পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
"[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] শেষ মূহুর্তের বিশেষ প্রস্তুতি; ফুল মডেল টেস্ট – ৮ (১০০)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৭ প্রশ্ন

.
কোন বানানটি সঠিক?
  1. পূনর্নির্মাণ
  2. পুণনির্মাণ
  3. পুননির্মাণ
  4. পুনর্নির্মাণ
ব্যাখ্যা
• পুনর্নির্মাণ (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [পুনর্ + নির্মাণ],
অর্থ: পুনরায় নতুন করে নির্মাণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বিহগে ললিত গীতি শিখায়েছ ভালোবাসি।’ - বাক্যে ব্যবহৃত ‘বিহগে’ কোন কারক?
  1. কর্তা কারক
  2. করণ কারক
  3. কর্ম কারক
  4. সম্বন্ধ কারক
ব্যাখ্যা
⇒ কর্ম কারক:
প্রথাগত ব্যাকরণ অনুসারে, যাকে অবলম্বন করে বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্ম কারক বলে।
যেমন:
• 'বিহগে ললিত গীতি শিখায়েছ ভালোবাসি'।
[বাক্যে শেখানো কাকে অবলম্বনে হয়েছে? বিহগকে। তাই ‘বিহগ' কর্ম কারক। এ বিভক্তিযোগে ‘বিহগে’ কর্ম কারকে সপ্তমী বিভক্তি।]

• রানু বই পড়ে। 
[রানুর পড়ার কাজ ‘বই' অবলম্বনে সম্পাদিত হয় বলে 'বই' কর্ম কারক।]

• মীরা ফুল তুলছে।
[ কী তুলছে? ফুল। 'ফুল' কর্ম কারক।]

• অর্থ অনর্থ ঘটায়।
[কী ঘটায়? অনর্থ। ‘অনর্থ' কর্ম কারক।]

• কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার:
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি: ডাক্তার ডাক।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি: তাকে বল।
রে বিভক্তি: ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি: তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি: জিজ্ঞাসিবে জনে জনে। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পানসি' শব্দের অর্থ কী?
  1. জল
  2. বিস্বাদ
  3. নৌকা
  4. আশ্রয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পানসি' ফরাসি ভাষা থেকে আগত শব্দ। 

• 'পানসি' শব্দের অর্থ:
- এক প্রকার ছই-ঢাকা ছোট নৌকা; ছোটো হালকা সরু নৌকা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. রাজপথ
  2. রক্তলাল
  3. ঘরজামাই
  4. ঘনশ্যাম
ব্যাখ্যা
⇒ তৎপুরুষ সমাস:
সমাস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

ক. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
ছেলেকে ভুলানো= ছেলে-ভুলানো,
মামার বাড়ি = মামাবাড়ি,
ধানের খেত = ধানখেত,
পথের রাজা = রাজপথ।

খ. সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
মধু দিয়ে মাখা = মধুমাখা,
রান্নার জন্য ঘরে = রান্নাঘর,
গ্রাম থেকে ছাড়া = গ্রাম ছাড়া,
বিয়ের জন্য পাগল = বিয়েপাগল।

গ. কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ। যেমন-
গরুর গাড়ি = গরুরগাড়ি,
তেলে ভাজা = তেলেভাজা।

অন্যদিকে,
রক্তলাল ও ঘনশ্যাম সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ।
ঘরজামাই মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ?
  1. চিকীর্ষা
  2. অগ্নিষ্যাৎ
  3. চক্ষুষ্মান
  4. অনুষঙ্গ
ব্যাখ্যা
⇒ ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি ভিন্ন?
  1. দোধারি
  2. দোতালা
  3. দোকান
  4. দোটানা
ব্যাখ্যা
• দোকান (বিশেষ্য),
- ফারসি শব্দ।
অর্থ: যে গৃহ থেকে পণ্য-সামগ্রী ক্রয় করা যায়; বিপণি; পণ্যশালা।

অন্যদিকে,
• দোধারি (বিশেষণ),
- বাংলা শব্দ।
অর্থ: দুদিকে ধার আছে এমন।

• দোতালা (বিশেষণ),
- বাংলা শব্দ।
অর্থ: দুই তল বিশিষ্ট; পাকা বাড়ির দ্বিতীয় তল।

• দোটানা (বিশেষ্য),
- বাংলা শব্দ।
অর্থ: বিপরীতধর্মী দুটি ভিন্ন বস্তু বা দিকের প্রতি আকর্ষণজনিত দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
উচ্চারণস্থান অনুযায়ী ‘ফ’ কোন ধরনের স্পৃষ্ট ব্যঞ্জন?
  1. ওষ্ঠ স্পৃষ্ট
  2. দন্ত স্পৃষ্ট
  3. তালু স্পৃষ্ট
  4. কণ্ঠ স্পৃষ্ট
ব্যাখ্যা
⇒ স্পৃষ্ট ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাপ্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প, ত, ট, চ, ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।

- উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা :
• ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
• দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
• মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
• তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
কোন শব্দে ‘নি’ খাঁটি বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. নিখুঁত
  2. নিদর্শক
  3. নিদারুণ
  4. নিতান্ত
ব্যাখ্যা
• ‘নি’ উপসর্গটি নিখুঁত শব্দে খাঁটি বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে।

•  নিখুঁত।
- বাংলা শব্দ।
অর্থ: খুঁত নেই এমন; দোষহীন; ত্রুটিশূন্য; পূর্ণাঙ্গ।

অন্যদিকে,
নিতান্ত, নিদারুণ ও নিদর্শক সংস্কৃত/তৎসম শব্দ। সুতরাং এই শব্দে ‘নি’ উপসর্গটি সংস্কৃত বা তৎসম উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে।

