পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] বাংলা (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. বাক্য সঙ্কোচন ও এক কথায় প্রকাশ, ২. প্রয়োগ-অপপ্রয়োগ, ৩. বাচ্য, ৪. অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
  2. কাজী সাহেব স্বপরিবার বেড়াতে গেলেন।
  3. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
  4. সে তাকে দেখে চমৎকৃত হয়েছে।
সঠিক উত্তর:
সে তাকে দেখে চমৎকৃত হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
সে তাকে দেখে চমৎকৃত হয়েছে।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: "সে তাকে দেখে চমৎকৃত হয়েছে।"

অন্যদিকে, 
অশুদ্ধ: কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
শুদ্ধ: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।

অশুদ্ধ: কাজী সাহেব স্বপরিবার বেড়াতে গেলেন।
শুদ্ধ : কাজী সাহেব সপরিবার বেড়াতে গেলেন।

অশুদ্ধ: এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
শুদ্ধ: এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সমুদ্র' এর সমার্থক শব্দ -
  1. পবন
  2. নীলাম্বু
  3. সমীর
  4. অনিল
সঠিক উত্তর:
নীলাম্বু
উত্তর
সঠিক উত্তর:
নীলাম্বু
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
'বাতাস' এর সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"প্রত্যুৎপন্নমতি" কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. কথায় প্রকাশ করার অযোগ্য
  2. যার উপস্থিত বুদ্ধি আছে
  3. যা আঘাত পায় নি
  4. যা পূর্বে শোনা যায় নি এমন
সঠিক উত্তর:
যার উপস্থিত বুদ্ধি আছে
উত্তর
সঠিক উত্তর:
যার উপস্থিত বুদ্ধি আছে
ব্যাখ্যা
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

অন্যদিকে, 
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
  1. অনাটন
  2. অদ্যাবধি
  3. উপর্যুপরি
  4. প্রাতরাশ
সঠিক উত্তর:
অনাটন
উত্তর
সঠিক উত্তর:
অনাটন
ব্যাখ্যা
• "অনাটন" শব্দটি বাংলা ভাষায় একটি অপপ্রয়োগ। এখানে সন্ধি বিষয়ক অপপ্রয়োগ ঘটেছে।
- এর সঠিক শব্দ হলো "অনটন"।

অন্য শব্দগুলো:
• অদ্যাবধি → সঠিক, অর্থ: আজ পর্যন্ত।
• উপর্যুপরি → সঠিক, অর্থ: একটার পর একটা (বারবার)।
• প্রাতরাশ → সঠিক, অর্থ: সকালের নাশতা (সংস্কৃতমূলে গঠিত)।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
"রোগী পথ্য সেবন করে।" - কোন ধরনের বাচ্যের উদাহরণ?
  1. কর্মবাচ্য
  2. ভাববাচ্য
  3. কর্তৃবাচ্য
  4. কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর:
কর্তৃবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃবাচ্য
ব্যাখ্যা
কর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। যেমন:
- ছাত্ররা অঙ্ক করছে।
- কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
- কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়।
যেমন:
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'রিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সুস্থ
  2. যুক্ত
  3. পূর্ণ
  4. মুখর
সঠিক উত্তর:
পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ
ব্যাখ্যা
• 'রিক্ত' এর বিপরীত শব্দ - 'পূর্ণ'।

অন্য অপশনের বিপরীত শব্দ:
• রুগ্‌ণ - সুস্থ;
• যুক্ত - বিযুক্ত;
• মৌন - মুখর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি বহুবচনবোধক শব্দ?
  1. বাজারে লোক কম।
  2. মৌমাছি মৌচাক বানায়।
  3. তিনি সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে গবেষণা করছে।
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে। 
যেমন-  
বাজারে লোক কম।
মৌমাছি মৌচাক বানায়।
তিনি সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে গবেষণা করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
"অধৈর্যতা" শব্দে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. সন্ধি বিষয়ক
  2. প্রত্যয়ের অপপ্রয়োগ
  3. সমার্থক শব্দের বাহুল্যজনিত
  4. সমাস-ঘটিত
সঠিক উত্তর:
প্রত্যয়ের অপপ্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়ের অপপ্রয়োগ
ব্যাখ্যা
• ‘অধৈর্যতা’ শব্দে ‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
- শুদ্ধ প্রয়োগ: অধৈর্য, ধীরতা। 

নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে।
যেমন:
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

এরূপ কিছু অশুদ্ধ মব্দের শুদ্ধরূপ হলো:
• অধৈর্যতা - অধৈর্য, ধীরতা।
• আলস্যতা - আলস্য, অলসতা।
• ঐক্যতা - ঐক্য, একতা।
• দৈন্যতা - দৈন্য, দীনতা।
• কার্পণ্যতা - কার্পন্য, কৃপণতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ?
  1. কোথায় থাকা হয়।
  2. আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
  3. তোমার পড়া হোক।
  4. আমার খাওায়া হলো না।
সঠিক উত্তর:
আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
ব্যাখ্যা
কর্মবাচ্য:
- যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
- আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
- চোরটা ধরা পড়েছে।

