পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins১৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪০
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪০ প্রশ্ন

.
'গীতরত্ন' কি?
  1. ক) টপ্পা সঙ্গীত সংকলনের নাম
  2. খ) পাঁচালী গানের সংকলনের নাম
  3. গ) কবিগানের সংকলনের নাম
  4. ঘ) মর্সিয়া সাহিত্য সংকলনের নাম
ব্যাখ্যা
বাংলা টপ্পা সংগীতের প্রবর্তক রামনিধি গুপ্ত। তাঁর ডাকনাম নিধু বাবু।
রামনিধি গুপ্তের টপ্পা সংগীত সংকলনের নাম 'গীতরত্ন'।
তাঁর রচিত টপ্পা সংগীতের বিখ্যাত পঙক্তি - নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?.........................।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
আধুনিক যুগের কোন কবি মর্সিয়া সাহিত্য রচনা করেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ইসমাইল হোসেন সিরাজী
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
আধুনিক যুগে মীর মোশারফ হোসেন ও কায়কোবাদ মর্সিয়া সাহিত্য রচনা করেন।
আরবি 'মর্সিয়া' শব্দটির অর্থ শোক। শোকবিষয়ক রচনাকে মর্সিয়া সাহিত্য বা শোককাব্য বলা হয়। এটি মূলত কারবালা ও ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে রচিত।
মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' ও কায়কোবাদের 'মহাশ্মশান' এই ধারার কাব্য বিবেচনা করা হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
নিচের কে চর্যাপদের পদকর্তা নয়?
  1. ক) জয়দেব
  2. খ) আর্যদেব
  3. গ) জয়নন্দী
  4. ঘ) চাটিল্লপা
ব্যাখ্যা

চর্যাপদের মোট পদকর্তা - ২৩ মতান্তরে ২৪ জন।
চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তা হচ্ছে -
লুইপা, শবরপা, কাহ্নপা, আর্যদেবপা, তাড়কপা, জয়নন্দীপা, চাটিল্লপা, কুক্কুরীপা, ঢেগুনপা, ভুসুকপা প্রমুখ।
মধ্যযুগের বাঙ্গালি কবি - জয়দেব। তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেন। তার রচিত কাব্য - "গীত গোবিন্দম"।
উৎসঃ ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'প্রবোধচন্দ্রিকা' গ্রন্থের রচয়িতা-
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) রাজীব লোচন মুখোপাধ্যায়
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. ঘ) লোকনাথ শর্মা
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের যে উপন্যাসের গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
  1. ক) পথের পাঁচালী
  2. খ) গণদেবতা
  3. গ) পদ্মা নদীর মাঝি
  4. ঘ) সীতারাম
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস সীতারাম। এতে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রাধান্য পেয়েছে, গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি। অন্যগুলোতে গ্রামীণ জীবনের প্রাধান্য লাভ করেছে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বাংলা কবিতায় আধুনিকতা আনায়ন করেন কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

বাংলা কবিতায় আধুনিকতা আনেন কবি মাইকেল মধুসূদন দত্ত।
শুধু কবিতায় নয়, তিনি আধুনিকতা আনেন নাটক ও প্রহসনেও।
তার মতো প্রতিভাবান কবি বাংলা সাহিত্যে আছেন মাত্র আর একজন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।
মধুসূদন বাংলা মহাকাব্য রচনা করে বাংলা কবিতার রূপ বদলে দিয়েছিলেন।
উৎসঃ লাল নীল দীপাবলী, ড. হুমায়ুন আজাদ।

.
‘গৃহদাহ' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
  1. ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  2. খ) সুরেশ ও অচলা
  3. গ) মধুসূদন ও কুমুদিনী
  4. ঘ) গােবিন্দলাল ও রােহিনী
ব্যাখ্যা
শরৎচন্দ্রের গৃহদাহ (১৯২০) উপন্যাসের চরিত্র - সুরেশ, মহিম, অচলা।
বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র - নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী।
যােগাযােগ উপন্যাসের চরিত্র - মধুসূদন ও কুমুদিনী।
কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র - গােবিন্দলাল, রােহিনী, ভ্রমর।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
  1. ক) কন্যাকুমারী
  2. খ) গড্ডলিকা
  3. গ) নতুন চাঁদ
  4. ঘ) কালান্তর
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ - নতুন চাঁদ।
'কন্যাকুমারী' আব্দুর রাজ্জাক রচিত উপন্যাস।
'গড্ডলিকা' রাজশেখর বসু রচিত গল্পগ্রন্থ এবং
'কালান্তর' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধগ্রন্থ।
.
'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান'- চরণটির রচয়িতা-
  1. ক) বিদ্যাপতি
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) লালনশাহ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র অন্তর্গত লেখা- 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট, রক্ত কমল কর.....।'
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'তপস্বী ও তরঙ্গিণী' - নাটকটির রচয়িতা -
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) সতীনাথ ভাদুড়ী
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

আধুনিক কবিদের মধ্যে প্রধান পুরোহিত - বুদ্ধদেব বসু।
"কবিতা" পত্রিকা সম্পাদনা করে আধুনিক কবি ও কবিতার পক্ষে প্রবন্ধ লিখে, বিশ্বের আধুনিক কবিতা অনুবাদ করে তিনি আমাদের আধুনিকতার শিক্ষক হয়ে আছেন।
তিনি আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে গীতিময় ও আবেগপ্রবণ এবং তীব্রভাবে সংরক্ত।
তিনি 'তপস্বী ও তরঙ্গিণী' নাটকটি রচনা করেন।
এই নাটকের 'গাঁয়ের মেয়েরা' কবিতায় তিনি বলেন -
"দুঃখ আমাদের মুখরা ননদিনী, মৃত্যু আমাদের পূজ্য ব্রাহ্মণ,
তবু তো কিছু ভালো মেনেছি সংসারে, জেনেছি দেবতারা বন্ধু--
যেহেতু ফ'লে ওঠে সোনালি ধান আর সোনার সন্তান মায়ের কোলে,
এবং অগ্নি ও জলের মিতালিতে অমৃতস্বাদ পায় অন্ন।"
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

১১.
'বীরবলের হালখাতা' গ্রন্থটির রচয়িতা -
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী রচিত উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধ - বীরবলের হালখাতা, তেল নুন লাকড়ী, নানাকথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা, আত্মকথা, প্রবন্ধ সংগ্রহ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'মসনদের মোহ' নাটকের রচয়িতা কে?
  1. ক) আকবর উদ্দিন
  2. খ) ইব্রাহিম খাঁ
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) শাহাদাত হোসেন
ব্যাখ্যা
শাহাদাত হোসেনের নাটক- সরফরাজ খাঁ, আনারকলি, মসনদের মোহ ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
'Juvenile delinquency' শব্দের পারিভাষিক শব্দ--
  1. ক) কিশোর অপরাধ
  2. খ) যৌথ অপরাধ
  3. গ) শিশু অপরাধ
  4. ঘ) রাষ্ট্রীয় অপরাধ
ব্যাখ্যা
'Juvenile delinquency' শব্দের পারিভাষিক শব্দ- কিশোর অপরাধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) বর্ণ
  2. খ) শব্দ
  3. গ) পদ
  4. ঘ) ধ্বনি
ব্যাখ্যা

বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'। এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ। ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই বলা হয় পদ।
শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
'আদালত' কোন ভাষার শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) বাংলা
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত কয়েকটি আরবি শব্দ:
অন্দর, আজগুবি, আদাব, আদালত, আমলা, আমানত, আয়েশ, আসামি, ইজারা, ইঞ্জিল, ইমন, ইমারত, ইশারা, ইশতেহার,
উকিল, উজির, এখতিয়ার, এতিম, এলাকা, ওয়ারিশ, কদর, কলপ, কলম, কালিয়া, কুমকুম, কুলুপ
খবর, খাজনা, খালাস, গরিব, জলসা, জেলা,
তালিকা, তবলা, তুফান, তুলকালাম, দালাল, নকল, নকশা, নিকাহ, ফসল, বকেয়া, মফস্বল, ময়দান, মশাল, মসলা, মুনাফা, মুলতবি, মােলায়েম,
লেবাস, লােকসান, শহিদ, হুলিয়া, সবুর, তকলিফ, দখল, তদারক, শতরঞ্জ, জালিয়াতি, মুশকিল, ওয়াকিফ, কবুল, মুরিদ, নেয়ামত, মােক্তার, মামলা,
তদবির, তকদির, আমেন, শরিক, হামলা, ওই ফয়সালা, মৌসুমী, হলফ, ওস্তাদ, জমায়েত, বরাত, মিছিল, হেলাল, সফর, মর্সিয়া, হাওয়া, জাহাজ, মুসাফির,
জুলমাত, গাফলত, খেয়াল, মুজলুম, বাজে, কৈফিয়ত, জামিন, হাকিম, মুহুরি, উকিল, আবির, আলাদা,
কবর, কলপ, কসাই, কুলুপ, কেচ্ছা, কেল্লাফতে, খসড়া, জৌলুস, তারিখ, দুনিয়া, ফতোয়া, মল্লিক, মসজিদ, মহকুমা, মৌলবি, রায়, লেবু, হালুয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৬.
শ, ষ, স - এই তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি কী জাতীয়?
  1. ক) অঘোষ অল্পপ্রাণ
  2. খ) ঘোষ অল্পপ্রাণ
  3. গ) অঘোষ মহাপ্রাণ
  4. ঘ) ঘোষ মহাপ্রাণ
ব্যাখ্যা
শ, ষ ও স - এই তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ এবং 'হ' ধ্বনিটি - ঘোষ মহাপ্রাণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
নিচের কোন বাক্যটিতে 'কার্যপরম্পরা' বোঝাতে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে?
  1. ক) একবার মরলে কি কেউ ফেরে?
  2. খ) এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে।
  3. গ) চারটা বাজলে স্কুলের ছুটি হবে।
  4. ঘ) তিনি গেলে কাজ হবে।
ব্যাখ্যা

