পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ২৩ বিষয়: সাধারণ জ্ঞান - ৭ টপিক: ১. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সূচক ও সমীক্ষা, ২. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কার ৩. জাতীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ৪. জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়সমূহ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Who is the country's first woman state minister for finance in Bangladesh?
  1. Rumana Ali
  2. Tarana Halim
  3. Fahmida Sultan
  4. Ayesha Tabassum Khan
  5. Waseqa Ayesha Khan
ব্যাখ্যা
ওয়াসিকা আয়শা খান
- দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় নতুন নিয়োগ পাওয়া ৭ প্রতিমন্ত্রীর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়শা খান।
- ওয়াসিকা আয়শা খান দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ।
- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের জন্ম ১৯৭১ সালের ২৪ জুলাই।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- ওয়াসিকা আয়শা ২০১৪ সালে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৩১ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
- তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন।
- এছাড়া তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে অ্যাডভোকেসি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস-চেয়ারপারসন।

সূত্র- অর্থ মন্ত্রাণালয়ের ওয়েবসাইট।
.
Who is the first woman Director General of the Anti-Corruption Commission?
  1. Amina Khatun
  2. Shirin Pervin
  3. Achiya Khatun
  4. Razia Parveen
  5. None of the above
ব্যাখ্যা
- দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক শিরীন পারভীন।
- এর আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
- মহাপরিচালক পদে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনে চাকরির মেয়াদ শেষ হয়েছে।
- তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
- দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সূত্র- কালেরকন্ঠ ও প্রথম আলো।
.
Which novel from Bangladesh has recently been included in the UNESCO 'World Memory' list?
  1. Poddorag
  2. Aar Koto Din
  3. Shesher Kabita
  4. Putul Nacher Itikotha
  5. Sultana's Dream
ব্যাখ্যা
সুলতানা’স ড্রিম:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’।
- এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীস্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়।
- এবারের তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নয়টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল।

- বাংলাদেশের পক্ষ থেকে মৌক্যাপের কাছে ‘সুলতানা’স ড্রিম’-এর নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
- বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়।
- তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে।
- দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে।
- মিউজিয়ামের পক্ষ থেকে এর ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়।
- রোকেয়ার লেখাটিসহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতেও সংরক্ষিত আছে।
- এর আগে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট ও প্রথম আলো।
.
Which is the highest state Award in Bangladesh?
  1. Prime Minister's National Award
  2. Bangla Academy Award
  3. Independence Award
  4. Ekushey Padak
  5. None of the above
ব্যাখ্যা
• স্বাধীনতা পদক:
- বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পদক প্রদান করে থাকে।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক যা ১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে।
- বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা।

সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
.
When was the Bangla Academy Literary Award introduced?
  1. In ​​1955
  2. In 1962
  3. In 1961
  4. In 1960
  5. None of the above
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠা লাভ করে - ৩ ডিসেম্বর, ১৯৫৫(ঢাকার বর্ধমান হাউসে)।
- প্রথম মহাপরিচালক - প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি - মাওলানা আঁকরাম খাঁ।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় - ১৯৬০ সাল থেকে।

সূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট।
.
Where will Bangladesh's first government vaccine plant be built?
  1. Narayanganj
  2. Manikganj
  3. Gopalganj
  4. Munshiganj
  5. Cumilla
ব্যাখ্যা
প্রথম ভ্যাকসিন প্লান্ট:
- বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হবে গোপালগঞ্জে।
-এর ফলে ভবিষ্যতে যেকোনো মহামারী বা অতিমারী মোকাবেলায় নিজস্ব সক্ষমতা তৈরি হবে।
- ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের শেষ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
- প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সর্বজনীন টিকা কার্যক্রম (ইপিআই) শক্তিশালী হবে। আর ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণার সুযোগ তৈরি হবে।
 - প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের এবং ২০২৯ সালে আরো নয় ধরনের টিকা উৎপাদন করা সম্ভব হবে। 

