পরীক্ষা আর্কাইভ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

পরীক্ষা৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা – ২০ বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি-৪ টপিক: আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তানের সিভিল সার্ভিস। আন্তর্জাতিক সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
‘Fridays for Future’ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. মালালা ইউসুফজাই
  2. গ্রেটা থুনবার্গ
  3. আন্তোনিও গুতেরেস
  4. ভেনেসা নাকাতে
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
Fridays for Future:
- একটি আন্তর্জাতিক জলবায়ু ন্যায়ের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন,
- যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জোরালো নীতিমালা ও পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।
- প্রতিষ্ঠাতা: গ্রেটা থুনবার্গ, সুইডেন।
- সূচনা তারিখ: আগস্ট ২০১৮।
- প্রথম স্থান: সুইডিশ পার্লামেন্ট, স্টকহোম।
- প্রতিবাদ: সুইডিশ সরকারের জলবায়ু নীতির বিরুদ্ধে একক অবস্থান ধর্মঘট।

 উদ্দেশ্য ও দাবি:
- 1.5°C তাপমাত্রা সীমায় রাখতে বৈশ্বিক পদক্ষেপ।
- জলবায়ু ইস্যুতে বৈজ্ঞানিক মতামতের প্রতি শ্রদ্ধা।
- জলবায়ু-ন্যায় ভিত্তিক নীতি গ্রহণ করা।
- তরুণদের কণ্ঠস্বরকে রাজনৈতিক সিদ্ধান্তে প্রাধান্য দেওয়া।

উৎস: Fridays ForFuture .org. 
.
সম্প্রতি, ভারতের কোন শহরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে? [জুন, ২০২৫]
  1. মুম্বাই
  2. আহমেদাবাদ
  3. দিল্লি
  4. কলকাতা
সঠিক উত্তর:
আহমেদাবাদ
উত্তর
সঠিক উত্তর:
আহমেদাবাদ
ব্যাখ্যা
বিমান বিধ্বস্ত: 
- ১২জুন ২০২৫ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
- বিমানে দুই শিশুসহ ২৩০ যাত্রী এবং ১২ জন ক্রু ছিল।
- যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
- যাদের মধ্যে কেবল একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচেছেন।
- বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক,
- একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

উৎস: বিবিসি।
.
'V-20' কিসের সাথে সম্পর্কিত?
  1. কৃষি উন্নয়ন
  2. জলবায়ু পরিবর্তন
  3. বাণিজ্য সম্প্রসারণ
  4. উন্নয়নশীল দেশ
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
• V- 20:
- এর পূর্ণরূপ: Vulnerable Twenty Group.
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)।
- প্রথম সদস্য ২০টি দেশ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।

- বর্তমান সদস্য দেশ: ৭০ টি। [জুন, ২০২৫]

উৎস: V-20 ওয়েবসাইট।
.
বাসেল কনভেনশন মূলত কী নিয়ন্ত্রণ করে?
  1. জলবায়ু পরিবর্তন
  2. বন উজাড়
  3. বায়ু দূষণ
  4. বিষাক্ত বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন
সঠিক উত্তর:
বিষাক্ত বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন
উত্তর
সঠিক উত্তর:
বিষাক্ত বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- পূর্ণরূপ:  Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- বাংলাদেশ কনভেনশনটি অনুমোদন করে ১৯৯৩ সালে।

• প্রধান উদ্দেশ্য:
- বিষাক্ত বা বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ। 
- উন্নয়নশীল দেশে বিষাক্ত বর্জ্য ফেলা রোধ করা
- বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, তথ্য আদান-প্রদান ও পরিবেশবান্ধব পদ্ধতি নিশ্চিত করা
- "Waste Minimization" বা বর্জ্য হ্রাসে সদস্য রাষ্ট্রকে উৎসাহিত করা

