পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৪০
সিলেবাস
"Award Mania: Season - 13” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নম্বরের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৪০ প্রশ্ন

.
What is the main theme of "Arms and the Man"?
  1. The importance of family
  2. The struggle for political power
  3. The realities of war vs. romantic ideals
  4. The glorification of war
সঠিক উত্তর:
The realities of war vs. romantic ideals
উত্তর
সঠিক উত্তর:
The realities of war vs. romantic ideals
ব্যাখ্যা
• জর্জ বার্নার্ড শ’র নাটক Arms and the Man-এর মূল থিম হলো যুদ্ধের বাস্তবতা বনাম যুদ্ধ সম্পর্কে রোমান্টিক ধ্যানধারণা (গ) The realities of war vs. romantic ideals. নাটকটি যুদ্ধকে ঘিরে গড়ে ওঠা অবাস্তব কল্পনা ও আবেগের মুখোমুখি বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে। এতে রাইনা ও সার্জেন্ট ব্লানচলি চরিত্রগুলোর মাধ্যমে বোঝানো হয় যে, যুদ্ধ শুধু বীরত্বের বিষয় নয়; বরং সেখানে ভীতি, কৌশল, আর মানবিক দুর্বলতাও থাকে। ব্লানচলি এক যুদ্ধবিমুখ সৈনিক হিসেবে যুদ্ধের আসল চিত্র তুলে ধরে, যা রাইনার রোমান্টিক ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। এইভাবে নাটকটি যুদ্ধের গৌরব নয়, বরং বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্বকে প্রধান থিম হিসেবে উপস্থাপন করে।

বিস্তারিত আলোচনা:
• Arms and the Man:
- এটি George Bernard Shaw রচিত একটি জনপ্রিয় নাটক।
- এটি একটি রোমান্টিক কমেডি, যা যুদ্ধ, প্রেম এবং মানব স্বভাবের উপর satire করে।
- এই নাটকটি ১৮৯৪ সালে মঞ্চস্থ হয় এবং ১৮৯৮ সালে প্রকাশিত হয়।
- এই নাটকটির settings হলো- Bulgaria -এর Petkoff household.
- নাটকটি যুদ্ধ এবং প্রেমের বিষয় নিয়ে গড়ে উঠেছে। এতে মূলত যুদ্ধের গৌরব এবং বাস্তবতার মধ্যে একটি বৈপরীত্য তুলে ধরা হয়েছে।
- নাটকের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছেন, এবং তাদের মধ্যে সম্পর্কের জটিলতা নাটকটিকে কৌতুকপূর্ণ এবং মজাদার করে তোলে।
- এটি George Bernard Shaw -এর রচনা ও নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

• Main Characters of Arms and the Man:
- Captain Bluntschli,
- Raina Petkoff,
- Major Sergius Saranoff,
- Major Petkoff,
- Catherine Petkoff, etc.

• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- George Bernard Shaw  'Modern period' এর একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
- তাঁর উপাধি হলো - The greatest modern English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House (comedy play),
- Caesar and Cleopatra (play/tragedy),
- Man and Superman (Comedy play),
- The Doctor's Dilemma (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
Twelfth Night is a -
  1. comedy
  2. tragedy
  3. history play
  4. narrative poem
সঠিক উত্তর:
comedy
উত্তর
সঠিক উত্তর:
comedy
ব্যাখ্যা
• Twelfth Night:
- এটি Shakespeare লিখিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Twelfth Night, in full Twelfth Night; or, What You Will.
- 5acts বিশিষ্ট একটি comedy.
- One of Shakespeare’s finest comedies, Twelfth Night precedes the great tragedies and problem plays in order of composition.

• William Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
.
What is the typical rhyme scheme of a limerick?
  1. AABBA
  2. ABAB
  3. ABCBA
  4. ABBAA
সঠিক উত্তর:
AABBA
উত্তর
সঠিক উত্তর:
AABBA
ব্যাখ্যা
• Limerick একটি হাস্যকর ও ছন্দবদ্ধ কবিতার ধরণ যা সাধারণত পাঁচটি চরণে গঠিত হয়। এর ছন্দের ধরন মজার ও সজীব হয় এবং এটি নির্দিষ্ট ছন্দের নিয়ম অনুসরণ করে। limerick-এর সবচেয়ে সাধারণ ও প্রচলিত rhyme scheme হলো AABBA, অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও পঞ্চম চরণ একই ছন্দে মিল রাখে এবং তৃতীয় ও চতুর্থ চরণ আলাদা কিন্তু নিজেদের মধ্যে মিল রাখে। এই ছন্দ গঠন কবিতাটিকে ছন্দময়, মজাদার ও সহজে মনে রাখার উপযোগী করে তোলে। ফলে, উপযুক্ত উত্তর হলো: ক) AABBA.

বিস্তারিত আলোচনা:
• Limerick:
- English Meaning: A light or humorous verse form of five lines.
- Bangla Meaning: কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।
- মূলত এটি হচ্ছে পাঁচ লাইনের মজার ছড়া। 
- A popular form of short, funny verse that is often nonsensical and rude. Rhyming like aabba. 
- The first collections of limericks in English date from about 1820.

• Example of Limerick:
- "There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed."

Source: 
1. Britannica.
2. Merriam-Webster Dictionary.
.
Ozymandias is a sonnet written during which literary period, and by whom?
  1. Enlightenment - Alexander Pope
  2. Modernist era - T.S. Eliot
  3. Romantic era - Percy Bysshe Shelley
  4. Victorian era - Alfred, Lord Tennyson
সঠিক উত্তর:
Romantic era - Percy Bysshe Shelley
উত্তর
সঠিক উত্তর:
Romantic era - Percy Bysshe Shelley
ব্যাখ্যা
• "Ozymandias" একটি সনেট যা রোমান্টিক সাহিত্য যুগে রচিত হয়েছিল এবং এটি লিখেছেন Percy Bysshe Shelley. এই কবিতাটি ১৮১৮ সালে প্রকাশিত হয় এবং এটি রোমান্টিক যুগের আদর্শ বৈশিষ্ট্য বহন করে, যেমন প্রাকৃতিক দৃশ্যের ব্যবহার, মানব অহংকারের সমালোচনা এবং সময়ের গতিশীলতা। কবিতায় একটি ভগ্নপ্রায় মূর্তির বিবরণ দেওয়া হয়েছে যা একদা এক প্রতাপশালী রাজা Ozymandias-এর ছিল। এটি মানব সৃষ্টির ক্ষণস্থায়ীত্ব এবং গর্বের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে। Shelly এর লেখায় আমরা ঐতিহাসিক চেতনা, মানব সভ্যতার পরিণতি এবং প্রকৃতির চিরন্তন শক্তির রোমান্টিক উপলব্ধি দেখতে পাই। সুতরাং সঠিক উত্তর: গ) Romantic era - Percy Bysshe Shelley.

বিস্তারিত আলোচনা:
• Ozymandias:
- এটি P.B. Shelley রচিত কবিতা।
- এটি একটি Sonnet.
- প্রকাশিত হয় ১৮১৮ সালে।
- Ozymandias was a Greek name for the pharaoh Ramesses II.
- অর্থাৎ মিশরীয় শাসক ফারাও বা ফিরাউন ২য় রামসেস এর গ্রীক নাম হল Ozymandias.
- এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, একচ্ছত্র ক্ষমতাও ক্ষনস্থায়ী।
- যত বড় ক্ষমতাধর এবং শক্তিশালী শাসকই হোক না কেন তার ক্ষমতা সীমাবদ্ধ।
 
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
 
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source: Britannica, An ABC of English Literature by M Mofizar Rahman.
.
Which country’s name is mentioned in William Wordsworth’s poem “The Solitary Reaper”?
  1. Scotland
  2. England
  3. Japan
  4. Ireland
সঠিক উত্তর:
Scotland
উত্তর
সঠিক উত্তর:
Scotland
ব্যাখ্যা
• William Wordsworth- এর “The Solitary Reaper” কবিতায় Scotland দেশের নাম উল্লেখ করা হয়েছে। কবিতাটিতে কবি স্কটল্যান্ডের একটি উপত্যকার বর্ণনা দিয়েছেন, যেখানে একা একটি স্কটিশ কিশোরী মাঠে ফসল কাটছে এবং গাইছে একটি করুণ গান। কবি বিস্ময়ে ও মুগ্ধতায় তার গানের সুর শুনছেন এবং সেটিকে পাহাড়-উপত্যকার নিঃস্তব্ধ পরিবেশের সঙ্গে তুলনা করছেন। স্কটল্যান্ডের প্রকৃতি, নিস্তব্ধতা ও কিশোরীর একাকীত্বপূর্ণ রূপ এই কবিতার মূল আবেগের কেন্দ্রবিন্দু। এইভাবে, কবিতাটিতে স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ জীবনের সরলতা ফুটিয়ে তোলা হয়েছে।
সঠিক উত্তর: ক) Scotland

বিস্তারিত আলোচনা:
• The Solitary Reaper: 
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- এই কবিতাটি প্রকাশিত হয় ১৮০৭ সালে। 
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
-  The Solitary Reaper  বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক(যে ফসল কাটে)।

• William Wordsworth (1770 - 1850): 
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। 
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। 
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)। 

• তাঁর অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

Source: Britannica.
.
What is Samuel Johnson best known for?
  1. Founding Oxford University
  2. Creating the first English newspaper
  3. Writing romantic novels
  4. Compiling A Dictionary of the English Language
সঠিক উত্তর:
Compiling A Dictionary of the English Language
উত্তর
সঠিক উত্তর:
Compiling A Dictionary of the English Language
ব্যাখ্যা
• Samuel Johnson মূলত ইংরেজি ভাষার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিধান রচনার কারণে সর্বাধিক পরিচিত। তিনি ১৭৫৫ সালে "A Dictionary of the English Language" প্রকাশ করেন, যা দীর্ঘদিন পর্যন্ত ইংরেজি ভাষার মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অভিধান ইংরেজি শব্দের অর্থ, বানান এবং ব্যবহার সংক্রান্ত বিশদ তথ্য প্রদান করত, যা তার সময়ের জন্য এক অসাধারণ কাজ ছিল। জনসনের এই কাজ ইংরেজি ভাষার বিকাশ ও সংরক্ষণে বড় ভূমিকা রেখেছে। তাই উপরের বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে: ঘ) Compiling A Dictionary of the English Language.

বিস্তারিত আলোচনা:
• The first English dictionary:
- “A Dictionary of the English Language” was written by Dr Samuel Johnson.
- A Dictionary of the English Language was first published on 15 April 1755 which was written by Samuel Johnson.
- এই কারণে তাকে Father of English Dictionary বলা হয়।
- Samuel Johnson -এর অভিধান ইংরেজি ভাষার অভিধান তৈরির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল, কারণ এটি ভাষার ব্যবহার ও অভিধানের গুণগত মান উন্নত করতে সাহায্য করেছে।
- Samuel Johnson -এর কাজ থেকে পরবর্তী অভিধান নির্মাতারা অনেক inspiration পেয়েছিলেন।
- এই অভিধান ইংরেজি ভাষার একটি আধুনিক ও প্রামাণিক রূপ প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

• Dr. Samuel Johnson:
- Dr. Samuel Johnson হচ্ছেন The Age of Sensibility (1745-1798) এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- The Age of Sensibility - কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসাবে পরিচিত।
- তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।

• Dr. Samuel Johnson's major works:
- Dictionary (1755),
- The History of Rasselas, Prince of Abyssinia (1759),
- Preface to Shakespeare (1765).

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
In Gulliver’s Travels, which land is inhabited by giant people?
  1. Brobdingnag 
  2. Lilliput
  3. Houyhnhnms
  4. Luggnagg
সঠিক উত্তর:
Brobdingnag 
উত্তর
সঠিক উত্তর:
Brobdingnag 
ব্যাখ্যা
• 'Gulliver's Travels' গ্রন্থে গালিভার এমন এক দেশে পৌঁছান যেখানে সব মানুষই দৈত্যাকার; সেই দেশের নাম Brobdingnag. এই দেশে মানুষদের গড় উচ্চতা গালিভারের তুলনায় বিশাল, তারা প্রায় ষোল ফুট লম্বা। গালিভার এখানে ক্ষুদ্র এক প্রাণীর মতো, এবং স্থানীয়দের জন্য সে যেন এক কৌতূহলের বস্তু। রাজা ও রাণী তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করেন এবং তার দেশ সম্পর্কে নানা প্রশ্ন করেন। Brobdingnag-এর মানুষরা শারীরিকভাবে বিশাল হলেও তারা নৈতিকভাবে উন্নত, এবং ইংল্যান্ডের রাজনীতি ও সমাজের দুর্নীতি দেখে তারা বিস্মিত হয়। এই অংশে লেখক জোনাথন সুইফট ইংরেজ সমাজের দুর্নীতিকে ব্যঙ্গ করেছেন। অতএব, সঠিক উত্তর: ক) Brobdingnag.

বিস্তারিত আলোচনা:
• Gulliver's Travels:
- Jonathan Swift রচিত একটি novel.
- এটি 18th century এর একটি famous satire.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
 
• Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙ্গে যায়।
- Gulliver প্রানে বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত দেশে নিজেকে আবিষ্কার করে যেখানে সবার উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-  তার বিশাল দেহ নিয়ে লিলিপুটদের নানা উপকারে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও লড়াই করে।
- এভাবে সে লিলিপুটদের রাজ্যে একপ্রকার হিরোতে পরিণত হয়।
- যদিও এক পর্যায়ে Gulliver তাদের রোষের শিকার হয় এবং তার শাস্তি হয় তার চোখ তুলে ফেলা হবে।
- পরিশেষে Gulliver শাস্তি এড়াতে সমর্থ হয় এবং বেঁচে ফিরে আসে।
 
• Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তিনি Augustan age এর একজন Author.
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.
 
• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.

Source: Britannica & Live MCQ lecture.
.
"Fools rush in where angels fear to tread" - Who quoted it?
  1. John Milton
  2. Benjamin Franklin
  3. Alexander Pope
  4. William Shakespeare
সঠিক উত্তর:
Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
Alexander Pope
ব্যাখ্যা
• উক্তিটি “Fools rush in where angels fear to tread” মূলত Alexander Pope কর্তৃক জনপ্রিয় হয়েছে। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত "An Essay on Criticism" নামক কবিতার অংশ। এই বাক্যটি দ্বারা Pope বোঝাতে চেয়েছেন, যেসব লোক জ্ঞান বা অভিজ্ঞতা না থাকলেও আত্মবিশ্বাসের অভাব নেই, তারা প্রায়ই সেইসব ক্ষেত্রে ঢুকে পড়ে যেখানে বিচক্ষণ বা জ্ঞানীরা সতর্ক থাকেন বা পা বাড়াতে ভয় পান। এটি মূলত অতিরিক্ত আত্মবিশ্বাস ও অবিবেচকের আচরণের সমালোচনা। বাক্যটি এতটাই তাৎপর্যপূর্ণ যে এটি ইংরেজি ভাষায় একটি জনপ্রিয় প্রবাদে পরিণত হয়েছে। অতএব, সঠিক উত্তর: গ) Alexander Pope.

বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- এটি একটি Poem.
- এটি Alexander Pope রচিত একটি শিক্ষামূলক কবিতা।
- Pope যখন মাত্র ২২ বছর তখন এই কবিতাটি রচনা করেন।
- এটি ১৭১১ সালে বেনামে প্রকাশিত হয়েছিল।

Alexander Pope (1688-1744) একজন poet এবং satirist ছিলেন।
⇒ তিনি সমস্ত Epigrammatic ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম ছিলেন।

• Some of his famous quotes:
- Fools rush in where angels fear to tread.
- A little Learning is a dangerous Thing.
- Blessed is he who expects nothing, for he shall never be disappointed.
- To err is human, to forgive, divine.
- A little learning is a dangerous thing.
- An honest man is the noblest work of God.
- The proper study of mankind is man.
- Charm strikes the sight but merit strikes the heart.

Poems:
- An Essay on Criticism (1711),
- The Rape of the Lock (1712-14),
- The Dunciad (1728),
- An Essay on Man (1733-34).

Source: britannica.com
.
Who is mourned in the poem 'Lycidas'?
  1. John Milton’s father
  2. Samuel Johnson
  3. William Wordsworth
  4. Edward King
সঠিক উত্তর:
Edward King
উত্তর
সঠিক উত্তর:
Edward King
ব্যাখ্যা
• John Milton-এর কবিতা "Lycidas" লেখা হয়েছে তাঁর বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য, যার নাম ছিল Edward King. Edward King ছিলেন মিলটনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং একজন প্রতিভাবান তরুণ কবি। ১৬৩৭ সালে একটি জাহাজডুবিতে King এর অকালমৃত্যু ঘটে। এই করুণ ঘটনায় শোকাহত হয়ে Milton elegy রচনার মাধ্যমে King এর স্মৃতিকে অমর করে তোলেন। "Lycidas" কেবল বন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনই নয়, বরং একজন শিল্পীর জীবনের অনিশ্চয়তা, ধর্মীয় ভণ্ডামি এবং কবির আত্মবিশ্বাসেরও এক শক্তিশালী প্রকাশ। কবিতাটি তাই ব্যক্তিগত শোক থেকে সার্বজনীন ভাবনায় উন্নীত হয়েছে।
সঠিক উত্তর: ঘ) Edward King.

বিস্তারিত আলোচনা:
• Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা।
- কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।
- কবিতাটি প্রকাশিত হয় ১৬৩৮ সালে।
- এটি একটি Pastoral elegy.
- John Milton wrote Lycidas (Pastoral elegy) on the death of Edward king.
- Edward king was a friend of John Milton.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historia.
- তিনি William Shakespeare এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost.
- It is widely regarded as the greatest epic poem in English.

• Major Works:
- Paradise Lost (1667), The greatest epic in English,
- Paradise Regained (1671), separated into four books,
- Samson Agonistes (1671) (Poetic Drama),
- Lycidas (elegy),
- On His Blindness (Sonnet).

• Top quotes:
- Better to reign in Hell than serve in Heaven. (Paradise Lost).
- Childhood shows the man, as morning shows the days. (Paradise regained).
- Death is the golden key that opens the place of eternity. (Paradise Lost).

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
১০.
Which playwright wrote The Alchemist, a comedy first performed in 1610?
  1. Francis Beaumont
  2. Ben Jonson
  3. George Chapman
  4. Thomas Middleton
সঠিক উত্তর:
Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
Ben Jonson
ব্যাখ্যা
• "The Alchemist" একটি জনপ্রিয় কমেডি নাটক যা ১৬১০ সালে প্রথম মঞ্চস্থ হয়। এই নাটকটি লিখেছিলেন Ben Jonson. তিনি ছিলেন শেক্সপিয়ারের সমসাময়িক একজন ইংরেজ নাট্যকার, কবি ও সাহিত্য সমালোচক। "The Alchemist" নাটকটি লন্ডনের প্লেগ মহামারির সময়ে ঘটনার পটভূমিতে রচিত, যেখানে একটি প্রতারক দল ধনী লোকদের ধোঁকা দেয়। নাটকটির মাধ্যমে Jonson সমাজের লোভ, প্রতারণা এবং মানব প্রকৃতির দুর্বলতাগুলো ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। তাঁর বুদ্ধিদীপ্ত সংলাপ, জটিল চরিত্র এবং নৈতিক বার্তা নাটকটিকে ইংরেজ রেনেসাঁ যুগের শ্রেষ্ঠ কমেডিগুলোর একটি হিসেবে পরিগণিত করেছে। সুতরাং সঠিক উত্তর: খ) Ben Jonson.