⇒ নিয়ম:
আ, সু, বি, নি- এ চারটি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় উপসর্গের মধ্যে পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়।
যেমন-
• আকাঠা, সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। সুতরাং এই শব্দসমূহের আ, সু, বি, নি হলাে বাংলা উপসর্গ।
• আবার আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। এখানের আ, সু, বি, নি হলো তৎসম উপসর্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. বইগুলো সাজিয়ে রাখো।
  2. তার কপালে ভাত নাই।
  3. অপ্রয়োজনীয় গ্রন্থসমূহ সরিয়ে রাখো।
  4. এমন ভুল আমি করিনা।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: এমন ভুল আমি করিনা।
শুদ্ধ বাক্য: এমন ভুল আমি করি না।

⇒ না, নেই, নয়:
না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। যেমন- করিনা, যাইনা, যেওনা, লেখেনা ইত্যাদি না হয়ে, হবে- করি না, যাই না, যেও না, লেখে না ইত্যাদি।

কিছু উদাহরণ হলো:
- তার কপালে ভাত নাই।
- আমাকে একা রেখে যেও না।

অন্যদিকে,
⇒ টি, টা, খানা, খানি, গুলি, গুলো, রা, এরা, গণ, বৃন্দ, সমূহ:
• টি, -টা, -খানা, -খানি, -গুলি, -গুলো, -রা, - এরা, গণ, -বৃন্দ, -সমূহ এইগুলো কখনোই আলাদা বসবে না।
আবার একবচন শব্দের সঙ্গে -টি, টা, খানা, খানি, -কিংবা, -গুলি, -গুলো, -রা, -এরা, -গণ, সমূহ যোগ করে যখন বহুবচন করা হবে তখনও শব্দগুলো আলাদা বসবে না।
• আমরা ভুল করে লিখি- বই গুলো, চিঠি গুলো, গ্রন্থ সমূহ ইত্যাদি। প্রকৃতপক্ষে এগুলো সবই জোড়া লাগবে; তাই লিখতে হবে বইগুলো, চিঠিগুলো, গ্রন্থসমূহ। কিন্তু সমূহ আনন্দ, সমূহ বিপদ, সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ এসব ক্ষেত্রে আলাদা হবে।

কিছু উদাহরণ হলো:
- বইগুলো সাজিয়ে রাখো।
- অপ্রয়োজনীয় গ্রন্থসমূহ সরিয়ে রাখো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘যদি তুমি চাও, তবে এনে দিব মেঘ।’- কোন ধরনের বাক্যের দৃষ্টান্ত?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘যদি তুমি চাও, তবে এনে দিব মেঘ।’ জটিল বাক্যের দৃষ্টান্ত।

⇒ জটিল বাক্য:

যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।

যেমন:
- যে রক্ষক, সে ভক্ষক।
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

=============
⇒ সরল বাক্য:
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন ৷

➤ সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে ৷ 
যেমন:
- আমরা তিন ভাইবোন।

➤ বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। 
যেমন:
- তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন।

⇒  যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (−) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

যেমন:
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল ৷
- অন্ধকার হয়ে এসেছে – বন্ধুরাও মুখ ভার করে রইল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
আমি কি যাব? - বাক্যে কোন ধরনের ক্রিয়াবিশেষণের দৃষ্টান্ত রয়েছে?
  1. পদাণু ক্রিয়াবিশেষণ
  2. কালবাচক ক্রিয়াবিশেষণ
  3. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
  4. স্থানবাচক ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা
⇒ ক্রিয়াবিশেষণ: যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।

নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলাে ক্রিয়া বিশেষণের উদাহরণ:
- ছেলেটি দ্রুত দৌড়ায়।
- লোকটি ধীরে হাঁটে।
এখানে দ্রুত, ধীরে শব্দ গুলো হল ক্রিয়া বিশেষণ।

ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা:

⇒ পদাণু ক্রিয়াবিশেষণ: 'কি', 'যে', 'বা', 'না', 'ত' ইত্যাদি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। 
যেমন:
- আমি কি যাব? 

⇒ ধরনবাচক ক্রিয়া বিশেষণ: কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরন বাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে।
যেমন
- টিপ টিপ বৃষ্টি পড়ছে।
 - ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।

⇒ কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। 
যেমন:
- যথাসময়ে সে হাজির হয় ।

⇒ স্থানবাচক ক্রিয়াবিশেষণ: ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন: মিছিলটি সামনে এগিয়ে যায়। 

⇒ নেতিবাচক ক্রিয়াবিশেষণ: না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে।
যেমন:
- তিনি আর এখন ক্রিকেট খেলেন না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১২.
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বলে-
  1. একাক্ষর
  2. অযুগ্নাক্ষর
  3. মুক্তাক্ষর
  4. বদ্ধাক্ষর
ব্যাখ্যা
⇒ অক্ষর (Syllable):
- বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর (Syllable)। অক্ষর দু প্রকার। 
যথা:
১. মুক্তাক্ষর ও
২. বদ্ধাক্ষর।

⇒ মুক্তাক্ষর:
যখন একটি অক্ষরে একটিই বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে। অযুগ্ন বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
যেমন:
- ‘ভালোবাসো যদি বলিবে না কেন?’
এখানে (ভা) (লো) (বা) (সো) (য) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলোই (১২টি) মুক্তাক্ষর। 

- মুক্তাক্ষর U চিহ্ন দিয়ে বোঝানো হয়।
- মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করে ও তাকে প্রয়োজন মতো প্রলম্বিত করা চলে। 
যেমন: অপরিচিত। 

⇒ বদ্ধাক্ষর:
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বদ্ধাক্ষর বলে।
বদ্ধ অর্থ্যাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে। 
যেমন : 'সোম বার দিনরাত হরতাল।
[এখানে (সোম্) (বার্) (দিন্) (রাত) (হর্) (তাল্) এই সবগুলোই (৬টি) বদ্ধাক্ষর।] 

বদ্ধাক্ষর ( - ) চিহ্ন দিয়ে বোঝানো হয়। 

উৎস: বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর; লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
Fill in the gaps with appropriate preposition: Her journey was beset ______ obstacles, but she persevered and reached her destination.
  1. up
  2. of
  3. on
  4. with
ব্যাখ্যা
♦ Beset with:
Meaning: বেষ্টিত। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Beset এর সাথে 'বেষ্টিত' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।

