পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পার্ট-১) অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ইসমাইল হোসেন সিরাজী, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক, কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন। পার্ট-২) ১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেইস সিস্টেম। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, সৌমিত্র শেখর বা অন্য কোন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
নিচের কোনটি আল মাহমুদের কাব্যগ্রন্থ?
  1. ক) কাবিলের বোন
  2. খ) সোনালী কাবিন
  3. গ) চেহারার চতুরঙ্গ
  4. ঘ) পানকৌড়ির রক্ত
ব্যাখ্যা
সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। উপমহাদেশ, ডাহুকী, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারা চতুরঙ্গ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস। পানকৌড়ির রক্ত, ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক ইত্যাদি তাঁর রচিত গল্প। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ' উপন্যাসের রচয়িতা-
  1. ক) আল মাহমুদ
  2. খ) কায়কোবাদ
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
আহমদ ছফার রচিত উপন্যাস- সূর্য তুমি সাথী, ওঙ্কার (উনসত্তরের প্রেক্ষাপটে রচিত উপন্যাস), একজন আলী কেনানের উত্থান-পতন, মরণবিলাস, গাভী বিত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'পথে প্রবাসে' অন্নদাশংকর রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) ছোটগল্প
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) ভ্রমণকাহিনী
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায় একজন স্বনামধন্য বাঙালি কবি, লেখক এবং সেই সাথে বিশিষ্ট ছড়াকারও। অন্নদাশঙ্কর 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন। পথে প্রবাসে ও ইউরোপের চিঠি তাঁর রচিত দুইটি ভ্রমণ কাহিনী। এছাড়াও তাঁর রচিত উপন্যাস- অসমাপিকা (প্রথম উপন্যাস), আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা, সত্যাসত্য ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'চন্দ্রদ্বীপের উপাখ্যান' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আবুল কালাম শামসুদ্দীন
  2. খ) আহমদ ছফা
  3. গ) আবদুল গাফ্ফার চৌধুরী
  4. ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ- চন্দ্রদ্বীপের উপাখ্যান, নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ, কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর, ডানপিটে শওকত, বাংলাদেশ কথা কয়, পলাশী থেকে ধানমণ্ডি (২০০৭)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী।
.
'ভাওয়াল গড়ের উপাখ্যান' উপনাসের রচয়িতা-
  1. ক) কাজী ইমদাদুল হক
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস- পরিত্যক্ত স্বামী, ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন, দেয়াল, প্রপঞ্চ ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'মহাশ্মশান' প্রকাশিত হয়-
  1. ক) ১৯০৩ সালে
  2. খ) ১৯০৪ সালে
  3. গ) ১৯০৫ সালে
  4. ঘ) ১৮০৩ সালে
ব্যাখ্যা
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকবি। এটি প্রকাশিত হয় ১৯০৪ সালে। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাশ্মশান কাব্যের মোট তিনটি খন্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে। উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা, বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।
উল্লেখ্য, সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইতে ১৯০৫ দেয়া।
.
'এসো বিজ্ঞানের রাজ্যে' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) আবদুল্লাহ আল মুতী
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা। তবে তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনিই একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ- সাগরের রহস্যপুরী, এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়। শিশু ও বিজ্ঞান-বিষয়ক সম্পাদনা- এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, বিজ্ঞান ও মানুষ, জানা-অজানার দেশে, তারার দেশের হাতছানি, বিচিত্র বিজ্ঞান, বিজ্ঞান-জিজ্ঞাসা, কীটপতঙ্গের বিচিত্র জগৎ, পরিবেশের সংকট ঘনিয়ে আসছে, আজকের বিজ্ঞান ও বাংলাদেশ ইত্যাদি।
.