বিস্তারিত আলোচনা:
• The Alchemist:
- Rennaissance Period এর বিখ্যাত সাহিত্যিক Ben Jonson রচিত একটি 5acts বিশিষ্ট play.
- এই comedy টি ১৬১২ সালে প্রকাশিত হয়েছিল।
- The play concerns the turmoil of deception that ensues when Lovewit leaves his London house in the care of his scheming servant, Face.

• Characters:
- Face / Jeremy the Butler,
- Subtle,
- Doll Common,
- Sir Epicure Mammon,
- Dapper,
- Ananias,
- Surly / The Spaniard,
- Kestrel, etc.

• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

• Ben Jonson এর কিছু সাহিত্যকর্ম:
- Volpone (Beast fable),
- Every Man in His Humour,
- Every Man Out of His Humour,
- The Silent Women (Or Epicoene),
- The Alchemist (comedy).

• উল্লেখ্য যে, 
- The Alchemist is an inspirational novel by Brazilian author Paulo Coelho that was first published in 1988.

Source: Britannica.
১১.
The title “Moor of Venice” refers to which Shakespearean hero?
  1. Falstaff
  2. Mercutio
  3. King Lear
  4. Othello
সঠিক উত্তর:
Othello
উত্তর
সঠিক উত্তর:
Othello
ব্যাখ্যা
• “The Moor of Venice” - উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ওথেলো’র প্রধান চরিত্র ওথেলোকে নির্দেশ করে। ওথেলো একজন আফ্রিকান বংশোদ্ভূত সেনাপতি, যিনি ভেনিস শহরের সেনাবাহিনীতে উচ্চ পদে অধিষ্ঠিত। তার ‘মুর’ হওয়ার অর্থ হল সে উত্তর আফ্রিকার একটি জাতির প্রতিনিধি, যা তখনকার ইংরেজি ভাষায় ‘মুর’ হিসেবে পরিচিত ছিল। শেক্সপিয়ার ওথেলোর গল্পে বর্ণবাদ, বিশ্বাসঘাতকতা, এবং ভালোবাসার জটিলতা তুলে ধরেছেন। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) Othello.

বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
-  যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
১২.
What is the collective noun for a group of lions?
  1. Gaggle
  2. School
  3. Pack
  4. Pride
সঠিক উত্তর:
Pride
উত্তর
সঠিক উত্তর:
Pride
ব্যাখ্যা

• সিংহদের একটি গোষ্ঠীকে বলা হয় “প্রাইড” (Pride). সিংহ সাধারণত একসঙ্গে পরিবার বা গোষ্ঠী হিসেবে থাকে, যেখানে বেশ কয়েকটি মেয়ে সিংহী, তাদের বাচ্চা এবং কিছু পুরুষ সিংহ থাকে। এই গোষ্ঠীকে শিকার করা, নিজেদের এলাকা রক্ষা করা এবং বাচ্চাদের দেখভাল করা হয় একসাথে মিলেমিশে।

- অন্যদিকে,
অন্য দিকে, “Gaggle” শব্দটি হাঁসের (geese)- এর জন্য, “School” শব্দটি (fish) মাছের জন্য, আর  “Pack” শব্দটি কুকুরজাতীয় প্রাণীদের জন্য ব্যবহৃত হয়।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকে collective noun বলে।

• কিছু collective noun হচ্ছে:
- cattle,
- pack,
- herd,
- army,
- public,
- library,
- jury,
- committee,
- crew,
- majority,
- minority, etc.

১৩.
_________ hundred boys lost their childhoods amidst the ruins of bombed-out cities.
  1. A
  2. An
  3. The
  4. None of the above
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
The correct answer is - ক) A.
Complete sentence: A hundred boys lost their childhoods amidst the ruins of bombed-out cities.
Bangla Meaning: শত শত ছেলে বোমাবিদ্ধ শহরের ধ্বংসস্তুপের মাঝে তাদের শৈশব হারিয়েছে।

• Article এর নিয়মানুযায়ী:
- dozen, hundred, thousand, million প্রভৃতির পূর্বে a বসে।

• Example: 
- At the festival, a hundred girls danced gracefully to the traditional music.
- A hundred men gathered at the town hall to discuss the community’s future.
- The school organized a field trip for a hundred boys and a hundred girls.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
১৪.
With only ___________ patience, you can solve even the most complicated problems.
  1. the little
  2. a few
  3. a little
  4. few
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: With only a little patience, you can solve even the most complicated problems.
- Bangla Meaning: একটু ধৈর্য্য থাকলেই সবচেয়ে জটিল সমস্যাগুলোও আপনি সমাধান করতে পারবেন।

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
- 'patience' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে।

More Examples: 
- She managed to finish the project with only a little help from her friends.
- With only a little water, the plant started to wilt.
- They succeeded with only a little effort, thanks to their experience.

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.

----------
• Little: সামান্য বা কিঞ্চিৎ অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A little: অল্প বা স্বল্প অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The little: সামান্য যতটুকু আছে তার সবটুকু বুঝাতে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।

• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতি বাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• the Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।
১৫.
Select the synonym of "very hard" in terms of difficulty:
  1. Mild
  2. Quick
  3. Effortless
  4. Arduous
সঠিক উত্তর:
Arduous
উত্তর
সঠিক উত্তর:
Arduous
ব্যাখ্যা
• The synonym of "very hard" in terms of difficulty is - Arduous.

• Very Hard (adjective)
English Meaning: requiring great effort, difficult to accomplish or endure.
Bangla Meaning: খুব কঠিন; কষ্টসাধ্য।

অপশন আলোচনা:
ক) Mild - হালকা; কম কষ্টকর।
খ) Quick - দ্রুত; দ্রুতগামী।
গ) Effortless - সহজ; কষ্টহীন।
ঘ) Arduous - কঠিন; প্রচণ্ড কষ্টসাধ্য।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
A wise monk once told a tale of a witch, a forest nymph, and a gentle doe who guarded a hidden spring.
Choose the masculine gender from the above sentence.
  1. monk
  2. witch
  3. nymph
  4. doe
সঠিক উত্তর:
monk
উত্তর
সঠিক উত্তর:
monk
ব্যাখ্যা
• A wise monk once told a tale of a witch, a forest nymph, and a gentle doe who guarded a hidden spring.

এখানে,
- monk হচ্ছে masculine gender.

অপশন আলোচনা:
- monk (সন্ন্যাসী; ভিক্ষু) - nun (মঠবাসিনী; সন্ন্যাসিনী) -এর masculine form.
- Witch (ডাইনি; (লাক্ষণিক) মোহিনী নারী), -  Wizard ( জাদুকর) এর feminine form.
- nymph (রূপসী নারী), - Swain (বিশেষত প্রেমিক হিসেবে বিবেচিত গ্রাম্যযুবক; নাগর) এর feminine form.
- doe (স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ) - Buck (পুরুষজাতীয় হরিণ; খরগোশ বা ছাগ) এর feminine form.

• Feminine gender:
- It refers to the grammatical category used to classify nouns, pronouns, and adjectives that denote female entities.
- অর্থাৎ, যে সকল দ্বারা স্ত্রী লিঙ্গ বোঝায় তাদেরকে Feminine gender বলে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৭.
He himself admitted that the tariffs could escalate tensions and hurt the global economy.
Here 'himself' is -
  1. Emphatic pronoun
  2. Reflexive pronoun
  3. Reciprocal pronoun
  4. Relative pronoun
সঠিক উত্তর:
Emphatic pronoun
উত্তর
সঠিক উত্তর:
Emphatic pronoun
ব্যাখ্যা
• He himself admitted that the tariffs could escalate tensions and hurt the global economy.
- Here 'himself' is - Emphatic pronoun.
- Bangla Meaning of the sentence: তিনি নিজেই স্বীকার করেছেন যে শুল্ক বাড়লে উত্তেজনা বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতির ক্ষতি হতে পারে।

• বাক্যটি "He himself admitted that the tariffs could escalate tensions and hurt the global economy."- এ "himself" শব্দটি "He" শব্দের উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করতে ব্যবহৃত হয়েছে।
- এখানে "himself" একটি Emphatic pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি সাবজেক্টকে জোর দেওয়ার জন্য এবং সাবজেক্ট ও অবজেক্ট একই না হওয়ায় Reflexive pronoun হিসেবে কাজ করছে না।

• ​বাক্যে 'himself' শব্দটি একটি Emphatic pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে 'himself' শব্দটি Subject (He) কে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, যা Emphatic pronoun এর বৈশিষ্ট্য।

• Reflexive pronoun: 
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় Reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourselves, himself, itself etc.

• Reflexive pronouns, which are used just after the noun to stress or emphasize the noun, are called emphatic pronouns.

• যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলো Reflexive  pronoun অথবা Emphatic Pronoun হয়। যেমন- myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.
১৮.
We named the puppy Max. Here, the underlined verb is-
  1. Cognate verb
  2. Causative verb
  3. Factitive verb
  4. Group verb
সঠিক উত্তর:
Factitive verb
উত্তর
সঠিক উত্তর:
Factitive verb
ব্যাখ্যা
• We named the puppy Max.
- Here, the underlined verb is- ঘ) Factitive verb.
- (“Named” takes the object “puppy” and the complement “Max.”)

• Factitive Verb:
- যেসব Transitive verb এর object থাকা সত্ত্বেও object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb গুলোকে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, etc.

• We named the puppy Max.
- উল্লিখিত বাক্যে Max হচ্ছে Objective Complement Factitive Object.
- "We named the puppy" দ্বারা বাক্য সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে Max বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু  Object (Max) বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই এটি Factitive Verb.

More Examples:
- They elected her president.
- The jury found him guilty.
- The teacher made the classroom a fun place.
- They appointed Sarah team leader.

• অন্যদিকে,
• Group verb:
- যেসব verb এর পরে preposition বসে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদেরকে Group verb বা phrasal verb বা prepositional verb বলে।

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Cognate Verb:
- Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।
- যেমন: She sang a song.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৯.
By next week, we _____________ the new website.
  1. will be launched
  2. launch
  3. will have launched
  4. launched
সঠিক উত্তর:
will have launched
উত্তর
সঠিক উত্তর:
will have launched
ব্যাখ্যা
• Complete Sentence: By next week, we will have launched the new website.
- Bangla meaning: পরবর্তী সপ্তাহের মধ্যে আমরা নতুন ওয়েবসাইটটি চালু করব।

• Explantion:
- বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ যেমন: By this time, By (time), By next (time, week, month, year) ইত্যাদি থাকলে verb এর future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে By next week, থাকায়, নিয়মানুযায়ী অন্য অংশে future perfect tense (will have launched) হবে।
- সুতরাং, শূন্যস্থানে will have launched হবে।

More examples:
- By next time we meet, I will have finished reading the book.
- By next week, he will have completed the project.
- By next month, I will have saved enough money for a vacation.
- By next year, I will have graduated from university.
২০.
What does "sesquipedalian" mean?
  1. Using long words
  2. Related to horse riding
  3. Very short in duration
  4. Having many feet
সঠিক উত্তর:
Using long words
উত্তর
সঠিক উত্তর:
Using long words
ব্যাখ্যা
• The word "sesquipedalian" primarily refers to - Using long words.

• Sesquipedalian (adjective)
English Meaning: characterized by the use of long words; given to or marked by the use of long, sometimes obscure, words.
Bangla Meaning: দীর্ঘশব্দাবলীর ব্যবহার করা; বড় বড় শব্দ ব্যবহারকারী।

Example Sentence:
- His sesquipedalian speech confused many of the listeners.
- She has a sesquipedalian writing style that can be difficult to follow.

Source:
1. Oxford English Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
When someone says “Tut!”, how are they most likely feeling?
  1. Confused and lost
  2. Amused and happy
  3. Annoyed or scolding
  4. Curious and interested
সঠিক উত্তর:
Annoyed or scolding
উত্তর
সঠিক উত্তর:
Annoyed or scolding
ব্যাখ্যা
• When someone says “Tut!”, they are most likely - Annoyed or scolding.

• Tut (Interjection)
- English meaning: Used as the written or spoken way of showing the sound that people make when they think something is bad.
- Bangla meaning: অধৈর্য, অবজ্ঞা ও তিরস্কারসূচক ধ্বনি; চুক চুক; ছি ছি।

• More examples:
- Tut! You should know better than to leave your homework undone.
- Tut! I told you not to touch that vase.
- Tut! What a silly mistake to make at this stage.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২২.
To be guilty is to carry a weight that only truth or justice can lift. The underlined part is a/an -
  1. infinitive phrase
  2. adverbial phrase
  3. conjunctional phrase
  4. adjective phrase
সঠিক উত্তর:
infinitive phrase
উত্তর
সঠিক উত্তর:
infinitive phrase
ব্যাখ্যা
• Infinitive Phrase:
- মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase
- সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
- বাক্যের subject হিসেবে এরা noun phrase এবং কারণ নির্দেশ করলে adverb phrase হিসেবে বিবেচত হয়।

• প্রশ্নের বাক্যটি - To be guilty is to carry a weight that only truth or justice can lift.
এখানে,
"To be guilty" অংশটি "to" + মূল verb (tell) দিয়ে শুরু হয়েছে, যা একটি Infinitive Phrase নির্দেশ করে।

আবার,
এই বাক্যে, "To be guilty" বাক্যটির subject হিসেবে কাজ করছে এবং এটি noun phrase-এর ভূমিকা পালন করছে।

More Examples:
1. To win the championship was her ultimate goal.
- (Infinitive phrase as subject)

2. He promised to help us with the project.
- (Infinitive phrase as the direct object)

3. They are eager to learn new skills.
- (Infinitive phrase as complement/adjective)

4. She took a day off to rest and recharge.
- (Infinitive phrase showing purpose)

5. The best way to improve your writing is to practice every day.
- (Infinitive phrase modifying “way”)

6. I have a lot of work to finish before the deadline.
- (Infinitive phrase modifying “work”)

7. He was the first person to arrive at the meeting.
- (Infinitive phrase modifying “person”)

8. To travel the world has always been his dream.
- (Infinitive phrase as subject)

9. We stopped at the store to buy some snacks.
- (Infinitive phrase expressing purpose)

10. She needs a friend to talk to.
- (Infinitive phrase modifying “friend”)
২৩.
The students said, "Hurrah! Our team has defeated the champions." (Make it indirect)
  1. The students exclaimed with grief that their team had defeated the champions.
  2. The students bade that their team had defeated the champions.
  3. The students exclaimed with joy that their team had defeated the champions.
  4. The students said that their team defeated the champions.
সঠিক উত্তর:
The students exclaimed with joy that their team had defeated the champions.
উত্তর
সঠিক উত্তর:
The students exclaimed with joy that their team had defeated the champions.
ব্যাখ্যা
• Direct Speech এ আনন্দ বুঝালে:
- Subject + Reporting verb পরিবর্তিত হয়ে Exclaim/ Exclaimed with joy বসে। (দুঃখ বুঝালে Exclaim/ Exclaimed with sorrow or grief বসে।)
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported speech এর subject বসে।
- Reporting verb অনুযায়ী reported speech এর verb বসবে।
- very/ great 
- adjective বসবে।
- বাকি অংশ (যদি থাকে)।

Direct: The students said, "Hurrah! Our team has defeated the champions."
Indirect: The students exclaimed with joy that their team had defeated the champions.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৪.
What is the antonym of "Sycophant"?
  1. Critic
  2. Flatterer
  3. Admirer
  4. Servant
সঠিক উত্তর:
Critic
উত্তর
সঠিক উত্তর:
Critic
ব্যাখ্যা
• The opposite of 'Sycophant' is - Critic.

• Sycophant (noun)
English Meaning: a person who acts obsequiously toward someone important in order to gain advantage; a flatterer who tries to please someone for personal gain.
Bangla Meaning: চাটুকার; ফাঁদবাজ।

অপশন আলোচনা:
- Critic - সমালোচক; যিনি ত্রুটি বা দোষ খুঁজে বলেন। (সাধারণত নেতিবাচক বা নিরপেক্ষ মন্তব্য করেন।)
- Flatterer - চাটুকার; প্রশংসা করে মন জিততে চাওয়া ব্যক্তি। (Sycophant এর সমার্থক শব্দ।)
- Admirer - ভক্ত; প্রশংসক, কিন্তু সবসময় চাটুকার নয়।
- Servant - চাকর বা দাস; যে কেউ সেবা করে, কিন্তু চাটুকার বা সমালোচক নয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Choose the correct sentence.
  1. I still haven't fathomed of how to put this bookcase together.
  2. I still haven't fathomed for how to put this bookcase together.
  3. I still haven't fathomed in how to put this bookcase together.
  4. I still haven't fathomed out how to put this bookcase together.
সঠিক উত্তর:
I still haven't fathomed out how to put this bookcase together.
উত্তর
সঠিক উত্তর:
I still haven't fathomed out how to put this bookcase together.
ব্যাখ্যা
• Correct Sentence: I still haven't fathomed out how to put this bookcase together.
Bangla Meaning: আমি এখনও বুঝে উঠতে পারিনি কীভাবে এই বুকশেলফটা জোড়া লাগাতে হয়।

• fathom out (phrasal verb with fathom verb)
English Meaning: to understand something fully or to figure something out.
Bangla Meaning: পুরোপুরি বুঝে ওঠা বা বুঝে ফেলা।

- "বুঝে ওঠা" বা "সমাধান বের করা" বোঝাতে fathom এরপর preposition হিসেবে সাধারণত 'out' বসে।

Example Sentence:
- I still haven't fathomed out how to put this bookcase together.
- It took me a while to fathom out the meaning of the poem.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner’s Dictionary.
২৬.
I decided to start a new hobby. [change the voice]
  1. I decided a new hobby should be started.
  2. I decided that a new hobby has to be started.
  3. I decided that a new hobby should be started.
  4. I decided that a new hobby to be started.
সঠিক উত্তর:
I decided that a new hobby should be started.
উত্তর
সঠিক উত্তর:
I decided that a new hobby should be started.
ব্যাখ্যা
Active: I decided to start a new hobby.
Passive: I decided that a new hobby should be started.

• Agree/ be anxious/ arrange/ determine/ be determined/ decide/ demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর subject ও verb বসবে।
- that বসবে।
- infinitive এর পরের Object (direct object) বসবে।
- should be বসবে।
- infinitive এর পরের verb এর past participle বসবে।

Active: Pori decided to sell the house.
Passive: Pori decided that the house should be sold.

