পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পরীক্ষা - ২৭ আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আন্তর্জাতিক সংগঠন সমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। ২. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
ECOSOC হচ্ছে জাতিসংঘের -
  1. মূল অঙ্গ সংগঠন
  2. বিশেষায়িত সংস্থা
  3. সম্পর্কিত সংস্থা
  4. তহবিল এবং কর্মসূচি
সঠিক উত্তর:
মূল অঙ্গ সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
মূল অঙ্গ সংগঠন
ব্যাখ্যা
- জাতিসংঘের সনদ ১৯৪৫ সালে ECOSOC কে জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের একটি হিসেবে প্রতিষ্ঠা করে।

জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
- ট্রাস্টিশিপ কাউন্সিল
- আন্তর্জাতিক বিচার আদালত
- সচিবালয়

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা:

- জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি হল স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা যারা জাতিসংঘের সাথে কাজ করে।

- খাদ্য  ও কৃষি সংস্থা (FAO) - সদর দপ্তর: রোম, ইতালি
- জাতিসংঘের  শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) - সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
- আন্তর্জাতিক  বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ICAO) - সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা
- বিশ্ব  পর্যটন সংস্থা (UN Tourism) - সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) - সদর দপ্তর: রোম, ইতালি

তহবিল এবং কর্মসূচি:

- জাতিসংঘ  উন্নয়ন কর্মসূচি  (UNDP) - সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
- জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (UN-HABITAT) - সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
- জাতিসংঘ  পরিবেশ কর্মসূচি  (UNEP) - সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
- জাতিসংঘ  শিশু তহবিল (ইউনিসেফ)  - সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
- জাতিসংঘ  জনসংখ্যা তহবিল  (UNFPA) - সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
- বিশ্ব  খাদ্য কর্মসূচি (WFP) - সদর দপ্তর: রোম, ইতালি

সম্পর্কিত সংস্থা:

- সিটিবিটিও - সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
- ওপিসিডব্লিউ - সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
- আইএইএ - সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
- ইউএনএফসিসিসি - সদর দপ্তর: বন, জার্মানি
- আইসিসি - সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
- আইওএম - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
- আইটিসি - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 
.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. নরওয়ে
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ বা ‘বিশ্ব সুখী দিবস’।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network
.
IBRD এবং IDA মিলে নিচের কোনটি গঠন করে?
  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. বিশ্ব খাদ্য সংস্থা
  3. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  4. বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত: IBRD, IDA, IFC, MIGA ও ICSID.

উৎস: World Bank ওয়েবসাইট।
.
OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সৌদি আরবের জেদ্দা
  2. মিশরের কায়রো
  3. সৌদি আরবের রিয়াদ
  4. আলজেরিয়ার আলজিয়ার্স
সঠিক উত্তর:
সৌদি আরবের জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরবের জেদ্দা
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.
.
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) কোন সালে নোবেল পুরস্কার পায় নি?
  1. ১৯১৭ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
- ১৯৭৭ সালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) নোবেল পুরস্কার পায় নি। 

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC):

- ICRC সর্বোচ্চ ৩ বার নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে। 
- ১৯০১ সালে প্রথম নোবেল শান্তি পুরষ্কার রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টকে প্রদান করা হয়, যার সমগ্র জীবন মানবিক কারণের প্রতি একনিষ্ঠ নিষ্ঠার দ্বারা পরিচালিত হয়েছিল।
- এরপর ১৯১৭ এবং ১৯৪৪ সালে আইসিআরসিকে দুটি বিশ্বযুদ্ধের সময় মানবিক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৬৩ সালে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের সাথে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