Complete sentence: Her journey was beset with obstacles, but she persevered and reached her destination.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১৪.
Identify the plural of 'Focus'.
  1. Focus
  2. Foci
  3. Focuses
  4. Both B + C
ব্যাখ্যা
♦ Focus: [singular]
English meaning: the main or central point of something, especially of attention or interest. 
Bangla meaning: কেন্দ্রবিন্দু।
Plural: foci or focuses

Source: Accessible Dictionary
১৫.
Change the voice: I made Zenny do the work.
  1. Zenny was made to do the work by me.
  2. I was made Zenny do the work.
  3. I forced Zenny to do the work.
  4. Zenny has done the work.
ব্যাখ্যা
• “I make him do the work.” এখানে ‘make’ verb এর পরে ‘do’ bare infinitive হিসেবে ব্যবহৃত হয়েছে।
- কিন্তু Passive voice এ এটা bare infinitive থাকবেনা, to যুক্ত infinitive হিসেবে ব্যবহৃত হবে।

• Make, have, help, see, watch, notice, hear, behold (দেখা), feel ইত্যাদির পর Active Voice এ Object এর পর Bare Infinitive ব্যবহৃত হয়।

কিন্তু Passive Voice এ Bare Infinitive কে Infinitive (to + verb) বানাতে হবে।
যেমন -
He helped me do the work. => I was helped to do the work by him.
I made Zenny do the work. => Zenny was made to do the work by me.
He saw me fly a kite. => I was seen to fly a kite by him.
১৬.
Select the one-word substitution for the given sentence: A person who deliberately sets fire to a building -
  1. Ambidextrous
  2. Arsonist
  3. Anarchist
  4. Arbitrator
ব্যাখ্যা
♦ Arsonist:
English meaning: An arsonist is a person who deliberately sets fire to a building or vehicle.
Bangla meaning: যে ব্যক্তি ইচ্ছাকৃত ও অবৈধ ভাবে কোনো কিছুতে অগ্নিসংযোগ ঘটায়।

Options,
- Anarchist: someone who wishes to destroy the existing government and laws.
- Arbitrator: a person selected to judge a dispute; arbiter, esp. one, as in collective bargaining negotiations, named with the consent of both sides.
- Ambidextrous: One who can use either hand with ease.

Source: Cambridge Dictionary.
১৭.
Choose the correct sentence:
  1. The artist's imagination would often dwell in the realms of fantasy, inspiring his otherworldly paintings.
  2. The artist's imagination would often dwell on the realms of fantasy, inspiring his otherworldly paintings.
  3. The artist's imagination would often dwell of the realms of fantasy, inspiring his otherworldly paintings.
  4. The artist's imagination would often dwell with the realms of fantasy, inspiring his otherworldly paintings.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে appropriate preposition এর উপর।

• Dwell in:
Meaning: বাস করা।
Example: The manager dwells in a fine house.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'বাস করা' অর্থ বোঝাতে Dwell এর পরে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৮.
Select the one-word substitution for the given sentence: A person who enjoys high-quality food and drink -
  1. Epicure
  2. Demagogue
  3. Mercenary
  4. Heretic
ব্যাখ্যা
Epicure
English meaning: A person who enjoys high-quality food and drink.
Bangla meaning: পান-ভোজনরসিক।

Options,
- Demagogue: a leader championing the cause of the common people in ancient times.
- Mercenary: interested only in the amount of money that you can get from a situation. 
- Heretic: someone who has an opinion that is opposite to or against the official or popular opinion. 

Source: Accessible & Cambridge & Merriam-Webster Dictionary. 
১৯.
Complete the sentence by choosing the appropriate word: The leader was skilled at diplomacy and negotiation, always maintaining a _____ attitude to find common ground.
  1. irascible
  2. gregarious
  3. pliant
  4. deviate
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে শূন্যস্থানের জন্য এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।
- বাক্যটির অর্থ দাঁড়ায় অনেকটা এরকম, "নেতা কূটনীতি এবং সংলাপে দক্ষ ছিলেন, সর্বদা সবার কাছে গ্রহণযোগ্যতা খুঁজে পেতে একটি নম্র মনোভাব বজায় রাখতেন।"

• অপশন গুলোর অর্থ,
- deviate: পথভ্রষ্ট হওয়া; স্বাভাবিক মান থেকে চ্যুত হওয়া
- pliant: নমনীয়, সুনম্য; সুখনম্য।
- gregarious: দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।
- irascible: ক্রোধিষ্ট; খিটখিটে।

• অর্থ বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে - pliant.

Source: Accessible Dictionary.
২০.
Find the error in the following sentence: I had finished my dinner before Mom come home.
  1. had finished
  2. my dinner
  3. come
  4. No error
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে 'come' এর পরিবর্তে 'came' বসবে।

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction:
- I had finished my dinner before Mom came home.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।
২১.
The suffix '-able' can be used for -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adver
ব্যাখ্যা
♦ Suffix:
- A suffix is a letter or group of letters, for example '-ly' or '- ness', which is added to the end of a word in order to form a different word, often of a different word class.
- For example, the suffix '-ly' is added to ' quick' to form 'quickly'.

• Common suffixes for adjectives:

-able - reliable/capable
-al - accidental / universal
-ful - helpful / Wonderful
-ous/-ious - dangerous/nervous / religious
-ive - creative/sensitive

Source: britishcouncil.org & Collins Dictionary.
২২.
Select the one-word substitution for the given sentence: The crime of murdering a close relation, especially a parent -
  1. Uxoricide
  2. Sororicide
  3. Regicide
  4. Parricide
ব্যাখ্যা
♦ Parricide:
English meaning: The crime of murdering a close relation, especially a parent.
Bangla meaning: পিতৃহত্যা; স্বজনহত্যা; পিতৃহন্তা বা স্বজনহন্তা।

Options,
- Regicide: a person who kills a king, or the act of killing a king.
- Sororicide: the act of killing one's own sister. 
- Uxoricide: the crime of murdering your wife. 

