পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-২ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) মরীচিকা
  2. খ) পাণিনি
  3. গ) উন্মীলীত
  4. ঘ) ত্র্যহস্পর্শ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'উন্মীলীত'- বানানটি শুদ্ধ নয়। 
এর শুদ্ধ রূপ: 'উন্মীলিত'।

উন্মীলিত (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ।
- শব্দার্থ: উন্মীলন হয়েছে এমন,  বিকশিত, প্রস্ফুটিত। 

তাছাড়া, 
'মরীচিকা' শব্দের অর্থ- মরুভূমিতে সূর্যের কিরণে জল ভ্রান্তি।
'পাণিনি' শব্দের অর্থ- খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যাকরণপ্রণেতা। 
'ত্র্যহস্পর্শ'  শব্দের অর্থ- একদিনে তিন তিথির যোগ।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র কোনটি?
  1. ক) করমালী
  2. খ) কিশোর
  3. গ) সুবল
  4. ঘ) অনন্ত
ব্যাখ্যা
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান পুরুষ চরিত্রের নাম- 'কিশোর'

তিতাস একটি নদীর নাম
- উপন্যাসটির রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ।  
- উপন্যাসটি গ্রন্থাকারে ১৯৫৬ সালে প্রকাশিত হয়। 
- এ উপন্যাসে তিতাস নামক নদীতীরের ধীবর ( জেলে ও মৎসজীবী) সমাজের রীতি- নীতি, ধর্ম- সংস্কার উৎসব ও জীবনযাপনের কাহিনি বর্ণিত। 
 - ঋত্বিক ঘোটক উপন্যাসটি চলচ্চিত্রায়ণ করেন ১৯৭৩ সালে। 
- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয় একটি নদী, নাম 'তিতাস'।
- উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী চরিত্রের মাধ্যমে লেখক কাহিনী রূপ দিয়েছেন।

অদ্বৈত মল্লবর্মণ
- ১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে জন্ম গ্রহণ করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Armaments' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সশস্ত্র দ্বন্ধ
  2. খ) যুদ্ধোপকরণ
  3. গ) প্রমাণীকরণ
  4. ঘ) সশস্ত্র বিপ্লব
ব্যাখ্যা
'Armaments' এর বাংলা পরিভাষা 'যুদ্ধোপকরণ'

তাছাড়া, 
'Armed conflict' এর বাংলা পরিভাষা- 'সশস্ত্র দ্বন্ধ' 
'Authentication' এর বাংলা পরিভাষা- 'প্রমাণীকরণ'
'Armed revolution' এর বাংলা পরিভাষা- 'সশস্ত্র বিপ্লব'

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
'রাতকানা' কোন ধরনের সমাস?
  1. ক) উপপদ তৎপুরুষ সমাস
  2. খ) অলুক তৎপুরুষ সমাস
  3. গ) ৭মী তৎপুরুষ সমাস
  4. ঘ) নঞ্‌ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
'রাতে কানা= রাতকানা'- ৭মী তৎপুরুষ সমাস এর উদাহরণ। 

সপ্তমী তৎপুরুষ সমাস :
পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ হয়ে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
যেমন: 
'রাতে কানা= রাতকানা'
বনে ভোজন= বনভোজন,
অকালে পক্ব= অকালপক্ব। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
বাংলা উপসর্গ কোনটি?
  1. ক) কু
  2. খ) প্র
  3. গ) অনু
  4. ঘ) অপ
ব্যাখ্যা
'কু'- বাংলা উপসর্গ।

•বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

•  সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

•  খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গঃ আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গঃ হর।
- ইংরেজি উপসর্গঃ হেড, সাব, ফুল, হাফ।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'রূপজালাল' নামে আত্মজীবনী কে লিখেছেন?
  1. ক) নওয়াব ফয়জুন্নেসা
  2. খ) আলাওল
  3. গ) আবদুল হাকিম
  4. ঘ) সুকুমার রায়
ব্যাখ্যা
'রূপজালাল' নামে আত্মজীবনী লিখেছেন- 'নওয়াব ফয়জুন্নেসা' 

নবাব ফয়জুন্নেসা
- জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি নবাব ফয়জুন্নেসা কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন।
- ফয়জুন্নেসা জমিদারি লাভের পূর্ব থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড এবং দীন-দরিদ্রের কল্যাণে আত্মনিয়োগ করেন। 
- ফয়জুন্নেসার জনহিতৈষণার পুরস্কার স্বরূপ মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাঁকে ‘নবাব’ উপাধিতে ভূষিত করেন।
- তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন।
-  বান্ধব,  ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু,  সুধাকর, ইসলাম প্রচারক প্রভৃত বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করে।
- সাহিত্যিক হিসেবেও ফয়জুন্নেসার পরিচিতি আছে।
- গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।
- এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনী স্থান পেয়েছে।
- এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দুখানি কাব্যের কথাও জানা যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
  2. খ) হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছে।
  3. গ) আপনি সপরিবারে আমন্ত্রিত।
  4. ঘ) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
ব্যাখ্যা
'হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছে।'- বাক্যটি প্রবাদ- প্রবচনের বিকৃতিজনিত কারণে অশুদ্ধ। 
বাক্যটির শুদ্ধরূপ: 'হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছে।' 

• সাধারণত বাংলা ভাষায় প্রবাদ প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা যাবে না।
পরিবর্তন করলে তা ভুল হবে। 

উৎস: ভাষা শিক্ষা- ড.  হায়াৎ মামুদ।
.
'যত পড়ছি, ততই নতুন করে জানছি।'- বাক্যটিতে কোন প্রকার যোজকের প্রয়োগ ঘটেছে?
  1. ক) বিকল্প যোজক
  2. খ) বিরোধ যোজক
  3. গ) কারণ যোজক
  4. ঘ) সাপেক্ষ যোজক
ব্যাখ্যা
'যত পড়ছি, ততই নতুন করে জানছি।'- বাক্যটিতে সাপেক্ষ যোজকের প্রয়োগ ঘটেছে। 
 
• সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

• বিকল্প যোজক:
এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন: চা না-হয় কফি খান।

• বিরোধ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।

• কারণ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ঘর মন জানালা' উপন্যাসটি কে রচনা করেছেন?
  1. ক) রশীদ করীম
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) দিলারা হাসেম
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
'ঘর মন জানালা' উপন্যাসটির রচয়িতা- 'দিলারা হাসেম'
• তাঁর প্রথম উপন্যাস 'ঘর মন জানালা' ১৯৬৫ সালে প্রকাশিত হয়। 

দিলারা হাসেম  
- দিলারা হাসেম একজন প্রসিদ্ধ বাংলাদেশী লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক।
- ১৯৩৬ সালে যশোরে জন্মগ্রহণ করেন।  
- তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস: 
- ঘর মন জানালা,
- একদা এবং অনন্ত,
- স্তব্ধতার কানে কানে,
- আমলকির মৌ,
- বাদামী বিকেলের গল্প,
- কাকতালীয়,
- মুরাল,
- শঙ্খ করাত,
- অনুক্ত পদাবলী,
- মুক্তিযুদ্ধের উপন্যাসসমূহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১০.
'Medical study of skin and its diseases' is called -
  1. ক) Urology
  2. খ) Virology
  3. গ) Dermatology
  4. ঘ) Terminology
ব্যাখ্যা
• 'Medical study of skin and its diseases' is called - Dermatology.

• Dermatology
English meaning: Medical study of skin and its diseases
Bangla Meaning: ত্বক; ত্বকের রোগ ইত্যাদি বিষয়ক চিকিৎসাশাস্ত্রীয় গবেষণা ও আলোচনা; ত্বকবিজ্ঞান
- Dermatologist (noun) ত্বকবিজ্ঞানী।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
Urology
English Meaning: The scientific study of the urinary system.
Bangla Meaning:  মূত্রব্যবস্থা-বিজ্ঞান

• Virology
English Meaning: the scientific study of viruses and the diseases caused by them.
Bangla Meaning: ভাইরাস ও ভাইরাস সংক্রান্ত রোগের পর্যেষণা; ভাইরাসবিদ্যা।

• Terminology
English Meaning: The set of technical words or expressions used in a particular subject; words used with particular meanings
Bangla Meaning: পরিভাষা; পারিভাষিক শব্দাবলি

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
১১.
They lived in a house adjacent ______ the railway.
  1. ক) by
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: They lived in a house adjacent to the railway.