উৎস: বাসেল কনভেনশন ও UNEP ওয়েবসাইট।
.
মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটেছিল কোথায়?
  1. ব্রিটেন
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
 সিভিল সার্ভিস:
- আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয় চীনে ।
- তখন চীনে সরকারী চাকুরে রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন।
- সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলা হতো মন্ত্রিদেরকে, যারা সরাসরি প্রাসাদের কাজ করতেন।
- তারা সরকারের ক্ষমতাশালী ব্যাক্তিবর্গ হিসাবে পরিচিত ছিলেন।
• ২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে সর্বপ্রথম সিভিল সার্ভিস বা সরকারী চাকরির সূচনা হয়।
- সম্রাট জানতেন চীনের মতো এতো বড় সাম্রাজ্য তিনি একা চালাতে পারবেন না।
- তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী এবং প্রশাসকদের সরকারের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
- এভাবেই ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হতো।

উৎস: ব্রিটানিকা।
.
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
  1. IUCN
  2. UNEP
  3. IPCC
  4. WWF
সঠিক উত্তর:
IPCC
উত্তর
সঠিক উত্তর:
IPCC
ব্যাখ্যা
IPCC: 
- পূর্ণ নাম: Intergovernmental Panel on Climate Change. 
- প্রতিষ্ঠিত: ১৯৮৮ সালে
- প্রতিষ্ঠাতা সংস্থা: UNEP ও WMO. 
- UNEP (United Nations Environment Programme). 
- WMO (World Meteorological Organization).
- এটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বচ্চো সংস্থা।

• প্রথমদিককার কার্যক্রম:
- প্রথম বৈঠক: ১৯৮৮ সালের নভেম্বর, জেনেভা।
- প্রথম রিপোর্ট (First Assessment Report - FAR):
- প্রকাশিত হয় ১৯৯০ সালে, যা United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গঠনের পথপ্রদর্শক হয়।

• প্রধান উদ্দেশ্য:

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও উপস্থাপন করা।
- বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের জন্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ।

উল্লেখ্য, 
- ২০০৭ সালে IPCC ও আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- কারণ: জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপে সহায়তা।

উৎস: IPCC ওয়েবসাইট।
.
যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম-
  1. Royal Civil Service
  2. Home Civil Service
  3. UK Government Staff Agency
  4. His Majesty’s Civil Service
অনির্ধারিত
ব্যাখ্যা

যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম- 
সঠিক উত্তর: His Majesty's Civil Service ও Home Civil Service
অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
------------------------ 

যুক্তরাজ্যের সিভিল সার্ভিস:

- যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম His Majesty's Civil Service. 
- এটি Home Civil Service নামেও পরিচিত।
- 'যুক্তরাজ্যের সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা বা ক্রাউন কর্মকর্তা হিসাবে পরিচিত হয়।
- তারা সংসদীয় কর্মকর্তা বা স্থানীয় সরকারের কর্মকর্তা নয়।

উৎস: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।

.
সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত অভিযানের নাম কী? [ জুন, ২০২৫]
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন আল আকসা ফ্লাড
  3. অপারেশন ঈগল ক্ল
  4. অপারেশন ট্রভেলি
সঠিক উত্তর:
অপারেশন রাইজিং লায়ন
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন রাইজিং লায়ন
ব্যাখ্যা
• ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল।
- ইসরাইল ১৩ জুন ২০২৫ চালানো হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আঘাত হানা। 

অপরদিকে,
- যুক্তরাষ্ট্র ইরানের পারমানবিক কেন্দ্রে হামলা করছে।
- তার নাম অপারেশন মিডনাইট হ্যামার।
- অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
- গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড। 
- হামাসের বিরুদ্ধে অপারেশন “সোর্ডস অব আয়রন” অপারেশন চালায় ইসরাইল।