Active: They agreed to sign the contract.
Passive: They agreed that the contract should be signed.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৭.
Public anger should ebb ___________ once the threat of force to end the demonstration has been removed.
  1. away
  2. in
  3. off
  4. from
সঠিক উত্তর:
away
উত্তর
সঠিক উত্তর:
away
ব্যাখ্যা
• Complete Sentence: Public anger should ebb away once the threat of force to end the demonstration has been removed.
Bangla Meaning: যখন বলপ্রয়োগের আশঙ্কা চলে যাবে, তখন জনসাধারণের ক্ষোভ মুছে যেতে পারে।

• ebb (phrasal verb with ebb verb)
English Meaning: to gradually decrease or lessen.
Bangla Meaning: ধীরে ধীরে কমে যাওয়া।

- "ধীরে ধীরে কমে যাওয়া" বোঝাতে ebb এর সাথে সাধারণত preposition ‘away’ ব্যবহৃত হয়।

Example Sentence:
1. The floodwaters began to ebb away after the rain stopped.
2. Public anger should ebb away once the threat of force is gone.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
The phrase "beat swords into ploughshares" primarily symbolizes:
  1. Increasing military power
  2. Changing from conflict to peace
  3. Making farming easier
  4. Winning a war
সঠিক উত্তর:
Changing from conflict to peace
উত্তর
সঠিক উত্তর:
Changing from conflict to peace
ব্যাখ্যা
• The phrase "beat swords into ploughshares" means - Changing from conflict to peace.

• beat swords into ploughshares (phrase)
English Meaning: To convert weapons or military tools into peaceful, productive tools.
Bangla Meaning: যুদ্ধ ও সংঘর্ষ থেকে শান্তি ও কৃষিকাজের দিকে পরিবর্তন করা।

Example Sentence:
- After years of war, the nations decided to beat their swords into ploughshares and focus on rebuilding their countries.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
২৯.
The artist whom everyone admires will hold an exhibition next month. The underlined part is an example of -
  1. Noun phrase
  2. Noun clause
  3. Adjective clause
  4. Adjective phrase
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• The artist whom everyone admires will hold an exhibition next month.
- The underlined part is an example of an - Adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun/pronoun এর post modifier - (subject + verb + noun + adjective clause).
- Subject এর post modifier - (Subject + adjective clause + verb + object).

•  প্রশ্নে উল্লিখিত The artist whom everyone admires will hold an exhibition next month. বাক্যে "whom everyone admires" subject এর post modifier হিসাবে হিসেবে বসায় Adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।

-------------------
• Clause ও phrase এর পার্থক্য:
- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।
৩০.
উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
  1. ঢ, ণ খ, গ, ঘ
  2. জ, ঝ, ঞ, শ, য
  3. ত, থ, দ, ধ, ন
  4. প, ফ, ব, ভ, ম
সঠিক উত্তর:
জ, ঝ, ঞ, শ, য
উত্তর
সঠিক উত্তর:
জ, ঝ, ঞ, শ, য
ব্যাখ্যা
উচ্চারণস্থান অনুযায়ী নাম:

কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ - ক, খ, গ, ঘ, ঙ। 
তালব্য বর্ণ - চ, ছ, জ, ঝ, ঞ, শ, য। 
মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ- ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়। 
দন্ত্য বর্ণ - ত, থ, দ, ধ, ন, ল, স। 
ওষ্ঠ্য বর্ণ - প, ফ, ব, ভ, ম। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩১.
কোনটি অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
  1. আর + না = আন্না
  2. চার + টি = চাট্টি
  3. উদ্‌ + চারণ = উচ্চারণ
  4. ছোট + দা = ছোড়দা
সঠিক উত্তর:
উদ্‌ + চারণ = উচ্চারণ
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌ + চারণ = উচ্চারণ
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ - উদ্‌ + চারণ = উচ্চারণ। এর শুদ্ধরূপ - উৎ + চারণ = উচ্চারণ। 

ব্যঞ্জনসন্ধি:

- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

যেমন:
- নাতি + বৌ = নাতবৌ,
- চার + টি = চাট্টি
- কাঁচা + কলা = কাঁচকলা, 
- ছোট + দা = ছোড়দা
- আর + না = আন্না ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩২.
নিচের কোনটি সম্প্রকর্ষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. জানালা ˃ জান্লা
  2. আলাহিদা > আলাদা
  3. বলিয়া > বলে
  4. চাহিল > চাইল
সঠিক উত্তর:
জানালা ˃ জান্লা
উত্তর
সঠিক উত্তর:
জানালা ˃ জান্লা
ব্যাখ্যা
সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।

যেমন:
- আটমেসে ˃ আটাসে,
- কুটুম্ব ˃ কুটুম,
- জানালা ˃ জান্লা ইত্যাদি।

অন্যদিকে,
অভিশ্রুতি  - বলিয়া > বলে।
অন্তর্হতি - আলাহিদা > আলাদা।
হ-কার লোপ - চাহিল > চাইল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৩৩.
কোনটি বানানটি অশুদ্ধ?
  1. ফনিভূষণ
  2. রৌদ্রকরোজ্জ্বল
  3. সারথি
  4. কল্যাণীয়াসু
সঠিক উত্তর:
ফনিভূষণ
উত্তর
সঠিক উত্তর:
ফনিভূষণ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - ফনিভূষণ
- এর শুদ্ধরূপ - ফণিভূষণ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সাপ যার গলার ভূষণ, মহাদেব, শিব।
- সাপের আকৃতিবিশিষ্ট হাতের অলংকারবিশেষ, সর্পবলয়।

অন্যদিকে,
- কল্যাণীয়াসু, সারথি এবং রৌদ্রকরোজ্জ্বল - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪.
নিচের কোন গুচ্ছটি তৎসম উপসর্গ?
  1. অপ, অতি, আন
  2. অনু, অভি, উৎ
  3. আব, অতি, আড়
  4. আন, উৎ, সা
সঠিক উত্তর:
অনু, অভি, উৎ
উত্তর
সঠিক উত্তর:
অনু, অভি, উৎ
ব্যাখ্যা
অনু, অভি, উৎ - গুচ্ছটি তৎসম উপসর্গ।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

খাঁটি বাংলা উপসর্গ:
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫.
কোনটি বাংলা কৃৎ-প্রত্যয়?
  1. √জি + অ = জয়
  2. √দৃশ্ + অনীয় = দর্শনীয়
  3. √মিশ্ + উক = মিশুক
  4. √কৃত্ + তি = কীর্তি
সঠিক উত্তর:
√মিশ্ + উক = মিশুক
উত্তর
সঠিক উত্তর:
√মিশ্ + উক = মিশুক
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:

উক, উকা:
- √মিশ্ + উক = মিশুক,
- √খা + উকা = খাউকা > খেকো।

অন> ওন:
- √নাচ্ + অন = নাচন,
- √কাঁদ্ + অন = কাঁদন।

অন্যদিকে,
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন - √জি + অ = জয়, √দৃশ্ + অনীয় = দর্শনীয়, √কৃত্ + তি = কীর্তি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৩৬.
'বজ্জাত' শব্দটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. তৃতীয়া
  2. চতুর্থী
  3. পঞ্চমী
  4. সপ্তমী
সঠিক উত্তর:
পঞ্চমী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চমী
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।

পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।

যেমন:
- আগা থেকে গোড়া = আগাগোড়া, 
- উত্তর থেকে উত্তর = উত্তরোত্তর, 
-  ঋণ হতে মুক্ত = ঋণমুক্ত,
- বদ থেকে জাত = বজ্জাত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭.
কোনটি তদ্ভব শব্দ?
  1. পদ
  2. কর্ম
  3. কৃষ্ণ
  4. বউ
সঠিক উত্তর:
বউ
উত্তর
সঠিক উত্তর:
বউ
ব্যাখ্যা
বউ - তদ্ভব শব্দ। এর তৎসম শব্দ - বধূ

অন্যদিকে,
তৎসম শব্দ - পদ, কর্ম, কৃষ্ণ।

তদ্ভব শব্দ:

- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।

যেমন:
- হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
৩৮.
কোনটি বিশেষ্য পদ?
  1. পাথুরে
  2. রোগা
  3. তারুণ্য
  4. নিশিত
সঠিক উত্তর:
তারুণ্য
উত্তর
সঠিক উত্তর:
তারুণ্য
ব্যাখ্যা
গুণবাচক বিশেষ্য: 
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য। যথা: মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা।

গুণবাচক বিশেষ্যের উদাহরণ:
- সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

অন্যদিকে,
বিশেষণ পদ - রোগা, পাথুরে, এবং নিশিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
  2. মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
  3. বিধি লঙ্ঘিত হয়েছে।
  4. শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলেন।
সঠিক উত্তর:
বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
উত্তর
সঠিক উত্তর:
বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
ব্যাখ্যা
অশুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
শুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

অন্যদিকে,
- শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলেন।
- বিধি লঙ্ঘিত হয়েছে।
- মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
উপরিউক্ত বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪০.
"বিবস্বান" শব্দের অর্থ কী?
  1. আগুন
  2. সূর্য
  3. সমুদ্র
  4. চাঁদ
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
• "বিবস্বান" শব্দের অর্থ - সূর্য

অন্যদিকে,
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন ইত্যাদি।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪১.
"মলিন" এর বিপরীতার্থক শব্দ কী?
  1. নিরমলিন
  2. বিষণ্ণ
  3. নির্মল
  4. আবিল
সঠিক উত্তর:
নির্মল
উত্তর
সঠিক উত্তর:
নির্মল
ব্যাখ্যা
• "মলিন" এর বিপরীতার্থক শব্দ - নির্মল

উল্লেখ্য,
"মলিন" শব্দের অর্থ - অপরিচ্ছন্ন, স্নান, কলঙ্কিত, বিষণ্ণ, দুঃখিত, আবিল।
"নির্মল" শব্দের অর্থ - অমলিন, স্বচ্ছ, পবিত্র, শুভ্র, বিশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২.
"অদৃষ্টপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে শোনা যায়নি
  2. যা পূর্বে ছিল এখন নেই
  3. যা পূর্বে কখনো ঘটেনি
  4. যা পূর্বে দেখা যায়নি
সঠিক উত্তর:
যা পূর্বে দেখা যায়নি
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে দেখা যায়নি
ব্যাখ্যা
• 'যা পূর্বে দেখা যায়নি' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব

অন্যদিকে,
যা পূর্বে কখনো ঘটেনি - অভূতপূর্ব। 
যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব। 
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩.
'অন্ধিসন্ধি' বাগ্‌ধারার অর্থ -
  1. গোপন তথ্য
  2. গোপন কষ্ট
  3. বেমানান
  4. আত্মগোপন করা
সঠিক উত্তর:
গোপন তথ্য
উত্তর
সঠিক উত্তর:
গোপন তথ্য
ব্যাখ্যা
• 'অন্ধিসন্ধি' বাগ্‌ধারার অর্থ - গোপন তথ্য

অন্যদিকে,
অসাজন্ত - বেমানান।
অঙ্কুশ তাড়না - গোপন কষ্ট।
গা ঢাকা দেয়া  - আত্মগোপন করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৪.
নিচের কোনটি যৌগিক ক্রিয়া?
  1. উঠে পড়া
  2. গরম করা
  3. গান করা
  4. উদয় হওয়া
সঠিক উত্তর:
উঠে পড়া
উত্তর
সঠিক উত্তর:
উঠে পড়া
ব্যাখ্যা
যৌগিক ক্রিয়া:
- অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।

যেমন:
- এগিয়ে চলা, মরে যাওয়া, কমে আসা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানাে ইত্যাদি।

অন্যদিকে,
সংযোগ ক্রিয়া - গরম করা, গান করা, উদয় হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪৫.
নাথ সাহিত্যধারার 'গোর্খবিজয়' কাব্যটি রচনা করেন কে?
  1. ভবানী দাস
  2. ভীমসেন রায়
  3. সুকুর মুহম্মদ
  4. শেখ ফয়জুল্লাহ
সঠিক উত্তর:
ভীমসেন রায়
উত্তর
সঠিক উত্তর:
ভীমসেন রায়
ব্যাখ্যা
নাথসাহিত্য:
- নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করে: একটি হলো সাধন-নির্দেশিকা, আর অন্যটি হচ্ছে গাথাকাহিনী বা আখ্যায়িকা।

কয়েকটি উল্লেখযোগ্য নাথ সাহিত্য:
গোরাক্ষ বিজয় - শেখ ফয়জুল্লাহ।
মীনচেতন - শ্যামাদাস সেন।
ময়নামতির গান - ভবানী দাস।
গোর্খবিজয় - ভীমসেন রায়।
গোপীচন্দ্রের সন্যাস - শুকুর মুহম্মদ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
৪৬.
‘অশনি সংকেত’ উপন্যাসটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত?
  1. ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ
  2. তেভাগা আন্দোলন
  3. প্রথম বিশ্বযুদ্ধ
  4. নীল বিদ্রোহ
সঠিক উত্তর:
১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ
উত্তর
সঠিক উত্তর:
১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ
ব্যাখ্যা
'অশনি সংকেত' উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- এর পটভূমি দ্বিতীয় মহাযুদ্ধের বিষময় ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ।
- আর এই দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কীভাবে বিস্তার লাভ করেছে তার নিখুঁত বর্ণনা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন এই উপন্যাসটি।
- এটা প্রথম প্রকাশ হয় ১৯৫৯ সালে।
- তবে পুস্তকাকারে প্রকাশের ১৯৪৪-৪৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত।
- 'অশনি সংকেত'র পটভূমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বগ্রাম বারাকপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল ও বনগ্রাম মহকুমা শহর।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪৭.
নিচের কোনটি মাসিক পত্রিকা?
  1. শিখা
  2. পূর্বাশা
  3. সংবাদ প্রভাকর
  4. নয়া সড়ক
সঠিক উত্তর:
পূর্বাশা
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাশা
ব্যাখ্যা
'পূর্বাশা' পত্রিকা:
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন - সঞ্জয় ভট্টাচার্য।
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।
- টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালে স্থায়ীবভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি। পূর্বাশা' ছিল মাসিক পত্রিকা।
- আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।

অন্যদিকে,
- 'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র।
- সংবাদ প্রভাকর - ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৮.
'ফেরারী ডায়েরী' গ্রন্থটি কোন পটভূমিকায় রচিত?
  1. গণঅভ্যুত্থান
  2. ভাষা আন্দোলন
  3. মুক্তিযুদ্ধ
  4. দেশভাগ
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
'ফেরারী ডায়েরী' গ্রন্থ:
- গ্রন্থটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
- গ্রন্থটি স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে। মুক্তিযুদ্ধের নয় মাসের দিনলিপি নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও অংশগ্রহণের আলোকে রচনা করেন 'ফেরারী ডায়েরী।''

আলাউদ্দিন আল আজাদ:
- আলাউদ্দিন আল আজাদ একজন  শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- তিনি  ১৯৩২ সালের  ৬ মে , নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। 
- আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৯.
'গীতগোবিন্দম' গীতিকাব্য কোন ভাষায় রচিত?
  1. ব্রজবুলি
  2. সংস্কৃত
  3. মৈথিলি
  4. প্রাচীন বাংলা
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
‘গীতগোবিন্দম’ গীতিকাব্য:
- জয়দেবের বিখ্যাত রচনা ‘গীতগোবিন্দম্’ কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।
- এটি একটি সংস্কৃত গীতিকাব্য। রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়।
- ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে এটি রচিত।
- বর্ণিত বিষয়ের তত্ত্বনির্দেশক বারোটি ভিন্ন ভিন্ন নামে সর্গগুলির নামকরণ করা হয়েছে।
- কাব্যের নায়ক-নায়িকা রাধা-কৃষ্ণ হলেও তাঁদের প্রতীকে জীবাত্মা-পরমাত্মার সম্পর্ক এবং নর-নারীর চিরন্তন প্রেমই এর মূল বক্তব্য।
- রাগমূলক গীতসমূহ এ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ। পরবর্তীকালের বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব পড়েছে।
- বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য-রসিকদের নিকট গীতগোবিন্দম্ এক সময় পরম শ্রদ্ধার বিষয় ছিল।
- গীতগোবিন্দম্-এর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এতে চরণশেষে অন্তমিল অনুসৃত হয়েছে, যা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রায়শই দুর্লভ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫০.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে কাহ্নপা'র আবির্ভাব হয়েছিল কোন শতকে?
  1. দশম শতকে
  2. নবম শতকে
  3. অষ্টম শতকে
  4. সপ্তম শতকে
সঠিক উত্তর:
অষ্টম শতকে
উত্তর
সঠিক উত্তর:
অষ্টম শতকে
ব্যাখ্যা
কাহ্নপা:
- তিনি বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা ছিলেন।
- প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাহ্নিল পা ইত্যাদি।
- বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ।
- খ্রিস্টিয় অষ্টম শতকে কাহ্নপা'র আবির্ভাব হয়েছিল বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন।
- চর্যাপদের ২৩জন কবির মধ্যে কাহ্নপার পদসংখ্যা সর্বাধিক, মোট ১৩টি।
- কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায়নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১.
নীলিমা ইব্রাহীম রচিত গ্রন্থ কোনটি?
  1. কেয়াবন সঞ্চারিনী
  2. উদাত্ত পৃথিবী
  3. অভিযাত্রিক
  4. জলোচ্ছ্বাস
সঠিক উত্তর:
কেয়াবন সঞ্চারিনী
উত্তর
সঠিক উত্তর:
কেয়াবন সঞ্চারিনী
ব্যাখ্যা
নীলিমা ইব্রাহীম:
- তিনি একজন শিক্ষাবিদ ছিলেন।
- ১১ জানুয়ারি ১৯২১ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাক,
- কেয়াবন সঞ্চারিনী,
- বহ্নিবলয়।

অন্যদিকে,
সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ - উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক।
সেলিনা হোসেন রচিত উপন্যাস - জলোচ্ছ্বাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫২.
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ। - পঙ্‌ক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
  1. সারদামঙ্গল
  2. কালিকামঙ্গল
  3. অন্নদামঙ্গল
  4. মনসামঙ্গল
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
ব্যাখ্যা
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙ্‌ক্তি হলো:

- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।
- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?
- না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।
- বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।

‘অন্নদামঙ্গল’ কাব্য:

- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্ররে আদেশে ভারতচন্দ্র রায়গুণাকর 'অন্নদামঙ্গল' কাব্যটি রচনা করেন।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩ সালে) রচনা করেন ও এই কাব্যের দ্বিতীয়ংশ ‘বিদ্যাসুন্দর'।
- ‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- অন্নদামঙ্গল কাব্য ৩টি খণ্ডে বিভক্ত। যথা: শিবনারায়ণ, কালিকামঙ্গল এবং মানসিংহ-ভবানন্দ খণ্ড।