• Adjacent -
- Bangla সন্নিহিত; সন্নিকৃষ্ট; নিকটবর্তী।
- English Meaning: very near, next to, or touching.
- অর্থাৎ, কোন কিছুর খুব কাছে বা যুক্ত বুঝাতে  adjacent এরপর to ব্যবহৃত হয়।
১২.
My enthusiasm for reading was instant. Here 'reading' is a/an -
  1. ক) verbal noun
  2. খ) participle
  3. গ) adjective
  4. ঘ) gerund
ব্যাখ্যা
Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- “My enthusiasm for reading was instant.” বাক্যটিতে preposition এর object হিসেবে reading একটি Gerund হবে।
১৩.
Choose the correct passive form of this sentence: He wants someone to take photographs.
  1. ক) He wants someone to be taken photographs.
  2. খ) He wants to take photographs by someone.
  3. গ) He is wanted to be taken photographs.
  4. ঘ) He wants photographs to be taken.
ব্যাখ্যা
• Subject-এর পর liking/loving/wanting/wishing etc. + object + infinitive যুক্ত Active Voice-কে Passive Voice-রূপান্তর করার নিয়ম: 
- প্রদত্ত active voice-এর subject + verb বসে
- infinitive-এর পরের object (যদি থাকে) বসে
- to be (passive infinitive) বসে
- infinitive-এর পরের verb-এর past participle বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক passive voice টি হবে - He wants photographs to be taken.
১৪.
It's impossible to get around this city without a car. Here the underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Prepositional phrase
  3. গ) Phrase preposition
  4. ঘ) Phrasal verb
ব্যাখ্যা
• It’s impossible to get around this city without a car. Here the underlined phrase is a - Phrasal verb

• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে get around (verb + preposition) হচ্ছে phrasal verb.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

• Phrase preposition: 
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।
১৫.
What kind of noun is 'Majority'?
  1. ক) Abstract noun
  2. খ) Material noun
  3. গ) Collective Noun
  4. ঘ) Proper Noun
ব্যাখ্যা
• 'Majority' is a collective noun. 
'Majority' - সংখ্যাগরিষ্ঠ।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
১৬.
Which of the following authors does not belong to the Elizabethan Age?
  1. ক) Thomas Nashe
  2. খ) Christopher Marlowe
  3. গ) Thomas Hardy
  4. ঘ) Thomas Lodge
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 'Thomas Hardy' does not belong to the Elizabethan Age.
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।
- তাঁকে একাধারে Pessimistic Novelist এবং Regional novelist and a poet বলা হয়ে থাকে।
- একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে Regional novelist and a poet উপাধি দেয়া হয়। 

• Thomas Hardy -এর লেখা কয়েকটি উপন্যাস হল: 
- Tess of the d’Urbervilles,
- Jude the Obscure,
- The Return of the Native,
- The Mayor of Casterbridge

• অন্যদিকে, Thomas Nashe, Christopher Marlowe এবং Thomas Lodge হচ্ছেন Elizabethan Age তথা  The Renaissance Period এর সুপরিচিত লেখক।
১৭.
'I will phone you when I get the News' - is an example of -
  1. ক) Simple sentence
  2. খ) Compound sentence
  3. গ) Complex sentence
  4. ঘ) Imperative sentence
ব্যাখ্যা
• 'I will phone you when I get the News' - is an example of - Complex sentence

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
১৮.
Akhi said to me, ''I want to go to school now.''
  1. ক) Akhi said to me that she wants to go to school now.
  2. খ) Akhi told me that she wanted to go to school then.
  3. গ) Akhi told me that she wants to go to school then.
  4. ঘ) Akhi said to me that she wanted to go to school now.
ব্যাখ্যা
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায় -
- সাধারণত Reporting verb যদি past indefinite tense এ থাকে, তবে reporting speech টি present indefinite tense এ থাকলে indirect speech এ তা past indefinite হবে।
এবং now থাকলে then হবে।
- সুতরাং সঠিক উত্তর হবে - Akhi told me that she wanted to go to school then.
১৯.
Fill in the gap. ________ English language has many idioms.
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) Zero Article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী, 
• ভাষার নামের আগে Article বসে না, কিন্তু ভাষার নামের পরে Language শব্দটি উল্লেখ থাকলে এর আগে The বসে।
• Example:
- The English language is international. ( ভাষার নামের পরে language উল্লেখিত রয়েছে)
- He speaks English like the English. ( ভাষার নামের পরে language উল্লেখিত নেই)

• সুতরাং, সঠিক উত্তর হবে - The
- Complete Sentence: The English language has many idioms.
২০.
Which one is not a feminine gender?
  1. ক) Spinster
  2. খ) Mouse
  3. গ) Hind
  4. ঘ) Filly
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Mouse is not a feminine gender.
- Mouse হচ্ছে Neuter Gender.

• Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
- কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird ইত্যাদি Neuter Gender।

• সাধারণত Neuter gender হয় -
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds)
3. Child, baby.
Note: প্রশ্নের অপশনে Neuter Garnder না থাকলে সঠিক উত্তর - Common Gender হতে পারে।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Spinster (feminine) এর masculine gender হচ্ছে Bachelor.
• The masculine form of Hind (হরিণী, মৃগী) is Stag (হরিণ, মৃগ)।
• The masculine form of Filly (বাচ্চা ঘোটকী) is Colt (বাচ্চা ঘোড়া)
২১.
Identify the correct tense. I had (have) my lunch before she came.
  1. ক) had
  2. খ) had been
  3. গ) have
  4. ঘ) have been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: I had had my lunch before she came.

দুটি clause যখন before দ্বারা যুক্ত থাকে তখন before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- কিন্তু যখন before দ্বারা যুক্ত প্রথম clause টিতে future perfect tense হয় তবে পরের clause টিতে present indefinite tense হবে।
২২.
'Friday' is an important character of -
  1. ক) Robinson Cruso
  2. খ) Gulliver's Travels
  3. গ) Volpone
  4. ঘ) The Jungle Book
ব্যাখ্যা
• The character 'Friday' is from Daniel Defoe's - ‘Robinson Crusoe’
- Robinson Crusoe, of York, Mariner: Who Lived Eight and Twenty Years, All Alone in an Un-inhabited Island on the Coast of America.
- এই novel টি ১৭১৯ সালে প্রথম লন্ডনে প্রকাশিত হয়। 
- Robinson Crusoe হচ্ছে Defoe's first long work of fiction.
- এই novel এর অন্যতম দুই প্রধান চরিত্র  Robinson Crusoe and Friday হচ্ছে English Literature এর ইতিহাসে most-enduring হিসেবে পরিচিত।

The important character of Robinson Crusoe:
- Friday,
- Xury,
- The Spaniard,
- The Portuguese Captain.

Source: Britannica.
২৩.
What is the verb form of the word ‘Habit’?
  1. ক) Habitation
  2. খ) Habituate
  3. গ) Habitability
  4. ঘ) Habitable
ব্যাখ্যা
• Habit (noun) - অভ্যাস
- এর verb form হচ্ছে Habituate।
- Habituate (verb transitive)- habituate somebody/oneself to something (কাউকে/নিজেকে কোনোকিছুতে) অভ্যস্ত করানো।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
- Habitation (noun) - বাস/ বাসস্থান।
- Habitable (adjective) - বাসযোগ্য।
- Habitability (noun) - capable of being lived in.

Source: Oxford Dictionary and Bangla Academy Dictionary.
২৪.
I would rather they ________ something about it instead of just talking about it
  1. ক) do
  2. খ) did
  3. গ) will do
  4. ঘ) would do
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  did.
- সাধারণত Would rather এর পরে Verb এর Present form হয়।
- যেমন - e: I would rather die than let you go.