অন্যদিকে, 
ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন: 
- আমার খাওায়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার পড়া হোক।
- কোথায় থাকা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
গুণ-বিশেষ্য কোনটি?
  1. জনতা
  2. ভোজন
  3. সরলতা
  4. পঠন
সঠিক উত্তর:
সরলতা
উত্তর
সঠিক উত্তর:
সরলতা
ব্যাখ্যা
গুণ-বিশেষ্য:
গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে।
যেমন- 
– সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
---------------- 
অন্যদিকে, 
সমষ্টি-বিশেষ্য:
এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন – জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

ক্রিয়া-বিশেষ্য:
যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
১১.
"মরূদ্যান" শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. মরূ + উদ্যান
  2. মরু + উদ্যান
  3. মরু + উদ্যন
  4. মরুঃ + উদ্যান
সঠিক উত্তর:
মরু + উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরু + উদ্যান
ব্যাখ্যা
• 'মরূদ্যান' শব্দের সন্ধি বিচ্ছেদ : "মরু + উদ্যান"। 

সন্ধির নিয়ম : 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; এই নিয়মে গঠিত। 
যেমন,
মরু + উদ্যান= মরূদ্যান; 
বধূ + উৎসব= বধূৎসব;
ভূ+ ঊর্ধ্ব= ভূর্ধ্ব।

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১২.
নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. খাসজমি
  2. হাটবাজার
  3. সেতার
  4. তেলেভাজা
সঠিক উত্তর:
হাটবাজার
উত্তর
সঠিক উত্তর:
হাটবাজার
ব্যাখ্যা
• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

আরো কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ: 
- মিলনার্থক শব্দযোগে: মা - বাপ
- বিরোধার্থক শব্দযোগে: দা - কুমড়া, অহি - নকুল
- প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে: ধুতি - চাদর ।
- সমার্থক দ্বন্দ্ব সমাস- হাট ও বাজার= হাটবাজার। 

অন্যদিকে,
• খাস যে জমি = খাসজমি; কর্মধারয় সমাসের উদাহরণ।
• সে (তিন) তার যে যন্ত্রের = সেতার - বহুব্রীহি সমাস
• তেলেভাজা = তেলেভাজা; তৎপুরুষ সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম - দশম শ্রেণী ( ২০১৯ সংস্করণ)।
১৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. মাদকাশক্তি ভাল নয়।
  2. তুমিই টাকাটি আত্মস্ম্যাৎ করেছ।
  3. সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
  4. আমি সাক্ষ্য দিয়েছি।
সঠিক উত্তর:
আমি সাক্ষ্য দিয়েছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি সাক্ষ্য দিয়েছি।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: "আমি সাক্ষ্য দিয়েছি।"

অন্য অপশন,
• অশুদ্ধ: মাদকাশক্তি ভাল নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।

• অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।

• অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মস্ম্যাৎ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
"গমন করতে পারে যে" এর বাক্য সংকোচন কোনটি?
  1. গাড়োয়ান
  2. তুরগ
  3. জঙ্গম
  4. গেছো
সঠিক উত্তর:
জঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
জঙ্গম
ব্যাখ্যা
• 'গমন করতে পারে যে' এর বাক্য সংকোচন - জঙ্গম।

অন্য অপশন,
- 'গাড়ি চালায় যে' - গাড়োয়ান।
• 'ত্বরিত গমন করতে পারে যে' - তুরগ।
- 'গাছে উঠতে পটু যে' - গেছো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
"তোমাকে পাশ করতে হবে।" - এর 'কর্তৃবাচ্যের' রূপান্তর কোনটি?
  1. তুমি পাশ করবে।
  2. তোমার পাশ করা হবে।
  3. তুমি পাশ করতে হবে।
  4. তোমার পাশ করা উচিত।
সঠিক উত্তর:
তুমি পাশ করবে।
উত্তর
সঠিক উত্তর:
তুমি পাশ করবে।
ব্যাখ্যা
• "তোমাকে পাশ করতে হবে।" বাক্যটি কর্মবাচ্য রূপে রয়েছে। এটি কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে— "তুমি পাশ করবে।"
----------------------
• ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করার সময়:

- কর্তৃবাচ্যের  কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি হবে।
- ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হবে।
যেমন-
তোমাকে পাশ করতে হবে- তুমি পাশ করবে।
তাঁর যেন আসা হয় - সে যেন আসে।
চা পান করা হোক - চা পান কর।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।।