এই কাব্যের প্রধান চরিত্র:
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যাসুন্দর,
- মালিনী,
- ঈশ্বরী পাটনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৫৩.
নিচের কোনটি উপন্যাস?
  1. চাঁদের অমাবস্যা
  2. তরঙ্গভঙ্গ
  3. উজানে মৃত্যু
  4. সুড়ঙ্গ
সঠিক উত্তর:
চাঁদের অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
চাঁদের অমাবস্যা
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:
- তিনি একজন আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার ছিলেন।
- তিনি ১৯২২ সালে, ১৫ আগস্ট চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাস:
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- চাঁদের অমাবস্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৪.
সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক প্রবন্ধ 'সংস্কৃতির রূপান্তর' রচনা করেন কে?
  1. গোপাল হালদার
  2. কাজী মোতাহার হোসেন চৌধুরী
  3. আহমদ শরীফ
  4. রফিকুল ইসলাম
সঠিক উত্তর:
গোপাল হালদার
উত্তর
সঠিক উত্তর:
গোপাল হালদার
ব্যাখ্যা
'সংস্কৃতির রূপান্তর' প্রবন্ধ:
- 'সংস্কৃতির রূপান্তর' গোপাল হালদার রচিত সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থ।
- ১৯৪১ সালে সংস্কৃতির রূপান্তর প্রথম রচিত হয়। বিশ্ব-সংস্কৃতির ধারার একটি বাস্তব অবতরণিকা রচনাই ছিল লেখকের উদ্দেশ্য।
- সেদিকে বোধ হয় সংস্কৃতির রূপান্তরই প্রাথমিক প্রয়াস। তারপর নতুন নতুন সংস্করণে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন-পরিবর্ধনের দ্বারা যথাসাধ্য এ গ্রন্থকে পাঠকের সহায়ক করতেও চেষ্টা করা হয়েছে।

উৎস: 'সংস্কৃতির রূপান্তর' গোপাল হালদার।
৫৫.
গোলাম মোস্তফাকে 'কাব্য সুধাকর' উপাধি দেন -
  1. পাকিস্তান সরকার
  2. ফরিদপুর যুব সংঘ
  3. যশোর সংঘ
  4. মুসলিম সাহিত্য সমাজ
সঠিক উত্তর:
যশোর সংঘ
উত্তর
সঠিক উত্তর:
যশোর সংঘ
ব্যাখ্যা
গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে তাঁর জন্ম।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক ‘কাব্য সুধাকর’ (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০) উপাধি লাভ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান,
- বনিআদম।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৬.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষ চিঠি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. শেষলেখা
  2. বলাকা
  3. সোনার তরী
  4. পুনশ্চ
সঠিক উত্তর:
পুনশ্চ
উত্তর
সঠিক উত্তর:
পুনশ্চ
ব্যাখ্যা
'পুনশ্চ' কাব্যগ্রন্থ:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
- রবীন্দ্রনাথের কাব্যের ইতিহাসে তথা আধুনিক বাংলা কবিতার ইতিহাসে এই কাব্যের ভূমিকা বৈপ্লবিক।
- গদ্য কবিতার অসংকোচ প্রতিষ্ঠা হলো এই কাব্যে।

এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা:
- ছেলেটা,
- শেষ চিঠি,
- ক্যামেলিয়া,
- সাধারণ মেয়ে,
- বাঁশি,
- খ্যাতি ইত্যাদি

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হলো:
- মানসী, 
- সোনার তরী,
- চিত্রা,
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি,
- বলাকা, 
- জন্মদিন
- শেষলেখা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৭.
'মনোরমা' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. বিষবৃক্ষ
  2. মৃণালিনী
  3. দুর্গেশনন্দিনী
  4. আনন্দমঠ
সঠিক উত্তর:
মৃণালিনী
উত্তর
সঠিক উত্তর:
মৃণালিনী
ব্যাখ্যা
‘মৃণালিনী' উপন্যাস:
- ‘মৃণালিনী' (১৮৬৯) ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণ এর ঐতিহাসিক পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস
- মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয় এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারী মনোরমার কাহিনি এ উপন্যাসের মূল কথাবস্তু।
- বঙ্কিমের দেশাত্মবোধ এবং ইতিহাস জিজ্ঞাসার প্রথম প্রকাশ পাওয়া যায় এই উপন্যাসে।
- ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনি এই উপন্যাসে প্রধান হয়ে উঠেছে ইতিহাসের উপাদান নিয়ে এখানে জীবনকে মুখ্য করা হয়েছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- কৃষ্ণকান্তের উইল,
- আনন্দমঠ,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৮.
কোন নাটকের বাস্তবতা ও চরিত্রের স্বাভাবিকতার কারণে একে Uncle Tom's Cabin-এর সঙ্গে তুলনা করা হয়েছে?
  1. শর্মিষ্ঠা
  2. রক্তাক্ত প্রান্তর
  3. ভ্রান্তিবিলাস
  4. নীল-দর্পণ
সঠিক উত্তর:
নীল-দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
নীল-দর্পণ
ব্যাখ্যা
'নীল-দর্পণ' নাটক: 
- এটি হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক।
- এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
- ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
- অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
- নাটকের বাস্তবতা এবং চরিত্র গুলোরে স্বাভাবিকতার গুনের জন্য অনেকেই নীল দর্পণকে Uncle Tom's Cabin -  এর সঙ্গে তুলনা করেছেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
 - নীল-দর্পণ,
 - নবীন তপস্বিন,
 - কমলে কামিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৯.
'নক্সী কাঁথার মাঠ' - কাব্যের ইংরেজি অনুবাদের নাম কী?
  1. The Tale of Nakshi Kantha
  2. The Field of Embroidered Quilt
  3. The Embroidered Sheet
  4. The Story of a Quilt
সঠিক উত্তর:
The Field of Embroidered Quilt
উত্তর
সঠিক উত্তর:
The Field of Embroidered Quilt
ব্যাখ্যা
'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ:
- জসীম উদদীনের বিখ্যাত কাহিনিকাব্য নক্সী কাঁথার মাঠ।
- ১৯২৯ সালে নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
- এটি ইংরেজিতে অনুবাদ করেন E.M Milford. ইংরেজি অনুবাদের নাম - The Field of Embroidered Quilt.
- নক্সী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী।

জসীমউদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬০.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৫০। সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৬ হলে, সংখ্যাদ্বয়ের অন্তর কত?
  1. ৩৫
  2. ৫৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৫০। সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৬ হলে, সংখ্যাদ্বয়ের অন্তর কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৬ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ১৫০
⇒ ক = ১৫০/৩০
∴ ক = ৫

∴ সংখ্যাদ্বয়ের অন্তর = ৬ক - ৫ক = ক = ৫
৬১.
যদি x = √3 + 1 এবং  y = √3 - 1 হয়, তাহলে , x3 + y3 = ?
  1. 24√3
  2. 18√3
  3. √3
  4. 12√3
সঠিক উত্তর:
12√3
উত্তর
সঠিক উত্তর:
12√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √3 + 1 এবং  y = √3 - 1 হয়, তাহলে , x3 + y3 = ?

সমাধান:
দেওয়া আছে,
x = √3 + 1 এবং y = √3 - 1

এখন,
x + y = √3 + 1 + √3 - 1 = 2√3
xy = (√3 + 1)(√3 - 1) = (√3)2 - 12 = 3 - 1 = 2

আমরা জানি,
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= (2√3)3 - 3 × 2 × 2√3
= 24√3 - 12√3
= 12√3
৬২.
log5(∛5)(√5) = কত?
  1. 5/6
  2. 2/3
  3. 1
  4. 3/5
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা
প্রশ্ন: log5(∛5)(√5) = কত?

সমাধান:
দেওয়া আছে,
= log5(∛5)(√5)
= log5(∛5) + log5(√5) [logxy = logx + logy]
= log551/3 + log551/2
= (1/3) log55 + (1/2) log55
= (1/3) + (1/2)
= (2 + 3)/6
= 5/6
৬৩.
একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা ২৭ সে.মি. হলে, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?
  1. ২৬ সে.মি.
  2. ৩৬ সে.মি.
  3. ১৮ সে.মি.
  4. ৯ সে.মি.
সঠিক উত্তর:
১৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা ২৭ সে.মি. হলে, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
মধ্যমা, AE = ২৭
ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

∴ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, AD = (২/৩) × ২৭ = ১৮ সে.মি.
৬৪.
একটি স্কুলের শিক্ষক কমিটিতে 8 জন বিজ্ঞান শিক্ষক ও 6 জন কলা শিক্ষক আছেন। এই কমিটি থেকে 3 জন বিজ্ঞান শিক্ষক ও 2 জন কলা শিক্ষক নিয়ে কত রকমভাবে একটি পরীক্ষা কমিটি গঠন করা যেতে পারে?
  1. 840
  2. 1260
  3. 720
  4. 980
সঠিক উত্তর:
840
উত্তর
সঠিক উত্তর:
840
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের শিক্ষক কমিটিতে 8 জন বিজ্ঞান শিক্ষক ও 6 জন কলা শিক্ষক আছেন। এই কমিটি থেকে 3 জন বিজ্ঞান শিক্ষক ও 2 জন কলা শিক্ষক নিয়ে কত রকমভাবে একটি পরীক্ষা কমিটি গঠন করা যেতে পারে?

সমাধান:
বিজ্ঞান শিক্ষক আছেন = 8 জন
কলা শিক্ষক আছেন = 6 জন
8 জন বিজ্ঞান শিক্ষকের মধ্য থেকে 3 জন নিয়ে বাছাই করার উপায় = 8C3 = 8!/3!(8 - 3)! = 8!/3!5!
= 56
6 জন কলা শিক্ষকের মধ্য থেকে 2 জন নিয়ে বাছাই করার উপায় = 6C2 = 6!/2!(6 - 2)! = 6!/2!4!
= 15

∴ পরীক্ষা কমিটি গঠন করা যেতে পারে = 56 × 15 = 840
৬৫.
বার্ষিক ১২% সরল সুদে কত বছরে কোনো টাকার সুদ, আসলের ৩/৫​ অংশ হবে?
  1. ১২ বছর
  2. ৪.৫ বছর
  3. ৫ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২% সরল সুদে কত বছরে কোনো টাকার সুদ, আসলের ৩/৫​ অংশ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = P
হার, r = ১২%
সময় = n বছর
সুদ, I = ৩P/৫

আমরা জানি,
সুদ, I = P × r × n
⇒ ৩P/৫ = P × (১২/১০০) × n
⇒ ৩/৫ = ১২n/১০০
⇒ n = ৩০০/৬০
∴ n = ৫ বছর
৬৬.
|2x + 4| ≤ 10 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 3
  2. 7
  3. 14
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: |2x + 4| ≤ 10 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|2x + 4| ≤ 10
⇒ - 10 ≤ 2x + 4 ≤ 10
⇒ - 10 - 4 ≤ 2x + 4 - 4 ≤ 10 - 4
⇒ - 14 ≤ 2x ≤ 6
⇒ - 7 ≤ x ≤ 3

∴ x এর সর্বোচ্চ মান = 3
৬৭.
এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
  1. ২ : ১
  2. ৪ : ১
  3. ১ : ২
  4. ১ : ৮
সঠিক উত্তর:
৪ : ১
উত্তর
সঠিক উত্তর:
৪ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
একটি বর্গক্ষেত্রের এক বাহু = ক ; এর কর্ণ = √২ক

শর্তানুসারে,
অপর বর্গক্ষেত্রের এক বাহু = ক/৪ ; এর কর্ণ = √২(ক/৪)

 বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত = √২ক : √২(ক/৪) = ১ : ১/৪
= ৪ : ১
৬৮.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, মোট 5 পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/9
  2. 1/18
  3. 5/36
  4. 1/12
সঠিক উত্তর:
1/9
উত্তর
সঠিক উত্তর:
1/9
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, মোট 5 পাওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62 = 36

দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট 5 পাওয়ার অনুকূল ঘটনা = {(1, 4), (2, 3), (3, 2), (4, 1)} = 4 টি

∴ মোট 5 পাওয়ার সম্ভাব্যতা = 4/36 = 1/9
৬৯.
x2 + 2x + 5 = 0 সমীকরণের মূল দুটি কেমন হবে?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব মূল নাই
  3. বাস্তব ও অসমান
  4. সঠিক উত্তর নেই
সঠিক উত্তর:
বাস্তব মূল নাই
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব মূল নাই
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x + 5 = 0 সমীকরণের মূল দুটি কেমন হবে?

সমাধান:
সমীকরণের নিশ্চায়ক = b2 - 4ac
=(2)2 - 4 · 1 · 5
= 4 - 20
= - 16 < 0
∴ বাস্তব মূল নাই।

• নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
→ b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
→ b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
→ b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
→ b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
৭০.
কোনো সমান্তর ধারার 20-তম পদ 198 এবং ধারাটির প্রথম পদটি 8 হলে, সাধারণ অন্তর কত?
  1. 5
  2. 6
  3. 12
  4. 10
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 20-তম পদ 198 এবং ধারাটির প্রথম পদটি 8 হলে, সাধারণ অন্তর কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারার 20 তম পদ = 198
প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর, d = ?

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
20 তম পদ = a + (20 - 1)d = a + 19d

প্রশ্নমতে,
198 = a + 19d
⇒ 198 = 8 + 19d
⇒ 19d = 198 - 8
⇒ 19d = 190
⇒ d = 190/19 = 10

∴ সাধারণ অন্তর, d = 10
৭১.
একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 294 বর্গ সে.মি. হলে, এক ধারের দৈর্ঘ্য কত?
  1. 7 সে.মি.
  2. 5.5 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 9.5 সে.মি.
সঠিক উত্তর:
7 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 294 বর্গ সে.মি. হলে, এক ধারের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 294 বর্গ সে.মি.

ধরি,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a সে.মি.

আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ সে.মি.
⇒ 6a2 = 294
⇒ a2 = 294/6
⇒ a2 = 49 = 72
∴ a = 7 সে.মি.
৭২.
{x ∈ N : 31 < x < 37 এবং x মৌলিক সংখ্যা} কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হয়?
  1. {Ø}
  2. { 0 }
  3. { }
  4. {6, 7}
সঠিক উত্তর:
{ }
উত্তর
সঠিক উত্তর:
{ }
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N : 31 < x < 37 এবং x মৌলিক সংখ্যা} কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হয়?

সমাধান:
x ∈ N : 31 < x < 37 হলে এর মান ৩১ থেকে ৩৭ এর মধ্যে এবং x একটি মৌলিক সংখ্যা।
৩১ এবং ৩৭ এর মধ্যে সংখ্যাগুলো হলো- ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬।
এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটিই মৌলিক সংখ্যা নয়। কারণ, ৩২, ৩৪, ৩৬ জোড় সংখ্যা এবং ৩৩, ৩৫ সংখ্যাগুলো ৩ এবং ৫ দিয়ে বিভাজ্য।
সুতরাং সেটটি খালি।
তাই সঠিক উত্তর হবে { } বা ফাঁকা সেট।
৭৩.
'আশ্বিনমাসের পূর্ণিমা তিথি' এর বাক্য সংকোচন কী হবে?
  1. অগত্যা
  2. আয়ুষ্য
  3. উন্নাসিক
  4. কোজাগর
সঠিক উত্তর:
কোজাগর
উত্তর
সঠিক উত্তর:
কোজাগর
ব্যাখ্যা
প্রশ্ন: 'আশ্বিনমাসের পূর্ণিমা তিথি' এর বাক্য সংকোচন কি হবে?

সমাধান:
আশ্বিনমাসের পূর্ণিমা তিথি → কোজাগর

অন্য অপশন হলো-
• অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি → উন্নাসিক

• আয়ুর পক্ষে হিতকর → আয়ুষ্য

• অন্য গতি নাই যার → অগত্যা


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্করণ)।
৭৪.
কোন একটি সাংকেতিক ভাষায় WATER কে 51234 এবং SIN কে 796 লিখা হলে, TRAIN কে কী লেখা হবে?
  1. 12496
  2. 21569
  3. 24196
  4. 14296
সঠিক উত্তর:
24196
উত্তর
সঠিক উত্তর:
24196
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় WATER কে 51234 এবং SIN কে 796 লিখা হলে, TRAIN কে কী লেখা হবে?

সমাধান:
এখানে,
WATER ⇔ 51234
W ⇔ 5
A ⇔ 1
T ⇔ 2
E ⇔ 3
R ⇔ 4

SIN ⇔ 796
S ⇔ 7
I ⇔ 9
N ⇔ 6

∴ TRAIN ⇔ 24196
(কারণ: T ⇔ 2, R ⇔ 4, A ⇔ 1, I ⇔ 9, N ⇔ 6)
৭৫.
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জগৎ
  2. আকাশ
  3. সমুদ্র
  4. অম্বর
সঠিক উত্তর:
জগৎ
উত্তর
সঠিক উত্তর:
জগৎ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ হলো-
- জগৎ, ভুবন, সংসার, ধরা, বসুন্ধরা, মর্ত্য, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, নভ, ব্যোম, অম্বর, আসমান।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭৬.
রাহুল বললো, 'এই ছেলেটি আমার মায়ের শাশুড়ির ছেলের ছেলে'। ছেলেটি রাহুলের সম্পর্কে কী হয়?
  1. বাবা
  2. চাচা
  3. দাদা
  4. ভাই
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: রাহুল বললো, 'এই ছেলেটি আমার মায়ের শাশুড়ির ছেলের ছেলে'। ছেলেটি রাহুলের সম্পর্কে কী হয়?

সমাধান:
মায়ের শাশুড়ি মানে → রাহুলের দাদী
দাদীর ছেলে মানে → রাহুলের বাবা
বাবার ছেলে মানে → রাহুল নিজেই (যদি একমাত্র ছেলে হয়), অথবা রাহুলের ভাই

• যেহেতু রাহুল অন্য একটি ছেলেকে দেখিয়ে বলছে,সে নিজে নয়,
তাহলে সে রাহুলের ভাই।
৭৭.
একটি ট্রেন ৩/৪ সেকেন্ডে ৩০ মিটার অতিক্রম করে। ৬ সেকেন্ডে ট্রেনটি কত মিটার অতিক্রম করবে?
  1. ৩২০ মিটার
  2. ২৪০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২৪০ ফুট
সঠিক উত্তর:
২৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৩/৪ সেকেন্ডে ৩০ মিটার অতিক্রম করে। ৬ সেকেন্ডে ট্রেনটি কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
ট্রেনটি ৩/৪ সেকেন্ডে অতিক্রম করে = ৩০ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = (৩০ × ৪)/৩ = ৪০ মিটার 
∴ ৬ সেকেন্ডে অতিক্রম করে = ৪০ × ৬ = ২৪০ মিটার
৭৮.
৯, ১১, ১৪, ১৮, ২৩, ? , ৩৬ , ৪৪,  ধারার প্রশ্নবোধক স্থানের কোন সংখ্যাটি হবে?
  1. ২৭
  2. ৩০
  3. ৩৬
  4. ২৯
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১১, ১৪, ১৮, ২৩, ? , ৩৬ , ৪৪,  ধারার প্রশ্নবোধক স্থানের কোন সংখ্যাটি হবে?