'পরিপ্রেক্ষিতের দাস-দাসী' উপনাসের রচয়িতা-
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) আবদুল মান্নান সৈয়দ
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) কুসুমকুমারী দাশ
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ রচিত উপন্যাস- পরিপ্রেক্ষিতের দাস-দাসী, অ-তে অজগর, কলকাতা, ক্ষুধা প্রেম আগুন, কলকাতা, পোড়ামাটির কাজ, হে সংসার হে লতা। তাঁর রচিত ছোটগল্প- সত্যের মতো বদমাশ, চলো যাই পরোক্ষে, মৃত্যুর অধিক লাল ক্ষুধা, নেকড়ে হায়েনা, তিন পরী ইত্যাদি। প্রবন্ধ- বিবেচনা-পুনর্বিবেচনা, দশ দিগন্তের দ্রষ্টা, নির্বাচিত প্রবন্ধ, করতলে মহাদেশ, আমার বিশ্বাস।
.
জন ক্লার্ক মার্শম্যান জন্মগ্রহণ করেন-
  1. ক) পর্তুগালে
  2. খ) ভারতে
  3. গ) ইংল্যান্ডে
  4. ঘ) ইতালিতে
ব্যাখ্যা
জন ক্লার্ক মার্শম্যান ছিলেন একজন ইংরেজ মিশনারী ইতিহাসবিদ এবং সাংবাদিক। তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে জন্মগ্রহণ করেন। শ্রীরামপুর ত্রয়ী অন্যতম জোশুয়া মার্শম্যান তাঁর বাবা। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'নীলদর্পণ' নাটকটি প্রকাশিত হয়-
  1. ক) ১৮৫৮ সালে
  2. খ) ১৮৫৯ সালে
  3. গ) ১৮৬০ সালে
  4. ঘ) ১৮৬১ সালে
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যে একটি বিশেষ পরিচিত নাটক। ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
'ছত্রপতি শিবাজী' ঐতিহাসিক নাটকের রচয়িতা-
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক ও নট। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান। তিনি অনেক নাটক রচনা করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো- ঐতিহাসিক নাটক- সিরাজদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী। সামাজিক নাটক- প্রফুল্ল, মায়াবসান, বলিদান। পৌরানিক নাটক- রাবণবধ, অভিমন্যুবধ, সীতার বনবাস, লক্ষ্ণণ বর্জন, সীতাহরণ, পান্ডবের অজ্ঞাতবাস, জনা। চরিত্র নাটক-্ চৈতন্যলীলা, বিল্বমঙ্গল ঠাকুর, শঙ্করাচার্য। রোমান্টিক নাটক- মুকুলমুঞ্জরা, আবু হোসেন।
১২.
'ঠাকুরমার ঝুলি' রূপকথার সংকলনটির রচয়িতা-
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) দক্ষিণারঞ্জন মিত্র
  3. গ) আবদুল্লাহ আল মুতী
  4. ঘ) দীনেশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত হয়। যথা- ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে, দাদামাশয়ের থলে। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন-
  1. ক) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
  2. খ) জন ক্লার্ক মার্শম্যান
  3. গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) ভিভিয়ান ডিরোজিও
ব্যাখ্যা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র সতের বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতা মুক্ত। তিনি তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিল- 'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'। ডিরোজিও'র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। এরাই হচ্ছে ইয়ং বেঙ্গল এর সদস্য। এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি নাটক?
  1. ক) আর্যগাথা
  2. খ) মেবার পতন
  3. গ) আলেখ্য
  4. ঘ) হাসির গান
ব্যাখ্যা
দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও গীতিকার। তাঁর রচিত কাব্যগ্রন্থ- আর্যগাথা, আষাঢ়ে, হাসির গান, আলেখ্য, ত্রিবেণী, মন্দ্র ইত্যাদি। তাঁর রচিত ঐতিহাসিক নাটক- তারাবাঈ, রানা প্রতাপসিংহ, দুর্গাদাস, সোরাব রুস্তম, নূরজাহান, মেবার পতন, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
'পঞ্চগ্রাম' উপনাসের রচয়িতা-
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- আরোগ্য নিকেতন, চাপাডাঙ্গার বউ, একটি কালো মেয়ের কথা, সপ্তপদী, হাঁসুলী বাঁকের উপকথা, কবি, কালিন্দী, চৈতালি ঘূর্ণি ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
নিচের কোনটি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ?
