোটি, দেহকাণ্ড) (২) উপাঙ্গীয় কঙ্কাল। 
- করোটি ২৯টি অস্থি নিয়ে গঠিত। 
- ৩৩ টি অনিয়ত আকৃতির অস্থিখন্ড বা কশেরুকা নিয়ে মানুষের মেরুদণ্ড গঠিত। 
- মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার (উরুর অস্থি) যা মানুষের উর্ধ্ব পা এর অস্থি। 
- মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো কানের ভেতরের অস্থি স্টেপিস। 
- টেনডন: পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে। 
- লিগামেন্ট: শরীরের একটি হাড়কে অন্য হাড়ের সাথে যুক্ত রাখে। 

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ০.৩
  2. √০.৩
  3. ২/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
০.৩
উত্তর
সঠিক উত্তর:
০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান: 
ক) ০.৩ = ০.৩
খ) √০.৩ = ০.৫৪৭
গ) ২/৩ = ০.৬৬৬
ঘ) ২/৫ = ০.৪
৭৯.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ইতালি
  2. গ্রিস
  3. তুরস্ক
  4. স্পেন
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
তুরস্ক:
- আনুষ্ঠানিকভাবে তুরস্ক প্রজাতন্ত্র।
- দেশটি পশ্চিম এশিয়া এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত।
- আয়তন: ২৯৭,১৪৬ বর্গ মাইল (৭৬৯,৬০৪ বর্গ কিমি)।
- রাজধানী: আঙ্কারা।
- ভাষা: তুর্কি (অফিসিয়াল), কুর্দি, আরবি।
- ধর্ম: ইসলাম।
- মুদ্রা: তুর্কি লিরা।
- দেশটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৮০.
বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
  1. হাইল
  2. পাথরচণ্ডলী
  3. চলনবিল
  4. হাকালুকি
সঠিক উত্তর:
হাকালুকি
উত্তর
সঠিক উত্তর:
হাকালুকি
ব্যাখ্যা
• বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর।

হাকালুকি হাওর:
- এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৮১.
বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
অনির্ধারিত
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান বিভাগ ৮ টি। যথাঃ
- চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , ঢাকা , রংপুর , ময়মনসিংহ।
- এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ এবং সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
- জনসংখ্যায় সবচেয়ে বড় ঢাকা বিভাগ এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ।
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে (১৩ টি) এবং সবচেয়ে কম চারটি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

তথ্যসূত্র - স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।
৮২.
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
  1. বিদ্যুৎ
  2. পোলিও টিকা
  3. ডিনামাইট
  4. কয়লা
সঠিক উত্তর:
ডিনামাইট
উত্তর
সঠিক উত্তর:
ডিনামাইট
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল: 
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি। 
- আলফ্রেড নোবেলের জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে। 
- বাবা ইমানুয়েল নোবেল ছিলেন প্রকৌশলী। 
- যুদ্ধাস্ত্র তৈরির পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করতেন তিনি। 
- তার বাবার কারখানায় কাজ শিখে আলফ্রেড নোবেল। 
- তিনি প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন। 
- ১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে আবিষ্কার করেন ডিনামাইট। 

উল্লেখ্য, 
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে গঠিত হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। 
- ১৯০০ সালে গঠিত হয় নোবেল ফাউন্ডেশন। 
- ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। 
- তাঁর ইচ্ছা অনুযায়ী বিশ্বমানবতার কল্যাণে কাজ করে যাঁরা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 

উৎস: Britannica.
৮৩.
বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. রংপুর
  3. রাজশাহী
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
বড়পুকুরিয়া কয়লার খনি: 
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত ৯নং হামিদপুর ইউনিয়নে ভবানীপুর বাজার হইতে দক্ষিনে বড়পুকুরিয়া কয়লা খনিটি অবস্থিত। 
- এখানে সবচেয়ে দামী বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়। 
- এই কয়লা খনি থেকে বার্ষিক ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা উৎপাদন করা হয়। 
- উত্তোলিত কয়লা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানী করার পর স্থানীয় বিভিন্ন শিল্প কারখানায় বিক্রয় করা হয়। 
- বড়পুকুরিয়া খয়লাখনির কয়লা দ্বারা খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নামে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়। 
- বড় পুকুরিয়া কয়লা খনিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি প্রসিদ্ধ স্থান। 