সমাধান:
এখানে,
১ম পদ = ৯
২য় পদ = ৯ + ২ = ১১
৩য় পদ = ১১ + ৩ = ১৪
৪র্থ পদ = ১৪ + ৪ = ১৮
৫ম পদ = ১৮ + ৫ = ২৩
৬ষ্ঠ পদ = ২৩ + ৬ = ২৯
৭ম পদ = ২৯ + ৭ = ৩৬
৮ম পদ = ৩৬ + ৮ = ৪৪
৭৯.
CLARIFY : CONFUSION-
  1. Extent : Ephemera
  2. Criticize : Euphoria
  3. Retreat : Victory
  4. Mediate : Altercation
সঠিক উত্তর:
Mediate : Altercation
উত্তর
সঠিক উত্তর:
Mediate : Altercation
ব্যাখ্যা
প্রশ্ন: CLARIFY : CONFUSION-

সমাধান:
Clarify - পরিষ্কার করা, স্পষ্ট করা।
Confusion - বিশৃঙ্খলা; গোলমাল, বিভ্রান্তি।
Mediate - মধ্যস্থতা করা।
Altercation - তর্ক; বিবাদ।

Clarify (স্পষ্ট করা) হলো Confusion (দ্বিধা/অস্পষ্টতা) দূর করার প্রক্রিয়া।
অনুরূপভাবে, Mediate (মধ্যস্থতা করা) হলো একটি Altercation (তর্ক/বিবাদ) সমাধানের প্রক্রিয়া।

∴ Clarify : Confusion - Mediate : Altercation
৮০.
কোনটি কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার নয়?
  1. BIOS
  2. Melissa
  3. ILoveYou
  4. Blaster
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার এমন একটি ক্ষতিকর প্রোগ্রাম, যা কম্পিউটারে অনধিকার প্রবেশ করে তা ক্ষতিগ্রস্ত করে। প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে BIOS কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার নয়। BIOS (Basic Input/Output System) হলো একটি ফার্মওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার চালু করার সময় মূল প্রাথমিক নিয়ন্ত্রণ প্রদান করে এবং অপারেটিং সিস্টেম লোড করে। অপরদিকে, Melissa, ILoveYou এবং Blaster - এই তিনটি হলো কম্পিউটার ভাইরাস বা ওয়ার্ম, যা ব্যবহারকারীর ডেটা নষ্ট করতে বা ছড়িয়ে পড়তে পারে। তাই BIOS কোনো ক্ষতিকর সফটওয়্যার নয়; এটি কম্পিউটারের একটি অপরিহার্য অংশ।

• কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।  

• কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৮১.
ইনপুট ডিভাইস হিসেবে মাইক্রোফোন কী কাজ করে?
  1. ফাইল সংরক্ষণ করে
  2. ডকুমেন্ট প্রিন্ট করে
  3. টেক্সট দেখায়
  4. শব্দকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে
সঠিক উত্তর:
শব্দকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে
উত্তর
সঠিক উত্তর:
শব্দকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে
ব্যাখ্যা
• মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস, যা শব্দকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এটি ব্যবহারকারীর কণ্ঠ বা আশেপাশের শব্দ গ্রহণ করে এবং সেগুলোকে ইলেকট্রনিক সিগনালে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। এই প্রক্রিয়ায় অ্যানালগ শব্দ তরঙ্গগুলোকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা হয়, যা কম্পিউটার দ্বারা প্রক্রিয়াজাত ও সংরক্ষিত হতে পারে। মাইক্রোফোন সাধারণত ভয়েস রেকর্ডিং, অনলাইন মিটিং, গেম খেলার সময় যোগাযোগ এবং ভয়েস কমান্ড গ্রহণের জন্য ব্যবহৃত হয়। সুতরাং, সঠিক উত্তর ঘ) শব্দকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।

• ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে।
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
নিচের কোনটি অনলাইন মার্কেটপ্লেস?
  1. Medium
  2. Etsy
  3. Coursera
  4. Zoom
সঠিক উত্তর:
Etsy
উত্তর
সঠিক উত্তর:
Etsy
ব্যাখ্যা
• Etsy একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বিশ্বজুড়ে বিক্রেতারা হস্তনির্মিত পণ্য, পুরোনো সামগ্রী এবং ইউনিক ডিজাইনযুক্ত আইটেম বিক্রি করেন। এটি মূলত ছোট ব্যবসায়ী ও স্বাধীন সৃষ্টিশীল উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে পণ্য বিক্রি করতে পারেন। Etsy-তে ক্রেতারা তাদের পছন্দের অনুযায়ী বিশেষায়িত এবং কাস্টমাইজড পণ্য যেমন গহনা, পোশাক, হোম ডেকর ইত্যাদি কিনতে পারেন। অনলাইন মার্কেটপ্লেস বলতে এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মকে বোঝায় যেখানে একাধিক বিক্রেতা এবং ক্রেতা একত্রে কেনাবেচা করতে পারেন, যা Etsy সফলভাবে বাস্তবায়ন করছে।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রাই লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূলপরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত। 
- ১৯৯৫ সালে অ্যামাজন ও ই-বে নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়। ২০১০ সালের পরবর্তীতে মোবাইলের ব্যাপক প্রসারের সাথে সাথে ই-কমার্সের পালে নতুন করে হাওয়া লাগে। 
- জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলো,
- www.bikroy.com,
- www.daraz.com,
- www.alibaba.com,
- www.ebay.com ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৮৩.
CP/M এর পুর্ণরূপ কী?
  1. Control Program for Microcomputers
  2. Computer Processing Management
  3. Central Processing Module
  4. Control Protocol for Machines
সঠিক উত্তর:
Control Program for Microcomputers
উত্তর
সঠিক উত্তর:
Control Program for Microcomputers
ব্যাখ্যা
• CP/M-এর পূর্ণরূপ হলো Control Program for Microcomputers. এটি একটি প্রাথমিক অপারেটিং সিস্টেম যা ১৯৭০-এর দশকে গ্যারি কিলডাল দ্বারা তৈরি হয়েছিল এবং মাইক্রোকম্পিউটারে ব্যবহৃত হতো। সে সময়ের ৮-বিট কম্পিউটারের জন্য এটি ছিল অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। CP/M ব্যবহারকারীদের প্রোগ্রাম চালানো, ফাইল সংরক্ষণ, সম্পাদনা ও মুছার মতো কাজ করতে দিত। এর সরলতা এবং হার্ডওয়্যার থেকে প্রোগ্রামগুলোকে আলাদা করার ক্ষমতা একে জনপ্রিয় করে তোলে। পরবর্তীতে MS-DOS-এর মতো অপারেটিং সিস্টেম তৈরি করার ক্ষেত্রে CP/M গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। সুতরাং, সঠিক উত্তর হলো: ক) Control Program for Microcomputers.

• অপারেটিং সিস্টেম (Operating System): 
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত। 
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়। 
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের সাথে সেতুবন্ধন রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে। 
অর্থাৎ, অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। 
- অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা স্বয়ংক্রিয়ভাবে সব সময় নির্বাহ হয় এবং অন্যান্য প্রোগ্রামের নির্বাহের পরিবেশ তৈরি করে। 
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়, এটি তখন মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো। 
- ১৯৭১ সালে মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে CP/M । 
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। 
যেমন- MS-DOS or PC-DOS, WINDOWS 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaries, XENIX, WINDOWS NT ইত্যাদি। 

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) sciencedirect [লিংক]
৮৪.
অ্যানালগ কম্পিউটারে ইনপুট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস কোনটি?
  1. কীবোর্ড
  2. পটেনশিওমিটার
  3. মাউস
  4. হার্ড ড্রাইভ
সঠিক উত্তর:
পটেনশিওমিটার
উত্তর
সঠিক উত্তর:
পটেনশিওমিটার
ব্যাখ্যা
• অ্যানালগ কম্পিউটারে ইনপুট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হলো পটেনশিওমিটার (খ)। অ্যানালগ কম্পিউটার মূলত অবিচ্ছিন্ন (continuous) তথ্য নিয়ে কাজ করে, যেমন ভোল্টেজ, তাপমাত্রা বা গতি। এই ধরনের ইনপুট সরবরাহ করতে পটেনশিওমিটার খুবই কার্যকর, কারণ এটি ঘূর্ণনের মাধ্যমে ভোল্টেজ পরিবর্তন করে, যা অ্যানালগ সিগনাল হিসেবে ব্যবহৃত হয়। কীবোর্ড, মাউস বা হার্ড ড্রাইভ ডিজিটাল কম্পিউটারে বেশি ব্যবহৃত হয় এবং তারা বিযুক্ত (discrete) তথ্য দেয়, যা অ্যানালগ কম্পিউটারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইনপুট ডিভাইস হিসেবে অ্যানালগ কম্পিউটারে পটেনশিওমিটারই সর্বাধিক ব্যবহৃত হয়।

• অ্যানালগ কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।
- মোটরগাড়ির স্পিডোমিটার, স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।
- সাধারণত চাপ, তাপ, তরল পদার্থের প্রবাহ ইত্যাদির উঠা-নামা বা হ্রাস-বৃদ্ধি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।
- এছাড়া গাড়ি, উড়োজাহাজ, মহাকাশ যান ইত্যাদির গতিবেগ, বায়ু, তরল ও কঠিন পদার্থের চাপ এবং কোনো বিশেষ স্থানের বা কক্ষের তাপমাত্রা পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়।
- অ্যানালগ কম্পিউটারের ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
ডিজিটাল ইলেকট্রনিক্সে, সাধারণত NOT গেটের জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়?
  1. আউটপুটে একটি বৃত্তসহ ত্রিভুজ
  2. আউটপুটে একটি বর্গসহ ত্রিভুজ
  3. আউটপুটে একটি বৃত্তসহ বর্গ
  4. আউটপুটে শুধু বর্গ
সঠিক উত্তর:
আউটপুটে একটি বৃত্তসহ ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
আউটপুটে একটি বৃত্তসহ ত্রিভুজ
ব্যাখ্যা
• ডিজিটাল ইলেকট্রনিক্সে NOT গেট, যাকে ইনভার্টারও বলা হয়, এটি একটি মৌলিক লজিক গেট যা ইনপুটের বিপরীত আউটপুট দেয়। সাধারণত NOT গেটের প্রতীক হিসেবে আউটপুটে একটি বৃত্তসহ ত্রিভুজ ব্যবহার করা হয়। এখানে ত্রিভুজটি ইনপুট থেকে আউটপুটের দিক নির্দেশ করে এবং ত্রিভুজের ডগায় একটি ছোট বৃত্ত থাকে যা "বিপরীতকরণ" বা "inversion" নির্দেশ করে। এই বৃত্তটিই বোঝায় যে ইনপুটের বিপরীত মান আউটপুটে পাওয়া যাবে—যেমন, ইনপুট ১ হলে আউটপুট ০ হবে এবং ইনপুট ০ হলে আউটপুট ১ হবে। তাই সঠিক উত্তর হলো: ক) আউটপুটে একটি বৃত্তসহ ত্রিভুজ।

• NOT গেইট:
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট ১ হলে আউটপুট হবে ০ এবং ইনপুট ০ হলে আউটপুট হবে ১।
- এ গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। ইনপুটের বিপরীত হবে আউটপুট। সেজন্য এ গেইটকে ইনভার্টার (Inverter) বলা হয়।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬.
ডিভাইসকে স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
  1. DNS
  2. DHCP
  3. FTP
  4. HTTP
সঠিক উত্তর:
DHCP
উত্তর
সঠিক উত্তর:
DHCP
ব্যাখ্যা
• ডিভাইসকে স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য DHCP (Dynamic Host Configuration Protocol) প্রোটোকল ব্যবহৃত হয়। যখন কোনো ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হয়, তখন DHCP সার্ভার সেই ডিভাইসকে একটি অনন্য আইপি অ্যাড্রেস বরাদ্দ করে দেয়। এর ফলে ব্যবহারকারীকে ম্যানুয়ালি আইপি ঠিকানা সেট করতে হয় না, যা নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে সহজ করে। DNS (Domain Name System) ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে, FTP (File Transfer Protocol) ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়, আর HTTP (Hypertext Transfer Protocol) ওয়েব পেজ লোড করার জন্য ব্যবহৃত হয়। তাই স্বয়ংক্রিয় আইপি অ্যাড্রেস বরাদ্দে DHCP সবচেয়ে গুরুত্বপূর্ণ।

• আইপি অ্যাড্রেস (IP Address):
- কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে প্রতিটি ডিভাইসকে সনাক্ত করতে ব্যবহৃত একটি একক শনাক্তকারী নম্বর।
- আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়: IPv4 (Internet Protocol version 4) এবং IPv6 (Internet Protocol version 6)।
- IPv4 আইপি অ্যাড্রেস ৩২-বিট সংখ্যা দ্বারা গঠিত এবং এটি চারটি ৮-বিট অংশে বিভক্ত, প্রতিটি অংশের মান ০ থেকে ২৫৫ এর মধ্যে থাকে (যেমন: 192.168.1.1)।
- IPv4 এর রেঞ্জ এর উপর ভিত্তি করে IP address গুলোকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Class A: প্রথম ৮ বিটের মান ০ - ১২৭ পর্যন্ত।
2. Class B: প্রথম ৮ বিটের মান ১২৮ - ১৯১ পর্যন্ত।
3. Class C: প্রথম ৮ বিটের মান ১৯২ - ২২৩ পর্যন্ত।
4. Class D: প্রথম ৮ বিটের মান ২২৪ - ২৩৯ পর্যন্ত।
5. Class E: প্রথম ৮ বিটের মান ২৪০ - ২৫৫ পর্যন্ত।

- IPv6 অ্যাড্রেস ১২৮ বিটের হয়।
- অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতি ভাগ 16 bit এর হয়ে থাকে। এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ বা ৩.৪ × ১০৩৮ সংখ্যক অর্থাৎ অসংখ্য যন্ত্রপাতি ইন্টারনেটে সংযোগ করা যেতে পারে।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাট এ লিখা হয় (মান 0000 থেকে FFFF এর মধ্যে হয়ে থাকে)।
- প্রতিটি ব্লক এর বাইনারি মান ১৬ বিটের হয়ে থাকে।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) microsoft [লিংক]
৮৭.
স্যালামি অ্যাটাক প্রধানত কোন শিল্পকে টার্গেট করে?
  1. ব্যাংক ও অর্থনীতি
  2. কৃষি
  3. নির্মাণ
  4. শিক্ষা
সঠিক উত্তর:
ব্যাংক ও অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংক ও অর্থনীতি
ব্যাখ্যা
• স্যালামি অ্যাটাক প্রধানত ব্যাংক ও অর্থনীতি খাতকে টার্গেট করে। এটি একটি ধরনের সাইবার ক্রাইম যেখানে হ্যাকাররা ছোট ছোট পরিমাণ অর্থ ক্রমাগত চুরি করে থাকে, যেন ব্যবহারকারী বা ব্যাংক সহজে বুঝতে না পারে। এই ছোট ছোট লেনদেনগুলো সময়ের সাথে যুক্ত হয়ে বড় আর্থিক ক্ষতি সৃষ্টি করে। কারণ এই ধরনের আক্রমণ খুব ধীরে ধীরে ঘটে এবং প্রতিটি লেনদেন খুবই সামান্য, তাই সিস্টেমে তেমন কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে না। ফলে, স্যালামি অ্যাটাক মূলত ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়ায়। কৃষি, নির্মাণ বা শিক্ষা ক্ষেত্রে সাধারণত এই ধরনের আক্রমণ কম দেখা যায়।

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
১. কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
২. ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
৩. ই-মেইল বম্বিং।
৪. বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা।

৫. Data didling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
৬. Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
৭. Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
৮. ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।

৯. লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
১০. ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
১১. ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
১২. ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
৮৮.
নিচের মেমোরি গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত অ্যাক্সেস সম্ভব?
  1. Virtual Memory
  2. Cache Memory
  3. Main Memory (RAM)
  4. Register
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
• সর্বোচ্চ দ্রুত অ্যাক্সেস ক্ষমতা সম্পন্ন মেমোরি হলো রেজিস্টার। রেজিস্টার হলো প্রসেসরের ভেতরে থাকা ছোট, অতিবেগুনি মেমোরি, যেখানে প্রক্রিয়াকরণের জন্য জরুরি ডেটা বা নির্দেশনা অতি দ্রুত সরবরাহ করা হয়। এর ফলে রেজিস্টার থেকে তথ্য পড়া বা লেখা করার গতি অন্য মেমোরিগুলোর তুলনায় অনেক বেশি। ক্যাশ মেমোরি এর গতি রেজিস্টারের পরে সবচেয়ে দ্রুত, কারণ এটি প্রসেসর ও মেইন মেমোরির মধ্যে অবস্থিত এবং প্রায়ই ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে। মেইন মেমোরি (RAM) অপেক্ষাকৃত ধীর, কারণ এটি বড় আকারের এবং প্রসেসর থেকে দূরে অবস্থিত। সবচেয়ে ধীর হলো ভার্চুয়াল মেমোরি, যা মূলত হার্ডডিস্কের কিছু অংশ ব্যবহার করে এবং এটি মেইন মেমোরির অভাবে ডেটা রাখে, তাই অ্যাক্সেস গতি খুব কম। তাই দ্রুততম হলো রেজিস্টার।

• রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:

- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।


উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯.
ডাটাবেজে ইনডেক্সিংয়ের মূল উদ্দেশ্য কী?
  1. ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা
  2. ক্যোয়ারির পারফরম্যান্স উন্নত করা
  3. ডাটাবেজ ব্যাকআপ করা
  4. ডেটার অখণ্ডতা নিশ্চিত করা
সঠিক উত্তর:
ক্যোয়ারির পারফরম্যান্স উন্নত করা
উত্তর
সঠিক উত্তর:
ক্যোয়ারির পারফরম্যান্স উন্নত করা
ব্যাখ্যা
• ডাটাবেজে ইনডেক্সিংয়ের মূল উদ্দেশ্য হলো ক্যোয়ারির পারফরম্যান্স উন্নত করা। যখন কোনো ডাটাবেজে ইনডেক্স তৈরি করা হয়, তখন এটি ডেটার দ্রুত অনুসন্ধান এবং অনুসরণের জন্য বিশেষ ধরনের ডাটা স্ট্রাকচার তৈরি করে। এর ফলে ডাটাবেজে কোনো তথ্য খোঁজার সময় অনেক কমে যায়, কারণ পুরো টেবিল স্ক্যান না করে সরাসরি ইনডেক্স ব্যবহার করে প্রয়োজনীয় রেকর্ড পাওয়া যায়। এটি বিশেষভাবে বড় ডাটাবেজে কার্যকর এবং দ্রুত ক্যোয়ারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য অপশনগুলো যেমন ডেটা সংরক্ষণ, ব্যাকআপ বা অখণ্ডতা নিশ্চিতকরণ ইনডেক্সিংয়ের উদ্দেশ্য নয়।

• ইনডেক্সিং: 
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং। 
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো। 
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।

- সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়। তবে- 
• সর্ট করা ফাইলকে অন্য নামে ডাটাবেজ ফাইল হিসেবে সংরক্ষণ করা হয়। 
• সাধারণ কী ফিল্ডের উপর ইনডেক্স করা হয়। 
• পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্ট করা ফাইলে তা আপডেট হয় না। 
- সর্ট করার ন্যায় ইনডেক্স করে ডাটাবেজের রেকর্ডসমূহকে উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো যায়। 
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলেও তা আপডেট হয়। 
- তাছাড়া ইনডেক্স সর্টের চেয়ে দ্রুততর, সেজন্য বর্তমানে সর্ট না করে ইনডেক্স করেই ডাটাবেজের রেকর্ডসমূহ উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো হয়। 

• ইনডেক্সিং-এর সুবিধাসমূহ: 
- ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ড সাজানোর সুবিধাগুলো হলো- 
১। ডাটা সাজানোর জন্য সময় কম লাগে। 
২। ডাটা ফাইলকে ইনডেক্স করার পর নতুন রেকর্ড যুক্ত করা হলে তা নিজে থেকেই সাজানো হয়ে যায়। 
৩। ডাটা ফাইলকে ইনডেক্স করার পর একটি ইনডেক্স ফাইল তৈরি হয় এবং মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে। 
8। একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি সহজ হয়। 

• ইনডেক্সিং-এর অসুবিধাসমূহ: 
- ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ড সাজানোর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে- 
১। ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ডগুলোকে সাজানো হলে মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে। 
২। সর্টেড ডাটাগুলো নিয়ে ইনডেক্স ফাইল তৈরি হয়। 
৩। ইনডেক্স ফাইলকে সংরক্ষণ করার জন্য কম্পিউটারের স্মৃতিতে অতিরিক্ত জায়গা লাগে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
সিস্টোলিক চাপ বলতে কোনটি বুঝায়? 
  1. হৃৎপিণ্ডের সংকোচন চাপ
  2. হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
  3. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
উত্তর
সঠিক উত্তর:
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
ব্যাখ্যা
হৃৎপিণ্ড (Heart): 
- মানুষের রক্ত সঞ্চালন ব্যবস্থার মূল অংশ হলো হৃৎপিণ্ড, ধমনি, শিরা এবং কৈশিক জালিকা। 
- হৃৎপিণ্ড অবিরাম সংকোচিত ও প্রসারিত হয়ে রক্তকে ধমনি ও শিরার মাধ্যমে সারা দেহে প্রেরণ করে। 
- হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ একটি নির্দিষ্ট ছন্দে ঘটে, যা রক্ত সঞ্চালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- সিস্টোল (Systole) হলো হৃৎপিণ্ডের সংকোচন পর্যায়, যখন রক্ত অলিন্দ থেকে ভেন্ট্রিকলে অথবা ভেন্ট্রিকল থেকে ধমনিতে প্রবাহিত হয়। 
- ডায়াস্টোল (Diastole) হলো হৃৎপিণ্ডের প্রসারণ পর্যায়, যখন হৃৎপিণ্ড রক্ত গ্রহণের জন্য আলগা হয়ে যায়। 
- সিস্টোলের সময় হৃৎপিণ্ডের চাপ সবচেয়ে বেশি থাকে, যা সিস্টোলিক চাপ নামে পরিচিত। 
- অলিন্দে যখন সিস্টোল হয়, তখন ভেন্ট্রিকল ডায়াস্টোল অবস্থায় থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯১.
রংধনু সাধারণত কখন দেখা যায়? 
  1. রাতের বেলায়
  2. ঝড়ের সময়
  3. কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায়
  4. বৃষ্টির পরে সূর্য উঠলে
সঠিক উত্তর:
বৃষ্টির পরে সূর্য উঠলে
উত্তর
সঠিক উত্তর:
বৃষ্টির পরে সূর্য উঠলে
ব্যাখ্যা
রংধনু: 
- রংধনু তৈরি হয় পানির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। 
- শুধু তা-ই নয় যারা প্রিজমের অভাবে সাদা আলোকে তার রংগুলোতে ভাগ করে দেখতে পারোনি তারাও এই ব্যাপারটি রংধনুতেই ঘটতে দেখেছ। 
- বৃষ্টি হওয়ার পরপর যদি রোদ উঠে তাহলে রংধনু দেখা যায়, কারণ তখন বাতাসে পানির কণা থাকে এবং পানির কণায় সেই আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হওয়ার সময় ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়। এই আলোর রশ্মিগুলো দিয়ে রংধনুর ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড (Band) তৈরি হয়। 
- রংধনু সব সময়ই সূর্যের বিপরীত আকাশে দেখা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯২.
নিচের কোন শক্তি উৎপাদনে দূষণের পরিমাণ সবচেয়ে কম হয়?
  1. সৌর শক্তি
  2. প্রাকৃতিক গ্যাস
  3. খনিজ তেল
  4. কয়লা
সঠিক উত্তর:
সৌর শক্তি
উত্তর
সঠিক উত্তর:
সৌর শক্তি
ব্যাখ্যা
শক্তির উৎস ও এর প্রকারভেদ:  
- শক্তির উৎস প্রধানত দুই ধরনের। 
যথা- নবায়নযোগ্য শক্তির উৎস এবং অনবায়নযোগ্য শক্তির উৎস। 

১. নবায়নযোগ্য শক্তির উৎস: 
- নবায়নযোগ্য শক্তি এমন একটি শক্তির উৎস, যা প্রকৃতিতে বারবার পুনরায় ব্যবহার করা যায় এবং কখনো ফুরিয়ে যায় না। 
- এটি সাধারণত পরিবেশবান্ধব হওয়ায় গ্রীন শক্তি নামেও পরিচিত। 
- নবায়নযোগ্য শক্তি উৎপাদনে দূষণের পরিমাণ কম থাকে। 
- এটি দীর্ঘমেয়াদে টেকসই এবং প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয়। 
উদাহরণ: সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ, সমুদ্রস্রোত, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি। 

২. অনবায়নযোগ্য শক্তির উৎস:
- অনবায়নযোগ্য শক্তির উৎস প্রকৃতিতে সীমিত এবং একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগে বা আর উৎপন্ন হয় না। 
- এটি পুনরায় ব্যবহার করা যায় না বা খুব ধীরগতিতে পুনরায় গঠিত হয়। 
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদন ব্যয়বহুল এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ দূষণের কারণ হতে পারে। 
উদাহরণ: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয় শক্তি ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
নিয়ত বায়ু সম্পর্কে কোনটি সঠিক? 
  1. শুধুমাত্র উষ্ণ অঞ্চলে থাকে
  2. স্থানীয় প্রভাব দ্বারা পরিবর্তিত হয়
  3. সারা বছর একই দিকে প্রবাহিত হয়
  4. যেকোন সময় যেকোন দিক থেকে প্রবাহিত হয়
সঠিক উত্তর:
সারা বছর একই দিকে প্রবাহিত হয়
উত্তর
সঠিক উত্তর:
সারা বছর একই দিকে প্রবাহিত হয়
ব্যাখ্যা
বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ: 
- বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- বায়ু কিছু নিয়ম মেনে প্রবাহিত হয়। 
যেমন- সাধারণত উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়। 
- বায়ু প্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হলো ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। 
- বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার। 
যথা- নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু ও অনিয়মিত বায়ু। 

নিয়ত বায়ু: 
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। 
- নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর একই দিকে প্রবাহিত হয়। 
- এই বায়ুপ্রবাহ পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। 
- নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
কোনটির আবিষ্কার ইলেকট্রনিকস জগতে বিপ্লব ঘটিয়েছে? 
  1. টেলিভিশন
  2. কম্পিউটার
  3. অসিলেটর
  4. ট্রানজিস্টর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
ব্যাখ্যা
ট্রানজিস্টরের আবিষ্কার ও এর প্রভাব: 
- ট্রানজিস্টরের আবিষ্কার ইলেকট্রনিকস জগতে বিপ্লব ঘটিয়েছে
- ১৯৪৮ সালে বেল ল্যাবরেটরিতে উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন প্রথম ব্যবহারিক পয়েন্ট-কন্টাক্ট ট্রানজিস্টর তৈরি করেন।
- ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে: এমিটার, বেস, এবং কালেক্টর।
- এটি একটি তিন প্রান্তবিশিষ্ট ডিভাইস।
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে এর আবিষ্কার ঘটে।
- আবিষ্কারের পর থেকে ট্রানজিস্টর ইলেকট্রনিক যন্ত্রে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
- সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন ও হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে, তাই এটিকে বাইপোলার ট্রানজিস্টর বলা হয়।
- ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫.
ডেভিলস ব্রেথ কী? 
  1. এক ধরনের ড্রাগ
  2. এক ধরনের বিষ
  3. এক ধরনের কীটনাশক
  4. এক ধরনের ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
এক ধরনের ড্রাগ
উত্তর
সঠিক উত্তর:
এক ধরনের ড্রাগ
ব্যাখ্যা
শয়তানের নিশ্বাস বা ডেভিলস ব্রেথ: 
- ‘শয়তানের নিশ্বাস’ বা স্কোপোলামিন এক ধরনের ড্রাগ, যা ধুতরা ফুল থেকে তৈরি করা হয়।  
- এটি মানুষকে সম্মোহিত বা বশ করে অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ‘ট্রুথ সেরাম’ হিসেবে ব্যবহৃত হতো।
- স্কোপোলামিন তরল ও পাউডার দুই রূপেই পাওয়া যায় এবং শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে দ্রুত কাজ করে।
- অপরাধীরা এটি ব্যবহার করে ব্যক্তির মূল্যবান জিনিস হাতিয়ে নেয়।
- এটির পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখ শুকিয়ে যাওয়া, মাথাব্যথা, অস্থিরতা, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
- নিরাপত্তার জন্য অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, মাস্ক ব্যবহার করা এবং সতর্ক থাকা জরুরি।
- প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে এবং মাত্রাতিরিক্ত প্রয়োগ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা [লিংক]
৯৬.
বর্তমান অন্তর্বর্তী সরকার কোন দিনটিকে 'গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে?
  1. ১৬ জুলাই
  2. ১ আগস্ট
  3. ৩ আগস্ট
  4. ৫ আগস্ট
সঠিক উত্তর:
৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৫ আগস্ট
ব্যাখ্যা
জুলাই গণ–অভ্যুত্থান দিবস:
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'গণ–অভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে।

⇒ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। 
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

⇒ ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- প্রতিবছর যথাযথভাবে এই দুই দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
- ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দিবস ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

উৎস:  প্রথম আলো।
৯৭.
‘হিন্দু বিধবা বিবাহ আইন’ কে প্রবর্তন করেন?
  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড ওয়েলেসলি
  3. লর্ড কর্নওয়ালিস
  4. লর্ড উইলিয়াম বেন্টিংক
সঠিক উত্তর:
লর্ড ডালহৌসি
উত্তর
সঠিক উত্তর:
লর্ড ডালহৌসি
ব্যাখ্যা
হিন্দু বিধবা বিবাহ:
- হিন্দু বিধবাদের পুনরায় বিয়েবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য সমাজসংস্কার আন্দোলন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন।
- তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল পান ১৮৫৬ সালের ২৬ জুলাই।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট ১৮৫৬’ নামে আইন প্রণয়ন করে হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করেন।
- এ আইন করার লক্ষ্য ছিল কিছু হিন্দু বিধবা শিশু, যারা স্বামীর বাড়িতে যাওয়ার আগেই বিধবা হয়ে যেত; এ আইন পাসের মাধ্যমে হিন্দু বিধবা বিবাহের সব বাধা দূরীভূত হয়।
- সে বছরই ৭ ডিসেম্বর রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য,
⇒ লর্ড ডালহৌসি:
- ১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জের পর মাত্র ৩৬ বৎসর বয়সে লর্ড ডালহৌসী এ উপমহাদেশে আসেন।
- ব্রিটিশ ভারতের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলো লর্ড ডালহৌসি।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ও সহযোগীতায় তিনি ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাশ করেন।

উৎস: i) সমাজকল্যাণ ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া।
৯৮.
ধীরেন্দ্রনাথ দত্ত কোন বছরে গণপরিষদে বাংলা ভাষার জন্য প্রস্তাব উত্থাপন করেন?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
ভাষা আন্দোলনে ধীরেন্দ্রনাথ দত্ত:
- ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে গণপরিষদের অধিবেশন শুরু হয়।
- সেদিন কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তুলেছিলেন।

⇒ তিনি সরকারি কাগজে বাংলা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন।
- ২৫ ফেব্রুয়ারি, ১৯৪৮ ওই অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে সোচ্চার হন।
- তিনি অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গণপরিষদে যে কার্যবিবরণী লেখা হয় তা ইংরেজি ও উর্দু ভাষায় লিপিবদ্ধ হয়।
- সমগ্র পাকিস্তানের ৫৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন।
- অধিবেশনে ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলা ভাষা ব্যবহারের দাবি তোলেন তিনি।

উৎস: প্রথম আলো।
৯৯.
বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল রপ্তানি করেছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. ভারত
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘মেইড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল:
- প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রপ্তানি হলো ‘মেইড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল। 

⇒ ২০২৫ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লিনগ্রিড ইনকরপোরেশনের কাছে প্রথম চালানটি পাঠানো হয়।
- দেশীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সোলার (সৌর) পিভি মডিউল রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ চেইনে যুক্ত করল।
- ২১৫ কোটি টাকারও বেশি মূল্যের চার বছর মেয়াদি এ রপ্তানি চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ২০২৮ সাল পর্যন্ত মোট ৬৪ দশমিক ৬০ মেগাওয়াট সোলার মডিউল সরবরাহ করবে। এর মধ্যে ২০২৫ সালেই ১২ দশমিক ৪০ মেগাওয়াট পাঠানোর পরিকল্পনা রয়েছে।
- আশুলিয়ার সাভারে অবস্থিত রেডিয়েন্ট অ্যালায়েন্সের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কারখানায় ১০০ ও ২০০ ওয়াট ক্ষমতার সোলার মডিউল উৎপাদিত হচ্ছে। বছরে ৬০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এ কারখানাটি দেশের অন্যতম আধুনিক উৎপাদন প্ল্যান্ট।

উৎস: The Business Standard.
১০০.
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'নবযুগ তেভাগা খামার' প্রতিষ্ঠা করেন?
  1. সিরাজুল আলম খান
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. মাওনালা ভাসানী
  4. এ কে ফজলুল হক
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
নবযুগ তেভাগা খামার:
- ড. মুহাম্মদ ইউনূস 'নবযুগ তেভাগা খামার' প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের জোবরা গ্রামে।
- ১৯৭৪ সালে ড. মুহাম্মদ ইউনূস 'নবযুগ তেভাগা খামার' প্রতিষ্ঠা করেন।
- এটি মূলত একটি মাঠ গবেষণা ছিল।
- ওয়ে মাধ্যমে তিনি সমাজের দরিদ্র মানুষের জন্য ঋণ সরবরাহের সম্ভাবনা যাচাই করতে চেয়েছিলেন।

উল্লেখ্য,
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ‘রুরাল ইকনোমিকস প্রোগ্রামের’ প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংকঋণ সরবরাহের সম্ভাব্যতা।
- সেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমের কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস। যার নাম ছিল নবযুগ তেভাগা খামার।
-পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটা সমিতি শুরু করেন। সেই সমিতিতে সঞ্চয় করতো সবাই।
- এই কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৬ সালে।
- পরবর্তীতে 'ক্ষুদ্রঋণ' নামে সম্পূর্ণ নতুন একটি ধারনা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের ২রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের।
- গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে।

উৎস: i) বিবিসি।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
১০১.
সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বাতিল করে কোন আইন প্রণয়ন করা হয়েছে?
  1. সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫
  2. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২৫
  3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০২৫
  4. কোনো আইন প্রণয়ন করা হয়নি
সঠিক উত্তর:
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫
ব্যাখ্যা
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫:
- সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে।

⇒ এতে আগের আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে।
- সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ বাদ পড়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, উল্লিখিত ধারাগুলোয় নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা ও তদন্ত বাতিল হবে এবং কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। এ ছাড়া এসব ধারায় আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল হবে।
- বাদ পড়া ধারাগুলোয় ছিল—মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড; পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ; আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ; অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি।

উৎস: i) সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। 
ii) প্রথম আলো।
১০২.
ঈশ্বরদী-১৬ কী?
  1. উন্নত জাতের আখ
  2. উন্নত জাতের ধান
  3. উন্নত জাতের চা
  4. উন্নত জাতের তামাক
সঠিক উত্তর:
উন্নত জাতের আখ
উত্তর
সঠিক উত্তর:
উন্নত জাতের আখ
ব্যাখ্যা
ঈশ্বরদী-১৬ উন্নত জাতের আখ।

আখ:

- আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল৷ পাট ও তামাকের মতো আখও চাষীদেরকে নগদ অর্থে আজকাল পাট চাষের চেয়ে আখ চাষ অধিক লাভজনক বলে চাষীরা পাটের চেয়ে আখ চাষেই বেশি গুরুত্ব দিচ্ছেন৷ বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু আখের চাষ হয়, তবে জলবায়ুর প্রভাব অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো আখ চাষের জন্য উপযোগী৷
- উন্নত জাতের আখ: ঈশ্বরদী ২-৫৪, এলজেসি, ঈশ্বরদী ১৬, ঈশ্বরদী ১৯, ঈশ্বরদী ২০, ঈশ্বরদী ২১, ঈশ্বরদী ২২, ঈশ্বরদী ২৪, ঈশ্বরদী ২৫, ঈশ্বরদী ২৬, ঈশ্বরদী ২৭, ঈশ্বরদী ২৮, ঈশ্বরদী ২৯, ঈশ্বরদী ৩০, ঈশ্বরদী ৩১, ঈশ্বরদী ৩২, ঈশ্বরদী ৩৩  ঈশ্বরদী ৩৪, ঈশ্বরদী ৩৫, ঈশ্বরদী ৩৬, ঈশ্বরদী ৩৭, ঈশ্বরদী ৩৮।

অন্যদিকে,
• উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।
• উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
• উন্নত জাতের তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
• উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
• উন্নত জাতের আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
• উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
• উন্নত জাতের মরিচ: যমুনা।
• উন্নত জাতের বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
• উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
• উন্নত জাতের আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
১০৩.
'চেতনায় নজরুল' স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত?
  1. কুমিল্লা
  2. ময়মনসিংহ
  3. গাজীপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
'চেতনায় নজরুল' স্মৃতিস্তম্ভ:
- 'চেতনায় নজরুল' স্মৃতিস্তম্ভটি কুমিল্লায় অবস্থিত।

⇒ ১৯২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো কুমিল্লায় এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় তিনি কুমিল্লায় এসেছেন। এখানে বসেই সৃষ্টিশীল নানা গান, কবিতা লিখেছেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখে কুমিল্লাতেই গ্রেপ্তার হয়েছিলেন। এভাবেই কুমিল্লার সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল জাতীয় কবির।
- কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে নির্মিত হয় ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভ।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা ও চর্চার করতে প্রতিষ্ঠিত হয় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লা। 

