পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Bangla-02 - সমার্থক ও বিপরীতার্থক শব্দ, সন্ধি ও সমাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
বরুণ, পাথার, অর্ণব শব্দ তিনটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) ঢেউ
  2. খ) পাথর
  3. গ) জলধি
  4. ঘ) মেঘ
সঠিক উত্তর:
গ) জলধি
উত্তর
সঠিক উত্তর:
গ) জলধি
ব্যাখ্যা
জলধি - বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
সম অর্থবহ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) অম্বু, প্লাব
  2. খ) নীর, বারি
  3. গ) সলিল, জলদ
  4. ঘ) জীবন, চঞ্চলা
সঠিক উত্তর:
খ) নীর, বারি
উত্তর
সঠিক উত্তর:
খ) নীর, বারি
ব্যাখ্যা
পানি - জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন, অম্বু;
বন্যা - প্লাব, প্লাবন;
মেঘ - জলদ, জলধর, বারিদ;
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিত্য সমাসটি শনাক্ত করুন।
  1. ক) দুগ্ধফেননিভ
  2. খ) চৌচালা
  3. গ) একতারা
  4. ঘ) দশানন
সঠিক উত্তর:
ক) দুগ্ধফেননিভ
উত্তর
সঠিক উত্তর:
ক) দুগ্ধফেননিভ
ব্যাখ্যা
দুগ্ধ ফেনার তুল্য = দুগ্ধফেননিভ হলো নিত্য সমাস।
যে সমাসে সমস্যমান পদসমূহের দ্বারা ব্যাসবাক্য গঠিত হয় না, ব্যাসবাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন পড়ে, তাকে নিত্য সমাস বলে।
যথা - দর্শনমাত্র, বিরানব্বই, তন্মাত্র, গ্রামান্তর, কালসাপ ইত্যাদি।
চৌচালা, একতারা, দশানন হলো বহুব্রীহি সমাস।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
উপপদ তৎপুরুষ সমাসটি চিহ্নিত করুন।
  1. ক) ঘিয়ে ভাজা
  2. খ) ছাপোষা
  3. গ) অজানা
  4. ঘ) কাপুরুষ
সঠিক উত্তর:
খ) ছাপোষা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছাপোষা
ব্যাখ্যা
ছা পোষে যে = ছাপোষা একটি উপপদ তৎপুরুষ সমাস।
উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে - সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
যেমন - অগ্রগামী, বনবাসী, ধামাধরা, ছেলেধরা, জাদুকর ইত্যাদি৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পূর্বাহ্ন' শব্দটির যথাযথ বিপরীত শব্দ কোনটি?
  1. ক) পরাহ্ন
  2. খ) অপরাহ্ন
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ
ব্যাখ্যা
পূর্বাহ্ন শব্দটির যথাযথ বিপরীত শব্দ হলো - পরাহ্ন, অপরাহ্ন।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
রূপক কর্মধারয় সমাস কোনটি?
  1. ক) অরুণরাঙা
  2. খ) চন্দ্রমুখ
  3. গ) সিংহপুরুষ
  4. ঘ) বিষাদসিন্ধু
সঠিক উত্তর:
ঘ) বিষাদসিন্ধু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষাদসিন্ধু
ব্যাখ্যা
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু হলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ।
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়৷ এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।
যেমন - ক্রোধানল = ক্রোধ রূপ অনল;
মনমাঝি = মন রূপ মাঝি ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
.
'স্কুলপালানো' কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ
  2. খ) তৃতীয়া তৎপুরুষ
  3. গ) পঞ্চমী তৎপুরুষ
  4. ঘ) ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর:
গ) পঞ্চমী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চমী তৎপুরুষ
ব্যাখ্যা
স্কুলপালানো = স্কুল হতে পালানো পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ৷
পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে) লোপে যে তৎপুরুষ সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যেমন - খাঁচাছাড়া, বিলাতফেরত, জেলমুক্ত, ঋণমুক্ত, পরাণপ্রিয় ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
.
'গায়ে - হলুদ' কোন সমাস?