'ইলে' > 'লে' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার কয়েকটি ব্যবহার -
- কার্যপরম্পরা বোঝাতে -- চারটা 'বাজলে' স্কুলের ছুটি হবে।
- প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে -- একবার 'মরলে' কি কেউ ফেরে?
- সম্ভাব্যতা অর্থে -- এখন বৃষ্টি 'হলে' ফসলের ক্ষতি হবে।
- সাপেক্ষতা বোঝাতে -- তিনি 'গেলে' কাজ হবে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) গবেষণা
  2. খ) প্রবীণ
  3. গ) গরমিল
  4. ঘ) হস্তী
ব্যাখ্যা
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন: হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি।
গরমিল (গর + মিল) শব্দটি সাধিত শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
'বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী' এখানে 'শততম' কোন ধরনের শব্দ?
  1. ক) তারিখবাচক
  2. খ) ক্রমবাচক
  3. গ) সংখ্যা বাচক
  4. ঘ) আধিক্যবাচক
ব্যাখ্যা
যে শব্দ দ্বারা সংখ্যার ক্রম বা অবস্থান বোঝায় সেগুলোকে ক্রমবাচক শব্দ বলে।
যেমন- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ......... শততম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
নিচের কোনটি 'সমগ্র' অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
  1. ক) প্রতিপক্ষ
  2. খ) পরিপূর্ণ
  3. গ) প্রভাত
  4. ঘ) আরক্তিম
ব্যাখ্যা

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত।
যেমন - মরণ পর্যন্ত = আমরণ।
পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) অবয়ীভাব সমাসের উদাহরণ = পরিপূর্ণ, সম্পূর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২১.
কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
  1. ক) অঞ্জলি
  2. খ) কিংশুক
  3. গ) প্রদীপ
  4. ঘ) অশ্রুজল
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
--------------
অশ্রু/অশ্রুজল/অশ্রুবারি:
তিনটি শব্দই শুদ্ধ। অশ্রু শব্দের অর্থ চোখের জল বা চোখের বারি। বাংলা একাডেমি বাংলা অভিধানমতে, সংস্কৃত অশ্রুজল (অশ্রু + জল) ও সংস্কৃত অশ্রুবারি (অশ্রু + বারি) শব্দের অর্থ নয়নবারি। শব্দ দুটি অশ্রুর সমার্থক।

অনেকে মনে করেন ‘অশ্রুবারি’ ও ‘অশ্রুজল’ বাহুল্য। তাদের যুক্তি, যেখানে অশ্রু অর্থ চোখের জল, সেখানে অশ্রুর সঙ্গে পুনরায় জল ও বারি লেখা হলে ‘অশ্রুজল/অশ্রুবারি' শব্দের অর্থ হয়ে যায় : চোখের জল জল। এ যুক্তি ঠিক নয়, ঠিক হতো যদি ‘অশ্রু ও বারি’ এবং ‘অশ্রু ও জল' পরস্পর ফাঁক রেখে যথাক্রমে ‘অশ্রু জল', ‘অশ্রু বারি’ লেখা হতো।

সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।।
২২.
'সৌষ্ঠব' শব্দের বিশেষণ রূপটি হলো-
  1. ক) সুষ্ঠ
  2. খ) সুষ্ঠব
  3. গ) সুষ্ঠু
  4. ঘ) সুষ্ঠুতা
ব্যাখ্যা
'সৌষ্ঠব' শব্দটি বিশেষ্য, এর বিশেষণ রূপটি হলো- সুষ্ঠু।
উৎস: English-Bangla Dictionary।
২৩.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) আমি সাক্ষ্য দিব না
  2. খ) এ কথা প্রমাণিত হয়েছে
  3. গ) বিধি লঙ্ঘন হয়েছে
  4. ঘ) দীনতা প্রশংসনীয় নয়
ব্যাখ্যা
'বিধি লঙ্ঘন হয়েছে' বাক্যটি অশুদ্ধ। এর শুদ্ধ রূপ হবে- 'বিধি লঙ্ঘিত হয়েছে'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
নিচের কোনটি 'ক্ষণপ্রভা' শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) চপলা
  2. খ) সৌদামিনী
  3. গ) বিজলী
  4. ঘ) প্রবাহিণী
ব্যাখ্যা
বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ- বিজলি, ক্ষণপ্রভা, সৌদামিনী, চিকুর, চপলা, চঞ্চল ইত্যাদি।
আর প্রবাহিণী অর্থ হচ্ছে- তটিনী, স্রোতস্বিনী, নদী, স্রোতস্বতী, সরিৎ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
The literary term 'hymn' means-
  1. ক) vague idea
  2. খ) song of praise
  3. গ) wise saying
  4. ঘ) a story that conveys a useful lesson
ব্যাখ্যা
Hymn, (from Greek hymnos, “song of praise”), strictly, a song used in Christian worship, usually sung by the congregation and characteristically having a metrical, strophic (stanzaic), non-biblical text.
Source: Britannica
২৬.
A climax is-
  1. ক) tragic end of dramatic events
  2. খ) a point of greatest intensity
  3. গ) interesting part of a plot
  4. ঘ) a poem or speech at the end of a play
ব্যাখ্যা
The peak of importance in a play or story is called climax. At this point the rise of action ends and the fall of action begins. For example: Antigone’s death is the climax of Oedipus.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৭.
Which one is wrong about John Milton?
  1. ক) the greatest writer of Jacobean period
  2. খ) was called an 'Epic poet'
  3. গ) wrote 'Paradise Lost'
  4. ঘ) was a 'University Wit'
ব্যাখ্যা
John Milton (1608 - 1674):
The greatest writer of The Jacobean period.
He was called an 'Epic poet'
Epic: 'Paradise Lost', 'Paradise regained'.
Other works: Of education,On Shakespeare, Comus Lycidas.
He was not a University Wit.
Source: LiveMCQ Lecture
২৮.
Where do the following lines occur in?
''Pleasure's a sin, and sometimes Sin's a pleasure''.
  1. ক) Don Juan
  2. খ) The Spanish Tragedy
  3. গ) A Christmas Carol
  4. ঘ) The Rime of Ancient Mariner
ব্যাখ্যা
Pleasure's a sin, and sometimes Sin's a pleasure.
Don Juan -
Lord Byron
Source: Britannica
২৯.
Alfred Tennyson belongs to-
  1. ক) Romantic Period
  2. খ) Jacobean Period
  3. গ) Caroline Period
  4. ঘ) Victorian period
ব্যাখ্যা

Lord Alfred Tennyson was a represented/ Lyric poet of the Victorian Age. His famous Elegy is In Memoriam.
Famous poems are-
Oenone, Ulysses, Lotus Eaters, Locksley Hall, Tears Idle Tears, Tithonus, The Two Voices, The Lady of Shalott, Vision of Sin, Morte D'Arthur etc.
The Falcon, Queen Marry, Harold are the famous comedies of Lord Alfred Tennyson.
“I will never rest from travels
I will drink life to the less”
is a quote from Lord Alfred Tennyson's famous poem 'Ulysses'.
Source: Live MCQ Lecture.

 
৩০.
What kind of literary work is “The Moon and Sixpence”?
  1. ক) Drama
  2. খ) Poem
  3. গ) Comedy
  4. ঘ) Novel
ব্যাখ্যা
William Somerset Maugham (1874 – 1935):
Novelist, Playwright and story writer.
Works:
Novels: Of Human Bondage, The Sacred Flames, Cakes and Ale, the Magician, The Moon and Sixpence, Lady Frederick.
Play: The Land of Promise.
Short Stories: The Ant and the Grasshopper, the Luncheon.
Source: Live MCQ Lecture.
৩১.
The beast in him started working. What type of Noun is 'beast'?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Material
  4. ঘ) Abstract
ব্যাখ্যা
এখানে beast বলতে পশুত্ব বুঝাচ্ছে, তাই এটা Abstract Noun.
৩২.
Most of the people of Bangladesh are poor. What type of part of speech is 'most'?
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Most অর্থ এখানে অধিকাংশ, যা কতগুলো মানুষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে।
৩৩.
He gave me a mobile phone.
Here 'gave' is a -
  1. ক) Auxilary verb
  2. খ) Intransitive verb
  3. গ) Transitive verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা

Transitive Verb:
যে verb একাকী sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থ সম্পূর্ণ করতে অন্য কোন Word (object হিসাবে) এর সাহায্য নিতে হয়, তাকে Transitive verb বলে।
যেমন - She reads the book.
He gave me a mobile phone.
I saw her in the market.