  1. ক) আশায় বসতি
  2. খ) ছায়াহরিণ
  3. গ) সারা দুপুর
  4. ঘ) রাত্রিশেষ
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত প্রথম কাব্যগ্রন্থ- রাত্রিশেষ (১৯৪৭), তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। অরণ্য নীলিমা ও রানী খালের সাঁকো আহসান হাবীব রচিত উপন্যাস।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৭.
বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক-
  1. ক) অক্ষয় কুমার বড়াল
  2. খ) অতুল প্রসাদ সেন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) কাজেম আল কুরাইশী
ব্যাখ্যা
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। তাঁর মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। তাঁর গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
১৮.
'পাষণ্ডপীড়ন' পত্রিকা সম্পাদনা করেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র সম্পাদিত পত্রিকা- সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
নিচের কোনটি একটি শোকগাথা?
  1. ক) অতি অল্প হইল
  2. খ) প্রভাবতী সম্ভাষণ
  3. গ) ভ্রান্তিবিলাস
  4. ঘ) জীবন-চরিত
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ- বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ। এটি একটি শোকগাথা। অতি অল্প হইল এটি রম্য রচনা। ভ্রান্তিবিলাস অনুবাদ গ্রন্থ এবং জীবন-চরিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২০.
'গ্রানাডার শেষ বীর' উপন্যাসের রচয়িতা-
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আবদুল গাফ্ফার চৌধুরী
  4. ঘ) গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
'গ্রানাডার শেষ বীর' উপন্যাসের রচয়িতা- এস ওয়াজেদ আলী। এটি ১৯৪০ সালে প্রথম প্রকাশিত হয়। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২১.
'উত্তর বসন্ত' কাব্যের রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) আব্দুল কাদির
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
আবদুল কাদির বাঙালি কবি, সাহিত্য-সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত। তার কাব্যপ্রয়াসে মোহিতলাল মজুমদারের ধ্রুপদী সংগঠন এবং নজরুলের উদাত্ত আবেগের চমৎকার সমন্বয় প্রত্যক্ষ হয়। মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬)-এর নেতৃত্বে ঢাকায় যে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলন সূচিত হয়, কবি আবদুল কাদির তার নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি ছিলেন সাহিত্য সমাজের মুখপত্র বার্ষিক শিখা (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক। প্রকাশিত কাব্য দিলরুবা (১৯৩৩) ও উত্তর বসন্ত (১৯৬৭)। তার অন্যতম বিখ্যাত গ্রন্থ ছন্দ সমীক্ষণ (১৯৭৯)। যাতে তিনি বাংলা ছন্দ সম্পর্কে মৌলিক বক্তব্য রেখেছেন।
২২.
'UNIVAC' এর পূর্ণরূপ-
  1. ক) Universal Automatic Computer
  2. খ) Universe Automatic Calculator
  3. গ) Universial Automatic Computer
  4. ঘ) Universal Automatic Calculator
ব্যাখ্যা
জন মাউসলি ও প্রেসপার একার্ট ১৯৫১ সালে ইউনিভ্যাক (UNIVAC = Universal Automatic Computer) তৈরি করেন। এটা ছিল বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার।
২৩.
কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি-
  1. ক) ফিল্ড
  2. খ) ফাইল
  3. গ) টেবিল
  4. ঘ) বাইট
ব্যাখ্যা
ডেটা হায়ারার্কি বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত যা ডেটাবেসের উপাদান। কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি ফিল্ড। পরস্পর সম্পর্ক যুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। আর এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়।
২৪.
নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) লোটাস
  2. খ) ফায়ারফক্স
  3. গ) ম্যাকফী
  4. ঘ) ভিসি কেল্ক
ব্যাখ্যা
কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার- Symantec, McAfee, AVG Anti-Virus, AVIRA, AVAST Anti-Virus, TREND micro, ESET NOD32, Kaspersky Anti-Virus, Microsoft Security Essential, ZoneAlarm Anti-Virus, Cobra Anti-Virus, Bitdefender, Norton Anti-Virus, Panda Anti-Virus, PC Tools Anti-Virus etc.