উৎস: জাতীয় তথ্যবাতায়ন ও বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
.
According to the 'Military Expenditure Ranking 2024', which country is the top military spender?
  1. China
  2. Russia
  3. United States
  4. Germany
  5. India
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৪:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘Defense Spending by Country 2024’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। 

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৩য় অবস্থানে রয়েছে - চীন,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - দক্ষিণ কোরিয়া।

উৎস: গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট ও Indianexpress [link]।
.
How many coal fields have been discovered in Bangladesh so far?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কয়লা:

- বাংলাদেশে এ পর্যন্ত কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে – ৫টি; বড়পুকুরিয়া, দীঘিপাড়া, ফুলবাড়ি, খালাসপীর ও জামালগঞ্জ।
- খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কর্তৃক বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর অধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. (বিসিএমসিএল)-এর অনুকূলে কয়লা উত্তোলনের নিমিত্ত খনি ইজারা মঞ্জুরি প্রদান করা হয়।
- ২০১০-১১ অর্থবছর হতে ২০২৩-২৪ অর্থবছর (জানুয়ারি ২০২৪) পর্যন্ত উত্তোলিত কয়লার পরিমাণ ৯৬.০৩ লক্ষ মেট্রিক টন এবং রাজস্ব আদায়ের পরিমাণ ৭২০.৩৯ কোটি টাকা।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪।
.
Which product is declared as the product of the year 2024?
  1. ICT products
  2. Jute products
  3. Light Engineering
  4. Jamdani
  5. Handicrafts
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বর্ষপণ্য:

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
- প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।

উৎস: প্রথম আলো ও বাসস।
১০.
Where will the Olympic Games be held in 2024?
  1. In Rome
  2. In Beijing
  3. In Tokyo
  4. In Paris
  5. None of the above
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:

- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪।
- নীতিবাক্য - আসুন অংশীদার হই।

এছাড়াও,
- গ্রীষ্মকালীন - ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস।
- শীতকালীন -২০২৬ সালে মিলান-কর্তিনা।

উৎস: অলিম্পিক গেমস ওয়েবসাইট এবং অলিম্পিক গেমস প্যারিস ওয়েবসাইট।
১১.
Which is not the basis of 'Smart Bangladesh'?
  1. Smart Citizen
  2. Smart Technology
  3. Smart Economy
  4. Smart Society
  5. Smart Government
ব্যাখ্যা
- স্মার্ট টেকনোলজি 'স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি নয়।

• স্মার্ট বাংলাদেশ:
- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান।
- ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন।
- ১২ ডিসেম্বর ২০২২, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা বলেন।
- ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

• স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি -
- স্মার্ট সিটিজেন,
- স্মার্ট ইকোনমি,
- স্মার্ট গভর্নমেন্ট ও
- স্মার্ট সোসাইটি।

সূত্র: প্রথম আলো।
১২.
Which country left OPEC on January 1, 2024?
  1. Venezuela
  2. Kuwait
  3. Angola
  4. Qatar
  5. Samoa
ব্যাখ্যা
• OPEC
- ওপেক (OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা।
- যার পূর্ণ নাম 'অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস'।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করায় বর্তমানে OPEC সদস্য - ১২টি দেশ।
- ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রথম পাঁচ সদস্য (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা) নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৫ সাল থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় এর সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৩.
Which Bangladeshi won the Ramon Magsaysay Award in 2023?
  1. Muhammad Yunus
  2. Anisul Haque
  3. Karvi Rakhsand
  4. Fazle Hasan Abed
  5. Firdausi Qadri
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ম্যাগসাইসাই পুরস্কার ২০২৩:

- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- সর্বশেষ ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
- ১৯৮০ সালে ম্যাগসাইসাই পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