১৬.
"চোখ পাকানো" বাগ্‌ধারাটির অর্থ -
  1. ভূমিকা না রাখা
  2. রাগ দেখানো
  3. বিশৃঙ্খল
  4. বিত্তের অহংকার
সঠিক উত্তর:
রাগ দেখানো
উত্তর
সঠিক উত্তর:
রাগ দেখানো
ব্যাখ্যা
• 'চোখ পাকানো" বাগধারাটির অর্থ - 'রাগ দেখানো'

অন্য অপশনের বাগ্‌ধারার অর্থ:
• 'চোখ বুঁজে থাকা' - 'ভূমিকা না রাখা'।
• 'জগাখিচুড়ি' বাগধারাটির অর্থ - বিশৃঙ্খল। 
• ‘টাকার গরম' বাগধারাটির অর্থ - বিত্তের অহংকার ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৭.
নিচের কোন শব্দটিতে উপসর্গ রয়েছে?
  1. সুন্দর
  2. অয়ন
  3. অজানা
  4. নমুনা
সঠিক উত্তর:
অজানা
উত্তর
সঠিক উত্তর:
অজানা
ব্যাখ্যা
অজানা→ উপসর্গযুক্ত শব্দ
এখানে, 
অজানা → শব্দটিতে "অ" একটি উপসর্গ (অভাব অর্থে ব্যবহৃত) + "জানা" (মূল শব্দ)।

অন্যদিকে, 
সুন্দর → এখানে কোনো উপসর্গ নেই।
অয়ন → "অয়ন" একটি স্বতন্ত্র শব্দ, এতে উপসর্গ নেই।
নমুনা → এটি একটি স্বতন্ত্র শব্দ, এখানে কোনো উপসর্গ নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
"খেলনা" শব্দটি -
  1. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত
  2. সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত
  3. বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত
  4. বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত
সঠিক উত্তর:
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত
উত্তর
সঠিক উত্তর:
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয়: 
ক্রিয়া প্রকুৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়।
যেমন:
চল (ধাতু) + অন্ত = চলন্ত, কৃ (ধাতু) + তব্য = কর্তব্য।

বাংলা ভাষায় দু ধরনের কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে। যথা: বাংলা কৃৎ প্রত্যয়  ও সংস্কৃত কৃৎ প্রত্যয়।

• বাংলা কৃৎ প্রত্যয়: 
বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।
যেমন:
√কাঁদ্ + অন = কাঁদন, √নাচ্ + অন = নাচন, √দুল্ + অনা = দোলনা, √খেল্ + অনা = খেলনা।

• সংস্কৃত কৃৎ প্রত্যয়: 
ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের বলা হয় সংস্কৃত কৃৎ প্রত্যয়।
যেমন:
√নৈ + অক = নায়ক, √গৈ + অক = গায়ক, √কৃ + অনীয় = করণীয়, √রক্ষ + অনীয় = রক্ষণীয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্লবগ
  2. কপোত
  3. উরগ
  4. পন্নগ
সঠিক উত্তর:
উরগ
উত্তর
সঠিক উত্তর:
উরগ
ব্যাখ্যা
• 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এর বাক্য সংকোচন — উরগ।

অন্য অপশন,
• 'লাফিয়ে চলে যে' - প্লবগ।
• 'পা দিয়ে যে চলেনা' - পন্নগ।
• ‘বাতাসে চরে যে’ - কপোত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২০.
"আমার সন্তান যেন থাকে দুধ ভাত।" - বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. বাহুল্যজনিত
  2. বিভক্তিজনিত
  3. প্রত্য্যজনিত
  4. সন্ধি বিষয়ক
সঠিক উত্তর:
বিভক্তিজনিত
উত্তর
সঠিক উত্তর:
বিভক্তিজনিত
ব্যাখ্যা
• "আমার সন্তান যেন থাকে দুধ ভাত।" - বাক্যটিতে "বিভক্তিজনিত" অপপ্রয়োগ ঘটেছে।

• সঠিক বাক্যটি হলো - "আমার সন্তান যেন থাকে দুধে ভাত।"
কারণ, সাহিত্যের লাইনটি হুবুহু এভাবেই ছিলো। প্রদত্ত বাক্যটিতে শুধু 'দুধ ভাত' দেওয়া। কিন্তু এখানে একটি বিভক্তি যুক্ত হয়ে "দুধে ভাতে" হবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২১.
'কবি' শব্দটি কোন ভাষার হতে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. তৎসম
  4. হিন্দি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কবি' - তৎসম বা সংস্কৃত ভাষা হতে আগত শব্দ।

• 'কবি':
- বিশেষ্য পদ।
- ব্যুৎপত্তি: √ কব্‌ +ই।
- অর্থ: কবিতার রচয়িতা।

আরো কিছু তৎসম ভাষার শব্দ হলো:
- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।