  1. ক) অলুক তৎপুরুষ
  2. খ) অলুক বহুব্রীহি
  3. গ) অলুক দ্বন্দ্ব
  4. ঘ) উপপদ তৎপুরুষ
সঠিক উত্তর:
খ) অলুক বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
খ) অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
'গায়ে - হলুদ' হলো অলুক বহুব্রীহি সমাস৷
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোন পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়৷
যথা - মাথায়পাগড়ি, হাতে - খড়ি, গায়ে - পড়া, মাথায় - ছাতা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
.
নিচের কোন বিপরীত শব্দযুগল অশুদ্ধ?
  1. ক) কৃতজ্ঞ - কৃতঘ্ন
  2. খ) সুকৃত - দুষ্কৃত
  3. গ) উন্নত - অবনত
  4. ঘ) লক্ষ্মী - শ্রীময়ী
সঠিক উত্তর:
ঘ) লক্ষ্মী - শ্রীময়ী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লক্ষ্মী - শ্রীময়ী
ব্যাখ্যা
কৃতজ্ঞ - কৃতঘ্ন; সুকৃত - দুষ্কৃত; উন্নত - অবনত বিপরীত শব্দযুগল শুদ্ধ৷
লক্ষ্মী'র বিপরীত শব্দ - অলক্ষ্মী৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
১০.
ক্ষিতি, অবনী শব্দ দুটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) পৃথিবী
  2. খ) সাগর
  3. গ) দুঃখ
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
ক) পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
ক) পৃথিবী
ব্যাখ্যা
পৃথিবী - ভূমন্ডল, ধরা, ভুবন, জাহান, ক্ষিতি, অবনী, ধরণী, ভূ, ধরিত্রী, বসুধা, দুনিয়া ইত্যাদি।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১১.
নিচের কোনটি পাখি–এর প্রতিশব্দ নয়?
  1. ক) দ্বিজ
  2. খ) কায়া
  3. গ) কলেবর
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১২.
নিচের কোনটি সৌদামিনী–এর প্রতিশব্দ নয়?
  1. ক) চপলা
  2. খ) দামিনী
  3. গ) ক্ষণপ্রভা
  4. ঘ) ঊর্মি
সঠিক উত্তর:
ঘ) ঊর্মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঊর্মি
ব্যাখ্যা
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, দামিনী, ক্ষণপ্রভা।
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৩.
'তরঙ্গ'এর সমার্থক শব্দ হলো -
  1. ক) ঢেউ
  2. খ) নাগ
  3. গ) কেশরী
  4. ঘ) হরি
সঠিক উত্তর:
ক) ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢেউ
ব্যাখ্যা
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৪.
কোনটি পবন–এর একার্থবোধক শব্দ নয়?
  1. ক) অনিল
  2. খ) অহ্ন
  3. গ) সমীরণ
  4. ঘ) মরুৎ
সঠিক উত্তর:
খ) অহ্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) অহ্ন
ব্যাখ্যা
বাতাস - অনিল, পবন, সমীরণ, মরুৎ, বায়ু, গন্ধবহ, প্রভঞ্জন।
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৫.
নিচের কোন বিপরীত শব্দযুগল অশুদ্ধ?
  1. ক) শিষ্ট - শান্ত
  2. খ) অন্তরঙ্গ - বহিরঙ্গ
  3. গ) অন্ত - অনন্ত
  4. ঘ) জঙ্গম - স্থাবর
সঠিক উত্তর:
ক) শিষ্ট - শান্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) শিষ্ট - শান্ত
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দ -
শিষ্ট - অশিষ্ট;
অন্তরঙ্গ - বহিরঙ্গ;
অন্ত - অনন্ত;
অস্থাবর, জঙ্গম - স্থাবর।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
১৬.