উৎস: আলজাজিরা নিউজ।
.
ভারতীয় উপমহাদেশে কে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS)-এ উত্তীর্ণ হন?
  1. সতেন্দ্রনাথ ঠাকুর
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বিনয় সেন
  4. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
সতেন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
সতেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
ইন্ডিয়ান সিভিল সার্ভিস: 
- গঠিত: আনুষ্ঠানিকভাবে ১৮৫৮ সালে।
- নিয়ন্ত্রণ: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি → পরে ব্রিটিশ সরকার।
- পূর্ব নাম: Covenanted Civil Services (CCS).
- নতুন রূপ: ১৯৪৭ সালের পর ICS বিলুপ্ত হয়ে IAS (Indian Administrative Service) তে রূপান্তরিত হয়।
 - নিয়োগ প্রক্রিয়া: প্রাথমিকভাবে ব্রিটেনেই পরীক্ষা হতো এবং ভারতীয়দের অংশগ্রহণ সীমিত ছিল। 
- ১৮৬৩ সালে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ICS-এ উত্তীর্ণ হন। 
- ১৯২২ সালে থেকে পরীক্ষা ভারতেও শুরু হয় (আলাহাবাদে)। 

উৎস: ব্রিটানিকা।
১০.
প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
  1. কিয়োটো
  2. প্যারিস
  3. রিও ডি জেনেইরো
  4. স্টকহোম
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো
ব্যাখ্যা
 প্রথম বিশ্ব ধরিত্রি সম্মেলন:
- পূর্ণ নাম: United Nations Conference on Environment and Development (UNCED)
- অন্যান্য নাম: Rio Earth Summit, Rio Conference.
- স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল।
- সময়: ১৯৯২ সাল।

• আয়োজনের উদ্দেশ্য: 
- পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক নীতি নির্ধারণ।
- উন্নয়ন ও পরিবেশের মধ্যে সমন্বয় সাধন।
- টেকসই উন্নয়ন (Sustainable Development) বিষয়ক পদক্ষেপ গ্রহণ।

উৎস: Britannica.
১১.
পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে প্রবেশের জন্য কোন পরীক্ষাটি নেওয়া হয়?
  1. PSC
  2. PAS
  3. CSS
  4. PCS
সঠিক উত্তর:
CSS
উত্তর
সঠিক উত্তর:
CSS
ব্যাখ্যা
পাকিস্তানের সিভিল সার্ভিস: 
- পাকিস্তানের সিভিল সার্ভিস হলো দেশটির প্রশাসনিক কাঠামোর কেন্দ্রীয় স্তম্ভ, শাসন কার্য পরিচালনা, 
- এটি মূলত British Indian ICS-এর উত্তরসূরি।
- গঠিত: ১৯৪৭ সালে, স্বাধীনতার পর।
- পূর্বসূরি: ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS)
- নিয়ন্ত্রণকারী সংস্থা: FPSC (Federal Public Service Commission).
- নিয়োগ পরীক্ষার নাম: CSS (Central Superior Services).

উৎস: Government of Pakistan.
 
১২.
জাপানে সিভিল সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির বিষয়টি তত্ত্বাবধান করে-
  1. Parliament
  2. Supreme Court
  3. National Personnel Authority
  4. Civil Rights Commission
সঠিক উত্তর:
National Personnel Authority
উত্তর
সঠিক উত্তর:
National Personnel Authority
ব্যাখ্যা
জাপান সিভিল সার্ভিস:
- জাপানের সিভিল সার্ভিস সাধারণত দুটি স্তরে বিভক্ত:
• National Civil Service. 
- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কাজ করে
• Local Civil Service. 
- প্রিফেকচার (জেলা) ও পৌরসভা পর্যায়ে নিয়োজিত।
 - প্রধান নিয়ন্ত্রণ সংস্থা: National Personnel Authority (NPA). 
- সরকারি কর্মচারীদের নিয়োগ, পরীক্ষা, নীতিমালা নির্ধারণ এবং বেতন কাঠামো নিয়ন্ত্রণ করে। 
• Cabinet Secretariat: 
- উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ ও সমন্বয় সাধন করে।
 