• কিন্তু subject + would rather এবং এরপরে যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়। 
- যেমন -
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
Example: I would rather you didn’t go to the party this weekend; you have exams next week.

• I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
Example: I would rather you hadn’t called him and told him I was late.

- যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে, I’d rather you  এরপর দ্বিতীয় subject হিসাবে they এসেছে। তাই verb এর simple past form হবে।
Complete sentence: I would rather they did something about it instead of just talking about it
২৫.
মৌর্য যুগে বাংলার রাজধানী ছিলো কোথায়?
  1. ক) একডালা
  2. খ) পুন্ড্রনগর
  3. গ) কর্ণসুবর্ণ
  4. ঘ) রোহিতগিরি
ব্যাখ্যা
আলেকজান্ডার কর্তৃক ভারতবর্ষ ত্যাগের পর চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে উত্তর ভারতে মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন। সম্রাট অশোকের সময়ে (২৬৯-২৩২ খ্রি. পূর্ব) উত্তর বাংলা প্রথম মৌর্য শাসনের অধীনে আসে যা পরবর্তীতে সমতট পর্যন্ত বিস্তৃত হয়েছিলো।

- মৌর্য বাংলার রাজধানী স্থাপিত হয় প্রাচীন পুণ্ড্রনগরে। মৌর্য সাম্রাজ্যের পর গুপ্ত আমলেও পুণ্ড্রনগর বাংলার রাজধানী ছিলো।
- পুণ্ড্রনগর ছিলো প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। এখানে প্রাপ্ত শিললিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৬.
কোন ঘটনার প্রেক্ষিতে বাংলার হিন্দু-মুসলিম সম্পর্কের অবনতি হয়?
  1. ক) অসহযোগ আন্দোলন
  2. খ) স্বদেশী আন্দোলন
  3. গ) খিলাফত আন্দোলন
  4. ঘ) আইন অমান্য আন্দোলন
ব্যাখ্যা
১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করে যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।

- এর ফলে কংগ্রেসের উগ্রপন্থিদের নেতৃত্বে স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনের মূল বিষয় ছিলো ইংরেজদের সবকিছু বয়কট ও স্বদেশী পণ্যের ব্যবহার। বাংলার সর্বত্র স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ে।

- তবে মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে ছিলো, তাই তারা স্বদেশী আন্দোলনে সম্পৃক্ত হয়নি। যার কারণে স্বদেশী আন্দোলনের ফলে বাংলার হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি হয়।

অন্যদিকে,

অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় সম্মিলিতভাবে অংশগ্রহণ করে।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৭.
সংবিধানের কত নং অনুচ্ছেদে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে?
  1. ক) ১২ নং অনুচ্ছেদ
  2. খ) ১৯ নং অনুচ্ছেদ
  3. গ) ২১ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৪১ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে।
এতে বলা হয়,

“ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্যে
(ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
(খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
(গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
(ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন,
বিলোপ করা হইবে।”

অন্যদিকে,
- ১৯ নং অনুচ্ছেদ : সুযোগের সমতা
- ২১ নং অনুচ্ছেদ : নাগরিক ও সরকারি কর্মচারিদের কর্তব্য
- ৪১ নং অনুচ্ছেদ : ধর্মীয় স্বাধীনতা।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
২৮.
মনপুরা-৭০ কার শিল্পকর্ম?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) কামরুল হাসান
  3. গ) এস এম সুলতান
  4. ঘ) নভেরা আহমেদ
ব্যাখ্যা
মনপুরা-৭০ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম।
তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- ম্যাডোনা-৪৩
- সংগ্রাম
- মইটানা
- পইন্যার মা
- নবান্ন
- দুর্ভিক্ষ
- দ্য রেবেল ক্রো প্রভৃতি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
২৯.
বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯০৬ সালে
  2. খ) ১৯১১ সালে
  3. গ) ১৯১৪ সালে
  4. ঘ) ১৯২৬ সালে
ব্যাখ্যা
বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়।

- সমিতির উদ্যোগে মোট সাতটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৩ সালের ৮-৯ মে সমিতির সপ্তম ও শেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকাসাহিত্যিক নামে এর দুটি মুখপত্র ছিল।

- লাহোর প্রস্তাবের প্রেক্ষাপটে কলকাতায় পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি এবং ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ গঠিত হলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির গুরুত্ব হ্রাস পায়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৩০.
নিচের কোন দেশটি বাংলাদেশে সর্বাধিক রপ্তানি করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ছিলো ৭৫.৬০ বিলিয়ন মার্কিন ডলার।

দেশ অনুসারে আমদানি:
- প্রথম : চীন (১৯.৩৪ বি. ডলার)
- দ্বিতীয় : ভারত (১৩.৬৯ বি. ডলার)
- তৃতীয় : সিঙ্গাপুর (৪.১১ বি. ডলার)
- চতুর্থ : মালয়েশিয়া (৩.৪৭ বি. ডলার)
- পঞ্চম : ইন্দোনেশিয়া (৩.০৮ বি. ডলার)
- ষষ্ঠ : যুক্তরাষ্ট্র (২.৮২ বি. ডলার)
- সপ্তম : জাপান (২.৪৩ বি. ডলার)
- অষ্টম : ব্রাজিল (২.২৪ বি. ডলার)
- নবম : কাতার (২.১৭ বি. ডলার)
- দশম : সৌদি আরব (১.৬৯ বি. ডলার)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৩১.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়?
  1. ক) দশম সংশোধনী
  2. খ) দ্বাদশ সংশোধনী
  3. গ) ত্রয়োদশ সংশোধনী
  4. ঘ) পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে দ্বাদশ সংশোধনী গৃহীত হয়। এই সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।
- এই লক্ষ্যে ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর দেশে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে অধিকাংশ ভোটার সংশোধনীর পক্ষে রায় প্রদান করলে ১৮ সেপ্টেম্বর ১৯৯১ রাষ্ট্রপতি দ্বাদশ সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- এর আগে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিলো।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৩২.
নিচের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয়?
  1. ক) পাট
  2. খ) রাবার
  3. গ) চিংড়ি
  4. ঘ) তুলা
ব্যাখ্যা
প্রতিবছর চিংড়ি রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে বাংলাদেশে চিংড়িকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়।
- চিংড়ি রপ্তানি করে গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৪০৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
- চিংড়ি চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ায় দেশের খুলনা অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি নামে ডাকা হয়। দেশের অধিকাংশ চিংড়ি ঘের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট এবং বনিকবার্তা)
৩৩.
অপারেশন জ্যাকপট পরিচালিত হয় কবে?
  1. ক) ১৯৭১ সালের ২৫ এপ্রিল
  2. খ) ১৯৭১ সালের ১০ জুলাই
  3. গ) ১৯৭১ সালের ০১ আগস্ট
  4. ঘ) ১৯৭১ সালের ১৫ আগস্ট
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের পরিচালিত অভিযান অপারেশন জ্যাকপট নামে পরিচিত।
- এইদিন নৌ-কমান্ডোরা একযোগে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে পাকবাহিনীর উপর হামলা চালায়। এতে পাকবাহিনীর ২৬টি নৌযান ধ্বংস হয়। মোট ১৪৮ জন নৌ-কমান্ডোরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই অপারেশনে অংশ নেয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৩৪.
কৃষিক্ষেত্রে অগ্নিশ্বর কোন ফসলের জাত?
  1. ক) ভুট্টা
  2. খ) কলা
  3. গ) আম
  4. ঘ) গম
ব্যাখ্যা
অগ্নিশ্বর হলো কলার একটি জাত।
কলার অন্যান্য জাতের মধ্যে রয়েছে:
- অমৃতসাগর
- বীটজবা
- মোহনবাশী
- কানাইবাশী
- চাম্পা
- চিনি চাম্পা
- সবরি
- বারি কলা-১
- বারি কলা-৪ প্রভৃতি।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৩৫.
দেশে প্রথম সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় কোথায়?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) কক্সবাজার
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশে সর্বপ্রথম ১৯৭৯ সালে চট্টগ্রাম জেলার বেতাগী ও পোমরাতে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৮১-৮২ সালে উত্তরবঙ্গের বৃহত্তর ৭টি জেলায় সরকারী বনভূমিতে কমিউনিটি ফরেষ্ট্রী প্রকল্পের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নের প্রচলন করে।