Source: Accessible & Cambridge & Collins Dictionary.
২৩.
Complete the analogy - Insect : Disease :: War : ?
  1. Arsenal
  2. Defeat
  3. Army
  4. Destruction
ব্যাখ্যা
♦ Insect: কীট, পতঙ্গ।
Disease: ব্যাধি, পীড়া। 
War: লড়াই, যুদ্ধ। 

Options,
- Arsenal: অস্ত্রাগার। 
- Defeat: পরাভূত করা। 
- Army: সৈন্যদল। 
- Destruction: ধ্বংস; বিনাশ; ক্ষয়; ধ্বংসকরণ। 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Insect : Disease :: War : Destruction.
- Relation: Insect invites disease and War invites destruction.
২৪.
Choose the plural number from the given options.
  1. Media
  2. Crisis
  3. Agendum
  4. Radius
ব্যাখ্যা
• কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:

• Singular: plural
- Agendum: Agenda
- Crisis: Crises
- Radius: Radii
- Thesis: Theses
- Medium: Media etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain and Oxford Dictionary.
২৫.
Choose the noun form of the word 'Distill'.
  1. Distillry
  2. Distiller
  3. Distill
  4. Both A + B
ব্যাখ্যা
♦ Distill (verb-transitive)
English Meaning: To distill something said or written is to reduce it but keep the most important part. In chemistry, to heat a liquid until it changes to a gas and then make it liquid again by cooling.
Bangla Meaning: (from something) ফোঁটায় ফোঁটায় ঝরা বা ঝরানো; পাতনের সাহায্যে তরল পদার্থ শোধন করা; চোলাই করা।

Synonyms: Refine (শোধন/বিশুদ্ধ করা), Filter (বিশোধন করা), Purify (পরিষ্কার করা), Process (প্রক্রিয়া), Cleanse (সাফ সুতরো করা)।
Antonyms: Dirty (নোংরা করা), Pollute (অপবিত্র করা), Taint (দূষিত করা), Defile (অপবিত্র করা), Besmirch (বিকৃত করা)।

Other Forms:
- Distiller [ডিস্‌টিলা(র্)] (noun) চোলাইকারী (বিশেষত হুইস্কির)।
- Distillery (noun) (plural distilleries) চোলাই করার কারখানা।

Example Sentence: 
1. Sometimes he wrote as if the main objective was to distill the wisdom of successful directors.
2. They distill the whiskey from malted barley.

• Option,
- Distillry: শব্দটি ভুল। 

Source: Live MCQ Lecture.
২৬.
Complete the sentence by choosing the appropriate word: The citizens were outraged by the ____ acts of vandalism that had occurred in their neighborhood.
  1. hurdle
  2. abominable
  3. erudite
  4. curtailed
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে শূন্যস্থানের জন্য এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।
- বাক্যটির অর্থ দাঁড়ায় অনেকটা এরকম, "নাগরিকরা তাদের আশেপাশে সংঘটিত ভাঙচুরের _______ কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিল।"

• অপশন গুলোর অর্থ
- hurdle: প্রতিবন্ধক; অন্তরায়।
- abominable: জঘন্য; ঘৃণ্য; ন্যক্কারজনক।
- erudite: পাণ্ডিত্যপূর্ণ।
- ineffectual: নিষ্ফল; ফলহীন; ব্যর্থ; বিফল; আত্মবিশ্বাসহীন ও কার্যসাধনে অপারগ; অক্ষম; অযোগ্য। 

• অর্থ বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে - abominable.

Complete sentence: The citizens were outraged by the abominable acts of vandalism that had occurred in their neighborhood.
- বাক্যটির অর্থ: "নাগরিকরা তাদের আশেপাশে সংঘটিত ভাঙচুরের জঘন্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিল।"

Source: Accessible Dictionary.
২৭.
Fill in the gaps with appropriate preposition: The kitchen was furnished ______ all the necessary appliances and utensils for cooking gourmet meals.
  1. on
  2. with
  3. of
  4. to
ব্যাখ্যা
♦ Furnish with: 
Meaning: সাজানো। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Furnish এর সাথে 'সাজানো' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।

Complete sentence: The kitchen was furnished with all the necessary appliances and utensils for cooking gourmet meals.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
২৮.
Select the word that is diametrically opposite to 'Denigrate'.
  1. Magnify
  2. Ambiguity
  3. Revile
  4. Diminish
ব্যাখ্যা
♦ Denigrate (verb-transitive)
English Meaning: To say that someone or something is not good or important.
Bangla Meaning: মানহানি/কালিমালেপন করা।

Synonyms: Diminish (হ্রাস করা), Insult (অপমান/অবমাননা/অসম্মান/অমর্যাদা করা), Revile (শাপ দেওয়া; গালাগাল করা), Bad mouth (কলঙ্ক রটানো), Belittle (তুচ্ছ করা)।
Antonyms: Extol (উচ্চপ্রশংসা করা), Acclaim (প্রশংসা করা), Applaud (করতালি দেয়া), Exalt (উচ্চকিত ভাবে প্রশংসা করা), Magnify (বড় করা)।

Other Forms:
- Denigration [ডেনিগ্রেইশ্‌ন্‌] (noun) মানহানি; কালিমালেপন।

Example Sentence:
1. Rational people judge the message without denigrating the messenger.
2. Her story denigrates him as a person and as a teacher.

Options,
- Ambiguity (দ্ব্যর্থকতা)

Source: Live MCQ Lecture.
২৯.
The average of the first five multiples of 9 is:
  1. 23
  2. 25
  3. 27
  4. 30
ব্যাখ্যা
Question: The average of the first five multiples of 9 is:

Solution: 
Required average = total sum of first five multiples s of 9/5
= (9 + 18 + 27 + 36 + 45)/5
= 135/5
= 27
৩০.
The length of each side of square A is increased by 100 percent to make square B. Then each side of square B is increased by 50 percent to make square C. By what percent is the area of square C greater than the sum of the areas of square A and B?
  1. 40% 
  2. 60% 
  3. 80% 
  4. 120% 
ব্যাখ্যা
Question: The length of each side of square A is increased by 100 percent to make square B. Then each side of square B is increased by 50 percent to make square C. By what percent is the area of square C greater than the sum of the areas of square A and B?