উৎস: প্রথম আলো।
১০৪.
কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
  1. বম
  2. ত্রিপুরা
  3. হাজং
  4. চাক
সঠিক উত্তর:
হাজং
উত্তর
সঠিক উত্তর:
হাজং
ব্যাখ্যা
ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- এ অঞ্চলে বসবাস করে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
- তাদের মধ্যে চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া জাতিগোষ্ঠী উল্লেখযোগ্য।

অন্যদিকে,
- হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে।

⇒ হাজং:
- হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে।
- বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।
- তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে।
- হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই।
- হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
- হাজংরা সনাতন ধর্মাবলম্বী।
- হাজং সমাজ পিতৃতান্ত্রিক।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
১০৫.
বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? [জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২]
  1. রংপুর
  2. রাঙ্গামাটি
  3. পিরোজপুর
  4. জামালপুর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা:
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

⇒ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৯৪%।

উল্লেখ্য,
• জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি:
- বিভাগ: ঢাকা বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস - ২১৫৬ জন।
- জেলা: ঢাকা জেলা; প্রতি কিলোমিটারে বসবাস - ১০,০৬৭ জন।

• জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম:
- বিভাগ: বরিশাল বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস - ৬৮৮ জন।
- জেলা: রাঙ্গামাটি জেলা; প্রতি কিলোমিটারে বসবাস - ১০৬ জন।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
১০৬.
সংবিধানের কোন অনুচ্ছেদবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
  1. ৬ (২) নং
  2. ৭ক নং
  3. ৪ নং
  4. ১০ নং
সঠিক উত্তর:
৬ (২) নং
উত্তর
সঠিক উত্তর:
৬ (২) নং
ব্যাখ্যা
সংবিধানের ১ম ভাগের প্রজাতন্ত্র ৬ নং অনুচ্ছেদ: নাগরিকত্ব
- ৬ (১) নং বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।
- ৬ (২) নং বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন।

অন্যদিকে,
- সংবিধানের ১০ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : সমাজতন্ত্র ও শোষণমুক্তি।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- সংবিধানের ৭ক নং অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ সম্পর্কে বলা হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১০৭.
বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন কে? [জুলাই, ২০২৫]
  1. নিগার সুলতানা জ্যোতি
  2. ফারজানা হক
  3. শারমিন আক্তার
  4. নাহিদা আক্তার
সঠিক উত্তর:
নিগার সুলতানা জ্যোতি
উত্তর
সঠিক উত্তর:
নিগার সুলতানা জ্যোতি
ব্যাখ্যা
বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- এটি বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে।
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।
- এশিয়া কাপের শিরোপা জয় লাভ করে ২০১৮ সালে।
- টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় ২০২১ সালে ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।

উল্লেখ্য,
- ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই টুর্নামেন্টটি ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।
- বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে।
- এই বিশ্বকাপের প্রথম পর্বে চার ভেন্যুতে সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
- বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে। ২৬ অক্টোবর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।

উৎস: i) বিসিবি।
ii) ICC ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১০৮.
বর্তমানে দেশের মাথাপিছু আয় কত? [জুলাই, ২০২৫]
  1. ২,৭৫৬ মার্কিন ডলার
  2. ২,৭৮৪ মার্কিন ডলার
  3. ২,৮০২ মার্কিন ডলার
  4. ২,৮২০ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২,৮২০ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২,৮২০ মার্কিন ডলার
ব্যাখ্যা
মাথাপিছু আয়:
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২,৮২০ মার্কিন ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা।
- ২৭ মে, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

⇒ বিবিএসের তথ্যমতে,
- ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
- ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে।
- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ২৭৩৮ ডলার।

উল্লেখ্য,
- দেশের অভ্যন্তরের মোট আয় এবং রেমিট্যান্সসহ যত আয় হয়, তা ওই দেশের মোট জাতীয় আয়।
- ওই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়ের হিসাব করা হয়।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১০৯.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা কে? [জুলাই, ২০২৫]
  1. জনাব সালেহ উদ্দিন আহমেদ
  2. জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান
  3. আদিলুর রহমান খান
  4. শেখ বশিরউদ্দীন
সঠিক উত্তর:
শেখ বশিরউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
শেখ বশিরউদ্দীন
ব্যাখ্যা
অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- শেখ বশিরউদ্দীন: ১. বাণিজ্য মন্ত্রণালয় ২. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ৩. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

অন্যদিকে,
- ড. মুহাম্মদ ইউনূস: ১. মন্ত্রিপরিষদ বিভাগ, ২.  প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩.  সশস্ত্র বাহিনী বিভাগ, ৪.  জনপ্রশাসন মন্ত্রণালয়, ৫. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। 
- জনাব সালেহ উদ্দিন আহমেদ: ১.অর্থ মন্ত্রণালয়, ২.  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
- আদিলুর রহমান খান: ১. শিল্প মন্ত্রণালয়, ২. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
- জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান: ১. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ২. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ৩.  রেলপথ মন্ত্রণালয়।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয় ওয়েবসাইট।
১১০.
জাতীয় এসএমই নীতিমালা-২০২৫ (খসড়া)-এর মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান কত শতাংশে উন্নীত করা?
  1. ৩৫
  2. ৩২
  3. ৩০
  4. ২৮
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
জাতীয় এসএমই নীতি-২০২৫:
- এসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বাংলাদেশের অর্থনীতিতে ধারাবাহিকভাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
- দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এটি অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
- শিল্প খাতের ৯০ শতাংশ কর্মসংস্থান এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।
- সেই সঙ্গে দেশের জিডিপিতেও ৩০ শতাংশের কাছাকাছি অবদান রেখে এই খাতটি বিগত বছরগুলোয় প্রমাণ করেছে।
- সর্বশেষ ২০২২ সালের শিল্পনীতিতেও কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শিল্পায়নের মূল চালিকাশক্তি হিসেবে বিকশিত করার সহায়ক পরিবেশ সৃষ্টির কথা বলা হয়।

⇒ ‘বৈষম্যহীন টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষমতায়ন’ এই রূপকল্পকে সামনে রেখে সম্প্রতি খসড়া এসএমই নীতিমালা ২০২৫ প্রণীত হয়েছে।
- জানুয়ারি, ২০২৫-এ এই খসড়া এসএমই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
- এর মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতীয় আয়ে (জিডিপি) এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীতকরণ।

উৎস: শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট।
১১১.
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে, কোন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে ন্যুনতম কয়টি জেলায় অফিস থাকতে হবে?
  1. ১৮টি
  2. ২১টি
  3. ৩০টি
  4. ৪৪টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২:
- বাংলাদেশের অভ্যুদয়ের পর সংসদ কার্যকর না থাকায় ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতি গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করেছিলেন।
- এটি ছিল ওই বছর রাষ্ট্রপতির ১৫৫ নম্বর আদেশ।
- ১৯৭৩ সালে নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে আদেশটি অনুমোদন পায়।
- পরে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ আরপিও সংশোধনও করেছে।
- বাংলাদেশের সব কয়টি নির্বাচন হয়েছে ১৯৭২ সালে জারি করা রাষ্ট্রপতির আদেশ দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (আরপিও) অনুযায়ী।
- এটি গণপ্রতিনিধিত্ব আদেশ নামে পরিচিত।

⇒ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০ ক ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে।
১. স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়।
২. সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন, সেসব আসনে মোট ভোটের ৫ শতাংশ অর্জন।
৩. কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় (২১টা) জেলা অফিস থাকতে হবে। আর অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকবে।

⇒ এসব ছাড়াও নিবন্ধন পেতে আগ্রহী দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির সদস্য নির্বাচিত করা; কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ নারী সদস্য রাখা।

উল্লেখ্য,
- অন্তর্বর্তী সরকার গঠিত ‘নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন’ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত শিথিলের প্রস্তাব করেছে।
- তাদের প্রস্তাব হলো, নিবন্ধন পেতে ১০ শতাংশ জেলা ও ৫ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং দলটির কমপক্ষে পাঁচ হাজার সদস্য থাকতে হবে।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন।
ii) প্রথম আলো।
১১২.
প্রাচীন বাংলার কোন জনপদটি ' বজ্রভূমি ও সূহ্মভূমি নামে পরিচিত ছিল?
  1. বঙ্গ
  2. পুন্ড্র
  3. বরেন্দ্র
  4. রাঢ়
সঠিক উত্তর:
রাঢ়
উত্তর
সঠিক উত্তর:
রাঢ়
ব্যাখ্যা
প্রাচীন বাংলার রাঢ় জনপদ' বজ্রভূমি ও সূহ্মভূমি নামে পরিচিত ছিল।

রাঢ় জনপদ:
- রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল।

⇒ রাঢ় জনপদটি ২টি অংশে বিভক্ত ছিল।
- দক্ষিণ রাঢ় এবং উত্তর রাঢ় নিয়ে ছিল রাঢ় জনপদ।
- এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সূহ্মভূমি।

⇒ রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।
- বৌদ্ধ পুঁথি ও বিদেশী পর্যটকদের বর্ণনা থেকে জানা যায় যে, তৎকালে তাম্রলিপ্তি একটি বিখ্যাত নৌ-বাণিজ্য বন্দর ছিল।
- শুধু বাংলা নয় এটি প্রাচীন ভারতেরও পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বন্দর।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৩.
স্বাধীনতা-উত্তর কোন জাতীয় সংসদ নির্বাচনটি নিরপেক্ষ অন্তর্বতীকালীন সরকারের অধীনে পরিচালিত হয়?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম
সঠিক উত্তর:
পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম
ব্যাখ্যা
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন-১৯৯১:
- স্বাধীনতা-উত্তর একমাত্র পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটি পরিচালিত হয় একটি নিরপেক্ষ অন্তর্বতীকালীন সরকারের অধীনে।

⇒ ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচন ছিল ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষার ঐক্যবদ্ধ সংকল্পের ফসল।
- নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল।

উল্লেখ্য,
- অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষে সুপ্রীমকোর্টের তিনজন বিচারপতির সমন্বয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং তিন জোটের মনোনীত ব্যক্তিদের মধ্য হতে ১৭ জন উপদেষ্টা নিয়োগ করেন।
- এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি।
- ১৯৯১ সালের ২০শে মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে খালেদা জিয়া।

উৎস: i) বিবিসি।
ii) ইতিহাস ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৪.
বর্তমানে দেশের চলমান স্থলবন্দর কয়টি? [জুলাই, ২০২৫]
  1. ২৪টি
  2. ২২টি
  3. ১৮টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ:
- স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি সহজতর এবং উন্নতর করাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের লক্ষ্য।
- বর্তমানে স্থলবন্দরের মোট সংখ্যা ২৪টি এবং চলমান স্থলবন্দরের সংখ্যা ১৬টি।

⇒ ১৬টি চলমান স্থলবন্দরের মধ্যে ১১টি স্থলবন্দর যেমন বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা ও ধানুয়াকামালপুর স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং বাকি ৫টি সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা ও বিবিরবাজার এই ৫টি স্থলবন্দর BOT ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- এছাড়া রামগড় ও বাল্লা এই ২টি স্থলবন্দর চালুর জন্য অপেক্ষাধীন রয়েছে।

⇒ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে।
- স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ।
- স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সহজ ও অধিকতর উন্নত করতে কাজ করে যাচ্ছে এ সংস্থাটি।
- বিএসবিকের আওতায় এ পর্যন্ত মোট ২৪টি স্থল শুল্ক স্টেশনকে ‘স্থলবন্দর’ ঘোষণা করা হয়েছে।
- স্থলবন্দরসমূহ আমদানি-রপ্তানি বৃদ্ধি ও সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
- একই সাথে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সীমান্ত চোরাচালান হ্রাসে কার্যকর ভূমিকা পালন করছে।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি  ত্বরান্বিতকরণের উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১১৫.
অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ পাওয়ার জন্য কোন যোগ্যতা থাকা প্রয়োজন?
  1. সংসদ সদস্য হওয়া
  2. মন্ত্রী পরিষদের সদস্য হওয়া
  3. সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা
  4. নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা
সঠিক উত্তর:
সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা
ব্যাখ্যা
অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হয়। বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তিকে অ্যাটর্নি-জেনারেল হিসেবে নিয়োগ দেন।

অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগের ৫ম পরিচ্ছেদে ৬৪নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের কথা উল্লেখ রয়েছে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন।
- অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা।
- তিনি আইনগত দিক নিয়ে রাষ্ট্র ও সরকারের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন।

⇒ সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি এটর্নি জেনারেল পদে নিয়োগদান করবেন।
- রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত এটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভকরবেন।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগের অধিকারী হবেন।

⇒ অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি:
- অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
- অ্যাটর্নি-জেনারেলের দায়িত্বপালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁর বক্তব্য পেশ করার অধিকার থাকবে।
- বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল তাঁর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,
- দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

উৎস: i) অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওয়েবসাইট।
ii) মন্ত্রিপরিষদ বিভাগ।
১১৬.
১৯৭১ সালের ২৫ মার্চ রাতের হত্যাকাণ্ডকে পাকিস্তানি সেনারা কী নাম দিয়েছিল?
  1. অপারেশন জ্যাকপট
  2. অপারেশন কিলো ফ্লাইট
  3. অপারেশন বিগ বার্ড
  4. অপারেশন সার্চ লাইট
সঠিক উত্তর:
অপারেশন সার্চ লাইট
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন সার্চ লাইট
ব্যাখ্যা
অপারেশন সার্চলাইট:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’।
- পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
- ১৭ মার্চ, ১৯৭১ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন।
- ২৫ মার্চ মধ্যরাতে ৩ ব্যাটেলিয়ান পাকিস্তানী সৈন্য 'অপারেশন সার্চলাইট-এ' অংশগ্রহণ করে।
- তারা ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত করে।

উল্লেখ্য,
⇒ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: গভর্নর লে. জে. টিক্কা খান।
- ঢাকা শহরের দায়িত্বে: মেজর রাও ফরমান আলী।
- ঢাকার বাইরে দায়িত্বে: মেজর খাদিম হোসেন রাজা।
- ১৯৭১ সালের ১৫ মার্চ ইয়াহিয়া খান শেখ মুজিবের সাথে সমঝোতার উদ্দেশ্যে কয়েকজন জেনারেলসহ ঢাকায় আসেন।
- ১৯৭১ সালের ১৬ - ২৪ মার্চ পর্যন্ত মুজিব-ইয়াহিয়া বৈঠক চলে।

অন্যদিকে,
- অপারেশন জ্যাকপট: এটি ছিল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-কমান্ডোদের একটি সফল অভিযান। 
- অপারেশন কিলো ফ্লাইট: এই অপারেশনের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর কয়েকটি বিমানকে বাংলাদেশে পাঠানো হয়, যা মুক্তিযোদ্ধাদের সহায়তা করে।
- অপারেশন বিগ বার্ড: এই অপারেশনটিও ছিল একটি গুরুত্বপূর্ণ গেরিলা আক্রমণ যা শত্রুদের উপর চাপ সৃষ্টি করে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) BBC.
১১৭.
দুর্নীতি দমন কমিশনের সদস্যগণ কার সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পিকার
  4. প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশনের সদস্যগণ রাষ্ট্রপতির সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন।

দুর্নীতি দমন কমিশন:
- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- কার্যালয়: সেগুনবাগিচা, ঢাকা।

⇒ দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৬(১) ধারার বিধানমতে দুর্নীতি দমন কমিশনের কমিশনারগণ হলেন -
(১) জনাব ড. মোহাম্মদ আবদুল মোমেন;
(২) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী; এবং
(৩) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

উল্লেখ্য,
- দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(১) ধারার বিধানমতে জনাব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়।
- দুর্নীতি দমন কমিশনের কমিশনারগণ দুদক আইন ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

উৎস: দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট।
১১৮.
জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. কিয়োটো
  2. রোম
  3. ভিয়েনা
  4. স্টোকহোম
সঠিক উত্তর:
স্টোকহোম
উত্তর
সঠিক উত্তর:
স্টোকহোম
ব্যাখ্যা
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন:
- ১৯৭২ সালে স্টোকহোম জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন স্টোকহোমে অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের ফলাফল হিসেবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তৈরী হয়।
- স্টকহোম ঘোষণাপত্রে ২৬টি নীতি রয়েছে।
- অ্যাকশন প্ল্যানে তিনটি প্রধান বিভাগ ছিল,
• গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ওয়াচ প্ল্যান)।
• পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম।
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পাদিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।
- এই বিভাগগুলিকে ১০৯টি সুপারিশে বিভক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র - জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
১১৯.
নিচের কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি?
  1. এশিয়া মহাদেশ
  2. ইউরোপ মহাদেশ
  3. আফ্রিকা মহাদেশ
  4. উত্তর আমেরিকা মহাদেশ
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশ
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪টি।
• এশিয়া - ৪৮টি।
• ইউরোপ - ৪৪টি।
• উত্তর আমেরিকা - ২৩টি।
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪টি।
• দক্ষিণ আমেরিকা - ১২টি।

তথ্যসূত্র - worldatlas.com
১২০.
'Shin Bet' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. পাকিস্তান
  2. রাশিয়া
  3. ইসরায়েল
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- যুক্তরাজ্য: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
১২১.
দক্ষিণ আমেরিকার বাণিজ্য গোষ্ঠী 'MERCOSUR' এর সদস্য দেশ কোনটি? (জুলাই, ২০২৫)
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ব্রাজিল
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা)। (জুলাই, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
১২২.
Transparency International এর প্রতিষ্ঠাতা কে?
  1. আরনেস কেলসিয়াস
  2. জেরেমী পোপ
  3. মাইকেল হার্শম্যান
  4. পিটার ইজেন
সঠিক উত্তর:
পিটার ইজেন
উত্তর
সঠিক উত্তর:
পিটার ইজেন
ব্যাখ্যা
Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
১২৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর আসন সংখ্যা কত?
  1. ৪০০টি
  2. ৪১৫টি
  3. ৪৩৫টি
  4. ৪৫০টি
সঠিক উত্তর:
৪৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৩৫টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। (মে, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

♠ কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১২৪.
'মন্ট্রিল প্রটোকল' এর বিষয়বস্তু নিচের কোনটি?
  1. ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক
  2. জৈব নিরাপত্তা সংক্রান্ত
  3. টেকসই বন ব্যবস্থাপনা
  4. জলাভূমি সংরক্ষণ
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১২৫.
কোন ভারতীয় প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
  1. অতল বিহারী বাজপেয়ী
  2. রাজীব গান্ধী
  3. ইন্দিরা গান্ধী
  4. লাল বাহাদুর শাস্ত্রী
সঠিক উত্তর:
রাজীব গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
রাজীব গান্ধী
ব্যাখ্যা
বোফোর্স কেলেঙ্কারি:
- বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম জড়িত।
- বোফোর্স হলো সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান।
- ১৯৮৬ সালে ভারত সরকার এই কোম্পানির সাথে অস্ত্র ক্রয়ের চুক্তি সম্পাদন করে।
- এই চুক্তি সম্পাদনে গান্ধী সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে।
- আর এটিই বোফোর্স কেলেঙ্কারি নামে পরিচিত।
- এই ঘটনায় রাজীব গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বস নামে।