- বর্তমান পর্যন্ত সামাজিক বনায়নের আওতায় ১০৫,২৮৩ হেক্টর জমি এবং ৭৮,৮৩২ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে।
- দেশে উপকূলীয় বনায়ন কর্মসূচি শুরু হয় ১৯৬৬ সাল থেকে।

(তথ্যসূত্র: বন অধিদপ্তর ওয়েবসাইট)
৩৬.
হাজং জনগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
  1. ক) খ্রিস্টান
  2. খ) বৌদ্ধ
  3. গ) সনাতন
  4. ঘ) ইসলাম
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী হাজং সম্প্রদায় ধর্মীয় বিশ্বাসে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী। তবে তাদের কিছু নিজস্ব আদি বিশ্বাস আছে। উপাসানাভেদে হাজংদের কেউ কেউ শক্তির উপাসক। আবার কেউ কেউ বৈষ্ণবপন্থি।

- হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে।
- হাজংদের আদি নিবাস ছিলো উত্তর বার্মায়। সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক। হাজং শব্দের অর্থ মাটির পোকা।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৩৭.
৬ষ্ঠ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষ জনসংখ্যার অনুপাত কত?
  1. ক) ১০০ : ১০২
  2. খ) ১০০ : ১০০.৮
  3. গ) ১০০ : ৯৮
  4. ঘ) ১০০ : ১০১
ব্যাখ্যা
৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশের:

মোট জনসংখ্যা (প্রাথমিক হিসাবে) : ১৬,৫১,৫৮,৬১৬
- পুরুষ জনসংখ্যা : ৮.১৭ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৩৩ কোটি।

চূড়ান্ত হিসাবে মোট জনসংখ্যা : ১৬,৯৮,২৮,৯১১)
- পুরুষ জনসংখ্যা : ৮.৪০ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৫৬ কোটি।
নারী-পুরুষ জনসংখ্যার অনুপাত বা লিঙ্গানুপাত : ১০০ : ৯৮.০৪। অর্থাৎ প্রতি ১০০ জন নারীর তুলনায় পুরষের সংখ্যা ৯৮ জন। লিঙ্গানুপাতের হার সর্বোচ্চ : ঢাকা বিভাগে (১০৩.৪) সর্বনিম্ন : চট্টগ্রাম বিভাগে (৯৩.৩৮)।

(তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৩৮.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে দেশে চালু কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কতটি?
  1. ক) ১৩,৬৩৩টি
  2. খ) ১৩,৮৮১টি
  3. গ) ১৪,১৪১টি
  4. ঘ) ১৪,৭৩২টি
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে দেশে বর্তমানে ১৪,১৪১টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ : পৃষ্ঠা-১৯২)
৩৯.
গণপরিষদের কোন সদস্য সংবিধানের মূলকপিতে স্বাক্ষর প্রদান করেননি?
  1. ক) আব্দুল মান্নান
  2. খ) মনোরঞ্জন ধর
  3. গ) সুরঞ্জিত সেনগুপ্ত
  4. ঘ) বেগম রাজিয়া বানু
ব্যাখ্যা
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা চূড়ান্তভাবে গৃহীত সংবিধানের কপিতে স্বাক্ষর করেন।
- সবার প্রথমে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে গণপরিষদের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের হাতে লেখা সংবিধান কপিতে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৪০.
নীলগিরি পাহাড় কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙামাটি
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
নীলগিরি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। নীলগিরি পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয়।
- এটি বান্দরবান-থানচি সড়কের পাশে অবস্থিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ ফুট। এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র।

(তথ্যসূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওয়েবসাইট)
৪১.
বাংলাদেশে বর্তমান পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট সাতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ মেয়াদে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।

- ১৯৭৩-১৯৭৮ সময়ে দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ছিলো জুলাই ২০১৫ থেকে জুন ২০২০ পর্যন্ত।
- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট)
৪২.
আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক হিসেবে বঙ্গবন্ধু কবে নৌকা পছন্দ করেন?
  1. ক) ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
  2. খ) ১০ সেপ্টেম্বর ১৯৭০
  3. গ) ১৭ অক্টোবর ১৯৭০
  4. ঘ) ১৫ নভেম্বর ১৯৭০
ব্যাখ্যা
১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের ও ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- আওয়ামী লীগ দলীয় সভায় ১৯৭০ সালের ১ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত এবং একই বছরের ১৭ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী লীগের দলীয় নির্বাচনি প্রতীক হিসেবে নৌকা পছন্দ করেন।
- জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে ২৯৮টি আসন লাভ করে।

(তথ্যসূত্র: অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৩.
বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের মধ্যে নিচের কোনজন পূর্ব পাকিস্তান রাইফেলসের সদস্য ছিলেন?
  1. ক) মোহাম্মদ মোস্তফা কামাল
  2. খ) হামিদুর রহমান
  3. গ) নূর মোহাম্মদ শেখ
  4. ঘ) মহিউদ্দিন জাহাঙ্গীর
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে সাতজন মুক্তিযোদ্ধাকে কে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করেন।
- এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য তিনজন, সাবেক ই. পি. আর. সদস্য দুইজন এবং বিমান বাহিনী ও নো বাহিনীর একজন করে।

বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তরা হলেন:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর.
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর.।

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
৪৪.
নিচের কোন সভ্যতাটি মেসোপটেমীয় অঞ্চলে বিকশিত হয়নি?
  1. ক) অ্যাসেরীয় সভ্যতা
  2. খ) সুমেরীয় সভ্যতা
  3. গ) ক্যালডীয় সভ্যতা
  4. ঘ) ফিনিশীয় সভ্যতা
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিলো।

- মেসোপটেমীয়ায় চারটি সভ্যতা বিকশিত হয়েছিলো।
এগুলো হলো:
- সুমেরীয় সভ্যতা
- ব্যাবিলনীয় সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা এবং
- ক্যালডীয় সভ্যতা।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠে ক্যালডীয় সভ্যতা।

অন্যদিকে,
- প্রাচীন ফিনিশীয় সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর পূর্বে ভূমধ্যসাগরের তীরে গড়ে উঠেছিলো। ভূমধ্যসাগর ও লেবানন পর্বতের মধ্যবর্তী স্থানে বর্তমান লেবাননে ফিনিশীয় সভ্যতা বিকাশ লাভ করেছিলো।

- টায়ার ও সিডন ফিনিশিয়ার দুটো বিখ্যাত বন্দর। গ্রিকদের দ্বারা ফিনিশীয় সভ্যতার পতন ঘটেছিলো।
- ফিনিশীয়রা সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে পরিচিত। এছাড়া বর্ণমালা আবিষ্কারের জন্যেও ফিনিশীয়রা বিখ্যাত। তারা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালার উদ্ভাবন করেছিল।

(তথ্যসূত্র: হিস্টোরি এবং মাধ্যমিক ইতিহাস : ওপেন ইউনিভার্সিটি)
৪৫.
বেলারুশের রাজধানীর নাম কী?
  1. ক) ইয়েরেভান
  2. খ) মিনস্ক
  3. গ) ওয়ারশ
  4. ঘ) ভিলনিয়াস
ব্যাখ্যা
মিনস্ক : বেলারুশের রাজধানী।

অন্যদিকে
- ওয়ারশ : পোল্যান্ডের রাজধানী
- ভিলনিয়াস : লিথুয়ানিয়ার রাজধানী
- ইয়েরেভান : আর্মেনিয়ার রাজধানী।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৪৬.
কোন দেশে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়?
  1. ক) ইতালি
  2. খ) ফ্রান্স
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
- শিল্প বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৪৭.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
  1. ক) পারমাণবিক শক্তি
  2. খ) খনিজ তেল
  3. গ) জলবিদ্যুৎ
  4. ঘ) ভূ-তাপ শক্তি
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এই জ্বালানি তৈরি হয়।

বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে:
- খনিজ তেল
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস/তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রভৃতি।