Solution: 
let, length of square A is x m
area of A = x2 cm2

length of square B is x + x cm = 2x cm 
area of B = (2x)2 = 4x2 cm2 

length of square C = 2x + 2x × 0.5 = 3x
area of C = (3x)2
= 9x2 cm2 

 sum of the areas of square A and B = x2 + 4x2 = 5x

 percent increase of area of C = (9x2 - 5x2) × 100%/5x2 
= 80% 
৩১.
How many terms are there in 20, 25, 30, 35, ….140?
  1. 20
  2. 22
  3. 25
  4. 27
ব্যাখ্যা
Question: How many terms are there in 20, 25, 30, 35, ….140?

Solution: 
Number of terms,  =  (1st term - last term / common difference)  +  1 
= (140 − 20)/5  +  1
=  120/5  +  1 
=  24 + 1 
=  25
৩২.
Priom's income is 40% less than Ratul's income, Qader's income is 20% less than Priom's income, and Shahin's income is 40% less than Priom's income. If Ratul gave 60% of his income to Shahin and 40% of his income to Qader, Qader's new income would be what fraction of Shahin's new income?
  1. 11/12
  2. 13/17
  3. 12/19
  4. None of these
ব্যাখ্যা
Question: Priom's income is 40% less than Ratul's income, Qader's income is 20% less than Priom's income, and Shahin's income is 40% less than Priom's income. If Ratul gave 60% of his income to Shahin and 40% of his income to Qader, Qader's new income would be what fraction of Shahin's new income?

Solution: 
let, priom's income = 0.6 × ratul's income 
ratul's income = priom's income/0.6 

Qader's income = 0.8 × prioms income
Shahins income = 0.6 × prioms income

Qader's new income = (0.8 × prioms income) + (0.4/0.6) × prioms income
= (22/15) × prioms income

Shahins new income = (0.6 × proms income) + (.6/.6) × prioms income
= (8/5) × prioms income

fraction = {(22/15) × prioms income} / (8/5) × prioms income
= 11/12
৩৩.
10 is how many times of (0.01)2?
  1. 103
  2. 104
  3. 105
  4. 107
ব্যাখ্যা
Question: 10 is how many times of (0.01)2?

Solution: 
10/(0.01)2
= 10/(1/100)2
= 10/(1/102)2
= 10/(1/104)
= 10 × 104
= 101 + 4
= 105
৩৪.
A man runs round a circular field of radius 50m at the speed of 12 km/hr. What is the time taken by the man to take twenty rounds of the field?
  1. 11/7 min
  2. 50/7 min
  3. 110/7 min
  4. 220/7 min
ব্যাখ্যা
Question: A man runs round a circular field of radius 50m at the speed of 12 km/hr. What is the time taken by the man to take twenty rounds of the field?

Solution: 
perimeter of circle = 2 × (22/7) × 50 m

speed = 12 km/hr = 12 × 1000/3600 m/s
= 10/3 m/s

time taken for 1 round = { 2 × (22/7) × 50}/ 10/3
= 660/7 sec
= 11/7 min

time taken for twenty round = (11/7) × 20 min 
= 220/7 min
৩৫.
A person's present age is two-fifth of the age of his mother. After 8 years, he will be one half of the age of his mother. What is the present age of the mother?
  1. 30 years
  2. 34 years
  3. 38 years
  4. 40 years
ব্যাখ্যা
Question: A person's present age is two-fifth of the age of his mother. After 8 years, he will be one half of the age of his mother. What is the present age of the mother?

Solution: 
Let the age of the person’s mother be ‘x years
Age of the person = (2x/5)

After 8 years, age of the person’s mother = ‘x + 8’ years
Age of the person after 8 years = (2x/5) + 8 years

According to question:
(2x/5) + 8 = (1/2)(x + 8)
(2x/5) + 8 = (x/2) + 4
(x/2) -  (2x/5) = 8 - 4
(5x - 4x)/10 = 4
x/10 = 4
x = 40

So, the present age of his mother is 40 years
৩৬.
If 4 × nP3 = 3 × (n + 1)P3, what is the value of n?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
ব্যাখ্যা
Question: If 4 × nP3 = 3 × (n + 1)P3, what is the value of n?

Solution:
4n!/(n - 3)! = 3(n +1)!/(n + 1 - 3)!
⇒ 4 n(n - 1)(n - 2)(n - 3)!/(n - 3)! = 3 (n + 1) n (n - 1) (n - 2)!/(n - 2)!
⇒ 4 n(n - 1)(n - 2) =  3 (n + 1) n (n - 1)
⇒ 4 (n - 2) = 3 (n + 1)
⇒ 4n - 8 = 3n + 3
⇒ 4n - 3n = 3 + 8
∴ n = 11
৩৭.
The L.C.M of two numbers is 495 and their H.C.F is 5. If the sum of the numbers is 100, then their difference is -
  1. 490
  2. 90
  3. 46
  4. 10
ব্যাখ্যা
Question:  The L.C.M of two numbers is 495 and their H.C.F is 5. If the sum of the numbers is 100, then their difference is 

Solution: 
let, the numbers are 5x, 5y 

5xy = 495 
⇒ xy = 495/5
⇒ xy = 99 

5(x + y) = 100 
⇒ x + y = 20 
⇒ x + 99/x = 20
⇒ x2 - 20x + 99 = 0 
⇒ x2 - 11x - 9x + 99 = 0 
⇒ x (x - 11) - 9 (x - 11) = 0
⇒ (x - 9) (x - 11) = 0 
⇒ x = 9 or, x = 11

if x = 9, y = 11
if x = 11, y = 9

difference = 5 (11 - 9) = 5 × 2 = 10 
৩৮.
A sum of money at simple interest amounts to Tk. 715 in 4 years and to Tk. 754 in 5 years. The sum is:
  1. 500 tk.
  2. 559 tk.
  3. 600 tk.
  4. 620 tk.
ব্যাখ্যা
Question: A sum of money at simple interest amounts to Tk. 715 in 4 years and to Tk. 754 in 5 years. The sum is: 