উৎস: বড়পুকুরিয়া-কয়লা-খনি, dinajpur.gov.bd
৮৪.
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে?
  1. ৪°F
  2. ৪°C
  3. ৪°R
  4. ৪°K
সঠিক উত্তর:
৪°C
উত্তর
সঠিক উত্তর:
৪°C
ব্যাখ্যা
- পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। 
৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। 
- ০°C তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। 
- ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। 
- এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার। 
- ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি। 
- প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি.মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৮৫
  2. ১৯৮৩
  3. ১৯৮৭
  4. ১৯৮৪
সঠিক উত্তর:
১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মোঃ গোলাম সারোয়ার। (অক্টোবর, ২০২৪)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
৮৬.
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (অক্টোবর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৮৭.
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
  1. মীর জুমলা
  2. ইব্রাহীম খান
  3. শায়েস্তা খান
  4. ইসলাম খান
সঠিক উত্তর:
ইসলাম খান
উত্তর
সঠিক উত্তর:
ইসলাম খান
ব্যাখ্যা
ইসলাম খান:
- সম্রাট জাহাঙ্গীর ইসলাম খান চিশতীকে বাংলার সুবাদার নিযুক্ত করে পাঠান। ইসলাম খান চিশতীর মূল কৃতিত্ব হচ্ছে তিনি সমগ্র বাংলাদেশে এবং প্রতিবেশী কামরূপ এবং কাছাড়ে মোগল অধিকার প্রতিষ্ঠা করেন।
- তিনি বার ভূঁইয়াদের দমন করেন এবং সকল ভূঁইয়া বা জমিদারকে পরাজিত করলে বাংলা মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়।
- ইসলাম খান চিশতী ছিলেন ফতেহপুর সিক্রির শায়খ সলীম চিশতীর পৌত্র, তিনি সম্রাট জাহাঙ্গীরের সমবয়সী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
- ইসলাম খান বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পর্যালোচনা করে উপলব্ধি করেন যে, রাজধানী রাজমহল থেকে সারা বাংলাদেশের উপর সজাগ দৃষ্টি রাখা সম্ভব নয়।
- তাই বাংলাদেশে মোগল শাসন প্রতিষ্ঠিত করতে হলে রাজধানী স্থানান্তর করা প্রয়োজন।
- এই লক্ষ্যকে সামনে রেখে ইসলাম খান রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন।
- ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. কাতার
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ:
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ইরাক।
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৮ জুলাই ১৯৭২ সালে।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।

• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার - সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

- এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে - ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ২৫ মে ১৯৭২।

তথ্যসূত্র - পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।
৮৯.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
  1. ১৯৭২
  2. ১৯৭৪
  3. ১৯৮০
  4. ১৯৭৩
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা
বিসিবি:
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- বিসিবি মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- ঢাকায় এর প্রধান সদর দপ্তর।
- বিসিবি সর্বপ্রথম ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য এবং ২৬শে জুন ২০০০-এ পূর্ণ সদস্য হন।
- বর্তমানে বিসিবি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ।

তথ্যসূত্র - বিসিবি ওয়েবসাইট।
৯০.
বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়?
  1. খুলনা
  2. চট্টগ্রাম
  3. কক্সবাজার
  4. ঢাকা
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
- বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত।
- এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর।
- এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার।

তথ্যসূত্র - parjatan.gov.bd
৯১.
ছয়দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়?
  1. আগরতলা
  2. লাহোর
  3. করাচি
  4. ঢাকা
সঠিক উত্তর:
লাহোর
উত্তর
সঠিক উত্তর:
লাহোর
ব্যাখ্যা
মুক্তির সনদ:
- বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে খ্যাত 'ছয় দফা' উত্থাপন করা হয় লাহোরে।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়।
- ওই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন।
- ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয়।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৯২.
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী
ব্যাখ্যা
• বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী।