উৎস: ICRC ওয়েবসাইট।
.
আরব লীগ গঠিত হয় কত সালে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা
আরব লীগ: 
- আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অংশবিশেষে অবস্থিত আরব দেশগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
- এটি গঠিত হয় ২২ মার্চ ১৯৪৫ সালে মিসরের কায়রোতে, প্যান-আরাবিজম বা আরব জাতীয়তাবাদের ধারণা থেকে।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, ট্রান্সজর্ডান (বর্তমানে জর্ডান), সৌদি আরব, এবং ইয়েমেন।
- পরবর্তী সদস্যপদ গ্রহণকারী দেশগুলো: লিবিয়া (১৯৫৩), সুদান (১৯৫৬), তিউনিসিয়া ও মরক্কো (১৯৫৮), কুয়েত (১৯৬১), আলজেরিয়া (১৯৬২), বাহরাইন, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (১৯৭১), মৌরিতানিয়া (১৯৭৩), সোমালিয়া (১৯৭৪), ফিলিস্তিন মুক্তি সংস্থা (PLO; ১৯৭৬), জিবুতি (১৯৭৭), কোমোরোস (১৯৯৩)। 
- ১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইয়েমেন বিভক্ত থাকায় দুটি পৃথক শাসনব্যবস্থাই সদস্যপদে প্রতিনিধিত্ব করেছিল।
- আরব লিগ কাউন্সিল: প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি করে ভোটাধিকার রয়েছে।
- কোনো সিদ্ধান্ত শুধু তখনই বাধ্যতামূলক হয়, যখন সংশ্লিষ্ট রাষ্ট্র তা সমর্থন করে ভোট দেয়।

উৎস: Britannica.
আরব লীগ ওয়েবসাইট। 
.
ফিলিস্তিনে রাফাহ শহরকে বিচ্ছিন্নকারী করিডর কোনটি?
  1. ফিলাডেলফি করিডর
  2. সালাহ আল-দিন করিডোর
  3. মোরাগ করিডর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মোরাগ করিডর
উত্তর
সঠিক উত্তর:
মোরাগ করিডর
ব্যাখ্যা
মোরাগ করিডর:
- মোরাগ করিডর একটি ইসরায়েলি নিরাপত্তা করিডর যা ২০২৫ সালের এপ্রিল মাসে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হয়।
 -এটি রাফাহ শহরকে খান ইউনুস থেকে বিচ্ছিন্ন করে এবং গাজা উপত্যকাকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলে।
- ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণের রাফা ও উত্তরের খান ইউনিসের মধ্যবর্তী 'মোরাগ অ্যাক্সিস' বা 'মোরাগ করিডরের' সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
- মোরগ অ্যাক্সিস দখলের ফলে রাফা এখন কার্যত গাজার বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

উল্লেখ্য,
- ফিলাডেলফি করিডোর, যাকে ফিলাডেলফি রুটও বলা হয়, এটি গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তের পুরো অংশ বরাবর অবস্থিত প্রায় ১০০ মিটার প্রশস্ত এবং ১৪ কিমি (৮.৭ মাইল) দীর্ঘ একটি সংকীর্ণ ভূমি স্ট্রিপের ইসরায়েলি কোড নাম।
- সালাহ আল-দিন করিডোর বলতে মিশর এবং গাজা উপত্যকার মধ্যবর্তী সীমান্ত অঞ্চলকে বোঝায়। 

উৎস: The Daily Star বাংলা
The Palestinian Information Center
.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? [জুন, ২০২৫]
  1. বান কি মুন
  2. ভোলকান বোজকার
  3. আন্তোনিও গুতেরেস
  4. ইনগার অ্যান্ডারসেন
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations):
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
সাম্প্রতিক ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী? [জুন, ২০২৫]
  1. ২০২৫১
  2. ১০১০১
  3. ৫০৫০১
  4. ৫১৫১৫
সঠিক উত্তর:
৫০৫০১
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০১
ব্যাখ্যা
ট্রাম্প বিরোধী বিক্ষোভ ৫০৫০১: 
- সাম্প্রতিক ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম '৫০৫০১' । 
- সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
- ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পবিরোধী 'হ্যান্ডস অফ' বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন।