৩৪.
Which is the correct one?
  1. ক) I gave him four and half taka.
  2. খ) I gave him four and a half taka.
  3. গ) I gave him four and half a taka.
  4. ঘ) I gave him a four and a half taka.
ব্যাখ্যা
half, quite, rather, such, what ইত্যাদি কোন Noun বা Noun Phrase কে Modify করলে, ঐ Noun বা Noun Phrase এর পূর্বে a/an বসে। যেমন- I have half a loaf.
তবে half এর আগে যদি অন্য সংখ্যাও থাকে তাহলে half এর আগে a বসবে। এ হিসেবে b সঠিক।
৩৫.
Which is the masculine form of bee?
  1. ক) drone
  2. খ) drake
  3. গ) ram
  4. ঘ) gander
ব্যাখ্যা
bee = স্ত্রী মৌমাছি
drone = পুরুষ মৌমৈাছি
drake = পাঁতিহাস
ram = ভেড়া
gander = রাজহাঁস
৩৬.
The liar cowboy at last atoned ____ his telling lies.
  1. ক) of
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) on
ব্যাখ্যা
atone for অর্থ প্রায়শ্চিত্ত করা।
৩৭.
The two brothers differ ____ each other in their habits.
  1. ক) with
  2. খ) to
  3. গ) from
  4. ঘ) on
ব্যাখ্যা
differ from অর্থ ভিন্ন হওয়া। appropriate preposition- হিসেবে মুখস্থ করতে হবে।
৩৮.
‘Break down’ means-
  1. ক) get upset
  2. খ) interrupt
  3. গ) enter forcibly
  4. ঘ) escape
ব্যাখ্যা
No explanation added.
৩৯.
10. Ball is in your court means-
  1. ক) It is up to you to make the next decision
  2. খ) You are defeated
  3. গ) You have won
  4. ঘ) You are in a dilemma
ব্যাখ্যা
Ball is in your court means = It is up to you to make the next decision= পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ভার তোমার উপর।
৪০.
She is a woman of wonderful patience. What type of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Participle phrase
ব্যাখ্যা
woman- noun কে Modify করার কারণে এটা Adjective Phrase.
৪১.
Della had an ardent desire to give her husband a worthy gift. (Make it complex)
  1. ক) Della had an ardent desire so that she can give her husband a worthy gift.
  2. খ) Della had an ardent desire so that she could give her husband a worthy gift.
  3. গ) Della had an ardent desire in order to give her husband a worthy gift.
  4. ঘ) Della had an ardent desire in order that she can give her husband a worthy gift.
ব্যাখ্যা
to/ in order to -- So that/ in order that/ that+ Sub+ can/ could+ Verb
৪২.
Everyone should practice frugality to make a well-planned family. (passive)
  1. ক) Frugality should be practiced to make a well-planned family.
  2. খ) Frugality should practice to be made a well-planned family.
  3. গ) Frugality should practiced by everyone to make a well-planned family.
  4. ঘ) Frugality should be practiced make a well-planned family by everyone.
ব্যাখ্যা
Everyone, one, people ইত্যাদি Subject হিসেবে Active Voice এ থাকলেও Passive voice এ প্রয়োজন নেই, বিশেষভাবে যেখানে বাক্যের অন্য জায়গায় ভুল আছে। আর এখানে Practice- Main Verb ছিল, এটাকেই Passive Form (be+PP) এ লিখতে হবে।
৪৩.
Which sentence is the correct one?
  1. ক) He was capable to do the work.
  2. খ) He was capable about doing the work.
  3. গ) He was capable of doing the work.
  4. ঘ) He was capable with doing the work.
ব্যাখ্যা
Capable of অর্থ সমর্থ। এটা appropriate preposition- হিসেবে মুখস্থ করতে হবে।
৪৪.
Jamal as well as his brothers ____ the work.
  1. ক) have done
  2. খ) has done
  3. গ) were done
  4. ঘ) is done
ব্যাখ্যা
as well as থাকলে তার আগের Noun/Pronoun অনুযায়ী Verb বসে। Active Voice হওয়ায় d ভুল।
৪৫.
We should work together if ______.
  1. ক) we want to be a prosperous nation.
  2. খ) we wanted to be a prosperous nation.
  3. গ) we would want to be a prosperous nation.
  4. ঘ) we will want to be a prosperous nation.
ব্যাখ্যা
Should as a modal auxiliary is generally equal to will, not to would.
so, If + present+ future = Future+ if + present
৪৬.
Which is the antonym of stiff?
  1. ক) rigid
  2. খ) inflexible
  3. গ) hard
  4. ঘ) meek
ব্যাখ্যা
stiff = কঠিন
rigid = কঠিন
inflexible = অনমনীয়
hard = কঠিন
meek = নম্র
৪৭.
Sterile is synonymous to
  1. ক) barren
  2. খ) fertile
  3. গ) productive
  4. ঘ) gentle
ব্যাখ্যা
Sterile = উষর, বন্ধ্যা
Barren = উষর, বন্ধ্যা
fertile =উর্বর
productive = উৎপাদনশীল
gentle = ভদ্র
৪৮.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √(16/9)
  2. খ) 3√8
  3. গ) √49
  4. ঘ) √(64/26)
ব্যাখ্যা
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। অন্যদিকে, অমূলদ সংখ্যা হল সেসব সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, বর্গমূলের ভগ্নাংশ অমূলদ সংখ্যা। π হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত অমূলদ সংখ্যা।
এখানে,
√(16/9) = 4/3 (এটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত/মূলদ সংখ্যা)
3√8 = 2 (পূর্ণ সংখ্যা/মূলদ সংখ্যা)
√49 = 7 (পূর্ণ সংখ্যা/মূলদ সংখ্যা)
√(64/26) = 8/√26, এটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত নয় এবং সেই সাথে বর্গমূলের ভগ্নাংশ হওয়ায় এটি একটি অমূলদ সংখ্যা।
৪৯.
2x2 - 3x = 2 হলে x3 - 1/(x3) এর মান কত?
  1. ক) 65/9
  2. খ) 52/3
  3. গ) 63/8
  4. ঘ) 79/5
ব্যাখ্যা
দেওয়া আছে,
2x2 - 3x = 2
বা, x(2x - 3) = 2
বা, 2x - 3 = 2/x
বা, 2x - 2/x = 3
বা, 2 (x - 1/x) = 3
বা, x - 1/x = 3/2
∴ x - 1/x = 3/2
প্রদত্ত রাশি, x3 - 1/(x3)
= (x - 1/x)3 + 3.x.1/x (x - 1/x)
= (3/2)3 + 3.(3/2)
= 27/8 + 9/2
= (27+36)/8
= 63/8
৫০.
x2 - √3x + 1 = 0 হলে (x6 + 1)/x3 এর মান হবে-
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) √3
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেওয়া আছে,
x2 - √3x + 1 = 0
বা, x2 + 1 = √3x
বা, x (x + 1/x) = √3x
বা, x + 1/x = √3
প্রদত্ত রাশি, (x6 + 1)/x3
= (x6/x3) + (1/x3)
= x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (√3)3 - 3 (√3)
= 3√3 - 3√3
= 0
৫১.
কোনো বাগানে ১২৯৬টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত?
  1. ক) ৪২
  2. খ) ৩৬
  3. গ) ৩৮
  4. ঘ) ৬৬
ব্যাখ্যা
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। সুতরাং, প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল।
∴ √১২৯৬ = ৩৬
৫২.
(3.2n - 4.2n-2) / (2n - 2n-1) = কত?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) -2
  4. ঘ) 4
ব্যাখ্যা
দেওয়া আছে,
(3.2n - 4.2n-2) / (2n - 2n-1)
= (3.2n - 22.2n-2) / (2n - 2n.2-1)
= (3.2n - 22+n-2) / (2n - 2n.1/2)
= (3.2n - 2n)) / (2n - 2n.1/2)
= 2n (3 - 1) / 2n (1 - 1/2)
= 2 / (1/2)
= 2 x (2/1)
= 4
৫৩.
2, 4, 6, ... ধারাটির কোন পদ 94?
  1. ক) 56
  2. খ) 47
  3. গ) 32
  4. ঘ) 43
ব্যাখ্যা
আমরা জানি, পদ সংখ্যা = (শেষ পদ - প্রথম পদ / 2) + 1
= (94 - 2 / 2) + 1
= (92 / 2) + 1
= 46 + 1
= 47
৫৪.
একজন ব্যক্তি তার ৬ জন বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারবেন?
  1. ক) ৫২
  2. খ) ৪৮
  3. গ) ৬৩
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
c + c + c + c + c + c
= ৬৩
৫৫.
কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে?
  1. ক) 65
  2. খ) 75
  3. গ) 60
  4. ঘ) 70
ব্যাখ্যা
Shortcut:
দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে = All Singles - Both
= 50 + 20 - 10
= 60
৫৬.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°।
আমরা জানি, কোন ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান।
সুতরাং, বহিঃস্থ কোণের পরিমাণ = ৬০° + ৬০° = ১২০°।
৫৭.
একটি খেলায় ৮টি দল অংশগ্রহণ করেছে। যদি প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সঙ্গে ২ বার করে খেলে, তাহলে ঐ সেশনে কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ২৪
  2. খ) ৭২
  3. গ) ৮৪
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
মোট খেলা হবে = C×২ = (৮×৭×২)/(২×১) = ৫৬টি
৫৮.
1 + 1/2 + 1/4 + 1/8 + ….. ধারাটির অসমীতক সমষ্টি-
  1. ক) 1/2
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
এখানে, ১ম পদ a = 1
সাধারণ অনুপাত r = (1/2) / 1 = 1/2
অসমীতক সমষ্টি S = a / (1 - r)
= 1 / (1 - 1/2)
= 1 / (1/2)
= 2
৫৯.
আমিষ গঠনের একক কী?
  1. ক) কার্বন
  2. খ) এসকর্বিক এসিড
  3. গ) কার্বনিক এসিড
  4. ঘ) অ্যামাইনো এসিড
ব্যাখ্যা
অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই এবং জীববিজ্ঞান (নবম-দশম শ্রেণি)৷
৬০.
উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
  1. ক) থিওফ্রাস্টাস
  2. খ) এরিস্টটল
  3. গ) ল্যামার্ক
  4. ঘ) এন্টনি ফন
ব্যাখ্যা
এরিস্টটলকে প্রাণিবিজ্ঞানের জনক ও থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয়। বাইলজি শব্দের প্রবর্তক ল্যামার্ক ও অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় এন্টনি ফন লিউয়েনহুককে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচিত হয়-