- জীবাশ্ম জ্বালানিসমূহ অনবায়নযোগ্য। অর্থাৎ এসব জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের মজুদ সীমিত।

অন্যদিকে,
- পারমাণবিক শক্তি, জিও থার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ হলো নবায়নযোগ্য জ্বালানি।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট)
৪৮.
নিচের কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা?
  1. ক) সনোরা লাইন
  2. খ) ম্যাকমোহন লাইন
  3. গ) ডুরান্ড লাইন
  4. ঘ) গ্রিন লাইন
ব্যাখ্যা
ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা।

অন্যদিকে,
- গ্রিন লাইন : ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীরের মধ্যকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তরেখা
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তরেখা
- ম্যাকমোহন লাইন : ভারত ও চীন সীমান্তরেখা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪৯.
বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ৯ আগস্ট
  2. খ) ৮ সেপ্টেম্বর
  3. গ) ৩ অক্টোবর
  4. ঘ) ৯ ডিসেম্বর
ব্যাখ্যা
৮ সেপ্টেম্বর : বিশ্ব স্বাক্ষরতা দিবস।

অন্যদিকে,
- ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস
- ৩ অক্টোবর : বিশ্ব বসতি দিবস
- ৯ ডিসেম্বর : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫০.
AIIB এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) বেইজিং
  3. গ) ম্যানিলা
  4. ঘ) সাংহাই
ব্যাখ্যা
AIIB (Asian Infrastructure Investment Bank) কে চীনের বিশ্বব্যাংক বলা হয়। ২০১৪ সালের ২৪ অক্টোবর চীনের উদ্যোগে AIIB প্রতিষ্ঠিত হয়। কার্যক্রম শুরু করে ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে।

- AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। বর্তমান অনুমোদিত সদস্য ১০৬টি। ১০৬তম সদস্য মৌরিতানিয়া।
- এটির সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে। বর্তমান প্রেসিডেন্ট হলেন চীনের জিন লিকুয়ান।

(তথ্যসূত্র: AIIB ওয়েবসাইট)
৫১.
নিচের কোন দেশটি D-8 জোটের সদস্য নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) সৌদি আরব
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।

- ১৯৯৭ সালের ১৫ জুন D-8 গঠিত হয়। এটির সদরদপ্তর তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত। সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব হলেন নাইজেরিয়ার ইসিয়াকা আব্দুলকাদির ইমাম।

D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- পাকিস্তান
- বাংলাদেশ
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া।
সৌদি আরব D-8 জোটের সদস্য নয়।

(তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট)
৫২.
মানব উন্নয়ন সূচক-২০২১/২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১২৪তম
  2. খ) ১২৯তম
  3. গ) ১৩২তম
  4. ঘ) ১৩৫তম
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) গত ৮ সেপ্টেম্বর ২০২২ মানব উন্নয়ন সূচক-২০২১/২০২২ রিপোর্ট প্রকাশ করে। এতে ১৯১টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।

রিপোর্ট অনুসারে:
- শীর্ষদেশ (১ম) : সুইজারল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১৯১তম) : দক্ষিণ সুদান
¬- বাংলাদেশের অবস্থান : বিশ্বে-১২৯তম, দক্ষিণ এশিয়ায়-চতুর্থ)।

(তথ্যসূত্র: মানব উন্নয়ন সূচক-২০২১/২০২২ রিপোর্ট, UNDP ওয়েবসাইট)
৫৩.
গ্রিনপিস ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
গ্রিনপিস ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। এটির সদরদপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে অবস্থিত।

- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।

- গ্রিনপিসের উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।

Greenpeace International এর ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক কেন্দ্র রয়েছে।

(তথ্যসূত্র: Greenpeace International ওয়েবসাইট)
৫৪.
কিয়োটো প্রটোকল কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) জলাভূমির সংরক্ষণ ও ব্যবহার
  2. খ) ওজোনস্তরের সুরক্ষা
  3. গ) বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  4. ঘ) প্রাণ-প্রকৃতি সংরক্ষণ
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়ন রোধে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত UNFCCC এর তৃতীয় জলবায়ু পরিবর্তন সম্মেলনে কিয়োটো প্রটোকল গৃহীত হয়।

- এটি ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি কার্যকর হয়। মোট ১৯২টি দেশ এই চুক্তির অংশীদার। চুক্তিতে ২০০৮-২০১২ সময়ে শিল্পোন্নত দেশগুলো ১৯৯০ সালের তুলনায় ৫ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করতে সম্মত হয়।

- ২০১২ সালের ৮ ডিসেম্বর কিয়োটো প্রটোকলের দোহা অ্যামেন্ডমেন্ড গৃহীত হয় যা ১ জানুয়ারি ২০১৩ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো কার্যকর হয়নি।

(তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট)
৫৫.
কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
  1. ক) ইয়াল্টা
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) সানফ্রান্সিসকো
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।

- পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না। দেশটি ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। তবে জাতিসংঘ সনদ কার্যকরের পূর্বে পোল্যান্ড স্বাক্ষর করায় পোল্যান্ডসহ মোট ৫১টি দেশকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অভিহিত করা হয়।

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫৬.
জিবুতি কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) পারস্য সাগর
  2. খ) আরব সাগর
  3. গ) এডেন উপসাগর
  4. ঘ) আকাবা উপসাগর
ব্যাখ্যা
জিবুতি আফ্রিকার পূর্বপ্রান্তে এডেন উপসাগর, লোহিত সাগর ও বাবেলমান্দেব প্রণালির তীরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র।
- ভৌগোলিক ও ভূরাজনৈতিক দিক থেকে জিবুতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে দেশটিতে চীন, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সৌদি আরবের সামরিক ঘাটি রয়েছে।
- পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ লেক আসাল জিবুতিতে অবস্থিত।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও আল জাজিরা ওয়েবসাইট)
৫৭.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) মুহিউদ্দিন ইয়াসিন
  2. খ) আনোয়ার ইব্রাহিম
  3. গ) ইসমাঈল সাবরি ইয়াকুব
  4. ঘ) নাজিব বিন রাজ্জাক
ব্যাখ্যা
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২০২২ সালের ২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। তার রাজনৈতিক দলের নাম পাকাতান হারাপান।

অন্যদিকে,
- ইসমাঈল সাবরি ইয়াকুব মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী
- মুহিউদ্দিন ইয়াসিন দেশটির অষ্টম প্রধানমন্ত্রী
- নাজিব বিন রাজ্জাক দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী।

(তথ্যসূত্র: দেশটির সরকারি ওয়েবসাইট)
৫৮.
বিশ্বব্যাংক নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  2. খ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
  3. গ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা
  4. ঘ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট সমূহের মধ্যে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন অন্যতম।
- ১৯৭৮ সাল থেকে বিশ্বব্যাংক এই রিপোর্ট প্রকাশ করে আসছে।
- এটি ব্যতীত বিশ্বব্যাংক ডুয়িং বিজনেস রিপোর্ট, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস এবং বিশ্বব্যাংক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে।

অন্যদিকে,
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন IMF,
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন UNCTAD এবং
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন WEF প্রকাশ করে থাকে।

সূত্র: WB, IMF, UNCTAD এবং WEF ওয়েবসাইট
৫৯.
বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় রয়েছে?
  1. ক) সন্দ্বীপ
  2. খ) কুতুবদিয়া
  3. গ) হাতিয়া
  4. ঘ) মহেশখালী
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে। এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের অবস্থান মহেশখালী দ্বীপে।