উৎস: কালের কন্ঠ ও ম্যাগসাইসাই পুরস্কার ওয়েবসাইট।
১৪.
According to the 'Agricultural Statistics Year Book - 2022', which is the top district in litchi production?
  1. Jessore
  2. Gazipur
  3. Dinajpur
  4. Tangail
  5. Rajshahi
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২২:

- মোট আবাদযোগ্য জমি: ৩,৯৪,৯৩,০০০ একর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ: ৮৩,১২,০০০ একর।
- বনাঞ্চল: ৬৩,৬৩,০০০ একর (প্রায়)।
- মোট জমির পরিমাণ (আবাদী, অনাবাদী, বনাঞ্চল ও অন্যান্য): ৩,৬৪,৬৫,০০০ একর।

- উৎপাদনে শীর্ষ জেলা:
• আম: রাজশাহী জেলা।
• লিচু: দিনাজপুর জেলা।
• আনারস: টাঙ্গাইল জেলা।
• কাঠাল: গাজীপুর জেলা।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২২।
১৫.
The 2026 FIFA World Cup will be held in which region?
  1. Europe
  2. Africa
  3. South America
  4. North America
  5. Asia
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হয় ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। 
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।

সূত্র: ফিফা ওয়েবসাইট। 
১৬.
'Victoria Cross' is the highest medal of which country?
  1. New Zealand
  2. Australia
  3. United Kingdom
  4. United States
  5. None of the above
ব্যাখ্যা
ভিক্টোরিয়া ক্রস:
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ভিক্টোরিয়া ক্রস।
- ব্রিটিশ সামারিক বাহিনীর সদস্যদের সম্মানিত করার জন্য সর্বোচ্চ সামরিক পদক।
- যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য এই পদক প্রদান করা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের পরে ১৮৫৬ সালে ব্রিটিশ সাধারণ সৈনিকদের সাহসিকাতর জন্য মহারাণী ভিক্টোরিয়ার আদেশ বলে পদক দেওয়ার ব্যবস্থা করা হয়।
- খেতাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাত্র ১৩৪৮টি ক্রস দেওয়া হয়েছে।

উৎস: Britannica.
১৭.
According to the final report of the Census and Housing Census 2022, which Division has the largest population of ethnic minorities?
  1. Chattogram
  2. Sylhet
  3. Barisal
  4. Rajshahi
  5. Mymensingh
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।

দেশে বসবাসকার উপজাতির সংখ্যা:
- মোট উপজাতির সংখ্যা - ১৬,৫০,৪৭৮ জন।
- পুরুষ - ৮,২৪,৯৩৩ জন।
- মহিলা - ৮,২৫,৫৪৫ জন। 
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- দ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ বাস করে রাজশাহী বিভাগে (এ জনগোষ্ঠীর ১৪.৮২)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা-২০২২ চূড়ান্ত রিপোর্ট।
১৮.
How many branches were given the Nobel Prize at the beginning of the Nobel Prize?
  1. Two
  2. Three
  3. Four
  4. Five
  5. Six
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট (link)।
১৯.
According to the Global Democracy Index-2023, what is the position of Bangladesh?
  1. 85th
  2. 79th
  3. 75th
  4. 67th
  5. 60th
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২৩:

- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে।
- ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
- বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৭৫তম।
- বাংলাদেশে এখনো ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ রয়েছে।
- সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৭।

উল্লেখ্য,
- সূচকে প্রতিটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করেছে ইআইইউ।
- সেগুলো হলো: পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।
- সূচকে সবচেয়ে বেশি ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে।
- গণতান্ত্রিক দেশগুলোর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।
- ২০২৩ সালের গণতন্ত্র সূচকে তলানিতে (১৬৭তম) রয়েছে আফগানিস্তান।

উৎস: প্রথম আলো ও Global Democracy Index-2023।
২০.
Which country is the champion of the 13th ICC Cricket World Cup?
  1. India
  2. South Africa
  3. New Zealand
  4. Australia
  5. Bangladesh
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:

- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।

- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।