কর্ণফুলী নদী:
- কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী।
- কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে।
- বাংলাদেশের প্রবেশের পর রাঙামাটি ও চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরের পতিত হয়েছে।
- নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
- কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত।
- হালদা, কাসালং প্রভৃতি কর্ণফুলীর উপনদী।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৯৩.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ১০টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

• ২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

• ৩ নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

• ৫ নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

• ৬ নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

• ৭ নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

• ৮ নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

• ৯ নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।

• ১১ নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৯৪.
‘এসডিজি’-এর Goal কয়টি?
  1. ১৪টি
  2. ১২টি
  3. ১৮টি
  4. ১৭টি
সঠিক উত্তর:
১৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৯৫.
যে রঙ আলোর সকল রঙ প্রতিফলিত করে তার রঙ কি?
  1. কালো
  2. সাদা
  3. লাল
  4. বেগুনি
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা
রঙ: 
- কোনো বস্তু তার নিজস্ব রঙে দেখা যায়, কারণ নির্দিষ্ট রঙের বস্তুটি নিজের রঙ ছাড়া সকল রঙ শোষণ করে এবং নিজের রঙ প্রতিফলিত করে। 
- তাই বস্তু তার নিজের রঙে দেখা যায়। 
- সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হয়, সব রঙের অনুপস্থিতির জন্য কালো রঙ হয়। 
- যে বস্তু আলোর সব রঙ প্রতিফলিত করে তা সাদা দেখায়। 
- কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়। 
যেমন- আলোর সকল বর্ণ প্রতিফলিত করে বলে বরফ সাদা দেখায়। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৯৬.
জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ইউনিসেফ
  2. ডব্লিউএইচও
  3. ইউনেস্কো
  4. আইএলও
সঠিক উত্তর:
ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
ইউনেস্কো
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র - ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
৯৭.
মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
  1. ১৭ এপ্রিল ১৯৭১
  2. ১০ এপ্রিল ১৯৭১
  3. ১২ এপ্রিল ১৯৭১
  4. ১৪ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার ১০ এপ্রিল, ১৯৭১ সালে গঠিত হয়।

মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
- প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ,
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী,
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান,
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
৯৮.
করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে?
  1. ইতালি
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- ১১ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। 
- ১১ জানুয়ারি ২০২০ চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়। 
- ভাইরাসটির অফিসিয়াল নাম - Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2)। 
- এই ভাইরাসে আক্রান্ত হলে যে রোগটি হয়, তার অফিসিয়াল নাম - Coronavirus Disease (COVID-19)। 

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
৯৯.
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
  1. ইউনিসেফ
  2. ইউনেস্কো
  3. ইউএনডিপি
  4. ইউনিকো
সঠিক উত্তর:
ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
ইউনেস্কো
ব্যাখ্যা
৭ই মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধুর ৭ই মার্চ ১৯৭১-এ প্রদত্ত ১৮ মিনিটের ভাষণটি তাঁর স্বভাবসুলভ তাৎক্ষণিক বক্তব্য ছিল, পূর্বে তৈরি করা বক্তৃতা নয়।
- এটিকে অনেকেই রাজনীতির কবিতা বলে থাকেন।
- তাঁর এই ভাষণকে তুলনা করা হয় আব্রাহাম লিংকন, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং ও পেরিক্লিসের মহতী যুগান্তকারী ভাষণগুলোর সাথে।
- এর মহত্ত্ব ও বিরাটত্বের কারণে ২০১৭ সনের অক্টোবরে জাতিসংঘের এডুকেশন, কালচার ও সাইন্টিফিক অর্গানাইজেশন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের অসাধারণ ভাষণটিকে পৃথিবীর অন্যতম ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
- ভাষণে মূলত ৪ দফা দাবি তোলা হয়।
• মার্শাল ল প্রত্যাহার,
• সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
• রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
• জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।