অন্যদিকে,
সেন্ট মার্টিনস বা নারিকেল জিঞ্জিরা হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ।
কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
-সন্দ্বীপে প্রাচীন অতীতে জাহাজ নির্মিত হতো।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং জাতীয় দৈনিক)
৬০.
কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়া সংঘটিত দুর্যোগ কোনটি?
  1. ক) ঘূর্ণিঝড়
  2. খ) বন্যা
  3. গ) খরা
  4. ঘ) ভূমিকম্প
ব্যাখ্যা
কোন ধরনের আগাম সতর্ক সংকেত ব্যতীত সংঘটিত দুর্যোগ হলো ভূমিকম্প। ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হলেও ভূমিকম্প সংঘটনের পূর্বে সতর্কতা প্রাপ্তি এখনো সম্ভব হয়নি।
অন্যদিকে,
বন্যা, ঘূর্ণিঝড় ও খরার ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া যায়।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল)
৬১.
নিচের কোনটি থেকে অধিকার ও কর্তব্যের উদ্ভব?
  1. ক) ধর্ম
  2. খ) সমাজবোধ
  3. গ) নীতিবোধ
  4. ঘ) আইন
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে রাষ্ট্র ও সমাজের প্রতি যেসব দায়-দায়িত্ব পালন করতে হয় তা কর্তব্য হিসেবে অভিহিত।

- অধিকার ও কর্তব্যের উদ্ভব সমাজবোধ থেকে। অধিকার ও কর্তব্যের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। অধিকার ভোগের জন্যে নাগরিককে কিছু কর্তব্য পালন করতে হয়। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বুঝায়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৬২.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা কীসের ভিত্তিতে পরস্পরের সাথে আবদ্ধ থাকে?
  1. ক) জাতীয় স্বার্থ
  2. খ) কর্তব্যবোধ
  3. গ) সমজাতীয় স্বার্থ
  4. ঘ) রাজনৈতিক কর্মসূচি
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো নির্দলীয়, অরাজনৈতিক ও বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টি। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে।

চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূখ্য উদ্দেশ্য হলো সরকারি নীতি ও সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করা। এদের কোন বৃহৎ বা জাতীয় লক্ষ্য থাকে না।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)
৬৩.
i7 + i + 1 = কত?
  1. ক) - i
  2. খ) 2i
  3. গ) 1
  4. ঘ) 2(i + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: i7 + i + 1 = কত?

আমরা জানি 
i2 = - 1
i3 = i2.i = (- 1). i = - i 
i7 =(i2)3.i = (- 1)3.i = - i

এখন 
i7 + i + 1 = - i + i + 1 = 1
৬৪.
3x2 - 7x - 6 এর উৎপাদকগুলো হলো-
  1. ক) (x + 3)(3x - 2)
  2. খ) (2x - 3)(x + 2)
  3. গ) (x - 3)(2x + 3)
  4. ঘ) (x - 3)(3x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x - 6 এর উৎপাদকগুলো হলো-

সমাধান: 
3x2 - 7x - 6
= 3x2 - 9x + 2x - 6
= 3x(x - 3) + 2(x - 3)
=(x - 3)(3x + 2)
৬৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য 12 সে.মি. এবং সমান সমান বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ 60° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 36 বর্গ সে.মি 
  2. খ) 72√3 বর্গ সে.মি 
  3. গ) 72 বর্গ সে.মি 
  4. ঘ) 36√3 বর্গ সে.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য 12 সে.মি. এবং সমান সমান বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ 60° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
কোনো ত্রিভুজের যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্য a ও b এবং এদের মধ্যবর্তী কোণ θ হলে, 
ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) ab sinθ। 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = (1/2) × 12 × 12 × sin60°  
= 72 × (√3/2)
= 36√3 বর্গ সে.মি
৬৬.
'WELLNESS' শব্দটির অক্ষরগুলো কতপ্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে এবং শেষে L থাকবে?
  1. ক) 120 উপায়ে
  2. খ) 360 উপায়ে
  3. গ) 180 উপায়ে
  4. ঘ) 240 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 'WELLNESS' শব্দটির অক্ষরগুলো কতপ্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে এবং শেষে L থাকবে?

সমাধান: 
'WELLNESS' শব্দটিতে বর্ণ আছে ৮টি। 
L = 2 টি
E =2টি
S= 2 টি

প্রথমে এবং শেষে L থাকবে

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
৬৭.
x এর মান কত হলে log10x = - 2 হবে?
  1. ক) 100
  2. খ) 0.01
  3. গ) 10
  4. ঘ) 0.001
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে log10x = - 2 হবে?

সমাধান:
log10x = - 2
x = 10-2
x = 1/102
x = 1/100
x = 0.01
৬৮.
১/৩, ১/৫, ৭/৬ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৭/১০
  3. গ) ৭/১২
  4. ঘ) ৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৩, ১/৫, ৭/৬ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 

সমাধান: 
এখানে
প্রথম রাশি = ১/৩
দ্বিতীয় রাশি = ১/৫
তৃতীয় রাশি = ৭/৬

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
১/৩ × ৪র্থ রাশি = (১/৫) × (৭/৬)
১/৩ × ৪র্থ রাশি  = ৭/৩০
৪র্থ রাশি  = (৭/৩০) × ৩
৪র্থ রাশি  =৭/১০

∴ ৪র্থ সমানুপাতি = ৭/১০
৬৯.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/3 
  2. খ) 1/4 
  3. গ) 1/6 
  4. ঘ) 1/2 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় টেল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:  
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে
নমুনা বিন্দু গুলো (1H), (1T), (2H), (2T), (3H), (3T), (4H), (4T), (5H), (5T), (6H), (6T)
মোট ফলাফল = 12

অনুকূলে নমূনাবিন্দুর সংখ্যা = {(2T),(3T),(5T)} = 3টি
সম্ভাবনা = 3/12= 1/4 
৭০.
A, B ও C এর বর্তমান গড় বয়স 30 বছর। B ও A এর বয়সের পার্থক্য C ও B এর বয়সের পার্থক্যের সমান। যদি D, B এর চেয়ে 20 বছরের বড় হয়, তবে D এর বর্তমান বয়স কত?
  1. ক) 70 বছর 
  2. খ) 60 বছর 
  3. গ) 50 বছর 
  4. ঘ) 40 বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: A, B ও C এর বর্তমান গড় বয়স 30 বছর। B ও A এর বয়সের পার্থক্য C ও B এর বয়সের পার্থক্যের সমান। যদি D, B এর চেয়ে 20 বছরের বড় হয়, তবে D এর বর্তমান বয়স কত?

A, B ও C এর গড় বয়স 30 বছর। 
A, B ও C এর মোট বয়স = 30 × 3 = 90 বছর। 

প্রশ্নমতে,
B - A = C - B
B + B = A + C
2B =A + C

এখন 
A + B + C = 90
2B + B = 90
3B = 90
B = 30

D এর বয়স = 30 + 20 = 50 বছর 
৭১.
দুইটি সমান সমান আয়তনের বেলনের উচ্চতার অনুপাত 2 : 3 হলে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? 
  1. ক) 3 : 2
  2. খ) 9 : 4
  3. গ) √3 : √2
  4. ঘ) 3/2 : 1
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সমান সমান আয়তনের বেলনের উচ্চতার অনুপাত 2 : 3 হলে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? 

সমাধান: 
১ম বেলনের ভূমির ব্যাসার্ধ r1 এবং উচ্চতা 2h
২য় বেলনের ভূমির ব্যাসার্ধ r2 এবং উচ্চতা 3h

প্রশ্নমতে 
πr12(2h) = πr22(3h)
2r12 = 3r22
r12/r22 = 3/2
(r1/r2)2 = (3/2)
r1/r2 = √(3/2)
r1 : r2 =√3 : √2 
৭২.
।x  - 2। < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 5x + 7 < n হবে? 
  1. ক) m = 3, n = 20 
  2. খ) m = 2, n = 32 
  3. গ) m = 1, n = 25 
  4. ঘ) m = 3, n = 7 
ব্যাখ্যা
প্রশ্ন: । x  - 2। < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 5x + 7 < n হবে? 

সমাধান: 
। x  - 2। < 3
বা, - 3 < x - 2 < 3
বা,- 3 + 2 < x - 2 + 2 < 3 + 2
বা, - 1 < x < 5
বা, (- 1) × 5 < 5x < 25
বা, - 5 < 5x < 25
বা,- 5 + 7 < 5x + 7 < 25 + 7
    2< 5x + 7 < 32

  2 < 5x + 7 < 32 কে m < 5x + 7 < n এর সাথে তুলনা করলে আমরা পাই 
m = 2, n = 32 
৭৩.
একটি সমান্তর ধারার ৪র্থ পদ ১৯ এবং ৬ষ্ঠ পদ ২৭ হলে, ধারাটির ১ম পদ কত? 
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ৪র্থ পদ ১৯ এবং ৬ষ্ঠ পদ ২৭ হলে, ধারাটির ১ম পদ কত? 