উৎস: ব্রিটানিকা।
১৩.
বর্তমানে মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? [ জুন, ২০২৫]
  1. নরওয়ে
  2. কানাডা
  3. সুইজারল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- প্রকাশ: ২ মে ২০২৫।
- প্রকাশক: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF).
- অন্তর্ভুক্ত দেশ: ১৮০টি।
- সূচক অনুযায়ী-
- শীর্ষ দেশ- নরওয়ে।
- সর্বনিম্ন দেশ- ইরিত্রিয়া।

উল্লেখ্য, 
- বাংলাদেশের অবস্থান- ১৪৯তম।
- সার্কভুক্ত দেশের অবস্থান- ৯০. নেপাল, ১০৪. মালদ্বীপ, ১৩৯. শ্রীলংকা, ১৫১. ভারত, ১৫২. ভুটান, ১৫৮. - পাকিস্তান ও ১৭৫. আফগানিস্তান।

উৎস:  World Press Freedom Index 2025. [Link]
১৪.
Green Climate Fund গঠন হয় কোন সম্মেলনে?
  1. কিয়োটো সম্মেলন
  2. রিও সম্মেলন
  3. কপ ১৬
  4. প্যারিস সম্মেলন
সঠিক উত্তর:
কপ ১৬
উত্তর
সঠিক উত্তর:
কপ ১৬
ব্যাখ্যা
Green Climate Fund: 
- প্রতিষ্ঠিত: ২০১০ সালে।
- প্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকো,
- সদর দপ্তর:  ইনচন, দক্ষিণ কোরিয়া।
- COP16 : Green Climate Fund আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- আয়োজক দেশ: মেক্সিকো।
- আলোচ্য বিষয়:
- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস, -
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ,

উল্লেখ্য,
- COP15 : সবুজ জলবায়ু তহবিল গঠনের ধারণা ও প্রস্তাবনা উত্থাপিত হয়।
- উন্নত দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ২০২০ সাল থেকে।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
১৫.
সম্প্রতি, ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় কতজন মানুষ নিহত হয়? [ জুন, ২০২৫]
  1. ২৫ জন
  2. ২৬ জন
  3. ৩০ জন
  4. ২২ জন
সঠিক উত্তর:
২৬ জন
উত্তর
সঠিক উত্তর:
২৬ জন
ব্যাখ্যা
 সন্ত্রাসী হামলা:
- তারিখ: ২২ এপ্রিল ২০২৫।
- জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি নাগরিক নিহত হন।
- মোট ২৬ জন মানুষ মারা যায়।
- ভারত পাকিস্তানকে দোষারোপ করে।
- হামলার দায়: জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার জড়িত বলে দাবি করে।

• অপারেশন সিঁদুর:
- সময়:  ৭ মে ২০২৫
- অভিযান: ভারত "অপারেশন সিঁদুর" নামে একটি সামরিক অভিযান শুরু করে।
- লক্ষ্যবস্তু: পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।
- যুদ্ধবিরতি: ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

উৎস: আলজাজিরা নিউজ।
১৬.
গ্রিনপিস কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. কানাডা
  2. সুইডেন
  3. নেদারল্যন্ড
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যন্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যন্ড
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডামে।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়। পরে ১৯৭১ সালে এটি 'গ্রীনপিস' নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর  ওয়েবসাইট।
১৭.
যুক্তরাষ্ট্রে সিভিল সার্ভিস সংস্কারের জন্য কোন আইনটি প্রণয়ন করা হয়?
  1. Hatch Act
  2. Civil Rights Act
  3. Pendleton Civil Service Reform Act
  4. Federal Employment Act
সঠিক উত্তর:
Pendleton Civil Service Reform Act
উত্তর
সঠিক উত্তর:
Pendleton Civil Service Reform Act
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র সিভিল সার্ভিস: 
- প্রাথমিক কাঠামো: Spoils System.
- সংস্কার: ১৮৮৩ সালে Pendleton Civil Service Reform Act পাস হয়। 
- দায়িত্বপ্রাপ্ত সংস্থা: U.S. Office of Personnel Management (OPM)
- লক্ষ্য: Merit-based, politically neutral চাকরি ব্যবস্থা প্রতিষ্ঠা।
• সিভিল সার্ভিসের ধরন:
- Competitive Service: 
- মেধাভিত্তিক পরীক্ষা ও নিয়োগ (বেশিরভাগ কর্মী)
- Excepted Service: 
- নির্দিষ্ট সংস্থা বা পদের জন্য ব্যতিক্রমী নিয়োগ। 
- Senior Executive Service (SES): 
- উচ্চপর্যায়ের পলিসি ও প্রশাসনিক নেতৃস্থানীয় কর্মকর্তা। 