Solution: 
১ বছরের সুদ = ৭৫৪ - ৭১৫ টাকা
= ৩৯ টাকা 

∴ ৪ বছরে সুদ = (৩৯ × ৪) টাকা
= ১৫৬ টাকা 

∴ আসল = ৭১৫ - ১৫৬ টাকা 
= ৫৫৯ টাকা
৩৯.
The diagonal of a rectangle is √41 cm and its area is 20 sq. cm. The perimeter of the rectangle must be:
  1. 9 cm
  2. 12 cm
  3. 16 cm
  4. 18 cm
ব্যাখ্যা
Question: The diagonal of a rectangle is √41 cm and its area is 20 sq. cm. The perimeter of the rectangle must be:

Solution: 
let, length is x cm and breadth is y cm 

√(x2 + y2) = √41
⇒ (x2 + y2) = 41 

xy = 20 

(x + y)2 = x2 + 2xy + y2 = 41 + 40 = 81
x + y = √81 = 9 

perimeter = 2 (x + y)
= 2 × 9 
= 18 cm 
৪০.
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

Question:

Solution: 

৪১.
If a 34 meter ladder is placed against a 17 meter wall such that it just reaches the top of the wall, the angle of elevation of the wall is:
  1. 20º
  2. 25º
  3. 30º
  4. 45º
ব্যাখ্যা
Question:  If a 34 meter ladder is placed against a 17 meter wall such that it just reaches the top of the wall, the angle of elevation of the wall is:

Solution: 
Given that 
Ladder's length = 34m
Wall's height = 17m

perpendicular = Wall's height = 17m
Hypotenuse = Ladder's length = 34m

We know, 
sinθ = perpendicular/hypotenuse
⇒ sinθ = 17/34
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin 30º
⇒ θ = 30º
৪২.
A watch is 1 minute slow at 1 pm on Tuesday and 2 minutes fast at 1 pm on Thursday. When did it show the correct time = ?
  1. 5 : 00 pm on Wednesday
  2. 5 : 00 am on Wednesday
  3. 1 : 00 pm on Wednesday
  4. 1 : 00 am on Wednesday
ব্যাখ্যা
Question: A watch is 1 minute slow at 1 pm on Tuesday and 2 minutes fast at 1 pm on Thursday. When did it show the correct time = ?

Solution: 
৩ মিনিট পরিবর্তন হয় ২ × ২৪ ×৬০ মিনিটে 
১ মিনিট পরিবর্তন হয় (২ × ২৪ ×৬০)/৩ মিনিটে = (২ × ২৪ ×৬০)/৩ × ৬০ ঘণ্টায় 
= ১৬ ঘণ্টায় 

অতএব, ঘড়িটি সঠিক সময় দিবে বুধবার ভোর ৫ টায়। 
৪৩.
The angles of a triangle are in the proportion of 1 : 2 : 3 and the length of the smallest side is 1 cm. What is the length of the longest side of the triangle?
  1. 2 cm
  2. 3 cm
  3. 4 cm
  4. 4.5 cm
ব্যাখ্যা
Question: The angles of a triangle are in the proportion of 1 : 2 : 3 and the length of the smallest side is 1 cm. What is the length of the longest side of the triangle?

Solution:
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত = 1 : 2 : 3

ধরি,
ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x, 2x, 3x

x + 2x + 3x = 180°
6x = 180°
x = 30°

ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে = 30°, 60°, 90°
ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 



ΔABC এ 
cos60° = BC/AC
1/2 = 1/AC
AC = 2
৪৪.
During periods of inflation, tax rates should:
  1. Decrease
  2. constant
  3. Increase
  4. None of these
ব্যাখ্যা
• মুদ্রাস্ফীতি:
- মুদ্রাস্ফীতির সময় মানুষের হাতে নগদ অর্থের প্রবাহ বেড়ে যাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয়।
- এই সময় যদি বেশি পরিমাণ কর আরোপ করা হয় তাহলে মানুষের প্রকৃত আয় কমে যায়।
-আয় কমে যাওয়ার ফলে সামগ্রিক চাহিদা কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়।

উৎস: ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৪৫.
How many electrons can an atom have in its third orbital at a time?
  1. 36
  2. 18
  3. 8
  4. 2
ব্যাখ্যা
পরমাণু:
- পরমাণুর কক্ষপথে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে।
- এখানে, n = কক্ষপথের সংখ্যা।
- তাহলে, তৃতীয় কক্ষপথে থাকবে = ২ . (৩)
                                                   = ১৮টি ইলেকট্রন।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম দশম শ্রেণি।
৪৬.
The 7th March speech of Bangabandhu was recognized as part of the world's documentary heritage by -
  1. UNICEF
  2. UNDP
  3. UNFCCC
  4. UNESCO
ব্যাখ্যা
ইউনেস্কো:
- ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে 'মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' যুক্ত করার সুপারিশ করেছে।
-'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ-এ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
- সেদিনের ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন ''এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"।

উৎস: বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৪৭.
A Chronometer is used to measure -
  1. Current
  2. Time
  3. Velocity
  4. Temperature
ব্যাখ্যা
বিভিন্ন মাপক যন্ত্র:
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

এছাড়াও,
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
 
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৪৮.
Which country produces the most fundamental greenhouse gases globally?
  1. China
  2. Russia
  3. India
  4. United States
ব্যাখ্যা
• গ্রিনহাউজ গ্যাস:
- বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন।
- UNEP এর Emissions Gap Report-2022 অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
- তৃতীয় : ভারত
- চতুর্থ : ইউরোপিয়ান ইউনিয়ন
- পঞ্চম : ইন্দোনেশিয়া।
- মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নি:সরণে শীর্ষদেশ মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: UNEP এর Emissions Gap Report-2022 এবং and Investopedia.
৪৯.
What is the study of "meteorology"?
  1. Weather
  2. Weapons
  3. Ornithology
  4. Oncology
ব্যাখ্যা
- The study of weather is called meteorology.

অন্যদিকে: 
- The study of birds is called - Ornithology.
- The study of Cancer - Oncology.
- The study of weapons or armor - Hoplology.