50501 আন্দোলন: ৫০টি বিক্ষোভ, ৫০টি রাজ্য, ১টি আন্দোলন
- ৫ ফেব্রুয়ারি, ২০২৫ #50501 আন্দোলনের মাধ্যমে মানুষ গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল।
- এই আন্দোলনের উদ্দেশ্য ছিল: একদিনে ৫০টি রাজ্যে ৫০টি প্রতিবাদ।
- শুরু হয়েছিল Reddit-এ (r/50501) এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- কোনো বাজেট বা কেন্দ্রীয় সংগঠন ছাড়াই, সাধারণ মানুষের উদ্যোগে সব ৫০টি রাজ্যে ৮০টির বেশি শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
- এরপর প্রতিবাদ হয়েছে আরও কয়েকটি তারিখে: ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ৫ এপ্রিল, ১৯ এপ্রিল, ১ মে
- এই আন্দোলনে মিলিত হয়েছে লাখো মানুষ ও বহু সংগঠন — পুরোনো এবং নতুন উভয়ই।
- মূল বার্তা: আমেরিকার সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে না, যখন ধনকুবেররা তাদের গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসন ধ্বংস করতে চাইছে।
- একদিনে ৫০টি প্রতিবাদ, ৫০টি রাজ্যে — এটাই 50501 এর শক্তি।

উল্লেখযোগ্য ইভেন্টস:
- ৬ই জুন ২০২৫: ৫০৫০১ ভেটেরানস: ওমাহা বিচ থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত।
- ১৪ই জুন ২০২৫: NO KINGS

উৎস: BBC NEWS বাংলা (২০ এপ্রিল ২০২৫)
fiftyfifty.one
১০.
বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কোনটি?
  1. IBRD
  2. MIGA
  3. IDA
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।
- IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১১.
নিচের কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
  1. NATO
  2. OIC
  3. NAM
  4. WEF
সঠিক উত্তর:
NAM
উত্তর
সঠিক উত্তর:
NAM
ব্যাখ্যা
Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement এর সূচনা হয় ১৮–২৪ এপ্রিল, ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে (ইন্দোনেশিয়ার বান্দুং শহরে)।
- ১–৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম NAM সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই।
- সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে।
- NAM একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে।
- সদস্য: ১২১টি দেশ।

উল্লেখ্য,
- NATO এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- WEF এর সদর দপ্তর কলোনি (Cologny), জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: ন্যাম ওয়েবসাইট।
১২.
বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি পত্রিকার একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশিত হয় কোন দেশে?
  1. চীন
  2. জাপান
  3. ইতালি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
- সাংবাদিকতার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইতালির সংবাদপত্র ইল ফোইও।
- বিশ্বে প্রথমবারের মতো ইতালির সংবাদপত্র ইল ফোইও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লেখা ‘এআই সংস্করণ’ প্রকাশ করেছে।
- এ সংস্করণের প্রতিটি লেখা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
- ইল ফোইওর পরিচালক ক্লডিও সেরাসা। 
- ইল ফোইও ইতালির বেশ পরিচিত পত্রিকা।
- এর প্রচারসংখ্যা ২৯ হাজার।
- পত্রিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারাই বিশ্বের প্রথম পুরো ছাপা সংস্করণের সংবাদগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে।
- কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখনো নতুন প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হয়।
- তবে ইতিমধ্যে এটি বার্তাকক্ষ পরিচালনার ধরনে পরিবর্তন এনেছে।

উৎস: প্রথম আলো (২২ মার্চ ২০২৫)
১৩.
উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদস্য দেশ নয় কোনটি? [জুন, ২০২৫]
  1. ওমান
  2. ইরাক
  3. কাতার
  4. কুয়েত
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
- ইরাক উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদস্য দেশ নয়। 

Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council (GCC) বা উপসাগরীয় সহযোগিতা সংস্থা হলো মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- সদস্য দেশগুলো হলো: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- এটি ১৯৮১ সালের মে মাসে রিয়াদ, সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য স্থাপন, আরব ও ইসলামি সংস্কৃতিতে শিকড়-স্থাপিত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতির ওপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।
- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে থাকে।
- GCC অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উৎস: Britannica.
১৪.
বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষদেশ কোনটি? [জুন, ২০২৫]
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. আইসল্যান্ড
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
বৈশ্বিক গণতান্ত্রিক সূচক ২০২৪: 
- বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষদেশ হলো—নরওয়ে।
- সর্বনিম্ন—আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান—১০০তম।
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি অবনমন হয়েছে বাংলাদেশের।
- ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়েছে।
- ১৬৫টি দেশ ও ২টি অঞ্চলের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১০০তম। 
- ২০২৩ সালের ইআইইউর গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম।
- পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে।
- এসব বিষয় হচ্ছে নির্বাচনপ্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।