  1. ক) Morphology
  2. খ) Histology
  3. গ) Endocrinology
  4. ঘ) Cytology
ব্যাখ্যা
জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচিত হয় হিস্টোলজি (Histology) তে।
Morphology(অঙ্গসংস্থান বিদ্যা) = জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়।
Endocrinology = জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হয় এই শাখায়।
Cytology = জীবদেহের কোষের গঠন, কার্যাবলি, ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬২.
রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) O
  4. ঘ) AB
ব্যাখ্যা
'O' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘O’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘O’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে। 'AB' গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই 'AB' গ্রুপ নিতে পারে বিধায় 'AB' গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৬৩.
কোন কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে না?
  1. ক) নিশাদল
  2. খ) ন্যাপথলিন
  3. গ) কর্পূর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে। যেমন আয়োডিন, নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৬৪.
বায়ুমন্ডলের কোন স্তরে 'বজ্রপাত' সৃষ্টি হয়?
  1. ক) স্ট্রাটোমন্ডল
  2. খ) মেসোমন্ডল
  3. গ) তাপমন্ডল
  4. ঘ) ট্রপোমন্ডল
ব্যাখ্যা
বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
যথা- ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল।
ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৫.
কোনটি কম্পাঙ্কের একক?
  1. ক) ওহম
  2. খ) প্যাসকেল
  3. গ) হার্জ
  4. ঘ) নিউটন
ব্যাখ্যা
বলের একক হলো নিউটন। কেলভিল হলো তাপমাত্রা, হার্জ হলো কম্পাংক এবং ওহম হলো বৈদ্যুতিক রোধের একক। চাপের একক প্যাসকেল।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬৬.
উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK) কে কি বলে?
  1. ক) সাবান
  2. খ) সোডা
  3. গ) ভিনেগার
  4. ঘ) ফরমালিন
ব্যাখ্যা
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK)। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।
৬৭.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) ইনফরমেশনকে প্রসেস করে ডেটায় রূপান্তর করা হয়
  2. খ) ইনফরমেশন ডেটার উপর নির্ভর করে
  3. গ) ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করে না
  4. ঘ) ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই ডাটা
ব্যাখ্যা
কোন বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। ডেটাকে প্রসেস করেই ইনফরমেশন পাওয়া যায়৷ একটি সিস্টেমের ইনফরমেশন আবার অপর একটি সিস্টেমের ডেটা হিসেবেও ব্যবহৃত হতে পারে৷ উপরের 'ক' অপশনটি সঠিক নয়। কারণ ডেটাকে প্রসের করে ইনফরমেশনে রূপান্তর করা হয়। বাকি তিনটি অপশন সঠিক।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
৬৮.
বিশ্বগ্রাম (Global Village)- প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
  1. ক) হার্ডওয়্যার
  2. খ) সফটওয়্যার
  3. গ) কানেকটিভিটি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান গুলো হলও - হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেকটিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি)-প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকতে হবে?
  1. ক) @
  2. খ) &
  3. গ) #
  4. ঘ) £
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৭০.
কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কোন ব্যান্ড ব্যবহার করা হয়?
  1. ক) ন্যারো ব্যান্ড
  2. খ) ভয়েস ব্যান্ড
  3. গ) ওয়াইড ব্যান্ড
  4. ঘ) ব্রড ব্যান্ড
ব্যাখ্যা
কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়৷ ভয়েস ব্যান্ডের গতি ৯,৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। এটি মূলত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
৭১.
হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ কোনটি?
  1. ক) রেডিও
  2. খ) কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ
  3. গ) মোবাইল
  4. ঘ) ওয়াকি টকি
ব্যাখ্যা
ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা হয়৷ যথাঃ সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে৷ যেমনঃ রেডিও, টিভি ব্রডকাস্ট, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।
হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়৷ যেমনঃ ওয়াকি টকি।
ফুল-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের সুযোগ থাকে। যেমনঃ টেলিফোন, মোবাইল ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
৭২.
ডিশ টিভি বা ক্যাবল টিভি নেটওয়ার্ক-এ কোন ধরনের ক্যাবল ব্যবহৃত হয়?
  1. ক) কো-এক্সিয়াল ক্যাবল
  2. খ) টুইস্টেড পেয়ার ক্যাবল
  3. গ) ফাইবার অপটিক ক্যাবল
  4. ঘ) টুইস্টেড এক্সিয়াল ক্যাবল
ব্যাখ্যা
দুটি বিদ্যুৎ পরিবাহী তার ও অপরিবাহী/অন্তরক পদার্থের সাহায্যে কো-এক্সিয়াল ক্যাবল তৈরি করা হয়৷ এই ক্যাবল ব্যবহার করে ১ কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। এটি টেলিভিশন নেটওয়ার্ক, ডিশ টিভি বা ক্যাবল টিভি নেটওয়ার্ক, সিসি টিভি নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদিতে বহুল ব্যবহৃত হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
৭৩.
কোন পরিপূরক পদ্ধতিটি আধুনিক কম্পিউটারে ব্যবহৃত হয়?
  1. ক) ১ এর পরিপূরক
  2. খ) ২ এর পরিপূরক
  3. গ) ৩ এর পরিপূরক
  4. ঘ) ৪ এর পরিপূরক
ব্যাখ্যা
২ এর পরিপূরক গঠন পদ্ধতিতে সরল বর্তনী প্রয়োজন যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। এতে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। ২ এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তাই, এই প্রক্রিয়ার বিভিন্ন সুবিধার কারণে আধুনিক কম্পিউটারে ২ এর পরিপূরক গঠন পদ্ধতি ব্যবহৃত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৪.
নিচের কোনটি দিয়ে যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যাবে?
  1. ক) XOR
  2. খ) AND
  3. গ) OR
  4. ঘ) NAND
ব্যাখ্যা
যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৫.
কোনটি ওয়েব ব্রাউজার?
  1. ক) Firefly
  2. খ) Google
  3. গ) Edge
  4. ঘ) GPRS
ব্যাখ্যা
যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে৷ জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলোঃ Internet Explorer, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome ইত্যাদি৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
৭৬.
কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা যাবে?
  1. ক) Java
  2. খ) PROLOG
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
ডেটাবেজের ভিত্তি কোনটি?
  1. ক) টেক্সট
  2. খ) নাম্বার
  3. গ) টেবিল
  4. ঘ) ফিল্ড
ব্যাখ্যা
ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি ও ক্ষুদ্রতম ডেটা ইউনিট। কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড৷ নাম, পদবি, চাকুরিতে যোগদানের তারিখ, বেতন ভাতা ইত্যাদি হচ্ছে এক একটি ফিল্ডের উদাহরণ৷ প্রতিটি ফিল্ডের একটি নির্দিষ্ট ডেটা টাইপ থাকে। যেমনঃ নাম হলো টেক্সট ফিল্ড, বেতন হলো সংখ্যা ফিল্ড ইত্যাদি৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি৷
৭৮.
নিচের কোনটি কম্পিউটারের নিচু স্তরের ভাষা?
  1. ক) COBOL
  2. খ) Assembly Language
  3. গ) FORTRAN
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
মেশিন ল্যাংগুয়েজ ও এসেম্বলি ল্যাংগুয়েজ হচ্ছে Low level Language যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষা।
তৃতীয় প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার হয়ে আসছে।
যেমন- Python, Java, C, C++, ALGOL, Fortran ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭৯.
যদি √৩ = ৩ হয়, √৪ = ৪ হয়, তাহলে (√৬) = ?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ৩৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
যদি √৩ = ৩ হয়, √৪ =৪ হয়, তাহলে √৬ = ৬
∴ (√৬) = (৬) = ৩৬
৮০.
√.০৯ এর মান-
  1. ক) .০৩
  2. খ) ৯
  3. গ) .৩
  4. ঘ) ৩
ব্যাখ্যা
√.০৯
= √(৯/১০০)
= ৩/১০
= .৩
৮১.
৯ দিয়ে বিভাজ্য ৩ অংকবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অংক ৩, তৃতীয় অংক ৮ হলে মধ্যম অংকটি কত?
  1. ক) ৯
  2. খ) ৭
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
৯ দিয়ে কোন সংখ্যা বিভাজ্য হতে হলে সংখ্যাটির অংকগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হতে হবে।
প্রথম অংক ৩ এবং তৃতীয় অংক ৮। এদের যোগফল ১১।
এখন মধ্যম অংক ৭ হলে যোগফল হবে ১৮, যা ৯ দ্বারা বিভাজ্য।
৮২.
একটি বাতিঘরের দুইপাশ দিয়ে দুটি জাহাজ যাচ্ছে। বাতিঘরের চূড়া থেকে প্রথম জাহাজটি বরাবর একটি রেখা কল্পনা করলে রেখাটি বাতিঘরের সঙ্গে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। অন্যদিকে দ্বিতীয় জাহাজটি থেকে বাতিঘরের চূড়ার উন্নতি কোণ ৪৫ ডিগ্রি। বাতিঘরের উচ্চতা ১০০ মিটার হলে জাহাজ দুটির মধ্যেকার দূরত্ব প্রায় কত মিটার?
  1. ক) ১৭৩
  2. খ) ১৫৭
  3. গ) ৩৭৩
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