উৎস: Collins Dictionary.
৫০.
As per the declaration of the government, Bangladesh will turn into a 'Smart Bangladesh' by -
  1. 2041
  2. 2035
  3. 2030
  4. 2026
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ:
- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি রূপকল্প বা শ্লোগান যার উদ্দেশ্য হলো।
- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা।
- ২০২২ সালের এপ্রিলে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের ৩য় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা প্রদান করেন।
- পরবর্তীতে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের ঘোষণা প্রদান করেন।
- স্মার্ট বাংলাদেশ গঠনের স্তম্ভ হলো চারটি। যথা:
- স্মার্ট সিটিজেন,
- স্মার্ট গভর্নমেন্ট,
- স্মার্ট ইকোনমি,
- স্মার্ট সোসাইটি। 

উৎস:  a2i অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫১.
What is the current membership of 'UNESCO'?
  1. 196
  2. 194
  3. 192
  4. 190
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO হল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
-;UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization বা জাতিসংঘ শিক্ষা,বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা।
- এর প্রধান কাজ হলো- বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল- ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে। প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর- প্যারিস, ফ্রান্স। সদস্য সংখ্যা- ১৯৪ টি এবং সহযোগী সদস্য ১২।
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা- ১২০০ ছাড়িয়ে গেছে।
 
উৎস : Official website (UNESCO)।[লিঙ্ক]
৫২.
The largest pyramid by volume in the world -
  1. Mexico
  2. Egypt
  3. Japan
  4. Africa
ব্যাখ্যা
পিরাপিড:
-  আয়তনে  বিশ্বের বৃহত্তম পিরাপিড হচ্ছে - Great Pyramid of Cholula ।
- এটি মেক্সিকোতে অবস্থিত।
- ৫৫ মিটার উঁচু এবং ৪৫০ মিটার বাহু বিশিষ্ট বর্গাকার কাঠামো।

এছাড়াও,
- পৃথিবীর উচ্চতম পিরামিড হচ্ছে Great Pyramid of Giza।
- এইটি মিশরে অবস্থিত।
- ১৪৬.৬ মিটার উঁচু কিন্তু পরিবেশগত ক্ষয়ের কারনে বর্তমানে ১৩৮.৮ মিটার উঁচু।
- বর্গাকার এই কাঠামোর এক বাহুর দৈর্ঘ্য প্রায় ২৩০ মিটার।

উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস। [Link]
৫৩.
World Population Day is observed on -
  1. July 10
  2. July 11
  3. September 27
  4. December 5
ব্যাখ্যা
• বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - ‘জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

অন্যদিকে,
- ২৭ সেপ্টেম্বর- বিশ্ব পর্যটন দিবস।
- ২ ফেব্রুয়ারী - জাতীয় জনসংখ্যা দিবস। 
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ১০ ডিসেম্বর - বিশ্ব মানবাধিকার দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫৪.
The People's Republic of Bangladesh's Constitution became effective on -
  1. September 15, 1972
  2. November 16, 1972
  3. October 5, 1972
  4. December 16, 1972
ব্যাখ্যা
• সংবিধান:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন। 
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়। 
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়। 

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫৫.
What is the dividing line between Mexico and the United States?
  1. The Durand Line
  2. Sanora Line
  3. The McMahon Line
  4. Line of Control
ব্যাখ্যা
• সনােরা লাইন:
- সনােরা লাইন হলাে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা।

এছাড়াও-
- ভারত-চীনের মধ্যে চিহ্নিত সীমারেখা - ম্যাকমোহন লাইন।
- ভারত- পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা- লাইন আব কন্ট্রোল।

উৎস: ব্রিটানিকা।
৫৬.
What is the full form of SWIFT?
  1. Society for Worldwide Interbank Financial Telecommunication
  2. Society for Worldwide International Financial Telecommunication
  3. Society for Worldwide International Financial Transactions
  4. Society for Worldwide Interbank Financial Transactions
ব্যাখ্যা
•SWIFT:
 - SWIFT এর পূর্ণরূপ Society for Worldwide Interbank Financial Telecommunication.
- SWIFT হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম।
- বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য।
- এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে। 
- SWIFT এর সদর দপ্তর La Hulpe, Belgium।

উৎস: SWIFT এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭.
The designer of the National Martyrs' Monument is -
  1. Syed Mominullah
  2. Hamidur Rahman
  3. Habibur Rahman
  4. Syed Mainul Hossain
ব্যাখ্যা
• স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ এটি সাভারে অবস্থিত।
- জাতীয় স্মৃতিসৌধ এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
- মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে।
- বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
- স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বা পর্যায় হিসেবে সাতটি ঘটনাকে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
- ১৯৭২ এর ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মুহাম্মাদ এরশাদ এর উদ্বোধন করেন।

উৎস: দৈনিক প্রথম আলো ও বাংলাপিডিয়া।
৫৮.
What is the term for the commercial cultivation of silkworms?
  1. Apiculture
  2. Horticulture
  3. Pisciculture
  4. Sericulture
ব্যাখ্যা
• রেশমপোকা:
- বাণিজ্যিকভাবে রেশম পোকার উৎপাদনকে সেরিকালচার বলে।
- রেশমপোকা (Silkworm) বাণিজ্যিকভাবে মূল্যবান প্রাকৃতিক রেশম উৎপাদন করে। 
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে B. mori চাষ হয়। বাণিজ্যিক ব্যবহারের জন্য লোকে তুঁতগাছের রেশমপোকা multivoltine জাতগুলি প্রায় এককভাবে চাষ করে।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড রেডিয়েশন বায়োলজি সাভার, ঢাকা পরীক্ষামূলকভাবে
S. c. ricini নামক রেশমপোকা প্রতিপালন করছে।

উৎস: বাংলাপিডিয়া এবং ScienceDirect।
৫৯.
CPU is called __ of the computer.
  1. Oxygen
  2. Blood
  3. Brain
  4. Stomach
ব্যাখ্যা
CPU এর পূর্ণরূপ Central Processing Unit.
- কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- এটিই সবকিছুর নিয়ন্ত্রক।
- ALU (Arithmetic Logic Unit), Control Unit এবং Memory/Register এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয়।