'নীলোৎপল' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ চিহ্নিত করুন৷
  1. ক) নীল + উতপল
  2. খ) নিল + উৎপল
  3. গ) নীল + উৎপল
  4. ঘ) নীল + উতপল্
সঠিক উত্তর:
গ) নীল + উৎপল
উত্তর
সঠিক উত্তর:
গ) নীল + উৎপল
ব্যাখ্যা
স্বরসন্ধির ক্ষেত্রে 'অ + উ = ও' হয়।
অতএব, নীলোৎপল শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ নীল + উৎপল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী
১৭.
নিচের কোনটি নৃপতি–এর সমার্থক শব্দ?
  1. ক) নিশা
  2. খ) পতগ
  3. গ) তনু
  4. ঘ) রাজা
সঠিক উত্তর:
ঘ) রাজা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজা
ব্যাখ্যা
রাজা - শাসক, নৃপতি, নরপতি, নৃপ, ভূপাল, মহীপতি, সম্রাট, বাদশাহ।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৮.
সম অর্থবহ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) হুতাশন, বায়ুসখা
  2. খ) অন্তরিক্ষ, ব্যোম
  3. গ) দ্রুম, বিটপী
  4. ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা
অগ্নি - অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন, বায়ুসখা, সর্বভুক।
আকাশ - গগন, নভোমন্ডল, দ্যুলোক, অন্তরিক্ষ, ব্যোম।
বৃক্ষ - দ্রুম, বিটপী, তরু, মহীরুহ, গাছপালা।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৯.
খাঁটি বাংলা স্বরসন্ধির উদাহরণ কোনটি?
  1. ক) যথেষ্ট
  2. খ) শাঁখারি
  3. গ) শুভেচ্ছা
  4. ঘ) বিদ্যালয়
সঠিক উত্তর:
খ) শাঁখারি
উত্তর
সঠিক উত্তর:
খ) শাঁখারি
ব্যাখ্যা
বাংলা শব্দের স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বাংলা স্বরসন্ধি বলে।
যেমনঃ শাঁখা + আরি = শাঁখারি। এরূপ রূপালি, কতেক, নিন্দুক, হিংসুক ইত্যাদি।
নরাধম, দেবালয়, শুভেচ্ছা, যথেষ্ট, বিদ্যালয় ও মহার্ঘ হলো সংস্কৃত স্বরসন্ধি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী
২০.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) শর্বরী
  2. খ) ক্ষণদা
  3. গ) তুরঙ্গম
  4. ঘ) যামিনী
সঠিক উত্তর:
গ) তুরঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরঙ্গম
ব্যাখ্যা
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
অশ্ব - তুরগ, তুরঙ্গম, ঘোটকী।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২১.
কোনটি সঠিক নয়?
  1. ক) অতি + অন্ত = অত্যন্ত
  2. খ) প্রতি + অহ = প্রত্যহ
  3. গ) অভি + উত্থান = অভ্যুত্থান
  4. ঘ) প্রতি + ঊষ = প্রত্যুষ
সঠিক উত্তর:
ঘ) প্রতি + ঊষ = প্রত্যুষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রতি + ঊষ = প্রত্যুষ
ব্যাখ্যা
ই - কার বা ঈ - কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যাঞ্জনবর্ণের সাথে য - ফলা লেখা হয়।
যেমনঃ প্রতি + অহ = প্রত্যহ; অভি + উত্থান = অভ্যুত্থান; প্রতি + ঊষ = প্রত্যূষ; অতি + অন্ত = অত্যন্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী
২২.
আশীবিষ–এর প্রতিশব্দ হলো -
  1. ক) অহি
  2. খ) সবিতা
  3. গ) রবি
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
ক) অহি
উত্তর
সঠিক উত্তর:
ক) অহি
ব্যাখ্যা
সাপ - সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ফণাধর, ভুজগ, আশীবিষ, বিষধর৷
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২৩.
অব্যয়ীভাব সমাস কোনটি?
  1. ক) আসমুদ্রহিমাচল
  2. খ) নিরামিষ
  3. গ) আরক্তিম
  4. ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা
'আসমুদ্রহিমাচল = সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত,
নিরামিষ = আমিষের অভাব,
আরক্তিম = ঈষৎ রক্তিম' ইত্যাদি অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।