AB / BC = tan 45
⇒ 100 / AC = 1
⇒ BC = 100

অন্যদিকে,
AB / BD = tan 30
⇒ 100 / BD = 1 / √3
⇒ BD = 100√3

সুতরাং, জাহাজ দুটির মধ্যে নির্ণেয় দূরত্ব CD = BC + BD = 100 + 100√3 = 100 + 173 = 273 মিটার প্রায়।

৮৩.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে?
  1. ক) ১১/১৫
  2. খ) ১১/২০
  3. গ) ১১/৩০
  4. ঘ) ১১/৩৩
ব্যাখ্যা
যেহেতু প্রথম দুটি মেশিন তৃতীয় মেশিনের চেয়ে কম সময়ে সর্বোচ্চ কাজ করতে পারে
∴ এই দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় ১ ঘন্টায় কাজ করে = (১/৫ + ১/৬) অংশ
= (৬+৫)/৩০
= ১১/৩০
৮৪.
একটি দেয়াল ঘড়িতে যখন ৯:৩০টা বাজে, তখন যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
  1. ক) দক্ষিণ
  2. খ) পশ্চিম
  3. গ) পূর্ব-দক্ষিণ
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
ঘড়িতে যখন ৯:৩০টা বাজে তখন মিনিটের কাঁটা পূর্বদিকে থাকলে ঘন্টার কাঁটা ১২টা পশ্চিম, ৩টা উত্তর এবং ৯টা দক্ষিণ বুঝায়। ৯:৩০টা বাজার সময় ঘন্টার কাঁটা ৯টা ও ১০টার মাঝামাঝি থাকায় এটি দক্ষিণ-পশ্চিম অবস্থানে থাকবে।
৮৫.
৯৫, ৮৭, ৮০, ৭৪, … ধারাটির ৮ম পদ হবে-
  1. ক) ৫৯
  2. খ) ৬২
  3. গ) ৬০
  4. ঘ) ৬১
ব্যাখ্যা
ধারাটিতে,
প্রথম পদ = ৯৫
৯৫ - ৮ = ৮৭ (২য় পদ)
৮৭ - ৭ = ৮০
৮০ - ৬ = ৭৪
৭৪ - ৫ = ৬৯
৬৯ - ৪ = ৬৫
৬৫ - ৩ = ৬২
৬২ - ২ = ৬০ (৮ম পদ)
৮৬.
কোনটি ভুল বানান?
  1. ক) Colonel
  2. খ) Phnom Penh
  3. গ) Voluptuous
  4. ঘ) Efflorescense
ব্যাখ্যা
Efflorescence- পুষ্পশোভিত
Colonel- কর্নেল, সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল এর পরবর্তী উচ্চ পদমর্যাদার সেনাপতি
Voluptuous- ইন্দ্রিয়পরিতৃপ্তিকর
Phnom Penh- কম্বোডিয়ার রাজধানী নম পেন
৮৭.
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) গণনা, গণিকা, শোণিত
  2. খ) গনণা, গনিকা, শোনিত
  3. গ) গননা, গণিকা, শোনিত
  4. ঘ) গণনা, গনিকা, শোসিত
ব্যাখ্যা
এখানে,
গণনা = হিসাব,
গণিকা = পতিতা,
শোণিত = রক্ত।
৮৮.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৭ঃ৩০ বাজে। তখন প্রকৃতপক্ষে সময় কত?
  1. ক) ৪ঃ৩০
  2. খ) ৫ঃ৩০
  3. গ) ৬ঃ৩০
  4. ঘ) ৩ঃ৩০
ব্যাখ্যা
রাত ১২টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের পার্থক্য বের করলেই প্রকৃত সময় পাওয়া যাবে।
১২ঃ০০ - ৭ঃ৩০
= ৪ঃ৩০
৮৯.
বাদল ক্লাসে ৪৮ জনের মধ্যে ১২ তম হয়েছে। অধঃক্রমে সে কততম হয়েছে?
  1. ক) ৩৬
  2. খ) ৩৮
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
অধঃক্রমে তার অবস্থান = (৪৮ - ১২) + ১
= ৩৬ + ১
= ৩৭
৯০.
আজ রবিবার, ৩৫৩ দিন পর কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
এখানে, ৩৫৩-কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩। ৩৫৩ দিন থেকে ৩ দিন বাদ দিলে হয় ৩৫০ দিন।
অর্থাৎ, ৩৫০ দিন পর রবিবার।
এখন, রবিবার + ৩ দিন = বুধবার।
৯১.
A গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে B গিয়ারটি কোন দিকে ঘুরবে?
  1. ক) B গিয়ারটি ঘুড়ির কাঁটার দিকে ঘুরবে
  2. খ) B গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  3. গ) A ও B গিয়ার পরস্পর বিপরীত দিকে ঘুরবে
  4. ঘ) ক ও গ উভয়ই সঠিক
ব্যাখ্যা
পাশাপাশি সংযুক্ত দুটি গিয়ার একটি অপরটির বিপরীত দিকে ঘুরে।
প্রথমটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে দ্বিতীয়টি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৯২.
Which letter is out of place?
IMLTNKOJ -
  1. ক) O
  2. খ) L
  3. গ) M
  4. ঘ) T
ব্যাখ্যা
IMLTNKOJ, এখানে বর্ণগুলো এলোমেলো করে লেখা হয়েছে। এগুলো সাজিয়ে লিখলে হয় IJKLMNOT। এখানে, O এর পর P না লিখে T লেখা হয়েছে। তাই, এখানে T অসামঞ্জস্যপূর্ণ।
৯৩.
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে খালি বাক্সটি পূরণের জন্য কোনটি সঠিক?
  1. ক) a
  2. খ) b
  3. গ) c
  4. ঘ) d
ব্যাখ্যা
চিত্রটিকে ৩টি কলাম হিসেবে বিবেচনা করলে দেখা যাবে যে, প্রত্যেক কলামের প্রথম অংশ থেকে নিচের দিকে পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অংশে বৃত্ত ও ত্রিভুজের সংখ্যা একটি করে কমছে। যেমনঃ
প্রথম কলামের প্রথম অংশে বৃত্ত ৪টি ও ত্রিভুজ ২টি
প্রথম কলামের দ্বিতীয় অংশে বৃত্ত ৩টি ও ত্রিভুজ ১টি
প্রথম কলামের তৃতীয় অংশে বৃত্ত ২টি ও ত্রিভুজ ০টি
ঠিক একইভাবে,
তৃতীয় কলামের প্রথম অংশে বৃত্ত ২টি ও ত্রিভুজ ৪টি
তৃতীয় কলামের দ্বিতীয় অংশে বৃত্ত ১টি ও ত্রিভুজ ৩টি
তৃতীয় কলামের তৃতীয় অংশে হবে বৃত্ত ০টি ও ত্রিভুজ ২টি
∴ উত্তর হবে অপশন a।
৯৪.
অগ্রদূত কোন ফসলের জাত?
  1. ক) বাঁধাকপি
  2. খ) ভুট্টা
  3. গ) বেগুন
  4. ঘ) আলু
ব্যাখ্যা
অগ্রদূত হলো বাঁধাকপির একটি জাত। এটি উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর অফিশিয়াল নাম বারি বাঁধাকপি-২।
বাঁধাকপির অন্যান্য জাতের মধ্যে রয়েছে: ড্রামহেড, কে কে ক্রস, এক্সপ্রেস ক্রস, কে ওয়াই ক্রস, এটলাস ৭০, টোকিও প্রাইড, গ্রীন এক্সপ্রেস, প্রভাতী, সেভয়, রুবিবল ইত্যাদি।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ও কৃষি বাতায়ন)
৯৫.
নিচের কোন জেলায় বন বিভাগের সংরক্ষিত বনভূমি নেই?
  1. ক) গাজীপুর
  2. খ) কুমিল্লা
  3. গ) নোয়াখালী
  4. ঘ) শেরপুর
ব্যাখ্যা
বিবিএস পরিসংখ্যান পকেটবুক-২০১৯ অনুসারে দেশে ৩৫টি জেলায় বনভূমি রয়েছে। এর মধ্যে গাজীপুর, নোয়াখালী ও শেরপুরসহ মোট ২৯টি জেলায় সংরক্ষিত বনভূমি রয়েছে। কুমিল্লায় বনভূমি থাকলেও বন বিভাগের সংরক্ষিত বনভূমি নেই।
(সূত্র: বিবিএস পরিসংখ্যান পকেটবুক-২০১৯)
৯৬.
বাংলাদেশে মহিলাদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৭১.১
  2. খ) ৭২.৬
  3. গ) ৭৩.৪
  4. ঘ) ৭৪.২
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 ও অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর।
এর মধ্যে পুরুষদের গড় আয়ু ৭১.১ বছর এবং মহিলাদের গড় আয়ু ৭৪.২ বছর।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
৯৭.
বর্তমানে দেশে চালু কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কতটি?
  1. ক) ১৩,১৪৬টি
  2. খ) ১৩,৯০৭টি
  3. গ) ১৪,১৬২টি
  4. ঘ) ১৪,৩৩৬টি
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বর্তমানে দেশে চালু কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৩,৯০৭টি।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৯৮.
নিচের কোনটি অর্থকরী ফসল?
  1. ক) আলু
  2. খ) আখ
  3. গ) ভুট্টা
  4. ঘ) তেলবীজ
ব্যাখ্যা
যেসব ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে। পাট, চা, আখ, তামাক, তুলা, রাবার, ফুল ইত্যাদি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল৷
অন্যদিকে ভুট্টা, ধান, গম, আলু, তেলবীজ প্রভৃতি হলো খাদ্যশস্য।
(সূত্রঃ ‍ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৯.
নিচের কোন জেলায় পাঙন সম্প্রদায়ের বসবাস রয়েছে?
  1. ক) মৌলভীবাজার
  2. খ) রাঙামাটি
  3. গ) দিনাজপুর
  4. ঘ) টাঙ্গাইল
ব্যাখ্যা
পাঙন সম্প্রদায় সিলেট অঞ্চলে বসবাস করে। তবে এদের অধিকাংশের বসবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর অন্তর্গত একটি শাখা। এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি। ধর্মীয় দিক থেকে এরা সুন্নি মুসলিম।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
১০০.
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' –গানটি রচনা করেন কে?
  1. ক) গৌরীপ্রসন্ন মজুমদার
  2. খ) গোবিন্দ হালদার
  3. গ) গাজী মাজহারুল আনোয়ার
  4. ঘ) খান আতাউর রহমান
ব্যাখ্যা
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটি রচনা করেন গোবিন্দ হালদার। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়। গানটিতে কণ্ঠ দেন শিল্পী আপেল মাহমুদ।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো)