উৎস: Britannica.
৬০.
ATM stands for-
  1. Automated Teller Machine
  2. Automatic Toll Machine
  3. Automatic Telephone Machine
  4. Auto Transaction Machine
ব্যাখ্যা
ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine.
Automated Teller Machine (ATM): 
- এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। 
- এর মাধ্যমে ব্যাংকে অর্থ জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়।
- ব্যাংক তার গ্রাহককে সুবিধার্থে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। 
Various common banking transactions that are often carried out at an ATM include:
- Withdrawing cash
- Depositing money
- Transferring funds
- Balance inquiries
- Access to transaction history

Source: bankrate.com.
৬১.
The speed of Internet data transmission is defined in terms of:
  1. Hz
  2. Kbps
  3. ppm
  4. bps
ব্যাখ্যা
ইন্টারনেটের ডেটা ট্রান্সমিশনের গতিকে কেবিপিএস  এ প্রকাশ করা হয়। 

- Kbps এর পূর্ণরূপ হচ্ছে- Kilobytes per second
- Kbps দ্বারা আপনার ডাউনলোড স্পিড বা নেট স্পিড বুঝায় ।
- kbps এর মানে হল প্রতি সেকেন্ডে কিলোবিট হিসাবে ডেটা পরিবহন করে।
- ৬৪kbps মানে ৬৪ কিলোবিট পার সেকেন্ড স্পিডে ডেটা পরিবহন করে।
- ১২৮ কিলোবিট পার সেকেন্ড স্পিডে ডেটা পরিবহন করে।

সূত্র: Computer Hope Website.
৬২.
Which of the following is secondary storage?
  1. RAM
  2. Hard disk
  3. ROM
  4. None of these
ব্যাখ্যা
স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device) ও 
২। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device)

প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমোরির উদাহরণ। 
 
প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১। এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
২। প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
৩। অ্যাকসেস সময় কম।
৪। ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে ।
৫। ডেটা স্থানান্তরের গতি বেশি।
৬। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের
উদাহরণ। 
 
সেকেন্ডারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১। এ ধরনের স্টোরেজ সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে না ।
২। ধারণক্ষমতা তুলনামূলভাবে অনেক বেশি।
৩। দাম তুলনামূলকভাবে অনেক কম ।
৪। অ্যাকসেস সময় প্রাইমারি স্টোরেজের চেয়ে অনেক বেশি।
৫। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় না ইত্যাদি।
 
উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৩.
Satellite Communication works through ____ .
  1. Radar
  2. Fiber Optic Cable
  3. TV signal
  4. Transponder
ব্যাখ্যা
- ট্রান্সপন্ডার প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট কমিউনিকেশন কার্যাবলী সম্পাদন করা হয়। 
- ডেটা বিনিময় অথবা, রেডিও ফ্রিকোয়েন্সি বিনিময় করবার জন্য স্যাটেলাইটে যে ডিভাইস ব্যাবহার করা হয়, তাকে ট্রান্সপন্ডার বলে। 

সূত্র: নাসা ওয়েবসাইট।
৬৪.
Where is Silicon Valley located?
  1. USA
  2. Canada
  3. UK
  4. Germany
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো বে-র দক্ষিণের অঞ্চলটিকে বলা হয় সিলিকন ভ্যালি। সান হোসে, সানিভেল, সান্তা ক্লারা, রেডউড সিটি, মাউন্টেন ভিউ, পালো অল্টো, মেনলো পার্ক, কুপার্টিনোসহ বেশ কিছু শহর সিলিকন ভ্যালির অন্তর্গত।

• প্রযুক্তি আর উদ্ভাবনের হাত থাকলে বলা যেত, সিলিকন ভ্যালিতে তারা হাত ধরাধরি করে চলে। যুক্তরাষ্ট্রের অঞ্চলটিকে অনায়াসে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র বলা যেতে পারে। অ্যাপল, গুগল, ফেসবুক, ইনটেল, এইচপি, ওরাকল, সিসকোসহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলিকন ভ্যালিতে।

• ১৯৫০-এর দশকের আশপাশে সিলিকন চিপনির্ভর উদ্ভাবক ও উৎপাদনকারীরা এল শহরগুলোতে। বলা যেতে পারে, ওই অঞ্চলে নতুন এক অধ্যায় শুরু হয়েছিল। কম্পিউটার তো বটেই, কম্পিউটার ঘরানার সবকিছুতে সিলিকন চিপ ব্যবহার করা হয়—মোবাইল ফোন, প্রিন্টার, গেম খেলার যন্ত্র থেকে শুরু ক্যালকুলেটর পর্যন্ত। ফলে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে এমন অসংখ্য মানুষের পদচারণে মুখর হয়ে উঠল। তবে সিলিকন ভ্যালি নাম পেয়েছে আরও বছর বিশেক পর।

উৎস: প্রথম আলো।
৬৫.
The step by steps instructions that solve a problem are called-
  1. A plan
  2. An algorithm
  3. A list
  4. A solution
ব্যাখ্যা
• The word Algorithm means ” A set of finite rules or instructions to be followed in calculations or other problem-solving operations ”
” A procedure for solving a mathematical problem in a finite number of steps that frequently involves recursive operations”.

• Algorithm is a set of mathematical instructions or rules that, especially if given to a computer, will help to calculate an answer to a problem.

Source: Cambridge Dictionary, www.geeksforgeeks.org.
৬৬.
In MS PowerPoint presentation which short cut key insert a new slide?
  1. Ctrl + N
  2. Ctrl + Y
  3. Ctrl + O
  4. Ctrl + M
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৬৭.
The octal equivalence of 111010 is-
  1. 81
  2. 72
  3. 71
  4. 74
ব্যাখ্যা
The octal equivalence of 111010 is-
Here,
111 = 7, 010 = 2.
So, the number 72 is the octal equivalent to 111010 in binary.