উৎস: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
প্রথম আলো (২৭ ফেব্রুয়ারি ২০২৫)
১৫.
কী নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? [জুন, ২০২৫]
  1. গোল্ডেন ডোম
  2. ডেভিড'স স্লিং
  3. আয়রন ডোম
  4. অ্যারো
সঠিক উত্তর:
গোল্ডেন ডোম
উত্তর
সঠিক উত্তর:
গোল্ডেন ডোম
ব্যাখ্যা
গোল্ডেন ডোম:
- ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের আয়রন ডোমের মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণ করার কথা বলেছিলেন।
- শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেছেন।
- এই কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সসহ আরও দুটি প্রতিষ্ঠান।
- গোল্ডেন ডোম প্রতিরক্ষাব্যবস্থায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সেগুলোর গতিবিধি শনাক্ত করার জন্য ৪০০ থেকে ১ হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হতে পারে।
- এ ছাড়া গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা ২০০টি স্যাটেলাইটের বহর কক্ষপথে পাঠানো হতে পারে।
- স্যাটেলাইটগুলোয় ক্ষেপণাস্ত্র বা লেজার মোতায়েন থাকতে পারে।
- তবে স্যাটেলাইটে অস্ত্র মোতায়েনের কাজের সঙ্গে স্পেসএক্সকে যুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নাম আয়রন ডোম, ডেভিড'স স্লিং এবং অ্যারো।

উৎস: প্রথম আলো (১৭ এপ্রিল ২০২৫)
১৬.
Corruption Perceptions Index প্রকাশ করে কোন সংস্থা?
  1. অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
  4. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
সঠিক উত্তর:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
Transparency International:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল Corruption Perceptions Index প্রকাশ করে।
- দুর্নীতির অবসান ঘটানো এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা প্রতিষ্ঠা করা।
- দুর্নীতিকে সংজ্ঞায়িত করা হয় অর্পিত ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত লাভের জন্য।
- ১৪০টি দেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন (UNCAC) স্বাক্ষর করেছে।
- ১৫০+ বিশ্ব নেতা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আহ্বানে সাড়া দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য ১৬-এ দুর্নীতি অন্তর্ভুক্ত করেছেন।
- ভিশন: এমন একটি বিশ্ব যেখানে সরকার, রাজনীতি, ব্যবসা, নাগরিক সমাজ এবং মানুষের দৈনন্দিন জীবন দুর্নীতিমুক্ত।
- মিশন: সমাজের সকল স্তরে এবং খাতে দুর্নীতি রোধ, স্বচ্ছতা প্রচার, এবং জবাবদিহিতা ও সততার উন্নয়ন।
- জার্মানির বার্লিনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সচিবালয় অবস্থিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্য দুর্নীতির অবসানে কাজ করে যাচ্ছে।

উৎস: Transparency International ওয়েবসাইট।
১৭.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালে কয়টি সদস্য ছিল?
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ৫২টি
  4. ৫৫টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations):
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৮.
পিএল-১৫ই (PL-15E) ক্ষেপণাস্ত্র কোন দেশ নির্মাণ করে?
  1. পাকিস্তান
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র চীন নির্মাণ করে। 
- ভারতের সাথে সংঘাতে পাকিস্তান চীনের তৈরি পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
- চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে।
- পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ, যা রপ্তানির জন্য তৈরি করা হয়েছে। 
- চীনের চতুর্থ প্রজন্মের এই পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ১৪৫ কিলোমিটার।
- বিপরীতে যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের এআইএম-১২০সি/ডি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ১২০ কিলোমিটার।
- যুদ্ধের সময় পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রটি জে-১০সিই ফাইটারের রাডারের সঙ্গে যুক্ত করা হলে এটি আরও অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
- কারণ এই রাডার ২৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে।