১০১.
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
  1. ক) ১ জানুয়ারি ১৯৪৮
  2. খ) ২৩ জুন ১৯৪৯
  3. গ) ১১ মার্চ ১৯৫০
  4. ঘ) ১০ এপ্রিল ১৯৫১
ব্যাখ্যা
১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহবায়ক ছিলেন আবদুল মতিন।
১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠন করা হয় (এটি দ্বিতীয় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নামেও পরিচিত) এবং আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
১৯৫২ সালের ৩১ জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সর্বদলীয় সভায় গঠিত ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমতলার ছাত্রসভায় সভাপতিত্ব করেন গাজীউল হক।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, বাংলাপিডিয়া এবং ভাষা আন্দোলনে ঢাকা - আহমদ রফিক : বাংলাদেশ প্রতিদিন)
১০২.
কে মাৎস্যন্যায়ের অবসান ঘটান?
  1. ক) শশাঙ্ক
  2. খ) গোপাল
  3. গ) হেমন্তসেন
  4. ঘ) রাজা গণেশ
ব্যাখ্যা
৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে বাংলায় অরাজকতা দেখা দেয়। সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, লুটতরাজ প্রভৃতিতে ছেয়ে যায়। ঐতিহাসিকরা এ অবস্থাকে মাৎস্যন্যায় হিসেবে অভিহিত করেন।
পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এ সময়ে বাংলার অবস্থাও তেমনটিই ছিলো। যার কারণে এ সময়কে মাৎস্যন্যায় বলা হয়।
৭ম শতকের মাঝামাঝি থেকে ৮ম শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১০০ বছর এ অবস্থা বিরাজমান ছিলো। ৭৫০ সালে গোপাল কর্তৃক পাল শাসনের সূত্রপাতের মাধ্যমে মাৎস্যন্যায় অবস্থার অবসান হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৩.
নিচের কোনটি ছয়দফার অন্তর্ভুক্ত ছিলো না?
  1. ক) আধা সামরিক বাহিনী গঠন
  2. খ) সহজে বিনিময়যোগ্য পৃথক মুদ্রা চালু
  3. গ) ফেডারেল ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি
  4. ঘ) পৃথক সুপ্রিমকোর্ট স্থাপন
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুযারি লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমুহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দবী উত্থাপন করেন। ছয়দফা দাবীসমূহ হলো:
- লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে
- ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে
- পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে
- দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে
- দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে
- প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০৪.
নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিলো?
  1. ক) ক্রিপস মিশন
  2. খ) ভারত ভাগ
  3. গ) র‌্যাডক্লিফ রোয়েদাদ
  4. ঘ) মন্ত্রী মিশন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহায়তা লাভে উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল তার ক্যাবিনেট মন্ত্রী স্ট্যাফোর্ট ক্রিপসের নেতৃত্বে ১৯৪২ সালের ২৩শে মার্চ ভারতে একটি মিশন পাঠায়।
এতে ভারতীয়দের জন্যে নতুন কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই মিশন ব্যর্থ হয়।
এরপর ১৯৪৬ সালের ২৪ মার্চ ভারত সচিব পেথিক লরেন্সের নেতৃত্বে মন্ত্রী মিশন ভারতে আসে। তাদের লক্ষ্যও ব্যর্থ হয়।
ফলে লর্ড ওয়াভেলের পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় হিসেবে পাঠানো হয়। তিনি ১৯৪৭ সালের ৩রা জুন ভারত বিভাগ পরিকল্পনা পেশ করেন।
এর ভিত্তিতে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্যে র‌্যাডক্লিফ কমিশন নামে সীমানা কমিশন গঠিত হয়। এই কমিশনের নির্ধারিত সীমানার ভিত্তিতেই ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০৫.
মেজর আবু তাহের কত নং সেক্টরের কমান্ডার ছিলেন?
  1. ক) ৮ নং
  2. খ) ৯ নং
  3. গ) ৬ নং
  4. ঘ) ১১ নং
ব্যাখ্যা
মেজর আবু তাহের ১১ নং সেক্টরের কমান্ডার ছিলেন। টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার। এই সেক্টরের সাব-সেক্টর ছিলো আটটি।
(সূত্র বাংলাপিডিয়া)
১০৬.
সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ২ক নং
  2. খ) ৪(২) নং
  3. গ) ৪(৩) নং
  4. ঘ) ৪ক নং
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৪ নং অনুচ্ছেদের ৩নং দফায় জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
উক্ত দফানুসারে বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয়পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র, তার উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১০৭.
‘জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।’ –এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ২৮ (২) নং
  2. খ) ২৯ (২) নং
  3. গ) ১৯ (৩) নং
  4. ঘ) ২৭ নং
ব্যাখ্যা
সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে। এর ৩ নং দফায় বলা হয়েছে ‘জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।’
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১০৮.
কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়?
  1. ক) দ্বিতীয় সংশোধনী
  2. খ) চতুর্দশ সংশোধনী
  3. গ) পঞ্চদশ সংশোধনী
  4. ঘ) ষোড়শ সংশোধনী
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে যুক্ত করা হয়।
এছাড়া একই সংশোধনীর মাধ্যমে ৫ম ও ৬ষ্ঠ তফসিল, বাহাত্তরের মূল সংবিধানের মূলনীতিসমূহ সহ আরো বেশ কিছু সংশোধনী গৃহিত হয়।
(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১০৯.
দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র চালু কাগজকল কোনটি?
  1. ক) নর্থবেঙ্গল পেপার মিল
  2. খ) কর্ণফুলী পেপার মিল
  3. গ) খুলনা নিউজপ্রিন্ট মিল
  4. ঘ) সিলেট পাল্প এন্ড পেপার মিল
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার অধীনে দেশে একটিমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজকল চালু রয়েছে। এটি হলো রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল।
অন্যান্য কাগজকল সমূহ বন্ধ রয়েছে। বিসিআইসির অধীনে বর্তমানে মোট - ১০টি বিভিন্ন শিল্প কারখানা চালু রয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১০.
রেমিট্যান্স গ্রহণে শীর্ষ ব্যাংক কোনটি?
  1. ক) সোনালি ব্যাংক লি.
  2. খ) ডাচ বাংলা ব্যাংক লি.
  3. গ) অগ্রণী ব্যাংক লি.
  4. ঘ) ইসলামি ব্যাংক বাংলাদেশ লি.
ব্যাখ্যা
গত অর্থবছরে দেশে মোট ১৮২০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স গ্রহণ করে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (৪১৪.৯ কোটি ডলার)।
এছাড়া রেমিট্যান্স গ্রহণে দ্বিতীয় ডাচ বাংলা ব্যাংক, তৃতীয় অগ্রণী ব্যাংক এবং চতুর্থ সোনালি ব্যাংক লিমিটেড।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
১১১.
নিচের কোন উপখাতটি বৃহৎ শিল্পখাতের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নির্মাণ
  2. খ) ম্যানুফ্যাকচারিং
  3. গ) গ্যাস-বিদ্যুৎ-পানি
  4. ঘ) পাইকারি ও খুচরা ব্যবসা
ব্যাখ্যা
বৃহৎ শিল্পখাতের অন্তর্ভুক্ত উপখাত সমূহ হলো:
ম্যানুফ্যাকচারিং
খনিজ ও খনন
গ্যাস-বিদ্যু ও পানি
নির্মাণ।
কৃষিখাতের উপখাত সমূহ হলো:
কৃষি ও বনজ
মৎস্য।
সেবাখাতের অন্তর্ভুক্ত খাত সমূহ হলো:
পাইকারি ও খুচরা ব্যবসা
হোটেল ও রেস্টুরেন্ট
পরিবহন ও যোগাযোগ
আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
রিয়েল এস্টেট
লোকপ্রশাসন ও প্রতিরক্ষা
শিক্ষা
স্বাস্থ্য
কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷
এসব খাতের সমন্বয়ে তিনটি প্রধান খাত কৃষি, শিল্প ও সেবাখাত গঠিত৷
(সূত্রঃ বিবিএস)
১১২.
গত অর্থবছরে টাকার অংকে বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি?