সমাধান: 
এখানে
১ম পদ = a 
 ৪র্থ পদ = ১৯
 ৬ষ্ঠ পদ = ২৭

৫ম পদ = (১৯ + ২৭)/২ = ৪৬/২ = ২৩
সাধারণ অন্তর d =২৩ - ১৯  = ৪

আমরা জানি,
৪তম পদ = a + (৪ - ১)d 
১৯ = a  + ৩ × ৪
১৯ = a + ১২
a = ১৯ - ১২
a = ৭
৭৪.
একই হার মুনাফায় কোনো মূলধনের দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2420 টাকা এবং তিন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2662 টাকা হলে মুনাফা হার কত? 
  1. ক) 5%
  2. খ) 10%
  3. গ) 15%
  4. ঘ) 20%
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো মূলধনের দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2420 টাকা এবং তিন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2662 টাকা হলে মুনাফা হার কত? 

সমাধান: 
মনেকরি 
মুনাফার হার r 

প্রশ্নমতে 
P(1 + r/100)2 = 2420 ..............(1)
P(1 + r/100)3 = 2662 ..............(2)

(2) ÷ (1) ⇒
(1 + r/100) = 2662/2420
 r/100 = (2662/2420) - 1 
r/100 = 242/2420
r/100 = 1/10
r = 100/10
r = 10 
৭৫.
১ থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ক) ৩৪
  2. খ) ৩২
  3. গ) ৩১
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৫৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৫৯(৫৯ + ১)/২
 = ৫৯ × ৩০ 

১ থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৫৯ × ৩০)/৫৯
 = ৩০
৭৬.
যদি NATURE দিয়ে MASUQE বোঝায়, তাহলে FAMINE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) EIALME
  2. খ) EAMLIE
  3. গ) EALIME
  4. ঘ) ELIMAE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি NATURE দিয়ে MASUQE বোঝায়, তাহলে FAMINE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
NATURE এর ২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ বর্ণ অপরিবর্তিত 
NATURE এর ১ম, ৩য় এবং ৫ম বর্ণ পরিবর্তিত হয়ে পূর্বের বর্ণটি হয়েছে। 
N - M 
T - S 
R - Q 

একইভাবে 
FAMINE - EALIME
৭৭.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা

১ম চিত্র থেকে ২য় চিত্রে তীর চিহ্নের সংখ্যা এবং যোগ চিহ্নের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এবং তীর চিহ্নের দিক বিপরীত হয়ে যায়। 
সঠিক উত্তর হবে:
৭৮.
কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) ২৮৯
  2. খ) ৫২৯
  3. গ) ২৯৫
  4. ঘ) ৯৬১
ব্যাখ্যা
২৯৫ ছাড়া বাকি সবগুলো পূর্ণবর্গ সংখ্যা।

⇒ ২৮৯ = ১৭ × ১৭
⇒ ৫২৯ = ২৩ × ২৩
⇒ ৯৬১ = ৩১ × ৩১
৭৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 27
  2. খ) 36
  3. গ) 54
  4. ঘ) 49
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান: 
(13 + 15)/2 = 28/2 = 14
(36 + 54)/2 = 90/2 = 45
(45 + 63)/2 = 108/2 = 54
৮০.
4 টা 50 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) 132°
  2. খ) 145°
  3. গ) 155°
  4. ঘ) 162°
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টা 50 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ:  
 = । (11M - 60 H)/2 ।  
= । (11 × 50 - 60 × 4)/2।
= । (550 - 240)/2।
= । (310/2)।
= 155°
৮১.
শামা তার অফিস থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণ দিকে 7 কি.মি. হাঁটলো, তারপরে সে ডানদিকে ঘুরে 3 কি.মি.হাঁটলো এবং তারপরে সে বাম দিকে ঘুরে 5 কি.মি.হাঁটলো। অবশেষে সে বাম দিকে মোড় নেয় এবং 8 কি.মি. হেঁটে একটি ব্যাঙ্কে পৌঁছায়। তার অফিস এবং ব্যাংকের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ক) 7 কি.মি.
  2. খ) 11 কি.মি.
  3. গ) 21 কি.মি.
  4. ঘ) 13 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: শামা তার অফিস থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণ দিকে 7 কি.মি. হাঁটলো, তারপরে সে ডানদিকে ঘুরে 3 কি.মি.হাঁটলো এবং তারপরে সে বাম দিকে ঘুরে 5 কি.মি.হাঁটলো। অবশেষে সে বাম দিকে মোড় নেয় এবং 8 কি.মি. হেঁটে একটি ব্যাঙ্কে পৌঁছায়। তার অফিস এবং ব্যাংকের মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
AF = √(122 + 52)
AF = √(144 + 25) 
AF = √169
AF = 13  কি.মি.
৮২.
নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট?
  1. ক) ফেসবুক
  2. খ) চ্যাটজিপিটি
  3. গ) টুইটার
  4. ঘ) মেটাভার্স
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT- 4 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

চ্যাটজিপিটির বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: 
১. https://www.openai.com
২. https://www.cnet.com
৩. https://www.independent24.com (ইন্ডিপেন্ডেন্ট নিউজ)
৮৩.
'AWS' ক্লাউড কম্পিউটিং সেবা কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) গুগল
  3. গ) অ্যাপল
  4. ঘ) অ্যামাজন
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই। 
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

- Azure মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
 
উৎস: aws.amazon.com
৮৪.
কোন টুলস্‌ ব্যবহার করে হ্যাকাররা ইমেইল পোর্টে প্রবেশ করতে পারে?
  1. ক) Turnitin
  2. খ) Excel
  3. গ) Telnet
  4. ঘ) Azure
ব্যাখ্যা
টেলনেট (Telnet)
- টেলনেট টুলস্‌ ব্যবহার করে দূরবর্তী বা রিমোট কম্পিউটারের সাথে যুক্ত হয়ে ডেটা পড়া যায়।
- হ্যাকাররা টেলনেটের মাধ্যমে কম্পিউটারের ইমেইল পোর্টে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য জেনে যায়।

- Microsoft Excel এক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার।
- Turnitin সফটওয়্যার প্লেজিয়ারিজম সনাক্তকরণে ব্যবহৃত হয়।
- Microsoft Azure এক ধরনের ক্লাউড কম্পিউটিং সেবা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৫.
'2FA' দ্বারা কী বোঝায়?
  1. ক) Two-Factor Authorization
  2. খ) Two-Factor Administration
  3. গ) Two-Factor Authentication
  4. ঘ) Two-Factor Acknowledgement
ব্যাখ্যা
2FA
- '2FA' এর পূর্ণরূপ হচ্ছে Two-Factor Authentication.
- গুগল, ফেসবুকসহ বিভিন্ন একাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য '2FA' ব্যবহার করা হয়।
- '2FA' চালু থাকলে কেউ অযাচিতভাবে একাউন্টে প্রবেশ করতে গেলে গ্রাহকের মোবাইল অথবা ইমেইলে OTP কোড প্রেরণ করা হয়।
৮৬.
'১১০১' এর ১ এর পরিপূরক কত?
  1. ক) ১০১১
  2. খ) ১০১০
  3. গ) ০০১০
  4. ঘ) ০১০০
ব্যাখ্যা
আমরা জানি,
১ এর পরিপূরক মানে ০ এর স্থলে ১  এবং ১ এর স্থলে ০ হবে।

⇒ '১১০১' এর ১ এর পরিপূরক হবে ০০১০.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৭.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ক) ক্যাসপারস্কি
  2. খ) ভিয়েনা
  3. গ) সিআইএইচ
  4. ঘ) ট্রোজান হর্স
ব্যাখ্যা
- ক্যাসপারস্কি হচ্ছে এক ধরনের এন্টিভাইরাস।