উৎস: THE BUSINESS STANDARD বাংলা
১৯.
IMF কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৪৪ সালের জুলাই মাসে
  2. ১৯৪৫ সালের মার্চ মাসে
  3. ১৯৪৭ সালের মার্চ মাসে
  4. ১৯৪৯ সালের জুলাই মাসে
সঠিক উত্তর:
১৯৪৭ সালের মার্চ মাসে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালের মার্চ মাসে
ব্যাখ্যা
IMF:
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- ১৯৪৭ সালের মার্চে IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে SDR (Special Drawing Rights) ব্যবহার করে।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
২০.
কমনওয়েলথের প্রধান কে? [জুন, ২০২৫]
  1. কিয়ার স্টারমার
  2. মার্ক কার্নি
  3. রাজা তৃতীয় চার্লস
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
রাজা তৃতীয় চার্লস
উত্তর
সঠিক উত্তর:
রাজা তৃতীয় চার্লস
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- প্রায় ২.৭ বিলিয়ন মানুষের আবাসস্থল কমনওয়েলথভুক্ত।
- সদস্যদের মধ্যে রয়েছে উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ এবং উন্নয়নশীল দেশ—৩৩টি দেশই ছোট রাজ্য, যার মধ্যে অনেকগুলোই দ্বীপ রাষ্ট্র।
- এই সংগঠনের মূল্যবোধ ও নীতিমালা "কমনওয়েলথ চার্টার"-এ তুলে ধরা হয়েছে।
- কমনওয়েলথের শিকড় ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে, তবে আজকের দিনে যেকোনো দেশ এই সংগঠনে যোগ দিতে পারে।
- ২০২২ সালে গ্যাবন ও টোগো সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।
- নাউরু (Nauru) হলো সবচেয়ে ছোট সদস্য দেশ, যার জনসংখ্যা মাত্র ১০,০০০।
- ভারত হলো সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি।
- রাজা তৃতীয় চার্লস (King Charles III) বর্তমানে কমনওয়েলথের প্রধান।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
২১.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন ধরনের কাজ করে থাকে?
  1. পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা
  2. মানবিক সহায়তা প্রদান
  3. আন্তর্জাতিক চুক্তি মনিটরিং
  4. ভ্রাম্যমাণ হাসপাতাল সুবিধা
সঠিক উত্তর:
মানবিক সহায়তা প্রদান
উত্তর
সঠিক উত্তর:
মানবিক সহায়তা প্রদান
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল: 
- 'Oxfam' নামটি এসেছে Oxford Committee for Famine Relief থেকে।
- এটি ১৯৪২ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে প্রতিষ্ঠিত হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে শত্রু-অধিকৃত গ্রিসে অনাহারে থাকা নারী ও শিশুদের জন্য খাদ্য পাঠানোর জন্য ওক্সফাম কাজ শুরু করে।
- ১৯৯৫ সালে বিভিন্ন দেশের স্বাধীন এনজিওগুলো একত্র হয়ে Oxfam International গঠন করে।
- যার লক্ষ্য ছিল দারিদ্র্য ও বৈষম্য কমানো এবং কাজের প্রভাব বাড়ানো।
- বর্তমানে অক্সফাম ৭৭টি দেশে কাজ করছে।
- বর্তমানে ২২টি দেশভিত্তিক সংগঠন এর সদস্য, যেমন: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ফিলিপাইন, কুইবেক, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তুরস্ক এবং যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- অন্য অফিস: আদ্দিস আবাবা, ব্রাসেলস, জেনেভা, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি।
- জনসচেতনতা ও অর্থ সংগ্রহের জন্য আলাদা অফিস রয়েছে দক্ষিণ কোরিয়া ও সুইডেনে।
- অক্সফাম একটি আন্তর্জাতিক এনজিও সংস্থা, যা বৈশ্বিক দারিদ্র্য ও অন্যায় মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছে — মানবিক সহায়তা থেকে শুরু করে নারীর অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত সবকিছুতে।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। 
২২.
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? [জুন, ২০২৫]
  1. থাইল্যান্ডে
  2. বাংলাদেশে
  3. সিঙ্গাপুরে
  4. মিয়ানমারে
সঠিক উত্তর:
থাইল্যান্ডে
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ডে
ব্যাখ্যা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন:
- বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- "সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত BIMSTEC" শীর্ষক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তাদের ভাগ করা নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
২৩.
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা কোনটি?
  1. ব্রিকস
  2. সার্ক
  3. আসিয়ান
  4. ন্যাটো
সঠিক উত্তর:
আসিয়ান
উত্তর
সঠিক উত্তর:
আসিয়ান
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN):
- আসিয়ান (ASEAN) এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations.
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা হচ্ছে আসিয়ান।
- এই আঞ্চলিক সংস্থাটি ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে গঠিত হয় আসিয়ান ঘোষণাপত্র (Bangkok Declaration) স্বাক্ষরের মাধ্যমে।
- আসিয়ান এর সদস্য দেশ ১০টি।
- সদস্য: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- এই দশটি দেশ মিলে গঠিত হয়েছে বর্তমান আসিয়ান সংস্থা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উল্লেখ্য,
- সার্ক হল দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা।
- ন্যাটো ৩২টি সদস্য রাষ্ট্রের একটি সামরিক জোট—৩০টি ইউরোপীয় এবং ২টি উত্তর আমেরিকান।
- ব্রিকস হলো দশটি দেশ নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২৪.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? [জুন, ২০২৫]
  1. পিয়েরে পলিয়েভর
  2. মার্ক কার্নি
  3. জাস্টিন ট্রুডো
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মার্ক কার্নি
উত্তর
সঠিক উত্তর:
মার্ক কার্নি
ব্যাখ্যা
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম মার্ক কার্নি। 
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি।
- লিবারেল পার্টি টানা চতুর্থবার কানাডার ক্ষমতায়।
- কানাডার ৩৪৩ আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭২ আসনে জিততে হয়।
- পিয়েরে পলিয়েভর হলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা।
- মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী।
- তিনি কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন এবং ২০২৫ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
- তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেন যা কানাডিয়ানদের ঐক্যবদ্ধ করার, কানাডার সার্বভৌমত্ব রক্ষা করার এবং G7-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য পদক্ষেপ নেবে।