  1. ক) মূলধনী যন্ত্রপাতি
  2. খ) পেট্রোলিয়াম সামগ্রী
  3. গ) কাঁচা তুলা
  4. ঘ) তৈলবীজ
ব্যাখ্যা
গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ৫৪.৭৮ বিলিয়ন ডলার। এর মধ্যে
- পেট্রোলিয়াম সামগ্রী - ৪৬২.৬৬ কোটি ডলার
- মূলধনী য্ন্ত্রপাতি - ৩৫৮.১৩ কোটি ডলার
- কাঁচা তুলা - ২৯৬.০৬ কোটি ডলার
- সুতা ১৯০.১ কোটি ডলার
- তৈলবীজ ১১৮.২৭ কোটি ডলার
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১৩.
নিচের কোন দেশটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ মোট রপ্তানি করে ৩৩৬৭.৪ কোটি মার্কিন ডলার। এর মধ্যে
- যুক্তরাষ্ট্রে – ৫৮৩.২ কোটি
- জার্মানিতে ৫০৯.৯ কোটি ডলার
- যুক্তরাজ্যে ৩৪৫.৪ কোটি ডলার
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১৪.
রাজসিক বিহার ভাস্কর্যটির স্থপতি কে?
  1. ক) শামিম শিকদার
  2. খ) নিতুন কুণ্ডু
  3. গ) শ্যামল দত্ত
  4. ঘ) মৃনাল হক
ব্যাখ্যা
রাজসিক বিহার ভাস্কর্যটির স্থপতি মৃনাল হক। এটি ঢাকার বাংলামটরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে অবস্থিত।
ঢাকা মহানগরীর ৪০০ বছর পূর্তি উপলক্ষে ২০০৮ সালে রাজসিক বিহার ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
(সূত্রঃ ঢাকা জেলা ওয়েবসাইট)
১১৫.
দেশের ৪৯২তম উপজেলা কোনটি?
  1. ক) লালমাই
  2. খ) ডাসার
  3. গ) শায়েস্তাগঞ্জ
  4. ঘ) চরফ্যাশন
ব্যাখ্যা
দেশের ৪৯২তম ও সর্বশেষ উপজেলা হলো হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা। ২০১৭ সালের ২০ নভেম্বর শায়েস্তাগঞ্জকে উপজেলা হিসেবে নিকার থেকে অনুমোদন দেওয়া হয়।
(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ)
১১৬.
বর্ডার গার্ড বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়
  2. খ) রাষ্ট্রপতি কার্যালয়
  3. গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  4. ঘ) প্রধানমন্ত্রী কার্যালয়
ব্যাখ্যা
বর্ডার গার্ড বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সংস্থা সমূহের মধ্যে রয়েছে: বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইত্যাদি।
(সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
১১৭.
শেওলা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) নওগাঁ
  2. খ) সাতক্ষীরা
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
শেওলা স্থলবন্দর সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের কোনাগ্রাম সীমান্তে অবস্থিত। এর অপর পাশে ভারতের সুতারকান্দি স্থলবন্দর অবস্থিত।
শেওলা বন্দর দিয়ে ভারতের আসাম রাজ্যের সাথে ব্যবসা বানিজ্য ও ইমিগ্রেশন পরিচালিত হয়। বর্তমানে দেশে মোট ২৪টি স্থলবন্দর রয়েছে।
(সূত্র: সিলেট জেলা ওয়েবসাইট)
১১৮.
কারাগারের রোজনামচা গ্রন্থটি সম্প্রতি কোন ভাষায় অনূদিত হয়?
  1. ক) হিন্দি
  2. খ) ফরাসি
  3. গ) নেপালি
  4. ঘ) মালয়
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা সম্প্রতি (মে ২০২০) নেপালি ভাষায় অনূদিত হয়। নেপালের বাংলাদেশ দূতাবাস নেপাল একাডেমির সহায়তায় এটি অনুবাদ করে।
নেপালি ব্যতীত কারাগারের রোজনামচা বইটি ইংরেজি ও অসমিয়া ভাষায় অনূদিত হয়েছে।
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনীমূলক বই যা ২০১৭ সালে বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
(সূত্র: কালেরকণ্ঠ ও বাংলা একাডেমি)
১১৯.
নাকচিভান ছিটমহল কোন দেশে অবস্থিত?
  1. ক) জর্ডান
  2. খ) পাকিস্তান
  3. গ) আজারবাইজান
  4. ঘ) কলম্বিয়া
ব্যাখ্যা
নাকচিভান ছিটমহল আজারবাইজানের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল যা তুরস্ক সীমান্তে অবস্থিত। আজারবাইজানের মূল ভূখন্ড ও নাকচিভানের মাঝে আর্মেনিয়া অবস্থিত।
সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে আর্মেনিয়া তার দেশের মধ্য দিয়ে একটি করিডোর দিতে সম্মত হয় যার মাধ্যমে তুরস্ক ও নাকচিভানের সাথে আজারবাইজানের মূল ভূখণ্ডের সরাসরি স্থল যোগাযোগ সম্ভব হবে।
(সূত্র: আল জাজিরা)
১২০.
ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় কত তারিখে?
  1. ক) ২২ আগস্ট ২০২০
  2. খ) ২৭ সেপ্টেম্বর ২০২০
  3. গ) ১০ অক্টোবর ২০২০
  4. ঘ) ১৮ অক্টোবর ২০২০
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নং প্রস্তাব অনুযায়ী ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের উপর থেকে স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়।
এর ফলে এখন থেকে ইরান বিশ্ববাজারে অস্ত্র আমদানি ও রপ্তানি করতে পারবে। ২০১৫ সালে সম্পাদিত JCPOA চুক্তির ফলে নিরাপত্তা পরিষদ ২২৩১ নং প্রস্তাব গ্রহণ করে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে ২০০৭ সালের মার্চে নিরাপত্তা পরিষদ ১৭৪৭ নং প্রস্তাবের মাধ্যমে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং দ্য গার্ডিয়ান)
১২১.
আয়ারল্যান্ডের বর্তমান মুদ্রার নাম কি?
  1. ক) পাউন্ড স্টার্লিং
  2. খ) আইরিশ পাউন্ড
  3. গ) আইরিশ ডলার
  4. ঘ) ইউরো
ব্যাখ্যা
আয়ারল্যান্ডের বর্তমান মুদ্রার নাম ইউরো। ইউরো চালুর পূর্বে দেশটির মুদ্রা ছিলো আইরিশ পাউন্ড।
অন্যদিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং।
(সূত্র: ইইউ এবং ইউকে সরকারি ওয়েবসাইট)
১২২.
কিউনিফর্ম লিখন পদ্ধতির উদ্ভাবন করে কারা?
  1. ক) মিশরীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) ফিনিশীয়রা
  4. ঘ) গ্রিকরা
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতার অন্যতম কীর্তি ছিলো লিখন পদ্ধতির উদ্ভাবন। সুমেরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি কিউনিফর্ম নামে পরিচিত।
এই পদ্ধতি প্রথমে ছিলো চিত্রভিত্তিক এবং পরবর্তীতে শব্দলিপিতে রূপান্তরিত হয়। এ পদ্ধতিতে চিত্রাংকন দ্বারা মাটিতে চাপ দিয়ে মনোভাব প্রকাশ করা হতো।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২৩.
২০২০ সালে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়?
  1. ক) ৪৬তম
  2. খ) ৫৮তম
  3. গ) ৫৯তম
  4. ঘ) ৫৭তম
ব্যাখ্যা
গত ৩ নভেম্বর ২০২০ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন দেশটির ৫৯তম প্রেসিডেন্সিয়াল নির্বাচন।
তবে এতে জয়ী হওয়া ডেমোক্র্যাট প্র্রার্থী জো বাইডেন হবেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট। জো বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন।
(সূত্র: নিউইয়র্ক টাইমস)
১২৪.
হালং বে কোন দেশে অবস্থিত?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
হালং বে হলো ভিয়েতনামে অবস্থিত পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য। এটি একটি উপসাগর যার আয়তন প্রায় ৪৩৪ বর্গকি.মি।
এতে প্রায় ১৬০০ চুনাপাথরের পিলার ও ছোট ছোট দ্বীপ রয়েছে। ইউনেস্কো হালং বে কে ১৯৯৪ সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
১২৫.
নিচের কোনটি জাতিসংঘের অফিশিয়াল ভাষা নয়?
  1. ক) স্পেনিশ
  2. খ) রুশ
  3. গ) জার্মান
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
জাতিসংঘের অফিশিয়াল ভাষা ছয়টি। এগুলো হলো:
ইংরেজি
ফরাসি
রুশ
আরবি
চীনা
স্পেনিশ।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২৬.
আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস পালিত হয়-
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২৫ এপ্রিল
  3. গ) ২২ মে
  4. ঘ) ১৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- ২১ মার্চ - আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
- ২৫ এপ্রিল - বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২২ মে - বিশ্ব জীববৈচিত্র্য দিবস
- ১৫ সেপ্টেম্বর - বিশ্ব গণতন্ত্র দিবস।
(সূত্র: জাতিসংঘ দিবস)
১২৭.
২০০৩ সালে জর্জিয়ায় সংঘটিত বিপ্লব কী নামে পরিচিত?
  1. ক) টিউলিপ বিপ্লব