কম্পিউটার ভাইরাস

- কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮.
এডোবি ফটোশপ (Adobe Photoshop) এক ধরনের -
  1. ক) স্প্রেডশিট প্রোগ্রাম
  2. খ) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  3. গ) প্রেজেন্টেশন প্রোগ্রাম
  4. ঘ) গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
ব্যাখ্যা
গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
- গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে যেকোনো তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়। 
- গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে পত্রপত্রিকা তৈরি, বইয়ের কভার, ফটো এডিটিং, পোস্টার তৈরি, বিভিন্ন ধরনের ছবি তৈরি করা, ছবি পরিবর্তন করা, পরিবর্ধন করা, ছবি সংযোজন করা, ছবির ওপর বিভিন্ন লেখা বসানো, ছবি ছোট করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ইত্যাদি যাবতীয় কাজ করা যায়।

কয়েকটি গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামের নাম:
- এডোবি ফটোশপ (Adobe Photoshop),
- এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator),
- কোরেল ড্র (CorelDRAW),
- ক্রিটা (Krita)
- ক্যানভা (Canva)
- ইঙ্কস্পেস (Inkscape) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯.
বুলিয়ান উপপাদ্য A + AB = ?
  1. ক) A
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) B
ব্যাখ্যা
বুলিয়ান উপপাদ্য,
A + AB
= A . 1 + AB
= A (1 + B)
= A (B + 1)
= A . 1   [যেহেতু B + 1 = 1]
= A        [যেহেতু A . 1 = A]
৯০.
প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
  1. ক) ফ্যাদম
  2. খ) ইকোগ্রাফ
  3. গ) ওডোমিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

• গভীর সমুদ্রের তলদেশে প্রতিফলিত শব্দের সাহায্যে সমুদ্রের গভীরতা  নির্ণয় করা হয়। এই কাজের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফ্যাদোমিটার বা ইকোগ্রাফ বলে।

• ফ্যাদম: এক ফ্যাদম (Fathom) সমান ৬ ফুট (১.৮৩ মিটার)। যা দীর্ঘকাল পানির গভীরতার নটিক্যাল একক হিসাবে ব্যবহৃত হয়েছে।  
• ওডোমিটার - মোটর গাড়ির গতি নির্নায়ক যন্ত্র।

উৎস: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৯১.
ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) ট্রান্সফর্মার
  2. খ) রেকটিফায়ার
  3. গ) ট্রানজিস্টর
  4. ঘ) আইসি
ব্যাখ্যা
• ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।

ট্রানজিস্টর:
- ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ডিভাইস।
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে প্রথম এর আবিষ্কার হয়।
- আবিষ্কারের পর থেকেই ট্রানজিস্টর ইলেকট্রনিক জগতে বিপ্লবের সৃষ্টি করেছে।
- ইলেকট্রনিক যন্ত্রপাতির এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
- সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে বলে একে বাইপোলার ট্রানজিস্টর বলে।
- ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে। যথা- এমিটার, বেস এবং কালেক্টর।

উৎস: পদার্থবিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
বৃক্কের আবরণীকে বলা হয় -
  1. ক) প্লুরা
  2. খ) পেরিকার্ডিয়াম
  3. গ) ক্যাপসুল
  4. ঘ) পেরিঅস্টিয়াম
ব্যাখ্যা
- বৃক্ক মানবদেহের প্রধান রেচন অঙ্গ যার সাহায্যে দেহের ৮০% রেচন কার্য সম্পন্ন হয়।
- বৃক্ক এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে। একে ক্যাপসুল বলা হয়।
- ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স (Cortex) বলে। এর ভেতরের অংশকে মেডুলা (Medula) বলা হয়। উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালি দিয়ে গঠিত।

অন্যদিকে, 
» ফুসফুসের পর্দার নাম – প্লুরা;
» হৃদপিন্ডের পর্দার নাম - পেরিকার্ডিয়াম;
» অস্থির আবরণীর নাম - পেরিঅস্টিয়াম।

উৎস: নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান বই (উন্মুক্ত) ও জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৯৩.
মানুষের বৈজ্ঞানিক নাম কী?
  1. ক) Homo erectus
  2. খ) Homo habilis
  3. গ) Homo ergaster
  4. ঘ) Homo sapiens
ব্যাখ্যা
মানুষের বৈজ্ঞানিক নাম - Homo sapiens.

আরো কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম -  
- Nymphaea nouchali - শাপলা;
- Oryza sativa - ধান;
- Mangifera indica - আম;
- Artocarpus heterophyllus - কাঁঠাল;
- Apis indica - মৌমাছি ;
- Allium cepa - পেঁয়াজ;
- Copsychus saularis - দোয়েল;
- Periplaneta americana - আরশোলা;
- Panthera tigris - রয়েল বেঙ্গল টাইগার;
-  Hilsa ilisha - ইলিশ।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৪.
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাট স্কেল সমান তাপমাত্রা প্রদর্শন করে?
  1. ক) - ৪০ ডিগ্রি
  2. খ) ৪০ ডিগ্রি
  3. গ) ১০০ ডিগ্রি
  4. ঘ) ০ ডিগ্রি
ব্যাখ্যা
সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো -
C/5 = (F - 32)/9 [C = সেলসিয়াস তাপমাত্রা, F = ফারেনহাইট তাপমাত্রা]

এখন, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান (x) হলে,
x/5 = (x - 32)/ 9
Or, 9x = 5x - 160
Or, 4x = -160
Or, x = -40

অর্থাৎ, - 40 ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা এবং ফারেনহাইট তাপমাত্রা সমান।
৯৫.
মানুষের কঙ্কালতন্ত্রে অক্ষীয় অস্থির সংখ্যা কতটি?
  1. ক) ৪০টি
  2. খ) ৮০টি
  3. গ) ১২৬টি
  4. ঘ) ২০৬টি
ব্যাখ্যা
• মানুষের কঙ্কালতন্ত্রে অক্ষীয় অস্থির সংখ্যা ৮০টি

মানুষের কঙ্কালতন্ত্র:
- ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট অস্থি, তরুণাস্থি ও লিগামেন্ট এর সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টি করে, নির্দিষ্ট আকার আকৃতি দান করে, ভার বহন করে এবং অভ্যন্তরীণ অঙ্গাদি সুরক্ষিত রাখে, তাদেরকে একত্রে কঙ্কালতন্ত্র বলে।
- মানুষের কঙ্কালতন্ত্র ২০৬টি অস্থির সমন্বয়ে গঠিত এবং এ ধরনের কঙ্কালতন্ত্রকে অন্তঃকস্কাল বলে।
- মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়। যথা-
১. অক্ষীয় কঙ্কাল।
২. উপাঙ্গীয় কঙ্কাল।

অক্ষীয় কঙ্কাল: কঙ্কালতন্ত্রে অক্ষীয় অস্থির সংখ্যা ৮০টি। যথা:
- করোটিতে অস্থি সংখ্যা ২২টি
- বক্ষপিঞ্জরে অস্থি সংখ্যা ২৫টি
- মেরুদন্ডে ৩৩টি অস্থি রয়েছে।

উপাঙ্গীয় কঙ্কাল: উপাঙ্গীয় অস্থির সংখ্যা ১২৬টি। যথা:
- বাহুতে অস্থি সংখ্যা ৬০টি।
- পা এ অস্থি সংখ্যা ৬০টি।
- বক্ষ অস্থি চক্রে অস্থি সংখ্যা ৪টি।
- শ্রেণি অস্থি চক্রে ২টি অস্থি রয়েছে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
  1. ক) প্রোটোপ্লাজম
  2. খ) রাইবোজোম
  3. গ) নিউক্লিয়াস
  4. ঘ) ক্রোমোজোম
ব্যাখ্যা
- নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক এবং প্রাণশক্তি। 
- মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউজ।
- রাইবোজোম হলো কোষের প্রোটিন ফ্যাক্টরি।
- প্লাস্টিড হলো উদ্ভিদ কোষে খাদ্য তৈরির কারখানা।
- বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম।
- লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।

সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।