উৎস: প্রথম আলো (২৯ এপ্রিল ২০২৫)
Prime Minister of Canada ওয়েবসাইট।
২৫.
হিউম্যান রাইটস ওয়াচ কী নামে প্রতিষ্ঠা লাভ করে?
  1. Human Rights Watch
  2. Americas Watch
  3. Helsinki Watch
  4. Amnesty International
সঠিক উত্তর:
Helsinki Watch
উত্তর
সঠিক উত্তর:
Helsinki Watch
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch):
- হিউম্যান রাইটস ওয়াচ একটি বৈশ্বিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ সালে (Helsinki Watch নামে)।
- সদস্য সংখ্যা: ১০০+ দেশ জুড়ে কার্যক্রম পরিচালনা করে। 
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 
- ১৯৭৮: Helsinki Watch প্রতিষ্ঠা—সোভিয়েত ব্লকের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
- ১৯৮১: Americas Watch—ল্যাটিন আমেরিকার যুদ্ধাপরাধ তদন্ত করে।
- ১৯৮৫-১৯৮৯: Asia Watch, Africa Watch, Middle East Watch সংযোজন।
- ১৯৮৮: "Human Rights Watch" নামে পূর্ণাঙ্গ সংগঠন রূপে আত্মপ্রকাশ করে।
- ১৯৯৭: আন্তর্জাতিক মাইন নিষিদ্ধকরণ ক্যাম্পেইনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০০৮: ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠায় অবদান রাখে।
- বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস ওয়াচ অবিচল ভূমিকা পালন করে যাচ্ছে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।
২৬.
ব্রাজিল কবে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে? [জুন, ২০২৫]
  1. ৬-৭ জুন, ২০২৫
  2. ৬-৭ জুলাই, ২০২৫
  3. ১৬-১৭ আগস্ট, ২০২৫
  4. ১৬-১৭ সেপ্টেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
৬-৭ জুলাই, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৬-৭ জুলাই, ২০২৫
ব্যাখ্যা
- ব্রাজিলের ২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সি দুটি অগ্রাধিকারের উপর আলোকপাত করবে: বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা এবং সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত উন্নয়নের জন্য ব্রিকস অংশীদারিত্ব।
- "আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা" এই নীতিবাক্য দ্বারা পরিচালিত।
- ৬-৭ জুলাই, ২০২৫, ব্রাজিল রিও ডি জেনেইরোতে আধুনিক শিল্প জাদুঘরে ( Museu de Arte Moderna /MAM) ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
- আন্তর্জাতিক বাণিজ্যে, ব্রিকস দেশগুলি মোট বৈশ্বিক বিনিময়ের ২৪% প্রদান করে। ব্রিকস দেশগুলির সাথে ব্রাজিলের বাণিজ্য শৃঙ্খলের মোট পরিমাণ ছিল ২১০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৪ সালে মোট ৩৫%।
- BRICS থেকে ব্রাজিলের ১২১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছিল, যা ২০২৪ সালে ব্রাজিলের মোট রপ্তানির ৩৬% ছিল (সূত্র: ComexVis);
- BRICS ছিল ৮৮ বিলিয়ন মার্কিন ডলার ব্রাজিলিয়ান আমদানির উৎস, যা ২০২৪ সালে ব্রাজিলের মোট আমদানিকৃত পণ্যের ৩৪% (সূত্র: ComexVis);