  2. খ) জেসমিন বিপ্লব
  3. গ) রোজ বিপ্লব
  4. ঘ) অরেঞ্জ বিপ্লব
ব্যাখ্যা
- রোজ বিপ্লব – জর্জিয়া (২০০৩)
- টিউলিপ বিপ্লব – কিরগিজস্তান (২০০৫)
- জেসমিন বিপ্লব – তিউনেশিয়া (২০১১)
- অরেঞ্জ বিপ্লব – ইউক্রেন (২০০৪-০৫)।
(সূত্রঃ ব্রিটানিকা)
১২৮.
শার্লি হেবদো কোন দেশের ম্যাগাজিন?
  1. ক) ডেনমার্ক
  2. খ) জার্মানি
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
শার্লি হেবদো ফ্রান্সের একটি ব্যঙ্গধর্মী সাপ্তাহিক ম্যাগাজিন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭০ সালে।
পত্রিকাটি ২০০৬ সালে প্রথম মহানবী (স.) এর কার্টুন প্রকাশ করলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালে পত্রিকাটির অফিসে বন্ধুকধারীদের গুলিতে ১২ জন প্রাণ হারায়।
সম্প্রতি পত্রিকাটি পুনরায় মহানবী (স.) এর কার্টুন প্রকাশ করে বিতর্ক তৈরি করে। ফ্রান্স সরকার পত্রিকাটির পক্ষে অবস্থান নেওয়ায় বর্তমানে বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলো ফ্রান্সের তৈরি পণ্য ব্যবহার বন্ধ করে দেয়।
(সূত্র: টাইম ম্যাগাজিন)
১২৯.
আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) আবুধাবী
  3. গ) ভিয়েনা
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অবস্থিত।
এটি ২০০৯ সালের ২৬ জানুয়ারি অফিশিয়ালভাবে গঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১৬২টি। বর্তমান ডিরেক্টর জেনারেল ফ্রান্সেসকো লা কামেরা।
(সূত্র: IRENA ওয়েবসাইট)
১৩০.
ভূত্বকে নিচের কোন উপাদানটি সর্বাধিক পরিমাণে বিদ্যমান?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) ম্যাগনেশিয়াম
ব্যাখ্যা
পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে ভূত্বক বলা হয়। এটি অশ্মমণ্ডলের উপরিভাগ। এটি গড় গভীরতা ২০ কি.মি.।
ভূত্বক গঠনকারী প্রধান উপাদান সমূহ:
- অক্সিজেন - ৪৭ ভাগ
- সিলিকন - ২৮ ভাগ
- অ্যালুমিনিয়াম - ৮.১৩ ভাগ
- লোহা - ৫ ভাগ।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৩১.
ভারতের কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমান্তবর্তী?
  1. ক) পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়, আসাম
  2. খ) ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মিজোরাম
  3. গ) আসাম, ত্রিপুরা, সিকিম, মিজোরাম
  4. ঘ) পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম
ব্যাখ্যা
ভারতের ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
অন্যদিকে মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, ঝাড়খন্ড, বিহার, উডিশা প্রভৃতি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস)
১৩২.
ওজনস্তর বায়ুমন্ডলের কোন মন্ডলে অবস্থিত?
  1. ক) ট্রপোমণ্ডল
  2. খ) স্ট্রাটোমন্ডল
  3. গ) এক্সোমন্ডল
  4. ঘ) তাপমন্ডল
ব্যাখ্যা
ওজনস্তরের বেশিরভাগ স্তর স্ট্রাটোমন্ডলের উপরের দিকে অবস্থিত। ওজনস্তর সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির অধিকাংশ শুষে নিয়ে প্রাণীকূলকে রক্ষা করে।
তবে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় এ স্তরের পুরুত্ব কমে আসে। ওজনস্তরের ক্ষতি ঠেকাতে তাই মন্ট্রিয়াল প্রটোকল গৃহিত হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৩.
নিচের কোন বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয়?
  1. ক) মৌসুমি বায়ু
  2. খ) পশ্চিমা বায়ু
  3. গ) স্থানীয় বায়ু
  4. ঘ) সাময়িক বায়ু
ব্যাখ্যা
পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু তিন প্রকার। যথা: পশ্চিমা বায়ু, অয়ন বায়ু এবং মেরু বায়ু।
পশ্চিমা বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়, অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরু বায়ু মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৪.
সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় কত সালের বন্যায়?
  1. ক) ১৯৭৪ সাল
  2. খ) ১৯৮৮ সাল
  3. গ) ১৯৯৮ সাল
  4. ঘ) ২০০৪ সাল
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯৮, ২০০০, ২০০৪ ও ২০০৭ সালে সংঘটিত বন্যার প্রভাব সবচেয়ে ব্যাপক ছিলো। এদের মধ্যে ১৯৯৮ সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়।
বিভিন্ন সময়ের বন্যায় দেশের প্লাবিত অঞ্চল:
- ১৯৯৮ সাল – ৬৮ শতাংশ
- ১৯৮৮ সাল – ৬১ শতাংশ
- ২০০৭ সাল – ৪২ শতাংশ
- ২০০৪ সাল – ৩৮ শতাংশ।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বিবিএস পরিসংখ্যান পকেটবুক-২০১৯)
১৩৫.
মানুষের আচার-আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে-
  1. ক) আইন
  2. খ) বিচার বিভাগ
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) সমাজ
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মুল্যবোধ মানুষের মধ্যে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতির পার্থক্য নিরূপণ করে। এর মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : মো. মোজাম্মেল হক)
১৩৬.
সুশাসন মূল্যায়নে সরকারি খাতের ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছে কে?
  1. ক) জাতিসংঘ
  2. খ) এডিবি
  3. গ) বিশ্বব্যাংক
  4. ঘ) আইডিবি
ব্যাখ্যা
১৯৯৪ সালে বিশ্বব্যাংক ''Governance : The World Bank Experience'' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লেখ করা হয়। এগুলো হলোঃ
সরকারি খাত বা প্রশাসন ব্যবস্থাপনা
দায়বদ্ধতা ও জবাবদিহিতা
উন্নয়নের বৈধ বা আইনি কাঠামো
স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ।
(সূত্রঃ বিশ্বব্যাংক)
১৩৭.
নৈতিকতা থেকে আইনকে সর্বপ্রথম পৃথক করেন কে?
  1. ক) সক্রেটিস
  2. খ) কার্ল মার্কস
  3. গ) ম্যাকিয়াভেলি
  4. ঘ) জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
প্রাচীন রাষ্ট্রব্যবস্থা এবং দর্শনে আইন ও নৈতিকতাকে অভিন্ন বিবেচনা করা হতো। এদের মধ্যে কোন পার্থক্য করা হতো না।
মধ্যযুগে নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে নৈতিকতা সম্পর্কে বর্ণনা করেন। সেখানে তিনিই প্রথম নৈতিকতা থেকে আইনকে পৃথক করেন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩৮.
নিচের কোনটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে চালু সরকারি হটলাইন?
  1. ক) ৩৩৩
  2. খ) ১০৬
  3. গ) ১০৯
  4. ঘ) ৯৯৯
ব্যাখ্যা
- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে – ১০৯
- দুদক – ১০৬
- সরকারি তথ্য ও সেবা - ৩৩৩
- জরুরি সেবা ৯৯৯।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১৩৯.
সর্বশেষ দূর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের স্কোর কত?
  1. ক) ২২
  2. খ) ২৪
  3. গ) ২৬
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত সর্বশেষ দূর্নীতি ধারণা সূচক-২০২০ এ বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৬।
তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪৬তম এবং নিচের দিক থেকে ১৪তম। বিগত প্রায় এক দশক ধরে সিপিআই সূচকে বাংলাদেশের স্কোর স্থির হয়ে আছে। ২০১২ সালেও স্কোর ছিলো ২৬।
(সূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল)
১৪০.
কিসের উপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে?
  1. ক) নেতাকর্মীদের উপর
  2. খ) নির্বাচনের উপর
  3. গ) অধিক ভোট প্রাপ্তির উপর
  4. ঘ) সুষ্ঠু ও সচেতন জনমতের উপর
ব্যাখ্যা
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সাফল্য নির্ভর করে সুষ্ঠু ও সচেতন জনমতের উপর।
তবে এক্ষেত্রে জনমত বলতে কেবল সংখ্যাগরিষ্ঠের মতামতকে বুঝায় না। জনমত বলতে কল্যাণধর্মী, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামতকে বুঝায়। গণমাধ্যম, সভাসমিতি, আইনসভা, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে জনমত গড়ে উঠে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)