উৎস: ব্রিটানিকা। 
১৮.
নিচের কোনটি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে-
  1. UNDP
  2. UNEP
  3. WWF
  4. IPCC
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (জুন, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (জুন, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
১৯.
রামসার কনভেনশনের উদ্দেশ্য কোনটি?
  1. কার্বন নিঃসরণ
  2. সমুদ্রে বর্জ্য কমানো
  3. জলাশয় ও জলাভূমি সংরক্ষণ
  4. বানিজ্য বৃদ্ধি করা
সঠিক উত্তর:
জলাশয় ও জলাভূমি সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জলাশয় ও জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম: Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১ সাল।
- কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫ সাল।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য: ১৭২টি দেশ।
- জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই উন্নয়ন প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি।

উল্লেখ্য:
- সবচেয়ে বেশী রামসার সাইট যুক্তরাজ্য ১৭৬টি। 
- বাংলাদেশে রামসার সাইট ২ টি।

উৎস: Ramsar Convention Official Website. 
২০.
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট- এর প্রতিষ্ঠাতা কে?
  1. আল গোর
  2. গ্রো হারলেম
  3. লেস্টার আর. ব্রাউন
  4. জেমস লাভলক
সঠিক উত্তর:
লেস্টার আর. ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
লেস্টার আর. ব্রাউন
ব্যাখ্যা
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট:
- ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা সংগঠন।
- যা বৈশ্বিক সমস্যা সমাধানে চিন্তাশীল পদ্ধতির উৎসাহ দিয়ে থাকে।
- এটি বিশ্বব্যাপী উদীয়মান সমস্যা এবং সামাজিক প্রবণতাগুলো সম্পর্কে পূর্বাভাস দেয়।
- এই প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশগত স্থায়িত্ব, এবং জনসংখ্যা বৃদ্ধির মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল ১৯৭৪ সাল।
- প্রতিষ্ঠাতা: লেস্টার রাসেল ব্রাউন। 
- সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটিনিকা।
২১.
IPCC কোন প্রতিষ্ঠানের উদ্যোগে গঠিত হয়?
  1. UNESCO ও WMO
  2. WHO ও UNEP
  3. UNEP ও WMO
  4. UNDP ও UNEP
সঠিক উত্তর:
UNEP ও WMO
উত্তর
সঠিক উত্তর:
UNEP ও WMO
ব্যাখ্যা
IPCC: 
- পূর্ণ নাম: Intergovernmental Panel on Climate Change. 
- প্রতিষ্ঠিত: ১৯৮৮ সালে
- প্রতিষ্ঠাতা সংস্থা: UNEP ও WMO. 
- UNEP (United Nations Environment Programme). 
- WMO (World Meteorological Organization).
- এটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বচ্চো সংস্থা।

• প্রথমদিককার কার্যক্রম:
- প্রথম বৈঠক: ১৯৮৮ সালের নভেম্বর, জেনেভা।
- প্রথম রিপোর্ট (First Assessment Report - FAR):
- প্রকাশিত হয় ১৯৯০ সালে, যা United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গঠনের পথপ্রদর্শক হয়।

• প্রধান উদ্দেশ্য:
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও উপস্থাপন করা।
- বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের জন্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ।

উৎস: IPCC ওয়েবসাইট।
২২.
কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর হয় কোন দেশে?
  1. অস্ট্রিয়া
  2. কানাডা
  3. কলম্বিয়া
  4. কিউবা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে,
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।