উৎস: brics.br
২৭.
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) এর কাজ কোনটি?
  1. উচ্চ সুদে ঋণ প্রদান
  2. মুদ্রা ব্যবস্থার তদারকি
  3. অনুদান এবং কম সুদে ঋণ প্রদান
  4. সবগুলো
সঠিক উত্তর:
অনুদান এবং কম সুদে ঋণ প্রদান
উত্তর
সঠিক উত্তর:
অনুদান এবং কম সুদে ঋণ প্রদান
ব্যাখ্যা
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA):
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) হল বিশ্বব্যাংকের একটি অংশ যা বিশ্বের নিম্ন আয়ের দেশগুলিকে সাহায্য করে।
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংকের একটি অংশ যা নিম্ন-আয়ের দেশগুলিকে সহায়তা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত IDA বিশ্বব্যাংকের মূল ঋণদানকারী শাখা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর পরিপূরক।
- বর্তমানে এটি ১৭৫টি সদস্য দেশ নিয়ে গঠিত।
- আইডিএ অনুদান এবং কম সুদে ঋণ প্রদান করে যা দেশগুলিকে তাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে, জীবন উন্নত করতে এবং বিশ্বব্যাপী নিরাপদ, আরও সমৃদ্ধ সম্প্রদায় তৈরি করতে সহায়তা করে।
- এটি ৭৮টি নিম্ন-আয়ের দেশের জন্য সহায়তার বৃহত্তম উৎসগুলির মধ্যে একটি এবং এই দেশগুলিতে প্রয়োজনীয় সামাজিক পরিষেবাগুলির জন্য দাতা তহবিলের একক বৃহত্তম উৎস।
- IDA রেয়াতি শর্তে অর্থ ঋণ দেয়।
- এর অর্থ হল IDA ঋণের সুদের হার শূন্য বা খুব কম এবং পরিশোধের সময়কাল ৩০ থেকে ৪০ বছর।
- IDA দেশগুলির অর্ধেকেরও বেশি তাদের IDA সম্পদের সমস্ত বা অর্ধেক অনুদানের শর্তে পায়, যার কোনও পরিশোধই হয় না।
- এই অনুদানগুলি ঋণ সংকটের ঝুঁকিতে থাকা নিম্ন আয়ের দেশগুলিকে লক্ষ্য করে তৈরি করা হয়।

উৎস: IDA ওয়েবসাইট।
২৮.
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশ কতটি? [জুন, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (D-8 Organization for Economic Cooperation): 
- ১৫ জুন ১৯৯৭ সালে ইস্তাম্বুলে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের মাধ্যমে D-8 সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
- মূল কার্যালয়: ইস্তাম্বুল, তুর্কিয়ে। 
- বর্তমান মহাসচিব: আইসিয়াকা আবদুলকাদির ইমাম (নাইজেরিয়া)। 
- এটি সদস্য দেশগুলোর অন্যান্য দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না।
- সদস্য সংখ্যা: ৯টি। 
- সদস্য রাষ্ট্র:
১. আজারবাইজান (২০২৫ সালে যোগ দেয়)
২. বাংলাদেশ
৩. মিশর
৪. ইন্দোনেশিয়া
৫. ইরান
৬. মালয়েশিয়া
৭. নাইজেরিয়া
৮. পাকিস্তান
৯. তুর্কিয়ে