২৫.
ডাটা ও কার্যনির্দেশাবলী এবং হার্ডওয়্যারের মিলিত নামকে বলে-
  1. ক) RAM
  2. খ) Firmware
  3. গ) ROM
  4. ঘ) Firewall
ব্যাখ্যা
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষন করে দেওয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না। কম্পিউটারের স্থায়ীভাবে রাখা দরকার সেইসব নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার তৈরির কম্পিউটারের সেমিকন্ডাক্টর রমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। এই অত্যাবশ্যকীয় ডেটাগুলো এবং কার্যনির্দেশের তালিকাগুলো কম্পিউটার চালু করা মাত্রই কার্যকরী হয়। অবশ্য অনেক কম্পিউটার বিজ্ঞানী ফার্মওয়্যার বলতে শুধু অত্যাবশ্যকীয় ডাটাগুলো এবং কার্যনির্দেশের তালিকাগুলো বোঝাতে চান না। তাঁদের মতে, 'ডাটা ও কার্যনির্দেশাবলী এবং হার্ডওয়্যারের মিলিত নামকে ফার্মওয়্যার বলে। উদাহরণস্বরূপ- ROM BIOS এর মধ্যে যে ডাটা এবং নির্দেশগুলো থাকে তা ফার্মওয়্যার।
২৬.
কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়?
  1. ক) ডেবিট কার্ড
  2. খ) স্মার্ট কার্ড
  3. গ) ক্রেডিট কার্ড
  4. ঘ) এটিএম কার্ড
ব্যাখ্যা
ইলেকট্রনিক ব্যাংকিং এর মধ্যে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এটি ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ড। ক্রেডিট কার্ডের গ্রাহক তার লেনদেন পরিশোধের জন্য এটি ব্যবহার করে থাকে। সাধারণত ব্যাংক কোন মূল্যবান গ্রাহককে কোন নির্দিষ্ট কিছু জমার বিপরীতে(যেমন সঞ্চয়পত্র , এফটিআর) একটি নির্দিষ্ট পরিমান অর্থের লিমিট এ কার্ড সরবরাহ করে থাকে। কার্ডে গ্রাহকের ছবি, নমুনা স্বাক্ষর ইত্যাদি সংযোজিত থাকে। সাধারণত ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে দোকানী/ব্যবসায়ী কার্ড সম্পর্কে পরিপূর্ণ নিশ্চিত হবার পর কার্ডধারীর নাম, কার্ড প্রতিষ্ঠানের নাম, কার্ড নম্বর এবং অন্যান্য তথ্য সম্বলিত বিল তৈরি করে কার্ডধারীর কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেয় এবং পরে দোকানী বিলের কপি তার ব্যাংকে জমা দিয়ে টাকা সংগ্রহ করে নেয়। এই প্রক্রিয়ায় লেনদেন সহজতর ও জনপ্রিয় হলেও বর্তমানে এই কার্ডের নকল বের হওয়ায় অনেকেই বিব্রত বোধ করছে।
২৭.
'উইন্ডোজ' মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. ক) অ্যাপল
  2. খ) মাইক্রোসফট
  3. গ) গুগল
  4. ঘ) আইবিএম
ব্যাখ্যা
স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যে গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, রিমের ব্ল্যাকবেরি, মাইক্রোসফটের উইন্ডোজ, নকিয়ার সিমবিয়ান, স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।
২৮.