তথ্যসূত্র - ইন্ডিয়া টাইমস।
১২৬.
তাইওয়ানের রাষ্ট্রীয় নাম কোনটি?
  1. তাইওয়ান প্রজাতন্ত্র
  2. চায়নিজ তাইপে
  3. রিপাবলিক অব চায়না
  4. পিপলস রিপাবলিক অব তাইপে
সঠিক উত্তর:
রিপাবলিক অব চায়না
উত্তর
সঠিক উত্তর:
রিপাবলিক অব চায়না
ব্যাখ্যা
তাইওয়ান:
- তাইওয়ান সরকারীভাবে রিপাবলিক অব চায়না।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)।
- ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।

তথ্যসূত্র - Britannica.com
১২৭.
'খাইবার শেকান' কী?
  1. বিমানবাহী ড্রোন
  2. রণতরী
  3. ক্ষেপণাস্ত্র
  4. বোমারু বিমান
সঠিক উত্তর:
ক্ষেপণাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা
খাইবার শেকান:
- খাইবার শেকান ইরানের তৃতীয় প্রজন্মের সলিড-ফুয়েল মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- খাইবার শেকান নামের অর্থ ধ্বংসকারী।
- ২০২২ সালে IRGC (Islamic Revolutionary Guard Corps) দ্বারা ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।
- প্রায় ২ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।
- আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি।
- ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিড'স স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
১২৮.
বায়ুমানের স্কোর কত পার হলে সেটাকে দুর্যোগপূর্ণ ধরা হয়?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৫০
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
বায়ুদূষণের ভয়াবহতা:
- বায়ুমানের স্কোর ৩০০ পার হলে সেটাকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। 

উল্লেখ্য,
⇒ বিভিন্ন মানের জন্য বায়ু মানের শ্রেণীবিভাগ:
- ভালো: ০-৫০।
- মাঝারি বা সহনীয়: ৫১-১০০।
- সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর: ১০১-১৫০।
- অস্বাস্থ্যকর: ১৫১-২০০।
- খুবই অস্বাস্থ্যকর: ২০১-৩০০। 
- দুর্যোগপূর্ণ: ৩০০ এর উপরে।

উৎস: প্রথম আলো।
১২৯.
মধুপুর বনকে কী ধরনের বন বলা হয়?
  1. চিরহরিৎ বনভূমি
  2. পত্রঝরা বনভূমি
  3. রেইন ফরেস্ট
  4. ম্যানগ্রোভ বনভূমি
সঠিক উত্তর:
পত্রঝরা বনভূমি
উত্তর
সঠিক উত্তর:
পত্রঝরা বনভূমি
ব্যাখ্যা
মধুপুর বনকে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি বলা হয়।

ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি:

- বাংলাদেশের পাইস্টোসিনকালের সোপানসমূহ যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি, দিনাজপুর ও রংপুর জেলার বরেন্দ্র বনভূমিকে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি বলা হয়।
- এই বনভূমির বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায় এবং গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়।

উল্লেখ্য,
• ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি:
- পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এ বনভূমি বিস্তৃত।

• স্রোতজ বনভূমি বা সুন্দরবন:
- বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা, পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে রাইমঙ্গল, হাড়িয়াভাঙ্গা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আংশিক প্রান্তসীমা পর্যন্ত এ বনভূমি বিস্তৃত। এটি খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সমুদ্রের জোয়ার-ভাটা ও লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের জন্য এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩০.
দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরটি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়?
  1. প্রশমন
  2. পুনরুদ্ধার
  3. প্রতিরোধ
  4. সাড়াদান
সঠিক উত্তর:
সাড়াদান
উত্তর
সঠিক উত্তর:
সাড়াদান
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র:
- দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান।
- সুতরাং দুর্যোগকে কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।
- দুর্যোগ সংঘটনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন।

⇒ সাড়াদান:
- দুর্যোগের পরপরই সাড়াদান করা প্রয়োজন। সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়

⇒ পূর্বপ্রস্তুতি:
- পূর্ব প্রস্তুতি বলতে দুর্যোগ চলাকালীন সময়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমানোর উদ্দেশ্যে দুর্যোগের পূর্বেই ব্যবস্থা গ্রহণকে বোঝায়। ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠিকে চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত পরিকল্পনা প্রনয়ণ, জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সম্পদের ব্যবস্থা নিশ্চিতকরণ, ড্রিল বা পথ নাটক অভিনয় এবং রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র, টর্চ-ব্যাটারি ও প্রয়োজনীয় ঔষধপত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা দুর্যোগ পূর্বপ্রস্তুতির অন্তর্ভুক্ত।

⇒ প্রতিরোধ:
- প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর ব্যাপারে প্রতিরোধব্যবস্থা গ্রহন, যেমন- বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত স্কুল ও ঘরবাড়ি নির্মাণ, নদী খনন ইত্যাদি বুঝায়। কাঠামোগত দুর্যোগ প্রশমন যথেষ্ট ব্যয়বহুল, যা বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের পক্ষে বৈদেশিক সাহায্য ব্যতীত তৈরি করা কষ্টসাধ্য। অপরদিকে, অকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ যেমন- দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি ইত্যাদি কার্যক্রম অপেক্ষাকৃত স্বল্প ব্যয়ে করা সম্ভব।

⇒ প্রশমন:
- দীর্ঘ সময়ব্যাপী নানা পদক্ষেপের মাধ্যমে দুর্যোগ সংঘটনের হার হ্রাস করা এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি গ্রহন করাকে দুর্যোগ প্রশমন বলে। মজবুত পাকা ভবন ও অবকাঠামো নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল অবলম্বন, অর্থনৈতিক উন্নয়ন, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত। দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

⇒ পুনরুদ্ধার:
- :দুর্যোগের ফলে জৈব ও অজৈব সকল সম্পদ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি খাতে যে ক্ষয়ক্ষতি সাধিত হয়, পুন:নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বলা হয়। এক্ষেত্রে সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহায়তা প্রয়োজন হয়।

⇒ উন্নয়ন:
- দুর্যোগে বিপর্যস্ত এলাকাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার অব্যবহিত পর উক্ত এলাকার ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহন করা আবশ্যক।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩১.
ভূমিকম্প বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলা -
  1. ঢাকা
  2. সিলেট
  3. বরিশাল
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
ভূমিকম্প:
- ভূপৃষ্ঠের টেকটোনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে।
- কোনো কারণে এগুলোর মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি।
- এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়।
- আর সেখানে পৌঁছানোর পর শক্তি অটুট থাকলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই ভূমিকম্প।
- ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র (Centre বা Focus) বলা হয়।
- কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূ -পৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে,তাকে উপকেন্দ্র (Epicentre) বলা হয়।
- কম্পকেন্দ্র থেকে ভূমিকম্প চারিদিকে ঢেউ এর মত ছড়িয়ে পড়ে।
- ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে।
- ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
- ভূমিকম্প নির্ণয় যন্ত্রের নাম সিসমোমিটার।

⇒ ২০২০ সালে 'Bangladesh National Building Code' (BNBC) প্রকাশিত রির্পোটে সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে।
- অঞ্চলগুলো হলো:
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল)।
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ- পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল: নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)।
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল: দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)।

উৎস: i) ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
১৩২.
শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়?
  1. আটলান্টিক মহাসাগর
  2. আর্কটিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
শৈবাল সাগর (Sargasso Sea):
- মহাসাগরের মাঝখানে বিভিন্ন স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে।
- এই বিশাল জলাবর্তের মাঝখানে কোনোরকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানারকম শৈবাল বা শেওলা, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়।
- এইজন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়।

⇒ শৈবাল সাগর (Sargasso Sea) উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে অবস্থিত একটি অনন্য সামুদ্রিক অঞ্চল।
- এটি বিশ্বের একমাত্র 'সমুদ্র' যার কোনো স্থল সীমানা নেই।
- এটি সম্পূর্ণরূপে চারটি প্রধান সমুদ্রস্রোত দ্বারা বেষ্টিত: গালফ স্ট্রিম (Gulf Stream), উত্তর আটলান্টিক স্রোত (North Atlantic Current), ক্যানারি স্রোত (Canary Current), উত্তর বিষুবীয় স্রোত (North Equatorial Current)।
- এই স্রোতগুলো মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে।
- এই বিশাল জলাবর্তের মাঝখানে কোনোরকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানারকম শৈবাল বা শেওলা, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়।

উৎস: i) Britannica.
ii) NOAA's National Ocean Service (.gov).
১৩৩.
ITCZ-এর পূর্ণরূপ কী?
  1. Inter-tropical Circulation Zone
  2. Intra-tropical Cyclone Zone
  3. Inter-tropical Convergence Zone
  4. International Tropical Climate Zone
সঠিক উত্তর:
Inter-tropical Convergence Zone
উত্তর
সঠিক উত্তর:
Inter-tropical Convergence Zone
ব্যাখ্যা
ITCZ:
- ITCZ-এর পূর্ণরূপ: Inter-tropical Convergence Zone.
- উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাণিজ্য বায়ুর মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা ITCZ বলে।
- এটি পৃথিবীর নিরক্ষরেখার কাছাকাছি একটি নিম্নচাপের অঞ্চল।
- এই বায়ু একত্রিত হওয়ার ফলে উষ্ণ এবং আর্দ্র বাতাস উপরে উঠে যায় যা ঘন ঘন বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সৃষ্টি করে।

⇒ এর প্রধান বৈশিষ্ট্য:
- এটি সূর্যের অবস্থান অনুসারে ঋতুভিত্তিকভাবে সরে যায়।
- এখানে আয়ন বায়ুর অভিসরণ ঘটে, শক্তিশালী ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ তৈরি হয় এবং ভারী বৃষ্টিপাত হয়। 
- এই অঞ্চলটি পৃথিবীর বেশ কিছু ট্রপিক্যাল এলাকায়, যেমন আফ্রিকা, এশিয়া, ও লাতিন আমেরিকাতে, বিশেষভাবে প্রভাব বিস্তার করে এবং এটি গ্রীষ্মকালীন আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

উৎস: i) Britannica.
ii) National Oceanic and Atmospheric Administration (.gov).
১৩৪.
নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত হয়?
  1. পরিচলন বৃষ্টি
  2. সংঘর্ষ বৃষ্টি
  3. শৈলোৎক্ষেপ বৃষ্টি
  4. ঘূর্ণিবাত বৃষ্টি
সঠিক উত্তর:
পরিচলন বৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
পরিচলন বৃষ্টি
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চল:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

উল্লেখ্য,
- নিরক্ষরেখার নিকটবর্তী দেশগুলোতে সূর্য প্রায় সারাবছরই লম্বভাবে কিরণ দেয় বলে এখানে গ্রীষ্মঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায়।
- সারা বছর সূর্যের তাপ পায় বলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই সকল এলাকায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয়।
- সেই সাথে উর্বর মৃত্তিকা, জলবায়ু ও অধিক বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বনাঞ্চল দেখা যায়।
- এখানে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তনশীল থাকে।

⇒ পরিচলন বৃষ্টি:
- ভূ-পৃষ্ঠের বায়ু উষ্ণ হলে জলীয়বাষ্প সম্পন্ন হালকা বায়ু উপরে উঠে যায়। এ সময়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে নিচে নেমে আসে। এই বৃষ্টিপাতকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। নিরক্ষীয় নিম্নচাপ এলাকায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কারণ এসব এলাকার ঊর্ধ্বগামী বায়ুতে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বায়ু থাকে। নাতিশীতোষ্ণ মন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত হয়।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৫.
আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ?
  1. সামাজিক
  2. ধর্মীয়
  3. ব্যক্তিগত
  4. সাংস্কৃতিক
সঠিক উত্তর:
সামাজিক
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক
ব্যাখ্যা
আতিথেয়তা হচ্ছে সামাজিক মূল্যবোধ।

সামাজিক মূল্যবোধ:

 যে চিন্তা-ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ।
- সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই.মেরিল (Francises E. Meril) এর মতে, "সামাজিক মূল্যবোধ হলো মানুষের দলীয় কল্যাণের জন্য আচরণ সংরক্ষণ করা, যা মানুষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে।"
- ন্যায়পরায়ণতা, সততা ও শিষ্টাচার সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে।
- বড়দের সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ।

উৎস: কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় নৈতিকতার বিষয়সমূহ, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩৬.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়?
  1. বেসরকারি সংগঠন
  2. সমজাতীয় মনোভাব
  3. দলীয় সংগঠনবিহীন
  4. নির্বাচনে প্রার্থী দেওয়া
সঠিক উত্তর:
নির্বাচনে প্রার্থী দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচনে প্রার্থী দেওয়া
ব্যাখ্যা
নির্বাচনে প্রার্থী দেওয়া চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য।

চাপসৃষ্টিকারী গোষ্ঠী:

- চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন এক সংস্থাকে বুঝায়, যা কিছুসংখ্যক সাধারণ স্বার্থে আবদ্ধ বেসরকারি লোকের সমন্বয়ে গঠিত, যারা রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে আইনসভার বাইরে থেকে সরকারি নীতিমালা গ্রহণ করে ঐসব সাধারণ স্বার্থ ও লক্ষ্য অর্জনের জন্য তৎপরতা চালায়।
- অনেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী না বলে একে স্বার্থকামী গোষ্ঠী নামে অভিহিত করেছেন।
- অনেকে আবার এরূপ গোষ্ঠীকে রাজনৈতিক গোষ্ঠী, মনোভাবকেন্দ্রিক গোষ্ঠী বলেও উল্লেখ করেছেন।

⇒ চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য:
• দলীয় সংগঠনবিহীন: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এদের কোন দলীয় সংগঠন নেই।
• দলীয় কর্মসূচিবিহীন: চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন রাজনৈতিক দল নয় বিধায় এদের কোন দলীয় কর্মসূচিও নেই।
• নির্বাচনে প্রার্থী না দেওয়া: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে প্রার্থী দেয় না এবং নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালায় না।
• সরকারি নীতিকে প্রভাবিত করা: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর সদস্য হিসাবে সরকারের কোন পদে অধিষ্ঠিত হতে চায় না। বরং নানাভাবে সরকারি নীতিকে নিজেদের অনুকূলে আনার জন্য প্রচেষ্টা চালায়।
• সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়: চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে না।
• সমজাতীয় মনোভাব: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা সাধারণত সমজাতীয় মনোভাব সম্পন্ন হয়ে থাকে।
• বেসরকারি সংগঠন: চাপসৃষ্টিকারী দলের সদস্যগণ বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টি বিশেষ।

⇒ আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- আইন ও সালিশ কেন্দ্র, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সুশাসনের জন্যে নাগরিক, এফবিসিসিআই প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
ii) রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৭.
রাজনৈতিক ঐক্যমত ও প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় কোনটি?
  1. দুর্নীতি
  2. স্বজনপ্রীতি
  3. সুশাসন
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
সুশাসন
ব্যাখ্যা
রাজনৈতিক ঐক্যমত ও প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় সুশাসন।

সুশাসন:
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
- সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুধু সরকারকেই সচেষ্ট হতে হবে তা নয়।
- এজন্য নাগরিকেরও অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
- কেননা কর্তব্যবিমুখ জাতি কখনো উন্নতি লাভ করতে পারেনা, সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না।

⇒ পশ্চিমা দেশগুলোর মতে সুশাসন:
- পশ্চিমা দেশগুলো সুশাসনের চারটি দিকের কথা উল্লেখ করেছে। তাদের মতে,
১। সুশাসন হলো জনগণের নিবার্চিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা।
২। সুশাসন প্রক্রিয়া অবশ্যই আইনের ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য আইনের মাধ্যম রাষ্ট্রব্যবস্থা নিয়ন্ত্রণ।
৩। সুশাসন হলো রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতার নিশ্চিতকরণ।
৪। প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক শাসন কাঠামোর শক্তিশালীকরণ।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৮.
'Nihilism' শব্দটির প্রতিশব্দ কী?
  1. আধ্যাত্মিকতাবাদ
  2. অস্তিত্ববাদ
  3. শূন্যবাদ
  4. সংশয়বাদ
সঠিক উত্তর:
শূন্যবাদ
উত্তর
সঠিক উত্তর:
শূন্যবাদ
ব্যাখ্যা
শূন্যবাদ:
- 'Nihilism' শব্দটির প্রতিশব্দ শূন্যবাদ।
- যার অর্থ হলো সবই মিথ্যা।
- এই শব্দটি ল্যাটিন Nihil থেকে এসেছে।
- যার অর্থ কিছুই না (Nothing)।
- শূন্যবাদের মূলকথা হলো সবকিছুই শূন্য বা শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি।

⇒ শূন্যবাদ মূলত একটি সংশয়বাদী দার্শনিক মতবাদ।
- পশ্চিমা সমাজে প্রথাগত মূল্যবোধ ও নৈতিকতার অবমূল্যায়ন প্রসঙ্গে ফ্রেডেরিখ নীটশে উনিশ শতকে এই প্রত্যয়টি ব্যবহার করেন।

উৎস: Britannica.
১৩৯.
‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব চর্চা বা প্রয়োগের পদ্ধতিই সুশাসন’ উক্তিটি কার?
  1. World Bank
  2. UNHCR
  3. UNDP
  4. United Nations
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
UNDP-এর মতে, “একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন” (Good Governance is the exercise of economic, Political and administrative authority to manage a country's affairs at all levels)।

UNDP ও সুশাসন:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক পলিসির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
- UNDP ১৯৯৭ সালে 'স্থায়ী মানব উন্নয়নের জন্য শাসন' (Governance for Sustainable Human Development) শিরোনামে এর নীতি নথিতে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করেছে।
- এতে বলা হয়েছে- "কোন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কাজে। মধ্যে শাসনপ্রক্রিয়া প্রত্যক্ষ করা যায়।"
- UNDP-এর মতে, সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে।

• UNDP এর মতে সুশাসনের উপাদান ৯টি।
- স্বচ্ছতা, আইনের শাসন, সকলের অংশগ্রহণ, সংবেদনশীলতা, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সমতা, ন্যায্যতা, জবাবদিহিতা কৌশলগত লক্ষ্য।

উৎস: UNDP ওয়েবসাইট।
১৪০.
মূল্যবোধের __________ হলো সংস্কৃতি।
  1. সোপান
  2. প্রাণ
  3. চালিকাশক্তি
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
চালিকাশক্তি
উত্তর
সঠিক উত্তর:
চালিকাশক্তি
ব্যাখ্যা
মূল্যবোধ:
- সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা।
- আমাদের এ সকল কর্মকাণ্ড সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
- মূল্যবোধের মাধ্যমে সমাজভেদে মানুষের আচার-আচরণের মাঝে যে পার্থক্য পরিলক্ষিত হয় সংস্কৃতি মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায়।
- সুতরাং মূল্যবোধের চালিকাশক্তি হলো সংস্কৃতি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।