উৎস: ডি-৮ ওয়েবসাইট।
২৯.
Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট কে? [জুন, ২০২৫]
  1. অজয় ভূষণ পান্ডে
  2. জিন লিকুন
  3. লুজার শুকনেখট
  4. আসমা শেখ
সঠিক উত্তর:
জিন লিকুন
উত্তর
সঠিক উত্তর:
জিন লিকুন
ব্যাখ্যা
Asian Infrastructure Investment Bank (AIIB):
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- এশিয়া এবং অন্যান্য অঞ্চলে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ এর উদ্দেশ্যে।
- আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি।
- সদস্য রাষ্ট্র: ১১০টি দেশ।
- মোট মূলধন: ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
- বর্তমান প্রেসিডেন্ট: জিন লিকুন।
- AIIB "Belt and Road Initiative" (BRI)-এর সাথে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর একটি বড় অর্থায়নকারী।
- এটি বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) পরিপূরক হিসাবে কাজ করে।
- AIIB গ্রিন এবং টেকসই প্রকল্পে জোর দেয়।

উৎস: AIIB Official Website
World Bank Overview on AIIB
৩০.
আফ্রিকান ইউনিয়ন এর সদস্য দেশ কয়টি? [জুন, ২০২৫]
  1. ৫০টি
  2. ৫৫টি
  3. ৫৭টি
  4. ৬০টি
সঠিক উত্তর:
৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫৫টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU), যা ২৫ মে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য ২০৬৩ সালের মধ্যে আফ্রিকাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সমন্বিত মহাদেশ হিসেবে গড়ে তোলা।

উৎস: African Union
৩১.
বেনেলাক্স ইউনিয়ন এর সদস্য রাষ্ট্র কোনটি?
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ডস
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বেনেলাক্স ইউনিয়ন (Benelux Union): 
- সদস্য রাষ্ট্র: বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। 
- ১৯৪৪ সালে এটি একটি কাস্টমস ইউনিয়ন (Customs Union) হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৫৮ সালে এটি বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন (Benelux Economic Union)-এ রূপান্তরিত হয়।
- ৫০ বছরের সাফল্যের পর, তিন দেশের রাজনৈতিক নেতারা আন্তঃসরকার সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনে একটি নতুন বেনেলাক্স চুক্তি স্বাক্ষর করেন, যা বর্তমানে কার্যকর রয়েছে।
- আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সমন্বয় এবং রাজনৈতিক সংহতি বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।
- বেনেলাক্স ইউনিয়ন বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের মধ্যে দীর্ঘমেয়াদি আঞ্চলিক সহযোগিতার প্রতীক — যা ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উৎস: বেনেলাক্স ওয়েবসাইট। 
৩২.
৫১তম G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? [মে, ২০২৫]
  1. ইতালি
  2. জাপান
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
জি৭ (G7):
- পূর্ণ নাম: Group of Seven
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল।
- উদ্দেশ্য: বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি সমন্বয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
- জি৭-এর সদস্য দেশগুলো বিশ্বের বৃহত্তম উন্নত অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- জোটটি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থার আওতায় নয়।
- ২০২৪ সালে সর্বশেষ G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- কানাডা ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত G7 এর সভাপতিত্ব করবে এবং ২০২৫ সালের জুন মাসে আলবার্টার কানানাস্কিসে শীর্ষ সম্মেলনটি আয়োজন করবে।
- ৫১তম G7 শীর্ষ সম্মেলন ১৫ থেকে ১৭ জুন ২০২৫ পর্যন্ত কানাডার আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হবে ।
- বর্তমানে রাশিয়া জি৭ (G7) গোষ্ঠীতে অন্তর্ভুক্ত নয়।

সদস্য দেশসমূহ:
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. কানাডা
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. ইতালি
৭. জাপান

উৎস: G7 Official Website
World Economic Forum