নগদ টাকার বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ডকে বলে-
  1. ক) পোস্ট পেইড কার্ড
  2. খ) রেডি ক্যাশ কার্ড
  3. গ) প্রিপেইড কার্ড
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
নগদ অর্থের বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ড ক্রেডিট বলে। বাংলাদেশে জনতা ব্যাংক লিমিটেড সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করে। নগদ টাকার বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ডকে রেডি ক্যাশ কার্ড বলে। এই স্মার্ট কার্ডটি তৈরি করা হয়েছে সর্বাধুনিক মাইক্রো প্রসেসর প্রযুক্তির উপর ভিত্তি করে। নিরাপত্তার জন্য প্রতিটি কার্ডে রয়েছে চার সংখ্যার একটি গোপন ব্যক্তিগত নম্বর, এর ফলে কেবল গ্রাহকই পারবেন কার্ডটি ব্যবহার করতে।
২৯.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
  1. ক) Lotus
  2. খ) Symphony
  3. গ) Sorcim
  4. ঘ) Sunsolaries
ব্যাখ্যা
Lotus, Sorcim, Symphony ইত্যাদি স্প্রেডশিট সফটওয়্যার। Sunsolaries একটি অপারেটিং সিস্টেম। কতিপয় অপারেটিং সিস্টেম এর উদাহরণ- MS DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android, PC DOS, Linux, Unix, Sunsolaries, XENIX, AIX, Symbian ইত্যাদি।
৩০.
সাধারণত কয়টি বিট নিয়ে একটি অক্ষর গঠিত হয়?
  1. ক) ৪টি
  2. খ) ৮টি
  3. গ) ১৬ টি
  4. ঘ) ৩২ টি
ব্যাখ্যা
ডেটা হায়ারার্কি বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত যা ডেটাবেসের উপাদান। অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্ন কি অক্ষর বলে। অ, গ, a, b, 2 ইত্যাদি এক একটি অক্ষর। সাধারণত ৮টি বিট নিয়ে একটি অক্ষর গঠিত হয়।
৩১.
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার-
  1. ক) PDP-8
  2. খ) CDC-6600
  3. গ) TX-O
  4. ঘ) Altair-880
ব্যাখ্যা
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার- TX-O (Transistor Experimental Computer)। ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ১৯৬৫ সালে উপস্থাপন করে পিডিপি-৮ নামক ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম- Altair-8800 এবং বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার CDC-6600।
৩২.
সমন্বিত বর্তনী উদ্ভাবন করেন-
  1. ক) ড. টেড হফ
  2. খ) মরিস উইলকিস
  3. গ) জ্যাক কেলবি
  4. ঘ) ওয়াল্টার ব্রাটেইন
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী Transistor, Resistor এবং Capacitor সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা Integrated Circuit বা IC নামে পরিচিতি লাভ করে। আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।
৩৩.
UNIX অপারেটিং সিস্টেম রচনা করেন-
  1. ক) ডেনিস রিচি
  2. খ) কিন টমসন
  3. গ) স্টিভ ওজনিয়াক
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কিন টমসন এবং ডেনিস রিচি প্রথম ইউনিট অপারেটিং সিস্টেম রচনা করেন। সুপার কম্পিউটার থেকে শুরু করে পিসি পর্যন্ত সকল কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়। মাল্টিটাস্কিং এবং মাল্টিইউজার অ্যাপ্লিকেশনের জন্য এটি খুবই উপযোগী। ইউনিক্স একটি সিঙ্গেল সিপিইউ এর সাথে একাধিক কী-বোর্ড এবং মনিটর সংযোগ করে অনেক ব্যবহারকারীকে একত্রে কাজ করার সুযোগ করে দেয়।
৩৪.
বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটারটি কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর (শক্তিশালী) সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষস্থানে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। চীনকে পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছে তারা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৫০০ সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি কম্পিউটার। এই দুটি সুপারকম্পিউটারের নাম সামিট ও সিয়েরা। চীন তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। সুপার কম্পিউটারের তালিকার শীর্ষে থাকা সামিট প্রতি সেকেন্ডে ২ লাখ ট্রিলিয়ন গণনা কাজ করতে পারে। সামিট ও সিয়েরা দুটি সুপার কম্পিউটারই তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। গত বছর ক্ষমতাধর সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষে ছিল চীনের তৈরি সানওয়ে তাইহুলাইট। এটাই বর্তমান তালিকায় তিন নম্বরে অবস্থা করছে। উৎস: বিবিসি।